BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 30 Aug, 2026 | ১৫ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • হিন্দমোটরে বেনজির কায়দায় কেপমারি ব্যবসায়ীর, ফোন নিয়ে পালাল কিশোর

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক ওষুধ ব্যবসায়ীর ফোন নিয়ে চম্পট দিল এক কিশোর। হিন্দমোটরে এক ওষুধের দোকানে এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। কেপমারির কায়দা দেখে স্তম্ভিত দুঁদে পুলিস অফিসাররাও। শনিবার রাতে হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর রোডের এই ঘটনায় তদন্তে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ‘আগে সাফ করব, তারপর ভোট হবে হাওড়া ও বালিতে’

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবারের বৈঠকে হাওড়া ও বালি পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেবেন বলে আগেই জল্পনা শুরু হয়েছিল। কারণ, মূলত পুরকর্তাদের নিয়ে বৈঠক হলেও হাওড়া শহরাঞ্চলের বিধায়কদের এদিন হাজির থাকতে বলা হয়। তাঁদের সামনে দুই পুরসভার বেহাল দশা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    পানীয় জলটুকুও দিতে পারছে না বরানগর পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুরসভার কল থেকে সরু সুতোর মতো জল পড়ে। কোথাও চারবেলার পরিবর্তে তিনবেলা জল পায় বাসিন্দারা, তাও কম সময়ের জন্য। জলের গুণগত মান নিয়েও নাগরিকদের প্রশ্নের শেষ নেই। সবমিলিয়ে গঙ্গাপাড়ের প্রাচীন শহর বরানগরে কেনা জলই ভরসা শহরবাসীর। 

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    হাওড়ায় জঞ্জাল, বালিতে জল, দুই পুরসভাকে নিশানা মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার নবান্নের বৈঠকে রাজ্যের নোংরা, অপরিচ্ছন্ন শহরগুলির তালিকায় হাওড়াকে রেখেছেন মুখ্যমন্ত্রী। বালির ক্ষেত্রে তুলে ধরেছেন পানীয় জলের সমস্যাকে। তাঁর অভিযোগ যে একশো শতাংশ সঠিক, তা স্পষ্ট করে দিয়েছেন এই দুই পুর এলাকার বাসিন্দারা। হাওড়ায় জঞ্জাল সাফাইয়ের ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    পানিহাটি তো জঞ্জালের শহর হয়ে গিয়েছে! চরম ক্ষুব্ধ মমতা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটি পুরসভার নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে মাঝেমধ্যেই শোরগোল পড়ে। তা নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই থামলেন না তিনি! পানিহাটির পুরকর্তাদের তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হলে বোর্ডই ভেঙে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    টাকা নিয়ে হকার বসাচ্ছে পুলিসই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকা নিয়ে হকার বসাচ্ছে পুলিস। সোমবার নবান্ন সভাঘরে রাজ্যের পুরসভাগুলির কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকের ‘লাইভ সম্প্রচারে’ এই অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথাকে সমর্থন জানাচ্ছে হকার সংগঠনগুলিও। শহরে যত্রতত্র ফুটপাত কিংবা কোথাও কোথাও রাস্তা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    আধঘণ্টার ‘অপারেশনে’ ভাইপো খুন! ঘটনার পুনর্নির্মাণে তাজ্জব বারাসত

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রথমে অতর্কিতে ভাইপোর ঘাড়ে সজোরে আঘাত করে জেঠু। সে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লে মুখ চেপে কাঁধে করে তাকে নিয়ে যায় একটি পুকুরের পাশে ফাঁকা জায়গায়। তারপর শ্বাসরোধ করে বালকের মৃত্যু নিশ্চিত করে অভিযুক্ত জেঠু। ঠান্ডা মাথায় ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    শতাধিক বাসিন্দা জমি দিতে রাজি ক্ষতিপূরণ বাবদ খরচ প্রায় ২০ কোটি

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুড়িগঙ্গার উপর প্রস্তাবিত ব্রিজের জন্য কাকদ্বীপ এবং সাগরে মোট ১২ একর জমি প্রয়োজন। এর মধ্যে কিছুটা সরকারি জমি হলেও বেশিরভাগটাই ব্যক্তিগত মালিকানাধীন। ব্রিজে ওঠা-নামার অ্যাপ্রোচ রোডের জন্য ১০০-র বেশি বাসিন্দা জমি দিতে রাজি হয়েছেন। ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    আমিই কি সল্টলেকের রাস্তা ঝাঁট দিতে নামব? কাউন্সিলারদের প্রশ্ন মমতার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘রাস্তা ঝাঁট দেয় না। এবার কি আমায় রাস্তা ঝাঁট দিতে বেরতে হবে।’ সোমবার নবান্নের বৈঠক থেকে সল্টলেকের বেহাল পুর পরিষেবা নিয়ে ক্ষোভ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে টাকার বিনিময়ে সল্টলেকে সরকারি জমি জবরদখল হচ্ছে বলেও উষ্মা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ধর্মতলা থেকে অপহৃত ব্যবসায়ীকে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল লালবাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ব্যস্ততম এলাকা ধর্মতলা। সেই জায়গা থেকেই ফের এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটল। দুষ্কৃতীদের মুক্তিপণের ফোন পেয়েই পুলিসের দ্বারস্থ হন অপহৃত ব্যবসায়ীর বাবা। ২৪ ঘণ্টার মধ্যেই বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের একটি হোটেল থেকে অপহৃতকে উদ্ধার করল কলকাতা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    এমএসএমই নিয়ে উদ্যোগী বণিকসভা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বাজার খোঁজার পাশাপাশি তার খামতিগুলির সুরাহার জন্য প্রতিবেশী দেশগুলির কাছ থেকে পরামর্শ নিতে উদ্যোগী হল বণিকসভা। এই বিষয়ে তাদের সহায়তা করছে কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রক। মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    কলেজে ভর্তি: ওটিপি-বিঘ্ন কাটিয়ে মসৃণ কেন্দ্রীয় পোর্টালে আবেদনের প্রথমদিন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে স্নাতকস্তরে ভর্তির আবেদনে প্রাথমিকভাবে কিছু বিঘ্ন দেখা দিয়েছিল। তারপর তা মসৃণভাবেই হয়েছে। প্রথম দিনেই ৫০ হাজারের কাছাকাছি আবেদন জমা পড়েছে বলে বিকাশ ভবন সূত্রে খবর। তবে সকাল থেকে মোবাইল মেসেজে বা ই-মেলে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    হাবিবুল্লার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ঘেঁটে জঙ্গি তহবিলের উৎস অনুসন্ধান গোয়েন্দাদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন জঙ্গি সংগঠন শাহাদতের ‘আমির’ মহম্মদ হাবিবুল্লার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বিশ্লেষণ করে টাকার লেনদেন খুঁজছে বেঙ্গল এসটিএফ। সেখান থেকেই অন্য অ্যাকাউন্টের গ্রাহকদের চিহ্নিত করার কাজ চলছে, যাতে তাদের জেরা করে জানা যায় তারা কোথা থেকে টাকা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    দুই বিধায়কের শপথ জটিলতা অব্যাহত, রাজ্যপালের কড়া সমালোচনায় ফিরহাদ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জটিলতা বহালই রইল। আগামী কাল, বুধবার রাজভবনে গিয়ে বিধায়ক হিসেবে শপথ নিতে রাজি নন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে তাঁরা জানতে চেয়েছেন, বিধানসভাকে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে সিট গড়ল রেল পুলিস

    নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে একজন ডিএসপির নেতৃত্বে ছয় সদস্যের সিট তৈরি করল রেল পুলিস। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখবে তারা। প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গেও কথা বলবে সিট। একইসঙ্গে লোকো পাইলট, স্টেশন মাস্টার এবং ট্রেন পরিষেবার ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ধান কেনা নিয়ে আজ খাদ্যশ্রীতে বিশেষ বৈঠক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪-২৫ খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনা নিয়ে আজ মঙ্গলবার খাদ্যশ্রী ভবনে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। অক্টোবর থেকে নতুন খরিফ মরশুম শুরু হবে। তার প্রস্তুতির কাজ এখন থেকে শুরু করতে চাইছে খাদ্যদপ্তর। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    তারাতলার কারখানায় উৎপাদন বন্ধ, কর্মীদের স্বেচ্ছাবসর চূড়ান্ত করল ব্রিটানিয়া

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল আগেই। এবার স্থায়ী কর্মীদের স্বেচ্ছাবসর গ্রহণের বিষয়টি চূড়ান্ত করল ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মনে করা হচ্ছে, এরফলে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যেতে চলেছে ব্রিটানিয়ার তারাতলার ঐতিহ্যবাহী বিস্কুট কারখানা। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    বঙ্গ বিজেপির পরিষদীয় দল জোড়া দলবদলু নেতার হাতে ‘হাইজ্যাক’!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গ বিজেপির পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ দুই পদই জোড়া দলবদলু নেতার দখলে। আসন্ন অধিবেশন থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব সামলাবেন শঙ্কর ঘোষ। রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ‘শিয্য’ ছিলেন তিনি। ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ভূমিদপ্তর কার্যত ঘুঘুর বাসা, বুঝিয়ে দিয়ে তিরস্কার মুখ্যমন্ত্রীর, বৈঠকেই সচিব বদল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার নবান্ন সভাঘরে বৈঠকে ভূমিদপ্তরের কাজকর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দপ্তরটি যে কার্যত ‘ঘুঘুর বাসায়’ পরিণত হয়েছে, সেটাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সভার মধ্যেই ভূমিদপ্তরের সচিব পরিবর্তনের ঘোষণা করে নতুন দায়িত্বে আসা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    শিক্ষক নিয়োগ ও যাচাইয়ে অনীহা, বেসরকারি কলেজগুলিকে সতর্ক করল বিশ্ববিদ্যালয়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বিএড কলেজগুলি শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত প্রমাণ দিতে টালবাহানা চালিয়েই যাচ্ছে। ফলে সোমবার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি কলেজগুলিকে ফের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য অনুমোদন দিতে পুরনো শিক্ষকদের তথ্য যাচাইকরণ এবং নতুন ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ধান কেনা নিয়ে আজ খাদ্যশ্রীতে বিশেষ বৈঠক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪-২৫ খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনা নিয়ে আজ মঙ্গলবার খাদ্যশ্রী ভবনে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। অক্টোবর থেকে নতুন খরিফ মরশুম শুরু হবে। তার প্রস্তুতির কাজ এখন থেকে শুরু করতে চাইছে খাদ্যদপ্তর। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে রাজ্যপাল বদলের তোড়জোড়

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একঝাঁক রাজ্যে রাজ্যপাল বদল সময়ের অপেক্ষা। আগামী কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকজন রাজ্যপালের মেয়াদ সমাপ্ত হচ্ছে। পাশাপাশি কিছু রাজ্যের রাজ্যপাল রদবদলের ভাবনা-চিন্তাও চলছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছু নামের তালিকা তৈরি হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল, ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    বাঙালি কারিগরদের সৃজনশীলতা চেনাতে গয়নার শো মুম্বইতে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে গড়া সোনা বা হিরের গয়নার কদর শুধু দেশীয় বাজারেই আটকে নেই। ভারতীয় কারিগরদের তৈরি গয়নার নামডাক বিশ্বজুড়েই। যাঁরা গয়না গড়েন, তাঁদের সিংহভাগই বাঙালি। কারিগরদের সৃজনশীল প্রতিভাকে আরও বেশি বাজারমুখী করতে মুম্বইতে আয়োজিত হতে চলেছে কারিগর ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    বাংলার জল বিক্রি! গঙ্গা-তিস্তা নিয়ে তোপ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত শনিবারই দিল্লিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের পরেই জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। তবে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। অথচ পশ্চিমবঙ্গে সেচ, পানীয় ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ফের নিট চাই না, মেধাবীদের জীবনের স্বপ্ন যেন না ভাঙে!রূপায়ণ মণ্ডল (নিটে দেশে অন্যতম প্রথম)

    ২৪ লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে। আর দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস আসন রয়েছে ৫৫ হাজারের মতো। বাকি সাড়ে ২৩ লাখ ছাত্রছাত্রীর অনেকে হইচই করবে, সেটাই স্বাভাবিক। তাদের অনেকেই বলছে, ফের নিট চাই।  ফের নিট দিতে আমাদের মতো ছাত্রছাত্রীর অসুবিধা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ‘পরিষেবা নেই, শুধু টাকা খাওয়া!’ েতা-মন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরণ মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিস্ফোরক অগ্নিকন্যা। ১৩ বছরের শাসনপর্বে দলের নেতা-মন্ত্রী-বিধায়কদের সমালোচনার এমন ‘বিধ্বংসী’ মুডে বাংলার প্রশাসককে দেখা যায়নি। নাগরিক পরিষেবা নিয়ে বাংলার শহুরে এলাকায় যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, তা উপলব্ধি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝেছেন, দলের বিধায়ক-মন্ত্রী-পুরসভার ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    চিটফান্ড: দ্বিতীয় দিনেও অভিযান

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চিটফান্ড সংস্থার বিরুদ্ধে রবিবারের পর সোমবারও অভিযান জারি রাখল হাইকোর্ট নিযুক্ত কমিটি। এদিনও ওই চিটফান্ড সংস্থার বেশকিছু সম্পত্তি বাজেয়াপ্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট কমিটি। সকালে দলের সদস্যরা ওই চিটফান্ডের নামে থাকা ডনবস্কো রোডের একটি জমি পরিদর্শন করেন। ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    বঞ্চনার অভিযোগে কংগ্রেসের অবস্থান

    সংবাদদাতা, জলপাইগুড়ি: পুরসভার দুর্নীতি ও বেহাল নাগরিক পরিষেবা নিয়ে প্রতিবাদ করায় কংগ্রেসের অধীনে থাকা ২৪ নম্বর ওয়ার্ডকে উন্নয়নে বঞ্চিত করা হয়েছে। এমনই অভিযোগে সোমবার ওয়ার্ডের নাগরিকদের একাংশকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসলেন জলপাইগুড়ি পুরসভার বিরোধী নেতা অম্লান মুন্সী। শহরকে নাগরিক ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    আলিপুরদুয়ারে বেহাল পানীয় জল পরিষেবা নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুর এলাকায় পানীয় জল পরিষেবার বেহাল অবস্থা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে পুর চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী পানীয় জল পরিষেবায় রাজ্যের খারাপ পুরসভাগুলির তালিকায় আলিপুরদুয়ারকেও রেখেছেন। পানীয় জল পরিষেবার বেহাল অবস্থার জন্য মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    শিলিগুড়িতে বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের বেআইনি নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুরসভা। সোমবার দুপুরে তারা সূর্য সেন কলোনির বি-ব্লকে অভিযান চালায়। পুরকর্মীরা বাড়ির বেআইনি অংশ ভেঙে দেয়। এলাকায় এনিয়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের বিমন তপাদার বলেন, ওই ব্যক্তি প্ল্যান বহির্ভূতভাবে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    কুমারগ্রামে তৃণমূলের সভা

    সংবাদদাতা, কুমারগ্রাম: সোমবার কুমারগ্রাম মদন সিং হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক সভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের কুমারগ্ৰাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়, দলের অঞ্চল চেয়ারম্যান কাঞ্চন সরকার, কুমারগ্রাম পঞ্চায়েতের প্রধান সৌভিক দাস সহ অন্যরা। সভায় লোকসভা নির্বাচনে ফলাফল ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    লোকসভা থেকে শিক্ষা নিয়ে উপ নির্বাচনে নয়া ‘ব্লু প্রিন্ট’ তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: লোকসভা ভোট থেকে শিক্ষা নিয়ে রায়গঞ্জ উপনির্বাচন নিয়ে নয়া ‘ব্লু প্রিন্ট’ তৈরি করল তৃণমূল কংগ্রেস। এবার ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সঙ্গে সবকটি ওয়ার্ড পরিক্রমা করবেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যেই শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে কর্মিসভা।

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ঢিমেতালে চলছে রাস্তার কাজ, এক বছরেও অধরা পিচের প্রলেপ

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার কাজের সূচনার এক বছর পরও কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের মে মাসে মালিওর বাঁধ ফরেস্ট থেকে ফতেপুর ভায়া জগন্নাথপুর পর্যন্ত ৭.৪ কিমি রাস্তার কাজের ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ইটাহারে বসতভিটা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার দুই

    সংবাদদাতা, ইটাহার: বসতভিটা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন জখম হয়েছেন। একপক্ষের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইটাহারের চাকলা লক্ষ্মীপুর গ্রামে। বাড়ি ভেঙে দেওয়ায় বর্তমানে খোলা আকাশের নীচে রয়েছে দিনমজুর ওসমান আলির ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    আশীর্বাদের রাতে পুড়ল প্যান্ডেল

    সংবাদদাতা, কালিয়াচক: আশীর্বাদের রাতে পাত্রপক্ষের উপস্থিতিতেই মেয়ের বাড়িতে পুড়ে গেল প্যান্ডেল। সঙ্গে পুড়ে গিয়েছে একটি ঘরও। রবিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানা এলাকার দরিয়াপুরের ঘটনা।দরিয়াপুরে হৃদয় মণ্ডলের মেয়ে তৃপ্তির বিয়ে রয়েছে এই সপ্তাহেই। রবিবার রাতে ছিল আশীর্বাদ অনুষ্ঠান। মোথাবাড়ির মেহেরাপুর ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    সুব্রত কাপে জয়ী শোভানগর হাইস্কুল, পিপলা

    সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার মালদহ জেলা স্কুল ক্রীড়া সংসদের পরিচালনায় জেলা পর্যায়ের সুব্রত কাপের ফুটবল খেলা অনুষ্ঠিত হল। এদিন ফাইনালে অনূর্ধ্ব- ১৭ বালক বিভাগে জেলাস্কুলকে ১-০ গোলে হারিয়ে শোভানগর হাইস্কুল জয়ী হয়। বালিকা বিভাগে পিপলা হাইস্কুল জয়ী হয়। তারা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ইসলামপুরে আর্থিংয়ের পাইপ দিয়ে উঠে আসছে হাওয়া, কারণ নিয়ে ধন্দ

    সংবাদদাতা, ইসলামপুর: নবনির্মিত ভবনের বিদ্যুতের আর্থিং করার জন্য মাটির ৩২ ফুট গভীর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে পাইপ। তবে এখনও পর্যন্ত বাড়িটিতে বিদ্যুতের সংযোগ দেওয় হয়নি। তবে ওই পাইপ দিয়ে অনবরত মাটির মাটির নীচ থেকে সশব্দে হাওয়া বেরিয়ে আসছে। আশ্চার্যজনক ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    সিএনজি বাস পরিষেবা চালু নিগমের কোচবিহার-শিলিগুড়ি রুটে নামানো হল দু’টি গাড়ি

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: একই দিনে দু’টি সিএনজি বাস রাস্তায় নামাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কোচবিহার-শিলিগুড়ি রুটে চলবে গাড়ি দু’টি। সোমবার এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহারে সিএনজি বাসের উদ্বোধন করেন।  উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, তারা মোট ৩০টি ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    খাপরাইল মোড়ে হবে ব্লক করিডর, দার্জিলিং মোড় পর্যন্ত ৩টি আন্ডারপাস

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এলিভেটেড ফ্লাইওভারের দাবি নস্যাৎ। ব্লক ফ্লাইওভারই হচ্ছে খাপরাইল মোড়ে। সংশ্লিষ্ট মোড় থেকে চামটা সেতু পর্যন্ত ব্লক ফ্লাইওভার হওয়ার কথা জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আশঙ্কা এর ফলে আড়াআড়িভাবে দু’ভাগে বিভক্ত হচ্ছে মাটিগাড়ার একাংশ। এতে ব্যাপক সমস্যায় পড়তে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    উত্তর দিনাজপুর জেলায় গ্রামাঞ্চলের একাধিক রাস্তা বেহাল, সংস্কারের দাবি

    সংবাদদাতা, ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলায় গ্রামাঞ্চলের বহু রাস্তা বেহাল। গত কয়েক দিনের বৃষ্টিতে সেই সমস্ত রাস্তায় জল জমে আরও বেহাল হয়ে পড়েছে। বর্তমানে চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে। এতে বাসিন্দারা প্রশাসনের উপর ক্ষুব্ধ। অভিযোগ, প্রশাসন সমস্যার কথা জেনেও উদ্যেগ ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    শহরে বহুতল পার্কিং বানাতে এমএলএ ফান্ড দিতে চান শঙ্কর

    সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে বহুতল পার্কিং জোন তৈরির জন্য নিজের বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে পাল্টা তোপের মুখে শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করেন শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ। তিনি বলেন, শিলিগুড়ি শহরের যানজট সমস্যার ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ঠান্ডা মাথায় খুন করে ছিন্নভিন্ন করা হয় দেহ

    সংবাদদাতা, পতিরাম: ঠান্ডা মাথায় খুন করে ট্রাক্টরের রোটাভেটরে ছিন্নভিন্ন করে দেহ। খুনের বিষয়ে আগে থেকেই পরিকল্পনা ছিল বলে অনুমান। তাই নৃশংস খুন করে নিজের বাড়িতেই স্বাভাবিক ছিলেন সাদ্দাম সরকার বলে মনে করছেন তদন্তকারীরা। তবে পুলিস এখনও খুনের মোটিভ জানতে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    বিজেপিতে ধস, পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতিদের তৃণমূলে যোগ

    সংবাদদাতা, দেওয়ানহাট: লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পর কোচবিহার জেলার পাশাপাশি দিনহাটাতেও ধস নেমেছে বিজেপি শিবিরে। কোচবিহার লোকসভা আসন শাসকদল তৃণমূল পুনরুদ্ধার করতেই জেলাজুড়ে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। বিজেপির পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    রাস্তার মাটি কেটে নেওয়ায় ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা

    সংবাদদাতা, হবিবপুর: নালাগোলা-বালুরঘাট রাজ্য সড়কে বিলের উপর সম্প্রসারণ করা হয়েছে কালভার্ট। পাশে রাস্তার মাটি কেটে করা হয়েছে কার্টিনাল। এতেই শুরু হয়েছে সমস্যা। নদীর জল কার্টিনালে এসে পড়ায় চিন্তায় পড়েছেন রাজ্য সড়কের ধারে থাকা বাসিন্দারা। জলের চাপে ধসে পড়ছে মাটি। ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ভুয়ো ভিডিও ঘিরে তোলপাড় অভিযুক্তকে সতর্ক করল পুলিস

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে রয়্যাল বেঙ্গল টাইগার! ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডারে রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল। সঙ্গে দু’টি শাবক। রবিবার রাতে এমন ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় ময়নাগুড়িতে। মোবাইলে মোবাইলে সেই ভিডিও শেয়ার হতেই লোকজনের ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    সমবায়ের ভোটে সিপিএমকে হারাল কংগ্রেস-তৃণমূল জোট

    সংবাদদাতা, মানিকচক: বাম-কংগ্রেসের জোট নয়। জোট হাত-জোড়াফুলের। তৃণমূল ও কংগ্রেসের এই জোটের কাছে হারল সিপিএম। ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম এসকেইউএস সমবায় সমিতির  নির্বাচনে ছয়টি আসনই দখল করল তৃণমূল ও কংগ্রেসের জোট। তবে প্রতিটি আসনে টক্কর দিয়েছে সিপিএম। একা লড়াই ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ডেঙ্গু রুখতে মেডিক্যাল সহ বিভিন্ন অফিস সাফাইয়ে জোর

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতি সপ্তাহেই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে জেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর জোর দিয়েছে প্রশাসন। তবে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ সরকারি ভবন সংলগ্ন এলাকায় জমা জল, জঞ্জাল নিয়ে প্রশাসনের আধিকারিকরা উদ্বিগ্ন। ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন তোলার প্রক্রিয়া শুরু

    সংবাদদাতা, কাঁথি: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র তোলার প্রক্রিয়া শুরু হল। রবি ও সোমবার ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র তোলেন তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে শাসক দলের তরফেই মনোনয়নপত্র তোলার ক্ষেত্রে আধিক্য লক্ষ্য করা গিয়েছে। মনোনয়ন ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    খড়্গপুরে চাকরির নামে বেকার যুবকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা

    সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুরে অফিস খুলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। জানা গিয়েছে, যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে এসে এই সংস্থার অফিস খোলা হয়। এনিয়ে খড়্গপুর টাউন থানায় অভিযোগও জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিস। অভিযোগ, ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    কাঁথির মনোহরচকে বঙ্কিমচন্দ্রের মূর্তির রক্ষণাবেক্ষণের আর্জি প্রশাসনকে

    সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি উঠল। আগামীকাল, বুধবার ২৬ জুন বঙ্কিমচন্দ্রের ১৮৬তম জন্মদিবসকে সামনে রেখে এই দাবি তুলেছেন বঙ্কিম অনুরাগীরা। কাঁথি শহরের মনোহরচক এলাকায় অবস্থিত বঙ্কিমচন্দ্রের ওই পূর্ণাবয়ব মর্মর মূর্তির যথাযথ ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    হলদিয়ায় বাইকের ধাক্কায় সিভিকের মৃত্যু

    সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার দুর্গাচকে বাইকের ধাক্কায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুরজিৎ কালসা(৩৫)। দুর্গাচক থানা এলাকার বাণেশ্বরচকে তাঁর বাড়ি। গত শুক্রবার এইচপিএল লিঙ্ক রোডে গাড়ি চেকিংয়ের সময় ওই সিভিক ভলান্টিয়ার ট্রাফিক পুলিসকে সাহায্য ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    মেলেনি সরকারি ঘর, জন্মান্ধ ছেলেকে নিয়ে বর্ষার রাতে ভিজতে হয় বৃদ্ধাকে

    সংবাদদাতা, কান্দি: মাটির দেওয়ালের উপর টালির ছাউনি। তবে চালের টালির কিছুই প্রায় আর অবশিষ্ট নেই। দেওয়ালের মাটিও ঝরে পড়ছে। মাটির ঘরের মাথায় ত্রিপল টাঙানো হয়েছে। কিন্তু তোড়ে বৃষ্টি হলে তাতে কাজ হয় না। জন্মান্ধ ছেলেকে নিয়ে সারারাত ভিজতে হয় ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    পুরুলিয়া শহরে পানীয় জলের দাবি, চার নম্বর ওয়ার্ডের মহিলাদের অবরোধ

    সংবাদদাতা,  পুরুলিয়া: দীর্ঘদিন ধরে পানীয় জলে সমস্যায় ভুগছিলেন। বহুবার পুরসভাকে জানিয়েও কোনও ফল হয়নি। তার জেরে ক্ষোভ জমছিল বাসিন্দাদের মধ্যে। অবশেষে প্রতিবাদ জানানোর জন্য সোমবার রাস্তায় নামলেন পুরুলিয়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ এলাকার বাসিন্দারা। রাস্তায় বালতি, কলসি রেখে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    পুলিস সেজে দুই অভিযুক্তকে মার

    সংবাদদাতা, জঙ্গিপুর: মাস ছয়েক আগে জমি নিয়ে বিবাদে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সেইসময় বোমাবাজির জেরে খুন গৃহবধূ। এনিয়ে থানায় অভিযোগ হতেই গা-ঢাকা দেয় অভিযুক্তরা। যদিও মায়ের খুনের বদলা নেওয়ার জন্য ভিতরে ভিতরে ফুঁসছিল মৃত মহিলার ছেলে। তাতেই পরিকল্পনা করে আরও ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    যাত্রী তোলা নিয়ে বিবাদ, মোটরভ্যান চালককে খুন

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: যাত্রী তোলা নিয়ে বিবাদ। তার জেরে বড়জোড়ায় মোটরভ্যান চালককে খুনের অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দিলীপ বাউরি(৪৬)। তাঁর বাড়ি বেলিয়াতোড় থানার রনিয়াড়া গ্রামে। রবিবার বড়জোড়ায় ফুলবেড়িয়ায় মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়। ঘটনায় মৃতের ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    পানাগড়ে পার্টি অফিসই ভাড়া দিয়ে দিল সিপিএম

    সংবাদদাতা, মানকর: রাজ্যে পালাবদলের পর ক্ষমতা হারিয়েছে সিপিএম। আগের মতো সেই দাপটও নেই। সিপিএম এখন সংগঠনের খরচ তুলতে পার্টি অফিস ভাড়া দিচ্ছে। এমনই সিদ্ধান্ত নিয়ে এক সময়ের লাল দুর্গ কাঁকসায় সিপিএমের অন্দরে জোর বিতর্ক শুরু হয়েছে। দলের কার্যালয় কেন ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    পাঁশকুড়া: মাঝরাতে বন্ধুদের সঙ্গে বাইক রাইডিং, মৃত্যু যুবকের, উঠল খুনের অভিযোগ 

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: মাস দেড়েক আগে বাইক দুর্ঘটনায় মৃত দেবাঞ্জন দাসের (২৭) তিন বন্ধু তথ্য গোপন করছেন বলে অভিযোগ নিহত যুবকের পরিবারের। ঘটনার রাতে চারজনের গতিবিধিও রহস্যজনক ছিল বলে তাঁদের দাবি। পাঁশকুড়ার থানার নারায়ণদিঘিতে ওই দুর্ঘটনার ১ মাস ২০ ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    নব কলেবরে সাজছে ওয়াসেফ মঞ্জিল, পর্যটকদের জন্য খুলে যাবে জুলাইয়ে

    সংবাদদাতা, লালবাগ: নতুন করে সেজে উঠছে নবাবি স্থাপত্যের অন্যতম নিদর্শন ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস। সম্পূর্ণ প্রাসাদটি রং করার পাশাপাশি ভিতর ও বাইরে সংস্কারের কাজ জোরকদমে চলছে। চলতি মাসে কাজ শেষ করে জুলাই মাসের প্রথম সপ্তাহেই পর্যটকদের জন্য তা ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    হাওড়া-খড়্গপুর শাখায় কাজ, ২৯ জুন-৮ জুলাই প্রচুর ট্রেন বাতিল

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শিয়ালদহের পর এবার হাওড়া-খড়্গপুর শাখায় বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। গত ২৯জুন থেকে ৮জুলাই পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। টানা ১০ দিন ওই কাজের জন্য ২৩৭টি লোকাল ট্রেন, ৩২ জোড়া ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    বিজেপির পার্টি অফিসে নব্যদের মদ্যপান, আদিরা বাধা দিতেই বর্ধমানে ধুন্ধুমার

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার রাতে বর্ধমানে বিজেপির জেলা পার্টি অফিসে আদি ও নব্যদের সংঘর্ষে ধুন্ধুমার বেধে যায়। চেয়ার ভাঙচুর করা হয়। সংঘর্ষে আদি গোষ্ঠীর তিনজন জখম হয়েছেন। পার্টি অফিসের বাইরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। আদিদের দাবি, ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    সিমলাপাল: কাজের টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেপ্তার যুবক

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নামী সংস্থায় চাকরির টোপ দিয়ে সিমলাপালের এক যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে তবেই নামী কোম্পানিতে কাজের সুযোগ মিলবে বলে জানানো হয়েছিল। কিন্তু, চাকরি প্রার্থী ছিলেন উচ্চ মাধ্যমিক ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    সংকীর্ণ পথে বিশাল গর্ত, ঘটছে দুর্ঘটনা এক বছরেই বেহাল ‘পথশ্রী’র রাস্তা 

    সংবাদদাতা, নবদ্বীপ: এক বছর আগে জেলা পরিষদের পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তার বেহাল দশা। নবদ্বীপ ব্লকের কলাতলা মোড় থেকে স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটি তৈরি হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সেই রাস্তার দু’ধারে বেশকিছুটা অংশ ভেঙে গর্ত হয়ে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    ঢেলে সাজছে শঙ্করপুর মৎস্যবন্দর

    সংবাদদাতা, কাঁথি: রামনগরের শঙ্করপুর মৎস্যবন্দরের পরিকাঠামো ঢেলে সাজার কাজ চলছে জোরকদমে। বন্দরের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য ‘মৎস্য যোজনা’ প্রকল্পে ১৩কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থে বন্দরের বরফ কলগুলির আধুনিকীকরণের পাশাপাশি রাস্তাঘাট আলো ও পানীয় জলের পরিষেবা ঢেলে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    রামপুরহাটে শুধু শহরই নয়, গ্রামীণ এলাকাতেও বহু বেআইনি বহুতল

    সংবাদদাতা, রামপুরহাট: শুধু শহর নয়, এবার একের পর এক বেআইনি বহুতল গড়ে উঠছে লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলিতেও। রামপুরহাট শহরের গণ্ডি ছাড়িয়ে এখন গ্রামীণ এলাকায় নির্মাণে অধিকাংশ ক্ষেত্রে মানা হচ্ছে না সরকারি নিয়মনীতি। ফলে কারা এই বহুতল নির্মাণের অনুমতি দিচ্ছে তা নিয়ে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    নবদ্বীপে প্রাণগোপাল গোস্বামীর তিরোভাব তিথি উদযাপন

    সংবাদদাতা, নবদ্বীপ: সোমবার একযোগে চৈতন্যভূমি নবদ্বীপ সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর ৮৩তম তিরোভাব তিথি উদযাপন করা হয়। নবদ্বীপের ব্রজানন্দ গোস্বামী রোডের রাধা মদনমোহন জিউ মন্দির প্রাঙ্গণে এদিন সকাল থেকে নাম সংকীর্তন, ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয়। এই উৎসব ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    সবংয়ে মদের দোকান খোলার প্রতিবাদে অবরোধ বাসিন্দাদের

    সংবাদদাতা, মেদিনীপুর: গ্রামের মধ্যে মদের দোকান খোলার প্রতিবাদে সরব হলেন সবংয়ের মশাগ্রামের বাসিন্দারা। এই গ্রামে সরকার অনুমোদিত একটি মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এদিন দোকানটি খোলা হবে-খবর পেয়ে সকালে লাঠি, ঝাঁটা হাতে মহিলারা সেখানে পৌঁছে বিক্ষোভ দেখান। ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    শাহাদত জঙ্গি সংগঠনের টার্গেট ছাত্ররা, পাকিস্তান-আফগানে পাঠানোর টোপ

    সুখেন্দু পাল, বর্ধমান: ‘শাহাদত’ জঙ্গি সংগঠনের টার্গেট ছাত্ররা। তাদের মগজধোলাই করে সংগঠনে টানা হচ্ছে। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা মগজ ধোলাইয়ের কাজ করছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, আল কায়েদা বা জেএমবি জঙ্গি সংগঠনে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হতো। এছাড়া অল্পবয়সিদেরও সংগঠনে ...

    ২৫ জুন ২০২৪ বর্তমান
    শুভেন্দুর হাতে বিস্ফোরক নথি! রবীন্দ্র সরোবরের একাংশ অভিনেতাকে ভাড়া দিল KMDA

    ফের নথি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি লিখেছেন, এটা খুব লজ্জার যে রবীন্দ্র সরোবর লেকের একটা উল্লেখযোগ্য অংশ যা দক্ষিণ কলকাতার ফুসফুস সেটা এক অভিনেতাকে ভাড়া দেওয়া হয়েছে। যে তথ্য মিলেছে তাতে দেখা গিয়েছে, আমাদের হেরিটেজ ও দেশের ...

    ২৫ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    এবার কি রাস্তা ঝাঁট দিতে বের হব? রেগে ফায়ার মমতা, ম্যানহোলের ঢাকনাও বেচে দিচ্ছে!

    বেশ অনেকদিন পরে নবান্নের মিটিংয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্র রূপ দেখল বাংলা। মন্ত্রী, আমলা, পুলিশকর্তা কাউকেই রেয়াত করলেন না তিনি। বিজেপির দাবি, আসলে এবারের লোকসভা ভোটে শহরাঞ্চলে বিরাট ধাক্কা খেয়েছে তৃণমূল। এরপরই মাথায় হাত পড়ে গিয়েছে তৃণমূলের। তার জেরেই ...

    ২৫ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    কারা ভালো? কারা খারাপ? পুরসভার রেজাল্ট প্রকাশ করলেন মমতা

    মমতার ধমক থেকে বাদ গেলেন না কেউ। মন্ত্রী , আমলা পুলিশ, ডিএম কাউকে নাম করে কাউকে নাম না করে ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গেই কোন পুরসভা কতটা ভালো কাজ করেছে, কোন পুরসভা ঠিকঠাক কাজ করতে পারেনি তার একেবারে ...

    ২৫ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    মুখ্যমন্ত্রী এটা অন্তত ভালো কাজ করেছেন, 'নবান্ন- ধমকে' খুশি বিজেপি নেতাও!

    সুজিত বসু, রবীন্দ্রনাথ ঘোষ, গৌতম দেব একেবারে নাম করে তোপ দাগলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একের পর এক পুরসভার নাম ধরে শুরু হল ধমক। এমনকী ডিএম, এসপিদের নাম না করলেও তাঁদেরকেও নিশানা করলেন মমতা। এতদিন অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ করতেন ...

    ২৫ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    দিঘা উন্নয়ন পর্ষদে কারও গা টিপছে, কারও পা!অফিসারদের CID ভিজিল্যান্স, কড়া মমতা

    একেবারে পুরসভা ধরে ধরে রেজাল্ট বের করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী। সেই সঙ্গেই ধমকের পর ধমক। সেখানেও একেবারে নাম করে ধমক। এরপর দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রয়োজনীয়তা নিয়েও মুখ খোলেন মমতা। বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, দিঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন ...

    ২৫ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    মন্ত্রীকে ধমক! সরানো হল রাজ্য়ের দুই সচিবকে, যাদবপুরের জমি দখলের খবরও দিদির কাছে

    একেবারে টানা ধমক। একের পর এক ধমক। নেতা মন্ত্রীদের নাম করে টানা ধমক। এমনকী সেই ধমকের কথা শুনে কিছুটা হলেও খুশি বিজেপি নেতৃত্বও। কিন্তু এত ধমকের পরে ঠিক কী হল শেষ পর্যন্ত? বৈঠকের পরেই বদলে ফেলা হল পুর সচিবকে। রাজ্য়ের ...

    ২৫ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    আন্দুলে রেলের কাজ, ১৬৬ ট্রেন বাতিলের তালিকা নিশ্চিত নয়, জল্পনায় কান দেবেন না

    আন্দুলে হবে রেলের কাজ। যার জেরে একের পর এক ট্রেন বাতিল হবে এবার। এমন খবরই ছড়িয়ে পড়েছিল। রেলযাত্রীদের মধ্য়েও এনিয়ে চরম উদ্বেগ ছড়ায়। কোন ট্রেন বাতিল হবে কোন ট্রেন বাতিল হবে না সেই সংক্রান্ত নানা জল্পনা চলতেই থাকে দিনভর। তবে ...

    ২৫ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    এক ক্লিকে উধাও ২৮ লাখ! সাইবার প্রতারণা শহরে, গ্রেফতার মাস্টারমাইন্ড

    বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে এসএমএস আসে মোবাইলে। এই একটি এসএমএস আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। যাঁর কাছে এই এসএমএস আসে, তিনি বুঝতেও পারেননি এর পেছনেই রয়েছে বিশাল প্রতারণার চক্র। ফাঁদে পা দিয়ে সেই ব্যক্তি খোয়ালেন ২৮ ...

    ২৫ জুন ২০২৪ এই সময়
    তৃণমূল বিধায়কদের শপথে বিলম্ব, রাজ্যপাল আনন্দ বোসকে দায়ী করে আক্রমণ ফিরহাদ হাকিমের

    উপনির্বাচনে জিতেও বিধায়কপদে শপথ নিতে পারছেন না তৃণমূলের সদ্যজয়ী দুই প্রার্থী। আর সেই কারণে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দায়ী করে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার প্রথমে বরাহনগরে তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরে ভগবানগোলায় তৃণমূলের জয়ী ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    চন্দ্রকোনায় বাইক চোর সন্দেহে যুবককে বেঁধে গণপ্রহার, উন্মত্ত জনতার হাত থেকে বাঁচাল পুলিশ!

    চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটল এ বার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায়। উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে, অভিযুক্তের শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয়েরা।স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই এক ব্যক্তির ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    কিশোরীকে অপহরণের পর পালানোর চেষ্টা যুবকের, ঘোরাঘুরি করতে দেখে গ্রেফতার করল পুলিশ

    কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম রবিউল হোসেন মির্জা। তাঁর সঙ্গেই ছিল ওই কিশোরী। অভিযুক্ত কিশোরীকে নিয়ে পালানোর চেষ্টা করছিল বলে রবিউলের বিরুদ্ধে অভিযোগ। দু’জনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    আন্দুলে নন-ইন্টারলকিং কাজ, ১০ দিন ধাপে ধাপে বাতিল শতাধিক লোকাল, এক্সপ্রেস, বদল সময়সূচিরও

    আবারও শতাধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল কথা ঘোষণা করল রেল। এ বার খড়্গপুর ডিভিশনে ট্রেন বাতিল করা হবে জানাল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। যার জেরে আবারও যাত্রী দুর্ভোগের আশঙ্কা। দিন কয়েক আগেই শিয়ালদহের উত্তর এবং মেন শাখায় ট্রেন বাতিলের জেরে ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    মমতার মার্কশিটে বাংলার পুরসভা: কোন সূচকে কে ভাল, কে খারাপ? নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

    পানীয় জল, আবাসন, পরিচ্ছন্নতা— এই তিন সূচকে রাজ্যের কোন পুরসভা ভাল জায়গায় রয়েছে, কোন পুরসভা খারাপ, তার তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে পুরসভাগুলির চেয়ারম্যান, পুরনিগমগুলির মেয়র এবং প্রশাসনিক আধিকারিকদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের পুর ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    ‘রাস্তা ঝাঁটও দেব আমি?’ প্রশাসনিক বৈঠকে মমতার রুদ্রমূর্তি! নির্বিচারে ধমক মন্ত্রী, আমলা, পুলিশকে

    রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা, গাজোয়ারি করে সরকারি জমি দখল থেকে পথবাতি দেখভালের অবহেলা— পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি— মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা থেকে ছাড়া ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    অভিযোগের বিচার না করে বেতন বন্ধ রাখা যাবে না, শিক্ষককে চাকরিতে বহাল করার নির্দেশ হাই কোর্টের

    এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ব্যবস্থা না নিয়েই দীর্ঘ দিন ধরে বন্ধ রাখা হয়েছে তাঁর বেতন। ওই শিক্ষকের দাবি, স্কুলের খেলার মাঠে বেআইনি নির্মাণে বাধা দিয়েছিলেন বলেই কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ এনেছিলেন। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    সিভিক ভলান্টিয়ারদের ৩৪ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করল রাজ্য সরকার, মাসে বেতনের অঙ্কে যোগ হাজার

    সিভিক ভলান্টিয়ারদের (ভিলেজ) ‘দৈনিক মজুরি’ বৃদ্ধি করল মমতা সরকার। সোমবার একটি বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে জানানো হয়েছে এ বার থেকে ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়ছে ৩৪ টাকা করে। সব মিলিয়ে তাঁদের মাসিক বেতনে যোগ হচ্ছে এক হাজার টাকা।এর ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    নবান্নের বৈঠকে ডাক পায়নি তাহেরপুর পুরসভা, রাস্তায় বিক্ষোভ ক্ষমতাসীন বামেদের, পক্ষপাতিত্বের অভিযোগ

    রাজ্যের পুরপ্রধানদের নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ডাক পায়নি নদিয়ার তাহেরপুর এবং পুরুলিয়ার ঝালদা পুরসভা। রাজ্যে একমাত্র তাহেরপুর পুরসভায় ক্ষমতায় রয়েছে সিপিএম। সোমবার নবান্নের সভায় ডাক না-পেয়ে তাহেরপুরে অবস্থান বিক্ষোভ করেন বাম নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    মনোজের বদলে শঙ্কর, বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক হলেন শিলিগুড়ির বিধায়ক

    আলিপুরদুয়ারের সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছেড়েছেন মনোজ টিগ্গা। সেই সঙ্গে তাঁকে ছাড়তে হয়েছে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক পদ। এ বার মনোজের বদলে মুখ্যসচেতক করা হল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। সোমবার আনুষ্ঠানিক ভাবে তাঁকে সে কথা জানিয়ে ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    ‘রাজ্যকে বাদ দিয়ে ফরাক্কা, তিস্তা নিয়ে কোনও চুক্তি নয়’, প্রধানমন্ত্রীকে চিঠিতে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরেই আপত্তি তোলা হয়েছিল তৃণমূলের তরফে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ‘ফরাক্কা-গঙ্গা জলবণ্টন চুক্তি’ নবীকরণ এবং তিস্তার জল ভাগাভাগি নিয়ে দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    কাদের আধার কার্ড বাতিল হচ্ছে? কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র

    কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে, কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র। ভোটের আগে কয়েকটি জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলা গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির বিপুল ঘাটতি, উদ্বৃত্ত উত্তরে, ‘অদ্ভুত’ পরিস্থিতির ব্যাখ্যা দিল হাওয়া অফিস

    দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বর্ষা প্রবেশ করেছে। কিন্তু কলকাতা-সহ সে সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা এলেও বৃষ্টি অধরাই। হাওয়া অফিস জানিয়েছে, দুর্বল মৌসুমী বায়ু এবং দেরিতে বর্ষা আসার ফলে ১ থেকে ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    বারুইপুরে প্রেমিকাকে ধর্ষণ করে খুন! দু’দিন পর জলে ভেসে উঠল দেহ, গ্রেফতার প্রেমিক-সহ দুই অভিযুক্ত

    দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার রাত থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। দু’দিন পর জলাশয়ে তাঁর দেহ ভেসে ওঠে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত-সহ দু’জনকে ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    ছেলেধরা-গুজব ছড়াচ্ছে, বাড়ছে গণপিটুনি! মূল ঘটনার ‘রহস্যভেদ’ করে কড়া বার্তা দিল পুলিশ

    বারাসতের কাজিপাড়ায় বালক খুনের ঘটনার পর থেকেই ছড়াচ্ছিল ‘ছেলেধরা-গুজব’! তার পরিণতি— জেলার বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা। উন্মত্ত জনতার হাতে প্রহৃত হতে হয়েছে ‘অচেনা’ যুবক-যুবতীদের! কড়া হাতে তা নিয়ন্ত্রণের চেষ্টাও করেছে পুলিশ। কিন্তু কিছুতেই রাশ টানা যাচ্ছে না গুজবে, গণপ্রহারের ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    যুবকের চলাফেরায় সন্দেহ! ঘিরে ধরেও মার নয়, খবর গেল থানায়, সচেতনতা ফিরছে, দাবি পুলিশের

    ছেলেধরা গুজব থেকে উত্তর ২৪ পরগনা জেলায় একের পর এক গণপিটুনির ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে জেলা পুলিশ। এলাকায় ‘নতুন মুখ’ দেখলেই সন্দেহের দৃষ্টি এবং সেখান থেকে তাঁকে হেনস্থা, মারধরের ঘটনা ঘটে চলেছে। এরই মধ্যে একটি ‘অন্যরকম’ ঘটনা ঘটল উত্তর ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    পাথরপ্রতিমায় বালককে নদীতে টেনে নিয়ে গেল কুমির! বাবার সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিল ওই খুদে

    নদীর পার থেকে এক নাবালককে টেনে নিয়ে গেল কুমির। সোমবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মানিক ভক্তা নামে ১৩ বছরের এক কিশোর দুপুরে কাঁকড়া ধরতে গিয়েছিল নদীতে। তখনই ওই ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে! মমতার ধমক খেয়েই কাজ শুরু আসানসোলে, প্রথমেই ভাঙল ধর্নামঞ্চ

    সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। কোথাও কোথাও ওই জমিতেই উঠছে বহুতল। সোমবার এমনই কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের যে প্রান্তে সরকারি জমি বেহাত হয়েছে, সেখানে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর ওই নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যে তৎপরতার সঙ্গে কাজ ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    অপহরণকারী সন্দেহে মেলার মধ্যে ইট-লাঠি-রড দিয়ে মার যুবককে! মেমারিতে গ্রেফতার তিন

    অপহরণকারী সন্দেহে এক জনকে বেধড়ক মারধরের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম সুমন্ত মল্ল, সোমনাথ সাঁতরা এবং অনিরুদ্ধ ঘোষ। সোমবারই ধৃতদের হাজির করানো হয়েছিল বর্ধমান সিজেএম আদালতে। বিচারক তাঁদের আগামী ২৯ জুন পর্যন্ত ...

    ২৫ জুন ২০২৪ আনন্দবাজার
    ‘রাজ্যের হাতে ফেরানো হোক মেডিক্যালের প্রবেশিকা’, NEET নিয়ে মোদিকে চিঠি মমতার

    নব্যেন্দু হাজরা: নিটের প্রশ্নফাঁস নিয়ে দেশব্যাপী আন্দোলনের মাঝেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন, মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় ফেরানো হোক পুরানো পদ্ধতি। সর্বভারতীয় ক্ষেত্রে নিট বাতিল করে আগের মতোই হোক রাজ্যভিত্তিক জয়েন্ট ...

    ২৫ জুন ২০২৪ প্রতিদিন
    রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার, স্পিকারের কাছে শপথ নিতে চাওয়ার আর্জি

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। তারই মাঝে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। স্পিকারের কাছে শপথ নিতে চাওয়ার আর্জি জানালেন তিনি।সায়ন্তিকা বলেন, “আমি জয়ী হওয়ার পর প্রায় দুই সপ্তাহ কেটে গিয়েছে। ...

    ২৫ জুন ২০২৪ প্রতিদিন
    পরিষেবা নিয়ে ‘রণংদেহী’ মুখ্যমন্ত্রী, বৈঠকের পরই প্রশাসনে একাধিক রদবদল

    নব্যেন্দু হাজরা: আমলা থেকে পুলিশ, রেহাই পাননি কেউ। সোমবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে পুর পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এর পরই একাধিক পদে রদবদল ঘটাল নবান্ন। তিনি বনদপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার ...

    ২৫ জুন ২০২৪ প্রতিদিন
    তৃণমূলী নেতার দাপটে ৬ বছর স্কুলছাড়া শিক্ষক! আদালতের হস্তক্ষেপে শাপমোচন

    গোবিন্দ রায়: তৃণমূল নেতাদের বাধায় ৬ বছর স্কুলেই ঢুকতে পারেননি সহকারী প্রধান শিক্ষক। অবশেষে আদালতের নির্দেশে শাপমোচন। কলকাতা হাই কোর্টের বিচারপতির নির্দেশ, শিক্ষককে অবিলম্বে স্কুলে যোগদান করাতে হবে। ২০১৭ সাল থেকে সমস্ত বকেয়া সুদ সমেত শিক্ষককে মিটিয়ে দিতে হবে।২০১২ ...

    ২৫ জুন ২০২৪ প্রতিদিন
    মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ! সেক্টর ফাইভের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান

    দিশা আলম, বিধাননগর: কলকাতার প্রতিবেশী সল্টলেক ও রাজারহাট উপনগরীর একাধিক জায়গায় ফুটপাত দখলদারি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল নবান্ন সভাঘরে একটি বৈঠকে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই ...

    ২৫ জুন ২০২৪ প্রতিদিন
    কনফার্মড ‘তৎকাল’ টিকিট বাতিলেও ফেরত অর্ধেক টাকা! নতুন নিয়ম আনছে রেল

    সুব্রত বিশ্বাস: যাত্রীদের মন পেতে এবার বড়সড় পরিবর্তন চালুর পথে রেল। তৎকাল পরিষেবার ক্ষেত্রে ‘কনফার্মড’ টিকিট বাতিল করলে এতকাল কোনও টাকা ফেরত হতে না। ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল যাত্রীদের। এবার তার কিছুটা সুরহার চিন্তা করে তৎকালের ...

    ২৫ জুন ২০২৪ প্রতিদিন
  • All Newspaper | 213401-213500

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy