BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 16 May, 2026 | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • নথির ‘সুপার যাচাই’য়ের নির্দেশ, অসন্তোষ বিরোধীর

    তথ্যের অমিল হওয়ায় নতুন করে ২০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মূলত মাইক্রো অবজ়ার্ভারদের পর্যবেক্ষণের ভিত্তিতে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকদের এই নথি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন নিয়ে নতুন ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অবশেষে ৮ ভিসি নিয়োগ

    শীর্ষ আদালতে ৮ জন উপাচার্যের নাম ঘোষণা হয়েছিল এক মাসেরও আগে। অবশেষে রাজভবনের (অধুনা লোকভবন) তরফে তাঁদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এর মধ্যে ছ’জনের নাম রাজ‍্যপাল তথা আচার্যের তরফে ঘোষণা করা হলেও বাকি দু’জনের নাম না ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রিপোর্ট চেয়ে পাল্টা ‘চাপ’ দিল নবান্ন

    চলতি এসআইআর-এ জেলা প্রশাসনগুলির উপরে চাপ বজায় রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। তার ফলে নিয়মিত নানা পদক্ষেপ এবং রিপোর্ট তৈরি করতে হচ্ছে। এ বার এসআইআর-এর দৈনিক খুঁটিনাটি তথ‍্য রিপোর্ট আকারে জেলা প্রশাসনগুলির কাছে চেয়েছে নবান্নও। আধিকারিকদের একাংশের মতে, এই পদক্ষেপ ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিদেশি পাখির ব্যবসার আড়ালে দেশি পাখির পাচারচক্র সক্রিয়! হাওড়ায় ধৃত এক কারবারি, উদ্ধার ১৫টি চন্দনা

    হাওড়া গ্রামীণ জেলা পুলিশ, হাওড়া বন দফতর এবং বন্যপ্রাণপ্রেমীদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার হল ১৫টি চন্দনা পাখি (আলেকজ়ন্ড্রাইন প্যারাকিট)। উলুবেড়িয়া থানার পুলিশের নেতৃত্বে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। টিয়াগোত্রের পাখিগুলিকে পাঠানো হয়েছে গড়চুমুক বন্যপ্রাণ উদ্ধার কেন্দ্রে। কয়েক দিন ধরেই ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পোষ্য ‘হেনরি’-র যৌথ অভিভাবকত্ব চেয়ে আদালতে মহুয়া, জয় দেহাদ্রাইয়ের জবাব চাইল দিল্লি হাই কোর্ট

    পোষ্য রটওয়াইলার সারমেয় ‘হেনরি’-র যৌথ অভিভাবকত্ব চেয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের বক্তব্য জানতে চাইল দিল্লি হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মনোজ কুমার ওহরি আইনজীবী দেহাদ্রাইকে নোটিস জারি করে তাঁর ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অতিরিক্ত মিড-ডে মিলে কম ৩০ লক্ষ পড়ুয়া, প্রশ্ন

    রাজ্য বাজেটে ১ কোটি ১১ লক্ষ পড়ুয়াকে মিড-ডে মিল দেওয়ার কথা বলেছে সরকার। অথচ, সম্প্রতি অতিরিক্ত ডিম এবং মরসুমি ফল দেওয়া সংক্রান্ত মিড-ডে মিলের বিজ্ঞপ্তিতে ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়ার কথা বলেছে শিক্ষা দফতর। এই সংখ্যার ফারাক ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    গরিব মুসলমান পরিবার থেকে সিপিএম রাজ্য কমিটির নেতা! প্রতীক উরকে রাখতে আসরে বিমান, ধন্দ জারি আলিমুদ্দিনে

    হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠকের পরে দলে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাকেও ছাপিয়ে গিয়েছে তরুণ নেতা প্রতীক উর রহমানের ‘বিচ্ছেদবার্তা’। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে প্রতীক উরকে কেন্দ্র করে সিপিএম যখন আলোড়িত, তখন ডায়মন্ড হারবারের ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দীপ্সিতাও কি অনিল বিশ্বাসের কন্যা অজন্তার পথে? এখনও সিপিএমের সদস্যপদ নবীকরণ করাননি, প্রতীক-পর্বে জল্পনা

    প্রাক্তন ছাত্রনেতা প্রতীক-উর রহমানকে নিয়ে সিপিএমের অন্দরমহল যখন আলোড়িত, তখন নেত্রী দীপ্সিতা ধরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে দলের ভিতরে। ঘটনাপ্রবাহ বলছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দীপ্সিতা সিপিএমের প্রাথমিক সদস্যপদ পুনর্নবীকরণই (রিনিউয়াল) করাননি! সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় সদস্যপদ নবীকরণ ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রতীক-উরকে নিয়ে তেমন কথাই উঠল না সিপিএম রাজ্য কমিটির বৈঠকে! সেলিম বিরোধিতার সুর আরও চড়িয়ে কোন পথে রহমান?

    তরুণ সিপিএম নেতা প্রতীক-উর রহমান বুধবারের পর বৃহস্পতিবার দলীয় নেতৃত্বের একাংশ এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উদ্দেশে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়েছেন। সেই পরিস্থিতিতেও প্রতীককে নিয়ে তেমন কোনও উচ্চবাচ্যই হল না সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিএমের ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নজরে ৫১৯টি প্রজাতি, পাখিগণনায় প্রথম বঙ্গ

    ক্রিকেটে টি-২০ বিশ্বকাপ ঘরে রাখতে লড়ছে ভারতীয় দল। তবে, বাংলার পাখি-দেখিয়ে দল অবশ্য গণনার প্রতিযোগিতায় জিতে ইতিমধ্যেই কাপ পকেটে পুরে ফেলেছে। আমাদের আশপাশে থাকা পাখিদের হদিস পেতে সম্প্রতি বিশ্বব্যাপী ‘গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্টে’ (জিবিবিসি) যোগ দিয়েছিলেন এ রাজ্যের পাখিপ্রেমীরা। ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘বঙ্কিমদা’র পরে রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধন! আবার বিতর্কে মোদী, নিত্যনতুন ‘উপসর্গ’ এবং ‘প্রত‍্যয়’ থামান, তোপ মমতার

    ‘বঙ্কিমদা’ বিতর্কের পরে ফের এক বার সম্বোধন নিয়ে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার রামকৃষ্ণ পরমহংসদেবকে ‘স্বামী’ বলে সম্বোধন করলেন তিনি। যা নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে। সম্বোধন বিতর্কে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, মোদীর এমন ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মালদহে আবার মৃত্যু বিএলওর, কাজের চাপকে দুষছে পরিবার! ১৪০ ভোটারের নথি যাচাই করতে বলায় ছিলেন উদ্বেগে

    মালদহে আবার মৃত্যু হল বিএলওর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়াচকের সুজাপুর অঞ্চলের বিশ্বাসপাড়া বুথের বিএলও আনিকুল ইসলাম। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। পরিবারের দাবি, কাজের চাপে উদ্বিগ্ন হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি। আনিকুল কালিয়াচক হাই স্কুলে শিক্ষকতা করতেন। পরিবার ...

    ২০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মধ্যমগ্রামে হোম থেকে পালালেন ১০ মহিলা আবাসিক, পরে উদ্ধার

    মধ্যমগ্রামের একটি বেসরকারি হোম থেকে সোমবার রাতে ১০ জন মহিলা আবাসিকের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল। যদিও রাতভর তল্লাশি চালিয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ১০ জনকেই উদ্ধার করেছে। উদ্ধার হওয়া আবাসিকদের মধ্যে সাত জন বাংলাদেশের এবং তিন জন এ দেশের নাগরিক ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সীতারামপুরে কংক্রিটের বাঁধ, জেটিঘাট

    বার বার ভাঙন, ঘূর্ণিঝড় ও কটালের সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হল সেচ দফতর। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট পঞ্চায়েতের সীতারামপুর এলাকায় ৭১০ মিটার দীর্ঘ মাটির নদীবাঁধের বদলে তৈরি হবে স্থায়ী কংক্রিটের বাঁধ। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ওই ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কালো জলে ঢেকেছে কালনাগিনী খাল, উদ্বেগ

    এক সময়ে শহরের গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত ছিল কালনাগিনী খাল। বর্তমানে কাকদ্বীপের পাকা পোল থেকে কাকদ্বীপ মৎস্য বন্দর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত এই খাল গুরুতর দূষণের কবলে। গত প্রায় দু’মাস ধরে এই খালের জল অস্বাভাবিকভাবে কালো হয়ে রয়েছে। ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পদপ্রার্থীদের তালিকা বিশ্বভারতীর, বাদ বাংলা

    পদপ্রার্থী হয়ে আবেদন করেও ইন্টারভিউয়ে ডাক মেলেনি। বিশ্বভারতীর কয়েকটি বিষয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এমন অভিযোগ উঠেছে। এর পরেই ধাপে ধাপে বিষয় ধরে বিভিন্ন পদে আবেদনকারীদের নাম ও ইন্টারভিউয়ে ডাক না পেলে কেন পাননি তা উল্লেখ করে তালিকা প্রকাশ করতে ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অন্য প্রার্থী হলেও জেতাতে লড়বেন, বার্তা মন্ত্রী সন্ধ্যার

    মন্ত্রী সন্ধ্যারানি টুডুকে যাতে আর প্রার্থী না করা হয়, সে জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছিলেন দলেরই নেতা-কর্মীদের একাংশ। তা নিয়ে গত ক’দিন ধরে দলের অন্দরে জলঘোলা চলছে। কিন্তু সোমবার মানবাজার বিধানসভার নেতা-কর্মীদের নিয়ে সন্ধ্যা ও তাঁর ঘনিষ্ঠেরা ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কিচেন গার্ডেনের দায়িত্বে স্কুলের খুদেরা

    স্কুলের সামনে এক চিলতে জমিতে ফসল ফলাচ্ছে একদল খুদে। সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের পার্ট ভগবতীপুর গ্রামের নমিতারানী প্রাথমিক বিদ্যালয়ে গেলে নজরে আসবে এমনই দৃশ্য। ছোট ছোট গাছের যত্ন নেওয়ার মধ্যে দিয়ে প্রকৃতিকে ভালোবাসার প্রাথমিক পাঠ পাচ্ছে ওই খুদে পড়ুয়ারা। চারদিকে রেললাইন ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পাট মিলছে না, বন্ধ ওয়েলিংটন

    এক মাস আগে বন্ধ হয়েছিল শ্রীরামপুরের ইন্ডিয়া চটকল। এ বার বন্ধ হল রিষড়ার ওয়েলিংটন চটকল। ফলে, সমস্যায় পড়লেন শ্রমিকেরা। এ ক্ষেত্রেও কারণ দেখানো হয়েছে কাঁচা পাটের সঙ্কটকে। রাজ্য জুড়েই চটশিল্পের আকাশে কালো মেঘ। কাঁচা পাটের আকাল নিয়ে কিছু দিন আগে ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পুর-ব্যর্থতায় সমর্থন হারাচ্ছে দল, অভিযোগ

    পুরসভার সার্বিক ব্যর্থতার কারণে বর্ধমান দক্ষিণ বিধানসভায় নাগরিকদের সমর্থন হারাতে চলেছে তৃণমূল, এই মর্মে ১৫ জনের সই-সম্বলিত চিঠি রেজিস্ট্রি করে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। চিঠির প্রতি ছত্রে বর্তমান পুরপ্রধান পরেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রশিক্ষণে মহিলাদের স্বনির্ভরতার পথ ডিএসপি-র

    দুঃস্থ মহিলাদের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে তাঁদের রোজগারের ব্যবস্থা করছেন দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ। দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পারুলিয়া, আরতি, আমরাই ইত্যাদি এলাকার দুঃস্থ মহিলারা ইতিমধ্যে স্বনির্ভরতার মুখ দেখতে শুরু করেছেন বলে ডিএসপি সূত্রে জানা গিয়েছে। ডিএসপি সূত্রে ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মাথা বদলেও পুর-পরিষেবা বেহালই, দাবি

    পুরপ্রধান বদলানো হয়েছে। তবে পরিষেবার হাল বদলায়নি। এমনই অভিযোগ কালনা শহরের বাসিন্দাদের একাংশের। তাঁদের দাবি, পুরসভা না নিয়েছে নতুন কোনও প্রকল্প, না হয়েছে বেহাল রাস্তার সংস্কার। কালনা শহরে ১৮টি ওয়ার্ডে বাসিন্দার সংখ্যা প্রায় ৬০ হাজার। মহকুমার একমাত্র শহরে কেনাকাটা, লেখাপড়া, ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পরিবেশ সচেতনতায় শিশুদের নাট্য প্রতিযোগিতা

    প্রকৃতি আমাদের মা, আর এই মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের— এমন বার্তা সামনে রেখে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে পরিবেশ বিষয়ক নাট্য প্রতিযোগিতা আয়োজন করল বর্ধমানের এক সাংস্কৃতিক সংগঠন। রবীন্দ্রভবনে অনুষ্ঠানটি হয়। উদ্বোধন করেন বর্ধমানের তথ্য ও সংস্কৃতিক আধিকারিক ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অঙ্ক পাল্টাতে ফরিদপুরে জোর বিজেপির

    দু’টি ব্লক নিয়ে গঠিত বিধানসভা কেন্দ্র। একটি ব্লকে পর পর দু’টি বিধানসভা ভোটে পিছিয়ে থেকেছে তৃণমূল। কিন্তু বৈতরণী পার করে দিয়েছে অন্য ব্লক। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে দুর্গাপুর-ফরিদপুর ব্লক তাই তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। আসন্ন বিধানসভা ভোটে তাই এই ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ভূমিহীন খেতমজুরদের সাহায্য, প্রশ্ন যাচাই নিয়ে

    কৃষকদের জন্য ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বার ভূমিহীন খেতমজুরদের জন্য আর্থিক সহায়তা চালু করা হল। রবি ও খরিফ মরসুমে দু’বারে দু’হাজার টাকা করে চার হাজার টাকা করে দেওয়ার কথা বিধানসভায় বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শূন্যপদ না-থাকা স্কুলে বদলি কী ভাবে? এসএসসির ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট, ভর্ৎসনা করে নির্দেশ শোনালেন বিচারপতি সিংহ

    স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ‘খামখেয়ালিপনা’য় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। তথ্য যাচাই না-করে চতুর্থ শ্রেণির এক কর্মীকে বদলির নির্দেশ দেওয়ায় এসএসসি-কে ভর্ৎসনা করলেন বিচারপতি অমৃতা সিংহ। ২০১৩ সালে এসএসসির ‘গ্রুপ ডি’ পদে চাকরি পান জনৈক পার্থসারথি দলুই। বীরভূমের বাসিন্দার কর্মস্থল ছিল ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘সিপিএম আমায় তিন তালাক দিয়েছে, যারা করেছে, তাদের রাতের ঘুম হারাম করে দেব!’ একান্ত সাক্ষাৎকারে প্রতীক-উর

    রাজ্য সিপিএমে তোলপাড় ফেলে দিয়েছেন প্রাক্তন ছাত্রনেতা প্রতীক-উর রহমান। ডায়মন্ড হারবারের তরুণ নেতা রাজ্য এবং জেলা কমিটি তো বটেই, দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে মঙ্গলবার চিঠি দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। তার পরে ৪৮ ঘণ্টা ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘আমার থেকে বড় গুন্ডা কেউ নেই’, পুলিশকে ফোনে হুমকি বিজেপি সাংসদ রাজু বিস্তার!

    পুলিশকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে। অভিযোগ, রাজু ফোনে বলেন, “আমার থেকে বড় গুন্ডা কেউ নেই।” এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এই ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বাড়ল ভূমিকম্পের ঝুঁকি

    তিন মাস আগে গত নভেম্বরে পূর্ব হিমালয়ে ভূমিকম্প-প্রবণতার চরিত্র বদলে গিয়েছে। তার পরে উত্তরবঙ্গ এবং সিকিমে পরপর কিছু ভূমিকম্পের জেরে আরও বড় কম্পনের আশঙ্কা বেড়েছে বলে জানাচ্ছেন ভূমিকম্প বিশেষজ্ঞেরা। তাঁদের দাবি, সাম্প্রতিক ভূকম্পগুলির কোনওটি মূল কম্পনের ‘আফটার শক’ নয়। ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পূর্ণিমা রাতে চা পাতা তুলতে যাওয়া যাবে টয় ট্রেনে চেপে! পর্যটকদের জন্য নয়া উপহার দার্জিলিং হিমালয়ান রেলের

    এ বার টয় ট্রেনে করে যাওয়া যাবে চা পাতা তুলতে, জঙ্গল ভ্রমণে, এমনকি, নাচ-গান-খাওয়াদাওয়া করতেও। একাধিক রোমাঞ্চ নিয়ে আসছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে ১৯২০ সালের এক রাজকন্যার ইতিহাস। দার্জিলিং সফরে এসেছিলেন কোচবিহারের এক রাজকন্যা। স্থানীয় উইন্ডমেয়ার হোটেলের ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রেল প্রকল্পে দেরি জমি অধিগ্রহণে, রাজনৈতিক তরজা শুরু

    কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পে জমি অধিগ্রহণের কাজে দেরি হচ্ছে বলে ক’দিন আগেই সংসদে অভিযোগ তুলেছিলেন রেলমন্ত্রী। এ বার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন ওই প্রকল্প নিয়ে চলা মামলার আইনজীবী কল্যাণকুমার চক্রবর্তী। বিষয়টি নিয়ে ভোটের আগে রাজনৈতিক চাপান-উতোর ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রঞ্জি থেকে বিদায় বাংলার, গোটা মরসুমের ভাল পারফরম্যান্সে চোনা ফেলে দিল দু’ঘণ্টার জঘন্য ব্যাটিং! প্রথম বার ফাইনালে জম্মু-কাশ্মীর

    গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে ইনিংসে জয়। এক্সপ্রেস গতিতে এগোচ্ছিল বাংলা। দেখে মনে হচ্ছিল, জম্মু-কাশ্মীর এই দলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তা-ও আবার কল্যাণীতে। বাংলার ঘরের মাঠে। কিন্তু দু’ঘণ্টার এক সেশনের খারাপ ব্যাটিং গোটা মরসুমের ভাল পারফরম্যান্সে ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘নিজের শেষ ছবি দেখে যেতে পারলেন না’, বিশ্বজিতের পরিচালনায় কাজ করে চিরবিদায় নিলেন কে?

    জোরদকমে দ্বিতীয় প্রস্তের শুটিংয়ের কাজ চলছে। নিজে দাঁড়িয়ে থেকে ক্যামেরায় চোখ রাখছেন ৮৯ বছরের তাজা ‘যুবক’ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। খবর, শেষ পর্যায়ের শুটিং চলছে। আগামী প্রজন্মের সঙ্গে ভারতীয় বিপ্লবীদের পরিচয় করানোর দায়িত্ব নিয়েছেন তিনি, তাঁর আগামী ছবি ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’-এর ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শিক্ষক কম, বাধাই উজিসির বরাদ্দে

    ইউজিসি-র নিয়ম মেনে শিক্ষক পদ তৈরি হয়নি কোনও বিভাগেই। তা নিয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারকে বিষয়টি জানানো হলেও কোনও লাভ হয়নি। উল্টে নতুন নিয়োগ না-হওয়ায় প্ৰত্যেক বিভাগে কমতে শুরু করছে শিক্ষক। ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দুই বাণিজ্য চুক্তিতে বাড়বে চায়ের বাজার

    বিজয়গোপাল চক্রবর্তী ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক ও চা পানকারী দেশ। দেশের চা শিল্প বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক কৃষিশিল্পই শুধু নয়, এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, ক্ষুদ্র চা চাষি, নারীশ্রমশক্তি এবং আঞ্চলিক পিছিয়ে পড়া জায়গার উন্নয়নের সঙ্গে গভীর ভাবে ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সীমান্তবর্তী সব বুথেই সভা সঙ্ঘের

    বাংলাদেশ সীমান্তবর্তী প্রতিটি বুথে অন্তত পঞ্চাশটি করে ছোট সভা করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। বুথের জনসংখ্যা কম বা বেশি অনুসারে সেই সভার সংখ্যার পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই সভা শুরু হয়ে গিয়েছে। সভা হচ্ছে পাঁচ থেকে পনেরো জনকে ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ভোটের আগে শহরে বাড়ছে অস্ত্রের আমদানি

    সামনেই ভোট, তার আগে শিলিগুড়িতে বাড়ছে আগ্নেয়াস্ত্রের আমদানি। গত কয়েক মাসে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। অধিকাংশ ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র বিহার ও অন্যান্য জায়গা থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছে বলে খবর। ভোটের আগে এই আগ্নেয়াস্ত্রের ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সিএএ-তে আবেদন, জামিন তরুণীর

    বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তরুণী রাজবংশী বধূ। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় আবেদন করে ছ’মাস বাদে, মঙ্গলবার সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন তিনি। ওই বধূ, জবারানি সরকার জানান, ২০১৩ সালে ছ’বছর বয়সে তাঁর বাবা বাংলাদেশ থেকে তাঁকে ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ বিহারে, ক্ষোভ প্রকাশ মমতার

    বিহারে খোলা জায়গায় আর মাংস বিক্রি করা চলবে না। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, বিহারে যত্রতত্র প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ হতে চলেছে। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত দোকানদারেরাই মাংস বিক্রি করতে পারবেন। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারের এই ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পরিবর্তনের লক্ষ্যে পাঁচ হাজার কিমি যাত্রা বিজেপির

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে ১ মার্চ থেকে রাজ্য জুড়ে ন’টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চলেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মঙ্গলবার জানিয়েছেন, এই যাত্রা ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ব্রিগেড ময়দানে শেষ ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অনেক কিছু ‘ফাঁস’ করব, কমিশনকে হুঁশিয়ারি মমতার

    সম্প্রতি হওয়া বাংলাদেশ ভোটের উদাহরণ টেনে এ বার জাতীয় নির্বাচন কমিশনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! কমিশনের ‘অত্যাচারের’ কথা আন্তর্জাতিক স্তরে তোলা এবং ‘তথ্য ফাঁস’ করার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা! পক্ষান্তরে, বিরোধীদের কটাক্ষ, বারবার নানা জিনিস ‘ফাঁস’ করার হুমকিই কেন ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পুলিশের ব্যানার বিকৃত করে ধৃত, প্রশ্ন ধারায়

    সচেতনতার বার্তা দেওয়া পুলিশের ব্যানারের স্লোগান বিকৃত করে সমাজমাধ্যমে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন হুগলির চুঁচুড়ার বছর ৬২-র এক বৃদ্ধ। পূর্ব মেদিনীপুর পুলিশের সাইবার ক্রাইম শাখার হাতে গত শুক্রবার রাতে ধরা পড়া অমিতকুমার নন্দী নামে ওই বৃদ্ধ জেল হেফাজতে রয়েছেন। ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    উত্তরবঙ্গ মেডিক্যাল: কর্মহীন প্রায় একশো বিশেষজ্ঞ চিকিৎসক

    রাজ্যে চিকিৎসক-সঙ্কটের কথা বলা হলেও, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৭ জন ‘পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি’ (পিজিটি) পড়া শেষ করে কাজের অপেক্ষায় রয়েছেন। তাঁদের ‘কাউন্সেলিং’ হয়নি। স্বাস্থ্য দফতর সরকারি হাসপাতালে নিয়োগও করেনি। কোর্স শেষ হওয়ায় তাঁদের এখন ‘ডিউটি’ দেওয়া যাচ্ছে না। ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ট্র্যাফিক ব্যবস্থার উন্নতিতে বিশেষ নজর ২৬টি মোড়ে

    যানজট কমিয়ে পথ নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নত ট্র্যাফিক ব্যবস্থার লক্ষ্যে শহরের ২৬টি জায়গা বেছে নিল লালবাজার। সূত্রেরখবর, সংশ্লিষ্ট জায়গাগুলির বেশির ভাগই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণমোড় অথবা সদাব্যস্ত রাস্তা। যেখানে দিনের বেশির ভাগ সময়ে গাড়ির গতি থাকে শ্লথ। পাশাপাশি, রাস্তা ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘স্মার্ট লাইটিং’য়ের জন্য পুরসভার সঙ্গে চুক্তি টিসিএসের, ধাপে ধাপে বদলাবে শহরের আলোকসজ্জা

    কলকাতা শহরের আলোকব্যবস্থার আধুনিকীকরণে বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর সঙ্গে ‘স্মার্ট লাইটিং’ বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, চুক্তি অনুযায়ী, শহরের বিভিন্ন বরোতে সাশ্রয়ী এলইডি স্ট্রিটলাইট বসানো হবে এবং চালু ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নিউ টাউনের আবাসনে চিকিৎসকদের শিবির, সংগ্রহ করা হল জলের নমুনা

    কয়েক সপ্তাহ ধরে আবাসনের একটি ব্লকে একের পর একবাসিন্দা অসুস্থ হচ্ছিলেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কাজ হয়নি বলেঅভিযোগ। অথচ সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশ হতেই নড়াচড়া শুরু হল প্রশাসনের। সোমবার রাতেই পরিদর্শন হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে আবাসনে পানীয়জলের ট্যাঙ্কার পৌঁছল। ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আইএসআই বিল নিয়ে প্রতিবাদের সুর সমাবর্তন-মঞ্চেও

    বুকে আঁটা ব‍্যাজের গায়ে ২০২৫-এর আইএসআই বিল বর্জন করার ডাক। কেন্দ্রীয় সরকারি নিয়ন্ত্রণ এবং বেসরকারিকরণ রুখে দেওয়ারও আহ্বান সেখানে। সেই ব‍্যাজ পরেই সমাবর্তনের মঞ্চে পিএইচ ডি ডিগ্রি নিতে উঠছিলেন শিক্ষার্থীরা। যা দেখে নিষেধ করলেন কয়েক জন শিক্ষক, শিক্ষাকর্মী। মঙ্গলবার ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পিজি-কে গবেষণায় স্বীকৃতি, বাড়তি সুযোগ

    ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা এসএসকেএম হাসপাতালের বহুমুখী গবেষণা ইউনিটকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র। এর ফলে দেশে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন গবেষণায় বাড়তি সুযোগ মিলবে রাজ্যের এই চিকিৎসা প্রতিষ্ঠানের। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দেশের বিভিন্ন ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আরজি করে দুর্নীতি: আখতারের বিরুদ্ধে চার্জগঠন শুরু হবে এ মাসেই! সিবিআই ফরেনসিক রিপোর্টেরও অপেক্ষায়

    আর্থিক দুর্নীতি মামলায় আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু হবে চলতি মাসেই। আগেই তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই চার্জশিটে থাকা আখতার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধেও একই দিনে চার্জগঠন ...

    ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কমিশনের নির্দেশ আসেনি, নিলম্বিত যুগ্ম বিডিও অফিসে

    এসআইআরের শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। চলছে নথি যাচাই। সঙ্গে চলছে ভোটারের নাম সংযোজন ও বিয়োজনের কাজ। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ায় ক্ষমতায় অপব্যবহার করে অসদাচারণের অভিযোগে ডেবরার যুগ্ম বিডিওকে নিলম্বিত করেছে নির্বাচন কমিশন। যদিও এখনও সেই নির্দেশ হাতে আসেনি বলে ...

    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাস্তার স্পিড ব্রেকারেই বিপদের হাতছানি!

    গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা এড়াতে রাস্তায় তৈরি করা হয় ‘স্পিড ব্রেকার’ বা বাম্পার বা হাম্প। দুর্ঘটনা এড়ানোর এই মাধ্যমই শিল্পশহর এবং রাজ্য সড়কের বিভিন্ন এলাকায় দুর্ঘটনার কারণ! অভিযোগ, কোথাও অবৈজ্ঞানিক ভাবে বানানো হয়েছে বাম্পার। আবার কোথাও বাম্পারে ...

    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দলের কর্মাধ্যক্ষের সমালোচনার মুখে তৃণমূলের জেলা পরিষদ

    বিরোধীদল থেকে শুরু করে শাসকদলের সদস্য তো বটেই, কর্মাধ্যক্ষের সমালোচনার মুখে পড়ল তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ। সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদের চূড়ান্ত বাজেট ও সাধারণ সভা ছিল। সেখানে বাজেটের পরে সাধারণ সভাতে জেলা পরিষদের শাসক ও বিরোধীদলের কয়েক জন ...

    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দুই স্কুলছুটকে শিক্ষার আলোয় আনলেন সঞ্জীব

    দারিদ্র্যের ঘেরাটোপে আটকে থাকা বহু শিশুর জীবনে পড়াশোনা যেখানে কেবল স্বপ্ন, সেখানেই ব্যতিক্রমী উদাহরণ তৈরি করছে হাবড়ার টুনিঘাটা এলাকার একটি ছোট উদ্যোগ— ‘এক টাকার পাঠশালা’। এই পাঠশালাই নতুন দিশা দেখিয়েছে স্কুলছুট কিশোরী টাপুর বিশ্বাস ও কিশোর শিবা সর্দারের মতো ...

    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ফের অভিযান, নষ্ট আট বিঘার পোস্ত চাষ

    অবৈধ পোস্ত চাষ রুখতে ফের অভিযান চলল। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বলরামপুর ব্লকের পাহাড়তলি ভাঙিডি, বাঘনা ও বাঁধডি-সহ একাধিক এলাকায় যৌথ ভাবে অভিযান চালান পুলিশ-সহ আবগারি, বন ও ভূমি দফতরের আধিকারিকেরা। প্রায় আট-দশ বিঘা জমির পোস্ত চাষ নষ্ট ...

    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পড়াশোনা থেকে চাকরির প্রস্তুতি, সহায় কুখুটিয়ার গ্রন্থাগার

    বরাবরই তিনি চেয়েছেন এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বই যেন কোনও ভাবেই বাধা না হয়ে দাঁড়ায়। সেই লক্ষ্যেই দুবরাজপুরের কুখুটিয়া গ্রামে তৈরি করেছেন পাঠাগার। প্রতি বৃহস্পতি ও শনিবার বিকেলে সেখানে ভিড় জমে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে আগ্রহীদের। ওই গ্রন্থাগারে ...

    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পুরপ্রধান বদলেও নেই সময়ে মজুরি

    দু’মাস আগে পুরপ্রধান পরিবর্তন হয়েছে। কিন্তু হুগলি-চুঁচুড়া পুরসভায় অস্থায়ী শ্রমিক-কর্মীদের মজুরি নিয়ে টালবাহানায় ইতি পড়েনি। চলতি মাসের অর্ধেক হয়ে গেলেও তাঁরা কেউ মজুরি পাননি। গত মাসেও নিরাপত্তাকর্মীরা (গার্ড) মজুরি পেয়েছিলেন একবারে শেষ লগ্নে (২৮ জানুয়ারি)। সমস্যা কবে মিটবে, তা ...

    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিশ্বমঞ্চে এক নম্বরে ‘ফসিল্‌স ৭’! বাংলা গানের উন্নতি না কি ভক্তদের উত্তেজনার ফল? কী বলছেন অন্য শিল্পীরা?

    মুক্তি পেয়েছে ‘ফসিল্‌স’ ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফসিল্‌স ৭’। মুক্তির দু’দিনের মধ্যে বাংলা ব্যান্ডের মুকুটে নতুন পালক। বিশ্বব্যাপী মিউজ়িক প্ল্যাটফর্ম ‘আইটিউন্‌স’-এ এক নম্বরে জায়গা করে নিল অ্যালবামটি। শুধু বাংলা গানের মধ্যেই নয়, বিশ্বের সমস্ত ঘরানা ও শিল্পীদের মধ্যে টানা অনেকক্ষণ ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    যুব সাথী প্রকল্পে নাম লেখাচ্ছেন বিরোধী নেতারাও

    ভোটের মুখে তৃণমূল সরকারের চালু করা ‘যুব সাথী’ প্রকল্প নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। অথচ ওই প্রকল্পের সুবিধা পেতে রবিবার প্রথম দিনের সরকারি শিবিরেই বিজেপি ও বাম নেতা-কর্মীদের লাইনে দেখা গেল। অন্য দিকে, শিবিরের কাছে ‘সহায়তা কেন্দ্র’ খুলে তৃণমূল ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তথ্যচিত্রে কোড়া ভাষা, প্রদর্শন বিশ্বভারতীতে

    প্রায় বছর খানেক আগে শান্তিনিকেতনের কোপাই নদী ঘেঁষা কমলাকান্তপুর আদিবাসী পল্লিতে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ‘গোট ফিস স্নেক স্প্যারো’ তৈরি হয়েছিল। দেশ বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে ছবিটি। কোড়া ভাষা ও সংস্কৃতি বাচাঁতে তৈরি ২৯ মিনিটের ওই তথ্যচিত্র ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    হয়রানির অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি, অস্বীকার বিশ্বভারতীর

    নানা ভাবে তাঁদের হয়রান করা হচ্ছে। এ অভিযোগ করে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম , রেক্টর সি ভি আনন্দ বোস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) ই-মেল অভিযোগ জানালেন বিশ্বভারতীর মাল্টি ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুর্গন্ধের নালিশ

    বেশ কয়েক বছর ধরে বিভিন্ন পুরসভার অপচনশীল আবর্জনা ফেলা হয় বৈদ্যবাটী শহরে দিল্লি রোডের ধারে আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। ইদানীং সেখান থেকে দুর্গন্ধ ছড়ানোয় ক্ষুব্ধ আশপাশের বাসিন্দারা। বৈদ্যবাটীর একাধিক ওয়ার্ড এবং পিয়ারাপুর পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বাসিন্দাদের ক্ষোভ, ওই প্রকল্পের ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শহর আধুনিক হবে, বরাদ্দ কই

    জেলার সদর শহর বর্ধমান। ১৬০ বছরের পুরনো ‘রাজার শহর’ আড়ে-বহরে বেড়ছে। শহরের দু’প্রান্তে দু’টি উপনগরী গড়ে উঠেছে। স্বপ্ন রয়েছে, পুরশহরকে পুর নিগমে উন্নীত করার। কিন্তু রাস্তা, আলো, নিকাশি ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবায় ঘাটতি রয়েছে বলে মনে করেন ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তৃণমূলে স্বস্তি লাইন দেখে, তোপ বিরোধীর

    স্বনির্ভর প্রকল্পের বিশেষ শিবিরে লম্বা লাইন ছিল প্রথম দিনই। বেলা যত বেড়েছে, ভিড়ও বেড়েছে। তবে সব থেকে বেশি আগ্রহ ছিল যুবসাথী প্রকল্প নিয়ে। ভোটের আগেই এই প্রকল্পের সুবিধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার তরুণ, যুবকদের লাইনে দাঁড়াতে দেখে হাসি ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ভিড় কমায় ব্যবসায়ীরা দুষছেন এসআইআর-কে

    শীতকালীন পর্যটনের মরসুম বলতে মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। জেলার অন্য জায়গার মতো মাইথনেও পর্যটকদের ভিড় থাকে। এখানে পিকনিক করার পাশাপাশি রয়েছে নৌকা বিহারের সুযোগ। কিন্তু এ বার এই জলাধারের পিকনিক স্পটগুলিতে পর্যটকের ভিড় অন্য বছরের তুলনায় অনেকটাই কম হওয়ায় ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    চিকিৎসক, নার্স কম একাধিক হাসপাতালে

    কোথাও যথাসময়ে বহির্বিভাগে চিকিৎসক বসেন না। কোথাও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাব। সব মিলিয়ে আলিপুরদুয়ার জেলার গ্রামীণ হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ক্রমে খারাপ হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি গুরুত্ব গিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। সূত্রের খবর, আলিপুরদুয়ার-২, কুমারগ্রাম, ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ক্রীড়া সংগঠনের সঙ্গে বৈঠক মেয়রের

    শহরের বিভিন্ন ক্রীড়া সংগঠনকে নিয়ে আলোচনায় বসলেন মেয়র গৌতম দেব। শনিবার শিলিগুড়ির রামকিঙ্কর হলে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শহরে ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা নিয়ে এ দিন আলোচনা হয়। ফুটবল, ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রেশনে চাল কমিয়ে আটার বরাদ্দ বাড়ানোয় বিপাকে গ্রাহকেরা

    ভোটের আগে রেশনে চালের বরাদ্দ কমিয়ে আটার বরাদ্দ বাড়ানোয় বিপাকে গ্রাহকেরা। রেশন দোকান থেকে এত দিন গ্রাহকদের আটার চেয়ে দ্বিগুনের বেশি পরিমাণে চাল দেওয়া হত। চলতি মাস থেকে তার উল্টো বরাদ্দের ঘটনায় বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদে সরব হয়েছে। যা ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    উত্তরবঙ্গের উচ্চশিক্ষার ছবি বদলে দেওয়ার দৃঢ় পদক্ষেপ

    আশুতোষ বিশ্বাস আলিপুরদুয়ার জেলার উচ্চশিক্ষার ইতিহাসে অনেক সংগ্রাম, স্বপ্ন, সফলতা আর বিফলতার কথা রয়েছে। স্বাধীনতার দশ বছর পরে ১৯৫৭ সালে আলিপুরদুয়ার কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অভাব পূরণের জন্য রাজ্য ও কেন্দ্রের সহযোগিতায় সেটি একটি সরকারি স্পনসর্ড কলেজ হিসেবে ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    স্বনির্ভর বাংলা শিবির, ভিড় যুব সাথীতেই

    শুরু হল রাজ্য সরকারের ‘স্বনির্ভর বাংলা’ শিবির। রবিবারের ছুটির দিনে এই শিবির শুরু হলেও জেলা জুড়ে প্রথম দিনে ‘যুব সাথী’ প্রকল্পের সুবিধা নিতে ভিড় করেছেন বেকার যুবক-যুবতীরা। তবে ব্যতিক্রমী ভাবে কম আবেদন জমা পড়েছে শিল্পশহর হলদিয়া লাগোয়া কয়েকটি ব্লকে। মাধ্যমিক ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজ্য নেতৃত্বকে না জানিয়েই ইউনিট! তাপসীর ঘোষণায় ধন্দ

    ভরসন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে শিল্পশহর হলদিয়ার বিভিন্ন কারখানা এবং বন্দরের জন্য তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র ইউনিট কমিটি ঘোষণা করেছেন স্থানীয় বিধায়ক। মোট ৪৮টি ইউনিট কমিটি ঘোষণা করা হলেও আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, রাজ্য নেতৃত্বকে না জানিয়েই নতুন ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    গ্রামে বাঘ ঢোকা ঠেকাতে প্রযুক্তি হাতিয়ার

    সুন্দরবনে জঙ্গল লাগোয়া গ্রামে বাঘ ঢুকে পড়ার কথা আকছারই শোনা যায়। তা নিয়ে তৈরি হয় পশু-মানুষের সংঘাতও। এই পরিস্থিতি সামলাতে এ বার প্রযুক্তিকে হাতিয়ার করে নতুন পথের সন্ধান করছে বন দফতর। রাজ্য বন দফতর ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া-র ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    লোকাল ট্রেনে এক দিনের অভিযানে জরিমানা প্রায় ৫ লক্ষ টাকা

    বহু যাত্রী লোকাল ট্রেনে টিকিট কাটেন না, এ কথা কারও অজানা না। বিনা টিকিটে শিয়ালদহ ডিভিশনের সব শাখায় ১১ ফেব্রুয়ারি অভিযান চালায় রেল। এক দিনে ২,১৮২ জন যাত্রী ধরা পড়েছেন। জরিমানা বাবদ রেলের আয় হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    উত্তর থেকে দক্ষিণ, খোঁড়া রাস্তার জেরে দুর্বিষহ যাত্রা

    ৫০ ফুট চওড়া রাস্তা কমে দাঁড়িয়েছে ২০ ফুটে। সেই পথেই উভয় দিকে যান চলাচল করানো হচ্ছে। অবস্থা এমন যে, গার্তের গা-ঘেঁষে বাসের চাকা যাচ্ছে। বাসকে পাশ কাটাতে গিয়ে অটোর চাকা পড়ছে সেই গর্তেই। কখনও আবার এমনই গর্তে চাকা পড়ায় ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দেব-দেবীর সাজে পথে ছিনতাই! গ্রেফতার চার

    অবিকল দেব-দেবীর সাজ! নকল হাত-সহ দেব-দেবীর সাজে কখনও রাস্তার মোড়ে, আবার কখনও শহরের ব্যস্ত সিগন্যালে দাঁড়িয়ে থাকতে দেখা যেত তাদের। আপাতদৃষ্টিতে বহুরূপী বলে মনে হলেও আদতে সেই ছদ্মবেশের আড়ালেই চলত অপরাধের ছক কষা। সাধারণ মানুষকে দাঁড় করিয়ে কথা বলার ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    চিকিৎসক নেই, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে ওষুধ দিচ্ছেন গ্রুপ-ডি কর্মী

    নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত চিকিৎসক ও ফার্মাসিস্টের অভাবে ভাঙড় ও সংলগ্ন এলাকার একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। কোথাও রোগী দেখছেন গ্রুপ-ডি কর্মী, কোথাও তিন জন চিকিৎসক থাকার কথা হলেও রয়েছেন মাত্র এক জন! ব্লক হাসপাতালগুলিতেও চিকিৎসকের ঘাটতি ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কয়লার টাকা সরাতে হাওয়ালা, দাবি ইডির

    বেআইনি কয়লা পাচারেরকয়েক হাজার কোটি কালো টাকা আটঘাট বেঁধে নিয়মিত নির্দিষ্ট হাওয়ালা সিন্ডিকেটের মাধ্যমে ভিন্ রাজ্যের বিভিন্ন সংস্থা ও বিদেশে পাচার করার ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি ইডির। ২০২৫ সালের কয়লা পাচারের মামলার তদন্তে ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে ঢোকা কয়লার ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নবম ও দশমের তথ্য যাচাইয়ে দিশা নেই এখনও

    নবম, দশমের তথ্য যাচাই শুরু হওয়ার কথা ছিল ২৬ ডিসেম্বর থেকে। তার পরে প্রায় দু’মাস কেটে গেলেও তা শুরুই হয়নি। কবে শুরু হবে, তাও এখনও স্কুল সার্ভিস কমিশন জানায়নি। ফলে তথ্য যাচাই পর্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন নবম, দশমের চাকরিপ্রার্থীরা। ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আরও দশ দিন বন্ধ অভয়ারণ্য

    পর্যটকদের জন্য আপাতত বন্ধই থাকছে জেলার অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হরিণ স্থানান্তর প্রক্রিয়ার স্বার্থে ১৬ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দশ দিন অভয়ারণ্যে পর্যটকের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এর আগে ১৫ ফেব্রুয়ারি পর্যন্তও বন্ধ রাখাহয়েছিল ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রতিবন্ধী ভাতা বাড়ানোর দাবি

    শমসেরগঞ্জে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সরব হলেন হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির শতাধিক সদস্য। সম্প্রতি শমসেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে বিক্ষোভ দেখান তাঁরা। পরে স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। ওই সংগঠনের অভিযোগ, বর্তমানে প্রতিবন্ধীরা মাসে এক হাজার টাকা ভাতা পান। তাতে ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শুনানি শেষে পরিযায়ীদের নাম বাদ পড়ার আশঙ্কা

    এসআইআর-এর শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র নতুন করে আবেদন, স্থানান্তরিত ও অভিযোগ সম্পর্কিত আবেদনের শুনানি চলছে। এখন প্রয়োজন অনুযায়ী বেছে-বেছে শুনানিতে ডাকা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে, বেশ কয়েক ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শুনানি শেষ, বহু বাদের আশঙ্কা শাসক দলের

    আনুষ্ঠানিক ভাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানি-পর্ব শেষ হয়ে গিয়েছে। আগামী সাত দিন চলবে নথি যাচাইয়ের কাজ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আশঙ্কা, সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত শুনানির সুযোগ বা জমা পড়া নথি পর্যাপ্ত কি না, সে ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আসন-জট খুলতে বৈঠক-পর্ব বামে

    বিধানসভা নির্বাচনের জন্য আসন ভাগের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা আগামী বুধবার বামফ্রন্টের বৈঠকে। তবে তার আগে এখনও থেকে গেল আসনের জট। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে শনিবার সিপিএমের দ্বিপাক্ষিক বৈঠকে কিছু জট খুলেছে, কিছু আসন নিয়ে টানাপড়েন বহাল। ফের ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পরিচ্ছন্নতায় আয় বৃদ্ধি পূর্ব রেলের

    চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে পূর্ব রেলের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে যাত্রী পরিবহণ খাতে আয় বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় আয় বৃদ্ধি ১৮.৬৫ শতাংশ। এই বৃদ্ধির অন্যতম কারণ পরিচ্ছন্নতা। বিভিন্ন স্টেশন পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে রেলের পক্ষ থেকে ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ছবিতে বাম-আক্রমণ নয়, ‘উপদেশ’ শমীকের

    আসন্ন বিধানসভা ভোটের আগে দলের প্রচার ভাষ্য শক্তিশালী করতে বিজ্ঞাপনী ছবি বানাচ্ছে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, সেই ছবিতে ‘অহেতুক’ বামেদের আক্রমণ না-করার বিষয়ে বার্তা দিয়েছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাম ভোট টেনে আনতে বাম সমর্থকদের উদ্দেশে ...

    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিহার থেকে লরি-লরি বাইক ঢুকছে রাজ্যে! ব্যবহার করবেন বিজেপির নেতাকর্মীরা, তুঙ্গে রাজনৈতিক তরজা

    পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিহার থেকে ‘প্রচুর’ বাইক নিয়ে আসছে বিজেপি। রবিবার এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা মালদহে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বিহারের নম্বরপ্লেট দেওয়া বাইক ঢোকানোর নেপথ্যে পদ্মশিবিরের ষড়যন্ত্র রয়েছে। অভিযোগ উড়িয়ে বিজেপি বলছে, ভোটের আগে ‘কার্যকর্তা’দের ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘চাকরির ফর্ম কিনব’! বেকার ভাতার লাইনে পিএইচডি-ধারী, সন্তান কোলে মা থেকে মাধ্যমিক পাশ দিনমজুর

    ‘যুব সাথী’ প্রকল্প চালু হতেই পরিষেবা পেতে জেলায় জেলায় ভিড় জমালেন বেকার যুবক-যুবতীরা। লাইনে ছিলেন মাধ্যমিক পাশ করা শ্রমিক থেকে পিএইচডি করে চাকরির খোঁজে থাকা যুবক। কোথাও আবার ভাতার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গন্ডগোলও হল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ভরল গ্যালারি, অবাক করল ইডেন, বিশ্বকাপে স্কটল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দেখলেন ৩৪ হাজার দর্শক! তিন কারণে সম্ভব হল এই অসম্ভব

    অবাক করল ইডেন। শনিবার ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ মাঠে বসে দেখলেন ৩৪ হাজার দর্শক। ভারতের ম্যাচ তো নয়ই, দু’টি দলের একটি ইংল্যান্ড হলেও অন্য দলটি স্কটল্যান্ড। ফলে ৬৭ হাজারের ইডেনে এই দর্শকসংখ্যা তাক লাগানোর মতোই। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজ্যের মত নিয়েই গঙ্গা চুক্তির দৌত্য

    বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই মোদী সরকার তাদের প্রাথমিক কর্মসূচির তালিকায় রাখতে চলেছে গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরুর বিষয়টি। এ বিষয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতামত নিয়েই মোদী সরকার গঙ্গার জলবণ্টন চুক্তির পুনর্নবীকরণ নিয়ে বাংলাদেশের ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নতুন সরকারের শপথে মোদীকে আমন্ত্রণ! ডাক মোট ১৩ দেশের প্রধানকে, বিএনপি-র সঙ্গে কথা বলে তালিকা গড়লেন ইউনূস

    বাংলাদেশে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন চিন, পাকিস্তান-সহ মোট ১৩টি দেশের প্রধান। তবে ভারত থেকে মঙ্গলবার মোদী ঢাকায় যেতে পারবেন কি না, ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    হাওড়া-মুম্বই লাইনে ভিড় কমবে, ট্রেন পরিষ্কারেরও আশ্বাস

    হাওড়া-মুম্বই লাইনের ভিড় কমাতে উদ্যোগী হল রেল মন্ত্রক। গত কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহারাষ্ট্রের কাসারা ও মানমাডের মধ্যে তৃতীয় ও চতুর্থ লাইনের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে অতি ব্যস্ত ওই লাইনের ভিড় যেমন কমবে, তেমনই বাঁচবে সময়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নিউ টাউনে ফের দুর্ঘটনা, দুই মহিলা-সহ আহত ৩

    সচেতনতার প্রচার, নিয়ম ভঙ্গে মামলা রুজুর মতো পদক্ষেপ সত্ত্বেও নিউ টাউনে দুর্ঘটনা অব্যাহত। শনিবার ভোরে ইকো পার্ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথ-বিভাজিকায় ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। ওই ঘটনায় দুই মহিলা-সহ তিন জন আহত হয়েছেন। উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাস্তায় অসুস্থ বৃদ্ধকে দেখলেন না চিকিৎসক, হাসপাতালের পথেই মৃত্যু

    এক বৃদ্ধ রাস্তায় অসুস্থ হয়ে পড়েছেন শুনেও তাঁকে দেখতে না যাওয়ার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। চেম্বার ছেড়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে ওই চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় পাটুলির এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৭৩ ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তোলা চেয়ে ‘মার’, অভিযুক্ত শ্রমিক নেতা

    দাবি মতো কাজ না করায় তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। বরাহনগরের বাসিন্দা ওই যুবকের অভিযোগ তৃণমূলের এক শ্রমিক নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিয়ো (যার সত্যতা আনন্দবাজার যাচাই করেনি) সমাজমাধ্যমে পোস্ট করে শাসকদলের ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রথ-যাত্রা, মোদীকে নিয়ে ব্রিগেডের পরিকল্পনা বিজেপির

    সব ঠিক থাকলে ভোটমুখী পশ্চিমবঙ্গে ১৫ মার্চ ব্রিগেড ময়দানে সমাবেশ করতে পারে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, সেখানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই রাজ্যের নানা প্রান্তে ১০টি রথ-যাত্রার মাধ্যমে ‘পরিবর্তনে’র বার্তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে দলের। সূত্রের খবর, ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    টিকিটের কালোবাজারি ঠেকাতে তৎপরতা রেলে

    অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে ‘সন্দেহজনক’ অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রেল। শুক্রবার রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ২০২৫ সালে প্রায় ৩ কোটি ৩ লক্ষ সন্দেহজনক অ্যাকাউন্ট মুছে দিয়েছে রেল। এ ছাড়াও, ‘বট’ প্রযুক্তি ব্যবহার ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘যুব সাথী’র ভাতা কার হাতে, ভরসা স্ব-ঘোষণা

    বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি ‘যুব সাথী’ প্রকল্প চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তরুণ প্রজন্মের মধ্যে কর্মহীনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ১ এপ্রিল থেকেই মাসিক ১৫০০ টাকা ভাতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হচ্ছে বিধানসভা কেন্দ্রভিত্তিক শিবির। কিন্তু যাঁরা ওই ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দু’দেশের সম্পর্ক উন্নতির আশায় ইউনূসের শ্যালক

    অশান্ত সময় কাটিয়ে সদ্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে বাংলাদেশে। বিএনপি সেখানে ভোটে জেতার পরে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হবে বলে আশা রেখেছে ভারত। একই আশা রাখছেন বর্ধমানের লস্করদিঘির বাসিন্দা আসফাক হোসেনও। তিনি সম্পর্কে মুহাম্মদ ইউনূসের শ্যালক, যাঁর নেতৃত্বে ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জল নিয়ে মারামারিতে জড়াল বিজেপি-তৃণমূল

    পানীয় জল পাওয়া নিয়েই তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হল ধঞ্চেবেরিয়া। শুক্রবার ঘটনাটি ঘটে সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া পঞ্চায়েতের ওই এলাকায়। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের উপপ্রধানকে মারধর ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জ্ঞানেশকে ফের তোপ মুখ্যমন্ত্রীর

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আবহে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর আচরণ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেসের পোস্ট করা একটি ভিডিয়োয় মমতা বলেছেন, “প্রোটোকল অনুযায়ী, উনি আমাদের ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    টেটহীন শিক্ষকদের অনিশ্চয়তা বহাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক

    রাজ্যের টেট পাশ না করা শিক্ষকদের শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে টেট দিতেই হবে, না কি কেন্দ্র কোনও আইন তৈরি করে তাঁদের টেট পাশ করা থেকে ছাড় দেবে— তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ...

    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
  • আনন্দবাজার | 3401-3500

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy