BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 07 Sep, 2026 | ২৩ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • থানার লক-আপের মেঝেতে একই বিছানায় দিন কাটছে নির্মল-তীর্থঙ্করের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: বাবা ও ছেলের যুগলবন্দি দেখেছে পানিহাটি। তাদের দাপটে এক সময় বাঘে-গোরুতে একঘাটে জল খেয়েছে। বিরোধীরা তো বটেই, নিজের দলের বিরুদ্ধ গোষ্ঠী পর্যন্ত তাঁদের দাপটে সব সময় আতঙ্কে থাকত। কিন্তু রাজ্যে পালাবদল হওয়ায় বদলে গিয়েছে সমস্ত সমীকরণ। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    যাদবপুর ইস্যুতে লোকভবনে এবিভিপি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার যাদবপুরের ঘটনা নিয়ে সোজা রাজ্যপালের দ্বারস্থ হল এবিভিপি। শুক্রবার লোকভবনে রাজ্যপাল আর এন রবির কাছে বিশ্ববিদ্যালয়ের পিএইচ ডি দুর্নীতির তদন্ত ঘিরে সিবিআই তদন্তের দাবি জানান এবিভিপি নেতারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) শীর্ষনেতা পার্থপ্রতিম ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ধনেখালিতে বাবা-মা, মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, দেওয়ালে সুইসাইড নোট, অপবাদেই আত্মঘাতী? তদন্তে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ধনেখালিতে। শুক্রবার দুপুরে সেখানকার সোমশপুর দুলেপাড়ার একটি বাড়ি থেকে বাবা, মা ও কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তিনজনেই সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি, ওড়না পেঁচিয়ে ঝুলছিলেন। এদিন অনেক ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    গাছের গায়ে রাখি বেঁধে পরিবেশ বাঁচানোর বার্তা শ্যামপুর-চাকদহে

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া ও কল্যাণী: গাছের গায়ে রাখি বেঁধে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করল স্কুলের খুদে পড়ুয়ারা ও পরিবেশ কর্মীরা। সেইসঙ্গে ছড়িয়ে দেওয়া হল পরিবেশ রক্ষার বার্তা। শুক্রবার রাখি উৎসবকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের কর্মসূচি ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    মণীশ শুক্লা খুনে মন্ত্রী অর্জুনের নিশানায় পুলিশ অফিসার, ‘জাস্টিস’ চেয়ে পদযাত্রা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলার মণীশ শুক্লা খুনের পিছনে রয়েছেনএক পুলিশ কর্তা। মণীশের জন্মদিনে টিটাগড়ে মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা বলেন, ওই আইপিএস অফিসার খুনিদের অস্ত্র সরবরাহও করেছিলেন। খুনের দু-একদিন আগে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    কিশোরীর শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৫ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় নাবালিকার বাবাকেও মারধরের অভিযোগ উঠেছে। দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত সাজ্জাদ মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    রাস্তা খারাপ, বিধায়কের  নামে পোস্টার ধূলাগড়ে

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তার বেহাল দশা নিয়ে সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালকে নিশানা করে পোস্টার সাঁটা হল ধুলাগড়ে। শুক্রবার সকাল থেকে ধূলাগড় এলাকার একাধিক জায়গায় নজরে আসে ‘সন্ধান চাই’ পোস্টার। সেখানে লেখা, ‘সাঁকরাইলের রাস্তার বেহাল দশা, প্রিয়া পাল তুমি ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ধৃত রং মিস্ত্রি, চাঞ্চল্য কোন্নগরে

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তরুণী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল রং মিস্ত্রির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন্নগরে। কানাইপুর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রং মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে। তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রতাপ সাঁতরা। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    নয়া সাজে প্রাথমিক স্কুলের স্মার্ট ক্লাসরুম

    সংবাদদাতা, উলুবেড়িয়া: স্কুলের দেওয়ালে কোথাও আঁকা রামধনু, কোথাও সৌরজগৎ, কোথাও আবার পরিবেশ বাঁচানোর বার্তা। শ্যামপুর দক্ষিণ সার্কেলের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের স্মার্ট ক্লাস রুমকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসবের আগে নবরূপে সজ্জিত স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন অবর ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ৭ দিনে জমা পড়ল কয়েক কোটির দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু করল রাজ্য সরকার গঠিত কমিশন

    প্রীতেশ বসু, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশন গঠন করেছে রাজ্য। মাত্র সাতদিনেই কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়ল সেই কমিশনের কাছে। স্বরাষ্ট্র দপ্তর গত ১০ জুলাই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন এই কমিশন গঠন ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ইমিগ্রেশন চেকের তথ্য প্রকাশ্যে, আশায় পর্যটকদের পরিবার

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নেপাল বিপর্যয়ের পর দুদিন কেটে গেলেও খোঁজ নেই পরিবারের স্বজনের। কারো স্ত্রী, কারো বোন এই নিখোঁজের তালিকায় রয়েছেন। তার মধ্যেই সামনে এসেছে একটি তথ্য। টুর অপারেটর দুজনসহ কলকাতার ৩০ জন পর্যটক যাঁরা মানসরোবর যাওয়ার ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ভারসাম্য রেখেই কালীঘাট তৃণমূল আর বিজেপিকে তোপ ঋতব্রতদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋতব্রত তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালিত হল রানি রাসমণি রোডে। মঞ্চ ভরেছে বহু নেতা-নেত্রীর উপস্থিতিতে। প্রশ্ন থেকে যায়, রাস্তার চেয়ার কি ভরেছে? যদিও নেতৃত্বের দাবি, প্রচুর ভিড় হয়েছে। কয়েক ঘণ্টার এই সমাবেশে দশজন বিভিন্ন বয়সি ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    পুরভোটে বিজেপি একাই লড়ছে,  দেখতে চায় বাংলার মানুষ: রাহুল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বিজেপি একাই লড়ছে, দেখতে চায় বাংলার মানুষ।’ এনসিপিআইয়ের সঙ্গে বিজেপির জোট নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কদিন আগে যে দাবি করেছিলেন, এই কথায় সেই সম্ভাবনা কার্যত নস্যাৎ করে দিলেন বিজেপি সাংসদ রাহুল সিনহা।সুদীপ বন্দ্যোপাধ্যায়দের এনসিপিআই এবং ঋতব্রতপন্থী তৃণমূলের ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য আজ, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের মৎস‌্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে জোরালো হাওয়া বইতে পারে। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    মমতার সভায় চেনা ভিড়ের ছবি, বাংলায় দ্রুত ক্ষমতায় ফিরবে তৃণমূল, দাবি নেত্রীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাইয়ের পর ২৮ আগস্ট। ফের সংগঠনের রাজনৈতিক শক্তির প্রমাণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে ছাত্র সমাবেশের সভাস্থল উপচে পড়ল জনসমর্থনে। তরুণ প্রজন্মের উৎসাহ-উদ্দীপনাকে সঙ্গী করে এবং দলের সর্বস্তরের কর্মীদের ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    জামিন পেলেন গোবরডাঙার প্রাক্তন চেয়ারম্যান

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: জামিন পেলেন সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে ধৃত গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। বৃহস্পতিবার বারাসত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে জামিন পান তিনি। এরপর চিকিৎসার জন্য মধ্যমগ্রামের বাড়িতে রয়েছেন অশীতিপর সুভাষবাবু। জানা গিয়েছে, সুভাষের বাড়ির ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত অটো চালক

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: চলন্ত অটোয় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিমতা থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ অভিযুক্ত অটো চালক কালাচাঁদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি নিমতার রবীন্দ্রপল্লি হাটখোলা। ছাত্রীর বাড়ি আলিপুরদুয়ার। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কাশীপুর সৎচাষি পাড়ায় মেসে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    খরস্রোতা নদীতে ঝাঁপ বৃদ্ধার, ত্রাতা সিভিক ভলান্টিয়ার

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: লালগড়ে কংসাবতী নদীতে ঝাঁপ দিয়েছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। শুক্রবার বিকেলে এক সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় দুই বাসিন্দার চেষ্টায় তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়। বৃদ্ধার নাম কনকলতা মাহাত। বাড়ি বেলপাহাড়ী থানার বালিগুমা গ্ৰামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    স্বাস্থ্যদপ্তরে ছুটির দিনে হাজিরার নির্দেশ ঘিরে ক্ষোভ, পরে বাতিল

    সংবাদদাতা, মানবাজার: বিতর্কের মুখে পড়ে রবিবার স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ বাতিল করল মানবাজার গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। মানবাজারের বিএমওএইচ মৃণাল সিং সর্দার বলেন, রবিবার কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    অনুপ্রবেশ রুখতে আজ না হোক কাল এনআরসি হবেই: খাদ্যমন্ত্রী

    সংবাদদাতা, বিষ্ণুপুর: অনুপ্রবেশ রুখতে আজ না হোক কাল এনআরসি হবেই। তাই বিজেপি সরকার বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সিএএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগ হারাবেন না। শুক্রবার বিষ্ণুপুরের রাধানগরে মতুয়া ভক্তগণ দ্বারা আয়োজিত সংবর্ধনা সভায় মতুয়া সম্প্রদায় ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বৃষ্টির জল ধরে রাখাতে উদ্যোগী নবদ্বীপ পুরসভা, তৈরি পরিকাঠামো

    সংবাদদাতা, নবদ্বীপ: ভূগর্ভস্থ জলস্তর ধরে রাখা এবং ভবিষ্যতে জলসংকট মোকাবিলায় নবদ্বীপ পুরসভায় ‘ক্যাচ দ্য রেন’ কর্মসূচি শুরু হয়েছে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ কর্মসূচির আওতায় এই প্রকল্পে পুরসভার ২৪টি ওয়ার্ডে সচেতনতা প্রচার চালানো ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    অনুদান কি মিলবে? উদ্বেগে ছোটো ও মাঝারি পুজোর উদ্যোক্তারা

    সংবাদদাতা, তেহট্ট: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলেও সরকারি অনুদান নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। রাজ্য সরকারের তরফে অনুদান সংক্রান্ত নতুন নির্দেশিকা না আসায় আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্ট মহকুমার একাধিক দুর্গাপুজো কমিটি। সরকারি সাহায্য মিলবে কি না, মিললেও ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ফরাক্কায় গঙ্গার জলস্তর বাড়ায় আতঙ্কিত বাসিন্দারা

    সংবাদদাতা, জঙ্গিপুর: নেপালে ভয়াবহ হড়পা বান এবং উত্তরপ্রদেশের পাহাড়ী নদীর জল নেমে আসায় হু-হু করে বাড়ছে গঙ্গার জলস্তর। গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করায় ফরাক্কা ব্যারেজ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এই অবস্থা ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বনদেবীর শিলাখণ্ড স্থানান্তরে বাধা, নন্দীগ্রামে ১২০০ কোটি টাকার জল প্রকল্প দীর্ঘায়িত হচ্ছে

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: চার ফুট বাই চার ফুট ছাউনিবিহীন একটা ছোট্ট দালান। তারমধ্যে রয়েছে শিলাখণ্ড। সেটি বনদেবীর মন্দির। গত পাঁচ বছর ধরে এই শিলাখণ্ড যথাযথ মর্যাদায় একটি বেদি বানিয়ে সেখানে স্থানান্তর করতে চায় পিএইচই দপ্তরের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট(পিআইইউ)। কারণ, ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বিজেপির কোন্দল তুঙ্গে, অনাস্থার পাল্টা বাড়ি ঘেরাও

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ায় গোষ্ঠী কোন্দলে নাজেহাল বিজেপি। আগামী ১ সেপ্টেম্বর তমলুকে জেলা পার্টি অফিসে এ নিয়ে জরুরি বৈঠক করবেন কাঁথির সাংসদ তথা পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। সেই বৈঠকে মহিষাদলের জেলা নেতৃত্ব, মহিষাদল-১ মণ্ডল ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বিধ্বস্ত নেপাল থেকে নিখোঁজ মল্লারপুরের জামাই, উদ্বেগ

    সংবাদদাতা, মল্লারপুর: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে নিখোঁজ বীরভূমের মল্লারপুরের জামাই অশোক পাল। ঘটনার পর থেকে তাঁর সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে না পেরে চরম উৎকণ্ঠা ও উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। খবর পেয়ে ইতিমধ্যেই অশোকবাবুর শ্বশুরবাড়িতে পৌঁছে পরিবারের পাশে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বাড়ি ফেরার পথে পরিযায়ী শ্রমিককে মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়ি ফেরার পথে পরিযায়ী শ্রমিককে মারধর। ছিনিয়ে নেওয়া হল মোবাইল এবং টাকা। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে অচেতন ও আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। পরে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    কোন পথে কোচবিহার জেলা পরিষদ? অনাস্থা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোন পথে কোচবিহার জেলা পরিষদ? তা নিয়ে জেলাজুড়ে জল্পনা এখন তুঙ্গে। প্রশাসন সূত্রে খবর, আগামী সোমবার অনাস্থা বৈঠকের নোটিস জারি হতে পারে। সেই ক্ষেত্রে নতুন সভাধিপতি নির্বাচিত হবে, নাকি বোর্ড ভেঙে প্রশাসক বসবে, এনিয়েই শুরু হয়েছে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের নেতারা দল ছাড়ছেন, ঘর গোছানোর সুযোগ বিজেপির!

    রবীন রায়, আলিপুরদুয়ার: রাজ্যে পালা বদলের পর তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন কার্যত নির্মূল হওয়ার মুখে। একে একে সংগঠন ছেড়ে চলে যাচ্ছেন তৃণমূলের চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির হেভিওয়েট নেতারা। তৃণমূল চা শ্রমিক সংগঠনের এই শূন্যতার সুযোগে রাজ্যের বর্তমান শাসকদল ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    আবাসের সমীক্ষায় টাকা চাওয়ার অভিযোগ, বিক্ষোভ

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সরকারি আবাস প্রকল্পের সমীক্ষায় টাকা চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের বেলসুর গ্রামে। যোগ্য উপভোক্তাদের বাড়ি বাড়ি সমীক্ষা করার নামে দুই থেকে চার হাজার টাকা চাওয়ার অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখালেন ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ২ সেপ্টেম্বর বালুরঘাট সফরে আসছেন মুখ্যমন্ত্রী, জোর প্রস্তুতি

    সংবাদদাতা, বালুরঘাট: ২ সেপ্টেম্বর বালুরঘাট সফরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বালুরঘাট বিমানবন্দর চালুর কথা রয়েছে। পাশাপাশি জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজ করার ঘোষণা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করবেন। শুক্রবার বালুরঘাটে এমনটাই জানিয়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বিহারে মদ ও মাদক পাচারে কৌশল বদলাচ্ছে কারবারিরা

    সংবাদদাতা, ইসলামপুর: কৌশল বদলাচ্ছে মদ ও মাদক কারবারিরা। বিহার লাগোয়া ইসলামপুর পুলিশ জেলায় অবৈধ মদ ও মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চলছে। পুলিশের চোখে ধুলো দিতেই পাচারকারীরা দিনের পর দিন কৌশল বদলাচ্ছে। সম্প্রতি ডালখোলা বাইপাস রোডে চলন্ত একটি বিলাসবহুল ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ১১ বছর আগের খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের ঘটনায় প্রায় ১১ বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। শুক্রবার এই সাজা ঘোষণা করেন আদালতের বিচারক। সাজাপ্রাপ্তের নাম রুনাস দর্জি।মামলার সরকারি আইনজীবী ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ভাঙাচোরা পরিত্যক্ত ভবনেই শ্রম দপ্তরের কাজ, ক্ষোভে শ্রমিকরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খসে পড়ছে ছাদের চাঙর। দেওয়ালে চওড়া ফাটল। চারিদিকে ঝুল। সেইসঙ্গে পাশেই রয়েছে আবর্জনার স্তূপ। যা দেখে মনে হচ্ছে যেন ভাগাড়। আর সেই পরিত্যক্ত ভবনেই চলছে শ্রম দপ্তরের ফেসিলিটেশন সেন্টার। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির ভবনের পাশেই এই ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    উত্তরবঙ্গকেও ভাবাচ্ছে নেপালের বিপর্যয়, সতর্কতা বিশেষজ্ঞদের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তিনবছর আগে সিকিমে দক্ষিণ লোনক হ্রদ বিপর্যয় কিংবা এবার নেপালে হড়পা বানের বিধ্বংসী পরিণতি ভাবাচ্ছে উত্তরবঙ্গকেও। প্রশ্ন উঠছে, দার্জিলিং কিংবা কালিম্পং পাহাড়ে যেভাবে বেআইনি নির্মাণ বাড়ছে, পাহাড় কেটে রাস্তা, টানেল তৈরি হচ্ছে কিংবা নদীতে বাঁধ দিয়ে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বেরিলিতে রাখিবন্ধন অনুষ্ঠানের শাড়ি নিতে ধুন্ধুমার, অসুস্থ একাধিক মহিলা

    বেরিলি: রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে শুক্রবার উত্তরপ্রদেশের বেরিলি ক্লাবে উপহার বিতরণের আয়োজন করেছিলেন বিজেপি মেয়র উমেশ গৌতম। সেই উপহারের শাড়ি নিতে এলাকায় জড়ো হয়েছিলেন ২০ হাজারেরও বেশি মহিলা। আর সেখানেই সকাল থেকে ধুন্ধুমার। ভিড়ের চাপে বেশ কয়েকজন মহিলা মাটিতে পড়ে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    প্রতারণা, শ্রীনগরে ধৃত বিজেপি নেতা

    শ্রীনগর: পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৮ লক্ষ ২৫ হাজার টাকার প্রতারণা। এই ঘটনায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত বিজেপি নেতা তথা দলের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবিদ হুসেন নেংরু পুলিশে ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    অবতরণের পর ফাটল বিমানের চাকা

    বিলাসপুর: ছত্তিশগড় বিমানবন্দরে অবতরণের পরই ফেটে গেল বিমানের টায়ার। তবে ৪১ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। জানা গিয়েছে, এলায়েন্স এয়ারের বিমানটি দিল্লি থেকে বিলাসপুরে যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ বিমানটি অবতরণ করে। তখনই সেটির বাঁদিকের চাকাটি ফেটে যায়। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ইচ্ছাকৃত কম নম্বর পাওয়ার পরামর্শ, প্রশ্নফাঁসে নয়া তথ্য

    মুম্বই: রাজ্য হোক বা কেন্দ্র, বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। দেশের সরকারি পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপাদ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে সদ্য গঠিত হয়েছে উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্স এবার পড়ুয়া, অভিভাবক সহ বিভিন্ন পক্ষের কাছে পরামর্শ চাইল। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    সংসদীয় কমিটির কাছে প্রশ্ন ফাঁসের কথা স্বীকারই করল না শিক্ষামন্ত্রক

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৭ সালে এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) তৈরি হওয়া থেকে ২০২৫ সাল পর্যন্ত কোনো ‘পেপার লিক’ হয়নি। অসদাচারণ (ম্যালপ্র্যাটিস) কিংবা ব্যঘাত (ডিসরাপশন) ঘটেছে। কিন্তু প্রশ্ন ফাঁস হয়নি। শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তর। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    সুশান্ত সিং রাজপুতের ম্যানেজারের মৃত্যু ঘিরে আদালতে চাপানউতোর

    নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু তদন্ত নিয়ে ফের চাপানউতোর। টানা দু’দিন বম্বে হাইকোর্টে হাজিরা দিতে হল মহারাষ্ট্র সরকার এবং মুম্বই পুলিশকে। ২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাড এলাকার ১৫তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশার। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    উত্তরপ্রদেশ ভোট: প্রাথমিক আলোচনা শুরু কং-সপার

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে। তাই সময় নষ্ট না করে এবার রাজনৈতিক কর্মসূচি বাড়ানো পক্ষে কংগ্রেস। তবে এবার আর একা নয়। সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেই ভোট লড়তে আগ্রহী কংগ্রেস। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    আমেরিকার জ্যাভেলিন মিসাইল সিস্টেম কিনবে ভারত

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এখনও দূর অস্ত। ভারতের স্বার্থরক্ষাকারী শর্তাবলি আমেরিকা এখনও মানতে নারাজ। সেই কারণে চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত  দ্বিধাগ্রস্ত। এমতাবস্থায় ভারত স্থির করেছে আমেরিকা থেকে প্রায় ১ হাজার কোটি টাকার মিসাইল সিস্টেম কিনবে। ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    হিমবাহ হ্রদে জলস্ফীতি নিয়ে পাঁচ মাস আগেই সতর্কবার্তা

    নয়াদিল্লি: নেপাল বিপর্যয়ের পাঁচ মাস আগেই ‘বিপদ ঘণ্টি’ বাজিয়েছিলেন গবেষকরা। তাঁদের সতর্কবার্তা ছিল, হুড়মুড়িয়ে গলছে হিমালয়ের হিমবাহগুলি। এর ফলে হিমবাহ হ্রদে আচমকা জলস্ফীতির ঝুঁকি বাড়ছে। বুধবারের প্রলয় সেই সতর্কবার্তাকেই সত্যি প্রমাণ করেছে। প্রয়োজনীয় গুরুত্ব ও পদক্ষেপের খামতি ভবিষ্যতে কোটি ...

    ২৯ আগস্ট ২০২৬ বর্তমান
    নেট নগরে নেতাজি

    মাইক্রোড্রামার প্রতি আগ্রহ বাড়ছে দর্শকের। তা মাথায় রেখেই তৈরি হয়েছে সত্তর মিনিটের সিরিজ ‘দ্য বোস নেটওয়ার্ক’। সামরিক সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের পুঙ্খানুপুঙ্খ ও গবেষণালব্ধ ইতিহাস তুলে ধরা হয়েছে সত্তর মিনিটের এই সিরিজে। স্টোরি টিভি অ্যাপে দেখা যাবে ...

    ২৮ আগস্ট ২০২৬ বর্তমান
    ঋণ শুধছে মধ্যবিত্ত, গায়ে হাওয়া ধনীদের

    নয়াদিল্লি: তেলা মাথায় তেল! একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ পুনরুদ্ধারের হিসাবেও ধনী-গরিব বৈষম্যের চিত্র ফের সামনে এল। তথ্যের অধিকার (আরটিআই) আইনে প্রদত্ত জবাবে দেখা যাচ্ছে, অপেক্ষাকৃত স্বল্প অঙ্কের ঋণগ্রহীতাদের থেকে ৭৪ শতাংশ অর্থ পুনরুদ্ধার করা হয়েছে। কিন্তু অনাদায়ী বৃহৎ ঋণগ্রহীতাদের ...

    ২৮ আগস্ট ২০২৬ বর্তমান
    বাড়ছে সরকারি ব্যাংকে জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সংখ্যা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারি ব্যাংকের জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সংখ্যা হু হু করে বাড়ছে। অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও টাকা নেই। ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা ন্যূনতম ব্যালান্স হিসাবে রাখতেই হবে— এই নিয়ম যতদিন চালু ছিল, সেই সময় পর্যন্ত দেখা যেত ...

    ২৮ আগস্ট ২০২৬ বর্তমান
    প্রিমিয়াম হিসাবে ফিরছে ই ১০ পেট্রল?

    নয়াদিল্লি: ই ২০ পেট্রল নিয়ে বিতর্ক তুঙ্গে। এরমধ্যে ১০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি বাজারে আনার কথা ভাবছে মোদি সরকার। প্রিমিয়াম হিসাবে ফেরানো হতে পারে এই পেট্রল। জানা গিয়েছে, প্রিমিয়াম পেট্রল হিসাবে ইন্ডিয়ান অয়েলের এক্সপি৯৫, ভারত পেট্রালিয়ামের স্পিড ...

    ২৮ আগস্ট ২০২৬ বর্তমান
    ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তুলকালাম, পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলাকে ঘিরে তুলকালাম। এদিন পুরসভার আধিকারিকদের সঙ্গে যান পুলিশ কর্মীরাও। অভিযোগ, অবৈধভাবেই ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে শুরুতে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, খোঁজ পাওয়া যাচ্ছে না বারাসতের এক বৃদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত: নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে গত ২১ আগস্ট পড়শি এই দেশে বেড়াতে গিয়েছেন তিনি। গতকাল থেকে তাঁর কোনো খোঁজ নেই। এমনই জানিয়েছেন তাঁর স্বামী শুভ্রাংশু রায়।তিনি বলেছেন, ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    নামখানা: অবৈধভাবে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ, তদন্তের আশ্বাস

    সংবাদদাতা, কাকদ্বীপ: অবৈধভাবে সেচদপ্তরের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এনিয়ে উত্তর চন্দনপিঁড়ির বাসিন্দা সঞ্জয় পাঁজা বিভিন্ন দপ্তরে লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনপিঁড়ি মৌজার ২০৪ নম্বর বুথে সীমাখাল ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    গোষ্ঠী দ্বন্দ্ব তুঙ্গে, নেতার বাড়ি ঘেরাও বিজেপি কর্মীদের

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা। আজ সকাল থেকেই দলের প্রবীণ নেতা তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডার বাড়ির সামনে বিজেপি কর্মীরা পতাকা হাতে ঘেরাও ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ভেঙে দেওয়া হল জলপাইগুড়ি পুরসভা, জানেন কে হলেন পুর প্রশাসক

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। সদর মহকুমা শাসককে পুরসভার প্রশাসক হিসাবে নিযুক্ত করা হল। বোর্ড ভেঙে দেওয়ার কারণ হিসেবে রাজ্য সরকারের দেওয়া চিঠিতে বলা হয়েছে গত ১৯ আগস্ট পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩-এর ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ‘এক টাকারও দুর্নীতি করিনি’, ইস্তফা দিয়ে দাবি সৈকতের

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যে সরকার পরিবর্তনের পরে উদ্ভূত অচলাবস্থা সৃষ্টি হয়েছিল জলপাইগুড়ি পুরসভায়। চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে সরাতে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূল কাউন্সিলারদেরই একাংশ। এর পরে শুরু হয় দড়ি টানাটানি। পূর্ব ঘোষণা অনুসারে আজ, বৃহস্পতিবার ছিল অনাস্থা বৈঠক। তবে ভোটাভুটির ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    দাম বাড়ছে হু হু করে, এবার চিনি কেনার উপরে বিধিনিষেধ?

    নয়াদিল্লি, ২৭ আগস্ট: উৎসবের মরসুম এখনও শুরু হয়নি। তার আগেই দামের ঠেলায় চিনি কিনতে গিয়ে পকেটে চাপ মধ্যবিত্তের। এর মধ্যে নতুন সমস্যা হাজির। কারণ বেশি টাকা দিয়েও আপনি চাইলেই হয়তো আর ইচ্ছেমতো চিনি কিনতে পারবেন না। বেঁধে দেওয়া হচ্ছে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    আতঙ্ক, উদ্বেগ, হাহাকার এবং কান্নার কেন্দ্রস্থল এখন নেপাল, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

    কাঠমান্ডু, ২৭ আগস্ট: নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের জেরে তৈরি হয়েছে নজিরবিহীন বিপর্যয়। তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা প্রবল জল, কাদা, বরফ ও পাথরের স্রোত মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে গিয়েছে রাস্তা, সেতু, বসতি এবং একাধিক গুরুত্বপূর্ণ ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    নেপালে ত্রাণ নিয়ে উড়ে গেল দ্বিতীয় বিমান

    নয়াদিল্লি,২৭ আগস্ট: ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল। এই পরিস্থিতিতে বিপর্যস্ত প্রতিবেশী দেশের পাশে থাকার কথা ঘোষণা করেছে ভারত। গতকালই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। তারপরই ১০ টন ত্রাণ নিয়ে উড়ে গিয়েছিল ভারতীয় বিমান। আজ আরেকটি ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    প্রধান বিচারপতি ও বার কাউন্সিলের চেয়ারম্যানকে আমন্ত্রণে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’ স্কুলের সমাবর্তন

    বেঙ্গালুরু, ২৭ আগস্ট: সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাবে না প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বার কাউন্সিলের চেয়ারম্যান মান্নান মিশ্রকে। এমনই দাবি তুলেছিলেন বেঙ্গালুরুর ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (এলএলএসআইইউ)-র চূড়ান্ত বর্ষের পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ। এই আবহে শেষপর্যন্ত ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    কানপুরে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান, দুই পাইলটের মৃত্যু

    কানপুর (উত্তরপ্রদেশ), ২৭ আগস্ট: কানপুরে বিমান দুর্ঘটনা। গঙ্গার পাড়ের কাছে মাটিতে আছড়ে পড়ল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি ছোট বিমান। দুর্ঘটনায় চালক ও সহকারী চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিজিসিএ-র তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু সাত জনের

    হায়দরাবাদ, ২৭ আগস্ট: অন্ধ্র প্রদেশের পালনাডু জেলার চিলাকালুরিপেটে একটি বেসরকারি বাস এবং অটো-রিকশার মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে ছিলেন ছয়জন মহিলা এবং একজন পুরুষ। তারা সবাই ভেলুরু গ্রামের বাসিন্দা। একটি জন্মদিন অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। মৃতরা ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    সল্টলেকে বহু ব্লকে তীব্র জলকষ্ট, ভুক্তভোগী কয়েক হাজার বাসিন্দা, উদাসীন বিধাননগর পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগর পুরভবন থেকে ঢিল ছোড়া দূরত্ব। সেখানে এই ভ্যাপসা গরমে জল পেতে জীবন ওষ্ঠাগত পুর নাগরিকদের। করুণাময়ী হাউজিংয়ে ফেজ-ওয়ানের ৪টি ব্লকের বাসিন্দাদের পড়তে হয়েছে তীব্র জলকষ্টের মুখে। শুধুমাত্র এই চারটি ব্লক নয়, প্রায় একমাস ধরে সল্টলেকের ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ফুটপাথে দুধ-কাণ্ড: ‘আশ্রয়’-এ বড়ো মেয়ে থাকলেও রাজি নন সীতা, ঠাঁই পেলেন অন্যত্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের পথবাসী সীতা ও তাঁর পরিবারের আশ্রয়ের ব্যবস্থা করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সংবাদ মাধ্যমে সজল ঘোষ জানিয়েছেন, সীতারা ভাল আছেন। গৃহহীনদের জন্য পুরসভার তৈরি আশ্রয়স্থলে ওঁদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেখানে থাকতে চাননি। ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    গতি হারিয়েছে নয়া নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ, টাকা দিতে গড়িমসি দপ্তরের, জনতার কপালে দুর্ভোগই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট অঞ্চলের হৃষিকেশ পার্কে তৈরি হচ্ছে নতুন নিকাশি পাম্পিং স্টেশন। বছর দেড়েক ধরে চলছে কর্মযজ্ঞ। কিন্তু রাজ্যে পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে সেই কাজে ভাটা পড়েছে। শ্লথ হয়েছে কাজের গতি। অভিযোগ, দপ্তর থেকে মিলছে না বরাদ্দ ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    মডেলিংয়ের কাজের টোপে প্রতারণার অভিযোগ, তদন্তে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মডেলিংয়ে নামার সুযোগ করে দেওয়া হবে, এই টোপে পা দিয়ে প্রতারণার শিকার হলেন এক তরুণী। চুক্তির নাম করে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপরেও সুযোগ না মেলায় প্রতারিত হয়েছেন বুঝে তিনি অভিযোগ ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    পার্টি অফিস দখল! দলিল দেখিয়ে বিজেপির বিরুদ্ধে সরব সিপিএমের সপ্তর্ষি

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পালাবদলের পর দখলমুক্ত করেছিল সিপিএম। কিন্তু, নারায়ণপুরের জগারডাঙা এলাকায় সিপিএমের পার্টি অফিস ফের দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এ নিয়ে বুধবার নিউটাউনে সাংবাদিক সম্মেলন করে রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সপ্তর্ষি ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ডিউটির প্রস্তুতির ভিডিয়ো করতে হবে বাহিনীকে, নির্দেশিকা সিপির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আইনশৃঙ্খলা ডিউটি নিয়ে নয়া নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। বুধবার জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘এখন থেকে কলকাতা শহরে আইনশৃঙ্খলা সংক্রান্ত বড়ো ডিউটির ক্ষেত্রে দায়িত্বে থাকা পুলিশকর্তা অতি অবশ্যই রণকৌশল ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    যাদবপুরে বি টেক-এ ভরতির নামে প্রতারণা, তদন্তে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বি টেক-এ ভরতি করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে একটি কনসালটেন্সি এজেন্সির বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ভরতির জাল নথিও দিয়েছিল তারা। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের পর অভিযোগকারী জানতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    গড়ফায় চার বছরের শিশুকে যৌন হেনস্তা, ধৃত প্রতিবেশী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে চার বছরের শিশু একা ছিল। সেই সুযোগে তার উপর যৌন নির্যাতন চালালেন এক প্রতিবেশী যুবক। রবিবার ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকার এমজি রোডের একটি বাড়িতে। বুধবার ওই শিশুকন্যা তার মাকে বিষয়টি জানায়। এরপরেই গরফা থানায় ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    লরির ধাক্কায় মৃত্যু অ্যাপ বাইকে সওয়ার প্রবীণের, তুমুল বিক্ষোভ-অবরোধ

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের দুর্ঘটনার মুখে অ্যাপ বাইক। এবার লরির ধাক্কায় অ্যাপ বাইকে সওয়ার এক প্রবীণ যাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বাগুইআটির কেষ্টপুরে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ভিআইপি রোড অবরোধ করেন। তার জেরে কলকাতা থেকে এয়ারপোর্টগামী ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    গড়ফার হোটেলে নাবালিকাকে যৌন হেনস্তায় গ্রেপ্তার চারজন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়ফা এলাকায় একটি হোটেলে নাবালিকাকে জোর করে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ও দেহব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে।  কালিকাপুরের ওই হোটেলে নাবালিকাদের নিয়ে দেহব্যবসা চালানো হচ্ছে– এই খবরের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে হোটেলের ম্যানেজার সহ চারজনকে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    পুতুল-মডেল-কাঠের রঙিন গুঁড়োয় সাজ ঝুলনের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরেকরকম পুতুল, নানা ধরনের মডেল ও নানা রঙের কাঠের গুঁড়ো দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে সেজে উঠেছে ঝুলন। কলকাতা ও শহরতলির একাধিক রাধা‑কৃষ্ণ মন্দির সাজিয়ে তোলা হয়েছে। কোথাও বাড়ির শিশুরা পুতুল জড়ো করে ও গাছপালা দিয়ে সাজিয়েছে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    আরামবাগে মায়ের অপেক্ষায় ছেলে, আটকে পড়েছেন অভিনেতা খরাজও, প্রাণহানিতে শোকবার্তা শুভেন্দুর, নেপালে ত্রাণসামগ্রী পাঠাল ভারত

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও কলকাতা: নেপালের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, কাঠামান্ডুর ভারতীয় দূতাবাস ও নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ। ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    বকখালিতে উত্তাল সমুদ্র থেকে পর্যটককে উদ্ধার করলেন সিভিল ডিফেন্সের কর্মীরা

    সংবাদদাতা, কাকদ্বীপ: উত্তাল সমুদ্রের কবলে পড়ে ভেসে যাচ্ছিলেন এক পর্যটক। রুদ্ধশ্বাস লড়াই চালিয়ে মৃত্যুর হাত থেকে তাঁকে রক্ষা করলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর ২৪ পরগনা জেলা থেকে আটজনের একটি পর্যটকের দল নামখানার ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    স্মার্ট ক্লাসরুম তৈরির আশ্বাস দিয়েছে শিক্ষাদপ্তর: বিধায়ক

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল বিধানসভা কেন্দ্রের বহু বিদ্যালয়ের পরিকাঠামো পঠনপাঠনের উপযুক্ত নয়। কষ্ট করে ক্লাস করতে হয় ছাত্র-ছাত্রীদের। বসার আসনের অবস্থা ভালো নয়। পরিকাঠামোগত সমস্যা আছে। সে সমস্যা সমাধানে সচেষ্ট হলেন বিধায়ক ডঃ রাজেশ কুমার। চল্লিশটি স্কুল তিনি পরিদর্শন ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    সল্টলেক থেকে গাড়ি ছিনতাই করে পালানোর পথে ক্যানিংয়ে গ্রেপ্তার ২

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চালককে মারধর ও খুনের হুমকি দিয়ে গাড়ি ছিনতাই করে পালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জিপিএস ট্র্যাকারের সাহায্যে উদ্ধার হয় গাড়িটিও। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার শ্মশান এলাকায়। মঙ্গলবার বিকালে সেক্টর ৫ থেকে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ১৭ কিমি দূরে বারুইপুর, বাপি প্রামাণিক হত্যার পর ফের থানার দাবি টাঙ্গারবেড়িয়ায়

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়দহ উত্তর টাঙ্গারবেড়িয়া গ্রাম। সেখানে রবিবার রাতে খুন হন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। টাঙ্গারবেড়িয়া তারপর রাজ্যজুড়ে সকলের চর্চায় চলে আসে। এই পরিস্থিতিতে ফের এই এলাকার মানুষ পুরনো একটি দাবি নিয়ে সোচ্চার ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    রাজ্যে সরকার বদলের পরেও বারাসতের বাসস্ট্যান্ড-বাসস্টপে নেই যাত্রী প্রতীক্ষালয়

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকার বদলেছে। আশায় বুক বেঁধেছিলেন মানুষ। কিন্তু বারাসতের বেশিরভাগ বাসস্ট্যান্ড বা স্টপে দাঁড়ালে বোঝা যাচ্ছে, আশার সঙ্গে বাস্তবের ফারাক স্পষ্ট। নেই বসার জায়গা। বৃষ্টি এলে দোকানের ছাউনির নীচে আশ্রয় নিতে হচ্ছে। এটাই এখন চেনা ছবি বারাসতে। ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    বরাদ্দ বৃদ্ধি নামে, মিলছে না মিড ডে মিলের টাকাই, মে-জুনের টাকা পায়নি বহু জেলার হাজার হাজার স্কুল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিড ডে মিলের বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছে রাজ্য সরকার। ১ আগস্ট থেকে তা প্রাপ্য স্কুলগুলির। কলকাতার বহু স্কুলে ইসকনের অধীন সংস্থার মাধ্যমে মিড ডে মিল দেওয়া হচ্ছে। এমনকি, অনেক বিতর্কের ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ২৯’এ ফের বিধানসভা ভোট! প্রস্তুত হতে নির্দেশ অগ্নিমিত্রার

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ডিলিমিটেশন বিল পাশ হলেই ২০২৯ সালে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’! দিল্লির দরবারে কেন্দ্রের এই ‘এজেন্ডা’ই চর্চার শিরোনামে। আর তাতেই ঘি ঢেলেছেন স্বয়ং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি তিনি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতী ভবনে কর্মী সম্মেলনে দলীয় ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    শুধু গিল্ড নয়, বইমেলার আয়োজনে এবার ন্যাশনাল বুক ট্রাস্ট-ইজেডসিসি, ২৪ জনের উপদেষ্টা কমিটিতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমও

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: শীতের মিঠেকড়া রোদ্দুর। নতুন ছাপা শব্দ-অক্ষরের সুগন্ধে ম-ম করে ওঠে মেলা প্রাঙ্গণ। ভিড় ঠেলে লক্ষ লক্ষ বইপ্রেমী মানুষের ক্লান্তিহীন পথচলা। স্টল থেকে পছন্দের বই খোঁজার ব্যস্ততা। কলকাতা বইমেলা এক অন্য আবেগ। সেইসঙ্গে এবার সুবর্ণজয়ন্তী। ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    রাখিতে সরকারি উদ্যোগে গাওয়া হবে বন্দে মাতরম, যাদবপুরে রাস্তা আটকে তৈরি হচ্ছে মঞ্চ!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের রাস্তায় রাখি উত্সবের দিন সরকারি উদ্যোগে সহস্রাধিক কণ্ঠে গাওয়া হবে ‘বন্দে মাতরম’। আগামী ২৮ তারিখ অর্থাত্ শুক্রবার রাখি। কিন্তু যাদবপুর এলাকায় রাখির জন্য শুধু দোকান বসেনি, রাস্তাও বন্ধ হয়েছে। এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখার দিকে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ৬০০ কেজি রঙিন নুড়ি দিয়ে ২২ ফুটের ম্যাকাও, ইন্ডিয়া ও এশিয়া বুক অফ রেকর্ডসে নাম কাকদ্বীপের ৩৮ পড়ুয়ার

    সংবাদদাতা, কাকদ্বীপ : ৬০০ কেজি নুড়ি-পাথর দিয়ে ২২ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া ম্যাকাও পাখি বানাল ৩৮ ছাত্র-ছাত্রী। এই ভাস্কর্য তৈরি করে ইন্ডিয়া ও এশিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল কাকদ্বীপের ওই পড়ুয়ারা।ইন্ডিয়া ও এশিয়া বুক অব রেকর্ডসের ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    আরামবাগে নদী বাঁধের স্পর্শকাতর অংশ সংস্কারে উদ্যোগ, চিহ্নিত একাধিক এলাকা

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মুখ্যমন্ত্রীর নির্দেশে আরামবাগ মহকুমার বিভিন্ন নদ-নদীর বাঁধে একগুচ্ছ স্পর্শকাতর জায়গা চিহ্নিত করল সেচদপ্তর। নদীতে জল বেড়ে যাওয়ার আগে সেখানে সংস্কার শুরু হতে চলেছে। সেচদপ্তরের চাঁপাডাঙা ও আরামবাগ সাবডিভিশনের অধীনে বাঁধে একাধিক অংশ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    তিনমাসের ভাতা বকেয়া থাকা সত্ত্বেও নীরব চুঁচুড়া পুরসভার কর্মীরা, বিতর্ক

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চাকরি হারানোর ভয়ে আন্দোলন থেকে সরে থাকছেন কর্মীরা। পেটে খিদে থাকলেও পিঠে আঘাতের আতঙ্কে খিদে ভুলছেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। অতীতে বারবার মাসের ভাতা মাসেই মিটিয়ে দেওয়ার দাবিতে রণংদেহি মূর্তিতে দেখা গিয়েছে শ্রমিক নেতাদের। কিন্তু রাজ্যে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    বেতড়-বাকসাড়া রেলগেটে অবশেষে হবে আন্ডারপাস, যান নিয়ন্ত্রণে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে কয়েক দশকের ভোগান্তি কাটতে চলেছে বাকসাড়াবাসীর। বেতড় রেলগেট এবং বাকসাড়া-জানা গেট লেভেল ক্রসিংয়ে যানজটের সমস্যা মেটাতে ২০২৭ সালের জুনের মধ্যে আন্ডারপাস নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ততদিন পর্যন্ত সকাল ও ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    বাগনানে নিকাশিনালা নিয়ে গ্রামবাসীর সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিবাদ, উত্তেজনা

    সংবাদদাতা, উলুবেড়িয়া: জাতীয় সড়কের পাশে থাকা হোটেলের শৌচালয়ের বর্জ্য নিকাশিনালা দিয়ে গ্রামের পুকুরে এসে মেশায় পরিবেশকে দূষিত করছে। বুধবার পৃথক নিকাশিনালা তৈরির দাবি জানিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্ষুব্ধ গ্রামবাসীরা হোটেলের সামনের অংশ ঘিরে দেন। পরে বাগনান থানার পুলিশ এসে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    বিজেপির মধ্যে বখরার লড়াই, বিরোধিতা করে খুন বাপি! বারুইপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের তদন্তে

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেলেন তদন্তকারীরা। বারুইপুরের হাড়দহ এলাকায় জমি-মাটির কারবার, এলাকার ক্ষমতা কার হাতে থাকবে ইত্যাদি বিষয় নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছিল জোরদার। বিজেপির এই অন্তর্দ্বন্দ্বে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    পুড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার, পুজোর প্রদীপ থেকে অগ্নিকাণ্ড হাওড়ার আবাসনে!

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কলকাতা ও তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ার আবাসনে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার দুপুরে ডোমজুড়ের মহিয়াড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমবাগান এলাকায় উত্তরায়ণ নামে একটি পাঁচতলা আবাসনের তিনতলার একটি ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    প্রসাদে মেশানো মাদক, পুজোর অছিলায় ২০ লক্ষের গয়না নিয়ে চম্পট তিন সাধুর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ত্রিকালদর্শী! সুদিন ফেরাতে দক্ষ!’— বিজ্ঞাপন দেখে সাধুবাবার কাছে গিয়েছিল বেহালার এক পরিবার। সুদিন ফেরাতে গিয়ে সেই সাধুর খপ্পড়ে পড়ে সর্বস্ব খোয়ালো ওই পরিবার। পুজোর প্রসাদ খাইয়ে পরিবারের সবাইকে বেহুঁশ করে প্রায় ২০ লক্ষ টাকার সোনা-হীরের অলংকার ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    আমতায় পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর, দাদপুরে দুই নেতার উপর ডিম

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বেগমের স্বামী বাপি মল্লিককে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের কাজিবেড়িয়ায়। বুধবার সকালে তাঁকে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। আহত বাপি বেসরকারি ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    লড়াই রাখির বাজারেও, মোদি-বিজেপিকে টক্কর দিতে আসরে জেন জি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাখির বাজারে জেন জি বনাম বিজেপি। বাজার ঘুরলে জানা যাবে, চাহিদার তারতম্যে জেন জি অনেক পিছনে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদিকে, বিজেপিকে। তরুণ প্রজন্মের পছন্দের প্রতীক দেওয়া রাখির পাইকারি দাম, ১২ টাকা। সেখানে মোদি বা বিজেপির ছবি ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    আগরপাড়ায় সিপিএমের পার্টি অফিসে হামলা বিজেপির, আক্রান্ত ৭, উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার মধ্যরাতে সিপিএমের এক পার্টি অফিসে হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল আগরপাড়ায়। শুধু রাতের অন্ধকারে হামলা নয়, বুধবার দুপুরে সিপিএম কর্মীদের উপরও আক্রমণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এই বাম দলের সাতজন কর্মী অল্পবিস্তর জখম হয়েছেন। সিপিএমের ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    অন্নপূর্ণার টাকা না পেয়ে ক্যানিংয়ে পথ অবরোধ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। বুধবার ক্যানিং ১ বিডিও অফিসের সামনে ক্যানিং বাসন্তীর রোড অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রকল্পের টাকার জন্য দিনের পর দিন ঘোরানো হচ্ছে। ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    ভোট-পরবর্তী হিংসা: গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

    সংবাদদাতা, কল্যাণী: ভোট-পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার হরিণঘাটা থেকে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন হরিণঘাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সুরজিৎ বিশ্বাস ওরফে বাপি এবং ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    কাউন্সিলারের এসসি সার্টিফিকেট বাতিল

    সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার টুম্পা রায়ের (বিশ্বাস) তফসিলি জাতিগত (এসসি) শংসাপত্র বাতিল করল মহকুমা প্রশাসন। গত ২৩ জুলাই তাঁর শংসাপত্র বাতিল করেন মহকুমা শাসক শুভম মৌর্য। যদিও বিষয়টি সদ্য প্রকাশ্যে এসেছে। ২০২০ সালে ডিসেম্বর মাসে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    হলদিয়া শিল্পসংস্থায় গোটা জেলা থেকেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত, আজ থেকে আবেদন শুরু

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামে রোজগার মেলার জন্য আজ, বৃহস্পতিবার থেকে বেকার যুবক-যবুতীদের কাছ থেকে আবেদন সংগ্রহ শুরু হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি বিডিও অফিস ও পাঁচটি পুরসভায় ড্রপ বক্স থাকবে। আগামী ৫সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত ড্রপ বক্সে আবেদন নেওয়া ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    দার্জিলিং, কালিম্পংয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রতিবেশী দেশ নেপালের হড়পা বানের ঘটনা উসকে দিল সিকিম ও দার্জিলিং বিপর্যয়ের স্মৃতি। বুধবার দিনভর দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে এবং শিলিগুড়িতে পুরনো দু’টি ঘটনা নিয়ে চলেছে চর্চা। এজন্য পাহাড়ের পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। অন্যদিকে, শিলিগুড়ি ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    আউশগ্রামের মা মাটি পার্কের করুণ দশা, ক্ষোভ

    সংবাদদাতা, কাটোয়া : আউশগ্রামের এড়ালে মা মাটি পার্ক বেহাল অবস্থায় পরিণত হয়েছে৷ ঝোপঝাড়ে ঢেকেছে গোটা পার্ক৷ শিশুদের জন্য তৈরি পার্কের দরজা এখন বন্ধ। অথচ কোটি টাকা খরচা করে পার্ক তৈরি হয়েছিল। কিন্তু পরিচর্যার অভাবে পার্কের বেহাল অবস্থা হয়ে গিয়েছে৷ ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    আবেদনকারীদের অধিকাংশেরই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে , দাবি বিজেপির পুরুলিয়া জেলা সভাপতির

    সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া জেলায় আবেদনকারী অধিকাংশ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। এমনকি, ৩ হাজার টাকা পেয়ে জেলার বিভিন্ন গ্রামে গ্রামে মহিলারা মিছিল করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন বলে দাবি বিজেপির জেলা সভাপতির। হাতে ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
    বাঁকুড়া: বাজারে অভিযান, সবজি কেজিতে কমল ২০ টাকা

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করছে কি না তা জানতে তৎপর হয়েছে টাস্ক ফোর্স। পুলিশকে এব্যাপারে খোঁজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারও বাঁকুড়া সদর মহকুমা শাসক প্রলয় মণ্ডলের নেতৃত্বে শহরের রামপুরের বাজারে অভিযান চলে। টাস্ক ফোর্স পরপর ...

    ২৭ আগস্ট ২০২৬ বর্তমান
  • বর্তমান | 401-500

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy