BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 04 May, 2026 | ২১ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ১০ বছরে সম্পত্তি করে ছাড় নিয়েছেন মাত্র ৪ জন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক ছাড় আছে, কিন্তু নাগরিকদের আগ্রহ নেই! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! ২০১৪ সালে কলকাতা পুরসভা নাগরিকদের সম্পত্তি করে ছাড় দেওয়ার ক্ষেত্রে নতুন একটি শর্ত ঘোষণা করে। বলা হয়, বাড়ির রং নীল-সাদা করলে এক বছরের সম্পত্তি ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ‘প্র্যাঙ্ক রিলস’ বানাতে গিয়ে রোষের মুখে যুবক, গণপিটুনি 

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মোবাইল ছিনতাইয়ের ‘প্র্যাঙ্ক রিলস’ তৈরি করতে গিয়ে গণপিটুনি খেলেন এক যুবক। এই ঘটনায় বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় হুগলির উত্তরপাড়ায়। গণপিটুনির মুখে ‘প্র্যাঙ্ক রিলস’ তৈরির কথা বললেও তার প্রমাণ দিতে না পারায় সমস্যা আরও জটিল আকার ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    নিষিদ্ধ প্লাস্টিক প্রতিরোধে উদ্যোগই নেই, বর্ষায় ডেঙ্গু নিয়ে বাড়তি উদ্বেগ হুগলিতে

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার রুখতে ধারাবাহিক উদ্যোগ নেই হুগলি জেলায়। প্রশাসন থেকে পুরসভা, পঞ্চায়েত থেকে আম জনতা, সব মহলের উদাসীনতার কারণেই উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া, চণ্ডীতলা থেকে সিঙ্গুর— সর্বত্রই প্লাস্টিকের ব্যবহার সমানভাবে চলছে। পুরসভাগুলি এ নিয়ে প্রচারাভিযান চালালেও ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    হাওড়া বেলগাছিয়ায় বৃষ্টি কমার চারদিন পরও জমা জলে দুর্ভোগ, বসছে না বাজার

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃষ্টি কমে এলেও জমা জলই এখন মাথাব্যথার কারণ। ঘরের ভিতরে জল ঢুকে ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে আসবাবপত্র। অস্বাস্থ্যকর পরিবেশে এলাকায় বাস করাই এখন দায় হয়ে উঠেছে বাসিন্দাদের। বেহাল জল নিকাশি ব্যবস্থার সুরাহার আশায় গত লোকসভা নির্বাচনে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    হাওড়ায় গোটা স্কুল চত্বর জলের তলায় নিরুপায় কর্তৃপক্ষ,  ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে

    সুদীপ্ত কুণ্ডু,হাওড়া: গোটা স্কুল চত্বর জলের তলায়। স্কুলের প্রবেশ পথ ও পাশের নর্দমা মিলেমিশে একাকার। আশপাশ থেকে কচুরিপানা জলে ভেসে এসে আটকে রয়েছে স্কুলের গেটে। গত এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি। বাধ্য হয়ে ক্লাস বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ। হাওড়ার বামনগাছি ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    স্নেহের কালুদের প্রবল দাপট পুরসভায়, সাবধানে পা ফেলতে হয় কাউন্সিলার থেকে চেয়ারম্যানকেও

    নিজস্ব প্রতিনিধি, বরানগর:  পুরসভার ভিতরে ‘কালু পাপা’র ভরা সংসার। তার ছোট ছেলে ‘ঘন্টা’র দাপটে সর্বদা তটস্থ থাকে সংসারের বাকি সদস্যরা, পুরসভার কর্মীরাও। তাদের প্রতিদিনের লাঞ্চে বাধ্যতামূলকভাবে চিকেন থাকতেই হয়। সকালের দিকে কেউ কেউ ভালোবেসে যত্ন করে খাওয়ায় কেক-বিস্কুট। রাত ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বরানগরে ঘোলা জলের সমস্যা মেটেনি, তীব্র ক্ষোভ শহরবাসীর

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: চলতি সপ্তাহ জুড়ে বরানগরের বিভিন্ন ওয়ার্ডে ঘোলা পানীয় জলের সমস্যা চলছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল পুরসভা। কিন্তু বৃহস্পতিবারও একই সমস্যায় জর্জরিত হতে হল শহরবাসীকে। জল কিনেই গৃহস্থালির কাজ করতে বাধ্য হল বহু মানুষ। সবার একটাই ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    পৃথক পাম্পিং স্টেশনের ভাবনা নিকাশির সংস্কার গার্ডেনরিচে

    সংবাদদাতা, বজবজ: ফি বছর বর্ষায় কলকাতা পুরসভার বেহালা এবং গার্ডেনরিচের নিকাশির জলে ভেসে যায় মহেশতলা পুরসভার অন্তত ১৫টি ওয়ার্ড। সব থেকে খারাপ অবস্থা হয় ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে। এই জলযন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তা নিয়ে বৃহস্পতিবার ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    পানীয় জলের জোগান বাড়াতে শ্রদ্ধানন্দ পার্কে হবে নতুন বুস্টার পাম্পিং স্টেশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পানীয় জলের জোগান পর্যাপ্ত রাখতে শিয়ালদহের শ্রদ্ধানন্দ পার্কে তৈরি হবে নয়া বুস্টার পাম্পিং স্টেশন। আয়তনে ছোট হলেও যা অত্যন্ত কার্যকর হবে বলেই মত কলকাতা পুরসভার। কারণ, এটি চালু হলে শিয়ালদহ, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, এম জি ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বছর ঘুরলেও বেহাল দশায় খড়দহ ফেরিঘাটের রাস্তা, সংস্কারের দাবি

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: বছর ঘুরতে চলেছে। জলের পাইপলাইনের জন্য খোঁড়া রাস্তায় এখনও পড়েনি পিচের আস্তরণ। কয়েকদিনের বর্ষায় ইট ফেলা রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। খড়দহ ফেরিঘাট যাওয়ার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অবিলম্বে রাস্তা সংস্কার না ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে হয় রোগীদের

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কেউ আবার মাটিতেই হাঁটু গেড়ে বসে পড়েছেন। বেশিরভাগের মাথাতেই রয়েছে ছাতা। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। একে অপরকে নিজেদের ক্ষোভের কথা জানাচ্ছেন। এরা প্রত্যেকেই ক্যানিং হাসপাতালে আউটডোরে ডাক্তার ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ১২ হাজার লিটার নকল ডিজেল ভর্তি ট্যাঙ্কার বাজেয়াপ্ত, ধৃত এক

    সংবাদদাতা, কাকদ্বীপ: কেরোসিন তেলের মতো দেখতে নকল ডিজেল ভর্তি একটি ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল পুলিস। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিস লট নম্বর আট এলাকায় ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ঘরের মধ্যে হাঁটুজল, ম্যালেরিয়ার আতঙ্কে ভুগছেন বাসিন্দারা

    সংবাদদাতা, বসিরহাট: বসিরহাট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে জমা জলের যন্ত্রণায় অতিষ্ঠ বাসিন্দারা। বৃষ্টির জল রাস্তাঘাট, বাড়ির উঠোন থেকে শুরু করে ঘরের মধ্যে পর্যন্ত পৌঁছেছে। জমে থাকা জলে বাড়ছে ম্যালেরিয়ার আতঙ্ক। ঘরের জিনিসপত্র থেকে শুরু করে খাওয়া- সবটাই এখন খাটের ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    একটু বৃষ্টিতেই রাস্তায় জমে জল, নাজেহাল গ্রামবাসীরা

    সংবাদদাতা, কাকদ্বীপ: এক পশলা বৃষ্টিতেই গ্রামের ইটের রাস্তায় জল জমে যায়। দুর্ভোগে পড়েন কাকদ্বীপের স্বরূপনগরের বাসিন্দারা। এই গ্রামে প্রায় ৩০০টি পরিবারের বসবাস। রোজই এই রাস্তা দিয়ে কয়েকশো মানুষ যাতায়াত করে। কাকদ্বীপ বাজারে যেতে গেলে এটাই প্রধান রাস্তা। রাস্তাটি কাকদ্বীপ ও ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ভাটপাড়া হাসপাতাল এখন বিড়াল ও কুকুরদের ঠিকানা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রাচীন শহর ভাটপাড়ায় হাসপাতাল এখনও স্বয়ংসম্পূর্ণ হল না। একটু জটিল রোগী এলেই রেফার করতে হয় অন্য হাসপাতালে। স্নায়ু, হার্ট, অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকের অভাব রয়েছে। হাসপাতালে ঢুকলেই এত দুর্গন্ধ নাকে আসে যে সুস্থ ব্যক্তিও অসুস্থ ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    অসুস্থ শরীরেই হাজির বুদ্ধবাবুর সাদা অ্যাম্বাসাডরের চালক ওসমান

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ নিয়ে চলে যাচ্ছে কাচের গাড়ি। সবুজ টি-শার্ট আর লুঙ্গি পরে রাস্তায় একটা চেয়ারে বসে আছেন ওসমান। মীরা ভট্টাচার্যকে দেখে শিশুর মতো কেঁদে উঠলেন দিন কয়েক আগে সেরিব্রাল আক্রান্ত ওই বৃদ্ধ। চেয়ার থেকে ওঠার ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    আতঙ্ক কাটাতে চিকিৎসার দোহাই দিয়ে অনেকে চলে আসছেন এপার বাংলায়

    নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল: ওপার বাংলা থেকে সহজে ভারতে আসতে দিচ্ছে না মাতব্বররা। বহু কাকুতিমিনতি করে চিকিৎসার কথা বললে তবেই তারা ভারতে আসতে অনুমতি দিচ্ছে। বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দরের সামনে দাঁড়িয়ে এই কথাটাই বলতে শোনা গিয়েছে রাজেশ দাসকে (নাম পরিবর্তিত)। তিনি ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    কলকাতা বিশ্ববিদ্যালয়: নৃতত্ত্ব থেকে আইন বিভাগে চলে যাচ্ছে মানবাধিকার, পাল্টা মামলা হাইকোর্টে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মানবাধিকার’ বিষয়টি নিয়ে টানাটানি চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দু’টি ডিপার্টমেন্টের মধ্যে। নৃতত্ত্ব বিভাগ থেকে সেটিকে আইন বিভাগে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গবেষকদের একাংশ হাইকোর্টে মামলাই করে বসেছেন।  নৃতত্ত্ব ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বেনাপোলে ঢেকে দেওয়া হল বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জোর চর্চা  

    নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল: বৃহস্পতিবার সাতসকালে বেনাপোল বন্দরের গেটে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ঢেকে দেওয়া হল। এলাকার মানুষের সেটা নজরে আসতেই শোরগোল পড়ে যায়। কে বা কারা বঙ্গবন্ধুর ছবিটি ঢেকে দিল, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। এনিয়ে অবশ্য কেউই ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বুদ্ধদেবের সংস্কৃতি মনস্কতাকে মনে রেখেছে শিল্পমহল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহলও। এরাজ্যে বিনিয়োগ টানতে তিনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তাকে অস্বীকার করার জায়গা নেই। সেই প্রচেষ্টা কতটা বাস্তবসম্মত ছিল, তা নিয়ে প্রশ্ন থেকে যাবে আজীবন। তবু ‘শিল্পবান্ধব’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    লড়াইটা ছিল তাঁর নীতির বিরুদ্ধেই, বলছে প্রয়াণে শোকাহত নন্দীগ্রাম

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজনীতির মহাকাব্যে নন্দীগ্রাম তাঁকে ‘ট্রাজিক হিরো’ বানিয়েছে। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্দেশ্য হয়তো ভালোই ছিল, তাঁর কিন্তু কর্মপদ্ধতি ঠিক ছিল না। জমি নেওয়ার আগে মানুষকে বোঝানো দরকার ছিল। কিন্তু, সেটা করা হয়নি। মানুষকে ঠিকমতো বোঝাতে পারলে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্কুলে শেষ শ্রদ্ধা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার ইনস্টিটিউশনে পড়াশোনা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও স্কুলের কোনায় কোনায় সেই স্মৃতি রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর একাধিকবার স্কুলে এসেছিলেন তিনি। স্কুলের সহকারী প্রধান শিক্ষক হরিনাথ নন্দ বলছিলেন, ‘আমাদের স্কুলের শতবর্ষে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বুদ্ধদেব ভট্টাচার্য (১ মার্চ ১৯৪৪-৮ আগস্ট ২০২৪)

    বাম রাজনীতির একটি স্বতন্ত্র অধ্যায়ের অবসান। দীর্ঘ সংগ্রাম, আন্দোলনের পর ১৯৭৭ সালে রাজ্যে ক্ষমতায় এল বামফ্রন্ট। গঠিত হল মানুষের হাজারো স্বপ্ন পূরণের প্রথম মন্ত্রিসভা। কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হলেন সিপিএমের তুখোড় যুবনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। পার্টি নিবেদিত প্রাণ। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

    সংবাদদাতা, জলপাইগুড়ি: স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সুব্রত পালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায়।  বৃহস্পতিবার জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী বিশ্বরূপ রায় এই খবর দিয়ে জানান, মোট দু’টি ধারায় এই মামলা ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    আল্ট্রাসোনোগ্রাফির স্থায়ী টেকনিশিয়ানের দাবি

    সংবাদদাতা, মাথাভাঙা: প্রায় ছ’মাস পরে এখনও মাথাভাঙা মহকুমা হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি বিভাগে টেকনিশিয়ান নিয়োগ হয়নি। একজন অস্থায়ী টেকনিশিয়ান দিয়েই চলছে কাজ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই অস্থায়ী টেকনিশিয়ান সপ্তাহে দু’দিন আসেন। যে দু’দিন তিনি আসেন গড়ে প্রায় দেড়শো রোগী হচ্ছে। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    চাষে খরচ কমাতে সৌরপাম্প, মিলবে সরকারি ভর্তুকি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চাষে খরচ কমাতে সৌরপাম্পের উপর জোর দিচ্ছে জলপাইগুড়ি জেলা কৃষিদপ্তর। কোনও কৃষক যদি সৌরপাম্প বসান, সেক্ষেত্রে তিনি খরচের ৬০ শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকিও পাবেন বলে জানানো হয়েছে কৃষিদপ্তরের তরফে। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সৌরপাম্প বসানোর সময়ই যা ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বাংলাদেশি বন্দিদের অনুপ্রবেশের চেষ্টা, বাসিন্দাদের সতর্ক করছে বিএসএফ

    সংবাদদাতা, হলদিবাড়ি: সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে জেল থেকে বেরিয়ে আসা বাংলাদেশি বন্দিরা। তারা শরণার্থীদের বেশেও ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে। এজন্য সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের কাঁটাতার ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    সাইবার প্রতারণা চক্রের পান্ডা দিনহাটার বাপিকে খুঁজছে পুলিস

    সংবাদদাতা, দিনহাটা: নীল, লাল বাতির আলোয় সজ্জিত অফিস। গ্রিন স্ক্রিনের সামনে বসে অনলাইনে প্রতারণা। গোসানিমারির সাইবার ক্রাইমের মাস্টার মাইন্ড বাপিকে খুঁজছে পুলিস। তার দুই শাগরেদ শ্রীঘরে। তাদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন পুলিস অফিসাররা। গোসানিমারির মতো ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বারোবিশায় দুর্ঘটনায় জখম গাড়িচালক

    সংবাদদাতা, কুমারগ্রাম: দূরপাল্লার দু’টি পণ্যবাহী গাড়ির সংঘর্ষে জখম হলেন এক চালক। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারোবিশা চৌপথিতে ৩১ নম্বর সি জাতীয় সড়কের উপর। খবর পেয়ে পুলিস জখম গাড়িচালককে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। বারোবিশা চৌপথি থেকে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত

    সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চোলাই ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। বৃহস্পতিবার আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার দলদলি, ঘোড়ামারা বাজার, কুমারগ্রাম, দুর্গাবাড়ি, অমরপুর, জয়দেবপুর ও ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    জমি দখল ও মারধরে অভিযুক্ত শাসক নেতা, চিকিত্সাধীন এক

    সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে জমি দখল ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরে জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আমির আলি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    গোপালপুরে অসংরক্ষিত এলাকায় গঙ্গা ভাঙনে আতঙ্ক

    সংবাদদাতা, মানিকচক: গঙ্গার জল বাড়তেই ফের ভাঙন শুরু গোপালপুরে। কয়েক দিনের বৃষ্টির পর বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ভাঙন। রাত জেগে নদীর পাড়ে নজরদারি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার গঙ্গার জলস্তর বেড়ে হয়েছে ২৪.১৫ মিটার। যা অবশ্য বিপদসীমার নীচেই। তবে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    নেওড়ার জঙ্গলে বর্ষায় প্রথম দেখা মিলল রয়্যাল বেঙ্গলের

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এর আগে শীতে বেশ কয়েকবার দেখা মিলেছে। কিন্তু, বর্ষায় এই প্রথম নেওড়ার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায় ৮-৯ হাজার ফুট উচ্চতায় ধরা পড়েছে একাধিক বাঘের ছবি। এ ঘটনায় খুশি বনকর্তারা। বনদপ্তর ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    পাঁচ বছর ধরে নেই গ্রন্থাগারিক, ধুঁকছে ৭০ বছরের জলপাইগুড়ি জেলা গ্রন্থাগার

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: থরে থরে সাজানো সুনীল-শীর্ষেন্দু-সমরেশ-শক্তি চট্টোপাধ্যায়ের বই। কিন্তু, পড়া তো দূরের কথা, সেসব বইয়ের পাতা উল্টে দেখার মতো পাঠক নেই। ফলে ধুলো জমছে গল্প-উপন্যাসের বইয়ে। সারাদিন ধরে আলো জ্বলছে। পাখা ঘুরছে। কালেভদ্রে কেউ যদি আসেন তাঁরই অপেক্ষায় ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    গাজোলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম দু’পক্ষের ২

    সংবাদদাতা, পুরাতন মালদহ:  মালদহের গাজোলের শালবোনা মোড়ে টোটোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে ধুন্ধুমার লেগে গেল বুধবার। টোটোয় স্টিকার সাঁটানোকে কেন্দ্র করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের (বিজেএমসি) দুই কর্মীর ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    কোচবিহারে এলেই খেতেন তোর্সার বোরলি ও দেশি মুরগিঅনন্ত রায় (প্রাক্তন বনমন্ত্রী)

    বৃহস্পতিবার সকাল বেলা বুদ্ধদার মৃত্যুর খবর পাওয়ার পর কিছুক্ষণ থম মেরে বসে ছিলাম। কিছুই ভালো লাগছিল না। কত পুরানো স্মৃতি ভিড় করে আসছিল। কোচবিহারে এলে দেখেছি তাঁর এটা চাই, ওটা চাই এরকম কোনও মানসিকতা ছিল না। যা রান্না হতো ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    জনজাতির সংস্কৃতি রক্ষা করতে জলপাইগুড়িতে গড়েছিলেন আর্ট গ্যালারি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লক্ষ্য ছিল ডুয়ার্সের জনজাতির সংস্কৃতির সংরক্ষণ ও প্রসার। সেইসঙ্গে নগর সংস্কৃতিকেও তুলে ধরা। সেই লক্ষ্য নিয়েই জলপাইগুড়িতে আর্ট গ্যালারি গড়ে তুলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তখন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। ১৯৯৫ সালের ২২ মার্চ শহরের বুকে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    আমার বাড়ি থেকে চুরি গিয়েছিল বুদ্ধদার ধুতি-পাঞ্জাবি: অশোক  ভট্টাচার্য

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড়, কামতাপুর ও নকশালপন্থীদের সমস্যা রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে মেটাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বহুবার এ ব্যাপারে পার্টি ক্লাস নিয়েছেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে এ কথা বলেন প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। অন্যদিকে, প্রয়াত  প্রাক্তন মুখ্যমন্ত্রীর উৎসাহে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ওঁর হাত থেকে পুরস্কার নেওয়া মনে আছেকৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (চেয়ারম্যান, ইংলিশবাজার)

    বুদ্ধদেব ভট্টাচার্যকে ছোটবেলা থেকেই চিনি। ইংলিশবাজার শহরে আমার বাড়ির ঠিক পাশেই সিপিএমের মালদহ জেলা কমিটির অফিস। সেখানে তিনি মাঝেমধ্যেই আসতেন। কর্মীদের সঙ্গে বৈঠক করতেন। ফলে ছোটবেলায় তাঁকে বহুবার নিজের পাড়ায় বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করতে দেখেছি।  সকালে তাঁর ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    নদীর জলে ভেসে গিয়েছে রাস্তা, অস্থায়ী সাঁকোয় ১২ গ্রামের বাসিন্দাদের যাতায়াত

    সংবাদদাতা, হবিবপুর: বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করছেন ১২টি গ্রামের বাসিন্দা। নদীর জলে রাস্তা ভেসে যাওয়ায় এখন চরম সমস্যায় পড়েছেন তাঁরা। বড় গাড়ি, টোটো, অ্যাম্বুলেন্স কিছুই ঢুকতে পারছে না গ্রামে। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ছোট পাথারি থেকে বটতলী ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    মর্গের কুলিং মেশিন চুরি, দুর্গন্ধে ক্যান্সার বিভাগের কাজে ব্যাঘাত

    সংবাদদাতা, শিলিগুড়ি: মর্গের মৃতদেহের দুর্গন্ধে পালিয়ে যাচ্ছেন নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকরা। আর এই শ্রমিকের অভাবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্মীয়মাণ নতুন ক্যান্সার ইউনিটের কাজ মন্থর হয়ে পড়েছে। অনেকদিন আগেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের কুলিং মেশিন চুরি হয়েছে। কিন্তু, ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ছাত্র বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

    অসীম দত্ত, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালকে বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই) শোকজ করতেই ছাত্র বিক্ষোভে উত্তাল হল এনবিইউ’র প্রশাসনিক ভবন। বৃহস্পতিবার আইন বিভাগের পড়ুয়ারা রেজিস্ট্রার দেবাশিস দত্তকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। বিসিআই নোটিস দিয়ে সাত দিনের মধ্যে জবাব চেয়েছে। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    সেভক-রংপো রেল প্রকল্পে ৬ নম্বর টানেল খননের কাজে সফলতা

    সংবাদদাতা, শিলিগুড়ি: সেভক-রংপো রেল প্রকল্পের আরও একটি টানেল খননের কাজ সফল হল। এই রেলপথে মোট ১৪টি টানেল রয়েছে। এদিন ৬ নম্বর টানেলের কাজ সফলভাবে শেষ হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ১২টি টানেলের কাজ শেষ ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    অনলাইন লোটোর ফাঁদে সর্বস্বান্ত পুলিস সুপারের দ্বারস্থ বহু পরিবার 

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: অনলাইন লোটো গেমে প্রতি মাসে পূর্ব মেদিনীপুর থেকে ৬০লক্ষ টাকা লুট হয়ে যাচ্ছে। সর্বস্বান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। খেলতে গিয়ে জলের মতো টাকা উড়িয়ে কেউ লরি, আবার কেউ জায়গা জমি বিক্রি করে ফতুর হচ্ছেন। সম্প্রতি লোটো কাউন্টারের ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    কালনায় মোবা‌ইল চুরির অপবাদে যুবককে বেধড়ক মারধর, আটক ৪

    সংবাদদাতা, কালনা: মোবাইল চুরির অভিযোগ তুলে বুধবার রাতে কালনা শহরের কাঠিগঙ্গা মহিষমর্দিনী মাতার পুজোর মেলার মাঠে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের কাউন্সিলার চন্দনা বিশ্বাস ও তাঁর ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    গোডাউন বানিয়ে ডিস্ট্রিবিউটরের লাইসেন্স আর্জি, খাদ্যদপ্তর ‘চুপ’

    সংবাদদাতা, রামপুরহাট: পশ্চিমবঙ্গ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অধীনে ডিস্ট্রিবিউটর  লাইসেন্স দেওয়ার বিজ্ঞপ্তি দেখে অনেকেই কোটি কোটি টাকা খরচ করে গোডাউন নির্মাণ করে আবেদন করেন। কিন্তু দু’বছর পেরিয়ে গেলেও এই নিয়ে কোনও উচ্চবাচ্য নেই খাদ্য ও সরবরাহ দপ্তরের। স্বভাবতই ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    রাস্তায় কোমর সমান জল খুলল না একাধিক স্কুল

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় আরামবাগ মহকুমার সব স্কুলে ছুটি ঘোষণা করে প্রশাসন। বুধবার পর্যন্ত ছুটির নির্দেশ দেওয়া হয়। মহকুমার বিভিন্ন জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেক জায়গাতেই জল নেমে গিয়েছে। নদীর জলস্তরও আগের তুলনায় অনেকটাই কমেছে। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ৪৭ লক্ষ টাকায় নগরবন আলোয় সাজাচ্ছে 

    সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের ‘নগরবন’ এবার আলোয় সাজাচ্ছে দুর্গাপুর পুরসভা। সার্কিট হাউসের বিপরীতে গড়ে ওঠা ওই নগরবনে ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক বাতিস্তম্ভ বসানো হয়েছে। প্রায় শতাধিক এমন বাতিস্তম্ভ বসানো হয়েছে। শহরের ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ‘শ্রী’ হারিয়েছে রামপুরহাটের শ্রীফলা রোড, বেহাল রাস্তা নিয়ে মিমের ছড়াছড়ি

    সংবাদদাতা, রামপুরহাট: নামে শ্রীফলা রোড। কিন্তু বর্তমানে তার ‘শ্রী’ নেই বললেই চলে। সোশ্যাল মিডিয়ায় মিমের দুনিয়ায় এখন চর্চায় রামপুরহাটের শ্রীফলা রোড। ‘এই পথ যদি না শেষ হয়’, ‘চাঁদে যাওয়ার রাস্তা’ এমনই নানা মিমে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগী মানুষ। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার পুরুলিয়া স্টেশনে রেল অবরোধের ডাক দিয়েছিল পুরুলিয়া শহর তৃণমূল। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অকাল প্রয়াণে পূর্ব ঘোষিত সেই কর্মসূচি থেকে সরে এলেন নেতারা। বদলে শুধুমাত্র ডেপুটেশন জমা দিল শহর তৃণমূল। ডেপুটেশন ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ভরসন্ধ্যায় মাথায় বন্দুক ধরে ডাকাতি, লুট গয়না সহ নগদ  

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। বুধবার শান্তিপুর থানার চটকাতলা ফুলিয়ার বসাকপাড়ায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একটি বাড়ি থেকে প্রায় আট লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ প্রায় ৪৫ হাজার টাকা লুট ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    কালনার তাঁতশিল্পী জ্যোতিষের জামদানিতে মুগ্ধ সোনিয়া গান্ধী থেকে নীতা আম্বানিরা

    সংবাদদাতা, কালনা: সোনিয়া গান্ধী, নীতা আম্বানি থেকে মুম্বইয়ের টিনসেল টাউনের সেলিব্রেটি, কে নেই তাঁর খদ্দেরের তালিকায়। পুজোর আগে দিল্লি, মুম্বই, হায়দরাবাদের মতো শহরের নামী সংস্থার শোরুমের জন্য বরাত পেয়েছেন তিনি। তিনি এবং তাঁর সঙ্গে ৩৫ জন শিল্পী নাওগা খাওয়া ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    শুরু ড্রাইভিং লাইসেন্স মেলা, উপচে পড়া ভিড়

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করাতে খরচ হতো আড়াই থেকে তিন হাজার টাকা। এর ফলে সমস্যায় পড়ত সাধারণ মানুষ। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাত্র ২৪০ টাকা খরচে লার্নার লাইসেন্সের ব্যবস্থা করল জেলা পুলিস। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ঝাড়গ্রামে এলেন মুখ্যমন্ত্রী, আজ ১৫৮টি প্রকল্পের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট। সেই অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের সফরে ঝাড়গ্ৰামে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অনুষ্ঠান মঞ্চ থেকে ১৫৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টের সময় মুখ্যমন্ত্রী সড়কপথে জেলা শহরে আসেন। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    সুন্দরবনে পর্যটকদের প্রবেশ মূল্য বৃদ্ধি বেড়ানোর প্যাকেজের খরচ বাড়ার সম্ভাবনা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আট বছর পর সুন্দরবনে পর্যটকদের জন্য বৃদ্ধি পেল প্রবেশমূল্য। সেপ্টেম্বর মাস থেকে নতুন হারে এই ফি দিতে হবে। বনদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। পর্যটকদের পাশাপাশি বোট মালিকদেরও বাড়তি টাকা দিতে হবে। এতদিন ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বিদায়বেলাতেও গলল না বরফ, মুখ ফিরিয়েই সিঙ্গুর

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রায় ১৫ বছর পেরিয়েছে। বরফ গলেনি। শেষদিনেও গলল না বরফ। ক্ষোভ, হতাশা আবার কোথাও তীব্র রাগে, বর্ষার আকাশের মতোই মুখ ভার করে রইল সিঙ্গুর। বৃহস্পতিবার সকাল সকালই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর জেনে গিয়েছিল ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ইসলামিক বাংলাস্তানের লক্ষ্যে জামাত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন আর ভারতবিরোধী অংশ ‘হাইজ্যাক’ করেছে ছাত্র আন্দোলন। তারই পরিণতি অগ্নিসংযোগ, লুটতরাজ আর সংখ্যালঘু নির্যাতনের এই নৈরাজ্য। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ‘কুঁড়ি’ আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি। আর ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক কার্যকলাপ দেখলেই খবর দিন, স্থানীয় বাসিন্দাদের বার্তা বিএসএফের

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অশান্ত বাংলাদেশ। তাই নিরাপত্তার স্বার্থে ভারত-বাংলাদেশ সীমান্তে আগেই বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। সীমান্তের গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের চলছে সমন্বয় বৈঠকও। যাতে জওয়ানদের সঙ্গে গ্রামবাসীদের সম্পর্ক আরও মজবুত হয়। সেই সঙ্গে সীমান্তের কোনও খবরাখবরও মেলে। এই পরিস্থিতিতে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ‘ধর্মের এমন উন্মত্ততা না হলেই ভালো হতো’

    নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল: ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা বেজে ১৫ মিনিট। লাল, সাদা ও কালো রঙের একটি বিলাসবহুল বাস এসে দাঁড়াল বেনাপোল সীমান্তে। সেখানে নামানো হল যাত্রীদের। তারপর বাসটি ফাঁকা করে এল পেট্রাপোলে। বাসটিকে একধারে রেখে শুরু হল চেকিং। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    পাখির চোখ ছাব্বিশের নির্বাচন, জঙ্গলমহলে পা রেখেই ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

    প্রীতেশ বসু, ঝাড়গ্রাম: পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যে নেতা-কর্মীদের এখন থেকেই কাজে ঝাঁপানোর নির্দেশ দিলেন শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের পর প্রথম জেলা সফরে জঙ্গলমহলে এসেও সেই লক্ষ্যেই সকলকে জোট বেঁধে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার বিকেলে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বিলাসিতা বুদ্ধর কুষ্ঠিতে ছিল নাবিমান বসু

    বুদ্ধদেব ভট্টাচার্য তখন প্রেসিডেন্সি কলেজের শেষ পর্বে। ওর আর আমার মধ্যে অনেক কমন ফ্রেন্ড ছিল। সেই সময় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ইউনিয়নের সম্পাদক ছিলেন ভবতোষ সাহা। তিনি আমার খুব বন্ধু হয়ে যান। ভবতোষ আমাকে বললেন, ‘বুদ্ধ আপনাদের মনষ্ক।’ উনিই আমাদের ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    আমার প্রতিবেশী... মতপার্থক্য শুধুই ছিল রাজনীতির ময়দানেপ্রদীপ ভট্টাচার্য  (কংগ্রেস নেতা) 

    ১৯৭২ সালের গোড়ায় ৫৯ নম্বর পাম অ্যাভিনিউয়ের ‘এ’ ফ্ল্যাটে আসি। আমি তখন সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য। ১৯৭৬ সালে আমরা রাজ্যের সরকার থেকে ক্ষমতাচ্যুত হই। তারপর আনুমানিক ১৯৮২ কিংবা ’৮৫ সাল হবে, তখন পাম অ্যাভিনিউয়ের ওই বাড়িতে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান: শোকবার্তা বিশিষ্টজনেদের

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীরভাবে শোকাহত। বলিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে দায়িত্বের সঙ্গে রাজ্যের সেবা করেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। - নরেন্দ্র মোদি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। - অমিত শাহ বুদ্ধদেব ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    প্রয়াত বুদ্ধদেব

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরও হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতা গুরুতর আকার নিয়েছে, কিন্তু দুর্বল হননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন, ভালো কোনও বাসভবনে উঠে যাওয়ার জন্য। তখনও মাথা নেড়েছেন। আর সেই ৫৯ নম্বর পাম অ্যাভিনিউয়ের দু’কামরার সরকারি আবাসনের ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    কালনায় মহিষমর্দিনী পুজোর প্রস্তুতি ঘিরে উন্মাদনা  

    সংবাদদাতা, কালনা: কাল, শনিবার কালনা শহরের আড়াইশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মহিষমর্দিনী মাতার পুজোর মহাষষ্ঠী। সপ্তমী থেকে দশমী পর্যন্ত চারদিন মহাপুজো চলবে। প্রতিমার অঙ্গসাজ সহ পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে। বিশাল এলাকাজুড়ে জোরকদমে মেলার প্রস্তুতি চলছে। পুজো ও মেলা ঘিরে এলাকার ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    গলসিতে আন্ডারপাসের দাবি, সংসদে সরব কীর্তি

    সংবাদদাতা, মানকর: গলসির ভাসাপুলে জাতীয় সড়কে আন্ডারপাসের দাবিতে সংসদে সরব হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, বর্ধমান চালের জন্য বিখ্যাত। চাল রপ্তানিও হয়। রাস্তার একদিকে ১৫টি পঞ্চায়েত ও অপর পাশে চাষের জমি রয়েছে। আন্ডারপাস হলে চাষিদের ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    কাঁকসায় তিন মাসেই বেহাল রাস্তা

    সংবাদদাতা, মানকর: দু’কোটি ২০লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরি হয়েছিল। মাত্র তিন মাসেই কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের সুন্দিয়াড়া এলাকায় রাস্তা বেহাল হয়ে গেল। ওই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। এনিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। ঠিকাদারকে ফের রাস্তা তৈরি করে দিতে হবে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    পরিকাঠামো উন্নয়নে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়কে জমি প্রশাসনের  

    সংবাদদাতা, বোলপুর: নতুন পরিকাঠামোর জন্য আগেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়কে ১১.৬৮ একর জমি দেওয়ার কথা জানিয়েছিলেন জেলাশাসক বিধান রায়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নামে সেই সম্পত্তি রেকর্ড করল জেলা প্রশাসন। ফলে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়াল ৩১.৬৮ একর। বুধবার বোলপুরের শিবপুর মৌজায় ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    রাস্তার জন্য জমি না ছেড়ে পাঁচিল দেওয়ার অভিযোগ, বিক্ষোভ দুর্গাপুরে

    সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার দুর্গাপুর ১৫ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং নগরের প্রধান রাস্তা সংকীর্ণ করে পাঁচিল দেওয়ার অভিযোগ ওঠে এক জমি মালিকের বিরুদ্ধে। অভিযোগ তুলে এলাকাবাসী রাস্তায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত জমি মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকাবাসী। ঘটনাকে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    নবাগত ছাত্রছাত্রীদের সামনেই টিএমসিপি ও এবিভিপি সংঘর্ষ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফার্স্ট সেমেস্টারের প্রথমদিন কলেজে আসা ছাত্রছাত্রীদের সামনেই সংঘর্ষে জড়াল টিএমসিপি ও এবিভিপি। বৃহস্পতিবার নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। নবাগত ছাত্রছাত্রীদের কাছে কারা আসল ‘দাদা’, তা নিয়ে দ্বন্দ্ব থেকে এই সংঘর্ষ। এদিন কলেজের মধ্যে তৃণমূল ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    ঐতিহ্য মেনে সাড়ম্বরে হলকর্ষণ উৎসব পালিত বিশ্বভারতীতে

    সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর রীতি ও ঐতিহ্য মেনে যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার হলকর্ষণ উৎসব করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট পরিবেশবিদ জয় মিত্র। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিক্ষাসত্রের পড়ুয়ারা। সঙ্গীতের দায়িত্বে ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    নিষিদ্ধপল্লিতে তৃণমূল নেতা নিয়ন্ত্রিত পার্কিং জোন ভেঙে দিল আসানসোল পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, কুলটি: নিষিদ্ধপল্লির পার্কিংই মধুভাণ্ড। অর্থবান কাস্টমারদের পছন্দের ডেরায় নিয়ে যাওয়ার টোপ দেওয়া হয় এখান থেকেই। তাতেই লক্ষ লক্ষ টাকার কারবার। অতঃপর, পার্কিং জোনের নিয়ন্ত্রণ যাঁর কাঁচা টাকায় পকেট ভর্তি তাঁর। স্বভাবতই কুলটি থানার লছিপুরে সেই পার্কিং জোন ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    হুটার বাজালে প্রচণ্ড বিরক্ত হতেন বুদ্ধ-স্মৃতিতে ডুব কনভয় ইনচার্জের

    সৌম্যদীপ ঘোষ, সিউড়ি: ২০০৯ থেকে ২০১৬ সাল। টানা সাত বছর বুদ্ধদেব ভট্টাচার্যের সিকিউরিটির দায়িত্ব সামলেছেন। এতগুলি বছরের নানা স্মৃতিচারণায় ছলছল করে উঠল বিকাশ সমাদ্দারের দু’চোখ। বর্তমানে সিউড়ির ডিআরডিসি বিভাগের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর(অডিট) হিসেবে কর্মরত বিকাশবাবু। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে তাঁর ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    নদীয়ার ১০০টি সমিতিতে নির্বাচনের প্রস্তুতির সূচনা

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চলতি বছরের মধ্যেই নদীয়া জেলার প্রায় ১০০টি সমিতিতে নির্বাচন হবে। সেই নিয়ে সমবায় দপ্তরে তোড়জোড় শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই কাজ দ্রুত সেরে ফেলাই লক্ষ্য প্রশাসনের। তারপর নতুন বছরে বাকি সমবায় সমিতিগুলিতেও নির্বাচন করিয়ে বোর্ড গঠন ...

    ০৯ আগস্ট ২০২৪ বর্তমান
    প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন। ৮০ বছরে প্রয়াত হলেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, সকালে প্রাতঃরাশও করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর আচমকাই ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    আবর্জনায় ঢেকে গিয়েছে আবক্ষ মূর্তি, প্রয়াণ দিবসেও ব্রাত্য কবিগুরু রবীন্দ্রনাথ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার ২৩ নম্বর ওয়ার্ডের এইচআইটি রোড। ব্যস্ততম এই রাস্তার উপর থাকা ডিভাইডারে বাম আমলে সৌন্দর্যায়নের পাশাপাশি বসানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। কিন্তু উপেক্ষা আর অবহেলায় বছরের পর বছর সেখানে ব্রাত্যই থেকে গিয়েছেন কবিগুরু। ডিভাইডারের ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    বলাগড়ের গঙ্গায় ভাঙন নিয়ে সংসদে সরব রচনা, খুশি হুগলি

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির গঙ্গা ভাঙনের সমস্যাকে লোকসভায় তুলে ধরলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার আড়াই মিনিটের বক্তব্যে সুচারুভাবে এই সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সমাধানেরও প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর সেই বক্তব্য হুগলিতে এসে পৌঁছতেই নাগরিকদের মধ্যে সাড়া পড়েছে। বিশেষ ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    ছ’দিন জলবিহীন চন্দনগরের ২টি ওয়ার্ড, পুরসভার ভূমিকায় ক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগর পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পাইপ লাইনের ত্রুটির জন্যই বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। তাঁদের অভিযোগ, পুরসভা ছ’দিন ধরে কাজ করেও সমস্যা ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    মাছবাজারে দৈনিক লোকসান ২ কোটি

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী মাসে বাংলাদেশ থেকে টন টন ইলিশ এপার বাংলার বাজারে আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশে টানা চলতে থাকা অশান্তির কারণে সে সম্ভাবনা আপাতত বিশ বাঁও জলে। ইলিশ শুধু নয়, ভেটকি, পমফ্রেট, পাবদা, পারশে, ট্যাংরাও আসছে না। ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    হাতানিয়া-দোয়ানিয়ায় নজরদারি, জাহাজ, ট্রলারে তল্লাশি  

    সংবাদদাতা, কাকদ্বীপ: সুন্দরবনে ভারত ও বাংলাদেশের জল সীমানার পর এবার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে নজরদারি বাড়ানো হল। কারণ এই নদী পথ দিয়ে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী বিদেশি জাহাজ যাতায়াত করে। আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত বলে এখানে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে বাড়তি ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    শ্রাবণের সোমবারে স্কুলে যায় না গুড্ডি-ছোট্টু-সোনুরা, ত্রিপুণ্ড্র এঁকে চলে রোজগার

    অতূণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : শ্রাবণ মাস। ভক্তদের ঢল মহাদেবের চরণে। মাথায় জল ঢেলে পুণ্যার্থীরা চন্দন দিয়ে শিবের কপালে এঁকে দেন় ত্রিপুণ্ড্র। তারপর শিবের প্রসাদী চন্দনে সেজে ওঠেন। বারানসী থেকে কলকাতা, শিব মন্দিরে এই এক প্রচলিত রীতি। বাটিতে হলুদ চন্দন, সিঁদুর ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    বিকলাঙ্গ পা নিয়ে ইংলিশ চ্যানেল পার, সালকিয়ার রিমোকে প্যারেডে ডাকলেন রাষ্ট্রপতি

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দেড় মাস বয়সে পোলিও আক্রান্ত হয়ে চিরতরে পঙ্গু হয়ে গিয়েছিল ডান পা। হাজারো চিকিৎসা হয়। কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তবে বড় হওয়ার পর হাল ছাড়েননি। পঙ্গু পা নিয়েই জলে ঝাঁপ। সাঁতারে পারদর্শী হয়ে ওঠেন। তারপর ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    ভারতীয় জাদুঘরে চিত্রশিল্পী হিসেবে সম্মানিত বিশেষ চাহিদা সম্পন্ন সোহম

    সংবাদদাতা, কাকদ্বীপ : খালি চোখে দেখলে কিছু বোঝা যায় না। তবে সোহম নামে মানুষটি ৬০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন। তাঁর মানসিক সমস্যা। কাকদ্বীপের পূর্ব বাজার গণেশপুরের বাসিন্দা সেই সোহম বেরাই এখন কাকদ্বীপবাসীর অন্যতম প্রিয় চরিত্র। তাঁর স্বভাব শিশুসুলভ। সরল। ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    বঙ্গবন্ধুর অসম্মান রুখতে আইন দাবি শহরের বাংলাদেশিদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নিগর্ভ বাংলাদেশজুড়ে ভয়াবহ এক নৈরাজ্যের ছবি। সেই নৈরাজ্যের অঙ্গ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি একের পর এক ভাঙা হচ্ছে। তার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। আর সেই ছবি দেখেই নিজের কষ্টের কথা বললেন বাংলাদেশের ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    গড়চুমুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, বিক্ষোভকারীদের হটাতে পুলিসের লাঠি

    সংবাদদাতা, উলুবেড়িয়া: বিদ্যুৎবাহী হাইটেনশন তারের সংস্পর্শে আসতেই চুম্বকের মতো টেনে নেয় তাঁর শরীর। দেখা যায়, তারে ঝুলছে এক যুবক। ধোঁয়া বেরচ্ছে তাঁর শরীর থেকে। শেষমেশ বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পুলিস এসে দেহটি উদ্ধার করে। বুধবার বেলা ১১টা নাগাদ এই ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    বিশেষভাবে সক্ষম তরুণীর গায়ে গরম জল ঢেলে অত্যাচার, গ্রেপ্তার আত্মীয়

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিশেষভাবে সক্ষম যুবতীর গায়ে গরম জল ঢেলে নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠেছে আত্মীয়দের বিরুদ্ধে। সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই ওই ঘটনা বলে মনে করছেন প্রতিবেশীরা। বিষয়টি প্রকা঩঩শ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগরের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনে। স্থানীয় সূত্রে জানা ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    ‘ছেলের মৃত্যুতে ক্ষতিপূরণ নয়, বিচার চাই’, আদালতে বললেন করোনায় মৃত যুবকের মা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ক্ষতিপূরণ চাই না। ছেলের মৃত্যুর বিচার চাই’-এজলাসে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন এক মা। করোনার সময় চিকিৎসায় গাফিলতিতে তাঁর সন্তানের মৃত্যু হয়েছিল। মহিলার বক্তব্যের পর প্রধান বিচারপতির একটি প্রশ্নের উত্তরে চোয়াল শক্ত করে তিনি ফের বলেন, ‘যেসব ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    প্রতারণার ফাঁদ, উপস্থিত বুদ্ধির জোরে বাঁচলেন হাওড়ার মহিলা

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। একটি ফোন নম্বর থেকে আপনি অনেককে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ভিডিও কলে আপনার বয়ান রেকর্ড করা হবে। না হলে আপনি অ্যারেস্ট হতে পারেন’। অপরিচিত নম্বর থেকে ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো দিয়ে অফারের মেসেজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৯৯৯ টাকার রিওয়ার্ড পয়েন্ট। উপহারস্বরূপ প্রাপ্ত এই টাকা তোলার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন। প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিওয়ার্ড অ্যাপ ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। সেই অ্যাপ থেকেই অফারের টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে। রাষ্ট্রায়ত্ত ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    নাবালকের সাক্ষ্যে মাকে পুড়িয়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত বাবা, আজ সাজা ঘোষণা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালকের চোখের সামনে মায়ের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল বাবা। ভয়ে বাইরে বেরিয়ে ফুঁপিয়ে কাঁদছিল সে। সব কথা শুনে ছুটে গিয়েছিল প্রতিবেশীরা। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু কোনও মতেই মা’কে বাঁচানো সম্ভব হয়নি। ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    কাফেতে বিস্ফোরণ, জ্বলন্ত অবস্থায় রাস্তায় ছটফট রাঁধুনির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল সাড়ে এগারোটা। বিকট শব্দে কেঁপে উঠল যোধপুর পার্ক। বিস্ফোরণের অভিঘাতে ২৪০ নম্বর বাড়ির নীচে তলায় থাকা কাফের শাটার ভেঙে ছিটকে চলে যায় উল্টোদিকের ফুটপাতে। এরপরই রোমহর্ষক দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা। রাস্তায় বেরিয়ে, ‘বাঁচাও বাঁচাও’ ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    বাগুইআটিতে বিল্ডিং প্ল্যান ছাড়াই ৫ তলা নির্মাণ, প্রোমোটার গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোনওরকম বিল্ডিং প্ল্যান ছাড়াই ‘জি প্লাস ফোর’ বিল্ডিং! বেআইনিভাবে ওই পাঁচতলা বিল্ডিং বানানোর অভিযোগে এক প্রোমোটারকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিস। বিধাননগর পুরসভার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহেশ ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    পুরসভার কল থেকে পড়ছে ঘোলা জল, নাজেহাল বরানগরের বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানীয় জলের সমস্যায় ব্যাপক দুর্ভোগের শিকার বরানগরের বাসিন্দারা। গত দু’দিন ধরে গঙ্গা সংলগ্ন বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইন থেকে ঘোলা জল বেরচ্ছে। সেই জল পান তো দূরের কথা, গেরস্থালির অন্যান্য কাজেও ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ। এলাকাবাসীর ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    আগামী জুলাইয়ে চালু করা হবে সম্প্রসারিত ধাপা জলপ্রকল্প, সময় বেঁধে দিলেন মেয়র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর জুলাইয়ে চালু করে দেওয়া হবে ধাপার সম্প্রসারিত নয়া জলপ্রকল্প। কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগকে এই ‘ডেডলাইন’ বেঁধে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার ধাপা জলপ্রকল্পের সম্প্রসারিত অংশের কাজ সরেজমিনে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই আধিকারিকদের ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    পুলিসি জুলুমের প্রতিবাদে পথে ট্যাক্সি-অ্যাপ ক্যাব চালকরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসি জুলুমের বিরুদ্ধে ‘কালা দিবস’ পালন করল বাম প্রভাবিত অ্যাপ ক্যাব ও ট্যাক্সি ইউনিয়ন। বুধবার কলকাতায় গণপরিবহণের সঙ্গে যুক্ত এই গাড়ির চালকরা পরিষেবা বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদে শামিল হন। এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    ফোন আপডেটের নামে প্রতারণা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: যত দিন যাচ্ছে ততই নিত্যনতুন ছক কষছে প্রতারকরা। এবার মোবাইল ফোন আপডেটের নাম করে প্রায় ছ’লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টাকা খুইয়ে থানা ও সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন দেগঙ্গার রেজাউল ইসলাম। কোনও ওটিপি শেয়ার না করেই ব্যাঙ্ক ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    ৭০০ গ্রাম সোনা হাতিয়ে বেপাত্তা কারিগর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গয়না তৈরির জন্য কাঁকুড়গাছির সোনার দোকানের মালিকের কাছ থেকে ৭০০ গ্রাম সোনা হাতিয়ে বেপাত্তা কারিগর। কলকাতার মানিকতলা থানা এলাকার প্রতারিত দোকানের মালিক মুকুল কুলথিয়ার অভিযোগ, ১৫ জুলাই তিনি গয়না তৈরির জন্য হুগলির পাণ্ডুয়ার কারিগর লস্কর আলিকে ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    ডিভাইডারে উঠল পুলকার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার অফিস টাইমে মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ল স্কুলপড়ুয়া বোঝাই একটি পুলকার। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গাড়িটিকের উদ্ধার ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    অস্বাভাবিক মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। ট্যাংরার ডিসি রোডের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাম লোকনাথ রায় (৪৫)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পুলিসের। অন্যদিকে, কসবা থানা এলাকার জি এস বোস রোডে নিমাই ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
    অতিথি শিক্ষক নিয়োগ স্কুলে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ সার্কেলের ১৩টি স্কুলে অতিথি শিক্ষক নিয়োগের বিজপ্তি জারি হল। এই ‘নিউ সেটআপ’ স্কুলগুলিতে অবসরপ্রাপ্ত শিক্ষকরাই আবেদন জানাতে পারবেন। তবে, বয়স হতে হবে ৬৪ বছর বা তার কম। গ্র্যাজুয়েট শিক্ষকরা মাসিক পাঁচ ...

    ০৮ আগস্ট ২০২৪ বর্তমান
  • বর্তমান | 35841-35940

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy