BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 07 Sep, 2026 | ২২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ৩ বছর পরে ডবল ধামাকা নিয়ে টেলিভিশনে ফিরছেন অর্পণ, কী চমক দেবেন অভিনেতা?

    মঞ্চে অভিনয়ের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন অর্পণ ঘোষাল। তবে দর্শকের কাছে তাঁর পরিচিতি বাড়ে ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মাধ্যমে। সেই ধারাবাহিকের পর ছোট পর্দায় আর নিয়মিত দেখা যায়নি অভিনেতাকে। সিনেমা এবং ওয়েব সিরিজ়ে কাজ করলেও গত কয়েক বছর টেলিভিশন থেকে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বাংলা সিনেমার জন্য আরও হল চান শমীক, নতুন প্রেক্ষাগৃহ তৈরির আর্জি সরকারকে

    এই সময়: বাংলা সিনেমার পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। আরও বেশি করে বাংলা সিনেমা দেখানোর জন্য তিনি রাজ্যে নতুন প্রেক্ষাগৃহ তৈরির আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে। শুক্রবার উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র সদনে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মায়া সত্য ভ্রম - বিশ্বাস, রহস্য আর অলৌকিকতার মিশেলে ধূসর জগৎ

    জীবন ও মৃত্যুর মাঝের ব্যবধান ঠিক কতটা? মৃত্যুর পরেও কি কোনও অস্তিত্ব থেকে যায়? আর মানুষের বিশ্বাসের সীমা কোথায় গিয়ে শেষ হয়? এমন কিছু চিরন্তন প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি শমীক রায়চৌধুরী পরিচালিত ছবি ‘মায়া সত্য ভ্রম’। রহস্য, মনস্তত্ত্ব, আধ্যাত্মিকতা ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মেঘমুক্ত আকাশেও দুর্যোগের আশঙ্কা, মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, বিশেষ সতর্কতা জেলায়

    দিন কয়েকের টানা বৃষ্টির পরে আপাতত সাময়িক বৃষ্টির বিরতি দক্ষিণবঙ্গে। অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘমুক্ত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই এখনই। মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গের একাংশে বাড়তে পারে বৃষ্টির দাপট। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    স্কুলে শিক্ষকতার সুযোগ মেলেনি, রোজ টিউশন দিয়ে মানসের স্বপ্নপূরণ

    এই সময়, খড়্গপুর: স্কুলে শিক্ষকতার সুযোগ মেলেনি। কিন্তু তাতে কী! টিউশন দিয়েই অজস্র পড়ুয়ার শিক্ষক তিনি। শুধু শিক্ষকই নন, গরিব ও মেধাবী পড়ুয়াদের কাছে তিনি ‘ত্রাতা’ও বটে। কারণ, শিক্ষককে সাম্মানিক না-দিতে পারলেও পড়ার সুযোগ থেকে বঞ্চিত হননি তাঁরা। বেসরকারি সংস্থা ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    Breaking News: রাস্তার জমা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ

    রাস্তার জমা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার সকালে মালদার হরিশচন্দ্রপুরের ডারল গ্রামের ঘটনা। অভিযোগ, বর্ষা এলেই হাঁটু সমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। বার বার বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এর পরেই এদিন বিক্ষোভে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফরাক্কায় রেললাইন মেরামতির কাজ এখনও শেষ হয়নি, শনিতেও উত্তরবঙ্গ রুটে বাতিল একগুচ্ছ ট্রেন

    নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বৃহস্পতিবার রাত থেকে বিপর্যস্ত ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করেছিলেন, শুক্রবার রাতের মধ্যেই রেল লাইন মেরামতি শেষ হবে। কিন্তু শনিবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেই কাজ এখনও শেষ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বেদি থেকে বিদ্যাসাগরের মূর্তি উপড়ে ফেলার অভিযোগ, পুরসভার উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা

    বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বারুইপুর মহকুমা শাসকের দপ্তর এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানে ছিল ওই মূর্তি। অভিযোগ, বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে তুলে পাশের ঝোপে ফেলে দেওয়া হয়েছে। শনিবার, শিক্ষক দিবসের দিনে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা

    এই সময়, সাঁইথিয়া: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে বিজেপির যুব মোর্চার নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানা এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা বোলপুরের বিজেপির যুব মোর্চার সাংগঠনিক জেলা সহ–সভাপতির বাড়িতে নাবালিকার মা গৃহ–সহায়িকার কাজ করেন। মায়ের অনুপস্থিতিতে মাঝেমধ্যে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘পুলিশের কাজে সংযম জরুরি’, পড়ুয়াদের উপরে ‘লাঠিচার্জের’ ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি

    দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনা তাঁকে অত্যন্ত বিচলিত করেছে বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। দিল্লিতে প্রাক্তন নিরাপত্তা সচিব যশোবর্ধন ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দেশজুড়ে ৩,৮০০ শিশুশ্রমিক উদ্ধার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

    এই সময়, নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন রাজ্য থেকে ৩,৮০০-রও বেশি শিশুকে উদ্ধার করল নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)। ১২ জুন থেকে ৩১ অগস্ট পর্যন্ত বিভিন্ন রাজ্যে চলে অভিযান। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নিম্নচাপের প্রভাব থেকে মুক্ত শহর, জোয়ার-ভাটার সময় কখন? জানুন বিস্তারিত

    নিম্নচাপের মেঘ কেটে এখন কিছু্টা স্বাভাবিক কলকাতার আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রভাব কেটে যাওয়ায় শুক্রবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় কোথাওই উল্লেখযোগ্য ভাবে বৃষ্টি হয়নি। শনিবার কেমন থাকবে শহরের আবহাওয়া, জোয়ার-ভাটা কখন হবে, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কখন? জেনে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ঢাকুরিয়ার সুইমিং পুলের জলে ডুবে মৃত কিশোর

    এই সময়: ঢাকুরিয়ার একটি সুইমিং ক্লাবে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হলো একাদশ শ্রেণির এক ছাত্রের। শুক্রবার বিকেল ৪ টের ব্যাচে সাঁতার শিখতে এসেছিল ওই এলাকার বাসিন্দা সরিপ ঘোষ (১৬)। তার পরেই রহস্যজনক ভাবে সুইমিং পুল থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জোর করে 'বন্দি' নেশামুক্তি কেন্দ্রে, উদ্ধার সমকামী তরুণী

    সুশান্ত বণিক, আসানসোলএক সমকামী তরুণীকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছিল পরিবার। তাঁর বান্ধবী মারফত খবর পেয়ে কলকাতার এক এলবিটি (লেসবিয়ান বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার) সংগঠন 'স্যাফো ফর ইকোয়ালিটি' ওই তরুণীকে আসানসোলের একটি নেশামুক্তি কেন্দ্র থেকে উদ্ধার করেছে। তাঁকে ফেরানো হয়েছে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    রেল বিপর্যয়ে ফ্লাইট ফেয়ারে ছেঁকা! বাসের ভাড়াও দ্বিগুণ

    এই সময়: ফরাক্কার কাছে রেললাইনে ধসের জেরে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। শুক্রবারও অধিকাংশ ট্রেন বাতিল হওয়ায় বিমানের টিকিটের দামও কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সেই সুযোগ পুরোমাত্রায় তুলে নেন বাস মালিকরা। রাতারাতি বেসরকারি ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফরাক্কায় লাইনে ফের ধস, শনিতেও ব্যাহত রেল চলাচল, রইল বাতিল ট্রেনের তালিকা

    এই সময়, ফরাক্কা: আপ লাইনের প্রায় ৮০ মিটার অংশ এক–দু'মিটার বসে যাওয়ার জেরে বৃহস্পতিবারই একাধিক ট্রেন ক্যান্সেল হয়েছিল। শুক্রবার দিনভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চললেও ফের রেললাইনে ধস নামল ফরাক্কায়। ফলে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। মুখ্যমন্ত্রীর ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিপদ কি শুধুই বৃষ্টিতে, প্রশ্ন তুলছে নিউ ফরাক্কায় ধস

    কুবলয় বন্দ্যোপাধ্যায়অতিবৃষ্টির পরে নিউ ফরাক্কা জংশন সংলগ্ন এলাকায় হঠাৎ মাটি বসে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। আপাত ভাবে স্থানীয় ভূমি অবনমনের ঘটনা হলেও ফরাক্কা ব্যারাজের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোর কাছে এমন ঘটনা বৃহত্তর ভূ-পরিবেশগত প্রেক্ষাপটে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এখনই একে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ২০ রাজ্যে ভারী বর্ষণ, বন্যা-হড়পার আশঙ্কা

    এই সময়: ভারী বৃষ্টির বিপর্যয় থামছেই না! বেড়ে চলেছে বন্যা-হড়পা বা‍নের আশঙ্কাও। শুক্রবারও একটানা বৃষ্টিতে নাকাল হলো ভারতের একটা বড় অংশ। যার জেরে বন্যা, হড়পা বা বানভাসি পরিস্থিতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশের ২০টি রাজ্যে। মৌসম ভবনের তথ্য বলছে, ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কেরালার ত্রিসূরে দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কা, মৃত ৮

    ভয়াবহ দুর্ঘটনা কেরালায়। দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। মৃতরা সকলেই পড়ুয়া। তারা সকলেই প্রতিবেশী তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।বিস্তারিত আসছে...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দিল্লির দূষণ রুখতে ৩৩৪ নজরদারি দল  

    সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লিআপাতত বৃষ্টিতে ভাসছে দিল্লি, কিন্তু উৎসবের মরশুম শুরু হতেই প্রতিবারের মতো এ বারেও দূষণে মুখ ঢাকতে পারে রাজধানী। সেটা আঁচ করেই বায়ুদূষণ রোধে ৩৩৪টি দল গড়ে ব্লু প্রিন্ট তৈরি করে ফেলল দিল্লি সরকার৷ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পরিচালিত ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পিএমও–র অফিসার সেজে রোগী ভর্তির অভিযোগ, প্রতারণা দিল্লি AIIMS-এ

    অরিন্দম বন্দ্যোপাধ্যায় , নয়াদিল্লিআইপিএস, আইআরএস পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা দেশজুড়ে প্রায়শই ঘটে, কিন্তু খাস রাজধানীতে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ফ্রড! নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)-র অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পরিচয় দিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে (এইমস) রোগী ভর্তির ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    অসমে রেললাইনে ধস, বন্ধ মিজোরামগামী ট্রেন

    টানা এবং অতিরিক্ত বৃষ্টির জের অসমে রেললাইনে ধস। এই ধস নেমেছে অসমের হাইলাকান্দি জেলায়। এর জেরে ব্যাহত হয়েছে মিজোরামের বৈরাবি পর্যন্ত ট্রেন চলাচল। উত্তরপূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে,অবিরাম বৃষ্টির পর অসম-মিজোরাম সীমান্ত এলাকায়,বৃহস্পতিবার সন্ধ্যায়,জামিরা ও বৈরাবির (Bairabi) মধ্যবর্তী ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বাসে যাত্রীর হেনস্থা রুখতে কন্ডাক্টরের গায়ে বডি–ক্যামের সিদ্ধান্ত, চালু পৃথক কন্ট্রোল রুম ও হেল্পলাইন

    এই সময়: বাস এলো, কিন্তু স্টপেজে অপেক্ষারত মহিলা যাত্রীকে দেখেও দাঁড়াল না! আবার বাস দাঁড়ালে সেখানে ওঠার পরে জুটল কন্ডাক্টরের দুর্ব্যবহার! সরকারি বাস নিয়ে আমজনতার, বিশেষত মহিলাদের এমন অভিযোগ নতুন নয়। এ বার সেই অভিযোগের প্রেক্ষিতেই প্রযুক্তির নজরদারি বসাতে চাইছে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফায়ার লাইসেন্স রিনিউ হয়নি, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস বন্ধ করার নির্দেশ

    এই সময়: ক্যামাক স্ট্রিটের বহুত‍লে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা থাকবে বলে জানাল রাজ্য দমকল বিভাগ। ওই বহুতলের সাত ও আট তলায় রয়েছে অভিষেকের অফিস। ওই দু’টি ফ্লোর ও বেসমেন্টের ফায়ার লাইসেন্স রিনিউ করা হয়নি বলে দাবি ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ট্রেন বাতিল হওয়ায় বিশেষ বাস পরিষেবা NBSTC-র, টিকিট মিলবে শুধু অফলাইনেই

    এই সময়, কোচবিহার: মুর্শিদাবাদের ফরাক্কায় রেল লাইনে ধসের কারণে একাধিক ট্রেন বাতিল হওয়ায় অতিরিক্ত স্পেশাল বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি। এই বিশেষ পরিষেবার ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়নি। অফলাইনে বাসস্ট্যান্ডে এসে টিকিট কাটতে হচ্ছে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    চাপড়ায় মিষ্টির দোকানে ফ্রিজ থেকে উদ্ধার মদের বোতল, অবাক খাদ্য দপ্তরের আধিকারিক

    হোটেল রেস্তরাঁর খাবারের মান কতটা মান সম্মত তা পরীক্ষা করে দেখছেন আধিকারিকরা। আর এই পরীক্ষা করতে গিয়েই এ বার অবাক হলেন দপ্তরের আধিকারিকরা। নদিয়ার চাপড়ায় একটি মিষ্টির দোকানে হানা দিয়ে সেখান থেকে মদের বোতলও পেয়েছেন আধিকারিকরা। সেখানে একটি ফ্রিজের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ধরা পড়তেই পাল্টে গেল ‘নাগরিকত্ব’, বনগাঁ নিউ মার্কেটে নেই ‘বাংলাদেশি’ ইলিশ

    আশিস নন্দীদেশি ইলিশের গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে চলছিল ঢালাও বিজ্ঞাপন। চড়া দামে বিক্রিও হয়ে যাচ্ছিল। খবর শুনে দূরদূরান্ত থেকে এসে হাজির হচ্ছিলেন ক্রেতারা। গ্যাঁটের কড়ি খরচ করে বাড়ি নেওয়ার পরে পর্দাফাঁস। ঝোল-অম্বল কিংবা সর্ষের সঙ্গতেও খোলতাই হচ্ছিল না ইলিশের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বাড়ির চাতাল থেকে উদ্ধার সদ্যজাত কন্যাসন্তান, তদন্তে পুলিশ

    সদ্যজাত এক কন্যাসন্তান উদ্ধার হলো হাওড়ার জগাছা এলাকা থেকে। সেখানকার একটি বাড়ির চাতালে ফেলে যাওয়া হয়েছিল ওই সদ্যজাত কন্যাসন্তানকে। শুক্রবার ওই সদ্যজাতকে উদ্ধার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। কে ওই শিশুটিকে সেখানে ফেলে রেখেছিল তা জানতে তদন্ত করেছে পুলিশ। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    আদালতে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে উধাও দুই বাংলাদেশি বন্দি, তার পরে…

    আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল দুই বাংলাদেশি বন্দিকে। শুক্রবার জঙ্গিপুর আদালতে তোলার আগেই পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায় ওই দুই বাংলাদেশি বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পরে অবশ্য ধাওয়া করে একজনকে ধরে ফেলে পুলিশ। অন্য জনের খোঁজে চলছে তল্লাশি।গ্রেপ্তার ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বানভাসি ঘাটালের স্কুলে ঢুকল সাপ, প্লাবিত খানাকুলে বন্ধ ফেরি পরিষেবা

    টানা বৃষ্টিতে বানভাসি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এরই পাশপাশি প্লাবিত হয়েছে লাগোয়া হুগলি জেলার খানাকুলও। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হতে শুরু করেছে খানাকুলের নীচু এলাকাগুলি। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেতে শুরু করায় অনির্দিষ্টকালের জন্য খানাকুলের সব নদীতে ফেরি পরিষেবা বন্ধ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘কাঁদিস না, মা চলে আসবে’, ছোট্ট ভাই কেঁদে উঠলে সামলাচ্ছে শুভ্রাংশুর বড় মেয়েই

    ন’দিন ধরে বাড়িতে নেই মা। তাই বাবাই সামলাচ্ছেন ছেলেমেয়েকে। কিন্তু তাঁরও নানা ব্যস্ততা রয়েছে। স্ত্রীর অনুপস্থিতিতে ব্যবসার কাজের দায়িত্বও বেড়েছে। এই পরিস্থিতিতে কখনও কখনও ছোট ছেলেকে দেখভাল করছে বড় মেয়েই। মায়ের কথা ভেবে ভাই যখন ডুকরে কেঁদে ওঠে, ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘টাকা না দিলে তোদের সন্তানকে…’, কানের কাছে বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি, আতঙ্ক গ্রামে

    কানের কাছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রীতিমতো সিনেমার কায়দায় ডাকাতি। বাঁকুড়া জেলায় বৃহস্পতিবার রাতে এক ইটভাটার মালিকের বাড়িতে ডাকাতির অভিযোগ। সোনা-রুপোর গয়না ও অন্যান্য সামগ্রী লুট করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তখন প্রায় ৯টা। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ছাদ ফেটে পড়ছে জল, কম্পিউটার, দরকারি নথি ঢাকা প্লাস্টিকে, বেহাল দশা সরকারি অফিসে

    বাড়ির নীচের তলায় সরকারি অফিস। চতুর্দিকে ফাইল, কম্পিউটার, কাগজপত্র। তার মাঝেই ছাদ থেকে টপ টপ করে জল পড়েই চলেছে। দীর্ঘদিন ধরেই বেহাল দশা চুঁচুড়ার শ্রম ও কর্মসংস্থান দপ্তরের অফিসে। বিষয়টি নিয়ে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। চুঁচুড়া বড়বাজার এলাকায় শ্রম ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ছোটদের প্রিয় রঙিন আইসক্রিমে ‘বিষ’, কী কী উপকরণ ছিল কারখানায়?

    স্কুলের গেটের বাইরেই আইসক্রিমের ঠেলা। তাতে রংবেরং নানা আইসক্রিম। স্কুল পড়ুয়াদের অত্যন্ত পছন্দের সেই খাবারেই বিষ? মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ রং- আইসক্রিমের কারখানায় ঢুকে চোখ কপালে উঠল ফুড সেফটি অফিসারদের। ধনিয়াখালির চৌতারা এলাকায় ওই আইসক্রিমের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফুড সেফটির লাইসেন্স নেই, অস্বাস্থ্যকর পরিবেশ, হাবরার দুই নামী মিষ্টির দোকানে তালা

    কোথায় পচা মাংস, কোথাও ভেজাল দ্রব্য মেশানো হচ্ছে খাবারে। ব্যবসায়ীদের সতর্ক করতে জেলায় জেলায় খাবারের দোকান, রেস্তোরাঁ পরিদর্শন করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। শুক্রবার জন্মাষ্টমীর দিন হাবরার দুই নামী মিষ্টির দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। এ দিন হাবরা ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, গোরক্ষপুরগামী ইন্ডিগো বিমানে তল্লাশি

    কলকাতা বিমানবন্দরে দাঁড়ানো যাত্রিবাহী বিমানে বোমাতঙ্ক। শুক্রবার সন্ধ্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা বিমানবন্দর চত্বরে। এ দিন কলকাতা থেকে গোরক্ষপুরগামী একটি বিমানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, বিমানটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে বিমানের শৌচালয়ে একটি চিরকুট মেলে, ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ট্রেনে খাবার খেয়ে অসুস্থ ২৫ পড়ুয়া, খাবার সরবরাহকারী সংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা IRCTC-র

    ট্রেনের খাবার নিয়ে ফের গুরুতর অভিযোগ। ট্রেনে দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২৫ জন পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠার পরে সংশ্লিষ্ট খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেলের ক্যাটারিং সংস্থা IRCTC। ওই ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শনিবার কি উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে? জানিয়ে দিল পূর্ব রেল

    নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বিপর্যস্ত। শুক্রবার উত্তরবঙ্গগামী সব ট্রেনই বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে শনিবারও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না বলেই জানিয়ে দিল পূর্ব রেল। তারা জানার, আগামিকাল ট্রেন চলবে শুধু ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘DVC ভালো কাজ করছে’, গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধানের পরিকল্পনা, বন্যা নিয়ন্ত্রণে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?

    গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি-র জল ছাড়ার কারণে প্লাবিত দুর্গাপুর, বর্ধমান, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিস। এ দিন দুপুর পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৬২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জন্মাষ্টমীর দিন কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

    জন্মাষ্টমীর দিন উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরোনো বাড়ি। শুক্রবারের ঘটনা। কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিটের উপর ছিল ওই পুরোনো বাড়ি। এই বাড়িটি ভগ্নদশায় ছিল, অনেক আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল পুরসভার তরফে। শ্যামপুর থানার অন্তর্গত ওই এলাকা। স্থানীয় ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মেসির পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় আরও এক তারকার, সদ্য জিতেছিলেন বিশ্বকাপ

    মেসির পর আরও এক তারকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। স্পেনের হয়ে সদ্য বিশ্বকাপ জেতা মার্কোস ইয়োরেন্তে মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে সাফল্যের শীর্ষে পৌঁছনোর মাত্র ছয় সপ্তাহের মাথায় এই সিদ্ধান্তের কথা ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    Red Alert জারি দিল্লিতে—কী হলো রাজধানীতে?

    দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর (IMD)। শুক্রবার ঘন কালো মেঘে ঢাকা পড়েছে দিল্লির আকাশ। তারপরেই রেড অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আইএমডি।শুক্রবার জন্মাষ্টমীর জন্য উৎসবের আমেজ ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    উত্তরবঙ্গের জন্য স্পেশাল বাস, রইল NBSTC-সহ বেসরকারি বাস বুকিংয়ের নম্বর, কী বললেন পরিবহণ মন্ত্রী?

    প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস। তার জেরে ব্যাহত হাওড়া-মালদা ডিভিশনের ট্রেন চলাচল। বৃহস্পতিবারের পরে শুক্রবারও উত্তরবঙ্গগামী সব ক'টি দূরপাল্লার ট্রেনই বাতিল করেছে পূর্ব রেল। উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    হোটেল-সরকারি আবাসনে থাকার ব্যবস্থা, দুর্ভোগে পড়া পর্যটকদের জন্য কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

    ফরাক্কা জংশন স্টেশনের কাছে মাটি ধসে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে রেল পরিষেবা বন্ধ। একাধিক ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগে যাত্রীরা। এই অবস্থায় উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে আটকে থাকা পর্যটকদের জন্য সরকারি আবাসনে থাকার ব্যবস্থা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফরাক্কায় লাইন মেরামতিতে বার বার বাধা, উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা কি শনিতেও স্বাভাবিক হবে?

    নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতের মধ্যেই মেরামতির কাজ সেরে শনিবার যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা হচ্ছে। কিন্তু তা আদৌ সম্ভব কি ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ছোড়া হলো ডিম-ইট-পাটকেল, সৎকারকাণ্ডে ধৃত সোমনাথকে বাঁচাতে গিয়ে জখম পুলিশকর্মীরাও

    ডিম-ইট-পাটকেল ছোড়া হতে পারে, এই আশঙ্কা ছিলই। সেই মতো থানা থেকে বার করার সময়ে মাথায় হেলমেটও পরানো হয়েছিল। কিন্তু তার পরেও বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেলেন না আরজি কর সৎকারকাণ্ডে গ্রেপ্তার হওয়া সোমনাথ দে। পুলিশি নিরাপত্তার মধ্যেও পানিহাটির পুরসভার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ইতালির ইতিহাসে নজির মেলোনির, ‘আমার বন্ধু...’ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা মোদীর

    ইতালির রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালির সবচেয়ে দীর্ঘ সময় একটানা প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ড গড়েছেন তিনি। এই সাফল্যের মুহূর্তে মেলোনিকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে স্টেশনেই তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার রেলকর্মী

    ট্রেনের কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা যাত্রীকে রৌরকেল্লা রেল স্টেশনের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওডিশার রৌরকেল্লায়। অভিযোগের ভিত্তিতে ৫৪ বছরের রেলকর্মী কপিলেশ্বর সিংকে গ্রেপ্তার করেছে ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ​ফুকেট-দিল্লি ফ্লাইট: পাইলটের রক্তে সাইকোঅ্যাক্টিভ পদার্থ, প্রাথমিক রিপোর্টে আর কী জানা গেল?

    ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য। বিমানটির পাইলট-ইন-কম্যান্ডের (প্রধান পাইলট) রক্ত পরীক্ষায় 'সাইকোঅ্যাক্টিভ' (মানসিক অবস্থাকে প্রভাবিত করে এমন ড্রাগ) পদার্থের উপস্থিতি সুনিশ্চিত করা হয়েছে। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-এর প্রকাশিত প্রাথমিক ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মহানায়কের জন্ম শতবর্ষে নিউ টাউনে ফিল্ম সেন্টারের শিলান্যাস, ২৫ কোটি বরাদ্দ রাজ্য সরকারের

    শুরু হয়ে গিয়েছে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন। কিংবদন্তি অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ৩ তারিখ থেকেই শুরু হয়েছে উদযাপন। সেই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’। পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার, ৪ ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    উত্তরবঙ্গমুখী সব ট্রেনই বাতিল, কবে স্বাভাবিক হবে পরিষেবা? জানাল পূর্ব রেল, বিকল্প ব্যবস্থা রয়েছে কি?

    নাগাড়ে ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা জংশন স্টেশনের ঢোকার মুখে কেবিনের কাছে আপ লাইনের নীচের মাটি বসে গিয়েছে। যার জেরে বুধবার রাত থেকে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত ওই পথে। রাজ্যের উত্তর ও দক্ষিণাংশের মধ্যে সংযোগকারী এই রুটে অসংখ্য ট্রেন ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শুক্রবার রাতেও বাতিল দার্জিলিং ও পদাতিক-সহ উত্তরবঙ্গগামী সব ট্রেনই, দেখে নিন তালিকা

    নাগাড়ে ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা জংশন স্টেশনের ঢোকার মুখে কেবিনের কাছে আপ লাইনের নীচের মাটি বসে যাওয়ায় বুধবার রাত থেকে ওই পথে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত। এর ফলে রাজ্যের উত্তর ও দক্ষিণাংশের মধ্যে সংযোগকারী রুটে অসংখ্য ট্রেন বৃহস্পতিবার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ছেলেমেয়েদের খেলতে যেতে বলে স্ত্রীকে খুন, পরে আত্মঘাতী স্বামী, আউশগ্রামে মিলল জোড়া দেহ

    দুপুরে খাওয়াদাওয়ার পরে ছেলেমেয়েদের খেলতে যেতে বলেছিলেন বাবা। কিছুক্ষণ পরেই ছোট মেয়ে ফিরে আসে ঘরে। কিন্তু কোনও সাড়াশব্দ নেই দেখে বাবাকে খুঁজতে গিয়ে মাটির বাড়ির দোতলায় উঠেছিল মেয়েটি। তখনই চোখে পড়ে বাবার ঝুলন্ত দেহ। মেয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়েছিলেন ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফের বিপত্তি ইন্ডিগোর উড়ানে, শ্রীনগরে অবতরণের সময়ে পোলে ধাক্কা

    Big Breaking: আবারও বিপদের মুখে ইন্ডিগোর উড়ান। বৃহস্পতিবার দোহা-বেঙ্গালুরু ইন্ডিগো উড়ানে সমস্যার পরে শুক্রের সকালেও আবার একই সংস্থার উড়ানে সমস্যার খবর মিলল। জানা গিয়েছে, শ্রীনগর বিমানবন্দরে অবতরণের সময়ে একটি পোলে ধাক্কা মারে বিমানটি। নবি মুম্বই থেকে শ্রীনগর আসছিল ইন্ডিগোর ওই ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পাহাড়-সমতলের গাড়ি চালকদের দীর্ঘ বিবাদ মিটল, আশঙ্কা কাটিয়ে পুজোয় দার্জিলিং-সিকিম ঘোরা ‘স্মুথ’?

    পুজোয় লম্বা ছুটি। প্ল্যান আগেই ছকে নেওয়া ছিল। বাক্স-প্যাঁটরা গুছিয়ে রেলপথে সোজা পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি বা এনজেপি স্টেশন। হাল্কা ব্রেকফাস্ট সেরে এ বার পাহাড়ে ওঠার পালা। ‘খাদের ধারের রেলিংটা…’ গুনগুন করতে করতে গাড়ির স্ট্যান্ডের দিকে এগোচ্ছেন, তবে মনে একটা ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    Breaking News Live: নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে অব্যাহত দুর্ভোগ, বাতিল বন্দে ভারত

    বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। মেদিনীপুর কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে। গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে সকলে শোভাযাত্রায় অংশ নেন সদস্যরা। খোল-করতাল সহযোগে চলে কীর্তনও।একটানা বৃষ্টি ও বন্যার কারণে উত্তরপ্রদেশে পাঁচ জনের ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জোড়াফুলের পার্টি অফিস থেকে সরলো অভিষেকের ছবি-ব্যানার, ঠাঁই জঞ্জালের গাড়িতে

    এই সময়, ইসলামপুর: ইসলামপুর শহরের তৃণমূলের সদর কার্যালয় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিযুক্ত একটি পুরোনো ব্যানার সরিয়ে ফেলা এবং পরে সেটিকে পুরসভার বর্জ্যবাহী গাড়িতে করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে।শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের সদর কার্যালয়ে দীর্ঘদিন ধরে মমতা ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    প্রসূতির জন্য পরিষেবা নিতে ‘উপরি’ দাবি স্বাস্থ্যকর্মীদের

    এই সময়, জলপাইগুড়ি: অন্তঃসত্ত্বা মহিলাকে লিফটে ওঠানো-নামানোর জন্য ২০০ থেকে ৩০০ টাকা। সদ্যোজাতকে আত্মীয়দের দেখাতে ১০০ টাকা। সন্তান জন্মের পর সদ্য মা হওয়া মহিলাকে ওয়ার্ডে পৌঁছে দিতে ২০০ টাকা।এটা সরকারি পরিষেবার মূল্য তালিকা নয়। অভিযোগ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাদার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পাঁচ দিন পর কাটল জট, শনিবার থেকে সচল হিলি

    এই সময়, হিলি: পাঁচদিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর। বুধবার জেলা সফরে এসে বিষয়টি জানতে পেরে হিলি দিয়ে আমদানি–রপ্তানি স্বাভাবিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সোনিপতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা, মৃত ৫, জখম ৯

    উত্তরপ্রদেশের সোনিপতের খারখোদা এলাকায় কেএমপি এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ। গুরুতর জখম নয় শ্রমিক। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানে চেপে পিলভিটের বাদেপুরা গ্রামের ১৪ জন শ্রমিক ঝাজ্জরে যাচ্ছিলেন বাজরার খেতে কাজ করতে। বৃহস্পতিবার ভোর ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ISRO-র ‘নটিবয়’ অবশেষে সফল, GSLV-F17-এর সফল উৎক্ষেপণের পরে প্রশংসা প্রধানমন্ত্রীর, গর্বিত ভি নারায়ণন

    ছ'বার ব্যর্থ হওয়ায় নাম হয়েছিল ‘নটি বয়’ বা দুষ্ট ছেলে। অবশেষে সেই ব্যর্থতা ভুলে ISRO-র সেই ‘নটি বয়’ অর্থাৎ GSLV-F17 মহাকাশ গবেষণায় আরও এক বড় সাফল্য উপহার দিল দেশকে। শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    আইনি পড়ুয়াদের নিয়ন্ত্রণ করতে পারে না বার কাউন্সিল: সুপ্রিম কোর্ট

    এই সময়: আইনি পড়ুয়াদের কাজকর্ম নিয়ন্ত্রণের কোনও এক্তিয়ার ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’ (বিসিআই)–এর নেই—হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে বৃহস্পতিবার নিজের অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বৃহস্পতিবার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জন্মাষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন জোয়ার-ভাটার সময়ও

    বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার বিকেলের মধ্যে সেই বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস থাকলেও, আদতে তা হয়নি। নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মোদীর জন্মদিনেও ফার্স্ট হতে হবে, ডাক শুভেন্দুর

    এই সময়: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে একমাস ধরে গোটা দেশে ‘সেবা সংকল্প অভিযান’ চালাবে বিজেপি। এই মেগা কর্মসূচিতে বাংলাকে দেশের মধ্যে প্রথম স্থা‍নে দেখতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য একটি রুটম্যাপও এ দিন ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফাটল নিয়ে মমতার পরামর্শ, পাল্টা পদ্মের

    এই সময়: বিভিন্ন গোষ্ঠীতে ভেঙে যাওয়া তৃণমূল কংগ্রেসকে জোড়ার চেষ্টার বদলে বিজেপির মধ্যেই ফাটল ধরানোর কৌশল নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ফেসবুক লাইভ করে তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহদের সতর্ক করেন বঙ্গ–বিজেপির বর্তমান পরিস্থিতি সম্পর্কে। মোদী–শাহকে ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিতর্ক জারি যাদবপুরে, অব্যাহত দেওয়ালে লেখা–মোছা, হুঁশিয়ারি পদ্ম–নেতাদের, পাল্টা বামেরাও

    এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৫ দিন আগের তাণ্ডবের রেশ এখনও অব্যাহত। দেওয়াল লিখন, পোস্টার বিতর্ক এবং নাম বদলের প্রস্তাব— সব মিলিয়ে যাদবপুর ফের রাজ্য রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিজেপির নেতা-নেত্রীরা ক্যাম্পাসে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘সারে’ বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিলে জোর, নির্দেশ খাদ্য দপ্তরের

    এই সময়: বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড যাচাই করে বাতিল বা নিষ্ক্রিয় করার কাজে গতি আনতে চাইছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর। এই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত মাত্র ১৮.৫৬ শতাংশ কার্ড বাতিল ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মত জানতে হবে জনশুনানিও, বৈঠকে কমিটি

    এই সময়, নয়াদিল্লি: বিধানসভা ভোটে বঙ্গে রাজনৈতিক পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো এ রাজ্যেও কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)৷ রাজ্য সরকারের তরফে এ নিয়ে একটি কমিটি গড়া হয়েছে দেশের শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বকেয়া ডিএ নিয়ে ১২ সেপ্টেম্বর বৈঠক দিল্লিতে

    এই সময়: সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার মনিটরিং কমিটির সামনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবি নিয়ে চূড়ান্ত পদক্ষেপ শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নথি ও হিসেব–সহ লিখিত বক্তব্য কমিটির কাছে জমা ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ভরা বর্ষাতেও গরম, নয়া রেকর্ড গড়ে ১২৫ বছরে ‘উষ্ণতম অগস্ট’ দেশে

    এই সময়: আবহবিদ্যার রেকর্ড বইয়ে নাম তুলে ফেলল ২০২৬-এর অগস্ট। ১৯০১–এ আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যের রেকর্ড সংগ্রহের কাজ শুরু হওয়ার পর থেকে এ বছরের অগস্টকেই গত ১২৫ বছরের মধ্যে দেশের উষ্ণতম অগস্ট বলে চিহ্নিত করেছে মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘ভূতের’ ভয় কাটাতে পড়ুয়াদের সঙ্গে হোস্টেলে রাত কাটালেন জেলাশাসক, এসপি

    মুম্বই: হোস্টেলে ‘ভূতের’ ভয়ে আবাসিক স্কুল ছেড়ে বাড়ি চলে যাচ্ছি‍ল পড়ুয়ারা। তাদের মন থেকে ভয় দূর করতে ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সেখানে একরাত কাটালেন জেলাশাসক ও পুলিশ সুপার-সহ কয়েকজন সিনিয়র অফিসার। মঙ্গলবার মহারাষ্ট্রের অমরাবতীর ডোমা গ্রামের আদিবাসীদের ওই আবাসিক ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নেশাগ্রস্ত যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া রেলের সাংবিধানিক অধিকার, রায় কেরালা হাইকোর্টের

    এই সময়: ট্রেন বা স্টেশন চত্বরে নেশাগ্রস্ত অবস্থায় থাকা ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া এবং তাঁর বিরুদ্ধে মামলা করা রেলের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। মঙ্গলবার এমনটাই রায় দিল কেরালা হাইকোর্ট। রেলওয়ে আইনের ১৪৫(এ) ধারার সাংবিধানিক বৈধতা বহাল রেখে আদালত ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সীমান্তবর্তী জেলা হয়ে উঠেছে জাল আধার-প্যান তৈরির হাব, সতর্ক করলেন শমীক ভট্টাচার্য

    রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে জাল আধার ও প্যান কার্ড তৈরির চক্র সক্রিয় বলে অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। ওই এলাকা হয়ে উঠেছে জাল আধার-প্যান তৈরির হাব বলেও দাবি তাঁর। একই সঙ্গে তাঁর দাবি, সীমান্তবর্তী জেলাগুলিকে ব্যবহার করা হচ্ছে ‘ যাতায়াতের ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘কেমন আছ? চিনতে পারছ?’, খুদে শিল্পীর দুর্দশায় কাঁদলেন SDO

    সব্যসাচী ঘোষ, মালবাজার‘কেমন আছ? চিনতে পারছ?’––ভিড়ের মধ্যে নাবালিকার আচমকা প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন মালবাজারের মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল। অনলাইনে বেশি দামের দই বিক্রির অভিযোগে শহরের নেতাজি কলোনিতে একটি মিষ্টির দোকানে হাজির হয়েছিলেন তিনি। ওই গুরুগম্ভীর পরিবেশে ১২ বছরের অরুণিমা ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    Nepal Flash Flood: এখনও নিখোঁজ বাংলার ৩৭, DNA ম্যাচিংয়ের জন্য শুরু রক্তের নমুনা সংগ্রহ

    এই সময়: নেপালে বিপর্যয়ের পরে এখনও নিখোঁজ বাংলার ৩৭ জন। এর মধ্যে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানসরোবর বেড়াতে গিয়েছিলেন ৩০ জন পর্যটক। ওই সংস্থার দুই ম্যানেজারের খোঁজও মেলেনি বৃহস্পতিবার পর্যন্ত। সরকারি হিসেবে সব মিলিয়ে নেপালের উদ্ধারকারী দল ১,২৫২টি দেহ ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বেশি কয়লা তুলে ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ইসিএলের

    এই সময়, আসানসোল: গত আর্থিক বছরের ক্ষতি কাটিয়ে চলতি অর্থবর্ষে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা বাড়াল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। বৃহস্পতিবার ইসিএল-এর সাঁকতোড়িয়া সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সিএমডি সতীশকুমার ঝা জানান, গত বছরের তুলনায় এ বার চার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জন্মাষ্টমীর আগের দিন মিষ্টির দোকানে দেদার বিক্রি তালের ফুলুরির

    এই সময়, কালনা: তালের ফুলুরির গন্ধে ম ম করছে দোকান। বানানো হচ্ছে তালের মালপোয়াও। বৃহস্পতিবার, জন্মাষ্টমীর আগের দিন মিষ্টির দোকানে সে সব বিক্রি হলো ব্যাপক। বৃহস্পতিবার কালনার একের পর এক মিষ্টির দোকানে দেখা গেল এই দৃশ্য।জন্মাষ্টমী কৃষ্ণের জন্মতিথি, ভক্তদের ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মাঝ আকাশে বেঁহুশ পাইলট, প্লেন চালালেন ‘স্পেশাল যাত্রী’

    এই সময়: যাত্রী হিসেবে ফ্লাই করছিলেন এক সিনিয়র পাইলট। মাঝ আকাশে পরিস্থিতি বেগতিক দেখে তিনিই বসে গেলেন ককপিটে। ফ্লাইট ডাইভার্ট করে নেমে পড়লেন মাসকটে।ইন্ডিগোর এই ফ্লাইটের যদিও ওমানের রাজধানী মাসকটে নামার কথাই ছিল না। প্রায় ১৫০ যাত্রী নিয়ে সেটি ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কাঁধের বাঁকে ৬ মাসের একরত্তি, ২৮ কিমি হেঁটে দত্তপুকুর থেকে চাকলার পথে বাবা

    রাস্তা দিয়ে চলেছেন পুণ্যার্থীরা। কারও কাঁধে সুদৃশ্য বাঁক, কারও হাতে কলস। গন্তব্য চাকলা ধাম। কেউ চলেছেন পায়ে হেঁটে, কেউ আবার বাইক-ম্যাটাডরে সওয়ার। জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে চাকলা ধামের (Chakla lokenath dham) উদ্দেশে পুণ্যার্থীদের ঢল নেমেছে। বারাসতের কাছে রাস্তার মাঝে ভিড়ের ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বর্ধমান মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া নিখোঁজ, বেঁধেছে রহস্য

    রহস্যজনক ভাবে নিখোঁজ বর্ধমান মেডিক্যাল কলেজের এক পড়ুয়া। এমবিবিএস চতুর্থ বর্ষের ওই পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার দুপুরের পর থেকে ওই পড়ুয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।  বৃহস্পতিবার ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দপ্তর, পাল্টা আইনি পদক্ষেপ করার হুমকি কর্তৃপক্ষর

    নিয়ম না মেনেই চলছিল বেসরকারি নার্সিংহোম বলে অভিযোগ। এই নিয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে নোটিস দেওয়াও হয়। তার পরেও নিজেদের ভুল সংশোধন করেননি ওই নার্সিংহোম কর্তৃপক্ষ। এর পরেই পদক্ষেপ করল হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার রাতে ‘সিলড’ করে দেওয়া হয়েছে ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    DVC-র জল ছাড়ার কারণে ফুঁসছে দামোদর, বর্ধমানে বন্ধ একাধিক ফেরিঘাট, দুর্ভোগে বাসিন্দারা

    দামোদরের উচ্চ অববাহিকায় প্রবল বর্ষণ। DVC-র দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে দামোদর নদ। এ দিন দুপুর ১টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ৪২ হাজার ২০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দুই মহিলার AADHAR নম্বর হুবহু এক, একজনের অ্যাকাউন্ট থেকে উধাও ২৭ হাজার টাকা, অবাক কাণ্ড বর্ধমানে

    ভারতীয় নাগরিকের আধার নম্বর অর্থাৎ ‘Unique Identification Authority of India’ নম্বর স্বাভাবিক নিয়মেই ‘ইউনিক’ হয়ে থাকে। অর্থাৎ, এক ব্যক্তির আধার নম্বরের সঙ্গে অন্য কোনও আধার নম্বর সমান হওয়া সম্ভব নয়। কিন্তু সেই ঘটনাই লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমানে। দুই ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শিয়ালদহ মেন, বনগাঁ শাখায় ৭ ঘণ্টার ট্র্যাফিক ব্লক, শনি-রবিবার বাতিল একাধিক ট্রেন

    প্রায় ৭ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লক করা হবে শিয়ালদহ মেন শাখায়। যার ফলে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ও ৬ সেপ্টেম্বর (রবিবার) একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি কয়েকটি ট্রেন আংশিক চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। রেলের তরফে জানানো হয়েছে, ...

    ০৪ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বারুইপুরের নাবালিকা ধর্ষণের ঘটনায় ২ মাসের মধ্যে জমা চার্জশিট, কতজনের নামে অভিযোগ?

    দুই মাসের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পরে খুনের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। মোট ৭০২ পাতার চার্জশিট। চার অভিযুক্তের বিরুদ্ধে BNS-এর ১৩৭(২) ধারা (অপহরণ), ১৪০(৩) ধারা (অবৈধ ভাবে ও গোপনে বন্দি করা ), ৬৫(১) ধারা ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ময়নাতদন্তের রিপোর্ট পেতেও ঘুষ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের আধিকারিক

    কখনও বধূ নির্যাতনের মামলা চাপা দেওয়ার জন্য বা কখনও জমির রেজিস্ট্রির জন্য ঘুষ চাইতে গিয়ে ধরা পড়ছেন সরকারি আধিকারিকরা। এ বার ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার জন্যেও ঘুষ চাওয়ার অভিযোগ উঠল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফাঁদ পেতে এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্টকে ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কঙ্কালীতলা মন্দিরে ঢুকল কোপাইয়ের জল, ভাসছে একাধিক এলাকা

    গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে জলের তলায় বীরভূমের বিভিন্ন জায়গা। বোলপুরের কঙ্কালীতলা মন্দিরের চাতাল পর্যন্ত পৌঁছে গিয়েছে কোপাইয়ের জল। কোপাইয়ের জল বিপদসীমা অতিক্রম করায় প্রায় এক ফুট জলে ডুবেছে সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। পুণ্যার্থী যাঁরা আসছেন, তাঁরা আপাতত শিবমন্দিরেই শিবের ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    লম্বা ছুটির আগে আজ রাতে বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন, পরিষেবা স্বাভাবিক কখন?

    Big Breaking: উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিপর্যস্ত। উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়া বাকি উত্তরবঙ্গের সব ট্রেন, ৩ সেপ্টেম্বর রাত থেকে বাতিল। নিউ ফরাক্কার কাছে ধসের কারণে এই পরিস্থিতি বলে রেল সূত্রের খবর।মালদা ডিভিশনের তিলডাঙা-নিউ ফরাক্কার মাঝে ভূমিধসের কারণে ট্রেন বাতিলের পথে ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কল্যাণের বিরুদ্ধে থানায় প্রাক্তন জামাই, ৬ বছর আগে হামলার অভিযোগ

    তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা তথা কল্যাণেরই প্রাক্তন জামাই কবীরশঙ্কর বোস।কবীরের দাবি, ২০২০ সালে ডিসেম্বর মাসে তাঁর উপরে হামলা হয়েছিল। কল্যাণই তা করিয়েছিলেন। প্রায় দুশো জন তৃণমূল কর্মী তাঁর বাড়ি ঘিরে রেখেছিলেন ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মধ্যমগ্রাম বাজারে ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা, দোকানির থেকে চেয়ে নেন ৩০০ টাকাও!

    সৌমেন রায়চৌধুরীভরা বর্ষার মরশুম। আর বর্ষা মানেই ইলিশ ইলিশ মন। কিন্তু তা বলে ইলিশ কিনতে আসার নাম করে টাকা না দিয়ে কেউ ইলিশ নিয়ে কেটে পড়ে? মধ্যমগ্রাম বাজারে এমনই অভিযোগ উঠল। দোকানি অভিজিৎ বিশ্বাস জানান, এত দিন ধরে ব্যবসা ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ১৩ বছরেও অস্ত্রোপচার হয়নি AIIMS-এ, মেয়েকে হারিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ভাবনা বাবার

    মেয়ের দু’বছর বয়সে শুরু হয়েছিল তার চিকিৎসার জন্য ছোটাছুটি। তার পরে কেটে গিয়েছে ১৩ বছর। মেয়েকে সুস্থ করতে অসংখ্য বার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে গিয়েছেন দিল্লির AIIMS-এ। কিন্তু ১৩ বছর ধরে দেশের সেরা হাসপাতালে মেলেনি অপারেশনের সুযোগ। ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    আরাম নয়, কষ্টের জন্য ভ্রমণ, ‘রিভার্স ভ্যাকেশন’ কেন বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে?

    কোভিড পরবর্তী বিশ্বে একাধিক বদল এসেছে। যার মধ্যে অন্যতম হলো ‘রিভার্স ভ্যাকেশন’। গতে বাঁধা জীবন। ক্রমশ ক্লান্ত হয়ে উঠছে রোজের জীবনযাপন। না কাজ করার এনার্জি পাচ্ছেন, না নতুন কিছু শেখার। মন খুঁজছে ছোট্ট ছুটি। কিন্তু সেই ছুটি আরামদায়ক নয়। ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    MRI করাতে গিয়েছিলেন রোগী, ২০২৮ সালের অ্যাপয়েন্টমেন্ট দিল দিল্লির হাসপাতাল, কারণ কী?

    স্লিপটা হাতে পেয়ে শাহজাদের মনে হয়েছিল, তারিখ লিখতে বোধহয় ভুল করেছেন হাসপাতাল কর্মী। MRI করানোর অ্যাপয়েন্টমেন্ট স্লিপে লেখা — ২১ ডিসেম্বর, ২০২৮! কাউন্টারের কর্মীকে বিষয়টি চেক করতে বলায় তিনি নিশ্চিত করেন ‘তারিখটি একেবারে ঠিক লেখা হয়েছে।’ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘আপনি নিজে ২২ বছরের বোনকে গর্ভবতী করেছেন’, মৃত প্রসূতির দাদার উদ্দেশে অশালীন মন্তব্যের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

    মধ্যপ্রদেশের রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি ও তাঁর সদ্যোজাত সন্তানের মৃত্যুর ঘটনায় বিতর্কের মধ্যেই সামনে এল আরও চাঞ্চল্যকর অভিযোগ। মৃতার দাদার উদ্দেশে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই সরানো হলো অভিযুক্ত হাসপাতালের সুপার ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সুদীপদের আর্জি শুনলেন স্পিকার ওম বিড়লা, সাংসদপদ খারিজ নিয়ে বক্তব্য জানাতে মিলল আরও ৩ সপ্তাহ

    সাংসদ পদ খারিজ সংক্রান্ত বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আরও তিন সপ্তাহ সময় চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস ত্যাগ করা ২০ জন সাংসদ। তাতে রাজি হলেন স্পিকার। বৃহস্পতিবার লোকসভার সচিবালয় থেকে ওই ২০ জন সাংসদের দল এনসিপিআই-কে ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    আট দিন ধরে নেপালে নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA স্যাম্পল পাঠানো হলো হাসপাতালে

    নেপালে হড়পা বান বিপর্যয়ের পর আট দিন কেটে গিয়েছে। এখনও খোঁজ মিলল না মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এই পরিস্থিতিতে স্ত্রীর খোঁজ পেতে এ বার সমাজমাধ্যমের দ্বারস্থ হলেন স্বামী শুভ্রাংশু রায়। শর্মিষ্ঠার ছবি এবং তাঁর নেপাল যাত্রার কিছু ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কলকাতা থেকে রাঁচি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস

    কলকাতা থেকে রাঁচি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস। বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম থানার গজাশিমুলে খড়্গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘাটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় বাসের চালক উদিত শর্মা এবং খালাসি প্রমথ এক্কা আহত হয়েছেন। চালকের বাঁ পা ভেঙে ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    একজন সংবেদনশীল নাগরিক এ রকম পোস্টার হাতে রাস্তায় ঘুরতে পারেন? শ্রীলেখার ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টেও

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার নিয়ে আইনি চাপে পড়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। থানায়-থানায় অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে অভিনেত্রীর ভূমিকা। একজন সংবেদনশীল নাগরিক এমন একটা ছবি পোস্ট করবেন? সেই ছবি কার্টুন বা অন্য যাই হোক, ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সরকারি স্কুলের ২ শিক্ষকের লালসার শিকার ১২ ছাত্রী, স্কুল চত্বরেই ধর্ষণের অভিযোগ, ভিডিয়ো ভাইরালে চাঞ্চল্য

    স্কুল চত্বরেই শিক্ষকের লালসার শিকার ছাত্রীরা। বিহারের বক্সারে এক সরকারি স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলেরই একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য বক্সারে। অভিযোগ, ওই স্কুলের ১২ জন ছাত্রীর উপর যৌন নির্যাতন চালিয়েছেন দুই শিক্ষক। শুধু তাই ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নেপালে হড়পা বানের বিপর্যয়ের এক সপ্তাহের মধ্যেই তিব্বতে ভূমিকম্প, ফের নয়া বিপদ?

    Big Breaking: ভয়াবহ হড়পা বান বিপর্যয়ের পরে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নয়া আশঙ্কা। বৃহস্পতিবার সকালে আচমকা জোরালো কম্পন তিব্বতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ঘটনার পরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই কম্পনের জেরে কোনও নয়া বিপর্যয় ধেয়ে ...

    ০৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
  • এই সময় | 101-200

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy