• 'অধঃপতনের গতিটা খুব দ্রুত হয়...', প্রতীক উর-এর দলত্যাগ নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • চম্পক দত্ত:  ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বহুদিন ধরে। তাঁর হাত ধরেই তৃণমূল যোগ দিলেন সিপিএম নেতা প্রতীক উর রহমান। এনিয়ে এবার মুখ খুললেন সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  

    মেদিনীপুরে এক অনুষ্ঠানের যোগ দিতে এসে বলেন, বিকাশরঞ্জন বলেন, গাছ থেকে যখন কোনও ফল পড়ে তখন তা খুব তাড়াতাড়ি পড়ে যায়। কিন্তু ওই ফলটা তৈরি হতে অনেক সময় লাগে। অধঃপতনটা খুব দ্রুত হয়। এটা মাধ্যাকর্ষণ শক্তির একটা নিয়ম। সুতরাং প্রতীক উর এর অধঃপতন যখন হয়েছে তখন অভিষেকের হাত থেকে ঝাণ্ডা নিচ্ছে। দুদিন পর অভিষেকের পদসেবাও করবে। এটায় নতুনত্ব কী আছে! অধঃপতনের গতি অনেক তীব্র হয়। একজন মানুষকে উচ্চতায় উড়তে গেলে অনেক কষ্ট করতে হয়, নামতে বেশিক্ষণ লাগে না।

    সুপ্রিম কোর্টের নির্দেশে এস আই আর নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের কাছে কোন ভরসা রাখতে পারছে না। ডিএ মামলায় পারেনি। এখানেও পারল না। এই রাজ্য প্রশাসন যদি সামান্যতম নূন্যতম আত্মসম্মানবোধ, লজ্জাবোধ থাকতো তাহলে পদত্যাগ করে চলে যেত। এদের মধ্যে ন্যূনতম আত্মসম্মানবোধ লজ্জাবোধ নেই তাই তারা আছে।

    প্রতীক উর রহমানের তৃণমূল যোগ দেওয়া নিয়ে চমকিত রাজ্যের রাজনৈতিক মহল। এনিয়ে একদা প্রতীক উর এর সহযোদ্ধা মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, পুলিসের ব্যারিকেডের এপারে দাঁড়িয়ে মার খেয়েছি। আমাদের লড়াই এ রাজ্যটাকে বাঁচানোর। তাই যারা সেই লড়াই এ রাস্তায় দাঁড়িয়ে আছে তারাই সম্পদ।

    উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই জল্পনা চলছিল সিপিএমের তরুণ যুব নেতা প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিতে চলেছেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরে তৃণমূলে যোগদান করলেন প্রতীক উর রহমান।

    তৃণমূলের যোগদানের পরেই প্রতীক উর বলেছে বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র তৃণমূল। মীনাক্ষী বলেন, বিজেপিকে তৃণমূল পরাস্ত করতে পারে না। বিজেপিকে হাত ধরে টেনে পশ্চিমবঙ্গের মাটিতে জল হাওয়া দিয়েছে তৃণমূল। এ কথা কে বলছে সেটা আজ আর ম্যাটার করে না। এটা পশ্চিমবঙ্গের বাস্তব সত্য। যতদিন বামেরা এ রাজ্যে ক্ষমতায় ছিল ততদিন বিজেপির এখানে দাঁত ফোটানোর ক্ষমতা ছিল না।

  • Link to this news (২৪ ঘন্টা)