BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 21 Apr, 2026 | ৮ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • আজ নিউটাউনে দুর্গা অঙ্গনের ভূমিপূজায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    প্রাথমিক নকশা অনুযায়ী, দুর্গা অঙ্গনের মূল প্রবেশপথটি নির্মিত হবে একটি মন্দিরের আদলে। সেখান থেকে দু’পাশে বিস্তৃত সবুজ ঘাসের চাদরের মধ্য দিয়ে মার্বেলের রাস্তা ধরে দর্শনার্থীরা পৌঁছতে পারবেন মন্দিরের মূল অংশে। প্রশাসনিক কর্তাদের মতে, পুরো পরিকাঠামো এমনভাবে পরিকল্পিত হচ্ছে, যাতে ...

    ২৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    গাজায় ইজরায়েলি দমনপীড়ন সমর্থনের অভিযোগে বিতর্কে শুভেন্দু

    সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি হয়। সেই প্রতিবাদের ঢেউ এসে পৌঁছয় কলকাতাতেও। এমনই এক কর্মসূচিতে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ইজরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে, সেভাবেই ...

    ২৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হুমায়ুন-পুত্র সহেল

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন কবীরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত কনস্টেবল জুম্মা খান কয়েক দিনের ছুটির আবেদন জানাতে গিয়েছিলেন। অভিযোগ, সেই বিষয়েই বচসা শুরু হয় এবং হুমায়ুন কবীরের ছেলে তাঁকে মারধর করেন। এরপর রবিবার সকালেই জুম্মা খান শক্তিপুর থানায় ...

    ২৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মমতার নাম ও ছবি দিয়ে ভুয়ো বিজ্ঞাপন, সতর্ক করল পুলিশ

    ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়া ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়া ঋণ’-এর মতো কয়েকটি শব্দবন্ধ প্রতারকরা ভুয়ো বিজ্ঞাপনে ব্যবহার করছেন বলে জানিয়েছে পুলিশ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট্‌অ্যাপে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই ভুয়ো কোনও অ্যাপ বা ওয়েবসাইটে অথবা ...

    ২৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ‘সন্দেহভাজন ১ কোটি ৩৬ লক্ষের তালিকা চাই’, হুঁশিয়ারি অভিষেকের

    সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের আইটি ডিজি সীমা খান্নার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি জানান, সীমা খান্নার গোপন চ্যাটের স্ক্রিনশট তাঁদের কাছে রয়েছে, যেখানে সফটওয়্যারের ত্রুটি ও ভুলের কথা স্বীকার করা হয়েছে। সেই চ্যাটের নথি প্রয়োজনে সুপ্রিম ...

    ২৮ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কেন্দ্রীয় বাহিনীর নিয়মেই নির্বাচনী দপ্তরে মিলবে প্রবেশাধিকার

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কারা এই দপ্তরের নিয়মিত কর্মী, কারা নির্দিষ্ট কাজে প্রবেশাধিকার পাবেন, কাদের অগ্রাধিকার দেওয়া হবে— সব কিছুই এবার ঠিক করবে কেন্দ্রীয় বাহিনী। সংবাদমাধ্যমের যাতায়াত ও কাজের ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হতে চলেছে। সকলের জন্যই ...

    ২৮ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী

    কমিশনের একাংশের মতে, সম্প্রতি ‘আনম্যাপড ভোটার’ সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী শুনানির কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা সরাসরি দেখে নিতে চান কমিশনের শীর্ষ আধিকারিক।জ্ঞানেশ ভারতী রাজ্যে থাকাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে একটি ...

    ২৮ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিএলও অ্যাপের গলদে নাম বাদ নয়, যাচাই করেই নিষ্পত্তির নির্দেশ নির্বাচন দপ্তরের

    এই মর্মে শুক্রবার রাজ্যের সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ থেকে তথ্য ডিজিটাল রূপে রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বহু ভোটারের ক্ষেত্রে সেই যোগসূত্র বিএলও অ্যাপে ধরা ...

    ২৮ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা

    পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পৌনে ৮টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড সূত্রে খবর, ক্রেনের সাহায্যে ট্রেলারের বডি সরানোর কাজ চলছে। ড্রাইভার কেবিনের অংশ সরানো সম্ভব হয়েছে। এই ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কাকলির পরিবারের চার সদস্যকে এসআইআর শুনানিতে তলব, হেনস্থার অভিযোগ সাংসদের

    শুনানি পর্বে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদের মা ইরা মিত্র, দুই পুত্র ও তাঁর বোনকে। সাংসদের মা ও বোন বারাসতের মধ্যমগ্রামের ভোটার। কাকলির দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক। তাঁরা কলকাতার ভোটার। সাংসদের মা বয়স হওয়ায় তাঁকে শুনানিকেন্দ্রে ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    উধাও ৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ চাল, পুলিশি তৎপরতায় উদ্ধার চাল

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যাবেলায় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায় ‘বালাজি এগ্রো প্রোডাক্টস রাইস মিল’ থেকে ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল লরিতে বোঝাই করে কেরলের উদ্দেশে পাঠানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে লরিটি তার গন্তব্যে না পৌঁছলে ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ২০ লক্ষ টাকার কম গৃহঋণ আদায়ের জন্য জমি বা বাড়ি বাজেয়াপ্ত বেআইনি: কলকাতা হাই কোর্ট

    মামলার সূত্রপাত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। গোলাম সাবির নামে এক ব্যক্তি ১৩ লক্ষ টাকা গৃহঋণ নেন একটি হাউসিং ফিনান্স কোম্পানি (এইচএফসি) থেকে। প্রথম কয়েক মাস নিয়মিত কিস্তি শোধ করলেও পরে তিনি কিস্তি দেওয়া বন্ধ করেন বলে অভিযোগ। এর পর ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মন্ত্রী সাবিনা ইয়াসমিনের আমেরিকা নিবাসী কন্যাকে শুনানিতে ডাকল কমিশন

    মন্ত্রী সাবিনা বলেন, ‘আমার মেয়েরই শুধু নয়, পর্যাপ্ত নথি দেওয়ার পরেও অনেক সাধারণ ভোটারকে শুনানিতে নোটিস পাঠিয়ে ডাকা হচ্ছে। এভাবে মানুষকে হয়রানি করে রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি লাভ করতে পারবে না।‘  জানা গিয়েছে, মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক হলেও কালিয়াচকের চাঁদপুরের ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলা ভাষা বলা অপরাধ নয়, ওড়িশার ঘটনায় প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

    তাঁকে ‘বাংলাদেশি’  তকমা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এবার মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মৃত্যুতে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘বাংলা ভাষা বলা কোনও অপরাধ হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ‘মানবে না হার, তৃণমূল আবার’: অভিষেক

    বৈঠকের শুরুতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট কার্ড মানুষের সামনে তুলে ধরতে হবে। তিনি জানান, সেই কর্মসূচির রূপরেখা ও বাস্তবায়নের দায়িত্ব ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ থেকে শুরু ভোটারদের শুনানি

    কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ডাকা হচ্ছে সেই সব ভোটারদেরই, যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ‘ম্যাপিং’ করা যায়নি। রাজ্য জুড়ে এমন ‘আনম্যাপড’ ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ। তাঁদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করতেই এই শুনানির ব্যবস্থা।৩২৩৪টি ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    জুয়েলের সহকর্মীর মুখে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা

    মাজার বলেন, ‘কিছু লোক আমাদের কাছে এল। বিড়ি চাইল প্রথমে। তারপরই আধার কার্ড দেখতে চাইল। নিমেষে জুয়েলের দিকে এগিয়ে এল। ভারী বস্তু দিয়ে চোখের সামনে মাথা থেঁতলে খুন করল ওরা।’ জুয়েলের আরেক সহকর্মী নিজামুদ্দিন খানের অভিযোগ, বাংলাদেশি ভেবে হেনস্তা ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নারীসুরক্ষা নিয়ে মন্ত্রীর মন্তব্যে শাসক-বিরোধী রাজনৈতিক বিতর্ক

    উল্লেখ্য, বিপ্লব রায়চৌধুরী তাঁর বক্তব্যে কোনও রাজ্যের নাম উল্লেখ করেননি। ফলে তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা বলছেন, না কি সামগ্রিক ভাবে দেশের চিত্র তুলে ধরেছেন— তা স্পষ্ট হয়নি। আবার তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের মেয়েরা সম্পূর্ণ সুরক্ষিত, এমন কোনও জোরালো দাবি ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে উত্তাল বেকবাগান

    শুক্রবার বিকেলে চার জন সাধুকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বাংলাদেশ উপদূতাবাসে ডেপুটেশন দিতে যান। তাঁর বুকে ঝোলানো ছিল নিহত দীপু দাসের ছবি। প্রথমে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই ব্যারিকেড পেরিয়ে শুভেন্দু ও সাধুরা ...

    ২৭ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বীরভূমের মাটির নীচে লুকিয়ে থাকা হাজার বছরের বিস্ময়

    ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তরের কলকাতা সার্কেলের উদ্যোগে দীর্ঘ প্রায় এক বছর ধরে চলা খননকার্যের শেষে এই আবিষ্কার ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং পাল ও সেন যুগের সন্ধিক্ষণের সামাজিক, সাংস্কৃতিক ও ...

    ২৬ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পৌষমেলার জন্য হাওড়া থেকে বিশেষ ট্রেন

    বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। সকাল ৯টা ৫৫ মিনিটের মধ্যেই বোলপুরে পৌঁছোয়। অন্যদিকে, এই স্পেশাল ট্রেন বোলপুর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ছাড়বে এবং তা বেলা ২টো ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছে যাবে। ১১ কোচের ...

    ২৬ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শীতের ছুটিতে টয় ট্রেনে মজেছে পর্যটকরা, পিছিয়ে নেই দার্জিলিঙের জয় রাইডও

    আর এই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে টয় ট্রেন। বছর শেষে পাহাড়ি পথে টয় ট্রেনের স্টিম ইঞ্জিন ভাড়া করে সফর করতে চাইছেন পর্যটকরা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) আধিকারিকরা জানিয়েছেন, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুকনা থেকে রংটং-এর পাহাড়ি পথ। জনপ্রিয়তায় পিছিয়ে ...

    ২৬ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী! বিস্মিত বিচারক

    সেই মামলায় গত সপ্তাহে আগাম জামিন নিতে হুগলির একটি মহকুমা আদালতে গিয়েছিলেন সিপিএম নেতারা। তাঁদের মধ্যে সিপিএমের এক রাজ্য স্তরের নেতাও ছিলেন। পাশপাশি ছিলেন সিপিএম নেতা মিঠুন চক্রবর্তীও।একে একে আদালতে সিপিএম নেতাদের নাম ডাকা হচ্ছিল এবং তাঁরা হাত তুলে ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বড়দিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    তিনি পোস্টে লেখেন, ‘আমিও পবিত্র রোজারির ক্যাথেড্রালে মধ্যরাতের প্রার্থনায় যোগদানের সৌভাগ্য অর্জন করেছি। কলকাতার আর্চবিশপের উপস্থিতিতে, আমি সকলের স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আশীর্বাদ চেয়ে প্রার্থনায় যোগ দিয়েছি। বড়দিনের উষ্ণতা বাংলার গলিপথ আলোকিত করে।  হৃদয়কে আশা, শান্তি এবং ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পাহাড়ে শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

    কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে মামলা করে জিটিএ। মঙ্গলবারেই জিটিএ-র তরফে দাবি করা হয়েছিল যে, সিঙ্গেল বেঞ্চের রায়ে কিছু অসঙ্গতি রয়েছে এবং সেকারণেই বিষয়টা পুনর্বিবেচনা করা দরকার। জিটিএ-র তরফে করা সেই মামলার ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল

    দু’বছর পর অনুষ্ঠিত সমাবর্তনে আচার্য হয়ে যোগ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে কৃতীদের সম্মানিত করেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে এদিন তিনি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। পোস্ট গ্র্যাজুয়েট, গ্রাজুয়েট, টিচার, নন-টিচার, ও অ্যাডমিনিস্ট্রেশন সহ মোট ৭টি পুরস্কার ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশে যুবক হত্যার জেরে হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের

    কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি ময়মনসিংহেদীপু দাসকে পিটিয়ে খুনঅভিযোগ । পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তেসেই ঘটনার প্রতিবাদ শুরু হয়। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সংগঠনের ডাকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের উদ্দেশে অভিযানপৌঁছোনোর আগেইবিজেপির নেতাকর্মীরাদীপু দাসের হত্যার প্রতিবারাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকাবলেন, ‘উপদূতাবাসে আমাদের ঢুকতে দিয়ে যদি কথা বলে, তা হলে । কথাবাইরের রাস্তা আমাদের। আমরা যা করার করব। এখানে সুস্থ ভাবে কাজ করতে দেব না।’

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বড়দিনে মাতল হাওড়ার ‘মিনি পার্ক স্ট্রিট’

    আট বছর আগে ২০১৭ সালে বাউড়িয়া স্টেশনের কাছে পূর্ব বুড়িখালিতে ‘নর্থ পয়েন্টি কমিউনিটি ইন্ডিয়া’ নামে এই চার্চটি তৈরি হয়। বিভিন্ন সমাজসেবামূলক কাজ এই চার্চ থেকে করা হয়ে থাকে। বড়দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এই সময় জাতি-ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ডিরেক্টরেট কমন ক্যাডারে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রীসভা, বাড়ছে পদোন্নতির সুযোগ

    এত দিন ডিরেক্টরেট–ভিত্তিক ক্যাডার ব্যবস্থা ছিল। সেই কারণে কর্মীরা যে ডিরেক্টরেটে কাজে যোগ দিতেন সেখানেই আটকে থাকতেন। দীর্ঘ কর্মজীবনে পদোন্নতিও হত না। খুব বেশি হলে একটি পদোন্নতি হত, সেটাও আবার অবসরগ্রহণের ঠিক আগে। এই কাঠামোর কারণে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    প্রতিবেশীর সঙ্গে বিবাদ, ২ জনকে খুনের অভিযোগ

    মৃতদের নাম যাদব সরকার (২২) ও মানব সরকার (৪৫)। তাঁদের বাড়ি কোচবিহারের মাথাভাঙার হাজরা হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি আলোকার চর এলাকায়। এই সরকার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ প্রতিবেশী সিকদার পরিবারের। বড়দিনের সকালেও দুই পরিবারের সদস্যরা কোনও কারণে ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতে মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ

    বুধবার কলকাতার নজরুল মঞ্চে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল, স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত সহ কমিশনের একাধিক শীর্ষ আধিকারিক।দু’টি পর্বে হয়েছে এই ট্রেনিং। প্রথম পর্ব শুরু হয় ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ‘মাদার ডেয়ারি’ মার্জ হয়ে নতুন নাম পেল ‘বাংলার ডেয়ারি’

    এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রাজ্যের দুটি জায়গায় দুটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে প্রতিটি কেন্দ্র ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার অধিকারী হবে। অর্থাৎ মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ১,৬০০ মেগাওয়াট। এই ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোতে আবারও বঞ্চিত বাংলা

    রাজ্য সরকারের দাবি, প্রায় দু’শো বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে সশস্ত্র ও সাংস্কৃতিক সংগ্রাম গড়ে উঠেছিল, তার অগ্রভাগে ছিল বাংলা। বিপ্লবী আন্দোলন থেকে সাহিত্য, সংগীত ও চিন্তাধারায় স্বাধীনতার যে আগুন ছড়িয়েছিল, তার বড় অংশের জন্ম এই বাংলাতেই। সেই ইতিহাসই ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কলকাতা সফরে বাইক মিছিলের মধ্যেই গন্তব্যে পৌঁছবেন অমিত শাহ

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, বছরের শেষ দু’দিন, ৩০ ও ৩১ ডিসেম্বর কলকাতায় একাধিক সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা অমিত শাহের। তার আগের দিন রাতেই, অর্থাৎ ২৯ ডিসেম্বর কলকাতায় পৌঁছতে পারেন তিনি। গত সোমবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল রাজ্যে ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নিশাকে সরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বালিগঞ্জে নতুন প্রার্থী ঘোষণা হুমায়ুনের

    বুধবার হুমায়ুন জানান, বালিগঞ্জের জন্য চূড়ান্ত প্রার্থী হিসাবে আবুল হাসানের নাম ঠিক করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক আবুলকেই বিধানসভা নির্বাচনে লড়ানো হবে বলে জানান তিনি। পাশাপাশি ইঙ্গিত দেন, আগামী দিনে আরও কয়েকটি কেন্দ্রের প্রার্থীর নাম ধাপে ধাপে ঘোষণা করা ...

    ২৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, চিকিৎসাধীন হাসপাতালে

    জখম তৃণমূল নেতার নাম মিঠুন রাজভর (৪০)। তিনি দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ন’টা নাগাদ নিজের বাড়ির সামনে হাঁটছিলেন মিঠুন। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে আচমকা তাঁকে লক্ষ্য ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    গুরুত্ব দিতে নারাজ দল, হুমায়ুনের বিধায়কপদ খারিজের আবেদন করবে না তৃণমূল

     বাবরি মসজিদ ধ্বংসের দিন বেলডাঙায় মসজিদ শিলান্যাসের ঘোষণা করেছিলেন হুমায়ুন। এই নিয়ে দলের সঙ্গে তাঁর মতোবিরোধ চলছিল। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও তিনি তাঁর কর্মসূচি থেকে সরে আসতে চাইছিলেন না। সেই কারণে চলতি বছরের ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ভোটের আগে তৃণমূলে রদবদল

    সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়ব্রত ঘোষ। যুব সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ রানাকে, সহ-সভাপতি হয়েছেন তুহিন ঘোষ। মহিলা সংগঠনের নতুন সভাপতি নাজমা সুলতানা। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল বারি।ভরতপুর ২ নম্বর ব্লকেও হয়েছে ব্যাপক পরিবর্তন। এই ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বড়দিনে জাঁকিয়ে পড়বে শীত, জেলায় জেলায় কুয়াশার সতর্কতা

    বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৮৯ শতাংশ। আগামী দিনে তাপমাত্রা ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ৩১৩ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে জিটিএ

    কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। এরপরেই জিটিএ-র তরফে দাবি, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যে কারণেই পুনরায় এই নির্দেশটি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে জিটিএ-র তরফে।গত কয়েকদিন আগে বিচারপতি বিশ্বজিৎ ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কলকাতার রাস্তায় বামেরা

    এন্টালি মার্কেট থেকে বেকবাগান মোড় পর্যন্ত মিছিলটি এগিয়ে যায়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বাম সমর্থকেরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি তোলেন। স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা—‘মৌলবাদ নিপাত যাক’, ‘সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে’, ‘গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে রুখে দাঁড়াও’।মোহাম্মদ ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বড়দিনে সেজে উঠেছে দিঘা

    ক্রিসমাস ট্রি, ঘণ্টা, হরিণ, সান্তাক্লজ, বেলুন আর রিবনের সাজে দিঘা হয়ে উঠেছে আরও রঙিন।  মন্দিরের সামনের রাস্তায়  আলোর তরঙ্গের ঢেউ খেলছে। মন্দির চত্বর থেকে সৈকত, সব জাগাতেই উৎসবের ঝলক।জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই প্রথম বড়দিন ও নিউ ইয়ারে দিঘাকে ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বড়দিনে নিরাপত্তায় বিশেষ নজরদারি, পার্ক স্ট্রিট, ময়দান মেট্রোয় প্রবেশ ও প্রস্থানের গেট আলাদা

    মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়ছে, ২৫ তারিখ বৃহস্পতিবার পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নম্বর ২ ( ময়দান চত্বর), ও গেট নম্বর ৩ (বাজার কলকাতা আউলেটের কাছে) দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ২ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

    রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জেলার ২৩টি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ করেছে রাজ্য। এর মধ্যে চারটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণের অনুমোদন মিলেছে। সুতাহাটা ব্লকের খড়িবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছে ৩৪ লক্ষ ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আগামী ৫ জানুয়ারি দিল্লিতে কমিশনের জরুরি বৈঠক

    নির্বাচন কমিশন সূত্রে খবর, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ কর্তাররা। রাজ্যের তরফে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার। মূলত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে, কোথায় কী ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যের নার্সিং কলেজগুলির অডিটের নির্দেশ হাইকোর্টের

    বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের সব নার্সিং কলেজের পূর্ণাঙ্গ অডিটের নির্দেশ দিয়েছেন। কত কলেজ রয়েছে, সেখানে কত জন পড়ুয়া পড়ছেন, কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে— সব কিছুর বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে রাজ্য নার্সিং কাউন্সিলকে। আগামী ছয় মাসের মধ্যে সেই ...

    ২৪ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৯ জন

    উল্লেখ্য, ২০২২ সালে এপ্রিল মাসে হাঁসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।পরে সেই ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    লগ্নজিতাকে হেনস্থায় ধৃতের ৪ দিনের পুলিশ হেফাজত

    গত শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠান চলাকালীন গান গাইতে উঠেছিলেন লগ্নজিতা। প্রথমে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু লগ্নজিতা ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গাওয়ার কিছুক্ষণ পরেই দর্শকাসন থেকে মেহবুব উঠে এসে গায়িকাকে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    হাওড়ায় ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

    সন্ধেবেলা সাড়ে পাঁচটা নাগাদ মেয়েটিকে একা পেয়ে রাস্তা নির্মাণ কাজে যুক্ত এক মিস্ত্রি ওই মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এরপরে গ্রামের লোকেরা স্কুলে গেলে দেখা যায় অভিযুক্ত ব্যক্তির চম্পট দিয়েছে।  স্থানীয় বাসিন্দাদের মধ্যে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    গঙ্গাসাগর মেলা ২০২৬: রেকর্ড ভিড়ের সম্ভাবনা, প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

    মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া। বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিন মন্ত্রী কচুবেড়িয়া পয়েন্ট এবং গঙ্গাসাগর পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। বিশেষ করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শেষ মুহূর্তে রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল

    সূত্রের দাবি, কমিশনের পর্যবেক্ষণে ধরা পড়েছে— বাংলায় এস আই আর-এর কাজের একাধিক ধাপে প্রক্রিয়াগত ত্রুটি ও অবহেলার ছবি। বিশেষ করে ‘আনম্যাপড’ ভোটারদের নিয়ে তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে অসংগতি সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই রাজ্যে পাঠানো হচ্ছে এই প্রতিনিধি দলকে। ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নতুন দল, প্রতীক ও প্রার্থী ঘোষণা হুমায়ুনের

    এর পাশাপাশি বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙা দুই জায়গায় তিনিই লড়বেন বলে জানিয়েছেন। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন এই নির্বাচনে একাধিক আসনে লড়বেন তিনি। সেইমতো সোমবার কোন জায়গায় তিনি লড়বেন তাও জানিয়ে দিলেন। এর পাশাপাশি তাঁর দলের প্রার্থীদের নামও ঘোষণা ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ১০৬ নম্বর ওয়ার্ডে ‘জনতা জানতে চায়’ কর্মসূচি, পুর প্রতিনিধির কাজের ভূয়সী প্রশংসা

    সভায় পুর প্রতিনিধি ওয়ার্ডবাসীর উদ্দেশে তাঁর গত এক বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। সামগ্রিকভাবে ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ ও পরিষেবা প্রদান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। বহু মানুষই পুর প্রতিনিধির কাজের প্রশংসা করেন।তবে সভায় সবচেয়ে বেশি উঠে আসে পরিশ্রুত ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বালিগঞ্জে প্রার্থী হচ্ছেন না নিশা

    এরপরেই মঙ্গলবার কলকাতাবাসী ওই মহিলা জেইউপি-র প্রার্থী হিসেবে বালিগঞ্জে দাঁড়াচ্ছেন না বলে জানিয়ে দিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু কেন ঘোষণা করার পরেও তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া হল না ,সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। বালিগঞ্জ থেকে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কন্টেনারের ধাক্কায় মৃত্যু

    পুলিশ গাড়িটিকে আটক করেছে। জানা গেছে ওই ব্যাক্তি রাস্তা দিয়ে যাবার সময় দ্রুত গতিতে আসা একটি কন্টেনার তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ।  মেমারি গ্রামীণ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অ্যাপে নিত্যনতুন বদল, অতিরিক্ত কাজের চাপ

    সিইও দপ্তরের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন ‘বিএলও অধিকার রক্ষা কমিটির’ সদস্যদের দাবি, খসড়া তালিকা প্রকাশের পর থেকে কমিশনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বদল আনা হয়েছে। প্রতিদিন অ্যাপে নিত্যনতুন অপশন সংযোজন করা হচ্ছে। এর ফলে কাজের চাপ বাড়ছে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া আক্রমণ মমতার

    মমতার অভিযোগ, কমিশনের দপ্তর থেকেই বিজেপির এজেন্টরা অনলাইনে ভোটার তালিকায় হস্তক্ষেপ করছে। নির্বাচন কমিশনকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির অফিস থেকে যা নির্দেশ আসছে, সেটাই করা হচ্ছে। কমিশনের দপ্তরে বিজেপির লোক বসে আছে, ফলে যাঁর ইচ্ছে নাম ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশে ধ্বংসযজ্ঞের মধ্যে পালিয়ে দেশে ফিরলেন ভারতীয় শিল্পী

    সেই ছায়ানটেই অনুষ্ঠান করার কথা ছিল আলাউদ্দিন খানের বংশধর সরোদিয়া সিরাজ আলি খানের। তবে হাদির মৃত্যু এবং দেশজুড়ে অরাজক পরিস্থিতির কারণে সিরাজ প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে আসেন। দেশের ভেতরে ভারতীয় পরিচয় লুকিয়ে ফিরতে বাধ্য হন তিনি। ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিজেপি রাজ্যে ১.৫ কোটি ভোটারের নাম কেটে ফেলতে চাইছে: মমতা 

    সোমবার একটি জনসভায় দাবি করেন,। তিনি বলেন, এই পরিকল্পনা বিজেপিরএবং নির্দিষ্ট গোষ্ঠীর ভোটাধিকার কমানোর উদ্দেশ্য নিয়েই করছে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করে করা হচ্ছে।মমতার অভিযোগ,পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনৈতিহাসিক পরিবর্তন। তিনি বলেন, “যে ভোটাররা বহু বছর ধরে আইনমাফিকভাবে ভোটাধিকার ভোগ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খসড়া ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে ‘মৃত’ বলে উল্লেখ

    নিউ ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩৫ নম্বর পার্টের আগাপুর এলাকার বাসিন্দা তাপসী বালা দিব্যি জীবিত। অথচ খসড়া ভোটার তালিকায় তাঁর নাম মৃত হিসেবে দেখানো হয়েছে। তাপসীর কথায়, ‘দিব্যি বেঁচে আছি, খাওয়া দাওয়া করছি।’ তাঁর ছেলের দাবি, এই ভুল ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিয়ের পর বানানের ফারাকেই ভোটারের নাম বাদ? হুঁশিয়ারি মমতার

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখন কোনও আনন্দ-অনুষ্ঠানের সময় নয়। তাঁর কথায়, ‘এ বার পিকনিক-টিকনিক হবে না। পিকনিক একেবারে ২০২৬ সালে জেতার পরে হবে।’ ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে মাঠে নামার নির্দেশ দেন তিনি।নির্বাচন ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    গরিব মানুষের ১০০ দিনের কাজ কেড়ে নিয়েছে শুভেন্দু: স্নেহাশিস

    তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন স্নেহাশিস।এদিনের এই সভায় পরিবহনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, উত্তম বারিক, জ্যোতির্ময় কর, শেখ সুপিয়ান, আবু তাহের,বাপ্পাদিত্য গর্গ সহ ব্লক কোর কমিটির সদস্যরা। অনুষ্ঠানে স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘বিজেপি বাংলা বিরোধী। ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার স্কুলমালিক

    এই ঘটনার প্রেক্ষিতে রাতেই ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন লগ্নজিতা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে।অভিযুক্তের নাম ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, মমতার নির্দেশে জোর রাস্তা সংস্কার

    সড়কপথে পুণ্যার্থীদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, তার জন্য বাবুঘাট থেকে কাকদ্বীপ লট-৮ এবং সাগরের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০ কিলোমিটার রাস্তা মেরামত ও সংস্কার করার পরিকল্পনা করা হয়েছে। ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশে বাড়ছে হিংসা, বাংলার দুটি সীমান্তে দুই উদ্বেগজনক চিত্র

    প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক অস্থির রাজনৈতিক পরিস্থিতির জেরে সেখানে থাকা বহু ভারতীয় নাগরিক দেশে ফিরতে শুরু করেছেন। সীমান্তের ওপারে দীর্ঘ লাইন, হাতে সামান্য ব্যাগপত্র, কারও কোলে শিশু— সব মিলিয়ে এক চাপা উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে এইসব মানুষের চেহারায়। এদেশে ফিরে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কমিশনের নতুন সফটওয়্যারে যুক্ত হচ্ছেন ইআরও–এআরও

    ভুয়ো ভোটার শনাক্তকরণে ‘ জনসংখ্যাতাত্ত্বিক অনুরূপ এন্ট্রি’ ডেমোগ্রাফিক সিমিলার এনট্রিস –  এর মতো সফটওয়্যার, আবার তথ্যের যৌক্তিক অসঙ্গতি ধরতে এ আই সব মিলিয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উপর জোর বাড়ানো হয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে হিয়ারিং প্রক্রিয়ার জন্য ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ এসআইআর নিয়ে মমতার সভা নেতাজি ইন্ডোরে

    উল্লেখ্য, ভবানীপুরের বিএলএ-দের নিয়ে গত সপ্তাহেই কালীঘাটের বাসভবনে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি বৃহত্তর পরিসরে বিএলএ-দের নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, সোমবারের সভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিতে পারেন। পাশাপাশি কেন্দ্রের ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খসড়া তালিকায় নাম ও পদবির ভুলে প্রায় ২৫ লক্ষ ভোটার

    নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া তালিকা প্রকাশের পর প্রায় ২৫ লক্ষ ভোটারের নাম ও পদবি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তা সংশোধনের জন্য যদি ভোটাররা বিএলও-দের উপযুক্ত নথি দেন, তবে কোনওরকম সমস্যা হবে না। শুনানিরও প্রয়োজন হবে না। ভোটারদের এই ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পুলিশের চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে তরুণীকে পিষে দিল ট্রাক

    মৃতার নাম মাধবী বর্মণ সরকার (২৫)। তিনি জলপাইগুড়ির ঘুঘু ডাঙার সাহা পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ধূপগুড়িতে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় অংশ নিতে সকালেই ছোট্ট শিশুকে নিয়ে স্বামীর বাইকে চেপে রওনা ...

    ২২ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কেন্দ্রের ‘হস্তক্ষেপে’ সাহিত্য অকাদেমি পুরস্কার ঘোষণা স্থগিত

    পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ ২৪টি ভারতীয় ভাষার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করার কথা ছিল। তার আগেই অকাদেমির এগজিকিউটিভ বোর্ডের বৈঠকে নাম চূড়ান্ত করা হয়। কিন্তু সাংবাদিক বৈঠক শুরুর ঠিক আগে মন্ত্রকের প্রতিনিধিরা জানান, বিজয়ীদের নাম আরও ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাদ বহু মতুয়ার নাম, মোদীর সফরে ‘গো ব্যাক’ পোস্টার নদিয়ায়

    বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই বাদ পড়েছে হাজার হাজার মতুয়ার নাম। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় রয়েছেন সেখানকার বহু মানুষ, যা নিয়ে মাঠে নেমে পড়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এই আবহে শাসকদলের প্রথমসারির নেতা তথা প্রধানমন্ত্রীর প্রশাসনিক এবং রাজনৈতিক ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মাইক্রো- অবজারভার ও শুনানি নিয়ে বৈঠক

    শনিবার সন্ধ্যা থেকেই নোটিস পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের ঠিকানায় এই নোটিস পাঠানো হচ্ছে। ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কমিশনের আধিকারিকরা। মাইক্রো অবজারভারদের জন্য ২৪ ডিসেম্বর বিশেষ প্রশিক্ষণের ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে ১০০ দিনের কাজের ‘কর্মশ্রী’ প্রকল্প বদলে হল ‘মহাত্মাশ্রী’

    প্রসঙ্গত, সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্র ১০০ দিনের কাজ সংক্রান্ত আইনের নাম বদলের বিল পাশ করিয়েছে। মহাত্মা গান্ধীর নাম সরানো হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধীরা সরব হয়। তৃণমূলের সাংসদরা সংসদের বাইরে ধরনায় বসেন। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খসড়া তালিকায় বাদ প্রায় ৬০ লক্ষ ভোটার

    কমিশনের নজরে এসেছে, বহু ক্ষেত্রেই বাবা-মা, দাদু-দিদা কিংবা ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে ভোটারের বয়সের ফারাক অস্বাভাবিকভাবে কম। কোথাও আবার একই ব্যক্তিকে একাধিক ভোটার বাবা-মা বা দাদু-দিদা হিসেবে দেখিয়েছেন। এই ধরনের ‘সন্দেহজনক প্রোজেনি ম্যাপিং’-এর তালিকা বর্তমানে ঝাড়াই-বাছাই করছে নির্বাচন কমিশন। প্রথমে এই ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাংলা পক্ষের বিক্ষোভ কলকাতায়

    বিক্ষোভ মঞ্চ থেকে গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ‘বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপর একের পর এক হামলা প্রমাণ করছে যে, সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা চরম সংকটে।’ বিশেষ করে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    গোর্খাল্যান্ডে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে টেকসই ‘ব্লু রোড’

    প্রসঙ্গত, অপচনশীল বর্জ্য কীভাবে পুনরায় ব্যবহার করা যাবে, তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম ‘ব্লু রোড’ তৈরি। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের পাশাপাশি ভারতেও এই প্রকল্পের কাজ শুরু ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাঁ পায়ের বদলে ডান পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থানার ছাপঘাটি এলাকার বাসিন্দা রেণু বিবি কয়েক দিন আগে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে বাঁ পায়ে গুরুতর চোট পান। তড়িঘড়ি তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ঠাকুরবাড়ির সিএএ ক্যাম্পে নাগরিকত্ব নিয়ে চরম অনিশ্চয়তা

    দুই শিবিরের দাবি একে অপরের সঙ্গে মিলছে না। সুব্রত ঠাকুরের বক্তব্য, তাঁর ক্যাম্প থেকে ১৫০ থেকে ২০০ জন মতুয়া নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। অন্যদিকে, শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ সংগঠনের দাবি, তিন থেকে চার হাজার মতুয়া নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু দুই পক্ষের কেউই ...

    ২১ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আইএমএ-র বৈজ্ঞানিক সম্মেলন

    আইএমএ বেঙ্গল স্টেট ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইএমএ বেঙ্গল স্টেট কার্যালয়ে জার্নাল অফ আইএমএ, জিমা এবং আইএমএ বেঙ্গল স্টেটের যৌথ উদ্যোগে একটি বিশেষ ‘ওরেশনস অ্যান্ড সায়েন্টিফিক কনক্লেভ’ আয়োজন করা হয়েছে। এই ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর শুনানিপর্ব পর্যবেক্ষণে কেন্দ্রীয় কর্মীরা

    নির্বাচন কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেসব কেন্দ্রে শুনানি হবে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কিন্তু পরে বিবেচনা করা হয়, সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। একথা ভেবেই পরে মাইক্রো-অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানি ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    চিংড়িঘাটা মেট্রোর বন্ধ কাজ জানুয়ারিতেই, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

    জানুয়ারিতে কবে এই কাজ করা সম্ভব তা আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিতে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানেই রাজ্যের যুক্তি খারিজ করে ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা বিএলও-র

    এই প্রক্রিয়া শুরু হতেই ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের কালিচরণপুর এলাকার এক বিএলও আত্মহত্যা করার চেষ্টা করেন। গলায় ফাঁস লাগিয়ে তাঁকে আত্মহত্যা করতে দেখে নেন তাঁর পরিবারের সদস্যরা। তারপরেই তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘চিকেনস নেক’ ঘিরে সর্বোচ্চ সতর্কতা

    বৃহস্পতিবার রাত থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, সিসিটিভি এবং ড্রোনের সাহায্যে সারাক্ষণ নজরদারি চালাচ্ছে  সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গোয়েন্দা সূত্রে খবর, উত্তরবঙ্গের ছ’টি জেলা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ মিলিয়ে ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    দার্জিলিং চায়ের লেবেলের আড়ালে বিক্রি হচ্ছে নেপালের চা

    দুর্গাপুর শিল্পনগরে এক ক্রেতার অভিযোগ, বাজার ছেয়ে গিয়েছে নকল চা পাতায়। দার্জিলিং চায়ের নাম করে বিক্রি করা হচ্ছে নেপালের চা। এর ফলে দাম দিয়েও দার্জিলিঙের চায়ের সেই গন্ধ পাচ্ছেন না তাঁরা। দুর্গাপুর সিটি সেন্টার অঞ্চলের এক চা বিক্রেতা তাঁর ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মতুয়ার নাগরিকত্ব ইস্যুতে চুপ প্রধানমন্ত্রী, অনুপ্রবেশ ইস্যুতে নিশানা তৃণমূলকে

    সম্প্রতি এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকাতেই বেশি নাম বাদ পড়েছে। শনিবার মতুয়াগড় বলে পরিচিত রানাঘাটে সভা করার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রী মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে আশ্বাস দেবেন, সেই আশায় ছিলেন তাঁরা। তবে কয়েক মিনিটের ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ রানাঘাটে মোদীর জোড়া সভা

    রানাঘাট মহকুমার তাহেরপুরে ১১টা নাগাদ হেলিকপ্টারে করে নামবেন তিনি। তারপর গাড়ি করে সভাস্থলে যাবেন বলে খবর। সেখানে দু’টি আলাদা মঞ্চ রয়েছে। একটিতে তিনি প্রশাসনিক সভা করবেন। জাতীয় সড়ক সংক্রান্ত দু’টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু চার বিজেপি সমর্থকের

    মোদীর সভায় যোগ দিতেই বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন প্রায় ৪০ জন বিজেপি সমর্থক। সবার বাড়িই বড়ঞার সাবলদহ গ্রামে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, পাঁচ জন সমর্থক ভোরে বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারতে যান। আচমকাই ...

    ২০ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাবুঘাট বাসস্ট্যান্ডে হেরোইন সহ গ্রেপ্তার এক

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর বাবুঘাট বাসস্ট্যান্ড এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নার্কোটিক সেল ও ডিডি। অভিযানটি পড়ে ময়দান থানার অন্তর্গত এলাকায়। পরদিন অর্থাৎ ১৯ ডিসেম্বর ভোর আনুমানিক ২টা ৬ মিনিট নাগাদ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শতদ্রুর বাড়িতে পুলিশের হানা, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

    এবার শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে হানা দিল বিধাননগর পুলিশ।রিষড়ার বাঙুর পার্কে শতদ্রুর ‘চারু সুধা’ বাড়িতে শুক্রবার সকালে যায় পুলিশ। রিষড়া থানার পুলিশের সহায়তায় মহিলা পুলিশকর্মী-সহ ৫ জন আধিকারিক শতদ্রুর বাড়িতে তল্লাশি চালায়। পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিলাসবহুল ওই তিনতলা বাড়ির ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিশ্বভারতীতে দীনেন্দ্রনাথ ঠাকুরের এসরাজ প্রদর্শন

    বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যক্ষ শ্রুতি বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিন অব্যবহারে দীনেন্দ্রনাথ ঠাকুরের এই এসরাজটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। সম্প্রতি সেটি সংস্কার করে রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। তাঁর জন্মদিন উপলক্ষে সেই এসরাজ প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করা হল।উল্লেখ্য, দীনেন্দ্রনাথ ঠাকুর ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    যুবভারতী-কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

    যুবভারতীতে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মমলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। এদিকে যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার জনস্বার্থ মামলাগুলি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসএসসি-তে নিয়োগের সময় বাড়াল সুপ্রিম কোর্ট

    ২০১৬ সালের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী। এরপরেই শীর্ষ আদালত যোগ্য চাকরিহারাদের নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজনের নির্দেশ দেয় কমিশনকে। আর এই নিয়োগ ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বেলডাঙায় বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

    মামলাকারীর অভিযোগ ছিল, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই হুমায়ুন কবীর বেলডাঙায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু করেছেন, যা আইন ও সংবিধানের পরিপন্থী। এই অভিযোগের ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। তবে শুনানির সময় ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানায়, যে জমিতে মসজিদ নির্মাণের কথা ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সীমান্ত উত্তেজনার আবহে বালুরঘাটে ভারতীয় সেনার শক্তি প্রদর্শন

    সেনা কর্তৃপক্ষের বক্তব্য, নাগরিক সমাজের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। একই সঙ্গে দেশের যুবসমাজকে সেনাবাহিনীর প্রতি আগ্রহী করে তোলার চেষ্টাও রয়েছে। আয়োজকদের দাবি, এই প্রদর্শনী শুধু অস্ত্র দেখানোর মঞ্চ নয়, বরং সেনার দায়িত্ব, শৃঙ্খলা ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ফর্ম জমা দিয়ে রিসিভ কপি নিলেও ভোটার তালিকাতে নাম নেই

    ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের ১২/১৭৮ নম্বর বুথ এলাকায়। ওই বুথের ভোটার নিতাই সরকার। অরবিন্দনগর জুনিয়র হাইস্কুলে অবস্থিত ১৭৮ নম্বর পার্টের খসড়া ভোটার তালিকায় পরিবারের সকলের নাম থাকলেও নিতাই সরকারের নাম ওঠেনি। উল্টে বাদের তালিকায় ৩৪ নম্বরে রয়েছে তাঁর নাম। ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শিল্পবান্ধব বাংলায় বাধার অভিযোগ, কেন্দ্রকে তুলোধোনা মমতার

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ব্যবসায়ীদের সিবিআই, ইডির ভয় দেখানো হচ্ছে। সারাক্ষণ যদি এজেন্সির আতঙ্ক থাকে, তাহলে ব্যবসা করবে কী করে?’ তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে কেন্দ্র। নিয়োগ দুর্নীতি-সহ নানা মামলায় নেতা-মন্ত্রীদের গ্রেপ্তারের নেপথ্যেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যের সিইও দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    শুধু নির্বাচন কমিশন দপ্তর চত্বরে নয়, সিইও দপ্তরের কোনও উচ্চপদস্থ আধিকারিক দপ্তরের কাজে গাড়িতে যাতায়াত করলে তাঁদের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সাম্প্রতিক পরিস্থিতিতে আধিকারিকদের নিরাপত্তা ও দপ্তরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খসড়া তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই শুনানির নোটিস দেওয়া শুরু

    নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সের ভোটারদের শুনানি বাড়িতেই হবে। গুরুতর অসুস্থ ভোটাররাও এই সুবিধা পাবেন। জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন মিললে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে শুনানির কাজ সারবেন।প্রথম পর্যায়ে ২০০২ সালের ভোটার ...

    ১৯ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শোকজের জবাব দিলেন রাজীব কুমার-সহ ৩ জন, সদস্য বাড়ল সিটের

    ঘটনার দিন অনুষ্ঠানের পরিকল্পনায় বদল আনা হয়। পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি মেনে করা হয়নি ১৩ ডিসেম্বরের ফুটবল তারকা মেসির অনুষ্ঠান। সূত্রের খবর, সে রকমটাই জানিয়েছেন ক্রীড়া দপ্তরের সচিব। তবে রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারের লিখিত বয়ান জানা ...

    ১৮ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিশ্বকে পথ দেখাবে বাংলা, ভুয়ো প্রচারে রাজ্যের সম্মান নষ্ট করা যাবে না: মমতা

    মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত কয়েক বছরে রাজ্যের পরিকাঠামো, শিল্প, শিক্ষা ও সামাজিক প্রকল্পে যে অগ্রগতি হয়েছে, তা আন্তর্জাতিক স্তরেও নজর কাড়ছে। তাঁর কথায়, ‘আমাদের কাজই আমাদের পরিচয়। কাজের জায়গায় বাংলা বারবার প্রমাণ করেছে, উন্নয়ন আর মানবিকতার পথে এগিয়ে যাওয়াই ...

    ১৮ ডিসেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
  • দৈনিক স্টেটসম্যান | 1201-1300

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy