BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 01 May, 2026 | ১৮ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • মনসাপল্লির যুব সঙ্ঘের সাবেকি দুর্গাপ্রতিমা নজর কাড়ে সকলের

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দীর্ঘ ৬৭ বছর ধরে সাঁইথিয়ার মনসাপল্লির যুব সঙ্ঘের দুর্গাপুজো এলাকার বাসিন্দাদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই সংগঠন বরাবরই সাবেকিয়ানা মূর্তি পুজো করে আসছে। সেই সঙ্গে জোর দেয় আলোকসজ্জাতে। এবার পাড়ার প্রতিটি দিকেই আলোর গেট করা হয়েছে। ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    ব্যাটারি চালিত সাইকেলে শহরে টহল শুরু গ্রিন উইনার্স বাহিনীর

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ষষ্ঠী থেকেই নারী সুরক্ষায় ব্যাটারি চালিত সাইকেল নিয়ে নেমে পড়ল মহিলা পুলিস বাহিনী। মঙ্গলবার রাতে আসানসোল ও দুর্গাপুর দুই শহরেই তাঁদের যাত্রার সূচনা করেন আসানসোল- দুর্গাপুরের পুলিস কমিশনার সুনীলকুমার চৌধুরী। ‘গ্রিন উইনার্স’ নামে এই বাহিনী বিভিন্ন ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুরুলিয়ায় থিমের মণ্ডপগুলি ঘিরে উন্মাদনা  

    সংবাদদাতা, পুরুলিয়া: কোথাও গাছের বাকল দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। কোথাও আবার দিল্লির লালকেল্লার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এছাড়াও বিভিন্ন মন্দিরের আদলে তৈরি মণ্ডপগুলিও মানুষের নজর কেড়েছে। সব মিলিয়ে পুরুলিয়া জেলায় এবার থিম পুজোর ছড়াছড়ি।  গাছের বাকল দিয়ে এবার প্রতিমা ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    ২০০ জন প্রতিবন্ধী উদ্বোধন করলেন হলদিয়ার দুর্গাচক ব্যবসায়ীবৃন্দ ও কলোনিবাজার দোকানদার সমিতির পুজো

    সংবাদদাতা, হলদিয়া: দু শতাধিক প্রতিবন্ধী একযোগে মঙ্গলদীপ জ্বালিয়ে হলদিয়ার দুর্গাচক ব্যবসায়ীবৃন্দ ও কলোনি বাজার দোকানদার সমিতির পুজোর উদ্বোধন করলেন বুধবার ষষ্ঠীর সন্ধ্যায়। ব্যবসায়ীদের এই পুজো হলদিয়া শহরের আদি পুজোগুলির অন্যতম। এবার ৫৪ বছরে পদার্পণ করেছে এই পুজো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    হলদিয়ার রামকৃষ্ণ-সারদা মিশন আশ্রমের পুজোর পুরোভাগে থাকেন দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা

    সংবাদদাতা, হলদিয়া: মা সারদা দেবীকে দুর্গারূপে পুজো করা হয় হলদিয়ার রামকৃষ্ণ-সারদা মিশন আশ্রমে। সাবেকি আদলের প্রতিমার সামনে সারদা দেবীর ফটো রেখে আরাধনা করে মিশন আশ্রম। আশ্রমে পাঠরত শিশু, কিশোর, কিশোরীরাই মূলত আয়োজনের পুরোভাগে থাকে। পুজোর পরিকল্পনা থেকে মণ্ডপসজ্জা, প্রতিমা ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    কটা বুড়ির মন্দিরে দেড়শো বছর ধরে হয়ে আসছে শিবদুর্গার পুজো

    সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের গড়দরজায় কটা বুড়ির মন্দিরে দেড়শো বছর ধরে শিবদুর্গার পুজো হয়ে আসছে। পাড়ার তৎকালীন কয়েকজন ব্যক্তি উদ্যোগ নিয়ে টিনের চালাঘরে পুজো শুরু করেছিলেন। পরবর্তীকালে যাত্রাপালার টিকিটের আয় থেকে নতুন পাকা মন্দির স্থাপন করা হয়। পুজো উদ্যোক্তারা বলেন, ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    একদা আঁধারে ঢাকা ফুলডাঙার দুর্গাপুজো বোলপুরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে

    ইন্দ্রজিৎ রায়, বোলপুর: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তিনিকেতনের ক্যাম্পাসের কাছেই ছিল ছোট্ট একটি গ্রাম ফুলডাঙা। ‌ঠিক যেন প্রদীপের নীচে অন্ধকার। এলাকার অধিকাংশ মানুষই খেটে খাওয়া। ‌তাঁদের কাছে উৎসব ছিল বিলাসিতার অপর নাম। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দেখতে যেতে হতো ভিন পাড়ায়। ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    মুর্শিদাবাদের রণসাগর ভাই ভাই ক্লাবে শিবলিঙ্গের আদলে মণ্ডপ

    সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ থানার রণসাগর ভাই ভাই ক্লাবের পুজো লালগোলা মহকুমার প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম। এবার এই ক্লাবের পুজো ৮৫বছরে পা দিয়েছে। পুজোর উদ্যোক্তারা প্রথম থেকে সাবেকিয়ানায় আস্থা রেখেছিলেন। তবে গত এক দশক ধরে থিমের দিকে ঝুঁকেছেন তাঁরা। ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    এক ডজন পুজো মণ্ডপের উদ্বোধন ইউসুফের, উন্মাদনা

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দু’দিনে এক ডজন পুজো মণ্ডপের উদ্বোধন করলেন বহরমপুরের সাংসদ তথা বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ব্যাপক উন্মাদনা দেখা যায়। জেলার অধিকাংশ ছোট, বড় ও মাঝারি পুজো উদ্যোক্তাদের উদ্বোধক হিসেবে প্রথম পছন্দ ছিলেন বহরমপুরের ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    হরেক থিমে সেজে উঠছে পটাশপুরের পুজো

    সংবাদদাতা, কাঁথি: কোথাও থিম গ্রিসের স্থাপত্য। আবার কোথাও মণ্ডপে উঠে এসেছে মহীশূরের প্রাসাদ। মফস্সল এলাকা হলে থিমের বাহার বা বৈচিত্র্যের দিক দিয়ে মোটেই কম যায় না পটাশপুরের পুজো। পুজো উপলক্ষ্যে প্রতিটি ক্লাবই নানা স্বাদের অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করে। ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    সরকারের নতুন পোশাক পরে মণ্ডপে বন্যা দুর্গতরা

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ হল। অন্ধকার কেটে সুস্থ ও অনাচারমুক্ত নতুন ভোর। এরকম এক মুহূর্তে কোলাঘাটের দেড়িয়াচক শ্রীঅরবিন্দ বিদ্যামঠে ত্রাণশিবির থেকেই চণ্ডীপাঠ শুনে মন খারাপ সন্তোষ সাউ, সঞ্জয় মেট্যা ও শান্তনু দাসদের। স্ত্রী, ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    চিকিৎসায় গাফিলতির অভিযোগ, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা, ব্যাপক বিক্ষোভ

    সংবাদদাতা, জঙ্গিপুর:  বুধবার সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে ওই প্রসূতির পরিবারের বিরুদ্ধে। পরিবারের পাল্টা অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা কর্মীরাই তাঁদের হেনস্তা করেছেন। ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    টি-টোয়েন্টি থেকে ডিজনিল্যান্ড, থিমযুদ্ধে ডোমকল

    সংবাদদাতা, ডোমকল: থিমযুদ্ধে কাঁপছে ডোমকল। পুজোয় মহকুমাজুড়ে যেন থিমের ছড়াছড়ি। কোথাও প্রাচীন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। আবার কোথাও মণ্ডপ সেজে উঠেছে রূপকথার ডিজনিল্যান্ডের আদলে। পঞ্চমী থেকেই ভিড় উপচে পড়ছে মণ্ডপগুলিতে। দেখা যাচ্ছে রিলস তৈরির হিড়িক। থিমের লড়াইয়ে ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজ আপাতত শেষ, উৎসবে জনসংযোগে এগিয়ে তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উদ্বোধক হিসেবে তো দূর, প্রধান অতিথি হয়েও কোনও পুজো মণ্ডপে বসার জন্য ডাক পেলেন না বিজেপি নেতারা। জেলার অধিকাংশ বিগ বাজেটের পুজো মণ্ডপের উদ্বোধনে ছিলেন শাসক দলের জনপ্রতিনিধিরা। মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    চাইনিজ ব্রাত্য, মুর্শিদাবাদে পেট-পুজোয় এবার বাঙালিয়ানার সঙ্গে গাঁটছড়া বাঁধল নবাবিয়ানা

    অভিষেক পাল, বহরমপুর: পুজো মানেই দেদার খানাপিনা। প্যান্ডেল হপিংয়ের সঙ্গে রসনাতৃপ্তিতে পিছিয়ে থাকতে চায় না ভোজন রসিক বাঙালি। সেক্ষেত্রে নবাবি মুলুকে এবার অন্তত ব্রাত্য চাইনিজ খাবার দাবার। পুজোর উৎসব মেনুতে বাঙালি এগিয়ে রেখেছে মুঘল কুইজিন। বিরিয়ানি থেকে কাবাব সহ হরেক ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    ১৭ অক্টোবর বিজয়া সম্মিলনীতে ফিরছেন অনুব্রত

    সংবাদদাতা, রামপুরহাট: বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে ফের রাজনৈতিক ময়দানে স্বমহিমায় ফিরছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আগামী ১৭অক্টোবর মুরারইয়ে বিজয়া সম্মিলনী শুরু হতে চলেছে। বুধবার মুরারইয়ে পার্টি অফিসে তারই প্রস্তুতি বৈঠক করল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বিনয় ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত আর এক চিকিৎসক

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, চতুর্থ বর্ষের ওই ছাত্রীকে হাসপাতালেরই এক অর্থপেডিক বিভাগের চিকিৎসক শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, চিকিৎসকের কাছে নিজের ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে যান ওই ছাত্রী। ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    ঐতিহ্য বাঁচাতে এখনও চালচিত্র আঁকেন কৃষ্ণনগরের অশীতিপর শিল্পী রেবা পাল

    অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: বয়সের ভারে শরীর ঝুঁকে পড়েছে। পুরু কাঁচের চশমার আড়াল থেকে কোনওরকমে দেখেন। হাঁটুর জোর আর নেই। তবে মনের জোর অগাধ। বয়সের কারণে ছবি আঁকতে গেলেই হাত কাঁপে। বয়স আশি পেরলেও গলার স্বর এখনও ভাঙেনি। স্পষ্ট বাংলায় কথা ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    আদিবাসী জীবন থেকে ইতালির রাজপ্রাসাদ, থিম-জোয়ার নবদ্বীপে

    সংবাদদাতা, নবদ্বীপ: বাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে নদীয়ার নবদ্বীপও গা ভাসিয়েছে থিমের জোয়ারে। বিভিন্ন পুজো কমিটি তাদের অভিনব চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে সম্বল করে পুজো মণ্ডপে দর্শক টানতে প্রস্তুত।  নবদ্বীপের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে অন্যতম নবদ্বীপ ঘোষপাড়া পঞ্চদশ পল্লি, নবদ্বীপ আজাদ হিন্দ ...

    ১০ অক্টোবর ২০২৪ বর্তমান
    বৈষ্ণবনগরে জালনোট পাচারচক্রে গ্রেপ্তার এক

    সংবাদদাতা, কালিয়াচক: জালনোট পাচার চক্রে যুক্ত থাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃত কৃষ্ণ ঘোষের বাড়ি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রায়পুরা গ্রামে।পুলিস জানিয়েছে, মাস দুয়েক আগে লক্ষাধিক টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিসের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    গঙ্গারামপুরে দুর্ঘটনায় মৃত্যু সিভিকের

    সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর থানা কর্মরত এক সিভিক ভলায়ন্টিয়ারের পথ দুর্ঘটনায় মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃত সিভিকের নাম অসীম রায় (৩৫)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। সোমবার মধ্যরাতে বেলবাড়ি এলাকায় তিনি বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    কারামন্ত্রীকে ফোন করে অনুরোধ কৃষ্ণের, পুজো হবে রায়গঞ্জ সংশোধনাগারে

    নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: দু’দিনেই সিদ্ধান্তের আমূল পরিবর্তন। সব বাধা কাটিয়ে শেষপর্যন্ত দুর্গাপুজো হচ্ছে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে। শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। হাসি ফুটেছে বন্দিদের মুখেও। ফান্ডের অভাবে সংশোধনাগারে এবার দুর্গাপুজো হবে না বলে ঠিক ছিল। এ নিয়ে দু’দিন আগে ‘বর্তমান’ পত্রিকায় ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোয় খুশির খবর চা বাগানে

    সংবাদদাতা, জলপাইগুড়ি: পুজোয় খুশির খবর চা বাগানে। চা বাগানের উন্নয়নে ৬৬৪ কোটি ৯ লক্ষ টাকার প্রকল্প হাতে নিল কেন্দ্র। ‘টি বোর্ড ইন্ডিয়া’র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’বছরের মধ্যে এই প্রকল্পের কাজ ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    জঙ্গিপুরে চিকিৎসার গাফিলতিতে রোগী-মৃত্যুর অভিযোগ, উত্তেজনা

    সংবাদদাতা, জঙ্গিপুর: চিকিৎসায় গাফিলতির জেরে রোগী-মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। গতকাল, মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পুলিস সূত্রে খবর, মৃতার নাম শিল্পা খাতুন (২২)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙার দিঘিরপাহাড়ে। মঙ্গলবার দুপুরে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    দুর্ঘটনায় মৃত বাইকচালক, পুলিসকে ঘিরে বিক্ষোভ, অবরোধ ঘটকপুকুরে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার সাঁইহাটি এলাকায়। অভিযোগ, পুলিস লাঠি নিয়ে তাড়া করায় বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। এই ঘটনার প্রতিবাদে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    লুটপাটের ঘটনায় রাজ্যের আর্জি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস ও র‌্যাফের মদতে আগরপাড়া জুটমিলের মালপত্র লুট করে জমি দখলের চেষ্টা হয়েছিল। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    মাছ ধরার জাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ, চাঞ্চল্য

    সংবাদদাতা, কাকদ্বীপ: এক অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ মিলল মাছ ধরার জাল থেকে। নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কালিস্থান এলাকার ঘটনা। মৃতের আনুমানিক বয়স ৪৫। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এক স্থানীয় বাসিন্দা কালিস্থানের কাছে মাছ ধরার জন্য নদীতে জাল ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ৫০টি মোবাইল ফেরাল পুলিস

    সংবাদদাতা, বনগাঁ: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল গাইঘাটা থানার পুলিস। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জনের হাতে মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর পুলিস সুপার দীনেশ কুমার। পুলিস সূত্রে জানা গিয়েছে, ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বিধাননগরে ডেঙ্গু আক্রান্ত ২০ শিশু

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগরের বি কে ব্লকে স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও পরিচালিত একটি সেন্টারে ২০টি শিশু ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। গত ৫ অক্টোবর থেকে একই জায়গায় বার বার ডেঙ্গু আক্রান্তের খবর মিললেও বিধাননগর পুরসভা সেভাবে গা করেনি বলে অভিযোগ। ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    জাল নথি দিয়ে জমি হাতানোর অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার এলাকায় জাল নথি দিয়ে একটি বড় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। আদালত সূত্রের খবর, জাল দলিল, পড়চা সহ অন্যান্য একাধিক নথি জাল করে ওই জমি হাত বদলের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে পুলিস বেশ ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    দীর্ঘদিন স্কুলে না এসেই বেতন নিচ্ছেন শিক্ষিকা, মিড ডে মিলেও বেনিয়ম

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলে না এসেও দিনের পর দিন বেতন নেওয়ার অভিযোগ এক শিক্ষিকার বিরুদ্ধে। পাশাপাশি মিড ডে মিলেও কারচুপির অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অশোকনগর দেশবন্ধু জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযোগ নিয়ে তীব্র গোলযোগ তৈরি হয়েছে। অভিযোগের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ধনেখালিতে ৩৫ কেজি বাজি উদ্ধার

    সংবাদদাতা, তারকেশ্বর: সোমবার রাতে ধনেখালিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি বাজি উদ্ধার করেছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে পুলিসের একটি দল ধনেখালি থানার মির্জাপুর গ্রামে অবৈধ বাজি তৈরির বিরুদ্ধে অভিযান চালায়। একটি বাড়ি থেকে ৩৫ কেজি অবৈধ বাজি উদ্ধার করে। ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    হাওড়া গ্রামীণে উৎসবের মাঝেই বৃষ্টি, থিমের মণ্ডপ ঢাকা পড়ল সাদা প্লাস্টিকে

    সংবাদদাতা, উলুবেড়িয়া: শারদোৎসবের আঙিনায় পা রেখেছে উৎসবপ্রিয় বাঙালি। চতুর্থীর বিকেল থেকেই কলকাতার পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। বাদ যায়নি হাওড়া গ্রামীণ জেলাও। পুজোর ভিড় এড়াতে সোমবার বিকেল থেকেই উলুবেড়িয়া, বাগনান, আমতা, শ্যামপুরের বিভিন্ন মণ্ডপেই ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    চণ্ডীতলা থেকে চুঁচুড়া: পুজোর বাজার সেরে মণ্ডপে উঁকি, রেকর্ড ভিড়ের পূর্বাভাস পঞ্চমীতেই

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পঞ্চমীর সন্ধ্যাতেই পুজোর ভিড় বাঁধ ভাঙার ইঙ্গিত দিয়ে গেল। চণ্ডীতলা থেকে শ্রীরামপুর, ডানকুনি থেকে বলাগড়, কাতারে কাতারে মানুষ নামলেন রাজপথে। অনেক মণ্ডপ ইতিমধ্যেই সেজে উঠেছে। কিছু মণ্ডপে মঙ্গলবারও সাজসজ্জার কাজ চলেছে। কিন্তু তাতে ভিড়ে রাশ টানা ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোর মরশুমেই বিক্রি হয়েছিল ‘শ্রীরামপুর’, ১৭৯ বছর আগের সেই ইতিহাসই বিস্মৃতির অতলে

    অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া: শরতের মেঘ সেই সময় নিয়মমাফিক জমতে শুরু করেছে। বাতাসে ভাসছে শিউলির গন্ধ। দুর্গাপুজো নিয়ে এমন মাতামাতি না থাকলেও শারদীয়ার আবেগ ছিল টানটান। তেমনই একদিনে বিক্রি হয়ে গিয়েছিল ‘শ্রীরামপুর’। হুগলির গঙ্গাপাড়ে সাবেক দিনেমার বাণিজ্য কলোনির হাতবদল হয়েছিল। তদানীন্তন ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    চাকদহে মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে তলিয়ে মৃত্যু ৩ শিশুর

    সংবাদদাতা, কল্যাণী: পুজো শুরুর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। চাকদহ সংলগ্ন গ্রামের পুজো বদলে গেল বিষাদে। পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে মৃত্যু হল তিন নাবালক-নাবালিকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে চাকদহ ব্লকের রাওতাড়ি পঞ্চায়েতের একতারপুরে। পঞ্চমীর সকালে ঘটে যাওয়া মর্মান্তিক এই ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বাইপাসে ভাঙল বিজ্ঞাপনী কাঠামো, ব্যস্ত সময়ে তীব্র যানজট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাসে মেট্রোপলিটন মোড়ের উল্টোদিকের রাস্তায় ভেঙে পড়ল পুজোর জন্য তৈরি  অস্থায়ী বিজ্ঞাপনী কাঠামো। ফুটপাতে দাঁড় করানো সেই  বাঁশের কাঠামোর একটা বড় অংশ রাস্তায় ভেঙে পড়ে। যার জেরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাইপাসে তৈরি ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ইলিশ মাছে ফরমালিন কতটা? পুজোর আগেই নমুনা সংগ্রহ করে পরীক্ষা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুজোর মরশুমে বাজারে ইলিশ মাছের চাহিদা থাকে। এবারও তার কোনও ব্যতিক্রম নেই। এখন বাজারে দেদার বিক্রি হচ্ছে নানা সাইজের ইলিশ। কিন্তু এসব মাছে কি ফরমালিন নামক রাসায়নিক মেশানো হয়েছে? মেশানো হলে কতটা? সেসব জানতে এবার ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ‘এবার নোংরামো হচ্ছে’, পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চমীর সকাল থেকেই শহরজুড়ে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। তবে, মধ্য কলকাতার তাল কাটল বিকেলে। পুজোর সময় উত্তর ও দক্ষিণ কলকাতা সংযোগকারী মূল রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউ। সেই রাস্তা আটকেই মণ্ডপমুখী লক্ষ লক্ষ মানুষের সঙ্গে ‘অবিচার’ করে অভয়ার ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পঞ্চমীতেই হাবড়া, অশোকনগরে উপচে পড়ল ভিড়, কোথাও রাজস্থানের শিসমহল, কোথাও তৈরি কেদারনাথ মন্দির   

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: পঞ্চমীর রাতেই জনজোয়ারে ভাসল হাবড়া ও অশোকনগরের বিভিন্ন দুর্গামণ্ডপ। দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিভিন্ন মণ্ডপের হরেকরকমের থিম। যেমন অশোকনগরের সুহৃদ সংঘ। ৭৫ তম বর্ষে তাদের এবার ভাবনা কোমল গান্ধার। মূর্তির ক্ষেত্রেও রয়েছে বিশেষত্ব। উমা এখানে মায়বী। মণ্ডপের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    জয়নগরে ছাত্রী খুনের তদন্তে গঠিত সিট, আন্দোলনের নাম করে তাণ্ডব, ভাঙা হল পুলিসের গাড়ির কাঁচ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, বারুইপুর: জয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীর খুনের তদন্তে এবার গঠন করা হল স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, এর নেতৃত্বে থাকবেন বারুইপুর পুলিস জেলার সুপার পলাশচন্দ্র ঢালি। ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    দুর্গাপুজোর আগে শেষ মঙ্গলবার জমজমাট মঙ্গলাহাট, ভাইফোঁটায় ভালো ব্যবসার আশা

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর আগে মঙ্গলাহাটের শেষ বেচাকেনা হয়ে গেল মঙ্গলবার। স্থানীয় ক্রেতা ও দূর-দূরান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের ভিড়ে এদিন হাসি ফুটেছে হাটের ব্যবসায়ীদের মুখে। তাঁরা মনে করছেন, দুর্গাপুজো কেন্দ্রিক বাজার এবারের মতো শেষ। আপাতত তাঁরা তাকিয়ে আছেন ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বৃদ্ধের বাড়ি খুঁজে দিল হ্যাম রেডিও

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘নেপালটা তো এখনও মাইক লাগাল না!’ হাসপাতালের বেডে শুয়ে এই কথাই বারে বারে শোনা যাচ্ছিল ৭৩ বছরের এক বৃদ্ধের মুখে। পা ভেঙে রাস্তায় পড়েছিলেন তিনি। টোটো চালকের সাহায্যে ২১ মার্চ থেকে ডায়মন্ডহারবার হাসপাতালে চিকিৎসাধীন ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আজাদগড়ের দুর্গাপুজো

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরভর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমে। সেই টাকা জমিয়েই দুর্গাপুজোর আয়োজন করেন পাড়ার মহিলারা। শহরজুড়ে ঝাঁ চকচকে পুজো, নজরকাড়া থিমের ভিড়ে পাড়া কালচার বাঁচিয়ে রাখতে সচেষ্ট টালিগঞ্জ আজাদগড় ৫ নম্বর ওয়ার্ড সঙ্ঘ ভারতী। এবার তাদের উপরি পাওনা ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    মণ্ডপে ঢুকেই বৃষ্টি, বাড়ি ফেরার ‘দুশ্চিন্তা’য় মাথায় হাত দম্পতির

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘বাড়ি ফিরব কী করে? এত বৃষ্টি’! পঞ্চমীর সন্ধ্যা। ছ’মাসের মেয়ে কোলে মণ্ডপে ঢুকেছিলেন এক দম্পতি। তখনই মণ্ডপের উপরে টিনের ছাউনিতে শুনতে পেলেন বৃষ্টির আওয়াজ। কিছুক্ষণের মধ্যে অবশ্য বৃষ্টি কমল। স্বস্তি পেলেন দম্পতিও। তারপর শুরু হল ঢাকের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    খনি বিস্ফোরণ: এনআইএ তদন্ত চেয়ে মামলা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবিতে মামলা দায়ের হল হাইকোর্টে। খয়রাশোলের ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। লোকপুর ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোর আগেই নিয়োগ শুরু হল উচ্চ প্রাথমিক স্কুলে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১০ বছর বাদে মঙ্গলবার প্রথম শিক্ষক নিয়োগ হল স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে। ৩ অক্টোবর কাউন্সেলিংয়ের প্রার্থী রাখী চট্টোপাধ্যায় এদিন সহশিক্ষিকা হিসেবে যোগ দিলেন বেলুড় মঠ লালবাবা বিদ্যালয়ের পিওর সায়েন্স বিষয়ে। হিন্দি মাধ্যম স্কুলটিতে কাজে যোগ ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ‘উৎসবে’ বুকস্টল দিতে না পেরে হাইকোর্টে সিপিএম

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের আবহে সরাসরি ‘উৎসব’ প্রসঙ্গে অবস্থানের কথা না জানালেও প্রচ্ছন্নভাবে দুর্গোৎসবে না ফেরার কথা কঠোরভাবে বলতে শোনা গিয়েছে একাধিক সিপিএম নেতা-কর্মীকে। এনিয়ে সোশ্যাল মিডিয়াতেও তর্কের শেষ নেই। আর এই পরিস্থিতিতে দুর্গাপুজোর বুকস্টল দিতে না ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    একযোগে ১২৫ জায়গায় ভাঙন, বিরল বিপর্যয়ে উৎসবের মধ্যে দুর্গতদের পাশে নবান্ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর। ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে ২৩ দিন। তবে ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে এখনও বহু জায়গায় লড়াই চালিয়ে যেতে হচ্ছে দুর্গত মানুষকে। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    জুভেনাইল কেস দেখভালে পৃথক অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুভেনাইল কেস দেখভালের জন্য পৃথক অফিসার বিভিন্ন জেলার কোন কোন থানায় রয়েছে, তাই নিয়ে এবার রিভিউ শুরু করল রাজ্য পুলিস। জয়নগর কাণ্ডের জেরে এই তৎপরতা। একইসঙ্গে কিশোর–কিশোরীর উপর অপরাধের ঘটনায় তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে, ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পঞ্চমী থেকেই চড়তে শুরু করেছে পদ্মের দাম

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশঙ্কাই সত্যি হল! মঙ্গলবার, পঞ্চমীর সকালে পদ্ম কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেল আম জনতা। এদিন শহর ও শহরতলির ফুল বিক্রেতারা একেকটি পদ্মের জন্য ৩৫ টাকা দর হেঁকেছেন। কোথাও কোথাও আবার ৪০ টাকাতেও বিকিয়েছে পদ্ম।  সারা বাংলা ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ডাক্তারদের ‘গণ ইস্তফা’ শুধু গণমাধ্যমে! কিছুই জানে না রাজ্য সরকার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে নানা ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমর্থনে আর জি করের ৪০ জনের বেশি সিনিয়র চিকিৎসকের ‘গণ ইস্তফা’ সেরকমই একটি ঘটনা। তবে এনিয়ে তুমুল তোলপাড় ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    লালবাজারের তদন্তে মান্যতা দিল্লির পাঁচ হাসপাতালের  বিশেষজ্ঞদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ৯৬ ঘণ্টা তদন্ত করার সুযোগ পেয়েছিল কলকাতা পুলিস। তারপর হাইকোর্টের  নির্দেশে আর জি করে ধর্ষণ ও খুনের  তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।  তার আগেই অবশ্য মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস। তবুও সোশ্যাল মিডিয়ার ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ‘কিছু জানা নেই, কিছুই করিনি’, শিয়ালদহ আদালতে দাবি সঞ্জয়ের  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা পুলিসের কাছে অপরাধ কবুল করেছিল। এমনটাই জানিয়েছিল লালবাজার। কিন্তু তার সেই অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে মঙ্গলবার শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    চার্জশিট পেশের পরেই লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এই মর্মে আদালতের কাছে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এরপর কলকাতা পুলিসের অফিসারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার (ডিপি) বদলাতে শুরু করেছে। ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    রেড পান্ডা সংরক্ষণ-প্রজননে বিশ্বের সেরা তিনের তালিকায় স্থান পেল দার্জিলিং চিড়িয়াখানা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের পর্বে সুখবর রাজ্যবাসীর কাছে। রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননের ক্ষেত্রে বিশ্ব দরবারে সেরার শিরোপা পেল দার্জিলিং চিড়িয়াখানা। পৃথিবীর সেরা তিন ‘কনজার্ভেশন ব্রিডিং অ্যান্ড অগমেনটেশন প্রজেক্ট’ হিসেবে দার্জিলিংয়ের রেড পান্ডা কনজার্ভেশন স্বীকৃতি পেয়েছে। বিরল প্রজাতির রেড ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বোধবুদ্ধির বিসর্জনে ন্যায়বিচার মেলে নাশান্তনু দত্তগুপ্ত

    সাংবাদিকতা মানে উস্কানির পালে হাওয়া দেওয়া নয়। সাংবাদিকতার অর্থ সঠিক তথ্য পরিবেশন। সেটাও বিবেচনা এবং বোধবুদ্ধির দাঁড়িপাল্লায় চাপানোর পর। জাস্টিসের দাবি মানেও আইন, সংবিধান কিংবা প্রতিষ্ঠানকে অস্বীকার করা নয়। এবং যারা ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা আমাদেরই সুরক্ষার জন্য পথে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বৃষ্টি উড়িয়ে পঞ্চমীতে জনজোয়ার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝিরঝিরে বৃষ্টিতে জলকাদায় মাখামাখি পঞ্চমীর সকাল। নতুন জামায় কাদার ছিটে, আর এক হাতে ছাতা। তবুও ঠাকুর দেখায় ক্লান্তি নেই। অপেক্ষা কিছুক্ষণের। বেলা গড়াতেই বৃষ্টিকে বধ করে আকাশে ঝলমল করছে সূর্য। মণ্ডপের ফাঁক দিয়ে রোদ উঁকি দিতেই ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    মেঘ-বৃষ্টির খেলা চলবে আজ, কালও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার পঞ্চমীর দিনেও কলকাতা-সহ  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টি থেকে মুক্তি পেল না।  কোনও কোনও জায়গায় কিছুটা সময়ের জন্য বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামলে আকাশ পরিষ্কার হয়ে রোদও উঠেছে। এরকম পরিস্থিতি আজ, বুধবার ষষ্ঠী ও আগামী কাল, বৃহস্পতিবার ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    রাজ্যের অনুদানে বন্ধ চা বাগানে এল দুর্গা, উৎসবে মাতল রায়পুর

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: রা‌জ্যের অনুদানে বন্ধ চা বাগানে এল মা দুর্গা। উৎসবে মেতে উঠল জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রায়পুর।  বারবার মালিক বদলেছে। বন্ধ হয়েছে বাগান। সঙ্কটের কালো মেঘ ঘনিয়েছে রায়পুর চা বাগানের শ্রমিক মহল্লায়। কিন্তু কাজ হারানো শ্রমিকদের পাশে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    চোপড়ার ভোজপুরানিগছ, কলাগছ ও আলোড়নী সঙ্ঘের থিমের পুজো নজর কাড়ছে দর্শনার্থীদের

    সংবাদদাতা, চোপড়া: থিমের পুজোয় সকলের নজর কাড়ে চোপড়ার তিনটি পুজো কমিটির মণ্ডপ। ভোজপুরানিগছ, কালাগছ ও আলোড়নী সঙ্ঘ - এই তিন পুজো কমিটি প্রতি বছর থিমের উপর জোর দেয়। আয়োজনে ছোট হলেও বরাবর এই পুজো কমিটিগুলি থিমের মাধ্যমে সমাজে বহু ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ডিউটি অব্যাহত রেখেই ১২ ঘণ্টার প্রতীকী অনশন জুনিয়র ডাক্তারদের

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: পঞ্চমীতে প্রতীকী অনশনে জুনিয়র চিকিৎসকরা। ডিউটি অব্যাহত রেখেই ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দিলেন মালদহ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। আর জি কর কাণ্ডের বিচারের দাবির সঙ্গে সঙ্গে ধর্মতলায় চলা আমরণ অনশন কর্মসূচিকে শ্রদ্ধা জানিয়েই প্রতীকী ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    দিল্লির গাজিয়াবাদ থেকে উদ্ধার বালুরঘাটের নিখোঁজ কিশোরী

    সংবাদদাতা, পতিরাম: কাজের প্রলোভনে বাড়ি থেকে বেরিয়েছিল এক কিশোরী। তাকে নিয়ে যাওয়া হয়েছিল সদূর দিল্লির গাজিয়াবাদে। মঙ্গলবার তাকে উদ্ধার করে নিয়ে এল বালুরঘাট থানার পুলিস। পুলিস সূত্রে খবর, ওই কিশোরীকে এক মহিলা কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ১২ দিন ধরে নিখোঁজ যুবক

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক। ১২ দিন ধরে তাঁর কোনও হদিশ নেই। এদিকে নিখোঁজ স্বামীর খোঁজে পুলিসের দ্বারস্থ হয়েছেন স্ত্রী। পুলিস জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম পারভেজ আলম। তাঁর বয়স ৩৩ বছর। তাঁর বাড়ি চাঁচলের রাণীকামাতে। নিখোঁজ যুবকের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোর অনুদানে নাগরিক সুরক্ষায় পদক্ষেপ মালদহের ক্লাবের

    সংবাদদাতা, মালদহ: রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের ৮৫ হাজার টাকা ইতিবাচক ব্যবহার করল ইংলিশবাজার শহরের নেতাজি ক্লাব ও লাইব্রেরি। ক্লাব সংলগ্ন ব্যস্ততম রাস্তাগুলিতে সিসি ক্যামেরা বসালো এই ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ইংলিশবাজার পুরসভা ও জেলা ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    গোরু চুরির অভিযোগে গণপিটুনি

    সংবাদদাতা, করণদিঘি: দিনের বেলায় মাঠ থেকে গোরু চুরি করে পালাতে গিয়ে গ্ৰামবাসীদের হাতে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার পিছলা গ্ৰামে। গোরুর মালিক কৈলাস পাসোয়ান বলেন, দুপুরে গোরু মাঠ থেকে বাড়িতে আনতে গিয়ে দেখি নেই। অনেক ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ইংলিশবাজারে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: পঞ্চমীর সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইংলিশবাজারের কোতোয়ালিতে। পুলিস জানিয়েছে, মৃতের নাম তৌফিক শেখ (২৮)। এদিন সকালে ইংলিশবাজার শহরের দিক থেকে একটি পিকআপ ভ্যান কোতোয়ালির দিকে যাচ্ছিল। একই দিক থেকে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    হরিশ্চন্দ্রপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বধূর মৃত্যু

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সিলিং ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বধূর বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের আমডোল ঘাট এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃত বধূর নাম জাসমিনারা খাতুন ‌(৩০)। তাঁর ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বৈকুণ্ঠপুর জঙ্গলে মৃতদেহ ফেলে পালাল দুষ্কৃতীরা

    সংবাদদাতা, শিলিগুড়ি: খুন করে মৃতদেহ স্কুটারে বসিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গলে ফেলে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার ভক্তিনগর থানার অন্তর্গত ছোট ফাঁপড়িতে এই ঘটনায় শিলিগুড়ি শহরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে তদন্তে নেমে পুলিস পরিচয় জানতে পারে। পুলিস জানিয়েছে, ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    শ্বশুরবাড়ি গিয়ে ছুরির ঘায়ে জখম জামাই

    সংবাদদাতা, ময়নাগুড়ি: শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে জামাইয়ের কপালে জুটল মার। শুধু মারাই নয়, ছুরি দিয়ে জামাইকে জখমও করা হয়। জামাইকে রক্তাক্ত করার অভিযোগ ওঠে শ্বশুরের বিরুদ্ধে। মঙ্গলবার এমনই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি ব্লকের ভাঙামালি গ্রামে। আহত ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পরিবারের সঙ্গে পুজো দেখতে হোমের কম ঝুঁকিপূর্ণ মেয়েদের বাড়ি ফেরানোর নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্মার্ট ফোনের জন্য বায়না করেছিল বিউটি বর্মন (নাম পরিবর্তিত)। বাবা-মা আপত্তি করায় রাগ করে বাড়ি ছাড়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে পুলিস। ঠাঁই হয় হোমে। অন্যদিকে, জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকার বাসিন্দা স্বপ্না রায়কে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    নাগরাকাটায় তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃতের পুলিস হেফাজত, মেডিক্যাল বোর্ড গড়ে ময়নাতদন্ত

    সংবাদদাতা, নাগরাকাটা: জলপাইগুড়ির নাগরাকাটায় সুখানী নদীতে ১৯ বছরের তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় রবিউল ইসলাম নামে ৩২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে পাঁচদিন পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন জলপাইগুড়ি মেডিক্যাল ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    রোগীমৃত্যু: নার্সকে হেনস্তা, উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যু ঘিরে সোমবার রাত থেকে উত্তেজনা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ উঠেছে, রোগীর পরিজনরা দুর্ব্যবহার এবং হেনস্তা করেছেন কর্তব্যরত নার্সিং স্টাফ ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। এই ঘটনার পর রাত থেকেই ক্ষোভে ফুঁসতে থাকেন চিকিৎসক, ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    তরুণ সঙ্ঘের মাঠে কৃষাণী উৎসব, নবমীতে কুমারী পুজো

    সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: তখন দুর্গাপুজো মানেই বিরাট আয়োজন। জোতদার, জমিদার, রাজা, মহারাজাদের পুজো। তাঁরাই পুজো করতেন। প্রজারা পুজোয় শামিল হতেন। প্রসাদ গ্রহণ করতেন। কিন্তু বারোয়ারি পুজোর প্রচলন হতেই সেই ধারা অনেকটা বদলে যায়। আবার গ্রামীণ এলাকায় মা নানা রূপে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    মোমো-চাউমিন থেকে বিরিয়ানি, ঠাকুর দেখার ফাঁকেই জমিয়ে চলছে পেটপুজো

    সুব্রত ধর, শিলিগুড়ি: এ যেন বিবিধ থিম। পুজোর মাঝে ‘খাদ্য মেলা’! চা, ঘুগনি থেকে চাউমিন, এগরোল, কাটলেট থেকে মোমো, চিকেন ড্রামস্টিক, শিক কাবাব সবই মিলছে। শিলিগুড়ি শহরের দেশবন্ধুপাড়া, এনজেপি, শক্তিগড়, চম্পাসারি সহ বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপ চত্বরে বসেছে মেলা। ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    জেলার ন’টি বন্ধ চা বাগানেই দুর্গাপুজো হচ্ছে সরকারি টাকায়

    রবীন রায়, আলিপুরদুয়ার: রাজ্য সরকারের অনুদানে আলিপুরদুয়ার জেলার বন্ধ চা বাগানগুলিতে দুর্গাপুজো হচ্ছে। জেলায় এমন ৯টি বাগান আছে। দীর্ঘদিন থেকে সেগুলি বন্ধ। ফলে অনিশ্চয়তার মধ্যে সারা বছর কাটে শ্রমিকদের। কিন্তু, পুজো নিয়ে তাদের সেই দুশ্চিন্তা নেই। কারণ ‘দিদির অনুদান’। ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    তরুণীকে ধর্ষণের পর খুন, গ্রেপ্তার অভিযুক্ত

    সংবাদদাতা, নাগরাকাটা: নাগরাকাটার সুখানি নদী থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। মৃতার পরিবারের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে পুলিস সোমবার রাতে পাকড়াও করে। ধৃতের বাড়ি নাগরাকাটায়।  উল্লেখ্য, সোমবার সকালে গ্রামবাসীদের ফোন পেয়ে নাগরাকাটার ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ব্যাণ্ডেল-কাটোয়া রুটে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত

    সংবাদদাতা, কালনা: মঙ্গলবার বিকেল চারটের সময় কালনা ও গুপ্তিপাড়া স্টেশনের মাঝে রেললাইনে স্টোন ক্লিনিং মেশিন(এফআরএম) বিকল হয়ে পড়ে। তার জেরে ব্যাণ্ডেল-কাটোয়া রুটের ডাউন লাইনে দুই ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়। এতে ডাউন লাইনের যাত্রীরা চরম দুর্ভোগের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    চাকদহে মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে তলিয়ে মৃত্যু ৩ শিশুর

    সংবাদদাতা, কল্যাণী: পুজো শুরুর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। চাকদহ সংলগ্ন গ্রামের পুজো বদলে গেল বিষাদে। পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে মৃত্যু হল তিন নাবালক-নাবালিকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে চাকদহ ব্লকের রাওতাড়ি পঞ্চায়েতের একতারপুরে। পঞ্চমীর সকালে ঘটে যাওয়া মর্মান্তিক এই ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    তরুণীকে ধর্ষণের পর খুন, গ্রেপ্তার অভিযুক্ত

    সংবাদদাতা, নাগরাকাটা: নাগরাকাটার সুখানি নদী থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। মৃতার পরিবারের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে পুলিস সোমবার রাতে পাকড়াও করে। ধৃতের বাড়ি নাগরাকাটায়।  উল্লেখ্য, সোমবার সকালে গ্রামবাসীদের ফোন পেয়ে নাগরাকাটার ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    রিলে অনশনের প্রভাব পড়ল না মুর্শিদাবাদ মেডিক্যালে

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জুনিয়র চিকিৎসকদের রিলে অনশন চালু হয়েছে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে। পঞ্চমী থেকেই রিলে অনশন চালু করার ডাক দেওয়া হলেও মঙ্গলবার তার কোনও ছাপ পড়ল না মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আউটডোর থেকে ইমারজেন্সি, দিনভর দীর্ঘক্ষণ লাইন দিয়ে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বৈকুণ্ঠপুর জঙ্গলে মৃতদেহ ফেলে পালাল দুষ্কৃতীরা

    সংবাদদাতা, শিলিগুড়ি: খুন করে মৃতদেহ স্কুটারে বসিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গলে ফেলে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার ভক্তিনগর থানার অন্তর্গত ছোট ফাঁপড়িতে এই ঘটনায় শিলিগুড়ি শহরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে তদন্তে নেমে পুলিস পরিচয় জানতে পারে। পুলিস জানিয়েছে, ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ১০০ দিনের কাজ বন্ধ, উৎসবের দিনেও ম্লান মুখ গ্রামের গরিবদের

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: উৎসব ফিরেছে ঠিকই। কিন্তু সেই উৎসবে মেতে ওঠার মতো মনে উৎসাহ নেই ওদের। একসময় সকাল হলেই ঝোড়া-কোদাল নিয়ে ‘কাজে’ যেতেন তাঁরা। কিন্তু আজ সেই ‘কাজ’-টাই নেই। তাই আজ উৎসবের মাঝেও সেই আঁধারেই গ্রাম বাংলার ১০০ দিনের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    রানিনগরে অনুপ্রবেশের অভিযোগে ধৃত বাংলাদেশি

    সংবাদদাতা, ডোমকল: সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল রানিনগর থানার পুলিস। সোমবার সন্ধ্যায় রানিনগরের বাংলাদেশ সীমান্তবর্তী কাহারপাড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম নাঈম শেখ। তার বাড়ি বাংলাদেশের রাজশাহীর রাজপাড়ায়। ধৃতের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পঞ্চমীর সন্ধ্যায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন

    নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: পঞ্চমীতে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন নেমে এল। সন্ধ্যা পেরিয়ে রাত যত বেড়েছে পাল্লা দিয়েছে ভিড়। মঙ্গলবার সকাল থেকেই মেঘ রোদ্দুরের খেলা হয়েছে। মাঝে হাল্কা কয়েক পশলা বৃষ্টি। সেসব গায়ে না ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    আলিপুরদুয়ারে ন’টি বন্ধ চা বাগানেই দুর্গাপুজো হচ্ছে সরকারি টাকায়

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজ্য সরকারের অনুদানে আলিপুরদুয়ার জেলার বন্ধ চা বাগানগুলিতে দুর্গাপুজো হচ্ছে। জেলায় এমন ৯টি বাগান আছে। দীর্ঘদিন থেকে সেগুলি বন্ধ। ফলে অনিশ্চয়তার মধ্যে সারা বছর কাটে শ্রমিকদের। কিন্তু, পুজো নিয়ে তাদের সেই দুশ্চিন্তা নেই। কারণ ‘দিদির অনুদান’। তা ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    জেলার অন্যতম সেরা পুজো হিরালিনী দুর্গোৎসব

    সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতন শিল্প-সংস্কৃতির তীর্থক্ষেত্র। ‌বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন বনের পুকুর ডাঙার হিরালিনী দুর্গোৎসব সেই শিল্প ও সংস্কৃতির দুই ডানায় ভর করে উড়াল দিয়েছে। জেলার সেরা পুজোগুলির একটি হিসেবে মান্যতা পায় এই পুজো। বাড়তি হিসেবে শিল্প ও সংস্কৃতির সঙ্গে দর্শনার্থীদের ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    উৎসবে নেই! শিল্পাঞ্চলে ৭০ শারদ স্টল বামেদের

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: উৎসবকে ‘উৎশব’ বলে কটাক্ষ। মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরতে বলা কথাকে চ্যালেঞ্জ করে ‘উৎসবে ফিরছি না’ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ঝড়। কখনও তিলোত্তমার বিচার চেয়ে সরাসরি পতাকা হাতে রাস্তায় নেমেছে। কখনও আবার অরাজনৈতিক গণজমায়েতের ডাক দিয়ে পিছনের সারিতে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    দীঘা ও রামনগরে জমজমাট দুর্গাপুজো

    সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘা ও রামনগরের বেশ কিছু পুজোমণ্ডপে এবার দেখা যাবে বাহারি থিম। দীঘায় কিছু ক্লাব ও হোটেলমালিকদের সংগঠনের পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য। রামনগর এলাকার পুজোও কম যায় না। এসব পুজোয় দীঘা ও আশপাশের এলাকার বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও শামিল ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    হোটেল, রেস্টুরেন্ট ও দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের, ৩টি দোকানকে নোটিস

    সংবাদদাতা, কালনা: পুজোর আগে মঙ্গলবার কালনা শহর ও শহরতলির হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানগুলিতে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর। আধিকারিকরা খতিয়ে দেখেন দোকান ও হোটেলগুলির খাবারের মান, পরিকাঠামো। এদিন পরিদর্শনে বেরিয়ে দোকানগুলির লাইসেন্স ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় ক্ষুব্ধ ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    পঞ্চমীতেও বিষাদের সুর গঙ্গাগর্ভে ফের ন’টি বাড়ি

    সংবাদদাতা, জঙ্গিপুর: গঙ্গার আগ্রাসন আর কিছুতেই থামছে না। মঙ্গলবার সকালে ফের ভয়াবহ ভাঙনে তলিয়ে গেলো সামশেরগঞ্জের লোহারপুরের অন্তত ন’টি বাড়ি। আনন্দ রবিদাস, গঙ্গা রবিদাস ও জয়ন্তী রবিদাসদের মাঝে পঞ্চমীর সকালেই নেমে এল বিসর্জনের সুর। চোখের সামনেই তলিয়ে গেল মাথা ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ইউএসজি রিপোর্টে ভুল, বরাত জোরে প্রাণে বাঁচলেন মহিলা

    সংবাদদাতা, রামপুরহাট: ইউএসজি রিপোর্টে ভুলের জেরে মরতে বসেছিলেন রামপুরহাটের এক মহিলা। দু’টি প্যাথলজিক্যাল সেন্টারে ইউএসজি করিয়ে পেয়েছিলেন দু’ রকম রিপোর্ট। সর্বশেষ রিপোর্ট দেখে চিকিৎসক অ্যাপেনডিক্স অপারেশন না করেই ফিরিয়ে দিয়েছিলেন মহিলাকে। ফলে আর একটু হলেই অ্যাপেনডিক্স বার্স্ট করে মৃত্যু ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    ঝাড়গ্রামে পুজোর থিমে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের বার্তা

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰামে জ্বলন্ত শলাকা বিঁধে হাতিমৃত্যুর ঘটনা এখনও মানুষের মনে তাজা। বিভিন্ন জায়গা থেকে বারবার বন্যপ্রাণীদের বিপন্ন হওয়ার খবর সামনে আসছে। যা নিয়ে পরিবেশপ্রেমীদের উদ্বেগ বাড়ছে। সেজন্য জেলার একাধিক পুজোর থিমে অরণ্য ও বন্যপ্রাণ সংরক্ষণের ভাবনা উঠে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    বিপজ্জনক! বৈষ্ণোদেবী মন্দিরে ওঠায় নিষেধাজ্ঞা

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তৈরি ত্রিকুট পাহাড়। বৈষ্ণোদেবী মন্দির দর্শনের জন্য নীচে অপেক্ষায় ছিলেন ভক্তরা। আচমকাই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা দিয়ে জানানো হল ‘মন্দিরে ওঠা বিপজ্জনক। যে কোনও সময় ধস নামতে  পারে’। তারপরই মন খারাপ দর্শনার্থীদের। এই নোটিস জম্মু প্রশাসন ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    রানিনগর সীমান্তে ২৫৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, ধৃত ২

    সংবাদদাতা, ডোমকল:  বাংলাদেশে পাচারের আগেই ২৫৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল রানিনগর থানার পুলিস। সোমবার রাতে রানিনগরের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে ইউসুফের বটলা এলাকায় নিষিদ্ধ কাশির সিরাপসহ হাতেনাতে দুই পাচারকারীকে পাকড়াও করে পুলিস। ধৃতদের নাম ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    গুসকরা শহরের বারোয়ারি পুজোগুলিতে থিমের ছড়াছড়ি

    সংবাদদাতা, কাটোয়া: গুসকরা শহরে দুর্গাপুজোতে থিমের ছড়াছড়ি। বিভিন্ন ক্লাবগুলি একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে থিমের মণ্ডপ গড়েছে। রঙিন আলোত সাজিয়ে শহরের বাসিন্দাদের আনন্দ দিতে প্রস্তুত পুজো উদ্যোক্তারা। শহরজুড়ে বিভিন্ন রেস্টুরেন্ট নতুন নতুন পদ তৈরি করে বাসিন্দাদের পুজোর আনন্দ দিতে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    কেশপুরের আকমুড়া গ্রামে প্রথম পুজো, উৎসবের আবহে আত্মহারা গ্রামবাসীরা

    নিজস্ব প্রতিনিধি, কেশপুর: এক সময় রাজনৈতিক হানাহানি ছিল কেশপুরের দৈনন্দিন কাহিনি। এরফলে বাড়ি ছাড়া হতে হয়েছিল গ্রামের বাসিন্দাদের। কিন্তু আজ সেসব অতীত। তবে গ্রামে শান্তি ফিরলেও হতো না পুজো। তাই প্রতিবছর পুজোর সময় মন খারাপ থাকত গ্রামের আট থেকে ...

    ০৯ অক্টোবর ২০২৪ বর্তমান
    চাকদহে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি! ডুবে মৃত্যু হল তিনজনের

    সংবাদদাতা, ৮ অক্টোবর: চাকদহের গ্রামে পুজোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে! পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে মৃত্যু হল ৩ কিশোর-কিশোরীর। আজ, মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার রাওতারি পঞ্চায়েতের একতারপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নিশি ...

    ০৮ অক্টোবর ২০২৪ বর্তমান
    প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে

    সংবাদদাতা, ডোমকল: প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকদের গাফিলতির কারণে এখানে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরেই হাসপাতালে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। জানা গিয়েছে, শনিবার সকালে ইসলামপুরের বাবলাবোনার বাসিন্দা বছর ...

    ০৮ অক্টোবর ২০২৪ বর্তমান
    অভিযোগ প্রত্যাহার করতে ‘টোপ’! দেগঙ্গা পুলিসের হাতে গ্রেপ্তার দুই

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গায়। পাশাপাশি আর্থিক প্রলোভন দেওয়ার অভিযোগও ওঠেছে। রবিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দেগঙ্গা থানা এলাকায়। পুলিস গিয়ে রাতেই দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতেরা হল রহিম ...

    ০৮ অক্টোবর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 30741-30840

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy