BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 02 May, 2026 | ১৮ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • মেরামতির পরেই ফের মরণফাঁদ মা ফ্লাইওভার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষা শুরু হতেই ভাঙতে শুরু করেছিল রাস্তা। মাসখানেক আগে তাপ্পি মেরে (প্যাচ ওয়ার্ক) মেরামতিও হয়েছিল। লাভ হল না। ফের বেহাল অবস্থা এজেসি বোস-মা ফ্লাইওভারে কানেক্টরের। শহরের সবচেয়ে ব্যস্ত ফ্লাইওভারে বড় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছে। বাইকচালকের ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    উলুবেড়িয়ায় বিস্ফোরণ কাণ্ডে ধৃত ১

    সংবাদদাতা, উলুবেড়িয়া:  উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলায় বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল পুলিস। বুধবার রাতে হাটগাছা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাউড়িয়া থেকে শেখ হাফিজুরকে (৩৫) উলুবেড়িয়া থানার পুলিস পাকড়াও করেছে। ধৃতকে বৃহস্পতিবার ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    রাস্তা সম্প্রসারণের জেরে বেহাল নিকাশি, জলমগ্ন গার্লস হাইস্কুল, থই থই পুর এলাকাও

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: জলমগ্ন ক্লাসরুম। বিদ্যালয় চত্বরও জলে থই থই। এই পরিস্থিতিতে কোনওরকমে বিদ্যাসাগরের জন্মদিন পালন করেই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হল আমডাঙা মিরহাটি গার্লস হাইস্কুল। এদিকে, টানা বৃষ্টিতে জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা। পুজোর মুখে গৃহবন্দি অবস্থা মানুষের। আমডাঙার ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    দিনভর বৃষ্টিতে বাইপাসের একাধিক রাস্তাই বানভাসি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাত থেকে বৃষ্টি শুরু। বৃহস্পতিবার সারাদিন কখনও ঝেঁপে, কখনও ঝিরিঝিরি বৃষ্টি চলল শহরে। তবে, মাত্রাতিরিক্ত বৃষ্টি না হওয়ায় ই এম বাইপাসের কয়েকটি এলাকা ছাড়া সেভাবে জল জমেনি কলকাতায়। এদিন ধাপা, বীরপাড়া, উল্টোডাঙা, পাটুলি, কালীঘাট পাম্পিং ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    থ্রেট কালচারের অভিযোগ, ১১ পড়ুয়ার হাজিরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থ্রেট কালচারের অভিযোগে বৃহস্পতিবারও আর জি কর মেডিক্যাল কলেজের কমিটি ১১ জন পড়ুয়াকে তলব করেছিল। এদিন তাঁরা হাসপাতালে এসে কমিটির মুখোমুখি হন। অন্যদিকে, এদিন আর জি করের ধর্না মঞ্চেই আয়োজিত হল অভিনব ক্লাসরুম। আন্দোলনের চোটে মেডিক্যাল ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাজেয়াপ্ত সামগ্রীতে সই করা ব্যক্তিরা সিবিআইয়ের নজরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আর জি কর থেকে বাজেয়াপ্ত সামগ্রীতে সাক্ষী হিসেবে যাঁরা সই করেছেন, এবার তাঁরা সিবিআইয়ের নজরে।  সমস্ত জিনিস দেখার পরই সই করেছিলেন, নাকি পুলিস সাদা কাগজে তাঁদের দিয়ে সই করিয়ে পরে সিজার লিস্ট তৈরি করেছিল, এই রহস্যভেদ করতেই ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    পুজোয় বিদ্যুতের চাহিদা সাড়ে ১০ হাজার মেগাওয়াটে পৌঁছতে পারে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরে পুজোয় বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলেই মনে করছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। তবে সেই চাহিদার সুষ্ঠু জোগান দেওয়া সম্ভব হবে বলেই দাবি করেছেন দপ্তরের কর্তারা। পুজোয় বিদ্যুতের জোগান নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎমন্ত্রী অরূপ ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    দৃষ্টি ঘোরাতেই কেন্দ্র-রাজ্যের দোষারোপের নাটক: শুভঙ্কর

    সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের ভয়াবহ বন্যা নিয়ে কেন্দ্র-রাজ্য একে অপরকে দোষরোপ করছে। আসলে এটা নাটক। আর জি কর কাণ্ডের রেশ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই দোষারোপের নাটক চলছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার। বৃহস্পতিবার সকালে আমতা ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জেলে ডিমসেদ্ধ চেয়েও পেলেন না সন্দীপ ঘোষ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে কোর্টের নির্দেশে সিবিআই হেফাজত থেকে বুধবার ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জেল হেফাজত হওয়ার পরেই তাঁর স্থান হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেল সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় জেলে গিয়ে জেলকর্মীদের তিনি বলেন, ‘আমাকে রাতের ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ইউনিয়নই নেই, কীসের থ্রেট কালচার: ব্রাত্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতবছর ধরে কলেজে ছাত্র নির্বাচন হয়নি। কলেজে ছাত্র ইউনিয়নই নেই। তাই টিএমসিপি ইউনিয়নের বিরুদ্ধে থ্রেট কালচারের যে অভিযোগ করা হচ্ছে, তারও কোনও সত্যতা নেই। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে কলেজ স্কোয়‌ারে তাঁর মূর্তিতে মাল্যদানের পরে এই দাবিই ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাজেয়াপ্ত সামগ্রীতে সই করা ব্যক্তিরা সিবিআইয়ের নজরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর থেকে বাজেয়াপ্ত সামগ্রীতে সাক্ষী হিসেবে যাঁরা সই করেছেন, এবার তাঁরা সিবিআইয়ের নজরে।  সমস্ত জিনিস দেখার পরই সই করেছিলেন, নাকি পুলিস সাদা কাগজে তাঁদের দিয়ে সই করিয়ে পরে সিজার লিস্ট তৈরি করেছিল, এই রহস্যভেদ ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আনন্দমার্গ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল আনন্দমার্গ। আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের তরফে বন্যা প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ত্রাণ শিবির, স্বাস্থ্য শিবির খুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। বন্যা ও তৎপরবর্তী সময়ে মারণ ব্যাধি থেকে বাসিন্দাদের রক্ষা করতে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প: অন্যায়ভাবে বাতিল করা হচ্ছে বোট লাইসেন্স, বিক্ষোভ মৎস্যজীবীদের

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করলেন মৎস্যজীবীরা। তাঁদের বক্তব্য, অনৈতিকভাবে ফাইন করা থেকে শুরু করে মাছ ধরার জালও বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। এতে সমস্যায় ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিদ্যাসাগরের ভাইপোর কুরুচিকর বিশেষণ মোছার নির্দেশ ব্রাত্য বসুর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, উলুবেড়িয়া : বিদ্যাসাগরের বংশধরের পরিচয় ‘মাতাল’ এবং ‘মুর্খ’! সরকার পরিচালিত বিদ্যাসাগর অ্যাকাডেমিতেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গোপাল বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ে এই বিশেষণ লেখা ছিল। বৃহস্পতিবার সরকারি অনুষ্ঠানে সেখানে গিয়ে ওই শব্দগুলি মুছে দেওয়ার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আজই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি, ঘরের কাছে ফিরতে নিচু ক্লাসে পড়াতেও আগ্রহী দশম-দ্বাদশের একাধিক শিক্ষক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের পরে বেকারদের পাশাপাশি মুখে হাসি ফুটেছে বেশকিছু কর্মরত শিক্ষকেরও। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে নিযুক্ত শিক্ষকরাও আশায় বুক বাঁধছেন। এর প্রধান কারণ, বেতনে কাটছাঁট হলেও বাড়ির কাছাকাছি বদলি পাবেন তাঁরা। আর ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    দীঘায় কেবল ল্যান্ডিং স্টেশন চালু হবে ২০২৬ সালের গোড়ায়: অমিত মিত্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘার কেবল ল্যান্ডিং স্টেশনটি ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকেই চালু হবে। বৃহস্পতিবার বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এবং রাজ্যের অর্থদপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। সমুদ্রের নীচ দিয়ে যে কেবল পরিষেবা চালু ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতায় বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিডব্লুডব্লুএ) ৩২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই সমিতি সীমান্তে মহিলাদের উন্নয়ন এবং স্বনির্ভতার লক্ষ্যেও নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষমদেরও সহায়তা করা হয় তাদের তরফে। ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    অধীর-মীনাক্ষীদের পৃথক মঞ্চ, হল না ভিড়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই পথে বাম ও কংগ্রেস। কিন্তু মঞ্চ আলাদা। বৃহস্পতিবার দুপুরে ধর্মতলায় কংগ্রেসের অবস্থান মঞ্চের পথেই জমায়েত করলেন বাম ছাত্র-যুব-মহিলারা। কিন্তু সিপিএমের ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ডাকে মন ভরানোর মতো ভিড় দেখা গেল না এদিন। অবশ্যই বাম কর্মী-সমর্থকরা ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    তিলজলায় শিশু ধর্ষণ-খুনে ফাঁসির সাজা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘হুজুর, আপনার কাছে আমাদের একটাই আর্জি... আসামির যেন ফাঁসির সাজা হয়।’ এতটুকুই বলতে পেরেছিলেন নিহত শিশুর মা। চোখের জল আর ধরে রাখতে পারেননি। কাঁদছিলেন মেয়েহারা বাবাও। আলিপুরের ‘বিশেষ’ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য দেরি করেনি। আসামি ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    থ্রেট কালচার নিয়ে চরম উদ্বিগ্ন হাইকোর্ট! রাজ্যের রিপোর্ট তলব

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের পর রাজ্যের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ‘হুমকি সংস্কৃতি’ বা ‘থ্রেট কালচার’ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এবার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করল খোদ কলকাতা হাইকোর্ট। হাসপাতাল গুলিতে চলতে থাকা থ্রেট কালচার ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    পুজো মিটলেই কর্মসূচি, রণকৌশল ঠিক করতে বৈঠক বক্সি-অভিষেকের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের সাংগঠনিক অবস্থা এবং আগামীদিনের কর্মসূচি নিয়ে এক ঘণ্টার উপর আলোচনা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে এই বৈঠক হয়েছে। যেখানে তৃণমূলের সংগঠনের বর্তমানে কোথায়, কী ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আর জি কর কাণ্ড: প্রকৃত ঘটনাস্থল কোথায়, পর্দাফাঁসের পথে সিবিআই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের সেমিনার হলই যে ঘটনাস্থল, তা নিয়ে প্রথম থেকেই সংশয়ে ছিল সিবিআই। সেখানে তরুণীর দেহ যেভাবে পরিপাটি করে সাজানো ছিল, তার থেকেই সন্দেহের সূত্রপাত। এজেন্সির দাবি, তরুণী চিকিৎসক কোথায় খুন হয়েছেন অর্থাৎ আসল ঘটনাস্থল ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বর্ষণে ফের বানভাসি-ভোগান্তি, দুর্যোগ কাটার আশা আজ থেকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বুধবার থেকেই ভারী বৃষ্টিপাত চলছে রাজ্যজুড়ে। তার জেরে ফের ভোগান্তি বাড়ল বানভাসি মানুষের। নদীগুলির জলস্তর ফের বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভেসে গিয়েছে আরও বেশ কিছু এলাকা। এমনকী অতিবৃষ্টির জেরে এবার নতুন করে দুর্যোগ ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    শিক্ষক বদলি যে কোনও জেলায়, মাধ্যমিক স্তরে রাজ্যকে পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যে কোনও জেলাতেই বদলি করা যাবে মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষকদের। এব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে পূর্ণ ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট। খারিজ হয়ে গেল বদলির বিরোধিতা করা সহকারী শিক্ষকদের আবেদন। জয় হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। ফলে এখন থেকে রাজ্যের ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    হাসপাতালে পরিষেবা সুনিশ্চিত করুন, খামতি হবে না পরিকাঠামোয়, আশ্বাস মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে টানা ৪১ দিন পূর্ণ কর্মবিরতি চালিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যার জেরে জোর ধাক্কা খেয়েছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু সরকারি স্বাস্থ্য পরিষেবা অচল করে দেওয়ার পিছনে একশ্রেণির বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের হাত রয়েছে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    এবার কালীঘাটের পটচিত্রে সেজে উঠছে শিলিগুড়ির মিত্র সম্মিলনির পুজোমণ্ডপ

    সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: একদিকে শহরের অন্যতম প্রাচীন পুজো ৯৮ বছরের সাবেকিয়ানা ভেঙে থিমের পুজো করছে। অন্যদিকে  শহরের আর এক প্রান্তে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে মন্দির-মসজিদ-গির্জা নিয়ে। শিলিগুড়ির পুজোয় এবার থিমের প্রতিযোগিতায় এই বৈচিত্র্য সকলের নজর কাড়ছে। মিত্র সম্মিলনি শিলিগুড়ি সাংস্কৃতিক জগতে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাংলাদেশের বাজারে ওষুধ কিনতে গিয়ে আটক ভারতীয়

    সংবাদদাতা, দিনহাটা: কাঁটাতারের ওপাড়ে দিনহাটার কালমাটির মাদারগ঩ঞ্জে বাড়ি আজাফফ্‌র শেখের। বুধবার রাতে তাঁর বৃদ্ধ বাবা হঠাৎ অসুস্থ হন। বাবার ওষুধ আনতে বাংলাদেশের বাজারে যান আজাফফ্‌র। সেখানেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন। বৃহস্পতিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যকে জানান আটক ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আরামবাগে  নতুন করে দুর্যোগের কবলে বন্যার্তরা

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: নিম্নচাপের জেরে বুধবার সন্ধ্যা থেকে আরামবাগ মহকুমায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তাতেই বন্যা বিধ্বস্ত খানাকুলে ফের প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই দ্বারকেশ্বর নদের জলস্তর বাড়তে শুরু করেছে। টানা বৃষ্টিতে দুর্ভোগের মধ্যে পড়েছেন আশ্রয়হীন বন্যার্তরা।  এখনও বন্যার ঘা ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাসের ধাক্কায় মৃত্যু টোটো যাত্রীর

    সংবাদদাতা, দিনহাটা: বৃহস্পতিবার বাসের ধাক্কায় মৃত্যু হল এক টোটো যাত্রীর। ঘটনাটি ঘটেছে দিনহাটার গোঁসানিমারির কাঁঠালতলায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রফিকুল মিয়াঁ (২৫)। ঘটনায় আরও তিনজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালে। স্থানীয়রা জানিয়েছেন, সিতাই থেকে দিনহাটার দিকে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    উদ্ধার বিপুল পরিমাণ নকল মদ, গ্রেপ্তার দোকানের মালিক

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ১৯ লক্ষ টাকার অবৈধ চোরাই সিকিম মদের পর এবার উদ্ধার নামী বিদেশি নকল মদ। এবার কার্শিয়াংয়ে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল মদ। ঘটনায় দোকানের মালিককে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর। জানা গিয়েছে, ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মণিপুরের বরাত অমিল, বাংলা ও হিন্দি গানের তালে মণ্ডপ কাঁপাতে প্রস্তুত ডাবগ্রামের ঢাকিরা

    সুব্রত ধর, শিলিগুড়ি: দো ঘুট মুঝে ভি পিলা দে....এহেন একগুচ্ছ হিন্দি ও বাংলা গানের তালে ঢাক বাজানের তালিম নিচ্ছেন পূর্ব ফোকদইবাড়ির ঢাকিরা। সঙ্গে বাউল গান ও স্যাক্সোফোনের মিশেল। তাঁদের বক্তব্য, অশান্ত মণিপুর থেকে ডাক আসেনি। তাই পুজোয় শিলিগুড়ি শহরে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্লোগান লিখে রাজ্যসেরা শ্রীজা

    সংবাদদাতা, কুমারগ্রাম: পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ আয়োজিত রাজ্যস্তরের স্লোগান লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন কুমারগ্রাম ব্লকের বারোবিশার শ্রীজা বিশ্বাস। ১৮ সেপ্টেম্বর কলকাতা সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়। সেখানে শ্রীজার হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ দপ্তরের স্বাধীন ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    রাস্তায় জমে জল, পাঁচ ঘণ্টা অবরোধ

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সুষ্ঠু নিকাশি ব্যবস্থার দাবিতে রায়গঞ্জ শহরের দেবীনগর বাজারে প্রায় পাঁচ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।  বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর বাজারের পাশের রাস্তাটিতে জল জমে যাচ্ছে। গোটা বর্ষার মরশুম সেই জমা জল সরছে না। ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্বামীর মৃত্যুর পর প্রতিমা গড়েই সংসার চলে বাসন্তীর

    সংবাদদাতা, পুরাতন মালদহ: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্য আবারও প্রমাণ করে দেখালেন পুরাতন মালদহের নলডুবির মৃৎশিল্পী বাসন্তী দাস। ত্রিশ বছর ধরে দুর্গা প্রতিমা গড়ছেন বছর পঞ্চাশের এই বাসন্তী। বছর সাতেক আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। তিনিও পেশায় ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ঝোড়ো হাওয়ায় উল্টে গেল নৌকা, নিখোঁজ ২ 

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, মানিকচক:  গঙ্গার জলে প্লাবিত মানিকচকের ভূতনি এলাকায় বৃহস্পতিবার তলিয়ে গেলেন দুই যুবক। খবর পাওয়া মাত্র প্রশাসন উদ্ধার কাজ শুরু করলেও রাত পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাঁদের। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    চরম বিপদসীমায় বইছে গঙ্গা, জলের তলায় ভূতনির তিনটি গ্রাম পঞ্চায়েত

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, মানিকচক: মা দুর্গার বেদির এক ফুট ওপর দিয়ে বইছে গঙ্গার জল। ফি বছর নদী ভাঙন হলেও গঙ্গার এই ভয়ানক রূপ কয়েক বছরে দেখেননি ভূতনিবাসী। পুজোর মুখে তাই হাসি নেই সনাতন, রাজেশদের মুখে। অতীতের সব ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মিড ডে মিলে অনিয়ম, প্রধান শিক্ষককে ঘেরাও

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সময়মতো স্কুলে আসেন না শিক্ষকরা। বেশির ভাগ দিন অনেকে অনুপস্থিত থাকেন। আবার সময়ের আগে স্কুল থেকে বেরিয়ে যান। মিড ডে মিলও নিম্নমানের। এই অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    হাজারো পুতুলে সাজছে দিনহাটার মুক্তধারা ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ

    রাজীব বর্মন, দেওয়ানহাট: দিনহাটা স্টেশনপাড়ার মুক্তধারা ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে এবারে দেখা যাবে হারিয়ে যাওয়া পুতুল শিল্প। দিনহাটা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। পুজোর থিম ‘পুতুল রূপেণু সংস্থিতা’।  শৈশবের হারিয়ে যাওয়া পুতুল শিল্পকে মণ্ডপে সাজিয়ে তুলতে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বৃষ্টিতে ভোগান্তি মৃৎশিল্পীদের, প্রতিমা সময়ে না শোকানোয় রং করতে সমস্যা

    সংবাদদাতা, রায়গঞ্জ: চলতি মরশুমে উত্তর দিনাজপুর জেলায় ৮০০ মিলিমিটার বৃষ্টির ঘাটতি ছিল। গত তিনদিনে ১০০ মিলিমিটার বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা শোধরালেও চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। প্রতিমা বানাতে বেগ পেতে হচ্ছে অনেককে। যাঁরা বানিয়ে রেখেছেন, তাঁরা আবার স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য রং ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    নাটমন্দিরের দুর্গাপুজোয় ফুটে উঠবে ‘আমকথা’

    সৌম্য দে সরকার, মালদহ: শুধু রাজ্যে বা দেশে নয়, মালদহের আমের সুখ্যাতি জগৎজুড়ে। তবে শুধু আমই নয়, মালদহের আমজাত অন্যান্য সামগ্রীর চাহিদাও রয়েছে প্রবল। এই ‘আমকথা’ই এবার পুজোয় নজর কাড়বে মালদহ শহরের হংসগিরি লেনের নাট মন্দিরের পুজোয়। ২৯তম বর্ষে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতিতে থিম ‘সভ্যতা ও শক্তিস্বরূপা’

    সংবাদদাতা, মালদহ: অপরিকল্পিত নগরায়ন এবং যান্ত্রিক সভ্যতার দাপটে বিপর্যস্ত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। চরম নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপরে। ৪৬তম বর্ষে তাই মালদহ শহরের কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগার পুজোয় এবার তুলে ধরেছে এই বার্তাই। তাঁদের মণ্ডপে মা ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ঢাকের সংখ্যা বাড়লেও ফাইবারের দাপটে কমছে মেরামতির কাজ চিন্তিত ঢাকমিস্ত্রিরা

    নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: আধুনিকতার ছোঁয়ায় ঢাকিদের সুবিধা হলেও বিপদ দেখছেন রায়গঞ্জ শহরের দেবীনগরের ঢাকমিস্ত্রিরা। সামনেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সাজছে মণ্ডপ। দোকানে দোকানে কেনাকাটার ধুম। দু’হাত ভরে বাজার করে হাসিমুখে ফিরছে আমজনতা। কিন্তু সেভাবে খুশিতে সামিল হতে পারছেন না ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বৃষ্টি-ধসে বিপর্যস্ত সমতল ও পাহাড়, পুজোর আগে মাথায় হাত পর্যটকদের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: রেকর্ড বৃষ্টি পাহাড়ে। গত ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটারের উপরে। যার জেরে ধসে বিধ্বস্ত দুই পাহাড়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩৮টি জায়গায় নামে ধস। ক্ষতিগ্রস্ত হয়েছে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ত্রাণ শিবিরে খাবার খেলেন মন্ত্রী সাবিনা ও বিধায়ক সাবিত্রী

    সংবাদদাতা, মানিকচক: ত্রাণ শিবিরে দেওয়া খাবার নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছিল। বলেছিল, খাবার নিম্নমানের। কিন্তু বৃহস্পতিবার মানিকচকে ত্রাণ শিবিরে ত্রাণের খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর। যদিও বাম নেতৃত্বের দাবি, সরকারি আধিকারিক ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কৃষ্ণ নবমীতে ঘট ভরে শুরু হল চাঁচলের রাজ ঠাকুরবাড়ির পুজো

    উজির আলি, চাঁচল: জিতা অষ্টমীর পরের দিন অর্থাত্, বৃহস্পতিবার কৃষ্ণ নবমীর পূণ্যলগ্নে ঘটপুজোর মাধ্যমে দেবীর আরাধনা শুরু হল। মালদহের চাঁচল সদরের পাহাড়পুরে সতীঘাট থেকে তামার কলসে জল ভরে চণ্ডীদেবীর দালানে আনা হয়। থানের পাশেই স্থাপন করা হয় মঙ্গলঘট। রীতি ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    চেয়ারম্যান স্বপনের হরেক কিস্‌সা, পুরসভার প্যাডে লিখেই ৭৪ লাখের হাইমাস্টের বরাত!

    ব্রতীন দাস, মালবাজার: পুরসভার প্যাডে লিখেই লাখ লাখ টাকার কাজের বরাত! চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে এবার সামনে এল এমনই এক দুর্নীতির অভিযোগ। ২০২২ সালের ১৬ নভেম্বর। মাল পুরসভার প্যাডে লিখে প্রায় সাড়ে ৭৪ লক্ষ টাকার হাইমাস্টের ওয়ার্ক অর্ডার দেওয়া ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সবুজে-সান্নিধ্যে ময়ূরের পেখম তুলে নৃত্য  পুজোয় আমন্ত্রণ অরণ্যসুন্দরী আউশগ্রামের 

    নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: শরতের সকালে গাছের পাতার ডগায় লেগে রয়েছে শিশিরের ফোঁটা। সূর্যের প্রথম আলো ঝরে পড়ছে সবুজ পাতায়। হালকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ায় গাছের পাতাগুলি যেন একটু বেশি সবুজ হয়ে উঠেছে। কোনও কোলাহল নেই। মাঝেমধ্যে ভেসে আসছে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জলমগ্ন বহু এলাকা, চাহিদা মেটাতে তৈরি হচ্ছে নৌকা, খুশি কারিগররা

    সংবাদদাতা, ডোমকল: শাখা পদ্মার বুকে আছড়ে পড়ছে ছোট ছোট ঢেউ। ঘাটে তখন বাঁধা গোটা তিনেক নৌকা। একটু দূরেই ছড়িয়ে ছিটিয়ে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছে গোটা পাঁচেক তাঁবু। কাছে যেতেই দেখা গেল তাঁবুর নীচে কোথাও চলছে শেষ মুহূর্তে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্কুলে বিদ্যাসাগরের জন্মদিন পালন বাল্যবিবাহ রোধের প্রচারে প্রভাতফেরি

    সংবাদদাতা, নবদ্বীপ: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন করল নবদ্বীপের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব ‘মা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দুটি। একটি ‘আগামীর মা’ অর্থাৎ বাল্যবিবাহ রোধে এলাকার সর্বস্তরের জনসাধারণের ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    টানা বৃষ্টির জের, শাক-সব্জি কিনতেই পকেট ফাঁকা, নাভিশ্বাস আম-জনতার

    অভিষেক পাল, বহরমপুর: লাল শাকের কেজি ৬০ টাকা! পুঁইশাকও তারই পাশপাশে! তাও আবার গ্রামের বাজারে। ফলে, মাছ-ভাত তো দূরের কথা, শাকে-ভাতে থাকতে গিয়েও নাভিশ্বাস উঠছে আম-জনতার। শাকের এই দর দেখলেই বোঝা যায়, বাজারের অন্যান্য সব্জির দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে! 

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগরের জন্মদিন পালিত

    সংবাদদাতা, বহরমপুর: জেলাজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকী। জেলা শিক্ষা ভবন সহ বহরমপুর শহরের একাধিক জায়গায় বিদ্যাসাগরের আবক্ষ মুর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমাজ ও সুশিল সমাজের অনেকেই। জেলার বহু স্কুলে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    টানা বৃষ্টিতে পচন পদ্মের কুঁড়িতে ক্ষতির মুখে পড়েছেন দুর্গাপুরের চাষিরা

    সংবাদদাতা, দুর্গাপুর: দেবী দুর্গার আরাধনায় অন্যতম প্রধান উপকরণ ১০৮টি পদ্ম। ক’দিন পরেই হয় লক্ষ্মীপুজোও। এই সময় পদ্মের চাহিদা থাকে তুঙ্গে। তাই একটু মুনাফা লাভের আশায় সারাবছর দু্র্গাপুজোর দিকে তাকিয়ে থাকে পদ্ম চাষিরা। তবে সেই আশায় এবার জল ঢালল দফায় ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সিউড়িতে এবার একই ওয়ার্ডে তিনটি মহিলা পরিচালিত পুজোর দিকে নজর

    নিজস্ব প্রতিনিধি, সিউডি: শুধু সংসার বা অফিস সামলানো নয়, মহিলারাও যে জাঁকজমকভাবে বারোয়ারি পুজো করতে পারেন, সেটা কয়েকবছর ধরে দেখিয়ে দিচ্ছে সিউড়ির ১৯ নম্বর ওয়ার্ডের তিনটি পুজো কমিটি। পুজোর খরচপাতি জোগাড় করা থেকে শুরু করে ঢাক বাজানো সহ পুজোর ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্যালাইনে একাধিক রোগীর শারীরিক অবস্থার অবনতি

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: হাসপাতালে স্যালাইন বিভ্রাট! স্যালাইন দিলেই নাকি একাংশ রোগীর শুরু হচ্ছে কাঁপুনি, অস্বস্তি। ফলে, চিকিৎসাধীন থেকেও শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। রানাঘাট মহকুমা হাসপাতালে সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছন ড্রাগ ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ভাগীরথী নদীর জলে প্লাবিত পূর্বস্থলী, ক্ষতি ফুলচাষিদের 

    সংবাদদাতা, কাটোয়া: ধান, সব্জির বিকল্প হিসাবে পূর্বস্থলীর ঝাউডাঙাজুড়ে ফুল চাষ করেন বহু চাষি। মূলত তাঁরা গাঁদাফুল চাষ করেন। পূর্বস্থলীর গাঁদা ফুল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দিল্লি, মুম্বই, রাজস্থানে যায়। গাঁদা চাষ করেই এখানকার অনেকেই লক্ষ লক্ষ টাকা আয় করেন। ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বড়ঞায় ২০ দিন জলমগ্ন স্কুল চত্বর, সমস্যায় খুদে পড়ুয়ারা

    সংবাদদাতা, কান্দি: ইউনিফর্ম গুটিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে খুদে পড়ুয়াদের। বড়ঞা ব্লকের সাহোড়া পঞ্চায়েতের কাঁটাদিহি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এমনই পরিস্থিতি দেখা গেল। এই স্কুল চত্বর টানা ২০দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ প্রশাসনের উপর ক্ষুব্ধ। পঞ্চায়েত কর্তৃপক্ষ ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কুপার্সের উন্নয়নে জোর প্রশাসনের, তৈরি হবে নতুন রাস্তা এবং নিকাশি

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে অনুন্নয়নে জর্জরিত কুপার্স ক্যাম্পের। পুজোর ঠিক পরেই উন্নয়ন ছোঁয়া পাচ্ছে রানাঘাট ২ ব্লকের অন্তর্গত ছোট্ট নোটিফায়েড এলাকাটি। প্রাথমিকভাবে দুটি রাস্তা এবং নিকাশি ব্যবস্থা গড়ে উঠতে চলেছে সেখানে। আগামী কয়েক দিনের মধ্যেই ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সন্তানসম্ভবা মহিলারা এবার নিরাপদ আশ্রয়ে 

    শ্রীকান্ত পড়্যা, পাঁশকুড়া: ২০ সেপ্টেম্বরের ঘটনা। কংসাবতী নদীবাঁধ ভেঙে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ। কংসাবতী নদী তীরবর্তী চৈতন্যপুর-২গ্রাম পঞ্চায়েতের বিজয়রামচক গ্রামের নাজরানা বিবি প্রসব যন্ত্রণায় কাতর। স্বামী শেখ মেহেবুব কর্মসূত্রে মধ্যপ্রদেশে থাকেন। সন্তানসম্ভবা পুত্রবধূকে নিয়ে কী করবেন, তা ভেবে শ্বশুর-শাশুড়ি ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আহিরিটোলায় মণ্ডপ রূপায়ণের দায়িত্বে শান্তিনিকেতনের সুধীরঞ্জন

    সংবাদদাতা, বোলপুর: কলকাতার আহিরিটোলা যুবক সঙ্ঘের পুজোয় এবারের থিম আলপনা। আর সেই আলপনার কারিগর শান্তিনিকেতনের বিশিষ্ট শিল্পী অধ্যাপক সুধীরঞ্জন মুখোপাধ্যায়। বাঙালির হারিয়ে যেতে বসা অনেক ঐতিহ্যের মধ্যে অন্যতম হল আলপনা। লক্ষ্মীপুজো, সরস্বতী পুজোয় বাড়ির মহিলারা মেঝে ভরিয়ে তুলতেন সুন্দর ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    চাহিদা নেই তবলার, ঢাক তৈরি হচ্ছে ফাইবার দিয়ে, হতাশা রুইদাসপাড়ায়

    নিজস্ব প্রতিনিধি, রূপনারায়ণপুর (সালানপুর): সালানপুর ব্লকের রূপনারায়ণপুরের রুইদাসপাড়া ছিল একটা সময়ে বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয়ের হাট। তবলা থেকে খোল, ঢাক থেকে ঝুমুরের নানা ভালোমানের বাদ্যযন্ত্র বানানোতে খ্যাতি ছিল এখানকার শিল্পীদের। খুচরো বিক্রেতা থেকে ঢাকি, শিল্পীদের ভিড় লেগেই থাকত। পুজোর সময়ে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    নারায়ণগড়ে বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ

    সংবাদদাতা, বেলদা: গ্রামের বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন বাসিন্দারা। নারায়ণগড় ব্লকের একমাত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত তুতরাঙ্গার সালিমচকে এঘটনা ঘটেছে। পঞ্চায়েত প্রধানের দাবি, অভিযোগ পেলে রাস্তা সংস্কার করা হবে। তুতরাঙ্গা পঞ্চায়েতের সালিমচক গ্রামে ঢোকার একমাত্র রাস্তাটি বহুদিন ধরে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বংশ পরম্পরায় তৈরি পুঁথি দিয়েই আউশগ্রামের চট্টোপাধ্যায় পরিবারে মহিষাসুরমদির্নীর আরাধনা

    সংবাদদাতা, মানকর: বংশ পরম্পরায় তৈরি পুঁথি দিয়েই আউশগ্রামের উত্তর রামনগরের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো হয়। এই পরিবারের পুজো আড়াইশো বছরের পুরনো। কথিত আছে চট্টোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষ কালাচাঁদ চট্টোপাধ্যায় ও তাঁর ভাই কিরণচন্দ্র চট্টোপাধ্যায় একসময় কাঁসা-পিতলের ব্যবসা করতেন। তাঁদের আদি নিবাস ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কালনায় অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন

    সংবাদদাতা, কালনা: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে বৃহস্পতিবার কালনা-২ ব্লকে অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে এই মনীষীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে। সেখানে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধূসুদন ভট্টাচার্য, জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য দেবু টুডু ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    তোপধ্বনির মধ্য দিয়ে ১০২৮ বছরের বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে শুরু পুজো

    উজ্জ্বল পাল, বিষ্ণুপুর: বৃহস্পতিবার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে তোপধ্বনির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয়ে গেল। এদিন সকালে বিশেষ আচার অনুষ্ঠানের পর পটে আঁকা দেবী বড় ঠাকুরানির আগমনের সঙ্গে সঙ্গে শতাব্দী প্রাচীন রাজবাড়ির পুজো শুরু হয়। মায়ের আগমন বার্তা ভক্তদের কানে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ঠাকুর বায়না থেকে চাঁদা তোলা, গোয়াড়া গ্রামীণ সর্বজনীনে মহিলারাই সর্বেসর্বা

    সংবাদদাতা, কালনা: মহিলা পরিচালিত কালনা গোয়াড়া গ্রামীণ সর্বজনীন দুর্গাপুজো এবার ১৭তম বছরে পড়ল। এবার স্থায়ী মন্দিরে মায়ের পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। ঠাকুর বায়না থেকে পুরোহিতের বাড়ি যাওয়া বা বাড়ি বাড়ি বিল হাতে চাঁদা তোলায় ব্যস্ত মহিলারা।  কালনা শহর সংলগ্ন ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    এমন কিছু অন্যায় করেছিলাম...পাপের শাস্তি পেয়েছি: অনুব্রত

    সংবাদদাতা, বোলপুর:  ‘এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপের শাস্তি পেয়েছি।’ তিহার থেকে ফিরে অনুশোচনায় দগ্ধ হয়ে এমনই স্বীকারোক্তি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। ‘চড়াম চড়াম ঢাক বাজবে’, ‘নকুল দানা’, ‘গুড় বাতাসা’র থিয়োরিতে ক্লাস নেওয়া ‘বীরভূমের বাঘ’ ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পথ আবিষ্কারের নজির পুরুলিয়ার সোমনাথের

    পিনাকী ধোলে, পুরুলিয়া: ছোট থেকেই ইচ্ছে ছিল বিজ্ঞানী হওয়ার। কিন্তু মাধ্যমিকে মাত্র ৫৪ শতাংশ নম্বর পাওয়ায় বিজ্ঞান বিভাগে ভর্তিই নিতে চাইছিল না কোনও স্কুল কর্তৃপক্ষ। পুরুলিয়ার সেই যুবক জিকা ভাইরাস প্রতিরোধ করতে পারে এমন মাইক্রো আরএনএ (এমআইআরএনএ) আবিষ্কার করে ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    তিলজলায় শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত যুবক, ফাঁসির আদেশ আদালতের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত যুবককে ফাঁসির আদেশ দিল আলিপুরের বিশেষ পকসো আদালত। নৃশংস ও নক্কারজনক সেই ঘটনার দেড় বছরের মাথায় আজ, বৃহস্পতিবার সাজা ঘোষণা করল আদালত। গত ২০২৩ সালের ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সাত দফা দাবি নিয়ে ফের মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার ফের একবার মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের ৭ দফা দাবি পূরণ হয়নি বলে জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছে। এদিন সকাল ১০টা ৩৫ মিনিটে এই ই-মেল পাঠিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সরকারি হাসপাতালে চালু হচ্ছে বায়োমেট্রিক, রোগী কল্যাণ সমিতিতে কারা জানালেন মমতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য সুরক্ষায় সরকার যে সদা তৎপর তা আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্নে মমতা বৈঠক করলেন জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে এল ১৮ মেট্রিক টন ইলিশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর আগেই বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার রুপোলি শস্য। বাংলাদেশ থেকে পেট্রাপোল হয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক। দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশের ইউনুস সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এরপরই আজ, বৃহস্পতিবার পেট্রাপোল দিয়ে ১৮ মেট্রিক ...

    ২৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্কুলের পাশে অবৈধ মদ, জুয়ার ঠেক ভাঙলেন, পথ অবরোধেও মহিলারা

    সংবাদদাতা, বসিরহাট: স্কুলের পাশে অবৈধভাবে চলা মদ ও জুয়ার ঠেক ভেঙে দিলেন এলাকার মহিলারা। পাশাপাশি এর প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখালেন তাঁরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকায়। ওই মহিলাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার একটি ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মাঝ আকাশে অসুস্থ কিশোরী, কলকাতা এয়ারপোর্টে জরুরি অবতরণ চিনগামী ইরাকি বিমানের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ। এবার বাগদাদ থেকে উড়ান নেওয়া চিনগামী একটি বিমান জরুরি ল্যান্ডিং করল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক  বিমানবন্দরে। মাঝ আকাশে এক ইরাকি কিশোরী অসুস্থ হয়ে পড়তেই বিমানটি কলকাতা এয়ারপোর্টে নামতে বাধ্য ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাগুইআটির ফ্ল্যাটে আগুন, চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাগুইআটি থানা এলাকার রঘুনাথপুরে বুধবার সন্ধ্যায় আচমকা একটি বহুতলের একতলায় আগুন লেগে যায়।  ঘটনাস্থলে ২টি দমকলের ইঞ্জিন আসে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিস।

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মহারাষ্ট্র থেকে হাসনাবাদের নাবালিকা উদ্ধার

    সংবাদদাতা, বসিরহাট: হাসনাবাদের বাসিন্দা নাবালিকাকে মহারাষ্ট্র থেকে উদ্ধার করল পুলিস। পুলিস সূত্রে জানা যায়, হাসনাবাদের দক্ষিণ ভেবিয়া এলাকার বাসিন্দা ওই নাবালিকা আট সেপ্টেম্বর নিখোঁজ হয়। সকলের নজর এড়িয়ে দশ সেপ্টেম্বর মহারাষ্ট্রের কুরলা স্টেশনে চলে যায়। সেখানে জিআরপি আটক করে ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ঘুড়ি ধরতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল হালিশহরের কিশোর

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার ছিল সন্তানের মঙ্গলের জন্য পুজো, জীবিতপুত্রিকা বা জিউতিয়া। আর এই পুজোর দিনেই নিজের পুত্রকে হারালেন হালিশহরের এক মা গীতা চৌধুরী। বুধবার বিকেল পাঁচটায় হালিশহরের লালকুঠির বাসিন্দা গীতা চৌধুরী ছেলে ওম চৌধুরীকে সঙ্গে নিয়ে সাধুর ঘাটে ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধৃত

    সংবাদদাতা, বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও বিয়ে করতে অস্বীকার করায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম প্রশান্ত রায়। ওই যুবক ঠাকুরনগরের বাসিন্দা। এক যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বারাসতকে প্লাস্টিকমুক্ত করতে ফের অভিযান শুরু পুরসভার

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্লাস্টিক মুক্ত শহর গড়তে ফের সচেতনতার প্রচার শুরু করল বারাসত পুরসভা। বুধবার শহরের বিভিন্ন বাজারে মাইকিং করার পাশাপাশি লিফলেটও বিলি করা হয়। ক্রেতাদের পাশাপাশি বিক্রেতাদেরও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদন জানানো হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    হাবড়ার নেশামুক্তি কেন্দ্রে বারাসতের প্রৌঢ়ের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার সকালে হাবড়ার নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু হয়েছে বারাসতের বাসিন্দা এক প্রৌঢ়ের। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিভাশিস মণ্ডল (৫৬), ওরফে রাম। গত চার বছর ধরে তিনি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিলেন। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘স্নেহের পরশ’ চালু হরিণঘাটায়

    সংবাদদাতা, কল্যাণী: ‘স্নেহের পরশ’ নামে অভিনব উদ্যোগ বুধবার চালু হল হরিণঘাটা বিডিও অফিসে। অফিস চত্বরে একটি ঘরে অফিসের কর্মী এবং এলাকার বাসিন্দাদের ব্যবহৃত কিন্তু কিছুটা নতুন জামা-কাপড় রাখা হচ্ছে। এরপর সেখান থেকে দুঃস্থ মানুষরা তাঁদের প্রয়োজন মত জামা কাপড় ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    পুজোর আগে পুলিসের নজরদারিতে বাজেয়াপ্ত ৪৮ কেজি বেআইনি বাজি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার নুঙ্গি থেকে সড়কপথে বড়বাজার। রাতে পুলিসের নজর এড়িয়ে এই পথেই নিষিদ্ধ বাজি আনা হচ্ছিল শহরে। মাঝপথে কলকাতা পুলিসের বিশেষ নাকা তল্লাশিতে ধরা পড়েছে নিষিদ্ধ বাজি বোঝাই ওই ছোট পণ্যবাহী গাড়ি। ওয়াটগঞ্জ থানার নাকা ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    চা খেয়ে ফেরার পথে বাইক-সাইকেল সংঘর্ষে যুবক মৃত, যুবতী সহ জখম ৩

    সংবাদদাতা, বনগাঁ: চা খেতে যাওয়াই কাল হল। সেই চা খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় এক যুবতী সহ তিনজন জখম। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ-চাকদহ সড়কের পোলতা এলাকায়। মৃত যুবকের নাম সুরজিৎ বিশ্বাস (২৪) ওরফে ঋত্বিক। ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ফায়ার পাম্পিং মেশিন বিকল, বিপদের আশঙ্কা বাড়ছে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থার ফায়ার পাম্পিং মেশিন গত একবছর ধরে বিকল হয়ে পড়ে। ফলে আগুন লাগলে জল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এতে বড় বিপদের আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, এই ব্যাপারে ডব্লুবিএমএসসিএল (ওয়েস্ট ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ভূতে ধরেছে! ঝাড়ফুঁকের পর বেধড়ক মারধর কিশোরকে, ধৃত কীর্তিমান ওঝা

    সংবাদদাতা, বনগাঁ: অসুস্থ ছেলেকে হাসপাতাল থেকে ছাড়িয়ে ওঝার কাছে নিয়ে গেলেন মা-বাবা। তাঁদের দাবি, অসুখ নয়, ছেলেকে ভূতে ধরেছে। ভূত ছাড়াতে ঝাড়ফুঁকের পর ওঝা বেধড়ক মারধর করে ছেলেকে। মারের চোটে যখন ছটফট করছে ছেলে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন তা দাঁড়িয়ে ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বসিরহাটের এমপি হাজি নুরুল ইসলাম প্রয়াত

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের। বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বারাসত ১ নং ব্লকের ছোট জাগুলিয়ার বহেড়া গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬১ বছর। এদিন ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    দিনভর মেঘলা আকাশ, বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার থেকেই  টানা বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। বুধবারের পর সেই জলছবি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবারও। এদিন সকাল ৯টার আগে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী রয়েছে কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জনতা খাদি থেকে এবার শিশুদের পোশাক তৈরি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশুদের জন্য এবার পোশাক তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য খাদি বোর্ড। স্বল্পমূল্যে শিশুদের পোশাক দেওয়ার জন্য পদক্ষেপ করা হয়েছে। ওইসঙ্গে স্কুলের প্রাথমিক সেকশনের ছাত্রছাত্রীদের পোশাক তৈরির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে বোর্ড। খাদির পোশাক কম দামে ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ফেডারেশন ও ইম্পার বৈঠক: টলিপাড়ায় সমস্যা কাটাতে তিন সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা : টলিউড শিল্পী ও কলাকুশলীদের সমস্যা নিরসনে একাধিক উদ্যোগ নেওয়া হল। বুধবার এ বিষয়ে বৈঠক করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত সহ বিশিষ্টরা। ফেডারেশন ও ইম্পার এদিনের বৈঠকে মূলত তিনটি বিষয় উঠে আসে। ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    রানাঘাটে দুর্গা প্রতিমা ১১২ ফুট! বিশ্বের বৃহত্তম পুজোর ফয়সালা আজ হাইকোর্টে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও রানাঘাট: ১১২ ফুটের দুর্গা প্রতিমা গড়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে চেয়েছিল নদীয়ার রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ। কিন্তু দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাদ সেধেছে জেলা প্রশাসন। মণ্ডপ তৈরি বন্ধ করে দিয়েছে পুলিস। এই ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে আজও, উত্তরবঙ্গের জন্য ‘লাল’ সতর্কতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে উপরে অবস্থিত নিম্নচাপটি দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতাসহ সারা রাজ্যে বুধবার বৃষ্টির মাত্রা আরও বেড়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায়। আজ, বৃহস্পতিবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘কালীঘাট চলো’ কর্মসূচি ফ্লপ, বঙ্গ বিজেপির দৈন্যদশা প্রকাশ্যে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাজরা মোড়ে তৃণমূলের খাসতালুকে কর্মসূচি করতে গিয়ে বিজেপির সংগঠনের দৈন্যদশা প্রকাশ্যে বেরিয়ে এল। ভিড় দূরঅস্ত্‌, ঩দেখা গিয়েছে মাত্র হাতে গোনা কিছু কর্মীকে। এমনকী, নেতৃত্বের বক্তব্য থেকে পুরো কর্মসূচিই ছিল পুরোপুরি অগোছালো।  আর জি করের ঘটনায় ধর্ষিতার ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আনন্দ  চন্দ্র কলেজ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড আয়োজিত আন্তঃ কলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ। একক ও দলগত দু’টি বিভাগেই সেরার শিরোপা অর্জন করেছেন এই কলেজের পড়ুয়ারা। কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস জানিয়েছেন, ফাইনালে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজকে হারিয়ে ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ভবনজুড়ে ফাটল, সঙ্কটে চাঁচলের শীতলপুর মোবারকপুর হাইস্কুল

    সংবাদদাতা, চাঁচল: ভবনজুড়ে ফাটল ধরায় সঙ্কটে মালদহের চাঁচল ১ ব্লকের শীতলপুর মোবারকপুর হাইস্কুল। শিক্ষা দপ্তরের নির্দেশে সেই বিপজ্জনক ভবনের ১০টি ঘরে ক্লাস বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে একমাস ধরে ১৭টি ঘরে ২ হাজার ৮০০ জন শিক্ষার্থীকে পড়ানো হচ্ছে। ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    হিলি সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা বিজিবির

    সংবাদদাতা, বালুরঘাট: দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মতানৈক্য। পাচার ও অনুপ্রবেশ রুখতে হিলিতে উন্মুক্ত সীমান্তে অস্থায়ী বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সেই কাজে বাধা দেওয়ায় দুই দেশের জওয়ানদের মধ্যে দ্বন্দ্ব। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বন্যাবিধ্বস্ত ভূতনিতে রিং বাঁধ তৈরিতে বাধা, গ্রামবাসীর তাড়া খেয়ে পালালেন সেচ কর্তারা

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, মানিকচক: গঙ্গায় নজিরবিহীন জলস্ফীতির পর প্লাবন পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষোভ বাড়ছে দুর্গতদের। রিং বাঁধ তৈরির সময় সেচ দপ্তরের লঞ্চে হামলার চেষ্টার অভিযোগ উঠল ভূতনিতে। গ্রামবাসীদের একাংশের ‘তাড়া খেয়ে’ কাজ বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ঝড়ে ভাঙল বাড়ি, দম্পতিকে রক্ষা পুলিসের টহলদারি দলের

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মঙ্গলবার রাতে আশ্বিনের ঝড়ে ভেঙে পড়ল এক দিনমজুরের কাঁচা বাড়ি। ঘরে চাপা পড়ে আহত হয়েছেন দম্পতি। রাতে টহলরত পুলিসের চেষ্টায় তাঁরা প্রাণে বেঁচে যান। জখম দম্পতিকে উদ্ধার করে রাতেই কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের নাম ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    প্রিয়র স্মৃতি বাঁচিয়ে রাখতে দুর্গাপুজো শুরু হোক, চাইছেন পাড়ার বাসিন্দারা 

    মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: বন্ধ মূল ফটক। কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনির বড় প্রাচীর দিয়ে ঘেরা বাড়িতে ছোট দরজা দিয়ে ঢুকতেই পেল্লাই মন্দির। এক প্রান্তে দুর্গা ঠাকুরের এক চালার কাঠামো। ফিকে হয়েছে মন্দিরের রং। খসে পড়ছে প্লাস্টার। শ্রী হারিয়ে নিস্তব্ধতায় ডুব দিয়েছে প্রিয়রঞ্জন ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাস ধর্মঘটের দ্বিতীয় দিনেও মিটল না সমস্যা, মুনাফা অটো, টোটোচালকদের

    সংবাদদাতা, পতিরাম: টোটোর দাপটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বালুরঘাটের পকেট রুটে মঙ্গলবার থেকে পরিষেবা বন্ধ রেখেছেন বাস মালিকরা। এতে লাভ হচ্ছে অটো ও টোটো চালকদেরই।  বালুরঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে বাসের নির্ধারিত ভাড়াতেই বালুরঘাট থেকে হিলি, হিলি থেকে পতিরাম এবং পতিরাম ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিয়ে করার আবদারে হাইটেনশন টাওয়ারে যুবক, ফালাকাটায় চাঞ্চল্য

    সংবাদদাতা, ফালাকাটা: বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, বাড়ির লোক রাজি হয়নি। তাই বুধবার সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে কয়েক কিমি দূরে হাইটেনশন টাওয়ারে উঠে পড়েন তিনি। যুবকের কর্মকাণ্ড দেখতে সকালে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় শতশত লোক ভিড় করে ফালাকাটা ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    এবার থেকে ৪০ ডিগ্রিতেও বেড়ে উঠবে চা গাছ, আবিষ্কার নয়া বীজের

    সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: চা বাগিচায় ঘেরা উত্তর-পূর্বাঞ্চলের আবহাওয়া কোনও দিনই চরম ছিল না। পাহাড়, অরণ্য বেষ্টিত এলাকা হওয়ায় গরমের দাপট চিরকালই কম। কিন্তু, বিধি বাম। গত কয়েক বছর ধরে এখানে গরমের প্রাবল্য বৃদ্ধি পেয়েছে। এবার তা চরমে পৌঁছেছে। আর এমনটা ...

    ২৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 31741-31840

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy