BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 17 May, 2026 | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • অবৈধ কাটিং দিয়ে পারাপারে দুর্ঘটনা, ইটাহারে জখম দুই

    সংবাদদাতা, ইটাহার: জাতীয় সড়কের ডিভাইডারে অবৈধ কাটিং দিয়ে রাস্তা পার হতে গিয়ে ভুটভুটির ধাক্কায় দু’জন জখম হলেন। শনিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটে ইটাহারের কোদালভাঙার ১২ নম্বর জাতীয় সড়কে। জখম  বাইক চালক এবং খালাসির নাম সোহেল আলি এবং রফিকুল ইসলাম। ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বর্ষায় ভরসা ডিঙি, শুখা মরশুমে মহানন্দা পেরোতে হয় সাঁকো দিয়ে

    সংবাদদাতা, চাঁচল: সারাবছর ঝুঁকি নিয়ে মহানন্দা নদী পারাপার হতে হয় মালদহ ও উত্তর দিনাজপুরের কয়েকটি গ্রামের বাসিন্দাদের। বর্ষায় ডিঙিই তাঁদের ভরসা। আর শুখা মরসুমে সাঁকো দিয়ে নদী পেরোতে হয় গ্রামবাসীকে। দুই মরশুমে নদীতে পড়ে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। সমস্যা ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সরকারি কাউন্টারে উপচে পড়া ভিড়, রোজ বিকচ্ছে ১০০ কুইন্টাল আলু

    সংবাদদাতা, মালদহ: বাজারে আলু কিনতে গিয়ে হাত পুড়ছে আম আদমির। খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। বিষয়টি নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল মালদহ জেলা প্রশাসন। সুলভ মূল্যে আলু বিক্রি করতে জেলাজুড়ে খোলা হয়েছে বিশেষ কাউন্টার। ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ভক্তিনগরে নাবালিকার যৌননিগ্রহ, দশ বছর জেল নিরাপত্তারক্ষীর

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ন’বছরের নাবালিকাকে যৌননিগ্রহের দায়ে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীকে দশ বছরের জেলের নির্দেশ দিল আদালত। শনিবার এই সাজা ঘোষণা করেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু শূর। দশ বছরের জেলের পাশাপাশি সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’মাসের ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ১৭ বছরেও ভাঙা কালভার্ট মেরামত হয়নি, ক্ষোভ পার মেখলিগঞ্জে

    সংবাদদাতা, হলদিবাড়ি: ১৭ বছর ধরে ভেঙে আছে কালভার্ট। এই সময়ের মধ্যে রাজ্যে সরকারের পালা বদল হয়েছে। গ্রাম পঞ্চায়েতের কুর্সি বদল হয়েছে অনেক। কিন্তু সাধারণ মানুষের দাবি মেটেনি। কাউয়াসুতি নদীর উপর ভেঙে থাকা কালভার্ট সংস্কার হয়নি। ফলে নদী পারাপারে সমস্যা ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কাল থেকে খুলছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প, কালীপুর ও মৌচুকি বনবাংলো

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কাল, সোমবার থেকে খুলে যাচ্ছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প। খুলছে কালীপুর ও মৌচুকি বনবাংলোও। সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এগুলি। ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে যাঁরা রাত্রিবাস করবেন, তাঁদের জন্য মূর্তি নদীতে হাতির স্নান দেখা এবং হাতির সঙ্গে সেলফির সুযোগ ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে রাসমেলায় আলোমতি, স্নেহলতারা

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ব্যাঙ্ক থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে আট মাসের নাতি, মেয়ে, জামাইয়ের সঙ্গে মেলায় এসেছেন মাঘপালার বাসিন্দা আলোমতি দাস। লক্ষ্মীর ভাণ্ডার থেকে তুলে এনেছেন ১২০০ টাকা। নাতি বিবেককে কিনে দেবেন শীতবস্ত্র, খেলনা। নিজের টাকা। নিজের ইচ্ছে মতো ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মালদহের ভাবুক পঞ্চায়েতে বিজেপির ‘রং’ বদল, পদক্ষেপ নিতে পারে প্রশাসন

    সংবাদদাতা, মালদহ ও পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের ভাবুক পঞ্চায়েত ভবনকে গেরুয়া রঙে রাঙানোর অভিযোগ উঠল ক্ষমতাসীন বিজেপি বোর্ডের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ওই পঞ্চায়েতের বিরোধী দল তৃণমূল কংগ্রেস। প্রশাসনিক স্তরে অভিযোগও দাখিল করেছে তারা। জেলা প্রশাসনের ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মাটিগাড়ার পতিরামে গাছে ছাত্রীদের স্কুলড্রেস, চাঞ্চল্য

    সংবাদদাতা, বাগডোগরা: গাছের মধ্যে ঝুলে থাকতে দেখা গেল রাজ্য শিক্ষা দপ্তরের ছাত্রীদের নতুন স্কুলের পোশাক। শনিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার পতিরামজোত এলাকায়। শনিবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন চা বাগানের ধারে গাছের মধ্যে ঝুলছে শিক্ষাদপ্তর ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আগামীর অপেক্ষা নিয়ে রাসমেলার যবনিকা, জনসমুদ্র রাজার শহরে

    সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: ‘শেষ হয়ে হইল না শেষ…’ রবিঠাকুরের সেই ‘সোনার তরী’ কবিতার সুর ধরেই আবার অপেক্ষা আগামী বছরের।  শনিবার শেষ হল কোচবিহার রাসমেলা। উত্তরবঙ্গের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী মেলার শেষ দিন কার্যত ছিল জনসমুদ্র। গভীর রাত পর্যন্ত মানুষের ঢল ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আবাস তালিকায় নাম তুলতে বৃদ্ধার মাটির বাড়িকে নিজের বলে দেখানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

    সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীতে বাংলার বাড়ির প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এল প্রশাসনিক আধিকারিকদের কাছে। বৃদ্ধার মাটির বাড়িকে নিজের হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ওই প্রতিবেশীর পাকাবাড়ি থাকা সত্ত্বেও পাশের বাড়ির মাটিরবাড়ির ছবি তুলতে সার্ভে টিমকে বলা হয়েছে। ঘটনা জানাজানি ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ক্ষীরপাইয়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ধৃত ১

    সংবাদদাতা, ঘাটাল: প্রতিবেশী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ক্ষীরপাই শহরের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তার নাম শ্যামাপ্রসাদ হালদার। শুক্রবার রাতে পুলিস তাকে গ্রেপ্তার করে। ঘাটালের পকসো স্পেশাল কোর্টের সরকারি আইনজীবী দিলীপ দাস বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো ৮ ও ৩৫৪ ধারায় ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সৌন্দর্যায়ন নিয়ে বৈঠক সবংয়ে

    সংবাদদাতা, মেদিনীপুর: সবংয়ের তেমাথানির সৌন্দর্যায়ন নিয়ে সবং কলেজে বৈঠক করলেন মন্ত্রী মানস ভুঁইয়া।  শনিবারের এই বৈঠকে প্রশাসন, পূর্ত ও সেচ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এই এলাকার উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছেন মানসবাবু। সম্প্রতি পূর্ত দপ্তর থেকে সবুজ ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    দাসপুরে অগ্নিকাণ্ডে ছাই ২বিঘার ধান

    সংবাদদাতা, ঘাটাল: খামারে রাখা ধানের গাদায় আগুন লেগে দু’বিঘা জমির ধান ছাই হয়ে গেল। শুক্রবার রাতে দাসপুর থানার সামাটবেড়িয়ায় এ ঘটনা ঘটে। ধানজমির মালিক তুষারকান্তি পাল বলেন, বাড়ির সামনে দু’বিঘা জমির কাটা ধান রাখা ছিল। তার পাশে কিছু খড় ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কেশপুর কলেজে কোন্দলে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কেশপুর কলেজে নবীনবরণের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। কলেজের পড়ুয়ারা সমস্ত প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু, তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সেই অনুষ্ঠান ভেস্তে গেল। শনিবার নামমাত্র নবীনবরণ অনুষ্ঠান হলেও মন খারাপ পড়ুয়াদের। তাঁরা জানালেন, নবীনবরণের পর ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    খেজুরিতে নৌকা নিয়ে আন্দোলনে মৎস্যজীবীরা

    সংবাদদাতা, কাঁথি: জল-জালের অধিকারের দাবিতে এবার নৌকা নিয়ে আন্দোলনে নেমেছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে দক্ষিণ ২৪পরগণার ফ্রেজারগঞ্জ থেকে মুর্শিদাবাদের ফরাক্কা পর্যন্ত নদী ও সমুদ্রের বুকে নৌ-প্রচার অভিযান শুরু হয়েছে। শুক্র ও শনিবার খেজুরির থানাবেড়িয়া, হলদিয়া পুরসভার কুমারচক, ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মেদিনীপুরে বালি খাদান নিয়ে বৈঠক প্রশাসনের

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার বালি খাদান নিয়ে বিশেষ বৈঠক করল জেলা প্রশাসন। এই বৈঠকে জেলাশাসক খুরশিদ আলি কাদরি ছাড়াও উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে বেশ কয়েকটি সমস্যার সমাধানের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন জেলাশাসক। জানা গিয়েছে, বলি খাদানগুলিতে ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বীরভূম জেলাজুড়ে তৃণমূলের মিছিল

    সংবাদদাতা, সিউড়ি: বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলটি আইনে পরিণত করার দাবিতে পথে নামল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। শনিবার দুপুর ৩টে নাগাদ সিউড়ি তৃণমূল পার্টি অফিস থেকে মহিলাদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন সিউড়ির বিধায়ক বিকাশ ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বগুড়ানজালপাইয়ে মাছ শুকোতে বাধা দেওয়ায় বিক্ষোভ মৎস্যজীবীদের, মারা যাচ্ছে প্রচুর লাল কাঁকড়া, সচেতন করল বনদপ্তর

    সংবাদদাতা, কাঁথি: শনিবার কাঁথির বগুড়ানজালপাই ২নম্বর মৎস্যখটি সংলগ্ন  সমুদ্রসৈকতে মাছ শুকনোর সময় বনদপ্তরের আধিকারিক-কর্মীদের বাধাদানের অভিযোগ এবং মৎস্যজীবীদের বিক্ষোভকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বনদপ্তরের কর্মী-আধিকারিকরা সমুদ্রতটে শুকনো করা মাছ ছুঁড়ে ফেলে নষ্ট করে দেন বলে অভিযোগ মৎস্যজীবীদের। এতে লক্ষাধিক ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পাকা বাড়ি থাকলেও আবাসের তালিকায় প্রধানের স্ত্রীর নাম, বাদ দেওয়ার আবেদন

    নিজস্ব প্রতিনিধি, চাপড়া: পাকা বাড়ি রয়েছে পঞ্চায়েত প্রধানের। আর্থিকভাবেও মোটামুটি সচ্ছল। কিন্তু তাঁরই স্ত্রীর নাম রয়েছে আবাস তালিকায়। যোগ্য উপভোক্তার শংসাপত্রও পেয়েছেন তাঁর স্ত্রী। চাপড়া ব্লকের হাতিশালা-১ পঞ্চায়েতে এমনই ঘটনা ঘটেছে। এর জেরে চাপড়া ব্লকে আবাসের সমীক্ষা নিয়ে প্রশ্ন ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন ২ তৃণমূল প্রধানের

    সংবাদদাতা, মেদিনীপুর: যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে নজির গড়লেন ডেবরার তৃণমূলের দুই পঞ্চায়েত প্রধান। ব্লক প্রশাসন জানিয়েছে, ডেবরা-১ পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা ভুঁইয়া এবং রাধামোহনপুর-১ পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মণ্ডল তাঁর স্বামী চন্দন মণ্ডলের ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে বিসর্জন, সমস্যায় পরীক্ষার্থীরা

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে ভৈরব পুজোর বিসর্জনের শোভাযাত্রা করছে পুজো উদ্যোক্তারা। বিভিন্ন স্কুলে টেস্ট ও বার্ষিক পরীক্ষা চলছে। ডিজের তাণ্ডবে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ। পরীক্ষার্থীরাও ব্যাপক সমস্যায় পড়েছেন। ভৈরব পুজোর পর দু’সপ্তাহ কেটে গেলেও ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বনদপ্তরের জায়গায় তৈরি হওয়া চোলাই নষ্ট করল আবগারি দপ্তর

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ‘বর্তমানে’ খবর প্রকাশের পরেই বেআইনি চোলাই মদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে অভিযান শুরু করল বাঁকুড়ার আবগারি দপ্তর। শনিবার ছুটির দিনেও সোনামুখী থানার রামপুর ফরেস্টে অভিযান চালানো হয়। সেখানে বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আবগারি বিভাগের কর্তারা অভিযান চালান। সরকারি ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    একা রেখে বিয়েবাড়িতে গিয়েছে বাড়ির লোকজন, সালারে শতায়ু বৃদ্ধাকে উদ্ধার করল পঞ্চায়েত ও তৃণমূল কংগ্রেস কর্মীরা

    সংবাদদাতা, কান্দি: শতায়ু বৃদ্ধাকে বাড়িতে একা রেখে পরিবারের সদস্যরা আটদিন ধরে গিয়েছেন বিয়ের অনুষ্ঠানে। আর বাড়িতে কার্যত অভুক্ত অবস্থায় অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন ১০৮ বছরের নবান্ন বিশ্বাস। এই ঘটনা সালার থানার নবপল্লি গ্রামে। শনিবার বিষয়টি সংবাদ মাধ্যমের নজরে আসতেই ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কাটোয়ায় পাগলি মা কালীর পুজো ঘিরে উন্মাদনা ভক্তদের

    সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় পাগলি মা কালীর পুজো ঘিরে মাতোয়ারা বাসিন্দারা। আজও বামাখ্যাপার আত্মীয়দের হাতেই পূজিত হন পাগলি মা কালী। কাটোয়া বাজারের ঘাটে প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো হয়। শ্মশানঘাট থেকে বাঁশ নিয়ে মণ্ডপ বাঁধা হয়। শনিবার ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পূর্ব বর্ধমানে মহিলা তৃণমূলের মিছিল

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান এবং সংবাদদাতা, কালনা: অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে শনিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল করেন। জামালপুর, কালনা-১ ও পূর্বস্থলী-১ ব্লকে তাঁরা পথে নামেন। মহিলাদের উৎসাহ দিতে হাজির ছিলেন বিধায়ক তথা ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আরামবাগে অজানা জন্তুর আতঙ্ক, খাঁচা বনদপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের তিরোল এলাকায় অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে এক অজানা জন্তুর ছবি ধরা পড়ায় আতঙ্ক আরও বেড়েছে। প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান বাসিন্দারা। বনদপ্তর বাসিন্দাদের দাবি মতো একটি খাঁচা পেতেছে। খাঁচায় রাখা ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কেতুগ্রামের শাঁখাইয়ে ৩টি হনুমানের মৃত্যু

    সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামের শাঁখাইয়ে তিনটি হনুমানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার বিকেলে হনুমানগুলিকে ছটফট করে মরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জল দিয়ে বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়নি। বাসিন্দারা বলেন, চোখের সামনে ছটফট করে তিনটি হনুমানকে একসঙ্গে মরতে দেখলাম। আরও ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    তিন নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তিন নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আরামবাগ আদালত। শনিবার পকসো ধারায় রুজু হওয়া এই মামলার সাজা শুনিয়েছেন বিচারক কিষেনকুমার আগরওয়াল। আদালত সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থানা এলাকায় ২০১৮ সালের ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ভুয়ো চালান বানিয়ে ভিনরাজ্যে আলু পাচারের চেষ্টা, বারবানিতে গ্রেপ্তার ২

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভুয়ো চালান বানিয়ে ভিনরাজ্যে আলু পাচার চক্রের পর্দাফাঁস করল বারবানি থানার পুলিস। ২৩ হাজার কেজি প্লাস্টিক ব্যাগের নামে বানানো চালা঩নেই পাচার হচ্ছিল ৫১০ বস্তা আলু। পুলিস গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করে পুরো বিষয়টি নিয়ে তদন্ত ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কেশিয়াড়িতে কিশোরকে আছড়ে মারল দাঁতাল

    সংবাদদাতা বেলদা: হাতি দেখতে গিয়ে হামলায় মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কেশিয়াড়ি থানার হাতিগেড়িয়া এলাকায়। মৃত কিশোরের নাম দেবপ্রিয় মাহাত(১৪)। তার বাড়ি কেশিয়াড়ি থানার বড় পারুয়া এলাকায়। মৃতদেহটি উদ্ধার করেছে বনদপ্তর। জানা গিয়েছে শুক্রবার ৭০টি হাতির ...

    ০১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    জাল পাসপোর্ট তৈরি করে ভারতে অনুপ্রবেশ, পার্কস্ট্রিটে গ্রেপ্তার বাংলাদেশি যুবক, নেপথ্যে বড় কোনও চক্র?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল, শুক্রবার রাতে পার্কস্ট্রিট এলাকার একটি হোটেল থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস সূত্রে খবর, গত দু’বছর ধরে জাল পাসপোর্ট এবং ভুয়ো নথি তৈরি করে ওই যুবক ভারতে বসবাস করছিলেন। মাস চারেক আগে তিনি ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যু, উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুরে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। মৃতের নাম সৌরভ মণ্ডল (৩৫)। তাঁর বাড়ি বারুইপুরের দক্ষিণ গড়িযায়। গতকাল, শুক্রবার বিকেলে তাঁকে অসুস্থ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রপ্তানি কার্য

    সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রপ্তানি কার্য। রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, শুধু মাত্র ভিন্ রাজ্যের আলু রপ্তানি করা হবে। অভিযোগ, ব্যবসায়ীদের একাংশ সেই নির্দেশিকাকে অমান্য করে বাংলার আলু ভিন্ রাজ্যে রপ্তানি করছিলেন। বিষয়টি ‘বর্তমান’ ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, বাড়ল তাপমাত্রা, কী জানাল আবহাওয়া দপ্তর?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ, শনিবার দুপুর আড়াইটে নাগাদ পুদুচেরি এবং তামিলনাড়ু উপকূলের করাইকল ও মামাল্লাপুরম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ‘ফেনজল’-এর জেরে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    খাল সংস্কারের পর রাস্তায় ধস অশোকনগরে, ক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: সদ্য সংস্কার করা হয়েছে অশোকনগরের বিদ্যাধরী খাল। গভীরতা বৃদ্ধি করতে খালের পলি কাটা হয়েছিল। কিন্তু এরপর টানা বৃষ্টিতে খালের ধারের মাটিতে শুরু হয় ধস। খালের ধারে রাস্তা, বসতবাড়ি থেকে শৌচাগারে ফাটল ধরে। কাকপুল এলাকায় প্রায় ৭০টি ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    মোহনপুরে পঞ্চায়েতের মদতে দখল হয়ে যাচ্ছে সরকারি জমি

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: মোহনপুরে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের জমি বেদখল হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের মদতে ওই জমি দখল হচ্ছে। ইতিমধ্যে দু’টি ঘর তৈরি হয়েছে। অথচ, ওই ফাঁকা জমিতে পার্ক তৈরি করার কথা বলা হয়েছিল। স্থানীয় ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে ডাক্তার নিয়োগ ঘিরে বিতর্ক

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে মেডিক্যাল অফিসার নিয়োগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর পুরসভার তরফ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তার ভিত্তিতে এক চিকিৎসক পুরসভায় যোগাযোগ করেন। এরপর ইন্টারভিউ শেষে সিলেকশন হন তিনি। ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আবাসের সমীক্ষায় গাফিলতি, ক্ষোভ পঞ্চায়েত সমিতির সভাপতির

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস যোজনায় সমীক্ষার পর বিডিও অফিসে টাঙানো হয়েছে উপভোক্তাদের নামের তালিকা। তারপরেই শুরু বিতর্ক। যোগ্যরা বঞ্চিত হয়েছেন, এই অভিযোগে শুক্রবার দুপুরে বারাসত ১ বিডিও অফিসে তীব্র ক্ষোভ জানান এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘেরাও করে চলে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    যৌনকর্মীকে খুনের অভিযোগে ধৃত ‘লিভ-ইন পার্টনার’

    সংবাদদাতা, বজবজ: এক যৌনকর্মীকে খুন করার অভিযোগ বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকাতে। মৃতার নাম অপর্ণা গায়েন (৩৫)। বিগত ২২ বছর ধরে ওই যৌনকর্মী বজবজের এই নিষিদ্ধপল্লিতে থাকলেও তাঁর মূল বাড়ি ক্যানিংয়ে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মহিলার ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে ‘খুন’ করতে আনা ৯ এমএম পিস্তলের ‘পাহারাদার’ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বরো চেয়ারম্যান তথা কাউন্সিলার সুশান্ত ঘোষকে নিকেশের জন্য আনা নাইন এমএম পিস্তলের ‘পাহারাদার’কে গ্রেপ্তার করল লালবাজার। মিডলম্যান আফরোজ ওরফে গুলজারের ঘনিষ্ঠ এই দুষ্কৃতী মহম্মদ আলিকে শুক্রবার গুলশান কলোনি থেকে ধরা হয়েছে। ধৃতের সঙ্গে  সুপারি কিলারদের যোগাযোগের বিষয়টি ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    মধ্যমগ্রাম পুরসভারা হাসসপাতালে ডাক্তার নিয়োগ ঘিরে তুমুল বিতর্ক

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে মেডিক্যাল অফিসার নিয়োগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর পুরসভার তরফ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তার ভিত্তিতে এক চিকিৎসক পুরসভায় যোগাযোগ করেন। এরপর ইন্টারভিউ শেষে সিলেকশন হন তিনি। ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ফের হাইকোর্টের রোষের মুখে বিধাননগর পুলিস কমিশনারেট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি বিবাদ সংক্রান্ত মামলায় ফের আদালতের রোষের মুখে বিধাননগর পুলিস কমিশনারেট। এবার লেকটাউন থানার ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ হাইকোর্টের সাফ বক্তব্য, ‘বেতন নিলে কাজ করতে হবে। নাহলে কীভাবে কাজ করাতে হয়, তা আদালত ভালো করেই জানে।’ লেকটাউন ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কিশোরীকে মারধর ও যৌন নির্যাতন, কারাদণ্ড দম্পতির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের এক কিশোরীকে মারধর ও যৌন নির্যাতনের ঘটনায় এক দম্পতিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। শনিবার কলকাতার নগর দায়রার বিশেষ পকসো আদালত পরেশনাথ রায় নামে ওই ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও এক ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    যৌনকর্মীকে খুনের অভিযোগে ধৃত ‘লিভ-ইন পার্টনার’

    সংবাদদাতা, বজবজ: এক যৌনকর্মীকে খুন করার অভিযোগ বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকাতে। মৃতার নাম অপর্ণা গায়েন (৩৫)। বিগত ২২ বছর ধরে ওই যৌনকর্মী বজবজের এই নিষিদ্ধপল্লিতে থাকলেও তাঁর মূল বাড়ি ক্যানিংয়ে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মহিলার ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বেসরকারি সংস্থায় লগ্নি করার নামে কোটি টাকার উপর প্রতারণা, ধৃত ১

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে বেসরকারি একটি সংস্থায় লগ্নি করার নামে এক ব্যক্তির সঙ্গে ১ কোটি ৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। তদন্তে নেমে মুচিপাড়া থানার পুলিস বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করল। তার হেফাজত থেকে পুলিস বাজেয়াপ্ত করে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    প্রয়াত প্রাক্তন কাউন্সিলার দিপু দাস ঠাকুর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দিপু দাস ঠাকুর। তিনি এক সময়ে ১২ নম্বর বরোর চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। বৃহস্পতিবার রাতে বাইপাস সংলগ্ন কিডনি ইন্সস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। বেশ ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দুর্ঘটনার কবলে ইসকনের গাড়ি, জখম এক সন্ন্যাসী

    সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া থানা এলাকার জেলেপাড়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল ইসকনের একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ। ওই গাড়ি করে ইসকনের তিন সন্ন্যাসী মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুরে প্রচারের কাজে যাচ্ছিলেন। পুলিস সূত্রে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দমদম স্টেশন থেকে হনুমান মন্দির, দখলদার সরাতে অভিযান রবিবার

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ফুটপাথ দখল হয়েছে আগেই। রাস্তা দখল করে বসছে বাজারও। ফলে দিনের ব্যস্ত সময় যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। অফিস টাইমে প্রায় নাভিশ্বাস উঠছে। এ নিয়ে সবার ক্ষোভ চরমে উঠেছে বুঝেই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ক্রাইম সিনেমা দেখে খুনের প্লট, জেরায় জানাল বালির তবলা শিক্ষক খুনে ধৃত সিরিয়াল কিলার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলে থাকার সময়েই খুনের ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টারদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল বালির তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনে ধৃত রাহুল জাঠ। বিভিন্ন কৌশলে কীভাবে টার্গেটকে নিকেষ করতে হয়, তার ‘ক্লাস’ তাদের কাছেই করেছিল। জামিন পেয়ে বেরিয়ে সিরিয়াল কিলিং ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পার্ক স্ট্রিটের মতো মেগা উৎসব শ্রীরামপুরে, উদ্যোগ পুরসভার

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাণিজ্য ও ঐতিহ্যকে উদ্ভাসিত করতে এবার শ্রীরামপুরকে উৎসব নগরীতে পরিণত করতে চাইছে পুরসভা। শ্রীরামপুরের সেন্ট ওলাভ চার্চ ও ডেনিস ট্যাভার্নকে সামনে রেখে কলকাতার পার্ক স্ট্রিটের আদলে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। বড়দিন ও ইংরেজি নতুন বছরকে কেন্দ্র ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    প্রকাশ্য রাস্তায় স্ত্রীর গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন, ধৃত অভিযুক্ত স্বামী, বেলঘরিয়ায় তীব্র চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: সর্বাঙ্গ দাউদাউ করে জ্বলছে। ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ করে দৌড়চ্ছেন এক গৃহবধূ। তাই দেখে হতভম্ব স্থানীয়রা। কেউ জল ছুঁড়ছেন, কেউ ব্যালকনি থেকে কাপড় ছুড়ে চাপা দিতে বলছেন। শুক্রবার বিকেলে বেলঘরিয়ার আর্যনগর এলাকার ভয়ঙ্কর এই দৃশ্য দেখে বাকরুদ্ধ ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাতানুকূল-স্মার্ট ক্লাসরুম নিয়ে চেতলায় চালু হল মেয়র’স স্কুল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবনের বাইরের দিকে দেওয়ালজুড়ে সহজপাঠের চালচিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। কাচে ঢাকা স্কুল গোটা বিল্ডিং। ক্লাসরুমে ডিজিটাল বোর্ড, এলইডি টিভি। হলঘর প্রশস্ত। গোটা স্কুল বাতানুকূল। কোনও বেসরকারি স্কুল নয়। এটি চেতলার ‘মেয়র’স স্কুল’। কলকাতা পুরসভার পুরনো একটি ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বিবেকানন্দ পার্কে পুরসভার নয়া কমিউনিটি হল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই অঞ্চলে কলকাতা পুরসভার কোনও কমিউনিটি হল ছিল না। স্থানীয় বাসিন্দাদের অনুষ্ঠানের জন্য অন্যত্র বাড়ি ভাড়া নিতে হতো। সেই সমস্যা সমাধানে সাদার্ন অ্যাভিনিউয়ে বিবেকানন্দ পার্কের ভিতর একটি কমিউনিটি হল তৈরি হয়েছে। শুক্রবার সেটির উদ্বোধন করেন কলকাতার ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    উচ্চ মাধ্যমিক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু ঘিরে শোরগোল চণ্ডীতলায়

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চণ্ডীতলা থানা এলাকায় এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ওই কিশোরের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার গভীর রাতে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর থেকে ওই কিশোরের মৃতদেহ পাওয়া যায়। পুলিস জানিয়েছে, মৃত কিশোরের নাম ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    নয়া সেতু, ৫ বছরের মধ্যেই মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে গঙ্গাসাগর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিন ২৪ পরগনা: স্বাধীনতার ৭৭ বছর পর স্থলভাগের মুল ভুখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ। তৈরি হতে চলেছে সেতু। চার বছরের মধ্যে মানুষকে তা উপহার দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্যের পূর্তদপ্তর। অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারি মাসে গঙ্গাসাগর ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    শো-কজের জবাব হুমায়ুন কবিরের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শো-কজ করা হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। শুক্রবার শো-কজের জবাব দিয়েছেন তিনি। এই ব্যাপারে তিন পাতার একটি চিঠি হুমায়ুন তুলে দিয়েছেন শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে। সূত্রের খবর, নিজের মন্তব্যের জন্য ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আগামী সপ্তাহে বিধানসভায় নতুন ৬ বিধায়কের শপথের তোড়জোড়  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহে ছয় জন নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ২ ডিসেম্বর বিধানসভায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্যপাল বিধানসভায় আসবেন কি না! শপথ ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কৃষকের থেকে ধান কেনার ব্যবস্থা দালাল-মুক্ত করার নির্দেশ নবান্নের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাষির কাছ থেকে সরকারের ধান কেনার সময় দালালের উপস্থিতি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিল নবান্ন। চাষি যাতে তাঁর ন্যায্য প্রাপ্য পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ধান কেনা নিয়ে শুক্রবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প নিয়েও হোঁচট খাচ্ছে বিজেপির রাজ্যগুলি: শশী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প চালু করেছে একাধিক রাজের সরকার। এমনকী, নির্বাচনী বৈতরণী পার হতে একাধিক ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের পথে হাঁটতে হয়েছে। তবে বাংলার আদলে প্রকল্প এনেও হোঁচট খেতে হচ্ছে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বঙ্গভঙ্গ মন্তব্যেই রাজ্যে ভরাডুবি, স্বীকারোক্তি বিজেপি সাংসদের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের ছ’টি বিধানসভা আসনের সাম্প্রতিক উপনির্বাচনে গো-হারা হয়েছে বিজেপি। আর সেই ভরাডুবির পর এখন বঙ্গভঙ্গের তত্ত্ব নিয়ে রীতিমতো ঢোঁক গিলছে বঙ্গ বিজেপি। সংসদ ভবন চত্বরে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু স্পষ্ট বলেছেন, যতক্ষণ পর্যন্ত এনিয়ে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ডি ফার্ম পরীক্ষায় ঢালাও টুকলি, উঠছে প্রশ্ন ফাঁসের অভিযোগও

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও কলকাতা: সরকারি পলিটেকনিকে সিট ফেলেও লাভ হয়নি। উল্টে সেখানেই ঢালাও টুকলির অভিযোগ উঠল ডিপ্লোমা ইন ফার্মেসির (ডি ফার্ম) প্রথম সেমেস্টারের পরীক্ষায়। শুধু তাই নয়, উঠেছে প্রশ্ন ফাঁসের অভিযোগও। হুগলির আরামবাগ, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জাতীয় সড়কের জমিতে শাসকদলের অফিস! উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় সড়কের জন্য অধিগৃহীত জমি দখল হয়ে গিয়েছে। সেই দখল হওয়া জমিতে গড়ে উঠেছে একাধিক পাকা নির্মাণ। শুধু তাই নয়, রাতারাতি তৈরি হয়ে গিয়েছে শাসকদলের একটি পার্টি অফিসও। পূর্তদপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও দখলদার মুক্ত করতে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    নিয়োগ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাটের কাকুর! 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে এখনই তাঁর ওপর কঠোর পদক্ষেপে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিনও সিবিআইয়ের ভূমিকায় ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    মানহানি মামলা: বেকসুর খালাস নির্মল

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধায়ক ডাঃ নির্মল মাজির বিরুদ্ধে ক্রিমিনাল ঩ডিফেমেশন তথা মানহানির মামলা করেছিলেন ডাঃ কুণাল সাহা। ২০১৭ সালের ওই মামলায় শুক্রবার তাঁকে বেকসুর খালাস করল সল্টলেকের বিশেষ এমপি-এমএলএ আদালত। স্পেশাল জেএম কোর্টের বিচারক ঈশান মজুমদার নির্মলবাবুকে ‘নট গিলটি’ ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বিমান, সেলিম, মীনাক্ষীকে হাজিরার নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি জমায়েত ও সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলায় সিপিএমের বিমান বসু সহ চার বাম নেতা-নেত্রীকে আদালতে ১০ ডিসেম্বর হাজির থাকার নির্দেশ। শুক্রবার ব্যাঙ্কশালের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেয়। সিপিএমের মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    অসমকে বাড়তি মুনাফা দিতে সময়ের আগেই বাংলার চা বাগানগুলি বন্ধের ফরমান কেন্দ্রের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি শাসিত রাজ্যকে পুষ্ট করতে তৃণমূল শাসিত বাংলাকে বঞ্চনার আরেক ‘দৃষ্টান্ত’ স্থাপন করল মোদি সরকার! অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে আবহাওয়াগত বেশ কিছু পার্থক্য থাকলেও সম্প্রতি কেন্দ্র নিয়ন্ত্রিত টি বোর্ড অব ইন্ডিয়া নির্দেশ দিয়েছে, ৩০ নভেম্বর থেকে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সামলে আরও দ্রুত ও নিখুঁত পূর্বাভাস দিতে উদ্যোগী আবহাওয়া দপ্তর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলবায়ু পরিবর্তন এখন বিরাট চ্যালেঞ্জ। তাকে মোকাবিলা করে আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস দিতে পুরো ব্যবস্থা ঢেলে সাজতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এজন্য বসবে প্রচুর রেডার। তৈরি হবে অনেক স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র। ব্যবহার করা হবে সুপার কম্পিউটার ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আর জি কর দুর্নীতি মামলা: সন্দীপ সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা সিবিআইয়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর দুর্নীতি মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনকে অভিযুক্ত দেখিয়ে শুক্রবার আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। নিজের প্রভাব খাটিয়ে সন্দীপ কীভাবে আর জি করে টেন্ডার পাইয়ে দিতেন, আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে জমা ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যাওয়ার ছাড়পত্র আরাবুলকে, হাইকোর্টের রায়ে স্বস্তি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা হাইকোর্টে ফের স্বস্তি পেলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। এবার তাঁকে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যাওয়ার ছাড়পত্র দিল বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় লাগাতার ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিতে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগ

    শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স বা স্বেচ্ছাসেবকদের জন্য আইনে শীঘ্রই উল্লেখযোগ্য বদল আসতে চলেছে। পশ্চিমবঙ্গ পুলিস সূত্রের খবর, বিভিন্ন রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই ব্যাপারে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে রয়েছে তাঁদের বেতন বৃদ্ধির সঙ্গে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাংলাজুড়ে ‘কাটা জল’-এর বিরুদ্ধে অভিযান,  ১২৫টি অভিযোগ দায়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কাটা জল’। গ্রামবাংলায় এখন মুখে মুখে ফিরছে এই দু’টি শব্দ। কাটা তেলের কথা সবারই জানা। কিন্তু কাটা জল কী? ‘জল জীবন মিশন’ প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। কেন্দ্রীয় প্রকল্প হলেও এক্ষেত্রে ৭৫ ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ভোটার লিস্টে নাম তোলার কাজে টালবাহানা, উষ্মাপ্রকাশ কমিশনের

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকা সংশোধন ও সংযোজনের কাজ চলছে জোরকদমে। অভিযোগ, তালিকায় নাম তোলার জন্য অজস্র নতুন নতুন আবেদন জমা পড়লেও সেগুলি যাচাইয়ের ক্ষেত্রে টালবাহানা করছে জেলাগুলি। বুধবার প্রতিটি জেলার সঙ্গে বৈঠকে এবিষয়ে উষ্মা প্রকাশ করেছে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    শনি থেকে সোম, ৩ দিনে হাওড়া ডিভিশনে বাতিল ৩৬টি লোকাল, ভোগান্তির মুখে যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ডিভিশনের রেলযাত্রীদের জন্য চরম দুর্ভোগ অপেক্ষা করছে। আজ শনিবার, কাল রবিবার এবং সোমবার, এই তিনদিনে সব মিলিয়ে পূর্ব রেল তিন ডজন লোকাল ট্রেন বাতিল করেছে। একইসঙ্গে একগুচ্ছ ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ অদল-বদল করা হয়েছে। কাটোয়া, ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পশ্চিমবঙ্গে শিশু শ্রমিক নেই, বিধানসভায় মন্তব্য শ্রমমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা শূন্য। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, ২০২৪ সালে এখনও পর্যন্ত রাজ্যে একজন শিশু শ্রমিক নেই। এদিন অধিবেশনে বিধায়ক মধুসূদন বাগ প্রশ্ন করেন, বিগত পাঁচ বছরে রাজ্যে শিশু শ্রমিকের ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দেশের জেলা হাসপাতালগুলির মধ্যে সর্বাধুনিক ল্যাপারোস্কপি সেট বাংলায়!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সমস্ত জেলা হাসপাতালের ম঩ধ্যে সবচেয়ে আধুনিক ল্যাপারোস্কপি সেট এল দক্ষিণ ২৪ পরগনার এম আর বাঙ্গুর হাসপাতালে। খাদ্যনালী ও পাকস্থলীর জটিল অসুখে নাজেহাল হওয়া জলপাইগুড়ির এক তরুণের জটিল অপারেশন হল এই নয়া যন্ত্রে।  সার্জন মহল সূত্রের ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    প্রসূতি বিভাগের সামনে আকাশের নীচে দিন-রাত কাটাতে হয় রোগীর পরিজনদের

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বদলায়নি ছবি। জলপাইগুড়ি মেডিক্যালের প্রসূতি বিভাগের সামনে খোলা আকাশের নীচেই রাত কাটাতে হয় রোগীর পরিজনদের। সন্ধ্যার পর থেকেই পারদ নামছে তিস্তাপাড়ের শহরে। ফলে রাতে খোলা জায়গায় রাত কাটাতে গিয়ে জবুথবু অবস্থা হচ্ছে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রোগীর বাড়ির ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জলপাইগুড়ি সদর ব্লকে ‘বাংলার বাড়ি’ পাচ্ছেন ১৯ হাজার ৮৪১ উপভোক্তা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার সদর ব্লকে ‘বাংলার বাড়ি’ পেতে চলেছেন ১৯ হাজার ৮৪১ জন উপভোক্তা। খসড়া তালিকায় ‘যোগ্য’ হিসেবে তাঁদের নাম টাঙানো হয়েছে। জলপাইগুড়ি জেলায় সবমিলিয়ে ৬৬ হাজার উপভোক্তার নাম আবাসের ‘যোগ্য’র তালিকায় রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি নাম রয়েছে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    যৌন নির্যাতনের শিকার ছাত্রী পরীক্ষা দিতে পারল না

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যৌন নির্যাতনের জেরে হাসপাতালে ভর্তি হওয়ায় পরীক্ষা দিতে পারল না অষ্টম শ্রেণির এক ছাত্রী। তবে পুলিস যৌন নির্যাতনের অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের আত্মীয়কে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে খবর, ওই ছাত্রীর বাড়ি এনজেপি থানার ফুলবাড়ি এলাকায়। গত ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জাতীয় বিদ্যালয় ক্রীড়ার উশুতে ব্রোঞ্জ কামাখ্যাগুড়ির রোহিত সরকারের

    সংবাদদাতা, কুমারগ্রাম: গত ২২-২৬ নভেম্বর জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম জাতীয় বিদ্যালয় ক্রীড়ার অনূর্ধ্ব-১৭ উশু চ্যাম্পিয়নশিপ। সেখানে ৮৫ কেজি ক্যাটেগরিতে অংশগ্রহণ করে ব্রোঞ্জ মেডেল পেয়েছে কামাখ্যাগুড়ি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোহিত সরকার। এছাড়াও কামাখ্যাগুড়ি হাইস্কুলের দীপ রায় ৭৫ ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পিকআপ ভ্যানের ধাক্কায় জখম যুবক

    বাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার নকশালবাড়ির কিলারামজোতে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক ধাক্কা দেয়। পরে চাষের জমিতে উল্টে যায়। এদিকে ঘটনার জেরে স্থানীয় বাসিন্দা অনিল মল্লিকের ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দু’দশক ধরে আমগাছের তলায়  চলছে শিশু শিক্ষা কেন্দ্র

    সংবাদদাতা, চাঁচল: দু’দশক ধ঩রে ভবন ছাড়াই চলছে শিক্ষাপ্রতিষ্ঠান। খাতায় কলমে শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও বাস্তবে তা ‘অদৃশ্য’। গাছতলায় বসে চলছে ক্লাস। মালদহের চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকায় এভাবেই চলছে পড়াশোনা। সেখানে ২০০৩ সালে নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) চালু হলেও ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    তপনের ফতেপুরে সপ্তমের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

    সংবাদদাতা, তপন: তপনের ফতেপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগে ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তপন থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ ঠিক করছে ঠিকাদার সংস্থা

    সংবাদদাতা, কালিয়াচক: নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার কাজ। এনিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সেসময় কাজ বন্ধ থাকলেও পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি সংস্থা। গ্রামের মধ্যে ভালোভাবে কাজ করলেও বাইরে দায়সাড়া ভাবে নিম্নমানের কাজ করা হয়েছে। ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    শ্লীলতাহানিতে অভিযুক্তের শাস্তির দাবিতে টেনহরিতে অবরোধ

    সংবাদদাতা, রায়গঞ্জ: এক যুবতীকে শ্লীলতাহানিতে অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার সকালে রায়গঞ্জের টেনহরিতে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতার বাবার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির ভিতরে ঢুকে মেয়েকে শ্লীলতাহানি করে তৈমুর ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আবর্জনা ফেলার ব্যবস্থা না থাকায় ক্ষোভ, বর্ষা ছাড়া নিকাশিনালা সাফাই হয় না নিউ পালপাড়ায়

    সংবাদদাতা, শিলিগুড়ি: নিকাশিনালায় জমে থাকা জঞ্জাল সাফাইয়ের জন্য বর্ষাকালের প্রতীক্ষায় থাকেন বাসিন্দারা। কারণ, বছরে একবার করে এলাকার নর্দমা সাফাই করা হয়। সে কারণে কার্যত নরকযন্ত্রণার মধ্যে দিন কাটাতে হচ্ছে  মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতের নিউ পালপাড়ার বাসিন্দাদের।  শিলিগুড়ি শহর লাগোয়া এই পঞ্চায়েত ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পুজো শেষে শীত পড়তেই দলে দলে ইটভাটায় রওনা

    সন্দীপ বর্মন, মাথাভাঙা: ভিনরাজ্যে শ্রমিকের কাজ যাচ্ছেন মাথাভাঙা মহকুমার হাজার হাজার শ্রমিক। পুজোর পর ওই শ্রমিক পরিবারগুলির কিছু সদস্য ভিনরাজ্যের ইটভাটায় গিয়ে থাকার জন্য ঘরভাড়া ঠিক করে এসেছেন। বাড়িতে আমন ধান কাটার পর এখন পরিবার নিয়ে ইটভাটায় যাচ্ছেন ওই ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পিকনিকের মরশুম শুরুর আগে আড়াই লক্ষ টাকায় সাজছে উদ্যান

    সংবাদদাতা, শীতলকুচি: শীত পড়তেই পর্যটকের ভিড়ে সরগরম হয়ে ওঠে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের কান্তেশ্বর গড় উদ্যান। উদ্যানের পাশেই রয়েছে পিকনিক স্পট। তাই পিকনিকের মরশুমের আগে ঢেলে সাজানো হচ্ছে উদ্যানটি।  উত্তর-পূর্ব ভারতের ঐতিহাসিক নিদর্শন দেখতে আগ্রহ রয়েছে পর্যটকদের। সেই ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    হায়দরাবাদ থেকে দার্জিলিং চিড়িয়াখানায় এল দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার

    সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে একজোড়া লিউসিস্টিক রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এল। বৃহস্পতিবার রাতে সড়কপথে বাঘ দু’টি এসেছে চিড়িয়াখানার। প্রাণী বিনিময় প্রথার মাধ্যমেই বাঘ দু’টি পেয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।  হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে দুই জোড়া ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পানীয় জল, রাস্তা ও নিকাশি নিয়ে দুর্ভোগে পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকার বাসিন্দারা

    সংবাদদাতা, বাগডোগরা: পানীয় জল, রাস্তা ও নিকাশির অব্যবস্থা নিয়ে চরম সমস্যায় শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন বাসিন্দারা। পঞ্চায়েত অফিসের পাশেই রয়েছে হোচিমিন নগর ও রদ্দিঘর। এলাকার তিন রাস্তার মোড়ের মাঝখানে নালার স্ল্যাব বহুদিন ধরে ভেঙে আছে। ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    হাতির হানায় জখম বৃদ্ধা, চাঞ্চল্য বানারহাটে

    সংবাদদাতা, বানারহাট: লোকালয়ে হাতির হানা অব্যাহত। প্রায় প্রতিদিন সন্ধ্যা হতেই খাবারের খোঁজে জঙ্গল সংলগ্ন লোকালয়ে চলে আসছে হাতি। মাঝেমধ্যে হাতির হানায় জখম হচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার রাতে হাতির হানায় জখম হন এক বৃদ্ধা। নাম সাবিত্রী ওরাওঁ (৮১)। এটি বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি চা ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কেন্দ্রের নির্দেশে এক মাস আগে এবার চায়ের মরশুম শেষ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রতিবার ডিসেম্বর পর্যন্ত বাগান থেকে কাঁচা চা পাতা তোলা হয়ে থাকে। কিন্তু কেন্দ্রের নির্দেশে এবার একমাস আগেই আজ, ৩০ নভেম্বর শেষ হচ্ছে চায়ের মরশুম। আর এতেই মাথায় হাত পড়েছে বাগান মালিকদের। বিশেষ করে ক্ষতির মুখে উত্তরবঙ্গের কয়েক ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাগডোগরায় সিআইএসএফ ক্যাম্পের দেওয়াল ভাঙল হাতি

    সংবাদদাতা, বাগডোগরা: রাতভর বিভিন্ন এলাকায় দাপিয়ে সকালে বাগডোগরা সিআইএসএফ-এর দেওয়াল ভেঙে চলে গেল একটি মাকনা হাতি। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বৃহস্পতিবার গভীররাতে নকশালবাড়ির নন্দলালে হাতিটি ঢুকে পড়ে। এরপর কেষ্টপুর, গ্যাবরিয়েল বস্তিতে ঢুকলে সেখান থেকে হাতিটিকে বের করেন বাগডোগরা বন বিভাগের ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    টোটোচালকদের নম্বরপ্লেট নিতে অনীহা

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি পুরসভা টোটোর নম্বর বিতরণ করছে। যার জন্য অনেক প্রচার করেছে। অথচ, এই নম্বর প্লেট লাগানোয় টোটোচালকদের আগ্রহ নেই। অনেকে নম্বরপ্লেট সংগ্রহ করে বাড়িতে রেখে দিয়েছেন। অনেকে পুরসভায় আবেদন করলেও নম্বরপ্লেট নিতেই যাননি। প্রথম অবস্থায় ময়নাগুড়ি পুরসভা ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পুনর্বাসনের জন্য বনছায়া গ্রামে জমি দেখে এলেন জয়ন্তী বনবস্তির বাসিন্দারা

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তির বাসিন্দাদের ইতিমধ্যেই পুনর্বাসন দিয়েছে রাজ্য। কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের কাছে বিজয়পুরে বনছায়া গ্রামে ওই দুই বনবস্তির বাসিন্দারা পুনর্বাসন পেয়েছেন। বক্সার জয়ন্তী বনবস্তির বাসিন্দাদেরও পুনর্বাসনের প্রস্তাব  রয়েছে। সেই মতো চূড়ান্ত ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ফুলবাড়িতে পরিত্যক্ত টাওয়ারের যন্ত্রাংশ চুরি করতে এসে ধৃত

    সংবাদদাতা, শিলিগুড়ি: পরিত্যক্ত মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। গত কয়েকদিন এলাকার লোক যাকে ফেরিওয়ালা হিসেবে জানত সেই কি না চোর! শুক্রবার এই ঘটনায় ফুলবাড়িতে চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারা চোরকে ধরে পুলিসের হাতে তুলে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দু’হাত নেই, অকেজো পা নিয়েই জীবনযুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ির সুভদ্রা

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: দুই হাত নেই। পা থাকলেও তা না থাকারই মতো। এই অবস্থাতেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ির সুভদ্রা নন্দী। ইচ্ছে থাকলে যে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়, তা প্রমাণ করছেন তিনি।  সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সাধুপাড়ার বাসিন্দা ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কুড়ুলের কোপ মারায় ছেলে পঙ্গু, বাবার ৫ বছরের কারাদণ্ড

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নেশাগ্রস্ত অবস্থায় ছেলেকে কুড়ুল দিয়ে কুপিয়ে পঙ্গু করে দিয়েছিল বাবা। তিনবছর পর ঝাড়গ্রাম জেলা আদালতে বিচার পেলেন ছেলে বিশ্বজিৎ দেউরী। তাঁর বাবা ঝাড়েশ্বর দেউরীর পাঁচবছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। ঝাড়গ্রাম জেলার জঙ্গলকুরচি গ্রামে তিন ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পলসন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থায়ীভাবে শিক্ষক নেই একজনও

    সংবাদদাতা, তেহট্ট: বেশ কিছু স্কুলে ছাত্রের অনুপাতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি। সেখান থেকে অতিরিক্ত শিক্ষক-শিক্ষিকাকে সেইসব স্কুলে বদলি করা হবে, যেখানে শিক্ষক-শিক্ষিকা কম। শিক্ষাদপ্তর সূত্রে এই খবর শুনে আশায় বুক বাঁধছে পলাশীপাড়া থানার পলসন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দীঘা ও মন্দারমণির  সমুদ্রে পর্যটকদের উদ্ধারে স্পিডবোট, হল মহড়া

    সংবাদদাতা, কাঁথি: দীঘা ও মন্দারমণির সমুদ্রে স্নানে নেমে দুর্ঘটনা এড়াতে কিছুদিন আগে জেলা প্রশাসনের উদ্যোগে সাতটি স্পিডবোট এসেছে। দুর্ঘটনায় পড়া পর্যটকদের কীভাবে ওই বোটের সাহায্যে উদ্ধার করা যায়, দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে গত কয়েকদিন ধরে তারই হাতেকলমে মহড়া হয়ে ...

    ৩০ নভেম্বর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 27601-27700

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy