BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • Photos পুজোর খবর Overseas Schedule
  • News from West Bengal | 13 Sep, 2026 | ২৮ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • বিদেশি পাইলটে পরিস্থিতি সামাল দিতে চায় ইন্ডিগো, বাড়তে চলেছে খরচ

    সুনন্দ ঘোষ চাপে পড়ে বিদেশি পাইলট আনার পরিকল্পনা করেছে ইন্ডিগো। আগামী ফেব্রুয়ারি-মার্চে প্রায় ৫০ জন বিদেশি পাইলট তাঁদের সংস্থায় যোগ দিতে চলেছেন বলে ইন্ডিগোর একটি সূত্রের দাবি। এঁরা সকলেই কম্যান্ডার। এয়ারবাস ৩২০ বিমান চালাবেন। ইতিমধ্যেই প্রায় ৪০ জন বিদেশি ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    নিষেধাজ্ঞাই সার, টোটোয় পণ্য পরিবহণ থামছে না

    এই সময়, জলপাইগুড়ি: জাতীয় সড়কের উপর দিয়ে টোটোয় পণ্য পরিবহণ করা যাবে না। প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়কে চলাচল করছে টোটো। পণ্য পরিবহণ সমেত বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডারও পৌঁছে দিচ্ছে এই তিন চাকার যান। যা নিয়ে ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    উত্তরবঙ্গে ভোটাররা সব গেলেন কোথায়? মঙ্গলবারই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

    এই সময়: বহু আলোচিত ভোটার তালিকার নিবিড় সংশোধন বা 'সার'-এর প্রক্রিয়ার প্রথম পর্যায় শেষ। আজ, মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রের খবর, উত্তরবঙ্গের সাতটি জেলাতেই বহু মানুষের নাম বাদ যেতে চলেছে। কেউ মারা গিয়েছেন। কেউ ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ধানের মান নিয়ে সন্দেহ! মিল মালিকের সঙ্গে বচসায় জড়ালেন কৃষকরা

    এই সময়, ময়নাগুড়ি: সহায়ক মূল্যে নিজেদের জমির উৎপাদিত ধান বিক্রি করতে এসে মিল মালিকের সঙ্গে বচসায় জড়ালেন কৃষকরা। সোমবার ময়নাগুড়ি কৃষক বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ধান বিক্রি করতে আসা কৃষকরা দীর্ঘ সময় ধরে কৃষক বাজারে বিক্ষোভ ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বাবার মৃত্যুর পরে সৎ মাকে বাড়ি থেকে তাড়ালেন ছেলে

    এই সময়, শিলিগুড়ি: বাবার মৃত্যুর পরে সৎ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। যার জেরে হাসপাতালের প্রতীক্ষালয়ে রাত কাটাতে বাধ্য হলেন পূর্ণিমা রায় গুইণ নামে বছর ৫৫-র বিধবা। শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগরের ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    টোটোচালকদের ‘জুলুমবাজি’ চলবে না, পৌষমেলায় পর্যটকদের সুবিধায় বড় সিদ্ধান্ত বোলপুর প্রশাসনের

    আগামী ২৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে চলবে পৌষমেলা। স্টল বুকিং থেকে শুরু করে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার জন্যে একাধিক কড়াকড়ি নিয়ম করা হয়েছে। সোমবার একটি বৈঠকে টোটো ভাড়া এবং যানজট নিয়ন্ত্রণের ব্যাপারেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পৌষমেলায় ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    MGNREGA নাম পরিবর্তন নিয়ে বিতর্ককে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য শশী থারুরের

    ফের বেসুরো তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর।মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA)-এর নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এই নাম হতে চলেছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজ়গার এবং আজীবিকা মিশন (গ্রামীণ)’ (VB-G RAM(G)। আর MGNREGA-র নাম পরিবর্তন ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই, জম্মু-কাশ্মীরে শহিদ এক নিরাপত্তা কর্মী

    জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। সোমবার রাতে উধমপুরের সোহান গ্রামের ঘটনা। নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। তবে জঙ্গিদের খোঁজে অভিযান এখনও চলছে। এ দিন দুপুরে জম্মু-কাশ্মীর পুলিশের কাছে খবর আসে, উধমপুরে ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    সেলফির বাহানায় খুন! ম‍্যাচ চলাকালীন গুলিতে ঝাঁঝরা কবাডি খেলোয়াড়, দায় নিল ‘বামবিহা গ্যাং’

    খেলার মাঠেই মৃত্যুর ফাঁদ! সেলফি তোলার নাম করে কাছাকাছি এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। পাঞ্জাবের মোহালিতে কবাডি টুর্নামেন্ট চলাকালীনই নৃশংস ভাবে খুন করা হলো বিশিষ্ট কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে। পুলিশ সূত্রে খবর, বাইকে করে আসা দুষ্কৃতীরা রানার সঙ্গে ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    খসড়া তালিকায় বাদ যাবে ৫৮ লক্ষ, আপনার নাম না থাকলে কী করবেন? ‘অভয়’ দিলেন বিশেষ রোল অবজ়ার্ভার

    রাত পোহালেই প্রকাশিত হবে রাজ্যের খসড়া ভোটার তালিকা। সোমবারই BLO অ্যাপে আপলোড হয়েছে এই তালিকা। মঙ্গলবার সর্বসাধারণের জন্যে সেই তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই বলে জানালেন ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ‘SIR আতঙ্ক’কে দুষছে পরিবার

    এক ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনায় ফের কাঠগড়ায় এসআইআর। নদিয়ার রানাঘাটে বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শনিবার। প্রাথমিক ভাবে সন্দেহ, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃতের স্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রবল উদ্বেগে ছিলেন তিনি। মৃত ব্যক্তির নাম সুশান্ত ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ট্রাফিফ আইন ভাঙলেই হাতে হাতে লাড্ডু-গোলাপ, শিলিগুড়িতে গান্ধীগিরি পুলিশের

    অনিয়ন্ত্রিত যান চলাচল রুখতে লাগাতার অভিযান চালিয়েছে পুলিশ। বারবার ধরা হয়েছে গাড়িচালকদের, ফাইন করা হয়েছে। চালান দেওয়া হয়েছে। বেলাগাম গাড়ি চলাচল রুখতে শিলিগুড়ি পুলিশ লাগাতার অভিযান চালিয়েও ফল পায়নি বলে অভিযোগ। এ বার তাই একটু অন্য পথ নিল পুলিশ। ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    খসে গেল পাকিস্তানের মুখোশ! পহেলগাম হামলার তদন্তে ১৫৯৭ পৃষ্ঠার চার্জশিট NIA-র, কী রয়েছে তাতে?

    পাকিস্তানের মাটিতেই করা হয়েছিল পহেলগামের নারকীয় হামলার মূল পরিকল্পনা! ৮ মাস ধরে তদন্তের পরে এই বিষয়ে তারা নিশ্চিত বলে সাফ জানাল NIA। সোমবার জম্মুর এক বিশেষ আদালতে এই তদন্তের প্রেক্ষিতে ১৫৯৭ পৃষ্ঠার দীর্ঘ চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ...

    ১৬ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বাম আমলে দুই বাংলাদেশি ‘বাবা’ ভাড়া নেয়, ভোটার তালিকায় পিতা-পুত্রের বয়সের ব্যবধান ৫

    পাটিগণিতে পিতা-পুত্রের বয়স নির্ণায়ক অঙ্ক নিয়ে হিমশিম খেতে হতো অনেক পড়ুয়াকেই। ভোটার তালিকায় পিতা-পুত্রের বয়স দেখেও নাজেহাল অবস্থা নির্বাচন কমিশনের। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ১৭৫ নম্বর বুথের তালিকায় দেখা গিয়েছে এক ব্যক্তি ও তাঁর দুই ছেলের বয়সের ব্যবধান যথাক্রমে ৪ ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    নেশাগ্রস্ত চালকের মৃত্যুতে তাঁর উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ থেকে কি বঞ্চিত করা যায়? হাইকোর্ট বলল…

    দুর্ঘটনার সময় মোটরবাইক চালক নেশাগ্রস্ত ছিলেন, এই যুক্তিতে মৃতের পরিবারকে বিমা সংক্রান্ত আর্থিক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা যায় না। মোটর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের মামলায় সম্প্রতি এই মত প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। মত প্রকাশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর আদালতের ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ভিড়েই টার্গেট মহিলারা! বনগাঁয় সোনার চেন লুট করতে এসে পুলিশের জালে ব্যান্ডেলের চার মহিলা

    যেখানে ভিড় সেখানেই শিকার! ভিড়ের ফায়দা তুলে সোনার চেন ও কানের দুল ছিনতাই। এমন পরিস্থিতিতে হাত সাফাইয়ে অভ্যস্ত মহিলাদের তাই পছন্দের ‘কাজের জায়গা’ যে কোনও মেলা বা ধর্মীয় অনুষ্ঠান। বনগাঁয় ছিনতাইয়ে সিদ্ধহস্ত এমনই এক মহিলা গ্যাংকে হাতেনাতে পাকড়াও করল ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পূর্ণকালীন নয়, নিতিন নবীনকে কেন ‘কার্যনির্বাহী’ সভাপতি করল BJP? শুধু রাজনৈতিক কারণে নয়

    লোকসভা নির্বাচনের পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি (Working President) হিসেবে দায়িত্ব নিলেন বিহারের দাপুটে নেতা তথা মন্ত্রী নিতিন নবীন। কিন্তু প্রশ্ন উঠছে, নিতিনকে সরাসরি পূর্ণ মেয়াদের সভাপতি হিসবে নিয়োগ ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, উধমপুরে চলছে এনকাউন্টার

    কাশ্মীরে শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই। কাশ্মীরের উধমপুর জেলার সোয়ান গ্রামে গুলির লড়াই শুরু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।জম্মুর আইজিপি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে পাওয়া খবরের ভিত্তিতে অপারেশন শুরু করেছে।ওই গ্রামে সশস্ত্র জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মিলেছে। ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    হ্যাঁচকা টানে মহিলার মুখ থেকে হিজাব সরিয়ে দিলেন নীতীশ, ‘জঘন্য কাজ’, তোপ আরজেডি-র

    মুসলিম মহিলার মুখ থেকে হিজাব সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে। সোমবার পাটনার একটি সরকারি অনুষ্ঠানে এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। বিজেপি এবং নীতীশকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। তাঁরা বলছেন ‘জঘন্য কাজ।’আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দিচ্ছিল বিহার ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    সরকার পোষিত কলেজের শিক্ষক ও কর্মীদের ফ্যামিলি পেনশনের পরিধি বাড়ল, কারা উপকৃত?

    রাজ্য সরকার পোষিত সব কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফ্যামিলি পেনশন নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর। ওই কলেজগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য চালু থাকা ফ্যামিলি পেনশনের পরিধি আরও বাড়ল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দপ্তর ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ‘হাত মিলিয়ে অটোগ্রাফও দিয়েছিলেন মেসি’, যুবভারতীতে কী ঘটেছিল? ‘সুখস্মৃতি’ ভাগ দেবব্রতর

    হাসিমুখে এসেছিলেন কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। সঙ্গী ডি পল। দু’জনেই ছিলেন ফুরফুরে মেজাজে। তাঁদের একসঙ্গে দেখে ১৩ ডিসেম্বর শনিবার জীবন কয়েক সেকেন্ডের জন্য হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল তারকেশ্বরের গৌরীবাড়ির বাসিন্দা দেবব্রত নস্করের। ওই দিন মেসির যুবভারতীর পরিকল্পিত অনুষ্ঠানের আগে মোহনবাগান ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পানিহাটির কাউন্সিলার অনুপম খুনে দোষী সাব্যস্ত ৩, সাজা ঘোষণা ২ দিন পর

    পানিহাটি পুরসভার কাউন্সিলার অনুপম দত্ত খুনের ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) তিন জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালতের বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায়। তাদের নাম অমিত পণ্ডিত, জিয়াউল মণ্ডল এবং সঞ্জীব পন্ডিত ওরফে বাপির। আগামী ১৭ ডিসেম্বর তাদের শাস্তি ঘোষণা করবেন বিচারক। ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক-সম্পাদক স্বপ্না দেব

    চলে গেলেন প্রবীণ সাংবাদিক তথা সম্পাদক স্বপ্না দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তাঁর সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হতো ভিন্নধারার পাক্ষিক সাময়িকপত্র ‘প্রতিক্ষণ’। যে সময়ের সাংবাদিকতায় আক্ষরিক অর্থেই মেয়েদের সংখ্যা ছিল হাতেগোনা, সে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পুজোর ফুল কিনতে যাওয়ার সময়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত্যু বেলদার তরুণের

    বাড়ির পুজোর ফুল কিনতে যাওয়ার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই মোটরবাইকে থাকা আরও এক যুবক। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় জোড়াগাড়িয়া ফাঁড়ি এলাকার ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকেই হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    অশোকনগরে তেল উৎপাদন কবে? সংসদে শমীকের প্রশ্নের উত্তরে বড় খবর দিলেন কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী

    উত্তর ২৪ পরগনার অশোকনগরে খুঁজে পাওয়া অপরিশোধিত তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে? দীর্ঘদিন ধরেই তা নিয়ে জল্পনা চলছে। বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এর উত্তরে কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদ্বীপ ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ‘ফিরিয়ে দেওয়া হোক দর্শকদের টাকা’, যুবভারতীর বিশৃঙ্খলায় ED-CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

    সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে তুমুল বিশৃঙ্খলার ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে দায়ের হলো তিনটি মামলা। এর মধ্যে একটি মামলার আবেদনকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনস্বার্থে মামলাকারী মৈনাক ঘোষালের আবেদনে জানানো হয়েছে, টিকিটের টাকা ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    SIR-এর পরে মঙ্গলে প্রকাশিত খসড়া ভোটার তালিকা, কী ভাবে দেখবেন নিজের নাম?

    প্রথমে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। পরে তা পিছিয়ে ১৬ ডিসেম্বর হয়। অর্থাৎ, রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। যাঁরা এনিউমারেশন ফর্ম ফিলআপ করে জমা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের নাম থাকবে এই তালিকায়।কী ভাবে এবং ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ‘তাসের দেশ’ মঞ্চস্থ করে তাক লাগাল আদিবাসী পড়ুয়ারা

    এই সময়, ঝাড়গ্রাম: রবীন্দ্রনাথ ঠাকুরের 'তাসের দেশ' মঞ্চস্থ করে তাক লাগাল আদিবাসী পড়ুয়ারা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের প্রত্যন্ত চাকুসাই গ্রামের ওয়েস্ট এন্ড হাইস্কুলের প্রথম বাৎসরিক অনুষ্ঠানে এই নৃত্যনাট্য মঞ্চস্থ করা হয়। শনি ও রবিবার দু'দিন ধরে শুধু নৃত্যনাট্য নয়, ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মাটি খুঁড়তেই বেরিয়ে এল রাশি রাশি কার্তুজ, চাঞ্চল্য শালবনিতে

    পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমির আল খুঁড়তেই বেরিয়ে এল প্যাকেট প্যাকেট কার্তুজ। ১৭৯ পিস কার্তুজ উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শালবনির ৯ নম্বর কাশীজোড়া অঞ্চলের আশনাশুলি সংলগ্ন গামারিয়া এলাকায়। খবর পেয়ে দ্রুট ঘটনাস্থলে যায় শালবনি থানার ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মনরেগা আর নয়? মুছে যাচ্ছে ‘বাপু’র নামও! নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বিল আনার পরিকল্পনা সরকারের

    নাম পরিবর্তন নয়, রিপ্লেস হতে চলেছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA)। সংসদীয় সূত্রে খবর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA) পরিমার্জন করতে সংসদে সোমবারই পেশ করা হবে নয়া বিল।সূত্রের খবর, নতুন আইনের নাম হতে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    হুকার অর্ডার পেতেই বড় লাফ শেয়ার দরে, ১ বছরে ১২০০% রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক

    মাল্টিব্যাগার স্টক Elitecon International-এর শেয়ারে ফের চাঙ্গাভাব। সোমবার, ১৫ ডিসেম্বর সংস্থার শেয়ার দর ৫ শতাংশ আপার সার্কিটে উঠে ১১৪.৮৪ টাকায় পৌঁছেছে। এই নিয়ে টানা ছয় ট্রেডিং সেশন ধরে এই সংস্থার স্টক আপার সার্কিটে ক্লোজ় হলো।এলিটকনের শেয়ার দরে এই উত্থানের ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, শতদ্রুর পরে গ্রেপ্তার আরও ২

    গত ১৩ ডিসেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠান লন্ডভন্ড হওয়ার ঘটনায় আগেই মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বার এই ঘটনা পুলিশের জালে আরও দু'জন। ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে এবং সৌরভ বসু। সোমবারই ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বন্দে মাতরমের সার্ধশতবর্ষে অবহেলায় আনন্দমঠ-এর সুতিকাগার

    শুভাশিস সৈয়দ, লালগোলাব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে স্বাধীন করতে বিপ্লবীরা 'রণধ্বনি' হিসেবে ব্যবহার করেছিলেন 'বন্দে মাতরম' শব্দকে। যার অর্থ 'মা তোমাকে বন্দনা করি'। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর লেখা 'বন্দে মাতরম' প্রথমে গান হিসেবে লেখা হলেও ১৮৮২-তে তা 'আনন্দমঠ' উপন্যাসে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    প্রয়াত তৃণমূল নেতার স্মরণসভা ঘিরে বিতর্ক কালনায়

    এই সময়, কালনা: কালনার তৃণমূল নেতা ইনসান মল্লিক খুন হওয়ার পর কেটে গিয়েছে দীর্ঘ ছয় বছর। এই সময়ের মধ্যে দলের পক্ষ থেকে তাঁকে সম্মান জানানোর উদ্যোগ দেখা যায়নি। রবিবার কালনার বুলবুলিতলা বাজারে ইনসান মল্লিক স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত হলো ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বিপর্যয় মোকাবিলায় স্কাউট ক্যাম্পের আয়োজন শ্রীরামপুর আকনা স্কুলে

    এই সময়, শ্রীরামপুর: পড়াশোনার পাশাপাশি শারীরিক দক্ষতা বৃদ্ধি, আপৎকালীন পরিষেবা, বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে একঝাঁক ছাত্রীদের নিয়ে তিনদিন ধরে স্কাউট ক্যাম্প হলো শ্রীরামপুর আকনা স্কুলে। ভারত সরকার অনুমোদিত হিন্দুস্থান স্কাউটস অ্যান্ড গাইডসের প্রশিক্ষকরা স্কুলের শতাধিক ছাত্রীদের নিয়ে শিবির করেন। অনুষ্ঠানের ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ঘন কুয়াশার জেরে সময়ে উড়ল না প্রধানমন্ত্রীর বিমান, দিল্লি এয়ারপোর্টে ভোগান্তি যাত্রীদের

    দিল্লিতে ঘন কুয়াশার জেরে উড়তে দেরি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানের। সোমবার সকাল আটটার ফ্লাইটে জর্ডন যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু কুয়াশা এবং বায়ু দূষণের জেরে কমে যায় দৃশ্যমানতা। যার জেরে দিনের আলোতেও নেমে এসেছে ঘন অন্ধকার। স্বাভাবিক ভাবেই ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    গাড়িতে দগ্ধ অবস্থায় উদ্ধার ICICI কর্মীর দেহ, খুন নাকি অন্য কিছু? রহস্য

    মহারাষ্ট্রে শিউরে ওঠার মতো ঘটনা। সেখানে বস্তাবন্দি অবস্থায় একটি পুড়ে যাওয়া গাড়ি থেকে এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম গণেশ চৌহান। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর জেলায়। রবিবারের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ISI–এর আইন বদল ইতিহাস নষ্টের চেষ্টা, সরব অধ্যাপক–বিজ্ঞানীরা

    এই সময়: আইএসআই-এর প্রস্তাবিত আইন পরিবর্তন আসলে বাংলা ও বাঙালির ইতিহাসকে নষ্ট করার জন্যই করা হচ্ছে। এমনই মতামত উঠে এলো প্রস্তাবিত আইনের বিরোধিতায় আইএসআই কলকাতার অধ্যাপকদের ডাকা একটি সাংবাদিক বৈঠকে। আইএসআই–এর অনেক অধ্যাপকই মনে করছেন, বাংলার রেনেসাঁর সঙ্গে জড়িত ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    Breaking News LIVE: পহেলগাম মামলায় আজ চার্জশিট পেশ করবে NIA

    সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। ঘন কুয়াশায় রাস্তায় গাড়ি চালানোর সমস্যা। কুয়াশার জেরে দেখা যাচ্ছে না তাজমহলও।টানা আট দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর রবিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৬ ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পশ্চিমী ঝঞ্ঝার খেলায় শহরে কমছে শীতের আমেজ

    এই সময়: অগ্রহায়ণের একেবারে শেষ দশা চলছে। দু’দিন পরেই পৌষ পড়বে। পুরোনো বাংলার প্রবাদ অনুযায়ী ‘পোষে’–র শীতে কেঁপে ওঠার কথা মোষেরও। কিন্তু কোথায় কী! মোষ তো দূরে থাক রবিবার সকালে রোদে পিঠ দিয়ে গরম চায়ের ভাঁড়ে চুমুক দেওয়ার জন্য ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বীরভূমে তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার, নেপথ্যে দেনা নাকি রাজনৈতিক কারণ, তদন্তে পুলিশ

    এই সময়, বোলপুর: বীরভূমের শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা থেকে উদ্ধার হলো এক তৃণমূল নেতার দেহ। খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। মৃতের নাম মদন লোহার (৫০)।কঙ্কালীতলা পঞ্চায়েতের ধোলটেকুড়ি গ্রামের প্রাক্তন বুথ সভাপতি ছিলেন তিনি। মৃতের পরিবার সূত্রে খবর, ১৩ ডিসেম্বর সন্ধে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বিদেশ সফরে মোদী, দিল্লিতে একাধিক অনুষ্ঠানে মেসি, সোমবার কোন খবরে নজর?

    তিন দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জর্ডন, ইথিওপিয়া এবং ওমান সফরে যাচ্ছেন তিনি। ১৫ থেকে ১৮ ডিসেম্বর তিনটি দেশে ঘুরবেন প্রধানমন্ত্রী। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রথমবার যাচ্ছেন তিনি। তবে প্রথমে তিনি যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মরুদেশ জর্ডনে। জর্ডনের ‘রাজা’ আবদুল্লা ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বাজেটে বরাদ্দই সার, জনমুখী প্রকল্পে টাকা খরচ হয়নি, প্রশ্নের মুখে কেন্দ্র

    অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লিচলতি বছর শেষ হতে আর বাকি মাত্র তিন সপ্তাহ৷ চলতি আর্থিক বছর শেষ হতে বাকি আর সাড়ে তিন মাস৷ এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নমুখী কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা এবং তার বাস্তবায়ন নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। গত ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পুণ্যের মূল্য চোকাতে জঞ্জালময় কেদারনাথ

    এই সময়: এ বছরের মতো কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করার পর হিসেব কষতে বসেছিল উত্তরাখণ্ড প্রশাসন। তাতে দেখা গিয়েছে, ২০২৫–এ প্রায় ১৭ লক্ষ ৬৮ হাজার পুণ্যার্থী মন্দির দর্শন করেছেন। গত ক’বছরের তুলনায় যা অনেক বেশি। এরই সঙ্গে উঠে এসেছে এক ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    জল বিক্রির জন্য ৩০ লক্ষ টাকা দিয়েছিল গুজরাটের সংস্থা, কে ডেকেছিল টেন্ডার? উঠছে একাধিক প্রশ্ন

    অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় রহস্য, শুধুই রহস্য! কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা নিয়ে বিশ্ব যখন তোলপাড়, তখন এমন সব ঘটনা সামনে আসছে, রহস্য সমাধানে ব্যোমকেশ বক্সি, ফেলু মিত্তিরও হয়তো ভাবনায় পড়ে যেতেন। সেই রকমই একটি রহস্য হলো, 'শনিবারের জল-রহস্য!'২২ মিনিটের ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    শতদ্রু বাদে নজরে আর কারা? উঠছে প্রশ্ন

    এই সময়: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করার পরে রবিবার বিধাননগর পুলিশ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে পেয়েছে। শতদ্রুকে হেফাজতে পেয়ে যুবভারতীতে শনিবারের বিশৃঙ্খলার ঘটনায় তদন্তকারীরা আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। শতদ্রুর পরে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মনোজের দায়-বার্তা, নিশানায় কি অরূপ! আলোচনায় সুজিতও

    এই সময়: যুবভারতী স্টেডিয়ামে শনিবার লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে কাঠগড়ায় তুলছে বিরোধীপক্ষ। বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দু'দলের দুই নেতা রবিবার ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ২০০২ লিস্টে নাম নেই! হিয়ারিং নিয়ে উদ্বেগে ভোটারা

    সোমনাথ মণ্ডলজন্ম ১৯৫৫–য়। ২০০২–এর ভোটার তালিকায় নাম না–থাকায় এনিউমারেশন ফর্মে বাবার পরিচয় উল্লেখ করেছিলেন দমদমের বাসিন্দা এক বৃদ্ধা। ২০০২–এ তাঁর ৪৭ বছর বয়স হলেও কেন ভোটার তালিকায় নাম নেই, সেই প্রশ্ন করেছিল‍েন বিএলও। বৃদ্ধার জবাব ছিল, ‘ভোটার তালিকায় আমার ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    করোনার বলি বেসরকারি ডাক্তাররাও বিমার আওতায়, রায় সুপ্রিম কোর্টের

    এই সময়: চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাই করোনা–কালের আসল হিরো। সে সরকারি হোক বা বেসরকারি। তাই বেসরকারি বা নিজস্ব ক্ষেত্রে রোগী পরিষেবায় নিয়োজিত কোনও ডাক্তার-স্বাস্থ্যকর্মী মারা গেলে, তিনিও সরকারি সতীর্থদের মতো কেন্দ্রীয় বিমার আওতায় পড়বেন এবং মৃতের পরিবার ‘প্রধানমন্ত্রী গরিবকল্যাণ যোজনা’ ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    শাহজাহান মামলায় গ্রেপ্তার ট্রাকের খালাসি, পুলিশের পাহারায় সাক্ষীর বাড়ি

    এই সময়, কলকাতা ও সন্দেশখালি: চার চাকার একটি ছোট গাড়িকে মুখোমুখি ধাক্কা দেয় ১৬ চাকার একটি ট্রাক, প্রাণ হারান দু'জন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারিতে গত বুধবার, ১০ ডিসেম্বর সকালে ঘটা ওই ঘটনায় খুন ও খুনের চেষ্টার অভিযোগ ওঠে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    দেখা নেই শতদ্রুর স্ত্রী-পুত্রর, বাড়িতে পুলিশের নজরদারি

    প্রদীপ চক্রবর্তী, রিষড়া'মেসিকে কলকাতায় আনবেন বলে টানা তিন বছর দাদা (শতদ্রু) অনেক পরিশ্রম করেছিলেন। কিন্তু মেসির সামনে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় সব স্বপ্ন মাটি হয়ে গেল', রবিবার দুপুরে হুগলির রিষড়ার বাঙ্গুর পার্কের শতদ্রু দত্তর বাড়ি থেকে বেরনোর সময়ে সংবাদমাধ্যমের সামনে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    সুস্থ জীবনের খোঁজে গিয়ে অত্যাচারের শিকার যুবক, পুলিশের জালে ২

    ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা-মা। সেই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধেই ছেলের উপরে অত্যাচারের অভিযোগ তুলে পুলিশের দারস্থ হলেন বাবা-মা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গয়লাখালীর। সেখানকার একটি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে শনিবার দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    রাজস্থানের ৩ বিধায়কের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ, চাপের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

    তিন বিধায়কের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল রাজস্থানে। স্থানীয় কোনও কাজে বিধায়ক তহবিলের টাকা দিতে হলে সবার আগে ভাগ নিতেন তাঁরা। অভিযোগ এমনই। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিধায়কদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বলেন, ‘দুর্নীতির ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ‘সমস্ত ওসির হাত-পা ভেঙে দেওয়া হবে’, বিতর্কিত মন্তব্য BJP বিধায়কের, সমালোচনা তৃণমূলের

    SIR শুরু হওয়ার পর থেকেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময় চলছে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হলো নতুন বিতর্ক। রবিবার একটি সভা থেকে শীতল বললেন, ‘সমস্ত ওসির ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পটনা টু পাওয়ার গেম! কে এই নীতিন নবীন? যাঁর উপর ভরসা রাখল মোদী-শাহ জুটি

    এক সময়ে পাটনার জনাকীর্ণ রাস্তাগুলিতে ঘনঘন শোনা যেত তাঁর গাড়ির শব্দ। তার পরে সেই গাড়ির শব্দ ছড়িয়ে গিয়েছিল বিহার জুড়ে। আর রবিবার সেই শব্দ এক নতুন গুঞ্জনের সৃষ্টি করল ভারতীয় রাজনীতির কেন্দ্রে। নিতিন নবীনকে তাদের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ...

    ১৫ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বিয়ে করতে আসেননি পাত্র, প্রতারণার অভিযোগ তুলে থানায় তরুণী

    পাঁচ মাসের প্রেম। ১৩ ডিসেম্বর, শনিবার ঠিক হয়েছিল বিয়ের দিন। কিন্তু হাজির হননি পাত্র। অভিযোগ, তরুণীর থেকে সোনা-টাকা নিয়ে গা ঢাকা দেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে। ওই গ্রামের তরুণী শ্বেতা ভট্টাচার্য ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    সন্দেহের বশে ‘বাংলাদেশি’ বলে নাম বাদ নয়, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে স্পষ্ট করল কমিশন

    ‘যোগ্য’ একজন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হলে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী, বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ‘বাংলাদেশি’ দাগিয়ে পুশব্যাক করার একগুচ্ছ অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। শুধুমাত্র সন্দেহের বসেই একজনকে ‘বাংলাদেশি’ দাগিয়ে দেওয়া হচ্ছে বলে বিজেপি কে ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    আর্সেনিকমুক্ত জলপ্রকল্পের কাজ বন্ধ, সঙ্কটে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা

    হাওড়ার বাসিন্দাদের আর্সেনিকমুক্ত জল সরবরাহ করা হবে। বাগনান ও শ্যামপুকুর এলাকার জন্যে ২০১৭ সালে হাওড়ার শরৎ সদনে জলপ্রকল্পের উদ্বোধন করেছিলেন তৎকালীন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রায় আট বছর কেটে গিয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। বন্ধ ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মুখ্যমন্ত্রীর জনসভা থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার, গ্রেপ্তার ঝাড়খণ্ডের মহিলা

    গত ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় অংশ নিয়েছিলেন নদিয়া জেলার ভীমপুরের কুলগাছির বাসিন্দা তিন মহিলা। ওই সভাস্থল থেকেই তাঁদের সোনার হার চুরি হয়ে গিয়েছিল। এই অভিযোগ তোলেন তাঁরা। কান্নায় ভেঙে পড়েছিলেন ওই তৃণমূল সমর্থকরা। বিজলি ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ভারতের মাটি থেকেই ফের জাগছে হাসিনার লিগ? রাষ্ট্রদূতকে তলব ঢাকার, কড়া জবাব নয়াদিল্লির

    গত বছর শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই আর ভারত-বাংলাদেশ সুরে সুর মিলছে না। এবার ভারতের মাটি থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগ ‘বাংলাদেশ-বিরোধী কর্মকাণ্ড’ চালাচ্ছে বলে অভিযোগ করে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সংঘাতে জড়াল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকার পক্ষ থেকে এই ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বিহার জয়ের উপহার? সর্বভারতীয় ক্ষেত্রে ‘নবীন’-এই ভরসা রাখল বিজেপি

    বিহারের রাজনীতিতে নীতিন নবীন পরিচিত মুখ। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তাও ব্যাপক। রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। তবে জাতীয় রাজনীতিতে তিনি অতটা সক্রিয় নন। রবিবার সেই নীতিন নবীনকেই সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিযুক্ত করল বিজেপি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    যুবভারতী পরিদর্শন রাজ্যপালের, বোস বললেন, ‘রিপোর্ট প্রায় তৈরি...’

    শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার পরে সন্ধ্যায় সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু যুবভারতীর দরজা বন্ধ থাকার কারণে তাঁকে ফিরে যেতে হয়। রবিবার ফের একবার ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে বোস জানান, ভবিষ্যতে এই ধরনের ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মেসি কাণ্ডের পরে যুবভারতী ঘুরে দেখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি, ক্ষতিপূরণ নিয়ে বললেন...

    স্টেডিয়াম জুড়ে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মেসির কাটআউট, ছেঁড়া টিকিট, ভাঙা চেয়ার। তাণ্ডবের চিহ্ন সর্বত্র। তার মধ্যেই রবিবার দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ‘মেসিকে আনতে দাদা ৩ বছর ধরে খেটেছিলেন…’, মন্তব্য শতদ্রুর পরিবারের ঘনিষ্ঠের

    হুগলির রিষড়ার বাঙুর পার্কে অবস্থিত ‘চারু সুধা’ নামে বহুতলের সামনে রবিবার সকাল থেকেই মোতায়েন রয়েছে পুলিশ। বাড়িটি ‘মেসি-কাণ্ড’-এ ধৃত অন্যতম আয়োজক শতদ্রু দত্ত-র। রবিবার দীর্ঘক্ষণ পরে এই বাড়ি থেকে বার হলেন এক তরুণী। ‘আপনি কে, শতদ্রু দত্ত ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ‘FIR করা হয়েছে মন্ত্রীদের রক্ষার জন্য’, যুবভারতীর ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের দাবি শুভেন্দুর

    যুবভারতীতে বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির অনুষ্ঠানে অব্যবস্থা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি এই ঘটনার ‘নিরপেক্ষ’ তদন্ত করতে পারবে না— রবিবার এমনটাই দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘যে ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ক্লাস চলাকালীন আচমকা মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর, নেপথ্যে কি হার্ট অ্যাটাক?

    ক্লাস চলাকালীন মৃত্যু হলো দশম শ্রেণির এক ছাত্রীর। অন্ধ্রপ্রদেশের বিআর আম্বেদকর কোনাসীমা জেলার ঘটনা। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃতের নাম ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    গোষ্ঠী সংঘর্ষে ছররা গুলি চলার অভিযোগ, ইসলামপুরে মৃত ১২ বছরের কিশোরী

    জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। শনিবার গভীর রাতে সেখানে ছররা গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু ১২ বছরের এক কিশোরীর। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে ওই এলাকায় ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: যুবভারতীতে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, ভিডিয়োগ্রাফি চলছে মাঠের

    যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির অনুষ্ঠানে অব্যবস্থা, বেনজির-ভাঙচুর নিয়ে গোটা দেশে চলছে জোর চর্চা। ঘটনার তদন্তে শনিবারই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই কমিটির সদস্যরা যুবভারতী ক্রীড়াঙ্গন ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    এক বছরেও অধরা জোড়া খুনে অভিযুক্ত, প্রণব–আতঙ্ক কাটাতে নিজেদের পয়সায় CCTV গ্রামবাসীদের

    এই সময়, কোচবিহার: ধরা না পড়ায় এক বছরেও প্রণব–আতঙ্ক কাটেনি কোচবিহারের ডাউয়াগুড়ির বৈশ্য পাড়ায়। কখনও রাতের অন্ধকারে প্রণবকে দেখা গিয়েছে, কখনও আবার প্রণব বাড়িতে এসেছিল, এই ধরনের খবর মাঝে মধ্যেই চাউর হচ্ছে। এরই মধ্যে একদিন ওই বাড়িতে আলো জ্বলতে দেখা ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ভুয়ো লটারির খোঁজে CID অভিযান বর্ধমানে, ধৃত ১

    এই সময়, বর্ধমান: বিভিন্ন জেলায় ভুয়ো লটারির কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। কিছু দিন আগেই রায়না এলাকায় অভিযান চালিয়ে সিআইডি গ্রেপ্তার করেছিল এমন দু'জনকে। শনিবার সকালে জামালপুর থানা এলাকার দক্ষিণসুরা কালীতলা এলাকা থেকে লালন শাহ নামে আর এক ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মেসির কলকাতা সফরের আয়োজক শতদ্রুর ১৪ দিনের পুলিশ হেফাজত, কী বললেন তাঁর আইনজীবী?

    আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরের সময়ে শনিবার তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শনিবারই অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    শীতের মরশুমে জীব বৈচিত্র্যের খনি পূর্বস্থলীর চুপির পাখিরালয়

    সূর্যকান্ত কুমার, কালনা শীতের মরশুমে পর্যটকদের কাছে চুপির পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখা অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে। তবে শুধু শীতেই নয়, সারা বছর এখানে বিভিন্ন প্রজাতির পাখি আস্তানা বাঁধে। পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইন্সটিটিউশনের সাত পড়ুয়া সেই পাখিদের লক্ষ্য করতে ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ডিসেম্বরে শীত-সুখ? ১৬ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, ভোলবদলের সম্ভাবনা অদূর ভবিষ্যতে?

    মরশুমের শুরু থেকেই শীতপ্রেমীদের মুখের হাসি বেশ চওড়া। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্য জুড়ে শীতের আমেজ। দক্ষিণ থেকে উত্তর সব জায়গাতেই তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে প্রায় স্বাভাবিকের নীচে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পর্যটনের ভরা মরশুমে বন্ধ ভিস্তা ডোম

    সব্যসাচী ঘোষ, মালবাজারডুয়ার্স ভ্রমণের অন্যতম আকর্ষণ ট্যুরিস্ট স্পেশাল ভিস্তা ডোম। নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এই ট্রেনের যাত্রাপথে দেখা যায় প্রকৃতির অনন্যসুন্দর রূপ। ট্রেনের কামরা, ছাদ কাঁচ দিয়ে তৈরি। এতে পর্যটকরা ট্রেনে বসেই ৩৬০ ডিগ্রি প্যানোরামিক দৃশ্য ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    CCTV-তে ভয় নেই, শিলিগুড়িতে গাছ কেটে পালাল দুষ্কৃতীরা

    এই সময়, শিলিগুড়ি: রাতের অন্ধকারে কে বা কারা লাগাতার কয়েকদিন ধরে গাছ কেটে দিচ্ছে। ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকার ব্যবসায়ীরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। শনিবার এলাকার ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে এনজেপি থানায় যান।অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    জাতীয় সড়কে পর পর ধাক্কা একাধিক যাত্রিবাহী বাসের, সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা

    সাতসকালে ঘন কুয়াশার জন্য কমে এসেছিল দৃশ্যমানতা। আর তাতেই বিপত্তি। রবিবার সকালে হরিয়ানার রেওয়াড়ি জেলায় জাতীয় সড়ক ৩৫২ডি-তে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। পর পর তিন থেকে চারটি বাস সামনে থাকা বাসকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। খবর ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মুম্বইয়ে মেসি, বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রবিবার কোন খবরে নজর?

    রবিবার, ১৪ ডিসেম্বর মুম্বইতে যাবেন লিওনেল মেসি। দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি। বিকেল ৪টের সময় একটি ফুটবল ম্যাচ রয়েছে। মেসি নিজে ফুটবল খেলবেন কি না তা স্পষ্ট নয়। বিকেল ৫টা নাগাদ মেসি ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের সময়ে গেরুয়া পতাকা নিয়ে ওরা কারা? তুমুল তর্ক দুই ফুলে

    এই সময়: লিওনেল মেসিকে দেখতে না পেয়ে সল্টলেক স্টেডিয়াম তখন উত্তাল হয়ে উঠেছে। ভাঙচুর শুরু হয়েছে। শনিবার এই প্রবল বিশৃঙ্খলার মধ্যেই আচমকা নীল–সাদা জার্সি পরা একদল যুবককে হাতে গেরুয়া নিশান নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে দু’হাত তুলে নাচতে দেখা ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    স্বপ্ন পূরণ হলো না, মেসিকে না দেখেই ফিরতে হলো শিল্পশ্রীদের

    সমীর মণ্ডল, মেদিনীপুরমাথায় নীল–সাদা ব্যান্ড, তাতে লেখা ‘মেসি’। আর্জেন্টাইন ফুটবল তারকাকে দেখতে সেই মেদিনীপুর থেকে কলকাতার যুবভারতীতে পৌঁছে গিয়েছিলেন শিল্পশ্রীরা। টেলিভিশনের পর্দায় যাঁকে দেখে স্বপ্নের জাল বুনতেন, সেই মেসিকে দেখার উন্মাদনা আর ধরে রাখতে পারছিলেন না তাঁরা। কিন্তু সব ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    Live: দিল্লি জুড়ে বিষাক্ত ধুলোর চাদর, AQI ৪০০-র উপরে

    তাপমাত্রার পারদ আরও নামল শহর কলকাতায়। রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। আগামী সপ্তাহে রাজ্যের কোনও অংশে তাপমাত্রার ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ‘কেমন আছেন?’ BDO–র কথায় চোখে জল ওঁদের

    সুমন ঘোষ, খড়্গপুরশীতের সকলে মশারির ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন পারুল বেরা। বয়স ৯১ ছুঁয়েছে। বাড়ির সবাই সকাল থেকে ব্যস্ত, কথা বলার ফুরসত নেই কারও। নাতি–নাতনিরাও স্কুল কলেজ নিয়ে মশগুল। দিনের বেশির ভাগ সময়ে ওই বিছানায় একলাই কাটে তাঁর। ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    কাছেই হাসপাতাল, তবুও ভিড় বাড়ছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে

    এই সময়, মেদিনীপুর: ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৯টা। স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মোবাইল ভ্যানটি বটতলা চক এলাকায় এসে দাঁড়াতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল। গাড়ি থেকে নামার আগেই স্বাস্থ্য পরীক্ষা করাতে হুড়োহুড়ি শুরু করেছেন স্থানীয়রা। অথচ মাত্র ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ৮৩২টি মামলার নিষ্পত্তি, ঝাড়গ্রামে লোক আদালতে একদিনে আদায় ১ কোটি টাকা

    এই সময়, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে এক দিনে লোক আদালতের মাধ্যমে আদায় হল ১ কোটি টাকা। এ দিন সকালে ঝাড়গ্রামের জেলা ও দায়রা বিচারক তথা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান সরজিৎ মজুমদার এর উদ্বোধন করেন। শনিবার ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    শহরে শীত নামতেই নানা জায়গায় জ্বলছে আগুন, কাজ হয়নি পুলিশকে জানিয়েও

    এই সময়: গত বছর শীতেই কলকাতার সব থানাকে চিঠি দিয়েছিল পুরসভার পরিবেশ বিভাগ। সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল, শীতের রাতে যেখানে–সেখানে আগুন ধরানো হলে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ। শীতের রাতে বা ভোরে, অনেকেই কলকাতার ফুটপাথে কাঠ পুড়িয়ে আগুন পোহান। অভিযোগ ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    SIR আবহে মায়ানমার–বাংলাদেশ হয়ে সীমান্ত টপকে কাকদ্বীপে দম্পতি, জারি রাজনৈতিক তরজা

    এই সময়, কাকদ্বীপ: সার–এর আবহে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মায়ানমার ও বাংলাদেশের এক দম্পতির খোঁজ মিলল। অভিযোগ, বেআইনি ভাবে সীমান্ত পার হওয়ার পরে তাঁরা এখানেই স্থায়ীভাবে থেকে গিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের এক যুবক ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    তালিকা বাতিল, সিনিয়র স্বীকৃতি না–পেয়ে ক্ষোভ আইনজীবীদের

    এই সময়: এক যাত্রায় পৃথক ফলের অভিযোগ তুলে হাইকোর্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কার্যত বিদ্রোহের পথে আইনজীবীদের একাংশ। নেপথ্যে সিনিয়র আইনজীবীর স্বীকৃতি না পাওয়া। গত বছর নভেম্বরে হাইকোর্টের ফুল বেঞ্চ বৈঠক করে এক সঙ্গে ৮১ জন আইনজীবীকে সিনিয়রের স্বীকৃতি দেয়। তালিকায় ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    শিশুকে বাড়িতে রেখে ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন মা, সকলের অলক্ষ্যে ঘটল মর্মান্তিক পরিণতি!

    খেলার ছলেই যে শিশুটির এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা হয়তো কেউ ভাবতেও পারেননি। গোপলনগর থানার চারাবাগী আদিবাসী পাড়ায় জলে ডুবে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। মৃত শিশুর নাম সঞ্জু সর্দার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মতের বিরুদ্ধে বিয়ে ভাঙতে IC-র দ্বারস্থ কিশোরী

    এই সময়, কান্দি: বিয়ের তোড়জোড় চলছিল বাড়িতে। শনিবার ছিল সেই দিন। কিন্তু শুক্রবার রাতেই তা নিজেই রুখে দিল কিশোরী! বাড়ি থেকে বেরিয়ে সটান হাজির হলো মুর্শিদাবাদের কান্দি থানায়। আইসি মৃণাল সিনহার সঙ্গে দেখা করে নিজের বিয়ে ভেস্তে দেওয়ার কথা ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    লাগাতার টাকার দাবি! ঝগড়ার মাঝে প্রেমিককে ছুরির কোপ, গুরুতর আহত তরুণ

    লাগাতার টাকার দাবি। সেই নিয়ে ঝগড়ার মাঝেই প্রেমিকের বুকে ছুরির কোপ। প্রেমিকার ছুরির আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রেমিক। বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রেমিক মনোজ শ্রীবাস্তব ওরফে বুন্না। অন্যদিকে অভিযোগের ভিত্তিকে প্রেমিকা প্রতিমা গুরুংকে ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ১ দিনে ৪০০০ মামলার নিষ্পত্তি, আদায় প্রায় ১১ কোটি টাকা, কী হলো পশ্চিম মেদিনীপুরের লোক আদালতে?

    চাষের জন্য ঋণ করেছিলেন। সুদ-সহ লোন বাকি ছিল প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা। তা শোধ করতে না পারায় পশ্চিম মেদিনীপুর জেলার লোক আদালতের দ্বারস্থ হয়েছিলেন বছর সত্তরের বৃদ্ধ। শনিবার লোক আদালতের বিচারকরা তাঁকে মাত্র ১০ হাজার টাকা পরিশোধ ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    ছেলের জন্মদিনে ঢালাও বিরিয়ানি, প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পেটপুজো করালেন বাবা

    মণিরাজ ঘোষএ বারের ছেলের জন্মদিন একটু অন্যভাবে কাটাবেন, আগে থেকেই ভেবেছিলেন আব্দুল সাজিদ। পরিকল্পনাও তৈরি ছিল। সেই মতোই ছেলের জন্মদিনে একটি প্রাথমিক স্কুলের সব পড়ুয়াকে পেট ভরে খাওয়ালেন বিরিয়ানি। আব্দুল সাজিজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা। শনিবার ছিল তাঁর ছেলের ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    আগেই শতদ্রুর আমন্ত্রণ এড়িয়ে যান অভিষেক

    শনিবার যখন সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসিকে নিয়ে ফুটবলপ্রেমীদের তুমুল উন্মাদনা, সেখানে দেখা যায়নি প্রবল ফুটবল অনুরাগী তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দল ডায়মন্ড হারবার এফসি এ বছরই ডুরান্ড কাপের ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গলকে হারিয়ে। আই লিগ–টু চ্যাম্পিয়নও হয়েছে তাঁর ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    মেসি মাঠ ছাড়তেই তুলকালাম, যুবভারতীর ঘটনায় কোন কোন ধারায় মামলা পুলিশের?

    শহরে আসবেন লিওনেল মেসি। তাঁকে দেখার জন্য শিখরে পৌঁছেছিল উন্মাদনা। মোটা টাকা দিয়ে টিকিট কেটেছিলেন অসংখ্য অনুরাগী। কিন্তু শনিবার মেসির সামনেই তাল কেটে গেল অনুষ্ঠানের। আর তারপর কার্যত তছনছ হলো গোটা যুবভারতী। গোটা অনুষ্ঠানের আয়োজন নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    জমি নিয়ে বিবাদের জেরে চলল গুলি, মৃত্যু নাবালিকার, উত্তেজনা ইসলামপুরে

    জমি বিবাদের মাঝে সংঘর্ষ। চলল গুলি। উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক নাবালিকার। মৃত নাবালিকা নাম কৌশিরা বেগম (১২)। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা–২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় দীর্ঘদিন ধরে জমি ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    হাজার ভক্তের মাঝে তিনিই ভাগ্যবান! মেসির সঙ্গে সাক্ষাৎ, শিবশঙ্কর বললেন, ‘ভাইকে আশীর্বাদ করেছি…’

    নিজের ভাই মনে করেন মেসিকে। প্রতি বছর জন্মদিন পালন করেন নিয়ম করে। রক্তের নয়, ফুটবলের রাজপুত্রের সঙ্গে তাঁর আবেগ-ভালোবাসার সম্পর্ক। দাদা-ভাইয়ের মিলন হলো শনিবার। লিওনেল মেসির ভক্ত ইছাপুরের নবাবগঞ্জের বাসিন্দা শিবশঙ্কর পাত্র ভুলতে পাচ্ছেন না সেই মুহূর্ত। ‘এই সময় ...

    ১৪ ডিসেম্বর ২০২৫ এই সময়
    এয়ারপোর্ট থেকে এ বার এক মেট্রোয় শহিদ ক্ষুদিরাম, জেনে নিন কবে থেকে শুরু পরিষেবা

    এ বার এক মেট্রোয় যাওয়া যাবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম। নোয়াপাড়া হয়ে এই মেট্রো ছুটবে। শনিবার মেট্রো যাত্রীদের জন্য সুখবর শোনালেন কর্তৃপক্ষ। ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু হতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে। সকাল ...

    ১৩ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পাকিস্তানি গোয়েন্দাদের তথ্য পাচারের অভিযোগ, অসমে গ্রেপ্তার বায়ুসেনার প্রাক্তন আধিকারিক

    গত কয়েক দিন ধরেই তাঁর উপরে নজরদারি চলছিল। অবশেষে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমের তেজপুর থেকে বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কুলেন্দ্র শর্মা। ...

    ১৩ ডিসেম্বর ২০২৫ এই সময়
    এ বার কেরালাও হাতছাড়া? ‘সেমিফাইনালে’ ধস বাম দুর্গে, রাজধানী দখল করে ইতিহাস BJP-র

    বামেদের দখলে রয়েছে শুধুমাত্র কেরালার শাসন ক্ষমতা। সেখানে এক দশক ধরে একটানা ক্ষমতা ধরে রেখেছে বামেরা। তবে ২০২৬-এ এই ‘দক্ষিণগড়’-এর ক্ষমতাও হারাতে পারে বামেরা। অন্তত শনিবার কেরালার স্থানীয় সংস্থাগুলির নির্বাচনের ফলের প্রবণতা সেই ইঙ্গিতই দিচ্ছে। কর্পোরেশন-পুরসভা থেকে শুরু করে ...

    ১৩ ডিসেম্বর ২০২৫ এই সময়
    সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার সেই উত্তম, রেড রোড থেকে সাসপেন্ড করেছিলেন পার্থ ভৌমিক

    সন্দেশখালিতে দুর্ঘটনার মামলায় অবশেষে গ্রেপ্তার। ঘটনার চার দিনের মাথায় গ্রেপ্তার রুহুল কুদ্দুস তরফদার ও সুশান্ত সর্দার ওরফে উত্তম সর্দার। সন্দেশখালিতে ইডির উপরে হামলার ঘটনায় এর আগে গ্রেপ্তার হয়েছিলেন উত্তম। আপাতত জামিনে মুক্ত তিনি। আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। ...

    ১৩ ডিসেম্বর ২০২৫ এই সময়
    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য সচিব, নতুন বছরেই কি চালু হতে পারে নয়া ক্যান্সার ব্লক?

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য সচিব মৌমিতা গোদারা বসু। শনিবার হাসপাতালের একাধিক অংশ ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন বিভাগের আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। এ দিন মৌমিতা জানিয়েছেন, নতুন বছর থেকে এই ...

    ১৩ ডিসেম্বর ২০২৫ এই সময়
  • এই সময় | 12101-12200


Durga Puja 2026
News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy