জল্পনার অবসান। বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া। তাঁর উত্তরসূরি হচ্ছেন ডিকে শিবকুমার। নিজেই একথা ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে রাজ্যসভার প্রস্তাবও ফিরিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে বসেন সিদ্দা। সেখানে ...
২৮ মে ২০২৬ প্রতিদিনবউমার নামে কুৎসা ছড়াতে গিয়ে সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছেন তিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিং! পণ নেওয়া, জোর করে গর্ভপাত করানোর মতো একাধিক অভিযোগ ছিল গিরিবালার বিরুদ্ধে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ হাই কোর্টে সিবিআই জানিয়েছে, তিশার বিরুদ্ধে যতরকমভাবে কুমন্তব্য করা যায় ...
২৮ মে ২০২৬ প্রতিদিনসিবিএসই ‘দুর্নীতি’র দায়স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ১৫ দিন পর মুখ খুললেন তিনি। আশ্বাস দিয়ে জানালেন, সব ঠিক হয়ে যাবে। সমাধান খুঁজে বের করা হবে।গত ১৩ মে সিবিএসই-র ফলপ্রকাশের পর থেকেই মূল্যায়নের যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠে। সমাজমাধ্যমে সরব ...
২৮ মে ২০২৬ প্রতিদিনপ্রায় তিন সপ্তাহ হতে চলল বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এখনও মন্ত্রিসভার সম্প্রসারণ হয়নি। আর তা নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যেই রাজ্যের নতুন মন্ত্রীদের তালিকা প্রায় প্রস্তুত বলেই সূত্রের খবর। দপ্তর ...
২৮ মে ২০২৬ প্রতিদিননিট, সিবিএসইর পর এবার এসএসসি জিডি। সর্বভারতীয় পরীক্ষায় ফের অনিয়মের অভিযোগ। গত ২৫ মে এসএসসি জিডির পরীক্ষা ছিল। সেই অনলাইন পরীক্ষায় লাগাতার হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান এস গোপালাকৃষ্ণন। এবার গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে ...
২৮ মে ২০২৬ প্রতিদিননিজের সংসদীয় এলাকা নিমতায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে তাঁর সংসদীয় এলাকায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নিমতা থানায় ডেপুটেশন দিতে ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানবিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবার ক্যানিংয়ের প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লার সমস্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হল। নতুন সরকারের সিদ্ধান্তে তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা, পাইলট গাড়ি এবং সশস্ত্র রক্ষী সবই তুলে নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রার্থী ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট আট ঘণ্টা সেতুর সংস্কারের জেরেই বন্ধ থাকবে যানচলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই সময় পুরো সেতু বন্ধ রাখার ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানগত ১৫ বছর ধরে গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করছেন। রাজ্যে পরিবর্তন হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মাজেদ আলি ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানবুধবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার কর্ণগড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামেরই বাসিন্দা গোপাল রাণা, জয়ন্ত ঘোষ, সন্টু ভুঁইয়া, প্রবীর সরকারের নেতৃত্বে একদল গ্রামবাসী আচমকা বিজেপির সক্রিয় কর্মী ওই গ্রামেরই ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানবিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের জালে দুর্গাপুর নগর নিগমের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার রাজীব ঘোষ। তিনি দলের ব্লক সভাপতিও ছিলেন। ইস্পাত নগরী দুর্গাপুরের তানসেন এলাকায় বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার সকালে ধৃত তৃণমূল ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানমুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এদিন পদ ছাড়েন তিনি। মানুষের রায় মেনে নিয়ে এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আরজি কর ঘটনায় হাসপাতালের দুর্নীতি নিয়ে মুখ খোলায় ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানসিবিএসইর নতুন অন-স্ক্রিন-মার্কিং ব্যবস্থা ওএসএম নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিবিএসইর ফল প্রকাশের পর থেকেই নম্বরের গরমিল, উত্তরপত্রের স্ক্যান কপি অস্পষ্ট হওয়া, উত্তরপত্রের মূল্যায়নে ত্রুটির অভিযোগ নিয়ে সরব হয়েছেন বহু ছাত্রছাত্রী ও ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানপর্যটন মরসুমে দার্জিলিং পাহাড়ে তীব্র যানজট ও গাড়ির সংকটের জেরে দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় পড়ছিল স্কুলপড়ুয়া ও অভিভাবকেরা। সেই পরিস্থিতিতে বড় উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ঘুম ও দার্জিলিংয়ের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা চালুর ...
২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানবৃহস্পতিবার ফের একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা TMC নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মমতার বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রসঙ্গে এদিন আরও একধাপ সুর চড়ালেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী।এদিন দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্য়োপাধ্যায়, তাঁর মন্ত্রী, ...
২৮ মে ২০২৬ আজ তকদলের উপর রাগ, অভিমান করার অধিকারের তালিকায় সবচেয়ে আগে তাঁর নাম আসবে। তৃণমূলের দলীয় কোন্দল যখন উপরতলার প্রথমসারির নেতা-নেত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন এই মন্তব্যই করলেন কুণাল ঘোষ। তবে বেলেঘাটার বিধায়কের বক্তব্য, 'বিনা দোষে আমার থেকে বেশি যন্ত্রণা কেউ ...
২৮ মে ২০২৬ আজ তকএবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ভবানীপুর থানায়। এক ব্যক্তি জানিয়েছেন, ডায়মন্ডহারবারের সাংসদ গুজরাতি সম্প্রদায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা দরকার। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে অভিযোগকারী লিখেছেন, ২ মে ২০২৬ তারিখে ...
২৮ মে ২০২৬ আজ তকআগামী রবিবার (৩১ মে) ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আবার যান চলাচল বন্ধ করা হচ্ছে। সকাল ৬টা থেকে দুপুর ...
২৮ মে ২০২৬ আজ তককলকাতায় তৃণমূলের বন্ধ পার্টি অফিসের আলমারিতে বোঝাই প্রচুর আধার কার্ড। সেই কার্ড উদ্ধার করলেন এলাকারই বাসিন্দারা। আর এই ঘটনা সামনে আসার পরই তৃণমূলের সঙ্গে ভুয়ো আধার তৈরি চক্রের যোগ নিয়ে ফের সরব হয়েছে শাসকদল বিজেপি। ওদিকে ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ...
২৮ মে ২০২৬ আজ তককলকাতায় আচমকা সস্তা হয়ে গেল মুরগির মাংস। তবে শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্যজুড়েই গত কয়েকদিন ধরে কমেছে চিকেনের দাম। দিন কয়েক আগেও যে চিকেন ছিল ২২০-২৫০ টাকা কেজি। সেই চিকেনের দাম নেমে এসেছে ১৭০-১৯০ টাকা প্রতি কেজিতে। ফলে ...
২৮ মে ২০২৬ আজ তকদক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় হাওয়ার গতি আরও বেশি ...
২৮ মে ২০২৬ আজ তকসেই আরজি কর কাণ্ড থেকেই তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সমালোচনা শোনা যাচ্ছিল মাঝে মধ্যেই। নির্বাচনে দলের ভরাডুবির পরে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের ...
২৮ মে ২০২৬ আজ তকBJP Inner Chopra Clash: বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজনৈতিক পারদ চড়ছিল উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি এলাকায়। এবার সেই রাজনৈতিক উত্তেজনা এক ভিন্ন মাত্রা নিল। তৃণমূলের একদা বন্ধ হয়ে যাওয়া দলীয় কার্যালয় দখল করে তা গেরুয়া রঙে রাঙানোকে কেন্দ্র করে ...
২৮ মে ২০২৬ আজ তকPM MUDRA Yojana: প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনা (PMMY) ভারত সরকারের একটি প্রধান প্রকল্প। পশ্চিমবঙ্গে যেহেতু ডবল ইঞ্জিন সরকার, এই প্রকল্প এখানেও কার্যকর হবে। এই প্রকল্পটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার বা নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য চালু করা ...
২৮ মে ২০২৬ আজ তকবিউ সরকার রেড রোড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। জায়গা বদল হলেও সুষ্ঠু ভাবে ঈদ পালন করা হল কলকাতায়। বৃহস্পতিবার সকাল থেকে ব্রিগেডে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এতদিন ধরে বছরে দু’বার রেড রোড চত্বরেই পাঠ করা হত ঈদের নমাজ। কিন্তু এবার ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কলকাতার ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভবানীপুরেরই এক বাসিন্দা, অর্ণব কান্তি দাস, এই অভিযোগটি দায়ের করেছেন।অভিযোগকারীর দাবি, অভিষেক ব্যানার্জির অফিশিয়াল এক্স হ্যান্ডেল ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: ঈদে এবার রাস্তায় কোনও যানজট হয়নি— রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে, আমাদের দেশে সারাবছরই কোনও না কোনও উৎসব চলতে থাকে। কিন্তু উৎসবের কারণে রাস্তা আটকে রাখলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: একদিকে মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব পালন। ভক্তি-শ্রদ্ধা নিয়ে পালিত হচ্ছে এই উৎসব। অন্যদিকে, ঠিক এই সময়েই বারাসতের ময়নায় গোমাতার পূজার্চনার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরল হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সকালে সংগঠনের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই পুজো।উদ্যোক্তাদের ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: বীজপুরে তৃণমূলের যুব নেতা বনি গ্রেপ্তার হওয়ার পর এবার এলাকায় ভয়ের পরিবেশ কাটাতে কড়া পদক্ষেপ নিল পুলিশ। কোমরে দড়ি বেঁধে, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে অভিযুক্ত বনিকে বীজপুর বিধানসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ঘোরানো হয়।অভিযুক্তকে ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার নবান্ন থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প চালু করে দিয়েছে বিজেপি সরকার। এই প্রকল্পের জন্য যোগ্য প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই।প্রকল্পের ‘ফর্ম’ উন্মোচন ও সুবিধা ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: এবার তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করেই ছোড়া হল ডিম! নিজের সংসদীয় এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে পড়লেন দমদমের তৃণমূল কংগ্রেস বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার সকালে নিমতা থানায় ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সৌগত রায়। অভিযোগ, তাঁর ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন শান্তনু সেন। এদিন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে একটি চিঠি পাঠিয়ে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। কিন্তু শান্তনু সেন ইস্তফা দিলেন কেন?চিঠি মারফত তিনি জানিয়েছেন, তৃণমূল জমানায় আরজি কর, চাকরি দুর্নীতি ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক মঞ্চ নয়। বরং বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আবহেই নদিয়ার মায়াপুর ইস্কনে উপস্থিত হলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি মায়াপুর ইস্কনে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। তাঁর এই সফরকে ঘিরে ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টির তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি। পাশাপাশি পটাশপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বিশ্বনাথ জানা, বয়স ১৮। ...
২৮ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে উপনির্বাচনের আগেই বড়সড় প্রশাসনিক রদবদল। নন্দীগ্রাম থানার আইসি পদ থেকে শুভব্রত নাথকে সরিয়ে সিআইডিতে পাঠানো হয়েছে।তাঁর জায়গায় ব্যারাকপুর থেকে অজয় মিশ্রকে নন্দীগ্রাম থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার আগে প্রথমেই থানা চত্বরে ...
২৮ মে ২০২৬ আজকালসৌগত রায়কে (MP Sougata Roy) লক্ষ্য করে ছোড়া হলো ডিম। বৃহস্পতিবার নিমতায় এই ঘটনা ঘটে। দমদমের সাংসদ সৌগত রায়েরই এলাকা এই নিমতা। নিজের এলাকায় এই ঘটনায় প্রশ্ন উঠছে, তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশই কি দিকে দিকে?এ ...
২৮ মে ২০২৬ এই সময়এ বার বীজপুর। আরও এক তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পরে কোমরে দড়ি, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। এই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমালেন বহু মানুষ। সেখানে উঠল ‘চোর চোর’ স্লোগানও। ধৃত তৃণমূল নেতার নাম অভিজিৎ ...
২৮ মে ২০২৬ এই সময়বেসরকারি স্কুলে সুইমিং পুলে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানা এলাকায় এই ঘটনা ঘটে। সূত্রের খবর, বেসরকারি স্কুলে গরমের ছুটিতে সাঁতারের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সেখানেই সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হয় অদ্রিক হিলারিয়ান নামে ওই ছাত্রের। আসানসোল ...
২৮ মে ২০২৬ এই সময়প্রকল্পটি মহিলাদের জন্য। অথচ আর্থিক সহায়তা পাচ্ছিলেন পুরুষরা। বুধবার সাংবাদিক বৈঠকে এরকমই একটি উদাহরণ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতেই মুর্শিদাবাদের সেই বাসিন্দা রাকিবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। একই উদাহরণ এ বার মিলল পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণায়। অভিযুক্তকে ইতিমধ্যেই ...
২৮ মে ২০২৬ এই সময়তৃণমূল কার্যালয় থেকে প্রচুর ভোটার কার্ড, আধার কার্ড উদ্ধার। ট্যাংরায় কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে একটি পার্টি অফিসের আলমারির ভিতরে এগুলি রাখা ছিল বলে অভিযোগ।স্থানীয় লোকজন জানান, পার্টি অফিসের একটি আলমারি থেকে প্রায় ৩০০ কার্ড পাওয়া গিয়েছে। তার মধ্যে ...
২৮ মে ২০২৬ এই সময়তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন শান্তনু সেন। রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছিলেন চিকিৎসক নেতা। শুধু তা-ই নয়, আরজি করের ঘটনা তদন্তে শুভেন্দুর সরকারের সঙ্গে সহযোগিতার বার্তাও দিয়েছিলেন। ঘটনাচক্রে, তার ...
২৮ মে ২০২৬ এই সময়নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পরে আন্দোলনে নেমেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। এর মাঝেই CBSE-র অন-স্ক্রিন মার্কিং (OSM) পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পড়ুয়াদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি। সমস্যার সমাধান করা হবে। আমরা ...
২৮ মে ২০২৬ এই সময়আমের জন্য বিখ্যাত মালদহ জেলা এখন ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে রসালো ও সুস্বাদু লিচুর জন্যও। জেলার উৎপাদিত বোম্বাই ও গুটি এই দুই প্রজাতির লিচু ইতিমধ্যেই বাজারে আলাদা জায়গা করে নিয়েছে স্বাদ ও গুণমানের কারণে।বিশেষ করে বোম্বাই লিচু তার মিষ্টি ...
২৮ মে ২০২৬ News18 বাংলা: জমা জলের দুর্ভোগ দূর করতে ৪৭০০ কোটির মাস্টার প্ল্যান হাওড়ায়। বর্ষা মানেই শহরবাসীর দুর্ভোগের দিন, কোথাও ভারী বৃষ্টিতে জল জমে। কোথাও আবার অল্প বৃষ্টিতেই এলাকা জলের তলায়। এবার জলযন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে নিকাশি ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। গুরুত্বপূর্ণ ...
২৮ মে ২০২৬ News18 বাংলা: উন্নত পরিষেবার পাশাপাশি সত্য বালা আইডি হাসপাতালকে আগামীতে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা! স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে তৎপরতা রাজ্য জুড়ে, সাধারণ মানুষ সঠিক পরিষেবা পেতে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ মতো জেলায় জেলায় হাসপাতালে বর্তমান স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন করছেন স্থানীয় ...
২৮ মে ২০২৬ News18 বাংলাআসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। স্কুলে চলা সামার ক্যাম্পের সময় সুইমিং ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রের নাম ...
২৮ মে ২০২৬ News18 বাংলাবাজ পড়ে মর্মান্তিক মৃত্যু দুই যুবকের। এলাকায় শোকের ছায়া। বাড়ির কাছেই একটি মন্দিরের বারান্দায় বসেছিল দুই যুবক। আর তাতেই ঝরে গেল প্রাণ। বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় ওই দুই যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায়। একইসঙ্গে বসে মোবাইল ...
২৮ মে ২০২৬ News18 বাংলা: পেট্রোল ভরানোর কিছুক্ষণের মধ্যেই রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে মোটরবাইক। একের পর এক গাড়ি বিকল হয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে। অভিযোগ উঠেছে, একটি পেট্রোল পাম্প থেকে জল মেশানো তেল দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। ...
২৮ মে ২০২৬ News18 বাংলামাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে বস্তা বস্তা টাকা। কিন্তু বস্তায় ধরে রাখা গেল না উদ্ধার হওয়া টাকা। আনতে হল ব্যাগ, ড্রাম এবং শেষে টাকা গোনার মেশিন। সারা রাত ধরে থানায় গোনা হল সেই উদ্ধার হওয়া টাকা। অবশেষে পুলিশের তরফ থেকে ...
২৮ মে ২০২৬ News18 বাংলাশুধু বাড়ির সমস্ত কাজ সামলানো নয়, অবসর সময়কে কাজে লাগিয়ে উপার্জন করছেন এক গৃহবধূ। প্রত্যন্ত গ্রামে থেকেও প্রতিমাসে মিলছে বেশ কয়েক হাজার টাকা। গৃহবধূর অসামান্য ভাবনা অবাক করেছে সকলকে। শুধু তাই নয়, বাড়িতে অবসর সময়ে কেক এবং চকলেট বানিয়ে ...
২৮ মে ২০২৬ News18 বাংলাThe West Bengal Special Task Force (STF) on Wednesday arrested Trinamool Congress MLA Dilip Mondal from Puri in Odisha in connection with cases registered against him for allegedly threatening BJP workers at a rally. The Bishnupur MLA had been ...
28 May 2026 Indian ExpressWhile the flow of people seeking to cross over into Bangladesh continued at Hakimpur border outpost in North 24 Parganas Wednesday, the “pushback” will not be easy. Sources said the Bangladesh Border Guards has raised objections to people coming ...
28 May 2026 Indian ExpressOnce one of the closest aides of TMC supremo Mamata Banerjee, Lok Sabha MP Kakoli Ghosh Dastidar resigned from all party posts, including chairperson of TMC’s women wing, on Wednesday.This comes a day after the Barasat MP and six ...
28 May 2026 Indian Expressমুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মায়াপুরে শুভেন্দু অধিকারী। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান ইসকনের সন্ন্যাসীরা। ইসকন মন্দিরে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। গোশালার বিশেষ পুজোয়ও অংশ নেন। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর ...
২৮ মে ২০২৬ এই সময়রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ৩১ মে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) (Vidyasagar Setu) আট ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে ...
২৮ মে ২০২৬ এই সময়সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। বেশ কয়েকদিন ধরেই বেসুরো তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এ বার তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ ঠুকলেন কাকলি। স্পিকারকে চিঠি দিয়ে তিনি অভিযোগ করেছেন, লোকসভায় তাঁর ...
২৮ মে ২০২৬ এই সময়তপন মণ্ডল, হাকিমপুরবাংলাদেশে যাওয়ার জন্য সীমান্তে জড়ো হওয়া অনুপ্রবেশকারীদের প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হলো হোল্ডিং ক্যাম্পে। মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা শুরু হয় স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত সংলগ্ন এলাকায়। এ দিন ৮০ জনের মতো অনুপ্রবেশকারী ...
২৮ মে ২০২৬ এই সময়অনিমেষ দত্তপর্যটনের মরশুমে ছাত্রছাত্রীদের ভোগান্তি আর নয়। এ বার শুধুমাত্র স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু করতে চলেছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে (ডিএইআর)। তীব্র গরম থেকে বাঁচতে কিংবা ছুটি কাটাতে পাহাড়ের জুড়ি মেলা ভার। আর বাঙালির পাহাড় মানেই দার্জিলিং। সমতলবাসীর ভিড়ে ...
২৮ মে ২০২৬ এই সময়এই সময়: টিন্ডার অ্যাপে পরিচয়। তার পরে দীর্ঘ সাড়ে তিন বছরের সম্পর্ক। সেই সম্পর্ক নড়বড়ে হতেই তরুণীর তরফে দায়ের করা হয় ধর্ষণের অভিযোগ। সেই মামলায় অভিযুক্ত এক সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করেছিল দায়রা আদালত। কিন্তু তাঁকে বেকসুর খালাস করে দিল ...
২৮ মে ২০২৬ এই সময়চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জনের ঝলসে মৃত্যু রাজস্থানে। বৃহস্পতিবার ভোট সাড়ে ৫টা নাগাদ রাজস্থানের আজমের জেলার বরোদা থানা এলাকার শ্রীরামপুরা গ্রামে ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরী, তাঁর মা পুষি ...
২৮ মে ২০২৬ এই সময়২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমেও বদলাল না ভারতীয় ফুটবলের চেনা ছবি। ইউনিটি কাপের সেমিফাইনালে জামাইকার কাছে ০-২ গোলে হার শুধু একটি ম্যাচে পরাজয়ের গল্প নয়, বরং ভারতীয় ফুটবলের দীর্ঘ দিনের সীমাবদ্ধতাকেই আবার সামনে এনে ...
২৮ মে ২০২৬ এই সময়কলকাতা: টলিউডের স্বনামধন্য পরিচালক অনিক দত্তের আকস্মিক মৃত্যুর খবর কোনওভাবেই যেন বিশ্বাস হচ্ছে না৷ বুধবার ২৭ মার্চ দুপুরেই ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিচালকের৷ আজ বৃহস্পতিবার, ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসছেন৷ পারিপার্শিক যে তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া গেছে ...
২৮ মে ২০২৬ News18 বাংলামীর আফসার আলি সাল ২০১১। বাংলায় তৈরি হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার কাম কমেডি জ্যঁরের একটি ছবি। নাম ‘ভূতের ভবিষ্যৎ’ (Bhooter Bhabishyat)। পরিচালক অনীক দত্ত। সেই ছবিরই একটি চরিত্রের নাম ‘গণেশ ভূতোড়িয়া’। অত্যন্ত লোভী, এক মারওয়াড়ি প্রোমোটার। এমনই একটি চরিত্রে অনীকদা আমাকে ...
২৮ মে ২০২৬ এই সময়কারও কথায় তিনি ঠোঁটকাটা, খুঁতখুঁতে। আবার কারও মতে আপসহীন, স্পষ্টবক্তা। তবে বক্স অফিস দৌড়ের সেফ চয়েসের গণ্ডি টপকে তিনি যে কিছুটা অন্য রকম, সেটা স্বীকার করেন সকলেই। তিনি অনীক দত্ত। মুখোমুখি কথাবার্তায় হোক বা পর্দায় তুলে ধরা বার্তায়, তীক্ষ্ম ভাষায় ...
২৮ মে ২০২৬ এই সময়এই প্রথমবার নিয়ম ভেঙে কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB। সেই বিজ্ঞপ্তিতে অনেক আবেদন জমা পড়লেও শেষমেষ গতবারের কোচ লক্ষ্মীরতন শুক্লাতেই শিলমোহর দিল CAB। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রধান দল ও বয়সভিত্তিক দলের কোচের নাম ...
২৮ মে ২০২৬ এই সময়এই সময়: সপ্তাহ ঘুরতে চলল ইস্টবেঙ্গলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু নতুন মরশুমের জন্য এখনও টিম গড়ার কাজে হাতই দেয়নি ইনভেস্টর ইমামি ম্যানেজমেন্ট। তাদের দাবি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন মরশুমের ফুটবল ক্যালেন্ডার না জানালে তারা নতুন করে আর চুক্তি ...
২৮ মে ২০২৬ এই সময়এই সময়: ভারত থেকে শ্রীলঙ্কায় পর্যটক টানতে চেন্নাই, আমেদাবাদের মতো শহরের পাশাপাশি কলকাতার উপরেও বিশেষ নজর দিচ্ছে শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো। সে দেশের বিদেশ, বিদেশি কর্মসংস্থান এবং পর্যটন মন্ত্রকের অধীনস্থ এই ব্যুরো-র মূল কাজ হলো শ্রীলঙ্কায় বিশ্বের প্রতিটি দেশের কর্পোরেট ...
২৮ মে ২০২৬ এই সময়২২ বছরের বুক চাপা যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি মিলেছে। লক্ষ্মীবারে লক্ষ্মী এসেছে ইস্টবেঙ্গলের ঘরে। প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ ব্রিগেড। ট্রফিজয়ের পর এক সপ্তাহ কেটে গেলেও ইস্টবেঙ্গল ভাসছে শুভেচ্ছার বন্যায়। এবার লাল-হলুদের পুরুষ এবং মহিলা দুই ব্রিগেডকেই শুভেচ্ছা জানালেন ...
২৮ মে ২০২৬ প্রতিদিনশাশ্বত চট্টোপাধ্যায়: বুধবার দুপুরে আচমকা যে খবর পেলাম, তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে হবে কখনও ভাবিনি। এটা কোনও যাওয়ার বয়স হল! প্রথমে খবরটা বিশ্বাসই করতে পারিনি। অনীকদার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। অনীকদার প্রথম ছবিতেই আমি ছিলাম। ‘ভূতের ভবিষ্যৎ’-এর ...
২৮ মে ২০২৬ প্রতিদিনপ্রয়াত অনীক দত্ত। বুধবার দুপুরে পরিচালকের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই স্তম্ভিত টালিগঞ্জের স্টুডিওপাড়া। ২২ মে ছিল জন্মদিন। তার দিন পাঁচেক বাদেই যে নিয়তির ডাক আসবে সেটা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি অনীকের বন্ধু-সহকর্মীরা! যে মানুষটি কোনওদিন আপস করেননি, যিনি শিরদাঁড়া ...
২৮ মে ২০২৬ প্রতিদিননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জে সি মুখার্জি ট্রফিতে চ্যাম্পিয়ন মোহন বাগান। বুধবার সিএবি পরিচালিত টি-২০ টুর্নামেন্টে ভবানীপুরকে রুদ্ধশ্বাস ফাইনালে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দু’দলের স্কোর টাই হওয়ায় ফয়সালা হল কম উইকেট পতনের নিরিখে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে মোহন বাগান ...
২৮ মে ২০২৬ বর্তমানলন্ডন: ইউনিটি কাপের প্রথম ম্যাচে জামাইকার কাছে ০-২ ব্যবধানে পরাজিত ভারতীয় ফুটবল দল। চার্লটনের দ্য ভ্যালি স্টেডিয়ামে ৮ মিনিটে প্রথম গোলটি করেন ক্লার্ক। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ১০ নম্বর জার্সিধারী ডিক্সন। রুডলফ স্পেউডের দল অবশ্য আরও অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের মার্চে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিট মুনাফা ১৫১ শতাংশ বেড়ে ১৫৭ কোটি টাকা হয়েছে। বিয়ের মরশুমে চাহিদা বৃদ্ধি, পুরানো সোনা এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং সোনার দাম বৃদ্ধির কারণে এই বৃদ্ধি সম্ভব ...
২৮ মে ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ফের জীবনবিমা নিগমের (এলআইসি) শেয়ার বিক্রির পথে কেন্দ্র। আগামী মাসে সেই প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। এবিষয়ে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একাধিক রিপোর্ট সামনে এসেছে। সূত্রকে উদ্ধৃত করে সেখানে দাবি করা হয়েছে, এলআইসির প্রায় ২ শতাংশ শেয়ার ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে জমির ব্যবহার সংক্রান্ত শ্রেণিবিন্যাসে বড়োসড়ো পরিবর্তনের সিদ্ধান্ত নিল নবান্ন। দীর্ঘদিনের জটিলতা দূর করে জমির ৩৩১ ধরনের উপ-শ্রেণি কমিয়ে ১৭২-এ নামিয়ে আনা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ভূমি ও ভূমিসংস্কার এবং উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার পৌঁছে গেল জেলা সভাপতির দরজায়। বুধবার গভীর রাতে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় ক্লাব দখলকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপি গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তার জেরেই আক্রান্ত হলেন বারাসত ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’...। ফুটবল বাঙালির পুরানো আবেগ। মারাদোনার দেশ আর্জেন্তিনার লক্ষ লক্ষ নীল-সাদা ভক্তও রয়েছে। বিশ্ব তারকা মেসিকে নিয়েও সেই একই উচ্ছ্বাস, আবেগ আজও অটুট। যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান পণ্ড হলেও লেকটাউনে বসানো ...
২৮ মে ২০২৬ বর্তমানসুজিত ভৌমিক, কলকাতা: ভিডিয়ো কনফারেন্সে এখন থেকে সব পুলিশ অফিসারকেই ‘ভিডিয়ো অন’ রাখতে হবে। অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী পুলিশ অফিসারের ছবি শীর্ষকর্তারাও যাতে দেখতে পান, তার জন্যই এই বিশেষ নির্দেশ। বকরি ইদ উপলক্ষ্যে বুধবার দুপুরে লালবাজারে এক ভিডিয়ো কনফারেন্স করা হয়। ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২০২১ এবং ২০২৪ সালে দু’টি পৃথক ঘটনায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল রাজারহাট থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২১ সালের ২০ মে রাজারহাটের এক বিজেপি কর্মীকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছিল। ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার থেকে মল্লিকঘাট ফুলবাজারে জঞ্জাল সাফাই বন্ধ। তাতে সমস্যায় পড়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। এ থেকে দূষণও ছড়াচ্ছে। দুর্গন্ধ থেকে বাঁচতে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে কিছু জঞ্জাল ভ্যাটে ফেলছেন। তবে এই ব্যবস্থা পর্যাপ্ত নয়। ফলে ফুলবাজার জুড়েই ...
২৮ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: ৪ মে’র পর থেকে বনগাঁ পুরসভা এলাকায় নাগরিক পরিষেবা কার্যত তলানিতে ঠেকেছে। তাই পরিষেবা স্বাভাবিক রাখতে বুধবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ...
২৮ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: দ্বিতীয়বারের জন্য ভোটে জিতে ইছামতী নদী সংস্কারের বিষয়ে উদ্যোগী হয়েছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবার জেলা ও মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নদীর উৎসমুখ সংস্কারে জোর দেওয়ার কথা বলেন তিনি। মন্ত্রী জানান, নদী দখল করে গজিয়ে ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দেশের মধ্যে সবথেকে প্রাচীন ক্যান্টনমেন্ট বোর্ড হল বারাকপুরে। দীর্ঘদিন হল এই বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাচন হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের মনোনীত সিইও এবং সদস্যরা এখন এই বোর্ড পরিচালনা করছেন। তবে স্থানীয় ক্যান্টনমেন্ট বোর্ডের পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রাচীন ও ঐতিহ্যবাহী পানিহাটি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল। সিইএসসি ওই ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি খড়দহ থানায় বিদ্যুৎ চুরির লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়া স্টেশন চত্বরে রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী বসবাস নিয়ে কড়া অবস্থান নিল রেল। যাত্রী নিরাপত্তা ও ট্রেনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ১৩ জুনের মধ্যে সমস্ত দখলদারি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: উত্তর শহরতলির সিংহভাগ জায়গায় বিটি রোডের ফুটপাত দখল হয়েছে আগেই। বহু জায়গায় আবার সার্ভিস রোডও দখল হয়ে গিয়েছে। অবৈধভাবে দখল করে রাখা বিটি রোডের ফুটপাত ও সার্ভিস রোড দখলমুক্ত করতে এবার উদ্যোগী হল পুলিশ ও প্রশাসন। ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পরিধি বাড়ছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার। বুধবার সকাল ১১টা নাগাদ লোকভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তখনই মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। ঘণ্টা দেড়েক লোকভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্ণবকান্তি দাস নামের এক ব্যক্তি। কোথায় তিনি এই মন্তব্য করেছেন, তার প্রতিলিপিও যুক্ত করেছেন অভিযোগপত্রে। ...
২৮ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি জিনিসপত্র নিজেদের কাছে রেখে দেওয়ার অভিযোগে কয়েকদিন ধরে উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন কাউন্সিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। বুধবার সকালে উলুবেড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০১১ সালে ক্ষমতায় আসার পর বাম শ্রমিক সংগঠন সিটু’র চুঁচুড়ার একটি অফিস দখল করেছিল তৃণমূল। ১৫ বছর পর অফিসটি ফিরিয়ে দিল তারা। সিটু নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা রাজ্যে পালাবদলের প্রভাব। একদিন তৃণমূল জোর করে দখল ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: তোলাবাজি, বেআইনি জমি দখল, জলাশয় ভরাট এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মারধর করে এলাকাছাড়া করার মতো একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনকে। মঙ্গলবার গভীর রাতে ডোমজুড় থানার পুলিশ ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: চার হাজার সরকারি ত্রিপল এবং বাগানবাড়ি থেকে উদ্ধার হওয়া হিসাব বর্হিভূত ৮০ লক্ষ টাকা সমেত মঙ্গলবার গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। কীভাবে এল এই বিপুল টাকা, কীসের মাধ্যমে তা অর্জিত, এই সব ...
২৮ মে ২০২৬ বর্তমানস্বার্ণিক দাস, কলকাতা: ‘এক ঘণ্টায় ৩০ টাকা। এক ঘণ্টার পর দু’মিনিটের বেশি হলে আরও ৩০,’ টাকা নিতে নিতে গলা উঁচিয়ে বললেন পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মী। কলকাতা পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে নিউ মার্কেটের উল্টোদিকে শ্রীরাম আর্কেড। তার সামনে বাইক ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসে পদত্যাগের হিড়িক! আগেই দলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবার তিনি সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন সহ অন্যান্য সাংগঠনিক পদ এবং কমিটি থেকেও পদত্যাগ করলেন। বুধবার দলের রাজ্য ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখলের মামলায় ইডি হেপাজতে থাকা কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের স্নেহধন্য থানার ওসিরা প্রতি পুজোয় বা বিভিন্ন অনুষ্ঠানে ‘স্যার’কে ভালোবেসে সোনার সামগ্রী উপহার দিতেন। এর বাইরে দামি দামি মোবাইল, ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: যতদিন না আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হচ্ছে, স্বাস্থ্যসাথী চলবে। কেউ বঞ্চিত হবেন না। বুধবার নবান্নে এই বার্তা দিয়ে ফের মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ডিটেকশন, ডিলিট অ্যান্ড ডিপোর্ট—অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্যের নয়া সরকারের এই ‘থ্রি-ডি’ তত্ত্ব লাগু হওয়া মাত্রই ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার চালু হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী মালদহ এবং মুর্শিদাবাদ জেলায়। সীমান্তবর্তী আরেক জেলা উত্তর ২৪ পরগনার বসিরহাট ও ...
২৮ মে ২০২৬ বর্তমানশ্যামলেন্দু গোস্বামী, হাকিমপুর সীমান্ত: সকাল গড়াতেই হাকিমপুর সীমান্ত চেকপোস্টের দিকে ভিড় বাড়ছিল। মাথায় বস্তা, হাতে ট্রলি ব্যাগ, কারও কোলে ছোট শিশু। কারও পাশে বৃদ্ধ বাবা-মা। সীমান্তের দিকে হাঁটতে থাকা মুখগুলোর মধ্যে একটা অদ্ভুত নীরবতা। কেউ উচ্চস্বরে কথা বলছেন না। ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে কুড়িদিন ব্যাপী রাজ্য যাত্রা উৎসব। উত্তর কলকাতার বাগবাজারে ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে চলবে এই বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে মঞ্চস্থ হবে যাত্রা। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সাধারণ সম্পাদক কনক ভট্টাচার্য বুধবার ...
২৮ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় পালাবদলের পরপরই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। আবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই বিভিন্ন কলেজে দীর্ঘদিন বাদে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। রাজ্যের নানা প্রান্তে কলেজের গেটে এখন উড়ছে এসএফআই এবং এবিভিপির পতাকা। ...
২৮ মে ২০২৬ বর্তমান