বাজার খুলতেই পড়ল সোনার দাম। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আক্রমণ আবারও বিশ্বব্যাপী উত্তেজনা বাড়িয়েছে। এর ফলে, ফের শেয়ার বাজার পড়তে শুরু করেছে। মূল্যবান ধাতুর উপর প্রভাবে গত কয়েকদিনে সোনা ও রুপোর দাম বাড়তে দেখা যায়। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার সোনা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তকMarch Bank Holiday List: ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে, এবং নতুন মাস মার্চ শুরু হবে। আপনি যদি আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই খবরটি আপনার জন্য জরুরি। বিভিন্ন কারণে বিভিন্ন শহরে ব্যাঙ্ক মার্চ মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে। ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তকনির্বাচনী আবহে রাজ্যজুড়ে চাঞ্চল্য়। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্য়ের একাধিক আদালতে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল আদালত চত্বরে। এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল-এ দাবি করা হয় কোর্টের ভিতরেই বোমা রাখা রয়েছে। এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তকরাজ্যে এসআইআর সংক্রান্ত বিপুল বকেয়া কাজ ঘিরে মঙ্গলবার জরুরি শুনানিতে বসেছিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের পাঠানো স্টেটাস রিপোর্টের ভিত্তিতেই দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বিষয়টি শোনে। রিপোর্টে জানানো হয়, নথি যাচাই ও নিষ্পত্তির কাজ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তকবদলে গেল 'ভগবানের আপন দেশ'-এর নাম ৷ দক্ষিণী এই রাজ্য়ের নাম পরিবর্তনে সিলমোহর দিল মন্ত্রিসভা ৷ মঙ্গলবার কেরলের নাম বদলে 'কেরলম' করার আর্জিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ চলতি বছরের এপ্রিল-মে মাসে কেরলে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তকগোপাল সাহাটিকাকরণের পরেও শিশুদের মধ্যে রোটাভাইরাস ডায়রিয়ার উপসর্গ বাড়তে থাকায় উদ্বেগ চিকিৎসক মহলে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে একাধিক শিশুর মধ্যে জ্বর, বমি ও তীব্র ডায়রিয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।চিকিৎসকদের দাবি, সদ্যোজাত থেকে ২–৩ বছর বয়সী ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: নতুন সরকার এসেছে বাংলাদেশে। আর তারপরেই বাংলাদেশি পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে হোটেলের দরজা খুলে দিল শিলিগুড়ির হোটেল মালিকরা।২০২৪ সালের আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে একাংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব প্রকাশ্যে আসে। কখনও ভারতের জাতীয় পতাকা অবমাননার ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই প্রতীক উর রহমান। আর এবার সিপিআইএমের দীর্ঘদিনের নেতা ব্যারাকপুরের অরূপ ভট্টাচার্য্য। দলের বেশ কিছু সিদ্ধান্ত মানতে না পেরে শেষপর্যন্ত সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে অন্য কোনও দলে যোগদান করার সিদ্ধান্ত এখনও নেননি বলেই তিনি ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: চুঁচুড়া জেলা আদালতে বোমাতঙ্ক ঘিরে হুলস্থূল কাণ্ড। মঙ্গলবার বেলার দিকে জেলা জজের মেলে হুমকি বার্তা আসে।জানানো হয়, আদালতে আরডিএক্স বিস্ফোরন হবে!মেল দেখেই চন্দনগরের পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয় চুঁচুড়া আদালত থেকে। এরপরই চন্দননগর পুলিশের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: আর মাত্র চার দিন, তার মধ্যে প্রায় ৮০ লক্ষ দাবি এবং আপত্তির নিষ্পত্তি করতে হবে। এই অবস্থায়, পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টকে প্রতিবেশী ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচারক মোতায়েনের অনুমতি দিয়েছে। ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর প্রক্রিয়ায় বিচারকদের নিয়োগ করার পর এবার তাঁদেরকেই 'হুমকি' দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা জজের ইমেলে বিচারকদের 'হুমকি' দিয়ে এবং ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালইন্দ্রজিৎ সাহু: খড়গপুরে গুজবের জেরে গণপিটুনির ঘটনা যেন নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে। এক তরতাজা ইঞ্জিনিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের চোর সন্দেহে এক যুবককে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: আর মাত্র চার দিন, তার মধ্যে প্রায় ৮০ লক্ষ দাবি এবং আপত্তির নিষ্পত্তি করতে হবে। এই অবস্থায়, পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টকে প্রতিবেশী ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচারক মোতায়েনের অনুমতি দিয়েছে।সংবাদ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোররাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অন্তর্গত খয়রাকান্দি মোড় সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর পরপর তিনটি লরির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে লরিগুলোর ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজকালএই সময়, বর্ধমান ও বীরভূম: মন ভালো নেই মঙ্গলকোটের। সোমবার একটু বেলার দিকে মুকুল রায়ের জীবনাবসানের (Mukul Roy Passes Away) খবরে বাক্যহারা হয়ে পড়েন দেবকুমার ধাড়া, অপূর্ব চৌধুরী, প্রদীপ চট্টরাজের মতো অনেকেই। একটা সময়ে সিপিএমের (Cpim) একচ্ছত্র দাপটে সিঁটিয়ে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, বহরমপুর: রাজ্যের প্রতিটি সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (Superintendent Engineer) কার্যালয় মঙ্গলবার ঘেরাও অভিযানের ডাক দিয়েছে ঠিকাদার সংস্থা। ঠিকাদারদের দাবি, 'জল জীবন মিশন' প্রকল্পের (Jal Jiban Mission Scheme) কাজ করা সত্ত্বেও গত দেড় বছর ধরে তাঁদের সেই পাওনা টাকা পাচ্ছেন ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়মঙ্গলবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আদালতে বাড়ছিল কাজের চাপও। সেই সময়ে হঠাৎ হুমকি। ঘটানো হবে বিস্ফোরণ। রাজ্যের কোনও একটি নির্দিষ্ট আদালত নয়, এই হুমকি দেওয়া হলো একাধিক আদালতে। এর মধ্যে রয়েছে সিটি সিভিল কোর্ট (City Civil Court), আসানসোল জেলা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়অগ্নিদগ্ধ ছেলের প্রাণ বাঁচাতে উজাড় করে দিয়েছিলেন শেষ জমা পুঁজিও। তাতেও খরচ না কুলোনোয় ধার করেন আরও আট লক্ষ টাকা। প্লেন ভাড়া করে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। দিল্লি ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এর পরে ‘কোষ্ঠি’ বা ‘কুণ্ডলী’ মেলেনি, এই অজুহাত দিয়ে বিয়ে করতে অস্বীকার করা শাস্তিমূলক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। আদালত জানিয়েছে, এই ধরনের ক্ষেত্রগুলিতে বিষয়টি ভারতীয় ন্যায় ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়সোমবার সন্ধ্যায় রাঁচি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ডের চাতরায় খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে ভেঙে পড়ে একটি এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance)। দুর্ঘটনায় মৃত্যু হয় সাতজনের। এ বার আরও একটি দুর্ঘটনা। আন্দামানে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল পবন ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়The fate of more than 50 lakh West Bengal voters hangs in the balance as judicial officers began a high-stakes vetting process Monday. While the final electoral rolls after the Special Intensive Revision (SIR) are officially scheduled for publication ...
24 February 2026 Indian Expressমঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক। এ দিন সিটি সিভিল কোর্ট (City Civil Court), আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, মুর্শিদাবাদ জেলা জজ অফিসে বোমা রাখার হুমকি দেওয়া হয়। জানা গিয়েছে, একটি হুমকি ইমেল-এ দাবি করা হয়, সিটি সিভিল ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়, দিঘা: এ বছর দোলে মায়াপুরের (Mayapur) মতো বিদেশি পর্যটকদের ভিড় জমবে বলে আশায় দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) কর্তৃপক্ষ। মন্দির উদ্বোধনের পরে এই প্রথম দোল। সেই উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছে দিঘার হোটেল সংগঠনগুলিও।দোলের দিন ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়এই সময়: কেউ বলছেন, 'ক্লোজড চ্যাপ্টার'। কেউ বলছেন, 'শূন্যতা কিন্তু তৈরি হয়ে থাকলেও তা সাময়িক।' প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman) সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পদক্ষেপ সম্পর্কে এ ভাবেই প্রতিক্রিয়া জানালেন বিভিন্ন জেলার বামপন্থী আন্দোলনের নানা অবের কর্মীরা। ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়SIR (Special Intensive Revision) -এর নথি যাচাই নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বিপুল সংখ্যক নথির তথ্যগত অসঙ্গতি যাচাইয়ের কাজ বাকি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের (Justice Sujay Pal) স্ট্যাটাস রিপোর্ট পড়ার পর শীর্ষ আদালতের নির্দেশ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়বাংলা ছবির মুক্তি কি উৎসবকেন্দ্রিক হয়ে উঠছে? গত কয়েক বছরের হিসাব বলছে, উদ্যাপনের আমেজে হিন্দি ছবির সঙ্গে পাল্লা দিয়ে একই সময়ে মুক্তি পেয়েছে একাধিক বড় বাজেটের বাংলা ছবি। অবশ্য বরাবরই পয়লা বৈশাখ, দুর্গাপুজো বা বড়দিনের মরসুমে দর্শক টানতে প্রেক্ষাগৃহে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারমোহনবাগান ২ (ম্যাকলারেন, পেত্রাতোস) চেন্নাইয়িন ০ আইএসএলে টানা দ্বিতীয় ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়ে দিল চেন্নাইয়িন এফসি-কে। জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস গোল করলেন। তবে আরও বেশি গোল করার সুযোগ ছিল মোহনবাগানের। সের্জিয়ো লোবেরা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারপ্রথমে ঠিক ছিল, পাকিস্তান প্রথম সেমিফাইনালে খেললে তা ইডেনে হবে না। তবে পাকিস্তান যদি সেমিফাইনালে না ওঠে তা হলে সেই ম্যাচ হবে কলকাতায়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বদলের ইঙ্গিত দিয়েছে আইসিসি। পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারবিজেপি-শাসিত মধ্যপ্রদেশের মেরেকেটে ২০ লক্ষ জনসংখ্যার মাঝারি মানের শহর জব্বলপুর বা ৩৫ লক্ষ জনসংখ্যার শহর ইন্দোর যা পারছে, তৃণমূল-শাসিত পশ্চিমবঙ্গে দু’কোটির বেশি জনসংখ্যার ‘মহানগর’ কলকাতা তা পেরে উঠছে না বলে অভিযোগ! জব্বলপুর এবং ইন্দোর— দুই শহরেই পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারি) ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারপূর্ব কলকাতা জলাভূমিতে গজিয়ে ওঠা অসংখ্য বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে রাজ্যের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে মামলাকারীর দুই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং সুদীপ্ত দাশগুপ্ত অভিযোগ করেন, জলাভূমিতে বেআইনি নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দ্রুত ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারদু’টি রেলগেট সংলগ্ন রাস্তার কাজ হচ্ছে। ফলে সরাসরি যাতায়াতের রাস্তা বন্ধ। কিন্তু বিকল্প পথ নেই! তাই ঘুরপথে তৃতীয় রেলগেট পার করে যাতায়াত করতে হচ্ছে। আবার দ্বিতীয় রেলগেট দিয়ে যদি যাওয়াও যায়, গেট পেরিয়ে এলাকায় ঢোকার একটি রাস্তা বন্ধ। ফলে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারআর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনা তো রয়েছেই। সেই সঙ্গে গত কয়েক মাসে দক্ষিণ কলকাতার আইন কলেজ থেকে শুরু করে শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা ঘটেছে। রাত-পথে মহিলাকে গাড়িতে তুলে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারফের সাইবার প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক লোকসানের ঘটনা বিধাননগরে। সম্প্রতি সল্টলেকের এক প্রবীণ নাগরিক বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে অভিযোগে তিনি জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই ঘটনা ঘটে। প্রথমে সমাজমাধ্যমে এক ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারঅসুস্থতার কারণে অনেক আগে থেকেই বিধায়ক মুকুল রায়ের সঙ্গে কৃষ্ণনগরের যোগাযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে তাঁর মৃত্যুতে সরকারি ভাবে বিধায়ক-হারা হল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জেতার পর সে ভাবে কখনও কৃষ্ণনগরে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারবিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই অশোকনগর বিধানসভা কেন্দ্রকে ঘিরে জোরদার রাজনৈতিক দর কষাকষি শুরু হয়ে গিয়েছে। মূলত আইএসএফ এবং সিপিএমের মধ্যে আসন রফা নিয়ে প্রাথমিকস্তরে আলোচনা শুরু হয়েছে বলে জেলা সূত্রে খবর। জেলা আইএসএফ নেতৃত্বের দাবি, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার২০২২ সালে সুন্দরবনের পিরখালির জঙ্গল লাগোয়া খাঁড়িতে কাঁকড়া ধরার সময়ে বাঘের আক্রমণে জখম হন নিরঞ্জন সর্দার। দুই সঙ্গী তপু সর্দার ও নিখিল মণ্ডল বাঘের সঙ্গে লড়াই করে নিরঞ্জনকে উদ্ধার করে আনেন গোসাবার কুমিরমারিতে। সেখানে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারউচ্চ বাতিস্তম্ভ আছে। কিন্তু খুলে নেওয়া হয়েছে বাতি ও অন্য সরঞ্জাম। রাজ্যের অন্যতম বড় সরকারি বাস ডিপোর সামনে সন্ধ্যা নামলেই অন্ধকার ঘনিয়ে আসে। শাসক দলের স্থানীয় বিধায়কের দাবি, অসামাজিক কাজের সুবিধার জন্যই খুলে নেওয়া হয়েছে আলো। কিন্তু লক্ষাধিক টাকা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজাররাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে খুব বেশি দেরি নেই। তার আগে বীরভূমের ১১টি আসনে শাসকদলের প্রার্থী কারা হচ্ছেন, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কোন আসনে পুরনো আর কোন আসনে নতুন মুখ, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্য নেতৃত্বের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারসামনেই বিধানসভা নির্বাচন। কিন্তু এখনও খাতড়া মহকুমা সদর শহরের সর্বত্র বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছোলো না। সামনে প্রখর গ্রীষ্মকাল। তাই এ বারও পানীয় জলের সঙ্কট কাটার সম্ভাবনা দেখছেন না তাঁরা। খাতড়া মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহকারী বাস্তুকার সৌরভ সাহা বলেন, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারশান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এ বারও দোল খেলা যাবে না। আগামী ৪ এবং ৫ মার্চ হাট বন্ধ থাকবে। সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। এতে পর্যটকেরা যদিও নিরাশ হচ্ছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কয়েক বছর ধরেই দোলের দিন সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। ২০১৯ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারবিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের হাওড়া শহরে সক্রিয় জমি-মাফিয়ারা। হাওড়ার পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র জলা জমি-পুকুর ভরাটের হিড়িক পড়ে গিয়েছে বলে অভিযোগ। এমনকি, পুকুর ভরাট নিষিদ্ধ বলে হাওড়া পুরসভার তরফে বোর্ড টাঙানোর পরেও তা উপড়ে ফেলে দিনেদুপুরে চলছে পুকুর ভরাটের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারনির্জন গলির মধ্যে পুলিশ সেজে স্কুটার চালক এক ব্যক্তির কাছ থেকে কেপমারি করে প্রায় ৪ লক্ষ টাকার সোনার চেন ও সোনার আংটি নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। হাওড়ার জগাছার শঙ্কর মঠের কাছে শনিবার দুপুরে ঘটনাটি ঘটলেও রাতে ওই ব্যক্তি ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারদুই থেকে চার লেনের হয়েছে দিল্লি রোড। সম্প্রসারণের এই কাজ প্রায় সাড়ে তিন বছর আগে শেষ হয়েছে। রাস্তা চওড়া হওয়ায় গাড়ির গতি বেড়েছে। কিন্তু এত দিনেও ডানকুনিতে দু’টি জায়গায় সেতুর কাজ হয়নি। এখানে চারের পরিবর্তে গাড়ি চলছে দু’টি লেন ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারভোটের দামামা বাজার আগেই দেওয়াল লিখন শুরু হয়েছে জেলায়। কোথাও কোথাও সেই লিখনে স্পষ্ট উঠে উঠেছে ধর্মীয় বিভাজনের স্লোগান। ধর্মীয় আবেগে রাজনীতির ময়দানে হাতিয়ার করতে দেখা গেলেও পুজোর আয়োজন মিলে মিশে গিয়েছেন বাসুদেব মণ্ডল, শেখ শামসুল, রসুল মল্লিকেরা। পূর্ব মেদিনীপুরের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারগুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের দাবিতে সোমবার স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীর একাংশ। গুসকরা নাগরিক সমাজের উদ্যোগে বেলা সাড়ে ১০টা নাগাদ বহির্বিভাগের সামনে মূল ফটকের কাছে অবস্থান শুরু হয়। ছিলেন চিকিৎসক শ্যামল দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ সিংহ, বিল্বেশ্বর ভট্টাচার্য, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক তরজা। তা ছড়িয়ে পড়ছে সমাজ মাধ্যমেও। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও গত ভোটে পরাজিত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অনুগামীদের মধ্যেও ‘ডিজিটাল’ লড়াই তীব্র হচ্ছে। দু’পক্ষেরই অপর পক্ষের নেতাকে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারবাম জমানায় অবিরাম রক্তক্ষরণে অবিভক্ত বর্ধমানে কংগ্রেস কার্যত সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছিল। বিচ্ছিন্ন দ্বীপের মতো শতাব্দীপ্রাচীন দল জেগে ছিল শুধু কাটোয়ায়। এখন সেই আসনটিও তৃণমূলের দখলে। গোটা পূর্ব বর্ধমানে কংগ্রেস কার্যত শক্তিহীন। কিন্তু দলের এই সঙ্কটেও প্রার্থী হওয়ার ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারশীতের আমেজ কমছে। দরজায় কড়া নাড়ছে গরম। এরই মধ্যে, পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে মলানদিঘি পঞ্চায়েত এলাকায়। অথচ, বেশ কয়েক বছর ধরে জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে। এখনও সেই প্রকল্পের সুবিধা বাড়ি বাড়ি পৌঁছয়নি। আর এই ঘটনায় শুরু ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারবাংলাদেশি পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে উত্তরবঙ্গের হোটেল সংগঠন। সোমবার সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা জানালেন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা। জানানো হল, বাংলাদেশের বাসিন্দারা এ বার থেকে শিলিগুড়িতে গিয়ে যে কোনও হোটেলে থাকতে পারবেন। গত সপ্তাহেই বাংলাদেশে নির্বাচনের পর ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজাররুদ্র সান্যাল ঊনবিংশ শতকে বাংলার আকাশে যে ক’টি উজ্জ্বল আলোকচ্ছটা হঠাৎ জ্বলে উঠে দ্রুত নিভে গিয়েছে, তাঁদের অন্যতম কালীপ্রসন্ন সিংহ। তাঁর জন্মদিবসের আগে ফিরে দেখা দরকার— মাত্র তিরিশ বছরের জীবনে তিনি কী রেখে গেলেন, আর বর্তমান সমাজে সে সবের প্রতিধ্বনি ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারদোকানের হাঁকডাক, লাগাতার গাড়ির হর্নে গমগমে জলপাইগুড়ি শহরের দিনবাজার পুরোনো মসজিদ লাগোয়া এলাকা। রাস্তার আশেপাশে অসংখ্য ছোট চায়ের দোকান। ভিড় ঠেলে এক আদিবাসী দম্পতিকে পেল্লায় ভবিষ্যনিধি ভবনের দিকে এগোতে দেখেই চায়ের দোকানের বেঞ্চ থেকে ধোপদুরস্ত পোশাকের এক ব্যক্তি হাসিমুখে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারআসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি এবং কর্মীদের টিফিন ভাতা বাড়ানোর দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে পুনরায় আবেদন জানাল ‘ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে ২৯ জানুয়ারি এই ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারহাতে আর কয়েক ঘণ্টা। তার পরেই বিস্ফোরণ ঘটবে! এজলাসে বসে এমনই উড়ো মেল পেলেন বিচারক। মুহূর্তের মধ্যে শোরগোল। কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত, চুঁচুড়া থেকে ব্যাঙ্কশাল কোর্ট, সর্বত্র উড়ো মেল ঘিরে আতঙ্ক শুরু হয়। সর্বত্র ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারবিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাড়়বাড়ন্ত ইতিমধ্যেই চাকরির বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। বহুজাতিক সংস্থাগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। নিঃশব্দে বেড়ে চলেছে বেকারত্ব। পরিস্থিতি আঁচ করে তড়িঘড়ি এ নিয়ে একটি সমীক্ষা করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)। তাতে দেখা গিয়েছে, অদূর ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারবিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের খোঁজে উত্তরবঙ্গের বর্ধিষ্ণু সাংস্কৃতিক শহর বালুরঘাটে এসে হতবাক হয়েছিলেন রাজ্যের এক পরিচিত শিক্ষাবিদ। ভাড়া করা গোটা দু’-তিন ঘরে ক্লাস হচ্ছে। গ্রন্থাগার, স্থায়ী শিক্ষকের নামগন্ধ নেই। জনা কয়েক অস্থায়ী অতিথি শিক্ষক এবং টেবিল, চেয়ার থাকলেই কি বিশ্ববিদ্যালয় চালু ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারপাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখার (মডিউল) সদস্য অভিযোগে কলকাতা থেকে দিল্লি পুলিশ ধরেছে তাকে। মালদহের মানিকচকের অশ্বিনটোলার বছর বত্রিশের যুবক উমর ফারুক গ্রেফতার হতেই তার রাজনৈতিক পরিচয় নিয়ে চর্চা শুরু হয়েছে। পরিবারের দাবি, উমরকেফাঁসানো হয়েছে। উমরের মা রহিমা বিবি সোমবার ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারসুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার পরেও রাজ্যের শাসক শিবির কারচুপির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকদের ‘ওয়টস্যাপ গ্রুপে’ একটি কথোপকথনের ছবি সামনে এনে সোমবার তিনি দাবি করেছেন, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারনিজের চেষ্টায় মাত্র দু’নম্বর পেলেই এ বার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারে অঙ্কে পাশ করবে পরীক্ষার্থীরা। শিক্ষকেরা জানাচ্ছেন, চতুর্থ সিমেস্টারের পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসায় সব পরীক্ষার্থীকেই ১০ নম্বর দেবে বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার ফলে কোনও পরীক্ষার্থী নিজের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারএকান্নবর্তী পরিবার। সদস্য ১২ জন। তাঁদের মধ্যে আট মহিলাই রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা প্রাপক। আর সে ভাতা থেকে মাসে পরিবারের আয় সাড়ে ১১ হাজার টাকা। বাড়ির এক ছেলেও এ বার ‘যুব সাথী’-তে আবেদন করেছেন। তিনি দেড় হাজার টাকা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজারমোহন বাগান- ২ : চেন্নাইয়ান এফসি- ০ (ম্যাকলারেন, দিমিত্রি) সঞ্জয় সরকার, কলকাতা: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫। এক বছর আগে এই দিনেই ওড়িশাকে হারিয়ে আইএসএলের লিগ-শিল্ড খেতাব নিশ্চিত করেছিল মোহন বাগান। ম্যাচের সংযোজিত সময়ে জাল কাঁপিয়ে দলকে খেতাব এনে দেন দিমিত্রি ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতাদের ডেকে এনে বাংলার উদ্যোগপতিদের সঙ্গে যোগসূত্র তৈরির চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি জেলার ছোটো ও মাঝারি উদ্যোগপতিদের এমনই একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। এঁরা সকলে বস্ত্র ও পোশাক তৈরির সঙ্গে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানজি ফাইভে আসছে ‘আবার প্রলয় টু’। একান্ত আড্ডায় অকপট পর্দার ‘অনিমেষ দত্ত’ ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়। • অনিমেষ দত্ত কি এবার আরো ক্ষুরধার? শাশ্বত: অনিমেষ দত্ত তো ফিরতেই চাইছিল না। যাঁরা প্রথম সিজন দেখেছেন, তাঁরা জানেন অনিমেষ একটি বিস্ফোরণে অসুস্থ হওয়ার পর ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর বিস্ফোরণ মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চের মন্তব্য, এনআইএ তদন্ত করলে আপত্তির কী আছে?’ ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানপাটনা: গত সপ্তাহেই ঠিক হয়ে গিয়েছিল যে, বিহারে প্রকাশ্যে আর মাংস বিক্রি করা যাবে না। শীঘ্রই আইন আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ল। এদিন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা নগরোন্নয়নমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের হাতিয়াড়া। ইকোপার্ক থানার অন্তর্গত জনবসতিপূর্ণ এলাকা। সেখানেই এক কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছিল লস্কর-ই-তোইবার জঙ্গি উমর ফারুক। জানা গিয়েছে, প্রায় আটমাস আগে সে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। তার সঙ্গেই থাকত দিল্লি পুলিশের হাতে ধৃত বাংলাদেশি লস্কর ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোট ঘোষণা কবে নিশ্চিত নয়। কোনো দলই প্রার্থী ঘোষণা করেনি এখনও। তারই মধ্যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের কিছু উৎসাহী কর্মী বর্তমান বিধায়ক অরুন্ধতী মৈত্রর (লাভলি) নামে দেওয়াল লিখন শুরু করে দেওয়ায় জলঘোলা শুরু ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিহার বিধানসভা নির্বাচন যে ইভিএমে হয়েছে, তাতেই কি দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা আসনে ভোট হবে? এই প্রশ্নে জেলাজুড়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ, গত সপ্তাহে বিহার থেকে প্রচুর ইভিএম এসেছে এই জেলায়। সেসব এবার ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অতলান্তিক মহাসাগরে জলরাশির বুকে সাতদিন ধরে নিখোঁজ অশোকনগরের কাঁকপুলের বাসিন্দা শ্রীকৃষ্ণ সরকার (৪৫)। প্রতিটি ঘণ্টা পেরনোর সঙ্গে সঙ্গে পরিবারে বাড়ছে উদ্বেগ। ঘনাচ্ছে দুঃশ্চিন্তার ছায়া। বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করলে ‘সন্ধান চলছে’ ছাড়া কিছুই ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইন প্ল্যাটফর্মে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ। কয়েকদিনের ট্রেডিংয়েই মিলবে উচ্চ রিটার্ন। সেই টোপ গিলে ২ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছিলেন সল্টলেকের এক প্রবীণ নাগরিক। তিনি আইআইটি খড়্গপুরের প্রাক্তন অধ্যাপক। বর্তমানে হরিয়ানার একটি ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। কিন্তু রিটার্ন ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা, বারাসত ও দক্ষিণ ২৪ পরগনা: এসআইআর সংক্রান্ত কাজে বিচারক যুক্ত থাকায় সোমবার মুলতুবি হয়ে গেল কসবা আইন কলেজ গণধর্ষণ মামলার শুনানি। মামলার শুনানি পিছিয়ে হল আগামী ২৩ মার্চ। আলিপুর আদালতে চলা এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দীর্ঘ টালবাহানার পরে পোর্ট ট্রাস্ট থেকে মিলল ছাড়পত্র। তাতেই হুগলি জেলায় পরিবেশবান্ধব ব্যবস্থায় প্রতিমা বিসর্জনের পথ সুগম হল। বস্তুত ছাড়পত্র মিলতেই কাজে নেমে পড়েছে কোন্নগর পুরসভা। কোন্নগরে গঙ্গার পাড়েই পরিবেশবান্ধব পদ্ধতিতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: নেই পুরবোর্ড। পুরসভায় নেই পর্যাপ্ত আধিকারিকও। এই প্রশাসনিক শূন্যতার সুযোগ নিয়ে হাওড়া শহরে একের পর এক ছোটো ও মাঝারি পুকুর চলে যাচ্ছে প্রোমোটারদের দখলে। এমনই অভিযোগ উঠছে শহরজুড়ে। কোনা পর্বতপাড়ার পর এবার মধ্য হাওড়ার গোরাচাঁদ রায় ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলায় গোরুর কৃত্রিম প্রজননকে জনপ্রিয় করতে এবার সংশ্লিষ্ট কর্মীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল প্রাণিসম্পদ দপ্তর। হুগলিতে প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালনের মতো বড়ো মঞ্চে এই পুরস্কার দেওয়া হবে। গোটা অনুষ্ঠানকে জনপ্রিয় ও প্রচারের আলোয় আনতে নাগরিকদের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। রাজ্যের সবক’টি জেলা তালিকা প্রকাশের জন্য প্রস্তুত। কিন্তু কবে নাগাদ দ্বিতীয় তালিকা প্রকাশ হবে? প্রশ্ন সেখানেই। কারণ, নিষ্পত্তি না হওয়া নথির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফলে ঠিক কবে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গে বিধানসভা ভোট! ক্ষমতা দখলে মরিয়া হয়ে ‘বাঙালি সাজার’ প্রাণপাত চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। সেই পর্বে কখনও ‘বঙ্কিমদা’, কখনও ‘মাস্টার সূর্য সেন’, আবার কখনও রামকৃষ্ণ পরমহংসদেবের নামের সঙ্গে ‘স্বামী’ জুড়ে বিতর্ক বাড়িয়েছেন বিজেপির পোস্টার বয় ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: লস্কর সুপ্রিমো হাফিজ সইদের হুমকি ছিল, ভারত বিরোধী সন্ত্রাসের লঞ্চপ্যাড হিসাবে এবার ব্যবহার হবে বাংলাদেশের মাটি। সেটা যে ফাঁকা আওয়াজ নয়, তার প্রমাণ মিলছে। সীমান্তের এপারে বসেই প্ল্যান এগজিকিউট করার ব্লু-প্রিন্ট লস্কর সাজিয়ে ফেলেছে। তার হদিশ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ উঠেছিল। সেই প্রশ্ন ভুল কি না, তা খতিয়ে দেখার জন্য আরজি জানিয়েছিলেন অনেক প্রার্থী। অভিযোগ, আবেদন জানানোর জন্য তাঁদের কাছ থেকে টাকা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে কেউ ইচ্ছুক হলে, তাঁদের জন্য সুযোগ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সদর দপ্তরে বসানো হয়েছে ড্রপবক্স। গত সপ্তাহে এই ড্রপবক্স বসানো হয়। সোমবার ড্রপ বক্স খোলা হয়েছে। তৃণমূল ভবন সূত্রে খবর, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানপ্রীতেশ বসু, কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাকে সরকারি বা বেসরকারি জমি হস্তান্তরের প্রস্তাবগুলি দ্রুত পর্যালোচনা করতে মন্ত্রিগোষ্ঠী (গ্রুপ অব মিনিস্টার্স) গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভূমিসংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি,কলকাতা: টাকার বিনিময়ে ওটিপি বিক্রি কাণ্ডে মুর্শিদাবাদ থেকে ধৃত সুমন শেখের সঙ্গে যোগাযোগ রাখছিল রানা নামে এক আইএসআই অফিসার। পাকিস্তানে বসেই সে গোটা কাজটি চালাচ্ছিল। এমনকি বেশকিছু ভয়েস মেসেজও পাঠিয়েছে সে। সুমনের মোবাইল ঘেঁটে এই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারিদের পরিবারের সুরক্ষায় বড়ো পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যা সন্তানরাও। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য অর্থদপ্তর। প্রশাসনিক মহলের বক্তব্য, অনেক ক্ষেত্রে দেখা ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মাসের শেষে আধার অ্যাপে নতুন সুবিধা যোগ করেছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। তারা জানিয়েছিল, ঘরে বসে এবার এই অ্যাপের মাধ্যমে আধারে মোবাইল নম্বর আপডেট করতে পারবে সাধারণ মানুষ। তা সম্ভব হবে ‘ফেস ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের নিজস্ব প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের জন্য চলতি বছরে চালের জোগান নিশ্চিত হয়ে গেল ফেব্রুয়ারি মাসেই। খাদ্যদপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা রিপোর্টে বলা হয়েছে, স্টেট পুলের চালের জন্য যে পরিমাণ ধান চাষিদের কাছ থেকে কেনার প্রয়োজন ছিল, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানতারক চক্রবর্তী, শিলিগুড়ি: উত্তর-পুর্ব ভারতের ‘টেরর ফান্ডিং’ বা জঙ্গি কার্যকলাপের টাকা জোগাচ্ছে মাদক! সম্প্রতি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের অভিযানের পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুলিশের শীর্ষ কর্তাদের মাথায়। রবিবার শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়ি থেকে উদ্ধার হয় এক ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক প্রস্তুতি কার্যত শেষ করে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অথচ উত্তর দিনাজপুরে বিজেপি এখনও ঘর গোছাতেই ব্যস্ত। রাজ্যের প্রধান বিরোধী দল এখনও শাখা সংগঠনগুলির পূর্ণাঙ্গ জেলা কমিটিই ঘোষণা করতে পারেনি। রাজনৈতিক ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভাতা নিয়ে নেতিবাচক প্রচার অব্যাহত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা। তা সত্ত্বেও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। সোমবার শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, চোপড়া: উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। আর সেই টাকা হাতে পেতেই চোপড়া ব্লক জুড়ে শুরু হয়েছে ঘর তৈরির ব্যাপক তোড়জোড়। ব্লকের হাজার হাজার মানুষ ঘর তৈরির কাজে হাত দেওয়ায় বছরের শুরুতেই লাভের মুখ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টানা শুষ্ক আবহাওয়ার জেরে কয়েকদিন ধরে দাবানলে পুড়ছিল সিকিমের একাধিক জঙ্গল। এরইমাঝে পূর্ব সিকিমের ছাঙ্গু ও নাথু লা রেঞ্জে ভারী তুষারপাতের কারণে আটকে পড়লেন পর্যটকরা। রাস্তায় বরফের পুরু আস্তরণ ভেদ করে এগতে না পারায় সবমিলিয়ে আটকে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, কালনা: দোল উৎসব উপলক্ষে কালনা মহকুমাজুড়ে মঠ-মন্দির সহ বৈষ্ণব তীর্থক্ষেত্রগুলিতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও পর্যটক ভিড় জমিয়েছেন। হরিনাম সহকারে পরিক্রমা শুরু হয়েছে। নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের বিভিন্ন বৈষ্ণব তীর্ঘক্ষেত্রগুলিতে ভক্তদের ভিড় সবচেয়ে বেশি। ভিড়ের জেরে বিশৃঙ্খলা রুখতে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, কাঁথি: সোমবার দীঘা লাগোয়া উদয়পুরে বাংলা-ওড়িশা সীমানায় রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। এদিন পূর্তদপ্তরের উদ্যোগে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। তাদের এলাকায় রাস্তা তৈরি হচ্ছে, এই আপত্তি তুলে ওড়িশার তালসারি মেরিন কোস্টাল থানার পুলিশ-প্রশাসনের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের তালিতে রেল প্রকল্পের কাজ নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার তিনি বর্ধমানে জেলা পার্টি অফিসে ‘চার্জশিট’ পেশ করতে আসেন। বিজেপির সেই চার্জশিটেও রেলের কাজের সমালোচনা করা হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানইন্দ্রজিৎ কর্মকার, কান্দি: নিয়োগ দুর্নীতি মামলায় দলের বিধায়ক এখন জেলবন্দি। এমন অবস্থায় তৃণমূলের সাংগঠনিক কমিটির হাতেই দায়িত্ব পড়েছে বড়ঞার ভোট-কৌশল ঠিক করার। ইতিমধ্যে সেই কাজও শুরু করে দিয়েছে কমিটি। প্রতি সন্ধ্যায় এলাকার ২৩২টি বুথেই চলছে বিশেষ বৈঠক। প্রচার-যুদ্ধে বিজেপিকে ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রয়াত হলেন বাম আমলে তৃণমূলের রাজ্য কাঁপানো আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাক। তাঁর মূক ও বধির কন্যা দীপালি বসাকের ধর্ষণের প্রতিবাদে মমতার নেতৃত্বে গর্জে উঠেছিল গোটা রাজ্য। ফুলিয়ার বাসিন্দা সেই ৭৭ বছরের বৃদ্ধা ফেলানি বসাক সোমবার ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, কান্দি: রাজ্যে কংগ্রেস ও সিপিএমের জোট না হওয়ার স্পষ্ট প্রভাব পড়েছে খড়গ্রাম বিধানসভা এলাকায়। উভয় দলের তরফেই আলাদাভাবে প্রচার, দেওয়াল লিখন শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, এর ফলে খড়গ্রাম বিধানসভায় তৃণমূলের সুবিধা হবে। তবে কংগ্রেস নেতৃত্বের আশা, জোট ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মৌমাছির হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিকিৎক, নার্স ও রোগীর পরিবারের সদস্যদের মৌমাছি হুল ফুটিয়ে জখম করছে। রবিবার সকালে মৌমাছির হুল ফোটানোর জেরে ১১ জন আহত হয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামের খাটুন্দি থেকে চিতাহাটি যাওয়ার সেতু তৈরির কাজ চলছে পুরোদমে। কাঁদরের উপর সেতু তৈরির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য গ্রামন্নোয়ন দপ্তর। কাজ শেষ হলে কেতুগ্রাম-১ ও ২ ব্লকের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে ওই সেতু। বহু ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, বোলপুর: নিয়োগে অনিয়মের অভিযোগ পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক ও প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের ডাকা হচ্ছে না বলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ের ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসমীর সাহা, নবদ্বীপ: দোলে বিশৃঙ্খলা রুখতে এবার পুলিশ-প্রশাসন কড়া পদক্ষেপ নিতে চলেছে। দোল উৎসব উপলক্ষে ভক্ত-পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নবদ্বীপ থানা এলাকায় পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। শহরের বিভিন্ন জায়গায় সিসিক্যামেরা রয়েছেই। আরও বেশকিছু ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানকলকাতায় ‘যুব সাথী’ শিবির ঘিরে উল্লেখযোগ্য সাড়া মিলছে। শনিবার নতুন প্রকল্পটির প্রথম সপ্তাহ শেষ হয়েছে। ১.৫ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছে ক্যাম্পগুলি থেকে। একইসঙ্গে ফিলআপ করা ফর্ম জমা পড়েছে ৯০ হাজারেরও বেশি। যারমধ্যে ১৬ হাজারেরও বেশি আবেদন ‘লক্ষ্মীর ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক২১ জুলাইয়ের মঞ্চে হোক কিংবা শাসক দলের মিছিল-মিটিং, অভিনেতা অঙ্কুশ হাজরা নিজেকে এইসব থেকে বরাবরই দূরে রেখেছেন। টলিপাড়ার অন্যান্য নায়কদের যেমন শাসক দলের যে কোনও অনুষ্ঠানে সামনের সারিতে দেখা যায়, সেই পথে হাঁটতে নারাজ এই অভিনেতা। বরং নিজের কাজ ...
২৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক