BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 21 May, 2026 | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ফের কলকাতা পুরসভা নিয়ে কড়া সিদ্ধান্ত, সচিব পদে রদবদল করল রাজ্য

    বাতিল হয়েছিল মেয়র পারিষদের বৈঠক। পুরসভার মাসিক অধিবেশনও স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়। এবার কলকাতা পুরসভার সচিব বদল করল রাজ্য সরকার। কলকাতা পুরসভা নিয়ে একের পর কড়া সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এবার সচিব পদে রদবদল।এতদিন কলকাতা পুরসভা সচিব ছিলেন স্বপনকুমার ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? আর জি করের রহস্য ফাঁসে নতুন সিট হাই কোর্টের

    আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার তদন্তে ফের সিট গঠন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের সিট গঠন করতে হবে। এখন থেকে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে তদন্ত। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কী ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ইস্তফা দিতে পারেন ফিরহাদ! ‘অশনি সংকেত’ দেখে দলীয় কাউন্সিলদের বৈঠকে ডাকলেন মমতা

    সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তরী ডুবেছে তৃণমূল কংগ্রেসের। যে কলকাতা তাদের খাস গড় ছিল, সেখানেও ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিই গিয়েছে বিজেপির দখলে। এর প্রভাব পড়ছে কলকাতা পুরসভাতেও। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। কলকাতা পুরসভা এখনও খাতায়-কলমে ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    মেয়র পারিষদ বৈঠকের পর বাতিল পুরসভার মাসিক অধিবেশন, ছাব্বিশে তৃণমূলের ভরাডুবির জের?

    ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্য দখল করেছে বিজেপি। রাজনৈতিক পালাবদলের প্রভাবে এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অন্দরে ব্যাপক টানাপোড়েন। এই পরিস্থিতিতে বাতিল পুরসভার মাসিক অধিবেশন। বৃহস্পতিবার পুরসভার সচিব এক বিজ্ঞপ্তিতে এই ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    গ্রেপ্তার করা হতে পারে! আশঙ্কায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন অদিতি-দেবরাজের

    গ্রেপ্তারির খবরকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে সংবাদ শিরোনামে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী। যদিও শেষ পর্যন্ত জানা গিয়েছে, তিনি মুক্ত। তবে যে কোনও মুহূর্তে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে, ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ১৩ বছর পর ভোট হাওড়া পুরসভায়, তদন্ত হবে দুর্নীতিরও, বড় ঘোষণা শুভেন্দুর

    শেষ ভোট হয় ১৩ বছর আগে। আট বছর কোনও পুরবোর্ড নেই। পুরপ্রশাসক বসিয়ে কাজ চলছিল। সেই দিনের ইতি! চলতি বছরেই হাওড়াতে নির্বাচন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডিসেম্বরের মধ্যেই ভোট হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু। শুধু ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘আর আদালতে নয়, ধরেই বিএসএফের হাতে’, অনুপ্রবেশ ইস্যুতে পুলিশকে সাফ নির্দেশ শুভেন্দুর

    অনুপ্রবেশকারী ইস্যুতে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এবার হাওড়া স্টেশনে কোনও অনুপ্রবেশকারী ধরা পড়লে আর আদালতে পেশ নয়। সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। বুধবারই রাজ্যে অনুপ্রবেশকারী ইস্যুতে নয়া বিধি কার্যকর হয়েছে।  এরপরেই হাওড়া পুলিশ কমিশনারেটের ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক, রক্ষাকবচ দিয়েও শর্ত বাঁধল হাই কোর্ট

    আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তদন্তে সহযোগিতা করতে হবে। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্য মামলায় একাধিক শর্ত বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    এবার মাদ্রাসাতেও গাইতে হবে ‘বন্দে মাতরম’, ‘আর তোষণের রাজনীতি নয়’, বলছে বিজেপি

    এর আগেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করেছে শুভেন্দু সরকার। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্রগীত। ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে এই মর্মে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘৪ তারিখে দিল্লির কোন বাবা বাঁচাবে’, শাহকে অভিষেকের ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিচারপতি 

    ২৭ এপ্রিল আরামবাগে ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করেছিলেন। বলেছিলেন, “৪ তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে।” সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সেই মন্তব্য সংক্রান্ত মামলায় ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বয়ান দেবে মুখপাত্ররাই! বিনা অনুমতিতে সরকারি কর্মীদের মন্তব্যে রাশ টানল শুভেন্দু প্রশাসন

    বয়ান দেবে শুধুমাত্র মুখপাত্ররাই! বিনা অনুমতিতে সরকারি কর্মীদের মন্তব্যে রাশ টেনেছে শুভেন্দু প্রশাসন।  সোশাল মিডিয়ায় এই নির্দেশিকা ছড়িয়ে পড়তেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে সবমহলে। বৃহস্পতিবার তা নিয়েই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ভোট মিটলেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী, শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

    ভোট মিটে গিয়েছে, নতুন সরকার কাজও শুরু করেছে। তারপরও অবশ্য বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। এখনও কোথাও কোথাও জলপাই পোশাক আর ভারী বুটসমেত জওয়ানদের দেখা যাচ্ছে। জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি বাহিনী। এমনই সিদ্ধান্ত নিল ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘শক্তিমান’ রামলাল! ঝাড়গ্রামে ২৪ ঘণ্টায় হাতির হানায় প্রাণ গেল দু’জনের

    ঝাড়গ্রামের ‘রাজা’। ‘রামলাল’ যেন একাই একশো! তার শুঁড়ের গোঁতোয় গড়গড়িয়ে এগিয়ে গেল লোধাশুলি রেঞ্জের গাড়ি। সমাজমাধ্যমে ভাইরাল ‘শক্তিমান’ রামলালের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝাড়গ্রামের জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি শুঁড় দিয়ে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে রামলাল। গাড়ি খানিকটা ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বকেয়া ডিএ নিয়ে আলোচনা ৩০ মে, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বসবে সংগ্রামী যৌথ মঞ্চ

    আগামী ৩০ মে শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এই মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ একথা জানিয়েছেন। এই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    প্রচারই সার, তৃণমূল জমানায় হয়নি কয়লা উত্তোলন! দেউচা-পাঁচামি তোরণ থেকে সরল মমতার ছবি

    কয়েক মাস আগেও মহম্মদবাজার ব্লকের দেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা ব্লকের প্রবেশমুখে পৌঁছালেই চোখে পড়ত বিশাল এক তোরণ। জ্বলজ্বল করত তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বড় বড় অক্ষরে সেখানে লেখা ছিল, ‘বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা ব্লকে আপনাকে স্বাগত।’ পাশেই আরও একটি ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ৩০ জুন পর্যন্ত গ্রেপ্তার নয়, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে রক্ষাকবচ হাই কোর্টের

    দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই একাধিক মামলায় নাম জড়ায় তৃণমূল বিধায়কের। গ্রেপ্তারির শঙ্কায় আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের স্পষ্ট নির্দেশ, ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    হামাসের কায়দায় তৈরি ‘হাত কামান’! তৃণমূল নেতার বাড়ির কাছে উদ্ধার বারুদ ভর্তি বস্তা

    গোঘাটে তৃণমূল নেতার বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার হল তিনটি হাত কামান। এছাড়াও মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে বারুদ ভর্তি বস্তা। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঝরিয়ায় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এসব মজুত ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    এসআইআর পর্বে ‘মৃত’ হয়ে শ্মশানযাত্রা! এবার গ্রেপ্তার সেই তৃণমূল কাউন্সিলর

    মারধরের অভিযোগে হুগলি জেলার ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে’কে গ্রেপ্তার করল পুলিশ। ২০২৫ সালের ২৮ মে এক ব্যক্তিকে তিনি মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। আক্রান্ত সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করে ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    নমোর পথেই ‘অধ্যাত্মচর্চা’ শুভেন্দুর, মুখ্যমন্ত্রী হয়েই বেলুড় মঠে, প্রেসিডেন্ট মহারাজের পা ছুঁয়ে প্রণাম

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামকৃষ্ণ মিশনের যোগ বহুদিনের, তাঁর কৈশোরবেলা থেকে। কলকাতায় এলে তিনি সময় করে একবার বেলুড় মঠ ঘুরে যান। সন্ন্যাসী থেকে প্রেসিডেন্ট মহারাজদের আশীর্বাদ গ্রহণ করেন। এবার সেই পথেই ‘অধ্যাত্মচর্চা’য় মন দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    চিকিৎসায় নতুন দিগন্ত, কল্যাণী এইমসে অত্যাধুনিক সিওটু লেজার ইউনিটের উদ্বোধন শমীকের

    কল্যাণী এইমসে অত্যাধুনিক সিওটু লেজার ইউনিটের উদ্বোধনের সঙ্গে সঙ্গে খুলে গেল চিকিৎসায় নতুন দিগন্ত। আর সেই ইউনিটের উদ্বোধন করে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানান, “পশ্চিমবঙ্গে আরও একটি নতুন এইমস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গে। ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    লক্ষ্য সরকারি কেনাকাটাতে স্বচ্ছতা আনা, মানতে হবে কেন্দ্রের সিভিসি’র নির্দেশিকা

    রাজ্যের মসনদে পালাবদল ঘটেছে। মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। জারি করেছেন একাধিক নির্দেশিকাও। এবার সরকারি কেনাকাটাতেও নতুন নির্দেশিকা জারি করল অর্থদপ্তর। রাজ্যের সমস্ত সরকারি দপ্তর ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান, রানওয়েতে ঘষটে গেল উড়ানের লেজ!

    ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। অবতরণের সময় রানওয়েতে ঘষটে গেল উড়ানের লেজ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। এরপরই হুলস্থুল পড়ে যায়।[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘এক দেশ, এক ভোট’ চালু হলে বাঁচবে ৭ লক্ষ কোটি! জিডিপি বৃদ্ধি নিয়েও বিরাট দাবি কেন্দ্রের কমিটির

    এক দেশ, এক ভোট (One Nation One Election)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প চালু হলে দেশজুড়ে একসঙ্গে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন আয়োজন করা যাবে। ফলে প্রায় ৭ লক্ষ কোটি টাকা সাশ্রয় হতে পারে। পাশাপাশি, প্রশাসনিক ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বিনিয়োগ থেকে জ্বালানি, হরমুজ সংকটে মোদির ৫ দেশের সফরে কী প্রাপ্তি ভারতের?

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে সংকটের জেরে গোটা বিশ্ব কার্যত এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পাঁচ দেশের সফরে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাত্রা নিছকই বিদেশ সফর নয়। এটি ভারতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, কৌশলগত ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    শপথের মাঝে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’, তামিলনাড়ুতে বিতর্কে কংগ্রেসের মন্ত্রী, ক্ষুব্ধ রাজ্যপাল

    তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস তৈরি করেছে কংগ্রেস। সেখানে ৬০ বছর পর কোনও কংগ্রেস নেতা মন্ত্রী হিসাবে শপথ নিলেন। ১৯৬৭ সালের পর প্রথমবার দাক্ষিণাত্যের এই রাজ্যে সরকারে কংগ্রেস। এর পরেও বিতর্ক দানা বেঁধেছে। কারণ কংগ্রেস বিধায়ক শপথ নেওয়ার সময় রাহুল গান্ধী-সহ ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘বাবা, তোমার স্বপ্নের ভারত…’, রাজীবের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল, শেয়ার করলেন অদেখা ছবিও

    ৩৫ বছর আগে আজকের দিনেই আত্মঘাতী হামলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন রাজীব গান্ধী। বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে কংগ্রেসের একাধিক নেতা শ্রদ্ধা জানান। গান্ধী পরিবারের সদস্যরাও হাজির ছিলেন শ্রদ্ধাজ্ঞাপন করতে।দিল্লির ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ঝাড়খণ্ডে আত্মসমর্পণ ২৫ মাও নেতার, হিংসার পথ ছেড়ে বেছে নিলেন ‘নবজীবন’

    দেশকে মাওবাদ-মুক্ত করার কঠিন শপথ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমতো ডেডলাইনও স্থির করেছিলেন – ৩১ মার্চ, ২০২৬। সেই লক্ষ্যপূরণে কেন্দ্র ৯৯ শতাংশই সফল বলা চলে। একদিকে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে যৌথবাহিনীর অপারেশন, অন্যদিকে সরকারের পুনর্বাসন প্যাকেজের ডাকে সাড়া দিয়ে একের ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ফের শেষেই গাইতে হল তামিলনাড়ুর রাজ্যসঙ্গীত! অস্বস্তিতে বিজয়, বিঁধল ডিএমকে

    সপ্তাহখানেক আগেই বিতর্ক ঘনিয়েছিল তামিলনাড়ুতে। নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে জনগণমন, বন্দে মাতরমের পর একেবারে শেষে গাওয়া হয়েছিল রাজ্যসঙ্গীত ‘তামিলথাই ভাজথু’। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। যদিও নতুন সরকার জানিয়েছিল কেন্দ্রের বিজ্ঞপ্তি মেনেই এমন নির্দেশ। পাশাপাশি আশ্বাসও দিয়েছিল এমনটা ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপিকে হারাল ককরোচ জনতা পার্টি, কটাক্ষ করতেই বাতিল ‘দলে’র এক্স অ্যাকাউন্ট!

    দেশের প্রধান বিচারপতির ‘কটাক্ষমূলক’ মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করেছিল এক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। জন্মের মাত্র পাঁচদিনের মধ্যেই সেই অ্যাকাউন্ট ছাপিয়ে গেল দেশের শাসক দলকে! পরিসংখ্যান বলছে, ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১২ মিলিয়ন ছাড়িয়েছে। অর্থাৎ এক কোটিরও বেশি মানুষ ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘মেলোডি ইতনি চকোলেটি কিউ হ্যায়?’, বহু যুগ পুরনো ট্যাগলাইনই আজ ভারত-ইটালির ‘কূটনীতি’!

    ‘মেলোডি ইতনি চকোলেটি কিউ হ্যায়?’ কে জানত ৯০-এর দশকের বাচ্চাদের প্রিয় ১ টাকার চকোলেট একদিন ভারত-ইটালির কূটনীতির ‘মিষ্টি’ প্রতীক হয়ে উঠবে!গত মঙ্গলবার ইটালিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই ‘বন্ধু’র একাধিক ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    উত্তরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, দক্ষিণে বৃষ্টিতেও রেহাই মিলবে না গরম থেকে!

    গত কয়েকদিন ধরে দিনভর দাবদাহ, বিকেলের দিকে বৃষ্টিতে ভিজছে বাংলার একাধিক জেলা। কিন্তু তাতেও গরম থেকে নিস্তার মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী কয়েকদিনে বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলো। তাপমাত্রার পারদও নামবে বলেই খবর।হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    কলকাতায় বসে পাকিস্তানের চরবৃত্তি! এনআইএ-র জালে সন্দেহভাজন

    ভারতের মাটিতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি। আর এই অভিযোগে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে করল এনআইএ। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ় ওরফে রিজ়ভি। ইতিমধ্যে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বিরোধী দলের মর্যাদা এখনও কেন তৃণমূলকে দেওয়া হয়নি, ব্যাখ্যা বিধানসভার সচিবের

    কেন তৃণমূলকে এখনও বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়নি সাংবাদিক বৈঠক করে তার ব্যাখ্যা দিলেন রাজ্য বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাস। বুধবার এ নিয়ে তিনি বলেন, “তৃণমূল যে চিঠিটি পাঠিয়েছিল, সেটায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক এবং নয়না বন্দ্যোপাধ্যায় ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘দলকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে’, জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রকাশ্যে ‘বিদ্রোহ’ তৃণমূল বিধায়কের

    ফলতা বিধানসভা নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে হঠাৎ ময়দান ছাড়ার ঘোষণা করেন ‘বাহুবলি’ জাহাঙ্গি খান (Jahangir Khan)। তাঁর এহেন সিদ্ধান্তে রীতিমতো ঝড় তৃণমূলের অন্দরে। শুরু হয়েছে গৃহদাহ। কেন জাহাঙ্গিরকে বরখাস্ত করা হবে না তা নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    দক্ষিণবঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, জ্বালানি বাঁচাতে বাসে সভাস্থলের পথে আধিকারিকরা

    বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আহ্বান করেছিলেন, যতটা সম্ভব জ্বালানি বাঁচাতে। যাতায়াতে গণপরিবহনকে অগ্রাধিকার দিতে। চলতি মাসের ১৮ তারিখ রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালও সমস্ত জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সরকারি গাড়ির ব্যবহার কমিয়ে যথেচ্ছভাবে যাতায়াত ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ফলতার বুথে নেই তৃণমূলের এজেন্টও! ‘ধুরন্ধর কোথায় গেল?’, জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

    শেষমুহূর্তে ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। বৃহস্পতিবার দেখা গেল ফলতার অধিকাংশ বুথে নেই তৃণমূলের এজেন্টও। এদিকে স্বাভাবিকভাবেই খোশমেজাজে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি জানেন, জয় নিশ্চিত। ফলে চিন্তার লেশমাত্র নেই তাঁর চেহারায়। ভোটের সকালে ফলতা ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    থানাতেও ‘ভয় আউট, ভরসা ইন’, চেয়ারে বসতেই মিলছে শীতল পানীয় জল!

    প্রবেশ পথে জলপাই পোশাক বা খাকি উর্দিতে বন্দুক হাতে সেন্ট্রিকে দেখে যেন বুক কেঁপে না যায়! কাজ নিয়ে আসা মানুষজন বা অভিযোগ করতে আসা অভিযোগকারীকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা নয়। পুলিশি আচরণ এমন হোক যাতে ‘ভয় আউট, ভরসা ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ৪৮ বছর পর আলো জ্বলল অপারেশন থিয়েটারে! হাওড়ার হোমিওপ্যাথি কলেজে জন্ম একরত্তির

    একটা সময় লেবার রুম ছিল। তাতে লাল আলোও জ্বলত ঘনঘন। গোটা দশেক ‘নর্মাল ডেলিভারি’ হত। সেই ইতিহাস ছাব্বিশে ফিরে এল হোমিওপ্যাথি ক্যাম্পাসে। প্রায় ৪৮ বছর পর ফিরল রূপকথা। হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে (Mahesh Bhattacharya Homoeopathic college)। মঙ্গলবার সন্ধ্যায় ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ফলতায় চলছে পুনর্নির্বাচন, ভোটের লড়াইয়েই নেই তৃণমূল!

    ২৯ এপ্রিল ভোট হয়েছিল। তবে একাধিক অভিযোগ থাকায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে পুনর্নির্বাচন (Falta Re-Poll) ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার ফলতায় ভোট। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তায়। রয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বিদ্রোহী এডিএমকে বিধায়কদের মন্ত্রিত্ব নয়, শরিকি চাপে জানাল বিজয়ের টিভিকে

    বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের বিজয়ের টিভিকে জোট সরকারে মন্ত্রিত্ব দেওয়া হবে না। জানিয়ে দিল তামিলনাড়তে সদ্য ক্ষমতায় আসা টিভিকে। শরিক ভিসিকে, বামেদের সমর্থনে সরকার চালাচ্ছেন বিজয়। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে বিজয়কে সমর্থন করেন বিদ্রোহী এআইএডিএমকে বিধায়করা। আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণে এর ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    মৃত্যুর ৮ দিন পরও প্রাক্তন মিস পুণে তিশা শর্মার দেহ মর্গেই! কী দাবি মা-বাবার?

    দেখতে দেখতে আটদিন অতিক্রান্ত তিশা শর্মার মৃত্যুর। এখনও প্রাক্তন মিস পুণের দেহ রাখা রয়েছে ভোপালে এইমসের মর্গে। ৩৩ বছরের তিশার মা-বাবা অস্বীকার করেছেন দেহ নিতে। পরিষ্কার জানিয়েছেন, যতক্ষণ না তাঁদের মেয়ের মৃত্যুর ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ তদন্ত হচ্ছে, তাঁরা দেহ ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বৃহস্পতিবারই মন্ত্রিসভার জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর, ২০২৬ সালে প্রথমবার

    বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৬ সালে এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকের দিকে চোখ থাকবে ওয়াকিবহাল মহলের। মনে করা হচ্ছে, দপ্তরের কাজের খতিয়ানের পাশাপাশি সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত, তাদের ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রাধান্য পাবে বৈঠকে।উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    অভিষেকের স্ত্রী সায়নী ঘোষ! সেভেন ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটের মালিকদের নাম ঘিরে চরম বিভ্রান্তি

    নাম ঘিরেই বিভ্রান্তি। অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের স্ত্রী সায়নী ঘোষ। ছোট্ট পরিবার তাঁদের। উত্তর কলকাতার সিঁথি থানা এলাকার সেভেন ট‌্যাঙ্ক লেনের একটি ছোট ফ্ল‌্যাটই যৌথ সম্পত্তি অভিষেক আর সায়নীর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায় ও সায়নী ঘোষের সঙ্গে তাঁদের কোনও মিল বা ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    আয়কর কর্মচারী ফেডারেশনের ৭৫ বছর পূর্তি, কর্মী স্বার্থরক্ষাই মূল লক্ষ্য

    স্বাধীনতা পরবর্তী সময় থেকে কর্মচারীদের অধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলা আয়কর কর্মচারী ফেডারেশন উদযাপন করল ৭৫ বছর পূর্তি। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে কর্মীদের স্বার্থে আন্দোলন, সমাজসেবা এবং উন্নয়নমূলক ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    নিক্কো পার্কে ‘অভিসার’, জানতে পেরেই প্রেমিকার নাবালক প্রেমিককে কোপাল যুবক!

    ত্রিকোণ প্রেম। তারই জেরে বান্ধবীকে নিয়ে ওয়াটার পার্কে বেড়াতে গিয়েছিল নাবালক। কিন্তু তা সহ‌্য করতে পারেনি অন‌্য প্রেমিক। একটি দোকানে গিয়ে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালাল সেই প্রেমিক। বুধবার মধ‌্য কলকাতার নিউ মার্কেটে ঘটেছে এই ঘটনাটি।পুলিশ জানিয়েছে, ওই ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ? বাড়ছে জনপ্রিয়তা, গেরুয়া শিবিরকে হারানোর পথে ককরোচ জনতা পার্টি!

    আত্মপ্রকাশের পর কেটেছে মাত্র ৪ দিন। তাতেই দেশের শাসক দলকে টেক্কা দিচ্ছে ককরোচ জনতা পার্টি! বুধবার রাত ১১টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইনস্টাগ্রামে ৭.৭ মিলিয়ন ফলোয়ার হয়েছে এই পার্টির। আম আদমি পার্টির এত ফলোয়ার নেই ইনস্টাগ্রামে। খুব তাড়াতাড়ি বিজেপিকেও ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    KKR vs MI: পিকচার আভি বাকি হ্যায়… মুম্বইকে হারিয়ে প্লেঅফের দৌড়ে এখনও বেঁচে কেকেআর

    টানা ৬ ম্যাচ জয়ের মুখ দেখেনি দলটা। কেকেআর ভক্তদের অনেকে আশাও করতে পারেননি যে শেষ ম্যাচ পর্যন্ত প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখবে তাঁদের প্রিয় দল। কিন্তু অজিঙ্ক রাহানেরা বোধহয় ভরসা রেখেছিলেন মালিক শাহরুখ খানের এক বিখ্যাত সংলাপে। ওম শান্তি ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    বিচার প্রক্রিয়া শুরুর সবুজ সংকেত পেয়েও থমকে প্রক্রিয়া, হাই কোর্টে সিবিআই

    এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে আইনি জট বহাল। গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত মিললেও, নিম্ন আদালতের এক সিদ্ধান্তের কারণে গোটা প্রক্রিয়াটি ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণা থেকে কাঁটাতার, ১১ দিনের ঝোড়ো ব্যাটিংয়ে কী কী প্রতিশ্রুতি রাখল শুভেন্দু সরকার?

    ছাব্বিশের ভোট ছিল ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। ভোটপ্রচারে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা-নেত্রীরা। গত ৪ মে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলা জয়। গত ৯ মে, রাজ্য়ের অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শুভেন্দু অধিকারীর। বর্তমান রাজ্য সরকারের বয়স মাত্র ১১ ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারে জনপ্রিতিনিধিহীন একাধিক ওয়ার্ড, ভোগান্তিতে সাধারণ মানুষ

    রাজ্যে পালাবদল হওয়ার পর থেকে একের পর এক অভিযোগে গ্রেপ্তার একাধিক তৃণমূল নেতা-কর্মী। সেই তালিকায় রয়েছেন বিধাননগরের একাধিক কাউন্সিলরও। তোলাবাজি, হুমকি, মারধর-সহ একের পর এক অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর এবং তাঁদের শাগরেদদের। এই পরিস্থিতিতে বিধাননগর পুরসভার কোনও কোনও ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    জলসীমান্তের নিরাপত্তায় ‘সংঘমিত্রা’, যুদ্ধজাহাজ উদ্বোধনে গার্ডেনরিচের মুকুটে নয়া পালক

    গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মুকুটে নয়া পালক। বুধবার ‘সংঘমিত্রা’ নামের যুদ্ধজাহাজ উদ্বোধন করা হয়। ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অফ নাভাল স্টাফ তথা ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন, পিভিএসএম, এভিএসএম, এনএম-এর স্ত্রী সরিতা বৎসায়ন উপস্থিত ছিলেন। জিআরএসই এই জাহাজটি তৈরি ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    দলের অন্দরে চড়ছে ‘বিদ্রোহে’র সুর, কুণাল-ঋতব্রত-সন্দীপনকে ডেকে পাঠালেন মমতা

    ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে চড়ছে ‘বিদ্রোহে’র সুর। পুনর্নির্বাচন থেকে ফলতার জাহাঙ্গির খানের পিঠটান নিয়ে তৃণমূলের অন্দরে ওঠে ঝড়। সরব হয়েছেন তিন জয়ী বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা। দলের দুঃসময়ে জাহাঙ্গিরের এহেন আচরণের পরেও কেন ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    আজ থেকেই বাংলাদেশিদের পুশব্যাক! নতুন আইন বলবৎ রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    পালাবদলের বাংলায় বিরাট ঘোষণা বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। আজ, বুধবার থেকেই কেন্দ্রের নির্দেশিকা মেনে ‘পুশব্যাক’ আইন কার্যকর রাজ্যে। এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারী হঠাতে ২০২৫ সালেই রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। সেই নির্দেশিকা ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    আর তোষণের রাজনীতি নয়! বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে ২৭ কিমি জমি শুভেন্দু সরকারের  

    অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। রাজ্যে পালাবদলের পরেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর দু’সপ্তাহের মধ্যেই বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    শৌচালয়ের সামনে কিম্ভূত-কিমাকার নগ্ন মূর্তি! তৈরি করেছিলেন অরূপ বিশ্বাস, ভাঙল পুরসভা

    যেকোনও অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বর্তমান রাজ্য সরকারের। তিলজলা থেকে হাওড়া সর্বত্র বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর পুরসভা। এবার গড়িয়া (Garia) শ্মশানের কাছে ‘বুলডোজার অ্যাকশন’। ওই এলাকায় থাকা একাধিক মূর্তি ভাঙল পুরসভা।গড়িয়া শ্মশানের পাশে রয়েছে একটি শৌচাগার। তার ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    খগেশ্বরের বিবাহ অভিযান, নিজের স্ত্রীকেই ফের কেন বিয়ে প্রাক্তন বিধায়কের?

    প্রথমবার যখন বিয়ে করতে গিয়েছিলেন তখন গরুর গাড়ির যুগে বাসে করে বরযাত্রী নিয়ে গিয়ে চমকে দিয়েছিলেন প্রতিবেশীদের। নাতি-নাতনিদের আবদারে পঞ্চাশের দাম্পত্যে এসে আবার বিয়ে করতে হয়। দু’বছর আগে সেই বিয়েতে ডিজে বাজিয়েছিলেন। তৃতীয়বার বিয়ে হল বুধবার। তবে এবার আর ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ৩ ঘণ্টারও কমে বারাণসী থেকে শিলিগুড়ি, ‘ডবল ইঞ্জিন’ সরকার হতেই সত্যি হচ্ছে বুলেট ট্রেনের স্বপ্ন!

    রাজ্যে ঘটেছে পালাবদল। তৈরি হয়েছে ‘ডবল ইঞ্জিন’ সরকার। এরপরেই দেশের বুলেট ট্রেন মানচিত্রে জুড়তে চলেছে শিলিগুড়ির নাম। নিউ জলপাইগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রেল। আগামী বছর মার্চ মাসের মধ্যে ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ প্রস্তুতের সময় সীমা নির্দিষ্ট করেছে ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    লক্ষাধিক টাকা ও গয়না আত্মসাৎ! ফুলিয়ায় তৃণমূল নেতার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

    সরকারি জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষাধিক টাকা ও সোনার গয়না আত্মসাতের অভিযোগ। প্রাক্তন তৃণমূল প্রধানের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ব্লকের টাউনশিপ পঞ্চায়েত এলাকায়।জানা গিয়েছে, প্রায় বছর দশেক ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    নজরে ‘চিকেনস নেকে’র নিরাপত্তা! চার বিধানসভা নিয়ে পৃথক শিলিগুড়ি জেলার আর্জি বিজেপি বিধায়কের

    চার বিধানসভা এলাকা নিয়ে পৃথক শিলিগুড়ি জেলা গঠনের দাবি। শিলিগুড়ি মহকুমার তিনটি ও জলপাইগুড়ি জেলার একটি বিধানসভা এলাকা নিয়ে পৃথক জেলা গঠনের প্রস্তাব। এই আর্জি জানালেন, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে স্মারকলিপি তুলে দিলেন তিনি। বুধবার ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    জড়ানো হচ্ছে একাধিক মামলায়! গ্রেপ্তারের শঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে তৃণমূল বিধায়ক

    গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। বাংলার মসনদে এখন পরিবর্তনের সরকার। দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একাধিক তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তৃণমূলের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। একই ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীনকে তলব ইডির, আগামী সোমবার হাজিরার নির্দেশ

    নতুন সরকার আসতেই দুর্নীতি মামলা নিয়ে তৎপর ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে (Rathin Ghosh)। আগামী ২৫ মে, সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। ইডি দপ্তরে সশরীরে হাজিরা ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    সফল পরীক্ষা, এবার শীঘ্রই ইউপিআইতেই পাবেন ইপিএফের টাকা, ঘোষণা মন্ত্রীর

    সফল পরীক্ষা। খুব শীঘ্রই ইপিএফও গ্রাহকরা সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে তুলতে পারবেন টাকা। কোটি কোটি ইপিএফ গ্রাহককে সুখবর শোনালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানালেন, খুব শীঘ্রই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ৭ নগরে তাপমাত্রা ৪৮ ডিগ্রির বেশি! বিশ্বের ১০০ উষ্ণ শহরের সবগুলিই ভারতে, তালিকায় বাংলার দুই

    বৈশাখ ডিঙিয়ে সবে জৈষ্ঠ্য পড়েছে। বর্ষা এখনও বহূ দূর। এর মধ্যেই আগুনে পুড়ছে গোটা দেশ। এই অবস্থায় সামনে এসেছে আবহাওয়া সংক্রান্ত একটি চাঞ্চল্যকর রিপোর্ট। একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০টি শহরের সব ক’টিই ভারতে! ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    শপথের পর প্রথম দিল্লি সফর মুখ্যমন্ত্রী শুভেন্দুর, সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গেও

    মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দু’সপ্তাহের মধ্যে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধেয় রাজধানীতে পা রাখতে পারেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হতে পারে বলে খবর।গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু। শুরু ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ৫৯ বছর পর তামিলনাড়ুতে মন্ত্রীপদ পাচ্ছে কংগ্রেস, বিজয়ের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রাহুলের

    দীর্ঘ ৬ দশকের অপেক্ষার অবসান। ৫৯ বছর পর তামিলনাড়ু সরকারে সরাসরি যোগ দিচ্ছে কংগ্রেস। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের দুই বিধায়কের মন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় ছাড়পত্র দিয়েছেন। কংগ্রেসের দুই বিধায়ক রাজেশ কুমার এবং পি বিশ্বনাথন থলপতি বিজয়ের মন্ত্রিসভায় ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    মোদি-শাহকে ‘গদ্দার’ বললেন রাহুল, পালটা বিজেপির তোপ, ‘আপনার ভাষা জঙ্গিদের মতো’

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করতে গিয়ে ফের বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপির অভিযোগ, রাহুল দেশের প্রধানমন্ত্রী পদের গরিমাকে অসম্মান করেছেন। এমনকী রাহুলকে দেশবিরোধী বলেও তোপ দাগছেন বিজেপি নেতারা।এই মুহূর্তে দু’দিনের সফরে রায়বরেলিতে ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    খেলার ছলে লিফটে উঠে বিপত্তি, দরজার ফাঁকে দেড় ঘণ্টা আটকে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

    খেলার ছলে লিফটে উঠেছিল ৭ বছরের শিশু। কোনওভাবে লিফটের দু’টি দরজার মাঝে আটকে পড়েছিল সে। হাজার চেষ্টাতেও কিছুতেই নিজেকে মুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত দমবন্ধ হয়ে সেখানেই মৃত্যু হল শিশুটির। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহরাষ্ট্রের পুণে (Pune) শহরের একটি ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘দেশ ভুগছে, উনি চকোলেট বিলোচ্ছেন’, ইটালিতে মোদির ‘মেলোডি’ উপহারকে তোপ রাহুলের

    ইটালি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে চকোলেট উপহার দিয়েছেন। চকোলেট উপহার দেওয়ার সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। দুই রাষ্ট্রপ্রধানের মিষ্টি মুহূর্ত নিয়ে চলছে চর্চা। এবার গোটা বিষয়টিকে তুলোধোনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    দীর্ঘদিন দাবি জানাচ্ছিলেন রাহুল গান্ধী, এবার জাতগণনায় ‘সায়’ সুপ্রিম কোর্টেরও

    দেশের অনগ্রসর শ্রেণির বা সংরক্ষণের বাইরে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের সংখ্যাটা ঠিক কত, সেই তথ্য থাকা উচিত সরকারের কাছে। এবার জাতগণনায় পক্ষেই একপ্রকার সায় দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানাল, জাতগণনা হবে কিনা, সেই সিদ্ধান্ত সরকারের। তাতে আদালত হস্তক্ষেপ ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    সাইকেল চালিয়ে কলকাতা থেকে এভারেস্ট বেস ক্যাম্পে শাড়ি পরে বঙ্গকন্যা!

    উত্তরপ্রদেশের তরুণী দিব্যা সিংয়ের পর বর্ধমানের মেয়ে পাপিয়া রায়। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, কমে আসা অক্সিজেনের মাত্রা এবং বন্ধুর পাহাড়ি পথে সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে (Everest Base Camp)। উত্তরপ্রদেশের দিব্যার অভিযান ছিল ১৪ দিনের। বছর পয়ত্রিশের ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ‘খুন নয়, আত্মহত্যা’, পণ নিয়ে তদন্ত চলবে, তিশা শর্মার মৃত্যু নিয়ে বিবৃতি ভোপালের পুলিশকর্তার

    বিয়ের ছ’মাসের মধ্যে শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে প্রাক্তন মিস পুণে তিশা শর্মার (Twisha Sharma)। ভোপালের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার বুধবার নিশ্চিত করলেন, প্রাক্তন মিস পুণে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে গলায় ফাঁস দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ...

    ২১ মে ২০২৬ প্রতিদিন
    ইডেনে ‘ডু অর ডাই’ লড়াই, চোট-দুশ্চিন্তার মাঝেও প্লেঅফ স্বপ্ন বাঁচানোর সুযোগ কেকেআরের

    আইপিএলের একেবারে বিজনেস এন্ডে এসে কেকেআর (KKR) শিবিরে যেন কিছুটা হাহুতাশ! ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে বড় রান তোলার পরও হার। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে জেতা ম‌্যাচ হাতছাড়া! দু’টোর মধ্যে অন্তত একটাতেও জিতে থাকলে প্লেঅফের দৌড়ে আরও ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে হুমকি, ‘গ্রেপ্তারির ভয়ে’ আদালতে আত্মসমর্পণ সপুত্র মালা রায়ের

    ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারির আশঙ্কা। বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায় ও তাঁর ছেলে নির্বাণ রায়ের। এক হাজার ব্যক্তিগত বন্ডে আদালত তাঁদের জামিন মঞ্জুর করে।ছাব্বিশের ভোটের ফলাফলের কলকাতা-সহ গোটা রাজ্যে গেরুয়া ঝড় ওঠে। তাতে পর্যুদস্ত হয় তৃণমূল। ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    কুরবানির ইদে ছাড় দিন, রাজ্যের পশুহত্যা নির্দেশিকা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ মহুয়া

    সামনেই কুরবানির ইদ। তার আগে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা কলকাতা হাই কোর্টে। মামলা দায়ের করেছেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামানও। শুধু তিনিই নন, ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    ভোটেই নেই, প্রত্যাহার হোক জাহাঙ্গিরের রক্ষাকবচ, হাই কোর্টে আবেদন জানাল রাজ্য

    ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের রক্ষাকবচ বাতিল করা হোক। বুধবার হাই কোর্টে আবেদন রাজ্যের। এই মর্মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। রাজ্যের যুক্তি, জাহাঙ্গির আর নির্বাচনে নেই, তাঁর রক্ষাকবচের কী প্রয়োজন? আবেদনের সব দিক খতিয়ে দেখে রক্ষাকবচ ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    অভিষেকের বাড়ি ভাঙার নোটিস! সাংবাদিক বৈঠকে ‘অসহায়’ মেয়র, ফিরহাদ বললেন, ‘আমার জানার কথা নয়’

    কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেআইনি নির্মাণের অভিযোগে তাঁকে নোটিস ধরানো হয়েছে। অভিযোগ উঠছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নাকি ‘শান্তিনিকেতনে’র বেশ কয়েকটি নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে যথাযথ উত্তর না পেলে অবৈধ নির্মাণ পুরসভা ভেঙে দিতে পারে ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    মাঝপথেই থামল কনভয়! ‘আমার জন্য সিগন্যাল ভাঙা চলবে না’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

    ট্র্যাফিক সিগন্যাল ভেঙে পার করানো যাবে না মুখ্যমন্ত্রীর কনভয়। পুলিশকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবারই রেড রোডে ঘটে যাওয়া একটি ঘটনার পরই পুলিশকে এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।এদিন সন্ধ্যায় রেড রোড হয়ে ময়দানের পিডব্লুডি টেন্টের দিকে যাচ্ছিলেন ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    ফাটল আরও চওড়া, পথের লড়াইয়েও ‘ভগ্নদূত’ তৃণমূল! বিধানসভায় ধরনায় অনুপস্থিত ৫০ বিধায়ক

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আর কালীঘাটে দফায় দফায় মিটিং হয়েছে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছিলেন। কিন্তু পথেঘাটে কোনও লড়াইয়ে আর দেখা যায়নি তাঁদের। যা নিয়ে দলের অন্দরেই ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    ৫০ লক্ষ ঘুষের বিনিময়ে বরাত! ফোর্ট উইলিয়ামে কর্মরত কর্নেলকে গ্রেপ্তার করল সিবিআই

    পদের ক্ষমতা ব্যবহার করে দরপত্র পাইয়ে দেওয়ার অভিযোগ। ৫০ লক্ষ টাকা ঘুষ মামলায় গ্রেপ্তার ফোর্ট উইলিয়ামে (Fort William) কর্মরত কর্নেল পদমর্যদার অফিসার। বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃত অফিসারের নাম হিমাংশু বালি। তিনি ইস্টার্ন কমান্ডের আর্মি ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট! বিতর্কের মাঝেই মুখ খুললেন সায়নী

    গত কয়েকদিন ধরে চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি। কারণ, বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস ধরানো হয়েছে তাঁকে। এসবের মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কলকাতার বুকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    সরকারের দেওয়া পিংক কার্ডই মহিলাদের বাসের টিকিট! আর কী পরিকল্পনা পরিবহণ দপ্তরের?

    জুন মাস থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। তবে তাঁদের এই ফ্রি রাইডের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে সরকারের তরফে। ঠিক হয়েছে, তাঁদের দেওয়া হবে একটি পিংক কার্ড। সেই কার্ড দেখালে শূন্য টাকার একটি টিকিট ইস্যু করবে কন্ডাক্টর। ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    মেমারিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়

    মেমারিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বুধবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন পরিবারের সদস্যরা। এটি আত্মহত্যার ঘটনা না কি না এর পিছনে অন্য কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    পালাবদলে তৃণমূলে ধস, একযোগে ইস্তফা ১৫ কাউন্সিলরের! কাঁচরাপাড়ায় পুরবোর্ডে ভাঙন

    জল্পনাই সত্যি হল। রাজ্যে পালাবদলের পর কাঁচরাপাড়ায় তৃণমূল নেতৃত্বের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত সেই ঘটনাই সামনে এল। কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে এনে মঙ্গলবার একযোগে ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর। তাঁদের ইস্তফাপত্র জমা পড়তেই বীজপুরের রাজনৈতিক ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    সন্দেশখালিতে ইডির উপর হামলা, প্রায় সাড়ে ৩ বছর পর গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ ২ তৃণমূল নেত্রী

    রাজ্যে পালাবদলের পরেই অ্যাকশন মুডে পুলিশ-প্রশাসন। কলকাতা-সহ জেলায় জেলায় তৃণমূল নেতা-কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। এবার সন্দেশখালিতে বড় অভিযান চালাল পুলিশ। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় প্রায় সাড়ে তিন বছর পর গ্রেপ্তার হলেন শেখ ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    বাংলা সহায়তা কেন্দ্রে ‘আইপ্যাক’-এর লোক! ‘সারপ্রাইজ ভিজিটে’ গিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক

    সকাল ১০ টা ১৫ থেকে বিকাল ৫ টা ১৫। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া ‘অফিস আওয়ার’ একেবারে ব্লক কার্যালয়ে কার্যকর হচ্ছে কিনা তা দেখতে পুরুলিয়া (Purulia) দু’নম্বর ব্লকে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    জিম-সুইমিং পুল, অত্যাধুনিক ড্রেসিংরুম, বীরভূমে আস্ত স্টেডিয়ামই তৃণমূল নেতার!

    প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায় অনুব্রত মণ্ডলকে বলেছিলেন, ‘কী রে কেষ্ট মাঠ কিনে মেলা করছিস? ‘কেষ্ট’ নিজেই সে কথা জানিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়। মুকুল ‘সোনার কেল্লা’ না দেখলেও হয়তো বীরভূমে ‘সোনার স্টেডিয়াম’ দেখতে পেয়েছিলেন! তবে অনুব্রত নন, বীরভূমেই ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    এবার খুলবে জিটিএ ফাইলস! উত্তরবঙ্গে নেমেই পাহাড়ে ‘সাফাই অভিযানে’র হুঁশিয়ারি শুভেন্দুর

    উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে শিলিগুড়িতে নেমেই বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এ কীভাবে কাজ হয়েছে? কতটা কাজ হয়েছে? সেইসব ফাইল এবার খোলা হবে। সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে জিটিএ দুর্নীতি হয়েছে বলে একাধিকবার অভিযোগ ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    ভোট পরবর্তী হিংসায় জিরো টলারেন্স! স্বাস্থ্য আধিকারিক হেনস্তায় ৪ নেতার বিরুদ্ধে পদক্ষেপ বিজেপির

    দলীয় শৃঙ্খলায় বিজেপির ‘জিরো টলারেন্স’! দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কড়া বার্তা প্রতিফলিত হল পুরুলিয়ায়। ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার ঘটনায় বিজেপির পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বিধানসভার আহ্বায়ক, মণ্ডল সভাপতি-সহ ৪ জনকে শো-কজের চিঠি ধরাল বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    ‘ঘুরতে নয়, উত্তরবঙ্গে কাজ করতে আসব’, প্রথম পাহাড় সফরে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রতি মাসে উত্তরবঙ্গে এবার থেকে খোদ মুখ্যমন্ত্রী হাজির হবেন। উন্নয়নের কর্মযজ্ঞ খতিয়ে দেখবেন তিনি। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও উত্তরকন্যায় বসবেন। সেখানে উন্নয়নের ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    নরওয়ে বলে সুইডেনের পতাকা পোস্ট! মোদির বিদেশ সফরকে কটাক্ষ করতে গিয়ে হাসির খোরাক রাহুল

    কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক তীব্র কটাক্ষপূর্ণ পোস্টে রাহুল গান্ধী ও তাঁর সোশাল মিডিয়া টিমের বিরুদ্ধে ‘অজ্ঞতা’ ও ‘দায়িত্বজ্ঞানহীনতা’-র অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, বর্তমানে প্রধানমন্ত্রী ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    মোদি-মেলোনির ‘মেলোডি’ ম্যাজিক দালাল স্ট্রিটে! ভাইরাল ভিডিওর পর বাড়ল ‘পারলে’র শেয়ার মূল্য

    ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পারলের ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার মোদি-মেলোনির ‘মেলোডি’ ম্যাজিক পৌঁছল দালাল স্ট্রিটে। মঙ্গলবার দুই ‘বন্ধু’র ভিডিওটি প্রকাশ্যে আসতেই এক ধাক্কায় ৫ শতাংশ বাড়ল পারলে ইন্ডাস্ট্রিজের শেয়ার ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    খরিফ ফসলের মরশুমে সারে ঘাটতি, তামিলনাড়ুর খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত বিজয়, চিঠি লিখলেন মোদিকে

    খরিফ ফসল বা বর্ষাকালীন শস্যের মরশুমে তামিলনাড়ুতে সারের সংকট তৈরি হচ্ছে। এর ফলে খাদ্য নিরাপত্তা ব্যহত হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্যে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সাহায্য চাইলেন নয়া মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (Thalapathi ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    জামিনই দস্তুর, সুপ্রিম পর্যবেক্ষণের পরও জেলমুক্তি হল না উমর খালিদের

    জামিনই দস্তুর, কাউকে দিনের পর দিন জেলে আটকে রাখা ব্যতিক্রম। আর পাঁচটা ফৌজদারি মামলার মতো ইউএপিএ ধারার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর। একদিন আগেই সুপ্রিম কোর্ট ইউএপিএ মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। কিন্তু সেই পর্যবেক্ষণের কয়েক ঘণ্টা পরই উলটো পথে হেঁটে ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    রাতেও রেহাই নেই, সন্ধের পরও ‘উনুন’ দিল্লি! আগামী ৯ দিন দাবদাহে পুড়বে গোটা উত্তর ভারত

    গত দুই বছরে এমন আগুনে গ্রীষ্ম দেখেনি দিল্লি। এনসিআরের অধিকাংশ অঞ্চলেই ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের, কেবল দিনেই নয়, রাতেও রীতিমতো গনগনে আঁচে পুড়ছে রাজধানী। ফলে ঘুমেরও দফা রফা। এখানেই শেষ নয়। ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    কেরলে সতীশনের শপথে বন্দে মাতরম বিতর্ক! কংগ্রেসকে ধর্মনিরপেক্ষতার ‘পাঠ’ বামেদের

    তামিলনাড়ুর পর কেরল। নব নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে ফের শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সোমবার কেরলের নতুন কংগ্রেস সরকারের শপথ অনুষ্ঠান ছিল। সেখানে বন্দে মাতরমের সম্পূর্ণ স্তবক গাওয়া হয়। এরপরই ইউডিএফ সরকারের সমালোচনায় ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    ‘তারেকের বাংলাদেশ ২৫ বছর আগের অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে’, বিস্ফোরক হাসিনা

    বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সে বার্তা বারবার দিতে শোনা গিয়েছে তারেক রহমানকে। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েও এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। কিন্তু, দেশে চরমপন্থা এবং মৌলবাদের বাড়বাড়ন্ত অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু হয়েছে ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    ‘কোচ হিসেবে নিজের সেরাটা দেব’, নতুন জার্নি শুরু করে আবেগাপ্লুত ব্যারেটো

    নতুন মরশুমে নয়া ভূমিকায় হোসে ব়্যামিরেজ ব্য়ারেটো। আগামী মরশুমে কলকাতা লিগে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের কোচের দায়িত্ব নিলেন ময়দানের ‘সবুজ তোতা’। মঙ্গলবার জর্জ তাঁবুতে ক্লাবের হয়ে সই করেন তিনি। জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের দুই শীর্ষ কর্তা অনির্বাণ ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    চ্যাম্পিয়ন হলে কোচ থাকতে পারেন অস্কার, ইস্টবেঙ্গলের ভালোবাসা পেয়ে মন গলছে হেডস্যরের?

    তাহলে কি সিদ্ধান্ত পরিবর্তনের দিকে হাঁটছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) ? মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বসে অস্কার ব্রুজো হঠাৎই জানিয়েছিলেন, সামনের মরশুমে তিনি আর ইস্টবেঙ্গলে কোচিং করবেন না। কারণ, তাঁর ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    জিতলেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ৫০০ টাকার আসন হাউসফুল, খোদ অস্কারও টিকিটের খোঁজে হন্যে!

    চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইন্টার কাশী ম্যাচ জিতলেই প্রথমবার আইএসএল জিতবে লাল-হলুদ। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এতটাই তুঙ্গে, টিকিট খুঁজছেন স্বয়ং ইস্টবেঙ্গল কোচ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় ডিস্ট্রিক্ট অ্যাপে টিকিট ছাড়া হল। ইন্টার কাশী এই ম্যাচের ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
    প্রাণান্তকর গরমে হাঁসফাঁস কলকাতার, রাঢ়বঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা! উত্তরবঙ্গে কবে ঢুকছে বর্ষা?

    জৈষ্ঠের শুরুতেই প্রাণান্তকর গরমে হাঁসফাঁস কলকাতার। সকাল থেকেই রোদের তেজ। বেলা বাড়লে গলদঘর্ম অবস্থা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির অবস্থাও একইরকম। পশ্চিমের রাঢ়বঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরতে পারে। তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বাঁকুড়া-পুরুলিয়া-সহ লালমাটির জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী ...

    ২০ মে ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 1-100

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy