জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:আপনি কি বেকার? তাহলে আপনারও পকেটে ঢুকতে পারে ১৫০০ হাজার টাকা। রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীতে আপনি লাভবান হবেন যদি আপনি বেকার হন। যুবসাথীর ফর্ম ফিলাপ শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে পেশা, বয়স, নামের বানান থেকে ব্যাংকের তথ্য- সামান্য এই পাঁচটি ভুল থাকলেই বাতিল হয়ে যাবে আপনার যুবসাথীর আবেদন। দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার আগে এই কয়েকটি নিয়ম না জানলে আপনার নামও বাদ পড়তে পারে তালিকা থেকে।
পেশা ও শিক্ষাগত যোগ্যতায় ভুল
যুবসাথী ফর্ম ফিলাপে প্রায়শই ভুল পেশা বিভাগে হয়ে থাকে। বেশিরভাগ আবেদনকারী নিজেদের 'Student' লিখছেন। যদিও এই প্রকল্প বেকারদের জন্য। সুতরাং, পেশা বিভাগে 'Unemployed' লেখা বাধ্যতামূলক।
নথির সঙ্গে হুবহু নাম ও বয়স মিলতে হবে
নাম লেখার ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই চূড়ান্ত প্রমাণ। বিবাহিত মহিলারা স্বামীর পদবির বদলে, তাদের মাধ্যমিকের নথি অনুযায়ী নাম লিখবে।
ছবি ও স্বাক্ষরে সাবধানতা
ফর্মে ছবি লাগিয়ে সই করলেই শুধু চলবে না। ছবিতে আড়াআড়িভাবে 'Cross Signature' করতে হবে। এতে সইটি ছবির অংশ ও ফর্মের সাদা অংশ—দুটোতেই পড়বে। ফর্মে এই নিয়মটি ঠিকমতো না মানলে আপনার ফর্ম বাতিল হতে পারে।
কাস্ট সার্টিফিকেটে ভুল তথ্য চলবে না
আপনার কাছে SC/ST/OBC সার্টিফিকেট না থাকলে সংরক্ষিত বা Reserved বিভাগে টিক করবেন না। নিজেকে 'General' হিসেবে দেখাবেন। ভেরিফিকেশনের সময় সার্টিফিকেট চাওয়া হলে দিতে না পারলে আবেদন খারিজ হতে পারে।
ব্যাংকের সঙ্গে মোবাইলের লিংক না থাকলে পয়সা আটকে যাবে
মোবাইল নাম্বার, আধার কার্ড ও ডিবিটি (DBT) ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা বাধ্যতামূলক। লিংক অ্যাকাউন্ট বা নাম্বারে ভুল থাকলে, পয়সা ট্রান্সফারে ব্যর্থ হবে।
আপনি অন্য কোনও সরকারি ভাতা যদি পান, তাহলে তা গোপনে করবেন না। কোনও রকম তথ্য গোপন করলে আপনার ফর্ম খারিজ হতে পারে। তাছাড়াও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।
জমা দেওয়ার আগে শেষ চেকলিস্ট