BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 07 Aug, 2026 | ২৩ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কলকাতা জিপিওর বাথরুমে গোপনে মহিলার ভিডিয়ো রেকর্ডিং, গ্রেফতার অস্থায়ী কর্মী

    আরজি কর নিয়ে উত্তাল রাজ্য। সরকারি হাসপাতালের মধ্যেই যেভাবে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গায়েব। সেই আবহে এবার কলকাতার জিপিওতে লুকিয়ে বাথরুমে মহিলা সহকর্মীর ভিডিয়ো করার অভিযোগ উঠল ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল ঘিরে বিতর্ক, এখনও চিকিৎসক RG করের প্রাক্তন অধ্যক্ষ?

    আরজি কর কাণ্ডের জেরে গ্রেফতার হয়েছেন দু'টি মামলায়। সেই সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হয়েছে ইতিমধ্যেই। তবে সেই রেজিস্ট্রেশন বাতিল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, তবে মেডিক্যাল কাউন্সিলের স্ট্যাটাস রিপোর্টে এতদিন দেখা যাচ্ছিল সন্দীপের নামে পাশে লেখা ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করে বিপাকে ২০ বছরের তরুণী, মামলা করতে বলল হাইকোর্ট

    যৌন নিগ্রহের মিথ্যা অভিযোগ করায় এক তরুণীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়েরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, নিম্ন আদালতে মিথ্যা জবানবন্দি দেওয়ার অভিযোগে অভিযোগকারিনীর বিচার হবে। দোষী প্রমাণিত ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    আরজি কর কাণ্ডে খুনের 'মোটিভ' ঘিরে বজায় রহস্য, চার্জশিটে কী বলবে CBI?

    অক্টোবরের প্রথম সপ্তাহে শিয়ালদা আদালতে আরজি কর কাণ্ডে চার্জশিট দাখিল করার কথা সিবিআইয়ের। তবে এখনও খুনের কারণ ঘিরে জারি রয়েছে রহস্য। একাধিক দুর্নীতির বিষয় সামনে এসেছে এরই মধ্যে। মনে করা হচ্ছে, সেই সবের জেরে খুন হলেও হয়ে থাকতে পারেন ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    আরজি করের ক্রাইম সিন থেকে ১৪ অগস্ট মোবাইল বাজেয়াপ্ত করেছিল CBI: রিপোর্ট

    আরজি করের ইমার্জেন্সি ভবনের চারতলার সেই অভিশপ্ত সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছিল একটি মোবাইল। এমনই চাঞ্চল্যকর দাবি করা হল সংবাদ প্রতিদিনের একটি রিপোর্টে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্রাইম সিন থেকে সেদিন মিলেছিল একটি মোবাইল ফোন। সেই রিপোর্ট ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য বন্যা হয়েছে’

    রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য এবার পালটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বাঁধগুলিতে ড্রেজিং না করার অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার দলীয় রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে রাজ্যে বন্যার জন্য রাজ্য সরকারের বাঁধ থেকে জল ছাড়াকে দায়ী করেন ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    কলকাতা বিশ্ববিদ্যালয়ের কড়া বিজ্ঞপ্তি, পদক–পিএইচডি ডিগ্রি বিতরণ অনুষ্ঠানের ফরমান

    আর একসপ্তাহ পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হবে। সব ঠিক থাকলে নয়া মাস অক্টোবরের ৩ তারিখে পদক এবং পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুষ্ঠান হবে। কঠোর বিধিনিষেধের মধ্যেই এই অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তুকতাক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!'

    প্রধানমন্ত্রী মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরে পশ্চিমবঙ্গে চিপ তৈরির কারখানা তৈরির চুক্তির জন্য কৃতিত্ব দাবি করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন করেন, কলকাতায় বসে কি জো ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    দুর্গাপুজোর আগেই কি আরজি কর কাণ্ডের চার্জশিট পেশ হবে?‌ চ্যালেঞ্জের মুখে সিবিআই

    আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার পর ধর্ষণ, খুন, সাক্ষ্যপ্রমাণ লোপাট এবং দুর্নীতি নিয়ে তদন্ত করতে নেমেছে সিবিআই। ধর্ষণ করে খুনের তথ্য সিবিআই পেয়েছে। দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। কিন্তু সাক্ষ্যপ্রমাণ লোপাটের ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    লালবাজারের সামনে দাঁড়িয়ে ২ লক্ষ টাকা তোলাবাজি, গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী

    লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের ২ আধিকারিক। ধৃত কৌশিক ঘোষ ও মনসির নামে ওই ২ পুলিশকর্মী গোয়েন্দা বিভাগে কর্মরত বলে জানা গিয়েছে। তাদের গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ। এক ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    পুজোর মধ্যেও আরজি কর নিয়ে পথে থাকবে বিজেপি, উপায় বাতলে দিলেন শুভেন্দু

    আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কালীঘাটে বিজেপির সভা থেকে তাঁকে গদিচ্যূত করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে তিনি বলেন, ‘মাননীয়া আপনি পালাতে পারবেন না। বিজেপি আপনাকে ছাড়বে না।’আরও পড়ুন - 'বাঁধ কেটে গ্রামে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    এবার কি বিচারবিভাগীয় হেফাজতে অভিজিৎ?‌ থানায় বসেই তথ্যপ্রমাণ লোপাট দাবি সিবিআইয়ের

    আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার পর ধর্ষণ, খুন, সাক্ষ্যপ্রমাণ লোপাট এবং দুর্নীতি নিয়ে তদন্ত করতে নেমেছে সিবিআই। ধর্ষণ করে খুনের তথ্য সিবিআই পেয়েছে। দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। কিন্তু সাক্ষ্যপ্রমাণ লোপাটের ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    'গতকাল ঢাকার উত্তরাতে বলছে পুজো হতে দেব না, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি'

    ফের একবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কালীঘাটে আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে।আরও ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    ‘‌এবার জাস্টিস কে দেবে?’ চিকিৎসার অবহেলায় বাদ পড়ল যুবকের পা, প্রশ্ন কুণালের

    জুনিয়র ডাক্তারদের টানা ৪১ দিনের কর্মবিরতি দেখেছে বাংলার মানুষ। দুর্ভোগ চরমে উঠেছিল রোগী এবং তাঁদের পরিবারের। এখন কর্মবিরতি উঠে গিয়েছে। দুর্গাপুজোর আবহে তা আবার শুরু হতে পারে বলে সূত্রের খবর। কর্মবিরতি যখন চলছিল তখন আরজি কর হাসপাতালে ভুল চিকিৎসা ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    কলকাতা থেকে ডিভিসির সদর দফতর সরলেও কিছু যায় আসে না: মমতা

    'জলযুদ্ধ'-এর ঝাঁঝ বেড়েছে। এই আবহে দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ড থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের আগেই পদত্যাগ করতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি এবার আরও আক্রমণাত্মক হয়ে তিনি দাবি করলেন, কলকাতা থেকে ডিভিসির সদর দফতর সরে গেলেও কিছু যায় আসবে না ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    সন্দেশখালির ঝড় সামলে বসিরহাটে জেতান তৃণমূলকে, প্রয়াত সেই সাংসদ হাজি নুরুল ইসলাম

    সন্দেশখালির ঝড় সামলে কয়েক মাস আগেই বসিরহাটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। বুধবার দুপুরে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন সেই সাংসদ হাজি নুরুল ইসলাম। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন তৃণমূল সাংসদ। আজ দুপুরে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬১। তাঁর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

    ভোটে প্রার্থী করার সময় থেকেই প্রশ্ন উঠছিল তাঁর শারীরিক সুস্থতা নিয়ে। উদ্বেগ সত্যি করে প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। সন্দেশখালি কাণ্ডের প্রেক্ষাপটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে বসিরহাট থেকে বিপুল জয় ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বাকে মারধর করল বিজেপি, নন্দীগ্রামে আক্রান্ত দুই মহিলা

    এখন নির্বাচনের সময় না হলেও রাজনৈতিক উত্তেজনা দেখা দিল নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির নেতাদের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। যদিও বিজেপির দাবি, এরকম কোনও ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ রাজনৈতিক ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    প্রেমিকার দেহ টুকরো করো ফ্রিজে রাখায় অভিযুক্ত আসরফের খোঁজে রাজ্যে কর্নাটক পুলিশ

    বেঙ্গালুরুতে বিবাহিত প্রেমিকার দেহ খণ্ড খণ্ড করে ফ্রিজে ভরে রাখায় অভিযুক্ত আসরাফের খোঁজে পশ্চিমবঙ্গে তল্লাশি শুরু করল কর্নাটক পুলিশ। ইতিমধ্যে কর্নাটক পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে এসেছে বলে জানিয়েছেন সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ – ওড়িশা সীমান্তে অভিযুক্ত লুকিয়ে থাকতে পারে বলে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    দুর্গাপুজোর প্রাক্কালে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক, প্রবল বর্ষণে ২৮ মাইলে ধস

    দুর্গাপুজোর মুখে আবার বন্ধ হয়ে গেল শিলিগুড়ি–সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। এতে জোর ধাক্কা খেলো পর্যটন ব্যবসায়ীরা। বর্ষার আগে থেকে মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ার দরুণ ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত হয়ে পড়ে। ফলে বন্ধ করে দিতে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    কালই বাংলাদেশ থেকে ঢুকছে টন-টন ইলিশ! কবে থেকে বাজারে মিলবে? পশ্চিমবঙ্গে দাম কত?

    বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকবে বাংলাদেশের ইলিশ মাছ। আর সবকিছু ঠিকঠাক থাকলে লক্ষ্মীবারের দুপুর বা বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে রূপোলি শস্য পাওয়া যাবে। আর বৃহস্পতিবার না হলে শুক্রবার সকাল থেকে নিশ্চিতভাবে বাজারে-বাজারে ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছেন ফিস ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    অনুব্রত মণ্ডলের ছবিতে সেজে উঠল বোলপুর কার্যালয়, অন্য নেতারা গেলেন সাইডলাইনে

    তাঁর আগমনে এখন বীরভূমে উৎসবের মেজাজ দেখা দিয়েছে। আট থেকে আশি রাস্তায় বেরিয়ে পড়েছে গুড়বাতাসা, নকুলদানা নিয়ে। এমনকী বেজে উঠেছে চড়াম চড়ার ঢাক বাদ্যি। হ্যাঁ, তিনি বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অভিযুক্ত হয়ে তিহার জেলে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    হাইভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারে চড়লেন যুবক, আলিপুরদুয়ারে হুলুস্থুল, নেপথ্যে কারণ কী?

    হাইভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে চড়ে বসলেন এক যুবক। আর তাতেই শোরগোল পড়ে যায়। ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায় তখন তোলপাড় অবস্থা ওই যুবককে নামানোর জন্য। ওই বৈদ্যুতিক টাওয়ার থেকে যুবককে নামাতে হিমশিম খেল পুলিশ। অবশেষে দু’‌ঘণ্টা ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশিত হল! পুরো প্যানেল কীভাবে দেখবেন? রইল উপায়

    উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হল। চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com/sscorg/wbssc/home থেকে চাকরিপ্রার্থীরা মেধাতালিকা দেখতে পারবেন। ১) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com/sscorg/wbssc/home-তে যেতে হবে।২) হোমপেজেই ‘Provisional Panel and Waiting list of 1st SLST/CSSC/ESTT/2024 ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ হিন্দুস্তান টাইমস
    প্রতিবাদীদের ঢুকতে বাধা সিইএসসি-তে?

    এই সময়: আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনায় নাগরিক সমাজের প্রতিবাদ-আন্দোলনে সামিল হয়েছিলেন সিইএসসি-র কিছু কর্মী। সেই কারণে ওই কর্মীদের একাংশকে সিইএসসি অফিসে ঢুকতে তৃণমূল প্রভাবিত ইউনিয়ন বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠল। শুভজিৎ দত্ত নামে সিইএসসি-র এক কর্মী অফিসে ঢুকতে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পুজোয় জাঁকজম কম, অনুদানেও আপত্তি

    চলতি আবহে দুর্গাপুজোয় সরকারি অনুদান কি নেওয়া হবে — সল্টলেকের বিভিন্ন ব্লক-আবাসনের বাসিন্দারা এই সিদ্ধান্তে কার্যত দ্বিধাবিভক্ত। ফলে, তা নিয়ে রীতিমতো ভোটাভুটি শুরু হয়েছে!সেই ভোটাভুটিতে অনুদান না নেওয়ার পক্ষেই রায় দিয়েছেন বি-সি ব্লকের বেশিরভাগ বাসিন্দা। কার্যত বাসিন্দাদের মতামতকে গুরুত্ব ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    কাটা পড়ল যুবকের পা, ফের প্রশ্নে কর্মবিরতি

    এই সময়: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সময়ে আরজি কর হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক যুবকের পা কেটে বাদ দিতে হয়েছে বলে অভিযোগ উঠল। সেই কাটা পায়ের ময়নাতদন্ত হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই যুবকের বাড়ি সোদপুরে বলে মঙ্গলবার দাবি করেছেন রাজ্যসভায় তৃণমূলের ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি নুরুল, সহযোদ্ধাকে নিয়ে কী লিখলেন মমতা?

    প্রয়াত বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।জানা গিয়েছে, বুধবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ দত্তপুকুর থানার বহেড়া এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। দলীয় নেতা ও ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ভাঙন কবলিত এলাকা পরিদর্শন, ‘বলাগড় মাস্টার প্ল্যান’-এর দাবি সাংসদ রচনার

    নিজের লোকসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নদী বাঁধ ভাঙন নিয়ে সাংসদকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তাঁদের শুনে ‘বলাগড় মাস্টার প্ল্যান’ তৈরির ইচ্ছাপ্রকাশ করেন রচনা।বুধবার সকালে হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি, মিলনগর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পুজোয় পাহাড়ে পর্যটকের ঢল, উৎসবের মরশুমে বিশেষ ট্রেন

    সুব্রত বিশ্বাস: প্রতিবারের মতো এবারও পুজোয় দার্জিলিং, ডুয়ার্স, এমনকী দিঘায় পর্যটকের ঢল নামছে। যার ফলস্বরূপ টান পড়ছে টিকিটে। পর্যটকদের চাপ সামলাতে বাড়তি ট্রেন দিচ্ছে রেল। অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে নটি বিশেষ পুজো স্পেশ্যাল (Durga Puja Special Train) চালাবে শিয়ালদহ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    আর জি করের ক্রাইম সিনে মোবাইল! ক্রমশ ঘনাচ্ছে রহস্য

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি করের ক্রাইম সিন থেকে মিলেছিল মোবাইল। এবার প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রথমে জানা গিয়েছিল, আর জি করের ঘটনাস্থলে পাওয়া গিয়েছে ব্লু-টুথ ইয়ারফোন। যার সূত্র ধরে সঞ্জয় রায় পুলিশের নজরে পড়ে। এবার প্রকাশ্যে নয়া ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ! দোষ প্রমাণে কড়া ব্যবস্থার নির্দেশ হাই কোর্টের

    গোবিন্দ রায়: নারী নির্যাতন নিয়ে যখন তোলপাড় কলকাতা, তখন শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ উঠল কলকাতা হাই কোর্টে। শুধু তাই নয়, মিথ্যে অভিযোগের ভিত্তিতে এক বছর জেলও খাটতে হয় তিন অভিযুক্তকে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে হাই কোর্টের ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    ভাগলপুরে বন্দুক কারখানার হদিশ, কলকাতা ও বিহার এসটিএফের তল্লাশির পর আটক ৫

    অর্ণব আইচ: বিপুল অস্ত্রভাণ্ডার ও কারখানার হদিশ মিলল বিহারের ভাগলপুরে। কলকাতা ও বিহারের স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল বিহারের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে। তল্লাশিতে ১৫টি অর্ধেক তৈরি বন্দুক ও ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    আর জি কর কাণ্ডে সন্দীপ ঘনিষ্ঠ সুশান্তকে তলব, পর পর তিনদিন সিজিওতে অপূর্ব, ডাক মর্গকর্মীকেও

    অর্ণব আইচ: আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। আজ বুধবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, আইএমএর শিলিগুড়ি শাখার বরখাস্ত সম্পাদকের বিরুদ্ধে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    ‘হৃদয় চিরলে দুর্গা পাবে’, এবারের পুজোয় বাঙালির মনের ছবি তুলে ধরছে দেবদারু ফটক

    স্টাফ  রিপোর্টার: এবছর ৫২-তে পা দিয়েছে বেহালা দেবদারু ফটক। এবার মহিষাসুরদের বধ করতে ঘরের দুর্গাদের রাজপথে দেখা যাবে। থিমের নাম ‘হৃদয় চিরলে দুর্গা পাবে’ (Kolkata Durga Puja 2024 Theme)। শিল্পী অয়ন সাহার কল্পনায় সাজছে মণ্ডপ। প্রায় হাজার উপহারের বাক্স ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    তোলাবাজি করছে খোদ পুলিশই! কড়েয়া থানার পুলিশের হাতেই গ্রেপ্তার ২ উর্দিধারী

    অর্ণব আইচ ও নিরুফা খাতুন: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার খোদ পুলিশই। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষ-লক্ষ টাকা  বুধবার দুই উর্দিধারীকে গ্রেপ্তার করল কড়েয়া থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে।পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    ভারত-চিন সম্পর্ক গোটা বিশ্বের জন্য জরুরি, প্রতিষ্ঠা বার্ষিকীতে বার্তা বেজিংয়ের রাষ্ট্রদূতের

    অর্ণব আইচ: গণপ্রজাতন্ত্রী চিনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভারত-চিন সৌহার্দ্যের বার্তা দিলেন কলকাতায়  নিযুক্ত চিনের রাষ্ট্রদূত এইচ ই জু উই। এদিন নিজের বক্তব্যে চিন ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন উই। চিন-ভারত সম্পর্ক শুধু দুই দেশের ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    বোলপুরে ফিরেই প্রিয় বান্ধবীর সঙ্গে অন্য মুডে কেষ্টকন্যা, রেস্তরাঁয় খাওয়াদাওয়া, চলল শপিংও

    দেব গোস্বামী, বোলপুর: দুর্দিনে সঙ্গ ছাড়েননি। স্বাভাবিকভাবেই তিহাড় থেকে ফিরেই বান্ধবী সুতপার সঙ্গেই সময় কাটাচ্ছেন অনুব্রত কন্যা সুকন্য মণ্ডল(Sukanya Mondal)। মঙ্গলবার ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই বোলপুর জুড়ে ঘুরলেন সুকন্যা-সুতপা। রেস্তরাঁয় খাওয়াদাওয়াও করেন তাঁরা।গরু পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যা গ্রেপ্তার ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    আর জি কর মামলা থেকে সরলেন বিকাশ, ‘অভয়া’র বাবা-মায়ের নতুন আইনজীবী কে?

    অর্ণব দাস, বারাসত: আর জি কর মামলা নিয়ে রাজনীতি করার অভিযোগ। সুপ্রিম শুনানির আগে আইনজীবী বদল মৃত চিকিৎসকের বাবা-মায়ের। বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে এবার তাঁদের হয়ে লড়বেন বিখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভার।আর জি কর মামলায় এতদিন মৃত চিকিৎসকের বাবা-মায়ের আইনজীবী ছিলেন ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

    বুদ্ধদেব সেনগুপ্ত: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। যকৃতে ক্যানসারে ভুগছিলেন। একাধিকবার ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বুধবার দুপুর ১ টা বেজে ১০ মিনিট নাগাদ বারাসতের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংসদ। এক্স হ্যান্ডেলে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    নায়িকা বানানোর টোপ দিয়ে মুম্বইয়ে পাচার! ডেরা থেকে পালিয়ে বাঁচল নাবালিকা

    গোবিন্দ রায়: সিনেমাতে সুযোগ দেওয়ার টোপ দিয়ে এক নাবালিকাকে ফুঁসলিয়ে মুম্বইয়ে পাচারের অভিযোগ উঠছিল বসিরহাটের হাসনাবাদে। পাচারকারীদের ডেরা থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাল নাবালিকা। পরে মহারাষ্ট্রের রেল পুলিশের সহযোগিতায় হাসনাবাদ থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। সোমবার রাতে ভিন রাজ্য ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    টর্নেডোর ঘূর্ণিপাকে ডুবেছিল ট্রলার, ৫ দিন পর ভেসে উঠল মৎস্যজীবীর দেহ

    সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: টর্নেডোর ঘূর্ণিপাকে ডুবেছিল এফবি বাবা গোবিন্দ ট্রলার। বদ্ধ কেবিন থেকে উদ্ধার হয়েছিল আট মৎস্যজীবীর দেহ। নিখোঁজ ছিলেন আরও একজন। বুধবার তাঁর দেহ উদ্ধার হল।মৃতের নাম পাদুরী দাস। হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার মাইতির চকের বাসিন্দা। ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    হুগলিতে দেওরের হাতে খুন বউদি! নেপথ্য সম্পত্তি সংক্রান্ত অশান্তি?

    সুমন করাতি, হুগলি: বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে অশান্তি। যার পরিণতি হল ভয়ংকর। দেওরের হাতে খুন বউদি! খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির(Hooghly) পোলবায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।জানা গিয়েছে, ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    সরানো হল কোর কমিটির সদস্যদের ছবি, অনুব্রত ফিরতেই নবসাজে বীরভূমের জেলা TMC কার্যালয়

    দেব গোস্বামী, বোলপুর: অনুব্রত নিজের গড়ে ফিরতেই ধীরে ধীরে বদলাচ্ছে বোলপুরের ছবি। জেলা তৃণমূলের কার্যালয়ে যেখানে টাঙানো ছিল কোর কমিটির সদস্যদের ছবি-ব্যানার। তা সরিয়ে রাতারাতি বসানো হল অনুব্রতর ছবি। রং করা হচ্ছে দরজা, গ্রিল। কিন্তু কেন? জানা গেল সবটাই ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    ‘কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি’, বন্যা দেখে ক্ষুব্ধ রচনা ফিরলেন ‘বুনো ওল’ কিনে

    সুমন করাতি, হুগলি: অভিনেত্রী এখন সাংসদ। অতঃপর ব্যস্ততা এখন তাঁর দ্বিগুণ। তবে শত কাজের মাঝেও বাজার করার শখে ছেদ পড়েনি ‘দিদি নম্বর ওয়ান’-এর। ভোটপ্রচারের সময়ে হুগলির বিভিন্ন জায়গা থেকে বাজার করতে দেখা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর পাঁচজনের মতোই সবজি ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিদিন
    দেড়শো বছরের পরিষেবা, কী দোষ করল একদা কলকাতার এই লাইফ লাইন!

    অয়ন ঘোষাল: কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ঐতিহ্যবাসী ট্রাম। প্রায় থামতে চলেছে দেড়শো বছরের পথচলা। অথচ লন্ডনে এখন দৌড়য় ট্রাম। বিক্ষিপ্তভাবে যাত্রা শুরু ১৮৭৩ সালে। কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম নিয়মিত যাত্রা শুরু করে ১৮৮৩ সাল থেকে। সম্পূর্ণ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ঘন্টা
    মিথ্যা মামলার হুমকি দিয়ে তোলাবাজি? লক্ষাধিক টাকা আত্মসাত্‍ কলকাতা পুলিসের দুই কর্মীর!

    জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রক্ষকই ভক্ষক! মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ভয় দেখিয়ে টাকা আদায়? গ্রেফতার কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের দুই কর্মী।পুলিস সূত্রে খবর, ধৃতেরা হলেন  কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি। অভিযোগ, সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ১ লক্ষ ৯৫ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ঘন্টা
    সরকারি পয়সায় নিজের নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার! ছাত্রীর অভিযোগে বিদ্ধ সুদীপ্ত...

    জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তথা রোগীকল্যান সমিতির চেয়ারম্য়ান সুদীপ্ত রায়ের বাড়িতে দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই আধিকারিকরা। এবার সুদীপ্ত রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অফিস, সিবিআই, ইডি এবং রাজ্য ভিজিল্যান্স ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ঘন্টা
    অভিজিত্‍-কে এবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন সিবিআইয়ের!

    অর্ণবাংশু নিয়োগী: 'আবার প্রয়োজনে নিজেদের হেফাজতে চাওয়া হবে'। আরজি কর কাণ্ডে টালা থানার তত্‍কালীন ওসি অভিজিত্‍ মণ্ডলকে এবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করল সিবিআই! কেন? মুখবন্ধ ঘামে তথ্য জমা দেওয়া হল আদালতে। তথ্যপ্রমাণ লোপাট, সঙ্গে ইচ্ছাকৃতভাবে দেরি FIR দায়ের-ও! স্রেফ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ঘন্টা
    ভয়ংকর 'ক্লাউড টু আর্থ' বজ্রপাতে বিদ্যুতে ঝলসাল শরীর! জখম ৯, ৪ মৃত্যুও...

    অরূপ বসাক: সতর্কতা ছিল আগেই। ভারী বৃষ্টির পূর্বাভাসের সঙ্গেই সতর্কতা ছিল বিপজ্জনক ক্লাউড টু আর্থ বজ্রপাতের। আর সেই বাজ পড়েই ডুয়ার্সের নাগরাকাটা ও বানারহাটের দুটি চা বাগানে জখম হলেন মোট ৯ জন। এর মধ্যে ৫ জন নাগরাকাটার হিলা চা ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ঘন্টা
    প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম

    জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদীর্ঘ ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন হাজি নুরুল। দত্তপুকুরের ছোট জাগুলিয়া বয়রা গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বসিরহাটের দুইবারের সাংসদ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ঘন্টা
    লালবাজারের কাছেই ব্যবসায়ীর কাছ থেকে ১.৯৫ লক্ষ টাকা লুট, অভিযুক্ত ২ পুলিস কর্মী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ২ পুলিস কর্মী। লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট করার অভিযোগ উঠল খোদ পুলিসেরই বিরুদ্ধে। জানা গিয়েছে, ধৃত দু’জনই কলকাতা পুলিসের কনস্টেবল। গত ৩১ আগস্ট লালবাজারের ঠিক পিছনেই এই ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলাম। আজ, বুধবার দত্তপুকুর থানার বয়রা গ্রামে নিজের বাসভবনে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। পরিবার সূত্রে খবর, গত ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আর জি কর কাণ্ড: সিবিআই দপ্তরে হাজির হলেন ডাঃ সুশান্ত রায়,  চলছে জিজ্ঞাসাবাদ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আর জি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাঃ সুশান্ত রায়কে তলব করল সিবিআই। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মাথাভাঙায় যুবকের রহস্য মৃত্যু, চাঞ্চল্য

    সংবাদদাতা, মাথাভাঙা: আজ, বুধবার কোচবিহারের মাথাভাঙায় এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। তবে কীভাবে ওই যুবকটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সূত্রের খবর, মৃত যুবকের নাম প্রিয়জিৎ দাস (২৭)। তাঁর বাড়ি ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    পুরুলিয়ার মধুকুণ্ডা রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

    সংবাদদাতা, পুরুলিয়া: গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পুরুলিয়ার সাঁতুড়ি থানার মধুকুণ্ডা রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আদ্রা জিআরপি সূত্রে খবর, মৃতের নাম রঞ্জিত বাউরি (৪৮)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার শালতোড়া থানার কলাকুড়ি গ্রামে। তবে বর্তমানে তিনি ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বৃষ্টি শুরু হতেই দেখা দিল সমস্যা, খনি অঞ্চলে ধস, তলিয়ে গেল কুয়ো

    সংবাদদাতা, দুর্গাপুর: নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হতেই দেখা দিল সমস্যা। অণ্ডাল থানার মুকুন্দপুর এলাকায় ধসের কবলে পড়ে তলিয়ে গেল একটি কুয়ো। সাধারণ মানুষরা নিয়মিত ব্যবহার করতেন সেটি। ওইসময় ঘটনাস্থলে থাকা দু'জন মহিলাও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। এই ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ৯টি জেলায় ব্যাপক বৃষ্টির সতর্কতা, নিম্নচাপ কতদিন চলবে? আবহাওয়ার আপডেট

    সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী কয়েকদিন ধরে চলবে এই অবস্থা, ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজ তক
    DVC-র জল ছাড়ার খবর আগেই ছিল রাজ্যের কাছে? নবান্নের ফাঁস হওয়া মেমো ঘিরে বিতর্ক তুঙ্গে

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। কিছু কিছু জায়গায় জল নামলেও ভোগান্তি কমছে না। আর এই আবহে মঙ্গলবারও ডিভিসিকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  গত সপ্তাহেই, DVC-কে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা চিঠিতে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজ তক
    আর বিকাশ নন, নির্যাতিতার মা-বাবার হয়ে কোর্টে লড়বেন বিলকিসের আইনজীবী

    তিলোত্তমা ধর্ষণকাণ্ডের এক মাস কেটে গেলেও এখনও বিচার অধরাই। তিলোত্তমার পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য এবার শক্তিশালী কণ্ঠের প্রয়োজন, যার ফলে মামলার আইনজীবী হিসেবে পরিবর্তন আনা হয়েছে। সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে এবার লড়বেন বিখ্যাত মানবাধিকার আইনজীবী বৃন্দা ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজ তক
    'নিঃস্ব' ভুবন বাদ্যকর জীবনে খুশির জোয়ার, পাচ্ছেন লাখ লাখ টাকা

    'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম' গানটি গেয়ে বিখ্যাত হয়েছিলেন গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবনকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল এই গান। গান থেকে লাখ লাখ টাকা আয় করেছিলেন তিনি। পেতেন অনুষ্ঠানের ডাকও। তবে সেই ভুবন ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজ তক
    প্রয়াত বসিরহাটের TMC সাংসদ, অকালে প্রাণ কাড়ল ক্যান্সার

    প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। দিল্লি ও কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বুধবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।১৯৯৮ সালের জানুয়ারিতে তৃণমূল কংগ্রেস গঠনের পরই যোগ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজ তক
    সক্রিয় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, কতদিন চলবে এই পরিস্থিতি?

    বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এখন পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় এলাকা থেকে কম চিহ্নিত হয়ে পড়েছে। তবে এর প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। নিম্নচাপ সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ ছত্তিশগড় এবং আশেপাশের অঞ্চলে অবস্থান ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজ তক
    দুর্গাপুজোয় চমক দিতে প্রস্তুত মার্কিন মুলুকের বাঙালিরা, নিউ জার্সিতে গড়ে উঠছে 'কলকাতা'

    'কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো, কলকাতা...', কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে এই গান তো গেয়েছেন। কিন্তু আমেরিকায় যদি কলকাতায় এই ছোঁয়া থাকে তাহলে কেমন লাগবে? এই অসাধ্য সাধন করতে চলেছে নিউ জার্সির এক ঝাঁক বাঙালি। তাঁদের দুর্গাপুজোর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজ তক
    Bengal govt to discontinue tram service in Kolkata barring one short stretch

    The West Bengal government has decided to discontinue the 150-year-old tram service in Kolkata soon, barring a solitary heritage stretch from Maidan to Esplanade, Transport Minister Snehasis Chakraborty said.Tram lovers, however, have decided to hit the streets in protest ...

    25 September 2024 Indian Express
    Cal HC to hear Tata Motors case in Nov

    Kolkata: Calcutta High Court will hear the case related to Tata Motors arbitral award dispute on Nov 12.On Tuesday, Justice Anirudha Roy observed that as the court’s annual vacation will start in a few days, a matter like this ...

    25 September 2024 Times of India
    High-rises get into puja mood with RG Kar in mind

    KOLKATA: Housing complexes in Kolkata, Salt Lake and New Town are busy with Durga Puja preparations but with a difference this year.Some are creating a special space to offer homage to the RG Kar victim seeking justice while many ...

    25 September 2024 Times of India
    ১৯৪৮-এর ডিভিসি অ্যাক্টে রাজ্যের সরে আসা কি সম্ভব

    চাইলেই কি ডিভিসি থেকে বেরিয়ে আসতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা? ১৯৪৮ সালে সংসদে পাস হওয়া ডিভিসি আইন অনুযায়ী বিষয়টি সহজ সরল নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ডিভিসি-র বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ড সরকারের কোনও অভিযোগ থাকে তা হলে আইন অনুযায়ী ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    হাসপাতালের সুরক্ষায় কাল বৈঠক মুখ্যমন্ত্রীর

    এই সময়: রাজ্যের মেডিক্যাল কলেজগুলির সুরক্ষা পরিকাঠামো নিয়ে আগামিকাল, বৃহস্পতিবার বিকেলে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এই বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, বেলেঘাটা আইডি, ইনস্টিটিউট অফ সাইকোলজির মতো ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ, স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্ট

    মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি আইনের অপব্যবহার নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিক অভিযোগ সামনে এসেছে। এ নিয়ে বিভিন্ন হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও দুশ্চিন্তা প্রকাশ করেছে। ২০২৩-এ এই অপব্যবহারের প্রবণতাকে ‘লিগ্যাল টেররিজ়ম’ বলে অভিহিত করেছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার একটি মামলায় এমনই ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    উচ্চ প্রাথমিকে ১৪০৫২ নিয়োগে প্যানেল আজ

    এই সময়: দুর্গাপুজোর আগেই উচ্চ প্রাথমিক স্তরে রাজ্যের স্কুলে ১৪,০৫২ জন শিক্ষক নিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত ২৮ অগস্ট একলপ্তে এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সুপ্রিম কোর্টে আরজি করের নিহত তরুণীর পরিবারের আইনজীবী বদল

    আরজি করের নির্যাতিতার মা-বাবার হয়ে সুপ্রিম কোর্টে লড়তে চলেছেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন নির্যাতিতার পরিবারের হয়ে লড়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির আগেই আইনজীবী বদল করল নির্যাতিতার পরিবার।আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মৃতদের পরিবার পাবে ক্ষতিপূরণ, ঘোষণা মমতার

    এই সময়, বোলপুর: ডিভিসি কোনও আলোচনা ছাড়াই জল ছাড়ায় বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দু’দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও অবস্থার পরিবর্তন না-হওয়ায় ডিভিসি ও ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের দুই প্রতিনিধি। এই ইস্যুতে মঙ্গলবার ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ১৫০ বছরে জ়ু, নাতির ছেলে মালা দিলেন ফার্স্ট ডিরেক্টরকে

    এই সময়: যাদের দেখতে সবাই চিড়িয়াখানায় ভিড় করেন, নেমন্তন্নর কার্ডে ছবি ছাপা ছিল তাদেরই। জ়েব্রা, জিরাফ, শিম্পাঞ্জি, ম্যাকাও এবং অন্য ‘না-মানুষ’রা মিলেই সবাইকে ‘ওয়াইল্ড পার্টি’-তে যোগ দেওয়ার আমন্ত্রণ করেছিল। করারই কথা। এই পার্টি তো আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার ১৫০ বছর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বিয়ে দিতেই হবে’, বিদ্যুতের টাওয়ারের মাথায় উঠে নাছোড়বান্দা যুবক, তারপর…

    হাই ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। হুলস্থুল কাণ্ড আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকায়। পুলিশ ও দমকল বাহিনীর উদ্যোগে ওই যুবককে নামিয়ে আনা হয়। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যুবক।বুধবার তখন সকাল ৬.০৫। আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ধনিরামপুর দুই নম্বর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ফিরিয়ে দিলেন দুই নেতাকে, বীরভূম রাজনীতিতে সামনে কি নতুন পথ? অনুব্রতর কামব্যাক মনে করালো অমিতাভ'র 'অগ্নিপথ'

    আজকাল ওয়েবডেস্ক: পরিচিত জায়গা‌। নেতাও পরিচিত। হাবভাব, কথা বলার ধরন সবটাই। কী ভাবতে পারেন বা পারেন না সেটাও অনেকটাই দীর্ঘদিন ধরে মিশতে মিশতে সতীর্থরা ধরতে পারেন। কিন্তু মঙ্গলের সকালে দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের অন্য রূপ দেখল তাঁর দুই সতীর্থ। ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আজকাল
    উৎসব কাছে আসতেই কি আনাজের দাম লাগামছাড়া, নামছে টাস্ক ফোর্স

    উৎসবের মরসুম বেশি দেরি নেই। ফের মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে বসেছে আনাজের দাম। বাজার করতে বেরিয়ে আনাজের দামে ‘ক্লিন বোল্ড’ হওয়ার অবস্থা। শুধু কলকাতার বাজারেই নয়, রাজ্য জুড়ে আনাজের দাম বেড়েছে। বিক্রেতারা সতর্ক করে বলছেন, ঊর্ধ্বমুখী এই দাম পুজোর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    লাইনের ধারে অবৈধ দখলদারি সমস্যা বাড়াচ্ছে চক্ররেলের

    প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ চক্ররেলের পথ কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও এই রেলের গুরুত্ব অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে চক্ররেলের লাইন ঘেঁষে বেআইনি দখলদারি এবং বসতি ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    নিয়োগ-বিজ্ঞপ্তি কবে, বৃষ্টিস্নাত মিছিলে প্রশ্ন

    তাঁরা প্রাথমিকের টেট পাশ করেছেন ২০২২ সালে। অথচ, তার পর থেকে এখনও পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ৫০ হাজার শূন্য পদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দিতে হবে, এই দাবিতে মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন ২০২২ সালের ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    ডিগ্রি, পদক বিতরণে প্রবল কড়াকড়ি বিশ্ববিদ্যালয়ে

    কঠোর বিধিনিষেধের মধ্যে ৩ অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদক এবং পিএইচ ডি ডিগ্রি বিতরণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকার কথা রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোসের। বেশ কয়েক বছর এই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের অনুষ্ঠান হয়নি। এ বারও হওয়ার সম্ভাবনা নেই বলেই ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    কার্যবিবরণীর অংশ বাদ কেন, বিধাননগরে ক্ষোভ পুরপ্রতিনিধিদের

    পেশ করা বক্তব্য (প্যারা) কার্যবিবরণী থেকে বাদ পড়েছে। যা নিয়ে বিধাননগর পুরসভার বোর্ডের বৈঠকের আগে তুমুল শোরগোল পড়ে গিয়েছে পুরপ্রতিনিধিদের মধ্যে। অনেকেই বিষয়টি আইন-বিরুদ্ধ বলে দাবি করেছেন। আজ, বুধবার বোর্ডের বৈঠক হওয়ার কথা। গত জুলাইয়ে বোর্ডের শেষ বৈঠকে ২০ নম্বর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    শ্লীলতাহানির মিথ্যা মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল হাই কোর্ট, জামিন হল তিন অভিযুক্তের

    শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত জানিয়ে দিল, ওই ঘটনাটি নিম্ন আদালতকে আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে হবে অভিযোগকারিণীর ভূমিকাও। ভবিষ্যতে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। ঘটনার ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    ফের মেট্রো বিভ্রাট! যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে পড়ল ট্রেন, যাত্রীভোগান্তি

    ব্যস্ত সময়ে আবারও মেট্রো বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এর ফলে আপ লাইনে ব্যাহত হয় পরিষেবা। মেট্রো গোলযোগের কারণে সমস্যায় পড়েন অফিসফেরত যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা ব্যাহত থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। মেট্রো ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    বুধেও সিজিওতে চিকিৎসক অপূর্ব, দায়িত্বে ছিলেন নির্যাতিতার ময়নাতদন্তের! হাজিরা এক মর্গকর্মীরও

    বুধবার সকালেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চিকিৎস অপূর্ব বিশ্বাস। আরজি করের মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় তাঁকে তলব করা হয়েছে সিবিআই দফতরে। এই নিয়ে পর পর তিন দিন সিজিও কমপ্লেক্সে এলেন তিনি। তবে তার আগেও এক বার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    রাজনীতির পরে দিলীপ এ বার ‘কৃষি-প্রচারক’ হবেন! ‘ড্রাগন’ এনে বাংলার ভাগ্য বদলাতে চান পদ্মের ঘোষ

    দিলীপ ঘোষ প্রথম পরিচিতি পেয়েছিলেন আরএসএসের প্রচারক হিসাবে। তার পরে সঙ্ঘের নির্দেশেই রাজনীতিতে এসেছিলেন। এ বার ‘বিবেকের ডাকে’ আবার প্রচারকের ভূমিকায় যেতে চান তিনি। তবে সংগঠন নয়, ‘কৃষি-প্রচারক’ হতে চান তিনি। পরীক্ষামূলক ভাবে ড্রাগন ফলের চাষ করেছেন খড়্গপুরে। এ ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    বিএসএফ জওয়ানকে বাংলাদেশে নিয়ে গেল গরু পাচারকারীরা! আটক বিজিবির হাতে, পরে মুক্তি

    ধাওয়া করায় বিএসএফ জওয়ানকে বাংলাদেশ তুলে নিয়ে গেল গরু পাচারকারীরা। এর পর তাঁকে আটক করে বিজিবি। পরে অবশ্য তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৪৩৪ সাব পিলার ৬-এর এলাকায়। জানা গিয়েছে, গরু-সহ সীমান্ত পেরিয়ে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    রাজ্য কেন সিভিক-শাসনে? সমালোচনা সত্ত্বেও আকাশি ‘পুলিশে’ ভরসা, আড়ালে ঝান্ডাতন্ত্রের সঙ্গে অর্থতন্ত্র

    বেতন কম কিন্তু বেতের ওজন ভারী। তাতেই চলে ‘দাদাগিরি’। সিভিক ভলান্টিয়ারদের দাপট নিয়ে আমজনতার অভিযোগ বহু পুরনো। কিন্তু আরজি কর-কাণ্ড নতুন করে এই বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ‘অস্বস্তি’ শুরু হয়েছে রাজ্য সরকারেরও। সিভিক ভলান্টিয়ারদের সংগঠনের দাবি, রাজ্যে মোট ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    আরজি কর-কাণ্ড: জেনেবুঝেই কি ত্রুটি ময়নাতদন্তে, কম আলোয়, কম সময়ে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

    আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার দেহের ময়না তদন্ত নিয়ে অন্তত দু’জন ডাক্তার এবং ডোমেদের বয়ানে ‘বিচলিত হওয়ার’ মতো তথ্য উঠে এসেছে বলে তদন্তকারীদের সূত্রের দাবি। ময়না তদন্তের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অপূর্ব বিশ্বাস ছাড়াও আরও দু’জন চিকিৎসক এবং মর্গের একাধিক ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    চিঠি পরিবারের: ময়না তদন্তের ঘরে বাইরের লোক

    ঠিক হয়েছিল, পরিবারের প্রতিনিধিদের থাকতে দেওয়া হবে ময়না তদন্তের সময়ে। বলা হয়েছিল, পরিবার যাঁকে যাঁকে চাইবে, মৃতার তেমন সহপাঠীরাও থাকতে পারবেন ময়না তদন্ত চলাকালীন। এক প্রতিবেশীও বুঝিয়েছিলেন, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর ‘চেনা লোক’ রয়েছেন। ফলে এখানে ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    কেষ্টর জামিনে অস্বস্তিতে ইডি, দিল আইনি ব্যাখ্যা

    দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট আবগারি দুর্নীতি মামলায় গত জুনে অরবিন্দ কেজরীওয়ালের জামিন মঞ্জুর করেছিল। তিনি তিহাড় জেল থেকে বার হওয়ার আগেই দিল্লি হাই কোর্টে গিয়ে ইডি জামিনের রায়ে স্থগিতাদেশ আদায় করে নিয়েছিল। গত শুক্রবার সেই রাউস অ্যাভিনিউ কোর্টই তৃণমূল ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    জিটিএ-র শিক্ষক নিয়োগে সিবিআই তদন্ত খারিজ

    দার্জিলিং পাহাড়ে জিটিএ-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিল। এই বিষয়টি ফের কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠিয়েছে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    তোলাবাজির দায়ে ধৃত ভাগ্নে, কাটোয়ার উপপুরপ্রধানকে ফের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল পুলিশ

    তোলাবাজির ঘটনায় ফের কাটোয়া পুরসভার উপপুরপ্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হল। তাঁকে এই নিয়ে চার বার জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল কাটোয়া থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এক বারও হাজিরা দেননি তিনি। সম্প্রতি তোলাবাজির ঘটনায় নাম জড়ায় পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    ‘২৫ দিন বয়সি ঘুমন্ত কন্যাকে বাবার পাশ থেকে তুলে কুয়োয় ফেলে দিলেন মা’! চাঞ্চল্য শিলিগুড়িতে

    ২৫ দিনের কন্যাসন্তানকে কুয়োয় ফেলে দিলেন মা! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুকান্তনগর এলাকায়। কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শিশুটির পরিবার সূত্রে খবর, সকালে পাশে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন শিশুটির বাবা। ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    মালবাজার পুরসভার প্রধান স্বপনকে বহিষ্কার করে দিল তৃণমূল, ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিদ্ধান্ত

    কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হল জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহাকে। গত কয়েক দিন ধরেই তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ মঙ্গলবার বহিষ্কার করা হল স্বপনকে। অভিযোগ, ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    ভুল চিকিৎসায় বিজেপি নেত্রীর মৃত্যুর অভিযোগ, উঠল সুপারের পদত্যাগের দাবি! শোরগোল বালুরঘাটে

    ভুল চিকিৎসার কারণে বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বালুরঘাট হাসপাতালে। বিজেপির অভিযোগ, পরিকল্পনা করে তাদের নেত্রীকে খুন করা হয়েছে। তাঁর মৃত্যুর জন্য হাসপাতালের সুপারকেই দায়ী করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রীর মৃত্যুর যথাযথ তদন্ত হবে, আশ্বাস ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    পাহাড়ে ভেস্তে গেল দ্বিতীয় চা-বোনাস বৈঠকও

    রাজ্য শ্রম দফতরের ডাকা দার্জিলিং পাহাড়ের চা বাগানের দ্বিতীয় বোনাস বৈঠকও ভেস্তে গেল। মঙ্গলবার টানা পাঁচ ঘণ্টার বৈঠকে মালিকপক্ষ সর্বোচ্চ ১২ শতাংশ বোনাস দিতে রাজি হলেও শ্রমিক প্রতিনিধিরা ২০ শতাংশে হারের দাবিতেই অনড় থাকেন। তাতে দু’পক্ষের টানাপড়েনে আর বৈঠক ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    ভাঙন-ভয়ে বাড়ি ভেঙে ‘নিরাশ্রয়’ বহু পরিবারই

    কেউ গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কেউ দিনমজুরি করেন বা বিড়ি বাঁধেন। কারও স্ত্রী-ছেলেমেয়ে এখানে থাকলেও গৃহস্বামী রোজগারের আশায় গিয়েছেন ভিন‌্ রাজ্যে। তিন দিন লাগাতার ভাঙনের আতঙ্কে পরিবারগুলি ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিতে শুরু করেছে।এলাকার একটি ফাঁকা জমিতে ঘরবাড়ির ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    অপহরণের গল্প ফেঁদে পুলিশের জালে তরুণী

    বাড়ির লোকজনের চোখে ধুলো দিয়ে বন্ধুর সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে অপহরণের গল্প তৈরির অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে তাঁর বন্ধু-সহ ওই তরুণীকে উদ্ধার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার আসানসোল আদালতে তোলার ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    বানের জল পেরিয়ে ৩৬২ জন অন্তঃসত্ত্বাকে উদ্ধার পুলিশের, ঘাটালে মা হলেন ২৪৫ জন, ‘অপেক্ষায়’ ১১৭

    যে দিকে চোখ যায় শুধু জল আর জল! হঠাৎ প্রসব যন্ত্রণা হলে কী করবেন, ভেবে কূল পাচ্ছিলেন না ঘাটালের প্রায় সাড়ে তিনশো প্রসূতি এবং তাঁদের পরিবার। কয়েক দিনের মধ্যেই তাঁদের মা হওয়ার কথা ছিল। সেই সময় ‘মসিহা’ হয়েছিল জেলা ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
    কবে সরবে জল! উদ্বেগে পুজোর আয়োজকেরা

    ঘাটালে বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হলেও জনজীবন এখনও ছন্দে ফেরেনি। শহরে এখনও অনেক জায়গায় কোমর সমান জল। কোথাও আবার জলের উচ্চতা সাত ফুট। এদিকে পুজোরও আর বেশি দেরি নেই। এই পরিস্থিতিতে চিন্তায় ঘুম উড়েছে ঘাটালের পুজো উদ্যোক্তাদের। ঘাটাল শহর ...

    ২৫ সেপ্টেম্বর ২০২৪ আনন্দবাজার
  • All Newspaper | 183482-183581

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy