BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 07 Aug, 2026 | ২৩ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের, নিজেই জানালেন কারণ

    মোহনবাগানের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় নিজেই কারণ জানিয়েছেন তিনি। দু’দফায় সবুজ-মেরুনে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ক্লাব কর্তৃপক্ষকে পাঠানো ইস্তফার বয়ানটি সোশাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি, মোহনবাগানের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের ইতিহাস তুলে ধরেছেন বেলেঘাটার ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ইম্পার সভাপতি ‘বদল’ নিয়ে শুভেন্দুর দ্বারস্থ পিয়া, ‘আমার গন্ডারের চামড়া’ বলে কাদের বিঁধলেন?

    ভোটের ফলপ্রকাশের পর থেকেই ইম্পার অশান্তি অব্যাহত। ২২মে’র বৈঠক ঘিরে ইম্পার দপ্তর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। যার জেরে মাঝপথে ভেস্তে যায় মিটিং। সেদিনই আবার ধ্বনি ভোটের মাধ্যমে রতন সাহাকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘লেকটাউনের মূর্তিটা নাকি হাওয়ায় দুলে নচিকেতার গান গাইছে’, মেসির স্ট্যাচু নিয়ে বিদ্রুপ ঋত্বিকের

    হাওয়ায় দুলছে লিওনেল মেসির মূর্তি! সোমবার দুপুরে চাঞ্চল্যকর পরিস্থিতি লেকটাউনে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, মূর্তিটি ভেঙে বিপদ বাঁধতে পারে। সেই পরিস্থিতি যাতে না তৈরি হয়, তাই সরেজমিনে খতিয়ে দেখতে আসেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ। এবার সেই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    বঙ্গে ‘অপারেশন পদ্ম’, বিজেপির পথে তৃণমূলের একাধিক সাংসদ

    অনেকেই মনে করেছিল ঘটনাটা ঘটবে বিধানসভায়। কিন্তু রাজ্য পেরিয়ে সেই ঘটনাই ঘটতে চলেছে জাতীয় রাজনীতিতে। সেখানেই ‘অপারেশন পদ্ম’। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এই মুহূর্তে ২৯। এঁদের মধ্যে ডজন খানেক সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার অথবা তাদের সমর্থন জানানোর পরিকল্পনা চূড়ান্ত ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    মঙ্গলেই অমঙ্গল! নরেন্দ্রপুর ও উলুবেড়িয়ার কারখানায় বিধ্বংসী আগুন, কোটি কোটি টাকার ক্ষতি

    মঙ্গলবার সকালেই নেমে এল অমঙ্গলের ছায়া। উলুবেড়িয়ার পাটের কারখানায় বিধ্বংসী আগুন। দমকল বাহিনীর ১০ ঘণ্টার চেষ্টার পরেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। রাতভর জ্বলতে থাকা আগুনের গ্রাসে পুড়ে ছাই প্রায় কোটি কোটি টাকার সামগ্রী। নরেন্দ্রপুরে কালি তৈরির কারখানায় আগুনেও ব্যাপক ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘নৈরাজ্যের পরিস্থিতি…’, রোম সম্রাটের উদাহরণ টেনে ‘বেসুরো’ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের

    জনতার রায়ে বঙ্গে এখন পরিবর্তনের ঝড়। তাসের ঘরের মতো উড়ে গিয়েছে ঘাসফুল। মাঠ ময়দান থেকে নেতা-মন্ত্রীরা সেঁধিয়ে গিয়েছেন ঘরের ভিতরে। দুর্নীতির দায়ে সংক্রমণের মতো বেড়েই চলেছে নীচুতলার নেতাদের গ্রেপ্তারি। দলের অন্দরে বাড়ছে ক্ষোভের আগুন। ঘর সামলাতে মরিয়া চেষ্টা চালিয়ে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    মোথাবাড়ি-কাণ্ডে এনআইএর জালে ১৪, মধ্যরাতে বিশেষ অভিযান গোয়েন্দাদের

    রাজ্যে পালাবদলের পরেই মোথাবাড়ি-কাণ্ডের তদন্তে গতি বাড়াল এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ১৪। সোমবার গভীর রাতে কালিয়াচক, মোথাবাড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালান গোয়েন্দারা। সেই অভিযানে বিভিন্ন জায়গা থেকে এই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এ নিয়ে ওই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    নিটের পর সিবিএসই পরীক্ষাতেও ‘দুর্নীতি’! অন্যের উত্তরপত্রের ভিত্তিতে নম্বর পেল দ্বাদশের পড়ুয়ারা

    ভালো পরীক্ষা দিয়েও মনোমত নম্বর মেলেনি। তাই নিজের উত্তরপত্রটা আরও একবার খতিয়ে দেখতে চেয়েছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া বেদান্ত। সিবিএসইর পাঠানো উত্তরপত্র দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ! তাঁর নাম করে যে উত্তরপত্র দেওয়া হয়েছে, সেটা আসলে বেদান্তর নয়। সিবিএসই দ্বাদশ ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    জুনেই বঙ্গে শাহি সফর, জমি হস্তান্তরের মধ্যেই সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    আগামী জুনের মাঝামাঝি পশ্চিমবঙ্গ সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সফরের কেন্দ্রবিন্দুতেই থাকছে রাজ্যের সীমান্ত এলাকা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, বাংলাদেশ লাগোয়া একাধিক সীমান্ত অঞ্চল সরেজমিন পরিদর্শনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ। ইতিমধ্যেই দিল্লিতে এই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    পেট্রল-ডিজেলের পর সিএনজি, ১১ দিনে চতুর্থবার বাড়ল গ্যাসের দাম, বাড়ছে আমজনতার ভোগান্তি

    পেট্রল-ডিজেলের পর এবার সিএনজি। গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি গ্যাসের দাম। মঙ্গলবার ফের কেজিপ্রতি ২ টাকা করে গ্যাসের দাম বাড়ল। এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    যাঁরা ‘বাংলার বাড়ি’ পেয়েছেন তাঁরা কি আদৌ যোগ্য? যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই প্রকল্পের আওতায় যাঁরা বাড়ি পেয়েছেন, তাঁরা কি আদৌ যোগ্য? তা যাচাই করতেই এবার জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অভিযোগ ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    নির্দেশের পরেও হাসপাতালে বেড পাচ্ছেন না রোগীরা! কলকাতা মেডিক্যালের সুপারকে বদলি করল নবান্ন

    রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে সরকারি হাসপাতালের পরিকাঠামো ফেরাতে উদ্যোগী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালে বেড না পেয়ে রোগীরা যেন ফিরে না যান। সেই নির্দেশ স্বাস্থ্য দপ্তরের থেকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশের পরেও হাসপাতালে বেড পাচ্ছেন না রোগীরা! সেই অভিযোগে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    বাড়ির পাঁচিল দিতে খসাতে হবে ৬ লাখ! এবার তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের ঘনিষ্ঠ প্রোমোটার গ্রেপ্তার

    কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে সামনে আসছে আরও অভিযোগ। দক্ষিণ শহরতলির হরিদেবপুর এলাকায় একটি তোলাবাজির অভিযোগের ভিত্তিতে সুদীপ পোল্লের এক ঘনিষ্ঠ প্রোমোটারকে গ্রেপ্তার করল পুলিশ। অভিজিৎ দাস নামে ওই প্রোমোটার, ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের মদ্যপ অবস্থায় ‘দাদাগিরি’!

    সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এবার দাদাগিরি! মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় দাদাগিরি করার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ওই ভিডিও প্রকাশ্য আসতে এলাকা জুড়ে ব্যাপক শোরগোল ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    বাংলাদেশি নথি না থাকলেও সিএএতে আবেদন, মিলবে নাগরিকত্ব! আশ্বাস শান্তনু ঠাকুরের

    বাংলাদেশি নথি সঙ্গে না থাকলেও এবার সিএএ-তে আবেদন করা যাবে! আশ্বাস দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর এই আশ্বাসে স্বস্তি মতুয়া সমাজের। বরাবর মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তনু ঠাকুরও ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    রুবিওর ভারত সফরে উঠল ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের প্রসঙ্গ! কী বললেন মার্কিন বিদেশসচিব?

    ভারতকে ‘নরকে’র সঙ্গে তুলনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। সেই প্রসঙ্গ এবার উঠল আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরে। বলা বাহুল্য, এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়েন তিনি।রবিবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসেছিলেন রুবিও। এরপর যৌথ ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সোনা পাপ্পু মামলা: শান্তনুর গ্রেপ্তারির পর ইডির নজরে কলকাতা পুলিশের আরও ৩০ আধিকারিক

    সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে আরও বাংলার আরও ৩০ পুলিশ আধিকারিক। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।ইডির একটি সূত্র জানিয়েছে, তদন্তে অর্থের উৎস খতিয়ে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    অখিলেশ, শশীর পর ককরোচ জনতা পার্টিকে সমর্থন মমতার! চর্চা রাজনীতিতে

    ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে জোর আলোড়ন ফেলেছে ‘ককরোচ জনতা পার্টি’। এবার সিজিপি-র পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টিকে সমর্থন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এই বার্তা দিয়েছেন। সোমবার ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    রাজ্যের সঙ্গে সমন্বয়ের বার্তা, কেন্দ্রের আমলাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    আজ সন্ধ্যায় আলিপুরের ‘সৌজন্য’তে কেন্দ্রীয় সরকারের আমলাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। জানা গিয়েছে, সৌজন্য সাক্ষাৎ করতে কেন্দ্রীয় এজেন্সির আমলাদের ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সমাজমাধ্যমে বিচারকদের কটূক্তি! মোকাবিলায় এসওপি আছে কি না জানতে চাইল হাই কোর্ট

    নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আর জি কর, একাধিক মামলায় রায়দানের পর বিচারক বা বিচারপতিদের নির্দেশ নিয়ে সমাজমাধ্যমে কাটাছেঁড়া ও বিশ্লেষণ হয়। শুধু তাই নয়, এই সব রায়ের প্রেক্ষিতে কু-কথা, সংশ্লিষ্ট বিচারককে নিয়ে কটূক্তির বন্যাতেও ভেসে যায় সমাজমাধ্যম। এই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    টাকার বিনিময়ে শুভেন্দু, দিলীপদের নিয়ে কুরুচিকর ভিডিও তৈরি! গ্রেপ্তার নিউটাউনের বাসিন্দা

    টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতাকে নিয়ে কুরুচিকর ও মানহানিকর ভিডিও বানানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ভিডিওটিতে রাজ্য বিজেপির একাধিক মহিলা নেত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘ডবল ইঞ্জিন’ সরকার হতেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বড় সিদ্ধান্ত, বৈঠকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

    সরকারে বদল আসতেই গতি আসছে ঘাটাল মাস্টার প্ল্যানে। প্রত্যেকবছরই বর্ষায় এই এলাকা চলে যায় জলের তলায়। এই সমস্যা মেটাতে দীর্ঘদিন ধরে চলছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা। কার্যত কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানিতে দীর্ঘসময় ধরে ঝুলে এই প্রকল্পের কাজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    স্কুল ইউনিফর্মেও দুর্নীতি তৃণমূলের! বস্ত্র ও অর্থ দপ্তরকে তীব্র ভর্ৎসনা, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

    তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর আরও একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মেও দুর্নীতির অভিযোগ উঠল। রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে! সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘চাইলে যেতে পারেন’! কালীঘাটের বৈঠকে কাউন্সিলরদের বার্তা মমতার, কাকলির বদলে দায়িত্বে তাপস

    বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যজুড়ে একাধিক পুরসভায় তৃণমূল কাউন্সিলররা গণ ইস্তফা দিচ্ছেন। এই আবহে সোমবার চারটি পুরসভা ও একটি পুরনিগমের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে কাউন্সিলরদের উদ্দেশে মমতা বলেন, “দলের সুখের ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘ডবল ইঞ্জিনে’র বাংলায় চালু ১০০ দিনের কাজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    রাজ্যে পালাবদলের পর নতুন সরকার কর্মযজ্ঞে নেমেছে। মন্ত্রিসভা গঠনের পর থেকেই একাধিক নির্দেশ আসছে নবান্ন থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিক বৈঠক করছেন। এবার বড় নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। ‘ডবল ইঞ্জিনে’র বাংলায় ১০০ দিনের কাজ শুরু হচ্ছে। আজ, ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘১০০ দিনে ম্যাজিক দেখাবে বিজেপি’, শিল্প-খরা কাটিয়ে বঙ্গে বড় বিনিয়োগের বার্তা শমীকের!

    বছরের পর বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেছে পূর্বতন তৃণমূল সরকার। প্রতিশ্রুতি মিলেছে ভুরি ভুরি। তবে তা সত্ত্বেও রাজ্যে শিল্প-খরা। এখনও পর্যন্ত বিনিয়োগ হয়নি নামমাত্র। ক্ষমতার পালাবদলের পর রাজ্যে শিল্প হবে বলেই দুর্গাপুরে বৈঠকের পর আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    বেআইনি নির্মাণ বিতর্কের মাঝেই অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, ‘শান্তিনিকেতন’ থেকে নিয়ে গেলেন মনিটর

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। নোটিসে উল্লেখিত দিন অনুযায়ী, সোমবার অর্থাৎ আজই কলকাতা পুরসভার দেওয়া সময়সীমা শেষ হওয়ার কথা। গতকালই কলকাতা পুরসভার নোটিসের জবাবের জন্য কলকাতা পুরসভার কাছে সময় ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সূচ-সুতোর জাদু! মায়ের কাছে শেখা সেলাইয়ে তাক লাগিয়ে পদ্মশ্রীপ্রাপ্তি সিউড়ির তৃপ্তির

    রতন কাহারের পর  বীরভূম পেল আরেক ‘পদ্মশ্রী’কে। তিনি সিউড়ির বাসিন্দা তৃপ্তি মুখোপাধ্যায়। সূচ-সুতোয় তাঁর অপূর্ব কাঁথাস্টিচ শিল্পকর্ম ও নারীর ক্ষমতায়নে অসামান্য ভূমিকার জন্য দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক নাগরিক সম্মানে ভূষিত হচ্ছেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে পদ্মশ্রী সম্মান তুলে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘ড্রাগন’! চিকেনস নেক হবে ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন?

    ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’-এর উত্তরে তিব্বতের চুম্বি উপত্যকা এখন বেশি দূরে নয়। চিনের ‘কাট-অফ’ নীতির মোকাবিলায় উন্নত ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত সেনাবাহিনীর ত্রি-শক্তি কর্পস। উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জে নতুন সামরিক ঘাঁটিও গড়ে উঠেছে। এবার রাজ্য ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সোনাঝুরি জঙ্গল বাঁচাতেও বুলডোজার! গাড়ি চলাচল রুখতে মাটি কেটে রাস্তা বন্ধ করল বন দপ্তর

    শান্তিনিকেতনের সোনাঝুরি হস্তশিল্পীদের হাট সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। চারচাকা রুখতে মাটি কেটে বন্ধ করা হল রাস্তা। জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ নিল বন দপ্তর। জঙ্গলে ঢেকেছিল রিসর্টের বিজ্ঞাপন। এদিন সোনাঝুরিতে অভিযান বন দপ্তরের কর্মীদের। উপড়ে ফেলা হল বেআইনি সাইনবোর্ড। বেআইনি ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘যোগী স্টাইলে’ সুশাসন বাংলায়! একের পর এক ‘বাহুবলি’কে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ

    রাজ্যে পালাবদলের পরেই পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই একেবারে ‘দাবাং’ মুডে বাংলার পুলিশ। উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী ধৃত আকাশ সিংকে ইতিমধ্যে মাথা ন্যাড়া অবস্থায়, অন্তর্বাস পরিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরিয়েছে পুলিশ। সেই ছবি-ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। এবার একই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় গর্বিত’, শুভেন্দুর প্রশংসায় মানস, বিঁধলেন শীর্ষ নেতৃত্বকেও

    ২৬ এর নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যের যে সমস্ত জায়গায় তৃণমূলের শক্তঘাঁটি ছিল, সেখানেও উঠছে গেরুয়াঝড়। এরপরেই শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। এর মধ্যেই ‘বেসুরো’ রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা মানস ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ফলতায় হারতেই ‘বিদ্রোহী’ ৮ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙনের পথে ডায়মন্ড হারবার পুরবোর্ড!

    ফলতায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। জামানত জব্দ হয়েছে তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার’ মডেলও ধরাশায়ী। রবিবার ফল বেরতেই গেরুয়া আবির উড়েছে ফলতায়। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ডায়মন্ড হারবার পুরসভার আট তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। তৃণমূল আমলে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভয়ার মা! মমতাকে বিঁধে পোস্ট ফেসবুকে

    নতুন করে খুলেছে আর জি কর মামলার ফাইলস। এই আবহে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সোমবার বৈঠক করলেন মৃত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এদিন সমাজমাধ্যমে তিনি নিজেই এই বৈঠকের কথা জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    এবার তৃণমূলের হাতছাড়া উত্তর বারাকপুর পুরসভা! ইস্তফা পুরপ্রধান-সহ ১৮ কাউন্সিলরের

    পুরসভা নিয়ে ফের চিন্তায় তৃণমূল। রাজ্যে পালাবদলের পর একের পর একে পুরসভায় ইস্তফা দিচ্ছেন দলের কাউন্সিলররা। এবার উত্তর বারাকপুর পুরসভায় ১৮ জন কাউন্সিলর একযোগে ইস্তফা দিলেন। নির্বাচনে পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলাফলের দায় স্বীকার করে এই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘ভারতে কোনও জ্বালানি সংকট নেই’, দেশবাসীকে আশ্বস্ত করে কী জানাল কেন্দ্র?

    পশ্চিম এশিয়ার দীর্ঘ সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি-উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার কেন্দ্র জানিয়ে দিল, ভারতে কোনও জ্বালানি সংকট নেই। একইসঙ্গে মোদি সরকার স্পষ্ট করেছে, ভারত যে কোনও ধরনের সমস্যা মোকাবিলা করতে প্রস্তুত। যদি সংঘাত থেমে যায় তাহলে চার-পাঁচ ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘লিখে রাখুন পাঞ্জাবে বিজেপি বড়জোর দু-একটা আসন পাবে’, হুঙ্কার মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের

    এই মুহূর্তে দেশের বাইশ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই মানচিত্রে পাঞ্জাবকেও এবার জুড়তে চাইছে গেরুয়া শিবির। সাতাশ সালে সে রাজ্যে বিধানসভা নির্বাচন। অতঃপর বিজেপির ‘পাখির চোখ’ যে আপাতত পাঞ্জাবের বিধানসভা ভোট, তা বলাই বাহুল্য। কিন্তু গেরুয়া শিবির যতই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ফের জঙ্গি তৎপরতা জামাতের! ‘বিষবৃক্ষ’ নিধনে কাশ্মীরজুড়ে অভিযান এনআইএ-র

    জঙ্গিবাদে উসকানির অভিযোগে ২০১৯ সালে জামাত-এ-ইসালামিকে (জেইআই) নিষিদ্ধ ঘোযণা করেছিল কেন্দ্র। ভূস্বর্গে বিচ্ছিন্নতাবাদকে উসকে দিতে নতুন করে সংগঠনটি কার্যকলাপ শুরু করেছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। তা প্রতিহত করতে সোমবার শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালাল এনআইএ।গোপন ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ইদে রাস্তায় নমাজ, কুরবানি নয়! কড়া নির্দেশ যোগীর

    বকরি ইদের দিন রাস্তায় নমাজ পড়া যাবে না। প্রকাশ্যে করা যাবে না কুরবানিও। উত্তরপ্রদেশে কড়া নির্দেশ জারি করে এমনটাই জানালেন যোগী আদিত্যনাথের সরকার।রবিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ইদের দিন রাজ্যজুড়ে যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে তার উপর জোর দিয়েছেন ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    দশ বছরের বালিকা নৃশংস খুন, হাসতে হাসতে সাংবাদিক সম্মেলন দুই পুলিশকর্তার!

    দশ বছরের ছোট্ট মেয়েটা খুন হয়েছে। সেই সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে হাস্যমুখ দুই পুলিশকর্তাকে দেখে অসন্তুষ্ট নেটিজেনরা। প্রশ্ন উঠছে, এমন গুরুতর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসির অর্থ কী হতে পারে। তামিলনাড়ুতে রীতিমতো বিক্ষোভের সৃষ্টি হয়েছে এহেন ঘটনাকে কেন্দ্র ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘যুদ্ধের জেরে অকল্পনীয় মূল্যবৃদ্ধি…’, আর্থিক চাপ স্বীকার করে কোন বার্তা নির্মলার?

    ইরান যুদ্ধের ধাক্কায় কেবল জ্বালানির দাম বাড়ছে না, মাত্রাছাড়া হারে বাড়ছে সারের দাম। এর সরসারি প্রভাব পড়ছে আমজনতার ভাতের থালায়। বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তাঁর কথায়, “সারের দাম অকল্পনীয় ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    কাটছে জট! মঙ্গলে বিধানসভায় ঘর পেতে পারেন বিরোধী দলনেতা-সহ তৃণমূল বিধায়করা

    কাটতে চলেছে বিধানসভায় বিরোধী বিধায়কদের ঘর সংক্রান্ত জট। ঘর পেতে তৃণমূলের তরফে যে চিঠি বিধানসভার সচিবালয়ের কাছে পাঠানো হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছে। সচিবালয়ের জবাবি চিঠিতে জানানো হয়েছে, আজ তৃণমূলের আর্জি অধ্যক্ষের কাছে পেশ করা হবে। তৃণমূলের পরিষদীয় দলের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল, রাজ্যে নতুন CEO নীলম মিনা

    রাজ্যের নতুন CEO নীলম মিনা। এর আগে ওই পদে ছিলেন মনোজ আগরওয়াল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে মুখ্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মনোজ আগরওয়াল। বাংলার নতুন মুখ্য নির্বাচন আধিকারিক কে হবেন? সেই জল্পনা শুরু হয়েছিল। এবার সেই পদে নিয়োগ করা ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘মেলোনিকে চকোলেট দিয়েছেন কেন? আপনার তো…’ ‘মেলোডি’ নিয়ে মোদিকে খোঁচা মমতার

    ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা-সকলেই চর্চায় ব্যস্ত। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, দেশবাসীকে বিদেশযাত্রা ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    বেলেঘাটার ‘ত্রাস’ রাজুর শাগরেদকে ঠাটিয়ে চড়! ‘ডন’ নস্করের বহুতলে বুলডোজার অ্যাকশন

    অবৈধ নির্মাণের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বর্তমান শুভেন্দু সরকারের। এই পরিস্থিতিতে তাই আঁতসকাচের নিচে বেলেঘাটার তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্কর। সোমবার তার নির্মীয়মাণ বহুতলেই চলল বুলডোজার। আর তারই মাঝে ফ্ল্যাটের ক্রেতাদের রোষানলে রাজু শাগরেদ। তাকে রাস্তাতেই চড়, থাপ্পড় ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    বেআইনি নির্মাণ বিতর্কের মাঝেই অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, ‘শান্তিনিকেতন’ থেকে নিয়ে গেলেন মনিটর

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। নোটিসে উল্লেখিত দিন অনুযায়ী, সোমবার অর্থাৎ আজই কলকাতা পুরসভার দেওয়া সময়সীমা শেষ হওয়ার কথা। গতকালই কলকাতা পুরসভার নোটিসের জবাবের জন্য কলকাতা পুরসভার কাছে সময় চেয়ে চিঠি ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    হাওয়ায় দুলছে লেকটাউনের মেসিমূর্তি, পড়ে যাওয়ার আশঙ্কায় ভাঙা পড়ছে ৭০ ফুটের স্ট্যাচু!

    হাওয়ায় দুলছে লেকটাউনে লিওনেল মেসির মূর্তি! স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, মূর্তিটি ভেঙে বিপদ বাঁধতে পারে। সেই পরিস্থিতি যাতে না তৈরি হয়, তাই সরেজমিনে খতিয়ে দেখতে আসেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ। স্থানীয় মানুষ লেকটাউন থানায় অভিযোগ করেন, ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ভিটে কেড়েছে জয়দেব-সোনা পাপ্পুরা! বিচার চেয়ে ‘জনতার দরবারে’ অশক্ত ৮০ বছরের বৃদ্ধ

    পৈতৃক জমিতে ফ্ল্যাট তৈরির কথা ছিল। সেই অনুযায়ী জয়দেব কামদারের ছত্রছায়ায় থাকা সোনা পাপ্পুদের হাতে পৈতৃক জমি তুলে দিয়েছিলেন। আশা ছিল, সেখানে একটি উঠবে বহুতল। আর তা থেকে মাথা গোঁজার ঠাঁই পাবেন। তবে সে ফ্ল্যাট মেলেনি আজও। বরং ফ্ল্যাটের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    কলকাতায় নারীপাচার চক্রের পর্দাফাঁস! কাজের টোপ দিয়ে আনা ৩ নেপালি তরুণীকে যৌনপল্লি থেকে উদ্ধার

    কলকাতায় বড়সড় পাচারের ছক বানচাল। কাজের টোপ দিয়ে নেপাল থেকে কলকাতায় নিয়ে আসা ৩ তরুণীকে উদ্ধার করল লালবাজারের গোয়ন্দা বিভাগ। পাচার কাণ্ডে যৌনপল্লির একটি বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃত ওই মহিলার নাম শোভা তামাং। সোনাগাছির একটি বাড়ির ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি, সওয়াল করেছিলেন আর জি কর-কামদুনি মামলায়

    প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি (Phiroze Edulji)। জানা গিয়েছে, লিভার-সহ একাধিক বয়সজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দুঁদে এই আইনজীবী। সেখানেই আজ, সোমবার জীবনাবসান হয় তাঁর। ফিরোজ এডুলজির মৃত্যুতে শোকের ছায়া আইনজীবীমহলে।কলকাতা হাই কোর্টের অন্যতম বর্ষীয়ান আইনজীবীদের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    দালালরাজ বরদাস্ত নয়! শুভেন্দুর নির্দেশের পরেই সরকারি হাসপাতালে চালু বিশেষ আই-কার্ড

    হাসপাতালের কর্মীদের জন্য বিশেষ কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার। ল্যাবরেটরিতে যাঁরা কাজ করেন তাদের আই কার্ড কমলা রঙের। সহকারী অধ্যাপকরা বেগুনি রঙের, প্রশাসনিক কর্মীরা কালো, নার্সরা খয়েরি, নিরাপত্তা কর্মীরা মেরুন, হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সবুজ। এমনই ভিন্ন ভিন্ন ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    মানুষের মনের কথা জানতে ‘জনতার দরবার’ মুখ্যমন্ত্রীর, চাকরিপ্রার্থীদের আর্জি গ্রহণ

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিন। সোমবার সকালে সল্টলেকের কার্যালয়ের বাইরে থিকথিক করছে সাধারণ মানুষের ভিড়। তাঁদের মধ্যে কেউ পার্শ্বশিক্ষক। কেউবা নার্স। কেউ আবার গ্রুপ ডি কর্মী। এছাড়া ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণা ভাণ্ডারে তথ্য আপডেট করতে লম্বা লাইন, পোস্ট অফিসে ছুটে গিয়ে কী বার্তা মন্ত্রী অশোকের?

    অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে আধার লিঙ্ক। আর তা করাতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক-পোস্ট অফিসের সামনে মানুষের লম্বা লাইন। সেই মতো সোমবার সকাল থেকেই বারাসত পোস্ট অফিসের সামনে ছিল মানুষের ভিড়। এরমধ্যেই সিএএতে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    তৃণমূল নেতা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার! বেনজির দুর্নীতি নিয়ে চন্দ্রকোণায় সরব বিজেপি

    তৃণমূল নেতার নামে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকা! তাজ্জব ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। রাজ্যে পালাবদলের পর চালু সামাজিক প্রকল্পগুলির সুবিধাভোগীদের সম্পর্কে তথ্য নিতে গিয়ে মহিলাদের জন্য বরাদ্দ প্রকল্পে পুরুষের নাম দেখেই দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। কীভাবে নেতার ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ৮ বছর ধরে ভগ্নভিটেয়! ফলতায় জাহাঙ্গির হারতে প্রতিজ্ঞাপূরণে বাড়ি সারাইয়ে হাত বিজেপি নেতার

    আট বছরের প্রতীক্ষার অবসান। বিজেপি করার ‘অপরাধে’ ২০১৮ সালে তাঁর ঘরবাড়ি ভাঙচুর করে বোমাবাজি করা হয়েছিল। সেই সময়ই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না রাজ্যে বিজেপি সরকার আসছে অথবা ফলতার মাটিতে পদ্মফুল ফুটছে, ততদিন তিনি নিজের ভাঙা বাড়ি সংস্কার করবেন ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    মুর্শিদাবাদের পর মালদহ! ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে বন্দি ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী

    মুর্শিদাবাদের লালগোলার পর মালদহের ইংরেজবাজার। অনুপ্রবেশকারী তাড়াতে রাজ্য সরকারের হোল্ডিং সেন্টার নির্দেশের পর একাধিক জেলায় তা চালু হয়ে গেল। ইংরেজবাজার শহর লাগোয়া বাগবাড়ির চন্দনপার্কে এটাই মালদহ জেলার একমাত্র হোল্ডিং সেন্টার চালু করা হল‌। আগে এটি স্বনির্ভর গোষ্ঠীর অফিস ছিল। ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    এবার তৃণমূলের হাতছাড়া উত্তর বারাকপুর পুরসভা! ইস্তফা পুরপ্রধান-সহ ১৫ কাউন্সিলরের

    পুরসভা নিয়ে ফের চিন্তায় তৃণমূল। রাজ্যে পালাবদলের পর একের পর একে পুরসভায় ইস্তফা দিচ্ছেন দলের কাউন্সিলররা। এবার উত্তর বারাকপুর পুরসভায় ১৫ জন কাউন্সিলর একযোগে ইস্তফা দিলেন। নির্বাচনে পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলাফলের দায় স্বীকার করে এই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ভুয়ো নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর ৩০০ কোটি লুঠ! মাদক মাফিয়াদের কারচুপি ফাঁস মালদহে

    তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চরম প্রতারণা! রোগী ভর্তি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ! অভিযুক্ত মালদহে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা একাধিক পরিকাঠামো হাসপাতাল। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক হিসেব, স্বাস্থ্যসাথী কার্ডর মাধ্যমে প্রায় তিনশো কোটি টাকা আত্মসাৎ করেছে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    জেল জুজুতে পাপের প্রায়শ্চিত্ত! ৫ বছর পর তোলাবাজির টাকা ফেরালেন তৃণমূল নেতা

    পাঁচ বছর আগেকার পাপের প্রায়শ্চিত্ত! একুশের ভোটে বিপুল জয়ের পর এলাকায় দাপট বেড়ে গিয়েছিল গোসাবার পরিতোষ দাস নামে ওই নেতার। কথায় কথায় হুমকি দিয়ে প্রতিবেশীদের থেকেও টাকা আদায় করতেন। কিন্তু ছাব্বিশে পালাবদলের পর জেলের ‘জুজু’ দেখছেন তিনি। মামলার ভয়ে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    পুরসভার পার্কিংয়ের টাকা যেত তৃণমূলের পকেটে! পালাবদলে আসানসোলে ফাঁস চক্র

    পুরসভার পার্কিং জোনে বেআইনিভাবে জাল স্লিপ ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। আসানসোল (Asansol) বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশের অভিযানে প্রকাশ্যে এসেছে এই চক্র। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি এই সকল পার্কিং ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    জমি দখল করে তৃণমূল কার্যালয়! বুলডোজারে তছনছ কাউন্সিলরের অফিস

    বার্নপুরের পর নিউটাউন। ওই এলাকার ১১ নম্বর রোডে তৃণমূল কাউন্সিলরের অবৈধ কার্যালয়ে চলল বুলডোজার। আসানসোল (Asansol) দক্ষিণের বার্নপুরে সেল-আইএসপির জমিতে অনুমতি ছাড়াই বেআইনিভাবে তৈরি একাধিক তৃণমূল কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আইএসপি কর্তৃপক্ষের দাবি, এর আগে বারবার নোটিস ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    আরামবাগে দুর্নীতির অট্টালিকা! তৃণমূলী দুই ভাইয়ের বিরুদ্ধে ফুঁসছে গ্রাম, কাটমানি ফেরত চেয়ে পোস্টার

    দিনের পর দিন অত্যাচার। লাগামহীন তোলাবাজি, কাটমানি। তৃণমূল জমানায় উল্কার গতিতে উত্থান হয়েছে আরামবাগের () দুই ভাইয়ের। গোঘাটের দুই তৃণমূল নেতা শাহাবুদ্দিন ও গিয়াসউদ্দিনের বিরুদ্ধে অভিযোগে ফুঁসছে গ্রাম। বাংলা থেকে ‘ভয় আউট’ হতেই আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা দুই নেতার ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    অনুপ্রবেশমুক্ত বাংলা! ৪৮ ঘণ্টার মধ্যেই লালগোলার হোল্ডিং সেন্টারে বন্দি ৩ বাংলাদেশি

    দ্রুতগতিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি-রোহিঙ্গাদের তাড়াতে কাজ শুরু করে দিল রাজ্য সরকার। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি লাগু করতে দিন দুই আগেই জেলায় জেলায় নোটিস পাঠিয়ে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার লালগোলার হোল্ডিং সেন্টার পদ্মাভবনে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi Infiltrator) ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    বছর ঘুরতেই বসে যাচ্ছে মমতা জমানায় তৈরি অজয় সেতু! প্রশ্নের মুখে ১৩৮ কোটির প্রকল্প

    তৃণমূল সরকারের আমলে একেবারে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় জয়দেব সেতু। কিন্তু উদ্বোধনের বছর কাটতে না কাটতেই বসতে শুরু করেছে রাস্তা। ব্রিজের একাধিক জায়গায় বসে গিয়েছে রাস্তা, উঠে গিয়েছে পিচ। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গাতে ফাটলও দেখা দিয়েছে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    মালদহে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা! মহিলাকে উত্যক্ত করার প্রতিবাদ করতেই হামলার শিকার

    দিনে দুপুরে দুষ্কৃতী তাণ্ডব! মালদহের (Malda) চাঁচলে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। এলোপাথারি অস্ত্রের কোপে গুরুতর জখম বিজেপি কর্মী কিরণ সাহা। ব্যাপক উত্তেজনা এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বিজেপি কর্মীর নাম কিরণ ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    দামোদরের স্রোতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া, বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে অঘটন

    সোমবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদরের স্রোতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া আয়ুষ শর্মা। দুই বন্ধ তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও জলের তোড়ে ভেসে যায় সে। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় ওই ছাত্রের দেহ।মৃত ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    গুলমার্গে মাঝ আকাশে থমকে রোপওয়ে, শূন্যে আটকে ৩০০ পর্যটক!

    মাঝ আকাশে বন্দি ৩০০ পর্যটক। যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর কাশ্মীরের গুলমার্গে গন্ডোলা পরিষেবা ব্যাহত হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এদিকে শুরু হয়েছে উদ্ধারকাজ।প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের এই প্রান্তে অত্যন্ত জনপ্রিয় এই গন্ডোলা রাইড। ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘মূল্যবৃদ্ধির নায়কের আবার হামলা শুরু’, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মোদিকে তোপ রাহুলের

    গত দশ দিনের মধ্যে সোমবার চতুর্থবার দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এবার কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, “মূল্যবৃদ্ধির নায়ক আবার হামলা শুরু করে দিয়েছেন।”  সোমবার রাহুল তাঁর এক্স ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ১৪-র প্রেমিককে বিয়ে চল্লিশের মহিলার! ‘মোহভঙ্গ’ হতেই বিচ্ছেদ চাইছে কিশোর, তারপর যা হল…

    চার সন্তানের মা ৪০ বছরের মহিলার সঙ্গে ১৪ বছরের কিশোরের প্রেম! তাদের মধ্যে আলাপ হয়েছিল ইনস্টাগ্রামে। মহিলা দাবি করেছেন, সন্তানের বয়সি বালকের সঙ্গে বিয়েও করেছিলেন তিনি। যদিও বেশ কিছুদিন একসঙ্গে থাকার পর এখন আর সম্পর্কে থাকতে চাইছে না ওই ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘দেশের ক্রীড়াজগতের অপূরণীয় ক্ষতি’, টুটু বোসের প্রয়াণে শোকপ্রকাশ লোকসভার স্পিকার ওম বিড়লার

    সদ্য প্রয়াত হয়েছেন ময়দানের কিংবদন্তি ফুটবল প্রশাসক স্বপনসাধন বসু। যাঁকে সবাই চেনে টুটু বোস নামে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লার। জানালেন, এই প্রয়াণ কেবল পশ্চিমবঙ্গের মানুষের জন্যই নয়, বরং গোটা দেশের জাতীয় ক্রীড়া জগৎ এবং জনজীবনের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা, গভীর খাদে গিয়ে পড়ল গাড়ি, মৃত ৮

    মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা। গভীর খাদে গিয়ে পড়ল চারচাকা গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গাড়িটি কোঙ্কন থেকে সাতারার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর যাওয়ার পরই আম্বেনালি ঘাটের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    পরকীয়ায় পথের কাঁটা! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ‘খুন’ স্ত্রীর, ষড়যন্ত্র চাপা দিতে নিখোঁজ ডায়েরি

    সপ্তাহ খানেকের বেশি নিখোঁজ স্বামী। এমতাবস্থায় স্থানীয় থানায় গিয়ে নিখোঁজ ডায়রি করেন স্ত্রী। কিন্তু তেলেঙ্গানা পুলিশি তদন্তে ফাঁস হয়ে গেল ভয়ংকর ষড়যন্ত্র। আসলে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তরুণী। সেই কারণেই প্রেমের কাঁটা স্বামীকে খুন করে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এনটিএ-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁসের সময় যে নির্দেশিকা তা পালন করা হয়নি। ফের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশও করেছে শীর্ষ আদালত।এদিন বিচারপতি পিএস নরসিমহা ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘অদৃশ্য’ চিনা বিমানে প্রশিক্ষণ পাক পাইলটদের, সিঁদুরে মেঘে তড়িঘড়ি ১১৪ রাফালে কিনছে দিল্লি!

    ‘বুড়ো মিগ’ অবসর নিয়েছে। বাকি যারা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির জমানায় আকাশযুদ্ধে সেগুলি ‘বুড়ো ঘোড়া’র শামিল। এদিকে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে চিন-পাকিস্তানের মতো দেশগুলি। শোনা যাচ্ছে, চিনে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান (রাডারে অদৃশ্য)-এ প্রশিক্ষণ নিচ্ছে পাক সেনা। অনুমান, শীঘ্রই ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘শ্বশুরবাড়িতে মৃত্যুর চেয়ে মেয়ের ডিভোর্স ভালো’, তিশা মৃত্যু মামলায় সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

    মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক ভালো। প্রাক্তন মিস পুণে তিশা শর্মার মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একথা বললেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, স্বাধীন সংস্থারই উচিত তিশার মৃত্যুর তদন্ত করা। একইসঙ্গে সংবাদমাধ্যমকেও সাবধান করেছে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    জম্মু ও কাশ্মীরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! বাড়ির ২০০ মিটার দূরে উদ্ধার দেহ, ফুঁসছে উপত্যকা

    ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন! সারারাত নিখোঁজ থাকার পর বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে উদ্ধার হল মৃতদেহ। ভয়ংকর এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় গালওয়ানপোরা এলাকায়। রবিবার ঘটনা সামনে আসতেই ফুঁসে উঠেছে উপত্যকার জনতা। গোটা ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘অরাজকতা সৃষ্টি করে সরকার ফেলার ষড়যন্ত্র’, রাহুলকে তোপ বিজেপির

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশে ‘অরাজকতা সৃষ্টি করে’ নরেন্দ্র মোদির সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-সহ একাধিক বিজেপি নেতার দাবি, রাহুল গান্ধী বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন। তাঁর ‘পরিকল্পনা’ও ফাঁস হয়ে গিয়েছে।সূত্রের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    বাতিস্তম্ভের আলো ভেঙে মাথায়, হেস্টিংসে খেলার মাঝেই মর্মান্তিক মৃত্যু শিশুর

    বাতিস্তম্ভের নিচে বসেই খেলা করত সে দিনরাত। ওই জায়গাটি ছিল তার সবচেয়ে পছন্দের। আর সেখানেই বিপদ। বাতিস্তম্ভের আলো ভেঙে মাথায় পড়ে অঘটন। শেষ পর্যন্ত প্রাণহানি শিশুকন্যার। হেস্টিংসের এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন শিশুর মা, বাবা-সহ পরিবারের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ১২০ ঘণ্টায় দু’দফার কাজ শেষ! রকেট গতিতে এগোচ্ছে চিংড়িঘাটা মেট্রোর সম্প্রসারণ

    গত সরকারের আমলে প্রায় দেড় বছর আটকে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। তবে ডবল ইঞ্জিন সরকার আসতেই সেই জটিলতা কেটেছে। মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে দু’দফায় মেট্রো লাইন জোড়ার কাজ সম্পন্ন হয়েছে।১৫ মে রাত ৮ টা থেকে ১৮ মে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    বেহালায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মদতে মাঠ ‘চুরি’! বেদখলের অভিযোগে নজরে প্রোমোটাররাও

    শহরের বুকে আস্ত মাঠ ‘চুরি’। কিশোর-কিশোরীদের খেলার জায়গা বেদখল করে সেখানে ঘর তৈরি করে ভাড়াটে বসানো হয় ও মাঠের কিছু অংশ বিক্রিও করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, প্রাক্তন কাউন্সিলরের মদতে ওই মাঠ দখলে হাত বাড়ান এলাকার এক প্রোমোটার ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    কলকাতার পর নজরে শহরতলির ৪ পুরসভা, মেয়র-কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

    ছাব্বিশের ভোটে দলের ভরাডুবির পর এখন পুরভোটে নজর তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে রাজ্যের পুরসভাগুলি তৃণমূলের হাতে থাকলেও সম্প্রতি গেরুয়া-সুনামিতে সেসবের অবস্থায় টলমল। একের পর এক পুরসভা থেকে পুরপ্রতিনিধিদের ইস্তফা, বোর্ড ভেঙে যাওয়ায় রীতিমতো অশনি সংকেত। এই অবস্থায় গত সপ্তাহেই ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘ডন’ যেন ভিজে বেড়াল! পরনে অন্তর্বাস, নেড়া মাথায় কুখ্যাত দুষ্কৃতীকে রাস্তায় ঘোরাল ‘দাবাং’ পুলিশ

    একসময় তার ভয়ে কাঁটা হয়ে থাকত আমজনতা। বলা ভালো, তার ভয়ে যেন বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। বাংলায় সরকারের পালাবদলের পর বদলে গিয়েছে ছবি। সেই ‘ডন’ই যেন আজ ভিজে বেড়াল! পরনে অন্তর্বাস, নেড়া মাথায় ‘দাবাং’ পুলিশের সঙ্গে উত্তর হাওড়ার ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    গায়েব ঠিকাদার, দুর্গাপুরে মাঝপথে থমকে রাস্তার কাজ, তৃণমূলকে ‘কাটমানি’ তোপ বিজেপির

    টেন্ডার হয়েছিল প্রায় দেড় বছর আগে। তারপর বছর খানেক আগে রাস্তা তৈরির কাজও শুরু হয়। প্রথমদিকে কিছুটা কাজ হওয়ার পর আচমকাই উধাও হয়ে যান ঠিকাদার! থমকে যায় রাস্তার কাজ। রাজ্যে পালাবদলের পর সেই অসমাপ্ত রাস্তার কাজ ঘিরেই এবার শোরগোল ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘দারুণ অগ্নিবাণ’ থেকে রেহাই! দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি, কালবৈশাখী

    জ্যৈষ্ঠের শুরু থেকেই তেজ দেখিয়েছে প্রখর গ্রীষ্ম। সূর্যরশ্মি, আর্দ্রতা আর শুষ্ক আবহাওয়ায় ভোর থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে গলদঘর্ম অবস্থা জনতার। মাঝেমধ্যে ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও মরুভূমিসম রাস্তায় তা বাষ্প হয়ে যেতে সময় লাগছে কয়েক মুহূর্তেরও কম। দিনের বেলায় পথেঘাটে বেরনোই ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    পুলিশকর্মীর হাতে ট্যাটু, দেখামাত্রই মেজাজ হারালেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল টিটাগড়। ঘটনাস্থলে পৌঁছে খড়দহ থানার পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সেখানেই এক পুলিশকর্মীর হাতে ট্যাটু দেখে ক্ষোভও প্রকাশ করেন ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক, নিরাপত্তার গাফিলতিতে বেঙ্গালুরুতে সাসপেন্ড ৬ পুলিশকর্মী

    বেঙ্গালুরু সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় রুটে উদ্ধার হয়েছিল ভয়ংকর বিস্ফোরক সামগ্রী জিলেটিন স্টিক। নিরাপত্তায় গাফিলতির সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ। বেঙ্গালুরুর পুলিশ সুপারের তরফে সাসপেন্ড করা হল ৬ জন পুলিশকর্মীকে। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বরখাস্তের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের পথে কংগ্রেস! সিদ্দারামাইয়াকে দিল্লি তলব, রাজ্যজুড়ে ‘সিএম ডিকে’ পোস্টার

    কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানিতে অবশেষে দাঁড়ি পড়তে চলেছে! সূত্রের খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৬ মে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব করেছে হাইকমান্ড। শোনা যাচ্ছে, রুদ্ধদ্বার এই বৈঠকেই মুখ্যমন্ত্রী পদে রদবদল সংক্রান্ত বিষয়ে হাইভোল্টেজ আলোচনায় বসতে চলেছেন শীর্ষ ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ১০ দিনে চতুর্থবার! বুলেট গতিতে ছুটছে জ্বালানি তেলের দাম, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও

    ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের। এই নিয়ে ১০ দিনের মধ্যে চতুর্থবার দাম বাড়ল জ্বালানি তেলের। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বাড়ল ২.৮৭ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ২.৮০ টাকা। বর্তমানে কলকাতায় পেট্রলের লিটার প্রতি নতুন দাম হল ১১৩ ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    কেকেআর জার্সিতে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন রাহানে, বরখাস্ত করা হতে পারে কোচ নায়ারকেও

    ইডেনের গ‌্যালারিতে বসে তখন অনেকের নজর ওয়াংখেড়েতে। মোবাইলে তাঁরা বারবার স্কোর দেখছেন। সূর্যকুমার যাদব আউট হওয়ার পরই অদ্ভুত এক নিঃস্তবব্ধতা। ওয়াংখেড়েতে ততক্ষণে ম‌্যাচের লিখন স্পষ্ট। মুম্বই ইন্ডিয়ান্স হারছে। একইসঙ্গে এবারের মতো আইপিএল অভিযান শেষ কেকেআরের। রবিবার ইডেনে শেষটাও সুখের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    সিংহাসনে ‘রাজার রাজা’ দেব, রবিবাসরীয় সকালে রহস্যময় পোস্ট সুপারস্টারের

    সাল ২০০৬, ‘অগ্নিশপথ’ ছবি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু করেছিলেন দেব। প্রথম সিনেমা বক্স অফিসে একেবারে ধরাশায়ী। কিন্তু, ২০০৭-এ পায়েল সরকরের সঙ্গে ‘আই লাভ ইউ’-তে অভিনয়ের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি দেবকে। দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলতেই ঝুলিতে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    সিনেমার গান থেকে রবীন্দ্রসঙ্গীত, বাংলায় ‘আশা’র আলো

    ১২ এপ্রিল প্রয়াত হন আশা ভোঁসলে। বাংলা গানের জগতে তিনি এখনও একনম্বর শিল্পী, তাঁর জনপ্রিয়তা লতা মঙ্গেশকরকেও এক্ষেত্রে ছাড়িয়ে গিয়েছে। আধুনিক গানগুলির পাশাপাশি বাংলা সিনেমার অজস্র গান, পুজোর গান, এমনকী রবীন্দ্রসংগীত অবধি একটি বৃহৎ রিপারটোয়ার তাঁকে বাঙালি জীবনে অমলিন ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ২৬টি গিল্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রুদ্রনীলের, স্বরূপের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

    টেকনিশিয়ান্স স্টুডিওতে ২৬টি গিল্ডের প্রতিনিধিদের নিয়ে রুদ্রনীলদের বৈঠক। মুখ খুললেন কলাকুশলীরা। মুখ্যমন্ত্রীকে জমা দিলেন রিপোর্টও। পূর্বতন সরকারের চাপ সরিয়ে এবার স্বতঃস্ফূর্তভাবে কথা বলার সাহস জুগিয়েছেন সিনেপাড়ার অনেকেই। সম্প্রতি টেকনিশিয়ান্স স্টুডিওতে ২৬টি গিল্ডের প্রতিনিধিরা প্রথমবার মন খুলে নির্দ্বিধায় তাঁদের অভিযোগের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘এটা আপনার প্রতি বাংলার মানুষের আস্থা’, ফলতার ফলাফলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

    ফলতায় বিজেপির জয়জয়কার। রেকর্ড জয়ের পর সেখানকার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ও কার্যকর্তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই জয়ের কাণ্ডারি হিসেবে মোদিকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘এই জনরায় আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    প্রবল বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান, উত্তেজনা বেলেঘাটায়

    ঘরের বদলে ঘরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সময়সীমা পেরিয়েছে। কিন্তু মেলেনি সরকারি ঘর। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও লাভ হয়নি। তার পরিপ্রেক্ষিতেই রবিবার রাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ ঘরে বেলেঘাটার ২৮ নম্বর ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘চাই বিকাশদা হেরে যাক’, দেবরাজ-অদিতির মামলা লড়া নিয়ে বাম আইনজীবীকে তোপ কমরেড শতরূপের

    দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করা বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন দেবরাজ চক্রবর্তী-অদিতি মুন্সির মামলা লড়লেন? তা নিয়ে বাক্যবাণে বিদ্ধ তিনি। দলের নেতা-কর্মীরাও বিষোদ্গার করছেন তাঁর বিরুদ্ধে। প্রকাশ্যেই বামনেতা শতরূপ ঘোষ বললেন, “চাই বিকাশদা হেরে যাক এই মামলা।” যদিও ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    টুটু বোস স্মরণে উত্তর কলকাতায় রক্তদান শিবির, আয়োজনে উদয়ের পথে

    তিনি মোহনবাগান অন্তপ্রাণ। তিনি বাঙালির সিকান্দার। তাঁর পরোপকারী মানসিকতাই তাঁকে করে তুলেছিল সাধারণের কাছের মানুষ। কথা হচ্ছে প্রয়াত টুটু বোসের (Tutu Bose)। যে কোনও সমস্যার সমাধানের নামই যেন ছিলেন তিনি। মাঠ হোক বা মাঠের বাইরে, বরাবর সকলের পাশে থেকেছেন। ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    ২০১৬-র ভোটে নিরপেক্ষ থাকার সাজা! জেলায় বদলি অফিসারদের ফেরাতে স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লালবাজারের

    কলকাতা পুলিশে কর্মীসঙ্কট মেটাতে তৎপর লালবাজার। পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে থাকা কলকাতা পুলিশের কর্মীদের ফেরানোর প্রস্তাব দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সাব ইন্সপেক্টর, কনস্টেবল ও কলকাতা পুলিশের ড্রাইভারে বিপুল শূন্যপদ রয়েছে। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় চাপ ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    যুবভারতীর সামনে থেকে সরেছে ‘বিদঘুটে’ মূর্তি, নিজের শিল্পকর্মের পরিণতি দেখে কী বললেন মমতা?

    দীর্ঘ বিতর্কের মধ্যেই যুবভারতী স্টেডিয়ামের সামনে থাকা ‘বিদঘুটে’ মূর্তি ভেঙে ফেলা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং নকশায় ওই মূর্তি তৈরি করা হয়। যদিও সরকার বদল হতেই বিতর্কিত মূর্তি সরানোর ইঙ্গিত মিলেছিল। তার মধ্যেই শুক্রবার সেটি ভেঙে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    চন্দ্রনাথ রথ খুনের শিকড়ে পৌঁছতে মরিয়া, উত্তরপ্রদেশ থেকে ধৃত নবীন-সহ ৪ জনকে হেফাজতে নিল সিবিআই

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের মামলায় উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল নবীনকুমার সিংকে। তাঁকে উত্তরপ্রদেশের মাও জেলার জেল থেকে রাজ্যে এনে আদালতে পেশ করল সিবিআই। নবীনের পাশাপাশি এই ঘটনায় ধৃত আরও ৩ জনকে রবিবার বারাসত এসিজেএম আদালতে ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
    আড়াই ঘণ্টার বেশি শান্তিনিকেতন স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস! চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা

    আচমকা বিকল ইঞ্জিন। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে শান্তিনিকেতন স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস। প্রবল গরমের মধ্যে এই গোলযোগে বিরক্ত যাত্রীরা। রেলসূত্রে খবর, নতুন ইঞ্জিন এলে তারপরই রওনা দেবে ট্রেন। অন্যান্যদিনের মতোই রবিবার নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন ছাড়ে গণদেবতা এক্সপ্রেস। গন্তব্য ...

    ২৫ মে ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 5341-5440

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy