রাজগীরের জৈন ধর্মশালার একটি ঘর থেকে উদ্ধার হলো চার পর্যটকের দেহ। মৃতদের মধ্যে দু'জন মহিলা। শুক্রবার, ওই ঘরের তালা ভেঙে দেহগুলি উদ্ধার করে পুলিশ।ওই ধর্মশালার রেজিস্টার অনুযায়ী, চার জনেই গত ৩১ জানুয়ারি সেখানে এসেছিলেন। তাঁদের মধ্যে এক জন ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তকারী সিবিআই আধিকারিক সীমা পাহুজার পদোন্নতি। এতদিন তিনি চণ্ডীগড়ের দুর্নীতি দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ASP) পদে ছিলেন। পদোন্নতির পরে তিনি পুলিশ সুপার(SP) হয়েছেন। তাঁকে সিবিআই-এর দিল্লির স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ(১)-এর SP ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বাজেটে ১০০০ টাকা মাসিক ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। পাশাপাশি কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে রাজ্য। তবে ভাতা বাড়ায় খুশি নন আশাকর্মীরা। শুক্রবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেন আশা কর্মীদের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল উত্তরপ্রদেশে। বাংলার ক্ষেত্রেও তা হবে? SIR সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন তৈরি হয়েছে নতুন জল্পনা। শুক্রবার সকালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বিষয়ে আবেদন জানিয়েছে, ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চ। উল্লেখ্য, রাজ্যের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়SIR-এর শুনানি নিয়ে নানা হয়রানির অভিযোগ উঠে এসেছে একাধিক জেলা থেকে। শুক্রবার আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মালদা। শুনানি কেন্দ্রে যাওয়ার আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্ত্রী ও পুত্রের। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্থানীয় ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়হুগলির বলাগড়ের একটি পানশালা থেকে উদ্ধার নগদ ৫১ লক্ষ টাকা। ওই ঘটনায় শুভজিৎ কুণ্ডু ও অগ্নিজিৎ কুণ্ডু নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে বলাগড় থানার পুলিশ। পুলিশ জানায়, ওই দু'জন পানশালার একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। তাঁরা বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দা। ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট প্রকল্পের জন্যে ১০ হাজার টাকা দেওয়ার বিষয়টি ভোটের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে দাবি করেছিল কিশোরের দল। ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়পাঞ্জাবের জলন্ধরে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে (৩৮) গুলি করে খুনের অভিযোগ। শুক্রবার মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে গুলি করা হয়। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। ঘটনার পর থেকেই পাঞ্জাবে নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা ও বিএলও মায়া মুখোপাধ্যায়ের (৫৮)। তিনি নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত কাজের চাপে মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন তিনি। উদ্বেগেও ছিলেন। আর ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আলিপুরের সিবিআই আদালতে এই মামলার শুনানি হয়। কিন্তু আদালতে হাজির ছিলেন না আখতার। অসুস্থতার দাবি ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: প্রথম জার্নির জন্য বুকিং উইন্ডো খোলার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল সব টিকিট। হাওড়া–কামাখ্যা জংশন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের জনপ্রিয়তা প্রথম দিনে যেমন ছিল, তার পর থেকে সেই জনপ্রিয়তায় বিশেষ ভাটা পড়েনি। আর তাতেই উৎসাহ বেড়েছে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, আমডাঙা: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হয়েছিল, সে মরে নাই। আমডাঙা থানার বোদাই গ্রামের বাসিন্দা হামিজুদ্দিন তরফদারের অবস্থা অনেকটা সেরকমই। তিনি সুস্থ ভাবে জীবন কাটালেও তাঁকে মৃত দেখিয়ে ভুয়ো শংসাপত্র বানিয়ে ফেলেছেন এক ব্যক্তি। সেটা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, আলিপুরদুয়ার: এ যেন উলটপুরাণ। নাবালিকা বিয়ে আটকাতে যেখানে সরকার, পুলিশ-প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে চলেছে, সেখানে এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়েও করে ফেললেন এক তরুণী! ঘটনা জানাজানি হতেই পুলিশ এসে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে। কিন্তু ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, বালুরঘাট: বালুরঘাট পুরসভার নিজস্ব তহবিল প্রায় ফাঁকা। এ দিকে বিভিন্ন সরকারি দপ্তরের কাছে বিপুল কর বকেয়া। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি অফিস মিলিয়ে বকেয়া করের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। এই অবস্থায় কর আদায়ে সরকারি দপ্তরগুলিকে চিঠি দিতে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়‘জননয়গণ’ ছবিতে স্থগিতাদেশ জারির পরে ফের বড় ধাক্কা খেলেন দক্ষিণ ভারতের অভিনেতা ও TVK প্রধান বিজয় থালাপতি। কর ফাঁকির অভিযোগ সংক্রান্ত মামলায় অভিনেতার করা রিট পিটিশন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। ১.৫০ কোটি টাকার আয়কর জরিমানার রায়ই বহাল রাখলেন ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়দেশ জুড়ে ৭ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিলেন ওলা, উবর এবং র্যাপিডো চালকরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’। ওই দিন হাজার হাজার অ্যাপ ক্যাব চালক অন্তত ৬ ঘণ্টার জন্য লগ-অফ থাকবেন। এর ফলে ক্যাব, অটো এবং বাইক ট্যাক্সি ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়শুনানি শেষ হওয়ার আগেই অন্তত ৫০ হাজার মানুষের নাম বাদ দেওয়ার সুপারিশ করলেন ERO-রা। নির্বাচন কমিশন সূত্রে খবর, তাঁরা কেউ শুনানিতেই হাজির হননি। তাঁদের খোঁজও পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে তাঁদের নাম সরাসরি বাদ দিল কমিশন। কমিশন ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বার বার পিচ বদলেও আর বিশেষ জমছে না শীতের ব্যাটিং। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের পরে পাকাপাকি ভাবে শীতের বিদায় পর্ব শুরু হবে। অর্থাৎ, ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে জখম ২০ জন। পুলিশ জানায়, দুই গোষ্ঠীর মধ্যে পুরোনো শত্রুতা ছিল। তার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বাসন্তী থানার ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: পশ্চিমবঙ্গ–সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচনের কোনও প্রতিফলন ছিল না গত রবিবার নির্মলা সীতারামনের পেশ করা কেন্দ্রীয় বাজেটে। তবে ২০২৬–এর বিধানসভা ভোটে বাংলার মন জয়ে জনমুখী বাজেটই পেশ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার রাজ্য ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: দু’চাকায় রানারের মতো ছুটে বেড়ানোই ওঁদের কাজ। সময়ের মধ্যে খাবার, গ্রসারি বা ওষুধপত্র থেকে যাবতীয় জিনিস পত্র পৌঁছে দেওয়াই ওঁদের টাস্ক। রাত হোক বা ভোর, বৃষ্টি, কনকনে ঠাণ্ডা বা গনগনে গরমেও ওঁরা কাজ করেন! রাতবিরেতে এক ক্লিকে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়কলকাতার গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুর করে টাকা লুটের অভিযোগ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা পুজো কমিটির অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লুট করেছে বলে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।সূ্ত্রের খবর, কমিটির সদস্যদের অভিযোগ,তাঁরা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: রাজ্য বাজেট কতটা ভোটমুখী হবে এবং বিরোধীরা তার কী ব্যাখ্যা দেবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছিল ক’দিন ধরেই। কিন্তু বৃহস্পতিবার বাজেট পেশের আগে বিধানসভায় বিতর্ক দানা বাঁধল রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের সময়সীমা কাটছাঁট নিয়ে। ৪৫ মিনিটের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়টিভিকে সুপ্রিমো তথা প্রাক্তন অভিনেতা থলপতি বিজয়কে আয়কর জরিমানা দিতে হবে দেড় কোটি টাকা। এই টাকা যাতে দিতে না নয়, সেই আবেদন জানিয়ে তিনি মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, তা খারিজ হয়ে গিয়েছে।শুক্রবার ‘পরীক্ষা পে চর্চায়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়আজ ৬ ফেব্রুয়ারি, ২০২৬। শুক্রবারের সকাল শুরু হচ্ছে রাজ্য ও জাতীয় রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। একদিকে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পরে আজ বিরোধী দলনেতার প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে বাংলা। অন্যদিকে, বিহার নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে বড় শুনানির ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়সঞ্জয় চক্রবর্তী ও অনিমেষ দত্ত বরাবরাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে উত্তরবঙ্গের বঞ্চনা। বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। তাতে উত্তরবঙ্গের ঝুলি ভরে উঠল, না কি বিরোধীদের বঞ্চনার অভিযোগ আরও ত্বরান্বিত হলো? অন্তর্বর্তী বাজেটে উত্তরবঙ্গ ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, ইসলামপুর: এক সময় যে স্কুলে পড়াশোনা হতো, আজ সেখানে ফসল ও জ্বালানি মজুত করা হচ্ছে। ইসলামপুর ব্লকের গাইসাল-২ গ্রাম পঞ্চায়েতের রামপুরে অবস্থিত রুহিয়া-রামপুর উর্দু মিডিয়াম জুনিয়র হাইস্কুল বন্ধ হয়ে পড়ে আছে প্রায় এক দশক ধরে। ফলে শিক্ষা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: মেক্সিকোর কয়েক জন প্রাণীবিজ্ঞানী এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র (জেডএসআই) মিলিত এক অনুসন্ধানে বাংলার দিঘা ও বাঁকিপুট উপকূল থেকে খোঁজ পাওয়া গেল অ্যানিলিডা পর্বের (ফাইলাম) অন্তর্গত দু'টি নতুন প্রজাতির সামুদ্রিক কীটের। সদ্য সন্ধান পাওয়া এই দুই প্রজাতির ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: ভোটের আগে রাজ্য বাজেটে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি। উল্টোদিকে রাজ্যের ঘাড়ে প্রায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা!২০১১–তে রাজ্যে বামফ্রন্ট সরকার বিদায় নেওয়ার সময়ে মোট ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা। সরকারি পরিসংখ্যানই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেওয়ার দিনেই আগামী অর্থবর্ষের প্রথম থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী ১ এপ্রিল থেকে এই ডিএ কার্যকর হবে। এর ফলে প্রায় ১০ লক্ষ ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়কলকাতায় বসে অবৈধ কল সেন্টার চালানো হচ্ছিল বলে অভিযোগ। ওই ভুয়ো কল সেন্টার খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছিল বলেও অভিযোগ। এই অভিযানের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। অভিযান চালিয়ে মহেশতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: মহার্ঘ ভাতা বা ডিএ কি রাজ্য সরকারি কর্মচারীদের দয়ার দান? রাজ্য কি বকেয়া ডিএ দিতে বাধ্য?এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার ১০ বছর পরে অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিতেই সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়অজিত ডোভাল এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে কোনও বৈঠক হয়নি বলে দাবি করল ভারত। তাঁদের মধ্যে কোনও বৈঠক হয়নি বলে জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।ভারতীয় পণ্যের উপর ট্যারিফ কমানোর কথা ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: শুধুমাত্র অনলাইন কোরিয়ান গেমের প্রতি আসক্তি নয়, বরং কোরিয়া এবং কোরিয়ান সংস্কৃতির প্রতি গভীর টান থেকেই মৃত্যুর পথ বেছে নেওয়া — গাজ়িয়াবাদের তিন বোনের আত্মহত্যার প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। গাজ়িয়াবাদের ‘ভারত সিটি রেসিডেনশিয়াল টাউনশিপ’–এর দশতলার ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, এগরা: এগরা পুরসভা নিয়ে বিতর্ক যেন থামতে চাইছে না। বৃহস্পতিবার কাউন্সিলারদের নিয়ে এগরার মহকুমা শাসকের ডাকা বিশেষ বৈঠক ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। এদিন মিটিং শুরুর কিছুক্ষণের মধ্যে তা স্থগিত হয়ে যায় হাইকোর্টের নির্দেশে। তৃণমূলের অবশ্য দাবি, ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বাবলু সাঁতরা, ঘাটাল মজুত রয়েছে সমস্ত রকম পরিকাঠামো। অপারেশন থিয়েটার থেকে সদ্যোজাতদের চিকিৎসায় স্টেরিলাইজেশন সিক নিউবর্ন ইউনিট (এসএনএসইউ)। আছে রোগীদের জন্য ৬০টি শয্যা। এক সময়ে একাধিক জটিল অস্ত্রোপচারে সুনাম কুড়িয়েছিল এই হাসপাতাল। ২০১২ সালে এইচআইভি পজিটিভ এক প্রসূতির সফল ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: পর পর পশ্চিমী ঝঞ্ঝায় বাংলা থেকে অকালেই বিদায় নিতে এক রকম বাধ্য হয়েছিল শীত। কিন্তু সেই ঝঞ্ঝার প্রভাব কিছুটা কাটতেই ফের গতি পেল উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া। আর তার হাত ধরেই ফিরছে কিছুটা ঠান্ডা আমেজ। তাই অতি দুর্বল ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, বড়ঞা: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার এক পরিযায়ী শ্রমিকের। তবে দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম শের মহম্মদ (৩০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সুন্দরপুর পঞ্চায়েতের বৈদ্যনাথপুর আনন্দনগর গ্রামে। রাজমিস্ত্রির ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়নতুন সরকার গঠনের পরেই উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় মণিপুরের চুড়াচাঁদপুর এবং তুইবুং এলাকায়। নতুন সরকারের যোগ দিয়েছেন কুকি-জ়ো জনজাতির নেতা। এরই প্রতিবাদ জানিয়ে কুকি প্রভাবিত এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছিল। আর ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, রঘুনাথগঞ্জ: সীমান্তে বিএসএফ–এর চোখকে ফাঁকি দিতে পদ্মা নদী সাঁতরে পার হয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছেন বাংলাদেশি পাচারকারীরা। মূলত গোরু পাচারের উদ্দেশে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা এ ভাবে ভারতে প্রবেশ করছেন। এমনই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বুধবার রাতে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়মধ্যরাতে দার্জিলিং সহ কালিম্পঙ এলাকাজুড়ে অনুভূত হলো ভূমিকম্প। কয়েক মিনিটের ব্যবধানে পর পর দু'বার ওই কম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার (ইংরেজি মতে শুক্রবার) রাত ১টা ৯ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। এর মাত্র ৬ ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয় খুনে সর্বশেষ অভিযুক্তকেও গ্রেপ্তার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে অভিযুক্ত মহম্মদ জাভেদ (২৬)-কে পাকড়াও করে টাউন থানার টিম। বৃহস্পতিবার বিকেলে তাকে চার দিনের ট্রানজিট রিমান্ডে খড়্গপুর নিয়ে আসা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বৃহস্পতিবার সকাল ঠিক ৮টা ৪০ মিনিটে খুড়দা রোড ডিভিশনের অধীন ওডিশার জাজপুর জেলার খুড়দা রোড ডিভিশনে লাইনচ্যুত হয় চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের দু’টি জেনারেল ও একটি এসি কামরা। তিনটি কামরাতে প্রায় তিন-চারশো যাত্রী ছিলেন। এর মধ্যে দু’টি জেনারেল ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটকে ‘জনমুখী’ ও ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের’ বলে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করার পরে সোশ্যাল মিডিয়ায় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়ায় অভিষেক জানান, এই বাজেট ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়হাত ধরাধরি করে পথচলা শুরু হয়েছিল ২০১৬ সাল থেকে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াই দিতে জোটবদ্ধ হয়েছিল কংগ্রেস ও বামফ্রন্টের শরিকরা। সেই সদ্ভাব ছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত। তবে ২০২৬ সালের নির্বাচনে সেই সম্ভাবনার ইতি। আগামী বিধানসভা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়Big Breaking: রাজ্যের যুবসমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময়ে ‘বাংলার যুব-সাথী’ নামে এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকারদের প্রতি ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়গ্রামের প্রান্তিক মানুষের নাড়ি বোঝেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাত্ত্বিক ভোটব্যাঙ্ককে আমল না দিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন বরাবরই আর্থিক ভাবে পিছিয়ে থাকা ‘সংখ্যাগুরু’ জনভিত্তির উপরেই ভরসা রেখেছেন, তা সর্বজনবিদিত। ২৬-এর নির্বাচনের আগে রাজ্য বাজেটেও ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয়েছে, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার সবার ভাতা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের জন্যও ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে।রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের মাসিক পারিশ্রমিক আরও ১০০০ টাকা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়Big Breaking: কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। আত্মহত্যার চেষ্টা কারণে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা বিঘ্নিত হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তর কুমার ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ছয় সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ, বাকি ৭৫ শতাংশ কী ভাবে দেওয়া হবে, তা নির্ধারণের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বিধানসভায় বাজেট অধিবেশনের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়সংশোধনাগারের ভিতর এক সাজাপ্রাপ্ত বন্দির ঝুলন্ত দেহ উদ্ধারে তুমুল শোরগোল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা সংশোধনাগারে এক সাজাপ্রাপ্ত আসামির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। জেলের ভিতর বন্দির ঝুলন্ত দেহ নজরে আসতেই মুহূর্তে হইচই পড়ে যায় গোটা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বেজে গিয়েছে ২৬-এর দামামা। নির্বাচনের আগে ১৩১ পাতার চার লক্ষ কোটি টাকার বাজেটে আবারও কল্পতরু রাজ্য সরকার। বহু প্রতীক্ষিত ডিএ থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, খেতমজুর থেকে যুব, ঝুলি ভরল সকলেরই। এমনকী প্রান্তিক মানুষকে সুবিধা দেওয়ার ভাবনা থেকেই রাজ্য বাজেটে আলাদা ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়২০১৫ সালে দেশের মোট ১০০টি শহরকে ‘স্মার্ট সিটি’ বানানোর পরিকল্পনা নিয়েছিল মোদী সরকার। বাংলার ভাগ্যে জুটেছিল চারটি শহর— নিউ টাউন, বিধাননগর, দুর্গাপুর, হলদিয়া। সেই প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে সন্দিহান রয়েছে। তবে, এ বার রাজ্যের বেশ কিছু শহরের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়দেশের অ্যাপ ক্যাব বাজারে প্রতিযোগিতার পারদ আরও বাড়িয়ে যাত্রা শুরু ‘ভারত ট্যাক্সি’-র। বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করলেন এই প্ল্যাটফর্মের। এটি একটি সমবায়-মালিকানাধীন প্ল্যাটফর্ম। এখানে চালকরা কোনও কমিশনের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়ট্রেনের টিকিট কেটে RAC অর্থাৎ, ‘রিজ়ার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন’-এর গেরোয় কখনও পড়েননি, এমন মানুষ বোধহয় ভারতে একজনও নেই। টিকিটের পুরো টাকা দিয়েও আধফালি বার্থে বসে রাত কাটাতে হয়েছে, এমন অভিজ্ঞতা প্রায় সকলেরই রয়েছে। এ বার সেই হয়রানির সুরাহা হতে চলেছে। ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, খড়্গপুর ও তমলুক: কলকাতার আনন্দপুর অগ্নিকাণ্ডে পশ্চিম মেদিনীপুরের পিংলা ও পূর্ব মেদিনীপুরের তমলুক, ময়না–সহ একাধিক থানা এলাকার নিখোঁজদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুল দেওয়া হলো বুধবার। একটি মোমো প্রস্তুতকারী সংস্থা ও একটি ডেকোরেটর্স সংস্থার পক্ষ থেকে পাঁচ ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, মালবাজার: একটু অসাবধানতা, আর সব শেষ! একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে অদ্ভুত ভাবে প্রতারণার ফাঁদে পড়লেন প্রৌঢ় দম্পতি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত ক্যালটেক্স মোড়ে। মোট ১৭ হাজার টাকা খুইয়েছেন ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মা। হাউহাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সেই যে ঘরে ঢোকেন, আর বেরোননি। বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা মঞ্জু টিকাদার (৫৮)-এর দেহ উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বিরোধীদের অভিযোগ, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে অন্তর্বর্তী বাজেটে (ভোট অন অ্যাকাউন্টস) একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। এ বার বিরোধীদের এই দাবি উড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা দাবি করেছেন, নির্বাচনের কথা মাথায় রেখে তিনি কোনও ঘোষণা করেন ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মেঘালয়ের পূর্ব জৈনন্তিয়া পাহাড়ের তাশখাই। সেখানকার কয়লা খনিতে জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন শ্রমিকের। আহত ১। আহত শ্রমিককে শিলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভিতরে আরও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধার ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়মেঘালয়ের পরে রাজস্থান। আবারও বিয়ের পরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ঘটনা সামনে এল। বিয়ের মাত্র তিন মাসের মধ্যে গোটা প্ল্যান ছকে প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুদের সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়উত্তরপ্রদেশে চিনা মাঞ্জা জড়িয়ে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ যোগী সরকারের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এখন থেকে চিনা মাঞ্জা জড়িয়ে কারও মৃত্যু হলে তা ‘খুন’ হিসেবে গণ্য হবে। উত্তরপ্রদেশ জুড়ে সর্বত্রই নিষিদ্ধ চিনা মাঞ্জার রমরমা। যার জেরেই ঘটছে একাধিক ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, ‘কেন্দ্র বাংলার দুই লক্ষ কোটি টাকা বকেয়া মেটাচ্ছে না। বাংলার ভাগের টাকা দেওয়া হয় না। বন্ধু আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি।’ বৃহস্পতিবার SIR নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার প্রস্তাব রেখেছিল তৃণমূলের। কিন্তু যেহেতু মামলাটি সুপ্রিম ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, বাকি ৭৫ শতাংশ ডিএ কী ভাবে মেটানো হবে, তা নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে, ঠিক কোন সরকারি কর্মচারীরা এই বকেয়া ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এ রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বৃহস্পতিবার বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। ২০১৯ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া যে ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম পাহাড় জঙ্গলে ঘেরা গ্রামগঞ্জে নেই উন্নত ইন্টারনেট সংযোগ। কিছু জানতে হলেও স্মার্ট ফোনে ক্লিক করেও জানতে পারেন না ওঁরা। পঠনপাঠন থেকে শুরু করে মনে কোনও প্রশ্ন দূর করতে ভরসা এক মাত্র বই। কিন্তু এলাকায় নেই কোনও ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের নেধুয়া গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এলাকার বাসিন্দা নিখিল সামন্তর বাড়ির রান্নাঘরেই প্রথমে আগুন লাগে। ঘটনায় গুরুতর জখম নিখিলের স্ত্রী রাধারানি সামন্ত। তিনি ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়পেটের ভিতরে যেন পোকামাকড় কিলবিল করছে। ঠাকুমাকে কোনও রকমে হাতের ইশারায় বুঝিয়ে ছিলেন মূক ও বধির তরুণী। অবশেষে ডাক্তারি পরীক্ষায় ফাঁস হলো আসল সত্য। অভিযোগ, বাবার লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। DNA পরীক্ষাতেও তার প্রমাণ মিলেছে ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়ভ্যালেন্টাইন্স সপ্তাহ শুরু হওয়ার আগে শীত ফিরছে। একেই বলে ভালোবাসার টান! ফিরে যেতে যেতেও ‘ইউ টার্ন’ নিল শীত। ফের ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে তিলোত্তমার তাপমাত্রা। অন্তত তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন দিন পশ্চিমবঙ্গের ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, হাওড়া: কেন্দ্রীয় বাজেট পেশ হলেও, আশাকর্মীদের দাবিদাওয়া নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা না আসায়, হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের হাজার হাজার আশাকর্মী। এখন রাজ্য বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটের দিকেই এখন তাকিয়ে রয়েছেন তাঁরা। নিজেদের দীর্ঘদিনের দাবি মুখ্যমন্ত্রীর নজরে ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: শুধু নির্বাচন কমিশন নয়, ভোটারদের ‘ম্যাপিং’ করছে বিজেপি–ও! তবে তাদের ম্যাপিংয়ের সঙ্গে ২০০২–এর ভোটার তালিকার কোনও যোগ নেই। অনুপ্রবেশ ইস্যুরও সম্পর্ক নেই। কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে বাংলার ভোটারদের ম্যাপিং করিয়ে সুবিধাভোগীদের তালিকা তৈরি করাই আপাতত গেরুয়া ব্রিগেডের লক্ষ্য। ওই ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: কলকাতা মেট্রোর ব্লু–লাইনের স্টেশনগুলিতে টানেল ভেন্টিলেশন সিস্টেম এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম-এর আধুনিকীকরণের কাজ শুরু হলো। ৫৮৫ কোটি টাকার এই প্রকল্প ২০৩০–এর মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে বুধবার দুপুর থেকে কাজ শুরু হয়েছে। সংস্থা জানাচ্ছে, এই কাজ সম্পূর্ণ হলে ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বৃহস্পতিবার সকালে সবংয়ের নেধুয়া গ্রামে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এলাকার বাসিন্দা নিখিল সামন্তের বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে। ঘটনায় গুরুতর জখম নিখিলের স্ত্রী রাধারানী সামন্ত। তিনি বর্তমানে ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার, DA সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানো নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর সেই কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: ঘড়ির কাঁটায় মঙ্গলবার রাত দেড়টা। শুনশান রাস্তায় ছুটে চলেছে ১৪–১৮টি মোটরাইক। প্রত্যেকটি বাইকে সওয়ার তিন জন। কারও মাথায় হেলমেট নেই। প্রত্যেকটি বাইকের সাইলেন্সার খোলা। বিকট শব্দে কান পাতা দায় আশপাশের এলাকার বাসিন্দাদের।এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে অভিজাত সল্টলেকের নিকো ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়মুম্বইয়ের গোরেগাঁওয়ে একটি বহুতল আবাসনের লিফটে হাইড্রোজেন বেলুন ফেটে বিস্ফোরণ। বরাত জোরে বেঁচে গিয়েছেন লিফটে থাকা তিনজন। সোমবার ঘটনাটি ঘটেছে ‘আনমোল টাওয়ার্স’ বিল্ডিংয়ে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে চমকে উঠছেন নেটিজ়েনরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়কুবলয় বন্দ্যোপাধ্যায়‘টেন, নাইন, এইট, সেভেন ...’ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল ওডিশার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ–এ। সময় সকাল ১০টা ৪৫।কাউন্টডাউন ‘জ়িরো’–তে এসে পৌঁছনোর পরে একটা খণ্ডমুহূর্তের নিস্তব্ধতা। তার পরেই প্রবল শব্দে সমুদ্রের দিকে উড়ে গেল একটা মিসাইল। পার হয়ে গেল ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, দৈনন্দিন জীবনের এক অপরিহার্য যন্ত্র। কিন্তু সেই যন্ত্রই নবীন প্রজন্মের জন্য যেন কালান্তক হয়ে দাঁড়িয়েছে। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে মোবাইল আসক্তি এবং অনলাইন গেমিংয়ের নেশা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, তা রীতিমতো ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের ঘটনায় নাম জড়িয়ে ছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণের। তবে এই খুনের ঘটনায় পুলিশ যে চার্জশিট জমা দিয়েছে তাতে নাম নেই তাঁর।গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে স্বপন কামিল্যার ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময় কলকাতা ও জামালপুর: পূর্ব বর্ধমানের আঝাপুর হাইস্কুলে শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার দিন হলে গ্রুপ-ডি কর্মীর মোবাইল ফোন বেজে ওঠা এবং পরে প্রধান শিক্ষকের ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, দক্ষিণেশ্বর: সম্প্রতি দক্ষিণেশ্বর থানা এলাকার দু'টি আবাসনে পরপর চুরির ঘটনা ঘটেছিল। অভিযোগের তদন্ত নেমে বুধবার অভিযুক্তকে গ্রেপ্তার করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম শেখ ইকবাল। বাড়ি মহেশতলা থানার আখরায়। চুরি করা সোনার গয়না কেনার অভিযোগে স্থানীয় মহিলা ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, সন্দেশখালি: জোয়ারের জলের চাপে ভেঙে পড়ল দুর্বল কংক্রিটের সেতু। বুধবার দুপুরে চোখের সামনে তিন টুকরো হয়ে ভেঙে পড়ে কংক্রিটের সেতুটি। এ দিন ঘটনাটি ঘটেছে সন্দেশখালি-১ ব্লকের ঢেকনামারি গ্রামে। এ দিন বিদ্যাধরী খালের উপরে দুর্বল সেতুটি ভেঙে পড়ায় ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়সুমন ঘোষ, খড়্গপুর 'থ্যাটারে (থিয়েটারে) লোকশিক্ষে হয়!' বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। আর খড়্গপুর-১ ব্লকের ভেটিয়াচণ্ডী হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণকুমার শীট বলছেন, 'লোকশিক্ষা অবশ্যই জরুরি। তবে, এই মুহূর্তে রিলসের নেশা দূরে সরিয়ে ছেলেমেয়েদের আরও বেশি করে বইমুখী করে তোলাটাই বেশি গুরুত্বপূর্ণ।' আর ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: ১০ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রয়েছে জনতা। ওই ভিডিয়ো পোস্ট করে কখনও মমতাকে ‘হার্ট অফ বেঙ্গল’ কখনও ‘হোপ অফ বেঙ্গল’ কখনও ‘সেভিয়ার অফ বেঙ্গল’ কখনও বা ‘কারেজ অফ বেঙ্গল’ বলে ক্যাপশন ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: আর মাত্র ৯ দিন। ভোটার তালিকার দীর্ঘ স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘সার’ শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের।বঙ্গ–বিজেপি চাইছে, এত তাড়াহুড়ো না করে বরং সপ্তাহখানেক পিছিয়ে দেওয়া হোক ভোটার তালিকা ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: বিধানসভায় আজ, বৃহস্পতিবার, দুপুর আড়াইটের সময়ে রাজ্য বাজেট পেশ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় তৃণমূল সরকারের জমানায় এটাই শেষ বাজেট। ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার পাশাপাশি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৫–২০২৬ অর্থবর্ষের সাপ্লিমেন্টারি বাজেটও পেশ করবেন।তৃণমূলের বিধায়কদের বড় ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এর আগে এই মামলা নিয়ে একাধিক বার শুনানি হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি পি কে মিশ্রর এজলাসে এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়কোনও তড়িঘড়ি নয়। ভারত বাণিজ্য চুক্তির বিষয়ে ট্রাম্পের মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতেও রাজি ছিল। মার্কিন বিদেশমন্ত্রীকে এমন কথাই জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ট্যারিফ কমানো নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই প্রকাশ্যে এসেছে ওই তথ্য।ভারতীয় পণ্যের ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লিঘড়ির কাঁটায় বুধবার তখন সকাল ১০টা ৬ মিনিট৷ সুপ্রিম কোর্টের ভিভিআইপি গেট দিয়ে প্রথমে প্রবেশ করল দিল্লি পুলিশের এসকর্ট ভ্যান, পিছনে সাদা গাড়ির কনভয়৷ মুহূর্তে ভিড় উপচে পড়ল৷ ততক্ষণে দিল্লি পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসকর্ট ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়গাজিয়াবাদে এক সঙ্গে তিন বোনের আত্মহত্যার ঘটনায় পড়তে পড়তে রহস্য। কী কারণে এক সঙ্গে তিন বোন আত্মঘাতী হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই ঘটনার তদন্ত করতে গিয়েই নতুন তথ্য হাতে এসেছে পুলিশের। পুলিশ জানতে পেরেছে, ওই ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, বারাসত: জেলা সদর বারাসতে একটি খেলার মাঠে চলা মদের আসরের প্রতিবাদ করায় স্থানীয় এক বিজেপি নেতার হাতে আক্রান্ত হলেন আর এক বিজেপি ঘনিষ্ঠের ছেলে। আবির বন্দ্যোপাধ্যায় নামে আক্রান্ত ওই যুবক চিকিৎসাধীন আছেন বারাসত হাসপতালে। বারাসত থানায় লিখিত ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, শালবনি: সকাল থেকে গ্রামে বেশ উৎসবের মেজাজ। পুলিশের কর্তাব্যক্তিদের আনাগোনা। বড় বড় হাঁড়ি-কড়াইয়ে রান্না হচ্ছে ভালোমন্দ সব খাবার। শামিয়ানা খাটিয়ে চেয়ার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। প্রথমে দেখে মনে হতেই পারে বিয়ে বাড়ি। কিন্তু শালবনির লোধা-শবর অধ্যুষিত ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়পুলক বেরা, তমলুক পরিশ্রুত পানীয় জল পাবে তমলুক, এই লক্ষ্যে শুরু হয়েছিল 'অনুত জল প্রকল্প'-এর কাজ। ২০২৬-এ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের গতি নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, যে ভাবে প্রকল্প পুরণের কাজ চলছে তাতে সময়ের মধ্যে কাজ ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, খড়্গপুর: বেআইনি চোলাই মদ, গাঁজা-আফিমের মতো মাদকের বিরুদ্ধে এ বার কড়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এমনকী, রাস্তার ধারে থাকা ধাবাতেও বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগ উঠলে করা হবে কড়া পদক্ষেপ। পাশাপাশি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়মেট্রোতে আত্মহত্যার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতির মোকাবিলায় স্ক্রিন ডোর বসাচ্ছে কেন্দ্র। সেই কাজ কতদূর এগিয়েছে? সেই নিয়ে লোকসভায় তিনটি নির্দিষ্ট প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। তার চার পাতার জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে আসল উত্তর নেই বলেই ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়প্রেমিকার সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। তার পরে ধরা পড়ে যান পুলিশের হাতে। শুরু হয় মামলা। অবশেষে বুধবার তারেক মহম্মদ নামে ওই বাংলাদেশি যুবককে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করল উত্তর দিনাজপুর জেলা আদালতের ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, ময়ূরেশ্বর: খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে কাটমানি চেয়ে উপভোক্তাকে নিগ্রহের অভিযোগ উঠল। বীরভূমের ময়ূরেশ্বর–২ ব্লকের ময়ূরেশ্বর পঞ্চায়েতের ঘটনা। বিডিও–র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপভোক্তা। পঞ্চায়েত প্রধান এবং তৃণমূল ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়SIR নিয়ে মামলায় বুধবার সকালে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে ২৪ ঘণ্টাও কাটেনি। রাতেই মুখ্যসচিবকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ মানেনি বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। সোমবারের মধ্যেই চিঠির ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়Big Breaking: DA মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার শীর্ষ আদালতের ১১ নম্বর এজলাসে সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা হবে বলে জানা গিয়েছে। রায়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছরের ৮ সেপ্টেম্বর ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়অন্য জাতের যুবকের সঙ্গে বোন পালিয়ে গিয়েছে। এই নিয়ে ক্ষোভ-দুঃখ ছিলই। তার উপরে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বোনের পালানোর কথা তুলে নানা অছিলায় কটাক্ষ করতেন এক প্রতিবেশী। সহ্য করতে পারেননি দাদা। শেষে প্রতিবেশী দম্পতিকে গুলি করে খুন করলেন ...
০৫ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়