জমি কিনে কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ল এক সেনাকর্মীর পরিবার। সম্প্রতি নিউ টাউন থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, নদিয়া জেলার এক বাসিন্দা লিখিত অভিযোগে জানিয়েছেন, এক পরিচিতের মাধ্যমে খবর পেয়ে ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারজেলার জুয়েল রানাকে সম্প্রতি ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের পরে, সে রাজ্যে থেকে বাড়ি ফিরছেন মুর্শিদাবাদের অনেক পরিযায়ী শ্রমিকই। সোমবার তেমনই জনা পাঁচেক ফিরেছেন সুতি লাগোয়া রঘুনাথগঞ্জের একাধিক গ্রামে। সকলেরই এক কথা, ‘‘যেতে চাই না ভিন্ রাজ্যে। এখানে কাজের ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারস্বজনের সাহায্য বা লাঠি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানি-পর্বে হাজিরা দিতে ভরসা সেটুকুই। শুনানিতে যাওয়া অতি প্রবীণ, অসুস্থ, অন্তঃসত্ত্বা, বিশেষ ভাবে সক্ষমদের কেন হয়রান হতে হবে— সোমবার দিনভর সেই ক্ষোভের আঁচ মিলেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। এ দিন ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানি-পর্বে হয়রানি নিয়ে চাপানউতোর তুঙ্গে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানিতে ডাক পাওয়া তিন জনের মৃত্যুর জন্য এসআইআর-আতঙ্ককে দায়ী করেছে পরিবার। বিষয়টিকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা অব্যাহত রেখেছে তৃণমূল কংগ্রেস। ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাঝে কলকাতায় এসেই রাজ্যে সরকার গড়া নিয়ে দলীয় বৈঠকে ‘প্রত্যয়ী’ সুর শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ৪৮ ঘণ্টার সফরের শুরুতে সোমবার সন্ধ্যায় বিমানবন্দরে নেমে সোজা বিধাননগরের দলীয় দফতরে চলে যান শাহ। সেখানে ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকে সাংগঠনিক বিষয়ের পাশাপাশি ভোট-প্রস্তুতিতে জোর দিচ্ছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, ইতিমধ্যেই ২৯৪টি আসনে প্রার্থী হতে চেয়ে হাজারের বেশি জীবনপঞ্জি দলের কাছে জমা পড়েছে। প্রায় প্রতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারসমস্ত রকম নথি বুথ লেভেল অফিসারের (বিএলও) হাতে তুলে দেওয়ার পরেও শুনানির চিঠি পেলেন জনপ্রিয় বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন এক মন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যেই বিএলও-র কাছে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন)-এর জন্য তাঁর নাগরিকত্বের সমস্ত নথি তুলে দিয়েছিলেন ওই ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপ্রয়াগরাজে এ বছরের কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার পর গঙ্গাসাগর মেলা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। সেই ঘটনার পরেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের মেলা আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, ভিড় সামলানোর ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারচলতি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে এক চাকরিপ্রার্থীর ইন্টারভিউয়ের স্থান ও তারিখ পরিবর্তন করার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এক চাকরিপ্রার্থী অসুস্থতার কারণে কমিশনের দেওয়া নির্দিষ্ট দিনে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেননি। ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র শুনানি সেরে বাড়ি ফেরার পরেই মৃত্যু হল জওহরলাল মাহাতো নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে কল্যাণীর চর কাঁচরাপাড়ার চর যদুবাটী এলাকায়! ফের কাঠগড়ায় এসআইআর আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, মৃত জওহরলালের কাছে গত শনিবার শুনানির ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে ওড়িশার মাটি যেন এক বিভীষিকা হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় পড়শি রাজ্যে নতুন করে অন্তত ৩২ জন বাঙালি শ্রমিকের উপরে হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে। আক্রান্তদের মধ্যে সিংহভাগই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বাঙালিদের উপরে ...
৩০ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি এবং স্বর্ণচরি শাড়িকে বিশ্বের বাজারে তুলে ধরতে গত কয়েক বছর ধরে সরকারি ভাবে প্রচেষ্টা চলছে। সে জন্য এ বারেও বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। এ বার ‘অভিজাত’ বালুচরি এবং স্বর্ণচরির সঙ্গে ফ্যাশন শোয়ে ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারএর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করলেও কোনও দিন সরাসরি কোচের ভূমিকায় দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রথম বার সেই দায়িত্ব তিনি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে। নিজের কোচিং জীবনের প্রথম ম্যাচ হারলেন সৌরভ। ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার২০২৫ সালের স্ক্রিনিং কমিটির শেষ বৈঠক শনিবার। কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, শ্রীকান্ত মোহতা, রানা সরকার-সহ উপস্থিত কমিটির সদস্যরা। বৈঠকশেষে সভাপতি সাংবাদিকদের বলেন, “স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই দেব।” পিয়ার কথায়, “এ দিনের বৈঠকে কমিটির অভ্যন্তরীণ নির্বাচন হয়। ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারআদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবির গতি অপ্রতিরোধ্য। তার চক্করেই কি বড়দিনে মুক্তি পাওয়া তিনটি ছবির ভাগ্য বিড়ম্বিত? এ বছর দর্শককে বিনোদন দিতে প্রেক্ষাগৃহে অভিজিৎ সেনের ‘প্রজাপতি ২’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অরিন্দম শীলের ‘মিতিন: একটি খুনির সন্ধানে’। বড়দিনের আগের ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারছবি আসে, চলেও যায়। নদীর ধারার মতোই এই বিনোদনজগৎ। তবু সেই ধারায় কোনও কোনও ছবি ঢেউয়ের মতো দাগ কেটে যায় দর্শকের হৃদয়-পাড়ে। আনন্দবাজার ডট কমের চলচ্চিত্র সমালোচকেরা সারা বছর ধরে যে সব ছবি দেখেছেন, তার মধ্যেই ৫টি বাংলা ছবিকে ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভেস্তে গেল রক তারকা জেমস ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান। শুক্রবার ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে হামলার জেরে তা বাতিল হয়ে যায়। আহত বেশ কয়েক জন ছাত্রও। আয়োজকদের দাবি, হামলাকারীরা ‘বহিরাগত’। আয়োজকদের দাবি, বেশ ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপরনে কালো রঙের সোয়েট শার্ট এবং ট্রাউজ়ার্স। মুখে সাদা মাস্ক, মাথায় কালো রঙের টুপি। আর ডান হাতে ধরা গীতা! এ ভাবেই বিধানগর মহকুমা আদালতে হাজিরা দিয়েছিলেন মেসিকাণ্ডে ধৃত শতদ্রু দত্ত। তবে দীর্ঘ সওয়াল-জবাবের পরে ফের তাঁর জামিনের আবেদন আবার ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারদেশের অগ্রণী জাহাজ নির্মাণ সংস্থা কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড হুগলি নদীর পশ্চিম কূলে হাওড়ায় তাদের জাহাজ নির্মাণ কারখানা তৈরি করেছে। কলকাতা তথা বন্দরের সহযোগিতায় দুই সংস্থা যৌথ ভাবে জাহাজ মেরামতির কাজ করছে। দুই সংস্থার অংশীদারিত্বে গড়ে ওঠা জাহাজ মেরামতির ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গিয়ে এক ভোটারের বাবার নামের গোলমাল দেখেছিলেন বিএলও। তাই ভোটারের কাছে কিছু নথি দেখতে চান। তার জেরেই বিএলও-কে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই ভোটারের বিরুদ্ধে। ঘটনায় বিএলও থানার দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, ঘটনাটি ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারস্কুলের মোটা গাঁথনির ঠান্ডা, স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যেও ঘামছেন মহিলা। মাঝেমধ্যেই কাপড়ে মুখ মুছছেন। গলা নামিয়ে ফোনে বলছেন, ‘‘আমাদের নামগুলো বোধহয় বাদই চলে যাবে! কাকে কী বলব? সকাল থেকে দাঁড়িয়ে আছি, শুনছেন কে?’’ প্রবল উৎকণ্ঠা মহিলার গলায়। ফোনে কথা শেষ ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারকলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন (কেএমআরসিএল)-এর হাতে থাকা সুবোধ মল্লিক স্কোয়্যারের একটি জমি ফেরাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। জমিটি হাতে পাওয়া গেলে সেখানে পানীয় জলের একটি বুস্টার পাম্পিং স্টেশন এবং দ্বিতীয় পুর-স্বাস্থ্যকেন্দ্র বা স্যাটেলাইট হেল্থ সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজাররোগীর সংখ্যা আগে দিনে ছিল ৩০ থেকে ৪০ জন। কিন্তু বর্তমানে সেই সংখ্যা চোখে পড়ার মতো হারেকমেছে কলকাতা তথা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালগুলিতে। ভারতে আসার সাধারণ ভিসা বন্ধ। অনেক কড়াকড়ির মধ্যে মিলছে এ দেশে চিকিৎসা করতে আসার ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজাররাজ্য সরকারের পক্ষে ‘ডিজিটাল’ প্রচারে যুক্ত হতে সরকারি কর্মচারী ও আধিকারিকদের কাছে সম্মতি চাইল তৃণমূল কংগ্রেস। ঘোষণাপত্রের আকারে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এই প্রক্রিয়ায় উদ্যোগী হয়েছে। প্রশাসনিক মহলে একাংশের ধারণা, ভোটের আগে সরকারি আধিকারিক ও কর্মীদের মন ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারজঙ্গি এবং দুষ্কৃতী দমনে গঠিত রাজ্য পুলিশের এসটিএফ এ বার তৈরি করতে চলছে পৃথক কুকুর বাহিনী। এ জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ভবানী ভবনে। রাজ্য পুলিশের এক কর্তা জানান, বর্তমানে হায়দরাবাদে বেলজিয়ান ম্যালিনোয়া বা বেলজিয়ান শেপার্ড প্রজাতির কুকুরদের প্রশিক্ষণ চলছে। ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারমুশকিল আসান বাংলাদেশ। পশ্চিমবঙ্গের কিনারে পড়শি দেশের সঙ্গে সম্পর্কে যা-ই টানাপড়েন চলুক, চোরাই চক্রের মোবাইল কারবারিদের জন্য সীমান্তের ও-পারে যেন স্বর্গের ঠিকানা। এ রাজ্যে চুরি হওয়া মোবাইল ফোনের অন্তত ৩০-৩৫ শতাংশ বাংলাদেশে পাড়ি দিচ্ছে বলে রাজ্যের পুলিশমহলে ধারণাটি ক্রমশপোক্ত ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারকারও হাতে ভোটার কার্ড, কারও হাতে আধার বা জমির দলিল। কেউ কেউ হাজির খালি হাতেই! উৎকণ্ঠা নিয়ে শনিবার এসআইআরের শুনানি পর্বের প্রথম দিন লাইনে দাঁড়ালেন মতুয়া উদ্বাস্তু সমাজের এমন বহু মানুষ, যাঁদের অনেকেরই ২০০২-এর ভোটার-তালিকায় নাম নেই। উত্তর ২৪ ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারদক্ষিণ-পূর্ব রেলের কোলাঘাট এবং দেউলটি স্টেশনের মধ্যে রূপনারায়ণ নদীর উপরে নির্মিত রেলসেতুর বয়স প্রায় ১২৫ বছর। গত শতকে নির্মিত, ৮০৪ মিটার দীর্ঘ ওই রেলসেতুর মেয়াদ ফুরিয়ে যাওয়ায় কিছুটা দূরত্বে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল। ওই কাজের জন্য ৪৩১ ...
২৮ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবাংলাদেশে ভারত সুষ্ঠু, অবাধ নির্বাচন চায়। বিএনপি নেতা ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ফেরার বিষয়টিকে সেই দৃষ্টিতেই দেখা প্রয়োজন বলে মন্তব্য করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুনের ঘটনা নিয়ে কড়া ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারশুক্রবার আইএসএলের ক্লাবগুলির সঙ্গে অনলাইনে বৈঠক করেছিল ফেডারেশনের নিয়োজিত তিন সদস্যের কমিটি। সেখানেই আইএসএল আয়োজনের জন্য দীর্ঘমেয়াদী একটি প্রস্তাব দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। ২০ বছরের জন্য আইএসএল আয়োজনের একটি পরিকল্পনা রাখা হয়েছে। ক্লাবগুলি প্রাথমিক ভাবে সেই প্রস্তাবে রাজি বলেই ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপ্রয়াত ফুটবলার সুখেন দে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন এই ডিফেন্ডার। ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মোহনবাগানের হয়ে খেলেছেন সুখেন। শুক্রবার তাঁর কর্মস্থল রেলের দফতরে কাজ করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারশুধু শ্রেণিকক্ষ-নির্ভর পড়া নয়, এ বার ক্লাসের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অ্যাপের সাহায্যেও পড়তে পারবে পড়ুয়ারা। আর এই পড়াশোনা শুধু শিক্ষকদের ক্লাস নেওয়ার ভিডিয়োয় সীমাবদ্ধ থাকবে না। পরীক্ষা দেওয়া, নতুন তথ্য জানা, শিক্ষকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করা এবং শিক্ষকদের ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারআগুনে জ্বলছে সর্বস্ব। কিন্তু বহুতলে আটকে পড়া লোকজনকে বার করে আনাই যাচ্ছে না, তাঁদের কাছে পৌঁছতে না পারায়। পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেও বিশেষ সুবিধা করে উঠতে পারছে না প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায়। একই দৃশ্য দেখা যাচ্ছে বহুতল ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাসপোর্টের জন্য আবেদন জমা পড়েছিল কয়েক হাজার। বছর ঘুরতে চললেও তার মধ্যে এখনও যাচাই হয়নি ৩৮১টি আবেদন। ওই সব আবেদনের নথি খতিয়ে দেখে সেগুলি যাচাইয়ের রিপোর্ট চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে পুলিশের ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারমোটরবাইক চুরি-চক্রের এক পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ নাসিম। তাকে বুধবার তিলজলা থেকে ধরেছে শ্যামপুকুর থানার পুলিশ। তার বাড়ি তিলজলাতেই। ধৃতকে জেরা করে পুলিশ জেনেছে, চক্রটি কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে প্রায় পাঁচটি মোটরবাইক চুরির ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারগত এক বছরে পাল্টে গিয়েছে অনেক কিছুই। বড়দিনের উৎসবে যখন মেতে আছে সবাই, তখন গত ন’মাস ধরে বেতন না পেয়ে অন্ধকারে চাকরিহারা শিক্ষাকর্মীরা। তাঁরা জানাচ্ছেন, বড়দিনের উৎসব পালন নয়, সংসার চালানোর জন্য মুদির দোকানে কাজ, এমনকি মজুরের কাজও তাঁদের ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজাররেশনে বিনামূল্যের চাল কমিয়ে তার বদলে বেশি পরিমাণে আটা দেওয়া হবে। নতুন বছরের শুরুতেই এই পরিবর্তন আনছে খাদ্য দফতর। তবে চালের পরিমাণ কমিয়ে দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে উপভোক্তাদের মধ্যে। এ নিয়ে সতর্ক খাদ্য দফতর। তাই খাদ্য দফতরের তরফে এ নিয়ে ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার১৯৮০ সালের হাওড়া পুর-আইন সংশোধনের প্রস্তাব পাশ হল রাজ্য মন্ত্রিসভায়। সূত্রের দাবি, বুধবার ওই সিদ্ধান্তের পরে এ বার আইনে প্রয়োজনীয় সংশোধন করা হবে এবং পরে তা পাশ হবে রাজ্য বিধানসভায়। নবান্ন সূত্রের বক্তব্য, বাম আমলে হাওড়া এবং বালি পুরসভা একই ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারঅপ্রশস্ত একটি ঘর। তার মধ্যেই মিলবে এ তল্লাটের ইতিহাসের প্রশস্ত পথের সুলুকসন্ধান। প্রদর্শশালা তৈরি হল হুগলির রিষড়ার বিধানচন্দ্র কলেজে। মঙ্গলবার এই কক্ষের দ্বারোদঘাটন করেন স্থানীয় বিধায়ক তথা কলেজের সভাপতি, চিকিৎসক সুদীপ্ত রায়। পুরনো ছবি সংবলিত আঞ্চলিক ইতিহাস, মানুষের ব্যবহার্য ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজাররাস্তা ও ফুটপাত জুড়ে বসা হাওড়ার কদমতলা বাজার রাস্তার মাঝখানে বুলেভার্ডে স্থানান্তরিত করার জন্য স্টল তৈরির কাজ শুরু হচ্ছে। কোথায়, কেমন স্টল তৈরি হবে, তা পরিদর্শন করতে বৃহস্পতিবার বড়দিনে কদমতলা বাজার ঘুরে দেখেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, পুলিশ ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবাড়ির দেওয়ালে নতুন ক্যালেন্ডার ঝুলবে আর পাঁচ দিন পর। বছরশেষে উৎসবে মেতেছে সকলে। এই ছুটির মরসুমে পর্যটকদের ঢেউ আছড়ে পড়ছে দিঘায়। বড়দিন থেকেই হোটেলগুলোয় ভিড় বাড়ছিল। শুক্রবার সকাল থেকে কার্যত মানুষের ঢল নেমেছে দিঘায়। আগাম হোটেল বুকিংয়ের জেরে এখন ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার২০১১ সালের পর থেকে ওবিসি শংসাপত্রের (বাতিল হওয়া) তালিকা রাজ্য সরকারের থেকে চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। আজ, শনিবার এসআইআরের শুনানি শুরুর আগেই শুক্রবার পৃথক ভাবে তফসিলি জাতি (এসসি), তফসিলি জনজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), এবং ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারদেহ গ্রামে পৌঁছতেই উঠল শাস্তির দাবি। শুক্রবার সকালে ওড়িশায় সম্বলপুরের গ্রামে গণপ্রহারে নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার (২১) দেহ মুর্শিদাবাদের সুতি ১ ব্লকের চকবাহাদুরপুর গ্রামের বাড়িতে পৌঁছয়। প্রশ্ন ওঠে, বিশেষ নিবিড় সংশোধনের পরে খসড়া তালিকায় নাম থাকলেও, এ রাজ্যের ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চাকরি-বিরোধী’ বলে ফের নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই তাঁর আহ্বান, বিজেপি, সিপিএম বা কংগ্রেস যে যেমন দলকেই সমর্থন করুন, আগামী বিধানসভা নির্বাচন হোক ‘নো ভোট টু মমতা’র ডাক সামনে রেখে। কলকাতা হাই কোর্টের ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারকোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দা যে মেয়েদের এলাকার বাইরে বিয়ে হয়েছে, তাঁদের অনেককেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত (এসআইআর) নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। অথচ, প্রথমে ২০১১ এবং পরে ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের সময়ে সমীক্ষায় ওই বাসিন্দাদের নাম ছিল না। ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারফারাক ২০২১ সালে ছিল ৬০ লক্ষ ৬২ হাজার ৮০৭। রাজ্যে ২০২৪ সালে সেই ফারাক হয়েছে ৪২ লক্ষ ৪৩ হাজার ৫২। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ব্যবধান মুছে ফেলার লক্ষ্যে আসন বাছাই করে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ঘাঁটি ...
২৭ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ি জেলায়। মৃত যুবকের নাম অমৃত মণ্ডল ওরফে সম্রাট। বাংলাদেশের পুলিশের দাবি, চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলমালের জেরে ঘটনাটি ঘটেছে। বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পিটিয়ে খুনের ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার১৭ বছরের ‘স্বেচ্ছানির্বাসন’ পর্বের শেষে বৃহস্পতিবার দুপুরে স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি। বিকেলে গণসংবর্ধনা মঞ্চ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘স্বপ্নে দেখা বাংলাদেশ’ গড়ে তোলার অঙ্গীকার করলেন। রাজধানী ঢাকার ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবাংলার পরে দিল্লি। এ বার থেকে বিজেপিশাসিত এই রাজ্যে মাত্র পাঁচ টাকাতেই পাওয়া যাবে খাবার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ১০১তম জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার ‘দি অটল ক্যান্টিন’-এর উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শ্রমিক ও গরিব ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারঠাকুরবাড়িতে মারপিটের ঘটনায় ১৩ জনের নামে অভিযোগ তুলেছেন মমতাবালা ঠাকুরেরা। দাবি করা হচ্ছে, এই ১৩ জনই শান্তনু ঠাকুরের অনুগামী। ওই অভিযুক্তদের মধ্যে এক জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বরুণ বিশ্বাস। বাগদা থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারগঙ্গাসাগরে যাতায়াতের সুবিধার জন্য মুড়িগঙ্গা নদীতে সেতু গড়তে উদ্যোগী হয়েছে রাজ্য। এ জন্য ১৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বুধবার সাগরে সভা করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতু ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজাররাজ্য মৎস্য দফতরের আধিকারিকদের মধ্যে বদলি, পদোন্নতি নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন ক্যাডারে একাধিক পদ দীর্ঘদিন ফাঁকা পড়ে। তবু কারও পদোন্নতি হচ্ছে না। মৎস্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এর ফলে দফতরের কর্মচারীরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনই জেলা এবং ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজাররাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙঘ (আরএসএস) যখন শতবর্ষ উদযাপন করছে, সেই সময়েই পালিত হল ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার একশো বছর। কানপুরে ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার দিন থেকেই এ দেশে দলের পথ চলার সূচনা বলে পালন করে সিপিআই। বছরভর ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর শুনানি পর্বে জমা সমস্ত নথি যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। ফলে সংশ্লিষ্ট আবেদনগুলি নিয়ে সিদ্ধান্তগ্রহণের প্রক্রিয়াও কিছুটা দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে। যে বিপুল সংখ্যক আবেদনকারীকে শুনানিতে ডাকার সম্ভাবনা রয়েছে, তাঁদের নথি ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারআদালতের নির্দেশে ফের একাদশ-দ্বাদশের তথ্য যাচাই করবে এবং ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন। তাই সুপ্রিম কোর্টকে দেওয়া নির্ধারিত সময় ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধা তালিকা বেরোনোর সম্ভাবনা কার্যত নেই। মেধা তালিকা বেরোতে আরও কিছুটা সময় লাগবে। বুধবার এসএসসি সূত্রে এমনটাই ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ( এসআইআর) পরবর্তী পর্যায়ে বিজেপি ‘বোনাস’ পাবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ফের দাবি করেছেন, ‘‘এসআইআরের প্রথম পর্যায়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ বাদ যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনও ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারগ্রামীণ কর্মনিশ্চয়তা আইনের নাম বদল এবং ১০০ দিমের কাজ অবিলম্বে চালু করার দাবিতে বুধবার কংগ্রেসের অভিযান ঘিরে ধুন্ধুমার বাধল লোকভবন (সাবেক রাজভবন) চত্বরে। একই দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় এলে নতুন বছরের মে ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারনাম মিঠুন। পদবি চক্রবর্তী। করেন রাজনীতি। কিন্তু সিপিএম! তাতেই বিস্ময় প্রকাশ করলেন খোদ বিচারক। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে হুগলি জেলার একটি নিম্ন আদালতে। সৌজন্যে, তরুণ সিপিএম নেতা তথা দলের হুগলি জেলা কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। একটি রাজনৈতিক সংঘাতের মামলায় সম্প্রতি বেশ ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারওড়িশার সম্বলপুরে বুধবার রাতে এক পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম জুয়েল শেখ (৩০)। তিনি মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই বিজেপিশাসিত ওড়িশা সরকারের বিরুদ্ধে ক্ষোভ ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারমঞ্চ বাঁধা হয়েছিল দলের মূলস্রোত থেকে হারিয়ে যাওয়া ‘আদি’ নেতাদের সক্রিয়তায় ফেরানোর লক্ষ্যে। অপেক্ষাকৃত ‘নব্য’ নেতা সেই প্রকাশ্য মঞ্চেই অভিভাবকের শাসনের সম্মুখীন হলেন। ঘটনাচক্রে ‘শাসনকারী’ এবং ‘শাসিত’ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির দুই সর্বোচ্চ নেতা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় শুনানিতে ভোটারদের হয়রানি রুখতে উত্তর দিনাজপুর জেলায় শুনানি কেন্দ্র বাড়াতে চাইছে জেলা নির্বাচন দফতর। ওই দফতরের আশঙ্কা, জেলায় পর্যাপ্ত শুনানি কেন্দ্র চালু না হলে ভোটাররা হয়রানির মুখে পড়তে পারেন। পাশাপাশি, নির্দিষ্ট সময়ে ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবাংলাদেশের নাগরিকদের জন্য আবারও হোটেল ভাড়া দেওয়া বন্ধ করল শিলিগুড়ির হোটেল মালিকেরা। হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এতে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে বলে মনে করছেন মালিকদের একাংশ। তবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবড়দিনেই পারদপতন রাজ্য জুড়ে! উত্তর থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্র কমে গিয়েছে তাপমাত্রা। সঙ্গে চলছে উত্তুরে হাওয়ার দাপট। ভোর থেকে কনকনে ঠান্ডার শিরশিরানি দিব্যি টের পাচ্ছে শহরবাসী। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। শিশির-জমা বরফে ঢেকেছে টাইগার হিলের রাস্তা। ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারস্টিম ইঞ্জিনের চেনা কু-ঝিকঝিক শব্দ, কয়লা পোড়া গন্ধ আর কুয়াশামাখা শীতের সকালে জঙ্গলঘেরা পাহাড়ি পথ— উত্তরবঙ্গের পর্যটনের এই চিরাচরিত ছবিতেই এখন মজেছেন দেশ-বিদেশের পর্যটকেরা। বছরের শেষ লগ্নে এসে দেখা যাচ্ছে, সাধারণ সফরের চেয়ে টয় ট্রেনের স্টিম ইঞ্জিন ভাড়া করে ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপূতিগন্ধময় খাল দেখে কে বলবে, সেটির ধারেই লুকিয়ে রয়েছে উপনিবেশ তৈরির ইতিহাস? কেষ্টপুরের খ্রিস্টানপাড়া আর পাঁচটি শহরতলির মতোই একটি এলাকা। রাস্তার উপরে বসে মাছের বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছের বাজারের দুর্গন্ধ ভেসে বেড়ায় বাতাসে। লোকজন আর যানবাহনে গিজগিজ ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারগার্ডেনরিচে আগুনে পুড়ল একের পর এক ঝুপড়ি। বৃহস্পতিবার বিকেলে আচমকাই আগুন লাগে গার্ডেনরিচে ময়লা ডিপো এলাকায়। সেখানে এক বস্তি এলাকায় আগুন ধরে যায়। কী কারণে আগুন ধরেছে, তা এখনও এখনও স্পষ্ট নয়। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় সন্ধ্যা ৬টার কিছু ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারঝাড়খণ্ডের দেওঘর থেকে কলকাতায় বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়লেন দুই ব্যক্তি। জোড়াসাঁকোর কাছে ঘটনাটি ঘটে দিন তিনেক আগে। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন মহম্মদ আলম এবং আয়ান আহমেদ। পুলিশ সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবড়দিনের আগের রাতে কলকাতায় অভব্য আচরণের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ট্রাফিকবিধি ভাঙার অভিযোগও অনেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানো বা মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। তবে বড়দিনের আগে রাতে কলকাতায় কোনও ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার২০২৫ সালের ২৫ ডিসেম্বর। বড়দিনের ভিড়ে জমজমাট কলকাতার পথঘাট। পার্কস্ট্রিট থেকে বো ব্যারাক্স, কোথাও তিল ধারণেরও জায়গা নেই! সকাল থেকে উৎসবে মেতে উঠেছে শহর। এই দিনটি উদ্যাপনের জন্য বাইরে থেকেও বহু মানুষ কলকাতায় আসেন। প্রতি বছর ভিড় হয় নিক্কো ...
২৫ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারময়নমনসিংহে নিহত দীপু দাসের পরিবারের দায়িত্ব নেবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ কথা জানিয়েছেন সরকারের এক উচ্চপদস্থ উপদেষ্টা। ২৫ বছরের দীপুকে কয়েক জন পিটিয়ে খুন করে তাঁর দেহ পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সিআর ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারআরজি কর মেডিক্যাল কলেজের হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থার অভিযোগে অভিযোগকারীদের বিরুদ্ধেই এ বার হুমকির অভিযোগ! শুধু তা-ই নয়, তাঁদের দাবি, অভিযোগকারী যা যা অভিযোগ করেছেন, তা সবই অসত্য। আরজি করের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ মানিকতলার হস্টেল। নিয়ম অনুযায়ী, ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবড়দিনের উৎসবে শামিল হতে প্রতি বছরই পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় ভিড় জমান বহু মানুষ। এ বছরও কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না-ঘটে, সেই কথা মাথায় রেখে আগেভাগেই নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। পুলিশের তরফে যান চলাচল সংক্রান্ত একটি ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার২০১৬ সালে মারাদোনা যখন কলকাতায় এসেছিলেন, তখন তাঁর জন্য গান গেয়েছিলেন। এ বার লিয়োনেল মেসির জন্য কলকাতায় আর গান গাওয়া হয়নি লন্ডন থেকে আসা চার্লস অ্যান্টনির। উল্টে প্রাণ বাঁচাতে ছুটতে হয়েছিল তাঁকেই। ১৩ ডিসেম্বর যুবভারতীর সেই অভিজ্ঞতা সংবাদ সংস্থা ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারদু’বছর পরে আসছেন তিনি। যাদবপুরের সমাবর্তনে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস আসছেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে। আজ, বুধবার সকাল ১০টায় সমাবর্তন শুরুর কথা। প্রথমে আচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকের পরে ধাপে ধাপে প্রাপকদের ডিগ্রি দেওয়া হবে। ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপাদরিবাবু কোথায় গেলেন? বাংলার গির্জার যাজক বা পুরোহিতমশাইয়ের আজও খোঁজ পড়ে এ ভাবেই। তবে, আজকের কলকাতার প্রাচীনতম প্রোটেস্ট্যান্ট গির্জা, লালবাজার পাড়ার ওল্ড মিশন চার্চে কথাটা পুরোপুরি খাটবে না। অ্যাসোসিয়েট ভিকার মৌমিতা বিশ্বাস বলেন, “পাদরি হলেও আমি তো আর বাবুহতে ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারএক জন করে ইনস্পেক্টরকে ২৪ ঘণ্টা ট্র্যাফিক গার্ডে থাকার নির্দেশ জারি করল লালবাজার। সোমবার উপ-নগরপাল (ট্র্যাফিক)-এর ওই নির্দেশ গার্ডগুলির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে ২৪ ঘণ্টার জন্য এক জন করে ইনস্পেক্টর গার্ড এলাকায় থাকবেন। এতে এলাকায় ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারকাল, বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় বিশেষ পরিষেবা চালু থাকবে। উত্তর-দক্ষিণ মেট্রোয় দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ ট্রেন অন্য দিনের চেয়ে কিছুটা দেরিতে ছাড়বে। শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় দক্ষিণেশ্বর অভিমুখে এবং দক্ষিণেশ্বর থেকে ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারলাল রঙের পোশাক। মাথায় সান্টা টুপি। ঝিকমিক আলোর চশমা। মাথার ব্যান্ডেও ঝিকমিক আলোর খেলা। বড়দিনের আগের রাতে পার্ক স্ট্রিটে যে দিকে নজর যাচ্ছে, সে দিকেই ধরা পড়ছে এই ছবি। সেজেগুজে বাহারি পোশাকে থিকথিক করছে ভিড়। উৎসবের মেজাজ। বড়দিনের উৎসবে ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপশ্চিমবঙ্গ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নার্সিং কলেজ। প্রশিক্ষণের নামে টাকা কামানোর ফন্দি করা হচ্ছে। দুই নার্সিং পড়ুয়ার দায়ের করা মামলায় এমনই মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। শুধু তা-ই নয়, রাজ্যে এমন নার্সিং কলেজের সংখ্যা ঠিক কত, সেখানে ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারশীতের মিঠে রোদ মেখে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের পৌষমেলা উৎসব। মঙ্গলবার রীতি মেনে শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে চলতি বছরের পৌষমেলা ও পৌষ উৎসব শুরু হল। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মূল উপাসনা অনুষ্ঠান শুরু হয়। বিশ্বভারতীর ছাত্রেরা সাদা ধুতি-পাঞ্জাবি, ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারসকাল ৯টার সময়েও তাঁকে পুরসভার সাফাইকর্মীর হাতে আবর্জনা ভর্তি প্যাকেট তুলে দিতে দেখেছেন প্রতিবেশীরা। এর মিনিট পনেরোর মধ্যেই তাঁর ঘর থেকে ভেসে আসে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার, সেই সঙ্গে গোঙানির শব্দ। প্রতিবেশীরা আর দেরি না করে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারের সময় তখন। হুগলির বাড়ি বাড়়ি জনসংযোগ করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। তখন আর এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে হুগলিতে সভা করেছিলেন অভিনেতা-বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন তিনি। ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারমঙ্গলবার থেকে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। এ বার দ্বিতীয় বর্ষ। জেলার কুমুদকুমারী ইনস্টিটিউশন প্রাঙ্গণ ও হিন্দু মিশন মাঠে আয়োজিত হয়েছে এই উৎসব। মঙ্গলবার সকালে বণার্ঢ্য পদাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় জমেছে জেলার বহু জায়গায়। জেলার ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত দিঘার জগন্নাথ ধাম তথা সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের আট মাস এখনও কাটেনি। তার মধ্যে নিজস্ব মাইলফলক তৈরি করতে চলেছে এই মন্দির। কর্তৃপক্ষ সূত্রে খবর, ইতিমধ্যে দর্শনার্থী তথা পুণ্যার্থীর সংখ্যা ৯৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। যে সংখ্যক ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারপর্যাপ্ত পরিষেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় এ বার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর শো কজ়ের চিঠি পাঠিয়েছিল তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভায়। সেই চিঠি পেয়ে এ বার নড়েচড়ে বসল পুরসভা। সূত্রের খবর, ৩৫ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেন পুরপ্রধান কল্যাণী ঘোষ। ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবিয়োগের অঙ্ক চলছেই। এ বার যোগে নজর! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় শুনানি-পর্ব শেষ হলে ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি হবে। সেই তালিকায় উঠবে নতুন ভোটারদেরও নামও। এসআইআর-এ নাম বাদ যাওয়া ঘিরে তুলকালাম বিতর্কের মাঝেই এই নতুন নাম ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটারের বাড়ির কাছাকাছি শুনানি কেন্দ্রের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) কাছে মঙ্গলবার এই দাবি নিয়ে গিয়েছিলেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। শুনানি-পর্বের সময় অন্তত ১৫ দিন বাড়ানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল কংগ্রেস। কোচবিহারে এসআইআর-এর ঝাড়াই-বাছাই নিয়ে ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল টাওয়ার আছে, বিদেশি মদের দোকান আছে, রাস্তায় আলো আছে। নেই শুধু উন্নত মানের ট্রমা অ্যাম্বুল্যান্স, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপযুক্ত পরিকাঠামো। তাই বাঘের আক্রমণে কেউ জখম হলে তাঁর চিকিৎসা শুরু করতে করতেই পেরিয়ে যায় নিদেনপক্ষে ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারঅমিত শাহের আসন্ন কলকাতা সফর ঘিরে অভিনব পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। দল এবং বিজেপি যুব মোর্চা সূত্রের খবর, বাইক মিছিল সঙ্গে নিয়ে এক গন্তব্য থেকে আর এক গন্তব্যে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বছরের শেষ দু’দিনে কলকাতায় সাংগঠনিক কর্মসূচিতে আসার কথা ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারকেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। বুধবার মতুয়াদের দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হাতাহাতিতে গড়ায়। প্রাক্তন সাংসদ তথা তৃণমূলনেত্রী মমতাবালা ঠাকুরের অনুগামীদের সঙ্গে অশান্তি বাধে শান্তনুর অনুগামীদের। অশান্তির সূত্রপাত ঠাকুরবাড়ির সদস্য শান্তনুর এক ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারযুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির সফর ঘিরে বিপর্যয়ের পরে ‘শাস্তি’র মুখে পড়েছিলেন রাজ্য পুলিশের ডিজি (ভারপ্রাপ্ত) রাজীব কুমার। নজিরবিহীন ভাবে তাঁকে শোকজ় করেছিল নবান্ন। তার জবাবও দিয়েছেন তিনি। কিন্তু তার পর থেকে নবান্নে নিজের দফতরে যাননি। অফিস করেছেন তাঁর ভবানী ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারবিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে এক সময় সিঙ্গুর ছেড়ে গিয়েছিল টাটা গোষ্ঠী। সেই সিঙ্গুরেই এ বার ৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিল তাঁর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে আয়োজিত বৈঠকে সিঙ্গুরে ওয়্যারহাউস প্রকল্পে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভোটারদের শুনানির সময়ে কী ভাবে নজরদারি চালাতে হবে, তা নিয়ে মাইক্রো অবজ়ার্ভারদের প্রশিক্ষণ দিয়ে দিল নির্বাচন কমিশন। এই মাইক্রো অবজ়ার্ভারেরা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। শুনানি পর্বের উপর সার্বিক নজরদারির জন্যই তাঁদের নিয়োগ করেছে কমিশন। মোট ৯টি দায়িত্ব থাকছে এই ...
২৪ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে দিল্লির দূতাবাসে ‘হামলা’ নিয়ে উদ্বেগপ্রকাশ করল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, সে দেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের কাছে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাস বাইরে ঘটে যাওয়া ‘দুঃখজনক ঘটনা’ নিয়ে ...
২৩ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারমুখে চওড়া হাসি। প্রবল ঠান্ডাতেও গায়ে তেমন গরম পোশাক নেই! সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের মনে এত আনন্দ কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়েফিরিয়ে অরিজিৎ সিংহের গাওয়া প্রথম কীর্তন ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ শুনছেন! সেই গানের সুরকার যে তিনিই। আরও আছে। জয়তী চক্রবর্তী ...
২৩ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারতিন মাস আগে খুব বড় করেই ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক ‘এসআইটি বেঙ্গল’ ধারাবাহিকের। চিরাচরিত ধারাবাহিকের থেকে একটু অন্য কাহিনি। ফলে উত্তেজিত ছিল দর্শক। বহু দিন পরে পর্দায় ঋষি কৌশিককে দেখে আশা জেগেছিল তাঁর অনুরাগীদের মনে। কিন্তু, মাত্র তিন মাসেই ...
২৩ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারসামনেই মাঘ মাস। বিয়ের লগনসা। ফেলুদার বিয়ের কথাবার্তা চলছে। পাত্রী কেমন হবে? জানিয়েছেন 'জটায়ু' অনির্বাণ চক্রবর্তী। ‘ফেলু মিত্তির’ টোটা রায়চৌধুরীর পছন্দ কাকে? প্রশ্ন: ফেলুদা অ্যান্ড কোং কি এ বছর সুন্দরবনে বড়দিনের কেক কাটবেন? টোটা: (হা হা হাসি), হলে মন্দ হত না। অনির্বাণ: ...
২৩ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজারতাঁর ছবিতে সবাই স্বাগত। গত কয়েক বছর ধরে দেবের ছবিতে তাই ঘুরিয়ে ফিরিয়ে কখনও বিরোধী দলের মিঠুন চক্রবর্তী, কখনও রূপা গঙ্গোপাধ্যায়। গত কয়েক বছর ধরে নন্দনে তাই তাঁর ছবি নেই! গুঞ্জন, এ বছরে সেই ধারা অব্যাহত। একই সঙ্গে আরও প্রেক্ষাগৃহেও ...
২৩ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজাররবিবার বিমানবন্দরের পরে সোমবার ইস্টবেঙ্গল তাঁবু। আটচল্লিশ ঘণ্টা পরেও ইস্টবেঙ্গলের মেয়েদের আন্তর্জাতিক ট্রফি জয়ের রেশ অব্যাহত। এ দিন দুপুরে ট্রফি নিয়ে ক্লাবে আসেন ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ়। সদাহাস্যময়, প্রাণখোলা, সদালাপী মানুষটি খুশিতে ডগমগ। দেখলে মনে হওয়ার উপায়ই নেই যে ...
২৩ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার