BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 26 Aug, 2026 | ১১ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • বিধাননগরের মেয়র পদ থেকে আচমকাই ইস্তফা কৃষ্ণার, ঋতব্রতদের পথেই হাঁটবেন?

    এবার বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ইস্তফা দিলেন তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পলকে মেনশন করে লেখা ইস্তফাপত্র এদিন তিনি সশরীরে গিয়ে বিধাননগরের পুর কমিশনারের হাতে জমা করেন। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    এ বার মমতার সাংসদীয় দলেও বড় ভাঙন? অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু দিল্লিতেও

    রাজ্যে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই তীব্র হচ্ছে। দলের ভেতরে ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে, আর তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের এককালের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা হিসেবে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতিও শুরু হয়েছে। ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    তৃণমূলের সর্বনাশে কংগ্রেসের পৌষ মাস! ঘরওয়াপসি চাইছেন শুভঙ্কর সরকার

    'বাংলায় ছায়া বিরোধী তৈরি করল শাসক দল'। বিধানসভার অন্দরে তৃণমূলের ভাঙন প্রসঙ্গে এমনটাই মত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। তাঁর কথায়,'ওটা আর বিরোধী দল থাকল না'। কংগ্রেস ভেঙেই এককালে তৈরি হয়েছিল তৃণমূল। 'ঘরওয়াপসি' কি হবে? শুভঙ্করের বক্তব্য, যাঁরা তৃণমূলকে ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    মমতাকে MLA বানাতে তৈরি 'বাবরি' হুমায়ুন, বলছেন, 'রেজিনগর থেকে জিতিয়ে আনব'

    তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন। ভোটের আগে নিজের পৃথক দল গড়েন। ২টি আসন থেকে বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন। সেই হুমায়ুন কবীর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠানোর প্রস্তাব দিলেন। রেজিনগর এবং নওদা, দুই কেন্দ্র থেকেই জিতেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    'ভুয়ো বন্ধুদের থেকে সাবধান', TMC-র সঙ্কটে হঠাৎ BJP কর্মীদের কেন সতর্ক করলেন মন্ত্রী স্বপন?

    রাজ্যে তৃণমূল কংগ্রেস সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে নিজের দলকেই সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত। তৃণমূল কংগ্রেসের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সঙ্কট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, এখন অনেকে বিজেপির কাছে আশ্রয় চাইতে আসতে পারেন। সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    কলকাতায় চলবে ওয়াটার মেট্রো, 'সাগরমালা ২' প্রকল্পে জুড়ল বাংলাও, ঘোষণা শুভেন্দুর

    গঙ্গায় জলপথ পরিবহণকে আরও আধুনিক ও গতিশীল করতে এবার ‘ওয়াটার মেট্রো’ চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই প্রকল্পে রাজ্য সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে।  তিনি বলেন, 'আমরা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছি। আজকের বৈঠকে বিষয়টি ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    তৃণমূল নেতার গাড়িতে মিলল সরকারি প্রকল্পের কম্বল-শাড়ি-চাদর ও স্কুলড্রেস, শোরগোল ঝাড়গ্রামে

    রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। প্রায় প্রতিদিনই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বলের মতো নানা সামগ্রী। নানাবিধ এমন ঘটনা কেন্দ্র কের রীতিমতো ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    জমিই নেই, তাজপুরে বন্দর গড়া সম্ভব নয়, তাহলে বিকল্প? বিস্তারিত জানালেন শুভেন্দু

    তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাজপুরে গভীর সমুদ্র বন্দরের ভবিষ্যত্‍ নিয়ে শুভেন্দু জানিয়ে দিলেন, তাজপুরে বন্দর গড়া সম্ভবই নয়। কারণ রাজ্য সরকারের হাতে জমিই নেই।তাজপুর বন্দরের টেন্ডার বাতিল করেছিলেন মমতামমতা বন্দ্যোপাধ্যায় ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    আন্তর্জাতিক মেলা হবে গঙ্গাসাগরে, কলকাতায় আরও ৪৪টি জেটি; ঘোষণা শুভেন্দুর

    কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। সেখানে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিক বৈঠকে একে একে তা জানিয়ে দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সাগরমালা ২ প্রকল্পে যোগ ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    বিয়ের টোপ দিয়ে লাখ লাখ টাকা প্রতারণা! মাটিগাড়া থেকে গ্রেফতার ডালখোলার যুবক

    Marriage Fraud Case North Bengal: প্রেমের ফাঁদ পেতে সর্বস্ব লুটে নেওয়ার আরও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো শিলিগুড়ি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাস এবং দফায় দফায় প্রায় ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ভক্তিনগর ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    আজই ভ্যাপসা গরম থেকে মুক্তি দেবে ঝড়বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

    সকাল থেকেই ভ্যাপসা গরম। একটু হাঁটাচলা করলেই অস্বস্তি চরমে উঠছে। ঘেমে যাচ্ছে শরীর। এমন পরিস্থিতিতে অনেকেই চাতকের মতো চেয়ে রয়েছেন বৃষ্টির দিকে। আর সেই বিষয়েই ভাল খবর দিয়েছে আবহাওয়া দফতর। তাঁদের দাবি, আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের একটা ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    বিপুল টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার TMC কাউন্সিলর

    ফের গ্রেফতার কলকাতার পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধৃতের নাম মহেশ কুমার শর্মা। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    সকাল সকাল TMC-এর শওকত মোল্লার বাড়িতে NIA, চলছে তল্লাশি, কেন?

    সকাল সকাল ভাঙড়ে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। এই ঘটনায় এলাকায় ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ভাঙড়ে নির্বাচনের সময়ে বিস্ফোরণকাণ্ডের তদন্তের সূত্র ধরে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়িতে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার একটি দল। ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    বড়সড় বিনিয়োগ আসছে? শুভেন্দুর সঙ্গে দেখা করলেন গৌতম আদানির ছেলে করণ

    বড়সড় বিনিয়োগ আসতে চলেছে পশ্চিমবঙ্গে? BJP ক্ষমতায় আসার পর দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার দাবি করছেন, ৬ মাসের মধ্যেই বড় বিনিয়োগ আসবে বাংলায়। যার নির্যাস, শিল্পপতি গৌতম আদানির ছেলে করণ আদানি দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। বুধবার ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    অন্নপূর্ণায় কড়া স্ক্রুটিনি মোডে শুভেন্দুর সরকার, বিডিও-ডিএম স্তরে যাচাইয়ে বাদ পড়বেন কারা?

    বুধবার ২৮ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের জন্য ৩,০০০ টাকা করে সরাসরি স্থানান্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘অন্নপূর্ণা যোজনা’-র আনুষ্ঠানিক সূচনা করলেন। একই সঙ্গে রাজ্য সরকার জানিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে এই প্রকল্পের সম্পূর্ণ উপভোক্তা তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    TMC-র বহিষ্কৃত হয়েও বিরোধী দলনেতা হতে পারেন ঋতব্রত? যা জানা জরুরি

    ১৫ বছরের মুখ্যমন্ত্রী। একটা নির্বাচনে পরাজয় আর তারপরই রাতারাতি পায়ের তলা থেকে জমি সড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েই জয়ী হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। দলের হেভিওয়েট নেতারা যখন ধরাশায়ী তখন তৃণমূলের মুখরক্ষা করেছিলেন এই দুই তরুণ ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    প্রাক্তন মন্ত্রী, MLA, নেতা সহ TMC-র ১৫০ জনের লিস্ট তৈরি, শীঘ্রই শুরু হবে ধরপাকড়

    নানা ধরনের দুর্নীতির অভিযোগে জর্জরিত সদ্য ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের বহু নেতার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রায় ১৫০ জন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক এবং শীর্ষস্থানীয় নেতার নাম ইতিমধ্যেই প্রশাসনের নজরে এসেছে। সূত্রের খবর, ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    কলকাতায় দাম ৭০ টাকা থেকে শুরু, দিল্লি-কর্নাটক-কেরলে ডাবের দাম কত?

    গ্রীষ্মকালে ডাবের জলকে অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পানীয় হিসেবে বিবেচনা করা হয়। শরীরে জলের ঘাটতি পূরণ করতে এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে চিকিৎসকরাও এটি পান করার পরামর্শ দেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, কলকাতায় যে এক বোতল ডাবের জলের ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    কতটা কমল সোনা-রুপোর দাম? জানুন কলকাতায় লেটেস্ট রেট

    Gold Silver Rate Fall Today: সোনা ও রুপোর দাম আবারও কমেছে। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) উভয় মূল্যবান ধাতুর দামই কমে  যায়। রুপোর ফিউচার প্রাইস এক ধাক্কায় প্রায় ২,০০০ টাকা কমেছে, অন্যদিকে সোনার দামও হ্রাস পেয়েছে। ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    বেআইনি নির্মাণ মামলায় হাইকোর্টে অভিষেকের সাময়িক স্বস্তি, পুরসভাকেও নির্দেশ

    দলের দুর্দিনে অন্তত কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার ও তাঁর সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'। তৃণমূল সাংসদের বাসভবন এবং তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর মালিকানাধীন সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভা যে নোটিশ জারি করেছিল, তা ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    দিল্লিতে শুভেন্দু-ঋতব্রতর কাকতালীয় মোলাকাত... বদলে গেল তৃণমূলের 'ঋতু'

    রাজনীতিতে কি কাকতালীয় ঘটনা ঘটে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বলতেই হবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ যা ঘটল তা কাকতালীয়। এর সূত্রপাত গত ৪ মে'র বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর। ২২ মে দিল্লির বঙ্গভবনে মিলিত হন শুভেন্দু অধিকারী ও ঋতব্রত ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    'কে অভিষেক? ওকে চিনি না তো....', বলছেন তৃণমূলেরই জাভেদ

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ওভারটেক করে কার্যত 'নতুন তৃণমূল কংগ্রেস' দল তৈরি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এখনও পরামর্শদাতা হিসেবে চান। কিন্তু অভিষেক বন্দ্য়োপাধ্যায়! তাঁর কী হবে? যে ৫৮ বিধায়ক বিধানসভায় পরিষদীয় দল গড়লেন তাঁদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ ছিল, ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    Annapurna Bhandar-র টাকা অ্যাকাউন্টে ঢুকেছে? এভাবে সহজে স্ট্যাটাস চেক করুন

    অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা করেন। ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের কাছে এই টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। আপনার অ্যাকাউন্টে কি অন্নপূর্ণার টাকা ঢুকেছে ...

    ০৪ জুন ২০২৬ আজ তক
    শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি বসতে চলেছে কলকাতায়? ভূমিপুজোর ঘোষণা দিলীপের

    কলকাতার বুকে কি এবার তৈরি হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি? রাজনৈতিক মহলে এখন জোর চর্চা এই বিষয় নিয়েই। বুধবার নবান্ন থেকে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগামী ৬ জুলাই এই প্রকল্পের জন্য ভূমিপুজো অনুষ্ঠিত হবে। ৬ জুলাই শ্যামাপ্রসাদ ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    দলের সব কমিটি ভেঙে দিল TMC, 'বিদ্রোহী' গোষ্ঠীর উত্থানে বড় সিদ্ধান্ত মমতার

    দলে ফাটল ধরা পড়ার পরেই বড় সিদ্ধান্ত গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। বুধবার ৫৮ জন বিধায়কের সই করা চিঠি নিয়ে স্পিকারের হাতে জমা দিয়েছেন 'বিদ্রোহী' বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়। তার এক ঘণ্টার মধ্যেই চরম পদক্ষেপের ঘোষণা করল ঘাসফুল শিবির। দলের সমস্ত ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    অন্নপূর্ণার ৩ হাজার টাকা আজ কত মহিলার অ্যাকাউন্টে ঢুকছে? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

    শুরু হল 'অন্নপূর্ণা যোজনা'র যাত্রা। আজই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার টাকা। নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন করে 'অন্নপূর্ণা যোজনা'র শুভ সূচনা করল রাজ্য সরকার। ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    জুলাই থেকেই আয়ুষ্মান ভারতের সুবিধা, পেতে গেলে কী করতে হবে জানালেন শুভেন্দু

    পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন ওয়েবসাইট লঞ্চ  হয়েছে। সেইসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেন, ‘যাঁদের নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়ে গিয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। আজ থেকে অনলাইনে ফর্ম ডাউনলোডও ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    শুভেন্দুর বৈঠকে এবার হাজির মমতার 'ছায়াসঙ্গী' কুণাল-নয়না-ববিও, জল্পনা তুঙ্গে

    বুধবার নবান্নে রয়েছে নয়া BJP সরকারের প্রশাসনিক বৈঠক। তার আগেই নবান্নে পৌঁছলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অশোক দেব। এদিন দুপুরে নবান্ন সভাঘরে ঢুকতে দেখা গেল তাঁদের। একদিকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রায় ৫৮ ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    ভাইপো অভিষেককে কীভাবে নিজের দুর্বলতা বানিয়ে ফেললেন পিসি মমতা?

    সম্প্রতি কোচবিহারের এক তৃণমূল নেতা রীতিমতো মাইক বাজিয়ে ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) জন্য যাঁরা তাঁকে কাটমানি দিয়েছেন, তাঁরা এসে সেই টাকা ফেরত নিয়ে যেতে পারেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই নেতাকে গ্রামবাসীরা ৫ হাজার থেকে ২৫ ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    ১০.১৫ মিনিটের পর অফিস ঢুকলেই লেট, সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ কড়া নিয়ম

    ১০টা মানে ১০টাই! সময়ের মধ্যে অফিস পৌঁছতে না পারলেই 'লেট', কাটা হতে পারে ছুটিও। সরকারি কর্মচারীদের জন্য এবার কড়া নির্দেশিকা জারি করল BJP সরকার। নিয়মানুবর্তিতা এবং সময়ে অফিসে ঢোকাই শেষ কথা হতে চলেছে নবান্ন সহ সমস্ত সরকারি দফতরে। বিজ্ঞপ্তি জারি ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    সৌরভ আর ‘Z’ ক্যাটেগরিতে নন, নিরাপত্তা কমিয়ে দিল রাজ্য সরকার

    ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেট প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। গত তিন বছর ধরে তিনি ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা পেয়ে আসছিলেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নিরাপত্তা দু’ধাপ কমিয়ে ‘ওয়াই ক্যাটেগরি’ করা হয়েছে। যদিও ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    বর্ষা ঢুকছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই, জানাল IMD, রয়েছে দুর্যোগের পূর্বাভাসও

    অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এর সঙ্গে দেশজুড়ে বৃষ্টিপাতের কার্যকলাপও আরও জোরদার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৬ ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    'সবে তো শুরু,আরও অনেক কিছুর জবাব দিতে হবে মমতাকে', TMC নেত্রীকে তীব্র কটাক্ষ অমিতের

    মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে নির্বাচনে হেরেছেন। তাঁর দলের ভরাডুবি হয়েছে এক মাসও হয়নি। এরই মধ্যে তৃণমূল ভেঙে চুরমার। মমতাকে সভানেত্রী উল্লেখ করেও তাঁর হাত থেকে রাশ কেড়ে নিতে ৫৮ বিধায়কের সই নিয়ে নিজেকে বিরোধী দলনেতা ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অনেকের ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    মমতার 'মা-ক্যান্টিন'-এর ভোলবদল করছেন শুভেন্দু, নতুন কী হচ্ছে?

    তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দফতরের উদ্যোগে পাঁচ টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘মা ক্যান্টিন’ চালু করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে প্রতি দিন দুপুরে পাঁচ টাকার বিনিময়ে ডাল, ভাত, তরকারি এবং ডিম দেওয়া হত। বেলা ১২টা থেকে বিকেল তিনটে ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    মেসি কাণ্ডে এবার অরূপ বিশ্বাসকে তলব করল পুলিশ, কবে হাজিরা দেওয়ার নির্দেশ?

    মেসি কাণ্ডে এবার বিপাকে পড়লেন অরূপ বিশ্বাস। গত বছর সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত বিতর্কিত ‘মেসি ইভেন্ট’ কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করল পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে আগামী ৫ জুন তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, মেসি কাণ্ডে দায়ের ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    শুধু টাকার খনি নয়, AC বেডরুম, কন্ডোম, মদের বোতলও, সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম যেন 'লীলাক্ষেত্র'

    কলেজের ইউনিয়ন রুমেই কী যত দুষ্কর্ম? শিয়ালদায় নামী কলেজ সুরেন্দ্রনাথে রাশি রাশি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল। আর এবার ওই কলেজের ইউনিয়ম রুম থেকে আগ্নেয়াস্ত্র, মদের বোতল, কন্ডোম উদ্ধার হতেই আরও ভয়ঙ্কর কিছু প্রশ্ন উঠতে শুরু ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    মধ্যরাত পর্যন্ত অবস্থান সৃজনদের, যাদবপুর স্টেশন থেকে পিছু হটল বুলডোজার, স্বস্তিতে হকাররা

    শিয়ালদা বা দমদম স্টেশনের পুনরাবৃত্তি হল না যাদবপুরে। হকার উচ্ছেদ করতে আসা বুলডোজার মঙ্গলবার রাতেই ফিরে গেল সেখান থেকে। CPIM নেতা সৃজন ভট্টাচার্য সহ বাম কর্মীরা দীর্ঘক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেন পুলিশ-প্রশাসন ও রেলের আধিকারিকদের। সাফ জানান, পুনর্বাসন না ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    কাঁটাতার পেরিয়ে সাড়ে ৩ বছর আগে ঢুকেছিল, কুলতলিতে আটক ১৮ জন বাংলাদেশি

    অবৈধ ভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের ডিপোর্ট করার কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেইবহু বাংলাদেশি নাগরিককে পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারগুলিতে। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ধরা পড়ল ১৮ জন বাংলাদেশি নাগরিক।  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৮ জন বাংলাদেশি ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    লক্ষ্মীর ভাণ্ডার নিত ১৭৩ পুরুষ, নদিয়ায় এক ব্লকেই বড়সড় জালিয়াতি

    লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এল নদিয়ায়। জেলা প্রশাসনের তদন্তে উঠে এসেছে, শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের আওতায় কৃষ্ণনগর-২ ব্লকেই ১৭৩ জন পুরুষ নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছিলেন। এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।রাজ্যজুড়ে লক্ষ্মীর ভাণ্ডার ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    রাজ্যে প্লাস্টিক ব্যাগ পুরোপুরি বন্ধ হচ্ছে, বিকল্প কী? ৩ মাসের মধ্যেই বাজারের ভোল বদলের প্ল্যান

    একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী তিন মাসের মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বাজারে কাপড়ের ব্যাগ বিক্রির স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন বসানো হবে। এই ব্যবস্থা চালু হওয়ার পরও কেউ যদি নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন, ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    TMC সমর্থক পরিবারের বাড়িতে আগুন লাগাল কারা? বরাত জোরে প্রাণে বাঁচলেন, ভয়াবহ ঘটনা

    ফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন দলীয় কর্মীরা, এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে মামলাও দায়ের করা হয়েছে দলের পক্ষ থেকে। এবার তৃণমূলকে সমর্থন করার জন্য বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    'দলটার এই রকম দুর্দিন আসবে, ভাবিনি,' মমতার ধর্নার অবস্থা দেখে কটাক্ষ শুভেন্দুর

    তৃণমূল কংগ্রেসের চরম দুর্দিন। যে কোনও মুহূর্তে দলটি ভেঙে যেতে পারে। একের পর এক কাউন্সিল গ্রেফতার। দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে রোজ। এহেন সময়ে অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের ধর্নাকে তীব্র ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    বাংলায় সব প্রাইভেট হাসপাতালে আয়ুষ্মান ভারত মাস্ট, না হলে লাইসেন্স রিনিউ হবে না

    রাজ্যে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ বাধ্যতামূলক করার পথে হাঁটছে নতুন রাজ্য সরকার। এমনকি হাসপাতালের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নবায়নের শর্ত হিসেবেও এই প্রকল্পে অংশগ্রহণকে যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক শীর্ষ ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    মমতার পরিবারে ভাঙন? ভাই বাবুন বললেন, 'শুভেন্দুর কাছে যাব'

    তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এখন 'বেসুরো'। সেই তালিকায় কি নবতম সংযোজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন? তাঁর মন্তব্যই এই জল্পনা উস্কে দিয়েছে। দেখেশুনে অনেকে বলছেন, 'এবার তো ভাঙন ধরে গেল মমতার ঘরেই।' বাংলার ক্রীড়া সংগঠনগুলির এরাধিক ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    'যাদের জন্য এত করলাম...' TMC-তে ভাঙন নিয়ে 'গদ্দার'দের টার্গেট মমতার

    ভেঙে দু'টুকরো হওয়ার পথে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে হারের পর থেকেই বিদ্রোহী হয়েছেন তৃণমূলের একগুচ্ছ নেতারা। জিতে বিধায়ক হয়েও তৃণমূলের কর্মসূচিতে দেখা মিলছে না তাঁদের। এরই মধ্যে সই জাল কাণ্ডে দল থেকে নিলম্বিত হয়েছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    উদ্ধার লক্ষ লক্ষ টাকা, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে পড়ে থেকে নষ্ট হল

    Surendranath College Cash Recovery: সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার হল দু’টি ব্যাগ ভর্তি উই ধরা টাকা। মঙ্গলবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    ২০২১-এর ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার কলকাতার TMC কাউন্সিলর

    TMC Councillor Arrested: গ্রেফতার কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন কুমার সিং। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার তাঁকে বেলেঘাটা রোডের বাসভবন থেকে গ্রেফতার করে নারকেলডাঙা থানার পুলিশ।  পুলিশ সূত্রে খবর, সচিন একাধিক মামলায় ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    'গরুর মাংস রান্না করেছি,খাবেন?', CM শুভেন্দুকে লক্ষ্য করে পোস্ট বাঙালি মহিলার, গ্রেফতার

    রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বিতর্কিত পোস্ট বাঙালি মহিলার। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করল পুলিশ। জ্যোৎস্না বিবি নামের ওই অভিযুক্তের বাড়ি দক্ষিণ দিনাজপুরে। তবে কাজের সূত্রে সে থাকে গুরগাওঁয়ে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ...

    ০৩ জুন ২০২৬ আজ তক
    সেই 'বাংলা কংগ্রেস' থেকে শুরু, বঙ্গ রাজনীতিতে দল ভাঙার কত অতীত?

    ইতিহাসের পুনরাবৃত্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি? রাজ্য রাজনীতিতে জোর চর্চা, তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দল তৈরি হতে পারে। সেই দলের নেতৃত্ব নাকি দেবেন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রত, যিনি একদা পশ্চিমবঙ্গে বামেদের অন্যতম পোস্টার বয় ছিলেন। ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    কলেজ স্ট্রিটেও বুলডোজার চলবে নাকি? উদ্বেগের মধ্যে বার্তা দিল পুরসভা

    কলেজ স্ট্রিটের বইপাড়ায় উচ্ছেদের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহু বই বিক্রেতা। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ীর দাবি, তাঁদের মৌখিকভাবে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে স্পষ্ট জানিয়েছেন, বই বিক্রেতাদের উচ্ছেদের বিষয়ে পুরসভার তরফে কোনও নির্দেশ ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিলআপ চলছে, পোর্টালে লগ ইন করতে সমস্যা? কী করবেন জানুন

    অফলাইনে অন্নপূর্ণা যোজনার  ফর্ম ফিল-আপ আগেই শুরু হয়েছিল। সোমবার থেকে অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। মোট ১২ পাতার ফর্ম । সেখানে চাওয়া হয়েছে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    রাস্তায় নামলেন বিরোধী মমতা, ঠিক কী পরিস্থিতি? ওয়াই চ্যানেলে ব্যাপক উত্তেজনা

    ক্ষমতা হারিয়ে ফের একবার নিজের পরিচিত বিরোধী মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ওয়াই চ্যানেলে পৌঁছান মমতা। তারপরেই দেখা যায় ধর্নাস্থলের কাছে ব্য়াপক বিশৃঙ্খলা। বহু তৃণমূল কংগ্রেস সমর্থক ধর্না মঞ্চের সামনে ভিড় জমিয়েছেন। ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    মাথায় 'বল' ওঠা সেই মূর্তির বিদায়, যুবভারতীর সামনে এবার শুধুই ইস্টবেঙ্গল VS মোহনবাগান

    যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা বিতর্কিত ও অদ্ভুতদর্শন মূর্তিটি সরিয়ে দেওয়ার পর থেকেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছিল, এবার সেখানে কী বসানো হবে? নতুন সরকারের ক্রীড়া দফতর অবশেষে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    বাড়িতে উদ্ধার প্রচুর ত্রাণের ত্রিপল, আসানসোলের TMC কাউন্সিলর গ্রেফতার

    ত্রাণের ত্রিপল অবৈধভাবে বাড়িতে মজুত করার অভিযোগে গ্রেফতার তৃণমূলের এক কাউন্সিলর। আসানসোল পুরনিগমের এক তৃণমূল কংগ্রেস (টিএমসি) কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম তরুণ চক্রবর্তী। তিনি আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ইতিমধ্যেই এই ঘটনায় আরও গভীরে তদন্ত শুরু ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    ঘরবন্দি অনুব্রত, জনরোষ বুঝে পার্টি অফিসেও দেখা নেই বীরভূমের কেষ্টর

    ভোটে ভরাডুবির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন চর্চার কেন্দ্রে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরও তিনি নিয়মিত দলীয় কার্যালয়ে যাতায়াত করতেন। কিন্তু পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের পর থেকে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন বলে দলীয় সূত্রের ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    চলতি সপ্তাহেই প্রবেশ করছে বর্ষা, বাংলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস; কবে থেকে?

    অবশেষে কেরলে প্রবেশ করছে বর্ষা। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ৪ জুন বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। এই বায়ুর হাত ধরেই বর্ষা প্রবেশ করে দেশে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর ফলে দক্ষিণ ভারতে বহু প্রতীক্ষিত বৃষ্টি হবে। IMD-র দেওয়া তথ্য অনুযায়ী, ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    LIVE: : 'লালবাজার-নবান্ন ঘেরাও হবে', ধর্মতলার ধর্নামঞ্চে হুঁশিয়ারি মমতার

    এদিন ওয়াই চ্যানেলের কাছে বাস স্ট্যান্ডে অস্থায়ী ধর্না মঞ্চ তৈরি করা হয়। সেখানেই বসেন নেতা-নেত্রীরা। এখনও পর্যন্ত নেত্রীর পাশে থাকতে দেখা গিয়েছে, ইন্দ্রনীল সেন, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    TMC ভেঙে যাওয়া সময়ের অপেক্ষা? ৫০ জন MLA-র গতিবিধি ও গোপন মিটিং নিয়ে যা জানা যাচ্ছে

    মহারাষ্ট্রের মতোই পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গে? ধর্মতলায় ওয়াই চ্যানেলে যখন ধর্নায় বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আরেকদিকে তাঁর দল ভাঙার তোড়জোড় চলছে জোর কদমে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। মমতা যখন দলের ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    তীব্র গরম থেকে মুক্তি কবে? ঝড়বৃষ্টির দিন জানাল আবহাওয়া দফতর

    তীব্র গরম। ভোরবেলা থেকেই অস্বস্তি চরমে। একটু হাঁটাহাঁটি করলে প্রচুর ঘাম হচ্ছে। আর এমন পরিস্থিতিতেই অনেকের প্রশ্ন, এহেন দাবদাহের দাপট চলবে? নাকি আর কয়েক দিনের মধ্যেই আসছে ঝড়বৃষ্টি? আর সেই উত্তরটাই দিয়েছে হাওয়া অফিস। তাই ঝটপট সেই দিকে নজর ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    বঙ্গ জয়ের পর দ্বিতীয়বার কলকাতা আসছেন PM মোদী, কী কী পরিকল্পনা রয়েছে?

    স্বাধীনতার পর প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। বঙ্গ জয়ের পর শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন PM মোদী। তারপর এবার ফের একবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্রের দাবি মোতাবেক, ২০ জুন রয়েছে পশ্চিমবঙ্গ দিবস। এই অনুষ্ঠানে ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    'এটা কর্মের ফল...', অভিষেকের উপর হামলা প্রসঙ্গে বললেন বিজেপি বিধায়ক রত্না

    'এটা কর্মের ফল', সোনারপুরে অভিষেকের উপর হামলা প্রসঙ্গে মুখ খুলে এমনটাই বললেন আরজি কর নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আসলে পালা বদলের পর বাংলায় ভোট পরবর্তী হিংসায় প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। টিএমসি ব্রিগেডের ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    KMC-তে আরও এক উইকেট পড়ছে! আজই হয়তো ইস্তফা TMC-র তারক সিংয়ের

    তৃণমূল কংগ্রেসে ভাঙন, বিদ্রোহ, পদত্যাগ থামছেই না। সবচেয়ে খারাপ পরিস্থিতি পুরসভাগুলিতে। একের পর এক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করছেন। অবস্থা যে দিকে যাচ্ছে, তাতে পুরভোটের আগেই হয়তো বহু পুরবোর্ড ভেঙে যেতে পারে। এবার সেই তালিকায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    গোবরডাঙা স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে নাটকীয় বিক্ষোভ, রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়লেন মহিলারা

    রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হতেই রেল স্টেশনগুলিকে আমুল পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের প্রথম দফাতেই স্টেশনে স্টেশনে চলছে অবৈধ দোকান ভাঙার কাজ। হাওড়া, শিয়ালদা, দমদম জংশনের মতো বড় স্টেশন তো বটেই, এমনকি ছোট ছোট স্টেশনেও রেহাই ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    'বন্দে মাতরম' গান চালিয়ে গলা মেলাচ্ছে পড়ুয়ারা, ভিডিও আপলোড করল ১৬০০ মাদ্রাসা

    গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতেই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ প্রায় ১,৬০০টি মাদ্রাসায় সকালবেলার প্রার্থনায় গাওয়া হল ‘বন্দে মাতরম’। রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রতিটি মাদ্রাসায় এই জাতীয় গান পরিবেশন করা হয়েছে বলে প্রশাসনিক ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    জুনেই ঢুকবে বর্ষা, সম্ভাব্য তারিখ জানাল IMD; আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি এই রাজ্যগুলিতে

    দুর্বল হল বর্ষার আগমণ। আগে মনে করা হচ্ছিল নির্ধারিত সময়ের আগেই ঢুকবে বর্ষা। তবে তা হচ্ছে না। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বর্ষা শক্তিশালী হওয়ার জন্য ঊর্ধ্বস্তরের প্রবল বায়ুপ্রবাহ অপরিহার্য। ফলে ৫-৬ জুনের পরেই দক্ষিণ ভারতে এই বায়ুপ্রবাহ হওয়ার ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    অন্নপূর্ণার প্রথম কিস্তি ৩ জুন, কত মহিলা পাচ্ছেন? জেলায় জেলায় শিবির

    অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দিতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। বুধবার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার দিন রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভা এলাকা থেকে ১০০ জন করে উপভোক্তার হাতে প্রতীকী অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। একই দিনে ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    হঠাৎ অভিষেকের বাড়িতে CID, বিধানসভায় সই-কাণ্ডে এড়িয়েছিলেন হাজিরা

    কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল CID। সোমবার বেলা ১২টায় তাঁকে বিধানসভায় সই-কাণ্ডে হাজিরা দিতে বলা হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গরহাজির হন। তারপরই বিকেলে অভিষেকের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন বিকেলে TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাট রোডের ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    শপথ নেওয়া মন্ত্রীদের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, কী বার্তা দিলেন?

    সোমবার লোকসভবনে শপথ নিয়েছেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। শপথ নেওয়া সেই সব মন্ত্রীদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'আজ ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    ‘আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, কেউ কেউ ফিরে আসবে’, বিস্ফোরক মমতা

    Mamata Banerjee on Abhishek: 'আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ চলে আসবে।' এমনই বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুক লাইভে তৃণমূলের সংগঠন থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ; একাধিক ইস্যুতে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নাম না ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    মাত্র ৫ হাজারে চির ঠান্ডার দেশে, কার্শিয়াংয়ের এই অফবিট ডেস্টিনেশন সেরা গন্তব্য

    Kurseong Offbeat Places Beltar: ইট-কাঠ-পাথরের শহরের চেনা কোলাহল আর দৈনন্দিন কাজের একঘেয়েমি থেকে দু-একদিনের জন্য মুক্তি চান? পকেটে বেশি টান না দিয়ে যদি শান্ত, স্নিগ্ধ কোনো পাহাড়ি গ্রামে কয়েকটা দিন কাটিয়ে আসতে চান, তবে আপনার জন্য অপেক্ষা করছে দার্জিলিং ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    অভিষেকের ১৫ দিন সময় দিল না CID, ৮ জুন হাজিরা দিতে হবে ভবানী ভবনে

    বিধানসভার ভুয়ো সই-কাণ্ডের তদন্তে ফের তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়ে CID-কে চিঠি পাঠিয়েছিলেন অভিষেক। সেই আবেদন মঞ্জুর হয়নি। বরং নতুন নোটিস পাঠিয়ে তাঁকে ৮ জুন ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা।এর ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    DA নিয়ে চলতি মাসে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি খোদ কর্মচারী সংগঠনগুলির

    প্রতিশ্রুতি মতো DA নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বকেয়া ডিএ, নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নিয়েছিলেন সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ, নফেডারেশন অফ গভর্নমেন্ট ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    বাসে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছেন? বদলে গেল ড্রপিং পয়েন্ট, কোথায় নামবে হবে?

    Kolkata To Siliguri Traffic Route Change: উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান মাথাব্যথার কারণ হলো যানজট। বিশেষ করে জংশন এবং হিলকার্ট রোড এলাকায় সন্ধ্যা নামলেই ট্রাফিকের চেনা নরকগুলজার রূপ সামনে আসত। তবে এবার সেই চেনা ভোগান্তি থেকে শহরবাসীকে মুক্তি ...

    ০২ জুন ২০২৬ আজ তক
    ঋতব্রত, সন্দীপনকে বহিষ্কার করল TMC, MLA সংখ্যা ৮০ থেকে কমে ৭৮

    দলবিরোধী কাজ করার অভিযোগে ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই স্পিকার রথীন্দ্র বোসকে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। TMC-র এই সিদ্ধান্তের ফলে বিধায়ক সংখ্যা আরও কমে গেল তৃণমূলের। ৮০ থেকে কমে গিয়ে ঘাসফুল ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে, এই সপ্তাহে কি বৃষ্টি হবে? ২৩ জেলার পূর্বাভাস রইল

    রবিবার শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই পরিস্থিতি বদলে গেল। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ০.২ ডিগ্রি উপরে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    '২০ টাকার ঢেঁড়সও টিপে দেখেন, আর সরকার...' অন্নপূর্ণার বড় ফর্ম নিয়ে শুভেন্দু যা বললেন...

    Suvendu Annapurna Form: অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র এত বড় কেন? বিরোধী দল এবং সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলছেন। সে প্রসঙ্গে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'দেখুন, সরকার জনগণকে বছরে ৩৬ হাজার টাকা দেবে। আপনি ২০ টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। একটু ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    TMC বিধায়কদের অভিযোগের ভিত্তিতেই অভিষেককে CID-র তলব, জানালেন CM শুভেন্দু

    বিধায়কদের সইকাণ্ডের তদন্ত শুরু করেছে CID। সেই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। শুধু তাই নয়, একাধিক বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, তৃণমূল ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    'পার্টিটা উঠে গেছে, রাজ্য সরকারের অ্যাজেন্ডার মধ্যেই নেই ওরা,' TMC-কে তীব্র কটাক্ষ শুভেন্দুর

    পর্যাপ্ত বিধায়কের অনুপস্থিতির জেরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং বাতিল করতে হয়েছে রবিবার। সেই ঘটনাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'এত আন্দোলন, মিটিং, মিছিল হচ্ছে, বিধায়করা পৌঁছতেই পারছেন না!' সংখ্যাগরিষ্ঠতার অভাবে কালীঘাটের মিটিং বাতিল তৃণমূল কংগ্রেসের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    বাড়ি বাড়ি ঘর মোছা-বাসন মাজার কাজ করতেন, সেই কলিতা রাজ্যের মন্ত্রী হয়ে কী বললেন?

    কাল পর্যন্তও স্থানীয়দের বাড়ি বাড়ি মাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাঁট দেওয়ার কাজ করতেন। সেই কলিতা মাজি এবার রাজ্যের মন্ত্রী। শুভেন্দু অধিকারী ক্যাবিনেটে প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন আউশগ্রামের পরিচারিকা থেকে বিধায়িকা হয়ে ওঠা কলিতা। মন্ত্রিত্বের মতো গুরুদায়িত্ব কাঁধে, ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    উত্তরবঙ্গ থেকে একঝাঁক মন্ত্রী, আলিপুরদুয়ারেই ৩; কনিষ্ঠতম মন্ত্রী করণদিঘির বিরাজ

    Suvendu Adhikari Cabinet Expansion: বাংলার প্রশাসনিক ক্ষমতার অলিন্দে এখন শুধুই পরিবর্তনের নতুন হাওয়া। গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিনই তাঁর সঙ্গে শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    আজ থেকেই ঝড়বৃষ্টির দাপট কমবে, কলকাতা সহ জেলাগুলিতে কতটা বাড়বে তাপমাত্রা?

    সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরম। একটু হাঁটাচলা করলেই রীতিমতো ঘামতে হচ্ছে। আর এমন পরিস্থিতি থেকে সহজে মুক্তি নেই বলেই জানিয়ে দিয়েছে কলকাতার আবহাওয়া দফতর। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকী দক্ষিণবঙ্গের সমস্ত ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    আজ ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় LPG সিলিন্ডার কত হল?

    মাসের শুরুতেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৩.৫০ টাকা বেড়েছে। এখন এর দাম দাঁড়িয়েছে ৩,২৫৫.৫০ টাকা।  ও দিকে দিল্লিতে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেখানে ১ জুন থেকে ১৯ কেজির বাণিজ্যিক ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    "এই ধরনের নাটক ওকে মানায় না...", কল্যাণের উপর হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ

    তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের উপর হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পুরো ঘটনাকেই 'নাটক' বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা। এদিন সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "সবাই দেখেছে কেউ ওকে ধাক্কা দেয়নি বা কেউ তাঁর ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    কী কী ডকুমেন্ট সঙ্গে রাখলে আজ থেকে ফ্রি বাস পরিষেবা? মহিলারা জেনে নিন

    আজ ১ জুন, সোমবার। আর এ দিন থেকেই রাজ্যে মহিলাদের জন্য চালু হয়ে গেল ফ্রি বাস পরিষেবা। এখন থেকে এই রাজ্যে স্থায়ী বসবাসকারী মহিলারা বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। তাদের আর টাকা দিয়ে টিকিট কাটতে হবে না। যদিও এখন বিনামূল্যে ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    মথুরাপুরের TMC সাংসদের অফিস থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ, চলল ভাঙচুর, কী পরিস্থিতি?

    এ যেন পুরো সিনেমা! এলাকার সাংসদের অফিস থেকে শত শত কার্টন ও বাক্সভর্তি ত্রাণসামগ্রী রয়েছে বলে অভিযোগ। সেগুলি উদ্ধার করছে স্থানীয় বাসিন্দারা। তারপরই শুরু অফিস ভাঙচুর। এমনই ঘটনা ঘিরে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। সূত্রের খবর, এলাকায় তৃণমূল কংগ্রেস সাংসদ ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    TMC-ই মারছে? অভিষেক, কল্যাণের ওপর হামলায় পুলিশি তদন্তে যা উঠে আসছে

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর  হামলার রেশ কাটতে না কাটতেই, ঠিক পরের দিনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তাঁর ওপর হামলার  অভিযোগ তোলেন। তারপর থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বিরোধ চলছে। দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ চালিয়ে যাচ্ছে, ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    বর্ধমানের 'ত্রাস' বলা হত, প্রয়াগরাজে ধৃত সেই TMC-র খোকন দাসকে আনা হচ্ছে বাংলায়

    তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। প্রয়াগরাজে হান্ডিয়া টোল প্লাজায় খোকন দাসকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। খোকনের বিরুদ্ধে ২০২৫ সালের ৬ জুন তোলাবাজি, হুমকি ও খুনের চেষ্টার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অনেকদিন ধরেই পলাতক ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    ভারত-নেপাল সীমান্তে ধৃত থাই যুবতী গ্রেফতারে পাসপোর্ট জালিয়াতির হদিশ, চক্রে কারা?

    Thailand Girls Arrested At Nepal Border: আন্তর্জাতিক সীমান্ত পারাপারের আড়ালে এ যেন এক চরম উদ্বেগজনক চক্র! খোদ ইমিগ্রেশন চেকপোস্টের সরকারি সিল গায়েব করে চলছে কোটি কোটি টাকার আন্তর্জাতিক জালিয়াতি। বুধবার খড়িবাড়ির পানিট্যাঙ্কির রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টে (ICP) ভারত-নেপাল সীমান্ত পেরনোর সময় ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    সোমবার শপথ নেবেন বিজেপি মন্ত্রিসভার ৩৫ সদস্য, তালিকায় সম্ভাব্য কারা?

    New Ministers Oath Taking Bengal: অবশেষে সব জল্পনার অবসান। রাজ্য রাজনীতিতে এক মহা ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। রবিবার এক হেভিওয়েট ঘোষণা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, সোমবারই হতে চলেছে তাঁর সরকারের প্রথম বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণ। রাজভবনের ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    মমতা-অভিষেকের ডাকা হাইভোল্টেজ বৈঠকে এলেন না ৮০-র মধ্যে ৬০ বিধায়কই, 'মিটিং ক্যানসেল'

    Mamata Manerjee TMC MLA Meeting Cancelled: খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত তৃণমূলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ বৈঠক পর্যাপ্ত বিধায়কের উপস্থিতির অভাবে তড়িঘড়ি বাতিল করতে হলো। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোড়াফুল শিবিরের অন্দরে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনই ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    বিজেপি মণ্ডল সভাপতির ছবি দিল তৃণমূল, পাল্টা লাভলি-ঘনিষ্ঠদের দেখাচ্ছে গেরুয়া শিবির

    Abhishek Banerjee Attack Row: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। হামলার নেপথ্যে কারা? চলছে তীব্র চাপানউতোর। তৃণমূলের দাবি, এটি বিজেপির পরিকল্পিত হামলা। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    সমতলে মাথার উপর সূর্য, দোসর আর্দ্রতা; প্রাকৃতিক AC-র খোঁজে দার্জিলিংয়ে ভিড় পর্যটকদের

    Darjeeling Weather Tourist Rush: সমতলে যখন সূর্যের অগ্নিবাণ, বাতাসে লু-এর দাপট আর তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি, তখন ঠিক উল্টো ছবি পাহাড়ে। তীব্র দাবদাহে হাঁসফাঁস করা আপামর ভারতবাসীর কাছে এই মুহূর্তে চাতক পাখির মতো একমাত্র ভরসা ‘পাহাড়ের রানি’ দার্জিলিং। তীব্র ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    ত্রিপল থেকে বাচ্চাদের ফুটবল চুরির অভিযোগ, গ্রেফতার পূর্বস্থলীর EX-MLA

    পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক। সরকারি সম্পত্তি চুরির অভিযোগে এবার গ্রেফতার  পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।  রবিবার পূর্বস্থলী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে ২৭৫টি ত্রাণের ত্রিপল, ২০টি ফুটবল ও ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    সোমবারই মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর; কারা শপথ নেবেন?

    West Bengal Cabinet Expansion: আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রায় এক মাস কেটে গিয়েছে। এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। এখনও পর্যন্ত মাত্র পাঁচ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় একাধিক বড় ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    অভিষেকের উপর হামলার প্রতিবাদ, মঙ্গলবার কলকাতায় অবস্থান-বিক্ষোভ মমতার

    তৃণমূল বিধায়কদের নিয়ে ডাকা বৈঠক বাতিল হয়ে গেল। সূত্রের খবর, মাত্র ২০ জন বিধায়ক হাজির ছিলেন এদিনের কালীঘাটের বৈঠকে। প্রায় সাতদিন আগে এই বৈঠকের সূচি ঠিক করেছিলেন বিরোধী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সেই বৈঠক ডাকা ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    মাথাভাঙায় ঢাকঢোল পিটিয়ে 'কাটমানি' ফেরত দিলেন TMC নেতারা, জনরোষের ভয়?

    TMC Leaders Return Cutmoney Coochbehar: কোচবিহারে নজিরবিহীন ও চরম লজ্জাজনক ঘটনা। বেগতিক বুঝে এবার প্রকাশ্য দিবালোকে, ভরা স্কুলমাঠে গ্রামবাসীদের ডেকে ‘কাটমানি’র টাকা ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূলের স্থানীয় নেতারা! লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকার এক দাপুটে নেতা ...

    ০১ জুন ২০২৬ আজ তক
    অভিষেকের উপর হামলার প্রতিবাদ দলের নেতারাই করছেন না কেন? প্রশ্ন তুলে কটাক্ষ কুণালের

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে দলেরই একাংশের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, এই ঘটনার জাতীয়স্তরের বহু নেতা প্রতিবাদ করেছেন। অথচ দলেরই সাংসদ, বিধায়কদের একটা বড় অংশকে দেখা যাচ্ছে না ...

    ৩১ মে ২০২৬ আজ তক
    আজ ৬০ কিমি বেগে ঝড় দক্ষিণবঙ্গের ৭ জেলায়, নতুন সপ্তাহেই প্রাক বর্ষার বৃষ্টি

    গত দু'দিনে কলকাতা-সহ বাংলার জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টি স্বস্তি এনেছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহেও কী বৃষ্টি চলবে? কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া ...

    ৩১ মে ২০২৬ আজ তক
    'INDIA একজোট', রাহুলকে 'জি' সম্বোধন করে ধন্যবাদ জানালেন অভিষেক

    তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দায় সরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি বিরোধী দেশের প্রথম সারির রাজনৈতিক নেতারা কড়া ভাষায় সমালোচনা করেছেন এবং তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন।  এই ঘটনায় সহমর্মিতা প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন ...

    ৩১ মে ২০২৬ আজ তক
    গানে নয়, বাস্তবে 'মাছ চোর' এই TMC কাউন্সিলর; অভিযোগ পেতেই গ্রেফতার করল পুলিশ

    মাছ চুরির অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল কাউন্সিলর।  শনিবার, ৩০ মে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, এলাকায় স্থানীয় একটি ভেড়ি থেকে মাছ চুরি করতে গিয়ে ওই তৃণমূল কাউন্সিলরকে হাতেনাতে ধরা পড়েন বলে অভিযোগ। ক্ষুব্ধ স্থানীয় ...

    ৩১ মে ২০২৬ আজ তক
  • আজ তক | 1501-1600

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy