শান্তনু কর, জলপাইগুড়ি: নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন! সন্ধান চাই পোস্টার পড়ল জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিস ও সংলগ্ন এলাকায়। এই সংক্রান্ত পোস্টার দিতে দেখা গেল এসএফআই কর্মী সমর্থকদের। ঘটনায় শোরগোল এলাকায়।বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাকপুর: নেশামুক্তি কেন্দ্রের মধ্যেই ফের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ! হালিশহরের নেশামুক্তি কেন্দ্রে এক রোগীকে পিটিয়ে মারার অভিযোগ। মৃত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ মণ্ডল। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল হালিশহরের। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: বছর শেষে পর্যটকদের ঢেউ আছড়ে পড়ছে দিঘায়! বড়দিন থেকেই সেখানকার হোটেলগুলোয় ক্রমশ ভিড় বাড়ছে। শুরু হয়ে গিয়েছে বছর শেষের কাউন্টডাউনও। সেই সঙ্গে বাড়ছে পর্যটকদের ভিড়। ইতিমধ্যে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দিঘায় থাকা হোটেলগুলিতে হাউসফুল হতে শুরু করেছে। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনবাবুল হক, মালদহ: এসআইআরের দ্বিতীয় পর্যায়ে রি-ভেরিফিকেশনের জন্য শুনানিতে ডাক পেলেন মন্ত্রী কন্যা। এ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মেয়ের নামে রি-ভেরিফিকেশনের নোটিশ ইস্যু হওয়ায় চরম ক্ষুব্ধ মালদহের মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনশংকরকুমার রায়, রায়গঞ্জ: এ যেন মধ্যযুগীয় বর্বরতা! যাতায়াতের রাস্তা দখল করে ময়দান সম্প্রসারণের প্রতিবাদ করায় সমাজিক বয়কটের ‘নিদান’! বছর খানেক ‘একঘরে’ আবদুল, হবিবুররা। অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলিনি সুরাহা।শুধু তাই নয়, চলতি মাসে আবদুলদের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আরও ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: বছরের শেষের দিনগুলিতে ঝোড়ে ব্যাটিং শীতের! রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। লাগাতার ৪৮ ঘণ্টা কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার দাপট! ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিন্ধু চুক্তি স্থগিতের জেরে ইতিমধ্যেই ঘুম ছুটেছে পাকিস্তানের। এই অবস্থার মাঝেই চন্দ্রভাগা নদীর উপর নয়া জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপ পাকিস্তানের জন্য অনেকটা গোদের উপর বিষফোঁড়া। দিল্লির তরফে জানা যাচ্ছে, কিস্তয়াড়ার চন্দ্রভাগার ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন রাজ্যে চলছে এসআইআর। এরপরেই, নির্বাচন বেশ কিছু রাজ্যে। এই আবহেই, অবশেষে কংগ্রেসের অন্দরে কাটছে জট? শনিবার, ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিয়েছেন শশী থারুর। ছিলেন সিদ্দারামাইয়াও।জানা গিয়েছে, শনিবার সকালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন সভাপতি ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: মৌলবাদের আগুনে জ্বলতে থাকা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার দিল্লিতে কংগ্রেস কর্মসমিতির বৈঠকে সে কথাই তুলে ধরলেন তিনি। পাশাপাশি, দেশের অন্দরে সংখ্যালঘু খ্রিস্টানদের উৎসবে হামলার ঘটনা নিয়ে বিজেপি ও আরএসএসকে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: ১০০ দিনের প্রকল্পের নামবদল অর্থাৎ ‘গান্ধী’র নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবার দেশজুড়ে পথে নামছে কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কৃষক আন্দোলনের ধাঁচে আগামী ৫ জানুয়ারি দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করবে দল। একেবারে পঞ্চায়েত স্তর থেকে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধবাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করা হয়, ২০২৫ সালে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়কে দেশছাড়া করা হয়েছে আমেরিকা থেকে। যদিও বাস্তব রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন বুলডোজার শাসনের অভিযোগ উঠেছে মূলত বিজেপিশাসিত রাজ্যগুলিতে। এবার কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ, বেঙ্গালুরু শহরতলির একটি বস্তির ২০০ বাড়ি বুলডোজার ধূলিসাৎ করা হয়েছে। এর ফলে রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে ৪০০ পরিবার। যাদের অধিকাংশই মুসলিম ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে লখনউতে উদ্বোধন হল ‘রাষ্ট্র প্রেরণা স্থল’। বৃহস্পতিবার লখনউয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, প্রধানমন্ত্রী চলে যেতেই তাল কাটল অনুষ্ঠানের। চুরি হয়ে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নিজে কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যসভাতেও গিয়েছেন। কিছুদিন আগে পর্যন্ত নিয়মিত বিজেপি-আরএসএসের দিকে কটাক্ষের তিরও ছুঁড়তেন। সেই দিগ্বিজয় সিং এখন আর কংগ্রেসের সংগঠনে আস্থা রাখতে পারছেন না। তাঁর মনে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাত তুলে গালিগালাজ! প্রতিবাদ করেছিলেন পড়ুয়া। তাতেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। ঘটনার ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছাত্রের। ঘটনায় পাঁচজনকে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। ২০২৫ সালের নথি তেমনই প্রমাণ দিচ্ছে বলে দাবি কেন্দ্রীয় শিল্প মন্ত্রকের।২০১০ সালের শুরুর দিকেও মানুষের মধ্যে ব্যবসা করার প্রতি এতটা উৎসাহ ছিল না। কিন্তু উল্টোদিকে, গত পনেরো বছরে মানুষের ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার চাপের মুখে রাজস্থানের জালোর জেলার গাজিপুর গ্রামে মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল। কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে, উত্তর প্রদেশের বাগপত জেলার একটি খাপ পঞ্চায়েত ‘পশ্চিমী ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এক সিবিআইয়ের আইনজীবীর গাড়িতে বেপরোয়া গতিতে ধাক্কা আরও চারচাকা গাড়ির। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। মৃতের নাম শেখ আদিল নবী। তবে এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি খুন? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার বদলালেও বিহারের ‘দুর্নীতির ক্রনিক অসুখ’ সারছে না। এবার জেডিইউ-বিজেপিশাসিত বিহারে ভেঙে পড়ল ১৩ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মীত একটি রোপওয়ে। রোহতাস জেলায় পরীক্ষামূলক যাত্রাতেই ভেঙে পড়েছে ছয় বছর ধরে তৈরি হওয়া ওই রোপওয়েটি। তবে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর উঁচু এলাকায় লুকিয়ে রয়েছে ৩০-৩৫ পাক জঙ্গি! গোপন সূত্র মারফত এই খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান জোরদার করল ভারতীয় সেনা। উপত্যকার কিস্তওয়ার এবং দোদা জেলায় শুরু হয়েছে সেই জঙ্গিদমন অভিযান।সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনবিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ভবিষ্যনিধি তহবিল তথা ইপিএফও-তে বড় সংস্কার আসন্ন। ২০২৬-এর মধ্যে ১০০ কোটি নাগরিককে সামাজিক সুরক্ষার আওতায় আনতে চায় কেন্দ্র। তার জন্য দেশজুড়ে আধুনিক ও প্রযুক্তি-সক্ষম ইপিএফও দপ্তর গড়ে তোলা হবে, যাতে যে কোনও আঞ্চলিক কার্যালয় থেকেই নাগরিকরা ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের মামলা দায়ের হয়েছে ঠিকই। কিন্তু নেপথ্যে অন্য কিছু রয়েছে! শুরু থেকেই এ কথা বুঝতে পেরেছিলেন বিচারপতিরা। সেই মতো দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করানোরও চেষ্টা হয়েছিল। সম্প্রতি সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে পারে, মামলাকারী সেই ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগোর বিমান বিভ্রাটের ঘটনায় অবশেষে জমা পরেছে প্রথম রিপোর্ট। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিমান নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-র যুগ্ম মহাপরিচালক সঞ্জয় কে ব্রাহ্মণের নেতৃত্বে একটি তদন্ত কমিটি এই রিপোর্ট জমা দিয়েছে। যদিও এই গোপন রিপোর্টে কী ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আবহাওয়া উন্নতির বিশেষ লক্ষণ নেই! আজ, শনিবার ঘন কুয়াশার চাদরে মুড়ে রাজধানী। আগামিকাল রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পূর্বাভাস, ভোর নাগাদ দৃশ্যমানতা কম থাকবে। ট্রেন ও বিমান চলাচলে প্রভাব পড়তে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজি নতুন বছর পড়ার ঠিক আগেই বড়সড় তল্লাশি অভিযান দিল্লিতে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক। গ্রেপ্তার ২৮৫ জন। উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা গিয়েছে। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনগোবিন্দ রায়: ২০ লক্ষ টাকার কম আদায়ে নেওয়া যাবে না কোনও কঠোর পদক্ষেপ। জমি বা বাড়ি বাজেয়াপ্ত করা যাবে না। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের। বিচারকের স্পষ্ট নির্দেশ, ঋণের টাকা আদায়ের জন্য ঋণদানকারী সংস্থাকে প্রয়োজনে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় চালু হয়েছে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প। টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসেও চিকিৎসা পৌঁছে যাচ্ছে দরজায় দরজায়। নভেম্বরে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, এখনও পর্যন্ত ৭ কোটি মানুষ এই পরিষেবা পেয়েছে।শুক্রবার স্বাস্থ্য ভবনে রিভিউ বৈঠকে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘ব্রাত্য’ করে রেখেছে বঙ্গ বিজেপি। আর তখন দিলীপের ভূয়সী প্রশংসা করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ বিজেপির জন্য দিলীপের অবদান, কৃতিত্বের কথা মনে করিয়ে দিয়ে অভিজিৎ স্পষ্ট জানালেন, “দিলীপ ঘোষ সামনে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: এবার দিঘার জগন্নাথধামেও করা যাবে ‘ধ্বজাসেবা’। এতদিন পুরীর জগন্নাথধামে ধ্বজা দিতে পারতেন ভক্তরা। বিশেষ বিশেষ দিনে সে ধ্বজা নিলামও হয়। দিঘার মন্দিরের ক্ষেত্রে এখন অবশ্য তেমন পরিকল্পনা নেই।দিঘার জগন্নাথধামে প্রতিদিন বিকেল ৪টে নাগাদ ধ্বজা বাঁধা হয়। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: বছরের শেষের দিনগুলিতে ঝোড়ে ব্যাটিং শীতের! রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। লাগাতার ৪৮ ঘণ্টা কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার দাপট! ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরাজ কুমার, আলিপুরদুয়ার: ঘন কুয়াশার জেরে আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কের গরম বসতি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। একটি ছোট গাড়ি এবং বারো চাকার ট্রেলারের ধাক্কায় মৃত্যু তিনজনের। দুর্ঘটনার পর রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় ট্রেলারটি।একটি ছোট গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু মেট্রোয় এক হাড়হিম অভিজ্ঞতার কথা জানালেন এক তরুণী। ২৫ বছরের ফ্যাশন ডিজাইনার ওই তরুণীর অভিযোগ, তাঁর পাশে বসে ক্রমাগত শরীরে ‘অশালীন’ স্পর্শ করছিলেন এক বছর পঁয়তাল্লিশের ব্যক্তি। তাঁকে চড় মারার পরও তিনি ছিলেন নির্বিকার। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আবহাওয়া উন্নতির বিশেষ লক্ষণ নেই! আজ, শনিবার ঘন কুয়াশার চাদরে মুড়ে রাজধানী। আগামিকাল রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পূর্বাভাস, ভোর নাগাদ দৃশ্যমানতা কম থাকবে। ট্রেন ও বিমান চলাচলে প্রভাব পড়তে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজি নতুন বছর পড়ার ঠিক আগেই বড়সড় তল্লাশি অভিযান দিল্লিতে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক। গ্রেপ্তার ২৮৫ জন। উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা গিয়েছে। ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: বড়দিনের রাতে দক্ষিণ শহরতলিতে মদ্যপ যুবকের অসভ্যতা! এক তরুণীকে জোর করে চুম্বনে বাধা পেয়ে তাকেই আক্রমণ করে বসল যুবক, তরুণীর গলা টিপে ধরে সে। পেশায় নিরাপত্তারক্ষী ওই মদ্যপ যুবক তরুণীকে রাস্তার পাশে নর্দমায় ঠেলে দেওয়ার চেষ্টা করে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননব্যেন্দু হাজরা: একদিনে জোড়া বিভ্রাট কলকাতা মেট্রোয়। শুক্রবার বিকেলে নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা ঘিরে ব্যাহত হয় ব্লু লাইনের পরিষেবা। আর সন্ধ্যে ঘনাতেই জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন ডুবে গেল আঁধার! গোটা স্টেশনে লোডশেডিং। মোবাইলের টর্চ জ্বেলে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা ভোট। রাজ্যের ক্ষমতায় চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফিরিয়ে আনতে সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বর্ষশেষ আর বর্ষবরণ উদযাপনের মাঝেও দলীয় নেতা-কর্মীদের কাজের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর স্মরণসভায় নন্দীগ্রামে বিস্ফোরক তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আরএসএস ও বাংলাদেশের জামাতকে এক সারিতে বিঁধে আক্রমণ পার্থর। তাঁর অভিযোগ, বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাঁর আরও দাবি, বাংলাদেশে হিন্দু খুন ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ২০২৬ সালের ভোটকে নজরে রেখে ১৫ বছরের উন্নয়নের খতিয়ান প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পোশাকি নাম ‘উন্নয়নের পাঁচালি’। মুখ্যমন্ত্রীর দেওয়া সেই রিপোর্ট কার্ডই এ বার জনতার দুয়ারে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণাও করে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় পরিচয়, তারপর গভীর বন্ধুত্ব। ধীরে ধীরে গভীর সম্পর্ক প্রেমে বদলে যায়। কিছুদিনের মধ্যেই একে অপরের প্রেমে একেবারে হাবুডুবু খেতে থাকেন। শুধু তাই নয়, প্রেমিকার টানে ঘর ছেড়ে ছুটে যান। আর প্রেমের কাহিনির মোড় ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনশাহজাদ হোসেন, ফরাক্কা: এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে! শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির। পরিবারের দাবি, পদবিতে ভুল থাকায় এসআইআরে শুনানি পর্বে ডাকে আসে। নোটিস হাতে পাওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন ব্যক্তি। তাতেই মৃত্যু! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।পরিবার ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: কৃষকদের পর এবার দেশের শ্রমিকদের কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে চাইছে কংগ্রেস। শনিবার দিল্লিতে দলের নতুন সদর দপ্তর, ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেস কর্মসমিতির বৈঠক। পরদিন, ২৮ ডিসেম্বর দলের প্রতিষ্ঠা দিবস। এই দুই উপলক্ষে দলের শীর্ষস্থানীয় ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনে রাঘব চাড্ডা দাবি জানিয়েছিলেন ১০ মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার। এবার সেই আপ সাংসদ নিজের বাড়িতেই আমন্ত্রণ জানালেন এক গিগ কর্মী। ব্লিঙ্কিটের ডেলিভারি এগজিকিউটিভ সেই তরুণ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিডিওটি।জানা গিয়েছে, ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেবেলায় ঠিক করে পেনসিল ধরতে পারতেন না। ছিল একাধিক শারীরিক অক্ষমতা। কিন্তু সেই প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি যুবককে। জীবনযুদ্ধে সমস্ত বাধা কাটিয়ে ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি পাশ করলেন তিনি। ইচ্ছাশক্তি থাকলে এভারেস্টসম বাধা টপকানো ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশে ফিরেছেন। তাঁর দেশে ফেরা এই মুহূর্তে ঢাকার রাজনৈতিক প্রেক্ষিতে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। পড়শি দেশের এহেন পরিস্থিতিতে কী ভাবছে নয়াদিল্লি? শুক্রবার এই ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন উন্নাও নির্যাতিতার মা। কুলদীপ সিং সেঙ্গারের জামিনের প্রতিবাদে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে আমার মেয়ে। তারপর হাই কোর্টের এই নির্দেশ ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একটি ভিডিও বার্তায় ললিতকে বিদ্রুপ করে বলতে শোনা গিয়েছে, “ভারতের সবচেয়ে বড় পলাতক আমরা।” সেই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, অবাধে বিচরণ করতে থাকা দুই ‘পলাতক’কে কেন দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সবথেকে বড় অভিযোগ জাতপাতের রাজনীতির। এছাড়াও, সাম্প্রতিক অতীতে বিজেপিকে সংবিধান বিরোধী বলে তোপ দেগেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই অবস্থায় নিজেদের পন্থা থেকে সরে আসছে বিজেপি? কিছুটা সেরকমই ইঙ্গিত উত্তরপ্রদেশের বিজেপি প্রধানের ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলে যে অভিযোগ উঠছে, তা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নীরব কেন? গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। সেই আবহে এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল ...
২৭ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা (Kolkata Accident)। গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির। জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত।ব্যক্তিগত গাড়ি চড়ে ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননব্যেন্দু হাজরা: ফের দিনের ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে বিভ্রাট। শুক্রবার বিকেল ৫টার পর নেতাজি ভবন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জনৈক ব্যক্তি। তাঁর প্রাণরক্ষা হয়েছে বলেই খবর। এর জেরে ব্লু লাইনের আপ ও ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: বড়দিন মানেই ছুটি। শীতের রোদ গায়ে মেখে ইতিউতি ঘুরে বেড়ানো। খাবারদাবার, কমলালেবু নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে গন্তব্য আলিপুর চিড়িয়াখানা। পা ফেলার জো নেই যেন সেদিন। অথচ সেই চিড়িয়াখানার চেনা ছবি বদল। এবার বড়দিনের ভিড়ে ভাটা। তবে কি ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওপারে হিন্দু নিধন, এপারে আবেগের বহিঃপ্রকাশ। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। শুক্রবার বিকেলেও সাধুসন্তদের নিয়ে বেকবাগানের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে জমায়েত সাধুদের। ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রণকৌশল স্থির করতে কোমর বেঁধে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একাধিক কর্মসূচি গ্রহণ করছেন তিনি। যদিও কর্মসূচির নাম কী, তা এখনও ঘোষণা করা হয়নি। সম্ভবত শনিবার ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা (Kolkata Accident)। গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির। জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত।ব্যক্তিগত গাড়ি চড়ে ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: যিনি ছিলেন অষ্টমীর সন্ধ্যায় চেতলা অগ্রণীতে। বড়দিনে তিনিই পার্ক স্ট্রিটের মায়াবী আলো গায়ে মেখে অ্যালেন পার্কে। উদযাপন যেখানে মুখ্য, তাকে ঠেকায় কার সাধ্যি। যিশু পুজোয় গিজগিজে ঠাসাঠাসি ভিড়ে পাশাপাশি হাঁটল ক্রিস্টোফার জার্বার, উৎপল দে, আবু ওবায়েদ। ধর্ম ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনঅভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন। মালদহের পর শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। পুরনো ভিসায় যাঁরা এখনও ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাঁদের শিলিগুড়ির হোটেলগুলিতে থাকার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি হোটেলিয়ার্স ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসৌরভ মাজি, বর্ধমান: বিধানসভা ভোটের মুখে ফের কোন্দল গেরুয়া শিবিরে। দলীয় কার্যালয়কেই পানশালা বা ‘বার’ বানানোর মতো ভয়ংকর অভিযোগ। কাটোয়া সাংগঠনিক জেলার এক সাধারণ সম্পাদক ও তাঁর অনুগামীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। আবার দলের টাকা আত্মসাতের ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনফারুক আলম, বিধাননগর: স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধানগর আদালত। হাই কোর্টের নির্দেশ মোতাবেক, ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করেননি বিডিও। তারপরই আজ, শুক্রবার আদালতের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেই আর্জি ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দিঘায় (Digha) ভিড় পর্যটকদের! তাঁদের নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এবার থেকে হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ। শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে-কোনও বিষয়ে অভিযোগ জানাতে ছুটতে ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: রাজ্যে ক্রমশ নারী নির্যাতন বেড়েই চলেছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সে অভিযোগ নস্যাৎ করে শাসক শিবির। পরিবর্তে সাম্প্রতিক অতীতে একাধিক ধর্ষণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে উলটো সুর রাজ্যে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর (Biplab Roy ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: শপিং মলের ভিতরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। তিনি ওই শপিং মলেরই কর্মী ছিলেন। শুক্রবার ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন সহকর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা শহরে। যুবক আত্মহত্যা করেছেন নাকি, পিছনে অন্য কোনও ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার, মালদহ: বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ। মালদহের (Malda) হোটেলের দরজাও বন্ধ। আগে ইস্যু হওয়া পাসপোর্ট, ভিসার মেয়াদ থাকলেও মালদহ জেলায় ওপারের নাগরিকদের মিলবে না হোটেল পরিষেবা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদেই মালদহ শহরের হোটেল মালিকদের এই সিদ্ধান্ত। ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ক দে, বর্ধমান: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেলেন বর্ধমানের খণ্ডঘোষের বিধায়কের মা। শুধু মা নয়, তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রীকেও ডাকা হয়েছে। যা নিয়ে শোরগোল জেলা রাজনীতিতে। বিধায়ক বলছেন, “মার নাম ২০০২ তালিকায় থাকার ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিশাসিত ওড়িশায় (Odisha) খুন বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। গুরুতর জখম তাঁর সহকর্মী। সেদিনের দুঃসহ অভিজ্ঞতা এখনও যেন তাঁর মনে কাঁটার মতো বিঁধছে। হাসপাতালের বেডে শুয়েই সেদিনের অভিজ্ঞতা বিড়বিড় করে বলে চলেছেন সহকর্মী মাজার খান।তিনি ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: বড়দিনের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব মেদিনীপুরের রামনগর বাজারে পুড়ে ছাই পরপর ৩টি দোকান। দু’টি মিষ্টি এবং একটি স্টেশনারি দোকান পুড়ে ছাই। কীভাবে ওই দোকানগুলিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: ডিসেম্বরের শেষ সপ্তাহে দাপুটে ইনিংস শীতের। নিজেই নিজের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। মরশুমে এই প্রথমবার তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মরশুমের শীতলতম দিন।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনহেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বুকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে উদ্বোধন হল ‘রাষ্ট্র প্রেরণা স্থল’। এই প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ বাংলার গর্ব তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৫ ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী দলনেতা রাহুল গান্ধীর চিন্তাভাবনা যে বামমনস্ক বা বামপন্থা দ্বারা অনুপ্রাণিত সেটা এখন কমবেশি সকলের জানা। রাহুল ধর্মনিরপেক্ষতার কথা বলেন, সামাজিক ন্যায়ের কথা বলেন, সংখ্যালঘু, দলিতদের কথা বলেন। আসলে জন্ম থেকে তথাকথিত মধ্যপন্থার দল কংগ্রেসের ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন সীমান্তে ভারতীয় সেনার সহায় হয়ে উঠেছিল ১০ বছরের এক বালক। ভয়ংকর যুদ্ধ পরিস্থিতিতেও নিয়মিত সেনার জওয়ানদের কাছে পৌঁছে দিয়েছিল প্রয়োজনীয় রসদ। দেশপ্রেমের পুরস্কার স্বরূপ শ্রবণ সিং নামে সেই বালকের হাতে উঠল ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। একই পথে ভারতেরও হাঁটা উচিত, এই মর্মে কেন্দ্রকে বার্তা দিল মাদ্রাজ হাই কোর্ট। উচ্চ আদালতের মতে, সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনহেমন্ত মৈথিল, লখনউ: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে লখনউতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার লখনউয়ের ‘রাষ্ট্র প্রেরণা স্থল’-এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন তিন মহান জননেতার পূর্ণাবয়ব ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ে আকাশি রঙের শার্ট। মুখে আশ্চর্য নির্লিপ্তি। হাতে স্বয়ংক্রিয় বন্দুক। আর সেই আগ্নেয়াস্ত্র থেকে উল্টোদিকে থাকা রামাধীর সিং (তিগমাংশু ধুলিয়া)-এর শরীরে একের পর এক বুলেট বিঁধে দিচ্ছেন ফয়জল খাল (নওয়াজউদ্দিন সিদ্দিকি)! এটাই ছিল অনুরাগ কাশ্যপ ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাম দুর্গ’ কেরলে ইতিহাস গড়ে ফেলল বিজেপি। আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে দক্ষিণের রাজ্যটিতে। কোনওদিনই কেরলের রাজনীতিতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি পদ্মশিবির। কিন্তু এবার কেরলের (Kerala) রাজধানী তিরুঅনন্তপুরমের ‘দখল’ গেল বিজেপির (BJP) হাতে। শহরের মেয়র ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননন্দিতা রায়, নয়াদিল্লি: রেনকোজি মন্দিরে সংরক্ষিত ‘দেহাবশেষ’ নেতাজিরই (Netaji’s Remains)। মেনে নিলেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু। যার অর্থ একসময়ের বিজেপি নেতা মেনে নিলেন যে ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির। এবার চন্দ্র বসুর দাবি, নেতাজির ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিছক বন্ধুত্বের মেলামেশা নয়, বান্ধবীকে বিয়ে করে ঘর বাঁধার প্রস্তাব দিয়েছিলেন। তবে বিবাহিত বান্ধবী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁকে গুলি করার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুরুগ্রামের (Gurugram) এমজি রোড লাগোয়া এক ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষিত দিল্লিতে শ্বাস নেওয়াটা দৈনিক ২৫-৩০টি সিগারেট খাওয়ার সমতুল্য। এহেন পরিস্থিতিতে এয়ার পিউরিফায়ারের উপর জিএসটি (GST on Air Purifier) কমাতে চেয়ে দিল্লি হাই কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই আবেদনের তীব্র বিরোধিতা করল কেন্দ্র। শুধু ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার চাপের মুখে রাজস্থানের জালোর জেলার গাজিপুর গ্রামে মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল। বিভিন্ন মহল থেকে বিরোধিতার মুখে পড়ার পর গ্রামপ্রধান ও প্রবীণদের নিয়ে বৃহস্পতিবার গাজিপুর গ্রামে ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাত পর্যন্ত বিতর্ক। ৯৮ জন সাংসদের ভাষণ। বিরোধীদের প্রবল আপত্তি। সংসদের বাইরে বিক্ষোভ। সবকিছু উপেক্ষা করে সংখ্যাবলে সংসদে ‘জি রাম জি’ বিল পাশ করিয়ে নিয়েছে মোদি সরকার। ১০০ দিনের কাজ প্রকল্পকে ‘গান্ধীহীন’ করার মূল উদ্দেশ্য ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করে তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী। শুধু তা-ই নয়, সেই আগুন ঠেলে দিলেন ছোট্ট মেয়েকেও। হায়দরাবাদের (Hyderabad) নাল্লাকুন্তার ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী বেঙ্কটেশ। তাঁর খোঁজে তল্লাশি ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগে ভুগছে প্রিয় পোষ্য। সেই কষ্ট সহ্য করতে না পেরে আত্মঘাতী দুই বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। দুই বোনের এহেন পরিণতিতে শোকস্তব্ধ প্রতিবেশীরাও। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে লখনউ পুলিশ।জানা গিয়েছে মৃত দুই বোনের নাম ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ফের ধর্ষণের ঘটনা। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণ। অভিযুক্তরা ওই সংস্থারই উচ্চপদস্থ কর্মচারী। রাজস্থানের উদয়পুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও। তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গিয়েছে, ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: যিনি ছিলেন অষ্টমীর সন্ধ্যায় চেতলা অগ্রণীতে। বড়দিনে তিনিই পার্ক স্ট্রিটের মায়াবী আলো গায়ে মেখে অ্যালেন পার্কে। উদযাপন যেখানে মুখ্য, তাকে ঠেকায় কার সাধ্যি। যিশু পুজোয় গিজগিজে ঠাসাঠাসি ভিড়ে পাশাপাশি হাঁটল ক্রিস্টোফার জার্বার, উৎপল দে, আবু ওবায়েদ। ধর্ম ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: তিনি মহাগুরু বা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নন। তিনি সিপিএম করেন। কিন্তু তাঁর নামও মিঠুন চক্রবর্তী। হুগলি জেলা সিপিএমের ওই নেতা মিঠুন গিয়েছিলেন আদালতে হাজিরা দিতে একটি রাজনৈতিক মামলায়। আর কাঠগড়ার পাশে তাঁর নাম শুনেই আদালত কক্ষে ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: বড়দিনের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব মেদিনীপুরের রামনগর বাজারে পুড়ে ছাই পরপর ৩টি দোকান। দু’টি মিষ্টি এবং একটি স্টেশনারি দোকান পুড়ে ছাই। কীভাবে ওই দোকানগুলিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: ডিসেম্বরের শেষ সপ্তাহে দাপুটে ইনিংস শীতের। নিজেই নিজের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। মরশুমে এই প্রথমবার তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মরশুমের শীতলতম দিন।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাংলো শেষ পর্যন্ত খালি করে দিচ্ছে লালুপ্রসাদ যাদবের পরিবার! বৃহস্পতিবার রাতের অন্ধকারে ১০ সার্কুলার রোডের বাংলো থেকে আসবাবপত্র সরানো হয়েছে। শোনা যাচ্ছে, একপ্রকার বাধ্য হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই লালুর পরিবার ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ফের ধর্ষনের ঘটনা। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণ। অভিযুক্তরা ওই সংস্থারই উচ্চপদস্থ কর্মচারী। রাজস্থানের উদয়পুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও। তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গিয়েছে, ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথাও নষ্ট করা হয়েছে বড়দিনের সাজসজ্জা, কোথাও আক্রমণ করা হয়েছে ক্যারল দলকে, কোথাও আবার সোজা চার্চে ভাঙচুর। ঘটনাগুলি বিচ্ছিন্ন হলেও দেশের অন্যতম সংখ্যালঘু জনগোষ্ঠী এতে ভীত-সন্ত্রস্ত। খ্রিস্টানদের উপর এই আক্রমণে ক্ষুব্ধ কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ সাংসদ শশী ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক ‘ডবল ইঞ্জিন সরকার’। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হল অটল ক্যান্টিন।প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ১০২তম জন্মদিবস। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করল বিজেপি। বৃহস্পতিবার ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: ভক্তিতে গদগদ। পরনে লালপেড়ে শাড়ি। হাতে পুজোর ডালা। ঘনঘন প্রণাম করছেন প্রতিমাকে। বরং ভক্তির ‘বহর’ দেখে পুরোহিত ও অন্য ভক্তরাও একটু এগিয়ে দিচ্ছিলেন বয়স্কা মহিলাকে। প্রতিমার একেবারে সামনে দাঁড়ালেন তিনি। পুজো সেরে মহিলা বেরিয়ে যাওয়ার পরই টনক ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনদেবব্রত মণ্ডল, বারুইপুর: মহাশূন্য থেকে ভেসে আসা সঙ্গীতের মাহাত্ম্য বুঝেছিলেন এ বাংলারই স্বর্ণযুগের শিল্পী। এবার সেই সুরের বাঁধনেই জগৎকে বাঁধার উদ্দেশে বেরিয়ে পড়েছেন ইটালির বংশীবাদক সাইমন ম্যাটিয়েলো। সুদূর ইটালি থেকে সুন্দরবনে এসেছেন তিনি, বাঁশিতে নোনা মাটির সুর তুলে শ্রোতাদের ...
২৫ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরূপায়ণ গঙ্গোপাধ্যায়: একসময় বাংলায় বিজেপির জমি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। চোখা চোখা ভাষায় বিরোধীদের দিকে বাক্যবাণ ছুঁড়ে দিতেন তিনি। এহেন দোর্দণ্ডপ্রতাপ নেতা দিলীপ ঘোষই এখন দলে ‘ব্রাত্য’। ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে বঙ্গ বিজেপির আদি নেতাদের পুনর্মিলন উৎসবে আমন্ত্রণ নিয়ে ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনরূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাঁচটি দপ্তর ও মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই আত্মপ্রচার একেবারেই দলের নাপসন্দ! তা এবার প্রকাশ্যেই জানিয়ে দিলেন বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিরোধী দলনেতাকে ‘অনুজপ্রতিম’ সম্বোধন করে শমীক বলেন, ‘‘আমার আগে বিরোধী দলনেতা তাঁর ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায়। গার্ডেনরিচের পাহাড়পুরে দাউদাউ আগুনে পুড়ে ছাই অন্তত ৫০টি ঝুপড়ি। বড়দিনের সন্ধ্যায় মাথার উপর ছাদ হারালেন বেশ কয়েকটি পরিবার। বৃহস্পতিবার পাহাড়পুরের ঝুপড়িতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৬টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের নির্বাচনের আগেই রাজনৈতিক অশান্তিতে তপ্ত হয়ে উঠছে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। বড়দিনেও তার ব্যতিক্রম হল না। রাজ্য সরকার তথা তৃণমূলের প্রচারের জন্য সাজানো ট্যাবলো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাকপুর: সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে সম্প্রতি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ি মজদুর ভবনের সামনে বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে জয় বাংলা স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। এই ঘটনার সাত দিনের মধ্যে পার্থ ভৌমিকের বাসস্থান নৈহাটিতে সভা করে ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনমনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বড়দিনের ছুটিতেও কার্যত ফাঁকা হাওড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্র। গড়চুমুক, গাদিয়াড়া থেকে ফুলেশ্বর, সর্বত্র একই অবস্থা। মুখের হাসি ম্লান ব্যবসায়ীদের। অনেকের বক্তব্য প্রচণ্ড ঠান্ডার জন্যই এবছর পিকনিকের আমেজটা ঠিক জমেনি। আবার অনেকের বক্তব্য, প্রশাসনিক বিধিনিষেধের জেরেই আনন্দ ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনবুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েও ব্যর্থ হয়েছেন উন্নাওয়ের নির্যাতিতা। তাই এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাক্ষাৎ চেয়ে আবেদন করলেন নির্যাতিতা ও তাঁর মা। বৃহস্পতিবার তিনি জানান, “মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গার অত্যন্ত ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের এক শিল্পী নির্মিত কন্নড় ধাঁচের এক রামমূর্তি বসবে অযোধ্যার রামমন্দিরে। মূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা। আগামী সোমবার, ২৯ ডিসেম্বর মূর্তিটি স্থাপনের দিন সাধুসন্ত ও ভক্তদের সমাগমে রামমন্দিরে তৈরি হবে এক অনন্য মুহূর্ত।জানা ...
২৬ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন