BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 07 Aug, 2026 | ২৩ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কী এমন করলেন বিকাশ? বর্ষীয়ান সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার!

    বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। বীরভূমের বিজেপি নেতা অরিন্দম সাহা তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন বলে খবর। দিন কয়েক আগেই বিকাশ ভট্টাচার্যকে নিয়ে জোর রাজনৈতিক চর্চা, গুঞ্জন হয়েছিল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক, ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ভোট পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ, সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ কাদের-সহ ১০

    ভোট পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ সিবিআইয়ের। শেখ শাহজাহান-ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তিনজন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমেই আজ, বুধবার ১০ অভিযুক্তকে গ্রেপ্তার ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    লক্ষ্মীবারে মায়াপুরে গোমাতার পুজো করবেন শুভেন্দু! বৈঠক সাধুসন্তদের সঙ্গেও

    আগামীকাল বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১০ টা নাগাদ হেলিকপ্টারে করে মায়াপুরের হেলিপ্যাডে নামবেন তিনি। সূত্রের খবর, মায়াপুরে নেমে গোশালায় গিয়ে মুখ্যমন্ত্রী গোমাতার পুজো করতে পারেন। এরপর একটি যজ্ঞানুষ্ঠানেও তাঁর অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজেপির তরফে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ব্যক্তিগত জমি দখল করে পুরসভার পার্ক! চাঞ্চল্য কামারহাটিতে

    ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে পুরসভার পার্ক তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কামারহাটিতে (Kamarhati)। অভিযোগের তির কামারহাটি পুরসভার বিরুদ্ধে। স্থানীয় কাউন্সিলর ও তাঁর অনুগামীরা গায়ের জোরে জমি দখল করে পার্ক তৈরি করেছেন বলে দাবি জমির মালিক পরিবারের। দক্ষিণেশ্বর থানায় ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ব্যাঘ্রশূন্য বক্সায় ফের শোনা যাবে গর্জন! কেন্দ্রের উদ্যোগে বাঘ আসছে উত্তরবঙ্গে

    বক্সায় বাইরে থেকে বাঘ এনে ছাড়ার প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। দীর্ঘদিন ধরে এই প্রকল্প থমকেছিল। অবশেষে রাজ্যে পালাবদলের পরেই এই প্রকল্প বাস্তব রূপ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। দেশে বাঘ সংরক্ষণের ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, মিলল বিপুল কার্তুজ! গ্রেপ্তার ২

    এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে মিলল টাকার পাহাড়! শুধু তাই নয়, উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রয়েছে সেভেন এমএম পিস্তল, এয়ারগান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে। গ্রেপ্তার হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    নিশানায় কল্যাণ! শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সব পদ ছাড়লেন কাকলি

    শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। মঙ্গলবারই কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে একাধিক ইস্যুতে শীর্ষ নেতৃত্বকে একহাত নিয়ে দলের সবপদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    জেলায় সম্পূর্ণ নিষিদ্ধ লোটো খেলা, জুয়ার আড্ডা, প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ শুভেন্দুর

    ভোট-পরবর্তী পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনায় একদিকে জনসংযোগ বাড়ানোর কর্মসূচি, অন্যদিকে প্রশাসনিক কড়াকড়ি— দুই দিকেই জোর দিল শাসক শিবির। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তৎপরতা বাড়ছে বলেই বৈঠক সূত্রে খবর। পাশাপাশি জেলায় লোটো ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    হাওড়ার নিকাশি সংস্কারে বড় উদ্যোগ, ৪৭০০ কোটির প্রকল্পের রিপোর্ট তৈরি করল পুরসভা

    বর্ষা এলেই ডুবে যায় হাওড়া শহর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হাওড়া শহরের নিকাশি (Drainage System ) নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করলে হাওড়া পুরসভা। একটি বেসরকারি সংস্থা ও কেএমডিএ-কে দিয়ে হাওড়া শহরের নিকাশি সংস্কারের কাজ করানোর পরিকল্পনা করা হয়েছে। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বাংলাদেশে ‘ডিপোর্ট’! ভয়ে কাঁটা হাকিমপুরের আটক শিবিরে ঠাঁই শয়ে শয়ে অনুপ্রবেশকারী

    বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় ক্রমশ বাড়ছে বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে! অনুপ্রবেশকারীদের ধরা ও ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি লাগু করেছে পশ্চিমবঙ্গ সরকার। হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সোমবার থেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় বাড়ছে। গত দু’দিনে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ‘লক্ষ্মী’ থেকে ‘অন্নপূর্ণা’ কারা? আজই শুরু ফর্ম ফিলআপ, এসআইআরে বাদের তালিকা দেখে হিসেব মেলাচ্ছে সরকার

    আজ থেকেই রাজ্যে নতুন বিজেপি সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় প্রকল্প ‘অন্নপূর্ণ যোজনা’র কাজ শুরু হচ্ছে। এদিন বিকেলে নবান্ন থেকে ফর্ম ফিলআপ শুরু হবে। অনলাইন, অফলাইন – দু’ভাবেই মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার জন্য অন্নপূর্ণ যোজনায় আবেদন করতে পারবেন মহিলারা। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    এবার সড়কপথে জুড়ছে তারাপীঠ ও দেওঘর, লাভের আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা

    তারাপীঠের মা তারা মন্দির এবং ঝাড়খণ্ডের বিখ্যাত শিবক্ষেত্র দেওঘরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। বহুদিনের দাবি মেনে এবার নতুন জাতীয় সড়ক নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। রামপুরহাটে দুই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বিজয়নের বাড়িতে ইডি হানার প্রতিবাদে বিক্ষোভ, আটক সিপিএম সাধারণ সম্পাদক বেবি-সহ শীর্ষ নেতার

    পিনারাই বিজয়নের বাড়িতে ইডি হানার প্রতিবাদে উত্তাল কেরল। পথে নেমে বিক্ষোভ বাম কর্মীদের। সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল দিল্লিতেও। ইডির সদর দপ্তরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে আটক খোদ সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। দলীয় সূত্রের খবর, আরও ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ১৫ দিনেই মোহভঙ্গ! বিজয়ের সঙ্গ ছেড়ে AIADMK-তে ফিরলেন বিক্ষুব্ধ বিধায়করা

    মাঝখানে মাত্র ১৫ দিনের ব্যবধান। থলপতি বিজয়ে কি মোহভঙ্গ হল তামিলনাড়ুর পোড়খাওয়া রাজনীতিবিদদের? ১৫ দিন আগে যারা বিজয়কে সমর্থন করেছিলেন AIADMK-র সেই বিধায়করাই এবার ফিরলেন নিজেদের পুরনো দলে। ফলে তামিল রাজনীতিতে আপাত সংকট কাটিয়ে উঠল জয়ললিতার দল।বস্তুত, তামিলনাড়ুর আস্থাভোটের ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    অসমে পাশ অভিন্ন দেওয়ানি বিধি, হিমন্তের দেখানো পথে বাংলাতেও আইন কার্যকর করবেন শুভেন্দু?

    উত্তরাখণ্ড, গুজরাটের পর তৃতীয় রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গেল অসমে। বুধবার অসম বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে এই বিল। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতি ছিল, সরকার গড়লে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। সেই প্রক্রিয়া শুরু ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    পোর্শে কাণ্ডে জামিন পেয়ে ‘বেলজ্জ’ উদযাপন, গলায় মালা পরে ব্যান্ডের তালে নাচ! প্রকাশ্যে ভিডিও

    পুণের পোর্শে-কাণ্ডে মৃত্যু হয়েছিল আইটি কর্মী দুই যুবক-যুবতীর। মূল অভিযুক্ত কিশোরকে বাঁচাতে রক্তের নমুনা বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল কিশোরের বাবা বিশাল আগরওয়াল-সহ তিন জনের বিরুদ্ধে। ওই মামলায় গত ১০ মার্চ অভিযুক্তদের জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি ভাইরাল হয়েছে আগরওয়াল ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    SIR-এ নাম বাদ গেলে কি বাতিল হবে নাগরিকত্ব? কী বলছে সুপ্রিম কোর্ট?

    এসআইআর (West Bengal SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। বুধবার মহাগুরুত্বপূর্ণ রায়ে এ কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    পারদ ৪৫ পার, ভয়ংকর তাপপ্রবাহে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ প্রধানমন্ত্রীর

    ভয়ংকর গরমে পুড়ছে দেশ। রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। মৌসম ভবনের হিসেব বলছে গত ১৪ বছরের মধ্যে এমন তাপপ্রবাহ দেখেনি দেশ। গুরুতর এই পরিস্থিতিতে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ‘জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিন-পাকিস্তানের যৌথ বিবৃতিতে তোপ নয়াদিল্লির

    চিন এবং পাকিস্তানের যৌথ বিবৃতিতে উঠে এসেছে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ। এবার এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ প্রসঙ্গে চিন-পাকিস্তানকে ‘নাক না গলানোর’ পরামর্শ দিয়েছে ভারত।মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ইরানের IRGC-কে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, নিষেধাজ্ঞা চাপানোর দাবি ইজরায়েলের

    ইরানের ‘ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস’ বা ‘আইআরজিসি’কে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক! ভারতের কাছে এমনই দাবি রাখা হয়েছে ইজরায়েলের তরফে। শুধু তাই নয়, ইরানের এই সামরিক সংগঠনের উপর কড়া নিষেধাজ্ঞা চাপানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। ইজরায়েলের এহেন দাবিতে স্বাভাবিকভাবেই দোলাচলে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ঢেলে সাজানো হবে সিবিএসই-র পেমেন্ট ব্যবস্থা, ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর

    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা সংস্কারের বিষয়ে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    এসআইআর মামলা: কমিশনের বড় জয়! ‘প্রক্রিয়া সংবিধানসম্মত’, জানাল সুপ্রিম কোর্ট

    এসআইআর (SIR Case) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। কোথাও কোনও বেআইনি কিছু নেই। বুধবার এই মামলায় সাফ জানিয়ে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সেইসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দেশজুড়ে যেভাবে এসআইআরের কাজ চলছিল, ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    কর্তব্যে অবহেলা-সহ বহু অভিযোগ, এবার মেডিক্যালের প্রাক্তন সুপারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

    বদলির নির্দেশ এসেছিল আগের দিনই। এবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর! একাধিক গাফিলতির অভিযোগ রয়েছে কলকাতার মেডিক্যাল কলেজের সুপার চিকিৎসক অঞ্জন অধিকারীর বিরুদ্ধে। এই মুহূর্তে তিনি বদলি হয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ‘পেপারলেস’ যাদবপুর! বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজে বন্ধ হচ্ছে কাগজের ব্যবহার

    আর কাগজ নয়, এবার থেকে ‘পেপারলেস’ কর্মসংস্কৃতির পথে হাঁটছে দেশের অন্যতম নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে। তাতে বলা হয়েছে, কর্মীদের ছুটির দরখাস্ত থেকে বিভিন্ন বিভাগের কাজকর্ম এবং অধ্যক্ষের কাছে জমা দেওয়া ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বাম আমলের মতো শিক্ষাদপ্তরে জোড়া মন্ত্রী? শুভেন্দু সরকারের ক্যাবিনেট সম্প্রসারণের তালিকা প্রস্তুত

    দু’ভাগে দপ্তর ভাগ করে শিক্ষাক্ষেত্রে গতি আনার লক্ষ্য রাজ্য সরকারের। বাম আমলে বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা – দুটি পৃথক দপ্তর ছিল। ছিলেন দুই মন্ত্রীও। তৃণমূল আমলে প্রথমে আলাদা থাকলেও পরে দুটি দপ্তর মিলিয়ে নাম হয় ‘শিক্ষা’। একজনই পূর্ণমন্ত্রী হন। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ভোটে ভরাডুবির পর নিরাপত্তা প্রত্যাহার অনুব্রতর! পুলিশশূন্য় নিচুপট্টির বাড়ি

    ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বাড়ি সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। এবার পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হল। রাজ্যের তরফে এই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল বিধায়ক কাজল ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    যত্রতত্র নয়, রাজ্যে মদের দোকান নিয়ে বড়সড় পদক্ষেপ শুভেন্দু সরকারের

    রাজ্যের ক্ষমতায় এসেই মদের দোকানগুলির অবস্থান নিয়ে কঠোর পদক্ষেপ করল শুভেন্দু অধিকারী সরকার। স্কুল, কলেজ-সহ অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দিরের এক কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। স্কুল-কলেজ লাগোয়া যেসব ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বাড়িতে চিড়িয়াখানা, ক্ষমতা দেখিয়ে দেদার হুমকি! পুরী থেকে ধৃত সেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

    গ্রেপ্তারির আশঙ্কাই সত্যি হল। বাংলা থেকে পালিয়েও শেষরক্ষা হল না। পুরীর হোটেল থেকে পাকড়াও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। রাজ্য পুলিশের এসটিএফ তাঁকে পাকড়াও করেছে বলে প্রাথমিক খবর। পড়শি রাজ্যের পুরীতে একটি হোটেলে গা ঢাকা দিয়ে তিনি ছিলেন। গোপন ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    তীব্র দহনজ্বালা জুড়োবে কালবৈশাখী! কমবে তাপমাত্রা, আর কী জানাল হাওয়া অফিস?

    জ্যৈষ্ঠের প্রবল খরতাপে কার্যত মরুভূমির আবহাওয়া শ্যামল বাংলায়। দিনের বেলা পথে বেরিয়ে ঘামে ভিজছেন অনেকে, কোথাও আবার আবহাওয়া এতটাই শুষ্ক যে ত্বক জ্বলে যাওয়ার দশা। তবে এমন জ্বালা থেকে কিছুটা রেহাই পাওয়ার সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। আজ অর্থাৎ বুধবার ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    নন্দীগ্রামে লড়াইয়ে ‘না’ পবিত্র-সুফিয়ানের, উপনির্বাচনের প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে তৃণমূলের!

    ফলতায় পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস চতুর্থ স্থানে। শুধু নয়, জামানতই বাজেয়াপ্ত হয়েছে। এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনে আর কেউ তৃণমূলের প্রার্থী হতে চাইছেন না। যার ফলে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী পেতে যে কালঘাম ছুটতে চলেছে, তা আর বলার ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ভারতে ইবোলা আতঙ্ক! উগান্ডা ফেরত মহিলার শরীরে সংক্রমণের লক্ষণ, সতর্ক স্বাস্থ্যমন্ত্রক

    মধ্য আফ্রিকার ইবোলা আতঙ্ক এবার ভারতের মাটিতে। উগান্ডা থেকে ভারতে আসা এক মহিলার শরীরে সংক্রমণের লক্ষণ ধরা পড়ায় তড়িঘড়ি তাঁকে পাঠানো হল আইসোলেশনে। কোনওরকম ঝুঁকি না নিয়ে উগান্ডার ওই মহিলার শরীরের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    নিট কাণ্ডে ফের ২ গ্রেপ্তারি, সিবিআইয়ের জালে চিকিৎসক ও পদার্থবিদ্যার শিক্ষক!

    ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতদের একজন চিকিৎসক। অন্যজন পদার্থবিদ্যার শিক্ষক। এই নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।অভিযুক্ত ডা. মনোজ শিরুরে লাতুরের একজন চিকিৎসক। তিনি অভিযুক্ত কোচিং সেন্টারের মালিকের ছেলে-সহ মোট ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    তিশা কাণ্ডের চাঞ্চল্যের মাঝেই এবার লখনউয়ে বধূর মৃত্যু! বিয়ের ৬ মাসের মাথায় পণের জন্য খুন?

    তিশা শর্মার মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। তার মধ্যেই এবার সামনে এল লখনউয়ের এক গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনা! বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। শ্বেতা সিং নামের ওই তরুণীর বাড়ির লোক তাঁর শ্বশুরবাড়ির ৬ জনের বিরুদ্ধে অভিযোগ ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    আর্থিক তছরুপের অভিযোগ, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নের বাড়িতে তল্লাশি ইডির

    কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ! সেই মামলার তদন্তে সদ্য ক্ষমতাচ্যুত বাম নেতা বিজয়নের বাড়িতে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। আর্থিক তছরুপ মামলায় বুধবার সকালে কেরলের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। জানা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল, ইস্তফা দিচ্ছেন সিদ্দা! প্রিয়াঙ্কার দাবিতেই কুরসিতে শিবকুমার?

    দীর্ঘদিনের টানাপোড়েনে এবার ইতি। কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনায় সিলমোহর পড়তে চলেছে। সব ঠিক থাকলে বুধ বা বৃহস্পতিবার ইস্তফা দেবেন সিদ্দারামাইয়া। তাঁর বদলে নতুন মুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার। তবে সিদ্দাকেও হতাশ করতে রাজি নয় কংগ্রেস হাইকম্যান্ড। তাঁকে রাজ্যসভায় আসার ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ইস্তফা একের পর এক বিধায়কের, ভোট ভরাডুবিতে অস্তিত্ব সংকটে আঞ্চলিক দল

    অসম গণপরিষদ, রাষ্ট্রীয় লোকদল, আইএনএলডি, অকালি দল, বিএসপির পথে কি এবার এআইএডিএমকে? তামিলনাড়ুর মসনদ থেকে পরপর দু’বার দূরে থাকার দরুন এবার সত্যি সত্যিই টিকে থাকার লড়াইয়ে জয়ললিতার দল। তামিলনাড়ুর নির্বাচনে এ বছর তৃতীয় হওয়ার পর রীতিমতো বড়সড় ভাঙন শুরু ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    টলিউডে নিষিদ্ধ লীনা, ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে বোমা ফাটিয়ে আইনি পদক্ষেপ পুত্র অর্কর

    গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? চোরাবালির সমুদ্র সৈকতে শুটিং করার অনুমতি কি ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    গত ১৫ বছর উদ্ভট সময় পার করেছি, আমরা চাই না ইন্ডাস্ট্রি কোনও রাজনীতিক চালাক: ঋত্বিক চক্রবর্তী

    প্রশ্ন : আপনার নতুন ছবি ‘ফেরা’র মুক্তি শুক্রবার। বাবা-ছেলের সম্পর্ক ছবির মেরুদণ্ড। নিজের জীবনের অভিজ্ঞতা এক্ষেত্রে সাহায্য করেছে? ঋত্বিক : হ্যাঁ, সাহায্য করেছে। ছবিটার মূল জায়গা– বাড়ি ছেড়ে কাজের প্রয়োজনে একটা অন্য শহরে এসে থাকা এবং ক্রমশ বাড়ি ফেরা ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    খরচ বাঁচাতে বেঙ্গল টি-২০ লিগে বল বদলের সিদ্ধান্ত! ফ্র্যাঞ্চাইজিদের ক্ষোভ মেটাতে আসরে সৌরভ

    এবার বল বিতর্ক বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে। এই প্রতিযোগিতা এতদিন খেলা হত ‘কোকাবুরা’ বলে। এবার থেকে ‘এসজি টেস্ট এলই’ বলে লিগ খেলা হবে বলে সিএবি থেকে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। পুরুষ এবং মহিলা দুই বিভাগেই। যা নিয়ে বেজায় চটেছে ফ্র্যাঞ্চাইজিদের ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সরকারি চাকরিতে ৭ শতাংশ সংরক্ষণ ওবিসিদের জন্য, আগের বিজ্ঞপ্তি বাতিল করে নয়া নির্দেশিকা রাজ্যের

    ওবিসি সংরক্ষণ নিয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল করে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার বিজ্ঞপ্তি জারি করা হল শ্রম দপ্তরের তরফে। ৭ শতাংশ ওবিসি সংরক্ষণকে সামনে রেখেই রাজ্য সরকারি চাকরিতে নতুন ১০০ পয়েন্ট ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    আদালতে পৌঁছল না খুনের মামলার কাগজ! মাত্র হাজার টাকা বন্ডে জামিন বিডিও প্রশান্ত বর্মনের

    সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুন সংক্রান্ত নথি আদালতে পৌঁছল না!  পৌঁছলেন না তদন্তকারী আধিকারিকও (আইও)! ফলে পুলিশের হাতে ধরা পড়েও মঙ্গলবার সন্ধ্যায় জামিন পেলেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। মাত্র হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেলেন তিনি।মত্ত অবস্থায় গাড়ি ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    হিন্দু ভাবাবেগে আঘাত! এবার কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

    তিনি ঘোষিত বিজেপি বিরোধী। হিন্দুত্বে বিশ্বাস করেন না। বরাবর ঠোঁটকাঁটা। নিন্দুকেরা বলেন, কখনও কখনও তাঁর ভাষ্য শালীনতার সীমা ছাড়ায়। রাজ্যে পালাবদলের পর এবার বিপাকে পড়তে পারেন কবীর সুমন। তাঁর বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করল ‘জাতির কথা’ নামের এক ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বঙ্গভবনের পর বিধানসভা, ফের শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ ঋতব্রতর! কাকতালীয় নাকি অন্য ব্যাপার?

    দিন কয়েক আগেই দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছিল তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। দু’জনের মধ্যে কথা বলার পাশাপাশি সৌজন্য বিনিময়ও হয়। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ছড়ায়। বঙ্গভবন কাট টু পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিন ফের মুখ্যমন্ত্রীর ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ‘পাশে ছিলাম, আছি, থাকব’, আন্তর্জাতিক হকার দিবসে বাংলার উচ্ছেদ নিয়ে সরব মমতা

    বাংলার একাধিক রেল স্টেশন এলাকা-সহ একাধিক জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। হাওড়া স্টেশনের বাইরে দিন কয়েক আগেই বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ করা হয়েছে। শিয়ালদহ স্টেশনের ভিতরে হকারদের তুলে দেওয়া হয়েছে। হকার উচ্ছেদ ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ভাঙাই পড়বে মেসির মূর্তি? অক্ষত অবস্থায় ‘দোদুল্যমান’ মূর্তি নামানো সম্ভব নয়, মত বিশেষজ্ঞদের

    অক্ষত অবস্থায় নামানো সম্ভব নয়। ফলে সম্ভবত ভাঙাই পড়তে চলেছে লেকটাউনের মেসির মূর্তি। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, মেসির ওই ৪৪ মিটারের বিশাল মূর্তি নামাতে গেলে সেটি ভেঙে পড়তে পারে। ফলে সামনের যে রাস্তা রয়েছে, বা ফ্লাইওভারের ক্ষতি হতে পারে। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    আশায় জল ঢাললেন অধ্যক্ষ, বিধানসভায় তৃণমূলের ঘর পাওয়া এখনও বিশবাঁও জলে!

    বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের ঘর পাওয়া আপাতত বিশবাঁও জলে। এই মুহূর্তে ঘর সংস্কারের কাজ চলছে। সেই কাজ শেষ হলেই ঘর তাঁদের হাতে তুলে দেওয়া হবে। এমনই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। ফলে কবে বিধানসভায় ঘর পাবে তৃণমূল? সেই ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    নজরে আইনশৃঙ্খলা, লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী! কী নির্দেশ পুলিশ কর্তাদের?

    লালবাজারে শুভেন্দু অধিকারী। পুলিশ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী। শহরের নিরাপত্তা, বাহিনীর আধুনিকীকরণ-সহ একাধিক বিষয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয় বলে প্রাথমিক খবর। সামনেই কোরবানির ইদ। সেই বিষয়েও শহরের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ইদে ব্লু, গ্রিন, ইয়েলো লাইনে কমছে মেট্রোর সংখ্যা, দেখে নিন সময়সূচি

    আগামী ২৮ মে ইদ উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবার কিছু রদবদলের কথা জানানো হয়েছে। ছুটির দিনে সাধারণত যাত্রী সংখ্যা কম থাকে। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে কলকাতা মেট্রোর (Kolkata Metro) বেশ কয়েকটি লাইনে মেট্রো সংখ্য়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একটি ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    জাহাঙ্গিরের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাই কোর্ট, ‘পুষ্পা’র গ্রেপ্তারি সময়ের অপেক্ষা!

    আরও চাপে ফলতার ‘ফেল’ করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)। মঙ্গলবার জাহাঙ্গিরের রক্ষাকবচের মেয়াদ আর বাড়াল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার পর্যন্ত জাহাঙ্গিরের রক্ষাকবচের মেয়াদ ছিল। সেই মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল। এবার বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চের ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বঙ্গে ‘অপারেশন পদ্ম’, বিজেপির পথে তৃণমূলের একাধিক সাংসদ

    অনেকেই মনে করেছিল ঘটনাটা ঘটবে বিধানসভায়। কিন্তু রাজ্য পেরিয়ে সেই ঘটনাই ঘটতে চলেছে জাতীয় রাজনীতিতে। সেখানেই ‘অপারেশন পদ্ম’। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এই মুহূর্তে ২৯। এঁদের মধ্যে ডজন খানেক সাংসদ বিজেপিতে (BJP) যোগ দেওয়ার অথবা তাদের সমর্থন জানানোর পরিকল্পনা ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপি কর্মী পরিচয় দিয়ে পদ্মশ্রী প্রাপ্ত তাঁতশিল্পীকে মারধর! নিজেই পুলিশের দ্বারস্থ অভিযুক্ত

    পদ্মশ্রী প্রাপ্ত কালনার তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথকে মদ্যপ অবস্থায় মারধর, গালিগালাজ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নিজেকে বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করেন জ্যোতিষ। সোমবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু শিল্পী ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ভাঙা মাটির চালা, পাটের বস্তায় বসে পড়াশোনা, দেশে নিউরোলজিতে শীর্ষে জঙ্গলমহলের অনুশ্রী

    লাক্ষা গোডাউনের পাশে ছোট্ট একটা প্রাথমিক বিদ্যালয়। অর্ধেক ভাঙা খাপরার চালা। নেই বিদ্যুৎ, নেই শৌচাগার। ছড়িয়ে ছিটিয়ে থাকা পাটের বস্তা টেনে সেখানে বসে লেখাপড়া চলতো তাঁদের। বৃষ্টি ভেজা দিনে টালি বেয়ে জল পড়লে ওই বস্তা গুলো টেনে সরাতে হত। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট, ‘হোল্ডিং সেন্টার’ তৈরিতে জায়গার খোঁজ শুরু উত্তরের জেলাগুলিতে

    বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য উত্তরের বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির জন্য জায়গার খোঁজ শুরু হয়েছে। নবান্নের নির্দেশ অনুসারে, সন্দেহভাজনদের আটক করে এসব কেন্দ্রে ৩০ দিন রাখা যাবে। উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম মালদহ জেলায় ‘হোল্ডিং সেন্টার’ চালু ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    নিশীথের প্রশাসনিক বৈঠকে কথা বলার সুযোগ পেলেন ১৩ তৃণমূল বিধায়ক, বাড়ালেন সহযোগিতার হাত

    দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রশাসনিক বৈঠকেও হাজির হলেন বিরোধী দলের বিধায়করা। মঙ্গলবার উত্তরকন্যায় আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের মোট ১৩ জন বিধায়ক। বিরোধী দলের বিধায়করাও বৈঠকে বলার সুযোগ পেয়েছেন ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘বিতর্কিত’ মন্তব্য! এবার মমতার বিরুদ্ধে অভিযোগ শিলিগুড়ি থানায়

    ইদ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে এবং নির্বাচনী প্রচারে একাধিক ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শিলিগুড়ির সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। ওই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মামলা প্রসঙ্গে দার্জিলিং ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    হাসপাতালে ‘দাদাগিরি’ অরূপ রায়ের! প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠকে জুতোপেটা মহিলাদের

    সরকারি নিয়মের তোয়াক্কা না করে বেআইনিভাবে হাসপাতাল চালানোর অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার একটি চাইল্ড হাসপাতালে। দীর্ঘদিন ধরে হাসপাতালের মহিলা কর্মীদের বেতন আটকে রাখা-সহ হেনস্তার ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    মাথায় শাবলের আঘাত, মাকে খুন ‘গুণধর’ ছেলের! কুলপিতে গ্রেপ্তার অভিযুক্ত

    মায়ের মাথায় শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কুলপি থানার অন্তর্গত পশ্চিম রঘুনাথপুর এলাকায়। সাতসকালে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।মৃতের ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    রাস্তা ও ফুটপাত আটকে চলবে না মঙ্গলাহাট, ব্যবসায়ীদের ডেকে নির্দেশ পুলিশের

    মঙ্গলবার শর্তসাপেক্ষে মঙ্গলাহাটের (Mangalahat) ব্যবসায়ীদের রাস্তা এবং ফুটপাতে দুপুর ১২টা পর্যন্ত পুলিশ বসতে দিলেও হাওড়া সিটি পুলিশের তরফে এদিন হাট ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহ থেকে কোনওভাবেই মঙ্গলাহাট ব্যবসায়ীরা রাস্তা ও ফুটপাতে বসতে পারবেন না। ব্যবসা করতে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    জীবনকৃষ্ণের কাণ্ডের পুনরাবৃত্তি! শান্তনুর মোবাইলের খোঁজে কান্দির ‘হোয়াইট হাউসে’ ইডি

    মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণের কাণ্ডের পুনরাবৃত্তি এবার কান্দিতেও! ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের (Shantanu Sinha Biswas) দুটি মোবাইলের খোঁজে কান্দিতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোনা পাপ্পুর মামলায় গত কয়েকদিন আগেই কলকাতা পুলিশের প্রাক্তন এই কর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন মাছ-ভাত, ৫ টাকাতেই মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কথা রাখল বঙ্গের বিজেপি সরকার। মা ক্যান্টিনে ডিম-ভাতের সঙ্গে মিলবে মাছ-ভাতও। এমন প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল। আর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দিলেন, সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে পাওয়া যাবে মাছ-ভাত। মঙ্গলবার কল্যাণীতে এই ঘোষণা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ছাগল কুরবানিতে ‘না’, ইদের আগে মুম্বইতে ধুন্ধুমার, পালটা শূকর নিয়ে এল হিন্দুত্ববাদী দল

    বকরি ইদের আগে কুরবানির জন্য আনা ছাগলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুম্বইয়ের একটি আবাসনে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সেখানে শূকর নিয়ে প্রবেশ করে হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য। দু’পক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে বলপ্রয়োগ করে পুলিশ।বিতর্কের সূত্রপাত সোমবার। ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বেঙ্গালুরু বিমানবন্দরে ওড়ার আগে ইন্ডিগোর বিমান ধোঁয়া! আগুন আতঙ্কে হুলস্থুল, তারপর…

    বেঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে ওড়ার জন্য তৈরি ছিল ইন্ডিগোর উড়ানটি। শেষ মুহূর্তে বিমানের ভিতরে দেখা গেল ধোঁয়া। মুহূর্তে আগুন-আতঙ্ক ছড়ায়। এরপর তড়িঘড়ি উড়ান থেকে নামানো হল যাত্রীদের। সকলেই নিরাপদে আছেন বলেই জানা গিয়েছে। কোথা থেকে ধোঁয়া বের হল, কীভাবে আগুন ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    পহেলগাঁওয়ের মতো হামলার ছক? রাজৌরির জঙ্গলে ৩ জঙ্গি নিকেশে ৫৬ ঘণ্টা অভিযান, উড়ছে ড্রোন-কপ্টার

    পহেলগাঁওয়ের মতো হামলার আশঙ্কা। একইভাবে সীমান্ত ডিঙিয়ে ভারতের জম্মু ও কাশ্মীরের গভীর অরণ্যে ঢুকে পড়েছে পাক মদতপুষ্ট তিন জঙ্গিরা। তাদের নিকেশ করতে বিরাট অভিযান শুরু হয়েছে রাজৌরি জেলার সীমান্তবর্তী ‘গম্ভীর মুঘলান’ জঙ্গল। গত ৫৬ ঘণ্টা ধরে গভীর অরণ্যে ঢুকে ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    শিবকুমারকে মুখ্যমন্ত্রী চান প্রিয়াঙ্কা, ইস্তফা দেবেন সিদ্দা? কর্নাটক নিয়ে জোর নাটক কংগ্রেসে

    কেরলে দল সদ্য ক্ষমতায় ফিরেছে। কিন্তু পাশের রাজ্য কর্নাটকে অস্বস্তি কাটছেই না কংগ্রেসের। রাজ্যে দল সরকার চালাচ্ছে, কিন্তু সিদ্দারামাইয়া-শিবকুমার শিবিরের সংঘাত কিছুতেই মিটছে না। রাজ্যে নেতৃত্ব বদল ও মন্ত্রিসভায় রদবদলের জল্পনা তীব্র হচ্ছে ক্রমশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিবাদমান দুই ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    বেকসুর খালাস প্রাক্তন মন্ত্রীর ভাই! কয়লা দুর্নীতি মামলায় আদালতে বড় ধাক্কা সিবিআইয়ের

    কয়লা দুর্নীতি মামলায় আদালতে বড় ধাক্কা সিবিআইয়ের। ছত্তিশগড়ের বিজয় সেন্ট্রাল কোল ব্লকে বরাদ্দে কারচুপির মামলায় এসকেএস ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড সংস্থা-সহ চার জনকে বেকসুর খালাস করেছে দিল্লির বিশেষ আদালত। এই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধকান্ত সহায়ের ভাই সুধীর ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    ‘পরকীয়া’ করছে স্বামী, সন্দেহের বশে কাস্তে দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

    অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছেন স্বামী! এমনই সন্দেহের বশে বিছানায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাস্তে দিয়ে কেটে নিলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। ভয়ংকর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন যুবক। অন্যদিকে অভিযুক্ত ওই ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    অনুপ্রবেশের জেরে সংখ্যালঘু হওয়ার পথে হিন্দুরা! জনবিন্যাসে বদল রুখতে বিরাট ঘোষণা শাহর

    অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পালটে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলির! জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ! স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আশঙ্কার কথা শুনিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘দেশ বাঁচাতে’ ‘ভিশন ডেমোগ্রাফি’ মিশনের কথাও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মোদির সেই ...

    ২৭ মে ২০২৬ প্রতিদিন
    জাহাঙ্গিরের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাই কোর্ট, ‘পুষ্পা’র গ্রেপ্তারি সময়ের অপেক্ষা!

    আরও চাপে ফলতার ‘ফেল’ করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার জাহাঙ্গিরের রক্ষাকবচের মেয়াদ আর বাড়াল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার পর্যন্ত জাহাঙ্গিরের রক্ষাকবচের মেয়াদ ছিল। সেই মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল। এবার বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চের নির্দেশে, নতুন ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি! ভয়ংকর দুর্ঘটনায় আহত ২

    কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি। ভয়ংকর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অন্তত ২ জন। তাঁদেরকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিমানবন্দর চত্বরে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বিমানবন্দরের ৩৪ নম্বর লিফটি বন্ধ ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ১২ দিন কোমায়, নেতাজিনগরের স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রর রহস্যমৃত্যুতে ক্ষোভে ফুঁসছে পরিবার

    মর্মান্তিক! আর পাঁচটা দিনের মতোই সন্তানকে স্কুলে পাঠিয়েছিলেন বাবা-মা। স্কুল থেকে আনতে গিয়ে বাবা দেখেন, ছেলে প্রায় অচৈতন্য। তারপর ১২ দিনের যমে-মানুষে লড়াই। গত রবিবার সব শেষ। হাসপাতাল থেকে ফেরানো গেল না তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষকে। আর সেই মৃত্যুর ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সেলের জমিতে তৈরি সিপিএম কার্যালয় গুঁড়িয়ে দিল বুলডোজার, উচ্ছেদ লালপার্টির অবৈধ পার্কিংও!

    বার্নপুরের সেলের জমি দখলমুক্ত করতে মঙ্গলবারও চলল বুলডোজার। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এদিনও ভাঙা হয়েছে। পাশাপাশি এদিন ভাঙা পড়ল সিপিএম কার্যালয়ও। উচ্ছেদ করা হল সিপিএমের অবৈধ পার্কিংও! বুলডোজার অভিযান চলবে বলেই জানিয়েছে আইএসপি কর্তৃপক্ষ। ​এই নিয়ে গত পাঁচদিনে তৃণমূল ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    রাতের অন্ধকারে ভারতে প্রবেশ! ৭ বাংলাদেশিকে ধরে লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠালো পুলিশ

    অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের সোজা বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এরপরেই সীমান্তে বাড়ছে ভিড়। এরমধ্যেই আরও সাত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে হোল্ডিং সেন্টারে পাঠালো জলঙ্গি থানার পুলিশ। ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন মাছ-ভাত, ৫ টাকাতেই মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এবার থেকে সপ্তাহে দুই দিন মা ক্যান্টিনে পাওয়া যাবে মাছ-ভাত। মঙ্গলবার কল্যাণীতে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, মা ক্যান্টিনগুলিতে ৫ টাকাতেই পাওয়া যাবে এই পরিষেবা।রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    কাউন্সিলর পদ ছেড়ে কান্নাকাটি! দুবরাজপুরে দোরে-দোরে ঘুরে তৃণমূল ছাড়ার ঘোষণা সাগর কুণ্ডুর

    চোখে জল, পাড়ায় পাড়ায় ঘুরে বলে দিলেন তিনি আর কাউন্সিলর থাকছেন না। দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি থেকেও ইস্তফা দিলেন। এমনকী তৃণমূল কংগ্রেস দল ছাড়ার কথাও বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা করে এলেন। মঙ্গলবার সাত সকালে এমনই কাণ্ড করলেন দুবরাজপুর ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘হোল্ডিং সেন্টার’ তৈরিতেই পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা! ‘জলদি জলদি ভাগো’… হুঁশিয়ারি শুভেন্দুর

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অনুপ্রবেশ ইস্যুতে ফের সরগরম সীমান্ত এলাকা। দ্রুতগতিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি-রোহিঙ্গাদের তাড়াতে কাজ শুরু করেছে রাজ্য সরকার। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি লাগু করতে দিন দুই আগেই জেলায় জেলায় নোটিস পাঠিয়ে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    মমতা জমানার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ বন্ধ, এবার শুরু ‘আপনার সরকারকে বলুন’, বড় ঘোষণা শুভেন্দুর

    তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি। এবার সেই কর্মসূচি বন্ধ হল। এবার নতুন নাম হল ‘আপনার সরকারকে বলুন’। নদিয়ার প্রশাসনিক বৈঠক শেষে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুরনো ফোন নম্বর আর ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘বিশেষ বিশেষ এমপিকে ডেকেছিলাম, সহযোগিতা করেছেন’, কাকলি প্রসঙ্গে আর কী জানালেন শুভেন্দু?

    কল্যাণীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম। তিনি সহযোগিতা করেছে।”বিরোধী ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    বৈদিক চিকিৎসায় জোর, স্বাস্থ্যদপ্তর থেকে আলাদা হচ্ছে আয়ুষ, জুনে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ঢেলে সাজানো হবে এবার রাজ্যের আয়ুষকে। জোর বৈদিক চিকিৎসা ব্যবস্থাতেও। সেদিকে তাকিয়েই এবার আয়ুষকে স্বাস্থ্যদপ্তরের থেকে আলাদা করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, দপ্তরের মাথায় বসানো হবে একজন দক্ষ আধিকারিককেও। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র আয়ুষ নিয়ে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    আপাতত চলবে লক্ষ্মীর ভাণ্ডার, বুধেই শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ, ঘোষণা শুভেন্দুর

    যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। বুধবার থেকেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া। কালই নবান্ন থেকে ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই। কাল থেকেই অনলাইন ও অফলাইনে মিলবে ফর্মের কপি। যত দ্রুত ফর্ম ফিলআপ করেবন, ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    দুর্গাপুরে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ! ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের পাকড়াও করল পুলিশ

    গণধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। দুর্গাপুরের অন্ডাল থানা এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে ওই দিন ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    থ্রি-ডি নির্দেশের পরই বসিরহাট সীমান্তে ভিড়, অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার হিড়িক!

    এর আগে এসআইআর চলাকালীন দেখা গিয়েছিল এমন দৃশ্য। বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে সার দিয়ে অপেক্ষায় ছিলেন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অনুপ্রবেশ ইস্যুতে ফের সরগরম সীমান্ত এলাকা। দ্রুতগতিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি-রোহিঙ্গাদের তাড়াতে কাজ শুরু করেছে রাজ্য সরকার। ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    গোপন ডেরায় টাকার পাহাড়! উদ্ধার হাজার হাজার ত্রাণের ত্রিপল, গ্রেপ্তার বাদুড়িয়া পুর-চেয়ারম্যান

    পুলিশের জালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। দিনভর পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে থাকলেও সেমবার রাতে শেষমেশ তাঁকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। উদ্ধার কাঁড়ি কাঁড়ি নগদ টাকা ও হাজার হাজার সরকারি ত্রিপল। রাতেই ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    শুভেন্দু জমানায় চিকিৎসা-বিপ্লব! এইমসের আদলে শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজ গড়বে বিশ্বভারতী

    চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত! এইমসের আদলে রবি ঠাকুরের শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজ গড়ার উদ্যোগ বিশ্বভারতীর। এই উদ্যোগ বাস্তব হলে আগামীতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা দেখাতে চলেছে বিশ্বভারতী। শুধু তাই নয়, বদলাবে জেলার স্বাস্থ্য মানচিত্রও। এহেন পরিকল্পনা ঘিরেই আশার ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    গরমের জ্বলুনি থেকে আজই স্বস্তি! কাল থেকে কালবৈশাখী, কোন কোন জেলায় সতর্কতা?

    তীব্র গরমে মে মাসের সপ্তাহ দুয়েক প্রায় নাভিশ্বাস অবস্থা। মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই। অবশেষে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। বুধবার থেকে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস। উত্তরে কমবে ভারী বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। বুধবার ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠকে হাজির কাকলি, যোগ তিন তৃণমূল বিধায়কেরও

    কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠকে বেনজির ছবি! বৈঠকে যোগ দিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। গত কয়েকদিন আগেই বারাসত জেলা সভাপতির পদ ছাড়েন তিনি। শুধু তাই নয়, মুখ্য সচেতক বা চিফ হুইপের ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    লোকলজ্জার ভয়! হাসপাতালের শৌচালয়ের জানলা দিয়ে সদ্যোজাতকে ফেলে দিলেন ‘কুমারী’ মা

    পেটে প্রচন্ড ব্যথা নিয়ে কেরলের একটি সরকারি হাসপাতালে হাজির হন ১৯ বছরের ‘অবিবাহিত’ তরুণী। চিকিৎসকরা পরীক্ষিনিরীক্ষা করতে চাইলেও রাজি হননি তিনি। এর পর হাসপাতালের শৌচাগারেই সন্তানের জন্ম দেন তিনি। ওই শৌচাগারের জানলা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলা দেওয়ার অভিযোগ উঠল ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ভাইপোর সঙ্গে প্রেম, পথের কাঁটা স্বামীকে ভয়ংকর ‘খুন’, বিষ খাইয়ে-ইলেকট্রিক শকে মারল গৃহবধূ!

    উত্তরপ্রদেশে এক ব্যক্তিকে নৃশংস হত্যায় অভিযোগ উঠল তাঁর স্ত্রীর দিকে। পুলিশ গ্রেপ্তার করেছে ওই গৃহবধূকে। সেই সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলার ভাইপোকেও! তাঁর সঙ্গেই নাকি প্রেম ছিল গৃহবধূর। খুনে সাহায্য করার অভিযোগে মহিলার বোন ও বোনের প্রেমিককেও গ্রেপ্তার ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘পুলিশ দিয়ে বলপূর্বক জিমখানা ক্লাব দখল নয়’, মামলা হাই কোর্টে যেতেই জানাল কেন্দ্র

    পুলিশ দিয়ে বলপূর্বক দিল্লির ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব দখল করা হবে না। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে একথা জানিয়ে দিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লিজের চুক্তির শর্ত মেনেই যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। নোটিস দেওয়ার পর ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সরকারি কর্মীদের বেড়াতে যেতেই হবে! পর্যটনের বিকাশে নির্দেশ বিহার সরকারের

    বিহারে পর্যটন বিকাশে নয়া সিদ্ধান্ত নিল সম্রাট চৌধুরির সরকার। তারা জানিয়েছে, প্রতি তিন মাস অন্তর সরকারি কর্মীদের সপরিবারে বাধ্যতামূলকভাবে বেড়াতে যেতে হবে। এই সফরগুলি দুই দিন এবং দুই রাতব্যাপী হবে। সাধারণত শুক্রবার অথবা শনিবার করে এই সফরগুলি করতে হবে।নির্দেশিকায় ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    সিবিএসই-র উত্তরপত্র ‘ভুল’ দাবি করতেই ‘পাকিস্তানি’ তকমা! বোর্ড ভুল মানলেও ট্রোলিংয়ের শিকার পড়ুয়া

    দ্বাদশ শ্রেণির পড়ুয়া বেদান্ত শ্রীবাস্তব। সবে মাত্র বহির্পৃথিবীর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে তার। কিন্তু এখনই যেন সমাজের কালো দিকটা তার সামনে স্পষ্ট হয়ে উঠল। বেদান্তর দাবি ছিল, পদার্থবিদ্যার যে উত্তরপত্র তার বলে দেখানো হচ্ছে, সেটা আদৌ তার নয়। তার ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘সুপ্রিম’ মন্তব্য নিয়ে ‘ব্যবসা’! ‘আরশোলা’র বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা শীর্ষ আদালতে

    সমাজমাধ্যমে সাড়া জাগানো ব্যঙ্গাত্মক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’-র কার্যকলাপে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের মন্তব্য নিয়ে ‘ব্যবসা’ করার গুরুতর অভিযোগ তুলে সোমবার একটি জনস্বার্থ মামলাটি দায়ের হয়। পাশাপাশি, দেশজুড়ে ভুয়ো ডিগ্রিধারী আইনজীবীদের দৌরাত্ম্য রুখতে ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘রাস্তা না দিলে, হেলিকপ্টার দিন’, শাহকে চিঠি ‘মাওবাদীমুক্ত’ সুকমার আদিবাসী গ্রামের বাসিন্দাদের

    কোনও এককালে কিছুটা রাস্তা ছিল, তবে সে এখন প্রত্নতাত্ত্বিক ডেকে অনুসন্ধান করলেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জায়গায় জায়গায় গর্ত, খানাখন্দে ভরা। সরকারের তরফে বরাবর শুধুই আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছু হয়নি। এলাকা মাওবাদীমুক্ত হলেও, নেই ন্যূনতম নাগরিক সুবিধাটুকুও। ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    গর্ভপাতের পর সম্পর্কে তিক্ততা, দিয়েছিলেন ৭ লক্ষ টাকা! তিশা মৃত্যু মামলায় বিস্ফোরক স্বামী

    প্রাক্তন মিস পুণে তিশা শর্মার মৃত্যুতে দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই পরিস্থিতিতে মুখ খুললেন তিশার স্বামী সমর্থ সিং। তিনি দাবি করেছেন, তিশার গর্ভপাতের পরই তাঁদের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। শুধু তা-ই, ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ৩০ দিনের ছুটি মঞ্জুর, ৪ মাসের ব্যবধানে ফের জেলমুক্তি ধর্ষক রাম রহিমের!

    বহু কাঠ-খড় পুড়িয়ে, পর্যাপ্ত কারণ দেখানোর পরও প্যারোল পান না বহু বন্দি। তবে খুন-ধর্ষনের মতো গুরুতর অপরাধ সত্ত্বেও গুরমিত রাম রহিম সিংয়ের ব্যাপারই আলাদা। চলতি বছরের জানুয়ারিতে ৪০ দিনের ছুটির পর ৪ মাসের ব্যবধানে ফের ছুটি মঞ্জুর হল ডেরা ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    পরিবর্তনের কেরলে ওয়াকফের পোর্টালে মুনামবাম গ্রাম! কং-মুসলিম লিগ সরকারের বিরুদ্ধে সরব চার্চ

    কেরলে ইউডিএফ সরকার ক্ষমতায় আসতেই ফের মাথাচাড়া দিয়ে উঠল মুনামবাম জমি বিতর্ক। কংগ্রেস এবং মুসলিম লিগের জোট সরকারের উদ্যোগে ওয়াকফ বোর্ডের উমিদ পোর্টালে নথিভুক্ত হল জমিটি। যার অর্থ হল, এর্নাকুলামের মুনামবাম গ্রামের এই জমি এখন ওয়াকফের সম্পত্তি। এই ঘটনায় ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ঘাতক ইনজেকশন! রাজস্থানের হাসপাতালে ৫ অন্তঃসত্ত্বার মৃত্যু

    রাজস্থানের (Rajasthan) কোটায় সরকারি হাসপাতালে অক্সিটোসিন ইনজেকশন দেওয়ার পরে অন্তত ৫ অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণে নারীদের সচরাচর এই ওষুধটি দেওয়া হয়। কিন্তু ল্যাবরেটরির পরীক্ষায় নাকি ধরা পড়েছে সেটি নকল। দাবি, পরীক্ষায় ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    বহুগামিতা নিষিদ্ধ, লিভ ইন নথিভুক্তি বাধ্যতামূলক, অসমে অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ

    এক দেশ, এক নিয়ম। অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে হাঁটছে আরও এক রাজ্য। সোমবার অসম সরকার (Assam Government) রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বিধানসভায় অধ্যাদেশ আনল। বিয়ে থেকে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার–সমস্ত ক্ষেত্রেই সকলের জন্য একই নিয়ম চালু ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    লক্ষ্মীতেই ভরসা বাংলার, কোচিংয়ে হাতেখড়ি মনোজেরও, বিদেশি ‘স্যর’ পাবেন শামি-আকাশরা?

    আগামী মরশুমে বাংলা কোচের দায়িত্বে কে থাকবেন, সেটা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। সূত্র মারফত যা জানা গেল, তাতে বাংলা সিনিয়র-সহ সমস্ত বয়স ভিত্তিক টিমের কোচের তালিকায় চূড়ান্ত করে ফেলেছে সিএবি। সিনিয়র টিমের হেড কোচ যেমন লক্ষ্মীরতন ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ফিফার স্বীকৃতি পেল ইউনিটি কাপ, ভারত কি পারবে প্রত্যাশা পূরণ করতে

    ২৬ মে থেকে শুরু হতে চলেছে ইউনিটি কাপ। তার আগে এই টুর্নামেন্ট নিয়ে নয়া মোড়। শুরুতে এই প্রতিযোগিতা ছিল ফিফা উইন্ডোর বাইরে স্বীকৃতিহীন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। কিন্তু পরিস্থিতি বদলে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সাম্প্রতিক সিদ্ধান্ত। ফিফা ঘোষণা করেছে, ‘ইউনিটি কাপ ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘জাতীয় দলে সুযোগ না পেলে মনখারাপ তো হবেই’, আইএসএল জিতেও অভিমানী ইস্টবেঙ্গলের গিল

    অনেকে মনে করেন, ডার্বির দিন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিলের বাঁ পা শেষ মুহূর্তে মার্টিনেজের বাঁ পা হয়ে না উঠলে, লাল-হলুদের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সেখানেই গঙ্গাপ্রাপ্তি ঘটত। এহেন ইস্টবেঙ্গল দুর্গের শেষ প্রহরী এই মুহূর্তে লুধিয়ানায় নিজের গ্রামে আরাম করে ছুটি ...

    ২৬ মে ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 5241-5340

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy