BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 27 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • পাহাড়ের কোলে পদ্মার স্বাদ! অযোধ্যা পাহাড়েও এবার প্রথম ইলিশ উৎসব

    পুরুলিয়ার মনসুন টুরিজমে বিশেষ আকর্ষণ! এই পাহাড় শৈলশহর দার্জিলিং নয়। তবে বর্ষায় এই পাহাড়ও দার্জিলিং-র মত-ই মেঘে ঢেকে থাকে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সেই পদ্মার ইলিশকেই ঘটি-বাঙালের ধাঁচে না রেঁধে মানভূঁইয়া ও উপজাতীয় ঢঙে টেবিলে পরিবেশন। তাই তো নাম ‘হিলস ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘দাদাকে ভরসা করি, পুলিশ ভালো কাজ করছে’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর প্রশংসা নির্যাতিতার বাবার

    কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্ত প্রভাস মণ্ডল, দিবাকর মণ্ডল, আনন্দ সর্দার ও কবীর মোল্লাকে গ্রেপ্তার হয়েছে। এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের। মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকায় খুশি নির্যাতিতার বাবা। বললেন, “মুখ্যমন্ত্রী আমার ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে’, বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর!

    যোগীরাজ্যের ধাঁচে এনকাউন্টার হয়েছে বাংলায়। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুর খুন ও ধর্ষণ কাণ্ডের (Baruipur Incident) অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের এই পদক্ষেপে শুধু আমজনতা নয়, স্বস্তি পেয়েছেন নিহতদের পরিবারের সদস্যরাও। প্রভাসের স্ত্রীর সাফ কথা, “ও বরাবরই নোংরা। তাই একাজ ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’, বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে বলছেন কামদুনির দুই প্রতিবাদী

    বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে (Baruipur Encounter ) মৃত্যু। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনীতিকে। ঘটনার পর রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন কামদুনি কাণ্ডের অন্যতম প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল। “আমরা বিচার পাইনি। ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    আকাশে ড্রোন, সমুদ্রে নৌবাহিনী, ১২০০ পুলিশকর্মী মোতায়েনে পুরীতে তুঙ্গে রথযাত্রার প্রস্তুতি

    পঞ্জিকা মতে আগামী ১৬ জুন রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও আষাঢ় মাসে পুরীতে মহাসমারোহে পালিত হবে জগন্নাথদেবের মহোৎসব। যার সাক্ষী হবেন ভারত তথা গোটা বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত। এই অবস্থায় ওড়িশার সৈকত শহরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলছে পুলিশ, আধাসেনা, ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ১৩ বছর ধরে নিজেদের পুরনো সদর দপ্তরের ভাড়াই দেয়নি কংগ্রেস! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

    গত ১৩ বছর ধরে দিল্লির ২৪ আকবর রোডের সরকারি বাংলো বেআইনিভাবে দখলে রেখেছে কংগ্রেস! এমনকী ২০১৩ সালের পর থেকেই ওই বিরাট বাংলোর ভাড়াও দেয়নি দেশের প্রধান বিরোধী দল। এক আরটিআইয়ের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। মজার কথা হল, ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পুণেতে ভারী বৃষ্টির মাঝেই ধসে গেল জঞ্জালের পাহাড়! ভাঙল বাড়ি, চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা

    ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। তার মাঝেই পুণেতে ভয়ংকর দুর্ঘটনা। পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় ধসে গেল জঞ্জালের পাহাড়। তার জেরে ভেঙে পড়ল একটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।প্রত্যেক বছরের মতো এবারও বর্ষা বিপর্যয়ে জর্জরিত মুম্বই, পুণে-সহ গোটা ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মধ্যপ্রাচ্যে রণদুন্দুভি বাজতেই রক্তস্নাত দালাল স্ট্রিট, ১৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, উধাও ৮ লক্ষ কোটি

    প্রাথমিক যুদ্ধবিরতির হিসেব নিকেশ শিকেয় তুলে ফের সংঘাত শুরু হয়েছে আমেরিকা ও ইরানের। হরমুজে নৌ চলাচলে আবারও শঙ্কার মেঘ উঁকি দিতেই ধরাশায়ী হল দেশের শেয়ার বাজার (Share Market)। বুধবার বাজার খোলার পর ২০০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। দিন ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘নষ্ট হয়েছে এমন একটা গাড়ি দেখান’, ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে চ্যালেঞ্জ গড়করির

    ইথানল মিশ্রিত পেট্রলে কোনওভাবেই গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় না। ফের জোরাল দাবি মোদি সরকারের। কেন্দ্রর সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলছেন, “যদি ইথানল মিশ্রিত জ্বালানি অর্থাৎ E-20 ফুয়েলের জন্য কোনও একটি গাড়ির ইঞ্জিনও খারাপ হয়ে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুট! প্রাথমিক রিপোর্ট আসতেই সাসপেন্ড ট্রাস্টের কর্মী

    রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে শোরগোলের মধ্যে হিন্দুদের আরেক পবিত্র তীর্থ বদ্রীনাথেও একই অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের পরেই বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) এক কর্মীকে সাসপেন্ড করা হল। বিকেটিসি চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, প্রাথমিক ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    অনশনে সোনম, পাশে বসে পকোড়া-নুডলস ভক্ষণ ‘ককরোচ’ প্রধানের! বিতর্কের মাঝে কী বললেন?

    নিট প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির ধরনা অবস্থান চলছে। সেখানেই অনশনে বসেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। কিন্তু সমাজমাধ্যমে একাধিক পোস্টে দেখা গিয়েছে, সোনমের পাশে বসে পকোড়া-নুডলস ভক্ষণ করছেন ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপকে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    দীর্ঘ বিতর্ক পেরিয়ে অবশেষে গতি হল শিশমহলের! গেস্ট হাউস হচ্ছে একদা কেজরির বাংলো

    দিল্লির রাজনৈতিক পালাবদলের অন্যতম কাণ্ডারি ‘বিলাসবহুল’ শিশমহল এবার পরিণত হতে চলেছে সরকারি গেস্ট হাউসে। দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন এই সরকারি বাংলোই ছিল অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন। সরকারি সূত্রের খবর, ওই ভবনে সামান্য কিছু পরিবর্তন এনে সেটিকে রাজ্য অতিথি নিবাসে রূপান্তরিত ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বুনো হাতি পিষেছিল দম্পতিকে, ১৪ বছর পরে সেই ‘যমদূত’ই মারল পরিবারের অন্য দু’জনকে

    ২০১২ সালে হাতির হানায় তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুর এক পরিবার। হাতি পিষেছিল বুধিরাম বোতে এবং তাঁর স্ত্রী ঝরালিকে। মৃত্যু হয়েছিল তাঁদের। এমন ঘটনার পর আতঙ্কে গ্রাম ছেড়েছিল পরিবারের বাকিরা। দু’টি নদী পেরিয়ে, প্রায় ১৭ কিলোমিটার দূরে নিয়েছিল আশ্রয়। আশা ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ছত্তিশগড়ে পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত্যু ৩ শ্রমিকের

    ছত্তিশগড়ের রায়পুরে একটি পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। মৃত্যু ৩ শ্রমিকের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ চলছিল। উপস্থিত ছিলেন বহু শ্রমিক। সেই সময় আচমকা ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘চন্দ্রশেখর রাও ও তাঁর পুত্র আর্থিক সন্ত্রাসবাদী’, রাজ্যে বিরাট দুর্নীতির অভিযোগ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

    তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও তাঁর পুত্রকে ‘আর্থিক সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। তেলেঙ্গানার কালেশ্বরম প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন শাসকদল ভারত রাষ্ট্র সমিতিকে (বিআরএস) নিশানায় নিলেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের বিধানসভা ও ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘আটকে রাখার লোকটা এখন নিজেই গারদে’, ২ বছর পর কাজে ফিরে স্বরূপকে খোঁচা জয়জিতের

    বিশ্বাস জমানায় ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে কম চাপানোতর হয়নি টলিউডে। সিস্টেমে থেকে প্রতিবাদী সুর চড়িয়েছিলেন খোদ সাংসদ দেব। রাজ্যে পালাবদলের আবহে বহু অভিনেতা, শিল্পী-কলাকুশলীরাও সংশ্লিষ্ট ইস্যুতে একে-একে ক্ষোভ উগড়ে দিয়েছেন। নতুন সরকার আসার পর অনেকেই আশাবাদী যে এই নিষিদ্ধ সংস্কৃতির ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে

    বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ রাজেশ শর্মা। বলিউডেও দারুণ দক্ষতার সঙ্গে দাপিয়ে কাজ করছেন। এহেন দাপুটে অভিনেতা গুরুতর অসুস্থতার জেরে বর্তমানে হাসপাতালে ভর্তি। মঙ্গলবার আচমকাই রাজেশ শর্মার অসুস্থার খবর আসে। ঠিক কী ঘটেছে অভিনেতার? সূত্র মারফৎ খবর, ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘একা মর্নিং ওয়াকে যাবে, যাক’, বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মমতার মিছিল নিয়ে মশকরা দিলীপের!

    শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। বারুইপুর কাণ্ড-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে আজ দুপুরে কলকাতার বুকে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতার এই প্রতিবাদকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না শাসকদল। এদিন সকালে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বললেন, “সঙ্গে যাওয়ার তো ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    কলকাতায় বিজেপির পুরনো দপ্তরে শ্যামাপ্রসাদ মিউজিয়াম, থাকবে ব্যবহৃত জিনিস, লেখা-ছবি

    শ‌্যামাপ্রসাদ মুখোপাধ‌্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি-রাষ্ট্রপ্রেম-অখণ্ড ভারতের ভাবনা, আইনসভার বক্তৃতা এবং সর্বোপরি স্বাধীনত্তোর ভারতে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষার প্রসারে তাঁর অবদান। এসব বিজেপির নতুন প্রজন্মের পার্টি কর্মীদের কাছে তো বটেই, আমজনতার কাছেও তুলে ধরা দরকার। আর উত্তর কলকাতার মুরলীধর ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    উত্তরে প্রবল দুর্যোগ, দক্ষিণেও ঝড়বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    উত্তরে দুর্যোগ বাড়বে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব কেটেছে। দক্ষিণের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণে এদিন ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে উত্তরের পরিস্থিতি ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরে জারি লাল সতর্কতা। দার্জিলিং কালিম্পং ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘ঠিক হয়েছে, কর্মফল পেয়েছে’, বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত প্রভাসকে শেষ দেখাও দেখবেন না মা!

    বারুইপুর নৃশংসতায় নাম জড়ানোর পরই ছেলের শাস্তির দাবি জানিয়েছিলেন মা। বুধবার সকালে বাড়িতে প্রভাস মণ্ডলের এনকাউন্টের খবর পৌঁছতেই জন্মদাত্রী সাফ জানালেন, তিনি শেষবারের মতোও ছেলেকে দেখতে চান না। পরিবারের কেউ যাবে না। দেহ নিয়ে পুলিশের যা করার তা করতে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ছিয়াত্তরেও জীবনগাড়ির স্টিয়ারিংয়ে হাত! ভাড়ার হলুদট্যাক্সিতে বছরের পর বছর যাত্রীদের গন্তব্যে পৌঁছাচ্ছেন রবীন্দ্রনাথ

    বয়স ৭৬। বয়সকে হার মানিয়ে জীবনযুদ্ধে হলুদ ট্যাক্সির চালক। মাঝে মাঝে স্টিয়ারিংয়ে এক হাত রেখে আরেক হাতে তুলে নেন ইনহেলার। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার বৃদ্ধের দায়িত্ববোধে মুগ্ধ নেটিজেনরা। ট্যাক্সির স্টিয়ারিং আঁকড়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ সরকার। যে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বারুইপুর ‘গণধর্ষণ ও খুনে’ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের

    বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নিমাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মহিলা চিকিৎসককে মারধর শিব সেনা নেতার! ভিডিও ভাইরাল হলেও ক্ষমা চাইতে নারাজ রমেশ

    ভিডিওয় তাঁকে দেখা গিয়েছিল মহিলা চিকিৎসককে মারধর করতে। কিন্তু এতদসত্ত্বেও নিজের অপরাধ মানতে নারাজ শিব সেনা নেতা রমেশ মাত্রে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি ক্ষমা চাইতে রাজি নন। বরং নিজের ‘কীর্তি’তে তিনি গর্বিত। জানিয়ে দিয়েছেন, ওই কাজ ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ৫ দিনে ৭ গ্রামজুড়ে চিরুনি তল্লাশি, অবশেষে খতম কাশ্মীরের শীর্ষ লস্কর জঙ্গি জাকির

    ৫ দিন ধরে অভিযান, সোপিয়ানের ৭ গ্রাম জুড়ে চিরুনি তল্লাশির পর অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকির গানাইয়ের। জাকির সেই দুই জঙ্গির একজন যাকে গত ৩ জুলাই জঙ্গলে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল। গোয়েন্দাদের হিট ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ফিরল ২০১৪-র স্মৃতি! কলম্বিয়াকে হারিয়ে মেসিদের সামনে সুইজারল্যান্ড, শেষ আটে কার বিরুদ্ধে কে

    একদিকে আর্জেন্টিনার জয় নিয়ে বিতর্কের আগুন। তার মাঝেই ‘চুপচাপ’ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্যভাবে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আটে ইউরোপের দেশ। পেনাল্টি আটকে নায়ক সুইস গোলকিপার গ্রেগর ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল

    নাগাল‌্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা ‘বিদেশি’ নাইন এমএম পিস্তল নিয়েই তাণ্ডব চালাত পূর্ব কলকাতার ত্রাস মিনি ফিরোজ। ফিরোজকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ম‌্যাগাজিন-সহ সেই পিস্তলটি উদ্ধার করেছেন লালবাজারের গোয়েন্দারা। নাগাল‌্যান্ডের ওই ভুয়ো অস্ত্রের লাইসেন্স দেখিয়ে সে প্রচুর বুলেটও ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘হ্যাঁ, আমি স্বার্থপর, আমি দেশকে ভালোবাসি’, রোনাল্ডো একা নন, তালিকায় আরও ৬ মহাতারকা!

    ফুটবল দলগত খেলা। কিন্তু অনেক সময় দেখা যায় কোনও ফুটবলারের ব্যক্তিগত ক্যারিশমা দলকেও ছাপিয়ে যাচ্ছে। এই ধরনের ফুটবলারদের নামের পাশে লেগে যায় স্বার্থপর তকমাও। সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্বার্থপর ফুটবলারদের একটি তালিকা তৈরি করেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। বিশ্বকাপের আবহে সেই তালিকা ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা

    আর্জেন্টিনা: ৩ (রোমেরো, মেসি, এনজো) মিশর: ২ (ইব্রাহিম, মোস্তফা) আহা কী দেখিলাম! এ কী মহাকাব্য! নাকি ফুটবল ঈশ্বরের নিজের হাতে লেখা কোনও গল্পগাথা! মঙ্গলবার আটলান্টায় মিশর-আর্জেন্টিনা ম্যাচে যা ঘটল সেটা কোনও ম্যাজিকের চেয়ে কম কিছু নয়। আসলে লিওনেল মেসি মাঠে থাকলে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া

    নভেম্বর মাসের শেষ সপ্তাহেই পুরভোট হতে পারে কলকাতা এবং হাওড়া পুরসভায়। মঙ্গলবার একথা জানান পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই। পাশাপাশি তিনি জানান, হাওড়ার পুর এলাকাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

    ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় মহাবিপাকে তৃণমূল! মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর ইডি আধিকারিকদের হাতে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রের দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ওই টাকা গিয়েছে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?

    অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! উচ্চ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর, ২০১৬ সালের এসএলএসটির প্যানেলের অপেক্ষারত প্রার্থীদের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি। আগামী ২১ জুলাই থেকে সহকারী শিক্ষক পদে কাউন্সিলিং শুরু হবে।মঙ্গলবার ৭ ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর, ৫০ শতাংশ এরিয়ার দেবে নবান্ন, কবে পাবেন টাকা?

    সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য বড় সুখবর। মূল্যবৃদ্ধিতে স্বস্তিবাবদ (ডিয়ারনেস রিলিফ) এরিয়ার দেওয়া হবে। নবান্নের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ, মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিন্তু কারা পাবেন এই টাকা? কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? প্রসঙ্গত, দিন কয়েক ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

    দুপুরে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সন্ধ্যায় বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চার সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সোশাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য, মিথ্যা খবর প্রচার ও দাঙ্গা লাগানোর ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    শোকজে জেরবার আসানসোল পুরনিগম, কালীঘাট ছেড়ে ঋতব্রতর দরবারে মেয়র বিধান !

    আসানসোল পুরনিগমে পুর পরিষেবা কার্যত শিকেয়, চারিদিকে চরম অচলাবস্থা। এরই মধ্যে বোর্ড মিটিং না হওয়া, সম্পত্তি কর মকুব-সহ একাধিক বিষয়ে একগুচ্ছ অনিয়মের অভিযোগে খোদ পুর দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কড়া শো-কজ নোটিস এল আসানসোলে। আর সেই চিঠি পেয়েই তড়িঘড়ি কলকাতায় ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    আরও ৯ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙার মুখে বারাসত পুর বোর্ড!

    বারাসত পুরসভায় ভাঙন আরও প্রকট। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১১ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের রেশ এখনও কাটেনি। সেই ঘটনার মধ্যেই মঙ্গলবার আরও ৯ জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন। দলীয় সূত্রের দাবি, বুধবার আরও কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে পুরসভায় ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ধসে বিধ্বস্ত রাস্তা, ৩ দিন বন্ধ থাকছে শিলিগুড়ি-সিকিম ১০ জাতীয় সড়ক

    রাস্তার বিভিন্ন জায়গায় নেমেছে ধস। বহু জায়গা গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যাও রয়েছে। তার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আরও যাতে ধস না নামে, সেজন্য জাতীয় সড়ক মেরামত হবে বলে খবর। সেজন্য আগামী তিনদিন বন্ধ থাকছে শিলিগুড়ি-সিকিম ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বিদ্রোহীরা মমতার ‘সোনার টুকরো ভাই’, কংগ্রেসে থাকলে সারাজীবন চা-জল দিতে হত! কটাক্ষ শমীকের

    তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়কদের মমতার ‘সোনার টুকরো ভাই’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, তৃণমূলের কোনও শিবিরেই কোনও ফারাক নেই। কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই এমন লোকজনকে মমতা মন্ত্রী বানিয়েছিলেন। কংগ্রেসে থাকলে সারাজীবন অফিসে চা-জল দিতে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মিনাখাঁয় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ! কলকাতায় প্রৌঢ়র লালসার শিকার নাবালিকা

    ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল বসিরহাটের মিনাখাঁ। অপহরণ করে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পাশাপাশি ঘটনার কথা কাউকে জানালে খুনেরও হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। কয়েকঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    কাটমানি, তোলাবাজির অভিযোগ! বক্সখাটের ভিতর থেকে তৃণমূলনেত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

    তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ। এলাকার বহু মহিলাকে ভয় দেখানোর অভিযোগ। এ ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখানোর পর পরিকল্পনা! বাড়িতে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। বক্সখাটের ভিতর থেকে তৃণমূলনেত্রীকে ধরে নিয়ে গেল পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁকে ধরল ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    সমাজ বদলাতে পারেন মহিলারাই! বাল্যবিবাহ, পণপ্রথা, নেশা রুখতে পুরুলিয়ায় ‘মাতৃশক্তি’ বিজেপির

    ভোট শেষ মানেই ভোটাররা নিজেদের কাজের জন্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে আসা-যাওয়া করবেন। ধরনা দেবেন কাজ পূরণে। অতীতের বঙ্গ রাজনীতির ওই রেওয়াজ থেকে সরে আসছে পুরুলিয়া জেলা বিজেপি। তাই বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতোর তত্ত্বাবধানে ‘মাতৃশক্তি’ নামে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    সকালে বড়মার মন্দিরে পুজো, রাতে প্রেমিকাকে খুন! পরকীয়ার হাড়হিম ঘটনা অশোকনগরে

    পুকুর থেকে তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তের কিনারা করল পুলিশ। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে শেষপর্যন্ত ‘খুন’ হতে হল রিঙ্কু দাসকে। গ্রেপ্তার করা হয়েছে ‘প্রেমিক’ কুতুবউদ্দিন দফাদার ওরফে বাবলুকে। রীতিমতো পরিকল্পনা করে ঠান্ডা মাথায় ওই বিবাহিতা তরুণীকে ‘খুন’ করা হয়েছে। ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    দুই রাজ্যে দুই সংসার, দ্বিতীয় স্ত্রীকে রেখে ৪০ বছর পর প্রথমার সন্তানদের কাছে ফিরলেন মোতাহার

    ৪০ বছর। যাকে হারিয়ে গিয়েছেন, ভেবে সবাই কেঁদেছিল। সোমবার রাতে হঠাৎ দরজায় এসে দাঁড়ালেন সেই মানুষটাই। খবর ছড়িয়ে পড়তেই ভিড়। পাড়ার লোক, আত্মীয়, ছোটরা। সবাই এসে ঘিরে ধরেছে। কেউ বলছে “চাচা”, কেউ “নানা”। মেয়ে বেহুলা বিবি জীবিত অবস্থায় দেখে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পাঁচ বছরের নাতনিকে যৌন নির্যাতন, লালসার শিকার আরও দুই! নদিয়ায় গ্রেপ্তার ঠাকুরদা

    নাতনিদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ঠাকুরদার বিরুদ্ধে। সম্প্রতি পাঁচ বছরের মেয়ের সঙ্গে শ্বশুরকে অপকর্ম করতে দেখেন বউমা। এরপরই ঘটনাটি সামনে আসে। নদিয়ার (Nadia) শান্তিপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করে পুলিশ। ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘আসল’ তৃণমূলের দাবি কীসের ভিত্তিতে? জবাব দিতে ঋতব্রতকে সময়সীমা বেঁধে দিল কমিশন

    আসল তৃণমূল কারা? এ প্রশ্নের জবাবে সোমবারই নির্বাচন কমিশনে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। তবে ঋতব্রত তৃণমূলের তরফে কমিশনের কাছে নথি জমা দেওয়ার জন্য আরও খানিকটা সময় চাওয়া হয়েছিল। তথাকথিত ‘আসল তৃণমূল’কে সেই সময় দিল কমিশন। আগামী ১০ ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, ঘুমন্ত তাঁকেই নলি কেটে ‘খুন’, প্রমাণ লোপাটে দেহ টুকরো করলেন যুবক!

    বিবাহিত মহিলার সঙ্গে প্রেম। তিনি অন্য পুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছিলেন। এই ‘অপরাধে’ ঘুমন্ত অবস্থায় তাঁকে গলার নলি কেটে খুন করলেন এক ব্যক্তি। প্রমাণ লোপাট করতে হত্যার পর মহিলার দেহ টুকরো করে আলাদা আলাদা জায়গায় ফেলে দেন তিনি। অভিযুক্তকে ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘এখন মুখ বন্ধ রাখছি’, রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে চম্পতের খোলা চিঠিতে কীসের ইঙ্গিত?

    “আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। এখন মুখ বন্ধ রাখছি।” দীর্ঘ নিরাবতা ভেঙে রামভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে লিখলেন অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি আরও জানিয়েছেন, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের চূড়ান্ত রিপোর্ট ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    তাজমহল আসলে ‘তেজো মহালয়’, উপাস্য ছিলেন শিব! কেন্দ্রের কাছে হলফনামা চাইল হাই কোর্ট

    তাজমহল মন্দির নাকি স্মৃতিসৌধ? এই প্রশ্ন আজকের নয়! বহুদিন ধরেই চলছে বিতর্ক। দীর্ঘদিন ধরেই তাজমহলকে কেন্দ্র করে বাতাসে ঘুরছে ‘তেজো মহালয়া’ তত্ত্ব। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজমহল নাকি আদতে ছিল মন্দির, সেখানে শিবের উপাসনা হত। তাজমহল কি সত্যিই ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ফ্ল্যাট-রিসর্ট থেকে কেজি কেজি সোনা, পুলিশকর্তার ৩০০ কোটির বেআইনি সম্পত্তির হদিশ!

    ফ্ল্যাট-রিসর্ট থেকে কেজি কেজি সোনা, রুপো। পুলিশকর্তার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩০০ কোটির বেআইনি সম্পত্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায় (Telangana)। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে সে রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)। ধৃতের নাম সঙ্কিরেড্ডি ভীম রেড্ডি। তিনি তেলঙ্গানার ডেপুটি ...

    ০৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন’, বারুইপুর কাণ্ডে শুভেন্দুর ভূমিকায় ভূয়সী প্রশংসা অরূপের!

    বারুইপুর কাণ্ড নিয়ে জোর চর্চা চলছে। ‘খুন’ ও ‘ধর্ষণে’র ঘটনায় কঠোর শাস্তির বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার বারুইপুর গিয়েছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, সেই বলে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘সিঙ্গুরে মরণাপন্ন মমতাকে বাঁচান বাবা-মা’, এবার আন্দোলন নিয়ে ‘দিদি’কে খোঁচা কাকলিপুত্রের

    মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদশকের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার বিদ্রোহী শিবিরে নাম লেখাতেই কালীঘাট তৃণমূলের একাধিক নেতা তাঁকে তুলোধোনা করেছেন। খোদ তৃণমূল সুপ্রিমোও তাঁকে নিশানা করেছেন। মায়ের এই ‘অপমানে’র প্রতিবাদে বিয়েতে দলনেত্রীর দেওয়া উপহার ফেরতের সিদ্ধান্ত নিয়েছিলেন কাকলিপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের!

    অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু সেই আর্জিতে সাড়াই দিল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” বৃহস্পতিবারই ওই মামলার শুনানি হবে, সেই কথা আদালতের তরফে জানিয়ে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বেঁধে দেওয়া হল সময়, রুট বাতলে শর্তসাপেক্ষে মমতার মিছিলে অনুমতি হাই কোর্টের

    বারুইপুর-সহ একাধিক ইস্যুতে মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলল অনুমতি, তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। জানানো হয়েছে, ২ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলের জন্য আমজনতাকে সমস্যায় ফেলা যাবে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাতদখলের সময় বিদেশে, বারুইপুর কাণ্ডে ভিডিও কল, সবাই পথে নামলেও ডিম-হামলায় ‘গৃহবন্দি’ অভিষেক?

    ভোটে জেতাই একমাত্র লক্ষ্য নয়। সারাবছর জনসংযোগ, মানুষের পাশে থাকে মা-মাটি-মানুষ। নির্বাচনী প্রচারে এমনই লম্বা-চওড়া কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। বিশেষত নিজের সংসদীয় এলাকায় গিয়ে বারবার একথাই বলে এসেছিলেন, ‘‘আমি তো আপনাদের ঘরের ছেলে, সারাবছর আপনাদের সঙ্গে থাকি, দেখা ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    নিউটাউনের বাগজোলা খালে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

    মঙ্গলবার সকালে মৃতদেহ ভেসে উঠল নিউটাউনের বাগজোলা খালে। অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। কী করে মৃত্যু? খালে দেহ এল কী করে? যুবককে খুন করা হয়েছে কি না, উঠেছে সেই প্রশ্নও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    তারাতলা কাণ্ডে হতাহতের পরিবারকে অর্থ সাহায্য, বিনামূল্যে ওষুধ, যোগ্যতা অনুযায়ী কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর!

    তারাতলা কাণ্ডের (Taratala Factory Collapse) পরই মৃতদের পরিবার ও আহতদের অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার নিহতদের পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার চেক। আহতদের দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    দূরপাল্লা-লোকাল ট্রেনের পর মেট্রো! ধূমপানে ২০০০, বিনা টিকিটে ৫০০, জরিমানা বাড়ল পাতাল পথে

    দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেনের পর এবার বাড়তে চলেছে মেট্রোর জরিমানাও। বিনা টিকিটে ধরা পড়া থেকে মেট্রোচত্বরে ধূমপান, কোনওরকম অশালীন অচরণ, ঝামেলা ইত্যাদি করলেই নয়া আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।এবার বিনা টিকিটে মেট্রোয় ধরা পড়লে ২৫০ টাকার বদলে মেট্রোতেও ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    অভিষেকের বিমানভাড়া-সহ তৃণমূলের তহবিলে নজর, কলকাতার ৫ জায়গায় ইডির অভিযান

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাটার্ড বিমানের ভাড়া থেকে কোথায়, কাদের সঙ্গে, কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল কংগ্রেসের? এসব প্রশ্নের উত্তর পেতে কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘কাকে কীভাবে সোজা করতে হয় জানি’, বারুইপুর কাণ্ডে বিরোধীদের ভূমিকায় ‘নাটক’ দেখছেন দিলীপ

    দিলীপ আছেন দিলীপেই! বারুইপুর কাণ্ডে (Baruipur Incident) মুখ খুলে রাজ্যের মন্ত্রী বললেন, “কাকে কীভাবে সোজা করতে হয় জানা আছে। বিজেপি ওসব জানে।” গত কয়েকদিনে বিরোধী দলগুলো বারুইপুর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে। দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, এই আন্দোলন আদতে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    গ্রেপ্তারির আশঙ্কা আগাম জামিন মামলায় দ্রুত শুনানির আর্জি! অতীন ঘোষকে কী বলল আদালত?

    পালাবদল হতেই একের পর এক প্রকাশ্যে আসছে তৃণমূল নেতাদের দুর্নীতি। ইতিমধ্যেই একাধিক দাপুটে নেতা গ্রেপ্তার হয়েছেন। জমি দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষেরও (Atin Ghosh)। তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়েছে। যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক, কণ্ঠস্বর মামলায় হাই কোর্টে নালিশ রাজ্যের

    কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানি চেয়ে ফের কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত আবেদন জানান। যদিও পালটা রাজ্যের তরফে তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। শুনানিতে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    অভয়া কাণ্ডের সময় উৎসবে ফেরার পরামর্শ! বারুইপুর কাণ্ডে পথে নামতে চেয়ে আদালতে ছুটলেন সেই মমতা

    অভয়া কাণ্ডের প্রতিবাদে যখন গোটা বিশ্ব সোচ্চার হয়েছিল, তখন রাজ্যবাসীকে উৎসবে ফেরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাণ্ডের (Baruipur Incident) প্রতিবাদে সোচ্চার সেই মমতাই। গতকাল অর্থাৎ সোমবার কালীঘাটে মোমবাতি মিছিল করেছিলেন তিনি। ৮ জুলাই বারুইপুর কাণ্ড-সহ একাধিক ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণার টাকা দেওয়ার টোপ ফেলে ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে জালিয়াতরা! ভুলেও দেবেন না এসব নথি

    জুলাই মাস পড়লেও এখনও বহু উপভোক্তার অ্যাকাউন্টে আসেনি অন্নপূর্ণা যোজনার টাকা! যা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। এবার সেই সমস্ত উপভোক্তাদের টার্গেট করে সক্রিয় হচ্ছে সাইবার প্রতারণা চক্র! টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ফোন করে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য-সহ ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার জঙ্গিপুর পুরসভা! ‘অকেজো’ পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের

    এবার জঙ্গিপুর পুরসভা। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কাউন্সিলররা। ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর নেতৃত্বে পুরপ্রধান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনলেন ১১ জন কাউন্সিলর। মহকুমাশাসকের দপ্তরে প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা।তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভায় ২১টি আসন রয়েছে। নির্বাচনে ১৫ জন কাউন্সিলর ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বারুইপুর গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, ২০০ দাঙ্গাকারী চিহ্নিত, বারুইপুরে জানালেন মুখ্যমন্ত্রী

    বারুইপুরে সক্রিয় মৌলবাদী ও দেশবিরোধী শক্তি। ভোটে যাঁরা হেরেছেন, তাঁরা উসকানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। বারুইপুরে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এই অভিযোগই তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অশান্তির ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। কাউকে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘প্রেমে পড়া বারণ…’, ভালোবেসে কুল হারাবে! মেয়েদের স্কুল পাঠানো বন্ধ বিরহোড়দের

    ‘প্রেমে পড়া বারণ/ কারণে অকারণ…’। লগ্নজিতা চক্রবর্তীর সুরেলা অথচ কিছুটা ভারী কণ্ঠে গাওয়া এই গানে যেন অভিমানের সুর। ৬ বছর পরও এই গান ঝড় তোলে ‘হৃদয়ে অবাধ্য প্রেম’-এ ভেসে যাওয়া মনে। এ যে অব্যক্ত ভালোবাসা আর মনের ভিতর লুকিয়ে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    লক্ষ্য কর্মসংস্থান, ঘাটতি পূরণে ডিম উৎপাদন নিয়ে বিপ্লবের পথে বাংলা

    এবার ডিম-শিল্পে বিপ্লবের পথে হাঁটছে রাজ্য সরকার। ঘাটতি মিটিয়ে দেড় বছরের মধ্যে উত্তর-পূর্ব ভারতে ডিম পাঠাবে বাংলা। সঙ্গে বাড়বে কর্মসংস্থান। এই মুহূর্তে ডিম-শিল্পে কর্মসংস্থান প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ২০ লক্ষ জনের। দেড় বছরের মধ্যে সেই কর্মসংস্থান কয়েক গুণ বৃদ্ধি ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বারুইপুরে নাবালক ‘খুনে’ গ্রেপ্তার ৩, ঘটনাস্থলে কাকলি-নওশাদরা, ‘দোষী’র ফাঁসির দাবি পরিবারের

    বারুইপুরে নাবালক খুনে গ্রেপ্তার ৩। অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আদালতে তোলা হচ্ছে। পরিকল্পনা করে খুনের অভিযোগ তোলা হয়েছে। থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছেন মৃতের ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    সরকারকে কালিমালিপ্ত করার ছক! অনুব্রতর কার্যালয়ে তালা বিজেপির, হুঁশিয়ারি কাউন্সিলরদেরও

    রাজ্যে পালাবদলের পরেই নিজেকে ‘গৃহবন্দি’ করেছেন অনুব্রত মণ্ডল। প্রকাশ্যে তাঁকে আর দেখা যায় না। তবে বোলপুরে তাঁর দলীয় কার্যালয়ে যান নিয়ম করেই। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্তও থাকেন। সোমবারও গিয়েছিলেন। জেলার নেতাকর্মীদের সঙ্গে একটি বৈঠকও করেছিলেন বলে খবর। এবার ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    কয়লা-বালি বন্ধ হতেই নতুন ‘ধান্দা’, এবার দেদারে জমির জল চুরি সালানপুরে!

    কথায় বলে, চোরের চৌষট্টি বুদ্ধি! আর সেই বুদ্ধিরই এক অভিনব ও তাজ্জব নমুনা দেখে চোখ কপালে সালানপুর ব্লকের দেন্দুয়া-কল্যানেশ্বরী শিল্পাঞ্চলের মানুষের। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকার আসতেই এলাকায় অবৈধ কয়লা, বালি ও পাথরের কারবারে কড়া রাশ পড়েছে। ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বাম আমলের লাল, তৃণমূলের নীল-সাদা অতীত! বাংলায় সরকারি বাসের রং এবার গেরুয়া, জানালেন অর্জুন

    এবার বাংলার রাস্তায় চলবে গেরুয়া রঙের বাস! রাজ্যে পালাবদলে প্রথমবার বিজেপি ক্ষমতায় এসেছে। কলকাতার একাধিক রাস্তার নীল-সাদা রং বদলে গেরুয়া হচ্ছে। এবার বাসের রংও বদল হচ্ছে। সরকারি বাসের রং এবার থেকে গেরুয়া হবে। এমনই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার বর্ধমানে আদিবাসী বধূকে ধর্ষণ ও খুন! ‘উধাও’ অভিযুক্ত শেখ আইজুল

    এবার বর্ধমানে (Bardhaman) আদিবাসী বধূকে ধর্ষণ ও খুনের অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এলাকা থেকেই উদ্ধার হয়েছে মহিলার দেহ। তাঁর সারা শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলেই দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের দেওয়ানদিঘী থানার অন্তর্গত ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজর নবান্নর, যাত্রাপথেই পুণ্যার্থীদের ফুট মাসাজের সুযোগ

    শ্রাবণ মাসে তারকেশ্বর, জল্পেশ ও দেওঘরগামী কাঁওয়ার যাত্রায় লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলিকে প্রস্তুতির নির্দেশ দিল নবান্ন। হুগলি, জলপাইগুড়ি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাশাসকদের নির্দেশ পাঠিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল তীর্থযাত্রা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের কথা বলা ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    স্পেনের এক গোলেই স্বপ্নভঙ্গ! বিশ্বকাপে পর্তুগালের বিদায়ে মন খারাপ মহিষাদলের ‘রোনাল্ডোর গ্রামের’

    পর্তুগালের পরাজয়ে হতাশ বাংলায় থাকা মহিষাদলের ‘রোনান্ডোর গ্রাম’। সিআর-৭ এর দুর্দান্ত পারফরম্যান্স আশা জাগিয়ে ছিল পর্তুগাল থেকে কয়েক হাজার কিলোমিটারের দূরত্বের মহিষাদলের মিরপুরের পর্তুগিজ গ্রামের বাসিন্দাদের। কিন্তু স্পেনের এক গোলেই স্বপ্নভঙ্গ এই গ্রামের বাসিন্দাদের। যে গ্রামে সোমবার রাত পর্যন্ত ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    কোচবিহারে ডিম-হামলার মুখে মীনাক্ষী! ক্ষুব্ধ সিপিএম নেত্রী গাড়ি থামিয়ে বললেন, ‘আগে গ্রেপ্তার হোক’

    প্রশাসন থেকে শাসকদলের শীর্ষনেতাদের বারণ সত্ত্বেও ডিম-থেরাপিতে আগ্রহ কমছে না জনতার! এবার ডিম হামলার মুখে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে তাঁর গাড়িতে আছড়ে পড়ল একের পর এক ডিম! ক্ষুব্ধ মীনাক্ষী নিজে সেই ভিডিও করে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার ভাঙছে কংগ্রেস! ‘১০০ কোটির খেলা’য় নতুন রাজনৈতিক দলের জন্ম দেশে

    তৃণমূল, শিব সেনায় ভাঙন ইতিমধ্যেই সম্পন্ন। শোনা যাচ্ছে, এনসিপি শরদ পওয়ার এবং সমাজবাদী পার্টি লাইনে। এরই মধ্যে জাতীয় রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ। এবার কি ভাঙছে কংগ্রেসও। দেশে জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক দলের! অন্তত জল্পনা তেমনটাই।আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ৪ মাস আগে গোপনে বিয়ে সিয়া-চেতনের! তারপরই কেতনকে সরানোর ষড়যন্ত্র, পুণে কাণ্ডে নয়া মোড়

    পুণের কেল্লায় হত্যাকাণ্ডে নয়া মোড়। কেতন অগরওয়ালের সঙ্গে বাগদান হওয়ার পরে গোপনে বিয়ে করেন সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী। দু’জনের হোয়াটসঅ্যাপ কথোপকথন ঘেঁটে জানা গিয়েছে, হত্যাকাণ্ডের চার মাসে আগে বিয়ে করেন সিয়া ও চেতন। তদন্তকারীরা মনে করছেন, ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    পুত্রবধূকে ধর্ষণ, পণের দাবিতে মারধর! গ্রেপ্তার উত্তরপ্রদেশের ৫৮ বছরের রেলওয়ে ইঞ্জিনিয়র

    পণের দাবিতে পুত্রবধূর উপর নারকীয় অত্যাচার! দিনের পর দিন পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল ভারতীয় রেলের এক ইঞ্জিনিয়রকে। ৫৮ বছরের অভিযুক্ত ওই প্রৌঢ়ের নাম মুকেশ কুমার তিওয়ারি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানোর পর ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    দেশে প্রথম, নয়া আইন মেনে ওয়াকফ বোর্ডে নির্বাচিত হলেন দুই হিন্দু সদস্য

    দেশের প্রথম রাজ্য হিসাবে নতুন সংশোধিত আইনগত কাঠামোর অধীনে ওয়াকফ বোর্ড পুনর্গঠন করল মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের পর রাজ্য সরকার নবগঠিত ১০-সদস্যের বোর্ডে দু’জন হিন্দু সদস্যকে অন্তর্ভুক্ত করেছে। সানওয়ার প্যাটেল চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। অপর দুই ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাম মন্দিরে চুরিতে মুখ পুড়েছে বিজেপির, পালটা ওয়াকফ দুর্নীতি নিয়ে সপা-কংগ্রেসকে তোপ যোগীর

    অযোধ্যার রাম মন্দির অনুদান চুরির ঘটনায় মুখ পুড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। গেরুয়া শিবিরকে তোপ দাগছে কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি। এই অবস্থায় পালটা ওয়াকফ জমি দুর্নীতির প্রসঙ্গ টেনে দুই বিরোধী দলকে আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।প্রতাপগড়ে একটি ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    দিল্লি হাই কোর্টে ধাক্কা কেন্দ্রের! ‘ককরোচ’দের এক্স হ্যান্ডেলের ব্লক প্রত্যাহারের নির্দেশ

    দিল্লি হাই কোর্টে ধাক্কা কেন্দ্রের। বড় জয় ককরোচ জনতা পার্টির। তাদের এক্স হ্যান্ডেল ‘আনব্লক’ করার নির্দেশ দিল আদালত। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, ককরোচদের এক্স হ্যান্ডেল বন্ধ করার নেপথ্যে কেন্দ্রের নিট পরীক্ষা সংক্রান্ত উদ্বেগ ছিল। কিন্তু নিট পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘অভিশপ্ত’ ওয়ানড়ে ফের বিপর্যয়! টানেলের কাজের মাঝেই ভূমিধসে মৃত ২, অনেকের চাপা পড়ার আশঙ্কা

    ২০২৪-এর স্মৃতি ফিরিয়ে ফের ভূমিধসের কবলে কেরলের ওয়ানড়। মঙ্গলবার ওয়ানড় জেলার কাল্লাডি এলাকায় ভূগর্ভস্থ টানেলে কাজ চলাকালীন ভয়ংকর ভূমিধসের ঘটনা ঘটে। যার জেরে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই এলাকায় বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা করা ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন! আহমেদাবাদ বিস্ফোরণে অপরাধীদের সাজা বহাল হাই কোর্টের

    ২০০৮ সালে আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণে ৪৯ জন অপরাধীর সাজা বহাল রাখল হাই কোর্ট। এই মামলায় বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টে আবেদন জানিয়েছিল দোষীরা। মঙ্গলবার সেই মামলার সমস্ত আপিল খারিজ করে ৩৮ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ছাদ থেকে ধাক্কা, স্যালাইনে টয়লেট ক্লিনার! গ্রেপ্তার নার্স স্ত্রী

    পুণে হত্যাকাণ্ডে শোরগোল দেশজুড়ে। এবার ফের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংস হত্যার অভিযোগে তোলপাড় তেলেঙ্গানা। প্রথমে ছাদ থেকে ধাক্কা, এরপর শরীরে টয়লেট ক্লিনার ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পেশায় নার্স এক তরুণীকে। আর এই ঘটনায় অভিযুক্ত তাঁর প্রেমিকও।পুলিশ ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘হানিমুন মার্ডার’ নিয়ে গবেষণা, সোনমের ভুল করতে চাননি সিয়া! ফোন ঘেঁটে থ পুলিশ

    গতবছর দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিল হানিমুন মার্ডার। প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে মিলে স্বামী রাজাকে খুন করার অভিযোগ ওঠে সোনম রঘুবংশীর বিরুদ্ধে। সেই হত্যাকাণ্ডের রেশ যেন ফিরিয়ে দিয়েছে পুণের হত্যাকাণ্ড। বিয়ের আগে হবু স্বামীকে কেল্লা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মোদি হাজির, মাত্র তিনদিনেই ১২৪ কোটি খরচ রাম মন্দিরের! হিসাব দেখে চক্ষু চড়কগাছ, শুরু তদন্ত

    মহাসমারোহে পালিত হয়েছিল রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং সেই অনুষ্ঠানের পুরোধা ছিলেন। এবার সেই অনুষ্ঠানই চলে এল সিটের রাডারে। সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকারের তৈরি সিট এবার তদন্ত করবে ১২৪ কোটির খরচ নিয়ে। রামমন্দিরের ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! মৃত অন্তত ৫

    জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। মঙ্গলবার ভোররাতে ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মাইহার জেলার সিতারগঞ্জ-বিজয়ওয়াড়া ৩০ নম্বর জাতীয় সড়কে। পুলিশের দাবি দ্রুত গতিতে চলা একটি এসইউভি গাড়ি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে’, শাহী সাক্ষাৎ নিয়ে আবেগপ্রবণ প্রসেনজিৎ

    ৬ জুলাই, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের কর্মসূচীতে নথিভুক্ত ছিল পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। সোম বিকেলে ‘ইন্ডাস্ট্রি’র বাড়িতে শাহর আগমনেই তা স্পষ্ট। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন মন্ত্রী ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি’, কান্নায় ভেঙে পড়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিদায় রোনাল্ডোর

    বিশ্বকাপ জেতার স্বপ্ন অপূর্ণই থেকে গেল। ফুটবলের সেরা মঞ্চ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বিশ্বকাপ মঞ্চকে বিদায় জানানোর আগে তাঁর সদর্প ঘোষণা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসার আগে পর্তুগাল কিছুই জিততে পারেনি। ক্যাবিনেটে ছিল না কোনও ট্রফি। বিশ্বকাপ ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ট্রাম্পের শত চেষ্টাতেও ব্যর্থ! বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আমেরিকার

    বেলজিয়াম: ৪ (চার্লস-২, ভানাকেন, লুকাকু) মার্কিন যুক্তরাষ্ট্র: ১ (টিলম্যান) দেশের মহাশক্তিধর প্রেসিডেন্ট নিজে ফিফার দপ্তরে ফোন করে ফুটবলারের লাল কার্ড বাতিল করিয়েছিলেন। শাস্তি তুলে নিতেও কার্যত বাধ্য করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এত চেষ্টা সত্ত্বেও লাভ হল না। বিশ্বকাপ থেকে ছিটকে গেল ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাইকোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট

    অনুমতি ছাড়াই মাঠে নেমে লিওনেল মেসিকে জড়িয়ে ধরা। প্রভাব খাটিয়ে মেসি ইভেন্টের অন্তত ২২ হাজার টিকিট ‘হাতিয়ে’ নেওয়া। একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এর আগে তিনবার মেসিকাণ্ডের অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘কাটমানি’ ম্যাজিক! পঞ্চায়েত সদস্য থেকে কোটিপতি হওয়া তৃণমূল নেতাকে নিয়ে অভিযোগের পাহাড়

    একসময় বেসরকারি কারখানার সাধারণ কর্মী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তারপর থেকেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল। পঞ্চায়েত সদস্য থেকে কোটিপতি হয়ে যান দুর্গাপুরের তৃণমূল নেতা তথা কারখানার মালিক পান্নালাল ঘোষ। এলাকায় কান পাতলেই শোনা যায়, ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    শুভেন্দু যাওয়ার দিনই বারুইপুরে ঋতব্রত-সায়নী-চন্দ্রিমারা, ‘মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন’, বললেন কাকলি

    প্রায় ৭২ ঘণ্টা পর বারুইপুরের গণধর্ষণ-খুনের ঘটনা নিয়ে সরব ‘আসল’ তৃণমূল। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত ছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন এলাকার সাংসদ সায়নী ঘোষ। রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য। এলাকায় ঢোকা নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার

    কাউকে ছাড়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বারুইপুর কাণ্ডে নির্যাতিতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রা পালের। আজ, সোমবারই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। তার আগেই এদিন সকালে অগ্নিমিত্রা পাল, লকেট ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ফের বিপদে উত্তরবঙ্গ! ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, আর কী পূর্বাভাস?

    সপ্তাহ খানেক ধরে টানা বৃষ্টির পর একটু রেহাই মিলেছিল উত্তরবঙ্গের। তখন আবার তাপমাত্রা বৃদ্ধির জেরে হাসফাঁস দশা হয়েছিল পাহাড়বাসীর। কিন্তু ফের বৃষ্টির ভ্রূকূটি উত্তরের পার্বত্য এলাকায়। ভারী বর্ষণ পাহাড়ে ধসের আশঙ্কা, নদীগুলি ফুলেফেঁপে উঠে বিপদসীমার বাইরে চলে যেতে পারে ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    সেবাশ্রয়ে দেওয়া ওষুধে কোটি টাকার দুর্নীতি! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি

    ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় আগেই ‘সেবাশ্রয়’ নিয়ে নানা অনৈতিক ও বেনিয়মের অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে হয়েছিল জোড়া এফআইআর। এবার সেই ‘সেবাশ্রয়’ নিয়েই ফের নতুন অভিযোগ দায়ের হল এই বিধানসভার পারুলিয়া কোস্টাল থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর অনুগামীদের ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বিজেপিতে ‘নো এন্ট্রি’! দলত্যাগী তৃণমূল কর্মীদের নজরে হিন্দুত্ববাদী সংগঠন

    বিজেপিতে ‘নো এন্ট্রি’। তাই ঘুরপথে হিন্দুত্ববাদী সংগঠনে নাম লেখাচ্ছেন তৃণমূলিরা। অন্তত একাংশ তৃণমূল কর্মী-সমর্থকরা যে সেই চেষ্টাতেই রয়েছেন, সেটা সম্প্রতি একাধিক অনুষ্ঠানে স্পষ্ট হয়ে গিয়েছে। অভিযোগ, সেই সংগঠনগুলির নেতাদের ছত্রছায়ায় আসার পরই দিব্যি দাপট শুরু করছেন সেই দলবদলুরা। আর ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?

    বৃদ্ধার হাত ঘোরালেই ঝলসাত হিরে। তাঁর হাতের বালায় বসানো হিরের উপর আলোর প্রতিফলনে বাড়ির লোকেরই চোখ যেত ধাঁধিয়ে। কিন্তু সকাল হতে যেন হিরের গয়না আর ঝলসে উঠল না। কেটে গেল ছন্দ। পরিবারের লোকেরা বৃদ্ধার হাতের বালাটি হাতে নিয়ে পরীক্ষা ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩

    বাবা ও ছেলেকে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ছক। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে এক ব্যবসায়ী ও তাঁর নাবালক ছেলেকে অপহরণ করা হয়! দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোডের একটি বাড়িতে আটকে রেখে প্রবোল মারধর করে অপহরণকারীরা, এমনই অভিযোগ। ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী

    কলেজের প্রজেক্টের জন্য ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার চার ছাত্রী। অভিযোগ, বাধা দেওয়ার পর এক ছাত্রীকে চড়, অন্যজনকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। কাঠগড়ায় গোবরডাঙা জমিদারবাড়ির সদস্য সৌমিক প্রসন্ন মুখোপাধ্যায়। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ...

    ০৭ জুলাই ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 3801-3900

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy