BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 29 Aug, 2026 | ১৪ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • সরকারি পোশাকেই বামপ্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রচারে অঙ্গনওয়াড়ি কর্মীরা! কমিশনে যাচ্ছে তৃণমূল

    সরকারি দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ! আর সেই অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে মুর্শিদাবাদের ডোমকলে। অভিযোগ, সরকারের দেওয়া নির্দিষ্ট পোশাক পরেই সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান-এর সমর্থনে মিছিলে অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির ডোমকল ব্লকের ...

    ১২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    শ্রীনু নায়ডু স্মৃতি ভুলতে ‘দাবাং’ দিলীপেই ভরসা! খড়গপুর সদর দখলে কতটা লড়াই দিচ্ছে তৃণমূল?

    দিনেদুপুরে প্রকাশ্য রাস্তাঘাটে শুটআউট কিংবা রাতের অন্ধকারে গুপ্ত ঘাতকের হামলা – এসবই ছিল রেলশহর খড়গপুরের চেনা ছবি। দেশের অন্যতম বড় রেল যোগাযোগ ব্যবস্থাকে ঘিরে গড়ে ওঠা কলোনিতে রেলের চাকার সঙ্গে জড়িয়ে গিয়েছিল ভাগ্যের চাকাও। ওয়াগন ব্রেক করে সহজপথে কাঁড়ি ...

    ১২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    সিপিএম-আইএসএফের সঙ্গেও সেটিং বিজেপির! ভিডিও-কাণ্ডে বিস্ফোরক প্রতীক উর

    বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের হাজার কোটি টাকার ‘ডিল’ নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনে (Bengal Election 2026) সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাগ করতেই এই ডিল হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এই আবহে তৃণমূল নেতা প্রতীক ...

    ১২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ফের ‘শাহী’ ভুল! বাঁকুড়ায় বালুচরী-মাটির কাজে জিআই ট্যাগ দেওয়ার ঘোষণায় কটাক্ষ তৃণমূলের

    ফের তথ্যবিভ্রাটে কাঠগড়ায় অমিত শাহ। শনিবার বাঁকুড়ার নির্বাচনী (Bengal Election 2026) প্রচারে গিয়ে বালুচরী শাড়ি ও পাঁচমুড়ার মাটির কাজকে জিআই স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সেই ঘোষণা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কারণ, বালুচরী শাড়ি ও ...

    ১২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    টিকিট না পেয়ে বিজেপির মঞ্চে, শাহের থেকে পতাকা নিলেন পুরুলিয়ার তৃণমূল নেত্রী!

    ভোটের (WB Assembly Election 2026) আগে ফের দলবদল জঙ্গলমহল পুরুলিয়ায়। পাড়া বিধানসভায় তৃণমূলে প্রার্থী হতে না পেরে শাসক দলের সঙ্গ ত্যাগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপির পতাকা ধরলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মিনু বাউরি। প্রসঙ্গত, ...

    ১২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    অ্যাওয়ে ম্যাচেও দাপট, চেন্নাইয়িনকে হারিয়ে লিগের লড়াইয়ে ইস্টবেঙ্গল

    ইস্টবেঙ্গল ৩ (এডমুন্ড, বিপিন, নন্দকুমার) চেন্নাইয়িন ১ (ইরফান) সব ম্যাচ কার্যত ‘ফাইনাল’ ইস্টবেঙ্গলের কাছে। লিগ টেবিলের দ্বাদশ স্থানে থাকা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক ছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। সেই চেন্নাইকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল ...

    ১১ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ভোটের নয়! ‘রুগ্ন’ বাম শরিকদের এবার সংগঠনের অস্তিত্ব রক্ষার লড়াই

    সিংহের প্রার্থী ২৩। রাজ্যে সদস্য মেরেকেটে হাজার পাঁচেক। কোদাল বেলচার ১৫ হাজার সদস্য নিয়ে লড়াই ১৯ আসনে। আর কাস্তে-ধানের শীষের ১৭ জনের নেপথ্য শক্তি কমবেশি ২৫ হাজার সদস্য। ফলে বামফ্রন্টের প্রধান তিন শরিকের এবারের নির্বাচনে ভোট পাওয়ার চেয়েও পরবর্তী ...

    ১১ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘বেঁচে ফেরাটাই যেন অভিশাপ’, রাহুলের মৃত্যুতে কাঠগোড়ায় শ্বেতা! মুখ খুললেন অনিন্দিতা

    ২৯ মার্চ, রবিবাসরীয় বিকেলে সাগরের ঢেউয়ের মাঝে চিরতরে হারিয়ে গিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই অকালে প্রাণ হারিয়েছেন অভিনেতা। রাহুলের মৃত্যু শোক আছড়ে পড়েছে টলিউডে। প্রিয় অভিনেতা, থিয়েটার শিল্পী ও সর্বোপরি একজন ভালো ...

    ১০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    অ্যাডভান্স নিয়েও মোদির সভায় যেতে নারাজ ২০০ বাস! লোক আনতে বিপাকে বিজেপি, খোঁচা তৃণমূলের

    ভোট প্রচারে ঝড় তুলতে আজ, বৃহস্পতিবার ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়া, আসানসোল-সহ আরও একটি সভা আছে তাঁর। কিন্তু সেই সভা শুরু হওয়ার আগেই বিপত্তি! জানা যাচ্ছে, মোদির সভায় কর্মীদের যাওয়ার জন্য ২০০টি বাস বুক করা হয়েছিল বিজেপির ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    জল্পনায় সিলমোহর! কলকাতা বন্দরে বিজেপির প্রার্থী সদ্য জেলমুক্ত রাকেশ সিং

    প্রত্যাশা মতোই কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম ঘোষণা বিজেপির। আজ, বুধবার ষষ্ঠতালিকা প্রকাশ হয়। সেখানেই নাম রয়েছে জেলমুক্ত বিজেপি নেতার। গত কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ। এরপরেই জল্পনা তৈরি হয়, ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    লীনা-সহ ‘ঘাতক’ প্রযোজনা সংস্থার ৫ জনকে সমন, রাহুলের মৃত্যুতদন্তে কলকাতা আসছে ওড়িশা পুলিশ!

    গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? চোরাবালির সমুদ্র সৈকতে শুটিং করার অনুমতি কি ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ব্যারেল পিছু ১ ডলার, হরমুজে জ্বালানিবাহী জাহাজে ‘টোল ট্যাক্স’ ইরানের! লেনদেন ক্রিপ্টোতে

    হরমুজ পার হতে এখন থেকে মোটা অঙ্কের টোল ট্যাক্স দিতে হবে জ্বালানিবাহী জাহাজগুলিকে। জানা যাচ্ছে, অবাধ যাতায়াতে দাঁড়ি টেনে জ্বালানিবাহী জাহাজ থেকে ব্যারেল পিছু নেওয়া হবে এক ডলার করে। সূত্রের খবর, এই প্রক্রিয়া কার্যকর করতে ইতিমধ্যেই কাজ শুরু করে ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘চিরসখা বন্ধ, আত্মহত্যা ছাড়া উপায় নেই’, বিস্ফোরক রাজা-মধুবনী! জীতুর খোঁচা, ‘মিটিংয়ে কার ভয়ে…?’

    আউটডোরে শুটিং চলাকালীন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দিন দশেক পেরলেও প্রযোজনা সংস্থার তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সেই প্রেক্ষিতেই বুধবারের বৈঠকে ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। আর্টিস্ট ফোরামের সিনিয়র সদস্যরা সাফ জানিয়েছেন, সংশ্লিষ্ট মামলায় ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    বন্ধ ‘চিরসখা’, বিতর্কের মাঝেই হন্যে হয়ে বেকার ভাতার ফর্ম খুঁজছেন ভিভান! প্রযোজকের কটাক্ষ…

    বুধবারই ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’ সংস্থার বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর্টিস্ট ফোরামের তরফে সিনেপাড়ার অগ্রজ শিল্পীরা সাফ জানিয়েছেন, ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে বাংলার ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ভ্রাতৃসম রাহুলের প্রয়াণে টলিউডে অস্থির সময়, শুটিং বাতিল করলেন প্রসেনজিৎ

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকবিহ্বল বাংলা সিনেপাড়া। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির তারকা, টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন কিংবা ভবিষ্যতের কথা ভেবে অন্যান্যদের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। টলিউডের অগ্রজরা অনুজদের আগলে ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ব্যবসা নয়, বিনামূল্যেই রাহুলের ‘ছবিওয়ালা’ দেখুক দর্শক, হল মালিকদের সাহায্য চাইছেন নির্মাতারা

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকবিহ্বল বাংলা সিনেপাড়া। এগারোদিন পেরলেও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি টলিউড। এমন আবহে প্রয়াত অভিনেতার স্মৃতিতে বিশেষ এক উদ্যোগ নিতে চলেছে ‘ছবিওয়ালা’ সিনেমার নির্মাতারা। কোনও ব্যবসায়িক ভিত্তিতে নয় বরং রাহুলকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিনামূল্যেই দর্শকের কাছে ছবিটি ...

    ০৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    মানুষের জন্য কাজ করেছি, অসত্য বলার দরকার পড়ে না: লাভলি মৈত্র

    রাজনৈতিক লড়াইয়ে মজেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিপক্ষে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুন্ধতি মৈত্র, যিনি লাভলি মৈত্র (Lovely Maitra) হিসেবেই বেশি পরিচিত। সংবাদ প্রতিদিন ডট ইন-এর সঙ্গে কথোপকথনে ধরা দিলেন সোনারপুর দক্ষিণের বিদায়ী বিধায়ক। প্রশ্ন: প্রতিপক্ষ রুপা ...

    ০৮ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘মেয়ের জায়গায় বালিশ রেখে দিই’, সন্তান হারালেও ভোট ময়দানে কর্মে বদ্ধপরিকর তামান্নার মা

    কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন রাজনৈতিক অশান্তির জেরে প্রাণ হারিয়েছিল বছর বারোর তামান্না। মেয়ের মৃত্যুর ন্যায়বিচারের লড়াই-ই কি এক মায়ের কাছে হয়ে উঠেছে রাজ্যবাসীর অধিকারের লড়াই? সংবাদ প্রতিদিন ডট ইন-এর ...

    ০৮ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    রিঙ্কুকে এত পরে নামাচ্ছ কেন, নাইট নেতা রাহানেকে প্রশ্ন সৌরভের

    বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে একেবারে চাঁদের হাট। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে তো ছিলেন। সঙ্গে বঙ্গ ক্রিকেটের বহু নক্ষত্র। ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, দীপ দাশগুপ্ত, ঝুলন গোস্বামী, উৎপল চট্টোপাধ্যায়রা হোটেলের বল রুমে ছড়িয়ে ছিটিয়ে বসে। খানিকক্ষণের মধ্যেই চলে এলেন ...

    ০৮ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘আমি তো মজুর’, মাটির কাছেই থাকতে চান শামি! নাইট-যুদ্ধে লখনউ পেসারের শক্তি ‘কর্মভূমি’ ইডেন

    কালো টি শার্ট। নীল জিন্স। মাথায় কালো টুপি। মহম্মদ শামিকে আরও বেশি ঝরঝরে দেখাচ্ছিল। আগামিকাল ইডেনে কেকেআরের বিরুদ্ধে নামবেন। মঙ্গলবার সন্ধেয় বাইপাসের এক পাঁচতারা হোটেলে এসেছিলেন সিএবির অনুষ্ঠানে। এই শহর তাঁর নিজের শহর। ইডেন তাঁর ঘরের মাঠ। একটা কথা ...

    ০৮ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    অনির্বাণ-সহ নিষিদ্ধদের কাজে ফেরানোর দাবিতে অনড় দেব! ৭২ ঘণ্টার ‘ডেডলাইন’ প্রসেনজিৎকে

    বাংলা সিনেইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে অনড় দেব। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওর বৈঠক থেকে বেরিয়েই ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন টলিউড সুপারস্টার। এদিনের বৈঠকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি অতীত ‘বয়কট সংস্কৃতি’র প্রসঙ্গও উত্থাপন হয়। পঁচিশ ...

    ০৮ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    জলেই লুকিয়ে রহস্য! রাহুলের মৃত্যুর ৯ দিনে কী কী ঘটে গেল টলিপাড়ায়? দেখে নিন এক নজরে

    তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিংয়েই সাগরের নোনা জলে শলীল সমাধি হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ অকালে অস্তমিত অরুণোদয়ের মৃত্যুর দিন থেকে ইন্ডাস্ট্রিতে কী কী ঘটে গেল দেখে নিন এক নজরে। ১ ২৯ মার্চ, রবিবাসরীয় ছুটির দিন স্টুডিওপাড়ায় হৃদয়বিদারক খবর। ...

    ০৮ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু বিজেপির মোক্ষম চাল,’ দলের গোষ্ঠীদ্বন্দ্ব কী বললেন রুদ্রনীল?

    ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু বিজেপির মোক্ষম চাল! দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও মুখ খুললেন রুদ্রনীল হাওড়া শিবপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষ। বিপক্ষে তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চট্টোপাধ্যায়। রুদ্রনীল এক সময় ছিলেন তৃণমূলে, যে-কারণে কটাক্ষের মুখোমুখি হতে হয় আজও। ...

    ০৭ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘কার জন্য ছবি বানাব…’, টলিউডের দুঃসময়ে আচমকা অবসর ঘোষণা অপর্ণা সেনের!

    ‘রেনেসাঁ’ এবং অপর্ণা সেন, একে-অপরের সমার্থক বললেও অত্যুক্তি হয় না। বিশেষ করে বাংলার ক্ষেত্রে। একাধারে অভিনেত্রী, পরিচালক, প্রযোজক থেকে নারী অধিকারের জন্য লড়াই, তাঁর রাজনৈতিক দর্শন, বিগত ষাট বছরের সিনে কেরিয়ারে ‘মিস ক্যালকাটা’র বিভিন্ন সত্ত্বা শুধুমাত্র আবিষ্কৃতই হয়নি, বরং ...

    ০৭ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    কলাকুশলীরা যেন অভুক্ত না থাকেন, টলিপাড়ায় কর্মবিরতিতে নজিরবিহীন উদ্যোগ জীতুর

    অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি টালিগঞ্জের স্টুডিওপাড়া। শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে রবিবার সন্ধের বৈঠকে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকদের তরফে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ধর্মঘটকে সর্বতোভাবে সকলে সমর্থন জানালেও দুশ্চিন্তায় ...

    ০৭ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ইডেনে কেকেআরের বিরুদ্ধে শ্রেয়সের ‘প্রতিশোধে’র লড়াই, নাইটদের কামব্যাক স্বপ্নে জল ঢালবে বৃষ্টি?

    শহরে বাদলা আবহাওয়ায় ক্রিকেট খেলা-টেলা থাকলে, একজনের অভিমত-মন্তব্য প্রভৃত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের। পূর্বভাস-নামায় কখন বৃষ্টি দেখাচ্ছে? কতক্ষণ চলতে পারে? হাওয়া অফিস থেকে আদৌ কোনও আশ্বাসবাণী রয়েছে কি না? ইত্যাদি, ইত্যাদি। রবিবার পুরোদস্তুর আবগারি পরিবেশে ইডেনে ...

    ০৬ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    রাহুলের স্মৃতিতে ফের মঞ্চস্থ ‘যে জানলাগুলোর আকাশ ছিল’, প্রয়াত অভিনেতার ভূমিকায় কে?

    ২৯ জানুয়ারি আচমকাই সাগরপাড়ে অকালে অস্তমিত অরুণোদয়! রাহুলের মতো একজন অভিনেতার আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে। শুটিং সেটে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধু সিনেমা জগতেরই ক্ষতি নয়, বিরাট শূন্যতা তৈরি করেছে নাট্য দুনিয়াতেও। একজন ভালো লেখক-বক্তাকে হারিয়েছে বাংলার ...

    ০৪ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে শামিল ফেডারেশনও, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে কী বললেন স্বরূপ বিশ্বাস?

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রুপোলিজগতে প্রতিবাদের আগুন! গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে আউটডোরে শুটিং করাকালীন কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? ঠিক কী ঘটেছিল সেদিন? এহেন অজস্র প্রশ্নের সঠিক উত্তরের অপেক্ষায় অভিনেতার প্রিয়জনরা। নিরপেক্ষ ...

    ০৪ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    লেখক-অভিনেতাকে পেলেও পরিচালক রাহুলকে পেল না বাঙালি, বড় আফসোস: সুযোগ বন্দ্যোপাধ্যায়

    কিছু কিছু শোক দুঃখের চেয়ে আফসোসের উদ্রেক করে বেশি। হাত কামড়াতে ইচ্ছে করে। এই অভিঘাত দীর্ঘস্থায়ী হয়। তাই রাতে বিছানায় উসখুস করতে থাকে হৃদয়। মাঝে মাঝে মনে হয়- ধুস, এটা বোধহয় দুঃস্বপ্ন! কিন্তু কাঁটার মতো বিঁধতেই থাকে ক্রমাগত। রাহুল ...

    ০৩ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    কেন্দ্রের অনুদান বন্ধ, বঞ্চনার প্রতিবাদে দিল্লি যাওয়ার ডাক বাংলার নাট্যকর্মীদের

    মুখেই শুধু ভারতীয় শিল্প-সংস্কৃতি-ঐতিহ‌্য রক্ষার কথা বলছে কেন্দ্রীয় সরকার। নামেই স্কুলশিক্ষায় দ্বাদশ শ্রেণি অবধি পারফর্মিং আর্টের নানা বিষয় আবশ্যিক করেছে। আদতে শিল্পীদের মর্যাদা দিচ্ছে কোথায়? পারফর্মিং আর্টিস্টদের অনুদান বন্ধ করে দিয়ে তাঁদের কার্যত রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে কেন্দ্র। বাংলার ...

    ০৩ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    এবার ফুটবলেও ইংল্যান্ড সফরে ভারত! চার দেশীয় টুর্নামেন্টের প্রতিপক্ষের নাম জানলে চমকে যাবেন

    আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নিজেদের প্রমাণ করার আরেকটি সুযোগ পেতে চলেছে ভারত। এআইএফএফ জানিয়েছে, আগামী মে মাসে লন্ডনে আয়োজিত চার দেশীয় ‘ইউনিটি কাপ’-এ অংশ নেবেন রায়ান উইলিয়ামস, ছাংতেরা। এই প্রতিযোগিতায় মেন ইন ব্লু-র প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী নাইজেরিয়া এবং জামাইকা। ২৬ ...

    ০৩ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করছেন প্রিয়াঙ্কা, আইনি পদক্ষেপ আর্টিস্ট ফোরামেরও

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকের আবহ রাজ্যজুড়ে। রবিবাসরীয় বিকেলে তালসারিতে শুটিং করাকালীন আচমকাই সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। রাহুলের মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হলেও ...

    ০২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘চুপ কেন! মেরুদণ্ডগুলো কোথায়?’, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে বিস্ফোরক অরিন্দম শীল, শুভ্রজিৎ

    তালসারিতে মর্মান্তিক ঘটনার ৭২ ঘণ্টায় পেরলেও ‘চুপ’ প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স! একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতির মাঝেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় তাঁর উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আউটডোরে শুটিং করাকালীন একজন খ্যাতনামা অভিনেতার বেঘোরে ...

    ০২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    জল থেকে তোলার পরও কথা বলছিলেন রাহুল! বিতর্কের আবহে ৩ দিন বাদে কী সাফাই প্রযোজনা সংস্থার?

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিতে দিন তিনেক বাদে মুখ খুলল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উত্তরোত্তর ক্ষোভও বাড়তে ...

    ০২ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    গিরিজাবালা মনে করিয়ে দিলেন ‘শুভ মহরৎ’-এর রাঙাপিসির কথা, কেমন হল ‘ঠাকুমার ঝুলি’?

    সাহিত্যেপ্রমী বাঙালিদের বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি। তাই মগজাস্ত্রের জড়িপ নিতে গোয়েন্দাপ্রেমী দর্শকদের কৌতূহলী মন স্বাভাবিকভাবেই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সুবাদে শহরে এবার গোয়েন্দা ঠাকুমা গিরিজিবালা দেবী। আর পাঁচজন ‘সত্যান্বেষী’র সঙ্গে এই ডিটেক্টিভের চারিত্রিক বৈশিষ্ট্যের অমিল অনেক! মধ্যবিত্ত ...

    ০১ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    অভিষেকেই গোল ‘বিদেশি’ উইলিয়ামসের, এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে প্রথম জয় ভারতের

    ভারত: ২ (উইলিয়ামস, আকাশ মিশ্র) হংকং: ১ (এভার্টন) তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন। কথা হচ্ছে রায়ান উইলিয়ামসের। যার জন্ম ভারতের মাটিতে নয়। তবে তিনি ভারতীয় বংশোদ্ভূত। সুনীল ছেত্রী জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর পর ভারতীয় দলের আক্রমণ ভাগে যে ...

    ৩১ মার্চ ২০২৬ প্রতিদিন
    তালসারিতে শুটের অনুমতি ছিল? রাহুলের মৃত্যুতে ওঠা একাধিক প্রশ্নের উত্তর দিলেন লীনা

    তালসারিতে শুটিং করাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এইমুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন? শুটিং স্পটেই বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘দাদা সাঁতার জানত, কিন্তু…’, কী হয়েছিল তালসারিতে? জানালেন রাহুলের গাড়িচালক

    ২৯ মার্চ অকালে অস্তাচলে অরুণোদয়। সাগরপাড়ে রাহুলের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত সিনেমহল। গভীরভাবে শোকাহত সহকর্মী, সতীর্থ থেকে প্রিয়জনেরা। ইতিমধ্যেই অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃতদেহ ময়না তদন্ত শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রাথমিকভাবে রিপোর্ট মোতাবেক, ফুসফুসে প্রচুর পরিমাণ জল ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘রাহুল খুব তাড়াতাড়ি চলে গেল, ইন্ডাস্ট্রির বড় ক্ষতি’, কোচবিহারে ভোটপ্রচারের মাঝে স্মৃতিচারণায় দেব

    সোমবার দুপুর তিনটে। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে তখন জনতার ঢল। কেউ প্রিয় অভিনেতা, কেউ প্রিয় লেখক, আবার কেউ বা ‘প্রিয় বাবিন’কে শেষবারের মতো দেখার জন্য যখন চোখে জল নিয়ে অপেক্ষা করছেন, তখন উত্তরবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রচারের মাঝেই বন্ধু-সহকর্মী রাহুল ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘ধামাচাপা দেওয়া যাবে না’, রাহুলের মৃত্যুতে তদন্তের দাবি সুদীপ্তা-রূপাঞ্জনার

    চোখের পলকে যেন সব শেষ। কয়েক ঘণ্টা আগে শুটিং করছিলেন রাহুল, সেই অভিনেতাই আজ নেই। তালসারিতে ‘অরুণাস্ত’। রাহুলের সলিল সমাধি। শুটিং স্পষ্টেই অভিনেতার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব সুদীপ্তা চক্রবর্তী ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    ইউনিটের বয়ান ও পুলিশের হাতে আসা ভিডিও ফুটেজে বিরাট অসঙ্গতি! রাহুলের মৃত্যুতে অজস্র প্রশ্ন

    তালসারিতে শুটিং করাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এইমুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই কীভাবে তলিয়ে গেলেন? শুটিং স্পটেই বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘অনিন্দ্যদা আমি ঠিক লিখে ফেলব…’, লেখক অরুণোদয়কে নিয়ে স্মৃতিচারণা অনিন্দ্যর

    থিয়েটার, সিনেমা, লেখালেখি, বাংলা সংস্কৃতি জগতের ক্ষণজন্মা বহুমুখী প্রতিভার অধিকারী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র বিয়াল্লিশেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেতা। অথচ জীবদ্দশার চার দশকে বিভিন্ন মাধ্যমে যেভাবে নিজের বহুমুখী সত্ত্বার পরিচয় করিয়েছেন রাহুল, তার প্রয়াণে আজ সেসব ‘স্মৃতি’ই জীবন্ত ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    কেওড়াতলায় রাহুলের শেষকৃত্যে চরম অশান্তি! কেন ক্ষোভে ফুঁসছেন স্কুলের বন্ধুরা?

    সোমবার বিকেল। ঘড়িতে তখন চারটে দশ। জনতার ভিড়ে থিক থিক করছে বিজয়গড় চত্বর। চোখের জলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee Death Update) শেষ বিদায় জানিয়ে তাঁর নিথর দেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে রওনা হন স্কুলের বন্ধুরা। কিন্তু অভিনেতার ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাক লিস্টে’র দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের

    আউটডোরে শুটিং করাকালীনই সলিল সমাধি। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার রাহুল বন্দ্যোপাধ্যায়। যদিও অভিনেতার মৃত্যুতে এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা। ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি পাওয়ায় রহস্য আরও ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘চিরদিনই তুমি যে…’ যিনি, তিনিই ‘কলোনি কল্লোলিনী’র লেখক? সূর্যাস্তে বিভ্রান্ত করে গেলেন অরুণোদয়

    ১৯৭৭ সাল এক কান্না লিখেছিল। সেই কান্নার নাম কেয়া চক্রবর্তী। শুটিং চলাকালীন গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছিল তৎকালীন মঞ্চ ও চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রীর। প্রায় পাঁচ দশক পর নতুন কান্নার নাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি’, রাহুলের প্রয়াণে মুখ খুললেন শোকস্তব্ধ প্রিয়াঙ্কা

    অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তথা তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি। পাশাপাশি বন্ধু ও সংবাদমাধ্যমের সহকর্মীদের কাছে এই কঠিন মুহূর্তে ...

    ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
    প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিংয়ে গিয়ে করুণ পরিণতি

    রবিবাসরীয় ছুটির দিন স্টুডিও পাড়ায় হৃদয়বিদারক খবর। শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee Death)। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। ২০০০ সালে ‘চাকা’ দিয়ে শুরু বাংলার ছবির পথচলা। ...

    ২৯ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘এই মৃত্যু মেনে নেওয়া যায় না’, সমুদ্র তলিয়ে রাহুলের অকাল প্রয়াণে বাকরুদ্ধ রুদ্র-সন্দীপ্তারা

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। সমুদ্র সংলগ্ন তালসারিতে শুটিং করতে গিয়ে চিরঘুমে চলে গিয়েছেন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা এহেন খবরে ভেঙে পড়েছে গোটা টলিপাড়া। গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন থেকে ...

    ২৯ মার্চ ২০২৬ প্রতিদিন
    ছক্কা মারা শেখাচ্ছেন রাসেল, পেস বিভাগের নড়বড়ে অবস্থা সামলে দেবে নাইটদের ঝোড়ো ব্যাটিং?

    ওয়াংখেড়েতে বেশ ফুরফুরে কেকেআর শিবির। একদিন পরই মুম্বইয়ে আইপিএল অভিযান শুরু করবেন অজিঙ্ক রাহানেরা। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ কেকেআরের কাছে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে প্রথম ম্যাচে নামার আগে রাহানেদের সবচেয়ে বেশি চিন্তা পেস বোলিং ...

    ২৮ মার্চ ২০২৬ প্রতিদিন
    অভয়ার বিচার নাকি অভয়ার মায়ের হার? কাটবে শূন্যের গেরো? একান্ত সাক্ষাৎকারে কলতান

    আসন্ন বিধানসভা নির্বাচনের অন্যতম ‘হেভিওয়েট’ কেন্দ্র পানিহাটি। নেপথ্যে, দেড় বছর আগের আর জি কর কাণ্ড। যে-অভয়াকে কেন্দ্র করে সেই ন্যক্কারজনক আর জি কর কাণ্ড, তাঁর বাড়ি এই বিধানসভা কেন্দ্রেই। তাঁর ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন কলতান দাশগুপ্তও। পানিহাটি বিধানসভা কেন্দ্রের ...

    ২৮ মার্চ ২০২৬ প্রতিদিন
    ভোটে বামেদের এজেন্ডা কী? একান্ত সাক্ষাৎকারে জানালেন মীনাক্ষী, মুখ খুললেন প্রতীক উর নিয়েও

    নেত্রী। ভোট ঘোষণার আগেই ‘পাড়ায় পাড়ায়’ মীনাক্ষী। বিধানসভা দখলের লড়াইয়ে সিপিএমের হয়ে প্রচার শুরু তাঁর। কিন্তু প্রতীক উর থেকে শুরু করে এসআইআর, কী ভাবছেন তিনি? সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রশ্ন: জেলায় জেলায় আপনি ঘুরছেন, এসআইআর নিয়ে তো আলোচনা ...

    ২৮ মার্চ ২০২৬ প্রতিদিন
    মানবিক আবেদনে মুখর টানটান থ্রিলার, কেমন হল অরিন্দম-কুণালের ‘কর্পূর’

    প্রবল বৃষ্টির রাত। এগারোটা বাজে। তখনও ইউনিভার্সিটির একটি ঘরে বসে কাজ করছেন অধ্যাপক মৌসুমি সেন। সারছেন কিছু জরুরি ফোন। অপেক্ষায় তাঁর ড্রাইভার। ঝড়বাদলের রাতে ফিরতে হবে উত্তরপাড়া। ঠিক তার পরের সিকোয়েন্সেই মৌসুমি সেন নিখোঁজ হয়ে যান। সত্যি ঘটনার ছায়ায় ...

    ২৮ মার্চ ২০২৬ প্রতিদিন
    ধর্মের জোরে দেশ হয় না, বুঝিয়ে দিল ‘জ্যাজ সিটি’, পড়ুন রিভিউ

    সম্প্রতি সোনি লাইভ প্ল‌্যাটফর্মে এসেছে সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজ ‘জ‌্যাজ সিটি’। নিঃসন্দেহে অত‌্যন্ত অ‌্যাম্বিশাস প্রোজেক্ট। দশটা পর্বের সিরিজ এবং প্রত্যেকটি পর্ব প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি। যে সময়ে মানুষ কয়েক সেকেন্ডের রিলসে আসক্ত এবং তিন ঘণ্টার সিনেমা দেখতেই উশখুশ ...

    ২৮ মার্চ ২০২৬ প্রতিদিন
    শুটিং চলাকালীন রানা সরকারের সেটে ‘গুন্ডামি’, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস স্বরূপের

    শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে টলিপাড়া। অভিযোগ, রানা সরকারের ‘গুনগুন করে মহুয়া’র শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালায় কয়েকজন। অভিযোগের তির লাইট কেয়ারটেকারদের দিকে। সূত্রের খবর, দেনাপাওনা নিয়েই বচসার সূত্রপাত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রযোজক ...

    ২৮ মার্চ ২০২৬ প্রতিদিন
    পাখির চোখ অলিম্পিক, মাত্র ১৬ বছর বয়সেই ভারতীয় দলে বঙ্গকন্যা সিন্ড্রেলা

    বয়স এখনও ১৬ পূর্ণ হয়নি। তার আগেই বিশ্ব টিম টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিলেন বাংলার সিন্ড্রেলা দাস। আগামী এপ্রিলের শেষে লন্ডনে হতে চলা এই প্রতিযোগিতায় তিনিই টিম ইন্ডিয়ার কনিষ্ঠতম সদস্য। সিন্ড্রেলা ছাড়াও মহিলা দলে আছেন ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ভোটের আগেই খাস কলকাতায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত তৃণমূলকর্মী

    নির্বাচনের আবহে খাস কলকাতায় চলল গুলি! গুলি করে খুন তৃণমূল কর্মীকে। মৃত ওই ব্যক্তির নাম রাহুল দে বলে জানা যাচ্ছে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায়। স্থানীয়দের দাবি, এলাকার একটি বহুতলে অন্তত তিন রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর ‘দখলে’ স্কুল! পঠনপাঠন চালু রাখতে গোটা বিদ্যালয়কেই অন্যত্র সরালেন শিক্ষকরা

    শান্তিপূর্ণ ভোট করাতে বঙ্গে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আগামিদিনে আরও বাহিনীর আসার কথা রয়েছে। ইতিমধ্যে এই বাহিনীকে বিভিন্ন স্কুল, প্রশাসনিকভবনে রাখা হয়েছে। তেমনই একটি স্কুল কালিচরণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়। ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে ওই স্কুলে। ফলে ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    কাউন্টার থাকলেও কর্মী নেই ট্রাইব্যুনালে, চরম হয়রানি মালদহে

    বাঁশ-কাপড় বেঁধে তৈরি করা হয়েছে প্যান্ডেল। ভিতরে রয়েছে একাধিক কাউন্টার। চেয়ার টেবিলও সাজানো রয়েছে। কিন্তু কর্মী-আধিকারিকের দেখা নেই। ফলে ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে এসে ফিরে গেলেন অনেক মানুষ। বুধবার মালদহে এই অভিযোগ তুলেই সরব হয়েছেন ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ট্রান্সজেন্ডারদের অধিকার বিপন্ন! সংসদে পাশ হওয়ার পরও আইনি ‘বাধা’য় কেন্দ্রের নয়া বিল

    মঙ্গলবার প্রায় বিরোধী শূন্য লোকসভায় পাস হয়েছে ট্রান্সজেন্ডারদের অধিকার সংক্রান্ত সংশোধনী বিল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই মাত্র আড়াই ঘণ্টার আলোচনার পর মঙ্গলবার লোকসভায় ধ্বনিভোটে বিলটি পাস হয়ে যায়। বুধবার রাজ্যসভার বাধাও টপকে গেল ওই সংশোধনী। ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    বহুবিবাহ, লাভ জিহাদে কড়া শাস্তি! গুজরাটে পাশ অভিন্ন দেওয়ানি বিধি, ‘মুসলিম বিরোধী’ বলছে কংগ্রেস

    আলাদা আলাদা ধর্ম, জাতির জন্য আলাদা বিধান নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিজের রাজ্য গুজরাটে এবার পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি। দেশের দ্বিতীয় রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিল গুজরাট। এর আগে ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    বাস-লরি সংঘর্ষে দাউদাউ আগুন! কর্নাটকে ভয়ংকর দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত ১২

    কর্নাটকে ভয়ংকর দুর্ঘটনা। বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বহু যাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। বেশ কিছক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি তেলঙ্গানার নির্মল থেকে নেলোরের ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    তৃণমূলে যোগদানের ‘শাস্তি’! সদ্য দলবদল করা নেতার উপর রড দিয়ে হামলা বিজেপির, থানায় বিক্ষোভ

    সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন রণবীর দোলুই নামে এক কর্মী। সেই রাগে বুধবার রণবীরের বাড়িতে ঘুকে তাঁর উপর রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই বালি থানায় বিক্ষোভ দেখান ওই ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘চা শ্রমিকদের সঙ্গে অন্যায় হচ্ছে’, ভোটের মুখে রাজ্যকে টার্গেট নির্মলার, পালটা তৃণমূল

    বাংলার বিধানসভা ভোটের উত্তাপ ক্রমশ চড়ছে। আর তা যে ইতিমধ্যেই জাতীয় রাজনীতির মঞ্চে পৌঁছে গিয়েছে, তার স্পষ্ট প্রমাণ মিলল লোকসভাতে। বুধবার ফিন্যান্স বিলের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে বাংলার প্রসঙ্গ তুলে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘পর্দার আড়ালে আলোচনা নয়’, গ্যাস সংকট নিয়ে কেন্দ্রের বৈঠক বয়কট তৃণমূলের

    যুদ্ধের আবহে গ্য়াস নিয়ে বিপাকে মধ্যবিত্ত। হেঁশেলে প্রায় তালা দেওয়ার জোগাড়। এই পরিস্থিতিতে বুধবার সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র। সেই বৈঠক বয়কট করে তৃণমূল। এই প্রসঙ্গে সাগরিকা ঘোষের যুক্তি, “পর্দার আড়ালে এই ইস্যুতে কোনও আলোচনা নয়। বরং এই বিষয়ে সংসদে ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    চন্দননগরের বিজেপি প্রার্থী নাপসন্দ! রাস্তায় নেমে বিক্ষোভ পদ্ম কর্মীদের

    বিজেপি প্রার্থী নিয়ে বিক্ষোভ অব্যাহত। এবার চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপি কর্মীদের। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তায় আগুন জ্বেলে দীপাঞ্জন গুহ ‘দূর হঠো’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।বিজেপির তৃতীয় তালিকায় চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    উত্তরপাড়ায় বিজেপির বাজি প্রাক্তন এনএসজি কমান্ডো, কোন অঙ্কে মীনাক্ষী-শীর্ষণ্যর বিরুদ্ধে দীপাঞ্জন?

    ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। সেই ভোটেই হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির বাজি প্রাক্তন এনএসজি কমান্ডো। সিপিএমের মীনাক্ষী এবং তৃণমূলের শীর্ষণ্যর বিরুদ্ধে ভোটের লড়বেন দুঁদে আধিকারিক। উত্তরপাড়ার ভোটের লড়াইতে শেষ হাসি কে হাসে, সেটাই ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘সাহস থাকলে সমানে সমানে খেলো’, বঙ্গে ঘুরপথে রাষ্ট্রপতি শাসনের ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে কবিতা শ্রীজাতর

    বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর বাদ গিয়েছে বহু নাম। বহু ভোটার এখনও বিচারাধীন। তাঁদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। রাজ্যে ভোট ঘোষণার পর রাতারাতি আইএএস, আইপিএস-দের ব্যাপক হারে বদলি করা হয়েছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
    রামনবমীতে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা, বাড়তি নজর হাওড়া, চন্দননগর ও ইসলামপুরে

    রামনবমীর শোভাযাত্রা ঘিরে কোনওরকম অশান্তি এড়াতে রাজ‌্যজুড়ে মোতায়েন থাকছে বিশাল সংখ‌্যক পুলিশবাহিনী। বৃহস্পতিবারই কলকাতা-সহ একাধিক জেলায় রামনবমীর মিছিল বেরবে। আর তার আগেই বুধবার নবান্নে ভিডিও কনফারেন্সে সমস্ত জেলার ডিএম, এসপি, সিপি-দের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ‌্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। ছিলেন ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    নির্বাচনের গেরোয় থমকে যেতে পারে নতুন নিয়োগ! কর্মী চেয়ে হাই কোর্টের দ্বারস্থ এসএসসি

    সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে ভোটের কাজে তুলে নেওয়া কর্মীদের স্বপদে ফেরাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। তাদের আশঙ্কা, নির্বাচনের গেরোয় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হতে পারে। এই আশঙ্কা নিয়ে বুধবার হাই কোর্টে মামলার জন্য দৃষ্টি আকর্ষণ ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম নেই! বিজেপির উদ্বেগ বাড়িয়ে মতুয়াগড়ে হতাশার ছায়া

    চূড়ান্ত ভোটার তালিকা থেকে বনগাঁ মহকুমায় প্রায় ৩৭ হাজার উদ্বাস্তু মতুয়াদের নাম বাদ গিয়েছিল! বিচারাধীন তালিকায় ছিল প্রায় ৫০ হাজার ভোটারের নাম। যা নিয়ে মতুয়াদের মধ্যে আতঙ্ক-উদ্বেগ ছিল। এর মধ্যেই সোমবার মধ্যরাতে নতুন অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    শতাধিক ব্যক্তির গয়না বন্ধক রেখে ঋণের ফাঁদ! কোটি টাকার সোনা আত্মসাৎ, ধৃত ব্যবসায়ী

    শতাধিক ব্যক্তির সোনা বন্ধক রেখে সুদে টাকা দিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু টাকা পরিশোধ করে, সোনা ফেরত নিতে পারছিলেন না তাঁরা। কারণ আত্মগোপন করেছিলেন ব্যবসায়ী। কোটি টাকার সোনা প্রতারণার অভিযোগ ওঠে ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ।পুলিশ ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    বুথের প্রায় ৭৫ শতাংশ ‘বিচারাধীন’ ভোটারের নাম বাদ! তালিকায় চিকিৎসক, জওয়ানরাও, সুতির সাপ্লিমেন্টারি তালিকায় বিতর্ক

    সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। মুর্শিদাবাদের সুতি বিধানসভার দু’টি বুথে আজব ‘কাণ্ড’। একটি বুথে ‘বিচারাধীন’ ৫৯৬ ভোটারের মধ্যে বাদ গিয়েছে ২৮৯ জন ভোটারের নাম। অন্যদিকে, পাশের বুথেই ৫৯৪ জন ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে সাপ্লিমেন্টটারি তালিকায় বাদ ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    কোমরে পিস্তল গুঁজে হেঁটে বাংলায় প্রবেশ, গ্রেপ্তার অসমের যুবক

    কোমরে পিস্তল গুঁজে অসম থেকে বাংলায় ঢোকার সময় গ্রেপ্তার হলেন এক যুবক। নির্বাচনের মুখে সীমানা এলাকা থেকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত যুবক অসমের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে অসম-বাংলা সীমানার জোরাই মোড় নাকা পয়েন্ট ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতাকারী পাকিস্তান! ‘ভারত দালালি করে না’, বললেন জয়শংকর

    ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দালাল দেশ হিসাবে প্রতিপন্ন হতে চায় না ভারত। বুধবার মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সর্বদলীয় বৈঠকে বললেন বিদেশেমন্ত্রী এস জয়শংকর। উল্লেখ্য, আমেরিকা-ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান, এমনকী সেদেশেই হতে পারে শান্তিবৈঠক! এই বিষয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। তার জবাবেই ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    দেশে জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল, আরও তেল-গ্যাসবাহী জাহাজ আসছে, সর্বদলীয় বৈঠকে দাবি কেন্দ্রের

    ভারতের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল। যুদ্ধের আবহে হরমুজ ডিঙিয়ে ভারত অভিমুখে রওনা দিয়েছে একাধিক গ্যাস ও তেলবাহী জাহাজ। বুধবার এক ঘণ্টা ৪৫ মিনিটের সর্বদলীয় বৈঠকে নিশ্চিত করল কেন্দ্র। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে সব দল সক্রিয়ভাবে অংশগ্রহণ ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ১০০ নতুন বিমানবন্দর, ২০০ হেলিপ্যাড, দেশের আকাশপথ ঢেলে সাজাতে ২৮ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের!

    আগামী এক দশকের মধ্যে আঞ্চলিক বিমান পরিষেবাকে ঢেলে সাজাতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে তৈরি হবে ১০০টি নতুন বিমানবন্দর, ২০০টি হেলিপ্যাড। বুধবার ‘উড়ান ২.০’ প্রকল্পে এর জন্য ২৮ হাজার কোটি টাকা অনুমোদন করল মন্ত্রিসভা!২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষের মধ্যে উড়ান ২.০ ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    আরও এক রাজ্যে ইন্ডিয়া জোটে ভাঙন, কংগ্রেসকে বাদ দিয়ে একা লড়ার ঘোষণা শরিকের, হাসছে বিজেপি

    অসমের ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসের। সে রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় একা লড়ার সিদ্ধান্ত নিল হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অসমের ২১ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে ঝাড়খণ্ডের শাসক দল। যা নিয়ে তুঙ্গে কংগ্রেস-জেএমএম ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    টানা বৃষ্টিতে ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিম, আটকে থাকা ২০০ পর্যটককে উদ্ধার প্রশাসনের

    টানা বৃষ্টির জেরে ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিম (North Sikkim Landslide)। রাস্তায় ধস নামার কারণে আটকে পড়েছিলেন প্রায় ২০০ জন পর্যটক। খবর পেয়ে তাঁদের উদ্ধারের কাজে হাত লাগান পুলিশ-প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে শেষপর্যন্ত পর্যটকদের উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘ফাঁদে পা দিয়ে দ্বিচারিতা’, অভয়ার মা বিজেপি প্রার্থী হতেই কটাক্ষ কুণালের

    অভয়া কাণ্ডে তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই ঘটনার তদন্তভার নেয়। তবে সঞ্জয় ছাড়া এই ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়নি কেউ। তাতে বিরক্ত অভয়ার বাবা-মা। কেন্দ্রীয় তদন্তকারী ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    বিচার চেয়ে পথ কাঁপানো কলতানের প্রতিদ্বন্দ্বী অভয়ার মা, প্রার্থী হয়েই বললেন, ‘আমি জিতলে, পানিহাটি জিতবে’

    ২০২৪ সালের ৮ আগস্ট, আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। অভয়ার সুবিচারের দাবিতে শুরু হয় জোর আন্দোলন। রাতের পর রাত দখলের সাক্ষী হয় তিলোত্তমা। আট থেকে আশি প্রায় সকলেই আন্দোলনে শামিল হন। প্রতিবাদে পথে নামেন ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘ঘড়ি ধরে কাজ করবেন না, কর্মীদের পাশে থাকুন’, বিজেপি কর্মীদের বার্তা নীতিন নবীনের

    ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ব্লুপ্রিন্ট ছকে বিরোধীদের পরাস্ত করতে তৈরি রাজনৈতিক দলগুলি। তবে বঙ্গ বিজেপি যেন এখনও ধরাশায়ী। বিশেষত ‘প্রবাসী’ নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। দু’দিনের কলকাতা সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের কাজে ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    পবিত্র করের বাড়ির সামনে ‘চোর’ স্লোগান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

    নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির নেতা-কর্মীরা, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে তাঁর উদ্দেশে বিজেপির মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে। পাশাপাশি ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ক্ষোভের আগুন নেভাতে বেলেঘাটায় প্রার্থী বদলের সিদ্ধান্ত বিজেপির! কুণালের বিরুদ্ধে কে?

    লাগাতার বিক্ষোভ। হাতাহাতি। বিভিন্ন সময়ে উত্তেজনা। বেলেঘাটা আসন নিয়ে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। কর্মী-সমর্থকদের ক্ষোভের আগুন নেভাতে বদল করা হতে পারে প্রার্থী! পরিবর্তে ওই আসনে প্রার্থী হতে পারেন অর্চনা মজুদার। দলীয় সূত্রে এমনটাই খবর।  ‘ছাব্বিশের যুদ্ধে’ বেলেঘাটা আসনে পার্থ চৌধুরীকে প্রার্থী ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    আর জি কর আবেগই অস্ত্র! পানিহাটিতে বিজেপির ‘তুরুপের তাস’ অভয়ার মা

    জল্পনাই সত্যি হল। পানিহাটিতে বিজেপির ‘তুরুপের তাস’ অভয়ার মা রত্না দেবনাথ। বুধবার সন্ধ্যায় বিজেপি তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে। ১৯ জনের ওই তালিকায় পানিহাটি কেন্দ্রে বিশেষ চমক। সেখানে প্রার্থী অভয়ার মা। আর জি কর আবেগকেই অস্ত্র করে এই আসনে ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ইতিমধ্যেই বাদ ১৩ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার! শুক্রবার ফের তালিকা কমিশনের

    গত সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকায় কতজনের নাম বাদ সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। চরম বিতর্কের মধ্যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের প্রায় ৪৮ ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    যোগ না দিয়েও মুখপাত্র পদ! হুমায়ুনের দলে ‘সরব’ সুমন বিশ্বাস

    পদ পেয়েও অস্বীকার! ফেসবুক থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন শিক্ষক আন্দোলনের অন্যতম নেতার! দাবি, হুমায়ুন কবীরের দলে যোগ না দিয়েও তাঁকে নিমকহারাম বলা হয়েছে! অভিযোগ, কোনও রাজনৈতিক দলে যোগ না দিয়েও মুখপাত্র পদ দেওয়া হয়েছে, কেন এই পদপ্রাপ্তি, সুমন ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘বিচ্ছিন্নতাবাদী’ জীবনকে হঠাৎ তলব শাহী মন্ত্রকের, ভোটবঙ্গে কামতাপুর জিগিরে হাওয়া!

    বাংলায় বেজে গিয়েছে ভোটের বাদ্যি! শাসক-বিরোধী শিবিরে শুরু হয়ে গিয়েছে জোর ব্যস্ততা। এরমধ্যেই উত্তরের রাজনীতিতে নয়া মোড়! হঠাৎ করেই দিল্লিতে তলব করা হল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সুপ্রিমো জীবন সিংহকে। বঙ্গে ভোট আবহের মধ্যেই হঠাৎ কেন তাঁকে দিল্লিতে তলব ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘অপবিত্র মাটিকে পবিত্র করার লড়াই’, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

    রাজ্যের বিধানসভা নির্বাচনের হটস্পট নন্দীগ্রাম। এবার সেখানে ভূমিপুত্র পবিত্র কর বনাম ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই। বুধবার নন্দীগ্রামে পবিত্র করের প্রচারে কর্মিসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক ইস্যুতে তোপ ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    জীবিত হয়েও ভোটার তালিকায় ‘মৃত’! ‘নামটা ভোটে তুলে দিন’, সিউড়ির CPIM প্রার্থীকে পেয়ে আবেদন বৃদ্ধার

    দিব্য ঘুরছেন-ফিরছেন, কথা বলছেন। অথচ তিনিই ভোটের তালিকায় ‘মৃত’! বিষয়টি নিয়ে কার কাছে যাবেন, কী করবেন ভেবে উঠতে পারছেন না বছর পঁয়ষট্টির বৃদ্ধা। সিউড়ির মেটেলা গ্রামের ঘটনা।বয়স ষাট পেরিয়েছে। খড়ের চালের মাটির ঘরটাই একমাত্র ঠিকানা। কোনওরকমে পেট চলে যায়। ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘নির্বাচনে ডান্ডা ব্যবহার করুন’, দুর্গাপুরে কর্মীদের ‘উসকানি’ সৌমিত্রর, পালটা দিল তৃণমূল

    ভোটের দামামা বেজে গিয়েছে। পুরোদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভোট প্রচার ও সাংগাঠনিক কাজে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কর্মীদের উসকানি দিয়ে তাঁর মন্তব্য, “নির্বাচনে ডান্ডা ব্যবহার করুন।” পাশাপাশি তিনি বলেন,  “চোর তৃণমূল এসেছে ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    ‘অন্য দলের অফার আছে’, টিকিট না পেয়ে ‘অভিমানী’ দিদির ‘দুঃসময়ের সৈনিক’ মনোজ তিওয়ারি

    রাজ্যে পটপরিবর্তনের পর থেকেই তৃণমূলের প্রার্থী তালিকায় প্রতিবারই চমক থাকে। বিনোদুনিয়া এবং খেলার দুনিয়া দুই ক্ষেত্র থেকেই প্রার্থী তালিকায় প্রতিবার কোনও না কোনও নতুন মুখ উঠে আসেন। যেমনটা একুশের ভোটে উঠে এসেছিল মনোজ তিওয়ারির নাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    এবার প্রতিদিন প্রকাশিত হবে অতিরিক্ত ভোটার তালিকা! প্রধান বিচারপতির কাছে অনুমতি চাইল কমিশন

    প্রতি শুক্রবার করে নয়, প্রত্যেকদিন অতিরিক্ত তালিকা প্রকাশের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের ২২ দিনের মাথায় অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার মধ্যরাতে সেই তালিকা প্রকাশ করা হয়। ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    নজরদারি ছেড়ে ইফতার পার্টিতে! ৭ জওয়ানকে ‘শাস্তি’ দিল কমিশন

    নিজের দায়িত্ব পালনের বদলে অনুষ্ঠানে যোগ। মুর্শিদাবাদে নিরাপত্তার দায়িত্বে থাকা সাত জওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। প্য়ারামিলিটারি বিধি অনুযায়ী, দু’জনকে কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। বাকি পাঁচজনকে রাজ্য়ের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।জানা গিয়েছে, ঘটনাটি ...

    ২৬ মার্চ ২০২৬ প্রতিদিন
    সাতদিন আগেই বিগড়েছিল লিফট! আরজি কর কাণ্ডে প্রশ্নের মুখে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ

    ঘটনার সাতদিন আগে, গত ১৩ মার্চ খারাপ হয়েছিল আর জি করের ট্রমা কেয়ারের সেই লিফট। সেদিনই ইঞ্জিনিয়াররা এসে তা ‘সারিয়ে তুলেছিলেন।’ আর জি কর হাসপাতালে লিফট (RG Kar Lift Incident) ও দেওয়ালের মধ্যে পিষে গিয়ে নাগেরবাজারের অরূপ বন্দ্যোপাধ্যায়ের ভয়াবহ ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
    রণক্ষেত্রে ঘাতক, জনকল্যাণে রক্ষক, ড্রোনের দ্বিমুখী দাপট এখন হাতের মুঠোয়

    দু-একটা ড্রোন নয়। শত শত ড্রোনের ঝাঁক। যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করছে ইরান। আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে এই ‘ড্রোন সোয়ার্ম’। নিখুঁত নিশানায় শত্রুঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে এই ঘাতক যন্ত্র। বহুমূল্য ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক সস্তা, অথচ কার্যকারিতায় অপ্রতিদ্বন্দ্বী। ইরানের এই সাশ্রয়ী ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
    একাধিক সম্পর্কে জড়িয়ে মা! রাগে ‘খুন’ করে পালাল প্রথমপক্ষের ছেলে

    একাধিক সম্পর্কে জড়িয়ে মা। তা মেনে নিতে না পেরে ভয়ংকর কাণ্ড ঘটাল ছেলে। বাগুইআটিতে (Baguiati) মাদকাসক্ত ছেলের হাতে খুন বধূ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। মায়াপুর থেকে গুণধর ছেলেকে গ্রেপ্তার করেছে ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
    ভোটের মুখে টাকা বিলনোর ছক! শীতলকুচিতে গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট, আটক ১

    নির্বাচনের আগে ফের রাজ্যে টাকা উদ্ধার। এবার কোচবিহারের নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। একটি গাড়িতে করে টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলির কোনও নথি দেখাতে না পারায় গাড়ির চালককে ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
    থানার অদূরেই তৃণমূলকর্মীকে গুলি, উত্তপ্ত গঙ্গারামপুর! রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা? তদন্তে পুলিশ

    গঙ্গারামপুরে (Gangarampur) তৃণমূলকর্মীকে গুলি। গাড়ি আটকে বুক লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজনৈতিক প্রতিহিংসা না কি, ব্যক্তিগত শত্রুতার জেরে এই কাণ্ড তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তিনজনকে আটক ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
    রাতারাতি ‘বিচারাধীন’ তালিকায় গোটা রাজ্য! কমিশনের সাফাই উড়িয়ে মমতা বলছেন, ‘টেকনিক্যালি বজ্জাতি’

    মধ্যরাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গোলমাল নিয়ে মাটিগাড়া-নকশালবাড়ির সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট থেকে সব নাম উড়ে গেল। আমিও আমার নাম টাইপ করে দেখছি আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে, হ্যাকিং হয়েছে।” কিন্তু ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
    সঙ্গে নকল পরিচয়পত্র, পরনে জলপাই পোশাক! ভোটের আগে আলিপুরদুয়ারে গ্রেপ্তার ভুয়ো জওয়ান

    কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে। ভোটের আগে আরও বাহিনী আসার কথা। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চও করছেন। এদিকে আলিপুরদুয়ারে এক ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেপ্তার হল। অসম সীমান্ত এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম ...

    ২৫ মার্চ ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 10201-10300

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy