রবিবার মধ্যরাত থেকেই কলেজে ভরতির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার একেবারে নতুনভাবে আবেদন করতে হচ্ছে প্রার্থীদের। এতদিন প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতেন। তারপর প্রতিটি কলেজের মেধাতালিকা প্রকাশিত হত। কিন্তু এবার সেই পদ্ধতি পুরোপুরি পালটে ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসঅর্ধেক মাস হাতে সময় আছে। তারপরই চারটি বিধানসভা উপনির্বাচন হবে। সেখানে তৃণমূল কংগ্রেসের একমাত্র বাগদা আসনটি নিয়ে চিন্তা আছে। বাকি তিনটে আসনে জয় মোটামুটি সুনিশ্চিত বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসঅপেক্ষা করিয়ে শেষপর্যন্ত দক্ষিণবঙ্গে এসে পড়েছে বর্ষা। তবে ভারী বৃষ্টি এখনও শুরু হয়নি। ঝমঝমিয়ে বৃষ্টি কি নতুন সপ্তাহেই পাবে কলকাতাবাসী? কেমন থাকবে জুনের শেষ সপ্তাহের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বর্ষার প্রবেশ আলিপুর আবহাওয়া অফিস ...
২৪ জুন ২০২৪ আজ তকসর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলিতে যাতে পড়ুয়ারা অংশ নিতে পারেন সেই জন্য প্রস্তুতি হিসেবে একাধিক কোচিং সেন্টার রয়েছে। সেগুলির ফি এত বেশি যে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা সেখানে যেতে পারেন না। সুযোগ পান না পড়ার। তাঁদের কথা চিন্তা করেই ‘যোগ্যশ্রী’ প্রকল্প ...
২৪ জুন ২০২৪ আজ তকশহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত বিশেষ ভাবে সক্ষম এক অফিসারের প্রতি কর্তৃপক্ষের চরম অমানবিকতায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের 'ইগো'র জন্য ওই অফিসারকে বছরের পর বছর অমানবিকতার শিকার হতে হয়েছে।আদালতের বক্তব্য, 'এই ধরনের প্রতিষ্ঠানের ...
২৪ জুন ২০২৪ এই সময়এই সময়, বর্ধমান: পানাগড়ের মিরেপাড়ার বাসিন্দা কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র মহম্মদ হাবিবুল্লা শেখের সঙ্গে কি বাংলাদেশের জঙ্গি নেতা সালাউদ্দিনের নিয়মিত যোগাযোগ ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত এসটিএফের গোয়েন্দারা।শনিবার হাবিবুল্লার গ্রেপ্তারি ছাড়াও বর্ধমান থানা এলাকার নবাবহাট থেকে ...
২৪ জুন ২০২৪ এই সময়বিধাননগরে জলাশয় কত, জানতে শুরু হচ্ছে সমীক্ষা। সেই কাজ করতে গিয়ে লোকেশন ম্যাপিং প্রযুক্তির সাহায্যে জিও ট্যাগ করা হবে সল্টলেক, কেষ্টপুর, রাজারহাট, বাগুইআটি এলাকার জলাশয়গুলির। এতে ভবিষ্যতে অ্যাপের মাধ্যমে আধিকারিকরা দেখে নেবেন, কোথায় জলাশয় রয়েছে। এই প্রযুক্তির সাহায্যে আগামী ...
২৪ জুন ২০২৪ এই সময়এই সময়, আসানসোল: জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলছে না বরাকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গত এপ্রিল মাস থেকে একটা শংসাপত্র পেতে নাজেহাল অবস্থা আসানসোল পুরসভার কুলটির এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল প্রায় লাখ তিনেক মানুষ। জানা গিয়েছে, প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্যকেন্দ্রের ইন-চার্জ চিকিৎসক অনির্বাণ ...
২৪ জুন ২০২৪ এই সময়বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বর্ষণ ছাড়া এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। পরিবর্তে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সমস্ত এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ঢুকে পড়েছে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ...
২৪ জুন ২০২৪ এই সময়এই সময়, রাজারহাট: কলেজ যাবেন বলে সকালবেলা স্কুটি নিয়ে বেরিয়েছিলেন কাশীনাথপুরের একটি আবাসনের বাসিন্দা প্রিয়াঙ্কা পাল। পাথরঘাটা-রাজারহাট মেন রোড হয়ে কিছুটা এগোতেই রাস্তার ওপর পড়লেন আছাড় খেয়ে। গোটা রাস্তা জুড়েই জলকাদা।ওমরহাটির বাসিন্দা আলমগীর মোল্লা সাইকেলে করে সব্জি নিয়ে বিষ্ণুপুর ...
২৪ জুন ২০২৪ এই সময়ফের গণপ্রহার। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা। চুরি যাওয়া মোটরবাইক সহ চোরকে ধরা হয়েছে বলে দাবি স্থানীয়দের। তারপরেই শুরু হয় মারধর। রীতিমতো হাত পিছন দিকে বেঁধে রাস্তা দিয়ে হাঁটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে ...
২৪ জুন ২০২৪ এই সময়এই সময়, দুর্গাপুর: মেধাবী ও শান্ত ছেলেটিই কিনা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত! বিশ্বাসই করতে পারছেন না মিরেপাড়ার বাসিন্দারা। রবিবারও দিনভর হাবিবুল্লা ও তার পরিবারকে নিয়ে চর্চা চলেছে পানাগড়ের মিরেপাড়ায়।শনিবার রাতে এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়ার পর এদিন সকালে ধৃত হাবিবুল্লাকে ...
২৪ জুন ২০২৪ এই সময়নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি দীর্ঘসূত্রিতায় আটকে রয়েছে জমি হস্তান্তর। আর তার জেরে এক বছরেরও বেশি সময় ধরে থমকে রয়েছে পানীয় জল সরবরাহের জন্য প্রয়োজনীয় জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশন তৈরির কাজ। পানীয় জলের সঙ্কটে ভুগছেন বাইপাস সংলগ্ন কালিকাপুর, মণ্ডলপাড়া, ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১৬ নম্বর জাতীয় সড়ক বরাবর একগুচ্ছ কমিউনিটি টয়লেট বানাবে জেলা পরিষদ। মূলত যত্রতত্র মল-মূত্র ত্যাগ রুখতেই এই খাতে অর্থ বরাদ্দ করছে তারা। নির্বাচনের পর পরিষদের একটি বৈঠকে শৌচাগারগুলি বানানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পরে এই কাজে অর্থ ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ ছুটছেই। সদ্য লোকসভা নির্বাচনে বিপুল জয় এসেছে। এবার সিঙ্গুরের গোবিন্দপুরের সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় পেল রাজ্যের শাসক দল। রবিবারের ওই নির্বাচনে বিরোধীরা একটি আসনও জিততে পারেনি। ৪৫ আসনের সমবায়ে সবক’টি আসনই ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিসের সঙ্গে গ্রামীণ এলাকার জনসাধারণের যোগাযোগ ও সম্পর্ক মজবুত করতে এক সময় তৈরি হয়েছিল ‘সমন্বয় কমিটি’। বর্তমানে এই কমিটি কার্যত নিষ্ক্রিয় হতে বসেছে। পুলিসকর্তারা মনে করছেন, এই কমিটি অকেজো হয়ে যাওয়ার কারণে ছোটখাটো ঘটনা সামাল দিতেও ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: এক ঝলক দেখলে মনে হবে কোনও চাষের জমি। জল-কাদায় ভর্তি গোটা এলাকা। তবে একটু ভালো করে দেখলে বোঝা যাবে, জায়গাটা আসলে চলাচলের রাস্তা। আর এই ইট-মাটির ভাঙা রাস্তা দিয়েই দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াত করছে উলুবেড়িয়া ২ ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: সম্পত্তি বিবাদের জেরে প্রথমে ভাইপোকে শ্বাসরোধ করে খুন করে কাকা। তারপর সেই ঘটনা চাপা দিতে সে ছেলেধরা ও অঙ্গ পাচারের গুজব রটায়। দিন পনেরো আগে বারাসতের কাজিপাড়ার ওই ঘটনায় মৃতের কাকা ইনজার নবিকে গ্রেপ্তার করে পুলিস। ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, বজবজ: চড়িয়াল সড়ক সেতুর দু’দিকেই পথচারীদের পায়ে হাঁটার জন্য আলাদা পথ তৈরি করা হয়েছে। কারণ, ওই সড়কে সব সময় বিভিন্ন যান চলাচল করে। যাতে দুর্ঘটনা না ঘটে, তাই সেতুতে পথচারীদের জন্য ফুটপাত তৈরির উপর বিশেষ জোর দিয়েছিলেন সাংসদ ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় গোটা দেশ। সেই বিতর্কের মধ্যে এবার রাজ্যেও একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় শোরগোল পড়ল। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমেস্টারে পরিবেশবিদ্যার পরীক্ষা ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: দৃশ্য-১, সদ্য বাইকের স্টার্ট বন্ধ করেছেন। ভাবছেন গলির মুখে বাইক রেখে পুরসভা থেকে ঘুরে আসবেন। আচমকা মাঝবয়সি সুব্রত দত্তকে ছেঁকে ধরলেন স্থানীয় কয়েকজন। তাঁদের বক্তব্য, ‘গলিতে বাইক রাখা বন্ধ হয়ে গিয়েছে জানেন না। দেখে তো ভদ্রলোক ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকড়া। অভিযোগের তীর স্থানীয় বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। তারা এলাকায় জমি মাফিয়া হিসেবে পরিচিত। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডোমজুড় থানার বাঁকড়া নিউমণ্ডলপাড়া। পরিস্থিতি সামাল দিতে ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে রয়েছে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে। প্রাকৃতিক কারণে এই অঞ্চলের একাধিক এলাকা বিপজ্জনক। সেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে থাকেন ভাসমান সীমান্ত চৌকির বিএসএফ জওয়ানরা। সুন্দরবনের কোন এলাকাগুলি বিপজ্জনক, সেখানে কীভাবে কাজ ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শনিবারের রাতে তাড়াতাড়িই বাড়ি ফিরত মেয়েটা। সেই মতো অপেক্ষাতে ছিলেন মা। কিন্তু মেয়ের বদলে রাতে দেখতে হল তাঁর মরদেহ। সেই শোকে শনিবার রাত থেকে চোখের জল শুকাচ্ছে না মায়ের। শনিবার রাতে ইকোপার্কের কাছে অ্যাপ-বাইক দুর্ঘটনায় হুগলির ...
২৪ জুন ২০২৪ বর্তমানসৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, মুড়িগঙ্গা নদীর উপর সেতু রাজ্য সরকারই তৈরি করবে। ভোট মিটতেই সেই ব্রিজ নির্মাণের প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। কবে থেকে এবং কীভাবে এই সেতু তৈরি হবে, নদীর উপর কোন ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া : নদীর তীরে বসে বিকেলের মনোরম সূর্যাস্ত দেখতেন পর্যটকরা। এছাড়া দিনভর প্রকৃতির শোভা উপভোগ করতে আসতেন বহু মানুষ। বাগনান দু’নম্বর ব্লকের মুগকল্যাণ গ্রাম পঞ্চায়েতের বেনাপুর গ্রাম এ কারণে বিখ্যাত। তবে নদী ভাঙনের কারণে বর্তমানে এই জায়গাই এখন ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আমোদঘাটা জলপ্রকল্পের বয়স হয়েছে। ফলে দ্রুত কাজ করতে পারছে না সে। কখনও জলের গতি কমে যায়। কখনও জলই আসে না। ফলে হুগলির মগরা এক নম্বর ব্লকের জয়পুর গ্রামের প্রায় দু’হাজার পরিবার জলসঙ্কটের কবলে। শুধু জয়পুর নয়, ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার নামে এক বধূর সঙ্গে আর্থিক প্রতারণা। এই অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পাশাপাশি ওই মহিলাকে তিনি ফোনে কুপ্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ। এই ঘটনায় হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায় শোরগোল পড়েছে। মহিলার ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দিল্লি মাতাচ্ছে হুগলির বলাগড়। সৌজন্যে আম। ফলের রাজা আমের পসরা সাজিয়ে দিল্লি গিয়েছিলেন বলাগড়ের কয়েকজন আম ব্যবসায়ী। গঙ্গাপাড়ের মাটিতে জন্মানো সেই ফলই নজর কেড়েছে দিল্লিবাসীদের। রাজ্য সরকারের উদ্যানপালন দপ্তরের উদ্যোগে দিল্লিতে বসেছে আমের মেলা। সেখানে আমের ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠিক দু’সপ্তাহ আগে তিনদিনের মধ্যে জোড়া দুর্ঘটনা ঘটেছিল ইএম বাইপাসে। দু’টি ক্ষেত্রেই বাইকচালকের মৃত্যু হয়। ফের সপ্তাহান্তে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই স্মৃতি ফিরে এল। শনিবার রাত ও রবিবারের ভোরে বেলেঘাটা এবং রবীন্দ্র সরোবর থানা এলাকায় বাইক ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: বারাসত, অশোকনগর, বারাকপুরের পর এবার বনগাঁ ও গাইঘাটা। ছেলেধরা গুজবকে কেন্দ্র করে সন্দেহের বশে মারধর, উত্তেজনা চলছেই। শনিবার রাতে বনগাঁ শহরে এবং রবিবার সকালে গাইঘাটা থানা এলাকায় এই কারণে আক্রান্ত হলেন দু’জন। তবে ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পরিবারের কোনও সদস্য কী জ্বরে ভুগছেন? কতদিন ধরে জ্বর? বাড়ির কোনও পাত্রে জল জমে থাকছে? তাতে লার্ভা জন্ম নিয়েছে? বর্ষার মুখে এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য বাড়ি বাড়ি ডেঙ্গু অভিযান শুরু করেছে বিধাননগর পুরসভার স্বাস্থ্য ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: চলছে বিয়ের মরশুম। সেই উপলক্ষ্যে পাইকারি বিক্রেতাদের কাছে সব্জির আগাম বরাত দেন আয়োজকরা। কিন্তু হঠাৎ সব্জির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। পাশাপাশি সব্জির দর আকাশছোঁয়া হওয়ার জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সাতসকালে বাজারে গিয়ে ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জীবন বিমা এবং সাধারণ বিমা পলিসির উপর জিএসটির হার ১৮ শতাংশ ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। এজন্য অনেকটাই বেড়েছে প্রিমিয়াম বাবদ খরচের বোঝা। এটা কমানোর দাবি নিয়ে একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করেছেন বিমা এজেন্টরা। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরে চুক্তিতে নিযুক্ত ৩৬৫ জন তথ্য-প্রযুক্তি কর্মীকে সরাসরি ওই দপ্তরের অধীনে আনা হল। এজেন্সির মাধ্যমে বিভিন্ন দপ্তরে চুক্তির ভিত্তিতে নিযুক্ত তথ্য-প্রযুক্তি (আইটি) কর্মীদের সরাসরি সরকারের অধীনে আনার জন্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট দুর্নীতি নিয়ে আন্দোলনে নামল এবিভিপি-ও। এনটিএর আধিকারিকদেরই একটি বড় অংশ এই কেলেঙ্কারিতে জড়িত, এই অভিযোগে শনিবার কলেজ স্ট্রিটে সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। এ প্রসঙ্গে এবিভিপির মেডিক্যাল শাখার সর্বভারতীয় কো-অর্ডিনেটর নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন, কিছু অপদার্থ ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন জঙ্গি সংগঠন ‘শাহাদত’-এর খোঁজ পেতে টানা দু’বছর মডিউলের ‘আমির’ হাবিবুল্লার সঙ্গে মডিউল মেম্বার সেজে কথাবার্তা চালিয়ে গিয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন তথ্য আদানপ্রদান হয়েছে তাদের মধ্যে। বিশ্বাসযোগ্যতা অর্জনের পর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে নিয়ে কীভাবে ইসলামিক রাষ্ট্র তৈরি ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শেষ হতে সময় লাগবে আরও চার মাস। অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হতে পরে বলে প্রশাসন সূত্রে খবর। তবে সেপ্টেম্বরে অর্থাৎ দুর্গাপুজোর আগে মন্দির তৈরির কাজ ...
২৪ জুন ২০২৪ বর্তমানবিশ্বজিৎ দাস, কলকাতা: কোভিড পরবর্তী বড় মহামারী আটকাল রাজ্য স্বাস্থ্যদপ্তর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক টানা কয়েকমাস ধরে বাংলার যক্ষ্মা রোগীদের জন্য ওষুধ না পাঠানোয় তৈরি হয়েছিল ভয়ানক পরিস্থিতি। বাংলা সহ বিভিন্ন রাজ্যে হু হু করে টিবি বেড়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল টাওয়ার থেকে ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। তথ্য বলছে, গত ছ’ মাসে দেশে চুরি যাওয়া যন্ত্রাংশের সংখ্যা ১৭ হাজার। সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গও। এই চুরি আটকাতে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলি। তাদের সংগঠন ...
২৪ জুন ২০২৪ বর্তমানসুখেন্দু পাল, বর্ধমান: প্রতিবছর বর্ষার সময় ডেঙ্গু মোকাবিলা করতে স্বাস্থ্যদপ্তর হিমশিম খায়। জমা জল খুঁজতে গোয়েন্দাগিরি করতে হয় আধিকারিকদের। কোথাও গাপ্পিমাছ আবার কোথাও ব্লিচিং ছড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। তাতেও সমস্যা মেটে না। কিন্তু লার্ভা বিনাশে সহজ টোটকা আবিষ্কার ...
২৪ জুন ২০২৪ বর্তমানসোহম কর, কলকাতা: লোকসভা ভোটের পর অনবরত বৈঠক হয়ে চলেছে বঙ্গ সিপিএমের অন্দরে। চলতি মাসেই মুজফফর আহমেদ ভবনে দু’দিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক বসেছিল। সূত্রের খবর, নানা আলোচনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার কথাও উঠে এসেছিল। পার্টি আসলে যে রাজনীতির মাঠে ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, বোলপুর: মূল্যবৃদ্ধির বাজারে এখন তিন টাকায় কীই বা পাওয়া যায়? কীর্ণাহার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এটা ভাবলে কিন্তু ভুল হবে। তিন টাকায় এখানে পাওয়া যায় খাঁটি দুধের খাস মণ্ডা। বাসস্ট্যান্ড লাগোয়া ১২ ফুট বাই ছয় ফুট দৈর্ঘ্যের ছোট্ট একটি দোকানে ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: মাঝখানে পেরিয়ে গিয়েছে প্রায় ৫০ বছর। ফরাক্কা ব্যারেজকে ঘিরে আন্তর্জাতিক বিতর্কের অবসান হয়নি এখনও। বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সাক্ষাত্ আরও একবার সামনে এনেছে ফরাক্কাকে। এই ব্যারেজ ঘিরে ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জীবন বিমা সংস্থাগুলির কাছে এমন কোটি কোটি টাকা পড়ে রয়েছে, যার দাবি জানাচ্ছেন না কেউ। ক্লেম-না-করা বা দাবিদারহীন সেই টাকা যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে উঠছে সংস্থাগুলির কাছে। এই টাকা ফেরতের ব্যাপারে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে উদ্যোগী ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জামতাড়া ব্যাকফুটে। সাইবার ক্রাইমের হটস্পট এখন রাজস্থানের মেওয়াট। সমস্ত ধরণের সাইবার ক্রাইমের হাব তৈরি হয়েছে এই এলাকায়। তাদের কাছে অপরাধের অন্যতম ‘অস্ত্র’ মোবাইলের সিমকার্ড এরাজ্য থেকে পৌঁছচ্ছে। সম্প্রতি চাপে পড়ে সে রাজ্যের পুলিস ‘অপারেশন অ্যান্টি ভাইরাস’ ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা নির্বাচনের পর এই প্রথম আগামী ২৬ জুন মন্ত্রিসভার বৈঠক বসবে নবান্নে। সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, মুখ্যসচিবের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন বৈঠকে। জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা রাজ্যের তৃণমূল স্তরে আরও ভালোভাবে পৌঁছে দিতে নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল: নতুন জঙ্গি সংগঠন শাহাদতের ‘আমির’ মহম্মদ হাবিবুল্লা টেলিগ্রাম অ্যাপে তিনটি গ্রুপ খুলেছিল। আলফাস ব্ল্যাক, আলফা ও স্নিগ্ধভোর নামে এই তিনটি গ্রুপেরই অ্যাডমিন ছিল এই জঙ্গি। গ্রুপের সদস্যদের মধ্যে কোড ওয়ার্ডে কথাবার্তার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সেগুলি ডিকোড ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া হলং বাংলো নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল রাজ্যের বনদপ্তর। ইতিমধ্যে কমিটির সদস্যরা তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন বনদপ্তরে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কমিটির রিপোর্টে উল্লেখ আছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। তবে এই অগ্নিকাণ্ডের ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার আর দেরি নয়, বিয়ের আগেই পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে রূপশ্রীর টাকা। যদি কোনও কারণে দেরিও হয়, সেক্ষেত্রে বিয়ের দিনই পাত্রী হাতে পাবেন ওই টাকা। রূপশ্রী প্রকল্প নিয়ে নতুন নির্দেশ জারি করল নারী, ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও এখনও তা সক্রিয় নয়। বিক্ষিপ্তভাবে এখানে ওখানে হাল্কা বৃষ্টি হচ্ছে। আজ সোমবারও পরিস্থিতি এরকমই থাকবে। আগামী কাল মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালিয়াচক: আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জেরে খুন হতে হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার সুজাপুর সাহানপাড়া এলাকায়। মৃতের নাম ফরিদ শেখ (৫৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে লেনদেনকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম ও তপন: তপনের বধূকে খুনের ঘটনায় হাড়হিম করা তথ্য পেল পুলিস। বধূকে হত্যা করার পর ট্রাক্টরের রোটাভেটর দিয়ে দেহ খণ্ডখণ্ড করা হয়েছিল। পরে প্রমাণ লোপাট করতে দেহাংশের টুকরো জমিতে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালিয়াচক: জাতীয় সড়কে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তুলছেন টোটোচালকরা। কালিয়াচকের চৌরঙ্গী এলাকায় টোটোচালকদের দৌরাত্ম্যে বিরক্ত ও নাজেহাল এলাকাবাসী ও বাসচালকরা। এমনকী, জাতীয় সড়কের ধারে সারি সারি টোটো দাঁড়িয়ে থাকে। এতে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। কালিয়াচক ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, ফালাকাটা: সাতদিন পর স্বাভাবিক হল ফালাকাটা-আলিপুরদুয়ার ৩১ডি মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা। চরতোর্সার ভাঙা ডাইভারসন জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিছুটা মেরামত করে ছোট গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিল। তবে এখনই ভারী যান চলাচলের অনুমতি দেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ভারী পণ্যবাহী গাড়ি ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, হবিবপুর: আগে মৌখিকভাবে ছিল। এবার হবে খাতায়-কলমে। শীঘ্রই মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের মহিলা শাখা তৈরি হবে। ব্যবসায় মহিলাদের উত্সাহ বাড়াতে উদ্যোগী হয়েছে সংগঠনটি। রবিবার বামনগোলা ব্লকের পাটুয়াহাট ডিগ্রি কলেজের অডিটোরিয়াম হলে পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলনে যোগ ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: কল আছে, জল নেই। এই সমস্যায় নাজেহাল ডালখোলা পুরবাসী। শহরের ৪ নম্বর ওয়ার্ডের পালপাড়া, উত্তর মিঠাপুর ও মিঠাপুর, ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম ভোগান্তিতে। ৪ নম্বর ওয়ার্ডে প্রায় দু’বছর ধরে ট্যাপকলে জল পরিষেবা মিলছে না। ৩ নম্বর ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, করণদিঘি: শনিবার রাতে ডালখোলার ডাকবাংলা মাঠে একটি মেলায় নাগরদোলায় চড়া নিয়ে ঝামেলায় উত্তেজনা ছড়াল। একদল যুবকের মারধরে দু’জন ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থলে এসে মেলা বন্ধ করে দেয় পুলিস। স্থানীয় বাসিন্দারা জানান, মেলায় কয়েকজন যুবক গা জোয়ারি করে ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, জলপাইগুড়ি: বর্ষায় মশাবাহিত রোগ রুখতে গত বছরের মতো এবারও জেলাজুড়ে গাপ্পি মাছ ছাড়বে জলপাইগুড়ি জেলা পরিষদ। এজন্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের কাছে ১৭ লক্ষ ৭২ হাজার ৩০০ গাপ্পি মাছের জন্য রিক্যুইজিশন দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, জেলার ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রবিবার কোচবিহারে তোর্সার বিসর্জন ঘাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অজয় কুমার (২৬)। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার যদুগোড়ার বাসিন্দা ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, তিনি কোচবিহারে ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, মেখলিগঞ্জ: সাবেক ছিটমহল তার মূল ভূখণ্ড ফিরে পাবে কবে, তিনবিঘা দিবসের আগে ফের উঠছে প্রশ্ন। মাঝখানে একটা রাস্তা, এপার ভারত আর ওপারে বাংলাদেশ। এপারে কোচবিহারের মেখলিগঞ্জ, ওপারে বাংলাদেশের লালমণিরহাট। মাঝে বহুচর্চিত তিনবিঘা করিডর, যার অন্তর্গত পাটগ্রাম, দহগ্রাম ও ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, নাগরাকাটা: কথায় বলে ‘চোরের দশ দিন, গৃহস্থের এক দিন।’ রবিবার সেই প্রবাদবাক্যই যেন সত্যি হয়ে উঠল ডুয়ার্সের মালবাজার শহর সংলগ্ন টুনবাড়ি চা বাগানে। রবিবার চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে দুই যুবক। জুতোর মালা পরিয়ে তাদের মালবাজার শহরে ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলায় ছ’শোর বেশি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য। ভোটের আচরণবিধি উঠে যাওয়ায় সামনের সপ্তাহ থেকেই স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে। কিন্তু জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বেশকিছু প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নগুলি নিয়েই ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার ময়নাগুড়ি শহর থেকে উদ্ধার হল ১৪ ফুট লম্বা অজগর। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরের কৃষক বাজারের সামনে। কাতারে কাতারে লোকজন জমা হয়ে যায়। খবর দেওয়া হয় ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনকে। তারা এসে অজগরটি ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: আমরা বাঞ্ছারামের বাগানের কথা শুনেছি। তা থেকে উৎসাহিত হয়ে বাড়ির ছাদে সব্জি ও ফলের বাগান তৈরি করেছেন ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থ সরকার। জৈব পদ্ধতিতে তিনি তৈরি করেছেন এই বাগান। বাড়ির সামনের বাজার থেকে ফেলে ...
২৪ জুন ২০২৪ বর্তমানসোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: রবিবার ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন হল মাড়োয়ারি ভবনে। সকালে সমিতির নিজস্ব পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ব্যবসায়ী সমিতির নতুন কমিটিও গঠন করা হয়েছে। আগামী তিনবছর এই কমিটি দায়িত্বে থাকবে। ময়নাগুড়ির ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দূষণ সহ বিভিন্ন কারণে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের জন্য বাড়তে থাকা গরম, অনাবৃষ্টি, অতিবৃষ্টির প্রভাব জলপাইগুড়িতেও পরিলক্ষিত হচ্ছে। এমন আবহে দূষণ কমানোর বার্তা নিয়ে সাইকেল চালিয়ে পুনে থেকে জলপাইগুড়িতে এলেন অধ্যাপক জয়ন্ত মহাজন। রবিবার জলপাইগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের আলোচনা ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, বালুরঘাট: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। জেলাজুড়ে কত সরকারি জমি রয়েছে নবান্নের নির্দেশে সেই তথ্য সংগ্রহ করার পর চক্ষু চড়কগাছ আধিকারিকদের। তাঁরা দেখছেন, জেলার একাধিক সরকারি জমি ব্যক্তিগত দখলে চলে গিয়েছে। আবার অনেক জায়গায় বাড়ি তৈরি করে ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিধানসভা উপ নির্বাচনে বিশাল কোনও সভা বা রোড শো নয়, তৃণমূলস্তরে গিয়ে উন্নয়নের কথা প্রচার করাই ‘স্ট্র্যাটেজি’ কৃষ্ণ কল্যাণীর। মনোনয়ন পত্র দাখিলের পর গত চার দিনে শতাধিক বুথে বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন তিনি। শহর ও গ্রামাঞ্চল ...
২৪ জুন ২০২৪ বর্তমানসুব্রত ধর, শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পরও হুঁশ ফেরেনি রেলের। শিলিগুড়ি শহরের কাছে চাঁদমণি এলাকায় ফাটল ধরা লাইন দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এর জেরে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। চাঞ্চল্যকর এই ঘটনায় রেলের ...
২৪ জুন ২০২৪ বর্তমানরবীন রায়, আলিপুরদুয়ার: ঐতিহ্যবাহী হলং বনবাংলো পুড়ে যাওয়ায় অনেকেরই মন ভারাক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় প্রকৃতিপ্রেমীদের সেই বিষণ্ণতা আছড়ে পড়ছে। ঠিক সেই সময়েই ভারতীয় রেল জলদাপাড়া জাতীয় উদ্যানের জন্য নিয়ে এল মন ভালো করে দেওয়া এক সুখবর। ভারতীয় রেল একটি ডিজেল ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, ধূপগুড়ি: মনের মিল হলে আর কি লাগে! সাঁকোয়াঝোরার সজনাপাড়া ও রাঙ্গালিবাজনার গোবিনহাটের দুটি মূক-বধির হৃদয় এক হয়ে গেল সাতজন্মের বন্ধনে। আসলে সত্যিকারের প্রেম কাহিনীগুলি সিনেমার স্ক্রিপ্টকেও অনেক সময় হার মানায়। রং নম্বরে একটি মিসড কল। তারপর একের পর ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সাপধরা: ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির তাণ্ডবে ঘুম উড়েছে সাধারণ গ্রামবাসীদের। হাতির হানায় ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি খাবারের সন্ধানে বাড়ি-ঘর ভাঙছে হাতির দল। আর তাতেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, সাপধরা, পুকুরিয়া এলাকায় হাতির স্থায়ী ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: ফি বছর বর্ষায় বালির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। তাই বর্ষার আগে রামপুরহাটে ব্রাহ্মণী নদী থেকে অবৈধভাবে বালি তুলে রাস্তার ধারে মজুত করা শুরু করেছে অসাধু কারবারিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিস-প্রশাসনের মদত ছাড়া রাস্তার ধারে স্তূপাকারে বালি মজুত ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: বর্ষা আসতেই ভাগীরথীর পাড় ভাঙনের আশঙ্কায় গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন। শান্তিপুরের বেলগড়িয়া-১ পঞ্চায়েতের নদী-তীরবর্তী বিভিন্ন গ্রামে এমনই পরিস্থিতি। প্রতি বছর বর্ষায় নদীপাড়ে বেশ কিছু অংশে অস্থায়ী বাঁধের মাটি ধসে পড়ে। এবারও এখনই গ্রামের শেষ প্রান্তে পাড়ভাঙন দেখা ...
২৪ জুন ২০২৪ বর্তমানঅভিষেক পাল, বহরমপুর: মাসে ২৫ হাজার টাকা বেতন। প্রতিদিন দু’ঘণ্টা ডিউটি। ‘অফিসে’ নিয়ে যাওয়া হবে গাড়ি করে। থাকা-খাওয়া ফ্রি। বহরমপুরে কলাবাগানের বাসিন্দা বছর পয়তাল্লিশের এক মহিলাকে এমনই টোপ দেওয়া হয়। শুধুমাত্র রাস্তায় বসে ভিক্ষা করলেই এমন লোভনীয় ‘প্যাকেজ’। এমন প্রলোভনেই ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শনিবার দুপুরে বর্ধমানের উল্লাসে প্রৌঢ়কে একটি গাড়ি পিষে দিয়ে চলে যায়। তরুণ দত্ত(৫৫) নামে ওই প্রৌঢ় ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি শহর লাগোয়া বাম এলাকায়। এদিন তিনি বিবেকানন্দ কলেজ মোড় থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার পথ দুর্ঘটনায় জখম এক ছাত্রের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের নাম রিকি কর্মকার(১৭)। তার বাড়ি রঘুনাথপুর শহরে ১ নম্বর ওয়ার্ডের ব্লকডাঙা এলাকায়। সে একাদশ শ্রেণিতে পড়ত। এদিন দুর্ঘটনায় সে ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সামনেই বর্ষার মরশুম। বৃষ্টির সময় ইষ্টনাম যপেই মাটির বাড়িতে প্রায় দেড় লক্ষ পরিবার দিন-রাত কাটাবেন। তবে আশঙ্কার মধ্যেই তাঁরা আশার আলো দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিভিন্ন সভা থেকে আবাস যোজনার টাকা দেওয়ার ‘গ্যারান্টি’ দিয়েছেন। ডিসেম্বর ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, কৃষ্ণনগর: নদীয়ায় ৩২ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার জন্য ১১৪১ কোটি টাকার লক্ষ্যমাত্রা নিল জেলা প্রশাসন। এই আর্থিক বর্ষে রাজ্য থেকেই এই টাকা বেঁধে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাংলার নারীদের অগ্রগতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে মা ও শিশু খুনের ঘটনার নেপথ্যে ত্রিকোণ প্রেম! তদন্তে নেমে এমনই প্রাথমিক অনুমান করছে পুলিস। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত হিসেবে তাতে কারও নাম নেই। কে বা কারা ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, লালবাগ: এক বছর আগে সাংসদ থাকাকালীন লালগোলার পিরতলা স্টেশন উন্নয়ন কমিটির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই সভা থেকে তিনি উন্নয়ন কমিটির একাধিক দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। সেই কাজ কতটা হয়েছে, তা দেখতে রবিবার ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, বহরমপুর: নদীয়ার পলাশী থেকে হেরোইন আনার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে ডাম্পার-মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল এক মাদক কারবারির। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও একজন। রবিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নাসির শেখের(৪৭)। বাড়ি বহরমপুর থানার সুন্দিপুর। ...
২৪ জুন ২০২৪ বর্তমানসুদীপ্ত কুণ্ডু, রানাঘাট: এতদিন পর্যন্ত শুধুমাত্র প্রতিটি শ্রেণিতে বার্ষিক মূল্যায়নের পরেই মার্কশিট হাতে পেত পড়ুয়ারা। এবার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়ার আট বছরের সার্বিক মূল্যায়ন লিপিবদ্ধ থাকবে একটিমাত্র রিপোর্ট কার্ডেই। শিক্ষাদপ্তরের তরফে বই আকারে প্রকাশিত সেই রিপোর্ট ...
২৪ জুন ২০২৪ বর্তমানইন্দ্রজিৎ রায়, বোলপুর: প্রতিবছর গরমকাল এলেই বোলপুর পুরসভায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দেয়। সেই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের অম্রুত ২.০ জল প্রকল্পের তালিকায় নির্বাচিত হয়েছিল বোলপুর পুরসভা। অবশেষে অপেক্ষার অবসান। সম্প্রতি, শহরে অম্রুত ২.০ প্রকল্পের কাজ জোরকদমে শুরু হয়েছে। ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাতের অন্ধকারে সীমান্তের ওপার থেকে চোরাই সোনা এদেশে পাচার করছিল কারবারিরা। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের দত্তপুলিয়ার বরণবেরিয়া এলাকা থেকে ৩০টি সোনার বিস্কুট সহ তিন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী। বাজেয়াপ্ত হওয়া ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি: লোকসভা ভোট শেষ হলেও বীরভূম জেলায় এখনও রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছু কলেজ কেন্দ্রীয় বাহিনী দখল করে রয়েছে। যার ফলে পিছিয়ে যাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম ও ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। উল্লেখ্য, চলতি সপ্তাহেই হওয়ার কথা ছিল ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাঁথি: দীঘায় ফের হকার উচ্ছেদে নামল প্রশাসন। সৈকতে যাতায়াতের রাস্তা দখল করে তৈরি ঝুপড়ি ও দোকানপাট সরানোর কাজ শুরু করেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। শনিবার ও রবিবার ওল্ড ও নিউ দীঘার সৈকতে উচ্ছেদ অভিযান চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দীঘা ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, মানকর: বন থেকে শালপাতা সংগ্রহ করে, সেই পাতা সেলাই করে সংসার চালাচ্ছেন কাঁকসার ধোবারু, তেলিপাড়া, কাঁথালডাঙা, পিয়ারিগঞ্জ সহ একাধিক গ্রামের আদিবাসী মহিলারা। কিন্তু তাঁদের আক্ষেপ, পাতা সংগ্রহ করে সেলাই করতে যে পরিশ্রম হয় সেই অনুপাতে মজুরি মেলে না। ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: নাড়ুয়াবিলা বিস্ফোরণ মামলায় এবার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দাদাকে নোটিস পাঠাল এনআইএ। শনিবার রাতে এনআইএর পক্ষ থেকে মানস পড়ুয়াকে নোটিস পাঠানো হয়েছে। তাঁর বাড়ি ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নিজনাড়ুয়া গ্রামে। তিনি জেলা পরিষদের পূর্ত ও ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাটোয়া: প্রায় চারশো পাখি ও বন্যপ্রাণী শিকার করা হল মাত্র কয়েক ঘণ্টায়। কেতুগ্রামের কোমরপুর ও গোপালপুর দু’টি গ্রামেই এই বিপুল পরিমাণ পাখি এবং বন্যপ্রাণীর নির্বিচারে হত্যালীলা চালানো হয়েছে। এরমধ্যে বহু বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে এত ...
২৪ জুন ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কাঁকসা ও সংবাদদাতা, মানকর: ঘরকুনো মেধাবী পড়ুয়াই জঙ্গি সংগঠনের মাথা! অবিশ্বাস্য মনে হলেও প্রাথমিকভাবে এসটিএফ ও পুলিসের গোয়েন্দারা নিশ্চিত ধৃত মহম্মদ হাবিবুল্লা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নয়া মডিউল ‘শাহদাত’-এর নেতৃত্ব দিয়েছিল বাংলায়। ‘আমির’ নামে সে সংগঠন বৃদ্ধিতে ...
২৪ জুন ২০২৪ বর্তমানসংবাদদাতা, ডোমকল: একখানা আয়তকার কাপড়ের বেল্ট। বিশেষ ভাবে সেলাই করে তাঁতে তৈরি করা হয়েছে ছোট্ট কুঠুরি। তার দু’মাথায় দড়ি। সেই বেল্টই এখন রুপোর অবৈধ কারবারিদের কাছে মোক্ষম অস্ত্র। বেল্টের কুঠুরিতে রুপোর বল লুকিয়ে তা কোমরে বেঁধেই চলছে পাচার। মোটা ...
২৪ জুন ২০২৪ বর্তমানতানিয়া পারভিনের পর এবার মহম্মদ হাবিবুল্লাহ। গ্রেফতার হয়েছে জঙ্গি সন্দেহে। আর উভয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুজনেই অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী। কিন্তু এই মেধাবী ছাত্রছাত্রীরা কীভাবে জঙ্গিদের খপ্পরে পড়ে? কেন তারা এই জাল কেটে বেরিয়ে আসতে পারে না? প্রতি পদে ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসগড়িয়া স্টেশন লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর ও তৃণমূল কর্মীদের মারধরের পর বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ। রবিবার দিনভর বাড়ি বসেই কাজ করলেন তিনি। শনিবার গড়িয়া স্টেশন লাগোয়া পার্টি ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসকলকাতার রাস্তায় গাছের প্রয়োজনীয়তা নিয়ে নানা সময়ে নানা কথা ওঠে। কিন্তু কী ধরনের গাছ বসালে ভালো? ভাবুন তো এমন একটা কলকাতা যেখানে রাস্তার ধারে থাকবে আম, জাম, জামরুলের গাছ।আসলে আমফান আর রেমাল দুটি ঝড়ের জেরে শহর কলকাতায় প্রচুর গাছ ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসচব্বিশের লোকসভা নির্বাচনে গতবারের থেকে বেশি আসন জিতেছে তৃণমূল। উত্তরবঙ্গেও বিজেপির কাছ থেকে একটি আসন ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু, সার্বিক ফলাফল নিয়ে সন্তুষ্ট নন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। কারণ পুরসভার নিরিখে দিনহাটায় ২ হাজার ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসলোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। গতবারের থেকে লোকসভায় বিজেপির ৬ টি আসন কমেছে। তবে সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল একেবারে উল্টো ছবি। নন্দীগ্রামের একটি সমবায় সমিতি নির্বাচনে কার্যত গেরুয়া ঝড় উঠল। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসগড়িয়ায় কাউন্সিলরের কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছিল। তাতে মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন। অভিযোগ পেয়েই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। শনিবার রাতভর তল্লাশি চালিয়ে এই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হল-তারক দাস, ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমসফের খবরে সন্দেশখালি। এবার তৃণমূলের এক মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, তৃণমূল করার জন্য এলাকার বিজেপি নেতৃত্ব তাকে এভাবে মারধর করেছে। বিজেপির নেত্রী সহ বেশ কয়েকজনের নামে সন্দেশখালি থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা। আহত অবস্থায় মহিলাকে ...
২৪ জুন ২০২৪ হিন্দুস্তান টাইমস