BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 19 Apr, 2026 | ৬ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কালীঘাটে জ্ঞানেশকে নিশানা করে বিতর্কিত হোর্ডিং, রাজনৈতিক তরজা

    জানা গিয়েছে, কালীঘাটের ৮৩ নম্বর ওয়ার্ড এলাকায় টাঙানো ওই হোর্ডিংয়ে একটি কার্টুনে দেখা যাচ্ছে, সেখানে মুখ্য নির্বাচন কমিশনার মাটিতে পড়ে রয়েছেন এবং বাঁচার চেষ্টা করছেন। অন্যদিকে একটি মহিলার মুষ্টিবদ্ধ হাত তাঁকে চেপে ধরেছে। সেই হাতের উপর লেখা রয়েছে ‘বাঘিনী’ ...

    ০৮ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মমতার ধরনামঞ্চে ঋতব্রত-প্রতীক উর

    কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। সেই যোগদানের পর এই প্রথম দলের মঞ্চে বক্তব্য রেখেছেন তিনি। বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রতীক বলেন, ‘প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ...

    ০৮ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও ক্যানসার শনাক্তকরণ, ভিড় সাধারণ মানুষের

    এই শিবিরের আয়োজন করেছেন কলকাতা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ড. কাকলি সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার  সম্পাদক ড. শান্তনু সেন এবং সহকারী সম্পাদক ড. অনির্বাণ দলুই।শিবিরে এক ছাদের নিচে সাধারণ চিকিৎসা, অস্থিশল্য চিকিৎসা, পেটের ...

    ০৮ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিস্ফোরণের পর পাইকপাড়া ক্লাব থেকে ৬টি বোমা উদ্ধার

    স্থানীয় সূত্রে জানা যায়, সরু গলির মধ্যে কয়েক ছটাক জমির উপর অবস্থিত ‘যুবশক্তি’ নামে ছোট্ট একটি ক্লাবঘরেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ক্লাবঘরের টিনের ছাউনি উড়ে পাশের একটি ছয়তলা বাড়ির ছাদে গিয়ে পড়ে। আশপাশের কয়েকটি ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ধরনামঞ্চে ভবানীপুরের বাদ যাওয়া বৈধ ভোটারদের আনলেন মুখ্যমন্ত্রী

    সম্প্রতি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, মুখ্যমন্ত্রীর বর্তমান বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে মুছে দেওয়া হয়েছে। এদিন ধরনামঞ্চে এমন ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পাইকপাড়ায় পর পর বিস্ফোরণ, উড়ল ক্লাবের টিনের চাল

    বিস্ফোরণের তীব্রতায় ক্লাবের টিনের চাল উড়ে পাশের একটি ছ’তলা বাড়ির ছাদে গিয়ে পড়ে। ঘটনায় ক্লাবঘরটির ব্যাপক ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে এবং ভিতরে বিস্ফোরকের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।ঘটনার খবর পেয়ে প্রায় ২০-২৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রবিবার পথে মমতা

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪.২ কেজি ওজনের গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। শনিবার থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। শুধু গৃহস্থালির গ্যাসই নয়, বাণিজ্যিক এলপিজির দামও বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শনিবার থেকেই ব্যাঙ্কে ঢুকবে বেকার ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এর আগে রাজ্য বাজেটে বেকারদের আর্থিক সহায়তা দিতে ‘যুবসাথী’ প্রকল্প চালুর কথা ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাংলা ভাগের জল্পনায় ক্ষুব্ধ মমতা, ধরনামঞ্চে কড়া হুঁশিয়ারি

    সম্প্রতি বিজেপির কিছু নেতার বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলাকে ভাগ করার প্রসঙ্গ। প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অবস্থান কিংবা সাংস্কৃতিক পার্থক্যের কথা তুলে কখনও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলকে আলাদা করার কথা বলা হয়েছে, কখনও রাঢ়বঙ্গকে পৃথক করার দাবি উঠেছে। আবার কিছু নেতা ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কেরলে নতুন দায়িত্ব নিচ্ছেন সিভি আনন্দ বোস? জল্পনা তুঙ্গে

    সিভি আনন্দ বোস পদত্যাগ করার পরই নিজের সমাজমাধ্যমের বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের খবর আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের প্রকৃত কারণ আমার জানা নেই।’তবে মুখ্যমন্ত্রী শুধু বিস্ময় বা ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নতুন শিক্ষাবর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্টার্টআপ, এআই থেকে ফরেনসিক সায়েন্স

    প্রস্তাবিত কোর্সগুলির মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং রাশিবিজ্ঞানের সমন্বয়ে একটি বিষয় চালু হতে পারে। একইভাবে বায়োলজির সঙ্গে ফরেনসিক সায়েন্স যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। আবার কমার্সের সঙ্গে সাইকোলজিকেও যুক্ত করার ভাবনা চলছে। এর পাশাপাশি আরও কিছু নতুন বাজারমুখী ও স্টার্ট-আপভিত্তিক বিষয় ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এসআইআরে নাম নেই রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্টের

    মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অতীতে তাঁর নাম ভোটার তালিকায় ছিল, কিন্তু এখন তা বাতিল করা হয়েছে। তিনি জানান, তিনি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এভাবে ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘মৃত্যু পর্যন্ত মমতার পাশেই থাকব’, ধরনা মঞ্চে সরব জয় গোস্বামী

    কবি জানান, জীবনের এক অত্যন্ত সংকটজনক সময়ে তাকেও ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হয়েছিল। তখন তাঁর পরপর তিনটি অস্ত্রোপচার হয়েছিল এবং শারীরিক অবস্থাও ছিল খুবই খারাপ। সেই সময় তাঁর বাড়িতে ফোন করে ভোটাধিকারের প্রমাণ সংক্রান্ত নথি চাওয়া হয় ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘লজ্জা ঢাকার কোনও জায়গা নেই’ বিজেপিকে নিশানা মমতার

    যোগ্য ভোটারদের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চ থেকে মমতা বার্তা দেন, ‘এটা রাজনীতির মঞ্চ নয়, কেউ রাজনৈতিক স্বার্থে হস্তক্ষেপ করবেন না। মানুষের স্বার্থে শুধু এসআইআরের প্রতিবাদ কর্মসূচি।‘ধরনা শুরুর কয়েক মিনিট আগে মঞ্চে ...

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শুরু হল চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন

    , ,   , , 

    ০৭ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ডোরিনা ক্রসিংয়ে মমতার ধরনার প্রস্তুতি তুঙ্গে

    কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে এলাকায়। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। পাশাপাশি দলের নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতেও সরগরম হয়ে উঠেছে ধর্মতলা চত্বর।এই আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বার্তা স্পষ্ট—সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর

    গত কয়েকমাস আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে হুমায়ুন কবীর নিজের দলগঠনের কথা ঘোষণা করেন। এরপর থেকে তিনি একাধিকবার দাবি করেছেন যে, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এক ব্যবসায়ী তাঁর নিরাপত্তায় হায়দরাবাদ থেকে বাউন্সার পাঠাচ্ছেন বলে শোনা গিয়েছিল। ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    চূড়ান্ত তালিকায় একই গ্রাম থেকে বাদ ৩৫০ ভোটার

    শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর বুথ নীলকুঠি পাড়া। এই বুথে মোট ভোটারের সংখ্যা ১০২৫ জন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে ৫০ জন মৃত ভোটারের নাম আগেই বাতিল হয়ে গিয়েছিল। এরপর এই বুথে ভোটারের সংখ্যা ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে তৎপর তৃণমূল

    দলীয় সূত্রের খবর, দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের কলকাতা সফরের সময়েই লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিস জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। নিয়ম অনুয়ায়ী, লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনতে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিরোধী শিবিরে সমর্থন ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নাগরিকত্ব দেওয়ার নামে রাজনৈতিক খেলা বিজেপির

    এই পরিস্থিতিতে মতুয়া সমাজের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রের চক্রান্তেই মতুয়া ভাই-বোনদের এক অস্থির ও বিভ্রান্তিকর পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। নাগরিকত্ব দেওয়ার নামে রাজনৈতিক খেলা চলছে বলেও মন্তব্য ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাংলায় নতুন অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

    ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস। নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের নভেম্বর মাসে। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই তিনি পদ ছেড়ে দিলেন। বৃহস্পতিবার ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগে উত্তেজনা, সংঘর্ষে বিজেপি-তৃণমূল

    বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এই ঘটনার পর বৃহস্পতিবার ভাঙা গাড়ি নিয়েই পথে নামেন বিজেপি নেতাকর্মীরা। ফলে এলাকায় নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা তৃণমূলের ৪ প্রার্থীর

    মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় সকাল ১১টা হলেও তার বেশ আগেই বিধানসভায় পৌঁছে যান রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। সকাল ১০টা ৪৪ মিনিট নাগাদ তিনি বিধানসভায় আসেন এবং পরিষদীয় দপ্তরের সচিবালয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে রাজীব ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে টিকা

    জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, বড় বেসরকারি হাসপাতাল ছাড়াও অন্য ছোটো হাসপাতালেও সরকারি টিকাদান প্রোগ্রাম চলতে পারে। ভুলত্রুটি এড়াতে এই নয়া নির্দেশ সাহায্য করবে। এক্ষেত্রে মূলত শিশুদের সুরক্ষা অগ্রাধিকার পেয়েছে। এই সব অসুখের ভ্যাকসিন নেওয়ার পর শিশুদের শরীরে ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আচমকা ইস্তফা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের, বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা

    ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর কাছে রাজ্যপালের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানান, তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর এন রবি-কে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিবেচনাধীন ৬০ লক্ষের বেশি ভোটার, হাই কোর্টে জরুরি বৈঠক

    , যিনি-এর প্রধান বিচারপতি। বৈঠকে রাজ্যের প্রশাসন, পুলিশ এবং নির্বাচন সংক্রান্ত শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এত বিপুল সংখ্যক বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সেই বিষয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে।বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য ...

    ০৬ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এক দফায় ভোটের ভাবনা থেকে সরে এলো কমিশন

    তবে কত দফায় ভোট হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধিদলের রাজ্য সফরের পরেই এ বিষয়ে স্পষ্ট রূপরেখা প্রকাশ পেতে পারে।জানা গিয়েছে, রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৯ মার্চ দিল্লি থেকে কলকাতায় আসছেন কমিশনের পূর্ণাঙ্গ ...

    ০৫ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অভিষেকের বক্তব্যে বাম সুর, তৃণমূলের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা

    গত কয়েক মাসে একাধিক ঘটনায় সেই প্রবণতা স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় দুই সমকামী তরুণীর বিবাহ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফোনে শুভেচ্ছা জানান অভিষেক। পরে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হন সুপ্রিম কোর্টে সমকামী অধিকারের মামলার অন্যতম ...

    ০৫ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    খড়্গপুর কলেজের অধ্যাপকের অভিনব উদ্যোগ

    দোলের পর গোটা শহর ও গ্রামাঞ্চলে রাস্তায় রাস্তায় পড়ে থাকে লাল, হলুদ, সবুজ, গোলাপি  আবির। সেই আবির থেকেই জন্ম নিতে পারে পাট, কলমী, নটে, মেথি শাক এমনকি ইউক্যালিপটাস গাছের চারাও। এই ধারণা থেকেই শুরু হয় গবেষণা। প্রায় এক বছর আগে ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে বাংলায় মনোনীত রাহুল সিনহা

    আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। তৃণমূলের তরফে আগেই চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের হয়ে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী ও অভিনেত্রী কোয়েল মল্লিক। আর এবারে বিজেপির হয়ে একটিমাত্র আসনে প্রার্থী ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মুর্শিদাবাদে নতুন সমীকরণ, তৃণমূলে যোগ দিচ্ছেন হুমায়ুনের জামাই, বেয়াই

    তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন পৃথক রাজনৈতিক দল গঠন করেন। ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেইউপি) নামে দল ঘোষণা করলেও নির্বাচন কমিশনে একই নামে অন্য একটি দল নিবন্ধিত থাকায় দলের নাম পরিবর্তন করার কথা ভাবছেন হুমায়ুন। নতুন নাম রাখা হতে ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    উস্কানিমূলক মন্তব্যের জেরে শুভেন্দুর বিরুদ্ধে মামলা সিপিএম যুবনেতার

    সিপিএম যুবনেতা বক্তব্য়, মঙ্গলবার সকালে বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসবের একটি অনুষ্ঠানে এসে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় অত্যন্ত ঘৃণ্য সংবিধান বিরোধী মন্তব্য করেন। তিনি বলেন ‘নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দোলে কড়া নজরদারি, বেপরোয়া আচরণের জন্য গ্রেপ্তার ৩৩০, বাজেয়াপ্ত ২৫ লিটার মদ

    লালবাজার সূত্রে খবর, শহরের ১০টি ডিভিশন জুড়েই গ্রেপ্তারির ঘটনা ঘটেছে।সম্ভাব্য স্পর্শকাতর অঞ্চল চিহ্নিত করে মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়। এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও শ্যামবাজার-সহ ৮৬টি জায়গায় বিশেষ পিকেট মোতায়েন করা হয়েছিল। প্রতিটি বিশেষ ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    উপসাগরীয় দেশগুলিতে আটকে পড়া বাঙালিদের জন্য হেল্পডেস্ক, চালু করলেন রাজ্যপাল

    উপসাগরীয় দেশগুলিতে বসবাসরত পশ্চিমবঙ্গের লক্ষাধিক মানুষের কথা মাথায় রেখেই এই সেল গঠন করা হয়েছে। লোকভবনের পিস রুমে স্থাপিত এই হেল্পডেস্ক ২৪ ঘণ্টা খোলা থাকবে। প্রবাসী বাঙালিদের পরিবার বা আত্মীয়রা যদি কোনও সমস্যায় পড়েন, কিংবা প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন, ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ , আতঙ্কে মৃত্যু বৃদ্ধের

    কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় বাবা ও ছেলে কারও নামই সেই তালিকায় নেই । এরপর থেকেই মানসিক উৎকণ্ঠায় ভুগতে থাকেন কৃষ্ণবাবু । সোমবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটার তালিকায় ‘মৃত’, মৃত্যুর শংসাপত্র চাইতে বিডিও দপ্তরে গৃহবধূ

    মুর্শিদাবাদের সুতির ডিহিগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। বিডিও দপ্তরের তরফে অবশ্য জানানো হয়েছে, এ ধরনের ত্রুটি সংশোধনের জন্য জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে। তবে আয়েশা ও তাঁর পরিবার স্পষ্ট করে দিয়েছেন, দ্রুত তালিকায় নাম পুনর্বহাল না হলে ...

    ০৪ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দোলের দিন বাড়তি সতর্কতা পুলিশের

    বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী থাকবেন। পিকেট সব থেকে বেশি থাকবে বন্দর এলাকায়। এখানে ৭২টি পিকেট করা হবে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ শহরতলিতে ৩৬টি করে পিকেট হবে।দোলের দিন গঙ্গার ঘাটগুলিতে ভিড় বাড়ে। তাই সেখানেও থাকছে সতর্কতা। ...

    ০৩ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এক ভোটে হলেও ভবানীপুরে জিতব, কমিশন-বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

    কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘আমি শক্‌ড, এরা অমানবিক, ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোটারের নাম ...

    ০৩ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে ইডি তলব, শুরু হবে জিজ্ঞাসাবাদ

    প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন এবং কয়েক বছর জেলবন্দি থাকার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। তাঁর বান্ধবী অর্পিতাও আগেই জামিনে মুক্ত হয়েছেন।বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই উভয়ই মামলার তদন্তে যুক্ত রয়েছেন।তদন্তে জানা গিয়েছে, ...

    ০৩ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    যাত্রী নিরাপত্তা ও গুজব রুখতে রেলের গুরুত্বপূর্ণ আবেদন

    রেলের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে, এই ভিডিওগুলিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা আমাদেরই সহনাগরিক। কারও মা, বোন, ভাই বা বন্ধু। তাই তাঁদের মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি।একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব ...

    ০৩ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ইরান-ইজরায়েল যুদ্ধে কয়েকশো কোটির ক্ষতির আশঙ্কা দার্জিলিংয়ের চা শিল্পে

    ইরান ও সংলগ্ন উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক তৃতীয়াংশ ভারতীয় চা রপ্তানি করা হয়। সেখানে মূলত অর্থডক্স ও সিটিসি চা পাঠানো হয়। ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত বেড়ে চলায় আটকে রয়েছে প্রচুর পরিমাণে অর্থডক্স চা। শুধু তাই নয়, দুবাই হল ...

    ০৩ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নিউটাউনে জৈন মন্দিরের জন্য ৫ একর জমি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জৈন সমাজের প্রতিনিধিরা তাঁর কাছে নিউ টাউনে মন্দির গড়ার জন্য জমির আবেদন করেছিলেন। তিনি তাঁদের একটি ট্রাস্ট গঠনের পরামর্শ দেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর জমি হস্তান্তর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ...

    ০৩ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এক দফায় নির্বাচন নয়: কমিশন

    এদিকে প্রস্তুতিতে বাড়তি জোর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সাম্প্রতিক কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের অভিজ্ঞতাকে সামনে রেখে এবারের ভোটে কড়া নজরদারির রূপরেখা তৈরি হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আগের চেয়েও উন্নত মানের ...

    ০৩ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    তফশিল অধ্যুষিত এলাকায় বিশেষ কর্মসূচি ঘোষণা অভিষেকের

    সমাবেশে মূলত তফসিলি সম্প্রদায়ের নেতা-কর্মীরাই উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে অভিষেক সরাসরি আক্রমণ শানান ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে তফসিলি ও আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্যের উল্লেখ করে তিনি বলেন, উত্তরপ্রদেশ, ...

    ০২ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দুশ্চিন্তা, হৃদরোগে মৃত্যু আবদুল শেখের

    শনিবার এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়।অভিযোগ, এই তালিকায় বহু মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে বলে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়া গ্রাম  পঞ্চায়েতের বুধিয়া মাঠপাড়ার বাসিন্দা আবদুল শেখ দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বসবাস করতেন। তাঁর পরিবারে স্ত্রী, চার ছেলে ও ...

    ০২ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    তফশিলি ভোটে নজর, আজ তৃণমূলের তফশিলি সমাবেশ

    এর আগেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ‘তফশিলি সংলাপ’ কর্মসূচির মাধ্যমে এই জনগোষ্ঠীর সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তুলেছিল তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের সেই পথেই হাঁটছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, প্রায় সাড়ে তিন হাজার বিধায়ক, সংগঠক ও ...

    ০২ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রাজ্যের নির্বাচন কমিশনের

    সংশোধিত সূচি অনুযায়ী, দিনের প্রথমার্ধে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হবে। দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার বৈঠক। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, স্টেট পুলিশ নোডাল অফিসার (এসপিএনও) ও সিএপিএফ ...

    ০২ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শুধু রাজীব নন, পূর্বেও প্রশাসনিক অভিজ্ঞতাকে উন্নয়নের কাজে লাগাতে একাধিক আমলাকে রাজনীতিতে এনেছে তৃণমূল

    সম্প্রতি রাজ্যসভার চারটি আসনে প্রার্থী ঘোষণা করে নতুন রাজনৈতিক বার্তা দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে প্রকাশিত তালিকায় অন্যতম বড় চমক সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারের নাম। দীর্ঘ প্রশাসনিক জীবনের পর এবার তাঁর সংসদীয় রাজনীতিতে প্রবেশ কার্যত নিশ্চিত। এই ঘোষণার ...

    ০২ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটার তালিকা নিয়ে পথে নামছেন মমতা! ৬ মার্চ ধর্মতলায় অবস্থানে বসবেন মুখ্যমন্ত্রী, জানালেন অভিষেক

    রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এই আন্দোলনে তিনিও ব্যক্তিগতভাবে অংশ নেবেন এবং ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ আরও জোরদার ...

    ০২ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ছিটমহলের ১৫ হাজারের বেশি ভোটার সকলেই ‘বিবেচনাধীন’

    মধ্যম শালডাঙার এক বাসিন্দা জানিয়েছেন, ৬৮ বছর নাগরিকত্বহীন থাকার পর ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়েছিলেন। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এবার ফের তাদের ‘বিবেচনাধীন’ করে দেওয়া হয়েছে, ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া, এমনকি নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ভুগছেন তারা। ...

    ০২ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    জীবনে  রঙের ছোঁয়া : সোনাগাছির বসন্ত উৎসব

    দুর্বার মহিলা সমন্বয় কমিটির পরিচালনায় আয়োজিত এই বসন্ত উৎসব যেন শুধুই ঋতু পরিবর্তনের বার্তা নয়, ছিল সামাজিক বন্ধনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিদিনের লড়াই, অবহেলা আর প্রান্তিকতার গণ্ডি পেরিয়ে একদিনের জন্য হলেও রঙে-আবিরে, গান-আড্ডায় মেতে উঠলেন সকলে। যাঁদের জীবন সাধারণত ...

    ০১ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটার তালিকায় বিশ্বজয়ী রিচা ঘোষের নামের পাশে লেখা ‘বিবেচনাধীন’

    এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে ক্রিকেটার  রিচা ঘোষ। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই আন্তর্জাতিক ক্রিকেটার দেশের হয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছেন। অথচ চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা হয়েছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। বিষয়টি প্রকাশ্যে ...

    ০১ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ৯৯ কেন্দ্রে কোনও নতুন ভোটার নেই

    বিশেষ করে, যখন দেখা যাচ্ছে যে ভৌগোলিকভাবে পাশাপাশি থাকা একাধিক বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের আবেদন শূন্য। বিশেষ করে নদিয়া জেলার ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত নজরকাড়া। জেলার করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, ...

    ০১ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটার তালিকা সংশোধনে প্রাক্তন সাংসদের হাজিরা

    জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি ১৯৮৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিভাগে চিকিৎসা আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তিনি কলকাতার কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প দপ্তরে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তাঁর বদলি হয় মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ইন্ডিয়া সিকিউরিটি ও ...

    ০১ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে বড় প্রশাসনিক রদবদল, একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকের বদলি

    সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার কে. সাবারি রাজ কুমারকে সিআইডি-তে ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিআইডিতে ডিআইজি পদে কর্মরত গৌরব লালকে হাওড়া পুলিশ কমিশনারেটে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক ভারসাম্য বজায় ...

    ০১ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    চূড়ান্ত তালিকায় বাদ ৬৩ লক্ষের বেশি নাম, মোট ভোটার ৭.০৪ কোটি

    নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭,০৮,১৬,৬৩০। সংশোধনী প্রক্রিয়ায় নতুন করে ১,৮২,০৩৬ জনের নাম যুক্ত হয়েছে। বিশেষ অনুমতিতে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ৬,৬৭১ জন। অন্যদিকে মৃত্যু, ঠিকানা পরিবর্তন, বা অন্যান্য কারণে ...

    ০১ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আইআইটি খড়গপুরের অধিকর্তাকে রাজ্যের সংবর্ধনা

    রাজ্য সরকারের প্রতিনিধিদল আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। ‘উন্নয়নের পাঁচালি’ পুস্তিকায় রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, গ্রামীণ ও শহুরে পরিকাঠামোর উন্নয়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং ...

    ০১ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যসভায় ‘চমক’ বজায় রাখলেন মমতা

    তবে এ বারের প্রার্থী বাছাইয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অতীতে সংখ্যালঘু, মহিলা বা আদিবাসী প্রতিনিধিত্বকে গুরুত্ব দিলেও, এ বার তৃণমূলের লক্ষ্য যেন শহুরে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ। দলীয় সূত্রে মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের ফলাফলে শহরাঞ্চলে পিছিয়ে পড়ার ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিতর্কের পর চূড়ান্ত তালিকায় অমর্ত্য সেন, তবে ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে উল্লেখ

    এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের পক্ষ থেকে অমর্ত্য সেনকে শুনানির নোটিস পাঠানো হলে তা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যের পেনশনভোগীদের জন্য সুখবর, ভোটের আগে মিলবে এক্স গ্র্যাশিয়া, জারি বিজ্ঞপ্তি

    সরকারি নির্দেশিকা বলছে, যাঁরা ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে অবসর নিয়েছেন, অথবা ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অবসর গ্রহণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন, তাঁরা এই সুবিধার আওতায় থাকবেন। তবে শর্ত রয়েছে— ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট পেনশনভোগীর ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাড়ল অ্যাড হক বোনাস

    ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা এবার পাবেন ৭ হাজার ৪০০ টাকা অ্যাড হক বোনাস। গত বছর এই অঙ্ক ছিল ৬ হাজার ৮০০ টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪৪ হাজার ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    জেলা জুড়ে ভোটার তালিকায় গরমিল, চূড়ান্ত সংখ্যা এখনও অধরা

    জেলা ভিত্তিক যে তথ্য উঠে আসছে, তাতে ছবিটা বেশ তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারে প্রায় ১১ হাজার নাম বাতিল হয়েছে। তবে বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে এখনও প্রায় ৮০ হাজার আবেদন বিবেচনাধীন। বাঁকুড়ায় প্রায় দেড় লক্ষ এবং নদিয়ায় আড়াই লক্ষের কিছু বেশি নাম নিয়ে ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের চমক, বাবুল-রাজীব-মেনকা-কোয়েলকে প্রার্থী ঘোষণা

    রাজনৈতিক মহলের মতে, এই প্রার্থী তালিকায় যেমন রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, তেমনই রয়েছে প্রশাসনিক দক্ষতা, আইনজগতের গভীর জ্ঞান এবং সাংস্কৃতিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বর্তমানে রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারের ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নাবিক কল্যাণ ও নিয়োগে স্বচ্ছতা নিয়ে ডিজিএসের কর্মসূচি

    এই কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় দিনভর সিফ্যারার্স রিক্রুটমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ারের এক সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, দেশের নাবিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, কম্পনের মাত্রা ছিল ৫.৫

    মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার দেওয়া তথ্য অনুয়ায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩ এবং এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনার সাতক্ষীরা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯.৮ কিলোমিটার গভীরে। অন্যদিকে ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)জানিয়েছে কম্পনের মাত্রা ৫.৫ বলে ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রমজানে ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী, বিশেষ প্যাকেজ রাজ্যের

    খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, রমজান মাসে খাদ্যসামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে রেশন ডিলারদের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে, যাতে কোনও উপভোক্তা পরিষেবা থেকে বঞ্চিত না হন। প্রশাসনের তরফে স্পষ্ট ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ঝাড়খণ্ড-ওড়িশা থেকে আসবেন ২০০ বিচারক

    সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে যে তথ্যগত অসঙ্গতির সংখ্যা নির্ধারণ করা হয়েছিল, সেটিকেই চূড়ান্ত ধরা হবে এবং নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সেই সংখ্যা ঘোষণা করবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বাকি বিচার বিভাগীয় আধিকারিকদের লগ-ইন আইডি ও প্রযুক্তিগত ব্যবস্থা ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যসভায় মনোনয়নের কাজ শুরু তৃণমূল-বিজেপির

    দু’দলই বিধায়কদের আগেই জানিয়েছে, বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র তৈরির কাজ শুরু হবে। তাই বৃহস্পতি, শুক্র ও সোমবার, এই তিন দিনের মধ্যে বিধায়কদের রাজ্যসভার মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে স্বাক্ষর করতে হবে। মনোনয়নপত্র তৈরি হয়ে গেলে সংশ্লিষ্ট দলের রাজ্যসভার প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সদস্যপদ নবীকরণ নিয়ে জল্পনা ওড়ালেন দীপ্সিতা

    প্রতীক উর রহমানের দলবদলের আবহে দীপ্সিতাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। দলের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সদস্যপদ নবীকরণের সময়সীমা থাকে। সাধারণত জানুয়ারির মধ্যেই অধিকাংশ প্রাথমিক সদস্য নবীকরণ প্রক্রিয়া সম্পন্ন করেন এবং তা ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আয়কর আধিকারিকদের সর্বভারতীয় সংগঠনের শীর্ষে নির্বাচিত বাংলার নেতৃত্ব

    গুয়াহাটিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা ও মতবিনিময়ের মধ্যেই গঠিত হয় নতুন কেন্দ্রীয় কমিটি। সেই কমিটির শীর্ষপদে সায়ন্তনবাবুর নির্বাচিত হওয়াকে সংগঠনের অন্দরেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।উল্লেখযোগ্য বিষয়, গত কয়েক বছর ধরে ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হ্যাক করা হয়েছে মুখ্যমন্ত্রীর ইনস্টাগ্রাম

    অ্যাকাউন্টটি পরিচালনাকারী সংস্থার তরফে মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হ্যাকাররা অ্যাকাউন্টটি ব্যবহার করে মোট ৪৭টি অননুমোদিত ডাইরেক্ট মেসেজ পাঠিয়েছে। শুধু তাই নয়, অ্যাকাউন্ট থেকে দুটি স্টোরিও আপলোড করা হয়েছে, ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের আগে রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    সবচেয়ে বেশি বাহিনী নামানো হচ্ছে উত্তর ২৪ পরগনায়। তিনটি পুলিশ জেলা ও দু’টি কমিশনারেট মিলিয়ে সেখানে মোতায়েন করা হচ্ছে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই গুরুত্বপূর্ণ জলোর দায়িত্বে থাকছেন শালিনি তুলসন ও সরভানু ঘোষাল। কলকাতাতেও নামছে ১২ কোম্পানি। মুর্শিদাবাদের ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এসআইআরের চাপে মৃত্যু, স্বজনহারা ৬১ পরিবারকে সরকারি চাকরি দিচ্ছে নবান্ন

    নবান্ন সূত্রের খবর, মোট ৬১ জন মৃতের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। যদিও কোন দপ্তরে নিয়োগ করা হবে এবং কবে নিয়োগপত্র ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার! মামলায় অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

    আদালত সূত্রে জানা গিয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আগে হাইকোর্টে মামলা করে অভিযোগ জানিয়েছিলেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিভিন্ন তদন্ত ও রাজনৈতিক ইস্যুতে অকারণে তাঁর নাম সংবাদমাধ্যমে টেনে আনা হচ্ছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে তিনি আবেদন জানান।এর আগে ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে খুলছে ১৯টি চা বাগান, ১ মার্চ থেকে হিমঘরে আলু রাখা শুরু

    কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, আলুর দাম পড়ে যাওয়ার আশঙ্কায় কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ন্যূনতম সহায়ক মূল্যে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। মার্চ মাসে আলু ওঠা শুরু হলে প্রতি কেজি ৯ টাকা ৫০ পয়সা দরে আলু কেনা হবে। আপাতত ১২ লক্ষ ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বামফ্রন্ট নয়, সিপিএম-আইএসএফের সঙ্গে জোটের ডাক হুমায়ুন কবীরের

    তবে সিপিএম এবং আইএসএফের সঙ্গে আলাদা সমঝোতায় লড়তে আগ্রহী। তাঁর দাবি, এই বার্তা তিনি ইতিমধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাঠিয়েছেন এবং ৭ মার্চ পর্যন্ত উত্তরের অপেক্ষা করবেন।ভোটের আগে বাবরি মসজিদের নাম তুলে প্রচার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সবংয়ে তৈরি হবে বিপণন কেন্দ্র, সরাসরি ফসল বিক্রির সুযোগ কৃষকদের

    এই শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মানসরঞ্জন ভুঁইয়া। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। রাস্তা সম্প্রসারণের জন্য যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসনের প্রতিশ্রুতি রক্ষা করতেই এই প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে।’এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়তে পারে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

    বুধবার ভবানীপুরের জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে শুনেছিলাম ৫৮ লক্ষ নাম বাদ যাবে। পরে শুনলাম তা ৮০ লক্ষ হতে পারে। এখন পরিস্থিতি দেখে ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিপর্যয় মোকাবিলায় ৫৩ হাজার কোটি বকেয়া, সরব ডেরেক ও ব্রায়ান

    চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের মোট প্রায় ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া রয়েছে। তৃণমূলের অভিযোগ, এই বিপুল অর্থ দীর্ঘদিন ধরে না মেটানোর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠন, ত্রাণ এবং পরিকাঠামো ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই রাজ্যে ভোট ঘোষণার ইঙ্গিত কমিশনের

    কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকাটি সম্পূর্ণ না হলেও, পরবর্তী সময়ে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকাগুলিকেই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকা হিসেবে ধরা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ২৮ ফেব্রুয়ারির তালিকা প্রকাশের পরই ভোট ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘ক্ষমা করে দিন’, দেখা হলে সেলিমকে বলবেন প্রতীক উর

    সিপিএমের রাজ্য ও জেলা কমিটি থেকে পদত্যাগের পর থেকেই শিরোনামে ছিলেন তিনি। পদত্যাগপত্র প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয়, তিনি শাসকদলে যোগ দিতে চলেছেন। অবশেষে ২১ ফেব্রুয়ারি আমতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নিয়ে জল্পনায় সিলমোহর দেন ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বামফ্রন্ট নয়, সিপিএম-আইএসএফের সঙ্গের জোটের ডাক হুমায়ুনের

    তবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিএম) এবং আইএসএফের সঙ্গে আলাদা সমঝোতায় লড়তে আগ্রহী। তাঁর দাবি, এই বার্তা তিনি ইতিমধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাঠিয়েছেন এবং ৭ মার্চ পর্যন্ত উত্তরের অপেক্ষা করবেন।ভোটের আগে বাবরি মসজিদের নাম তুলে প্রচার ঘিরে ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের জন্য নেওয়া বাসের ভাড়া বাড়ানোর দাবিতে সিইও–কে চিঠি বাস-মিনিবাস মালিকদের 

    মালিকদের বক্তব্য, ২০২৪ সালের নির্ধারিত ‘হায়ারিং চার্জ’ বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের প্রস্তাব, জ্বালানি খরচ বাদে বাসের ভাড়া ২,০৯০ টাকা থেকে বাড়িয়ে ২,৮০০ টাকা করা হোক। মিনিবাসের ক্ষেত্রেও একই হারে বৃদ্ধির দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি কর্মীর জন্য ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাহিনী পৌঁছলে দ্রুত রুট মার্চ শুরুর নির্দেশ কমিশনের 

    সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, আইজি-সহ সিআরপিএফ এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত হয়, বাহিনী পৌঁছনোর সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট এলাকায় রুট মার্চ ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আধার ও অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি ঘোষণা সুপ্রিম কোর্টের  

    গত ২৭ অক্টোবর যে যে নথির কথা উল্লেখ করা হয়েছিল সেগুলি হল,  ১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পিছিয়ে বিরোধীরা, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই খসড়া প্রার্থীতালিকা তৈরি তৃণমূলের!

    প্রাথমিক সূত্র অনুযায়ী, কলকাতায় যে কটি বিধানসভা আসন রয়েছে সেগুলির মধ্যে বেশিরভাগেই শাসকদলের বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হবে। ভবানীপুর কেন্দ্র থেকে ফের লড়তে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাবুল সুপ্রিয়র বদলে শোভনদেব চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ আসনের প্রার্থী করা হতে পারে। ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দোলে দিঘার জগন্নাথ মন্দির বাড়বে ভিড়, আশা পর্যটন ব্যবসায়ীদের

    , , , 

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের আগে সিপিআইএম-আইএসএফ জোটে অগ্রগতি

    রাজনৈতিক মহলে জল্পনা, কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ায় সিপিআইএমের কাছে আইএসএফ-ই এখন প্রধান ভরসা। অতীতে জোট রাজনীতিতে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০২১ সালের নির্বাচনে কিছু আসনে শরিক দলগুলির আলাদা প্রার্থী দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল বলেও অভিযোগ ওঠে। সেই ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হাওড়ায় শুটআউট

    স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম সৌফিক খান। বুধবার ভোরে পিলখানা এলাকায় ঘটে গুলিকাণ্ড। নিহতের পরিবারের দাবি, সোফিকের কাছে টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা না-দেওয়ায় তাঁকে গুলি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সিপিএম-বিজেপি আঁতাঁতে নাম বদল কেরলে, ‘বাংলা’ও আদায় করে ছাড়বে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

    কেরলে বিজেপি এবং সিপিএমের ‘যোগের’ কারণেই নাম পরিবর্তন সম্ভব হয়েছে বলে নিশানা করেছেন তিনি। যা এখন লিখিত রূপে প্রকাশ পেয়েছে। বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বলেও এদিন তিনি সুর চড়ান। তবে তিনি পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করে ছাড়বেন বলেই জানিয়েছেন। একই ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এসএসসি-র একাদশ-দ্বাদশে ১৭২ জনকে সুপারিশপত্র দেওয়া শুরু হল

    প্রথম পর্যায়ে সাতটি বিষয়ের কাউন্সিলিং শুরু হয়েছে, যা মঙ্গল ও বুধবার চলবে। এই দফায় ১৭২ জন সফল প্রার্থী তাঁদের পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। পরবর্তী ধাপে বাকি প্রার্থীদের ডাকা হবে। কমিশনের দাবি, সম্পূর্ণ প্রক্রিয়াই স্বচ্ছতা বজায় রেখে পরিচালিত ...

    ২৪ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বেনিয়াপুকুরে মধ্যরাতে গুলি

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় স্থানীয় কয়েক জন যুবকের সঙ্গে রাজাকে ঘিরে বচসা বাধে। সেই অশান্তির জেরেই রাতে হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযোগ, মধ্যরাতে রাজাকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালানো হয়। দু’টি গুলিই তাঁর ...

    ২৪ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বৃহস্পতিবার নবান্নে মন্ত্রীসভার বৈঠক, ভোটের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের গুরুত্ব নির্বাচনের প্রেক্ষাপটে বেশি। বৈঠকে বিশেষ করে নিয়োগ এবং বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত রয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ এবং নতুন পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হতে পারে। প্রশাসনিক মহলের মতে, নিয়োগ ...

    ২৪ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের আগে বাঙালি আবেগে জোর বঙ্গ বিজেপির, হিন্দিতে দেওয়া যাবে না ভাষণ

    দলীয় সূত্রে খবর, এবারের নির্বাচনে কেন্দ্রীয় নেতারা প্রকাশ্য মঞ্চে কম দেখা দেবেন। জনসভায় সামনের সারিতে না এসে, সংগঠনের ভেতরের কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন তাঁরা। সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করা থেকেও বিরত থাকার কৌশল নেওয়া হয়েছে। মূল লক্ষ্য—আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকে ...

    ২৪ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মুকুলের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-মোদীর, শ্রদ্ধা জানাতে বিধানসভায় অভিষেক

    মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘ওঁর সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।’ তিনি আরও লিখেছেন, ‘বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক ...

    ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রয়াত মুকুল রায়

    দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন এক সময়ের ‘বঙ্গ রাজনীতির চাণক্য’। মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হত। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল। মৃত্যুর ...

    ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিজেপি ছেড়ে ফের তৃণমূলে দীপেন্দু বিশ্বাস

    দীপেন্দুর সঙ্গে কংগ্রেস, বিজেপি, সিপিএম ও আইএসএস থেকে মোট ২৮ জন নিচুতলার কর্মীও এদিন তৃণমূলে যোগ দেন। তবে সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন দীপেন্দুরই, কারণ তিনি বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে ...

    ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মাতৃভাষার টানে স্কুলে ফিরছে হো পড়ুয়ারা

    লকডাউনের সময় স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বহু পড়ুয়ার শিক্ষাজীবন থমকে যায়। আর্থিক অনটন ও অনিশ্চয়তার মধ্যে কিছু নাবালিকার বিয়েও হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কুমরপুর হটেশ্বর হাইস্কুলের শিক্ষক রূপেশকুমার সামন্ত উদ্যোগ নিয়ে স্কুলছুটদের ফেরানোর পরিকল্পনা করেন। তাঁর সঙ্গে যুক্ত হন ...

    ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা! চাকরির বদলে বিজেপির ভাতা রাজনীতি

    ভাতারের ১৯৩ নম্বর পার্টের দেওয়ালে বড় করে লেখা হয়েছে, ‘অন্নপূর্ণা ভাণ্ডার প্রতি মাসে ৩ হাজার টাকা। ১ জুন হইতে।’ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ক্ষমতায় এলে বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু করে মহিলাদের মাসে ৩ হাজার টাকা ...

    ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে মুসলিমদের কাঁধে কাঁধ

    -এর পানশিলা গ্রামে। হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে রোজা রেখেই কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোটরা পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাসুদেব নন্দী দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার সকালে প্রয়াত হন। বাড়িতে তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও ...

    ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
  • দৈনিক স্টেটসম্যান | 501-600

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy