BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 24 Aug, 2026 | ৯ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • বোনাসের বিক্ষোভে এ বার কাজ বন্ধ পাহাড়ের বাগানে

    এই সময়, শিলিগুড়ি ও জলপাইগুড়ি: চা-বাগানে বোনাসের দাবি ঘিরে উত্তরোত্তর উত্তাপ বাড়ছে পাহাড় এবং তরাই-ডুয়ার্সে। বাগানে গেট মিটিং, বিক্ষোভ, বন্‌ধের পর আজ, বুধবার থেকে পাহাড়ের প্রতিটি চা-বাগানে কাজ বন্ধ রেখে বিক্ষোভের সিদ্ধান্ত নিল শ্রমিক ইউনিয়নগুলির সমন্বয় কমিটি। আন্দোলনকারীদের সাফ ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, বাঁশদ্রোণীতে পে-লোডারের ধাক্কায় মৃত পড়ুয়া

    মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতা শহরে। প্রাইভেট টিউশনে যাওয়ার সময় পে-লোডারের ধাক্কায় মৃত্যু এক নবম শ্রেণির ছাত্রের। মৃত পড়ুয়ার নাম সৌম্য শীল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়। পে-লোডার ভাঙচুর করা হয়।বুধবার, মহালয়ার ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    রোগী কল্যাণ সমিতি কেমন হবে, বিজ্ঞপ্তি রাজ্যের

    এই সময়: ঘোষণা আগেই হয়েছিল, সেই মতো সরকারি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির নতুন কাঠামো কেমন হবে— তার লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। এই নির্দেশিকা প্রকাশের পাশাপাশি মঙ্গলবারই রাজ্যের মুখ্যসচিবের অফিস থেকে সাধারণ নাগরিকদের অভিযোগ জানানোর জন্য একটি কমিটি ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    বর্ষণ-বন্যায় আকাল পদ্মের, সন্ধিপুজোর অর্ঘ্য তাই মহার্ঘ

    এই সময়: মায়ের আগমন যাতেই হোক আর তার ফল যা-ই হোক না কেন, সন্ধিপুজোয় ১০৮ পদ্ম মাস্ট। কিন্তু এ বার তা মিলবে কী করে? বানের জলের ডুবে পদ্ম চাষের দফারফা। কিছু ফুল বাঁচানো গেলেও তাতে কি প্রয়োজন আদৌ মিটবে? ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    ‘বাইরে চল, তোকে দেখে নেব’, মহিলা ডাক্তারকে প্রকাশ্যে হুমকি

    এই সময়, বর্ধমান: ডাক্তারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ বার হাসপাতালের ভিতরেই এক রোগীর আত্মীয়ের হুমকির মুখে পড়তে হলো এক মহিলা পিজিটি-কে (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি)। অভিযোগ, এক রোগীর মৃত্যু ঘিরে অশান্তি তৈরি করার চেষ্টা ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    আজিমগঞ্জ-নশিপুর রেলরুটের উদ্বোধন আজ

    এই সময়, নশিপুর: ২০ বছর আগে শিলান্যাস হলেও অবশেষে জট কাটিয়ে আজিমগঞ্জ-নশিপুর দিয়ে ট্রেন চলাচল শুরু হতে চলেছে। আজ, বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল মাধ্যমে এই নয়া রেলরুটের উদ্বোধন করবেন। আপাতত আজিমগঞ্জ-কৃষ্ণনগর দু’টি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে। পরবর্তী কালে ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    কাজে ফিরতে আইনি নোটিস, সুপ্রিম-বার্তার পরও পূর্ণ কর্মবিরতি

    এই সময়: আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সবরকম জরুরি পরিষেবা চালাচ্ছেন, এমনকী ইন্ডোর-আউটডোর বিভাগে অত্যাবশকীয় এবং আপৎকালীন কাজ শুরু করেছেন— সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারদের তরফে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং। রাজ্যের যুক্তি ছিল, ইন্ডোর-আউটডোরে কাজে যোগ দেননি আন্দোলনকারী ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    মোটরবাইকের পেছনে লরির ধাক্কা, হাওড়ায় মৃত দম্পতি-সহ ৩

    মহালয়ার আগের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতি-সহ ৩ জনের। হাওড়ার বালি থানা এলাকায় দুর্ঘটনাঘটে। মৃতদের নাম সুজয় মজুমদার (২৩), সুজয়ের স্ত্রী রিঙ্কি মজুমদার (২১) এবং সৌরভ চন্দ্র দাস (২২)। লরির খোঁজ মেলেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    পুজো পর্যন্ত পাতে বাংলাদেশি ইলিশ, মিলবে না ভাইফোঁটায়

    এই সময়: পুজোতে মিলবে, কিন্তু দেওয়ালি শেষ হওয়ার পরে ভাইফোঁটায় হয়তো এ পারের ভাইদের পাতে পড়বে না ওপার বাংলার ইলিশ। এ বারের মতো সরকারি ভাবে যখন বাংলাদেশ থেকে ইলিশের শেষ ট্রাকটি রওনা হবে পেট্রাপোল সীমান্তের দিকে, সেদিন মহা সপ্তমী। ...

    ০২ অক্টোবর ২০২৪ এই সময়
    বিবিধ উপলক্ষে বন্ধ থাকছে চক্ররেল, ঘন হচ্ছে আশঙ্কার মেঘ

    সদ্য ৪০ বছর পূর্ণ করা চক্ররেল কি ট্রামের মতোই রুগ্‌ণ পরিবহণ-মাধ্যমে পরিণত হয়ে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাবে? ঘন ঘন ওই ট্রেনের পরিষেবা বন্ধ রাখার নির্দেশে এমনটাই আশঙ্কা করছেন রেলকর্তাদের একাংশ। গঙ্গায় তর্পণ, প্রতিমা বিসর্জন, কোনও বড় জমায়েত ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত বাঁশদ্রোণী! জেসিবি, পে লোডার ভাঙচুর, পুলিশকে আটকে রেখে বিক্ষোভ

    ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত বাঁশদ্রোণী। মৃত্যুর দায় কার, সেই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকেই পথে নেমেছেন এলাকার মানুষ। রাস্তা সারাইয়ের জন্য রাখা জেসিবি, পে লোডার ভাঙচুর চালানো হয়েছে। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। দাবি, দুর্ঘটনাস্থলে আসতে হবে স্থানীয় ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    বুধ সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে ছাত্রকে পিষে দিল জেসিবি, বাঁশদ্রোণীতে রাস্তা আটকে বিক্ষোভ

    টিউশন পড়তে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীতে। অভিযোগ, সকালে ওই জেসিবি পিষে দেয় ওই ছাত্রকে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তেজনা ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    গঙ্গাসাগরে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনা! আহত অন্তত ১২, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েক জন

    মহালয়ার দিন গঙ্গাসাগরে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন অন্তত ১২ জন। বুধবার সকালে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কের ঘটনা। বেশ কয়েক জনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। স্থানীয় সূত্রে খবর, কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানার কাশীনগর এলাকার কাছে ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা টালিগঞ্জে! আঙুল তৃণমূল কাউন্সিলরের দিকে, এল পাল্টা অভিযোগ

    আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ উঠল কলকাতার টালিগঞ্জ এলাকায়। আন্দোলনকারীদের অভিযোগ, মঙ্গলবার রাতে কলকাতার ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর নিজেও তাঁদের গায়ে হাত তুলেছেন। করুণাময়ী মোড়ে ওই ঘটনার প্রেক্ষিতে মধ্যরাতে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    আবাস যোজনায় আধিকারিকদের দায়বদ্ধতা চায় রাজ্য

    বরাদ্দ করতে হবে বিপুল অর্থ। ফলে প্রতিটি পয়সার হিসাব রাখা বাধ্যতামূলক বলেই মনে করছে রাজ্য সরকার। আবাস যোজনার উপভোক্তা তালিকা ত্রুটিমুক্ত করতে এ বার আধিকারিকদের কার্যত দায়বদ্ধ করার পথে হাঁটল নবান্ন। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের কথায়, “আমরা একেবারে ত্রুটিমুক্ত তালিকা তৈরি ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    প্রতিবাদ: বাবার আর্জি বিচার ছিনিয়ে আনার

    আর জি কর কাণ্ডে দ্রুত ন্যায়-বিচারের মূল দাবিকে সামনে রেখে দেবীপক্ষের সূচনার আগেই ফের নাগরিক প্রতিবাদে মুখর হল কলকাতা। চিকিৎসক ও নাগরিক মঞ্চ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের সমর্থক-সহ প্রায় ৬০টি সংগঠন মঙ্গলবার যৌথ ভাবে ডাক দিয়েছিল মিছিলের। কলেজ স্কোয়ার থেকে ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    শুভেন্দু, সুকান্তের কাছে বঙ্গের তত্ত্ব-তালাশ

    আর জি কর-কাণ্ডের প্রতিবাদের জেরে বাংলার পথ-ঘাট মুখর। টানা আন্দোলন চললেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেখানে প্রভাব ফেলতে পারেনি। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডার সঙ্গে দেখা করলেন বিরোধী ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    জেলে গিয়ে সন্দীপ, অভিজিৎকে জেরা

    প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ার খুন, ধর্ষণের তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করল সিবিআই। মঙ্গলবার জেল সুপারের ঘরের পাশে একটি ঘরে ওই দু'জনকে জেরা করা হয় ...

    ০২ অক্টোবর ২০২৪ আনন্দবাজার
    ‘থ্রেট কালচারে’র নামে অপছন্দের ইন্টার্নদের টার্গেট! আতঙ্কে পিজিটিরাও, স্বাস্থ্যভবনে অভিযোগ

    স্টাফ রিপোর্টার: রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ‘থ্রেট কালচার’-এর নামে নিজেদের অপছন্দের ইন্টার্ন-পিজিটিদের হাসপাতাল থেকে সরিয়ে দিতে তৎপর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশ। এঁদের মধ্যে আবার কেউ কেউ ব্যক্তিগত ‘রাগ-অপছন্দ’ মেটাতে তথাকথিত থ্রেট কালচারের অভিযোগ এনে সরকারি চিকিৎসা পরিকাঠামোর বাইরে পাঠানোর চেষ্টা ...

    ০২ অক্টোবর ২০২৪ প্রতিদিন
    নির্ভুল আবাসের তালিকা চাই, কর্মীদের কড়া নির্দেশ পঞ্চায়েতমন্ত্রীর

    স্টাফ রিপোর্টার: আবাস যোজনার তালিকা তৈরিতে আরও সতর্ক রাজ্য। নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে এবার সরকারি কর্মীদের কাজের প্রতি আরও দায়বদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবাস যোজনার তালিকা তৈরিতে যাতে কেউ প্রভাবিত না করতে পারে, তার জন্য বেশ ...

    ০২ অক্টোবর ২০২৪ প্রতিদিন
    চোর ধরতে গিয়ে ছুরির কোপ, মহম্মদবাজারে মৃত্যু যুবকের

    নন্দন দত্ত, সিউড়ি: চোর ধরতে গিয়ে ছুরির কোপে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটে বীরভূম জেলার মহম্মদবাজার থানার সোঁতশাল এলাকায়। মহালয়ার ভোরে এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে পাঁচামির পাথর খাদান এলাকায়।পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা লরির কাঁচ ভেঙে চুরি করছিল দুই ...

    ০২ অক্টোবর ২০২৪ প্রতিদিন
    বাঁশদ্রোণীতে পড়ুয়াকে পিষল পে লোডার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা বাঁশদ্রোণীতে। পড়তে যাওয়ার পথে স্কুল পড়ুয়াকে পিষে দিল পে লোডার। ঘটনাস্থলেই নাবালকের মৃত্যুর হয়। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল দশা। এর জেরেই বুধবার সকালে স্কুল পড়ুয়ার মৃত্যু হল বলে অভিযোগ এলাকাবাসীর।এদিন ...

    ০২ অক্টোবর ২০২৪ প্রতিদিন
    বৃষ্টি উপেক্ষা করেই তর্পণ, আগামী কয়েক ঘণ্টায় ফের ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা

    অয়ন ঘোষাল: সাতসকালেই বৃষ্টিতে ভিজল কলকাতা। মহালয়া উপলক্ষ্যে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের জন্য় মানুষের ভিড়। আর সেইসব মানুষজনকে অস্বস্তিতে ফেলে ঝেঁপে এল বৃষ্টি। তবে তাতে মানুষের উত্সাহে খামতি পড়েনি। এদিকে, আবহওয়া দফতর সূত্রে খবর, আরও বৃষ্টি হবে কলকাতা ও ...

    ০২ অক্টোবর ২০২৪ ২৪ ঘন্টা
    দেবীপক্ষের প্রাক্কালে মেয়েদের 'গায়ে হাত', আরজি কর প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ

    আরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল শহর জুড়ে নানান কর্মসূচি হয়। সখানে অংশ নেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক। এমনই একটি কর্মসূচি হয়েছিল টালিগঞ্জ এলাকার করুণাময়ীতে। নাগরিক সমাজের সেই মিছিলেই নাকি হামলা চালানো হয়। আর সেই হামলার ঘটনায় অভিযোগের ...

    ০২ অক্টোবর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    মহালয়ার আগেই চরম ব্যস্ত পুলিশ, ৫ ঘণ্টায় ৪ নির্দেশিকা জারি নগরপাল মনোজের

    এর আগে আন্দোলনের চাপে কলকাতার নগরপাল সরাতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েলের ছেড়ে যাওয়া সেই চেয়ারে বেশ কয়েকদিন হল বসেছেন মনোজ বর্মা। দায়িত্ব গ্রহণের পরই তিনি বিভিন্ন থানায় ঘুরে পুলিশের মনোবল বৃদ্ধির চেষ্টা করেছেন। সঙ্গে বিভিন্ন হালপাতালে ...

    ০২ অক্টোবর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    বাংলায় কেন বন্যা হয়েছে?‌ শ্রীভূমির উৎসব উদ্বোধনে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী

    আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। তবে তার আগে শারদোৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে পুজো উদ্বোধন করবেন। তবে মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে উৎসবের উদ্ধোধনে করেছেন মুখ্যমন্ত্রী। আর ভার্চুয়ালি আলিপুরদুয়ারের বীরপাড়া, বীরভূমের দুবরাজপুরের দু’টি ফায়ার ...

    ০২ অক্টোবর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    নতুন রোগী কল্যাণ সমিতি গঠন হয়েছে, থাকছে গ্রিভ্যান্স সেলও, বিজ্ঞপ্তি জারি

    জুনিয়র ডাক্তাররা নতুন করে কর্মবিরতি শুরু করলেও কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের যেসব দাবি মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো কাজও করে চলেছেন। নিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটি গঠন করেছেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নতুন করে ...

    ০২ অক্টোবর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    মহালয়ার সকালে ছাত্রকে পিষে দিল জেসিবি, বাঁশদ্রোণীতে মর্মান্তিক মৃত্যুতে বিক্ষোভ

    আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল খাস কলকাতায়। বাঁশদ্রোণী এলাকায় কোচিং সেন্টারে পড়তে যাওয়ার সময় এক স্কুল পড়ুয়াকে পিষে দিল জেসিবি। আর তার জেরে ঘটনাস্থলেই ওই নাবালক ছাত্রের মৃত্যুর হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে ...

    ০২ অক্টোবর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    ‘‌আমি রাজনীতি ছেড়ে দেব’‌, মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৃষ্ণ কল্যাণী

    আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। সেখানে মাঝরাতে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে আজ, বুধবার সকাল থেকেই সরগরম হয়ে উঠল রাজ্য–রাজনীতি। হঠাৎ এমন কী ঘটল?‌ মাঝরাতে এমন ...

    ০২ অক্টোবর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    আইএএস, আইপিএস পর্যায়ে রদবদল রাজ্যে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আইপিএস পর্যায়ে মঙ্গলবার ছোট অথচ তাৎপর্যপূর্ণ রদবদল করা হল কলকাতা পুলিসে। কলকাতা পুলিসের নতুন অতিরিক্ত পুলিস কমিশনার-১ হচ্ছেন ২০০২ ব্যাচের আইপিএস অফিসার ডি পি সিং। এতদিন এই পদে ছিলেন ২০০৫ ব্যাচের আইপিএস মুরলীধর শর্মা।  মঙ্গলবার ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    দু’টি আলাদা দুর্ঘটনা শহরে, পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত ২

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবার রোডে ফের দুর্ঘটনা। সোমবার মধ্যরাতে নিউ আলিপুর থানা এলাকায় টাঁকশালের সামনে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহী এক তরুণীর। মৃতের নাম মাজেদা গায়েন (২৪)। মহেশতলার ব্যানার্জি হাটের বাসিন্দা ছিলেন তিনি। জখম হয়েছেন চালকও। তাঁর ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    কলকাতা পুরসভায় মজদুরের চাকরির আবেদনে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ হবে প্রায় ১০০ শূন্যপদে। তার জন্য দাবিদার প্রায় আট হাজার! তাও আবার মজদুর পদে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যাঁরা চাকরির আবেদন জানিয়েছেন, তাঁদের তালিকা দেখলে চমকে যাবেন যে কেউ। তাঁদের মধ্যে কেউ অবসরপ্রাপ্ত সেনা ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    রাত দখলের কর্মসূচিতে হামলার অভিযোগ টালিগঞ্জে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত দখলের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল টালিগঞ্জে। মঙ্গলবার, মধ্যরাতে টালিগঞ্জে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বেশ কিছু মানুষ মিছিল করতে বের হয়েছিলেন। অভিযোগ, টালিগঞ্জ থেকে করুণাময়ী যাওয়ার পথে সেই মিছিলে হামলা চালায় দুষ্কৃতীরা।  তারা তৃণমূল আশ্রিত ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    শ্রীভূমির ভিড়েও ভিআইপি রোডের ট্রাফিক সচল রাখার নির্দেশ মমতার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শ্রীভূমি মানেই জনপ্লাবন। লক্ষ লক্ষ মানুষের স্রোত। সেই ভিড়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোডে ট্রাফিক ব্যবস্থা সচল রাখা রীতিমতো চ্যালেঞ্জের হয় পুলিসের কাছে। গতবছর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ সচল রেখেছিল বিধাননগর কমিশনারেট। কাউকে যানজটে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    লক্ষ টাকা কেপমারি, ধৃত ৩ মহিলা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার এলাকায় এক ব্যবসায়ীর এক লক্ষ ২৮ হাজার টাকা কেপমারি হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত তিন মহিলাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। মঙ্গলবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক চার অক্টোবর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোর মুখে মুচিপাড়া-কেএলসি থানায় নতুন ওসি নিয়োগ করবে না লালবাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দরজায় কড়া নাড়ছে পুজো। হাতে মাত্র ছ’দিন। তাই কলকাতার মুচিপাড়া এবং কেএলসি থানার ওসি পদে নতুন কোনও ইনসপেক্টরকে বদলি করার ঝুঁকি নিল না লালবাজার। আপাতত মুচিপাড়া থানা থেকে সদ্য প্রোমোশন পাওয়া অ্যাসিস্টান্ট কমিশনার চিত্রদীপ পান্ডে এবং ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    মেনুতে কাঁকড়া আছে কি? ট্যুর চূড়ান্ত করার আগে খোঁজ নিচ্ছেন পর্যটকরা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোথাও বেড়াতে যাওয়ার আগে পর্যটকদের অন্তত দু’টি বিষয়ে কৌতূহল থাকে। এক, সেখানে কী ধরনের খাবার পাওয়া যাবে। দুই, দেখার মতো কোন কোন জায়গা আছে, নতুন কোনও ‘স্পট’ তৈরি হয়েছে কি না ইত্যাদি। আসন্ন পুজোর ছুটিতে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু পরিবেশকর্মীর

    সংবাদদাতা, উলুবেড়িয়া: বিষধর সাপে কামড়ালে দেরি না করে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে পৌঁছনোর বিধান দিতেন পাঁচলার দেউলপুরের বাসিন্দা, বন্যপ্রাণ উদ্ধারকারী ও পরিবেশকর্মী ইন্দ্রজিৎ আদক (৪৪)। অথচ বিষধর গোখরো সাপ কামড়ানোর পরও প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে না যাওয়ায় মৃত্যু হল ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    উলুবেড়িয়া মহকুমার ১২টি পুজোর আজ ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

    সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। আজ, বুধবার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উলুবেড়িয়া মহকুমায় শারদোৎসবের কার্যত সূচনা হবে। তিনি উলুবেড়িয়া, বাগনান, আমতা, জয়পুর, রাজাপুর, পেঁড়ো, বাউড়িয়ার ১২টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। প্রশাসন সূত্রে খবর, আজ বিকেলে মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বন্যা বিধ্বস্ত খানাকুলে এবার পুজোর জৌলুস কমিয়ে দুর্গতদের সাহায্য

    রামকুমার আচার্য, খানাকুল: বন্যা বিধ্বস্ত খানাকুলে মন ভালো নেই কারও। জনজীবন বিপর্যস্ত হওয়ায় মার খাচ্ছে দুর্গাপুজোর প্রস্তুতিও। ফলে অনেকেই জৌলুস কমানোর পরিকল্পনা নিচ্ছেন। উদ্যোক্তাদের দাবি, পুজোর প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই নেওয়া হয়েছিল। সেইমতো বাজেট ধরা হয়েছিল। কিন্তু বারবার বন্যা ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোয় ভিড় সামলাতে হাওড়া থেকে গভীর রাত পর্যন্ত ফেরি

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহরতলি ও মফস্সল থেকে আসা মানুষদের সুবিধায় পুজোর সময় অতিরিক্ত ভেসেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে হুগলি জলপথ পরিবহণ সমবায় সমিতি। একইসঙ্গে পুজোর চারদিন গভীর রাত পর্যন্ত পরিষেবা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। ভিড় সামলাতে থাকবে বাড়তি নিরাপত্তা।  বছরের অন্যান্য ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বিধাননগর কমিশনারেট: পুজো মণ্ডপে লেজার লাইট, ড্রোন ক্যামেরা রাখা যাবে না

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মণ্ডপে কোনওভাবেই ব্যবহার করা চলবে না লেজার লাইট। ব্যবহার করা যাবে না ড্রোন ক্যামেরাও। সম্প্রতি, পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠকে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিয়েছে বিধাননগর কমিশনারেট। এই কমিশনারেট এলাকায় এবার মোট ৬১৮টি পুজো হচ্ছে। কারণ, ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    এটিএম প্রতারণা চক্রের পর্দা ফাঁস, গ্রেপ্তার দুই

    সংবাদদাতা, বারুইপুর: এটিএম প্রতারণার চক্র ফাঁস করল সোনারপুর থানা। যাঁরা এটিএম কাউন্টারে ঢুকে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন এবং কিছু প্রবীণ ব্যক্তি প্রতারকদের টার্গেট। দুষ্কৃতীরা কৌশলে তাঁদের আসল কার্ড হাতিয়ে নিয়ে নকল কার্ড গছিয়ে দিত। আর এইভাবেই তারা দিনের পর ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    এন আর এসের স্টকে নেই ম্যালেরিয়া, শ্বাসকষ্ট সহ শ’খানেক রোগের ওষুধ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ১০০ ওষুধ নেই এন আর এস মেডিক্যাল কলেজের আউটডোরের স্টোরে। ওই হাসপাতাল সূত্রেই এই চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, হাঁচি-কাশি, জ্বরজালা থেকে অপরিহার্য আয়রন-ফোলিক অ্যাসিড, ব্যথার ওষুধ আবার কোষ্ঠকাঠিন্য ও কৃমির ওষুধ থেকে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    ১৫০ কোটিতে বারাসতে বিদ্যুতের ৫টি সাবস্টেশন

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: দিনে দিনে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বারাসত মহকুমায় এই বর্ধিত চাহিদা মেটাতে উদ্যোগী হল বিদ্যুৎ দপ্তর। এর জন্য মহকুমা এলাকায় তৈরি হবে নতুন পাঁচটি সাবস্টেশন। খরচ হবে প্রায় ১৫০ কোটি টাকা। চারটির কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    তন্ত্রসাধনার নামে শিশুকন্যাকে ধর্ষণ-বলি, তান্ত্রিকের ফাঁসি, দিদিমার যাবজ্জীবন

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তন্ত্র সাধনায় সিদ্ধিলাভে প্রয়োজন ছিল নরবলির। সেই কারণেই তান্ত্রিক দম্পতির হাতে সাড়ে চার বছরের নাতনিকে তুলে দিয়েছিল দিদিমা। সেই শিশুকন্যাকে খুনের পর হাত-পা, মুখ বেঁধে দেহ লুকিয়ে রাখা হয় সেপ্টিক ট্যাঙ্কে। ২০১৮ সালে হুগলি জেলার খানাকুল ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    উলুবেড়িয়ায় বোমা বিস্ফোরণে হত ২, মুখে কুলুপ বাসিন্দাদের

    সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার দুপুরে শেখ আরিফ আর রাতে শেখ আব্দুল হালিমের মৃত্যুর খবর এসে পৌঁছনোয় শোকে মুহ্যমান উলুবেড়িয়ার ফতেপুর রথতলা। দিন কয়েক আগে এই এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় চারজন জখম হয়েছিল। তার মধ্যেই ছিল আরিফ ও হালিম। মঙ্গলবার দুপুরে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    আজ দুই জেলায় দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

    সংবাদদাতা, উলুবেড়িয়া ও নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ মহালয়া। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হাওড়া ও হুগলির শারদোৎসবের কার্যত সূচনা হবে। তিনি উলুবেড়িয়া, বাগনান, আমতা, জয়পুর, রাজাপুর, পেঁড়ো, বাউড়িয়ার ১২টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। প্রশাসন সূত্রে খবর, আজ বিকেলে মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার নোনা ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, দেবীপক্ষের সূচনাতেও বৃষ্টি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢাকে পুজোর কাঠি পড়ে গিয়েছে। আজ, বুধবার দেবীপক্ষের সূচনায় আনন্দে ভাসতে প্রস্তুতি নিচ্ছে আপামর বাঙালি। কিন্তু আশঙ্কার কাঁটা খচখচ করছে বৃষ্টি। এবারের পুজোয় বৃষ্টি ভিলেন হবে না তো? যদিও এখন পর্যন্ত হাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    এবার পুজোয় ভিনরাজ্য ও বিদেশে পাড়ি দিচ্ছে কাটোয়ার টিনের ঢাক

    সংবাদদাতা, কাটোয়া: ঢাকের বোল শুনেই বোঝা যায় পুজো আসছে। তাই কাটোয়ায় টিনের ঢাক এখন দেদার বিক্রি হচ্ছে। রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি ওড়িশা, বাংলাদেশ, ঝাড়খণ্ডেও এখানকার টিনের ঢাক যাচ্ছে। প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে লরিতে টিনের তৈরি ঢাক নিয়ে যাওয়া ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    এনসিটিইর কাছে শংসাপত্র জমা দেওয়া নিয়ে বিপাকে ১২৮০টি ডিএলএড এবং বিএড কলেজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ডিএলএড এবং বিএড কলেজগুলি চালিয়ে যেতে গেলে অতি অবশ্যই কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিইকে জমা দিতে হবে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট (পার)। ৯ নভেম্বর এর শেষ দিন বলে জানিয়েছে এনসিটিই। তবে, রাজ্যের প্রায় ১২৮০টি ডিএলএড এবং বিএড ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    হ্যাকারদের দখলে রাজ চক্রবর্তীর ৩টি ফেসবুক অ্যাকাউন্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হ্যাকারদের দখলে চলে গেল পরিচালক রাজ চক্রবর্তীর তিনটি ফেসবুক অ্যাকাউন্ট। পরিচালকের ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্যক্তিগত পেজ ও প্রযোজনা সংস্থার পেজ হ্যাক হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর পেজের নামবদল হয়েছে বলে নোটিফিকেশন পৌঁছয় অনেকের কাছে। তারপরই বিষয়টি নজরে আসে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    নভেম্বর মাস থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু করছে খাদ্যদপ্তর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মাস (নভেম্বর) থেকে রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু হবে। তার জন্য আগাম প্রস্তুত হচ্ছে খাদ্যদপ্তর। স্থায়ী সেন্ট্রাল ক্রয় কেন্দ্রের (সিপিসি) পরিকাঠামো উন্নয়নের জন্য এবং কৃষকদের মধ্যে প্রচার চালাতে প্রায় ২ ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    উচ্চ প্রাথমিকের শূন্য পদের তালিকা প্রকাশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিক স্তরে স্কুলগুলির শূন্যপদের তালিকা মঙ্গলবার প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। একই সঙ্গে ওয়েবসাইট থেকে কাউন্সেলিংয়ে অংশগ্রহণের ‘ইন্টিমেশন লেটার’ ডাউনলোডের ব্যবস্থাও চালু করা হয়েছে এদিন। চাকরি প্রার্থীদের সংগঠন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে সুশান্ত ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    কেন্দ্র ১৩ কোটি টাকা আটকানোয় রোজ মার খাচ্ছে ১০০ কোটি টাকার বিনিয়োগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগের কবলে এখন উত্তরবঙ্গও। সমতলের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে পাহাড়েও। ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামায় পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার ফলে রোজই ধাক্কা খাচ্ছে প্রায় ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    রাজ্যে চা বাগানে ১৬ শতাংশ বোনাস দিতে নির্দেশিকা জারি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ের পাহাড়ি এলাকার চা বাগানের শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দিতে নির্দেশিকা জারি করল রাজ্য শ্রমদপ্তর। ৪ অক্টোবরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার কথাও বলা হয়েছে। তবে যেসব চা বাগান আর্থিক সঙ্কটের মধ্যে আছে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বিরোধী দলনেতার অনুপস্থিতি নিয়ে চর্চা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার বিধানসভায় এসে দলের বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুর্গাপুজো উপলক্ষ্যে দলের বিধায়কদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করেন তিনি। দলের বিধায়কদের সুকান্তবাবু কিছু উপহারও দিয়েছেন বলে দলীয় ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    এমএসএমই: নারী মালিকানাধীন ছোট সংস্থার নিরিখে শীর্ষে বাংলা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোট ও মাঝারি শিল্পের (এমএসএমই) সংখ্যা এবং বিনিয়োগ বৃদ্ধির হারে প্রথম সারিতেই থাকে পশ্চিমবঙ্গ। নারী মালিকানাধীন এমএসএমইর (ছোট-মাঝারি) নিরিখেও বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলেছে এরাজ্য। রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেবীপক্ষ শুরুর ঠিক ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বন্যা কবলিত এলাকায় কোনও আড়ম্বর সহ বিজয়া সম্মিলনি নয়, নির্দেশ মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যা কবলিত। সেইসঙ্গে পাহাড়ের অনেক জায়গায় ধসও নেমেছে। এই অবস্থায় ওই সমস্ত এলাকায় যাতে আড়ম্বর সহকারে কোনও বিজয়া সম্মিলনি না হয়, সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    চা শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাসের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ের পাহাড়ি এলাকার চা বাগানের শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দিতে নির্দেশিকা জারি করল রাজ্য শ্রমদপ্তর। ৪ অক্টোবরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার কথাও বলা হয়েছে। তবে যেসব চা বাগান আর্থিক সঙ্কটের মধ্যে আছে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    কৌতূহলী শিশুমনে প্রভাব ফেলছে আর জি কর কাণ্ড, মানসিক স্বাস্থ্য ফেরাতে কর্মশালা স্কুলে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের নামী স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নবমিতা বরাবরই কৌতূহলী। ওর নতুন কৌতূহল আজাদি শব্দের মানে খোঁজা। স্কুল থেকে বাড়ি ফেরার সময় শব্দটা শুনে তার মনে গেঁথে গিয়েছে। মাকে প্রশ্ন করতে তিনিও হতবাক। এই শব্দের তো বিভিন্ন ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোর পরই আবাসের তথ্য যাচাই হবে অ্যাপের মাধ্যমে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার ঘরের উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শুরু হবে পুজোর পর। তবে এবার কাগজে বা হাতেকলমে নয়, অ্যাপের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করতে মাঠে নামছে পঞ্চায়েত দপ্তর। ইতিমধ্যেই একটি ডামি অ্যাপ তৈরি করে জেলাগুলিকে বিষয়টি ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বন্যা ও ডিভিসি: অধীরের মামলার আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে ডিভিসি নিয়ে জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    ভাঙা চশমা সেমিনার রুমে মৃত অভয়ার মাথার পিছনে সাজিয়ে-গুছিয়ে রাখা হয়, দাবি সিবিআইয়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের সেমিনার হল কি আসল ঘটনাস্থল? খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে প্রথম থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। ঘটনাস্থল পরিপাটি করে সাজানো হওয়াতেই তাদের এই সন্দেহ জাগে।  এরই মাঝে নতুন বিতর্কের জন্ম দিয়েছে অভয়ার ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    শহুরে নকশালদের খোঁজে এনআইএ হানা, আর জি কর আন্দোলনের আড়ালে ‘রাষ্ট্রদ্রোহিতা’?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘শহুরে নকশাল’দের খোঁজে কলকাতা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ১২টি জায়গায় মঙ্গলবার সকালে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সংস্থার রাজ্য ইউনিটকে সঙ্গে নিয়ে এই অভিযান মূলত ছত্তিশগড়, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্তে নকশাল তথা মাওবাদী ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল জুনিয়র ডাক্তারদের, ফের শুরু পূর্ণ কর্মবিরতি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে আবেদন, তারপর সরাসরি নির্দেশ। আর জি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারে সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্ণপাত করেননি আন্দোলনকারীরা। পরে অবশ্য রাজ্য সরকার তাঁদের দাবি মেনে নেওয়ায় আংশিকভাবে ডিউটিতে ফেরেন সকলে। কিন্তু তাতে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বন্যা: কেন্দ্রের ৪৬৮ কোটি টাকা বাংলাকে, আসছে দিল্লির টিমও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্যার ক্ষয়ক্ষতির জন্য পশ্চিমবঙ্গকে প্রাথমিকভাবে ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র মঙ্গলবার আরও ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গ ও বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল খুব শীঘ্রই পাঠানো হবে। তাদের রিপোর্ট পাওয়ার পর জাতীয় ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    আজ মহালয়া, মমতার ‘অঞ্জলি’তে সূচনা পুজোর

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা। আর সেইসঙ্গে বাঙালির উৎসবেরও। বছরভর অপেক্ষা তো এই চারটে দিনের। এই পুজোয় আবার অষ্টমী-নবমী একসঙ্গে পড়ে যাওয়ায় একদিনের আনন্দে কোপ পড়েছে। আম বাঙালি অবশ্য বের করে ফেলেছে বিকল্প পথও। ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    তিনদিন নৌকা চলাচল বন্ধ হরিশ্চন্দ্রপুরের গোবরায়

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সুরক্ষার কথা ভেবে তিনদিনের জন্য নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বাংলা-বিহার যোগাযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ গোবরা ফেরিঘাটে। ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকে ফেরিঘাট বন্ধ করার নির্দেশ দেয় ঘাট মালিক স্বপন কুমার যাদবকে। পাশাপাশি সমস্ত ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    মণ্ডপে আদিবাসী নৃত্য পরিবেশনের জন্য মহড়া মহালয়া থেকেই

    সংবাদদাতা, কান্দি: কান্দি মহকুমার আদিবাসী গ্রামে দুর্গাপুজো না হলেও পুজোর আনন্দে মেতে ওঠেন এই সম্প্রদায়ের মানুষ। এলাকার বিভিন্ন পুজো মণ্ডপে আদিবাসী নৃত্য পরিবেশিত হয়। এখনই অনেকের কাছে পুজোয় নৃত্যের বরাত চলে এসেছে। তাই মহালয়ার দিন থেকেই তাঁরা নৃত্যের মহড়া ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    ফের বন্যা পরিস্থিতি বামনগোলার চাঁদপুরে, সমস্যায় বাসিন্দারা

    সংবাদদাতা, হবিবপুর: পুনর্ভবা, ব্রাহ্মণী ও হাড়িয়া নদীর জলে দু’মাস আগেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। জলমগ্ন হয়েছিল বেশ কয়েকটি গ্রাম। তার দু’মাসের মধ্যেই ফের ওই তিনটি নদীর জল হু হু করে বেড়ে গ্রামে ঢুকে পড়ছে। পুজোর মুখে ফের বন্যা পরিস্থিতি ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বালুরঘাটে পুজোর আগে ধর্মঘট তুলে নিলেন বাস মালিকরা, স্বস্তি

    সংবাদদাতা, পতিরাম: প্রশাসনের অনুরোধ ও পুজোর কথা ভেবে অবশেষে সাত দিন পর ধর্মঘট তুলে নিলেন বাস মালিকরা। সোমবার সন্ধ্যায় জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট মোটর্স ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে মঙ্গলবার থেকেই বাসের পরিষেবা স্বাভাবিক হয়েছে। প্রথম দিন ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    উত্তর দিনাজপুরে দু’হাজার হেক্টর জমি জলমগ্ন, ফসল নষ্টের আশঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভারী মাত্রায় বৃষ্টি না হলেও পাহাড়ি বৃষ্টির জল ঢুকেছে উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায়। নেপালের কোশী নদীর জলস্তর বৃদ্ধির পরোক্ষ প্রভাবে জলমগ্ন জেলার বহু চাষের জমি। আর এতেই অন্তত ২০০০ হেক্টর জমির খেতের ফসল নষ্টের আশঙ্কা করছে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    প্রবীণদের মণ্ডপ দর্শন করাবে পুলিস

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শন করাবে পুলিস। থাকবে বিশেষ বাস। মঙ্গলবার ময়নাগুড়ির মাড়োয়ারি ভবনে প্রণাম কর্মসূচিতে এসে একথাই জানালেন জলপাইগুড়ি জেলার পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। এদিন ময়নাগুড়িতে পুলিসের পক্ষ থেকে প্রণাম কর্মসূচি করা হয়। সেখানে পুজো ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    অবসরের ‘অবসর’ নেই, রুবিবালার কাঁধে তৃতীয় প্রজন্মের দায়িত্বতিলোত্তমা রায় 

    বাস থেকে বাগডোগরা মোড়ে নামতেই বাড়ি লাগোয়া ঘুপচি দোকানে মলিন মুখখানা চোখে পড়ল। ডাকাডাকি করতে দোকানঘর ছেড়ে বেরিয়ে এলেন রুবিবালা সরকার। শ্যামলা, ঋজু দেহখানা ভেঙেছে বয়সের ভারে। তবে সেসব তাঁর মানসিক দৃঢ়তাকে নোয়াতে ব্যর্থ। মা দুর্গার মতোই আগলে দুর্গতি ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    পুজোর দিনগুলিতে খাবারের নতুন আইটেম মিলবে আদিনা ইকোপার্কে

    মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বছর খানেক আগের কথা। দুর্গাপুজোর চারদিন আদিনা ইকোপার্কে ভিড় উপচে পড়েছিল। স্বর্নিভর গোষ্ঠী পরিচালিত পার্কের খাদ্যছায়া ক্যান্টিনেও দেখা গিয়েছিল একই ছবি। তবে, পর্যাপ্ত খাবার না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছিল পর্যটকদের। সেই ‘ভুল’ থেকে শিক্ষা ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বিদ্যুৎস্পৃষ্টের অভিযোগ অস্বীকার দপ্তরের, কুমলাইতে ছেঁড়া তারের স্পর্শে মৃত্যু দুই শ্রমিকের, জখম তিন

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, নাগরাকাটা: মাল ব্লকের কুমলাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার হাইটেনশনের ছিঁড়ে পড়া তারের সংস্পর্শে এসে চা বাগানে কাজে যাওয়ার পথে দুই মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। গুরুতর জখম হয়ে মালবাজার হাসপাতালে ভর্তি তিন মহিলা শ্রমিক। ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    প্রতিমা তৈরির সামগ্রীর দাম বাড়লেও পুরনো দরেই বায়না, চিন্তায় ময়নাগুড়ির মৃৎশিল্পীরা

    সংবাদদাতা, ময়নাগুড়ি: কালো মাটির দাম বেড়েছে। দামের পারদ চড়েছে প্রতিমা তৈরির অন্য সরঞ্জামেরও। তাতেই ময়নাগুড়ির মৃৎশিল্পীদের মাথায় হাত পড়েছে। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে প্রচুর শিল্পী আগের তুলনায় অনেক কম সংখ্যক প্রতিমা তৈরি করছেন। পুজো কমিটিগুলিও নতুন দরের বদলে পুরনো ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বাড়তি রোজগারের আশায় শোলাশিল্পীরা

    গোপাল সূত্রধর, পতিরাম: প্লাস্টিকের দাপটে হারিয়ে যেতে বসেছে শোলা শিল্প। কিন্তু এখনও বালুরঘাটের বেশকিছু শিল্পী ধরে রেখেছেন সেই কাজ। সারাবছর তেমন আয় না হলেও দুর্গাপুজোয় বাড়তি রোজগার করছেন অনেকে। কেউ আবার বংশপরম্পরায় শোলার কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্গাপুজো উপলক্ষে পাড়ায় পাড়ায় ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বাদ্যযন্ত্রের ব্যবহারে চাহিদা কমছে ঢাকিদের

    গোপাল সূত্রধর, পতিরাম: বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি ঢাকি পাড়া বলেই পরিচিত। সারাবছর কদর না থাকলেও দুর্গাপুজোয় টানাটানি পড়ে যায় ঢাকিদের নিয়ে।  তবে তাঁদের দাবি, আগের মতো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চরম ব্যস্ততা আর দেখা যাচ্ছে না। অত্যাধুনিক বাদ্যযন্ত্র, ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    হাতির সঙ্গে ছবি তুলতে গোরুমারায় সেলফি জোন, পর্যটকদের নিরাপত্তায় চালু ট্যুরিস্ট পুলিস

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: হাতির সঙ্গে ছবি তুলতে গোরুমারায় এবার সেলফি জোন! পর্যটকদের আকর্ষণ বাড়াতে এমনই উদ্যোগ বনদপ্তরের। ধূপঝোরায় ওই সেলফি জোন তৈরি হচ্ছে। অনলাইনে টিকিট পাওয়া যাবে। একই প্যাকেজে হাতির স্নান দেখার সঙ্গেই শামিল হওয়া যাবে আদিবাসী নৃত্যে।  এদিকে, ডুয়ার্সে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    সন্তানদের সাফল্যই জীবনের মন্ত্র, কর্মে অবিচল গাঁয়ের দশভুজা প্রীতি

    কুচলিবাড়ি: সন্তানকে আগলে রাখার প্রসঙ্গ এলে অতি সাধারণ বধূও অবলীলায় দশভুজা হয়ে উঠতে পারেন। মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রীতি বর্ধন দু’হাতের মানবী হলেও সন্তানদের জন্য তিনি যেন দশভুজা। উচ্চ মাধ্যমিকের পর পড়ার সুযোগ পাননি। তা সত্ত্বেও ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    দুর্গতদের পাশে বিপ্লব, দেখা নেই বিজেপি সাংসদ-বিধায়কদের

    সংবাদদাতা, গঙ্গারামপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশে প্লাবিত বিভিন্ন এলাকার দুর্গতদের পাশে দাঁড়ালেন বিপ্লব মিত্র। তবে জেলার মানুষ যখন বিপদের মুখে, দেখা নেই বিজেপি বিধায়ক ও সাংসদের। মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমার টাঙন নদীর জলস্তর বেড়েছে প্রায় ১০ সেন্টিমিটার। এদিন এই নদীর জলস্তর ছিল ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত

    সংবাদদাতা, জলপাইগুড়ি: নাবালিকা বোনের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন। ঘটনায় অভিযুক্ত দাদাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পকসো আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ। মঙ্গলবার বিচারক ইন্দোবর ত্রিপাঠি ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বীরপাড়ায় দমকল কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগে বীরপাড়ায় আগুন লাগলে ২৪ কিমি দূরে ফালাকাটা বা ২৫ কিমি দূরে ধূপগুড়ি থেকে দমকলের ইঞ্জিন আসত। ততক্ষণে অবশ্য সব পুড়ে যেত। সমস্যায় পড়তেন বীরপাড়ার বাসিন্দারা। মঙ্গলবার থেকে বীরপাড়াবাসীর সেই সমস্যা আর থাকল না। পুজোর আগেই বীরপাড়ার ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    জলদাপাড়া থেকে এলেন চিকিৎসক, হস্তিশাবককে প্রাণে বাঁচাতে মরিয়া চেষ্টা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি (লাটাগুড়ি): জলঢাকা নদীতে ভেসে আসা সেই একরত্তি হস্তিশাবককে বাঁচাতে মরিয়া চেষ্টা বনদপ্তরের। তড়িঘড়ি জলদাপাড়া থেকে আনা হয়েছে বন্যপ্রাণী চিকিৎসক উৎপল শর্মাকে। ২২ দিনের ওই হস্তিশাবককে দেওয়া হচ্ছে ওষুধ, স্যালাইন। সঙ্গে পথ্য হিসেবে গুঁড়ো দুধ, গুড়-জল ও কালো ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পুনর্গঠনে ঝাঁপাল পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পোড়া গন্ধ। এখনও দগ্ধ টিন, কাঠ ও দোকানের সামগ্রী ছড়ানো। ঝুলছে পোড়া বিদ্যুতের তার। সেই ধ্বংসস্তূপ সরিয়ে চলছে পুনর্গঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজে ঝাঁপিয়েছে শিলিগুড়ি পুরসভা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের দু’দিন পর মঙ্গলবার এমন ছবি ধরা ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    রেডিও যেন জীবনসঙ্গী চোপড়ার সুবল গোপের

    মুতাহার কামাল, চোপড়া: রেডিও নয়, যেন জীবনসঙ্গী। একটা সময় গ্রাম বাংলার মানুষের কাছে মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র মাধ্যম ছিল রেডিও। এখন ফাইভ জির যুগে রেডিওর কথা ভুলে যাওয়ার উপক্রম। তবে, হাতেগোনা কিছু মানুষ আছেন, যাঁরা রেডিও আঁকড়েই মহালয়া কাটান। ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    ছাত্রীর ছবি বিকৃত করে ভাইরাল, আলিপুরদুয়ারের স্কুলে বিক্ষোভ 

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর ছবি বিকৃত করে পর্ণ সাইটে আপলোড করার অভিযোগকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার একটি স্কুলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ওই স্কুলের প্রাক্তন এক পড়ুয়া ছাত্রীটির ছবি বিকৃত করে বলে অভিযোগ। শুধু আপলোড করাই নয়, অভিযুক্ত ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    সূতিতে গঙ্গায় নেমে তলিয়ে গেল ২ বালক 

    সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার দুপুরে সূতিতে গঙ্গানদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই বালক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজ দুই বালকের নাম বকুল শেখ (১৫) ও বাবু শেখ (১২)। তাদের বাড়ি সূতি থানার মহেন্দ্রপুর গ্রামে। এদিন দুই বালক স্নান ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    করিমপুরে কৃষি উন্নয়ন সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

    সংবাদদাতা, করিমপুর: করিমপুর ১ ব্লকের পিপুলবেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। গত ৯ ও ১০ সেপ্টেম্বর সমিতির পরিচালক মণ্ডলী নির্বাচনের জন্য মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন তৃণমূল সমর্থিত ১২ জন ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    পলাশীপাড়ায় কর্মীকে ধর্ষণের চেষ্টা, নার্সিংহোমের মালিক গ্রেপ্তার

    সংবাদদাতা, তেহট্ট: এক কর্মীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে নার্সিংহোম মালিককে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিস। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পলাশীপাড়া এলাকার একটি নার্সিংহোমে। ওই মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিস নার্সিংহোম মালিককে গ্রেপ্তার করে। ধৃত নার্সিংহোম মালিকের নাম আসমত শেখ। ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    কৃষ্ণনগরে ভুল অপারেশনে কিডনি বাদ দেওয়ার অভিযোগ

    সংবাদদাতা, কৃষ্ণনগর: ভুল অপারেশনে কিডনি বাদ দেওয়ার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় গোটা বিষয়টি জানিয়ে এক গৃহবধূ কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার বিকেলে এনিয়ে ডিএসপি শিল্পী পাল বলেন, গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।  জানা ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    তেহট্টে বাড়ির কালীমন্দির চুরি

    সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার বেতাই সাধুবাজার এলাকায় একটি বাড়ির কালীমন্দিরের তালা ভেঙে সোনা ও রুপোর গয়না চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিস সুত্রে জানা গিয়েছে, বেতাই সাধু বাজারে লক্ষ্মীকান্ত পালের বাড়িতে ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    আদ্রা ডিভিশনে আজ ৪ জোড়া ট্রেন বাতিল

    সংবাদদাতা, রঘুনাথপুর: আজ বুধবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-কোটশিলা শাখায় নির্মাণকাজ হবে। সেজন্য ওই শাখায় চলাচলকারী চার জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলেন, রেলযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই রেল ডিভিশনজুড়ে উন্নয়নের কাজ করা হচ্ছে। বুধবার সকাল ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    আজ জেলায় ১৫ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আজ, বুধবার দেবীপক্ষের সূচনায় বাঁকুড়ার ১৫টি পুজোর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন তিনি ওইসব পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। স্থানীয় পুলিস ও প্রশাসনের আধিকারিক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট পুজো মণ্ডপগুলিতে উপস্থিত থাকবেন। বাঁকুড়ার পুলিস ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল কর্তৃপক্ষ

    সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়ার নিতুড়িয়ার দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইসিএল (কোল ইন্ডিয়া)। মঙ্গলবার ১অক্টোবর থেকে বেসরকারি সংস্থার হাতে চলে যাওয়ার কথা ছিল দুব্বেশ্বরী কোলিয়ারি। কিন্তু ট্রেড ইউনিয়নগুলির দীর্ঘ আন্দোলন এবং বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের

    সংবাদদাতা, রঘুনাথপুর: বিদ্যালয়ে নিয়মিত আসেন না প্রধান শিক্ষক। বেশিরভাগ দিনই আসেন দেরি করে। আবার সময়ের আগেই চলে যান। ছাত্রছাত্রীদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। মিড ডে মিলেও প্রচুর অনিয়ম রয়েছে। এমনই একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের সোনাথলী ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    মানবাজারে বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

    সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার মানবাজারে বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। ৩০০ ফুটের মতো রাস্তায় ঢালাই উঠে বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলেই তাতে জল জমছে। সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বারবার ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
    ডেবরায় দুই পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ

    সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরায় বিজেপি ও সিপিএম ছেড়ে দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। মঙ্গলবার ব্লক তৃণমূল অফিসে তাঁদের দলে নেওয়া হয়। তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি প্রদীপ কর বলেন, বিজেপির মালা হাজরা খান ও সিপিএমের মন্দিরা গোপ আমাদের দলে যোগ ...

    ০২ অক্টোবর ২০২৪ বর্তমান
  • All Newspaper | 185241-185340

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy