BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 26 Apr, 2026 | ১৩ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ‘স্বাস্থ্য সচিবকে পদ থেকে সরানো হবে না’, জুনিয়ার চিকিৎসকদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

    আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং ১০ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকরা ধর্মতলায় ১৫ দিন ধরে আমরণ অনশনরত। যতদিন না সরকার তাঁদের দাবিদাওয়া মানবে, ততদিন পর্যন্ত তাঁদের অনশন কর্মসূচি চলবে বলে সাফ জানিয়ে দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।আজ ...

    ২০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    আসন্ন উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে অনিশ্চয়তা, প্রার্থী তালিকা নিয়ে জট বামফ্রন্টে

    আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। ভোট হবে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি আসনে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপনির্বাচন কমিশন। নির্ঘন্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলির তরফে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। এদিকে এবারের ...

    ২০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সোমবার বিকালে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

    ১৫ দিন ধরে জুনিয়ার চিকিৎসকদের একটি অংশ আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং ১০ দফা দাবিকে সামনে রেখে ধর্মতলায় আমরণ অনশনরত। আজ দুপুর ২ টো নাগাদ ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে উপস্থিত হন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব ...

    ২০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত হলো ‘ন্যায়বিচার যাত্রা’

    শনিবার দুপুর ২ টো নাগাদ আর জি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে বারাসাত থেকে জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চ ধর্মতলা পর্যন্ত ডাক দেওয়া হয় ‘ন্যায়বিচার যাত্রা’র। সময় মতো ঠিক দুপুর ২ টায় আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়ি থেকে শুরু হয় ...

    ২০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    মাদারিহাটে বজায় থাকবে গেরুয়া ঝড়? উপনির্বাচনে আশাবাদী শুভেন্দু অধিকারী

    হাতে খুব বেশি সময় নেই। ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। মেদিনীপুর, হাড়োয়া, তালডাংরা, নৈহাটি, সিতাই এবং মাদারিহাট। ২৩ নভেম্বর ফল ঘোষণা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন সব রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তৃণমূলের কাছে এই ...

    ২০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ঝাড়্গ্রাম জুলোজিক্যাল পার্কে পুজোয় রেকর্ড টিকিট বিক্রি

    এবার পূজোয় রেকর্ড টিকিট বিক্রি ঝাড়্গ্রাম জুলজিক্যাল পার্কে। ষষ্ঠী থেকে দশমী এই ছুটির দিন গুলিতে পর্যটকদের উপচে পড়া  ভীড় ছিল জুলোজিক্যাল পার্কে। সারা বছর যেখানে গড়ে এই পার্কে দৈনিক এক হাজার মানুষের আগমন থাকে সেখানে পুজার দিন গুলিতে দৈনিক ...

    ২০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, ‘ভয় করছে’ উদ্ধার চিরকুট নিয়ে ঘনীভূত রহস্য

    শিলিগুড়ির মিলন পল্লিতে নার্সিংহোমের আবাসনে এক নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম অর্চনা থাপা (২৫), যিনি দার্জিলিংয়ের বাসিন্দা হলেও এক বছরেরও বেশি সময় ধরে ওই নার্সিংহোমে কর্মরত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দাবি করেছেন ...

    ২০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে ১ কোটি ৭০ লক্ষ! উৎস নিয়ে প্রশ্ন কুণালের

    স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নাম নথিভুক্ত করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয়, সংস্থার তরফে একটি বেসরকারি ব্যাঙ্কের কলকাতা হাইকোর্ট শাখায় অ্যাকাউন্টও খোলা হয়েছে। আর সেই অ্যাকাউন্টের ব্যালেন্স নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।প্রাক্তন তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার জেলায় জেলায় পথে নামছেন মহিলারা

    আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার বিচার সহ ১০ দফা দাবিকে সামনে রেখে জুনিয়ার চিকিৎসকেরা ধর্মতলায় ১২ দিনেরও বেশি সময় ধরে ‘আমরণ অনশন’ করছেন। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার পথে নামে ‘জাগো নারী, জাগো বহ্নিশিখা’ নামে মহিলাদের একটি ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ট্রেন লেট? সমস্যা সমাধানের পথে রেল, জানালেন আধিকারিকেরা

    ট্রেন লেট! এই সমস্যা নতুন নয়। প্রতিদিন ভোগেন নিত্যযাত্রীরা। এবার এই সমস্যা সমাধানের পথে পূর্ব রেলের আধিকারিকরা। জোরকদমে চলছে কাজ। শুক্রবার কল্যাণীতে এসে একথা জানান পূর্ব রেলের পিআরও একলব্য চক্রবর্তী। অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের কাজ পরিদর্শন করতে ওই ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যের মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘সুন্দরিনী’

    রাজ্যের মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘সুন্দরিনী’। সুন্দরবনের গ্রামীণ এলাকার মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে ২০১৫ সালে ‘সুন্দরিনী’ নামের খাঁটি গোরুর দুধের ব্র্যান্ডের সূচনা হয়েছিল। সময় যতই এগিয়েছে, এই দুধ ততই জনপ্রিয় হয়েছে। দুই ২৪ পরগনার মোট ১৫টি ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সকাল থেকে রাজ্যে শুরু ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপট

    দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত। গতকালই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে বলে জানানও হয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আর তার প্রভাব আজ ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যকে ফের ডেডলাইন জুনিয়র ডাক্তারদের, দাবি না মানলে ধর্মঘটের হুঁশিয়ারি

    সিনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকের পরও জট কাটল না। উল্টে বৈঠক শেষে বেরিয়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের বৈঠকের পর রাজ্য সরকারকে দেওয়া হল নতুন ডেডলাইন। একইসঙ্গে জুনিয়ার ডাক্তারদের হুঁশিয়ারি, সমস্ত ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    উপনির্বাচনে কী জোট বাধতে চলেছে বাম-কংগ্রেস?

    সামনেই রাজ্যের ৬টি বিধানসভায় উপনির্বাচন। সেখানে কংগ্রেসের সঙ্গে বাম শিবিরের জোট বাধার কথা রাজনৈতিক আলোচনায় উঠে আসে। সেই নিয়ে আজ, শুক্রবার আলোচনায় বসেন কংগ্রেস এবং বাম শিবিরের শরিকরা। সূত্রের খবর, রাজ্যের ৬টি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট গড়ার ক্ষেত্রে ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    হাতে পায়ে ধরে সিঙ্গুরে টাটাকে ফেরাতে চায় শুভেন্দু

    রতন টাটার মৃত্যুর পর সিঙ্গুরে দাঁড়িয়ে টাটা গোষ্ঠীকে ফেরানোর কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে আবার টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা হবে বলে দাবি করলেন তিনি। সিঙ্গুরে আয়োজিত একটি সভায় এই দাবি করেন এই বিজেপি ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    জুনিয়র চিকিৎসকদের অনশন: মুখ্যমন্ত্রীর উপস্থিতি না থাকা নিয়ে প্রশ্ন, পাল্টা কুণাল

    বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের অনশন- আন্দোলনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠকে হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় বলেই সূত্রের খবর। চিকিৎসা পরিষেবা নিয়েও পর্যালোচনা করেন ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    অসুস্থ জুনিয়র ডাক্তার কেমন আছেন, প্রতিদিনের স্বাস্থ্য রিপোর্ট চেয়ে পাঠালেন স্বাস্থ্যসচিব

    অসুস্থ অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্যের রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। প্রত্যেক দিন অন্তত দুবার করে তাঁদের স্বাস্থ্যের রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।  শুক্রবার সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের পাঠানো চিঠিতে এই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    এক সপ্তাহের মধ্যে আরজি কর হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে হবে টিএমসিপি’র অফিস

    আগামী এক সপ্তাহের মধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে হবে টিএমসিপির অফিস। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনকে সময়সীমা বেধে দিল আরজি কর কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে এই অফিস সরানো না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ব্যাপক জলোচ্ছ্বাসে জলমগ্ন ওল্ড দিঘার সৈকত সরণি এলাকা, অনন্য অভিজ্ঞতা পর্যটকদের

    পুজোর উৎসবের আবহে দিঘা একেবারে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করল, যা দেখে বিস্মিত পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও। রাতে আচমকাই সমুদ্রের বিশাল ঢেউয়ের আক্রমণ। বাঙালির অন্যতম প্রিয় পর্যটনকেন্দ্র দিঘায় পুজোর ছুটির কারণে ভিড় উপচে পড়েছে। সাধারণত এই সময় পর্যটকেরা ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কলকাতা ফটাফট (কলকাতা এফএফ)-এর ১৮ অক্টোবরের রেজাল্ট ঘোষিত : দেখুন ফলাফল

    কলকাতা ফটাফট লটারির ১৮ অক্টোবরের আংশিক রেজাল্ট প্রকাশিত হয়েছে। পুরো ফলাফলের জন্য আপনাকে দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেজাল্ট দেখার জন্য দেখুন এই ওয়েবসাইট – কলকাতাএফএফ (ডট) কম এবপং কলকাতাএফএফ (ডট) ইন।সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন এই জনপ্রিয় ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    এবার গ্রামে গ্রামে জুনিয়র চিকিৎসকদের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি

    আরজিকর কাণ্ডে নিহত জুনিয়র চিকিৎসকের নির্যাতনের প্রতিবাদে এবং ১০ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকরা ধর্মতলায় ‘আমরণ অনশনে’ আন্দোলনরত। সেই ইস্যুকে সামনে রেখেই বৃহস্পতিবার থেকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে শুরু হয় গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। বুধবার ক্যালকাটা মেডিক্যাল কলেজ আয়োজিত ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’! আগামী সপ্তাহ থেকে রয়েছে দুর্যোগের আশঙ্কা

    দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত। আগামী সপ্তাহ থেকে বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে কালীপূজোর আগে বাংলায় রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কুণাল-নারায়ণের বৈঠকে ‘হতাশ’ জুনিয়র ডাক্তাররা

    বরাবরের বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে সবসময়ই সরব তৃণমূলের সমালোচনায়, মুখ্যমন্ত্রীর নিন্দায়। সর্বদা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকা সেই সিপিএমপন্থী চিকিৎসকই আচমকা দেখা করলেন কুণাল ঘোষের সঙ্গে। যা নিয়ে রাজনৈতিকমহলে তুঙ্গে চর্চা। কুণাল ঘোষের সঙ্গে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা উপড়ে ফেলে একসঙ্গে লড়ার বার্তা দিলেন অনুব্রত

    রণকৌশল বদলালেন অনুব্রত। একদিকে অনেকেরই প্রত্যাশা পূরণ না হলেও,  চেনা ছন্দের বাইরে অন্যভাবে পাওয়া গেল তিহাড় জেল ফেরৎ  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে। গোরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের  হাতে ২০২২ সালের ১১ আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত ...

    ১৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    হস্টেলে ঢুকতে বাধা দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ আরজি করের ৩১ চিকিৎসক

    আরজি কর হাসপাতাল থেকে সাসপেন্ড হওয়া ৩১ জন চিকিৎসককে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তাঁরা অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সাসপেন্ড করায় পুলিশ তাঁদের হস্টেলে ঢুকতে দিচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ৩১ ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    উপনির্বাচনের দিন ঘোষণা হতেই টিকিট পেতে তদ্বির শুরু তৃণমূল নেতাদের

    রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন। আগামী ১৩ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। হাতে সময় খুবই কম। ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়। তবে এখনও প্রার্থীর প্রকাশ নাম করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। ফলে এখনও সুযোগ থাকায় টিকিট পেতে তদ্বির ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বামপন্থী মনোভাবাপন্ন চিকিৎসকের সঙ্গে বৈঠক কুণালের

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    নিজেদের দাবির সমর্থনে ‘গণস্বাক্ষর সংগ্রহে’ জুনিয়র ডাক্তাররা, নেওয়া হবে মতামতও

    এবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার ক্যালকাটা মেডিক্যাল কলেজে আয়োজিত বৈঠকে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার পরে ধর্মতলার অনশনমঞ্চ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সাধারণ ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    পাকস্থলিতে বিষাক্ত পদার্থ! পূর্ণিমার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। পূর্ণিমা কান্দুর পাকস্থলিতে মিলেছে বিষাক্ত পদার্থ, এমনটাই দাবি করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। ফলে প্রশ্ন উঠেছে, বিষক্রিয়ার জেরেই কি প্রাণ হারিয়েছেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু?বৃহস্পতিবার পুরুলিয়ার পুলিশ ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সদস্য সংগ্রহ অভিযানের উদ্দেশ্যে রাজ্যে আসছেন অমিত শাহ

    দীপাবলির আগেই আগামী ২৪ অক্টোবর রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর এই সফরে থাকছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনও প্রশাসনিক তৎপরতা। বরং একজন দলীয় নেতা হিসেবেই রাজ্যে আসছেন তিনি। মূল উদ্দেশ্য, রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা। এইদিন সল্টলেকের পূর্বাঞ্চল ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ফের পিছোল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা, ইডির কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যের খাদ্য সুরক্ষা ও সঞ্চয় ভান্ডারের ওপর জোর দিলেন জিতেন্দ্র সরিন

    এফ সি আই -এর রাজ্য উপদেষ্টা কমিটির দায়িত্বভার গ্রহণ করেছেন জিতেন্দ্র সরিন। তিনি এই দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টন মন্ত্রী বিএল বর্মার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জিতেন্দ্র রাজ্যের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করা ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    আরজি করের ছায়া এবার যাদবপুরে, সাত দফা দাবি নিয়ে শুরু ধরনা

    একদিকে যখন আরজি কর কাণ্ডের বাণে বিদ্ধ রাজ্যের শাসকদল, ঠিক তখনই ‘জেইউ ফর জাস্টিস’ প্ল্যাটফর্ম তৈরি করে ধরনায় বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অধ্যাপক সকলেই। মূলত ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে র‍্যাগিংয়ে মৃত পড়ুয়া এবং আরজি কর হাসপাতালের নির্যাতিতা ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কৃষ্ণনগরকাণ্ডে বিশেষ তদন্তকারী দল,  সিআইডি-র সহায়তা নিচ্ছে রাজ্য পুলিশ

    কৃষ্ণনগর কাণ্ডে এবার  বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু করল রাজ্য। যার নেতৃত্বে রয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে।  একই সঙ্গে, তদন্তে সিআইডি-র সহায়তা নেওয়া হচ্ছে বলেও বৃহস্পতিবার জানান এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।বুধবার সকালে কৃষ্ণনগর পুলিশ ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বাঁকুড়া স্টেশনে ক্যামাক্ষা বেঙ্গালুরু এক্সপ্রেসে আগুন, আতঙ্ক যাত্রীদের মধ্য়ে

    বৃহস্পতিবার বাঁকুড়া স্টেশনে ক্যামাক্ষা–বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লেগে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়র ও আধিকারিকেরা পৌঁছে মেরামত করার পর বেলা ১২ টা ১০ মিনিট নাগাদ গন্তব্যে রওনা ...

    ১৮ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কল্যাণীর জেএনএম হাসপাতালের মর্গে পৌঁছল কৃষ্ণনগরের তরুণীর দেহ

    কল্যাণীর জেএনএম হাসপাতালের মর্গে পৌঁছল কৃষ্ণনগরের তরুণীর মৃতদেহ। কৃষ্ণনগরের ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বুধবার পুলিশের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে কল্যাণী জেএনএম হাসপাতালের ময়নাতদন্ত কেন্দ্রে এসে পৌঁছয় তরুণীর ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কলকাতা ফটাফট (কলকাতা এফএফ)-এর ১৭ অক্টোবরের রেজাল্ট ঘোষিত : দেখুন ফলাফল

    কলকাতা ফটাফট লটারির ১৭ অক্টোবরের আংশিক রেজাল্ট প্রকাশিত হয়েছে। পুরো ফলাফলের জন্য আপনাকে দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেজাল্ট দেখার জন্য দেখুন এই ওয়েবসাইট – কলকাতাএফএফ (ডট) কম এবপং কলকাতাএফএফ (ডট) ইন।সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন এই জনপ্রিয় ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ঝাড়খণ্ডে খুন উত্তরবঙ্গের শ্রমিক

    ঝাড়খণ্ড থেকে উদ্ধার উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকের দেহ। নিহত পরিযায়ী শ্রমিকের নাম জাকির হোসেন, বয়েস ৩৪। বাড়ি ডালখোলার চাঙাটুলি গ্রামে। গত ১১  অক্টোবর ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার চম্পানগরের জঙ্গল থেকে উদ্ধার হয় নিহত শ্রমিকের দেহ। মঙ্গলবার তার দেহ এসে পৌছয় ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    উপনির্বাচনে রাজ্যে ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন

    ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এই ৬টি আসনের প্রত্যেকটির জন্য গড়ে ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটের দিন রাজ্যে মোট ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অশান্তি এড়াতে ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    দ্রোহের কার্নিভালের পর এবার ব্রিগেড সমাবেশ?

    আরজি করের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশ ছেড়ে বিদেশেও। বিচারের দাবিতে ক্রমশই সুর চড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি পূরণের দাবিতে চলছে আমরণ অনশন। কিন্তু এর পর? আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ১০ দফা দাবির পাল্টা, চিকিৎসকদের  কাছে ১৩ দফা দাবি পেশ কুণালের

    চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দাবি সহ মোট ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন কয়েকজন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গেও ১ জন চিকিৎসক অনশন করছেন। একাধিকবার সরকারের অনুরোধ সত্ত্বেও থামানো যায়নি আন্দোলন। ১০টি দফার মধ্যে অধিকাংশই সরকার মান্যতা দিয়েছে বলে দাবি করেছেন মুখ্যসচিব ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী পালনের  সিদ্ধান্ত তৃণমূলের, সূচনা আজ থেকে

    আরজি কর-অভিঘাত থেকে বেরিয়ে এসে বৃহস্পতিবার থেকেই বিজয়া সম্মিলনীতে দলকে পুরোদস্তুর জনসংযোগে নামাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মসূচির অতীত বলছে, সাধারণত উৎসবের মরশুমে কোনও রাজনৈতিক কর্মসূচি রাখে না তৃণমূল। বরাবর এটাই ‘ট্র্যাডিশন’। জনসংযোগ এবং নিজের এলাকায় উৎসবে যাতে ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    দীপাবলির আগে বঙ্গে আসতে চলেছেন অমিত শাহ

    রাজ্য এখন সরগরম আরজি কর কাণ্ড নিয়ে। ১০ দিনেরও বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকেরা ১০ দফা দাবিকে সামনে রেখে ‘আমরণ অনশন’ রত। সেই আবহেই দীপাবলির আগে বঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    এবার ভোটের কার্নিভাল তৃণমূলের, প্রার্থী বাছাইয়ে স্বচ্ছ ভাবমূর্তিতে জোর

    আরজি কর কাণ্ডের আবহে সরগরম রাজ্য-রাজনীতি। পথে নেমেছেন চিকিৎসকেরা। দিকে দিকে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। এই আবহেই বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই উপনির্বাচনই এখনও তৃণমূলের কাছে বড় পরীক্ষা। যদিও তৃণমূল তা মনে করছে ...

    ১৭ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কার্নিভালে আটক ও পরে মুক্ত প্রতিবাদী পুরচিকিৎসক

    রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। জানা গিয়েছে, পথেই পুলিশ আটক করে ওই চিকিৎসককে ময়দান থানায় নিয়ে যায়। অভিযোগ, প্রতীকী অনশনকারী ব্যাজ পরে রেড রোডে উপস্থিত হয়েছিলেন বলেই তাঁকে পুলিশ ...

    ১৬ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    লক্ষ্মীপুজোয় বাজার আগুন, পকেটে টান মধ্যবিত্তের

    উৎসবপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পুজো শেষ। এবার পালা কোজাগরী লক্ষ্মীপুজোর। বাড়িতে বাড়িতে বাজছে শাঁখ-উলু-কাঁসর-ঘণ্টা। কিন্তু পুজোর আনন্দের মাঝেও মধ্যবিত্তের পকেটে টান। কারণ লক্ষ্মীপুজোয় বাজার আগুন। সবজি-ফলে হাত দিলেই রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে।এ বছর দু’দিন ধরে ...

    ১৬ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বঙ্গোপসাগরে নিম্নচাপ! কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? দেখে নিন এক নজরে

    বঙ্গে বৃষ্টি চলছেই। ভারী বৃষ্টি না হলেও, বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। বঙ্গ থেকে বৃষ্টি বিদায় নিলেও দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে চেন্নাই থেকে শুরু করে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে ভারী বৃষ্টির ...

    ১৬ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সিবিআইয়ের হাতে পার্থর বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’

    নিয়োগ দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা এখনও স্পষ্ট নয়। তবে টেট দুর্নীতিতে সিবিআইয়ের হাতে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সিবিআই সূত্রে খবর, সেই নথি যাচাই করেই প্রমাণ হয়েছে যে টেট দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ...

    ১৬ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    আউটডোরে চিকিৎসা না মেলায় উত্তরবঙ্গ মেডিক্যালে ভাঙচুর

    মঙ্গলবার সাতসকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উত্তেজনা। রোগীর একাংশের অভিযোগ, আউটডোরে চিকিৎসা পাচ্ছেন না তারা। আর সেই অভিযোগ তুলে তারা হাসপাতালে ভাঙচুর চালায়। নিরাপত্তা কর্মীদেরও মারধর করা হয়। ঘটনায় ইতিমধ্যেই দুই মহিলাকে আটক করেছে পুলিশ।হঠাৎ কেন এই বিক্ষোভ?মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, জেলে গিয়ে পার্থকে জেরা

    পুজো মিটতেই নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। মঙ্গলবারই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুজোর আগে জেলে গিয়ে পার্থকে জেরার ব্যাপারে সিবিআই আদালতের কাছ থেকে অনুমতি পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এবার পুজো ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও অনশনে অনড় উত্তরবঙ্গ ডেন্টালের সৌভিক

    ক্রমশই কমছে রক্তচাপ। শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে। তবুও অবস্থানে অনড়। তবুও বিচারের দাবিতে চলছে আমরণ অনশন। সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়েই বিচার না পর্যন্ত অনশন চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার সকাল থেকেই সৌভিকের শারীরিক ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, দিনক্ষণ জানাল কমিশন

    ১৩ নভেম্বর বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আজ সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আগামী ১৩ নভেম্বর এবং ২০ নভেম্বর দু’দফায় দেশের দুটি লোকসভা এবং ৪৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্যে ১৩ নভেম্বর যে যে কেন্দ্রে ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ এক চিকিৎসকের

    আরজি কর কাণ্ডের পর চলতি মাসের শুরুতে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন অভাব অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল। কমিটির নাম স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি। মোট ৭ জনকে এই কমিটিতে রাখা হয়েছিল। এবার এই কমিটি থেকে স্মার্ত পোলুই ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    দেখা হলেও রাজ্যপালের সঙ্গে কথা হল না,  বললেন জুনিয়র ডাক্তাররা

    রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। তবে দেখা হলেও রাজ্যপালের সঙ্গে কোনও কথা হয়নি তাঁদের।

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বৃদ্ধি

    উৎসবের মরসুমেই বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার। বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল নবান্ন। পাশাপাশি তাঁদের বার্ষিক ভাতাও বৃদ্ধি পেতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কার্যত খুশির আমেজ বাংলা সহায়তা ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    শতবর্ষে পা দেওয়া রাবণপোড়া  দেখতে লক্ষ মানুষের ভিড়

    খড়্গপুরের ঐতিহ্যমন্ডিত দশেরা উৎসব এবার শতবর্ষে পা দিল। শহরের নিউ সেটেলমেন্টে রাবণপোড়া ময়দানে এই দশেরা উৎসব দেখতে লক্ষাধিক মানুষের ভিড় হয়।রেল শহর খড়্গপুরে ব্রিটিশ আমলে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ বিশেষ করে ব্যবসায়ী মহল এই দশেরা উৎসবের সূচনা ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সিউড়িতে এসে নবান্ন দখল  না করার কথা বললেন শুভেন্দু

    একদিকে রাজ্য তথা দেশ তোলপাড় করা কলকাতার আরজি কর মেডিক্যাল  কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক  ‘তিলোত্তমা’ কে ধর্ষণ-খুনের অভিযোগকে কেন্দ্র করে চিকিৎসক  এবং নাগরিক সমাজের যে ধারাবাহিক আন্দোলন চলছে। তাকে পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি জোর করে রাজ্য প্রশাসনের প্রধান ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বিশিষ্টদের মধ্যস্থতার প্রস্তাব  ফেরালেন জুনিয়র ডাক্তাররা

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সন্ন্যাসীকে হেনস্থার অভিযোগ বিজেপি  সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে

    কোচবিহারের সিতাইয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এক সন্ন্যাসীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে আশ্রমে গিয়ে অনন্ত মহারাজ সন্ন্যাসীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই : হাইকোর্ট

    আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও অস্বস্তিতে সন্দীপ ঘোষ। হাইকোর্টে বড় ধাক্কা আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত মামলায় সন্দীপ ঘোষের জরুরি শুনানির আবেদনে সাফ ‘না’ কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চের। ‘জরুরি ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    পূর্ণ জৌলুসেই কার্নিভাল, নিরাপত্তার মোড়কে রেড রোড

    আলো নিভে গিয়েছে। খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল। ঘরে ফিরছেন ঢাকিরা। পুজো শেষ। আকাশে-বাতাসে এখন বিষাদের সুর। ‘আসছে বছর আবার হবে’ ধ্বনি দিয়ে ইতিমধ্যেই নতুন করে শুরু হয়েছে দিন গোনা। তবে দুর্গাপুজো শেষ হলেও উত্সব শেষ হয়নি। শত মন খারাপ, ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ‘অনুমতি চাইনি, কর্মসূচি হবেই’, দ্রোহের কার্নিভালের ছাড়পত্র না পেয়ে হুঁশিয়ারি ডাক্তারদের

    আজ মঙ্গলবার রেড রোডে কলকাতার বড় দুর্গাপুজোর প্রতিমা নিয়ে কার্নিভালের আয়োজন করা হয়েছে। আজই ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দিয়েছে ডাক্তারদের সংগঠন। তবে এদিন কলকাতা পুলিশ জানিয়েছেন,  দ্রোহের কার্নিভালের ছাড়পত্র দিচ্ছে না কলকাতা পুলিশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স–এর তরফে দাবি করা ...

    ১৫ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    উৎসবের মরশুমে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সিংটাম বাংলা

    হলং-এর পর সিংটাম। ফের অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাহাড়ের আরেকটি বাংলো। রবিবার রাতে দার্জিলিং লাগোয়া সিংটামের বাংলোটিতে আচমকা আগুন লেগে যায়। এর ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০৪ বছরের পুরনো বাংলোটি। কীভাবে বাংলোটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে ...

    ১৪ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রেজিস্ট্রেশন বাতিল মামলায় সন্দীপের আবেদন নাকচ হাইকোর্টের

    আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও অস্বস্তিতে সন্দীপ ঘোষ। হাইকোর্টে বড় ধাক্কা আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত মামলায় সন্দীপ ঘোষের জরুরি শুনানির আবেদনে সাফ ‘না’ কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চের। ‘জরুরি ভিত্তিতে ...

    ১৪ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ফরাক্কায় নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার, গ্রেপ্তার প্রতিবেশী

    পুজোয় দাদুর বাড়ি ঘুরতে গিয়েছিল সে। কিন্তু দাদুর বাড়িতে ঘুরতে যাওয়াই যে মর্মান্তিক পরিণতি ডেকে আনবে তা ভাবতেও পারেনি বছর বারোর নাবালিকা। বেশ কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হল নাবালিকার বস্তাবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ ...

    ১৪ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    মালদহে বিসর্জন দেখে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

    আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মালদহে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিসর্জন দেখে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় রবিবার রাতে এই ঘটনা ঘটে। ওই কিশোরীর অবস্থা সংকটজনক। মালদহ মেডিক্যাল কলেজ ও ...

    ১৪ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যের কয়েকটি বেসরকারি হাসপাতালে শুরু আংশিক কর্মবিরতি

    আগেই ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা মতো, আজ, সোমবার থেকে রাজ্যের কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা শুরু হল আংশিক কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই এই কর্মবিরতি পালন করছেন রাজ্যের বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা।সোমবার সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টা ...

    ১৪ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    এসএসকেএমে উইকেট-হকি স্টিক নিয়ে তাণ্ডব! নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

    প্রথম রাত দখল কর্মসূচির দিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলার ঘটনা ঘটেছিল। হাসপাতালে মধ্যে ঢুকে নির্বিচারে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনার পর থেকে রাজ্যের নানা প্রান্তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। আর এবার রাজ্যের অন্যতম নামকরা সরকারি হাসপাতাল ...

    ১৩ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখে নিন এক নজরে

    বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কয়েক বছর ধরেই, দুর্গাপুজো এবং বৃষ্টি যেন এক পারস্পরিক সম্পর্ক। এবারও তার অন্যথা হয়নি। তবে ভারি বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী থেকেছে গোটা পশ্চিমবঙ্গ। কাল ছিল দশমী। কাল থেকেই শুরু হয়েছে দেবী ...

    ১৩ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    অনশনরত জুনিয়র চিকিৎসকেরা এবার কড়া হুমকি দিলেন

    ১০ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলায় ‘আমরণ অনশন’ রত। আজ অনশনের নবম দিন। একে একে জুনিয়র চিকিৎসকেরা অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই অনিকেত মাহাতো এবং অনুষ্টুপ মুখোপাধ্যায় দীর্ঘ অনশনের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে অনশনের জেরে জুনিয়র চিকিৎসকেরা ...

    ১৩ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    টানা অনশনের জেরে অসুস্থ আরও এক জুনিয়র চিকিৎসক

    ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় টানা ৯ দিন ধরে ‘আমরণ অনশন’-রত জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই শারীরিক অবস্থার অবনতি হতে দেখা যাচ্ছে সবার। এর আগে দীর্ঘ অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তাঁকে ভর্তি ...

    ১৩ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ‘গণইস্তফা’ মানে পদত্যাগ নয়, সাফ জানিয়ে দিল নবান্ন

    অনশনরত জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়ে গত কয়েকদিনে রাজ্যের সরকারি হাসপাতালগুলির বেশ কয়েকজন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। একযোগে এই ইস্তফা দেওয়ার বিষয়টিকে ‘গণইস্তফা’ বলে উল্লেখ করা হচ্ছে। কিন্তু এই ‘গণইস্তফা’ মানে কোনওভাবেই পদত্যাগ নয়, সার্ভিস রুলে তেমনটাই বলা আছে। শনিবার নবান্নে ...

    ১৩ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রীর অচৈতন্য দেহ উদ্ধার

    পুজোর মধ্যে রহস্যমৃত্যু হল এক মহিলা কাউন্সিলরের। তাঁর নাম – পূর্ণিমা কান্দু। চাঞ্চল্যকর এই ঘটনাটি পুরুলিয়ার ঝালদার। আড়াই বছর আগে খুন হয়েছিলেন ওই মহিলা কাউন্সিলরের স্বামী তথা কংগ্রেস নেতা তপন কান্দু। শুক্রবার রাতে বাড়ি থেকেই অচৈতন্য অবস্থায় পূর্ণিমাকে উদ্ধার ...

    ১২ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে একাদশীর দিন একবেলা অরন্ধনের ডাক

    গত শনিবার থেকে আজ শনিবার, টানা ৮ দিন ধরে ১০ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলায় ‘আমরণ অনশনে’ চালাচ্ছেন। তাঁদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। নিজেদের মত করে তাঁরাও যোগ দিচ্ছেন অনশনে। কখনও ১২ ঘণ্টা, কখনও ২৪ ঘণ্টা অনশনে ...

    ১২ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    কার্নিভালের দিন জমায়েত-সমাবেশে না হাইকোর্টের

    ষষ্ঠীর দিন ত্রিধারা সম্মিলনীর পুজোয় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন ৯ জন। তাদের সেখান থেকেই গ্রেফতার করে পুলিশ। তারপর সেদিন রাতেই জুনিয়র চিকিৎসকদের একটি দল লালবাজার অভিযানে নামেন ধৃতদের মুক্তির দাবিতে। সপ্তমীর দিনও লালবাজারের সামনে আন্দোলন অব্যাহত থাকে। গতকাল ...

    ১২ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বর্ধমানের দুর্গা মন্দির থেকে ২৫ লক্ষ টাকার গয়না চুরি

    মাঝরাতে দুর্গা প্রতিমার গা থেকে খুলে নেওয়া হল একের পর এক গয়না। কয়েক মিনিটে প্রায় ২৫ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল চোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের। নবমীর রাতে কেতুগ্রামের পাচুন্দির চট্টোপাধ্যায় পরিবারের দুর্গা মন্দিরে এই ...

    ১২ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনে যোগ দিলেন আরও ২ চিকিৎসক

    ১০ দফা দাবি নিয়ে গত শনিবার ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। আজ অনশনের অষ্টম দিন। ইতিমধ্যেই আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর অনশনের জেরে শারীরিক অবনতির কারণে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল তিনি। ৬ জন ...

    ১২ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    অনশনকারী ৬ জুনিয়র ডাক্তারের শারীরিক অবস্থার অবনতি

    ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে অন্যতম অনিকেত মাহাতো অসুস্থ হয়ে পড়েন বৃহস্পতিবার রাতেই। রাতেই তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। আজ, শুক্রবার বিকেল পর্যন্ত সেখানেই আছেন তিনি। কিন্তু সকলেরই প্রশ্ন কেমন আছেন, ...

    ১২ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বনেদি বাড়ির দুর্গাপুজো দেখতে জনাই, বাকসা ও গরলগাছা ভ্রমণ

    পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বনেদিবাড়ি থেকে বারোয়ারি পুজো সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। সময় পাল্টেছে সময়ের নিয়মে। এখন বিভিন্ন জায়গায় বারোয়ারি এবং থিম পুজোর রমরমা চলছে। কিন্তু এরই মাঝে বনেদি বাড়ির দুর্গাপুজোগুলো আমাদের মন কেড়ে নেয়। একদা জমিদার ও সামন্ত ...

    ১১ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    পরিবেশবান্ধব দুর্গা

    পরিবেশের কথা মাথায় রেখে এবার কলকাতায় দেখা মিলবে ৭ ফুট উঁচু পরিবেশবান্ধব দুর্গামূর্তির। কলকাতাতে তো বটেই জেলাতেও থিমের পুজোর রমরমা। কিন্তু ক’জন ভাবেন পরিবেশের কথা?এবার সেই ভাবনাই ভাবল টেকনো গ্রুপের ছাত্রছাত্রীরা। টিস্যু পেপার, ফ্যাব্রিক এবং ৩৫টি প্যাকেট দিয়ে দুর্গোৎসব ...

    ১১ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    এবছর উৎসবে নেই বনেদি বাড়ির পুজো

    বনেদি বাড়ির পুজো ছাড়া কলকাতায় অসম্পূর্ণ থেকে যায় বাঙালির দুর্গোৎসব। ঘড়ির কাঁটা ধরে পুরনো আচার-অনুষ্ঠান মেনে পুজোর প্রতিটি নিয়ম নিখুঁতভাবে পালন করা হয়ে থাকে ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজোগুলিতে। ব্যক্তিগত উদ্যোগে হলেও, সময়ের সঙ্গে সঙ্গে বনেদি বাড়ির দ্বার উন্মুক্ত হয় ...

    ১১ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    বিষাদের সুর নেই খাদিমপুরে

    চোখের জলে যখন উমাকে বিদায় দেওয়ার পালা,ঘরে ঘরে মায়ের বিদায়ে বেজে ওঠে করুণ ঢাকের সুর,বিজয়ার অভিবাদন, আবার এসো মা, মিষ্টিমুখ– ঠিক তখনই এই বাংলারই এক গ্রামে শুরু হয় পুজো শুরুর প্রস্তুতি। এই বাংলায় কতই না আশ্চর্যের জিনিস আছে! বাঙালির ...

    ১১ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরপিএফ-এর গুরুত্বপূর্ণ ভূমিকা

    দুর্গাপুজোর আনন্দে ভাসিয়ে নিয়ে যাচ্ছে শহর কলকাতা থেকে বিভিন্ন জেলা। প্রতিদিন শিয়ালদহ ডিভিশনে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। যা সাম্প্রতিক পোস্ট কোভিড বছরে নজিরবিহীন। ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীদের ঢল এবং অতিরিক্ত চাহিদা মেটাতে বিশেষ ট্রেন চালু হওয়ার ...

    ১১ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    আজ বিকেলে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের সমাবেশ

    অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর অসুস্থ হয়ে পড়তেই আন্দোলনের ঝাঁজ বাড়াল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। আজ, শুক্রবার বিকেলে ধর্মতলায় এক সমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের তরফে আবেদন জানানো হয়েছে, সাধারণ মানুষরাও তাঁদের পাশে দাঁড়িয়ে মানসিক সমর্থন ...

    ১১ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ‘ক্যায়া বানায়া আপ লোগো নে…’, কল্যাণীর প্যান্ডেল দেখে মুগ্ধ মধ্যপ্রদেশের পরিবার

    ‘ক্যায়া বানায়া আপ লোগো নে’। কল্যাণীর লুমিনাস ক্লাবের মণ্ডপ দেখে মুগ্ধ মধ্যপ্রদেশের এক পরিবার। ২০২৪-এ ব্যাংককের অরুণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে ফের দর্শনার্থীদের চমক দিয়েছে এই ক্লাব। এবার ৩২-তম বর্ষে পদার্পণ করল লুমিনাস ক্লাবের পুজো। সকাল হোক কিংবা ...

    ১১ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় মেলেনি সমাধান, উৎসবের মধ্যেও অনশন অব্যাহত

    ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তারদের দাবি, স্বাস্থ্যসচিবের পদত্যাগ। সেই দাবিতে অনশন পর্বের চতুর্থ দিনের মাথায় গিয়েছে। এর পর বুধবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের ইমেল করে বৈঠকে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকের জন্য স্বাস্থ্যভবনে ডাকা হয় তাঁদের। সেই মতো জুনিয়র ডাক্তারদের ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ৩৩০ বছরের ঐতিহ্য ধরে রেখে আজও সেই প্রথা মেনে কাকলির বাড়ির দুর্গাপূজা

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    সেরার সেরা তালিকায় ৩২টি পুজো কমিটি,  বিতরণ হল বিশ্ববাংলা শারদ সম্মান

    প্রতি বছরের মতো এ বারেও কলকাতা এবং জেলার শ্রেষ্ঠ পুজোগুলিকে সম্মানিত করল রাজ্য। ষষ্ঠীর বিকেলে অবনীন্দ্র সভাঘরে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘বিশ্ববাংলা শারদ সম্মান’-এর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    এবার আংশিক কর্মবিরতির ডাক মুকুন্দপুর এলাকার হাসপতালের চিকিৎসকদের

    আর জি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে এবং আরও ১০ দফা দাবিকে সামনে রেখে ধর্মতলায় গত শনিবার থেকে পাঁচদিন ব্যাপী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ছয়জন জুনিয়র চিকিৎসক। তাঁদের সমর্থন জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। তাঁরাও কখনও ১২ ঘণ্টা ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

    যাঁর শিল্পের বিরোধিতা করে মমতা ও তৃণমূলের উত্থান, বিদায়কালে সেই টাটাকে শ্রদ্ধা নিবেদিন করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি রতন টাটার মৃত্যুকে “ভারতীয় ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    জুনিয়র চিকিৎসকদের ‘অভয়া পরিক্রমা’য় ধুন্ধুমার!

    পঞ্চমীর পর মহাষষ্ঠীর দিন আবারও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি। আগেই ষষ্ঠীর দিন জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ডাক দেওয়া হয় ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচির। সেই মতো এদিন দুপুরে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে আনা হয় মিনিডোর। তাঁদের পরিকল্পনা ছিল, মহাষষ্ঠীর দিন ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    এবার ন্যাশনাল মেডিক্যালের সিনিয়র চিকিৎসকরাও সামিল হলেন ‘গণ ইস্তফায়’

    জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এবার আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যালের পর ‘গণ ইস্তফার’ পথে হাঁটলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ৩৫ জন সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের সমর্থনে সামিল হলেন ‘গণইস্তফায়’।পাশাপাশি গণইস্তফার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    অনশনের পঞ্চম দিনে জুনিয়র চিকিৎসকদের ডাক স্বাস্থ্যভবনে

    ১০ দফা দাবিকে সামনে রেখে গত ৪ দিন ধরে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর উদ্যোগে ৬ জন জুনিয়র চিকিৎসক চালিয়ে যাচ্ছেন আমরণ অনশন। তাঁদের সঙ্গে বৈঠক করুক রাজ্য, এই দাবি বার বার জানিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    চার্জশিটে হতাশা প্রকাশ করে সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের

    পূর্ব ঘোষণা মতো ষষ্ঠীর বিকেলে সিজিও কমপ্লেক্সে অভিযান করল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তিনটি সংগঠন। স্বাস্থ্য কর্মীদের সংগঠনের মধ্যে নার্সদের পৃথক তিনটি সংগঠনও ছিল। তাঁদের অভিযানের উদ্দেশ্য, আর জি করের ঘটনার দ্রুত তদন্ত দাবি এবং সিবিআই-এর পেশ করা চার্জশিটে অসন্তোষ। ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    গোটা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে সিনিয়র ডাক্তারদের ‘গণইস্তফা’র আঁচ

    জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ‘গণইস্তফা’র পথে হাঁটলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যাল কলেজের পর কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা ‘গণইস্তফা’ দিলেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘গণইস্তফা’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সিনিয়ররা। অপরদিকে ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    গোয়ালপোখরে বিস্ফোরণ, পায়রা ধরতে গিয়ে জখম নাবালক

    মা দুর্গার বোধনের দিনই বড়সড় দুর্ঘটনা। পায়রা ধরতে গিয়ে বিস্ফোরণে জখম হল ১০ বছরের নাবালক। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার আরও একটি তাজা বোমা। উত্তর দিনাজপুরে গোয়ালপোখর থানার গোদাহাট এলাকায় তীব্র চাঞ্চল্য।পুলিশ সূত্রে খবর, গোদাহাট গ্রামের বাসিন্দা ফিরদৌস নামে এক ব্যক্তির ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ফের পুরনো কৌশলেই ফিরতে চায় তৃণমূল

    দেবাশিস দাসআগামীর কথা মাথায় রেখে সংগঠনকে কিভাবে আরও বেশি করে শক্তিশালী করা যায়, তা নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জনসংযোগ নিবিড় করার জন্য দলীয় নেতাদের বিশেষ নির্দেশ দেওয়া হবে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে। একটানা তিনবার ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ভিড় টানছে পাড়ার পুজোও

    বলো বলো দুগ্গা এলো। শুরু হল মায়ের আরাধনা। আজ মহাসপ্তমী। মধ্য গগনে পুজোর আনন্দ। রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে একটু ছুটি নিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি। চলছে দেদার আড্ডা, খাওয়াদাওয়া, প্যান্ডেল হপিং।শ্রীভূমি, সুরুচি, টালা প্রত্যয়, নাকতলা উদয়ন ...

    ১০ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    মৃতদের পরিবারের পাশে প্রশাসন, শুরু চেক বিলি

    কয়লা খাদানে ভয়াবহ বিস্ফোরণে চলে গিয়েছে আট আটটি তরতাজা প্রাণ। এর পর কেটে গিয়েছে অনেকটা সময়। কিন্তু এখনও পর্যন্ত বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট কোলিয়ারির কয়লাখাদানে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। ফরেন্সিক রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ...

    ০৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
    ষষ্ঠীর দুপুরে চিকিৎসকদের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান

    গত সোমবার শিয়ালদহ আদালতে মুখবন্ধ খামে চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সাফ জানানো হয়, আরজি কর কাণ্ডে নির্যাতিতার নির্যাতনের জন্য একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই দোষী। তারপর আবারও গর্জে ওঠেন চিকিৎসক মহল। তাদের ...

    ০৯ অক্টোবর ২০২৪ দৈনিক স্টেটসম্যান
  • দৈনিক স্টেটসম্যান | 5801-5900

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy