BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 16 May, 2026 | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • তালিকা সর্বত্র টাঙানো গেল না এখনও

    সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সপ্তাহ পেরোতে চলল। কিন্তু রবিবারও রাজ্যের সব ব্লক, পঞ্চায়েত অফিস বা পুরসভায় এসআইআরে যুক্তিগ্রাহ্য অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি) এবং ‘নো-ম্যাপিং’ ভোটারদের তালিকা টাঙানো গেল না। শীর্ষ আদালত গত সোমবার এই নির্দেশ দেওয়ার পরে, নির্বাচন কমিশন ২৪ ...

    ২৬ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মালগাড়ির একাকিত্ব কাটাতে লেখালিখি শুরু, সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন মালদহের প্রাক্তন রেলকর্মী অশোককুমার হালদার

    শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোককুমার হালদার। মালদহের অশোক কর্মজীবন শুরু করেছিলেন রেলের নিরাপত্তাকর্মী হিসাবে। মালগাড়ির একাকিত্ব কাটাতে কাজের ফাঁকেই লেখা শুরু করেন তিনি। পরে দলিত সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। দীর্ঘ ৩০ বছর ধরে লেখালিখির ...

    ২৬ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘পুরস্কার পাওয়া মানেই ভাল কাজের উৎসাহ মেলা’, মন্তব্য পদ্মপ্রাপক হাওড়ার সন্তুরবাদক তরুণ ভট্টাচার্যের

    পদ্মশ্রী পাচ্ছেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য। চলতি বছরের পদ্মপ্রাপকদের তালিকা রবিবার প্রকাশিত হয়েছে। তালিকায় তাঁর নাম শোনার পর তরুণ বলেন, “পুরস্কার পাওয়া মানেই উৎসাহ পাওয়া। আরও ভাল করে কাজ করতে পারব।” মধ্য হাওড়ার নিধিরাম মাঝি লেনে জন্ম তরুণের। বাবা ছিলেন সেতারবাদক। ...

    ২৬ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পদ্মসম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা থেকে পদ্মশ্রী পাবেন মোট ১১ জন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

    পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। প্রসেনজিৎ ছাড়াও বাংলা থেকে চলতি বছরে এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন। সোমবার সাধারণতন্ত্র দিবস। প্রথামতো তার আগের দিন, রবিবার ঘোষণা করা হল ২০২৬ সালের ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কমিশনের জাতীয় ভোটার দিবস পালন প্রহসনের মতো দেখাচ্ছে: মমতা! কর্মসূচিতেও একের পর এক প্রশ্নের মুখে সিইও দফতর

    জাতীয় ভোটার দিবসে আরও এক বার নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এই দিন উদযাপনের অধিকার নেই কমিশনের। বিষয়টিকে ‘প্রহসন’ মনে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনেই তারা চলছে বলেও জানিয়েছেন মমতা। অন্য দিকে, রবিবার এই জাতীয় ভোটার ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শুভেন্দুর নন্দীগ্রামে ৭ দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায়ে জয় তৃণমূলের! অভিষেকের ‘সেবাশ্রয়’কেই কৃতিত্ব দিচ্ছে দল

    নন্দীগ্রামে আবার বিজয়ী তৃণমূল। আমদাবাদের সমবায় সমিতির ভোটে জেতার সাত দিন পর রানিপুর সমবায় সমিতিতেও পরাজিত হল বিজেপি। রবিবার বিকেল থেকে সবুজ আবির উড়ল পূর্ব মেদিনীপুরের ওই এলাকায়। শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সমবায় সমিতি বিজয়ে ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নন্দীগ্রামের সেবাশ্রয়ে ভিড় দেখে উৎসাহী তৃণমূল! রোগী আসছেন বাইরে থেকেও, রোজিনা-দীপিকা শিবিরে একসঙ্গে, বাইরে মেরুকরণ

    রবিবার সূর্য তখন মধ্যগগনে। চণ্ডীপুর বিধানসভার সীমানা পার করে নন্দীগ্রামের সীমানায় ঢুকতেই থমকে গেল গাড়ি। দূর থেকে কেউ একটা আসছেন। মিনিট খানেকেরও কম সময়ে নন্দীগ্রামের দিক থেকে এগিয়ে এল লম্বা কনভয়। যে কনভয়ের একটি গাড়িতে রয়েছেন বিরোধী দলনেতা তথা ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বাঙালির এ বারেও পদ্ম একাদশ! তবে ‘শ্রী’-তেই অভিযান শেষ, বিভূষণ এবং ভূষণের ১৮ জনের সম্মানতালিকায় নেই এক জনও

    পদ্মসম্মানে এ বারেও বঙ্গ-একাদশ! রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ বছরের পদ্মসম্মানপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বছর পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন মোট ১৩১ জন। তাঁদের মধ্যে ১১ জন বঙ্গভাষী ও বঙ্গবাসী রয়েছেন। তবে, এই ১১ ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পথে হারানো পাসপোর্ট ফিরে পেলেন বাংলাদেশি মহিলা

    ভারতে চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফেরার পথে রাস্তায় হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরে পেলেন এক বাংলাদেশি মহিলা। ওই পাসপোর্ট উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন বনগাঁর এক টোটোচালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে মিতালি দাস চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। কাজ সেরে ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিদেশে চাকরির নাম করে প্রতারণা, গ্রেফতার

    বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকার। পুলিশ শুক্রবার রাতে বনগাঁর পাইকপাড়া থেকে সাহেব আলি মণ্ডল নামে এক জনকে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্ত শাহনওয়াজ শেখ পলাতক। ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এসআইআরের আড়ালে ভোট চুরি, রাহুল-নালিশ

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর আড়ালে গুজরাতে ‘সুপরিকল্পিত ও সুকৌশলী ভোট চুরি’ চলছে বলে অভিযোগ করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল আজ এক্স হ্যান্ডলে এই দাবি করেছেন গুজরাত কংগ্রেসের একটি পোস্ট সঙ্গে জুড়ে। তাঁর কথায়, জাতীয় ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কর্তব্যের জোড়া চাপ, প্রতিযোগিতা নিয়ে অনিশ্চয়তা ঘোড়-পুলিশে

    পর পর দু’বছর সর্বভারতীয় প্রতিযোগিতা থেকে সোনা জয়। তবু এ বার সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়ে দোলাচলে কলকাতা পুলিশের অশ্বারোহীবাহিনী। এক দিকে কলকাতায় ক্রিকেট বিশ্বকাপের একাধিক ম্যাচ, অন্য দিকে ম্যাচের পর্ব শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচন— ‘কর্তব্যে’র জোড়া চাপে ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এক যুগ বাদে এলেন বইমেলায়, অদ্ভুতের জয়গানে অমিতাভ

    আবার সে এসেছে ফিরিয়া! সুকুমার রায়ের নাছোড় পাগলা দাশুর সংলাপ মনে পড়াটা সম্ভবতঅন‍্যায় হল না শনিবার সন্ধ‍্যায় কলকাতা বইমেলায় বসে। কারণ, ১৩ বছর বাদে এখানে ফিরলেন অমিতাভ ঘোষ। ঠিক যখন তাঁর প্রিয়সুন্দরবনও অমিতাভের উপন‍্যাসে ফিরে এসেছে। ফিরে আসা এবং যাযাবর ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তায় রেড রোডকে ১৭টি জোনে ভাগ

    প্রজাতন্ত্র দিবসে শহরের নিরাপত্তা আরও কঠোর করছে লালবাজার। একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে রেড রোডকে। আগামী কাল, সোমবার সেখানেই প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হওয়ার কথা। লালবাজার সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তার কথা ভেবে রেড রোডএবং সংলগ্ন এলাকাকে ১৭টি ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মামাকে আনতে যাওয়ার আনন্দ বদলেছে দুঃস্বপ্নে

    সরস্বতী পুজোয় চেন্নাই থেকে ছেলে কলকাতায় আসছেন। গাড়িতে মেয়ের ঘরের নাতনিকে নিয়ে তাই ছেলেকে বিমানবন্দর থেকে আনতে যাচ্ছিলেন বছর পঁয়ষট্টির সৌমিত্রশঙ্কর দাস। বিদেশ থেকে আসা নাতনির আনন্দ, মামাকে আনতে যাচ্ছে সে নিজে! কিন্তু সেই আনন্দের যাত্রাই এখন দুঃস্বপ্ন হয়ে ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এসআইআরের আবহে ভিন্ দেশ থেকে ফিরলেন স্মৃতিভ্রষ্ট ৩৫ জন

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিধি অনুযায়ী, নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে মানসিক সমস্যার কারণে নিখোঁজ হয়ে বিদেশে গিয়ে আটকে পড়া লোকজনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগে ছিলেন তাঁদের আত্মীয়েরা। এক বার এসআইআরের প্রক্রিয়া ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘ডিজিটাল গ্রেফতার’-এর ভয় দেখিয়ে চাপ, প্রায় ৯০ লক্ষ খোয়ালেন প্রবীণ

    ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতানোর ঘটনা যেন থামতেই চাইছে না। এ বার টেকনো সিটি থানা এলাকার বাসিন্দা এক প্রবীণ নাগরিককে ওই ভয় দেখিয়ে প্রতারকেরা ৮৯ লক্ষ ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। বিধাননগরসাইবার ক্রাইম থানায় ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘জ্ঞানেশ-গেরো’য় হাঁসফাঁস, উদ্বেগ বাড়ছে বিজেপির

    বিহারে যখন জ্ঞানেশ কুমার আচম্বিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার ঘোষণা করেছিলেন, তখন থেকে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের। ‘এর পরে বাংলার পালা’ বলে হুঙ্কার দিয়ে কত নাম বাদ যেতে পারে, তার ভবিষ্যদ্বাণীতে মগ্ন হয়েছিলেন তাঁরা। ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শীতলখুচি: শাস্তির পথ চেয়ে নিহতদের পরিবার

    পাঁচ বছর হতে চলল। শোক বয়ে বেড়াচ্ছে কোচবিহারের দু’টি গ্রাম। কোনও সন্ধ্যায় গ্রামের শহিদ বেদির সামনে দাঁড়িয়ে হার মানছে চোখের জল। কখনও সেই স্কুল পেরোতে গিয়ে পা সরছে না পরিজনের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলখুচির জোড়পাটকির গ্রামের স্কুলের বুথে ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তালিকায় ত্রুটি নেই,দিতে হবে শংসাপত্র

    ভোটার তালিকা তৈরি করলেই হবে না। সেটি যে ত্রুটিমুক্ত, আধিকারিকদের সেই শংসাপত্রও দিতে হবে। তার পরেই জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই বিধি স্মরণ করিয়ে সর্বস্তরের আধিকারিককে বার্তা দিল কমিশন। এ ক্ষেত্রে মুখ্য নির্বাচনী ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দিল্লি কী করবে, হাসিনা-বার্তায় কৌশলী কেন্দ্র

    বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান এখনও পর্যন্ত শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিয়ে কোনও কটু মন্তব্য করেননি দেশে ফেরার পর। এমনকি তাঁর ভারতে আশ্রয় নেওয়া নিয়েও খোঁচা দেননি তিনি। তবে তাঁর দলের একাংশ, জামায়েতে ইসলামী, অন্তর্বর্তিকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু আমি ক্ষমায় বিশ্বাসী! রেষারেষি বেশি আমাদের ভক্তদের মধ্যে

    সিধু রূপমের জন্মদিন। কাজের প্রতি ওঁর নিষ্ঠাকে আমি সত্যিই সম্মান করি। ওঁকে একটা সময়ে বহু পরিশ্রম করতে দেখেছি। সেটা ছাড়া তো কোনও ভাবেই সাফল্য আসে না। পাশাপাশি প্রতিভা তো রয়েছেই। এটা ঠিক, এক সময়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল ‘ক্যাকটাস’ ও ‘ফসিল্‌স’-এর মধ্যে। ঠিক ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কলকাতা মেট্রোয় রিটার্ন টিকিট চালু! পরীক্ষামূলক ভাবে পুরনো ব্যবস্থা ফেরানো হল, কী ভাবে মিলবে পরিষেবা

    কলকাতা মেট্রোয় পরীক্ষামূলক ভাবে আবার রিটার্ন টিকিট চালু করা হল। আগে কাগজের টিকিট থাকাকালীন মেট্রোয় রিটার্ন টিকিটের সুবিধা পেতেন যাত্রীরা। তবে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে আর এই সুবিধা মেলে না। শনিবার থেকে পরীক্ষামূলক ভাবে রিটার্ন টিকিট চালু ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এসআইআরের নোটিস নিতে গিয়ে বিএলও-র বাড়িতেই মৃত্যু! মানসিক চাপে স্ট্রোক হয়েছিল, দাবি পরিবারের

    ছেলের নামে এসআইআরের নোটিস এসেছে শুনে নিজেই বিএলও-র বাড়ি চলে গিয়েছিলেন বৃদ্ধ। বিএলও নথিপত্র ঘেঁটে নোটিস খুঁজছিলেন। ঠিক তখনই টেবিলে মুখ থুবড়ে পড়লেন বৃদ্ধ। এবং মৃত্যু! ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক তরজা। ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অযথা তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে পশ্চিমবঙ্গে, মত অমর্ত্য সেনের, বললেন, ‘গণতন্ত্রের প্রতি অন্যায়’

    বিধানসভা নির্বাচনের আগে অযথা তাড়াহুড়ো করে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এতে প্রান্তিক মানুষের ভোটাধিকার খর্ব হচ্ছে। এসআইআর নিয়ে এমনটাই জানালেন নোবেলজয়ী অমর্ত্য সেন। নবতিপর অর্থনীতিবিদ বললেন, ‘‘ভোটারদের প্রতি তো বটেই, গণতন্ত্রের প্রতিও অবিচার ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নির্বাচনী ইস্তাহার তৈরির লক্ষ্যে ১১ সদস্যের কমিটি ঘোষণা করল বিজেপি, শীর্ষে তৃণমূল থেকে যাওয়া তাপস

    আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার তৈরির জন্য ১১ সদস্যের সঙ্কল্পপত্র কমিটি ঘোষণা করল বিজেপি। শনিবার দলের রাজ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কমিটি তৈরির কথা ঘোষণা করা হল। কমিটির চেয়ারম্যান পদে বসানো হল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দিল্লি থেকে রাতে এল লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা! আগেই কী ভাবে প্রকাশিত বহু জায়গায়? রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

    শনিবার রাতেই দিল্লি থেকে রাজ্যের সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) দফতরে এসে পৌঁছোল এসআইআরের তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি) তালিকা। শুধু তা-ই নয়, কথামতো পাঠানো হয়েছে ‘নো-ম্যাপিং’ ভোটার তালিকাও। শনিবার রাতে সেই তালিকা পাঠানো হয়েছে ইআরও-দের কাছে। রবিবার থেকে সুপ্রিম কোর্টের ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বীরভূমের একটি ওয়ার্ডের ভোটার তালিকায় পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের বিজেপি জেলা পরিষদ প্রার্থীর নাম! শুরু রাজনৈতিক তরজা

    বীরভূমের দুবরাজপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্রের বিজেপি জেলা পরিষদ প্রার্থীর! তিনি আবার শুনানির নোটিসও পেয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। জানা গিয়েছে, উজ্জ্বল বারগুল মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ...

    ২৫ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বাংলায় বাঙালিরা নিরাপদ নয়, মধ্যপ্রদেশ থেকে নড্ডার ডাক পশ্চিমবঙ্গকে ‘উদ্ধার’ করার

    বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়। শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুর থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। পশ্চিমবঙ্গকে ‘উদ্ধার’ করার বার্তাও দিলেন তিনি। সিটি বেঙ্গল ক্লাবে শুক্রবার বক্তৃতা করতে গিয়ে বাঙালি কন্যার স্বামী তথা বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, ‘‘তৃণমূল শাসিত রাজ্য সঙ্কটের ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘ছবির চিত্রনাট্য-পরিচালক- প্রযোজক ঠিক না হলে কী করে কাজ করব!’ পুজোয় প্রসেনজিৎ আসছেন?

    সরস্বতীপুজোয় শিশু-কিশোরদের মনোরঞ্জনের দায়িত্ব তুলে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাগ্‌দেবীর আরাধনার আগের দিন মুক্তি পেয়েছে তাঁর ‘বিজয়নগরের হীরে’। এই ছবি দিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের ‘ব্যাটন’ চন্দ্রাশিস রায়ের হাতে। চার বছর পরে বড়পর্দায় ফিরলেন ‘কাকাবাবু-সন্তু’। ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত পুরো দল। সঙ্গে আমন্ত্রিত ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ডাক্তারদের সাময়িক পোস্টিং, চিঠি দিল সংগঠন

    পরিকাঠামো না-থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন সরকারি চিকিৎসা ক্ষেত্রে পোস্টিং দেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের। স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে এমন সাময়িক ভাবে নিয়োগ বা ‘ডিটেলমেন্ট’-এর অভিযোগ তুলে সরব হল সরকারি চিকিৎসকদের সংগঠন। ২০ জানুয়ারির ওই নির্দেশিকা বাতিল করে সংশ্লিষ্ট চিকিৎসকদের যথাযথ ক্ষেত্রে ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দুর্বার গতিতে বেপরোয়া গাড়ির ছুট, দুুর্ঘটনায় মৃত এক ও জখম দুই

    কলকাতা শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। যার জেরে শুক্রবার, সরস্বতী পুজোর দিন দুর্ঘটনায় প্রাণ গেল এক পথচারীর। জখম হলেন দু’জন। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে উল্টোডাঙার দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল গাড়িটি। গাড়ির সামনে এবং পিছনে ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কলকাতার কড়চা: দুই শহরের বিষাদগাথা

    এ শহরে বিরিয়ানির জন্য বিখ্যাত তাঁর রেস্তরাঁয় লখনউ ঘরানার বিশুদ্ধতা বজায় রাখতে আজও বিরিয়ানিতে আলু দেন না ইরফান সাহেব। অথচ লখনউ গেলেই তাঁকে শুনতে হয়, ওই যে, কলকাতাওয়ালা এসে গেছেন! কলকাতা ও লখনউয়ের সেতুবন্ধ এমন নানা মানুষ ও ঐতিহ্য ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এক বছরে কত ভুয়ো পাসপোর্ট বাজেয়াপ্ত, তথ্য চাইল লালবাজার

    বছরখানেক আগে প্রথম ভুয়ো পাসপোর্ট-চক্রের সন্ধান পেয়েছিল কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছিল চক্রের ১০ জনকে। প্রাথমিক তদন্তে উঠে আসে, বাংলাদেশি নাগরিকদের বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হত ভুয়ো নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট। অভিযোগ, সেগুলি ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পেরোল সময়সীমা, আত্মসমর্পণ করলেন না অপসারিত বিডিও

    স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত, জলপাইগুড়ির রাজগঞ্জের সদ্য অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ নির্ধারিত সময়ের শেষ দিনেও বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেন না। এই মামলায় সুপ্রিম কোর্ট শুক্রবারের মধ্যে বিডিও-কে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। বিধাননগর পুলিশ সূত্রের খবর, বিডিও ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    হিরণের বিরুদ্ধে মামলা দায়ের

    আনুষ্ঠানিক ভাবে বিবাহ বিচ্ছেদ না-করেই নিজের ব্যক্তিগত সহায়ক ঋতিকা গিরির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়, এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে সম্প্রতি হিরণ নিজেই বারণসীর ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দিল্লি থেকে এখনও আসেনি লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তথ্য, শনিবার রাজ্য জুড়ে তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

    কথা ছিল শনিবার প্রকাশিত হবে লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা। তবে তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। শুক্রবার রাত পর্যন্ত নির্বাচন কমিশনের দিল্লির দফতর থেকে বুথ ও বিধানসভাভিত্তিক ওই তালিকা এসে পৌঁছোয়নি। কমিশন সূত্রে খবর, ইআরও-দের কাছে ওই তালিকা আসার পরে তা পাঠানো ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    হাওড়ায় মৃত্যু মার খেয়ে জখম প্রতিবাদীর, ধৃত পাঁচ

    রেলের কর্মী আবাসনের ভিতরে চলা অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে প্রায়ই প্রতিবাদ করতেন সেখানকার বাসিন্দা, অমিতকুমার হেলা (৩৩) নামে এক যুবক। উত্তর হাওড়ার গুলমোহর এলাকার ট্যান্ডেলবাগানের বাসিন্দা ওই যুবককে গত সোমবার শেষ রাতে পরিকল্পিত ভাবে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নিরামিষ বিতর্ক নিয়েই হাওড়া থেকে যাত্রা শুরু করল নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস

    যাত্রী নিয়ে হাওড়া থেকে যাত্রা শুরু করল নয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। শুক্রবার যাত্রা শুরুর দিনেও তার সঙ্গী থাকল নিরামিষ খাবার নিয়ে বিতর্ক। শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ নাগাদ হাওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল বন্দে ভারত। উপস্থিত ছিলেন হাওড়ার ...

    ২৪ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সন্তোষ ট্রফিতে টানা দ্বিতীয় জয় বাংলার, নরহরির শেষ মুহূর্তের গোলে সঞ্জয়ের দলের তিন পয়েন্ট

    সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলা। শুক্রবার গত বারের চ্যাম্পিয়নেরা ১-০ গোলে হারাল উত্তরাখণ্ডকে। অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে বাংলার একমাত্র গোলদাতা নরহরি শ্রেষ্ঠা। নাগাল্যান্ডকে ৪ গোল দিয়ে এ বারের সন্তোষ ট্রফি শুরু করেছিল সঞ্জয় সেনের দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সুভাষের চিতাভস্ম দেশে ফেরাতে আর্জি অনিতার

    সুভাষচন্দ্র বসুকে এক বার জিজ্ঞাসা করা হয়েছিল, কোন বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পান ও ঘৃণা করেন। তিনি বলেছিলেন, “নির্বাসনে থাকা।” এই কথাটি উল্লেখ করে নেতাজির জন্মদিবসের প্রাক্কালে আরও এক বার তাঁর চিতাভস্ম স্বদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানালেন কন্যা অনিতা ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    গান গাইবেন, অভিনয়ও করবেন দেবলীনা! মহুয়ার জীবনীছবিতে অঙ্কিতার সঙ্গে থাকবেন দিব্যাণীও

    সাংসারিক অশান্তিতে জেরবার। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। সব পেরিয়ে এ বার খবর, মহুয়া রায়চৌধুরীর জীবনীছবিতে নাকি দেবলীনা নন্দীকে একাধারে গায়িকা ও অভিনেত্রী! প্রয়াত অভিনেত্রীর দিদির ভূমিকায় অভিনয় করতে পারেন তিনি। চমক আরও আছে। এই ছবিতে ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    স্কুলের পুজোয় যোগ মুসলিম পড়ুয়াদেরও

    সরস্বতীপুজো উপলক্ষে স্কুলে সম্প্রীতির বাতাবরণ তৈরি হল। হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের পড়ুয়ারা একসঙ্গে সরস্বতীপুজোয় অংশ নিচ্ছে। আজ, শুক্রবার চাকদহ ব্লকের জাগুলি নেতাজী বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) স্কুলে পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও সরস্বতীপুজোয় অংশ গ্রহণ করবে বলে ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মুড়িগঙ্গায় ডুবল ছাই বোঝাই বার্জ, বাড়ছে দূষণের আশঙ্কা

    যান্ত্রিক গোলযোগের জেরে মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল একটি বাংলাদেশি পণ্যবাহী বার্জ। বুধবার বিকেলে কচুবেড়িয়া সংলগ্ন মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর এই দুর্ঘটনা ঘটে। বার্জে থাকা ১২ জনকেই উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া বার্জে থাকা ছাই জলে মিশে পরিবেশের ক্ষতি ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    লিঙ্গ-বর্ণের বৈষম্য সরিয়ে পুজো স্কুলে

    প্রথাগত নিয়ম মেনে ব্রাহ্মণ পুরুষ পুরোহিত নন। কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ বছর সরস্বতী পুজোর পৌরোহিত্য করছেন সংস্কৃত ভাষার শিক্ষিকা মোনালিসা রায়। তিনি অব্রাহ্মণ, কিন্তু স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তেই বর্ণ ও লিঙ্গ বৈষম্যকে দূরে সরিয়ে সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে শতাব্দী ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ফিরল পরিযায়ী কিশোরেরা,দেওয়া হল স্কুলে ভর্তির ফর্ম

    পড়া বন্ধ রেখে সংসারের খরচ জোগাড় করতে ছত্তীসগঢ়ে পাঁউরুটির কারখানায় কাজে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিল পুরুলিয়ার চার নাবালক শ্রমিক। সেখানকার হোম থেকে ঠিক সরস্বতী পুজোর আগেই বাড়ি ফিরল চার জন। তাদের ফিরিয়ে দিয়ে ফের স্কুলে পাঠাতে বাড়ির বড়দের পরামর্শ ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দশক আগে তৈরি স্কুল বন্ধই

    বছরের পর বছর ধরে দাঁড়িয়ে রয়েছে স্কুলভবন। অথচ শিক্ষক নিয়োগ করা হয়নি। নেই পড়ুয়াও। বান্দোয়ানের কুচিয়ার খড়বন জুনিয়র হাই স্কুলের এমনই অবস্থায় ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, জঙ্গলমহলের‌ প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পঠনপাঠনের সুবিধার্থে ২০১৪ সালে এই স্কুল ভবন তৈরি করা ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জোরে বক্স বাজানোর প্রতিবাদ করায় চুঁচুড়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সরস্বতী পুজো কমিটির বিরুদ্ধে

    সরস্বতী পুজো উপলক্ষে পাড়ায় জোরে বক্স বাজানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল চুঁচুড়া তামলিপাড়া এলাকায়। আহত সন্দীপ সামন্ত নামে এক ব্যবসায়ী। সূত্রের খবর, পাড়ায় সরস্বতী পুজোয় জোরে বক্স বাজানো নিয়ে সন্দীপের সঙ্গে পুজো কমিটির ঝামেলা বাধে। আক্রান্ত ব্যবসায়ীর ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    যান নিয়ন্ত্রণে অনড় পুলিশ, হাওড়ায় থমকে উড়ালপথ তৈরি

    ট্র্যাফিক সংক্রান্ত ছাড়পত্র দিতে পুলিশ গড়িমসি করায় কার্যত স্তব্ধ হতে বসেছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপরে নির্মীয়মাণ ছ’লেনের উড়ালপথের (এলিভেটেড করিডর) কাজ। যার ফলে বিপাকে পড়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই) এবং উড়ালপথ নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ২৮শে সিঙ্গুরে মমতা, শুরু জোর প্রস্তুতি

    সিঙ্গুরে না হওয়া কারখানার জমিতে গত ১৮ জানুয়ারি প্রশাসনিক ও জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুর ব্লকের বারুইপাড়া-পলতাগড় পঞ্চায়েতের ইন্দ্রখালিতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তৃণমূলের হুগলি-শ্রীরামপুর এবং আরামবাগ সাংগঠনিক জেলার ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সাঁতরাগাছি ঝিলে ২৯ কোটির প্রকল্পে কি ফিরবে পরিযায়ী পাখিদের আশ্রয়

    শীতের আমেজ পড়তেই পরিযায়ী পাখিদের পছন্দের গন্তব্য ও তাদের স্বর্গরাজ্য সাঁতরাগাছি ঝিলকে দূষণমুক্ত করতে এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে কোমর বেঁধে নামল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রের খবর, হাওড়ার এই ঐতিহ্যবাহী ঝিলকে বাঁচাতে এবং পরিযায়ী পাখিদের আকর্ষণ করতে ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বন্ধ হয়েছে স্কুল, পুজোয় মনখারাপ পড়ুয়াদের

    শিক্ষকের অভাবে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা পর্যায়ক্রমে কমছিল। যে কয়েকজন ছাত্রছাত্রী ছিল, ধীরে ধীরে তাদের পাশের স্কুলে স্থানান্তরিত করে স্কুলের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছিল বছর চারেক আগে। পটাশপুরের পশ্চিম চিস্তিপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এখন কার্যত ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। সরস্বতী ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পুর পরিষেবা প্রদান করতে ব্যর্থ, খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর

    তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। প্রশাসকের দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক সুরভি সিংলা। বৃহস্পতিবারই চিঠি এসে পৌঁছেছে মহকুমাশাসক সুরভির কাছে। অবিলম্বে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত ১৯ ডিসেম্বর পরিষেবা প্রদানে ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এআই ঠিক করছে কলকাতা-শিলিগুড়ি বাসের ভাড়া! ছুটি পেলে পাহাড়ে যেতে ঘাম ছুটছে পর্যটকদের

    সপ্তাহান্তের ছুটি একটু দীর্ঘ হলেই ঘুরে আসতে ইচ্ছা করে পাহাড় বা জঙ্গলে! কিন্তু সেই ইচ্ছায় এখন বাদ সাধছে বাসের ভাড়া। জানুয়ারি মাসের সরস্বতী পুজোর দিন অর্থাৎ ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত টানা ছুটি। সেই ছুটিকে কাজে লাগিয়ে বহু মানুষ ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সরস্বতী বন্দনায় উজ্জ্বল সম্প্রীতির ছবি

    বাগ্‌দেবীর আরাধনায় ধরা পড়ল সম্প্রীতির প্রাণবন্ত ছবি। কোচবিহারের একাধিক স্কুলে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের পড়ুয়ারা সরস্বতী পুজোর আয়োজন করেছে। ওদের কেউ সাজিয়েছে মণ্ডপ সাজসজ্জা। কেউ দায়িত্ব নিয়েছে আলপনার। কেউ আবার পুজোর কেনাকাটা, প্রতিমা আনার দায়িত্ব। দীপশিখা রায়, হৈমন্তী রায়, রুমি ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজনৈতিক সভা সেতুর মুখে, উষ্মা

    ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জর্দা সেতু ভগ্নপ্রায়। সেতুর উপর দিয়ে বর্তমানে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ। কিছু হালকা যানবাহন চলাচল করে। নতুন বাজার দিকে সেতুর মুখে এই মুহূর্তে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশ। চলতি মাসে তৃণমূল এবং বিজেপির জনসভা হয়েছে সেতুর ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দুই উৎসব ঘিরে বাজার চড়া ফল-আনাজের

    সরস্বতীর আরাধনা ঘিরে জেলা জুড়ে সাজসাজ রব। তাই বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন বাজারে মানুষজনের ভিড় লক্ষ্য করে গিয়েছে। সরস্বতী পুজোর পাশাপাশি গ্রামবাংলায় ‘সিজানো উৎসব’ হয়ে থাকে। সেই কারণে এ দিন আনাজ ও ফলের বাজারে ভিড় অনেকটাই বেশি ছিল। ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নিম্ন আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত জট কাটল, ২৯ শূন্যপদ নিয়ে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ আপত্তি

    নিম্ন আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত জট কাটল অবশেষে। কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের ২৯টি শূন্যপদে সিভিল জাজ নিয়োগকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় বাধা দেয়নি আদালত। খারিজ করে দেওয়া হয়েছে মামলাকারীদের ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এক বাবার ছয় সন্তান, তাতেই ডাক এসআইআরের শুনানিতে!

    আপনি যাঁকে বাবা বলছেন, তাঁকেই বাবা হিসাবে উল্লেখ করেছেন আরও ছ’জন! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির এমনই নোটিস পেয়ে তাজ্জব বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। দেখা যাচ্ছে, তিনি ছাড়াও তাঁর আরও তিন ভাই-বোন একই কারণে শুনানির ডাক পেয়েছেন। ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পর্যবেক্ষক নিয়োগের ব্যাখ্যা জ্ঞানেশের

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, গোটা দেশে শুধু পশ্চিমবঙ্গেই কেন এসআইআর-এর কাজে ভোটার তালিকা পর্যবেক্ষক(রোল-অবজ়ার্ভার), তাঁদের সঙ্গে পর্যবেক্ষক (মাইক্রো-অবজ়ার্ভার) নিয়োগ করা হচ্ছে! আজ নির্বাচন কমিশনে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সওয়াল করলেন, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলেই নির্বাচন কমিশন ভোটার ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ভোটার-যোগ্যতা যাচাইয়ে আরও কড়া হচ্ছে কমিশন

    খাতায়-কলমে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বা এইআরও-রাই ভোটারের যোগ্যতা নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত। তবে চলতি এসআইআরে তাঁদের সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করবে মাইক্রো অবজ়ার্ভার ও রোল-পর্যবেক্ষকদের উপর। কারণ, এক দিকে ইআরও বা এইআরও-র সিদ্ধান্তে সহমত কি না, তা জানাবেন মাইক্রো অবজ়ার্ভারেরা। অন‍্য ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অনুপ্রবেশের প্রসঙ্গ কোথায়, প্রশ্ন কোর্টেরই

    বিজেপির নেতারা বলেন, এসআইআর-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটের ভরসায় তৃণমূল-সহ বিরোধীরা আর জিততে পারবে না। আর আজ সুপ্রিম কোর্ট বলল, নির্বাচন কমিশন যে এসআইআর-নির্দেশিকা জারি করেছে, তাতে স্পষ্ট ভাবে ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ব্যক্তি মমতাকে নিশানা নয়, পদ্ম-কৌশল

    তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ শানালে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। তাই অতীতের নির্বাচনগুলি থেকে শিক্ষা নিয়ে এ যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ না করার কৌশল নিয়ে এগোচ্ছেন বিজেপি নেতৃত্ব। পরিবর্তে দল গত দেড় দশকে তৃণমূলের ব্যর্থতা, দলীয় ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জোট-বার্তা সেলিমের, শুভঙ্করের ‘গণতন্ত্র’

    শহিদ মিনার ময়দানে সমাবেশ থেকে জোট-বার্তা দিয়েছিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী। তার ২৪ ঘণ্টার মধ্যেই বহরমপুরে দলীয় সভা থেকে বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোটবন্ধ লড়াইয়ে আইএসএফের পাশাপাশি কংগ্রেসকেও আহ্বান জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    গৃহীত হয়নি অ্যাডমিট কার্ড, মেলেনি রসিদও

    কমিশনের নির্দেশ এক। বাস্তবআর এক। যুক্তিগ্রাহ্য অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকায় থাকা ভোটারদের শুনানি বৃহস্পতিবার চলছিল পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকে। তাপস প্রামাণিক, লক্ষ্মীরানি শীট-সহ এলাকার অনেকেই সেখানে প্রামাণ্য নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে চেয়েছিলেন। তাপসের ক্ষোভ, ‘‘দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বললেন, ‘মাধ্যমিকের ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অশান্তি! স্থগিত হতে পারে এসআইআর

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে না পারলে, সংশ্লিষ্ট জায়গায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এসআইআর বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার জেলা-কর্তাদের এই বার্তাই দিল জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশন জানিয়ে দিল, মাধ্যমিকের শংসাপত্রের সঙ্গে তার অ্যাডমিট কার্ড গ্রহণ করা ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    খালের জলে চিংড়ি প্রক্রিয়াকরণের গন্ধে অস্থির বাসিন্দারা, নেই ছাড়পত্র

    চিংড়ির প্রক্রিয়াকরণের পরে খালে জল ফেলতে হলে সেচ দফতরের ছাড়পত্র নিতে হবে একাধিক সংস্থাকে। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের নয়াবাদ এলাকায় রয়েছে সরকারি সংস্থা-সহ একাধিক সংস্থার চিংড়ি প্রক্রিয়াকরণেরকারখানা। সেই সব কারখানা থেকে খাল এবং আশপাশের জলাভূমিতে পড়ে প্রক্রিয়াকরণে ব্যবহৃত ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বন্দে মাতরম্ স্বাধীনতারই মন্ত্র, দিল্লিকে রাজ্য

    এ বারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম হল ‘স্বাধীনতার মন্ত্র: বন্দে মাতরম্’। সেই থিমকে মাথায় রেখেই বন্দে মাতরম্-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কর্তব্য পথের কুচকাওয়াজে ‘উপস্থিত করাচ্ছে’ পশ্চিমবঙ্গ। রাজ্যের ট্যাবলোর বিষয় হল, ‘স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গ’। মূল ভাবনা যেখানে বন্দে মাতরম্ গানকে ঘিরে, ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মমতার ‘বরখাস্তে’র চিঠি নবান্নে পাঠাবে যুব মোর্চা

    আসন্ন বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের ‘অপশাসনে’র অভিযোগ তুলে এলাকা ভিত্তিতে মানুষের ‘না-পাওয়া’ সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই ‘চার্জশিট’-প্রচার চালাচ্ছে রাজ্য বিজেপি। এ বার শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ-দুর্নীতির মতো নানা অভিযোগকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপসারণের দাবিতে ‘বরখাস্ত-পত্র’ লিখে তা ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শহরের হৃদয়দীপে বানুর স্পর্শ সাহিত্য উৎসবে

    ‘কলকাতা লিটারারি মিট’ উদ্বোধনের পরে তাঁর বইয়ে সই নিতে দীর্ঘ লাইন পড়ল আলিপুর জেল মিউজ়িয়ামের মাঠে। উদ্বেল এক পাঠক বললেন, ২০২৫-এ ভারতীয় হিসেবে সব চেয়ে আনন্দ আপনার পুরস্কার জয়েই পেয়েছি। ‘হার্টল্যাম্প’ গল্প সঙ্কলনের জন্য আন্তর্জাতিক বুকারজয়ী বানু মুশতাক এ ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শিক্ষক নিয়োগ বন্ধ এক যুগেরও বেশি, হাঁসফাঁস করছে সরকারি স্কুল

    শুধু সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলই নয়, রাজ্যের ৩৯টি ঐতিহ্যশালী সরকারি স্কুলও শিক্ষকের অভাবে ধুঁকছে। সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি গত ১২ বছর। সম্প্রতি স্কুল বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে শহরের অন্যতম ঐতিহ্যবাহী হিন্দু স্কুলে। বিক্ষোভকারীদের ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সরস্বতী পুজোয় যেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর কিছু না-ঘটে! সতর্ক করল হাই কোর্ট, বাড়তি নজরদারি

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর সময় যেন অপ্রীতিকর কোনও ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার জন্য প্রয়োজনে স্থানীয় থানার সাহায্য নিতে পারবেন ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ধিক্কার দিবস আশাকর্মীদের

    পূর্ব ঘোষিত কর্মসূচি বানচাল করতে পুলিশ প্রশাসন তাঁদের বিভিন্ন ভাবে হেনস্থা করেছে। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে এমনই অভিযোগ তুলেছিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করলেন আশাকর্মীরা। কলকাতা-সহ সমস্ত জেলাতেই হল মিছিল। এ ...

    ২৩ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা

    প্রয়াত হলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহমেডানেও খেলেছেন এই ডিফেন্ডার। ১৯৯০ সালে মহমেডান থেকেই পাশা যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ছিলেন ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম ভরসা। ১৯৯৩ সালে তিনি ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রিমিয়ারকে বুড়ো আঙ্গুল, মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহের বাইরে অভিনব কায়দায় মুক্তি পাচ্ছে ‘নধরের ভেলা’!

    কানাডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া টরন্টো (আইএফএফএসএ টরন্টো) চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছিল ‘সেরা ছবি’র (আন্তর্জাতিক) পুরস্কার। যা বিশ্বের অন্যতম বড় ফিল্ম ফেস্টিভ্যাল। তারপর গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)-এ ব্যাপক সাড়া পেয়েছে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    যুবভারতীকাণ্ড: টিকিটের টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? বিধাননগর আদালতে পুলিশের মামলার শুনানি পিছিয়ে গেল

    যুবভারতীকাণ্ডে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে কি? টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? এমন নানা প্রশ্ন এখন আদালতে বিচারাধীন। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিধাননগর মহকুমা আদালতে। কিন্তু এই মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক না-আসায় শুনানির দিন পিছিয়ে যায়। ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘দুটো প্রদর্শনী করেছিলাম, আমার বিরুদ্ধে সিবিআই হয়’! বইমেলার উদ্বোধনে বললেন মমতা, বইতীর্থে বরাদ্দ ১০ কোটি

    নিজের আঁকা ছবির দু’টি প্রদর্শনী করেছিলেন। আর সে জন্য তাঁর বিরুদ্ধে ‘সিবিআই (তদন্ত) হয়েছিল’। বৃহস্পতিবার ৪৯ তম কলকাতা বইমেলার উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় তিনি ‘অপমানিত’ হয়েছিলেন বলেও জানান মমতা। কী ভাবে লেখালিখি এবং ছবি আঁকা ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রবিবার আবার ১৬ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে! রইল বিকল্প রাস্তার হদিস

    আগামী রবিবার আবার দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)-তে প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। এ কথা জানিয়েছে কলকাতা পুলিশ। তাদের বিজ্ঞপ্তি অনুসারে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে দ্বিমুখী যান চলাচল। তার পরে ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘আমি সব সত্যি বলেছি, তাই সব মুছে দিয়েছে ঋতিকা’, হিরণের বিয়ে-বিতর্কে দাবি প্রথমার

    বিজেপি বিধায়ক হিরণ্ময় ফচট্টোপাধ্যায় ওরফে হিরণের সঙ্গে বিয়ে প্রসঙ্গে নিজের বক্তব্য স্পষ্ট জানিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তার পরে ২৪ ঘণ্টাও কাটেনি। সমাজমাধ্যমে নিজের সেই লেখা মুছে দিলেন ঋতিকা। কিন্তু তাঁর মন্তব্যের জেরে জল বহুদূর গড়িয়ে গিয়েছে। আনন্দপুর থানায় ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মেসি সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে অপরাধ, এক বছর নির্বাসিত রেফারি, ছ’মাস নির্বাসিত আরও চার

    লিয়োনেল মেসির কলকাতা সফরের দিন যুবভারতীতে আয়োজিত প্রদর্শনী ম্যাচের রেফারিদের এবং ম্যাচ কমিশনারকে শাস্তি দিল আইএফএ। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচের রেফারি রোহন দাশগুপ্তকে এক বছর নির্বাসিত করেছে আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি। বাকিদের ছ’মাসের নির্বাসন হয়েছে। অনুমতি না ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বৌ বাছাই করবেন স্বয়ং ‘মহারাজ’! ডোনা হবেন কে? বলবেন সৌরভই, জানালেন তাঁর জীবনীছবির পরিচালক

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বৌ’ বলে কথা! স্বয়ংবরসভা বসলে এত ক্ষণে পাত্রীর ঢল নামত। বাস্তবে যদিও সে পথে কোনও দিনই হাঁটেননি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। নিজের পছন্দে বিয়ে করেছেন। এ বারেও নাকি নিজের বৌ নিজেই বাছছেন তিনি! বাংলার মহারাজ কি দ্বিতীয় বিয়ে ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    টাকা নেই, প্রেক্ষাগৃহে নয়, প্রদীপ্তের ‘নধরের ভেলা’ মুক্তি পাবে নাট্যমঞ্চে! কী বলছে টলিউডের ‘অভিভাবকমহল’

    গতিময়তাই জীবন। চিরকালীন এই আপ্তবাক্যের উল্টো স্রোতে হেঁটে স্লথ জীবনের গান শুনিয়েছে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি ‘নধরের ভেলা’। ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। দর্শকমহলে প্রশংসিতও হয়েছে। অনেকেই তাই এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহী। কিন্তু প্রথাগত ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বইমেলায় বিশেষ পরিষেবা সরকারি বাসের

    আজ, বৃহস্পতিবার উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এই উপলক্ষে কাল, শুক্রবার ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে রাজ্য পরিবহণ নিগম। ছুটির দিনে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। সে দিকে লক্ষ ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিচার-পর্বে মনোজিতের জামিন চায় না পুলিশ

    দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের মামলায় বিচার প্রক্রিয়া আলিপুর আদালতে আগামী সপ্তাহে, ২৭ জানুয়ারি শুরু হওয়ার কথা। মূল অভিযুক্ত কলেজের প্রভাবশালী প্রাক্তনী তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ‍্য স্তরের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র এবং তার ঘনিষ্ঠ দুই পড়ুয়া প্রমিত ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পুজোর আয়োজন থেকে পৌরোহিত্য, স্কুলে দায়িত্বে ছাত্রীরাই

    স্কুলের ছাত্রীদের দিয়ে ২০২৩ সালে প্রথম বার সরস্বতী পুজো করিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। তার পর থেকে ‘সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে’। এই বছর শতবর্ষে পা রেখেছে হাওড়ার বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয়। ২৩ জানুয়ারি, শুক্রবার সরকারি স্কুলটিতে বিদ্যাদায়িনীর পুজো, পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যারতি ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পুজোতেও স্কুলের পোশাক! নেতার অনুষ্ঠানে যেতে অনীহা ছাত্রছাত্রীদের

    ভবানীপুরের একটি রাজনৈতিক দলের কার্যালয়ে প্রবল দর কষাকষি চলছে নেতা আর স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে। নেতা বলছেন, ‘‘সমস্যায় ফেলে দিলেন! ৮০ জনকে পাঠান।’’ প্রধান শিক্ষকের উত্তর, ‘‘কত জনকে পাঠাতে পারব, কথা দিতে পারছি না!’’ রাজ্যের এক প্রথম সারির নেতার ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সরস্বতী পুজোর থিমে শরৎচন্দ্রের চরিত্র থেকে মেয়েদের সাফল্য

    কোথাও আঁকা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন নারী চরিত্র, কোথাও আবার নজরে মহারাষ্ট্রের চিত্রকলা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুলে স্কুলে প্রস্তুতি তুঙ্গে। স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, শিক্ষকেরা নানা কাজে সাহায্য করলেও এটি মূলত পড়ুয়াদের পুজো। তবে ভোটার তালিকার নিবিড় সংশোধনের ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নিয়ম না মেনে আবাসন নির্মাণ করলে কাজ বন্ধ করা হবে, কলকাতার দূষণ নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের হুঁশিয়ারি মেয়র ফিরহাদের

    শীতের কলকাতায় বায়ুদূষণের পরিমাণ বেড়ে গিয়েছে। সে কথা মেনে নিয়ে এবার দূষণ রোধে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার কলকাতা পুরসভায় আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর শহরের দূষণ নিয়ে বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জেরার সময়ে ছিনতাইয়ের চেষ্টা ধৃতকে, পুলিশের ‘লাঠিচার্জ’

    পুলিশি জিজ্ঞাসাবাদ চলাকালীন ধৃতকে থানা থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বারাসত পুলিশ জেলার অধীন শাসন থানায় ধুন্ধুমার বাধে। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। বারাসত পুলিশ জেলা ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ট্রেন-বাস থেকে নামিয়ে বাধা আশা কর্মীদের

    কোথাও তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হল না। আটকে দেওয়া হল স্টেশনে। আবার কোথাও ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামাল পুলিশ। আটকে রাখা হল আশা কর্মীদের বাসও। নথি যাচাইয়ের নামে বাসের চালক ও খালাসিকে নিয়ে যাওয়া হল থানায়। অশান্তির আশঙ্কার অভিযোগ তুলে ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ছাঁচ নেই, শিল্পীর হাতে রূপ পাচ্ছে ‘কিউট’ সরস্বতী

    সমাজ মাধ্যমের ধারা (‘ট্রেন্ড’) অনুসরণ করে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরা। এর আগে দুর্গা ও কালী প্রতিমাতে দেখা গিয়েছিল এই প্রবণতা। এ বার সরস্বতী প্রতিমাতেও চলে এল। চাহিদা বাড়ছে ‘কিউট’ সরস্বতীর। আসলে বাগদেবীকে বাড়ির খুদে সদস্য হিসাবেই চাইছে ছাত্রছাত্রীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ধূপের মণ্ডপ থেকে পুতুল প্রতিমায় জমছে পুজো

    মণ্ডপ তৈরি, বাজতে শুরু করেছে সাউন্ড বক্স। রাস্তার দু’পাশ সেজেছে বাহারি আলোয়। আজ, বৃহস্পতিবার থেকেই সরস্বতী পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে কালনায়। এ বার শহরে ৭৭টি পুজো অনুমতি মিয়েছে। তার বাইরেও রয়েছে অজস্র পুজো। পুলিশের দাবি, ভিড় নিয়ন্ত্রণে ও ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তিরে রাম-বাম, বিরোধীশূন্য জেলাই লক্ষ্য

    বামেদের ভোটের একটা বড় অংশ ‘রামে’ যাওয়ায় সাম্প্রতিক ভোটগুলিতে পুরুলিয়ায় একের পর এক সাফল্য পেয়েছে বিজেপি। এমনই চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। বুধবার পুরুলিয়ায় ‘রণ সংকল্প সভা’ থেকে সেই তত্ত্বই ফের উস্কে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুড়ার ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সভাস্থলে বাসের সারি, যাত্রী-ভোগান্তি

    আশঙ্কাই সত্যি হল। বুধবার পুরুলিয়ার লধুড়কায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দলীয় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য সরকারি-সহ বেসরকারি অধিকাংশ বাস তুলে নেওয়ায় দিনভর ভোগান্তিতে পড়তে হল যাত্রীদের। জনসভাস্থলে দাঁড়িয়ে ছিল সারি সারি বাস। এ দিকে রাস্তায় অঘোষিত ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শুনানিতে গেরোস্কুলের দুই পরীক্ষা

    এক দিকে সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। অন্য দিকে এসআইআর শুনানি। দুই ক্ষেত্রেই শিক্ষক ও শিক্ষা দফতরের আধিকারিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আবার ব্লক স্তরের যে আধিকারিকদের এইআরও করা হয়েছে, তাঁদেরও পরীক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। ফলে পরীক্ষার সময়ে এই ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সরস্বতী পুজোয় মিলছে না পলাশ

    এ বার আর পলাশ জুটবে না পলাশপ্রিয়ার! শ্রীপঞ্চমীতে পুষ্পপাত্রে আবির, কুমকুমের পাশাপাশি পলাশ, আমের মুকুল বা যবের শিষের উপস্থিতি বলে— ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’! কবির সেই কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এ বার। বাজার ঢুঁড়েও মিলছে না ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    টোটোয় নয় দিনের মেয়ে নিয়ে শুনানিতে

    চাকদহ ব্লক অফিসের সামনে একটা টোটো গাড়িতে ৯ দিন বয়েসের নাতনি অনুপমাকে নিয়ে বসেছিলেন চাকদহ থানার চাপাতলার বাসিন্দা সীমা বিশ্বাস। খিদে পাওয়ার নাতনিকে একটা বোতলে দুধ খাওয়াচ্ছিলেন। মাঝে মাঝে রাস্তার দিকে তাকাচ্ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকদহ ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এসআইআর শুনানি কেন্দ্রে ডাক, প্রবল মানসিক চাপের জেরে বিএলএর মৃত্যু মুর্শিদাবাদের

    ভোটার তলিকার নিবিড় সংশোধন চলাকালীন মৃত্যু হল বিএলএর। মৃতের নাম জাহাঙ্গীর শেখ (৪২)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতে। সেখানকার বিএলএ ছিলেন তিনি। সূত্রের খবর, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও শুনানিকেন্দ্রে ডাক পাওয়ার জেরে মানসিক চাপ থেকেই ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাতে এল চিঠি, দুর্ভোগ দিনভর

    যুক্তিগ্রাহ্য অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) জন্য নোটিস পাওয়া ভোটদাতাদের তালিকা প্রকাশ হয়নি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে জমা পড়া নথি নেওয়ার রসিদ দেওয়া হয়েছে বিক্ষিপ্ত ভাবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নেওয়া শুরু হলেও, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিএলএ ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আদালতের পরিকাঠামো নিয়ে কোর্টে তোপে রাজ্য

    কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের জেলা আদালতগুলির পরিকাঠামোগত উন্নয়নে গড়িমসি নিয়ে আদালতের তীব্র অসন্তোষের মুখে পড়ল নবান্ন। আদালতের নির্দেশ রাজ্য পালন করছে কি না এবং গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে কেন রাজ্যের কৌঁসুলিরা গরহাজির থাকছেন, তা নিয়ে বুধবার প্রশ্ন তুলেছে বিচারপতি দেবাংশু ...

    ২২ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
  • আনন্দবাজার | 3901-4000

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy