BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 13 Feb, 2026 | ১ ফাল্গুন, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ফের মুম্বইয়ে বোমা হামলার হুমকি, ইমেইল নায়ার হাসপাতাল, এয়ারপোর্টে

    মুম্বাই শহরকে ‘৩৪টি মানববোমা’ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার দুই দিন পরই ফের শহরের নায়ার হাসপাতাল এবং মুম্বই বিমানবন্দরে বোমা হামলার হুমকি। শনিবার রাত ১১টা নাগাদ নায়ার হাসপাতালের ডিনকে সরাসরি একটি ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। একই সময়ে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    জমি বিবাদের জেরেই খুন ৮ বছরের স্বর্ণাভ? তেহট্ট কাণ্ডে গ্রেপ্তার ৪

    নদিয়ার তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে স্বর্ণাভ বিশ্বাস (৮) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চার জন। ধৃতদের নাম ছোট্টু মণ্ডল, সুপ্রিয়া ভৌমিক, কার্তিক মণ্ডল এবং সুচিত্রা মণ্ডল। বালকের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে শনিবার পরিবারের পক্ষ থেকে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    হুগলি স্টেশনে চোরের খপ্পড়ে SSC পরীক্ষার্থী, গঙ্গাস্নান করিয়ে হাতিয়ে নিল মোবাইল, টাকাকড়ি...

    উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে এসে কেপমারির শিকার পরীক্ষার্থী। রামপুর গোপীগঞ্জের সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দকুমার বিন্দ এসএসসি পরীক্ষা দিতে এসেছেন বাংলায়। বিভূতি এক্সপ্রেসে হাওড়া থেকে লোকাল ট্রেনে হুগলিতে নামেন শনিবার। আনন্দ জানান, এর পরেই বিপত্তি ঘটে। ফোন, টাকাপয়সা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘ভোট এলেই পিছিয়ে যায় সরকারি চাকরির পরীক্ষা’, SSC পরীক্ষা দিতে এসে আক্ষেপ বিহারের যুবকের

    বিহারের মহম্মদ কামরান হুগলিতে এসএসসি পরীক্ষা দিতে এসে ক্ষোভ উগড়ে দিলেন সে রাজ্যের নিয়োগ ব্যবস্থা নিয়ে। অভিযোগ, বিহারে ভোট সময় মতো হলেও, চাকরির পরীক্ষা ক্রমাগত পিছিয়ে যায়। তাই ৯ বছর পরে আদালতের নির্দেশে, আজ বাংলায় এসএসসি দিতে এসেছেন তিনি। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    পরীক্ষাকেন্দ্রে এসেও আশঙ্কা চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক মেহবুবের কণ্ঠে, বললেন, ‘কতজন এই লড়াইটা লড়তে পারবে…’

    সকাল সাড়ে ৯টা নাগাদ কালো পাঞ্জাবি পরে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রের সামনে এসে দাঁড়ান চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। সোনারপুর বিদ্যাপীঠে সেন্টার পড়েছিল তাঁর। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেও তাঁর বার্তা, ‘কতজন এই লড়াইটা লড়তে পারবেন, তা জানি না’। চলতি বছরে স্কুল ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, মাওবাদী নেতাকে খতম করল নিরাপত্তা বাহিনী

    নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হলো এক মাওবাদী নেতার। ওই মাওবাদী নেতার মাথার দাম ছিল ১০ লক্ষ দীর্ঘদিন টাকা। ধরেই তাঁর খোঁজ চালানো হচ্ছিল। অবেশেষ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বুর্জুয়া হিল এলাকায় চালানো এনকাউন্টারে খতম হয়েছেন ওই মাওবাদী নেতা। রবিবার ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ৯ বছর পরে আজ SSC পরীক্ষা, চাকরিহারাদের সঙ্গে বসছেন নতুন পরীক্ষার্থীরাও

    প্রায় ৯ বছর পরে এসএসসি পরীক্ষা হচ্ছে রবিবার। তাও আদালতের নির্দেশে। এ দিনের পরীক্ষা ঘিরে একদিকে যেমন নতুন পরীক্ষার্থীদের মধ্যে উন্মাদনা, একই ভাবে আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের একাংশের মধ্যে রয়েছে দোলাচলতাও। আজ, বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    Breaking News Live: ১০টা বাজতেই খুলল পরীক্ষাকেন্দ্রের গেট, ১২টা থেকে শুরু SSC পরীক্ষা

    ১০টা বাজতেই এসএসসি পরীক্ষাকেন্দ্রগুলির গেট খুলে গেল। নিয়ম মেনে পরীক্ষার্থীদের নথিপত্র চেক, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে তার পরে মিলছে ভিতরে প্রবেশের ছাড়পত্র। ১২টা থেকে শুরু পরীক্ষা। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে। কিভে ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হানা। দাউ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    খাস কলকাতায় জন্মদিনের পার্টিতে গিয়ে ‘গণধর্ষণ’-এর শিকার? তরুণীর অভিযোগ ঘিরে তোলপাড়

    খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে গিয়ে ‘গণধর্ষণ’-এর শিকার হয়েছেন এক তরুণী, অভিযোগ এমনটাই। ইতিমধ্যেই নির্যাতিতা হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এর ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তরুণী। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    অভিনেত্রীর মুখে ছৌ বদলে হলো ছাউ! প্রতিবাদে সরব গবেষক, শিল্পীরা

    প্রশান্ত পাল, পুরুলিয়াটালিগঞ্জের এক অভিনেত্রী পুরুলিয়ার ছৌ নাচকে ‘ছাউ’ নামে সম্বোধন করায় ক্ষোভ ঝরে পড়েছে সামাজিক মাধ্যমে। একজন বাঙালি অভিনেত্রীর মুখে এমন বিকৃত উচ্চারণ নিয়ে ক্ষুব্ধ পুরুলিয়ার ছৌ শিল্পী থেকে ছৌ গবেষকেরাও। এই বিষয়ে ওই অভিনেত্রীকে বার বার ফোন ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    SSC পরীক্ষার দিনে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস

    নিয়োগ নিয়ে বিতর্কের পরে আজ, রবিবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম–দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় ৩ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী আজ পরীক্ষাকেন্দ্রমুখী হতে চলেছেন। এ দিন কেমন থাকবে আবহাওয়া? পরীক্ষার্থীদের কি বৃষ্টির জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? নাকি থাকবে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ওডিশার মাদ্রাসায় যৌন হেনস্থা করে খুনের অভিযোগ, আটক ৫ নাবালক

    ওডিশার নয়াগড় জেলার এক মাদ্রাসায় নাবালক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ, যৌন হেনস্থার পরে খুন করা হয় তাঁকে। অভিযোগের তির ওই মাদ্রাসারই কয়েক জন সিনিয়র ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ২ সেপ্টেম্বর ঘটলেও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। নৃশংস এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    একজনও ‘দাগি’ আজ পরীক্ষায় বসছে না, নিশ্চিত বলতেই পারল না কমিশন

    এই সময়: ১০৬ মাস পরে আজ, রবিবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম–দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে এসএসসি–র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট ও সু্প্রিম কোর্ট। এ বারের পরীক্ষায় যাতে একজনও তথাকথিত ‘টেন্টেড’ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ১.৮ কোটি টাকা জিএসটি দাবি করতে ১০ কোটি টাকার জাল বিল! পুলিশের জালে প্রতারক

    GST বিলে বিপুল জালিয়াতির অভিযোগ। নয়ডার একটি বেসরকারি সংস্থার এক প্রাক্তন কর্মচারীকে প্রায় ১০ কোটি টাকার জাল GST ইনভয়েস তৈরি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ, তিনি ওই জাল বিল দাখিল করে ১.৮ কোটি টাকার ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    GST কাঠামোয় বদলের ফলে রাজ্যের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন প্রাক্তন অর্থমন্ত্রী অমিতের

    এই সময়: কেন্দ্র জিএসটি কাঠামোয় বদল আনলেও তার জেরে রাজ্যগুলির যে রাজস্ব ক্ষতি হচ্ছে, তা কী ভাবে পূরণ হবে— সে নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। শুক্রবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    SSC ও উচ্চ মাধ্যমিক সেমেস্টার পরীক্ষা চলাকালীন তিলপাড়া ব্যারাজে বাস চলাচলে ছাড়, জারি নয়া নির্দেশিকা

    তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত। SSC শিক্ষক নিয়োগ ও উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কথা ভেবে তিলপাড়ার ব্যারাজ দিয়ে বাস চলাচলে অনুমতি জেলা প্রশাসনের। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে গুরুত্বপূর্ণ তিলপাড়া ব্যারেজের রাস্তা। তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমের চারটি ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ইন্দোরে কংগ্রেস সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, আতঙ্ক এলাকায়

    মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারীর ইন্দোরের বাড়িতে হামলা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে জিতু পাটোয়ারীর ইন্দোরের বাড়িতে একদল দুষ্কৃতী মুখ ঢেকে ঢোকেন। তার পরে প্রায় আড়াই ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে জিতু পাটোয়ারীর বাড়ি-সহ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    একলাখি গাড়ি তৈরি হবে রাজ্যে? সিঙ্গুরের পর অপেক্ষায় সুগন্ধা

    সিঙ্গুরে হয়নি, সুগন্ধায় হবে? ১ লক্ষ টাকার কমে ব্যাটারি চালিত চার চাকা গাড়ি তৈরি হবে রাজ্যেই। শনিবার হুগলির সুগন্ধায় টোটো উদ্বোধন করে এমনটাই আশ্বাস দিলেন ‘সাইনোসোর’ কোম্পানির কর্ণধার। দীপাবলির পরেই ব্যাটারি চালিত চার চাকা গাড়ির একটি ‘প্রোটোটাইপ’ লঞ্চ করবে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘প্রশ্নফাঁস’-এর গুজব রটিয়ে গ্রেপ্তার, পুলিশি প্রহরায় রবিবার SSC-র পরীক্ষা দেবেন অরিন্দম

    রাত পোহালেই SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার দু’দিন আগে সমাজমাধ্যমে ‘প্রশ্নফাঁস’-এর গুজব রটিয়ে গ্রেপ্তার হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অরিন্দম পাল। শনিবার অরিন্দমকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।তবে অরিন্দম নিজেও একজন এসএসসি ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    হাসপাতালে না গিয়ে বিদেশে ফিল্ম বানাচ্ছেন মহিলা ডাক্তার, সরকারি বেতনও নিচ্ছেন ৩ বছর ধরে

    এক মাস আগেও দিল্লির জিবি পন্থ হাসপাতালের জৈব রসায়ন বিভাগের প্রধানের পদে ছিলেন ডাঃ মঞ্জু সুব্বারওয়াল। কিন্তু গত তিন বছর ধরে তিনি এক দিনের জন্যও হাসপাতালে আসেননি। কিন্তু বেতন নিয়ে গিয়েছেন। আরও আশ্চর্যের বিষয় হলো, তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    সকালে পরীক্ষা, সন্ধ্যায় নাটক, রাজ্যে শিক্ষার ‘মাৎস্যন্যায়’ কি কাটবে? পরীক্ষায় কমিশনও

    ‘টাইটাস অ্যান্ড্রনিকাস’ — উইলিয়াম শেক্সপিয়রের রচিত প্রতিশোধ, ক্ষমতা দখল, খুনোখুনির রক্তাক্ত ‘ট্রাজেডি’। গত দশ বছরে ‘ট্র্যাজেডি’ দেখেছে বাংলার শিক্ষা জগৎ। কেন দু’টি প্রসঙ্গের উল্লেখ একসঙ্গে? ‘সমাপতন’ বলা যেতে পারে। এক বুক আশা, উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে ৭ অগস্ট পরীক্ষা দেবে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    তেহট্টে শিশুর দেহ উদ্ধারে কেন জনরোষে পড়লেন ওই দম্পতি? মারাত্মক অভিযোগ স্থানীয়দের

    খেলতে বেরিয়ে নিখোঁজ ৯ বছরের ছাত্রের দেহ উদ্ধার ঘিরে শনিবার সকাল থেকে অগ্নিগর্ভ নদিয়ার তেহট্ট। তেহট্ট থানার রঘুনাথপুর পঞ্চায়েতের নিশ্চিন্তপুর বটতলা পাড়া এলাকায় এক দম্পতিকে পিটিয়ে মারা হয়। তাঁরা ওই শিশুর প্রতিবেশী। প্রশ্ন ওঠে, কেন এই ঘটনায় তাঁদের দিকে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ১২০০০ কোটির মাদক কারবারের পর্দাফাঁস, ধৃতদের মধ্যে বাংলাদেশি, IT এক্সপার্টও

    যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলারমাদক বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে তেলঙ্গানার একটি এলাকায় অভিযান চালিয়েছিল মহারাষ্ট্রের থানের মীরা রোড থানা। শনিবারের সেই অভিযানে পুলিশ বাজেয়াপ্ত করেছে বিপুল পরিমাণ মেফেড্রন ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘মসজিদে সরকারি প্রতীক থাকবে কেন?’ অশোক স্তম্ভ ভাঙচুরে জড়িতদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

    জম্মু-কাশ্মীরের হজরতবাল মসজিদের সংস্কার ফলকে অশোক স্তম্ভের প্রতীক ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিভঙ্গ, দাঙ্গা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। তবে শনিবার ভাঙচুরে জড়িতদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। প্রশ্ন তুললেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানে অশোক স্তম্ভ ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    গুজরাটের শক্তিপীঠে ভয়াবহ দুর্ঘটনা, রোপওয়ে ছিঁড়ে মৃত ৬

    গুজরাটের পাভাগড়ে রোপওয়ে ছিঁড়ে মৃত্যু ৬ জনের। পাভাগড়ে পাহাড়ের উপরে শক্তিপীঠ রয়েছে। সেখানে কালী মন্দিরে দর্শন করার জন্য ভিড় জমান পুণ্যার্থীরা। শনিবার বিকেলে সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।গুজরাটের পাভাগড় বিখ্যাত শক্তিপীঠ। সারা দেশ থেকে বহু পুণ্যার্থী পাভাগড় পাহাড়ের উপরে থাকা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    BJP নেত্রী খুনে অভিযুক্তকে ইন্দোনেশিয়া ভ্রমণের অনুমতি আদালতের, করবে স্ত্রীর জন্মদিন উদযাপন

    হরিয়ানার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগট হত্যা মামলায় অভিযুক্ত সুখবিন্দর সিংকে বিদেশ ভ্রমণের অনুমতি দিল গোয়ার একটি দায়রা আদালত। অভিযুক্ত সুখবিন্দর সিং তাঁর স্ত্রীর জন্মদিন উদযাপন করতে দুই সপ্তাহের জন্য ইন্দোনেশিয়া যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। সেই ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘মি-ডে মিলে পচা কুমড়ো-পেঁপে’, প্রধান শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ

    রোজ একই ঝোল, সেই এক তরকারি। সেটা আবার মুখেও তোলা যায় না। মিড-ডে মিলের খাবারের মান নিয়ে এমনই অভিযোগ উঠল বীরভূমের সিউড়ি থানা এলাকার কুলেরা প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার খাবার হাতে নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষককেও আটকে রাখা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ভিন রাজ্যে মারের ভয়, তবু পেটের দায়ে রওনা দিচ্ছেন ঢাকিরা

    এই সময়: টিভি বা খবরের কাগজ সে ভাবে দেখা হয় না। পাড়ার চায়ের দোকানের আলোচনায় অনেক খবর জানতে পারেন তাঁরা। কয়েক দিন আগে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের আক্রান্ত হওয়ার সংবাদ কানে এসেছে আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ঢাকিদের। মালদার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    আমেরিকার সঙ্গে টানাপড়েন মেটাতে কী করা উচিত? উপায় বাতলে দিলেন নোবেলজয়ী অভিজিৎ

    ট্যারিফ নিয়ে নিম্ন আদালতে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু এতে আদৌ লাভ কিছু হবে? ট্যারিফের কোপ থেকে রেহাই পাবে ভারত? খুব একটা আশা দেখছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। NDTV-কে দেওয়া ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    লালকেল্লা থেকে চুরি বহুমূল্য সোনা-হিরে-পান্না, তদন্তে ভরসা CCTV ফুটেজ

    সাড়ে সাতশো গ্রাম সোনা, হিরে-পান্না বসানো কলস, একটি ধর্মীয় অনুষ্ঠানের মাঝে দিল্লির লালকেল্লা থেকে চুরি গিয়েছিল কয়েক কোটি টাকা মূল্যের সামগ্রী। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশের কাছে। একে বহুমূল্যের সামগ্রী, অন্যদিকে চুরি গিয়েছে খোদ লালকেল্লা থেকে। নড়ে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘মোদী খুব...’, ট্রাম্পের বার্তার পরে মুখ খুললেন জয়শঙ্কর, বরফ গলবে?

    ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের বার্তা নিয়ে এ বার মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কোনও বাড়তি আবেগ নয়। মাপা এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। তবে ট্যারিফ নিয়ে টুঁ শব্দ করেননি তিনি।ANI-কে দেওয়া ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ১০টায় পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে, কী কী নিয়ে প্রবেশ করা যাবে? কখন মিলবে প্রশ্নপত্র? জবাব দিল SSC

    রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। তা নির্বিঘ্নে শেষ করা এখন স্কুল সার্ভিস কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রথম থেকেই আঁটঘাট বেঁধে ময়দানে নেমেছে স্কুল সার্ভিস কমিশন(SSC)। শনিবার পরীক্ষার আগে সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জরুরি বিষয়গুলি ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    অরুণাচলে ক্রমশ গলছে হিমবাহ, ভয়াবহ বিপর্যয়ের সতর্কবার্তা বিজ্ঞানীদের

    পূর্ব হিমালয়ের অরুণাচল প্রদেশে ক্রমশ বাড়ছে হিমবাহ গলে যাওয়ার হার। বিজ্ঞানীরা জানিয়েছেন, মাত্র এক বছরে প্রায় ১.৫ মিটার বরফ গলে গিয়েছে। এর ফলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। ইতিমধ্যেই অরুণাচলের বেশ কিছু অঞ্চলে সতর্কতা জারি করা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    নদিয়ার তেহট্টে পুকুর থেকে শিশুর দেহ উদ্ধারের পরে তাণ্ডব, ‘গণপিটুনি’-তে মৃত ২

    এক শিশুর মৃত্যুদেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার উত্তাল হলো নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুর। পুলিশ জানায়, মৃত শিশুর নাম স্বর্ণাভ বিশ্বাস। সে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। স্বর্ণাভর মৃত্যুর ঘটনায় জনরোষের মুখে পড়েন প্রতিবেশী উৎপল মণ্ডল (৪৫) ও তাঁর স্ত্রী সোমা (৩৮)। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    নিয়োগ মামলায় ইডির কোর্টে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, পেলেন শর্তসাপেক্ষে জামিন

    ইডি-র স্পেশাল কোর্টে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। পেলেন আগাম জামিন। ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ ইডি আদালতে শনিবার আগাম জামিনের আবেদন করেন চন্দ্রনাথ সিনহা। তাঁকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। তবে কিছু শর্তও ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ট্রাম্পের বন্ধুত্ব বজায় রাখার বার্তার পরে বিশেষ পোস্ট মোদীর, ট্যারিফে সুরাহা হবে?

    বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাদরে তা গ্রহণও করলেন নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ট্রাম্পের আবেগ ও অনুভূতিকে সম্মান জানান তিনি। তাহলে কি বাড়তি ট্যারিফের জেরে যে সম্পর্ক ভেঙে চুরমার হয়েছিল, তা ফের জোড়া লাগতে চলেছে? কূটনৈতিক ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ৪০০ কেজি RDX দিয়ে মু্ম্বই উড়িয়ে দেওয়ার হুমকি, নয়ডা থেকে গ্রেপ্তার ১

    গোটা মুম্বইয়ে ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ছড়িয়ে পড়েছে— শুক্রবার এমন খবর আসতেই ছড়ায় ব্যাপক আতঙ্ক। জারি হয় হাই অ্যালার্ট। হুমকির ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পুলিশের জালে অভিযুক্ত। মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে মেসেজ করে গোটা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘ডন’ সিনেমার চিত্রনাট্য! অন্ধ্রপ্রদেশে জেল ভেঙে পালাল দুই বন্দি

    কিং খান অভিনীত ‘ডন ২’ সিনেমার কথা মনে আছে? কী ভাবে ডন রান্নাঘরের ডিউটি নিয়ে জেল থেকে পালানোর ছক কষে। চির শক্র অথচ জেলের দোস্ত বর্ধানের সঙ্গে হাত মিলিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন দুই দাগী আসামী। বাস্তবেও সেরকমই জেল ভাঙার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ভাবনায় বৌদ্ধিক ছোঁয়া, থাইল্যান্ডের পথে অগ্রণী

    দুর্গাপুজো এলেই বদলে যায় শিল্পনগরীর মেজাজ। তার সঙ্গে যুক্ত হয়েছে হালফিলের 'থিম'। অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে তরতর করে এগিয়ে চলেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। এখানে হাতে গোনা যে কয়েকটি বড় বাজেটের পুজো রয়েছে, তাদের অন্যতম অগ্রণী। একটা সময়ে রং-তুলিতে নানা ধরনের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    মাত্র দু’দিনের নোটিসে বন্ধ ধারাবাহিক, একরাশ মন খারাপ নিয়ে কী বললেন তথাগত ও পায়েল?

    কোনও ধারাবাহিকের আয়ু ছ’মাস। কোনওটার আবার মেরেকেটে হয়তো কিছুদিন বেশি। নানা প্রতিযোগীতায় ছিটকে গিয়েছে বহু ধারাবাহিক। দিনকয়েক আগেই বন্ধ হয়েছে ‘মিত্তির বাড়ি’। এ বার তালিকায় ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। মাত্র দু’দিনের নোটিসে বন্ধ হয়েছে ধারাবাহিকটি। পুজোর মুখে আচমকা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    নাটক-সিনেমার পর বাপ্পার মঞ্চ দুর্গা মণ্ডপ

    অন্য সময় প্রাইম: ছবি পরিচালনার পাশাপাশি মণ্ডপ তৈরি করার কথা মনে হলো কেন? বাপ্পা: আমার মনে হয়, চলচ্চিত্র আসলে অনেকগুলো স্থিরচিত্রকে সারি-সারি ভাবে সাজানো একটা স্লাইড শো। ঠিক সে রকমই মণ্ডপও একটা বিশাল ক্যানভাস। যেখানে রং-তুলি দিয়ে অজস্র চিত্র আঁকা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    শপিংয়ের সুবর্ণ সুযোগ! শনি-রবি কমবে বৃষ্টি, সোমে ফের দুর্যোগের পূর্বাভাস

    পুজোর আগে শপিংয়ের জন্য সময়-সুযোগ করে দিচ্ছে আবহাওয়া? শনি-রবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টিপাত। তবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। সঙ্গে অস্বস্তি বাড়াবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। তবে সোমবার ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আলিপুর আবহাওয়া ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    Live: ট্রাম্পের প্রশংসার পরেই বড় বার্তা মোদীর, ফের ভারত-আমেরিকার সম্পর্কে নয়া মোড়?

    ভারতকে নিয়ে সুর নরম করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘আমি সব সময়ে মোদীর বন্ধু থাকব। তিনি মহান প্রধানমন্ত্রী।’ ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মোদী। তিনি লেখেন, ‘ট্রাম্পের আবেগ এবং আমাদের সম্পর্ক নিয়ে তাঁর ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    শিশুর গলায় ছুরি ধরে মহিলাকে বিবস্ত্র করল ডেলিভারি বয়, নগ্ন ভিডিয়ো ছড়াতেই গ্রেপ্তার

    বাচ্চার গলায় ছুরি ধরে এক মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযোগ, বাচ্চাকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে ওই মহিলাকে নগ্ন হতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভিডিয়ো করে অভিযুক্ত। তা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    চিকিৎসক জানিয়েছিলেন ‘ব্রেন ডেড’, শেষকৃত্যের সময় নড়ে উঠলেন নাসিকের যুবক

    চিকিৎসক ব্রেন ডেড ঘোষণা করেছিলেন এক যুবককে। শেষকৃত্যের সময় ঘটে বিপত্তি। শেষকৃত্যের প্রস্তুতির সময়ে আচমকা নড়ে ওঠেন এবং কাশতে শুরু করেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক শহরে। শুক্রবারের ঘটনা। পরিবারের লোকজন দ্রুত যুবককে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান। এই ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    অফিসারদের কুকুর দেখার কাজে জওয়ানরা? জবাব তলব মন্ত্রকের

    এই সময়, নয়াদিল্লি: কর্মরত অধস্তন জওয়ানদের দিয়ে পোষা কুকুরের দেখভালও করানো হচ্ছে আধা সামরিক বাহিনী বিএসএফ-র অফিসারদের বাড়িতে, যা পুরোপুরি আইন বিরুদ্ধ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন ওই বাহিনীরই ডিআইজি সঞ্জয় যাদব৷ তাঁর দায়ের করা মামলার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    মানুষই গিনিপিগ? রিপোর্ট বলছে ক্লিনিক্যাল ট্রায়ালে ভারতে রোজ একজনের মৃত্যু হয়

    অনির্বাণ ঘোষবিভিন্ন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠল। ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সারা দেশে বিভিন্ন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। ওই একই সময়ে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    পাঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে দিল্লিতে আপের বৈঠক, দলীপ ট্রফিতে জোড়া ম্যাচ-দিনভর আর কী খবরে নজর?

    আজ শনিবার সারা দেশে এবং গোটা রাজ্যে কোন কোন খবরে সকাল থেকে নজর রাখতে হবে?পাঞ্জাবের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আর কী ব্যবস্থা নেওয়া যায়, তা স্থির করার জন্য দিল্লিতে বৈঠকে বসবে আম আদমি পার্টি নেতৃত্ব। কেজরিওয়াল উপস্থিত থাকবেন কি না, ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    দেশরাজের বাবার গ্রেপ্তারি নিয়ে জটিলতা, অসহযোগিতার অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে

    কৃষ্ণনগরের ঈশিতা খুনের ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দর প্রতাপ সিংকে হেফাজতে নিতে মরিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ভুয়ো নথি তৈরি করে খুনের পরে ঢাকা দিতে সাহায্য করেছে দেশরাজের বাবা ও মামাতো বোন। তাঁকে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    রবিবার SSC পরীক্ষা, যাতায়াতের সুবিধায় কী কী পরিষেবা দেখে নিন

    আগামিকাল, রবিবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও বেশি। স্বাভাবিক ভাবেই তাঁদের যাতায়াতের জন্য পরিবহণ ব্যবস্থা যথাযথ হওয়া প্রয়োজন। পরীক্ষার্থীদের জন্য কী ব্যবস্থা থাকছে?বাসঅন্যান্য রবিবার বাসের সংখ্যা অনেকটাই কম থাকে। তবে পরিবহণ দপ্তর ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    বানভাসি জম্মু-কাশ্মীর থেকে পাঞ্জাব, বন্যাদুর্গত রাজ্যগুলি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

    একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি। এর সঙ্গে বিপদের মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে ভূমিধস। বন্যা সঙ্কট মোকাবিলায় অবশেষে নড়েচড়ে বসল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, উত্তর ভারতের বন্যা কবলিত রাজ্যগুলি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘রোসাঘরে’ জ্বালানির অভাব! জগন্নাথের মহাপ্রসাদ রান্না নিয়ে আশঙ্কার মেঘ

    আশঙ্কা দেখা গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ রান্না করা নিয়ে। কারণ জগন্নাথ মন্দিরের রান্নাঘরে দেখা দিয়েছে জ্বালানির সংকট। সূত্রের খবর, কাঠের তীব্র ঘাটতির কারণে মন্দিরে রান্না করা এবং মহাপ্রসাদ কত দিন প্রস্তুত করা যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।প্রসঙ্গত, বছরের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, আত্মহত্যা নাকি খুন? রহস্য

    শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম দীপশিখা গোস্বামী (২৯)। ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ওই আবাসনের পাঁচতলার একটি বন্ধ ঘর থেকে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    বাংলার ২ স্কুল পড়ুয়ার স্টার্টআপে লক্ষ্মীলাভ, দেশের নানা কোণায় পাড়ি দিচ্ছে ‘প্যাকেজড’ ঠেকুয়া

    ঘরে ঘরে তৈরি হয় ঠেকুয়া। ছট পুজো মানেই প্রসাদের থালায় থাকবেই ঠেকুয়া। ঘরে তৈরি এই মিষ্টি এ বার প্যাকেটবন্দি পণ্য। উদ্যোগী পুরুলিয়ার দুই কিশোর। স্কুল পড়ুয়া দুই কিশোরের ব্যবসায়িক বুদ্ধি বাজিমাত করেছে ব্যালেন্স শিটে।পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার বাসিন্দা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে অযোধ্যা রামমন্দিরে ভুটানের প্রধানমন্ত্রী,করলেন আরতিও

    তিন দিনের ভারতের এসে অযোধ্যা রামমন্দির দর্শনে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে । শুক্রবার সন্ধ্যায় তিনি সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তার আগেই এ দিন সস্ত্রীক অযোধ্যার রামমন্দিরে যান ভুটানের প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রীর রামমন্দির যাওয়াকে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    গুরুতর অসুস্থ ভগবন্ত মান, রয়েছেন ICU-তে

    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সূত্রের খবর, শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মোহালির ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।হাসপাতাল সূত্রের খবর, ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    নিমতায় উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টায় পুলিশ

    শিক্ষক দিবসের দিনেই উত্তর ২৪ পরগণা জেলার নিমতা এলাকা থেকেই উদ্ধার হলো এক শিক্ষকের মৃতদেহ। তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। যদিও মৃতের মেয়ের দাবি, তার মাকে খুন করার চেষ্টা করেই আত্মঘাতী ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    এক ক্লিকে অভিযোগ, ডিজিটাল-অস্ত্রে বাল্যবিবাহ রুখে নজির বীরভূমের একটি ব্লকে

    রাজ্যে বাল্যবিবাহের হার জাতীয় গড়ের তুলনায় বেশি। বেশ কয়েকটি জেলায় ৫০ শতাংশের উপরে। যার মধ্যে রয়েছে বীরভূমও। বাল্যবিবাহ রুখতে প্রচার অভিযানের খামতি রাখছে না বীরভূম জেলা প্রশাসন। এর পরেও নাবালিকাদের বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। বাল্য বিবাহ রুখতে এ বার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    মা তারার শিষ্য সাধক বামাক্ষ্যাপাও এখানে পুজো দিতে এসেছিলেন, লাল মাটির এই পুজোয় জৌলুস আজও কমেনি

    স্বয়ং সাধক বামাক্ষ্যাপাও এই মন্দিরে এসে পুজো দিয়েছেন বলে কথিত। বীরভূমের আটলা গ্রামের সেই দুর্গাপুজোর জৌলুস আজও একটুও কমেনি। প্রতি বছর চিরাচরিত রীতি মেনে পুজো করা হয় দেবীকে। সরকার জমিদার বাড়ির হাত ধরে এই পুজোর সূচনা ঘটলেও, বর্তমানে এই ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা টহলরত গাড়িকে ধাক্কা মেরে পুলিশকর্মীকে পিষল ম্যাটাডোর

    উলুবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কনস্টেবলের। তাঁর নাম রামপদ মণ্ডল (৫৬)। দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনান থানার বরুন্দা এলাকায়। পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেলে পুলিশের টহলরত গাড়ি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ কর্মী রামপদ ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘১৪ লক্ষ টাকায় SSC-র চাকরি, পরীক্ষার আগেই মিলবে প্রশ্নপত্র’, সমাজমাধ্যমে পোস্ট করে গ্রেপ্তার BJP কর্মী

    প্রথমে ৫০ হাজার। ইন্টারভিউয়ের দিন ৪ লক্ষ। চাকরি পাওয়ার পরে বাকিটা। মোট ১৪ লক্ষ টাকা দিলেই মিলবে শিক্ষক পদের চাকরি। সরাসরি সমাজমাধ্যমে SSC-র পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক লেনদেনের বিজ্ঞাপন। এমনকী, প্রশ্নপত্র ফাঁসের দাবি করেন এক ব্যক্তি। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘গুলাব’ থেকে ‘গোলাপ’ হয়ে ব্যাঙ্ককে যাওয়ার ছক, শেষে কলকাতায় গ্রেপ্তার যুবক

    নিজের আসল পরিচয় লুকিয়ে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার প্ল্যান করেছিলেন এক যুবক। অভিযুক্ত যুবকের নাম গুলাব ওঝা। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গুলাবকে দেখে বিমানবন্দরে অভিবাসন দপ্তরের আধিকারিকদের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে তাঁর কথায় বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে

    গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, অগ্নিমিত্রা পলের সিটি স্ক্যানে দেখা গিয়েছে তাঁর সামান্য ইস্কিমিয়া ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রর দোকানেই চলত অসাধু চক্র? STF-এর জালে কলকাতার ৩ অস্ত্র ব্যবসায়ী

    রহড়ার ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে কলকাতার বহু পুরোনো এক আগ্নেয়াস্ত্রর দোকানের তিন অংশীদারকে গ্রেপ্তার করল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার রাতে বিবাদী বাগের একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকানে অভিযান চালান তদন্তকারীরা। সেই সময়েই ওই তিন ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    স্কুলের উন্নয়নের টাকায় বিদেশ ভ্রমণ? সাসপেন্ড বারুইপুরের প্রধান শিক্ষক

    স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ দিয়ে বিদেশ ভ্রমণ? দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর আব্দুস সকুর হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তাঁকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করেছে ‘ওয়েস্ট বেঙ্গল ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘এত সাহস হয় কী করে’, ‘দাবাং’ মহিলা এসডিপিও-কে থামাতে ধমক উপমুখ্যমন্ত্রীর, ভাইরাল ভিডিয়ো

    রাস্তা তৈরির জন্য অবৈধ ভাবে মাটি খননের কাজ চলছিল। তদন্তে গিয়ে খনন বন্ধ করে দেন মহিলা এসডিপিও অঞ্জনা কৃষ্ণ। এর পরেই তাঁকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিরুদ্ধে। রীতিমতো শাসানির সুরে তাঁকে বলতে শোনা ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘ইউক্রেন যুদ্ধ থামাতে বড় ভূমিকা নিতে পারে ভারত’, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে ফোনালাপ মোদীর

    রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে বড় ভূমিকা নিতে পারে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে এমনটাই বললেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভান ডার লোয়েনের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েই ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    পিটিয়ে ২১ পড়ুয়াকে পাঠিয়েছিলেন হাসপাতালে, শিক্ষক দিবসে গ্রেপ্তার এগরার সেই ইংরেজির স্যর

    পড়া বলতে না পারায় ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারধর শিক্ষকের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ২১ জন পড়ুয়াকে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে এই ঘটনা ঘটেছিল। পড়ুয়াদের অভিভাবকরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এগরা থানায়। সেই অভিযোগের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, ঘুমন্ত মা ও ২ মেয়ের মৃত্যু

    হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। তার তলায় চাপা পড়ে মৃত্যু হলো মা ও তাঁর দুই নাবালিকার মেয়ের। বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই মাটির বাড়িতেই ঘুমিয়েছিলেন বৃহস্পতি ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ৩৪ গাড়িতে ৩৪ ‘মানব বোমা’, হুমকি-ফোনের পরেই মুম্বইয়ে হাই অ্যালার্ট

    বোমা হামলার হুমকি ঘিরে ত্রস্ত মুম্বই। শুক্রবার মুম্বই পুলিশের কাছে বিস্ফোরণের হুমকি দিয়ে মেসেজ করা হয়। গোটা শহরে ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ছড়িয়ে পড়েছে বলে জানানো হয় ওই মেসেজে। মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে ফোন করেও ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    শিশুমৃত্যুর হারে রেকর্ড পতন দেশে, জন্মহার সবথেকে বেশি কোন রাজ্যে?

    দেশের শিশুমৃত্যুর হারে রেকর্ড পতন। দশ বছরে প্রায় ১২ শতাংশ কমেছে শিশুমৃত্যুর হার। কমেছে জন্ম ও মৃত্যুর হারও। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া-র Sample Registration System Report for 2023 রিপোর্ট অনুসারে ভারতে জন্ম ও মৃত্যুর হার পঞ্চাশ বছর আগের তুলনায় ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘বাবার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন’, লতা ও আশার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রফির ছেলের

    বলিউডের ইতিহাসে মহম্মদ রফি শুধু একজন গায়ক নন, তিনি এক আদর্শ, এক নীতির প্রতীক। তাঁর কণ্ঠে ছিল ভগবানের আশীর্বাদ, আর চরিত্রে ছিল এক অনন্য বিনয়। পুরো কেরিয়ারে তিনি কখনও কারও কাছে কাজের অনুরোধ করেননি, এমন কী সেই সময়েও নয়, ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ইন্ডাস্ট্রি থেকে যা পাওয়া উচিত ছিল, পাইনি: রূপসা গুহ

    ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রূপসা গুহর নতুন কাজ ‘হু আর ইউ ফিরোজ়’। বাস্তব এক চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ছবির রচনা, এমনটাই জানান পরিচালক। গল্পের কেন্দ্রবিন্দু ফিরোজ়—একজন প্রাচীন শিল্পকর্ম ব্যবসায়ী। তবে ফিরোজ়ের কাছে এই শিল্পকর্ম কেবল ব্যবসার বিষয় নয়, বরং ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    বারাসতের এই পুজোয় বিধবা মহিলারাও সিঁদুর খেলেন, শিবের কোঠার দুর্গাপুজো জড়িয়ে মুঘল আমলের ইতিহাস

    বারাসতের শঙ্কর চট্টোপাধ্য়ায়ের পুজোর পোশাকি নাম শিবের কোঠার দুর্গাপুজো। জনশ্রুতি,এই পুজো শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের মৃত্যুর পরে, জাহাঙ্গীরের আমলে। জনশ্রুতি মুঘল সম্রাট আকবরের স্ত্রী যোধা বাঈয়ের নির্দেশে এই পুজো শুরু করেছিলেন শঙ্কর চট্টোপাধ্য়ায়। শঙ্কর ছিলেন বারো ভুইঁয়ার অন্যতম ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    শুকনো ফুল-ফলে তৈরি প্রতিমা, বিশেষ চমক হাবড়ায়

    প্রতি বছরই দূর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রে চমক থাকে হাবরার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের শিল্প ভাবনায়। এর আগে জয়পুরের পাথর থেকে সোনা, রুপো দিয়ে প্রতিমা বানিয়ে নজর কেড়েছেন ইন্দ্রজিৎ। এই বছরে তাঁর চমক, ফেলে দেওয়া শুকনো গাছের সামগ্রী দিয়ে তৈরি উমা। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    বাদুড়ঝোলা-ঘামেভেজা যাত্রা অতীত, সমস্ত কোচই AC! ‘এলিট’ হলো বনগাঁ লোকাল

    ‘বনগাঁ লোকাল!’ শুনেই আগে চোখ-মুখ সিঁটকে নিতেন ‘এলিট’ মহলের একাংশ। ‘বনগাঁ লোকাল’ মানেই ভিড়-গরম-ঘামে ভেজা জার্নির বিভীষিকা, মনে করতেন অনেকেই। কিন্তু বনগাঁ জার্নির সেই চেনা ছবিই বদলে যেতে চলেছে ৫ সেপ্টেম্বর থেকে! শুক্রবার থেকে চালু হয়েছে শিয়ালদহ থেকে বনগাঁ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    দরকারে সংসারে টাকা দেবেন রোজগেরে গিন্নি, মত হাই কোর্টের

    অমিত চক্রবর্তীকর্মরত স্ত্রীকে সংসারে আর্থিক সাহায্য করতে বলা নিষ্ঠুরতা নয় বলে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। পুরুষের সমান নারী অধিকারের প্রশ্নে যাঁরা গলা ফাটান, হাইকোর্টের এই পর্যবেক্ষণ তাঁদের কাছে বার্তা বলেই মনে করছেন আইনজীবীরা। বিচারপতি অজয়কুমার গুপ্ত এক তরুণীর তরফে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, আজ বৃষ্টির জোরালো সম্ভাবনা ৫ জেলায়

    পুজোর মাসেও বৃষ্টির চোখ রাঙানি অব্যাহত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে। ব্যতিক্রম নয় কলকাতাও। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    Live: নেপালে ব্যান ফেসবুক, নিষিদ্ধ ইনস্টাগ্রাম, ইউটিউবও

    নেপালে ব্যান হয়ে গেল ফেসবুক। সোশ্যাল মিডিয়া ডিরেক্টিভস ২০৮০ অনুযায়ী, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু তার পরেও রেজিস্ট্রেশন করেনি মেটা। তাই ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যান হয়ে গেল নেপালে। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইউটিউব, এক্স-ও। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ৫ বছরের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে, উত্তপ্ত জীবনতলা

    পাঁচ বছরের নাফিসা খাতুনকে ভালো চোখে দেখত না সৎ মা, অভিযোগ প্রতিবেশীদের। হামেশাই তাকে গঞ্জনাও শুনতে হতো। কিন্তু স্বামীর প্রথম পক্ষের সন্তানের প্রতি সেই তিক্ততাতে যে পাঁচ বছরের খুদের প্রাণ চলে যাবে, তা ভাবতেও পারেননি এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    লাইন বদল করতেই বিস্তর সময় নষ্ট, বিরক্তি মেট্রোয় যাতায়াতে

    এই সময়: ওয়াই ক্রসিং থেকে মেট্রোর রেকের অভিমুখ বদলাতেই লেগে যাচ্ছে অতিরিক্ত পাঁচ–সাত মিনিট। এর পরে সময়ানুবর্তিতার আশা করাই অন্যায়। কলকাতা মেট্রোর জঘন্য পরিষেবা প্রসঙ্গে এমনটাই মনে করছেন মেট্রোর কর্মীদের একাংশ।‘জাস্ট গোল্লায় গিয়েছে’, বিরক্ত মন্তব্য এক যাত্রীর। একটু আগেই ভিড়ে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    আর হুড়োহুড়ি নয়, এ বার থেকে লাইনে দাঁড়িয়েই জগন্নাথ দর্শন

    পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শনের জন্য হুড়োহুড়ি করার দিন শেষ। এ বার থেকে আর মন্দিরের ভিতরে গিয়ে জগন্নাথদেবকে দেখার জন্য সমস্যার মধ্যে পড়তে হবে না ভক্তদের। কারণ, এ বার থেকে জগন্নাথদেবকে ভালো করে দেখার সুযোগ পাবেন ভক্তেরা। লাইনে দাঁড়িয়েই ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ধ্বংসস্তূপ সরলেও ছন্দে ফেরেনি জনজীবন, পর্যটনে কতটা সতর্ক উত্তরাখণ্ড?

    মৃত্তিকা ভট্টাচার্যএকটা ভিডিয়ো। সেই সঙ্গে আর্তনাদ। চিত্কার করে কেউ বলছে-ওখান থেকে পালিয়ে যাও। ধ্বংসলীলা চালিয়ে এগিয়ে আসছে ভয়ঙ্কর কাদা-পাথরের স্রোত। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ঘটনার একমাস পেরিয়েছে। তার পরে কি আদৌ স্বাভাবিক ছন্দে ফিরতে পেরেছে উত্তরকাশীর জনজীবন? ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ভোটার লিস্টে নজর থাক লাগাতার, তিন সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

    এই সময়: আগামী বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন পর্যন্ত ভোটার তালিকায় লাগাতার নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ক্যামাক স্ট্রিটে বৃহস্পতিবার তৃণমূলের হাওড়া সদর, হাওড়া গ্রামীণ এবং ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই তিনটি ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    স্লোগান-ধস্তাধস্তি-চ্যাংদোলা আর হট্টগোলে বিধানসভায় দিনভর যুযুধান শাসক ও বিরোধী

    এই সময়: বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা ও বাঙালি। তবে সে সব চাপা পড়ে গেল ‘চোর–ডাকাত’ স্লোগানে! বাঙালি পরিযায়ী শ্রমিকদের ‘যন্ত্রণা’র কথা ছাপিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা গমগম করে উঠল শাসক–বিরোধীর চোর সংক্রান্ত নানা তির্যক চিৎকারে। এ দিন কার্যত নজিরবিহীন হট্টগোলের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ভিন রাজ্যে ফের আক্রান্ত পরিযায়ী শ্রমিক, হাত ভেঙে দেওয়ারও অভিযোগ

    ফের ভিন রাজ্যে আক্রান্ত হতে হলো পশ্চিমবঙ্গের এক বাসিন্দাকে। এই হামলার ঘটনা ঘটেছে ওডিশা রাজ্যে। তাঁকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করার পরে হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কোনও রকমে নিজের বাড়িতে ফিরে এসেছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকার ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    স্বপ্নের শহর দুবাইয়ে স্বপ্নপূরণ, এক টিকিটেই ভাগ্য ফিরল ভারতীয় প্রবাসীর

    একটা টিকিট। আর সেই টিকিটই এনে দিল জ্যাকপট। দুবাইয়ে রাতারাতি ভাগ্য বদলাল উত্তরপ্রদেশের এক যুবকের। লটারি জিতে তিনি পেলেন প্রায় ৩৫ কোটি টাকা। কি শুনে মাথা ঘুরছে? বিশ্বাস হচ্ছে না?৩০ বছর বয়সি সন্দীপ কুমার প্রসাদ পেশায় একজন টেকনিশিয়ান। তিন ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ফের জোরালো ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন পাকিস্তান-সহ ভারতেও

    সপ্তাহের শুরুতে জোরালো ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠল বিধ্বস্ত আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভূমিকম্প বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব আফগানিস্তানই ভূমিকম্পের কেন্দ্র।জোরালো এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    অভূতপূর্ব বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, ১১৯৫ কোটি টাকার PBKS দিল মাত্র ৩৩.৮ লক্ষ টাকা

    কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন পাঞ্জাব। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, বন্যায় প্রাণ গিয়েছে অন্তত ৩৭ জনের। ৩.৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় রাজ্যবাসীর পাশে দাঁড়াল পাঞ্জাব কিংস বা PBKS। পাঞ্জাবে বন্যার্তদের সহায়তায় ত্রাণ তহবিলে ৩৩.৮ লক্ষ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    হাসপাতালে দীর্ঘ লড়াই, কলকাতাতেই জীবনাবসান তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের

    প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। দীর্ঘ লড়াইয়ের পরও শেষরক্ষা হলো না। বৃহস্পতিবার বিকেলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর। জাফিকুল ইসলামের মৃত্যুর খবর ডোমকলে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    আর গল্প নয়, শুক্রে বনগাঁ, কৃষ্ণনগর শাখায় এসি লোকাল, আপনার স্টেশনে পৌঁছবে কখন?

    শুক্রবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ থেকে বনগাঁ এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউন লাইনে এসি লোকাল ট্রেন। এই দুইটি সেকশনে আপ ডাউন মিলিয়ে মোট ৪টি এসি লোকাল চলবে। পাশাপাশি বারাসত-হাসনাবাদ লাইনে একজোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘কংগ্রেস তো বাচ্চাদের টফিতেও ট্যাক্স নিত...’, GST সংস্কারের ভূয়সী প্রশংসাতেও খোঁচা প্রধানমন্ত্রীর

    বুধবার কেন্দ্রের প্রস্তাবে সিলমোহর GST কাউন্সিল। চারের বদলে আরও সরল GST। বর্তমানে চারের বদলে এখন GST স্ল্যাব মোট দুটি। GST 2.0 নামে অভিহিত এই দুই ট্যাক্স স্ল্যাব প্রক্রিয়া। এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    সামান্য বৃষ্টিতে ভাসে গুরুগ্রাম, কেন হয় জানেন?

    গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে দিল্লি-সহ একাধিক জায়গায় একেবারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার গুরুগ্রাম, ফরিদাবাদ-সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এ দিকে মাত্র কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই গুরুগ্রাম একেবারে জলমগ্ন হয়ে যায়। স্থানীয় ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো বাড়ি, আতঙ্ক চুঁচুড়ায়

    রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ভগ্নপ্রায় বাড়ি। তার পাশের রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। বৃহস্পতিবার সকালে আচমকা ভেঙে পড়ল সেই বাড়িটিরই একাংশ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে হুগলির চুঁচুড়ার চন্ডী বাবু লেনে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই রাস্তাটি দিয়ে ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘আমরাই প্রথম বলেছিলাম…’, তৃণমূলের চাপেই স্বাস্থ্য-জীবন বিমায় কর মকুব, দাবি মমতার, পাল্টা খোঁচা BJP-র

    বৃহস্পতিবার পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামো পরিবর্তন করেছে মোদী সরকার। জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় কর সম্পূর্ণ মকুব করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবির চাপেই জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় কর তুলে দেওয়া হয়েছে বলে বিধানসভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘আমার এ জীবন ভালো লাগছে না’, বাবা-মাকে গুলি চালিয়ে খুন করা সেই সাব-ইন্সপেক্টরের সুইসাইড নোট উদ্ধার

    ‘আমার মৃত্যুর পরে বাবা-মাকে কে দেখবে’, ‘সুইসাইড নোট’-এ একথা উল্লেখ করেছেন রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর জয়দেব চট্টোপাধ্যায় (৩২)। ঝাড়গ্রামে কর্মরত এই পুলিশকর্মীর বিরুদ্ধে সার্ভিস রিভলভার দিয়ে নিজের বাবা দেবব্রত চট্টোপাধ্যায় (৬২) এবং মা শম্পা চট্টোপাধ্যায় (৫০)-কে গুলি চালিয়ে খুন ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    এ ‘স্কুলে’ গুরুদক্ষিণা নেন না শিক্ষকরা, ‘ওরা মানুষের মতো মানুষ হোক’, এ টুকুই চাওয়া

    সুজয় মুখোপাধ্যায়কোভিডকালে শুরু হয়েছিল হুগলির খন্যানের মুল্টি আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষাকেন্দ্র। পাঁচ বছরে এই শিক্ষাকেন্দ্রে ধাপে ধাপে বেড়েছে পড়ুয়ার সংখ্যা, বেড়েছে শিক্ষকও। বিনা পারিশ্রমিকে এখানে পড়ানো হয়। পাঠ দেন বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। বিনামূল্যে এলাকার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন বৌদি, জেলের ভিতরে তাঁকেই বিয়ে দেওরের

    কারাগারের অন্ধকারে হঠাৎ এক আলো ঝলমলে ব্যতিক্রমী দিন। কারাগার পরিণত হলো বিয়েবাড়িতে। বন্দিরা হলেন বরযাত্রী। আদালতের নির্দেশে বিধবা বৌদিকে বিয়ে করলেন তাঁদের এক সহ-বন্দি। মজার বিষয় হলো, এই বৌদিকে যৌন হেনস্থার দায়েই জেল হয়েছিল ওই বন্দির। এক বিরল এবং ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘ওয়েলে আমাদের কেউ নামবেন না, সাসপেন্ড করে দেব’, উত্তাল বিধানসভায় শৃঙ্খলার পাঠ মমতার

    কেউ ‘চোর চোর’ স্লোগানে তারস্বরে চিৎকার করছেন। কেউ বিধানসভার ওয়েলে শুয়ে পড়লেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওয়েলে নেমে দলের বিধায়কদের নিয়ন্ত্রণ করছেন। বৃহস্পতিবার দিনভর চূড়ান্ত বিশৃঙ্খলার চিত্র দেখা গেল বিধানসভায়। হট্টগোলের কারণে এ দিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন শঙ্কর ঘোষ, চরম হট্টগোল বিধানসভায়, শুভেন্দুর পরে তিনিও সাসপেন্ড

    বিধানসভার অধিবেশনে তুলকালাম। শুভেন্দু অধিকারীর পরে এ বার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো আর এক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কক্ষে পৌঁছনোর আগে থেকেই বিজেপি বিধায়কদের স্লোগান দিতে শোনা যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
  • এই সময় | 7181-7280

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল ২৪ ঘন্টা দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy