BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 27 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • পছন্দের চেয়ার না মেলায় ‘গোঁসা’ রাহুল-খাড়গের! এবারও এলেন না লালকেল্লায়

    গতবারও আসেননি। এবারও লালকেল্লায় অনুপস্থিত কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন তাঁরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মতো ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান এড়িয়ে গেলেন?এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর

    ‘ভারত কেশরী’ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ এতদিন যেন কিছুটা ‘ব্রাত্য’ই ছিল। ক্ষমতার পালাবদলের পর অবশ্য বদলেছে পরিস্থিতি। মহাসমারোহে পালিত হচ্ছে তাঁর জন্মবার্ষিকী। ৮০ তম স্বাধীনতা দিবসে রেড রোডের বিশেষ অনুষ্ঠান মঞ্চ থেকেও শ্যামাপ্রসাদ স্মরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ২০৪৭ সালে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান

    বদলের বাংলায় রেড রোডে ইতিহাস। স্বাধীনতা দিবসে রেড রোডে বাজল বন্দে মাতরম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজির মূর্তিতে মাল্যদানের পর পতাকা উত্তোলন করেন। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএসকে ‘মুখ্যমন্ত্রীর পদক’ প্রদান করেন। তার আগে রাজ্যবাসীর উদ্দেশে ভিডিওবার্তায় সকলকে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!

    কাজ করতে হবে, ফাঁকিবাজি করলে কড়া পদক্ষেপ। এমনই হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। দপ্তরে কাজ না করে রাজনীতি করলে আমলাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুরুলিয়ায় গিয়ে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। জেলার উন্নয়নে কাজের গতি বাড়ানোর বার্তা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন

    স্বাধীন ভারতের আজ আরও একটি দিন সংযুক্ত হয়েছে। অথচ, সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের এক অগ্নিকন্যার জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। তবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার

    স্বাধীনতা দিবসের আগেই সুখবর পুরুলিয়ার পর্যটনে। কয়েক বছর ধরেই ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা জঙ্গলমহল পুরুলিয়া শৈল শহর দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে। চলতি আর্থিক বছরে পর্যটকদের যা গ্রাফ তাতে প্রশাসনিক তথ্য অনুযায়ী এই জেলা মিলিয়ন ছুঁয়ে যাবে। তাই বনমহল পুরুলিয়ার পর্যটনের ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ফাইভ’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর

    একসময় বিশ্বমঞ্চে ভারতের অর্থনীতি ছিল ‘ভঙ্গুর পাঁচ’-এর তালিকায়। আজ সেই ভারতই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেয়েছে। শনিবার স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে দেশের অর্থনীতির বদলের এই ছবিই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ফ্র্যাজাইল ফাইভ’-এর প্রসঙ্গ টেনে তিনি নিশানা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের

    ৮০তম স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীর নজর ছিল লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের দিকে। দীর্ঘ বক্তৃতায় তিনি ধরলেন ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্পের কথা। এছাড়াও জেন জি-র পাশে থাকার বার্তাও দিলেন তিনি। তুলে ধরলেন আগামীর কর্মসূচি। আর সেই সঙ্গেই তাঁর ভাষণে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি

    শনিবার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বারবার শোনা গিয়েছে ‘বিকশিত ভারত’-এর কথা। আর সেই নতুন ভারত গড়ার মূল ভিত্তিই যে যুবসমাজ, সেকথাও জানিয়ে দিলেন তিনি। ঘোষণা করলেন, ১ কোটি যুবক-যুবতীকে আগামী এক বছরের মধ্যে এআইয়ের ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?

    কারও স্মার্টফোন নেই। কারও নেই অ্যাপ ডাউনলোড করে তার ফর্ম পূরণের মতো মগজ। আবার যাঁরা অ্যাপে গ্যাস বুকিং করেন তাঁদের অনেকেই প্রক্রিয়ার সঙ্গে সড়গড় নন, আবার কিছু ক্ষেত্রে অ্যাপ কাজ করছে না। এই অবস্থায় রবিবারের মধ্যে এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা, দেশে চলছে ছায়াযুদ্ধ! স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি

    ‘নকশালরা আর শ্বাস নেওয়ার সুযোগ পাবে না।’ লালকেল্লায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের উদ্দেশে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সন্ত্রাসের কালো অধ্যায় শেষ করে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সরকারের মুষ্ঠিবদ্ধ লড়াই সফলতার পথে। তবে বন্দুকে নকশালদের খতম করা গেলেও, মগজে নকশালরা এখনও ঘাপটি ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির

    শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় ভাষণ দেওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় উঠে এল সাত দফা সংবলিত এক সংস্কার কর্মসূচির কথা। যাকে তিনি ‘শক্তির সপ্তধারা’ বলে উল্লেখ করেছেন। জানিয়েছেন, এই কর্মপরিকল্পনা ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। কী ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির

    ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় তিনি জানালেন, ‘‘আজকের ভারত নতুন স্বপ্ন দেখছে। বড় স্বপ্ন দেখার সময় এসেছে। গত ১২ বছরে দেশের কোটি কোটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী

    বদলের বাংলায় এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় এবছরই পুলিশের সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী। ১৫০০ পুলিশকর্মীর সঙ্গে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রেড রোডে। থাকছে ১২টি ওয়াচ টাওয়ার। তৈরি হচ্ছে ১১টি বাঙ্কার। কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ও কম্যান্ডোর ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে

    ফের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে উত্তেজনা। কৃষ্ণনগর সার্কিট হাউসের সামনে ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান। উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনিও। মহুয়ার অভিযোগ, প্রশাসনের তরফে তাঁকে সার্কিট হাউসের ঘর খালি করে চলে যেতে বলা হয়। সার্কিট হাউসের বাইরে পুলিশি নিরাপত্তাও ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮

    স্বাধীনতা দিবসের রাতে খড়্গপুর থেকে গরুর মাংস পাচারের অভিযোগ। শুক্রবার রাতে খড়গপুর গ্রামীণ থানার রূপনারায়াণপুর এলাকায় বিপুল পরিমাণ মাংস নিয়ে যাচ্ছিল সাতটি গাড়ি। খবর পেয়ে ভিন জেলায় মাংস পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে। তাঁদের ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর

    কেন্দ্রের ধনুর্ভাঙা পণে অবশেষে প্রায় মাওবাদী মুক্ত হয়েছে ভারত। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যের বনাঞ্চলে জল-জঙ্গল-জমি বাঁচানোর নামে ‘লাল সন্ত্রাসে’ ইতি পড়েছে। অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন একদা দাপুটে মাওবাদী নেতারা। বাকিরা কারাবন্দি। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে এ বড় ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের

    জমি দুর্নীতি মামলায় বড় মোড়! অভিযুক্ত প্রাক্তন ডিসিপি, কুখ্যাত দুষ্কৃতীদের যাবতীয় কুকীর্তি ফাঁস করতে এবার রাজসাক্ষী হতে চান এই মামলারই আরেক অভিযুক্ত – বেহালার ব্যবসায়ী জয় কামদার। এই মর্মে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন জানিয়েছেন বলে খবর। মামলাটির ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য

    ১৬ আগস্ট রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাথমিকভাবে ৩ হাজার উপভোক্তার হাতে তুলে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড। স্বাস্থ‌্যসাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, পরিবারের প্রতি সদস‌্য পাবেন আলাদা আলাদা কার্ড। স্বাস্থ‌্য দপ্তরের তরফে জানানো ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রথম থেকে দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস, পাঠ্যক্রমে বদল আনতে তৎপর সিলেবাস কমিটি

    সিলেবাস বদলে এবার তিন দিনের আবাসিক কর্মশালা সিলেবাস কমিটির। রাজ্য স্কুলশিক্ষা দফতরের গঠিত এই বিশেষ কমিটি আগামী শিক্ষাবর্ষের আগেই প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাস ও পাঠ্যপুস্তকে আধুনিক যুগের উপযোগী পরিবর্তনের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই পাঠ্যক্রমে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে

    তৃণমূল কর্মী খুনে আদালত প্রাক্তন বিধায়ক তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য মনোরঞ্জন পাত্রকে যাবজ্জীবন সাজা শুনিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক ও অন্য দুই সাজাপ্রাপ্ত ‘দোষী’ সিপিএম নেতা। শেষপর্যন্ত হাই কোর্ট ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাসে মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার হলেই অ্যাকশন! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পরিবহণ মন্ত্রীর

    বাসে অস্বস্তিকর-অপ্রীতিকর পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে, এমন অভিজ্ঞতা কমবেশি অনেক মহিলারই আছে। কনডাকটর হোক বা অন্য পুরুষ যাত্রীদের দ্বারা হেনস্তার ঘটনাও নতুন নয়। এবার বাসে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার হলেই তড়িঘড়ি অ্যাকশন। কলকাতা-রায়গঞ্জগামী একটি সরকারি বাসে থাকা মহিলাকে হেনস্তার অভিযোগ ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘মৌলালি থেকে শিয়ালদহ, সজল উচিত শিক্ষা দিয়েছিল’, ‘দেশদ্রোহী’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ভারত স্বাধীন। কিন্তু দেশ খণ্ড, খণ্ড। দেশভাগের সময় গণহত্যা দেখেছে বঙ্গ। ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালি গণহত্যা। সেই দিনে যাঁরা মদত দিয়েছিল, আজও তাঁরা অপারেশন সিঁদুরের বিরোধিতা করে। দেশে থেকে টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করে! বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কবে থেকে চালু হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’, দিনক্ষণ ঘোষণা শুভেন্দুর, আপাতত চলবে স্বাস্থ্যসাথীও

    ডবল ইঞ্জিন সরকারের আমলে এবার প্রথমবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। স্বাধীনতার দিবসের পরের দিনই, ১৬ আগস্ট রাজ্যে পালিত হতে চলেছে আয়ুষ্মান দিবস। নেতাজি ইন্ডোরে আয়োজিত স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠানে প্রকল্পের শুভ সূচনা করবেন খোদ মুখ্যমন্ত্রী। ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সেবাই পরম ধর্ম, অসমের বন্যাদুর্গতদের পাশে যাদবপুরের শ্রীশ্রী কৈবল্যধাম

    গত ছয় দশকের মধ্যে সবথেকে ভয়াবহ বন্যার কবলে অসম। বিশেষ করে পূর্ব অসমের শিবসাগর জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। লাগাতার অতিভারী বর্ষণের জেরে প্রায় জলের তলায় রাজ্যের একাধিক এলাকা। যতদূর চোখ যাচ্ছে, শুধুই জল আর জল। ঘরবাড়ি, রাস্তাঘাট সব জলের ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ভরাডুবির পরও তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে ৩৭০ কোটি! তুঙ্গে বিতর্ক

    ৩৭০ কোটি টাকা তুমি কার? মা-মাটি, নাকি মানুষের? নয়া বিতণ্ডা দুই তৃণমূলের অন্দরে। হেরে যাওয়ার পরেও দেদার টাকা ঢুকছে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই টাকার উৎস কী, তা জানতে তৎপর তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবির। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘গ্রেট ক্যালকাটা কিলিং ভুলব কী করে?’ ‘বিভাজন বিভীষিকা’ মনে করালেন মুখ্যমন্ত্রী

    দেশের স্বাধীনতা যতটা আনন্দের, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অখণ্ড দেশকে বিভাজিত হতে দেখাটা তার চেয়ে বেশি যন্ত্রণার নিঃসন্দেহে। আজ, ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ দিবসে ছিন্নমূলের সেই যন্ত্রণার কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মৌলালি যুবকেন্দ্রের অনুষ্ঠানে তাঁর বক্তব্য, ‘‘ভারতকে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা

    অভয়াকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গ্রেপ্তারির দাবি তুলে এবার বিস্ফোরক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবারই অভয়া কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে। তাঁদের বিরুদ্ধে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রার (Agnimitra Paul) প্রশ্ন, নির্মল ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা

    এবার বীরভূমের ভূমি দপ্তরের এক কর্মীর বাড়িতে হানা পুলিশের। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ তাঁর বাড়িতে আসে বীরভূম জেলা পুলিশের একটি দল। যাঁর বাড়িতে তল্লাশি চলছে তিনি প্রবীর দাস। তিনি সিউড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হেড ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট

    এক কোটি টাকার দাবি ছিল। সেই টাকা না পাওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বিধাননগরের তৃণমূল নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। সেই মামলাতেই বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজের বিরুদ্ধে শুক্রবার বারাসত আদালতে ২৫৬ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে

    ১৪ আগস্ট। ধনঞ্জয় ফাঁসির ২২ বছর। এ দিনও তাঁর গ্রাম বাঁকুড়ার ছাতনায় উঠল ‘জাস্টিস ফর ধনঞ্জয়। দফা এক, দাবি এক—ধনঞ্জয়ের বিচার চাই।’ ধনঞ্জয়ের ফাঁসির নির্দেশ মামলা নিয়ে বহু প্রশ্ন রয়েছে বলে দাবি গ্রামবাসীর। শুক্রবার বাসুলি মন্দিরে পুজো দেন ‘ধনঞ্জয় ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!

    নেতাজি সুভাষচন্দ্র বসু ‘ইন’। শ্যামাপ্রসাদ মুখার্জী ‘আউট’। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বদলে গেল রাস্তার নাম। না, নতুন নামকরণ নয়, পুরনো নামই ফিরিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রয়েছে। ওই ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পাঁচ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার প্রতিকৃতি! অসামান্য সৃষ্টি নবম শ্রেণির পডুয়ার

    শিল্পের কোনও নির্দিষ্ট সীমারেখা হয় না, নির্দিষ্ট ক্যানভাসে তা ধরাও যায় না। একথাই যেন নতুন করে প্রমাণ করল নদিয়ার কৃষ্ণনগরের নবম শ্রেণির এক ছাত্র। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনো একটি পাঁচ টাকার নোটের উপর এঁটেল মাটি দিয়ে প্রায় দু’ইঞ্চি ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    শ্যালিকার কন্যাকে ‘ধর্ষণ’, প্রতিবাদে স্ত্রীকে খুন! যাবজ্জীবন সাজা শোনাল বসিরহাট আদালত

    শ্যালিকার নাবালিকা কন্যাকে তিনমাস ধরে ধর্ষণের অভিযোগ। সেই কথা জানতে পেরে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন স্ত্রী! সেজন্য স্ত্রীকেও খুন করা হয়েছিল! হাড়হিম করা এই ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায়। ধৃত ব্যক্তির নাম জামশেদ আলি মণ্ডল। বসিরহাট আদালতে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    থেঁতলে গিয়েছে খুলি, সাঁকরাইলে বৃদ্ধার রহস্যমৃত্যু! ঝোপের ধারে লাশ দেখে থ পুলিশও

    সাঁকরাইলে বৃদ্ধার রহস্যমৃত্যু! বাড়ি থেকে কিছুটা দূরে গরুর খাটালের কাছে ঝোপের পাশে উদ্ধার দেহ। নেই খুলির একাংশ। মাথায় গভীর ক্ষত।খুনের অভিযোগ তুলেছে পরিবার। তবে কে বা কারা, কেন খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) সাঁকরাইলে। ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে

    নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ‘কুকথা’। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। কোচবিহারের কোতোয়ালি থানায় এই মামলা রুজু হয়েছে। এদিকে নেতাজির নামে ‘কুকথা’, অপপ্রচারের জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা অনন্ত মহারাজের (Ananta Maharaj) ‘নারায়ণী ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ

    নেতাজির পদধূলি ধন্য কালনার জ্ঞানানন্দ মঠ। সেখানে আজও ‘দেবজ্ঞানে’ পূজিত হন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা দিবসে সরকারি আমলা, মন্ত্রীদের উপস্থিতিতে তাঁর স্মরণে একাধিক অনুষ্ঠানও হয়। এবারও সেই প্রস্তুতি চলছে। কিন্তু তার আগে নেতাজির উদ্দেশে অপমানজনক মন্তব্যে ক্ষোভের আগুন জ্বলছে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক

    শেয়ার ট্রেডিং কোম্পানি খুলে কোটি কোটি টাকার প্রতারণা! ৪ হাজার বিনিয়োগকারীর থেকে ৮০ কোটি টাকার প্রতারণার অভিযোগ হাওড়ার (Howrah) যুবকের বিরুদ্ধে। শিবপুরের মন্দিরতলার রামমোহন মুখার্জি লেনের বাসিন্দা সৌম্যজিৎ কাঁড়ার নামে এই অভিযোগ উঠেছে। শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকী ভিনরাজ্য ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?

    বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে বিভিন্ন বিষয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পঠনপাঠনের অনুমতি দিল না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আবেদন খারিজ হয়েছে। ফলে চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন না বহু পড়ুয়া। শুক্রবার এনিয়ে সাংবাদিক বৈঠক ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘সুভাষচন্দ্রের নখের যোগ্য আমরা নই’, নেতাজিকে ‘কুকথা’ ইস্যুতে অনন্তকে কটাক্ষ কার্তিক মহারাজের!

    নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, ‘কুকথা’ বলে বিতর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভ দেখা দিয়েছে। এবার সেই ইস্যুতেই অনন্ত মহারাজকে কটাক্ষ করলেন কার্তিক মহারাজ। “নেতাজি সুভাষচন্দ্র বসুর নখের যোগ্য আমরা নই।” সেই বার্তা দিয়েছেন ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর

    ১৯৪৭ সালের ১৫ আগস্ট, দেশ স্বাধীন হওয়ার সময় যদি দেশের মসনদে থাকতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাহলে কেউ দেশের ক্ষতি করতে পারত না। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ই তিনি দেশভাগের আতঙ্কের কথাও ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জাতির উদ্দেশে ভাষণের আগে বাজল ‘বন্দে মাতরম’, রাষ্ট্রপতির মুখেও ‘বিভাজন বিভীষিকা’!

    স্বাধীনতা যতটা আনন্দের, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অখণ্ড দেশকে বিভাজিত হতে দেখাটা তার চেয়ে বেশি যন্ত্রণার। আজ, ১৪ আগস্ট দেশজুড়ে ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ দিবস। নোয়াখালির হত্যাকাণ্ড, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’- হিন্দু নিধনের রক্তাক্ত ইতিহাস যেন আজও দলা পাকিয়ে গলার কাছে। ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন

    পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরিতে আরও এককদম এগোল ভারত। AMCA যুদ্ধবিমান তৈরিতে হাত মেলাচ্ছে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস ও রিলায়েন্স গোষ্ঠী। এই উদ্যোগ সফল হলে ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন। দেশেই হবে রক্ষণাবেক্ষণ। আমূল বদলে যাবে ভারতের প্রতিরক্ষা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির

    স্বাধীন ভারতের স্থিতাবস্থায় ব্যাঘাত ঘটাতে সবচেয়ে বড় শত্রু পাকিস্তান ও তাদের মদতপুষ্ট সন্ত্রাস। গত ৮০ বছর ধরে এই শত্রুতার যেন শেষ নেই! কিন্তু ভারতের সেনাও জানে স্বদেশ আর স্বদেশবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে। সন্ত্রাস ছড়ানো পাকিস্তানকে সবক শেখানোর দায়িত্ব তাঁরা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, জাতির উদ্দেশে ভাষণে ‘আত্মনির্ভর ভারতে’র বার্তা রাষ্ট্রপতির

    ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে (Independence Day Eve) জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এদিন তাঁর ভাষণ শুরুর আগে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ বেজে ওঠে। এই প্রথম রাষ্ট্রপতির ভাষণের আগে ‘বন্দে মাতরম’ বাজতে শোনা গেল। ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?

    গুরুতর অসুস্থ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। তাঁকে দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এদেশের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না’, সিঁদুর-প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি ডোভালের

    ভারতের উদারতা ও সহনশীলতাকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়। স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরের প্রসঙ্গেই পড়শি পাকিস্তানকে এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মনে করিয়ে দিলেন ঝুঁকি নিয়ে পরিণতির কথা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জাতীয় পতাকায় ১৭ বার বদল, স্বাধীনতা দিবসের আগে জেনে নিন সেই ইতিহাস

    দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা। ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকার ইতিহাস নিয়ে পাঠ্যবইয়ে যা নেই তা আছে আসানসোলের কালীশংকরবাবুর বাড়িতে। কালীবাবুর অপ্রকাশিত বিশাল গবেষণা থেকে ভারতবর্ষের পতাকার বির্বতনের কথা এই বিশেষ প্রতিবেদনে।জীবনের ৭৯টা বসন্ত পার করে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘ফ্ল্যাট ফাঁকা আছে…’, নিউটাউনে আবাসনের পরিচারিকাকে ‘শ্লীলতাহানি’ লালবাজারের কনস্টেবলের!

    নিউ টাউনের আবাসনে এক পরিচারিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। ইতিমধ্যেই টেকনো সিটি থানায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে।জানা গিয়েছে, অভিযোগকারী দক্ষিণ ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ভরা বর্ষাতেও বঙ্গবাসীর পাতে ‘অধরা’ পদ্মার ইলিশ! খরা কাটাতে ঢাকায় যাচ্ছে প্রতিনিধি দল

    গতবছর ঠিক পুজোর আগে মেরে কেটে ৫০০ মেট্রিক টন পদ্মার ইলিশ পেয়েছিল এই বঙ্গ। কিছুটা পেয়েছিল ত্রিপুরাও। কিন্তু এবার? এখনও পর্যন্ত ইলিশ-বার্তা নেই বাংলাদেশের তরফে। সেখানকার উথালপাতাল রাজনৈতিক পরিস্থিতির পর থিতু সরকার এলেও পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বেই, এমনটা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বদলের বাংলায় চালু ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ঘোষণা শুভেন্দুর, কী কী সুবিধা পাবে ‘কন্যারত্ন’রা?

    বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে চালু কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এবার থেকে মিলবে কেন্দ্রের যাবতীয় সুবিধা। আজ, ১৪ আগস্ট ‘কন্যারত্ন’ দিবস পালনে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বড় ঘোষণা, আগামী ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘স্কুলের কাজ সামলে সেনসাস কীভাবে?’ জনগণনায় শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন হাই কোর্টের

    জনগণনার কাজের শিক্ষক নিয়োগ নিয়ে পরিকল্পনার অভাব রয়েছে বলে অসন্তুষ্ট আদালত। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চে শুনানি চলাকালীন তিনি জানতে চান, শিক্ষকরা স্কুল সামলে কী ভাবে জনগণনার কাজ করবেন? দিনে ৪০ কিলোমিটার যাতায়াত করে এই কাজ করা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভিডিও-সেলফি নয়, রেড রোডে ডিউটিতে পুলিশের ফোন ব্যবহারে ‘না’

    মনে রাখবেন, আপনারা দর্শক নন। ডিউটি করতে এসেছেন। মোবাইলের দিকে চোখ নয়। নজর রাখতে হবে আশপাশে কে, কী করছে। স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজে কর্তব্যরত প্রত্যেক পুলিশকর্মী ও পুলিশ আধিকারিককে নির্দেশ লালবাজারের পুলিশকর্তাদের। শনিবার স্বাধীনতা দিবসে (Independence Day) রেড ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর

    নেতাজি প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তাঁর বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নিয়েছে রাজ্য। তাঁর বিরুদ্ধে মোট ৬ টি এফআইআর হয়েছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ (Anant ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?

    দেশপ্রিয় পার্কের বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপ ভাঙচুরের অভিযোগ। এবার ৮৯ তম বছরে পা দিতে চলেছে এই পুজো। প্রশ্ন উঠছে, দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোর ভবিষ্যৎ কি তবে অনিশ্চয়তার মুখে? এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত।জানা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার

    ইচ্ছে ছিল কলকাতার বুকে নিজের ফ্ল্যাট কেনার। তাই দিন পনেরো আগে পটাশপুরের বাড়িতে গিয়ে বাবার থেকে ২ লক্ষ টাকা এনেছিলেন এনআরএসের মৃত নার্স। কিন্তু আচমকাই মেয়ের মৃত্যুর (NRS Nurse Death) পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে মৃতার পরিবারের। পরিবারের তরফে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?

    বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা মেডিক্যাল কলেজের ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা স্বাস্থ্য কর্মী। সূত্রের খবর, ওই মহিলা কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালে এসএসবি বিল্ডিংয়ে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই ব্লিডিংয়ের উল্টো দিকে স্টাফ কোয়ার্টারে দরজা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লালকেল্লায় আমন্ত্রণ পেলেও বাধা ছিল অর্থ, সুন্দরবনের সেলিমাকে বিমানে দিল্লি পাঠালেন বিধায়ক

    খড়ের চাল-মাটির কুঁড়েঘরে যেন আলোর রোশনাই! কিছু সময় আগে দিল্লি যাওয়া হবে কিনা, সেই গভীর সংশয়ে ছিল পরিবার। দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে সুন্দরবনের মেধাবী ছাত্রী সেলিমা মোল্লা। দুস্থ পরিবারের সাধ্য নেই মেয়েকে দিল্লি পাঠানো। শেষপর্যন্ত সেলিমার ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, নাশকতার ছক! গ্রেপ্তার শরিফুল

    ফের রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণে বিস্ফোরক! ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি থেকে মিলেছে ৩০৪টি জিলেটিন স্টিক। এছাড়াও আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। দিন কয়েক আগে রাজ্যে আইএসআই এক চর গ্রেপ্তার হয়েছে বেঙ্গল এসটিএফের হাতে। জঙ্গিদের ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অভিভাবকের সামনেই ছাত্রের ‘গলা টিপে’ মারধর প্রিন্সিপালের, স্কুলে ব্যাপক ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ!

    স্কুলে দুই ছাত্রের ঝামেলা! এক ছাত্রের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল। অভিযোগ, অভিভাবকদের সামনেই ওই ছাত্রকে শাসনের নামে তার ‘গলা টিপে’ মারধর করেন প্রিন্সিপাল! সেই ঘটনার জেরে রণক্ষেত্রের আকার নিল স্কুল চত্বর। ব্যাপক ভাঙচুর চালানো স্কুলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নিচুতলায় বিচ্যুতি বরদাস্ত নয়! জেলায় জেলায় ‘ক্লাস’ নিতে আসছেন মোদি-শাহের দূতরা

    সবে তিন মাস, রাজ্যে প্রথমবার ক্ষমতায় বিজেপি। ক্ষমতার মৌচাকে মধু খুঁজতে নিচুতলায় গা ঘেঁষাঘেঁষি করে আছেন ‘আদর্শহীন’ অনেকে। দলের নিচুতলায় একাধিক জায়গা থেকে সামনে আসছে ‘বিচ্যুতি’-র ঘটনা। কড়া বার্তা দিতে হচ্ছে শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পালদের। বাংলায় ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লকআপে ডিম টোস্ট, আদা চায়ের ‘আবদার’ নির্মলের! আদালতের পথে ‘ডিম থেরাপি’, চলল চড়-লাথি!

    নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই খড়দহে উৎসবের মেজাজ। এতদিনে অভয়া কাণ্ডে প্রকৃত অপরাধী গ্রেপ্তার হয়েছে বলেই দাবি স্থানীয়দের। তাই সময় যত গড়াতে থাকে ততই থানার সামনে ভিড় বাড়তে থাকে। ডিজে বাজিয়ে অনেককে নাচতেও দেখা যায়। অঘটন যে ঘটতে পারে, তা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঘুমে ব্যাঘাত ঘটানোই কাল! কাকার হাঁসুয়ার কোপে মৃত্যু আরও ৩ শিশুর

    ভাইঝি ও তিন খুদে বন্ধু খেলা করছিল বাড়ির সামনে। সেই সময় ঘুমোচ্ছিল ‘গুণধর’ কাকা। খুদেদের চিৎকারে ঘুমের ব্যাঘাত ঘটে। আর তার জেরেই নাকি হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে কাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় ভাইঝির। পরে হাসপাতালে আরও ৩ জন শিশুও প্রাণ ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার

    ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে খড়দহ থানায় নিয়ে আসা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে গোপন জবানবন্দি দিতে থানায় পৌঁছলেন অভয়ার বাবা। এদিকে, নির্মল গ্রেপ্তার হতেই থানার বাইরে ভিড় উচ্ছ্বসিত জনতার। ডিজে বাজিয়ে নাচতেও দেখা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয় কাছেই বিশেষ ও গর্বের। এইদিনটি জাতীয় ছুটি। সকালে পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। বিকেলের দিকে বেশিরভাগই বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়ার প্ল্য়ান করে। গত কয়েকদিন ধরে বৃষ্টি যেভাবে দাপট দেখাচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই সকলের ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের

    বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হওয়ার কয়েকঘণ্টায় ভোলবদল। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বললেন, ‘নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্যে কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জেন জি মানেই স্রেফ বাজে খরচ! প্রচলিত ধারণা ভাঙল সমীক্ষার রিপোর্ট, কোন অঙ্কে সঞ্চয়ী তরুণরা?

    জেন জি। প্রায় মাসখানেক ধরে ভারতের সবপ্রান্তেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই তরুণ প্রজন্ম। কারোর মতে, এই প্রজন্ম আসলে আবর্জনার স্তূপ। জেন জির আদবকায়দা, কথাবার্তা সমস্তই খারাপ-এই ধারণা পোষণ করেন ভারতীয় জনতার একাংশ। আবার অন্যরা মনে করেন, এই জেন ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    উচ্চমাধ্যমিকের আগেই স্কুলছুট ৭৩ শতাংশ, কমছে স্কুলের সংখ্যাও, উদ্বেগ সংসদীয় কমিটির রিপোর্টে

    দিন কয়েক আগেই নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে বিরাট আন্দোলন হয়ে গেল দিল্লির যন্তর মন্তরে। যার জেরে ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু সিস্টেম বদলাল কী? সার্বিকভাবে দেশের গোটা শিক্ষাব্যবস্থাটাই বড়সড় বড়সড় উদ্বেগের জায়গা। অন্তত সংসদীয় কমিটির রিপোর্টে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ব্রিটিশ আমলেও অন্যের অধীনে ছিল ভারতের এই রাজ্য, ৩৬ ঘণ্টার ‘অপারেশন বিজয়ে’ মেলে স্বাধীনতা

    প্রতি বছর ১৫ আগস্ট ভারতজুড়ে পালিত হয় স্বাধীনতা দিবস। ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই এই দিনটি দেশের স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ ও গৌরবের স্মৃতি বহন করে আসছে। কিন্তু ভারতের এমন একটি রাজ্য রয়েছে, যেটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট এই স্বাধীনতার ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অভিষেকের পিএ সুমিতকে এখনই গ্রেপ্তার নয়, সুপ্রিম কোর্টে বহাল রক্ষাকবচ

    অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ফের রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। তার ফলে তাঁকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। আগামী বুধবার ফের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এটা কি কামনার আগুন?’, ইন্দিরা-কাস্ত্রোর ছবি শেয়ার করে রাহুলকে খোঁচা নিশিকান্তর

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ নীতি বলতে বোঝেন অন্য রাষ্ট্রনেতাকে জড়িয়ে ধরা। খোঁচা মেরে এমনটাই কটাক্ষ করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। লোকসভার বিরোধী দলনেতাকে এবার পালটা দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। শেয়ার করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিজেপিতে যোগ দেওয়ার পরই সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে সুখেন্দুশেখর, গড়লেন রেকর্ডও

    বিজেপিতে যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই বড় দায়িত্বে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। ফের সংসদের পাবলিক অ‍্যাকাউন্টস কমিটি’র সদস্য নির্বাচিত হলেন তিনি। এর আগেও তিনি এই কমিটিতে দশবার নির্বাচিত হন। এবার রেকর্ড একাদশতম বার পিএসি-তে ঢুকে পড়লেন বিজেপি সাংসদ।সুখেন্দুশেখর রায় ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাবার মৃত্যুতে শোক নয়, সম্পত্তি হাতানোই মোক্ষ! মৃতদেহ থেকেই আঙুলের ছাপ নিল ত্যাজ্য ছেলে

    লোভ। মানবচরিত্রের নিকৃষ্টতম দোষগুলির মধ্যে অন্যতম। টাকা-চাকরি-সম্পত্তির লোভে খুন পর্যন্ত করতে হাত কাঁপে না মানুষের। আপনজনের প্রাণ কেড়ে নিতেও দু’বার ভাবতে পারে না অনেকে। কিন্তু মৃত বাবাকেও কাজে লাগিয়ে সম্পত্তি হাতানো! এমনটা হয়তো আপাতভাবে চিন্তার অতীত। কিন্তু সেই কাজটাই ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য

    রাত ফুরোলেই ৮০তম স্বাধীনতা দিবস। স্বভাবতই রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই শুক্রবার দিল্লি হাই কোর্টে বোমা হামলার হুমকি। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ই-মেলে দিল্লি হাই কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দিল্লি শহরকে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের

    বীর সাভারকরকে নিয়ে অপমানজনক মন্তব্য মামলায় বড়সড় স্বস্তিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, এই মামলায় রাহুলের বিরুদ্ধে তদন্তের জন্য প্রয়োজনীয় নথি জমা করেনি উত্তরপ্রদেশ সরকার। ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির

    সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ করেন হায়দরাবাদের বিশ্ববিদ্যালয়ের আইন পড়ুয়ারা। বৃহস্পতিবার প্রতিবাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও পিছু হটে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। এবার খোদ প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিলেন, বিষয়টি তাঁর ও পড়ুয়াদের মধ্যে ঘটেছে। এর মধ্যে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য

    আকাশে উড়ছে বিমান। কিন্তু তার নিয়ন্ত্রণ নেই পাইলটের হাতে! এমনটাই ঘটেছিল ফুকেত থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে। ইতিমধ্যেই জানা গিয়েছে, গাঁজা এবং ঘুমের ওষুধ খেয়ে ওই বিমান চালাতে উঠেছিলেন এক পাইলট। এবার বিমানের ব্ল্যাক বক্স থেকে উদ্ধার হল ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়

    বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের কার্যকলাপ নিষিদ্ধ করা নিয়ে হইচই শুরু হয়েছে কংগ্রেস শাসিত কর্নাটকে। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা রাজ্যের পুলিশমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে একাধিকবার আরএসএস নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছেন। তবে তিনিও জানেন ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক

    বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে দুর্ঘটনায় (Tunnel Collapse in Uttarakhand) ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও ভিতরে আটকে রয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। চামোলি জেলায় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। হঠাৎই তীব্র ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআই ঘাঁটি! নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা

    শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআইয়ের ‘ঘাঁটি’ তথা ‘সেল’ তৈরি করছিল পাক চর রানা রউফ খালিদ। পাকিস্তানের ইসলামাবাদ থেকে এমনই নির্দেশ এসেছিল পাক চরদের ‘অ‌্যাসেট’ রানার কাছে। সেইমতো, চরবৃত্তির জন‌্য ‘এসপিওনেজ সেল’ তৈরি করে সোশাল মিডিয়া মারফত ও ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?

    ক্যানসারের মারণ যন্ত্রণা স্তিমিত করতে যে ওষুধ দেওয়া হয়, তাই প্রবেশ করানো হয়েছিল শরীরে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজে বছর ত্রিশের নার্সের মৃত্যুর কারণ নিয়ে প্রাথমিক সন্দেহ এটাই। বুধবার রাতে যাঁর ডিউটি ছিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে। কাজ ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের

    বদলের বাংলায় কালীঘাট মন্দিরের সুরক্ষায় বেনজির পদক্ষেপ। শুধু মন্দির চত্বর এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে আলাদা পুলিশ ফাঁড়ি গঠন করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। এই প্রথম ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার

    ইচ্ছে ছিল কলকাতার বুকে নিজের ফ্ল্যাট কেনার। তাই দিন পনেরো আগে পটাশপুরের বাড়িতে গিয়ে বাবার থেকে ২ লক্ষ টাকা এনেছিলেন এনআরএসের মৃত নার্স। কিন্তু আচমকাই মেয়ের মৃত্যুর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে মৃতার পরিবারের। পরিবারের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের

    বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হওয়ার কয়েকঘণ্টায় ভোলবদল। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বললেন, ‘নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্যে কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের

    কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভয়ার বাবা নতুন করে অভিযোগ দায়েরের ২ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। রাতেই পুলিশের জালে অভয়ার ‘কাকু’ অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। পুলিশের অ্যাকশনে খুশি অভয়ার ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি

    ফের বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ। ৮ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি।আসলে বৃহস্পতিবার জাতীয় ‘রচনাত্মক কংগ্রেসে’র জাতীয় সম্মেলন ছিল। সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল। ওই ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল

    সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর তীব্র প্রতিবাদ করেছিলেন আইনের পড়ুয়ারা। তারপরই বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়ে দেয়, প্রতিবাদী পড়ুয়ারা ডিগ্রি পেলেও আইনজীবী হিসাবে স্বীকৃতি পাবেন না। স্বভাবতই প্রশ্ন ওঠে, কোন যুক্তিতে এমন কঠোর সিদ্ধান্ত? শেষ পর্যন্ত পিছু হঠল বার ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক

    বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে দুর্ঘটনায় ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও ভিতরে আটকে রয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। চামোলি জেলায় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। হঠাৎই তীব্র জলস্রোতে ভেসে যান তাঁরা। ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর

    ফিরিয়েছিলেন শুভেন্দুই, এবার পিঠ চাপড়ে সাবাশিও! দময়ন্তী সেন সহ রাজ্যের ৬ আইপিএসকে সম্মান জানাবে রাজ্য সরকার। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁদের ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসে দময়ন্তীদের হাতে সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকি ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?

    বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা মেডিক্যাল কলেজের ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা স্বাস্থ্য কর্মী। সূত্রের খবর, ওই মহিলা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসএসবি বিল্ডিংয়ে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই ব্লিডিংয়ের উল্টো দিকে স্টাফ কোয়ার্টারে দরজা বন্ধ করে তিনি ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা

    বদলের বাংলায় এবার স্বাধীনতা দিবস উদযাপনে এবার নতুন চমক। ১৫ বছর পর ফের ১৫ আগস্ট শোনা যাবে মুখ্যমন্ত্রীর ভাষণ। ওইদিন রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য বিজেপি। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। সূত্রের ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের

    দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সম্প্রতি বিতর্কের জল গড়িয়েছে বহু দূর। এর মূল কারিগর রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। তিনি কোচবিহারের রাজপরিবারের সদস্যও। লাগাতার নেতাজি-নিন্দায় তাঁর ‘বঙ্গভূষণ’ সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে কোনওরকম ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, কখন পাবেন প্রথম ও শেষ পরিষেবা?

    স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো (Kolkata Metro)। তার ফলে স্বাভাবিকভাবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে সামান্য বদল হতে পারে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার

    তারাতলা কাণ্ডের পরেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক পুরসভার নির্মীয়মাণ বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ বন্ধ করে অডিটের সিদ্ধান্ত নেয় রাজ্যের পুর দপ্তর। বৃহস্পতিবার তার রিপোর্ট কার্ড প্রকাশ করল IGLUS ভবন। কতগুলি বিল্ডিংয়ের ক্ষেত্রে কী পরিমাণ বিচ্যুতি রয়েছে, সেগুলি এদিন প্রকাশ ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অ্যাপে পরিচয়, ১০ মাসের বিয়ে! মৃত্যুর আগে স্বামীকে শেষবার কী বলেছিলেন এনআরএসের নার্স?

    কর্তব্যরত অবস্থায় এনআরএসের নার্সের রহস্যমৃত্যুকে (NRS Nurse Death) কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে তোলপাড় বাংলা। ঠিক কী ঘটেছিল, কীভাবে মৃত্যু, সবটাই এখনও কার্যত ধোঁয়াশা। আত্মহত্যা না খুন, তাও এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, মৃতার স্বামীর বক্তব্যে বেশ কিছু ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হাই কোর্টে অস্বস্তি বাড়ল টুলুর! ‘পাথরসম্রাটে’র মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ

    গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে অন্তরাল থেকেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। এবার সেই মামলা থেকে হাত তুলে নিলেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, একই ব্যক্তি কোর্টের অন্য বেঞ্চেও মামলা করেছেন। সব ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল

    দীর্ঘদিন ভিন রাজ্যে আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে আসানসোলের জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের বিতর্কিত ছেলে প্রেমপাল সিং। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জামুড়িয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি কয়লা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে

    ব্রিটিশ জেলাশাসকের হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল। ব্রিটিশ পুলিশের চোখে তিনি ছিলেন ‘ফেরার’ বিপ্লবী। ঢাকা, বক্সার, হিজলি, আলিপুর ও মেদিনীপুরের জেলে কেটেছে জীবনের প্রায় ১৪ বছর। স্বাধীনতার পরে গোপীবল্লভপুর থেকে চারবার বিধায়ক হয়েছেন। পেয়েছেন স্বাধীনতা সংগ্রামীর তাম্রপত্রও। অথচ সময়ের সঙ্গে ঝাড়গ্রামের ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!

    ভারত-নেপাল সীমান্তে পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-র প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। একইভাবে উদ্বেগ বেড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে চিনের নজরদারি বেড়ে চলায়। ওই পরিস্থিতিতে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ২২ আগস্ট শিলিগুড়িতে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    খেলার সময় ৪ ভাইঝিকে পরপর হাসুয়ার কোপ কাকার! মৃত্যু এক শিশুর, সুতিতে ব্যাপক চাঞ্চল্য

    যে বাড়িতে কিছুক্ষণ আগেও শিশুদের হাসি-খেলায় পরিবেশ মুখর ছিল, সেখানেই এখন কান্নার রোল। খেলার সময় আচমকা চার শিশুকন্যাকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। হাসুয়ার কোপে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয়েছে এক শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় আরও তিন শিশু ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 901-1000

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy