BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 09 Feb, 2026 | ২৭ মাঘ, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • জোটেনি পাতাও, ছেঁড়া কাগজে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা! বিজেপিশাসিত মধ্যপ্রদেশে অমানবিক ছবি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থালা তো দূর, জোটেনি পাতাও। ছেঁড়া কাগজের টুকরোর ওপরেই মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলের ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। ক্ষোভ ছড়ায় সমাজমাধ্যম জুড়ে। এরপরেই নড়েচড়ে বসেছে ...

    ০৯ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    মাওবাদী ঘাঁটি ঝাড়খণ্ডে উদ্ধার সিআরপিএফ জওয়ানের দেহ, তদন্তে পুলিশ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী ঘাঁটি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গল থেকে উদ্ধার হল এক সিআরপিএফ জওয়ানের দেহ। মৃত জওয়ানের নাম রাজেশ কুমার (৫২)। তিনি সিআরপিএফ-এর ১৯৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও ...

    ০৯ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    মর্মান্তিক! খেলতে গিয়ে ওয়াড্রোবে বন্দি, একলা ঘরে শ্বাসরোধ হয়ে মৃত্যু শিশুকন্যার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা গিয়েছেন কাজে। ঘরের কাজে ছাদে উঠেছিলেন মা। ঘরেই একাই ছিল বছর ছয়ের আয়েশা। টিভি দেখছিল সে। তারপর খেলতে খেলতে কোনওভাবে ওয়াড্রোবের ভিতরে ঢুকে যায় শিশুটি। আর তাতেই শ্বাস আটকে মর্মান্তিক মৃত্যু  ছোট্ট আয়েশার। ঘটনায় ...

    ০৯ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    আগুন রুখতে সরকারি বাসে বিশেষ যন্ত্র, যাত্রীস্বার্থে উদ্যোগ পরিবহণ দপ্তরের

    নব্যেন্দু হাজরা: কখনও বাগুইআটি, কখনও ভিআইপি রোড, কখনও কৈখালি। গত ছ’মাসে কলকাতা থেকে জেলা, বারবার সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বরাতজোরে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও মুহূর্তে ভস্মীভূত হয়ে গিয়েছে বাস। ঘটনা নিয়ে উদ্বিগ্ন পরিবহণ দপ্তরও। আর তাই সরকারি ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ফলপ্রকাশ এসএসসির, দেখতে গিয়ে দুর্ভোগ! নতুন ওয়েবসাইট কমিশনের

    ধীমান রক্ষিত: ক্র্যাশ করেছে সার্ভার। ফলাফল দেখতে পারছেন না চাকরিপ্রার্থীরা। সেই সমস্যা মেটাতে আসরে নামল স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নতুন ওয়েবসাইট তৈরি করল স্কুল সার্ভিস কমিশন। wbsschelpdesk.com-এই নতুন ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন তাঁরা। পদ্ধতি একই থাকছে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার রাজগঞ্জের বিডিওর গাড়িচালক, পুলিশের জালে আরও ১

    ফারুক আলম, বিধাননগর: দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের বারো দিনের মাথায় অবশেষে পুলিশের জালে ২। রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিওর গাড়িচালক এবং তাঁর বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল রাজু ঢালি এবং তুফান থাপা। রাজু ঢালি রাজারহাটের বাসিন্দা। তিনি ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    তথ্য সঠিক থাকলে মিলবে জন্মের শংসাপত্র, ‘টক টু মেয়রে’ জানালেন ফিরহাদের

    স্টাফ রিপোর্টার: নথি সঠিক থাকলে কলকাতা পুর এলাকায় যাঁদের জন্ম হয়েছে তাঁরা সবাই জন্মের শংসাপত্র পাবেন। শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা, ‘টক টু মেয়র’-এরপর এক প্রশ্নের উত্তরে জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, “পুরসভার নিজস্ব ওয়েবসাইট থেকেই দেখা যাচ্ছে, ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    SIR উদ্বেগে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা, বিশেষ কমিটি গঠন অভিষেকের

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: SIR উদ্বেগে রাজ্য জুড়ে একের পর এক প্রাণহানির অভিযোগ সামনে এসেছে। তার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে মিছিল করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একটি বিশেষ কমিটি গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই কমিটির সদস্যরা এসআইআর ‘আতঙ্কে’ ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    গার্ডেনরিচে ফের ‘টার্গেট’ একাকী বৃদ্ধা, বাড়িতে ঢুকে রাসায়নিক স্প্রে করে গয়না-নগদ লুট!

    নিরুফা খাতুন: ফের কলকাতাতে একাকী বাড়িতে থাকা বৃদ্ধাকে টার্গেট দুষ্কৃতীদের! গভীর রাতে ওই বাড়িতে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ওই বৃদ্ধাকে কিছু রাসায়নিক স্প্রে করে অজ্ঞান করে রাখা হয়েছিল বলে অনুমান। সোনার গয়না, টাকা চুরি গিয়েছে বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম, কীভাবে পূরণ করবেন?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। এবার অনলাইনেও মিলবে এই ফর্ম। কীভাবে পূরণ করবেন?কমিশনের ওয়েবসাইটে (https://voters.eci.gov.in/) প্রবেশ করলে সেই ফর্ম পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে লগইন করে (না থাকলে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    অধীরের ভূয়সী প্রশংসায় শুভেন্দু, ছাব্বিশের আগে ‘হাত’ ছেড়ে পদ্মবনে কংগ্রেস নেতা!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ব্লুপ্রিন্ট তৈরি করে শাসক-বিরোধী উভয়েই কোমর বেঁধে প্রস্তুতি পর্ব শুরু করেছে। তারই মাঝে বাংলার রাজনৈতিক মানচিত্রে নয়া সমীকরণের ইঙ্গিত? শনিবার সকালে অধীররঞ্জন চৌধুরীকে ‘শক্তিশালী’ নেতা বলে প্রশংসা করে কি সেই ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    টিটাগড়ে ‘SIR আতঙ্কে’ মৃতের বাড়িতে অভিষেকের টিম, পরিবারকে আর্থিক সাহায্য

    অর্ণব দাস, বারাকপুর: এসআইআর ‘আতঙ্কে’ রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। তা নিয়ে রাজনৈতিক তরজাও কম হচ্ছে না। শাসকদলের অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ফলে বহু ভোটারের নাম বাদ পড়া নিয়ে বিজেপি নেতাদের ‘জ্বালাময়ী’ ভাষণই এসব মৃত্যুর ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    পুরুলিয়া সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু, খুনের অভিযোগ স্ত্রীর

    সুমিত বিশ্বাস, পুরুলিয়া: খুনে অভিযুক্ত এক বিচারাধীন বন্দির মৃত্যু পুরুলিয়ায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতের পরিবারের অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত দাবি তুলেছে পরিবার।মৃতের নাম বিক্রম আদিত্য। বয়স ৩৭। তিনি ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    প্রবল ঠান্ডায় অক্সিজেনের অভাব! ট্রেকিংয়ে ‘মৃত্যুমুখী’ দুই বিদেশি পর্যটককে উদ্ধার এসএসবির

    বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: পশ্চিম সিকিমে ট্রেকিংয়ে গিয়ে ঠান্ডায় গুরুতর জখম হয়ে পড়েছিলেন দুই বিদেশি পর্যটক। অক্সিজেনের অভাবে তাঁরা রাস্তাতেই আটকে পড়েছিলেন। অসুস্থ হয়ে গিয়েছিলেন তাঁদের গাইডও। সেই খবর গিয়েছিল এসএসবি জওয়ানদের কাছে। রাতের অন্ধকারে রীতিমতো অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    নতুন দলের আত্মপ্রকাশের দিন ৫০ হাজার লোক নিয়ে মেগা সমাবেশ! চ্যালেঞ্জ হুমায়ুনের

    কল্যাণ চন্দ, বহরমপুর: নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন আগেই। নিজেই নিজেকে দলের চেয়ারম্যান বলে জানিয়েছেন। এবার আগামী ২২ ডিসেম্বর দলের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করানোর কথাও ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ওইদিন বহরমপুরের টেক্সটাইল মোড়ে বিশাল ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    হাসপাতালে রোগী ভর্তির পরে মদ্যপান! বেপরোয়া অ্যাম্বুল্যান্স ঢুকল দোকানে, আটক চালক-সহ ৩

    ধীমান রায়, কাটোয়া: রোগীকে হাসপাতালে নামিয়ে অ্যাম্বুল্যান্স চালিয়ে আসছিলেন চালক। অভিযোগ, আকন্ঠ মদ্যপ অবস্থায় ছিলেন চালক। বেপরোয়া গতিতে ওই অ্যাম্বুল্যান্স বাইক চালকদের ধাক্কা মারে! পরে রাস্তার ধারের একটি দোকানেও ঢুকে যায় বলে খবর। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি নেতাকে বেধড়ক মার! উত্তেজনা কোচবিহারে

    বিক্রম রায়, কোচবিহার: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই তপ্ত কোচবিহার। বিজেপি মণ্ডল সম্পাদককে বেধড়ক মারধরের অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল তুফানগঞ্জের বলরামপুর চৌপথি এলাকায়। বিজেপির অভিযোগ, ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও এহেন অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ঠাকুরবাড়িতে মঞ্চে অসুস্থ ৩, চলছে স্যালাইন, SIR-এর বিরুদ্ধে অনশনে অনড় আন্দোলনকারীরা

    জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসআইআরের বিরুদ্ধে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে অনশন কর্মসূচি চলছে। সেই অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিন অনশনকারী। ইতিমধ্যেই তাঁদের স্যালাইন দেওয়া শুরু হয়েছে বলে খবর। তবে অসুস্থরা অনশন চালিয়ে যাবেন বলেই জানানো হয়েছে। ২১ জন ওই মঞ্চে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কাড়ল প্রাণ, চেন্নাইয়ে মৃত্যু বাংলার দুই পরিযায়ী শ্রমিকের

    দেব গোস্বামী, বোলপুর: ফের ভিন রাজ্যে মৃত্যু বাংলার দুই পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁদের। দুই পরিযায়ী শ্রমিক বীরভূমের বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় শোকের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    আর ‘সস্তা-পুষ্টিকর’ নয়, মূল্যবৃদ্ধির বাজারে মিড ডে মিলের পাতে ডিম বড্ড ‘দামি’

    সৌরভ মাজি, বর্ধমান: বাঙালির সস্তায় পুষ্টিকর খাবারের অন্যতম হল ডিম-ভাত। সেটাও এখন মহার্ঘ হয়ে উঠছে। সাধারণ গৃহস্থ বাড়িতে পাতে আর গোটা নয়, আধখানা ডিমেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। স্কুলের মিড-ডে মিলে সামান্য ডিমটুকুও জোটাতে হিমশিম খেতে হচ্ছে। সেই কবে খুচরো ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    SIR আবহে বসিরহাট স্টেশনে পোস্টার! রোহিঙ্গা-অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি

    গোবিন্দ রায়, বসিরহাট: এসআইআর আবহেই বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে। রেল স্টেশনের প্লাটফর্মে দেখা যায় পোস্টার। সেখানে লেখা অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে। বসিরহাট স্টেশনের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বীরভূম ও মুর্শিদাবাদে ১৮৫০ কোটি বিনিয়োগের প্রস্তাব, তৈরি হবে ৪৩ হাজার কর্মসংস্থান

    দেব গোস্বামী, বোলপুর: প্রতিভা বিকাশের উদ্দেশ্যে রাজ্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে সিনার্জি-২০২৫ বাণিজ্য সম্মেলনে তৈরি হল ৪৩ হাজারের কর্মসংস্থানের সুযোগ। বিভিন্ন শিল্প সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের তরফে ১৮৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। যার মধ্যে বীরভূম ও ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    SIR আবহে নথি চাইতেই মহিলার মৃতদেহ ফেলে উধাও পরিবার! চাঞ্চল্য আলিপুরদুয়ার হাসপাতালে

    রাজ কুমার, আলিপুরদুয়ার: হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল এক মহিলার। মহিলার বাড়ির লোকের কাছে মৃতার পরিচয়পত্র, নথি চাইতেই উধাও হয়ে গেলেন তাঁরা! ওই পরিবারের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে হাসপাতালের মর্গেই পড়ে রয়েছে মৃতদেহ। ওই মহিলা ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ভোটার কার্ডে বাবার নামে গণ্ডগোল! SIR ‘আতঙ্কে’ আত্মহত্যার চেষ্টা চাঁচলের যুবকের

    বাবুল হক, মালদহ: ভোটার কার্ডে বাবার নাম নিয়ে গণ্ডগোল। SIR আতঙ্কে এক যুবক আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, ওই যুবক নিজের শ্বশুরবাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে, সপ্তাহান্তেই বঙ্গে জাঁকিয়ে শীত?

    নিরুফা খাতুন: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হুড়মুড়িয়ে পারদ পতন। ক্রমশ কমছে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগামী দু’দিন এভাবে পারদপতন চলবে বলেই খবর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    সক্রিয় তৃণমূল কর্মী নাকি বিজেপির বিএলএ! SIR আবহে অর্জুন-গড়ে নয়া ‘রাজনীতি’

    অর্ণব দাস, বারাকপুর: এসআইআর নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। ২০০২ সালের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন ব্লক লেভেল অফিসার বা বিএলও-রা। তাঁদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন বিভিন্ন ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    রাজীব গান্ধী সরকার নাড়িয়ে দিয়েছিল শাহ বানো মামলা, ফিরে দেখা সেই ইতিহাস

    বিশ্বদীপ দে: সদ্য মুক্তি পেয়েছে ‘হক’ ছবিটি। তাকে কেন্দ্র করে ফের আলোচনায় উঠে এসেছে একটা নাম। শাহ বানো। ইতিহাস যে আসলে অতীত মাত্র নয়, সে কেবলই বয়ে চলে সময়ের কিনারে, তা যেন প্রমাণ হয়ে গেল আরও একবার। এই প্রজন্মের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন কবে? বিহার নির্বাচনের মাঝেই জানালেন রাজনাথ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে জল্পনায় জল ঢাললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গুঞ্জন শোনা যাচ্ছিল আরএসএসের সঙ্গে মতভেদের জেরে এখনও ঝুলে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন। তবে সে জল্পনা উড়িয়ে রাজনাথ জানালেন, বিহার বিধানসভা নির্বাচন শেষ ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    নেশায় চুর! শিক্ষককে পিষল পুলিশকর্মীর গাড়ি, আহত স্ত্রী-সহ দুই সন্তান

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে শিক্ষককে পিষে মারার অভিযোগ উঠল খোদ পুলিশকর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন মৃত শিক্ষকের স্ত্রী ও তাঁর দুই শিশু সন্তান। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    দেহব্যবসায় নামাতে কলকাতা হয়ে গোয়ালিওয়র! আবাসন থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবতী

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মধ্যপ্রদেশে একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবতি। তাঁকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগ। অভিযোগ, গত আটমাস আগে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে ওই তরুণী। কলকাতা হয়ে সে মধ্যপ্রদেশের গোয়ালিওর পৌঁছন তিনি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    সীমান্তে আক্রান্ত BSF! গরু পাচারকারীদের হামলায় ত্রিপুরায় আহত ৫ জওয়ান

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচারকারীদের হাতে আক্রান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ত্রিপুরার সেপাহিজালা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারি চলার সময় এই হামলা চলে। শুক্রবার সন্ধ্যায় এই হামলা চললেও বিষয়টি পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে শনিবার। অপরাধীদের খোঁজ শুরু করেছে পুলিশ।পুলিশের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ফের যান্ত্রিক ত্রুটি! নির্ধারিত সময়ে উড়তেই পারল না লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। মুম্বই বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে লন্ডনের উদ্দেশে রওনাই দিতে পারল না উড়ানটি। জানা গিয়েছে, ত্রুটি মেরামতির পর বিমানটি লন্ডনের উদ্দেশে পাড়ি দেয়। কিন্তু সব মিলিয়ে লেগে যায় প্রায় ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বেঙ্গালুরুর জেলে বিলাসী জীবন ধর্ষক-চোরাচালানকারীদের! তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে বেঙ্গালুরু। এবার নজরে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহার কেন্দ্রীয় সংশোধনাগার। কুখ্যাত কয়েদিরা ব্যবহার করছে মোবাইল ফোন, দেখছে টিভি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।বেঙ্গালুরুর জেলে বন্দি কুখ্যাত কয়েদিরা। কারোর সাজা আজীবন আবার কারোর ফাঁসির ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    জোড়া খুন রোহতকে! বাবা ও ছেলেকে গুলি করে মারল দুষ্কৃতীরা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার রোহতকে জোড়া খুন। ভিন্ন ভিন্ন জায়গায় বাবা ও ছেলেকে গুলি করে মারল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ভয়ংকর এই হত্যাকাণ্ড ঘটেছে রোহতকের বালিয়ানা গ্রামে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না’, সুইসাইড নোট লিখে ‘আত্মঘাতী’ নিট পরীক্ষার্থী

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে আত্মঘাতী এক নিট পরীক্ষার্থী। মৃতের নাম মহাম্মদ আন (২১)। তিনি রামপুরের বাসিন্দা। মৃত্যুর আগে মহম্মদ তাঁর মা-বাবাকে একটি চিঠি লিখে গিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, পড়াশোনার চাপ সহ্য করতে না পেরেই তিনি এই চরম ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘প্লিজ এমন করবেন না’, বেঙ্গালুরুতে ফের অ্যাপ বাইক চালকের হেনস্তার শিকার তরুণী!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে ফের হেনস্থার শিকার তরুণী। অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ। তরুণীর দাবি, অফিস থেকে বাড়ি ফেরার সময় তাঁর গায়ে হাত দিয়েছেন অ্যাপ বাইক চালক। ওই ঘটনার ভিডিও করেছেন তরুণী। অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।ইনস্টাগ্রামের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ জানাল সরকার, নজরে একাধিক গুরুত্বপূর্ণ বিল

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে SIR প্রক্রিয়া যখন মধ্যগগনে তখনই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছেন। তাৎপর্যপূর্ণভাবে এই অধিবেশন মোদি জমানার অন্যতম ছোট অধিবেশন হতে চলেছে।শনিবার এক্স হ্যান্ডেলে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘লালুর ভয় দেখিয়ে জিততে চান মোদি’! দ্বিতীয় দফা ভোটের আগে বিস্ফোরক প্রশান্ত কিশোর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দফার নির্বাচন শেষ বিহারে। বিহারে প্রথম দফায় ভোট পড়েছে ৬৪.৬ শতাংশ! রাজনৈতিক দলগুলি অঙ্ক কষতে ব্যস্ত। এরমাঝেই ফের মুখ খুলেছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর দাবি, লালু প্রসাদ যাদবের ভয় মানুষের মনে ঢুকিয়ে জিততে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে বড় পদক্ষেপ, একযোগে ৪টি নতুন বন্দে ভারতের সূচনা যোগীরাজ্যে

    হেমন্ত মৈথিল, লখনউ: শনিবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। এটি দেশের রেল ব্যবস্থায় এক বড় নজির। এখন থেকে নতুন চারটি রুটে এই ট্রেনগুলি চলবে। এই রুটগুলি হল— বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বিহারের শিশুরা স্টার্ট-আপের স্বপ্ন দেখে, গুন্ডারাজের নয়’, আরজেডিকে বেনজির আক্রমণ মোদির

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে দ্বিতীয় দফার ভোটে আগে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কে ফের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, “বিহারের শিশুরা স্টার্ট-আপের স্বপ্ন দেখে। গুন্ডারাজের নয়।” তাঁর অভিযোগ, তেজস্বী যাদব নেতৃত্বাধীন আরজেডি বিহারের শিশুদের মনে বিষ ঢালছে। তারা ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি’, জেন জি-কে বোঝাতে চান রাহুল, বিজেপি বলছে, ‘উসকানি’

    বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে বিভিন্ন রাজ্যে ভোটে জিতেছে গেরুয়া শিবির। লোকসভা ভোট ছাড়াও হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার ভোটে ভুয়ো ভোটারের সাহায্যেই রাজ্য দখল করেছে বিজেপি। বারবার এমনই অভিযোগ করে আসছেন লোকসভার ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    G20 সম্মেলনে যাচ্ছেন না ট্রাম্প! ‘স্বঘোষিত বিশ্বগুরু এবার নিশ্চয়ই যাবেন’, মোদিকে খোঁচা কংগ্রেসের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২২ ও ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে জি২০ সম্মেলনের আসর। আর তাতে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা কংগ্রেসের। হাত শিবিরের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    রাস্তা তৈরিতে নজর বিশেষ দলের, ‘পথশ্রী’ প্রকল্পের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নর

    স্টাফ রিপোর্টার: জেলায় গিয়ে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ এবার থেকে খতিয়ে দেখবে আধিকারিকদের বিশেষ দল। শুক্রবার নবান্নে পথশ্রী প্রকল্পের পর্যালোচনা বৈঠকে করেন মুখ‌্যসচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, বৈঠকে পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন মুখ্যসচিব। এই প্রকল্পে রাজ্যে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    এসএসসি নিয়োগ মামলায় নতুন মোড়, পার্থদের বিরুদ্ধে এবার রাজসাক্ষী আধিকারিক?

    স্টাফ রিপোর্টার: এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এবার আরেক অভিযুক্ত এসএসসির এক আধিকারিককে রাজসাক্ষী করার কথা ভাবছে সিবিআই।শুক্রবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার বিচারপর্বেও এই প্রসঙ্গ উঠে এসেছে। উল্লেখ্য, এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিয়োগ দুর্নীতির ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    একাদশ-দ্বাদশের ফলপ্রকাশের পরেও নিয়োগ সংশয়, মামলা ঝুলে বিচারপতি অমৃতার বেঞ্চে

    স্টাফ রিপোর্টার: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের দিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তৈরি হল অনিশ্চয়তা। শুক্রবার সন্ধ্যায় ফল বেরলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যত ঝুলে রইল অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    SIR আবহে নথি চাইতেই মহিলার মৃতদেহ ফেলে উধাও পরিবার! চাঞ্চল্য আলিপুরদুয়ার হাসপাতালে

    রাজ কুমার, আলিপুরদুয়ার: হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল এক মহিলার। মহিলার বাড়ির লোকের কাছে মৃতার পরিচয়পত্র, নথি চাইতেই উধাও হয়ে গেলেন তাঁরা! ওই পরিবারের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে হাসপাতালের মর্গেই পড়ে রয়েছে মৃতদেহ। ওই মহিলা ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    কন্যাসন্তান জন্ম দেওয়ার হতাশা! আলিপুরদুয়ারে ৭ মাসের খুদেকে ‘খুন’ মায়ের

    রাজ কুমার, আলিপুরদুয়ার: সাতমাসের দুধের শিশুকে ‘খুন’ করল মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনের দক্ষিণ চেচাখাতা গ্রামে। গতকাল, শুক্রবার দুপুরে বাড়ি থেকেই ওই সাতমাসের কন্যা সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মা পূজা দে ঘোষের কথায় ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ভোটার কার্ডে বাবার নামে গণ্ডগোল! SIR ‘আতঙ্কে’ আত্মহত্যার চেষ্টা চাঁচলের যুবকের

    বাবুল হক, মালদহ: ভোটার কার্ডে বাবার নাম নিয়ে গণ্ডগোল। SIR আতঙ্কে এক যুবক আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, ওই যুবক নিজের শ্বশুরবাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে, সপ্তাহান্তেই বঙ্গে জাঁকিয়ে শীত?

    নিরুফা খাতুন: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হুড়মুড়িয়ে পারদ পতন। ক্রমশ কমছে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগামী দু’দিন এভাবে পারদপতন চলবে বলেই খবর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ধুন্ধুমার! বীরভূমে মৃত্যু তৃণমূল কর্মীর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমিতে ছাগল চড়ানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ! সেই সংঘর্ষে মারা গেলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। মৃতের নাম আবদুল রহমান মল্লিক। গতকাল, শুক্রবার রাতে মারা যান ওই ৬৫ বছরের বৃদ্ধ।পুলিশ ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘সহপাঠীরা উত্ত্যক্ত করত, তাই মেয়ে আত্মঘাতী হয়েছে’, জয়পুরে বালিকা-মৃত্যুতে দাবি অভিভাবকদের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ বছরের এক ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে জয়পুরে। নিজের স্কুলেরই বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। সিসিটিভি ফুটেজেও এই দৃশ্য ধরা পড়েছে। মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছে ওই বালিকা। কিন্তু কেন সে এমন ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বরফ গলছে আমেরিকার সঙ্গে! তেজসের জন্য ১১৩টি মার্কিন ইঞ্জিন কিনছে ভারত

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় পদক্ষেপ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং জিই অ্যারোস্পেসের। শুক্রবার দুই সংস্থা ১১৩টি এফ৪০৪-জিই-আইএন২০ জেট ইঞ্জিন কেনার জন্য চুক্তি করেছে। এর ফলে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান উৎপাদনে বিশেষ সুবিধা হবে।সাম্প্রতিক কালে দুই দেশের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বন্দে মাতরম’ গানে কাঁচি চালায় কংগ্রেস! কোন অংশ বাদ দেওয়া হয় ও কেন?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ নভেম্বর, ১৮৭৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন ‘বন্দে মাতরম’। তিনি কি আদৌ জানতেন এই গান এবং গানের শুরুর শব্দবন্ধ ‘বন্দে মাতরম’ হয়ে উঠবে বিপ্লবীদের এক অমোঘ মন্ত্র! সেই গানের এবার সার্ধ শতবর্ষ। এখনও যে গানটির প্রাসঙ্গিকতা ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ভূস্বর্গে ফের গুলির লড়াই! সেনার গুলিতে কাশ্মীরে খতম ২ জঙ্গি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে ভূস্বর্গে গুলির লড়াই। কাশ্মীরের কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। বাকিদের খুঁজতে চলছে তল্লাশি অভিযান।সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে, ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    পুকুর বুজিয়ে প্রাসাদ! কামারহাটির ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতে সময় বেঁধে দিল আদালত

    গোবিন্দ রায়: কামারহাটি ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি ভাঙতে এবার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশ, চার সপ্তাহের মধ্যেই ওই বাড়িটি ভেঙে ফেলতে হবে। সূত্রের খবর, আদালতের এই নির্দেশের পর জয়ন্ত সিংয়ের বাড়িতে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বঙ্গ বিজেপির ‘সদিচ্ছা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য, অভিজিতের কাছে ব্যাখ্যা চাইবেন শমীক!

    রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গ বিজেপির এখন ‘শাঁখের করাত’ দশা। দলের সাংসদই দলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ঠারেঠোরে রাজ্যের গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন। তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    প্রকাশিত SSC একাদশ-দ্বাদশের ফল, ‘দুশ্চিন্তার কোনো কারণ নেই’, চাকরিহারাদের আশ্বাস ব্রাত্যর

    ধীমান রক্ষিত: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির ফলাফল। কমিশনের ওয়েবসাইট westbengalssc.com থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। তবে ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের সিংহভাগ ওয়েবসাইট খোলার চেষ্টা করায় খানিকটা ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘স্বপ্নভঙ্গ-বিভ্রান্তিতে ভুগছেন’, দল নিয়ে ‘হতাশা’য় অভিজিৎকে নিশানা তৃণমূলের

    স্টাফ রিপোর্টার: বিজেপিতে যোগ দেওয়ার পর বছর ঘুরতেই ‘বেসুরো’ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ‌্যায়। নিজের দল, কেন্দ্রের মোদি সরকার এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে হতাশার সুর তাঁর কথায়। যা নিয়ে বিজেপিতে শুরু হয়েছে শোরগোল। অস্বস্তিতে বিজেপির রাজ‌্য থেকে কেন্দ্রীয় নেতারাও। বৃহস্পতিবার এক ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    আজই SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ, কীভাবে জানবেন প্রাপ্ত নম্বর?

    ধীমান রক্ষিত: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল। পরীক্ষার আড়াই মাসের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ফলপ্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এবার শূন্যপদ মোট ১২ হাজার ৫১৪ জনের। আবেদন করেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ছাব্বিশে পাখির চোখ বনগাঁ, বারাসত, দুই পুরসভায় শাসক বদল করল তৃণমূল

    অর্ণব দাস: আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্লক এবং টাউন স্তরে সাংগঠনিক রদবদল আগেই করেছে তৃণমূল। এখন শুরু হয়েছে পুরসভার শাসক পদে বদল প্রক্রিয়া। সেইমত বারাসত এবং বনগাঁ দুই পুরসভার চেয়ারম্যান পরিবর্তনের বার্তা দিয়েছিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দলীয় ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    সক্রিয় তৃণমূল কর্মী নাকি বিজেপির বিএলএ! SIR আবহে অর্জুন-গড়ে নয়া ‘রাজনীতি’

    অর্ণব দাস, বারাকপুর: এসআইআর নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। ২০০২ সালের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন ব্লক লেভেল অফিসার বা বিএলও-রা। তাঁদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন বিভিন্ন ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    মেরামতির জন্য ফের রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে গাড়ি চলাচল?

    অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার সকাল থেকে গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে খবর। আজ, শুক্রবার হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    দূষণের কবলে সোনাঝুরি! জনপ্রিয় হাট স্থানান্তরের ভাবনা রাজ্য সরকারের

    দেব গোস্বামী, বোলপুর: জঙ্গলের মাঝে ফি দিন হাট, জনসমাগম, হইহট্টগোল। ধীরে ধীরে দূষণের কবলে চলে যাচ্ছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এলাকা সোনাঝুরির জঙ্গল। এনিয়ে আগেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে বারবার সোনাঝুরির হাট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল। জাতীয় পরিবেশ আদালতে এনিয়ে মামলা চলছে। ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    চিতাবাঘ-হাতির হানার আতঙ্ক নিয়েই উত্তরবঙ্গের বাড়ি বাড়ি বিএলওরা, আশ্বস্ত করছেন বনকর্মীরা

    বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: উত্তরবঙ্গের চিতাবাঘ ও হাতি উপদ্রুত এলাকায় শুরু হয়েছে এসআইআর। রাজ্যের অন্যান্য জায়গাগুলির মতো এইসব এলাকাতেও বিএলও-রা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যেতে শুরু করেছেন। এদিকে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বনবসতি এলাকায় চিতাবাঘের হামলার ঘটনা দেখা গিয়েছে। ফলে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘ষড়যন্ত্রের শিকার’, অন্তরাল থেকে বেরিয়ে স্বমেজাজে রাজগঞ্জের ‘দাবাং’ বিডিও

    শান্তনু কর, জলপাইগুড়ি: ষড়যন্ত্রের শিকার তিনি। না হলে সোনা চোরেদের পক্ষে সওয়াল করে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন? অন্তরাল থেকে বেরিয়ে দাবি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অপহরণ, খুনের মতো অভিযোগে জড়িয়ে দিনকয়েক ব্যাকফুটেই চলে গিয়েছিলেন রাজগঞ্জ ব্লকের ‘দাবাং’ বিডিও ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    চারঘণ্টা লাইনে পড়ে দেহ, উপর দিয়ে চলে গেল পরপর ট্রেন! অমানবিকতার ছবি হাওড়ায়

    অরিজিৎ গুপ্ত, হাওড়া: ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক মহিলার। রেললাইনের উপরেই পড়ে থাকল সেই দেহ। মৃতদেহ কে তুলবে, জিআরপি নাকি রেলপুলিশ? সেই নিয়ে টানাপোড়েন চলে। সেই টানাপোড়েনে প্রায় চার ঘণ্টা সময় রেললাইনের উপরেই পড়ে থাকল মৃতদেহ! আর মৃতদেহের উপর ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    নাবালিকা কন্যাকে ধর্ষণ! মায়ের অভিযোগের ভিত্তিতে উস্তিতে গ্রেপ্তার ‘গুণধর’ বাবা

    সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নিজের নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধেই! ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। ঘটনাটি জানার পর ওই নাবালিকার মা নিজেই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দায়েরের ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    দাদার সঙ্গে খেলতে খেলতে পুকুরে শিশু! কয়েক মিনিটেই উদ্ধার করলেও শেষরক্ষা হল না

    মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বাড়ির সামনে পুকুরের পাশে খেলছিল দুই ভাই। ভাবতেই পারেনি কী বিপদ অপেক্ষায়। আচমকা পুকুরে পড়ে যায় আড়াই বছরের খুদে। দাদা গিয়ে পরিবারের সদস্যরা জানালে কয়েক মিনিটেই তাকে উদ্ধার করে পরিবার। কিন্তু শেষরক্ষা হল না। উদ্ধার করে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দোকানে ডাকাতির ছক! ২০ সেকেন্ডে ১৭ চড় খেলেন মহিলা ‘ডাকাত’

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতির ছক! সেইমতো গয়না দেখার ফাঁকে দোকানদারের চোখে লঙ্কার গুঁড়ো ছেটালেন মহিলা। যদিও শেষ পর্যন্ত ভেস্তে গেল গোটা পরিকল্পনা। সন্দেহভাজন মহিলাকে হাতেনাতে ধরে এলোপাথাড়ি চড় কষালেন যুবক। ২০ সেকেন্ডে পরপর ১৭ ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বেশি ভোট পড়েছে মানেই বিহার এনডিএ-কেই চায়’, দাবি শাহর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে প্রথম দফায় ভোট পড়েছে ৬৪.৬ শতাংশ! ইতিহাস বলছে এর আগে কোনওদিন বিহারে এই হারে ভোট পড়েনি। এর আগে ২০০০ সালে ভোট পড়েছিল ৬২ শতাংশ। এবার সেই হারকেও ছাপিয়ে গিয়েছে বিহার। রাজনৈতিক দলগুলি অঙ্ক কষতে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    এলজেপি সাংসদের দুই তর্জনীতেই কালির দাগ! ‘জালিয়াতির’ বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা রাকেশ সিনহার বিরুদ্ধে উঠেছে দুই রাজ্য থেকেই ভোট দেওয়ার অভিযোগ। এবার অভিযোগের তির লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) নেত্রী শম্ভবী চৌধুরীর বিরুদ্ধে। সমস্তিপুরের সাংসদের দুই তর্জনীতেই দেখা গিয়েছে কালির ছাপ! যাকে ঘিরে বিতর্ক ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘পরমাণু অস্ত্রের কালোবাজারি’, ট্রাম্পের মন্তব্য হাতিয়ার করে পাকিস্তানকে বিঁধল ভারত

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বজুড়ে শুরু হয়েছে পারমাণবিক মারণাস্ত্রের ঝনঝনানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পাশাপাশি আরও একাধিক দেশ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। ট্রাম্পের দাবির পর এই ইস্যুতে ইসলামাবাদকে তোপ দাগল ভারত। কড়া সুরে ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    পুলিশকর্মীদের প্রশিক্ষণে বাধ্যতামূলক গীতা পাঠ, নয়া নির্দেশিকা বিজেপির মধ্যপ্রদেশে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশকর্মীদের ধার্মিক জীবনযাপনে অভ্যস্ত করে তুলতে নয়া উদ্যোগ মধ্যপ্রদেশ সরকারের। রামচরিত মানসের পর এবার রাজ্যের কনস্টেবলদের প্রশিক্ষণে বাধ্যতামূলক করা হচ্ছে ভগবতগীতা পাঠ। সম্প্রতি এই বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে বিজেপির মোহন যাদব সরকারের তরফে।মধ্যপ্রদেশের ৮টি ...

    ০৮ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    যত জালিয়াতি, তত অর্থ! বালিপাচারে প্রথম ধৃতের জামিনের আবেদনই করলেন না আইনজীবী

    অর্ণব আইচ: পরিকল্পনা করেই বালি খাদানের সরকারি টাকা তছরুপ করেছেন জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ শরাফ ও তাঁর সংস্থা! যত ধরনের জালিয়াতি সম্ভব, তার সবটাই করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার রাতে বালি পাচার কাণ্ডে প্রথম অভিযুক্ত হিসেবে ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    পৃথক দল গড়ার চ্যালেঞ্জ, হুমায়ুন কবীরকে ‘অভিনন্দন’ ব্রাত্যর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক ধরে দলকে লাগাতার হুমকি। বারবার সতর্ক করেও লাভ হয়নি কিছুই। এবার পৃথক দল গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁকে পালটা বার্তা দিলেন ব্রাত্য বসু।শুক্রবার তৃণমূল ভবনে শশী পাঁজা এবং ব্রাত্য বসু ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    পরনে ধূসর শার্ট, জন্মদিনের বিকেলে কালীঘাটে জনসংযোগে অভিষেক

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবছরের মতোই জন্মদিনের বিকেলে চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার চারটে নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তাঁর জন্য অপেক্ষারত জনসমুদ্রে মিশে যান তৃণমূল সেনাপতি। কথা বললেন তাঁদের সঙ্গে। প্রতিবছরই ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    FIR দায়েরে ‘বেনিয়ম’, সোনারপুরে শুল্ক আধিকারিককে ‘মারে’ পুলিশকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের

    গোবিন্দ রায়: সোনারপুরে শুল্ক আধিকারিককে মারধরের ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তাঁর দাবি, ওই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সময় কোনো আইনই মানেনি পুলিশ। শুক্রবার বিচারপতি সরকারি আইনজীবীকে প্রশ্ন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    চার বছরে আয় ৫৬ লক্ষ, সম্পত্তি ৬ কোটির! গ্রেপ্তার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

    অর্ণব আইচ: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ধৃত পার্থ চোঙদার, কলকাতা পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত। ধৃতের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।ধৃত পার্থর আয় এবং সম্পত্তির ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    দমদম বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাস, আতঙ্কে স্থানীয়রা

    বিধান নস্কর, বিধাননগর: ফের সরকারি বাসে আগুন। বিমানবন্দরের এক নম্বর গেটের ক্রসিংয়ের কাছে আগুন লাগে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বিমানবন্দর ট্রাফিক ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ২০ হাজার স্কোয়ার ফিটের রঙ্গোলিতে শুভেচ্ছা! অভিষেকের জন্মদিনে বিশ্বরেকর্ডের পথে যুব তৃণমূল

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি তৈরি করলেন যুব তৃণমূলের কর্মীরা। বিরাট এই রঙ্গোলি বিশ্বরেকর্ড গড়ার পথে। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ইংরেজদের খুশি করতে লেখা জন গণ! রবীন্দ্রনাথকে ‘অপমান’ বিজেপির, ফুঁসে উঠল তৃণমূল

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজদের খুশি করতে নাকি ‘জন গণ মন’ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি। এরই প্রতিবাদে ফুঁসে উঠল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু ও শশী পাঁজা বললেন, “বিজেপি কোনওদিনই ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ, কেন্দ্রকে সাফ নির্দেশ হাই কোর্টের, আপত্তি নেই কেন্দ্রেরও

    গোবিন্দ রায়: বাংলায় দ্রুত একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কড়া নির্দেশ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি বকেয়া টাকা নিয়ে হলফনামা আদানপ্রদান জন্য একমাস সময় দিয়েছে আদালত। এরপরই আদালতে মোদি সরকারের ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ফের অ্যাকশনে ইডি! এবার মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি

    অর্ণব আইচ: ফের অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।শুক্রবার সাতসকালে ফের ইডির হানা শহরে। ২০১৫ সালের একটি মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ওই মামলায় টাকা পাচারের লেনদেন খতিয়ে দেখতেই এই ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বিজেপির বিএলএ ২-র গলায় জুতো মালা পরিয়ে ‘হেনস্তা’, গ্রেপ্তার ৩

    বিক্রম রায়, কোচবিহার: বিজেপির বিএলএ ২-র গলায় জুতো মালা পরিয়ে হেনস্তার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল বুথ সভাপতিও রয়েছেন বলেই খবর। বিএলএ ২-কে হেনস্তার ঘটনায় মাথাভাঙা মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    চলন্ত ট্রেনেই প্রসব তরুণীর, রেলকর্মী-আধিকারিকরা সদ্যোজাতের নাম দিলেন ‘রাত্রি’

    অংশুপ্রতিম পাল, খড়গপুর: চলন্ত ট্রেনের মধ্যেই জন্ম প্রাণের। চলন্ত ট্রেনের আওয়াজ ছাপিয়ে কান্না শোনা গেল সদ্যোজাত কন্যা সন্তানের। পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসের ওই কামরা ক্ষণিক সময়ের জন্য হয়ে উঠেছিল লেবার রুম। কন্যা সন্তান জন্মের কথা শুনেই আনন্দিত ওই কামরার অন্যান্য ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ২০০২ ভোটার তালিকায় নাম নেই দুই বউয়েরই, সঙ্গিনীদের হারানোর ‘আশঙ্কা’য় মৃত্যু বৃদ্ধের

    সংবাদ প্রতিদিন ব্যুরো: এসআইআর-এ হলে দুই স্ত্রীকে হারানোর আশঙ্কা। শেষ বয়সে একা জীবনযাপন করবেন কীভাবে? সেই ভাবনাতেই কার্যত কাঁটা হয়ে ছিলেন জলপাইগুড়ির বছর ষাটের বৃদ্ধ নরেন্দ্রনাথ রায়। শুক্রবার বাড়ি থেকে সামান্য দূরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পরিবারের দাবি, ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    তেহট্টে গুরুকন্যাকে পাচারের অভিযোগ শিষ্যের বিরুদ্ধে, অভিযুক্তকে আটকে রেখে মারধর

    রমণী বিশ্বাস, তেহট্ট: গুরুর মেয়ে পাচারের অভিযোগ উঠল শিষ্যর বিরুদ্ধে। অভিযুক্তকে বৃহস্পতিবার রাতভর আটকে রাখে নিখোঁজ মহিলার পরিবার ও স্থানীয়রা। তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। শুক্রবার সকালে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে মহিলার ছেলে ১২দিন পর তল্লাশি চালিয়ে ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ইটভাটা থেকে বাড়ি ফেরার পথে হামলা! জয়নগরে তৃণমূল কর্মীকে কুপিয়ে ‘খুন’

    দেবব্রত মণ্ডল, জয়নগর: কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে খুন হলেন এক তৃণমূল কর্মী। দুষ্কৃতীরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’ করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম জয়ন্ত মণ্ডল। তাঁর বাড়ি জয়নগর ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    SIR-এ সমস্যা হবে না ‘ছিটমহল’বাসীর, কোচবিহারে আশ্বাস নির্বাচন কমিশনারের

    বিক্রম রায়, কোচবিহার: বিনিময়ের আগে কিংবা পরে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সাবেক ছিটমহলবাসীর কোনও উদ্বেগের কারণ নেই। বৃহস্পতিবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল একথা জানিয়েছেন। তিনি স্পষ্টই আশ্বাস ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    বিজেপির বিএলএ ২-র গলায় জুতো মালা পরিয়ে ‘হেনস্তা’, গ্রেপ্তার ৩

    বিক্রম রায়, কোচবিহার: বিজেপির বিএলএ ২-র গলায় জুতো মালা পরিয়ে হেনস্তার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল বুথ সভাপতিও রয়েছেন বলেই খবর। বিএলএ ২-কে হেনস্তার ঘটনায় মাথাভাঙা মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    রক্ত ‘বদল’ কাণ্ডে বর্ধমান মেডিক্যালে মৃত্যু রোগীর, খতিয়ে দেখার আশ্বাস সুপারের

    সৌরভ মাজি, বর্ধমান: এই মাসের শুরুতেই ভুল চিকিৎসার অভিযোগ ওঠে বর্ধমানে। বর্ধমানের সরকারি হসপাতালে এই ভয়াবহ অভিযোগ সামনে আসে। একজনের প্রয়োজনের রক্ত দিয়ে দেওয়া হয় অন্যজনকে। জানা গিয়েছে, সেই ঘটনায় মৃত্যু হয়েছে ওই রোগীর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ২০০২ সালের লিস্টে নাম নেই স্বাধীনতা সংগ্রামীর নাতির! প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা

    শেখর চন্দ, আসানসোল: স্বাধীনতা সংগ্রামীর নাতিরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়! আসানসোলের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র, তাঁর বাবা প্রয়াত চণ্ডীদাস রুদ্র, মা ঝর্ণা রুদ্রর নাম নেই ওই তালিকায়। অথচ তাঁরা ২০০২-এ ভোট দিয়েছিলেন। ভোটার কার্ডও ছিল। এখন কেন ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ২০০৩ সালের ভোটার তালিকায় নাম নেই স্ত্রীর! এবার ‘আতঙ্কে’ প্রাণ গেল কুলপির শিক্ষকের

    সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নিজের নাম থাকলেও ২০০৩ সালের ভোটার লিস্টে নাম ছিল না স্ত্রীর। অভিযোগ, সেই নিয়ে দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কুলপির (Kulpi) হাইমাদ্রাসার শিক্ষকের। খবর পেয়েই ঘটনাস্থলে যান কুলপির বিধায়ক ও মথুরাপুরের সাংসদ। তাঁদের দাবি, ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    মুর্শিদাবাদে সাইবার জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার ৪ বাংলাদেশি-সহ ৭! উদ্ধার ১২১ এটিএম কার্ড

    কল্যাণ চন্দ, বহরমপুর: সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশি যোগ। এই ঘটনায় মুর্শিদাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার সাত অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে উদ্ধার সিম কার্ড-সহ বহু নথি।জানা গিয়েছে, এবার সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশের যোগ পেয়েছে মুর্শিদাবাদ পুলিশ। এই ঘটনায় সাত অভিযুক্তকে গ্রেপ্তার ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    নভেম্বর শেষেই ঘাটাল মাস্টার প্ল‌্যানের দ্বিতীয় দফার কাজ শুরু, মনিটরিং কমিটি জানালেন মানস

    শ্রীকান্ত পাত্র, ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল‌্যানের প্রথম দফার কাজ শেষ। নভেম্বর মাসের ২৫ তারিখ থেকেই দ্বিতীয় দফার কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল‌্যান নিয়ে মনিটরিং কমিটির বৈঠক করতে ঘাটালে আসেন সেচ ও জলপথ ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    হুগলিতে তৃণমূলকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, পনেরো বছর পর দোষী সাব্যস্ত ৮ বামকর্মী

    সুমন করাতি, হুগলি: পনেরো বছর আগে হুগলির গুড়াপে তৃণমূলকর্মী খুনের ঘটনায় আট বামকর্মীকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদলত। আজ, শুক্রবার তাঁদের সাজা ঘোষণা করা হবে। খুনের ঘটনায় দশজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিচার প্রক্রিয়া চলাকালীন দু’জনের মৃত্যু হয়।২০১০ সালে ছেলের ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়, এবার ‘SIR আতঙ্কে আত্মঘাতী’ শেওড়াফুলির যৌনকর্মী

    সুমন করাতি, হুগলি: SIR আতঙ্কে ফের রাজ্যে আত্মহত্যার অভিযোগ। শুক্রবার সকালে হুগলির শেওড়াফুলিতে উদ্ধার হল যৌনকর্মীর ঝুলন্ত দেহ। শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির দাবি, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না মৃতার। সেই কারণেই আতঙ্কে ভুগছিলেন তিনি। অভিযোগ, দেশছাড়া ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    চিকেনস নেক-এ নিরাপত্তায় নজর, সিকিমে আরও এক নতুন রেলপথের অনুমোদন রেলের

    বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি : চিকেনস নেক-এর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে, সমতলের সঙ্গে ভারত-চিন সীমান্তের পাহাড়ি এলাকা দ্রুত রেলপথে জুড়ে ফেলতে বাড়তি উদ্যোগ রেলমন্ত্রকের। সেভক থেকে রংপো রেল প্রকল্পের কাজ ২০২৭ সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। এরই মধ্যে সিকিমে আরও ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বিহারে জঙ্গল রাজ নয়, সুশাসন চাই’, আরজেডি-কংগ্রেস জোটকে কড়া ভাষায় আক্রমণ যোগীর

    হেমন্ত মৈথিল, বিহার: বিহারে প্রথম দফার ভোট শেষ হতেই আরজেডি-কংগ্রেস জোটের উপর কড়া আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রক্সৌল এবং নরকাটিয়াগঞ্জের জনসভায় তিনি এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচার করেন।মুখ্যমন্ত্রী বলেন, যারা একসময় হারিকেনের কেরোসিন বিক্রি করে বিহারকে অন্ধকারে ঠেলে ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘দেশের স্বাধীনতার চিরন্তন মন্ত্র’, বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তিতে আপ্লুত যোগী

    হেমন্ত মৈথিল, লখনউ: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে দেশপ্রেম ও ঐক্যবোধের মন্ত্র হিসেবে গাওয়া হত ঋষি বঙ্কিমের ‘বন্দে মাতরম’। ১৮৯৬-তে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি প্রথম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন। এই গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লখনউ-এর লোকভবনে সম্প্রতি ...

    ০৭ নভেম্বর ২০২৫ প্রতিদিন
  • প্রতিদিন | 4141-4240

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল ২৪ ঘন্টা দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy