প্রতিযোগিতায় জিতলেই রয়েছে পুরস্কার। ছোটখাটো কিছু নয়, জিততে পারেন ১ লক্ষ টাকা পর্যন্ত। সারা দেশে এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধারের জন্য ম্যাসকট তৈরির ডাক দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন ভারতের ...
১৮ অক্টোবর ২০২৫ এই সময়উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াল খড়্গপুর আইআইটি। বৃহস্পতিবার দুপুরে ত্রাণসামগ্রী নিয়ে গেলেন পড়ুয়া, কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। বন্যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিপর্যস্ত মানুষদের সাহায্যের লক্ষ্যে সেখানে ত্রাণ পৌঁছোনোর ব্যবস্থা করল আইআইটি। দুপুরে ক্যাম্পাস থেকে গাড়িতে করে ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারশিশু-মৃত্যুর জেরে মঙ্গলবার এগরা মহকুমা হাসপাতালে পুলিশকর্মীকে মারধরের ঘটনায় ধৃত চার জনই ওই হাসপাতালের অন্য রোগীদের পরিজন বলে পুলিশ সূত্রের খবর। হাসপাতালে শিশু বিভাগে শয্যার তুলনায় রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসা পরিষেবা ধাক্কা খাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে এগরার ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারতৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ। সেখানে উপস্থিতদের সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত একাধিক ‘বুথ লেভেল অফিসার’ (বিএলও)-দের পরিচয় করালেন তৃণমূলের জেলা নেতা। খড়্গপুর শহরের খরিদার এই ঘটনার পরে বিএলওদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দলের অন্দরেও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, কমিশনের ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারবাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল আবগারি দফতরের এক কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার, ইছাপুরের কণ্ঠাধারে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের কাছে। পুলিশ সূত্রের খবর, নিহতের নাম দিলীপ দাস (৩৯)। নবাবগঞ্জ বাজারপাড়া এলাকার বাসিন্দা দিলীপ ও ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারকালীপুজোর মুখে পুলিশ সেজে এক বৃদ্ধাকে ঠকিয়ে তাঁর গয়না নিয়ে পালাল কেপমারেরা। বুধবার দিনেদুপুরে ওই ঘটনা ঘটেছে বারাসতে। ছায়া পাল নামে ওই বৃদ্ধা বারাসতের ৩০ নম্বর ওয়ার্ডের মুখার্জিপাড়ার বাসিন্দা। পাড়ার মধ্যেই পথে তাঁকে বোকা বানিয়ে দুষ্কৃতীরা তাঁর গয়না নিয়ে ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন (এসআইআর) নিয়ে যখন রাজনীতিতে তরজা অব্যাহত, সেই আবহে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ দাবি করলেন, নৈহাটিতে ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক এক মহিলা রয়েছেন। সালেয়া খাতুন নামে ওই মহিলা গত নির্বাচনে ভোটও দিয়েছেন। এই ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজার২০১৪ থেকে ২০২১, সাত বছরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির পাঁচ সঙ্গীর কথা আদালতে জানায় সিবিআই। এই পাঁচ মাথার সাহায্যে পার্থ শিক্ষক নিয়োগ দুর্নীতি চক্রটি চালাতেন বলে একাধিক সাক্ষীর লিখিত বয়ান পেশ করেন তদন্তকারীরা। ওই মামলার বিচার শুরু হয়েছে। ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারস্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ প্রক্রিয়ায় আগের শিক্ষকতার অভিজ্ঞতার দশ নম্বর পাওয়ার দাবি করে অস্থায়ী শিক্ষকদের আবেদনের মামলায় কমিশনের থেকে বক্তব্যের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি স্মিতা দাস দে-র পুজো অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, আবেদনকারী অস্থায়ী শিক্ষকেরা ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারআবার ‘মোটা’ ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতে রাজ্যের অর্থনীতিতে ‘অন্ধকার ভবিষ্যতের’ ইঙ্গিত দেখছে প্রধান বিরোধী দল বিজেপি। যদিও তৃণমূলের যুক্তি, কেন্দ্র নানা খাতের বিপুল টাকা আটকে না-রাখলে এত ঋণ নেওয়ার দরকারই পড়ত না। রাজ্যের শাসকদলের আরও বক্তব্য, ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজার‘নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনকেডিএ)-এর চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন সাত বছর পরে প্রশাসনে ফিরলেন। শুক্রবারই শোভনকে এই নিযুক্তির কথা সরকারি ভাবে জানানো হয়েছে। এত দিন এই পদ সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারসাড়ে তিন মাস আগে তিনি রাজ্য বিজেপির সভাপতি পদে বসেছেন। সপ্তাহ দুয়েক ছিল ‘মধুচন্দ্রিমা’ কাল। তার পর থেকেই বিজেপির ভিতরে-বাইরে নানা প্রশ্ন নতুন রাজ্য কমিটির চেহারা নিয়ে। কারা থাকছেন, কারা বাদ পড়ছেন, গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ভবিষ্যৎ কী? আদি নেতা সভাপতি ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারহুঁশিয়ারি ১: মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় এসআইআর-এর নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। তিনি রাস্তায় নেমে রুখবেন! হুঁশিয়ারি ২: বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় দলের বিজয়া সম্মিলনীতে যোগ দিতে গিয়ে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, ‘‘এসআইআরে যদি এক জনও বৈধ ভোটারের ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারপ্রায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরকাণ্ডের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রী। ফিরলেন হস্টেলে। সঙ্গে রয়েছেন তাঁর মা। ‘নির্যাতিতা’র দেখভালের জন্য হাসপাতাল থেকেও এক জনকে পাঠানো হয়েছে। এ দিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর সঙ্গে দেখা করতে সে রাজ্যে ফিরলেন ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারবনতুলসী, কালকাসুন্দে, বজ্রমূলী থেকে শুরু করে আশশ্যাওড়া, কিংবা কালমেঘ। গ্রামবাংলার খুব চেনা কিছু গাছের নাম৷ আজকাল অবশ্য অনেকেই এদের চেনেন না। পুরনো কোনও সাহিত্য আর প্রবীণদের আলোচনাতেই তারা ‘সীমাবন্ধ’। কিন্তু, এই সব জংলি গাছ বা আগাছা যে কোনও ভাবে ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজাররাজ্যের সব প্রান্তে চলাচল করা টোটোগুলিকে সরকারি খাতায় নথিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। সেই প্রক্রিয়া শেষ হলে টোটোর চালকদের ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি টোটো নিবন্ধনের কাজ শুরু করেছে পরিবহণ দফতর। সেই ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারসারদা মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআইয়ের আবেদন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত স্বস্তি পেলেন ডিজিপি। তাঁর আগাম জামিন বহাল থাকছে। তবে রাজীবের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা ছিল, তা বাতিল হয়নি। ওই মামলার ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারকালীপুজো এবং দীপাবলিতে শুধু সবুজ বাজি পোড়ানোরই অনুমতি রয়েছে। তা-ও যখন-তখন নয়, নির্দিষ্ট সময়েই পোড়ানো যাবে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, আগামী ২০ অক্টোবর, সোমবার কালীপুজো এবং দীপাবলি উৎসবে রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজাররাজস্থানের ব্যবসায়ী খুনে অভিযুক্ত তিন জনকে ফুলবাগান থেকে গ্রেফতারের পরে শুক্রবার কলকাতার আদালতে হাজির করানো হয়েছিল। রাজস্থান পুলিশ ধৃত ধর্মেন্দ্র, মহেশ এবং গানোয়াতকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায়। সেই আর্জি মেনে তিন জনকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে পাঠাল আদালত। ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারভবানীপুরে ‘বহিরাগত’ নিয়ে তিনি যা বলতে চেয়েছেন, তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। শুক্রবার গিরিশ পার্কে কালীপুজো উদ্বোধনে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, ‘বহিরাগত’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, তার ব্যাখ্যাও করেন তিনি। তাঁর দাবি, ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারমুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সৌরভ চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে বুধবার রাতে নিউ টাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, রুপোর কয়েন, সোনার গয়নাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১৪ অক্টোবর কলকাতার সাইবার থানায় অভিযোগ দায়ের ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারকালীপুজো এবং দীপাবলিতে নিষিদ্ধ বাজি রুখতে তৎপর পুলিশ। অভিযান চালিয়ে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বহু নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। হাওড়াতেও চলেছে অভিযান। অন্য দিকে, কলকাতার বহুতল আবাসনের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছে কলকাতা ...
১৭ অক্টোবর ২০২৫ আনন্দবাজারসরকারি পদ পেলেন। তৃণমূল কংগ্রেসে যোগদান কি সময়ের অপেক্ষা? উৎসবের মরশুমে বঙ্গ রাজনীতির চর্চায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করা হলো শোভনকে। সূত্রের খবর, বৃহস্পতিবারই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়কলকাতাকে ‘নিরাপদতম’ শহর বলে উল্লেখ করে শুক্রবার বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন থেকেই শহরের বিভিন্ন ক্লাবের কালীপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় জানবাজারে কালীপুজো উদ্বোধনে গিয়ে মমতা বলেন, ‘ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি সেফ আছেন? ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। ইতিমধ্যেই পাঁচ অভিযুক্ত-সহ অভিযোগকারী তরুণীর সহপাঠীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিনে যে পোশাক ওই সহপাঠী যুবক পরেছিলেন, তাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। বৃহস্পতিবার ঘটনাস্থলের পাশে ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়অমিত চক্রবর্তীসাঁতরাগাছি। নামটা এখন অতি পরিচিত রেলযাত্রীদের অনেকের কাছে। দক্ষিণ–পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে গড়ে উঠছে সাঁতরাগাছি। দেশের অন্যতম বৃহৎ হাওড়া স্টেশন থেকে যার দূরত্ব মাত্র সাত কিলোমিটার। মুম্বই, হায়দরাবাদ বা চেন্নাইয়ের মতো বড় শহর থেকে ট্রেন ধরে ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়পরিবেশের কথা মাথায় রেখে কালীপুজো এবং দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তাও সবসময়ে নয়। কোন সময়ে পোড়ানো যাবে শুধুমাত্র সবুজ বাজি, তা স্পষ্ট করে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর রাত ৮টা ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়এয়ার ইন্ডিয়ার এয়ারহস্টেসদের গেস্ট হাউজ়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গুরগাঁওতে। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ আচমকাই হোটেলে ঢুকে পড়ে ডাকাত দল। শুরু হয় অবাধে লুটপাট। ছিনিয়ে নেয় মূল্যবান জিনিসপত্র। তবে সমস্ত এয়ারহস্টেসই সুস্থ আছেন বলে বিবৃতি দিয়ে জানিয়েছে এয়ারলাইনস ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়সরকারি অফিসারের পরিচয়ে সাইবার প্রতারণার জাল তৈরি করা হয়েছিল। সেই জালেই পা দিয়েছিলেন বৃদ্ধ। ৪০ দিন ধরে সেই প্রতারণার জালে ফেঁসেছিলেন ওই ব্যক্তি। আর তাতেই সব মিলিয়ে ৫২ কোটি টাকা খোয়ালেন ৭২ বছরের এক বৃদ্ধ। ওষুধ প্রস্তুতকারক সংস্থার কর্মী ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়জাল নথিপত্র ব্যবহার করে প্রায় তিন দশক ধরে অবৈধ ভাবে ভারতে বসবাস করছিল বাংলাদেশি ট্রান্স মহিলা। আসল নাম বাবু আয়ান খান হলেও ভারতে এসে সে জ্যোতি নাম নিয়েছিল। তবে স্থানীয় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কাছে সে বেশি পরিচিত ‘গুরু মা’ নামে। ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়নগদ মিলেছে প্রায় পাঁচ কোটি। টাকা গোনার কাজ এখনও (প্রতিবেদন লেখা পর্যন্ত) চলছে। মিলেছে বহু মূল্যের প্রচুর সোনার গয়না। ড্রয়ারে সাজানো দামি দামি ঘড়ি। পাঞ্জাবের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (রোপার রেঞ্জ) হরচরণ সিং ভুল্লার বাড়িতে খাজানার পাহাড়। বৃহস্পতিবার ...
১৭ অক্টোবর ২০২৫ এই সময়Kolkata: A 24-year-old woman from Behala claimed that she was assaulted at her residence by another woman, whom she was not acquainted with and who accused the complainant of copying the other's Facebook content to increase viewership and reach. ...
17 October 2025 Times of IndiaKOLKATA: At least four health personnel trained in cardiopulmonary resuscitation (CPR) will be deployed at Kolkata airport at any given time. CPR is an emergency procedure that combines chest compressions and rescue breaths to help revive someone when their ...
17 October 2025 Times of Indiaসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মরশুম শেষ হতে না হতেই দুয়ারে কড়া নাড়ছে আলোর উৎসব। আগামী সোমবার কালীপুজো। তার আগে শুক্রবার থেকেই কলকাতার নামী কালীপুজোগুলির উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সূচনা হল গিরিশ পার্ক ফাইভ স্টার ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ পোর্টালে বিপুল সাড়া। মাত্র ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলেই খবর। এই পদক্ষেপ প্রকৃতপক্ষে সাধারণ মানুষের ডিজিটাল লড়াই হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে শাসক শিবির।প্রতি বছর নির্বাচনের আগে ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: ৭ অক্টোবর ভোর প্রায় সাড়ে পাঁচটা। রাজস্থানের কুচমন থানা এলাকায় একটি জিমে ঢুকে ব্যবসায়ী রমেশ রুলানিয়াকে খুন চার দুষ্কৃতীর। খুব কাছ থেকে পরপর তিনটে গুলি চালায় তারা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইক শোরুম ও হোটেলের মালিক ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণ রোধে কালীপুজো (Kali Puja 2025) এবং দিওয়ালিতে শব্দবাজি পোড়ানো রোখাই বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। তা রুখতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: ক্লোন হচ্ছে ব্যাঙ্কের চেকও! আসল চেক রয়েছে ব্যাঙ্ক গ্রাহকের ঘরে। কিন্তু গ্রাহকের অগোচরেই নকল বা ‘ক্লোনড চেক’ ব্যাঙ্কে জমা দিয়ে জালিয়াতরা তুলে নিচ্ছে বিপুল টাকা।সম্প্রতি অসমের একটি চা বিক্রেতা সংস্থার টাকা তুলে নিয়েছে ঝাড়খণ্ডের এক জালিয়াত। যে ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: শহরের মানুষের অসময়ের সঙ্গী সে। শহরের রাস্তায় জল জমলে উত্তর কলকাতায় তার খোঁজ পড়ে, জল পার করে দেওয়ার জন্য। কিন্তু বাকি সময় যেন ব্রাত্যই। শহর থেকে যেমন উঠে যেতে বসেছে ট্রাম, হলুদ ট্যাক্সি, তেমনই হাতে টানা রিকশা। ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: বন্ধুর সঙ্গে বেরিয়ে রাতের কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু। যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মৃতার পরিবার। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ঠিক কী ঘটেছিল? দুর্ঘটনা নাকি খুন? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনশান্তনু কর, জলপাইগুড়ি: সরকারি জন্ম-মৃত্যু পোর্টালে তাঁকে মৃত বলে দেখানো হচ্ছে। মৃত তালিকা থেকে নাম কাটাতে এক অফিস থেকে অন্য অফিসে ছুটছেন গৃহবধূ। প্রমাণ করতে হরবে তিনি জীবিত। ছ’মাস ধরে ছোটাছুটির পরও মিলছে না সুরাহা। বাতিল হয়েছে রেশন থেকে ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনমনিরুল ইসলাম, উলুবেড়িয়া: লোন ভেরিফিকেশনের নাম করে প্রতারণা। বাগনান থেকে গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত। চেকের উপরে ‘ভ্যানিশিং’ কালি দিয়ে দুষ্কৃতীরা লিখে দেয় ক্যানসেল। এরপরে সেই চেকে লিখে দেওয়া হয় টাকার পরিমাণ। পরবর্তীকালে বিশেষ সেই কালিতে লেখা ক্যানসেল শব্দটি উঠে গেলে ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনরাজ কুমার, আলিপুরদুয়ার: বিবাহবার্ষিকীতে বাড়িতে আসেননি ফরেস্ট রেঞ্জার স্বামী। সেই অভিমানে চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী। ঘর থেকে উদ্ধার হয়েছে বধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।জানা গিয়েছে, মৃতার নাম শিল্পী ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের পার্টিতে চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুরে। তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অনুমান, ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত। বাকিদের খোঁজ চালাচ্ছে বহরমপুর হানার পুলিশ। ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনবিধান নস্কর, দমদম: ১০ বছরের সন্তানের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। মৃত ওই মহিলার নাম বিউটি বোস। শুক্রবার ঘটনাটি ঘটে দমদমের ছাতাকল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানা। ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনগোবিন্দ রায়, বসিরহাট: দাবি মতো পণ দিতে পারেননি শ্বশুর। তাই স্ত্রীর উপর নারকীয় অত্যাচার, ওষুধ খাইয়ে গর্ভস্থ সন্তানকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। আদালতের নির্দেশে ১৮ মাস পর পুঁতে দেওয়া ভ্রুণ ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায়ীকে অপহরণ করে দু’লাখ টাকারও বেশি মুক্তিপণ আদায়। এরপরেও অপহৃত ব্যবসায়ী-সহ চারজনকে বেধড়ক মারধর। ঘটনায় আহত চার। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার শিমুলতলা ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার একটি নির্মাণ সংস্থায় মোটা টাকা বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। আর সেই ফাঁদে পা দিয়েই প্রতারিত হলেন হায়দারাদের এক যুবক। জানা যাচ্ছে, রাশিয়ায় যাওয়ার পর তাঁকে জোর করে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ইফক্রেনের বিরুদ্ধে ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল, যখন অমুঝমাঢ়-বস্তারের মতো অঞ্চল ছিল লাল সন্ত্রাসের আঁতুড়ঘর। যার ঘন জঙ্গলে ঢুকতে রীতিমতো ভয় পেত জওয়ানরাও। আতঙ্কের প্রহর কাটিয়ে অবশেষে সেখানে ফিরল শান্তি! শুক্রবার এই সমস্ত অঞ্চল থেকে একযোগে আত্মসমর্পণ করলেন ২০৮ ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনপ্রণব সরকার, আগরতলা: কুণাল ঘোষদের ত্রিপুরা সফরের পর রীতিমতো জোয়ার এসেছে তৃণমূল কংগ্রেসে। আগের চেয়ে অনেক সক্রিয় রাজ্যের জোড়াফুল শিবির। বাড়ছে যোগদানের হিড়িকও। শুক্রবারই ত্রিপুরায় সিপিএম ছেড়ে ৩৫ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।গত কয়েক মাসে ত্রিপুরায় তৃণমূলের অধিকাংশ ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাসের ব্যবধানে ফের সেনাবাহিনীর উপর হামলা! মণিপুরে অসম রাইফেলসের উপরে হামলা হয় সেপ্টেম্বরে। এবার সন্ত্রাসবাদীদের নিশানায় সেনার গ্রেনেডিয়ার ইউনিট। বৃহস্পতিবার মধ্যরাতে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীরা হামলা চালায় অসমের সেনা ক্যাম্পে। তিনসুকিয়া জেলার কাকোপাথর এলাকা কেঁপে ওঠে গ্রেনেডের ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। শ্লীলতাহানির ঘটনায় নিজেই স্কুটার চালিয়ে অভিযুক্তর পিছু নিলেন মহিলা। ধরে ফেলে মাঝরাস্তাতেই চলল মার। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে ফতেপুরের এই ঘটনা।ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাঁকে শ্লীলতাহানি ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনিতে মৃত উত্তরপ্রদেশের দলিত যুবক হরিওম বাল্মীকির বাড়িতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার রায়বরেলিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সান্তনা দিলেন কংগ্রেস সাংসদ। পাশাপাশি কড়া সুরে জানালেন, ”সরকারের লোকজনই লাগাতার হুমকি দিচ্ছে ওই পরিবারকে।” ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুটান থেকে আসা জলেই উত্তরবঙ্গে এত বড় বিপত্তি! তাই এর ক্ষতিপূরণও ভুটানকেই দিতে হবে। সোমবার বিপর্যস্ত নাগরাকাটায় এমনটাই দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে খোঁজ নেবে বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার এই ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ বনাম মহাজোটের চিরাচারিত লড়াইয়ে বিহারের রাজনীতিতে তৃতীয় বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরেছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর জন সুরজ পার্টি জাতপাতের রাজনীতিতে ক্লিষ্ট বিহারে নতুন ভোরের স্বপ্ন দেখায়। কিন্তু প্রথম নির্বাচনে কেমন ফল করবে ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস শাসিত কর্নাটকের আরএসএসকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে। সেই আর্জি পুরোপুরি না মানলেও এবার ঘুরপথে সংঘের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল সিদ্ধারামাইয়ার সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের নাগরিক! নকল পরিচয়পত্র বানিয়ে ৩০ বছর ভারতে বাস! রূপান্তরকামীদের কাছে হয়ে উঠেছিল ‘গুরু মা’। ৩০০-র বেশি ট্রান্সজেন্ডার আসতেন তার কাছে। শুধু অবৈধভাবে ভারতেবাস নয়, তার বিরুদ্ধে রয়েছে মানবপাচারের মতো মারাত্মক অভিযোগ। তাছাড়াও মহিলাদের যৌনপেশায় ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসি পরিবারের বউমা থেকে বিজেপি সরকারের মন্ত্রী। এককথায় এটাই রিভাবা জাদেজার রাজনৈতিক জীবন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী হলেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন রিভাবা। বিজেপিতে যোগ দেওয়ার কারণে শ্বশুরবাড়িতেও লাগাতার কটাক্ষের শিকার হতে হয়েছিল ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসে শৌচালয়ের মধ্যেই সহপাঠীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার নির্যাতিতার বন্ধু। ধৃত ওই যুবকের নাম জীবন গৌড়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের মধ্যেই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে অভিযুক্ত ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা টায়ার ফেটে উলটে গেল অ্যাম্বুল্যান্স। ঘটনায় রোগী-সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে দেরাদুন ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা। জোটের জট কাটার আগেই একপেশেভাবে নিজেদের মতো করে ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের কেন্দ্রে জালে ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: সারদা মামলায় স্বস্তি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। রাজীবের জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের করা আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও খারিজ করে দিল সুপ্রিম কোর্টে। ওই মামলার পরবর্তী শুনানি ৮ সপ্তাহ ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে আর দু’বছর পরে বিধানসভা নির্বাচন। তার আগেই ঢেলে সাজানো হল গুজরাটের মন্ত্রিসভা। শুক্রবারই গুজরাটের নতুন মন্ত্রীরা শপথ নেন। ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল দেখা করেছেন রাজ্যপালের সঙ্গে। নতুন মন্ত্রিসভায় চমক রিভাবা জাদেজা অর্থাৎ বিশ্বকাপজয়ী ...
১৭ অক্টোবর ২০২৫ প্রতিদিনরণয় তিওয়ারি: প্রেমিকের সঙ্গে বেরিয়ে মৃত্যু হল প্রেমিকার। যদিও নাবালিকার পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। রিয়া শোনকার। ১৭ বছর বয়েস। বড়বাজার থানা এলাকার স্ট্যান্ড রোডের বাসিন্দা। বাবা মায়ের একমাত্র মেয়ে রিয়া দশম শ্রেণীর ছাত্রী ছিল।ইতিমধ্যে হেস্টিংস থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। মনে করা ...
১৭ অক্টোবর ২০২৫ ২৪ ঘন্টাসৌমেন ভট্টাচার্য: শুক্রবার ভোররাতে স্ত্রীকে খুন করে চম্পট দিল স্বামী। ঘটনাটি ঘটেছে দমদম নাগেরবাজার থানার ছাতাকল অঞ্চলে। অভিযোগ, এদিন ভোর রাতে অমিত বোস নামে এক ব্যক্তি তার স্ত্রী বিউটি বোসকে শ্বাসরোধ করে খুন করে চম্পট দেয়। এই পুরো ঘটনাটা ...
১৭ অক্টোবর ২০২৫ ২৪ ঘন্টারাজীব চক্রবর্তী: ভোট (WB Assembly Election 2026) যত এগিয়ে আসছে, রাজ্যে উত্তেজনার পারদ তত বাড়ছে। SIR (SIR) ইস্যুতে সারা ভারত উত্তাল। বিহারের ভোটের (Bihar Election) পর বাংলায় SIR (SIR in Bengal)এর পালা। আর সেই নিয়েই তৃণমূল বনাম বিজেপি মাঠে ...
১৭ অক্টোবর ২০২৫ ২৪ ঘন্টাসোমা মাইতি: বহরমপুরে জন্মদিনের পার্টিতে চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। এই ঘটনায় গ্রেফতার ১৪ জন। আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিস। আরও ১১ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে গত ১৫ই অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ...
১৭ অক্টোবর ২০২৫ ২৪ ঘন্টাবিধান সরকার: ফের ছড়াচ্ছে চিকুনগুনিয়া! হুগলির পোলবার জারুরায় ছড়াচ্ছে চিকুনগুনিয়া। এক সপ্তাহে চিকুনগুনিয়ার উপসর্গ আছে এমন প্রায় ৩০ জনের হদিশ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। জারুরা প্রাথমিক স্কুলে আজ পোলবা গ্রামীণ হাসপাতাল শিবির করে রক্ত সংগ্রহ করল। ...
১৭ অক্টোবর ২০২৫ ২৪ ঘন্টাকিরণ মান্না: এমনিতেই আগুন বাজার (High Price)। জিনিসপত্রে হাত ছোঁয়ানো যাচ্ছে না। এর মধ্যেই ক্রমশ দামি হয়ে উঠছে জবা ফুলও (Hibiscus Flower)। কালীপুজোর (Kali Puja 2025) অপরিহার্য ফুল এই জবা ফুল। আর কালীপুজোর আগেই সেই জবা ফুল নিয়ে বিপাকে ...
১৭ অক্টোবর ২০২৫ ২৪ ঘন্টাপ্রাথমিকে শূন্যপদ বাড়ানোর দাবিতে ফের উত্তাল রাজপথ। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ন্যায়ের দাবিতে গর্জে উঠলেন প্রাইমারি টেট-ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যরা। মিছিলে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁদের মূল দাবি, ‘প্রাথমিক শিক্ষা বাঁচাতে শূন্যপদ বাড়াতেই হবে।’বর্তমানে ...
১৭ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যানসরকারি জমি দখল করে সেখানে পাকা নির্মাণ, আর জলাশয় ভরাটের অভিযোগে চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ায়। হুগলি চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে নিজে চোখে সেই অবস্থা দেখে হতবাক স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ, একটি সরকারি ...
১৭ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যানডোমকলে এক সিভিক ভলান্টিয়ারকে দিয়ে নিজের সৎ ভাইকে অপহরণের ছক। শুনতে সিনেমার গল্পের মতো, কিন্তু ঘটনাটি একেবারে বাস্তব। পুলিশের তৎপরতায় শেষমেশ ব্যর্থ হয় সেই অপহরণের চেষ্টা। ঘটনায় ডোমকল থানার সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবির-সহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ...
১৭ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যানটোটোর উপর সরকারি নিয়ন্ত্রণ আনতে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর। এবার থেকে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সম্প্রতি জানিয়েছেন, রাজ্যের সর্বত্র চলাচল করা টোটোগুলিকে এবার সরকারিভাবে নথিভুক্ত করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে ...
১৭ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যানকলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বর্ষসেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে আগামী ২৪ অক্টোবর রাজারহাটের শান্তিবন অডিটোরিয়ামে। এবারে পুরস্কৃতদের মধ্যে রয়েছেন ঐহিকা মুখার্জি, সর্বার্থ মানি, আকাশদীপ, শুভাশিস বোস, রবি হাঁসদা, সঙ্গীতা বাসফোর, মৌমিতা মণ্ডল, শতায়ু মণ্ডল, প্রতিষ্ঠা সামন্ত, অভিনব সাউ, শ্বেতা ...
১৭ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেস্টিংস এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক তরুণী। নাম রিয়া শোনকার। গতকাল, বৃহস্পতিবার রাতে প্রেমিক অঙ্কিত মিশ্রের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হন রিয়া। বাইকে করেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, হেস্টিংসের কাছে মাঝরাস্তায় তাঁদের বাইক স্কিড করে। যার ...
১৭ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: থরে থরে দোকানে সাজানো ওই লাড্ডু বা রসমালাইকে মিষ্টি ভেবে এগিয়ে গেলেই পস্তাতে হবে। হাতে তুলতেই বুঝতে পারবেন আসলে এগুলি মিষ্টি নয়। হুবহু লাড্ডু, কাজু বরফি কিংবা রসমালাইয়ের মতো দেখতে জিনিসগুলি আসলে মোমবাতি। জলপাইগুড়িতে জমে উঠেছে ...
১৭ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাংলায় দীপাবলিতে এখন নয়া ট্রেন্ড রঙ্গোলি। আর সেই ট্রেন্ডকে হাতিয়ার করেই জলপাইগুড়িতে রং বিক্রি করতে এসেছেন উত্তরপ্রদেশের বৃদ্ধ দম্পতি। উন্নাওয়ের বাসিন্দা ৬৫ বছরের মহম্মদ আলি ও তাঁর স্ত্রী মুন্নি তিস্তাপাড়ের শহরে ডিবিসি রোডের ধারে হরেক রংয়ের ...
১৭ অক্টোবর ২০২৫ বর্তমানদার্জিলিং, ১৭ অক্টোবর: মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম দলের সদস্য কাঞ্চা শেরপা প্রয়াত। ১৯৫৩ সালে স্যর এডমন্ড হিলারি ও তেনজিং নোরগেদের সঙ্গে এভারেস্ট অভিযানে সামিল হয়েছিলেন বছর ১৯-এর কাঞ্চা শেরপা। মাত্র ১৯ বছর বয়সেই জয় করেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেই ...
১৭ অক্টোবর ২০২৫ বর্তমানআমেদাবাদ, ১৭ অক্টোবর: তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, গোষ্ঠীকোন্দলের মতো ইস্যু। এইসব বিষয় ঠেকাতেই গুজরাতের মন্ত্রিসভাকে নতুন করে ঢেলে সাজালো গেরুয়া শিবির। আর বছর দুই পরেই ভোট রয়েছে মোদির রাজ্যে। তার আগে পুরো খোলনোনচেই বদলে ফেলা হল গুজরাতের মন্ত্রিসভার। গতকাল, ...
১৭ অক্টোবর ২০২৫ বর্তমানবেঙ্গালুরু, ১৭ অক্টোবর: আবারও একটি ধর্ষণের ঘটনা। এবার কলেজ ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল পুরুষ সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জীবন গৌড়া (২১)। ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ...
১৭ অক্টোবর ২০২৫ বর্তমানআলোর উৎসবে বাজি পোড়ানোয় উৎসাহী থাকে একটা বিরাট অংশের মানুষ। যদিও শব্দবাজি এবং দূষণ ঘটানোর মতো উপাদান থাকলে তা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও নিয়মের বেড়াজাল এড়িয়ে কান ফাটানো বাজির শব্দ শোনা যায় কালীপুজোর রাতে। প্রশাসন যদিও ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকশহরের রাস্তা দখল করেছে অটো। সেখানে হাতে টানা রিকশা এখন বিপন্ন। কল্লোলিনীর হাতে গোনা কয়েকটি জায়গায় দেখা মেলে হাতে টানা রিকশার। আর শহরের বুকে যতগুলি এই ধরনের রিকশা রয়েছে, সেগুলিতেও তেমন একটা যাত্রী হয় না বলেই অভিযোগ। যার ফলে ধুঁকছে ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকআগে তাঁর দোকানে বাজি কিনলে জবার চারা ফ্রিতে দিতেন। কিন্তু অনেকেই বিনামূল্যে পাওয়া সেই চারার মর্ম বুঝতেন না। ফেলে নষ্ট করতেন। যেকারণে আক্ষেপ হত হুগলীর পরিবেশবান্ধব বাজি বিক্রেতা সন্দীপ বসুর। তাই এবার দারুণ উদ্যোগ নিয়েছেন তিনি। আর চারাগাছ নয়, ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকবাইক বা গাড়ি নিয়ে অনেকেই রোজ অফিসে যাতায়াত করেন। এখন সময় বাইক বা গাড়ি চালিয়ে বেশি পয়সা উপার্জন করতে কে না চায়? অফিসে যাওয়া আসার পথে যদি আরও কিছু টাকা পাওয়া যায় তা হলে সংসার চালানো অনেকটাই সহজ হয়ে ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তক'মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে, করে দেব মহিমা নির্ভর'! ভোটমুখী বঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে কবি কালীদাস রায়ের এই লেখাটি ভীষণ ভাবে প্রযোজ্য। এ ক্ষেত্রে কৃপা 'ভোটব্যাঙ্ক'। মন্দির গড়ে তার কৃপা কীভাবে রাজনীতিতে পাওয়া যায়, তার অঙ্ক কষা চলছে ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকরাজ্যের সর্বত্র ছড়িয়ে থাকা টোটোগুলিকে নিয়ন্ত্রণে আনতে নতুন পদক্ষেপ নিল পরিবহণ দফতর। এবার থেকে বাইক বা চার চাকার গাড়ির মতোই টোটো চালাতেও প্রয়োজন হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স। পরিবহণ দফতর জানিয়েছে, রাজ্যে চলাচলকারী সমস্ত টোটোকে সরকারি খাতায় নথিভুক্ত করার কাজ ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকবড় রায় সর্বোচ্চ আদালতের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আগের মতোই তাঁর জামিন বহাল রইল। তবে আদালত অবমাননার মামলার শুনানি এখনও বাকি। আর তার উপরেই নির্ভর করবে ভবিষ্যত সিদ্ধান্ত। এরপর আট সপ্তাহ বাদে ফের ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তক৪ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল শিলিগুড়ি থেকে সিকিম-কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে স্বস্তির নিঃশ্বাস একটা বিশাল এলাকা জুড়ে। এদিকে আপাতত আর ভারী দুর্যোগের পূর্বাভাস নেই। সেই সঙ্গে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড়ের বুকে। ফলে তাপমাত্রা খুব ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকরাজ্যের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। দক্ষিণবঙ্গের গরম ও আর্দ্রতা এখনও তেমন না কমলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা নেমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত রাজ্যের বেশিরভাগ অংশেই আবহাওয়া থাকবে শুষ্ক, তবে সপ্তাহান্তে উপকূলবর্তী অঞ্চলে ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকভিনরাজ্যে অপরাধ করে বাংলায় গা ঢাকা। সাম্প্রতিক অতীতে এমন বেশ কয়েকটি কেস শিরোনামে এসেছে। এবার সেই তালিকায় হল নবতম সংযোজন। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে যা ঘটল, তা কোনও ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। রাজস্থানের এক ব্যবসায়ী খুনে অভিযুক্ত ৩ দুষ্কৃতীকে পাকড়াও করল কলকাতা পুলিশের ...
১৭ অক্টোবর ২০২৫ আজ তকআজকাল ওয়েবডেস্ক: দাগী দুষ্কৃতি। গা ঢাকা দিতে গুজরাট থেকে পালিয়ে এসেছিল কলকাতায়। তাদের ধরতে গিয়েই হুলস্থুল কাণ্ড সল্টলেকজুড়ে। বৃহস্পতিবার রাতে, কলকাতা পুলিশের তৎপরতায় আটক তিন দুষ্কৃতি। যদিও ওই দলেরই আর একজনের খোঁজ এখনও মেলেনি বলে তথ্য। পুলিশ সূত্রে খবর, কলকাতা ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর দপ্তরের নাম ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ উঠল৷ এই ঘটনায় বছর ঊনপঞ্চাশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ ধৃতের নাম সৌরভ চ্যাটার্জি৷ লালবাজার সূত্র খবর, সৌরভ নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার এক বড় আবাসনের বাসিন্দা৷ সেখানকার ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার স্বামীকে খুন করতে এসে নিজেই খুন হলেন এক যুবক। খুনের পর থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত বিকাশ চৌধুরী। ছেলের সামনেই স্ত্রীর প্রেমিককে খুন করে বিকাশ। ঘটনাটি হাওড়া জেলার শিবপুরের গনেশ মাঝি লেনের।এক আবাসনের চারতলায় থাকতন বিকাশ চৌধুরী। ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার ইনফোসিস প্রতিষ্ঠাতা এন.আর. নারায়ণ মূর্তি ও লেখিকা-সমাজসেবী সুধা মূর্তির সমীক্ষা থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে বলেন, এই সমীক্ষা “পিছিয়ে পড়া শ্রেণির জন্য নয়, এটি গোটা জনসংখ্যার সমাজ-শিক্ষা ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: অভিবাসনের জন্য গ্রিন কার্ডের লটারি। ২০২৮ সাল পর্যন্ত ভারতীয়রা আর এই লটারি ব্যবস্থায় অংশ নিতে পারবেন না। স্বাভাবিকভাবেই মার্কিন মুলুকে আরও কঠিন হচ্ছে ভারতীয়দের পরিস্থিতি। বন্ধ হয়ে যাচ্ছে অভিবাসনের অন্যতম সহজ পথটিও।কেন এই সিদ্ধান্ত?প্রথমেই উল্লেখ্য, দ্বিতীয় দফায় ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। ভারতের জনপ্রিয় গায়কের মৃত্যুর ঘটনায় শুক্রবার এক বিবৃতি জারি করা হয়েছে সিঙ্গাপুর পুলিশের তরফে। সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়া জল্পনা ও ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দুবাইয়ের মাঠের সেই দৃশ্য। স্বামী রবীন্দ্র জাদেজার পাশে ট্রাডিশনাল শাড়ি পরিহিত রিভাবা। তখন তিনি ছিলেন বিজেপি বিধায়ক। আর আজ মন্ত্রী। গুজরাটে মন্ত্রিসভা ঢেলে সাজিয়েছে বিজেপি। বৃহস্পতিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া মন্ত্রিসভার বাকি ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার বিহারে এনডিএ জোটে ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট জানালেন—আসন্ন বিধানসভা নির্বাচন নীতীশ কুমারের নেতৃত্বেই লড়া হবে। শাহ বলেন, নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী পদে কে থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত হবে যৌথভাবে।তিনি আরও বলেন, ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার স্বতঃপ্রণোদিতভাবে দেশের ক্রমবর্ধমান “ডিজিটাল অ্যারেস্ট” বা ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতি নিয়ে মামলা গ্রহণ করেছে। এই পদক্ষেপ আসে পাঞ্জাবের অম্বালা জেলার এক প্রবীণ দম্পতির অভিযোগের প্রেক্ষিতে, যাঁরা সেপ্টেম্বর ৩ থেকে ২৬, ২০২৫-এর মধ্যে প্রতারণার মাধ্যমে ...
১৭ অক্টোবর ২০২৫ আজকালআজকাল ওয়েবডেস্ক: কলেজ ক্যাম্পাসে পুরুষদের শৌচালয়ে জোর করে নিয়ে গিয়ে সহপাঠী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ বেঙ্গালুরুতে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের। ২১ বছরের অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ছাত্রের নাম, জীবন গৌড়া বলে পুলিশ জানিয়েছে। ...
১৭ অক্টোবর ২০২৫ আজকাল