BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 14 Aug, 2026 | ৩০ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • দখলমুক্ত করতে অভিযান

    সংবাদদাতা, ইসলামপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পাঞ্জিপাড়ায় ৩১ নং জাতীয় সড়ক দখলমুক্ত করতে মাঠে নামল প্রশাসন। বুধবার বিকেলে ব্লক প্রশাসন ও পুলিস অভিযানে নামে। জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে দু’দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাসিন্দাদের অভিযোগ, উত্তর ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    ইসলামপুর পুরসভা চত্বর জলে থইথই

    সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর পুরসভা ক্যাম্পাসেই জল নিকাশির ব্যবস্থা নেই। এর ফলে কয়েক দিনের বৃষ্টিতে জলকাদায় ভরে আছে চত্বর।  পুরসভায় ঢুকতে সাধারণ মানুষ থেকে কাউন্সিলার, সকলকেই সমস্যায় পড়তে হচ্ছে। এই অব্যবস্থায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেন তৈরির ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    আলিপুরদুয়ারে জবরদখল তুলতে অভিযান

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী জবরদখলকারীদের নিশানা করায় সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন, পুলিস ও পুরসভা। আলিপুরদুয়ার জেলা শহরে মঙ্গলবার সন্ধ্যা থেকেই প্রশাসন ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করেছিল। শহরের ফুটপাত খালি করতে প্রশাসন, পুলিস, পুরসভা যৌথভাবে বুধবারও অভিযানে নেমে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    ডাম্পিং গ্রাউন্ড হয়নি পঞ্চায়েতে, বর্জ্যের স্তূপ মেডিক্যাল এলাকায়

    সংবাদদাতা, শিলিগুড়ি: গ্রামীণ এলাকা হলেও শহুরে ছাপ মাটিগাড়া-১  পঞ্চায়েতে। উত্তরবঙ্গ মেডিক্যালের পাশাপাশি একাধিক নার্সিংহোম, বাজার, বড় বড় হোটেল, স্কুল রয়েছে এই এলাকায়। ব্র্যান্ডেড স্টোরের পাশাপাশি ছোট বড় অসংখ্য দোকান। পাল্লা দিয়ে বাড়ছে জনবসতি। সকাল থেকে জমজমাট। একঝলক দেখে শহুরে এলাকা ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    মাথাভাঙায় মানসাই ও সুটুঙ্গার চর দখল করে নির্মাণ, সরব বিরোধীরা

    সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরের মানসাই ও সুটুঙ্গা নদীর বাঁধের পাড় দখল করে প্রচুর বাড়ি তৈরি হয়েছে। অভিযোগ, হেলদোল নেই প্রশাসন ও পুরসভার। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন বাঁধ সংলগ্ন নদীর চর এলাকা দখল করলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ শংসাপত্র পেল সাহেব কাছারি স্বাস্থ্যকেন্দ্র

    সংবাদদাতা, পতিরাম: স্বাস্থ্যমন্ত্রকের এনকিউএএস সার্টিফিকেট পেল বালুরঘাট পুরসভার সাহেব কাছারি পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রাজ্যের মধ্যে ৮৬.৯৮ শতাংশ নম্বর পেয়ে এই স্বাস্থ্যকেন্দ্র রাজ্যে অষ্টম হয়েছে। তবে, উত্তরবঙ্গে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে এবার। স্বাস্থ্যমন্ত্রকের ন্যাশন্যাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার গুণগত মান ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    যত্রতত্র খাটাল, দরজা ও জানালা বন্ধ রেখেও দুর্গন্ধে নাভিশ্বাস জলপাইগুড়িতে

    সংবাদদাতা, জলপাইগুড়ি: খাটালের দুর্গন্ধ। মশামাছির উপদ্রবে নাজেহাল। এই পরিস্থিতিতে দিনরাত ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে। বাসিন্দাদের অভিযোগ, পুরসভা অভিযান চালালেও পরিস্থিতির বদল হয়নি। তাছাড়া পুরসভা একবার অভিযান চালিয়ে হাতগুটিয়ে বসে রয়েছে। নতুন করে অভিযান না ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    বালুরঘাটে রেস্তরাঁ, হোটেলে অভিযান ফ্রিজে তিনদিনের বাসি মাংস, ছত্রাক ধরা মশলা

    সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরের অলিগলিতে ঝাঁ চকচকে হোটেল ও রেস্তরাঁ। সেগুলির একাংশে বিক্রি হচ্ছে অত্যন্ত নিম্নমানের খাবার। খাদ্য সুরক্ষা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে খোঁজ পেলেন ফ্রিজে মজুত তিনদিনের বাসি মাংস, বিরিয়ানির। সেগুলিই গরম করে দেওয়া হচ্ছে ক্রেতাদের। ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    কোচবিহারে আরও দু’জন পঞ্চায়েত সদস্যর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার অন্দরান ফুলবাড়ি-১ ও ডাউয়াগুড়ি পঞ্চায়েতের একজন করে পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে ওই যোগদান কর্মসূচি হয়। লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে কোচবিহারে বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে। গেরুয়া শিবির ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    যানজটে ভোগান্তি চাঁচল সদরে, দ্রুত ব্যবস্থার দাবি

    সংবাদদাতা, চাঁচল: রাস্তা দখল করে বাইক ও গাড়ি পার্কিং করায় বাড়ছে যানজট। মালদহের চাঁচল সদরের আশাপুর, হরিশ্চন্দ্রপুর ও সামসিগামী সড়কের দু’ধারে অবৈধ পার্কিং গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যানজটে দুর্ভোগ হলেও নজর নেই প্রশাসনের। চাঁচলে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, মহকুমা ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    দু’দিনে রেকর্ড বৃষ্টি, শহরে জল জমে চরম ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দু’দিনে রেকর্ড বৃষ্টি শিলিগুড়িতে। প্রশাসন সূত্রে খবর, মঙ্গল ও বুধবার এখানে বৃষ্টিপাতের পরিমাণ ২৭২.৬ মিলিমিটার। যার ফলে, রেগুলেটেড মার্কেট, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ শহর ও গ্রামের প্রায় ২০টি এলাকা জলবন্দি। কোথাও রাস্তায় একহাঁটু জল, আবার কোথাও কোথাও ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    স্বাস্থ্য সচিবের নির্দেশের পরই সুপার স্পেশালিটি ব্লকে জেনারেল ও মেডিসিনের ইন্ডোর পরিষেবা

    সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিবের নির্দেশে অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনির্মিত সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু হচ্ছে। তবে যে বিভাগগুলিকে চিহ্নিত করে সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়েছিল, সেই বিভাগের ইন্ডোর পরিষেবা এখনই চালু হচ্ছে না। বরং পুরনো ভবন সংস্কারের ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    বেতন বৃদ্ধির দাবিতে এনবিইউ’র রেজিস্ট্রারকে ঘেরাও শিক্ষাবন্ধুদের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বুধবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্তকে ঘেরাও করলেন অস্থায়ী কর্মীরা। বেতন বৃদ্ধির দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই ঘেরাও জারি থাকবে বলে হুমকি দিয়েছেন তাঁরা। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এদিনই টেলিফোনে ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    জলাভূমি, ঝিলগুলি সংরক্ষণ করে পর্যটন, বিনোদনে জোর বিধায়কের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর বুধবার আলিপুরদুয়ার পুর এলাকায় জলাভূমি বা ঝিলগুলি পরিদর্শন করেন বিধায়ক তথা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। পরিদর্শনের পর সংরক্ষণ করে জলাভূমিগুলিতে পর্যটন, বিনোদন বা মৎস্য চাষ নির্ভর উন্নয়ন করা ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    ধূপগুড়িতে কালুয়া নদী ঘেঁষে ফার্ম হাউস নির্মাণ

    সংবাদদাতা, ধূপগুড়ি: জমি মাফিয়াদের নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও ধূপগুড়ির দক্ষিণ সাঁকোয়াঝোরায় কালুয়া নদীর গা ঘেঁষে অবৈধভাবে ফার্ম হাউস ও বিনোদন পার্ক তৈরির অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যর। অবৈধ নির্মাণ ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    আগাছায় ঢেকেছে রায়গঞ্জ মেডিক্যাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ এডিএম

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আগাছায় ঢেকেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্ত্বর। পরিদর্শনে গিয়ে এই দৃশ্য দেখে ক্ষুব্ধ অতিরিক্ত জেলা শাসক। পুরসভাকে জঙ্গল ও আবর্জনা সাফাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে পরিষেবা আরও উন্নত করতে বলেছেন তিনি। এডিএম বলেন, ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    মাসখানেক বিদ্যুৎ পরিষেবা বেহাল ইটাহারে মাঝরাতে দপ্তর ঘেরাও ক্ষুব্ধ বাসিন্দাদের

    সংবাদদাতা, ইটাহার: মাসখানেক বিদ্যুৎ পরিষেবা বেহাল ইটাহারে। মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা একাধিক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল। পরিষেবা সচল করার দাবিতে মাঝরাতেই দপ্তরের ভিতরে তুমুল বিক্ষোভ দেখান শতাধিক ক্ষিপ্ত বাসিন্দা। বিদ্যুৎদপ্তর তাঁদের জানায়, রাতে পরিষেবা ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    মুখ্যমন্ত্রীর ধমকের দু’দিন পরও হাতগুটিয়ে ফালাকাটা পুরসভা

    সংবাদদাতা, ফালাকাটা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যজুড়ে সরকারি জমি থেকে জবরদখল হটাচ্ছে প্রশাসন। জেলায় জেলায় এই অভিযান চললেও ফালাকাটার চিত্র ঠিক এর উল্টো। ক্ষুব্ধ শহরবাসীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের ৪৮ ঘণ্টা পরও ফালাকাটা পুরবোর্ড হাতগুটিয়ে বসে রয়েছে। শীতঘুম কাটিয়ে ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    রামপুরহাটে ছাদ থেকে পড়ে যুবতীর মৃত্যু

    সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে মোবাইলে কথা বলার সময় বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবতীর। পুলিস জানিয়েছে, মৃতার নাম সুমি পারভিন। বাড়ি রামপুরহাটের রামরামপুর গ্রামে। গত রবিবার রাতে বাড়ির সকলে মিলে বাড়ির ছাদে গল্প করছিল। সেই সময় সুমির মোবাইলে ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    রাজগ্রাম স্টেশনের কাছে যুবকের দেহ উদ্ধার 

    সংবাদদাতা, রামপুরহাট: বুধবার সকালে রাজগ্রাম স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে লাইনের ধান থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল জিআরপি। মৃতের নাম অনিল শেখ (৩৮)। বাড়ি মুরারইয়ের আম্ভুয়া গ্রামে। এদিন স্থানীয়রা তাঁর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের পাশাপাশি জিআরপিকে খবর ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    ভগবানগোলায় বিরোধী শিবিরে ধস, কং, সিপিএম থেকে তৃণমূলে 

    সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলায় বিরোধী শিবিরে ধস। মঙ্গলবার সন্ধ্যায় ভগবানগোলা-২ ব্লকে আমডহরা অঞ্চলের খিদিরপুরে অনুষ্ঠিত নির্বাচনী পর্যালোচনা সভায় কংগ্রেস ও সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। তৃণমূল সূত্রে খবর, ওইদিন সরলপুর পঞ্চায়েতের কংগ্রেস সদস্য দিলসাদ শেখ এবং আমডহরা পঞ্চায়েতের ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ, জখম ভাইবোন

    সংবাদদাতা, লালবাগ: পরিত্যক্ত বাড়িতে রাখা ছিল দু’টি বোমা। তা বল ভেবে খেলতে গিয়ে ফেটে গুরুতর জখম হল ভাই-বোন। বুধবার বিকেলে লালগোলার নশিপুর পঞ্চায়েতের দিয়াড় চাইপাড়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, জখমদের নাম রিয়া মণ্ডল ও অর্ক মণ্ডল। ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    ফুটপাত জবরদখল সরাতে ডেডলাইন জেলা পুলিসের

    সংবাদদাতা, রামপুরহাট: রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় ফুটপাত দখল হওয়া নিয়ে গত সোমবার বৈঠকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নড়েচড়ে বসেছে রামপুরহাট মহকুমা পুলিস-প্রশাসন। বুধবার রামপুরহাট ও নলহাটি শহরে মাইকিং করে ফুটপাত দখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দিল পুলিস। নির্দেশ ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    পুরসভার নতুন মিটিং হলের উদ্বোধন

    সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার রঘুনাথপুর পুরসভার নবনির্মিত মিটিং হলের উদ্বোধন করা হয়। এদিন পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি ফিতে কেটে মিটিং হলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শাসক-বিরোধী উভয় দলের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। পুরসভার সূত্রে জানা গিয়েছে, এতদিন পর্যন্ত পুরসভায় স্থায়ী কোনও ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জবরদখল হটাতে উদ্যোগী খড়্গপুর পুরসভা

    সংবাদদাতা, মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার জবরদখল উচ্ছেদে নামবে খড়্গপুর পুরসভা। বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগে থেকেই বোর্ড মিটিংয়ের দিন ধার্য্য ছিল। তাতে অবশ্য জবরদখল উচ্ছেদ আলোচ্য বিষয় ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভাগুলিকে নিয়ে ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    দুর্গাপুরে সরকারি জমিতে খাটাল থাকলেই উচ্ছেদের পরিকল্পনা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাজ্যের নানা প্রান্তে উচ্ছেদ অভিযান শুরু হলেও এখনও এনিয়ে পরিকল্পনার স্তরেই আটকে রয়েছে আসানসোল-দুর্গাপুর। বুধবার দুর্গাপুর পুরসভার কনফারেন্স হলে এডিডিএ ও দুর্গাপুর পুরসভা যৌথ সাংবাদিক সম্মেলন করে। সেখানে দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    কালনা হাসপাতাল চত্বরে ধূমপান, ৮ জনকে জরিমানা

    সংবাদদাতা, কালনা: বিশ্ব মাদক বিরোধী দিবসে উপলক্ষ্যে পূর্ব বর্ধমানে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান হল। কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে সচেতনতা প্রচার করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বরে এদিন ধূমপানের অভিযোগে আটজন রোগীর পরিজনদের জরিমানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    বেলদায় ভারী যান চলাচলে বেহাল ২৪ কিমি রাস্তা,  বর্ষার আগে সংস্কারের দাবি

    সংবাদদাতা, বেলদা: বেলদা থানার বাখরাবাদ থেকে কুশবাসন হয়ে খাকুড়দা পর্যন্ত প্রায় ২৪ কিমি রাস্তার বেশিরভাগই বেহাল। রাস্তাজুড়ে বড় বড় গর্ত দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতে জল জমে জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বর্ষার আগে রাস্তাটি ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    দীঘা মোহনায় ২ লক্ষ টাকায় বিক্রি তেলিয়া ভোলা মাছ

    সংবাদদাতা, কাঁথি: ফের দীঘা মোহনায় পাওয়া গেল তেলিয়া ভোলা। যা দু’লক্ষেরও বেশি টাকায় বিক্রি হল। জানা গিয়েছে, মঙ্গলবার এই মাছটি বিক্রির জন্য দীঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। কাঁথির বাসিন্দা সুভাষ জানার ট্রলারে ১৮ কেজি ওজনের মাছটি ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    খানাকুলের স্কুলে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাতের অন্ধকারে খানাকুলের মাড়োখানা হাইস্কুলে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। গত রবিবারের পর ফের মঙ্গলবার ওই স্কুলে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। দু’দিনে চারটি সিসিটিভি ক্যামেরা, দু’টি শ্রেণিকক্ষের আটটি ফ্যান ও পানীয় জলের পাইপ ভেঙে দেওয়া হয়। এই স্কুলে প্রায় ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা

    সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার সকালে রঘুনাথগঞ্জের গনকর স্টেশন সংলগ্ন খোজারপাড়া লেভেল ক্রসিং হঠাৎ বন্ধ করে দেয় রেল। ওইদিন সকাল থেকেই লোহার স্লিপার দিয়ে ঘিরে দেওয়া হয় লেভেল ক্রসিংটি। ফলে রেলের উভয় পাড়ের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে সমস্যার সম্মুখীন ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    গ্যারেজ মেকানিক খুনে কুকুর দিয়ে তল্লাশি, ইন্দপুরে উদ্ধার মৃতদেহ, বিক্ষোভ 

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ইন্দপুরে মোটর মেকানিকের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। মঙ্গলবার জিওড়দা ও রহড়াডাঙা গ্রামের মাঝে রাজকিশোর সিংহের(৪৬) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের দাবি। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁরা পুলিস ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    কান্দির নেতাজি উদ্যান বেসরকারি হাতে, টিকিটের মূল্য দ্বিগুণ, ক্ষুব্ধ বাসিন্দারা

    সংবাদদাতা, কান্দি: কান্দি পঞ্চায়েত সমিতি নির্মিত নেতাজি সুভাষ উদ্যান বেসরকারি সংস্থার হাতে যেতেই টিকিটের মূল্য দ্বিগুণ হল। কান্দি ব্লকের ওই পার্কে আগে প্রবেশ মূল্য ছিল ১০ টাকা। তা বেড়ে হয়েছে ২০ টাকা। শিশুদের লাগছে ১০ টাকা। ক্ষুদ্ধ বাসিন্দারা। এর ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    প্রেমিকের সঙ্গে নতুন সংসার গড়ার স্বপ্ন চুরমার  কেরল ফেরত বধূর ঠাঁই হল না স্বামীর ঘরে

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্রেমিকের টানে কেরলে ‘হানিমুনে’ গিয়ে বিপাকে পড়লেন বুদবুদের গৃহবধূ। কেরলের মনোরম পরিবেশ থেকে সরাসরি থানার শ্রীঘরে ঠাঁই হল এক সন্তানের মা ওই বধূর। তবে পুলিস তাঁকে গ্রেপ্তার করেনি। কোথাও ঠাঁই না পেয়েই এমন দশা হয়েছে বছর ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    আদিবাসীদের জমি কেড়ে আবাসন প্রকল্প! অভিযোগ ঘিরে তদন্ত শুরু করল প্রশাসন

    সংবাদদাতা, বোলপুর: ‘বর্তমান’ পত্রিকার খবরের জের। বোলপুরে আবাসন প্রকল্পের নামে জোর করে আদিবাসীদের পাট্টা ও বর্গা জমি সস্তায় নিজেদের নামে লিখে নেওয়ার অভিযোগের ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। তার প্রেক্ষিতে মঙ্গল ও বুধবার দফায় দফায় ওই বেসরকারি আবাসন প্রকল্পে গিয়ে ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    মুখ্যমন্ত্রীর ধমকে অবৈধ পার্কিং হটাতে তৎপরতা

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দু’পাশে গজিয়ে ওঠা অবৈধ দোকানের চাপে এমনিতেই রাস্তার পরিসর কমেছে। তার উপর বাড়ছিল রাস্তা আটকে গাড়ি, মোটর বাইক রাখার প্রবণতা। ফলে, মেদিনীপুর শহরে তীব্র হয়েছিল যানজট সমস্যা। তা নিয়ে এতদিন ধরে নির্বিকার ছিল পুলিস, প্রশাসন থেকে ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ১০টি সোনা পেল কাটোয়ার ছাত্রছাত্রীরা

    সংবাদদাতা, কাটোয়া: ওপেন ইন্টারন্যাশনাল শত কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাটোয়ায় ছাত্রছাত্রীরা ১০টি স্বর্ণপদক আনল। ৯টি রুপো ও ১০টি ব্রোঞ্জও দলগতভাবে অর্জন করেছে তারা। তাদের সাফল্যে উচ্ছ্বসিত কাটোয়ার বাসিন্দারা। কাজের ফাঁকে ক্যারাটে চর্চা করে মঙ্গলকোটের এক সিভিক ভলান্টিয়ারও স্বর্ণপদক এনেছেন। জানা ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    ছাত্রীদের স্বনির্ভর করতে হস্তশিল্প মেলা বহরমপুর গার্লস কলেজের

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ‘আর্ন হোয়াইল লার্ন।’ অর্থাৎ, শিখতে শিখতে উপার্জন। হাতের কাজের মাধ্যমে পড়ুয়াদের স্বনির্ভর করার উদ্যোগ নিল বহরমপুর গার্লস কলেজ। উদ্ভাবনী নামে একটি হস্তশিল্প মেলার আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। সেখানে অংশ নিয়েছে পাঁচশোর বেশি ছাত্রী। শুধু গার্লস কলেজ ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    রবিবার পড়ায় তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা ভিড়ের আশায় হোটেল ব্যবসায়ীরা, শুরু বুকিং

    সংবাদদাতা, রামপুরহাট: প্রতিবছর ব্যতিক্রমী রথযাত্রা দেখতে রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যের পুণ্যার্থীদের ঠিকানা হয়ে ওঠে বামাখ্যাপার সাধনাস্থল তারাপীঠ। আমাগী ৭ জুলাই রথযাত্রা রবিবার পড়ায় এবার ব্যাপক ভক্ত সামাগম হবে বলে আশাবাদী মন্দির কমিটি। এদিকে দেবীর রথের দড়িতে টান দেওয়ার বাসনায় পুণ্যার্থীরা ...

    ২৭ জুন ২০২৪ বর্তমান
    রবি খেলেন ধমক, উদয়ন পেলেন দিদির প্রশংসা,কোচবিহারে TMC চালান প্রাক্তন বাম নেতারা

    লোকসভা ভোটের ফলাফলের নিরিখে দেখা গিয়েছে যে মোটের উপর ভালো অবস্থানেই রয়েছে তৃণমূল। তবে শহরাঞ্চলে কিছু জায়গায় তৃণমূলের ফল ভালো হয়নি। অন্যদিকে বিজেপির কার্যত ভরাডুবি। তবে এর জেরে বহু ক্ষেত্রে তৃণমূলের আত্মতৃপ্তি একেবারে চূড়ান্ত জায়গায়। তবে এনিয়ে সতর্ক করলেন ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    নবান্নে আবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, দখলদার উচ্ছেদের আবহে ফের বাড়ল আতঙ্ক

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই শহরজুড়ে চলল বুলডোজার। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই গুঁড়িয়ে দেওয়া হয় দখলদার। ট্রায়াঙ্গুলার পার্ক, যদুবাবুর বাজার থেকে সল্টলেক–রাজারহাট সর্বত্র বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ঝুপড়ি দোকান। কান্নায় ভেঙে পড়েন হকাররা। এবার আবার হকার উচ্ছেদ নিয়ে ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    বন্দুক ছেড়ে পড়াশোনায় মন, পিইএচডির জন্য বর্ধমানে ইন্টারভিউ দিলেন বন্দি মাও নেতা

    সমাজ বদলানোর স্বপ্ন দেখতেন তিনি। বর্তমানে সেই মাওবাদী নেতা বন্দি রয়েছেন হুগলির জেলে। অর্ণব দাম ওরফে বিক্রম। কিন্তু স্বপ্নটা পুরোপুরি মরে যায়নি তাঁর। সমাজ বদল হবে কি না জানা নেই। কিন্তু অর্ণবের জীবনের গতিরেখা কিন্তু বদলে গিয়েছে অনেকদিন। সেট ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    ‘‌যেখানে খারাপ ফল সেখানে বাড়তি গুরুত্ব’‌, মন্ত্রিসভার বৈঠকে উদয়নের প্রশংসায় মমতা

    লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড়ে কেঁপে উঠেছিল গেরুয়া ডেরা। দারুণভাবে ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে ২৯টি। বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়েছে ১২টি আসনে। কিন্তু তারপরও আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বরং যে সব জায়গায় খারাপ ফল হয়েছে, সেখানে বাড়তি ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    বিধানচন্দ্র রায়ের জন্মদিনে কি সরকারি অফিস ছুটি থাকবে?‌ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

    রাজ্য সরকারের ছুটি আগের থেকে বেড়েছে। তাতে খুশি সরকারি কর্মচারী মহল। এবার নতুন করে একটি ছুটি পেতে চলেছে। তবে সেটা পূর্ণ ছুটি নয়। অর্ধদিবস ছুটি। প্রত্যেক বছর ১ জুলাই রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যুগান্তকারী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    ‘মমতার নিশানায় একটি জনগোষ্ঠী, রাজাবাজার, মেটিয়াবুরুজে কেন হচ্ছে না হকার উচ্ছেদ?’

    কলকাতা ও লাগোয়া এলাকায় হকার উচ্ছেদের নামে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন রাজাবাজার, মেটিয়াবুরুজ, পার্ক সার্কাসে হকার উচ্ছেদ করছেন না পুলিশ? বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    লাফিয়ে বাড়ছে CESC বিদ্যুৎ বিল, বিরাট আন্দোলনে নামছেন শুভেন্দু

    হকার সরানো হচ্ছে রাস্তা থেকে । ধমকও দিচ্ছেন মুখ্য়মন্ত্রী। কিন্তু তার মাঝেই বাড়ছে ইলেকট্রিকের মাশুল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি শহর কলকাতায় অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বাড়ছে। বুধবার বিকালে সাংবাদিক বৈঠকে তিনি একাধিক বিদ্য়ুতের বিল দেখিয়ে দাবি করেন, ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ!‌ সিবিআইয়ের অবস্থান জানতে চায় হাইকোর্ট

    লোকসভা নির্বাচনের মরশুমে ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর তা নিয়ে আলোড়ন পড়ে যায়। যদিও মানুষ দেবকেই ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    সম্প্রসারণের কাজ শেষ, এবার শিয়ালদার ৩, ৪ প্ল্যাটফর্মেও শুরু ১২ কোচের লোকাল

    দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম হল শিয়ালদা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন হয়ে যাতায়াত করেন। অথচ সেই শিয়ালদা স্টেশনের বেশ কয়টি প্ল্যাটফর্ম থেকে এতদিন ১২ কোচের লোকাল ট্রেন ছাড়া সম্ভব হত না। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় সেগুলি ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    জবরদখল রুখতে এবার সরকারি জমির তথ্য ভাণ্ডার তৈরি হবে, জারি আট দফা নির্দেশ

    জমি জবরদখল নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নড়েচড়ে বসেছে বিভিন্ন দফতর। জেলায় জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ। আর এবার সরকারি জমির তথ্যভাণ্ডার তৈরি করার নির্দেশ দিলেন ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্থ। সেক্ষেত্রে কোন ব্লকে ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    ‘রাজ্য নেতাদের অধিকারই নেই…’ শোকজের জবাবে বোমা ফাটালেন ডায়মন্ডের অভিজিৎ

    ডায়মন্ডহারবারে অভিজিৎ দাসকে প্রার্থী করেছিল বিজেপি। এদিকে সেই অভিজিৎ বিপুল ভোটে পরাজিত হয়েছেন । জিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিকে সেই অভিজিৎ ওরফে ববিকে শোকজ করেছিল বিজেপি। বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার তাঁকে শোকজ করেছিলেন। আর সেই শোকজের জবাবে অভিজিৎ যে ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    দেউচা-পাঁচামিতে জমিদাতা আরও ২৬৪ জনকে পুলিশের চাকরি দিল সরকার, খুশি প্রার্থীরা

    দেউচা-পাঁচামি কয়লাখনি নিয়ে এক সময় কম আন্দোলন হয়নি। গ্রামবাসী এবং জমিদাতারা এ নিয়ে ব্যাপক আন্দোলন করেছিলেন। তবে পরে রাজ্য সরকারের প্যাকেজে সন্তুষ্ট হয়ে তাঁরা সেই আন্দোলন বন্ধ করেন। সরকার ঘোষণা করেছিল জমিদাতাদের নির্দিষ্ট ক্ষতিপূরণ এবং একটি করে চাকরি দেওয়া ...

    ২৭ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস
    আবার আচমকা সিবিআই হানা বিকাশ ভবনে! নিয়োগ মামলার তদন্তে তল্লাশি সেই সিল করা গোডাউনে

    নিয়োগ মামলার তদন্তে আবার বিকাশ ভবনে হানা দিল সিবিআই। সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার দুপুরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক-সহ একটি দল বিকাশ ভবনে এসেছিলেন। সিবিআই অভিযান শুরুর পরেই উত্তর থানার পুলিশ এসে পৌঁছয় বিকাশ ভবনে। তারা সিবিআই আধিকারিকদের ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    এসি নিয়ে ঝামেলা, মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ খাস কলকাতায়! ধৃত অ্যাপ ক্যাব চালক

    আবারও কলকাতায় অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে এক মহিলা যাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, ধৃত চালকের নাম ললিত ছৌপল। ৩৪ বছরের ওই চালকের ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    ‘দখলদার’ উচ্ছেদে বেহালায় নামল বুলডোজ়ার, শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি দোকান ভেঙে দিল পুলিশ

    মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে দখল করে বসা দোকানদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ এবং পুরসভা। সোমবার রাতেও অভিযান চালানো হয়। বেহালা থেকে নিউ টাউন— প্রায় সর্বত্রই বেআইনি দখল সরাচ্ছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে অনেক ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিয়োর প্রেক্ষিতে দেবকে নিয়ে কী বলছে সিবিআই? জানতে চাইল হাই কোর্ট

    নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিয়োর প্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, দেবের বিরুদ্ধে অডিয়োকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ জমা পড়েছে, তা নিয়ে অবস্থান জানাতে ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    জীবনবিজ্ঞানের পাঠ দিলেন জীবন! জেলমুক্তির পর স্কুলে গিয়ে ‘মাছের শ্বসন প্রক্রিয়া’ পড়ালেন বিধায়ক

    পড়ানোর কথা ছিল ফরাসি বিপ্লব, উপনিবেশবাদ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ! কিন্তু এক বছরেরও বেশি সময় পরে স্কুলে গিয়ে ইতিহাস ছেড়ে জীবনবিজ্ঞান পড়াতে হল নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য জামিনে মুক্ত জীবনকৃষ্ণ সাহাকে! জেলমুক্তির পর প্রথম বার স্কুলে গিয়ে ‘মাছের শ্বসন প্রক্রিয়া’ ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    শিয়ালদহের সব প্ল্যাটফর্ম থেকে শুরু ১২ কামরার লোকাল, যাত্রীস্বাচ্ছন্দ্যে জোর পূর্ব রেলের

    অপেক্ষার অবসান। শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্ম থেকেই ১২ কামরার লোকাল ট্রেন ছাড়া শুরু করল। শিয়ালদহে উত্তর এবং মেন শাখার ট্রেন চলাচল করতে ১-১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে। তার মধ্যে এত দিন ১-৫ নম্বর প্ল্যাটফর্ম ১২ কামরার লোকাল ট্রেন চালানোর উপযুক্ত ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    হকার উচ্ছেদে বাধা দিন, দরকারে বুলডোজ়ারের সামনে আমি গিয়ে দাঁড়াব! শুভেন্দু অধিকারীর আহ্বান

    ‘দখলদার’ উচ্ছেদে বাধা দিতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, প্রয়োজনে তিনি নিজে বুলডোজ়ারের সামনে দাঁড়াতে রাজি আছেন। ‘দখলদার’ উচ্ছেদ করতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, তা ‘অমানবিক’ বলেও মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, তিনি ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    শোকজ়ের জবাবে রাজ্যের নেতাদের বিরুদ্ধেই পাল্টা শৃঙ্খলাভঙ্গের তোপ! পদ্মে বহাল ‘ডায়মন্ড’ অস্বস্তি

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)-কে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ় করেছিল বিজেপি। জবাবি চিঠিতে অভিজিৎ রাজ্য দলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছেন!বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো প্রতিনিধিদলকে বিক্ষোভ দেখানোয় ‘ইন্ধন’ দেওয়ার অভিযোগে গত ১৮ জুন ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    রাজ্যে নতুন ৫৫২ পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায়, বিদ্যুৎচালিত গাড়িতে কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি

    রাজ্যের বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হল মন্ত্রিসভায়। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠিক হয়েছে স্কুল শিক্ষা দফতরে ৩৫ জন, প্রাণী সম্পদ দফতরে ২৭০ জন এবং স্বরাষ্ট্র দফতরে ১০৫ জনকে নতুন নিয়োগ ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    কংগ্রেস-তৃণমূল সম্পর্কে বার বার হোঁচট, ‘ইন্ডিয়া’র অন্দরে সংঘাত ও সমন্বয়ের ঘাত-প্রতিঘাত ক্রমশ প্রকট

    কথায় বলে, সকালটা দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। সেই আপ্তবাক্য মেনে নিতে হলে ‘ইন্ডিয়া’র অন্দরে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই উদ্বেগ তৈরি হয়েছে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে সোমবার। সে দিন বিরোধী শিবিরে ‘ঐক্য’ই ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    মমতা-সাক্ষাতের ন’দিনের মাথায় শাহি-বৈঠক, অনন্ত মহারাজকে নিয়ে জল্পনার নতুন রসদ রাজ্য বিজেপিতে

    ঠিক ন’দিনের ব্যবধান। গত ১৮ জুন কোচবিহারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের সাক্ষাৎ হয়। তার পরে বুধবার অনন্তের সঙ্গে সাক্ষাৎ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যাঁর পছন্দে তিনি সাংসদ হয়েছিলেন। ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    চিকিৎসক দিবস উপলক্ষে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ব্যতিক্রম দু’টি দফতর

    চিকিৎসক দিবস উপলক্ষে আগামী সোমবার, ১ জুলাই রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হল। তবে দু’টি দফতর এ ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে।সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মতো এ বছরেও ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব: সুব্রত বক্সীর শোকজ়ের জবাব দিলেন দলের আর এক কাউন্সিলরও, কী যুক্তি?

    তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুই কাউন্সিলরকে শোকজ় করেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সাত দিনের মধ্যে শোকজ়ের জবাব দিতে বলা হয়েছিল দু’জনকেই। মঙ্গলবারই এক জন জবাব দিয়ে দিয়েছিলেন। বুধবার রাতে আর এক জনও তাঁর জবাব পাঠিয়ে দিলেন দলের কাছে। ১০৪ ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    যাবজ্জীবন দণ্ডিত মাওবাদী বন্দি অর্ণব দাম পিএইচডির লক্ষ্যে, ইন্টারভিউ দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে

    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম বন্দি রয়েছেন হুগলির জেলে। সংশোধনাগার থেকেই তিনি পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার মৌখিক পরীক্ষা দিতে পুলিশি ঘেরাটোপে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গেলেন অর্ণব।২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    ‘প্রধান পাত্তা দেন না, খালি দই-আইসক্রিম খান বসে বসে’! হুগলির পঞ্চায়েতে বিক্ষোভ তৃণমূল সদস্যদের

    প্রধান একা সব সিদ্ধান্ত নেন। পঞ্চায়েত সদস্যদের পাত্তা দেন না। পঞ্চায়েত অফিসে শুধু দই-আইসক্রিম খান। দলীয় প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। অন্য দিকে, প্রধানের দাবি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। তাঁকে যে কেন দলীয় ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    ‘শেষ ১০ বছরে একটিও মামলা আছে, যার তদন্ত শেষ?’ কয়লাকাণ্ডে সিবিআইকে ভর্ৎসনা আদালতের

    কয়লাকাণ্ডে সিবিআই তিন জনকে গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। সেই শুনানিতে আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারক রাজেশ চক্রবর্তী কড়া স্বরে সিবিআইয়ের উদ্দেশে বলেন, ‘‘সামনের মাসের ৩ তারিখ ‘চার্জ ফ্রেম’ কী ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    খড়্গপুরে তৃণমূল কার্যালয়ে গুলি চালানোর সাত ঘণ্টার মধ্যে গ্রেফতার দুই, আটক সাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

    খড়্গপুরে তৃণমূল কার্যালয়ের সামনে গুলি চালানোর ঘটনার ঘণ্টা সাতেকের মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ভিকি পিল্লাই এবং উত্তম। দু’জনেই স্থানীয় বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দু’টি বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ এবং স্কুটি উদ্ধার করেছে। তা ছাড়াও আটক ...

    ২৭ জুন ২০২৪ আনন্দবাজার
    ফের রাজ্যে বিপুল নিয়োগ, তৈরি হচ্ছে বহু শূন্যপদ

    গৌতম ব্রহ্ম: লোকসভা ভোট মিটতেই ফের রাজ্যে বিপুল নিয়োগ। তৈরি হবে ৫১৭টি নতুন পদ। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।সূত্রের খবর, এর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ দপ্তরে ২৭০টি, স্বরাষ্ট্রদপ্তরে ১০০ টি এবং বিদ্যালয় শিক্ষাদপ্তর ৩৫টি পদ তৈরি ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    ‘বুলডোজারের সামনে আমি দাঁড়াব’, উচ্ছেদ নিয়ে মমতাকে পালটা চ্যালেঞ্জ শুভেন্দুর

    রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সরকারি জমি জবরদখল, হকার সমস্যা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পর থেকেই অ্যাকশনে পুলিশ। জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন এলাকায় হকার ও সরকারি জমিতে অবৈধ নির্মাণ উচ্ছেদ চলছে। এবার এ নিয়ে পালটা সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    মা চললেন বিদেশে! প্রথমবার দুবাই পাড়ি দিচ্ছে কুমোরটুলির মাটির প্রতিমা

    সুলয়া সিংহ: পুজো আসতে বেশ কয়েক মাস বাকি। তবু শহর কলকাতার একটি ‘পাড়া’তে এখনই যেন ভরা শরৎ! এই পাড়ার বাসিন্দাদের হাতের ছোঁয়াতে রূপ পাচ্ছেন ‘মা’। হৃদয়জুড়ে বাজছে আগমনী ধ্বনি। হ্যাঁ! কুমোরটুলির কথাই হচ্ছে। ইতিমধ্যে বিদেশে পাড়ি দিতে প্রায় তৈরি ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    নিয়োগ দুর্নীতির অডিও ভাইরাল! দেবকে নিয়ে কী অবস্থান সিবিআইয়ের? জানতে চায় কোর্ট

    গোবিন্দ রায়: চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালের তৃণমূল সাংসদ দেব ও তাঁর আপ্তসহায়কে বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে ভাইরাল হয়েছিল এই সংক্রান্ত একটি অডিও। সেই অডিও জমা পড়েছে সিবিআইয়ের কাছেও। এ নিয়ে তদন্তকারীদের অবস্থান কী, বুধবার জানতে ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    শপথ হোক বিধানসভাতেই, ধরনার পর রাজ্যপালকে চিঠি সায়ন্তিকাদের, সংসদেও সরব হবে তৃণমূল

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা উপনির্বাচনে বরাহনগর ও ভগবানগোলা থেকে জিতে আসা তৃণমূলের দুই প্রার্থীর শপথে বাড়ছে জটিলতা। সমস্ত আইনি দিক খতিয়ে দেখতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ডেকে পাঠানো হয় আইনমন্ত্রী মলয় ঘটককেও। তিনি ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    ১ জুলাই রাজ্য সরকারি দপ্তরে হাফ ছুটি! কেন?

    নব্যেন্দু হাজরা: আগামী সপ্তাহের গোড়াতেই হাফ ছুটি সরকারি কর্মীদের। ১ জুলাই রাজ্য সরকারের অধিকাংশ দপ্তর দুপুর দুটোয় ছুটি হয়ে যাবে। কেন?প্রতি বছরের মতো এবারও ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে চিকিৎসক দিবস পালন ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    ছেলে বলেও বাবাকে দেওয়া হল কন্যাসন্তান! চন্দননগর হাসপাতালে সদ্যোজাত বদল?

    সুমন করাতি, হুগলি: শিশু চুরির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে শোরগোল। ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় লাগাম টানা যেন যাচ্ছেই না। তারই মাঝে এবার চন্দননগর হাসপাতালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। সদ্যোজাত বদলের অভিযোগে সরব প্রসূতির পরিবারের লোকজন। নবজাতকের ডিএনএ টেস্টের দাবিও ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, লালগোলায় জখম ২ পড়ুয়া

    সাবির জামান, লালগোলা: ফের বোমা বিস্ফোরণে জখম শিশু। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের লালগোলা। বল ভেবে বোমা নিয়ে খেলা করতে গিয়ে বিপত্তি। জখম দুই স্কুলপড়ুয়া। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছে চিকিৎসা। জখম দুজন সম্পর্কে একে অপরের ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    সরকারি জমি দখলের অভিযোগে শ্রীঘরে ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল নেতা

    তারক চক্রবর্তী, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই তৎপর প্রশাসন। সরকারি জমি বেচাকেনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার তৃণমূল নেতা। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ‌্যক্ষ দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ...

    ২৭ জুন ২০২৪ প্রতিদিন
    শিয়ালদহ মেন শাখায় আরও ২ প্লাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ট্রেনের যাত্রা শুরু

    অয়ন ঘোষাল: কথা ছিল জুলাই মাস থেকে শিয়ালদহ ১ থেকে ৫ নং পর্যন্ত সমস্ত প্লাটফর্ম থেকেই ১২ কোচের EMU লোকাল যাতায়াত করবে। কিন্তু তার আগেই দ্রুতগতিতে কাজ শেষ করে ১ থেকে ৫ নং পর্যন্ত সমস্ত প্লাটফর্মগুলোকেই ১২ কোচের EMU লোকাল ...

    ২৭ জুন ২০২৪ ২৪ ঘন্টা
    হকার ইস্যুতে আরও বড় সিদ্ধান্তের পথে মমতা? বৃহস্পতিতে নবান্নে ফের বৈঠক!

    জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হকার উচ্ছেদ নিয়ে কড়া পদক্ষেপের পর, ৭২ ঘণ্টার মধ্যে ফের বড় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুর এলাকার পরিষেবা ও সরকারি জমি জবরদখলের বিষয়ে গত সোমবারই নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ...

    ২৭ জুন ২০২৪ ২৪ ঘন্টা
    'মানুষের পাশে থাকতে না পারলে...' দলকে ফের হুঁশিয়ারি মমতার!

    সুতপা সেন: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এবার লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গ! ভালো ফলের জন্য স্রেফ প্রশংসা নয়, নেতা-মন্ত্রীদের জনসংযোগ আরও বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সূ্ত্রের খবর তেমনই।এক্সিট পোলের হিসেব মেলেনি। লোকসভা ভোটে বাংলার ৪২ আসনে মধ্যে ২৯টিতেই জিতেছে তৃণমূল। বিজেপির ...

    ২৭ জুন ২০২৪ ২৪ ঘন্টা
    বর্ষার দেখা নেই, দুঃসহ গরমে অসুস্থ ৩০ ছাত্রী

    জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরবঙ্গে যেখানে অতিবৃষ্টিতে চরম দুর্ভোগে সাধারণ  মানুষ।  সেখানেই এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। দুই বঙ্গের এই দুই উল্টোপুরান পরিস্থিতিতে আমেজনতার বেহাল দশা। চরম গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।আর তার মধ্যেই ...

    ২৭ জুন ২০২৪ ২৪ ঘন্টা
    দেবের অডিও নিয়ে সিবিআই-এর অবস্থান জানতে চাইল হাইকোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে টলিউড নায়ক দেবকে নিয়ে মামলা। নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিও-র পরিপ্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সিবিআই-এর অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    মুখ্যমন্ত্রীর দখলদার উচ্ছেদকে ‘অমানবিক’ বললেন শুভেন্দু

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২৬ জুন: রাজ্যে বে-আইনী দখলদার উচ্ছেদ অভিযান চলছে। ‘দখলদার’ উচ্ছেদে বাধা দিতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, প্রয়োজনে তিনি নিজে বুলডোজ়ারের সামনে দাঁড়াতে রাজি আছেন। ‘দখলদার’ উচ্ছেদ করতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বেহালায় বেআইনী নির্মাণ ভাঙতে নামল বুলডোজার, বাড়ছে ক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনিভাবে দখল করে বসা দোকানদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ এবং পুরসভা। গত সোমবার রাতেও অভিযান চালানো হয়। বেহালা থেকে নিউ টাউন— প্রায় সর্বত্রই বেআইনি দখল সরাচ্ছে ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ঘাটালের জন্যই ফের লোকসভায় দেব

    নিজস্ব প্রতিনিধি, ২৬ জুন: ১৭তম লোকসভার শেষ অধিবেশন। শেষ দিনে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী তথা দেব। তিনি জানান, সংসদে সেটাই তাঁর শেষ দিন। তাঁর এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল সেই সময়। অভিমান, মানভঞ্জনের পর ফের ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    মধ্যমগ্রামে বিরিয়ানিওয়ালার কাছে বিশ লাখের তোলা চাওয়ার হুমকি

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার ২০ লক্ষ টাকা তোলার দাবি। না মিললে বারাকপুরের মতো মধ্যমগ্রামের দোকানেও গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্কে বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির মালিক ও তাঁর পরিবার। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। গত মঙ্গলবার ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বিধান রায়ের জন্মদিনে রাজ্যের সরকারি অফিসে অর্ধছুটি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে চিকিৎসক দিবস পালন করে রাজ্য। এই দিনে রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধছুটির ঘোষণা করা হল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ক্যাবের এসি নিয়ে বচসার জের, শ্লীলতাহানির শিকার যাত্রী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপ ক্যাবের এসি কমাতে বলেছিলেন যাত্রী। কিন্তু তাতে কোনও রকম ভ্রুক্ষেপ করেনি চালক। উল্টে যাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ যাত্রীর। অভিযোগকারিণী গাঙ্গুলিবাগানের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে গাঙ্গুলি বাগান থেকে গড়িয়াহাট যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেন তিনি। ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    জেল থেকে সেট, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে চেয়ে ইন্টারভিউ জেল বন্দির

    স্টেটসম্যান ওয়েব ডেস্ক: ঘরে জায়গা নেই। বিদ্যুৎ নেই। তাতেও উচ্চশিক্ষায় সফল হন অনেকে। কেউ আবার রেল স্টেশনে পড়াশোনা করেই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। এ দেশে শিক্ষার্থীদের প্রতিকূলতার ছবিটা এই রকমই। কিন্তু তা বলে জেলে বসে উচ্চ শিক্ষা! সম্প্রতি ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ‘ভোটাভুটির অনুমতি দেওয়া হয়নি’, স্পিকার নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ অভিষেকের

    ‘অনৈতিকভাবে তাঁরা এই সরকার চালাচ্ছে’নিজস্ব প্রতিনিধি, দিল্লি, ২৬ জুন: লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের সম্পূর্ণ অবজ্ঞা করে একতরফাভাবেই লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়েছে ওম বিড়লাকে। এমনই অভিযোগ তৃণমূলের। ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    অভিষেকের নির্দেশে অসুস্থ হাজি নূরুলের সঙ্গে সাক্ষাৎ পার্থর

    নিজস্ব প্রতিনিধি, দিল্লি, ২৬ জুন: অসুস্থ বসিরহাটের নবনির্বাচিত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। অসুস্থতার জেরে তাঁর সাংসদ পদের শপথগ্রহণও বাধাপ্রাপ্ত হয়েছে। বর্তমানে তিনি দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে হাজি নূরুলের সঙ্গে ...

    ২৭ জুন ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    শপথের অপেক্ষায় ধর্নাতেই দিন কাটল সায়ন্তিকা-রায়াতের, দিল্লি চলে গেলেন রাজ্যপাল

    বিধানসভা উপনির্বাচনে সদ্য জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথগ্রহণ ঘিরে জট ক্রমশ বাড়ছে। বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে শপথ নিতে চান সায়ন্তিকা-রায়াত। অন্য দিকে, রাজভবনে শপথগ্রহণ চান রাজ্যপাল বোস। এই নিয়ে টানাপড়েনে বুধবার দুপুরে বিধানসভায় ...

    ২৭ জুন ২০২৪ আজ তক
    রাজ্যে আর নয় বাহিনী, জানাল হাইকোর্ট, ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যকে নয়া নির্দেশও

    Calcutta High Court: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে শান্তি ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়াতে রাজি হয়নি। শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। তবে আদালত জানিয়েছে, কেন্দ্র সরকার ...

    ২৭ জুন ২০২৪ আজ তক
    বিধানসভায় অপেক্ষায় সায়ন্তিকা-রায়াত, দিল্লি যাচ্ছেন রাজ্যপাল...

    আজকাল ওয়েবডেস্ক: শপথ গ্রহণে জটিলতা। একপক্ষ বলছে ব্যবস্থা রয়েছে রাজভবনে, একপক্ষের দাবি শপথ গ্রহণ হবে বিধানসভায়। আর সেই টানাপোড়েনেই রয়েছে দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ। এই মুহূর্তে বিধানসভায় ধর্নায় বসেছেন বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা ...

    ২৭ জুন ২০২৪ আজকাল
    আমজনতার স্বার্থে চালু আরও ১১টি ভ্রাম্যমান সুফল বাংলা বিপণি ...

    আজকাল ওয়েবডেস্ক : বাজারে আগুন। আলু বিকোচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পিঁয়াজ ছুঁয়েছে কেজি প্রতি প্রায় ৪৫ টাকা। আদা-রসুনের দাম ২০০- র নিচে নামেনি বহুদিন যাবৎ। ঝাল বাড়িয়ে কাঁচালঙ্কাও পার করেছে সেঞ্চুরি। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়াল রাজ্য সরকার। ১১টি নতুন ...

    ২৭ জুন ২০২৪ আজকাল
    বাহিনী মোতায়েনের মেয়াদ আর বাড়াল না হাই কোর্ট

    আজকাল ওয়েবডেস্ক :  নতুন করে আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়াল না কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য। যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত ...

    ২৭ জুন ২০২৪ আজকাল
    হকার উচ্ছেদ ও জমি জবরদখল, বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ...

    আজকাল ওয়েবডেস্ক: হকার উচ্ছেদ ও জমি জবরদখল নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ফের এই বিষয়ে নবান্নে বৈঠকে বসতে চলেছেন তিনি। বৈঠকে পুরনিগমের চেয়ারম্যান, পুরসভার মেয়ররা ছাড়াও থাকবেন জেলাশাসক, মহকুমা শাসক ও মহকুমা শাসকরা। থাকবেন জেলার পুলিশ সুপার-সহ কমিশনারেটের ...

    ২৭ জুন ২০২৪ আজকাল
    বৃষ্টি নেই, যোগান নেই ভাল ইলিশেরও

     রিয়া পাত্র ক্যালেন্ডারে ভরা আষাঢ, তবু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন দেখা নেই। একই সঙ্গে তাল মিলিয়ে বাজারে দেখা নেই রূপালি শস্য ইলিশেরও। তাতে যেমন হতাশ বিক্রতারা, মনখারাপ ক্রেতাদেরও। খোঁজ নেওয়া গেল মানিকতলা বাজারে। প্রতিদিন এখানকার মাছের বাজারে ভিড় উপচে পড়ে। কিন্তু ...

    ২৭ জুন ২০২৪ আজকাল
    শিশু বদলের অভিযোগ! উত্তাল চন্দননগর হাসপাতাল

    মিল্টন সেন,হুগলি : শিশু বদলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত চন্দননগর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের আই সি ইউ বিভাগে। সকালে সাড়ে নটা নাগাদ এদিন প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসেন ঋতু রায় নামে এক প্রসূতি। পরিবারের সদস্যরা সঙ্গে ...

    ২৭ জুন ২০২৪ আজকাল
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ৩দিন ব্যাপী উৎসব...

    আজকাল ওয়েবডেস্ক: বুধবার, ২৬ জুন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সাহিত্য আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্যসম্রাটের জন্মবার্ষিকী উদযাপন ...

    ২৭ জুন ২০২৪ আজকাল
  • All Newspaper | 209282-209381

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy