BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 04 May, 2026 | ২১ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • দখলদার সরাল উত্তর বারাকপুর পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইছাপুরে ঘোষপাড়া রোড থেকে দখলদারদের সরিয়ে দিল উত্তর বারাকপুর পুরসভা। পলতা থেকে ইছাপুর পর্যন্ত সমস্ত দোকান সরিয়ে নিতে বলা হয় পুরসভার পক্ষ থেকে। বেশ কিছু দোকান সরিয়ে নেওয়া হয়েছিল। যাঁরা তা নেননি, সেগুলি এদিন জেসিপি দিয়ে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ডুমুরজলা স্টেডিয়ামের পাশে পুরসভার ভ্যানই এখন ডেঙ্গুর আঁতুড়ঘর

    সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: পুরসভার জঞ্জাল সংগ্রহের গাড়িগুলিই এখন ডেঙ্গু মশার আঁতুড়ঘর। বাড়ি বাড়ি গিয়ে কিংবা শহরের আনাচে-কানাচে ঢুকে আবর্জনা সংগ্রহ করার তিন চাকার সাইকেল ভ্যানগুলির বড় অংশই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে। এমন ভানের সংখ্যা প্রায় ৩৫টি। এগুলি ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    মৃতার বাড়ির গলিতে হঠাৎ গার্ডরেল, পুলিসের ‘অতি সক্রিয়তা’ নিয়ে প্রশ্ন নাটাগড়ের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: গলির মুখে গার্ডরেল। কেউ ঢুকতে গেলেই ঘিরে ধরছেন পুলিসকর্মীরা। খুন হওয়া চিকিৎসকের বাড়িতে যাচ্ছেন শুনলেই কার্যত রে রে করে উঠছেন তাঁরা। এমনকী, অনুমতি রয়েছে জানানোর পরও চলছে জিজ্ঞাসাবাদ। সঙ্গে কোনও ব্যাগ রয়েছে কি না, থাকলে তাতে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ড্রেনেজ ক্যানাল রোড জুড়ে বড় বড় গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একদিকে দাশনগর রেল স্টেশন। অন্যদিকে কোনা এক্সপ্রেসওয়ে। হাওড়ার দুই এলাকাকে যুক্ত করেছে আড়াই কিলোমিটার দীর্ঘ ড্রেনেজ ক্যানাল রোড। প্রতিদিন একাধিক রুটের বাস, অটো, লরি, ছোট গাড়ির চাপ লেগেই রয়েছে এই রাস্তায়। গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশেই রয়েছে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ইউটিউব থেকে ট্রেনের নম্বর জোগাড়, বোমাতঙ্ক  ছড়িয়ে ধৃত নামখানার যুবক

    সংবাদদাতা, কাকদ্বীপ: গত ৩০ জুলাইয়ের ঘটনা। পাঞ্জাবের ফিরোজপুর এলাকা দিয়ে ছুটে চলেছে জম্মু-আমেদাবাদ এক্সপ্রেস। স্থানীয় কাসুবেগু স্টেশনে সেই ট্রেন ঢুকতেই আচমকা বদলে গেল পরিস্থিতি। পুলিসে পুলিসে ছয়লাপ চারপাশ। যাত্রীদের নামিয়ে কামরায় কামরায় চলছে পুলিস ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    এই যুগেও ১০ টাকায় ১৪টা ফুচকা বেচছেন গৌরাঙ্গ, দিনে ২০০০ বিক্রি

    সংবাদদাতা, বনগাঁ: এই মূল্যবৃদ্ধির সময়েও ফুচকা প্রেমীদের কথা মাথায় রেখে সস্তায় ফুচকা খাওয়াচ্ছেন বনগাঁর গৌরাঙ্গ সরকার। ১০ টাকায় গুনে গুনে ১৪টা ফুচকা দেন। শহরে বিভিন্ন জায়গায় ১০ টাকায় পাঁচ থেকে ছ’টি ফুচকা মেলে। সেখানে গৌরাঙ্গবাবু ১৪টা খাওয়াচ্ছেন। তাঁর বক্তব্য, ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    দুর্গাপুজোর বৈঠকে জুতো হাতে মারমুখী তৃণমূলের কাউন্সিলার

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ক্লাবের দুর্গাপুজোর কমিটি নিয়ে বিবাদে জড়ালেন তৃণমূলের নেত্রী তথা কাউন্সিলার। চুঁচুড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওলাইচণ্ডীতলার এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। আচমকা সরগরম হয়ে ওঠে চুঁচুড়া শহর। ভিডিওতে দেখা যায়, ৭ ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ত্রিপল বিছিয়ে কোটি টাকা বিলি শাসনে, অবাক পথচলতি মানুষ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুয়ারে সরকারের আদলে ত্রিপল বিছিয়ে এক কোটি টাকা বিলি হল শাসনে। এর নেতৃত্ব দিলেন দাদপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। এটা অবশ্য কোনও অনুদান নয়, সাধারণ মানুষের হকের টাকা। তিনি প্রায় ১৫৫০ বিঘা জমিতে ভেড়ি করেছেন। সেই জমির ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের পর ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছিল। ঘটনার কথা জানার পর সেমিনার হলে একাধিক ব্যক্তি প্রবেশ করেছিলেন। তরুণীর চিকিৎসকের পরনের পোশাক ও সেখানে পড়ে থাকা বিভিন্ন ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    আমতায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার শাশুড়ি ও ভাশুর

    সংবাদদাতা, উলুবেড়িয়া: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল আমতা থানার ফতেপুর গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম হালিমা খাতুন (২১)। যদিও মৃতার বাপের বাড়ির অভিযোগ, হালিমাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে। এই ঘটনায় স্বামী, শাশুড়ি, ভাশুর সহ ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    আর জি কর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত মঙ্গলবারও, শাস্তির দাবিতে মিছিল

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের হাসপাতালে কর্মবিরতি, প্রতিবাদ চলছে। চলছে রোগী ভোগান্তিও। মঙ্গলবারও সেই চিত্র বদলাল না। প্রতিবাদে সরব হলেন বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। কালো ব্যাজ পরে কর্মবিরতি পালন করে হাসপাতাল ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    নামবিভ্রাটে জেরবার দন্ত চিকিৎসক সন্দীপ ঘোষ

    সংবাদদাতা, বনগাঁ: নাম এক। স্কুল এক। পেশাও এক। ফলে নাম বিভ্রাট আটকায় কার সাধ্যি? আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। ইতিমধ্যেই হাসপাতালের প্রিন্সিপাল-চিকিৎসক সন্দীপ ঘোষ অপসারিত। সোশ্যাল মিডিয়ায় টানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    সন্দীপ-বিরোধিতা ন্যাশনালে,  চলবে আন্দোলন, ভোগান্তি অব্যাহত রোগীদের  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের নাম ঘোষণা হতেই গর্জে উঠেছিলেন পড়ুয়ারা। তাঁরা কিছুতেই সন্দীপকে অধ্যক্ষ হিসেবে মেনে নিতে চান না। যার জেরে মঙ্গলবার সারাদিন উত্তাল ছিল হাসপাতাল চত্বর। টানাপোড়েনের পর আপাতত ছুটিতে গিয়েছেন ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    লাগাতার তোলাবাজি, থানায় সালিশি সঞ্জয়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় দুর্গাপূজো ও বিভিন্ন অনুষ্ঠানের নামে শহরের বিভিন্ন থানা থেকে ‘তোলা’ আদায় করত। লালবাজারের শীর্ষস্তর থেকে থানার আধিকারিক পর্যন্ত কাকে কত টাকা ‘তোলা’ বাবদ দিতে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    সুবিচার চেয়ে আর জি করে অঙ্গনওয়াড়ি কর্মী

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পাড়ার মেধাবী মেয়ে। ছোটবেলা থেকে তাঁকে দেখে আসছেন তিনি। বাবা-মায়ের সঙ্গেও পুরনো আলাপ। হাসপাতালের ভিতর ধর্ষণের পর সেই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুনে আঁতকে উঠেছিলেন সোদপুরের এক অঙ্গনওয়াড়ি কর্মী। আর জি করের ঘটনার পর থেকে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    মিথ্যাভাবে ছেলে ও পরিবারকে জড়ানো হচ্ছে, সরব সৌমেন

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: আরজি কর মেডিক্যালের ঘটনায় তাঁর পরিবার ও সন্তানের নাম জড়ানো হচ্ছে বলে সরব হলে বিধায়ক সৌমেন মহাপাত্র। গোটা ঘটনায় তিনি ব্যাথিত বলে সাংবাদিক বৈঠক করে জানান। মঙ্গলবার পাঁশকুড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এই ইস্যুতে সরব ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    আর জি কর কাণ্ডে লালবাজারের উদ্যোগ, ধর্ষণ, না গণধর্ষণ? ধন্দ কাটাতে হচ্ছে ডিএনএ টেস্ট, নমুনা গেল ফরেন্সিকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্ষণ, না গণধর্ষণ? আর জি কর কাণ্ডে এই প্রশ্নটাই এখন নাগরিক সমাজে ঘুরছে। কারণ, আম জনতার বেশিরভাগই বিশ্বাস করছেন না যে ধৃত সিভিক ভলান্টিয়ার একাই এই ধর্ষণ করতে পারে বলে। তাই আদালতগ্রাহ্য অকাট্য প্রমাণই চাই গোয়েন্দাদের। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    সীমান্ত সুরক্ষায় ৩ দিনে বিএসএফ ও বিজিবির ৮৩টি ফ্ল্যাগ মিটিং

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাংলাদেশে অশান্তির জেরে পশ্চিমবঙ্গসহ পাঁচ সীমান্ত রাজ্যেই জওয়ানের সংখ্যা বাড়িয়েছে বিএসএফ। চলছে কড়া নজরদারি। ভারত-বাংলাদেশ সীমান্তের সুরক্ষায় গত তিনদিনে ৮৩টি ফ্ল্যাগ মিটিং করল বিএসএফ এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। এই আন্তর্জাতিক সীমান্তে কিছু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ২১ অক্টোবরের মধ্যে বিএড, এমএড ক্লাস শুরুর নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিএড এবং এমএড কোর্সগুলিতে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া ৪ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। আর ক্লাস শুরু করে দিতে হবে ২১ অক্টোবরের মধ্যে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে, আসন ফাঁকা থেকে গেলে পরবর্তী ধাপে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ডায়াবেটিস চিকিৎসায় বাংলা ‘মডেল’, জানাল ইউনিসেফ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় পশ্চিমবঙ্গ খুব ভালো কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে গেল ইউনিসেফের এক প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ বিভিন্ন দেশের কাছে ‘মডেল’ বলে মনে করেন তাঁরা। মঙ্গলবার এই প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    সিসি ক্যামেরার জন্য ২৪ মেডিক্যালকে ৫ লক্ষ করে সাহায্য, অবশেষে টনক নড়ল স্বাস্থ্যভবনের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতালের ভিতর ভয়াবহ খুন-ধর্ষণের পর অবশেষে টনক নড়ল স্বাস্থ্যদপ্তরের। অভিযোগ, আর জি কর মেডিক্যাল কলেজে থাকা চার ভাগের এক ভাগ সিসিটিভি’ই খারাপ অবস্থায় বিকল হয়ে পড়ে রয়েছে। কম বেশি এক অবস্থা কলকাতা সহ রাজ্যের অন্যান্য মেডিক্যাল ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
     আর জি কর কাণ্ডে বিব্রত লালবাজার সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেক, সর্বত্রই গুজবের ছড়াছড়ি 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় বলে, গল্পের গোরু গাছে ওঠে! আর জি করে সম্ভবনাময় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ময়নাতদন্ত রিপোর্ট ঘিরে এমন অনেক আজগুবি রটনাই সোশ্যাল মিডিয়ার দৌলতে বাজারে ছড়িয়ে পড়েছে। এইসব ভিত্তিহীন খবরের জেরে সাধারণ মানুষ বিভ্রান্ত ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    অভিষেককে আপাতত দিল্লিতে ডাকতে পারবে না ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাময়িক স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ কয়লা পাচার সংক্রান্ত অভিযোগের মামলায় জেরার নামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আপাতত দিল্লিতে ডাকতে পারবে না ইডি। তবে তদন্তের প্রয়োজনে কলকাতায় তাঁকে ডাকা যেতে পারে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ডাক্তার ধর্মঘটে বাড়ছে মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পরিষেবা বন্ধ রেখে আন্দোলন কেন?’ ‘ন্যায়বিচারের জন্য প্রতিবাদ হোক, কিন্তু রোগী পরিষেবা চালু রেখে।’ আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। সেই আর জি কর হাসপাতালের ঠিক বাইরে টাঙানো বিভিন্ন পোস্টারে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    লটারিতে ১ কোটি টাকা, থানায় রাত কাটালেন চাকদহের দীনবন্ধু

    সংবাদদাতা, কল্যাণী: প্রতিদিন লটারি কেটে শয়ে শয়ে টাকা খরচ করতেন। পরিবার নিষেধ করত। কিন্তু এ নেশা বড় ঩নেশা। ফলে হার মানত স্ত্রী-সন্তান। তবে সে নেশাই কোটিপতি বানিয়ে দিল চাকদহের পালপাড়া উত্তর এনায়েতপুরের দীনবন্ধু বিশ্বাসকে। সোমবার পালপাড়া স্টেশন থেকে বিকেল ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    জোগান কম, বুকিং করে সিলিন্ডার পেতে কালঘাম ছুটছে বহু গৃহস্থের 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই রান্নার গ্যাসের ডেলিভারিতে সঙ্কট তৈরি হয়েছে রাজ্যজুড়ে। গ্যাস বুকিং করলেও তা পেতে কালঘাম ছুটছে গৃহস্থের। রাষ্ট্রায়ত্ত পেট্রলিয়াম সংস্থাগুলির নির্দেশ আছে, কোথাও গ্যাসের ডেলিভারিতে বিলম্ব চলবে না। সমস্যায় ফেলা যাবে না গৃহস্থকে। তেমন তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটররা ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    রোগী হয়রানি নয়: হাইকোর্ট,  আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত দিন সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে, মঙ্গলবারই আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে রোগী হয়রানি বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ময়নাগুড়িতে তালিকা ধরে হকার চিহ্নিতকরণ

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরে হকার চিহ্নিতকরণ শুরু। ময়নাগুড়ি গুমটিব্যবসায়ী সমিতি হকারদের তালিকা পুরসভায় জমা করেছিল। সেই তালিকা ধরেই কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পুরসভা ছ’জন কর্মীকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে। তারা এই কাজের দায়িত্বে।  ময়নাগুড়ি পুরসভা জানিয়েছে, এই কর্মীরা হকারদের দোকানে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    বন্ধ মিউজিয়াম, ডিয়ার পার্ক, ক্ষুব্ধ পর্যটন মহল

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লাটাগুড়িতে বন্ধ মিউজিয়াম ও ডিয়ার পার্ক। সংস্কারের কাজ চলছে মূর্তি সেতুর। ফলে এখানে যাঁরা বেড়াতে যাচ্ছেন, তাঁদের বিনোদনের জন্য তেমন কিছু না থাকায় হতাশ হচ্ছেন অনেকেই। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ লাটাগুড়ির পর্যটন ব্যবসায়ীরাও। তাঁদের বক্তব্য, এখানে যে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    খাগড়াবাড়ি-২ পঞ্চায়েতে দ্বিতীয় সলিডওয়েস্ট প্রকল্পের শিলান্যাস আজ

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও একটি সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠতে চলেছে। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রয়েছে। সেটির সামনেই নতুন প্রকল্প গড়ে তুলতে চলেছে ময়নাগুড়ি পুরসভা। অত্যাধুনিক প্রযুক্তিতে ময়নাগুড়িতে গড়ে উঠতে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    পার্কিংজোন নেই তুফানগঞ্জে, যানজটে সমস্যা

    সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ শহরের মেইন রোডের ধারে রয়েছে একাধিক শপিংমল, বেসরকারি ব্যাঙ্ক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। সেখানে কেনাকাটা করতে সারাদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। কিন্তু শহরে নির্দিষ্ট কোনও পার্কিংজোন নেই। ফলে গ্রাহকরা পার্কিংয়ের জায়গা না পেয়ে ফুটপাতে বাইক দাঁড় করিয়ে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    আগাছা ভরা ময়নাগুড়ি হাসপাতালে মশার উপদ্রব

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ঝোপঝাড়ে ভরেছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের পিছনের অংশ। বৃষ্টি হলে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে পড়ছে জল। মশার উপদ্রবে নাজেহাল রোগীও পরিজনদের। দীর্ঘদিন থেকে হাসপাতালের এই দশায় প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনরা।  ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে সাতজন চিকিৎসক রয়েছেন। ভৌগোলিক কারণে ময়নাগুড়ি ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    কর বকেয়া, হোর্ডিং খুলবে পুরসভা

    সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজোর আগেই ময়নাগুড়ি শহর থেকে খুলে ফেলা হবে মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপনের হোর্ডিং। যে সমস্ত বিজ্ঞাপন সংস্থা পুরসভাকে কর না দিয়ে এবং অনুমতি না নিয়ে বিজ্ঞাপনের হোর্ডিং লাগিয়েছে, সেগুলিও  খুলে ফেলবে পুরসভা।  ময়নাগুড়ি শহরজুড়ে প্রচুর সংখ্যক বিজ্ঞাপনের হোর্ডিং ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    মাথাভাঙার প্রেমচাঁদের হাটের বেহাল দশা, ক্ষোভ

    সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর পঞ্চায়েতের প্রেমচাঁদের হাটের বেহাল দশা নিয়ে বাসিন্দারা ক্ষুব্ধ। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যে মাঠে গোরু সহ গবাদিপশু বেচাকেনা হয় সেখানে জলকাদায় ভরে রয়েছে। বৃষ্টি হলে আরও পরিস্থিতি খারাপ হয়ে যায়। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলিতে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    করম পুজোতে সরকারি অনুদানের দাবি, সরব আদিবাসী সংগঠনগুলি

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজোর আগে তরাই-ডুয়ার্সের আদিবাসী মহল্লায় বড় উৎসব করম পুজো। রাজ্য সরকার কয়েক বছর আগে করম পুজোর দিন সবেতন ছুটি ঘোষণা করেছে। দুর্গাপুজো কমিটিগুলির মতো এবার করম পুজোতেও সরকারি অনুদানের দাবি উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে ডুয়ার্সে বিশ্ব ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    বৃষ্টিতে বাড়ছে নদীর জল, খাবারের আর্তি দুর্গতদের

    সংবাদদাতা, মানিকচক: মানিকচকে ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। মুষলধারায় বৃষ্টির মাঝে ত্রিপলের তলায় দিন কাটছে দুর্গতদের। ভূতনিতে বাঁধ ভেঙে জল ঢুকেছে উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। গোপালপুর পঞ্চায়েতের প্রায় তিনশো পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তবে, খাবারের অভাবে দুর্গতদের ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ৯টি মার্কেট কমপ্লেক্সে স্টল বন্ধ রেখে ২২ লক্ষ ভাড়া বকেয়া

    সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ন’টি মার্কেট কমপ্লেক্স। সেখানে চুক্তির ভিত্তিতে স্টল বিলি করা হলেও অধিকাংশই দীর্ঘদিন বন্ধ। এত বছরে স্টল ভাড়া বাবদ লক্ষ লক্ষ টাকা। ব্যবসায়ীরা সেই টাকা না মেটানোয় সরকারি কোষাগারের বিপুল ক্ষতি। এদিকে নোটিস সাঁটিয়ে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    একই দিনে বালুরঘাট থানার দুই সিভিকের মৃত্যু

    সংবাদদাতা, পতিরাম: মঙ্গলবার একই দিনে পৃথক ঘটনায় মৃত্যু হল দুই সিভিক ভলান্টিয়ারের। দু’জনই বালুরঘাট থানার অধীনে কর্মরত ছিলেন। একজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অন্যজনের মৃত্যু হয়েছে বাজ পড়ে। এই ঘটনায় বালুরঘাট থানার পুলিস কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মধ্যে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    তপনে দেড় কিমি রাস্তা বেহাল, স্থানীয়দের দুর্ভোগ

    সংবাদদাতা, তপন: তৈরির সাত বছরের মধ্যে কংক্রিটের রাস্তার বেহাল দশা। যার জেরে তপনের কাজীভাগ এলাকার বাসিন্দারা চরম সমস্যায়। তপন দিঘির পশ্চিমপাড়ে কারবালা মাঠ থেকে তপন হাইস্কুল পর্যন্ত দেড় কিমি রাস্তাটি রয়েছে। তপন পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তাটি তৈরি হয়েছিল। কিন্তু ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
      উদ্বোধনের পর দু’বছর ধরে বন্ধ হরিরামপুর ব্লক চত্বরের ক্যান্টিন 

    সংবাদদাতা, গঙ্গারামপুর: উদ্বোধনের পর থেকেই হরিরামপুর ব্লক চত্বরের ক্যান্টিন বন্ধ। সেটি চালানোর দায়িত্ব কাদের দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে পারছে না পঞ্চায়েত সমিতি। এলাকার স্বনির্ভর দলগুলির পাশে দাঁড়াতে ২০২২ সালে হরিরামপুর ব্লক চত্বরে ক্যান্টিনটির উদ্বোধন হয়েছিল। সেখানে একাধিক দপ্তরের ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    মথুরাপুর স্কুলের পুরনো গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ

    সংবাদদাতা, মানিকচক: মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ে চত্বরে থাকা বহু পুরনো গাছ কেটে বিক্রির অভিযোগ উঠল প্রধানশিক্ষকের বিরুদ্ধে। একই সঙ্গে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।  গাছ কাটা নিয়ে কর্তৃপক্ষের কাছে সদুত্তর না পেয়ে অভিভাবকরা বনদপ্তরের কাছে লিখিত অভিযোগ করেছেন। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    কালিয়াচকে ঠুটিয়া ব্রিজের নীচে ফের অবাধে বর্জ্য ফেলা চলছে

    সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচক-১ ব্লকের চৌরঙ্গী সংলগ্ন ঠুটিয়া ব্রিজের নীচ দিয়ে বয়ে চলেছে পাগলা নদীর একটি শাখা। কিন্তু সেখানেই অবাধে কালিয়াচকের বিস্তীর্ণ এলাকার আবর্জনা এবং বর্জ্য ফেলা হচ্ছে। এর আগে ওই এলাকায় বর্জ্য ফেলে নদীটিকে কার্যত বুজিয়ে ফেলা হয়েছিল। কিছুদিন ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    এনবিএসটিসিতে কর্মীসঙ্কট, ১৩১ জন নিয়োগ করতে প্রস্তাব রাজ্যে

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মী সংখ্যা দীর্ঘদিন ধরেই কম। একদিকে যেমন বিপুল সংখ্যায় অফিস স্টাফ কম রয়েছে তেমনই অন্যান্য কর্মীর সংখ্যাও কম সরকারি এই পরিবহণ সংস্থায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বহরমপুর ডিভিশনের দুই-তিনটি ডিপোয় ব্যাপক সমস্যা ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    নিরাপত্তা চেয়ে সরব কোচবিহার এমজেএন মেডিক্যালের ছাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর কোচবিহার মেডিক্যাল কলেজের পড়ুয়া, চিকিৎসকরাও এখানকার নিরাপত্তার অভাবের কথা প্রকাশ্যে আনলেন। কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনের রাস্তা নিয়ে ভূরি ভূরি অভিযোগের ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    হাতিদের পুরনো করিডর ফিরিয়ে দেবে বনদপ্তর, রেতি-মূর্তিতে পাইলট প্রজেক্ট

    সংবাদদাতা, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে হাতির ১৪টি বড় করিডর থেকে চা বাগানের কিছু অংশের গাছ সরিয়ে জঙ্গল তৈরির সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ বন্যপ্রাণ বিভাগ। এই বিষয়ে পাইলট প্রোজেক্ট হিসেবে রেতির জঙ্গল থেকে মুর্তির জঙ্গলে যাবার করিডরকে বেছে নেওয়া হয়েছে। রেতি-মূর্তি  করিডোরের ডিপিআর ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
     বিহারের পিয়ালী মাছ বিক্রি হচ্ছে বোরলি নামে, ঠকছেন ক্রেতারা

    সংবাদদাতা, জলপাইগুড়ি: দেখতে অনেকটা একইরকম। বোরলির নাম করে বিহার থেকে আসা পিয়ালী মাছ বিক্রি করা হচ্ছে ক্রেতাদের। কেবল তাই নয়, তিস্তার বোরলি মাছ যে দামে বিক্রি হয়ে থাকে, অনেক সময় সেই দামও নেওয়া হচ্ছে। কার্যত ভুল বুঝিয়ে ক্রেতাদের এভাবে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    সব্জির দামে হাতে ছ্যাঁকা, বাজারে অভিযান চালাল কৃষি বিপণন দপ্তর

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কয়েকদিন নিয়ন্ত্রণে থাকলেও ফের ঊর্ধ্বমুখী রসুন, পেঁয়াজ, কাঁচালঙ্কা সহ শাক সব্জির দাম। বাড়তে থাকা মূল্য নিয়ন্ত্রণে আনতে শহরের দুই বাজারে ঝটিকা অভিযান হল মঙ্গলবার। কৃষি বিপণন দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এদিন মোহনবাটি ও দেবীনগর বাজার পরিদর্শন ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
     ডাক্তারদের কর্মবিরতি, আউটডোরে ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আর জি কর কাণ্ডের জেরে মঙ্গলবারও উত্তরবঙ্গ মেডিক্যালে ডাক্তাররা কর্মবিরতি পালন করেন। চিকিৎসকের অভাবে আউটডোর পরিষেবা এদিনও বিঘ্নিত হয়। সুপার স্পেশালিটি ব্লকে সকাল ১১টার পর আউটডোরে কোনও চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ। অন্যান্য আউটডোর এক-দু’জন ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    অকোজো ফ্রিজ দেওয়ায় ক্রেতাকে ৪৫ হাজার ফেরত দিতে নির্দেশ আদালতের

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অকেজো ফ্রিজ দিলেও টাকা ফেরৎ না দেওয়ায় ফ্রিজ কোম্পানিকে জরিমানা করল সিউড়ি ক্রেতা সুরক্ষা আদালত। জানা গিয়েছে, সিউড়ির ৩ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ চট্টোপাধ্যায় স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে ১৭ হাজার ৫০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনেন। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    এক মাসের মধ্যে হাতুয়াড়াতে ক্যাম্পাস স্থানান্তরের প্রতিশ্রতি

    সংবাদদাতা, পুরুলিয়া: পড়ুয়াদের আন্দোলনের জেরে এক মাসের মধ্যে সদর হাসপাতাল থেকে হাতুয়াড়াতে ক্যাম্পাস স্থানান্তরের লিখিত প্রতিশ্রুতি দিলেন পুরুলিয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি। সেইসঙ্গে পড়ুয়াদের একাধিক দাবিও মেনে নেয় কলেজ কর্তৃপক্ষ। তবে মঙ্গলবারও গেট বন্ধ রেখে সকাল থেকে দিনভর আন্দোলনের জেরে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    দশদিনের ব্যবধানে দু’টি সেতু ভেঙে সড়ক বিচ্ছিন্ন দুই গ্রাম

    সংবাদদাতা, আরামবাগ: এক সপ্তাহ আগে জলের স্রোতে ভেসে গিয়েছিল বাঁশের সেতু। কোনওরকমে প্রাণ হাতে নিয়ে বসে যাওয়া কংক্রিটের সেতু দিয়ে যাতায়াত করছিল মানুষ। এবার সেই কংক্রিটের সেতুটিও একেবারে ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল আরামবাগ থানা এলাকার আরান্ডি গ্রাম ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    জলমগ্ন কৃষিজমি, আরামবাগে বাড়িতে ঢুকে পড়ছে কালাচ, চন্দ্রবোড়া

    সংবাদদাতা, আরামবাগ: বৃষ্টির জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রামে চাষের জমিতে জল জমে আছে। গর্তে জল জমে যাওয়ায় বেরিয়ে আসছে বিষধর সাপ। কখনও কখনও উঠোন বেয়ে বাড়িঘরে ঢুকে পড়ছে কালাচ বা চন্দ্রবোড়া। সাপের ছোবলে মৃত্যুর ঘটনাও আকছার ঘটছে। এতে মহকুমার ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    হোগলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পথ ও নিকাশি খারাপ, জমা জলে ভাসে রাস্তা

    সংবাদদাতা, করিমপুর: অল্প বৃষ্টিতেই জল জমে যায় সীমান্তবর্তী হোগলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায়। এলাকার বহু রাস্তার দীর্ঘদিন সংস্কার হয়নি। তাই বেহাল রাস্তায় চলাচল করতে সমস্যায় পড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও নিকাশি নালা না থাকায়  রাস্তার উপরেই জল জমে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    বাঁকুড়ায় প্রধান করে দেওয়ার নামে পঞ্চায়েত সদস্যের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রধান করে দেওয়ার নাম করে বছরখানেক আগে বাঁকুড়া-২ ব্লক তৃণমূলের এক নেতা এক লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। কোষ্টিয়া অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য এমনই অভিযোগ তুলেছেন। দু’দফায় ওই ব্লক নেতা পঞ্চায়েত সদস্যকে ৫৮হাজার টাকা ফেরত দিলেও ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ‘মুজিবের রাস্তা’ সংস্কারের কাজ চলছে বঙ্গবন্ধুর স্মৃতি আঁকড়ে হৃদয়পুরের মানুষ

    নিজস্ব প্রতিনিধি, হৃদয়পুর: বঙ্গবন্ধু মুজিবুর রহমানের একের পর এক মূর্তি ভাঙা পড়ছে বাংলাদেশে। সেখানকার রাজপথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মূর্তির টুকরো। মূর্তির মাথায় চড়ে তা ভাঙার দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তাই নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    বোমাবাজিতে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ তৃণমূলের

    সংবাদদাতা, তেহট্ট: রবিবার রাতে তেহট্টের পলশন্ডা-২ অঞ্চল তৃণমূল সভাপতি, সহ-সভাপতি সহ চারজনের উপর বোমাবর্ষণ ও গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত পলাশীপাড়া থানার পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এর প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে হনুমান মন্দির, অভিযোগের তিরে বিদ্ধ বজরং দল

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়ার সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে এবার গেরুয়াকরণের চেষ্টার অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, নবরূপে নির্মিত ওই স্বাস্থ্যকেন্দ্রের দেওয়াল ঘেঁষে তৈরি হয়েছে মন্দির। স্বাস্থ্যকেন্দ্রের মাথায় লাগানো হয়েছে গেরুয়া ঝান্ডা। যা নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    সবনপুরে অবৈধ কয়লা উত্তোলন, সঙ্কটে কল্যাণেশ্বরী মন্দির

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কুলটি থানার সবনপুরেই ২ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো মা কল্যাণেশ্বরী মন্দির। গড় জঙ্গল থেকে কাশিপুর রাজবাড়ি নিয়ে যাওয়ার পথে এখানেই নাকি প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন মা নিজেই। ভক্তদের বিশ্বাস, এলাকার রমা সায়রে মা এখনও ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    দিল্লির প্যারেডে অংশ নেওয়া ঘাটালের সুপর্ণাকে সম্মান জানাবে জেলা প্রশাসন

    সংবাদদাতা, ঘাটাল: ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের  তৃতীয় বর্ষের ছাত্রী  সুপর্ণা আদক। সেজন্য আজ বুধবার তাঁকে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘আউটস্ট্যাডিং অ্যাচিভার্স’ সম্মানে ভূষিত করা হচ্ছে। ঘাটাল কলেজের অধ্যক্ষ মন্টুকুমার ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    সম্মিলনী মেডিক্যালে ছাত্রীদের হস্টেলে দুষ্কৃতী হানার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও আরামবাগ: আরজিকরের রেশ কাটতে না কাটতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ছাত্রীদের হস্টেলে দুষ্কৃতী হানার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে কালো কাপড়ে মুখ ঢেকে এক দুষ্কৃতী হস্টেলের প্রাচীর টপকে ভিতরে ঢোকে বলে অভিযোগ। ওইসময় এক আবাসিক ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    জামিন পেতেই লালগোলায় ফের সক্রিয় হেরোইনের পাচারকারীরা 

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: একসময় মুর্শিদাবাদের লালগোলা ‘হেরোইন হাব’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। ঘরে ঘরে তৈরি হতো এই মাদক। যদিও বিগত এক বছর ধরে লাগাতার ধরপাকড়ে কারবারে রাশ টানে পুলিস। কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এই কারবার। যদিও পুজোর আগে ফের ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    চণ্ডীপুরে ভয়াবহ ডাকাতি, মা, মেয়েকে বেদম মার

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোমবার রাতে চণ্ডীপুর থানার কালিকাখালি গ্রামে গৃহস্থের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল। প্রায় ১০বছর আগে গৃহকর্তা প্রদীপ দাসের মৃত্যু হয়েছে। বাড়িতে তাঁর স্ত্রী মনিকা দাস এবং ছোট মেয়ে থাকেন। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। রাত ১২টা ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    গুজরাতে অভিযান, ধৃত প্রথমপক্ষের স্বামী 

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুলিসের হাত থেকে বাঁচতে বারবার লোকেশন বদলেও লাভ হল না। গলার নলি কেটে বধূ খুনের ঘটনায় অবশেষে তাঁরই প্রথম পক্ষের স্বামীকে আমেদাবাদ থেকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিস। গত ৯ আগস্ট তাকে আমেদাবাদের ফতেবাড়ি এলাকা থেকে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    মুর্শিদাবাদ মেডিক্যালে রোগীর মৃত্যু, বিক্ষোভ

    সংবাদদাতা, বহরমপুর: মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। পরিবারের দাবি, সর্পাঘাতের পর সময় অপচয় না করে তড়িঘড়ি হাসপাতালে আনা হয়। কিন্তু ভর্তির তিন ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে। রোগীকে দু’টি ইঞ্জেকশন দিয়ে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    স্বাধীনতা দিবসের টানা ছুটিতে পর্যটকের ঢল নামতে চলেছে মুর্শিদাবাদ জেলায়

    সংবাদদাতা, লালবাগ: মাঝে শুধু শুক্রবার। ওই একটা দিন ম্যানেজ করলেই টানা চারদিনের সরকারি ছুটি। স্বাভাবিকভাবেই পুজোর আগে এই ছুটি কাটাতে সাবেক নবাবি মুলুক মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঢল নামতে চলেছে। বৃহস্পতিবার থেকে ওই কয়েকদিন রেকর্ড সংখ্যক পর্যটক সমাগমের আশায় ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    মেজিয়ায় শিশুর মাথা থেঁতলে খুনের মামলায় যুবকের যাবজ্জীবন

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মেজিয়ায় দু’বছরের শিশুকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গিয়ে মাথা থেঁতলে খুনের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য ওই সাজা শুনিয়েছেন। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    না শোধরালে অবনমন ঠেকানো অসম্ভব, মত প্রাক্তনী ও আশ্রমিকদের, তিরে বিদ্ধ বিদ্যুৎ

    সংবাদদাতা, বোলপুর: সোমবার প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (এনআইআরএফ) বিচারে গুরুদেবের ঐতিহ্যবাহী বিশ্বভারতী স্থান পেয়েছে ১৫০ নম্বরে। এমন অধঃপতনে প্রাক্তনী ও আশ্রমিকদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মূলত, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থান তলানিতে এসে ঠেকে। ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    শুক্রবার ম্যানেজ করতে পারলেই চার দিন ছুটি, পর্যটকের ঢল নামবে দীঘায়  

    সংবাদদাতা, কাঁথি: একটা দিন ছুটি ম্যানেজ করতে পারলেই চারদিনের লম্বা উইকএন্ড। ১৫ আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি, পরদিন শুক্রবার অফিস খোলা, তারপর শনি ও রবি ফের দু’ দিন ছুটি। ওই শুক্রবারটাই ছুটি ম্যানেজ করতে সচেষ্ট সবাই। সম্ভবত রেলও জানে ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    ডাক্তারদের ফাঁকিবাজি রোধে ডিজিটালি নজর

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলার শতাধিক আয়ূষ ডিসপেনসারিকে রূপান্তরিত করা হচ্ছে স্মার্ট ক্লিনিকে। এর ফলে গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে বলে মনে করা হচ্ছে। চিকিৎসাক্ষেত্রে আধুনিকরণের ছোঁয়া পাবে প্রত্যন্ত এলাকাও। বেসরকারি হাসপাতালের ডিজিটাল পরিষেবার ধাঁচেই এই ক্লিনিক তৈরি ...

    ১৪ আগস্ট ২০২৪ বর্তমান
    আর জি কর কাণ্ড: ‘দোষীদের ফাঁসি দিতে হবে’, দাবি জেনারেল বডি মিটিংয়ে, আর কী জানাল আন্দোলনরত পড়ুয়ারা?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজিকর কাণ্ডে রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। এরই মাঝে গতকাল, সোমবার গভীররাতে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রায় চার হাজার ডাক্তারি পড়ুয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জেনারেল বডি মিটিং। সেই মিটিংয়ে একাধিক দাবি জানান আন্দোলনকারীরা। তাঁদের দাবি, আর জি ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    আর জি কর কাণ্ড: সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দেন। একইসঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    দুর্ভোগ এসএসকেএম-এনআরএস-আরজি কর থেকে মেডিক্যালে, সাপে কাটা রোগীকেও ফেরাল হাসপাতাল

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: এসএসকেএমের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন মহিলা। তাঁর পায়ে একফালি কাপড় গিঁট দিয়ে বাঁধা। সাপে কামড়েছে তাঁকে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শরীর অসাড় হয়ে উঠছে তাঁর। চোখ থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। রোদে ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    স্বরূপনগরে মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

    সংবাদদাতা, বসিরহাট: প্রতিবেশী এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার। স্বরূপনগরের বাসিন্দা ওই যুবকের নাম সুজিত গোলদার। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিস। জানা গিয়েছে, দশ আগস্ট রাতে ঘটে ধর্ষণের ঘটনাটি। রাতে বাড়িতে একাই ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    পুরুষদের চাইল্ড কেয়ার লিভ নিয়ে সওয়াল করল হাইকোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কেন থাকবে? সরকারি মহিলা কর্মীরা সন্তানের দেখভালের জন্য ‘চাইল্ড কেয়ার লিভ’ পেলে পুরুষ কর্মীরা তা থেকে বঞ্চিত হবেন কেন? এমনই প্রশ্ন তুলে এবার বিষয়টি নিয়ে  যথাযথ নির্দেশিকা জারির নির্দেশ দিল হাইকোর্ট।  সম্প্রতি স্ত্রীয়ের মৃত্যুর ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    ধর্মঘটের কমবেশি প্রভাব সর্বত্র, বেলার দিকে পরিস্থিতি সামাল দিলেন সিনিয়র চিকিৎসকরা

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। রেসিডেন্ট ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া এই কর্মবিরতির আহ্বান জানিয়েছিল। এদিন দেখা গেল, কলকাতা সংলগ্ন ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    কেউ ছাড় পাবে না, মৃতার পরিবারকে আশ্বাস মমতার 

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: হাহাকার করছেন সন্তানহারা বাবা-মা। কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। বললেন, ‘আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার ভরসায় রয়েছি। আমরা যেসব কথা বলিনি, সেরকম বহু কথা আমাদের মুখে চাপিয়ে দেওয়া হচ্ছে।’ দম্পতির অসহায় হাহাকারে নিজেকে ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    রাতে ছাত্রীদের হস্টেলে গিয়ে ‘বেলেল্লাপনা’, নার্সিং প্রশিক্ষণ কলেজের এমডিকে গ্রেপ্তারের দাবি, অবরোধ পড়ুয়াদের  

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তার মধ্যেই দত্তপুকুরের একটি বেসরকারি নার্সিং কলেজের ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তাঁর অপসারণ ও গ্রেপ্তারির দাবিতে পথে নামলেন সেখানকার ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    সোদপুরের বেহাল রাস্তা নিয়ে উষ্মা মুখ্যমন্ত্রীর, দ্রুত সারাইয়ের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: আর জি কর-এ নিহত মহিলা চিকিৎসকের সোদপুরের নাটাগড়ের বাড়িতে এসে পুরসভার বেহাল নাগরিক পরিষেবা চাক্ষুষ করলেন মুখ্যমন্ত্রী। ভাঙা রাস্তায় গাড়িতে আসার সময় প্রবল ঝাঁকুনিতে তাঁর গাড়ি একবার দাঁড়িয়েও যায়। ঘটনাচক্রে পুরসভার পূর্ত বিভাগের চেয়ারম্যান পারিষদ সোমনাথ ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    ঢাকায় মিনি কলকাতা বইমেলা বাতিল, কোটি কোটি টাকার বই ছাপিয়ে ক্ষতির মুখে প্রকাশকরা 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫ সালের ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভেলিয়ান থাকবে কি না, তা এখনই নিশ্চিত নয়। অন্তত পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিন্ড কর্তাদের কথায় তাই উঠে এসেছে। যেখানে কলকাতা বইমেলার আয়োজনকারীরা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, ভারত সরকার ও পশ্চিমবঙ্গ ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    সুপারিশে নিযুক্ত সিভিকদেরই দাপাদাপি, ক্ষুব্ধ লালবাজারের শীর্ষস্তর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগ্যতার প্রমাণ বা কোনও পরীক্ষামূলক পদ্ধতির মধ্য দিয়ে সিভিকের চাকরি পেতে হয় না। একটাই যোগ্যতা, ‘দাদা’র হাত থাকতে হবে মাথায়। তাহলেই কেল্লা ফতে! স্বাভাবিকভাবেই  নির্দিষ্ট এলাকার জন্য এক বা একাধিক নির্দিষ্ট ‘দাদা’ আছেন। তাঁদের সুপারিশ থাকলে ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    কোচিং সেন্টারে দ্বাদশের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

    সংবাদদাতা, বারুইপুর: আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের অভিযোগে যখন তোলপাড় গোটা রাজ্য, সেই সময় এক দ্বাদশের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বছর তেষট্টির এক শিক্ষকের বিরুদ্ধে। গত শনিবার বারুইপুরে এক কোটিং সেন্টারে পড়াশোনার শেষে ওই ছাত্রীর ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    কল্যাণী বিশ্ববিদ্যালয়: আন্দোলনের জেরে অবশেষে ইস্তফা উপাচার্যের

    সংবাদদাতা, কল্যাণী: উপাচার্যের ঘর আটকে ছাত্র ও কর্মচারীদের একাংশের আন্দোলনের জেরে সোমবার সন্ধ্যায় পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। এদিন আন্দোলন করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আন্দোলনকারীদের দাবি, রাজ্যপালের ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    দেশজুড়ে ধর্মঘট পালন, আর জি কর-বিক্ষোভে হাসপাতালে ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দয়া করে বাবাকে বাঁচান... আপনারা না দেখলে মারা যাবে!’ চারদিকে ধর্ষণ-খুনের প্রতিবাদী ঝড়ের মধ্যে কোথাও কি হারিয়ে যাচ্ছে অসহায় কণ্ঠগুলো? রাজ্যের দূর-দূরান্ত থেকে সরকারি মেডিক্যাল কলেজগুলির ভরসায় ছুটে আসা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষের আর্তি? না ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    ১০০ বছর ধরে তদন্ত করবেন?  রেশন দুর্নীতিতে ইডিকে তোপ কোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতির তদন্ত নিয়ে এবার আদালতের কড়া তোপের মুখে পড়ল ইডি। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিচারকের প্রশ্ন, ‘আপনারা কি ১০০ বছর ধরে তদন্ত করবেন? দ্রুত তদন্ত শেষ করে যত তাড়াতাড়ি ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    টানা আন্দোলনে পদত্যাগ অধ্যক্ষের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা আন্দোলনের জেরে পদত্যাগ করলেন আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। যে চার দফা দাবিতে শুক্রবার থেকে আর জি করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে, তার অন্যতম ছিল অধ্যক্ষের অপসারণ। অভিযোগ ছিল, তিনি দোষীদের ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর দ্বিতীয়, কলকাতা সারা দেশে চতুর্থ স্থানে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এ রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের মধ্যে দ্বিতীয় হল যাদবপুর। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পৃথক র‌্যাঙ্কিং এ বছরই প্রথম হয়েছে। সার্বিকভাবে (কেন্দ্র ও রাজ্য) বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় চতুর্থ স্থান ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    নিহতের শরীরে দু’রকমের নখের আঁচড়ের দাগ কেন?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  আরজিকর হাসপাতালে  মহিলা চিকিৎসকের দেহে দুরকম নখের আঁচড় কেন, তাই নিয়ে  ধন্দ বেড়েছে। তাহলে কী অভিযুক্ত সিভিক সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ ডাক্তারদের রেস্ট রুমে ছিলেন? এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। পাশাপাশি সঞ্জয়ের মোবাইলের টাওয়ার লোকেশন যেখানে ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    রবিবারের মধ্যে তদন্ত শেষ না করলে সিবিআই: মমতা,  মৃতার বাড়িতে দাঁড়িয়ে পুলিসকে চরম সময়সীমা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বরানগর: ‘ন্যক্কারজনক ঘটনা। মেয়েদের গায়ে হাত দেওয়ার থেকে বড় অপরাধ কিছু হয় না। ওঁর সঙ্গে যে অত্যাচার করেছে, যেভাবে ওঁকে খুন করেছে... ভয়ঙ্কর। যে-ই জড়িত থাক, শাস্তি দিতে হবে। রবিবারের মধ্যে যদি পুলিস কিনারা করতে ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    বকখালিজুড়ে কড়া নজরদারি, বাঁশি বাজিয়ে সতর্ক করা হচ্ছে পর্যটকদের, পাড়ের কাছাকাছি থাকার নির্দেশ

    সংবাদদাতা, কাকদ্বীপ: রবিবার দুই যুবকের মৃত্যুর ঘটনার পর বকখালি সমুদ্র সৈকতজুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। পুলিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সারাক্ষণ টহল দিচ্ছেন। সোমবারও বকখালিতে পর্যটকদের ভিড় ছিল। সকাল থেকেই স্নানের জন্য সমুদ্রে নামেন বহু পর্যটক। বেলা বাড়ার সঙ্গে ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    সিভিকের কাজ, দায়িত্ব নির্ধারনে নয়া নির্দেশিকা তৈরি করে দিচ্ছে নবান্ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাতায়কলমে সিভিকরা পুলিসের ‘সহযোগী’ মাত্র। আইন অনুসারে, তাঁরা কোনও তল্লাশিতে যেতে পারেন না। থানায় জিডি করা বা তদন্ত সম্পর্কিত কোনও ফাইল তাঁদের দেখার কথা নয়। উপেক্ষিত হচ্ছে আইন, রাজ্য পুলিসের অধিকাংশ থানায় সিভিকরাই ভরসা! তদন্তের কাজ ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    শহরে কোথায় কত ইঞ্চির পাইপ, ক’টা ভালভ?  জলের লাইনের ডিজিটাল মানচিত্র তৈরির উদ্যোগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিমধ্যেই শহরে ওয়ার্ড ভিত্তিক ভূ-গর্ভস্থ নিকাশি নালার মানচিত্র বানিয়েছে কলকাতা পুরসভা। এবার শহরের পানীয় জলের পাইপ লাইনেরও পূর্ণাঙ্গ ডিজিটাল মানচিত্র তৈরির কাজও শুরু হল। ইতিমধ্যেই বেহালায় ১২৮ নম্বর ওয়ার্ডে সেই কাজ চলছে বলে পুরসভা সূত্রে জানা ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    সুপারি গাছের ডাল ফেলে ভাঙা কালভার্টে যাতায়াত

    সংবাদদাতা, শীতলকুচি: বেহাল কালভার্ট সংস্কারের দাবি উঠেছে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট পঞ্চায়েতের বড় ধাপেরচাত্রা গ্রামে। দেড় বছর আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালভার্টটি নির্মাণ হয়েছিল। এবারে বর্ষায় মাটি ধসে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দীর্ঘদিন পরও কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয়নি গ্রামপঞ্চায়েত কর্তৃপক্ষ। ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: আর জি করের ঘটনার জেরে আলিপুরদুয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার বৈঠক করল জেলা স্বাস্থ্যদপ্তর। এদিন হাসপাতালের সুপারের ঘরে বৈঠকটি হয়। সেখানে নার্সিং ট্রেনিং স্কুলের সুপারিন্টেন্ডেন্ট ও হাসপাতাল চত্বরে পুলিস ফাঁড়ির অফিসারদেরও ডাকা হয়। বৈঠকের পর ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    বিজেপি কর্মীর বাবার সাইকেল ভেঙে কারাদণ্ড তৃণমূল নেতার

    সংবাদদাতা, দিনহাটা: ২০২২ সালের জানুয়ারি মাসে বিজেপি কর্মীর বাবার সাইকেল ভেঙে দিয়েছিল তিনজন। ওই ঘটনায় আদালতে অভিযুক্তদের দোষ প্রমাণিত হওয়ায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ দিনহাটা পুরসভার দুই কর্মচারীর সাজা ঘোষণা হল। সোমবার দিনহাটা মহকুমা আদালত তাদের দুই বছরের ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    বকেয়ার দাবিতে সাংসদ, বিধায়ককে স্মারকলিপি

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে পঞ্চায়েত ভোটের আগে জেলায় বিজেপির এমপি, এমএলএ’দের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার ১০০ দিনের কাজে সরবরাহ নির্মাণ সামগ্রীর বকেয়ার দাবিতে বিজেপি এমপি, এমএলএ’দের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    শেষ সোমবারে লক্ষাধিক ভক্তের ভিড় জঙ্গলি বাবার মন্দিরে

    সংবাদদাতা, বাগডোগরা: শ্রাবণের শেষ সোমবারে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় বাগডোগরা জঙ্গলিবাবা মন্দিরে। এদিন ভোরে বাগডোগরায় পথদুর্ঘটনায় চলে যায় ছ’টি তরতাজা প্রাণ। তবে ভক্ত সমাবেশে সেটার কোনও প্রভাব পড়েনি।  শ্রাবণের গত সোমবারগুলির তুলনায় এদিন ভিড় ছিল অনেকটাই বেশি।  এদিন ভোর চারটা ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের সরকারি দৃষ্টিহীন বিদ্যালয়ে কোচিং টিউটরের নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অবস্থান-বিক্ষোভে শামিল হল উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। সংগঠনের দাবি, ওই নিয়োগ বাতিল করে নতুন করে করা হোক। পাশাপাশি ভাতা বৃদ্ধিরও দাবি জানান তাঁরা। উত্তরবঙ্গ প্রতিবন্ধী ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    কালভার্ট ধসে চলাচল বন্ধ, আট কিমি ঘুরপথে যেতে হয় গ্রামীণ হাসপাতালে

    সংবাদদাতা, রাজগঞ্জ: মহানভিটা ও কালীনগর রাস্তার মাঝের কালভার্ট ধসে যেতে বসেছে। ভেঙে গিয়েছে অ্যাপ্রোচ রোডও। যাতায়াত বন্ধ হয়ে পড়ায় সমস্যায় বাসিন্দারা। হাসাপাতালে রোগী নিয়ে যেতে ভোগান্তি চরমে উঠেছে।  মঙ্গলবার রাতে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটা-কালীনগর  রাস্তার মাঝে হারিয়ারবাড়ি এলাকার ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    রোগী ভর্তির সময় কেউ ঢুকতে পারবে না ওয়ার্ডে

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রোগী ভর্তির সময় সঙ্গে কেউ ওয়ার্ডে ঢুকতে পারবে না। এমনই সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আর জি কর কাণ্ডের জেরে নিরাপত্তা খতিয়ে দেখতে সোমবার জরুরি বৈঠকে বসেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, নার্সিং সুপার সহ ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
    হাউ হাউ করে কেঁদেই চলেছেন হরিদাস

    সংবাদদাতা, নকশালবাড়ি: বিদ্যুতের গতিতে ছুটে আসা গাড়িটি চোখের পলকে আটজনকে পিষে দিয়ে ছিটকে গিয়ে পড়ল নয়ানজুলিতে। চোখের সামনে এক ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ল। ছোট ছেলের কাছে যাওয়ার আগেই শরীর থেকে প্রাণটা ওর চলে গেল। বাবা হয়ে ছেলের ...

    ১৩ আগস্ট ২০২৪ বর্তমান
  • বর্তমান | 35541-35640

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy