BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 22 Apr, 2026 | ৮ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • পুরুলিয়া সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য

    সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। সূত্রের খবর, মৃতের নাম বিক্রম আদিত্য। তাঁর বয়স ৩৭। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই বিক্রমের মৃত্যু হয়েছে। তবে বিচারাধীন বন্দির পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে বিক্রমকে। মৃতের আত্মীয়েরা এই ঘটনায় ...

    ০৯ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ৫ বিএলএ–র বিরুদ্ধে এফআইআর, ৮ বিএলও’কে শোকজ

    ভোটার তালিকা পুনর্মূল্যায়নের মধ্যেই নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। এনুমারেশন পর্যায়ে কোনওরকম অনিয়ম, পক্ষপাত বা ফর্ম–সংক্রান্ত গাফিলতি এবার সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। শনিবার এমনই বার্তা দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ...

    ০৯ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আলিপুরদুয়ার হাসপাতালে মৃতার নথি চাইতেই উধাও পরিবারের সদস্যরা, অনুপ্রবেশ নিয়ে সন্দেহ

    আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক মহিলার। এরপর বাড়ির সদস্যদের কাছে মৃতার নথিপত্র চায় হাসপাতাল কর্তৃপক্ষ। নথি চাইতেই উধাও হয়ে যায় মৃত মহিলার পরিবারের সদস্যরা। এরপর ওই পরিবারের কোনও সদস্যের সঙ্গেই যোগাযোগ করতে পারেনি হাসপাতাল ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    চেন্নাইয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাংলার দুই পরিযায়ী শ্রমিকের

    ভিনরাজ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাংলার দুই পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন বীরভূমের বাসিন্দা ওই দুই শ্রমিক। গত ৩১ অক্টোবর এই দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বীরভূমে শ্রমিকদের পরিবারের কাছে মৃত্যুর ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর আতঙ্কে বিশেষ কমিটি গঠন অভিষেকের, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা

    বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা পরিমার্জনের জন্য শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। তার পর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে মৃত্যুর খবর। ২০০২ সালের ভোটার তালিকাকে ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    স্কুল সার্ভিস কমিশনের ফলাফল দেখার জন্য নতুন ওয়েবসাইট

    শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করে। যদিও ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট সাইটটি ক্র্যাশ করে যায়। শনিবার সকালেও রাজ্যের বহু পরীক্ষার্থী তাঁদের ফল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এরপরই নড়েচড়ে বসে ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার এক ইঞ্জিনিয়ার

    কলকাতা পুরসভার এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে উঠে এল গুরুতর অভিযোগ। পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদারের নামে এই অভিযোগ উঠেছে। রাজ্য দুর্নীতি দমন শাখার তরফে ধৃত পার্থ চোঙদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অবৈধভাবে ভারতে এসে সাইবার আর্থিক প্রতারণা চক্র পরিচালনা, ধৃত ৪ বাংলাদেশী সহ মোট ৭

    অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে রমরমিয়ে চলছিল সাইবার আর্থিক প্রতারণা চক্র। মুর্শিদাবাদে বসে এই সাইবার প্রতারণা চক্র পরিচালনা  করছিলেন কিছু অনুপ্রবেশকারী এবং কিছু ভারতীয় নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদসাইবার ক্রাইম থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় বড়ঞা থানার ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শান্তিনিকেতনের সোনাঝুরি হাট অন্যত্র সরানোর ভাবনা রাজ্যের

    শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বসবে এবার অন্য জায়গায়। সোনাঝুরি হাটের দূষণ নিয়ে জাতীয় পরিবেশ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য বনদপ্তর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। সেই ভর্ৎসনার পরে রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বাণিজ্য সম্মেলনে রাজ্যের মন্ত্রী ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া চালু, জানাল কমিশন

    ২৭ অক্টোবর বাংলায় এসআইআর প্রক্রিয়ার চালু হওয়ার কথা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ২৮ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হয় এসআইআর। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। যান্ত্রিক ত্রুটি থাকার জন্য বেশ কিছু ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    চাঁচলে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা এক যুবকের

    এসআইআর আতঙ্কে ভুগছে রাজ্যবাসী। সেই আতঙ্কে ফের এক যুবকের আত্মহত্যার চেষ্টা বলে অভিযোগ। ভোটার কার্ডে বাবার নাম নিয়ে গণ্ডগোল থাকার খবর সামনে এসেছে। নিজের শ্বশুরবাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মানব পাচার মামলায় কলকাতার একাধিক জায়াগায় তল্লাশি ইডির

    কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির। একাধিক মামলার তদন্তের পাশাপাশি এবার মানব পাচার মামলার তদন্তে নেমেছেন ইডি আধিকারিকরা। দমদমের নাগেরবাজারে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে ও তিনজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৫ সালের মানব পাচার ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মমতার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই, জানাল কমিশন

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্যজুড়ে বিতর্কের আবহের উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনুমারেশন ফর্ম পূরণের কোনও বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মমতা ‘চিহ্নিত ভোটার’ বা মার্কড ইলেক্টর। ফলে তাঁর নাম স্বয়ংক্রিয়ভাবেই ভোটার তালিকায় ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মোদী সরকার ও বিজেপি’র বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাত্র দেড় বছরের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিলেন তমলুকের সাংসদ এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন রাজ্যজুড়ে চলছে নির্বাচন কমিশনের এসআইআর কার্যক্রম। সেই প্রক্রিয়ায় ভোটার তালিকা ঝাড়াই-বাছাইয়ের পরেই বিধানসভা নির্বাচনে ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক

    সদ্য শুরু হওয়া এসআইআর নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন। তিনি ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ায় সচেতনতার অভাব রয়েছে বলে দাবি করেছেন।তিনি বলেন, ‘মানুষ যে আতঙ্কিত হয়েছেন, তাতে কোনও সন্দেহ নয়। এজন্য একটা উদ্বেগজনক ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর আতঙ্কে বলি আরও ৩

    ফের এসআইআর আতঙ্কের বলি। একই দিনে রাজ্যের তিন জায়গা থেকে এল মৃত্যুর খবর। জলপাইগুড়িতে আতঙ্কের কারণে এ বার মৃত্যু হল বছর ৬২-এর এক বৃদ্ধের। ২০০২ সালের ভোটার তালিকায় বৃদ্ধের নিজের নাম থাকলেও ছিল না দুই স্ত্রীর নাম। তা নিয়েই ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ২০০২ সালের তালিকায় নাম নেই স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা তৃণমূল নেতার

    এসআইআর প্রক্রিয়া নিয়ে বার বার সরব হয়েছে বিরোধী দল-সহ তৃণমূল কংগ্রেস। এতো কম সময়ে এসআইআর প্রক্রিয়া ত্রুটিমুক্ত করা সম্ভব নয় বলেও অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এবার তারই জলজ্যান্ত প্রমাণ মিলল আসানসোলের ভোটার তালিকায়। ২০০২ সালের ভোটার তালিকায় ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলায় দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের, বকেয়া নিয়ে হলফনামা দিতে হবে

    বাংলায় দ্রুত একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একশো দিনের কাজে বকেয়া অর্থ এবং রাজ্যের পাওনা-গণ্ডা নিয়ে কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আদালত। এক মাস পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আত্মীয়দের তথ্য বিভ্রান্তি নিয়ে কমিশনকে চিঠি তৃণমূল কংগ্রেসের

    এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে মৃত্যুমিছিল আর বিতর্ক দানা বেঁধেছে। সেই আবহে এবার কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য এবং বিএলওদের কাছে থাকা নির্দেশিকা নিয়ে অসঙ্গতি তৈরি হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। দাবি ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অনলাইনে এসআইআর আবেদনে দেরি, চিন্তায় বাইরে থাকা ভোটাররা

    রাজ্যে মঙ্গলবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (এসআইআর) শুরু হয়েছে। বাংলা–সহ দেশের ১২টি রাজ্যে প্রায় তিন মাস ধরে চলবে এই প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি–বাড়ি গিয়ে ইতিমধ্যেই দ্রুতগতিতে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। কমিশনের হিসেব, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অভিষেকের জন্মদিনে ২০ হাজার স্কোয়ার ফিটের রঙ্গোলিতে শুভেচ্ছা

    আজ তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিনে ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি তৈরি করে শুভেচ্ছা জানালেন যুব তৃণমূলের কর্মীরা। বিশালাকার এই রঙ্গোলি বিশ্বরেকর্ডের দোরগোড়ায়।প্রতি বছর জন্মদিনে বিকেলে পথে নেমে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন ...

    ০৮ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নিজের হাতে ফর্ম নেওয়ার খবর ভিত্তিহীন, জানিয়ে দিলেন মমতা

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের হাতে বিএলও তথা বুধ লেভেল আধিকারিকের কাছ থেকে এনুমারেশন ফর্ম নিয়েছেন। বুধবার এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এই খবর যে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তা সমাজমাধ্যমে পোস্ট করে বৃহস্পতিবার ...

    ০৭ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ভুটানের নদীর জলে ডুয়ার্সের জঙ্গলে বাড়তে পারে সমস্যা

    ভুটানের পাহাড় থেকে নেমে আসা তোর্সা, জলঢাকা নদীর জলে ডুয়ার্সের জঙ্গলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। বুধবার জলপাইগুড়িতে পাবলিক অ্যাকাউন্ট কমিটির বৈঠকে বনদপ্তরের আধিকারিকরা এই আশঙ্কা প্রকাশ করেছেন। এই  বৈঠকে আলিপুরদুয়ারের বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলালও উপস্থিত ছিলেন।গত ...

    ০৭ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে ফের জিবিএস সংক্রমণ, দুই জেলায় দুই আক্রান্তের হদিশ

    রাজ্যে ফের দেখা দিল জিবিএস (গিলেন–বারে সিন্ড্রোম)–এর সংক্রমণ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দু’টি আলাদা জেলায় দু’জন রোগীর মধ্যে জিবিএস–এর উপসর্গ মিলেছে। দু’জনকেই স্থানীয় হাসপাতাল থেকে আপৎকালীন ভিত্তিতে বড় সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা শুরু ...

    ০৬ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিধানসভায় এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনবে তৃণমূল

    গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর–এর দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় একের পর ...

    ০৬ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ৯ বছর পর কলকাতায় ফিরল প্লাম্বিং কনফারেন্স, জলসঙ্কট নিয়ে সতর্কতা

    নয় বছর পর ফের কলকাতায় আয়োজিত হচ্ছে ইন্ডিয়ান প্লাম্বিং কনফারেন্স। বৃহস্পতিবার চলচ্চিত্র জগতের বর্ষীয়ান পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সম্মেলনের মাসকট উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি গুরমিত সিং অরোরা, জাতীয় সহ-সভাপতি চন্দ্রশেখর গুপ্ত, জাতীয় সম্পাদক মিনেশ শাহ, আইপিএ কলকাতা ...

    ০৬ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ধর্মতলায় এসআইআর বিরোধী পথসভা

    নির্বাচনের মুখে রাজ্যে এসআইআর-কে ঘিরে উত্তেজনা চরমে। বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি এবার রাস্তায় নামল একাধিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠনও। তাদের অভিযোগ, এই প্রকল্প নাগরিকত্ব যাচাইয়ের নামে এনআরসি-র নতুন রূপ, যার লক্ষ্য বাংলার সাধারণ মানুষকে বেনাগরিক করে দেওয়া।বুধবার দুপুরে ধর্মতলায়, ...

    ০৬ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অভিষেকের নির্দেশে এসআইআর নিয়ে রাজ্যজুড়ে জনসভা তৃণমূলের লিগাল সেলের

    এসআইআর নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। মুখ্য নির্বাচন কমিশনারের বিশেষ নিবিড় সংশোধন ঘোষণার পর থেকেই রাজ্যে এখনও পর্যন্ত সাতজন মারা গিয়েছে বলে খবর। আজ, বুধবারও ভাঙড়ের কাশীপুরে মিলেছে রফিক গাজি নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। এসআইআর আতঙ্কেই মৃত্যু ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সাম্মানিকের সঙ্গে উৎসাহ ভাতা বাবদ ১২ হাজার টাকা পাবেন বিএলও-রা

    এসআইআরের কাজের জন্য খরচ হচ্ছে মোবাইল ডেটা ও ব্যবহার করতে হচ্ছে নিজের ফোন। এসআইআর শুরুর আগে থেকেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএলও-দের একাংশ। বিএলও-দের অসন্তোষের জেরে কমিশন সূত্রে খবর, সাম্মানিক ভাতার পাশাপাশি বিএলও-দের দেওয়া হবে উৎসাহ ভাতা। প্রতিবছর ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আদালতের রায়ের পর ফের শুরু হচ্ছে ১০০ দিনের কাজ, প্রস্তুতি নবান্নের

    প্রায় তিন বছর ধরে থমকে ছিল রাজ্যের ১০০ দিনের কাজ। অবশেষে সেই প্রকল্প নতুন করে গতি পেতে চলেছে। দেশের সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ হাতে পৌঁছতেই নবান্নে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। কর্মসূচি ফের চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি, নথিপত্র যাচাই, জেলা ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর নিয়ে ‘মোদীবাবু’, ‘মীরজাফর’ এবং ‘কুর্সিবাবু’-কে তোপ মমতার

    মঙ্গলবার মহানগরের রাজপথে জনসমুদ্র। এসআইআরের বিরোধিতায় প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে মঞ্চ থেকে গর্জে উঠলেন  তৃণমূল নেত্রী। এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন তিনি। হাজার টাকা দিয়ে আধার কার্ড তৈরি করা হয়েছিল। এখন আধার কার্ডকে কেন নাগরিকত্বের ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    দত্তাবাদে সোনা ব্যবসায়ীর রহস্যমৃত্যু, রাজগঞ্জের বিডিও’র ভূমিকা নিয়ে প্রশ্ন

    সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন ক্যামিলার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। গত বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের পরিচয় জানার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। তদন্তে উঠে এলো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর আবহে মতুয়াদের পাশের থাকার আশ্বাস মমতার

    মহানগরের রাজপথে মমতা। হাতে সংবিধান। নাগরিকত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। আর সেদিনই সাধারণ মানুষের নাগরিকত্ব রক্ষায় পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর ফর্ম প্রত্যাখ্যান করে ছিটমহলের

    রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হতেই নতুন করে বিতর্ক তৈরি হল কোচবিহারের দিনহাটার সাবেক ছিটমহল এলাকায়। মঙ্গলবার দুপুরে এখানকার বুথ লেভেল অফিসার (বিএলও)-রা ১২৮ এবং ১২৯ নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিতে গেলে ফেরত দিয়ে ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বঙ্গ বিজেপিতে জল্পনা তুঙ্গে, দল চাইলে মুখ্যমন্ত্রী হতে রাজি মিঠুন

    বছর ঘুরতেই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। বঙ্গের রাজনৈতিক শিবিরও সরগরম। আলোচনা— ২০২৬-এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপির মুখ কে? শুভেন্দু অধিকারী, না কি অন্য কেউ? এই প্রশ্নের মাঝেই মিঠুন চক্রবর্তীর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। মালদহে দলের একটি ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন শুরু, বাড়ছে আতঙ্ক ও তৎপরতা

    মঙ্গলবার থেকেই গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। রাজ্যের ২৯৪টি আসনে সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এনুমারেশন ফর্ম। ভোটারদের তথ্য সংগ্রহ চলছে জোরকদমে। দেশের আরও ...

    ০৫ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে পূরণ করা যাচ্ছে না এনুমারেশন ফর্ম

    আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে এসআইআরের এনুমারেশ ফর্ম বিলি। সকাল থেকেই ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন বিএলও-রা। সাধারণ মানুষকে ফর্মের বিষয়ে বোঝানোর পাশাপাশি ফর্ম পূরণ করতে সাহায্য করছেন তারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর ঘোষণার সময় ...

    ০৪ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী! এবার উলুবেড়িয়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

    এসআইআর আতঙ্কে হাওড়ার উলুবেড়িয়ায় আত্মঘাতী এক যুবক। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যুবকের নাম জাহির মাল, বয়স ৩০ বছর। পেশায় ঠিকাশ্রমিক।  উলুবেড়িয়া ২ ব্লকের খালিসানির বাসিন্দা জাহির মাল। নথিতে নাম ভুল থাকায় আতঙ্কে ছিলেন বলে ...

    ০৪ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মুম্বইয়ের রেললাইনের ধার থেকে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ

    মুম্বইয়ে রেল লাইনের ধারে মিলল বাংলার পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মৃত শ্রমিকের নাম মোস্তাফা মিস্ত্রি। দেহে মিলেছে একাধিক ক্ষতের চিহ্ন। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে পরিবার। পাশাপাশি তাঁরা দাবি করেছেন, বাংলা ভাষায় কথা বলার জন্যই এই ঘটনা ...

    ০৪ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    স্কুলের ৩ জন শিক্ষকই বিএলও, শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের

    রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিএলও-দের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে। স্কুল শিক্ষকদের কাঁধেই পড়েছে এই দায়িত্ব। তাঁরাই বিএলও হিসেবে কাজ করবেন। আর এই পরিস্থিতিতে শিক্ষকদের স্কুলে আটকে রাখলেন অভিভাবকরা।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ...

    ০৪ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে শেখ শাহজাহান, খারিজ জামিনের আবেদন

    শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়লেন রেশন দুর্নীতিতে জড়িত শেখ শাহজাহান। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সোমবার এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহারের বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি দীপঙ্কর ...

    ০৪ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সিসিএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না: অভিষেক

    এসআইআর আবহে বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্প চালু করছে বিজেপি ও তার শাখা সংগঠন। তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমে সিএএ-এর ফলে হিন্দুদের করুণ অবস্থা হয়েছিল। সে বিষয়ে সতর্ক করে অভিষেক বলেন, ‘এরা ...

    ০৪ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মঙ্গলবার রাজপথে মমতা-অভিষেক, জোট বাঁধার বার্তা নেত্রীর

    মঙ্গলবার দুপুরে মহানগরের রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব শাসকদল। সেই অভিযোগকে হাতিয়ার করেই এবার পথে তৃণমূল কংগ্রেস।আবার মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলও অফিসাররা। ...

    ০৪ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    জাল পাসপোর্ট মামলায় ইডির জালে চাকদহের কাঠমিস্ত্রি এবং তার ভাই-সহ তিন

    জাল পাসপোর্ট মামলায় ইডির স্ক্যানারে এবার কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রি। সোমবার সকালে নদিয়ার এক কাঠমিস্ত্রির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নদিয়ার চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের পড়ারি গ্রামে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই গ্রামে যান ...

    ০৩ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যায়লয়। বিশ্ববিদ্যালয়ে শেষ স্থায়ী উপাচার্য ছিলেন সুরঞ্জন দাস। ২০২৩ সালের মে মাসে তিনি অবসর গ্রহণ করেন। প্রশাসনিক অনিশ্চয়তা, ...

    ০৩ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর আতঙ্কে ফের মৃত্যু! এবার হুগলির ডানকুনিতে এক মৃত্যু এক বৃদ্ধার

    রাজ্যজুড়ে এসআইআর আতঙ্ক! একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। আগরপাড়া, ইলামবাজার, ব্যারাকপুর এবং পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে মৃত্যুর ঘটনা। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে ৬০ বছরের এক বৃদ্ধার। নাম হাসিনা বেগম। ডানকুনির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার ...

    ০৩ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কলকাতা বইমেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা

    অরুণাভ রাহারায়– আগামী ২২ জনুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। সোমবার শহরের এক পাঁচ তারা হোটেলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা ...

    ০৩ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ডায়মান্ড হারবারে জনসংযোগ বাড়াতে নয়া কর্মসূচি ‘চায়ের চুমুকে উন্নয়নের গল্প’

    দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন। শুরু হয়ে গেছে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া। আগামিকাল থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলও অফিসাররা। এই আবহে জনসংযোগ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস।নির্বাচনের কথা মাথায় রেখে জনসংযোগে নেমে পড়েছে ‘টিম অভিষেক’। ...

    ০৩ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ২০০২ সালের ভোটার তালিকা না পেয়ে বাংলাদেশ যাত্রা আটকে দিল স্বরাষ্ট্র দপ্তর

    মাসের পর মাস অপেক্ষা। নিয়ম মেনে আবেদন, তথ্যযাচাই, নথি জমা— সবকিছুর শেষে হাতে মিলেছিল পাসপোর্ট। তারও পরে বাংলাদেশে যাওয়ার জন্য দু’মাসের পর্যটক ভিসার অনুমতিও পেয়ে গিয়েছিলেন বহরমপুরের মেয়ে আফরিনা হাসনাত। আত্মীয়দের সঙ্গে দেখা করতে সীমান্তে পৌঁছনোর পর কখন বাংলাদেশের ...

    ০৩ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ব্যাঙ্কের টাকা ফাঁকা! বীরভূমে এসআইআর-এর ভয়ে টাকা তুলে নিচ্ছেন গ্রামবাসীরা

    ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। অ্যাকাউন্ট থেকে টাকা তোলার হিড়িক। গ্রামের প্রায় প্রত্যেকটি পরিবারই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন। অবাক কাণ্ড! বীরভূমের ইলামবাজারের বাধপাড়া, নীচুপাড়া-সহ আশেপাশের প্রায় সব গ্রামেই একই চিত্র ধরা পড়েছে।বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণার ...

    ০৩ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিজেপি বিধায়ক অসীম সরকারের বিতর্কিত পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা

    এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নাগরিকত্ব হারানোর ভয়ে অনেকে আত্মহত্যা করেছেন। মতুয়া সম্প্রদায় নাগরিকত্ব হারানোর ভয়ে কাঁটা হয়ে আছে। এর মধ্যেই সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট বিজেপি বিধায়ক অসীম সরকারের।সমাজমাধ্যমে হরিণঘাটার বিজেপি বিধায়কের দাবি, ‘এসআইআর-এ নাম কেটে ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলা মডেল বিশ্বের কাছে অনুকরণীয়: মমতা

    ফের প্রশংসিত ‘বাংলার মডেল’। এবার এসএসকেএম হাসপাতালের মুকুটে জুড়ল একটি নতুন পালক। টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বাংলা মডেল’ হিসেবে বিশ্বকে পথ দেখাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ডায়াবেটিস চিকিৎসায় রাজ্য আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    প্রাক্তন বিধায়ক মইনুল হকের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী

    প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন তিনি। তারপর থেকে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার ভোরে প্রয়াত হন প্রাক্তন বিধায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হকের মৃত্যুতে শোকপ্রকাশ ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

    কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি। আগামীকাল, অর্থাৎ সোমবার, শহরের এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। এই বিশেষ আয়োজনে কেন্দ্রীয় বিষয় হিসেবে থাকছে ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আধুনিকতার ছোঁয়ায় উত্তম মঞ্চ, পুনর্নির্মাণে উদ্যোগী কলকাতা পুরসভা

    শহর কলকাতার ঐতিহ্যবাহী মহানায়ক উত্তম মঞ্চ সংস্কার করবে কলকাতা পুরসভা। মনোহরপুকুর রোডের এই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের পূর্ণাঙ্গ সংস্কার ও আধুনিকীকরণের প্রস্তাব অনুমোদন করেছে কলকাতা পুরসভা। উত্তম মঞ্চকে রাজ্যের অন্যতম আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করতেই পুরসভার এই উদ্যোগ।বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মতুয়াদের নাম বাদ দেওয়া যাবে না

    এসআইআরের বিরুদ্ধে এবার আন্দোলনে নামবে সমগ্র মতুয়া সম্প্রদায়। শনিবার মতুয়া সংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর আগামী ৫ নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধন হলে মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসএসসি-র একাদশ–দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ এই সপ্তাহেই, দ্রুত শেষ হবে নিয়োগ প্রক্রিয়া

    স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় অগ্রগতি। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে চলেছে একাদশ–দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ফল ঘোষণার পরই শুরু হবে ডকুমেন্ট যাচাই ও ইন্টারভিউ। ওই প্রক্রিয়া শুরু হলে নবম–দশম শ্রেণির ফলাফলও প্রকাশ ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিডিও দপ্তরে টেবিল চাপড়ে ‘হম্বিতম্বি’, মনোজ টিগ্গার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

    উত্তরবঙ্গের বানভাসি মানুষের ত্রাণ বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিডিওর সঙ্গে বচসা। আর সেই বচসাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছেন মনোজ টিগ্গা। মাদারিহাটের বিডিও অমিত চৌরাশিয়ার দপ্তরে আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়ে, উত্তেজিত ভাষায় প্রশ্নবানে বিডিওকে একহাত নিলেন ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    জগন্নাথ সরকারের ‘সীমান্তহীন ভারত’ মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

    বাংলাদেশ সীমান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক ঝড় তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লেখেন, ‘বিজেপির ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    জেলায় জেলায় এসআইআর নিয়ে তৎপর তৃণমূল, একটি ভোটার হারাতে চাইছে না শাসকদল

    উপচে পড়ছে ভিড়। বিজয়া সম্মিলনী সবে শেষ হয়েছে। কিন্তু সীমিত সময়ের নোটিসে হাজির হয়েছেন তাঁরা। শুধু তৃণমূল স্তরের কর্মীরাই নয়, ভিড় জমিয়েছেন শাসক-বিরোধী দলের নীচু তলার কর্মী-সমর্থকেরা। কারণ একটাই ভোটার তালিকায় নাম থাকতে গেলে কী কী করতে হবে তা ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ছাব্বিশের ভোটের আগে স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দিতে তৎপর নবান্ন

    ছাব্বিশের বিধানসভা ভোটের আগে স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রতি জোর দিতে চাইছে নবান্ন। সেই লক্ষ্যে রাজ্যের গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দ্রুত ঋণ পাইয়ে দিতে চাইছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার ও বিভিন্ন ব্যাঙ্ক যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দ্রুত ঋণ দেবে বলে প্রশাসন ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    চাঁপদানিতে একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু

    হুগলির চাঁপদানির অ্যাঙ্গাস এলাকায় একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় বাবা, মা ও আট বছরের মেয়ের নিথর দেহ। মৃতরা হলেন মহম্মদ কয়ামুদ্দিন (৪০), তাঁর স্ত্রী মমতাজ পারভিন (৩২) এবং তাদের ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কামারপুকুরে রামকৃষ্ণদেবের মামার বাড়ির বংশধরকে পিটিয়ে হত্যা

    জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শেষে ক্লাবের সদস্যদের আড্ডা ও খাওয়াদাওয়ার মধ্যেই ঘটে গেল নৃশংস ঘটনা। আর সেই তুচ্ছ বচসাই কেড়ে নিল ২৬ বছরের রামচন্দ্র ঘোষালের প্রাণ। যিনি কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের রঘুবীর মন্দিরের প্রধান পূজারী তারক ঘোষালের একমাত্র পুত্র এবং ঠাকুর ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পরিযায়ী ও প্রবাসীদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্যের নির্দেশ অভিষেকের

    এসআইআর-এ নাম তুলতে পরিযায়ী শ্রমিক ও ভিনরাজ্যের পড়ুয়াদের বিশেষভাবে সাহায্য করার নির্দেশ দিয়েছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন। মালদহ এবং মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ করেন অভিষেক বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের ...

    ০২ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলাদেশে বাপের বাড়ি না যেতে পারায় ছাদে গায়ে আগুন দিইয়ে আত্মঘাতী বধূ

    বৃহস্পতিবার রাতে বাড়ির ছাদে গিয়ে গায়ে আগুন দেন উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর এক বধূ। তাঁর বাপের বাড়ি বাংলাদেশে এবং শ্বশুরবাড়ি ভারতে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশে নিজের বাপের বাড়ি যেতে চাইছিলেন। শ্বশুরবাড়িমৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে স্বামী, শ্বশুরআটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, পনেরো আগে বাংলাদেশের নবাবগঞ্জ থেকে সবুজ সরকারের সঙ্গে ভারতে আসেন কাকলি। গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে এসআইআর হপরিবারআতঙ্কে ছিল।অন্য দিকে, বেশ দিন ধরে তাঁকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য বলছিলেন কাকলি। কিন্তু সবুজ বলেছিলেন, মিটলে বাংলাদেশে যাবেন। কিন্তু সে কথা কাকলি। বৃহস্পতিবার রাতে ।‘কাল রাত ৮টা নাগাদ ছাদে গিয়ে আগুন ধরিয়েগায়ে। বাংলাদেশে বাপের বাড়িযেতে চেয়েছিল। বাবার অসুখ। দেখতে চেয়েছি। আমরা। কিন্তু এই মধ্যে বাচ্চাদের নিয়ে যেতে করেছিলাম। তার পর থেকে বলে যাচ্ছিল ভাল লাগছে না।  বাংলাদেশ যেতে চা। আত্মহত্যার আগে একটা চিঠি লিখে গিয়েছে।কাউকে ...

    ০১ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর নিয়ে শুরু হয়েছে বিএলওদের প্রশিক্ষণ, চলবে ৩ নভেম্বর পর্যন্ত

    এসআইআর নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রশিক্ষণ। কীভাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ করতে হবে রাজ্যজুড়ে চলছে তার প্রশিক্ষণ। কীভাবে এসআইআর প্রক্রিয়ার কাজ করতে তা শেখানো হচ্ছে বিএলওদের। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়ার কথা বিএলওদের। এরপর তথ্য নির্দিষ্ট ...

    ০১ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ১৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’

    আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী শিল্পজগতে এক অভিনব প্রয়াস। গত চোদ্দো বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই সময় দেশি-বিদেশি বিভিন্ন শিল্প সংস্থাগুলি বিনিয়োগ করেছে। খুলেছে নানা ...

    ০১ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণে একাধিক দাবি ঘিরে গন্ডগোল, নিরাপত্তার দাবি কর্মীদের

    রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ব্লক লেভেল অফিসার বা বিএলও-দের প্রশিক্ষণ। শনিবার কলকাতা-সহ একাধিক জেলায় প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার কলকাতার নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএলও-দের একাধিক দাবিদাওয়া ঘিরে ...

    ০১ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মঙ্গলবার মিছিলের ডাক মমতা-অভিষেকের

    এসআইআর নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম। গত সোমবার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করে নির্বাচন কমিশন। একজন বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে দিল্লিতে ধরনা দেওয়ার কথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর নিয়ে ফের ...

    ০১ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ থেকেই রাজ্যে বিএলও’দের প্রশিক্ষণ, গতি কম বিএলএ নিয়োগে

    রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার আগে শনিবার থেকেই শুরু হচ্ছে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও–দের ব্যাপক প্রশিক্ষণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য থাকবে বিএলও অ্যাপ ব্যবহারের কৌশল, লগ-ইন প্রক্রিয়া, প্রযুক্তিগত দিকগুলি এবং গণনা–ফর্ম সম্পর্কে ...

    ০১ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যজুড়ে খোলা হচ্ছে২৯৪টি ওয়ার রুম ও প্রায় ৬ হাজার সহায়তা কেন্দ্র

    এসআইআর ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা নিয়ে আশা-আশঙ্কার দোলাচল বাড়ছে আমজনতার মধ্যে। এসআইআর ভীতি ক্রমশ আতঙ্ক বাড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে। রাজ্যে এসআইআর চালু হওয়ার পরেই আত্মঘাতী হয়েছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির ...

    ০১ নভেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ নবান্ন থেকে ভারচুয়াল সাংবাদিক বৈঠক করবেন অমিত মিত্র

    শিল্পক্ষেত্রে জটিলতা, বিনিয়োগের গতি, পরিকাঠামোতে অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি—এই সব মিলিয়ে বর্তমান শিল্প-পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা ড অমিত মিত্র আজ বিকেল ৪টেয় সাংবাদিকদের উদ্দেশে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করবেন। নবান্নের ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    দুর্বল ঘূর্ণিঝড় মন্থা , তবু কলকাতায় মেঘগর্জন ও বৃষ্টি

    সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। কখনও ঝলমলে রোদ, আবার হঠাৎই নামছে বৃষ্টি। দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, ঝুম ঝুম বৃষ্টি নামে কলকাতায়। শুধু মহানগরই নয়, সল্টলেক ও সংলগ্ন এলাকাগুলিতেও মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশ থেকে ঘন ঘন ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    উচ্চমাধ্যমিক সেমেস্টারের ফলপ্রকাশ, প্রথম দশে ৬৯ জন, মেধাতালিকায় মাত্র ৩ জন ছাত্রী

    প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল। ঠিক ৩৯ দিনের মাথায় শুক্রবার ফল প্রকাশ করল পর্ষদ। এদিন বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকের প্রথম পর্বে পাসের হার ৯৩.৭২ শতাংশ এবং প্রথম দশে রয়েছে ৬৯ জন। ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, আদালতের নজরদারিতে এসআইআর করার আবেদন

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে হাইকোর্টে মামলা দায়ের। শুক্রবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পিন্টু সরকার। এসআইআরের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন মামলাকারী। রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে। আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সোনাদায় দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ২, আহত ৬

    ফের উত্তরবঙ্গে দুর্ঘটনা।  শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত ২ এবং আহত ৬। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে বলে খবর। আহতদের সোনাদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর আতঙ্কে সাবেক ছিটমহলবাসী, তাঁদের নাগরিকত্ব কি ফের কেড়ে নেওয়া হবে?

    নাগরিকত্ব যাচাইয়ের নামে ফের কি অনিশ্চয়তার মুখে পড়বেন সাবেক ছিটমহলবাসীরা? ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার-সহ সীমান্তবর্তী এলাকায়। প্রায় বারো হাজার প্রাক্তন ছিটমহলবাসী এখন নাগরিকত্ব হারানোর আশঙ্কায় দিন ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল, বিএলএ’দের ভার্চুয়াল বৈঠকে ডাকলেন অভিষেক

    বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২৮ অক্টোবর থেকে চলছে বুথ লেভেল আধিকারিক বা বিএলও-দের প্রশিক্ষণ পর্ব, যা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে এবার মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। এদিকে ব্লক ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সিইও দপ্তরের নতুন ওয়েবসাইট চালু, মিলবে ২০০২ সালের তালিকা

    পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নতুন ওয়েবসাইট চালু হওয়ায় ফের দেখা যাচ্ছে ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকা। দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দপ্তরের আগের ওয়েবসাইটটি হঠাৎই নিষ্ক্রিয় হয়ে পড়ায় বহু মানুষ ওই তালিকা দেখতে না পেয়ে বিরক্ত হন। অবশেষে নতুন ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সাতসকালে মেট্রো বিভ্রাট! ব্লু লাইনে সিগনালিং সমস্যায় হয়রানি যাত্রীদের

    মেট্রোর ব্লু লাইনে সিগনালিং বিভ্রাট। শুক্রবার ভোর থেকেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বরে পরিষেবা ব্যাহত হয়। সকাল সাড়ে আটটার পর থেকেই ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। ভাঙাপথে চলছিল মেট্রো।  প্রায় এক ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়।সিগনালিং ...

    ৩১ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাবুঘাটে ‘দেব দীপাবলি’, কাশীর আদলে আলোয় ভাসবে গঙ্গার ঘাট

    কার্তিক পূর্ণিমা মানেই আলো আর ভক্তির উৎসব। এবছরও সেই আলোয় ভাসবে কলকাতার বাবুঘাট। বারাণসীর দেব দীপাবলির মতোই আয়োজিত হবে গঙ্গারতি। প্রতি বছরই কলকাতা পুরসভা দেব দীপাবলির এই উৎসবের আয়োজন করে। উৎসবের এই দিনে গঙ্গার ধারে জ্বলে ওঠে হাজার হাজার ...

    ৩০ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শুক্রবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ

    শুক্রবার ফলপ্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ফলপ্রকাশের দিনক্ষণ ও কোথায় কীভাবে ফলাফল দেখা যাবে তা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী কাল দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা ...

    ৩০ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর নিয়ে তৎপর নির্বাচন দপ্তর, বুথ স্তরের আধিকারিকদের রিপোর্টের সময়সীমা নির্ধারণ

    ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর। রাজ্যের সব বুথ লেভেল অফিসার বা বিএলওদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দিয়ে দায়িত্বপালনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর ...

    ৩০ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    প্রদীপ করের আত্মহত্যায় শাহ-জ্ঞানেশকে দায়ী করে লড়াইয়ের হুঁশিয়ারি অভিষেকের

    এনআরসি ও এসআইআর আতঙ্কে আত্মঘাতী পানিহাটির বাসিন্দা প্রদীপ করের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। বুধবার ...

    ৩০ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পানিহাটির পর দিনহাটায় এসআইআর আতঙ্ক! ৬৫ বছরের এক বৃদ্ধর আত্মহত্যার চেষ্টা

    দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে। উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার পর এবার কোচবিহারের দিনহাটায় এসআইআর আতঙ্ক। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা কোচবিহারের দিনহাটার খায়রুল শেখের। বয়স ৬৫ বছর। পেশায় কৃষক। দিনহাটার বুড়িহাট ২ পঞ্চায়েতের জিৎপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে ...

    ৩০ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কলকাতায় রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, জন্মভূমির অবদান নিয়ে প্রচার চালাতে প্রবাসী রাজস্থানীদের আহ্বান

    মঙ্গলবার কলকাতায় এসেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। কলকাতায় অনুষ্ঠিত একটি প্রবাসী রাজস্থানী সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী ভজন লাল। বাংলার অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী রাজস্থানীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সম্মেলনে জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভোজন লাল শর্মা। রাজস্থানের সংস্কৃতি ধরে রাখার ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যবাসীকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা মমতা এবং অভিষেকের

    জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী। এদিন সকালে এক্স হ্যান্ডলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর জন্য দেবীর কাছে আর্শীর্বাদের প্রার্থনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।চন্দননগর এবং কৃষ্ণনগরে ধুমধাম করে ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাস্তার এলইডি লাইটে বাড়ছে দুর্ঘটনা, বাস মালিক সংগঠনের তরফে চিঠি পরিবহন মন্ত্রী ও সচিবকে

    রাস্তায় লাগানো উজ্জ্বল এলইডি আলো ও গাড়িতে ব্যবহৃত আলো নিয়ে উদ্বেগ রাজ্যের বাস মালিক সংগঠনের। এই লাইট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ও নিজেদের মতামত জানিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণসচিব সৌমিত্র মোহনের কাছে চিঠি পাঠানো হয়েছে। জয়েন্ট কাউন্সিল ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শ্রীজাতকে নিয়ে আপত্তি, বাতিল অনুষ্ঠান

    সমাজমাধ্যমে আপত্তির জেরে কলকাতার একটি অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে সাহিত্য অকাদেমি। গত ২৫ অক্টোবর শনিবার কলকাতায় ‘অভিব্যক্তি’ নামের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডি এল খান রোডের সাহিত্য অকাদেমি অডিটোরিয়ামে। ওই দিন সংস্থার পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয় অনিবার্য ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ‘মন্থা’র প্রভাবে বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জেলায় জেলায় সতর্কতা

    পূর্বাভাস মতো বুধবার সকাল থেকেই আকাশের মুখভার। গতকাল ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ জেলায় জেলায়। দফায় দফায় বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার সকালে থেকেই ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে কলকাতার বিস্তীর্ণ এলাকায় নামল বৃষ্টি। একাধিক জেলায় চলতি সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বনকর্মীদের তৎপরতায় পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ভারতীয় বাইসন

    পরিত্যক্ত গভীর কুয়োতে পড়ে গিয়েছিল একটি ভারতীয় বাইসন। জঙ্গলে ঘুরতে ঘুরতে বাইসনটি গভীর  পরিত্যক্ত একটি কুয়োতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে নাগরাকাটার চাপড়ামারির পুরোনো রেলস্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। আনা হয় জেসিবি। ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, ৬টি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

    সাতসকালে কলকাতায় ভয়াবহ আগুন। বুধবার সকালে গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরর শাখা রয়েছে। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে খবর।পুলিশ সূত্রে খবর, আজ সকাল পাঁচটা-পৌনে ছ’টা ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    একজনও বৈধ ভোটার বাদ গেলে, নির্বাচন কমিশন ঘেরাও: অভিষেক

    তৃণমূলের ভোটব্যাঙ্ক বাংলার আমজনতা, কেবল সংখ্যালঘুরাই নন– একথা স্পষ্ট করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এসআইআর ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাংসদ অভিষেক বলেছেন, ‘একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে, ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

    কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার বিকেলেই পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর–এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আর এদিন রাতেই বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলায় একটা হলেও আসন বাড়াব, বিজেপিকে ৫০-এ নামাব: অভিষেক

    বঙ্গে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেন। মঙ্গলবার তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ ছুঁড়ে দিয়ে দাবি করেছেন, ‘এসআইআর হলেও ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। আর বিজেপির আসন সংখ্যা ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নির্ভুল ভোটার তালিকার দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের

    মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন। আর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এবার সরব হল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোমবার বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে নানা অজুহাতে মানুষকে ভয় দেখানো হয়। এবার এসআইআর নিয়েও আতঙ্কের পরিবেশ তৈরি করা ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলায় এসআইআর নিয়ে সমস্যা হবে না: রাজ্যপাল

    বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সোমবার মুখ্য নির্বাচন কমিশন এসআইআর-এর কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়ে গেছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। রাজ্যে ভোটের ঢাকে একপ্রকার কাঠি পড়ে গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই আবহে এসআইআর ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ৬ নভেম্বর থেকে শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী

    ।  

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল ৭৫ ফুটের প্রতিমা

    জগদ্ধাত্রী পুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। কানাইলালপল্লির জগদ্ধাত্রী পুজোয় ভেঙে পড়ল ৭৫ ফুট উঁচু ফাইবারের প্রতিমা ও মণ্ডপের একাংশ। ঘটনাকে ঘিরে চন্দননগর জুড়ে নেমে এসেছে চাঞ্চল্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত দুই জন দর্শনার্থী জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ...

    ২৯ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সুপ্রিম রায়ের পর হাইকোর্টে চলা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আর্জি রাজ্যের

    ১০০ দিনের কাজে সুপ্রিম কোর্টের রায় রাজ্যের পক্ষে গিয়েছে। সোমবার এই রায়ের পর মঙ্গলবার বকেয়া টাকার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য। বকেয়া মজুরি-সহ ১০০ দিনের কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি ...

    ২৮ অক্টোবর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
  • দৈনিক স্টেটসম্যান | 1701-1800

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy