BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 09 May, 2026 | ২৬ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • রবিবার আট ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

    আজকাল ওয়েবডেস্ক: রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকালে আট ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকাকালীন কোন পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। নির্দেশিকায় ...

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    তারকা-সন্তান বলে বাড়তি সুবিধা নয়! ছেলে মিশুককে পর্দায় নিয়ে আসবেন না প্রসেনজিৎ

    স্বজনপোষণ বিতর্কে বারবার বিদ্ধ হয়েছে বলিউডের একাধিক তাবড় নাম। তবে সেই আলোচনার বাইরে নেই টলিউডও। তারকা-সন্তানেরা মা-বাবার পদাঙ্ক অনুসরণ করলেই অনেক সময় ধেয়ে আসে কটাক্ষের ঝড়। সহজেই সবকিছু থালায় সাজিয়ে পাওয়ার অভিযোগে তাঁদের কাঠগড়ায় তোলা হয়, প্রশ্ন ওঠে যোগ্যতা ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    অনির্বাণের উপর থেকে ব্যান সরানোর আর্জি দেবের! কী বললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ

    দুঃসময়ে অনির্বাণ ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে দেব স্পষ্ট করে দিলেন তাঁর অবস্থান। টলিউডে জোর গুঞ্জন উঠেছিল, ফেডারেশনের সঙ্গে সংঘাত বাড়িয়েই নাকি তাঁদের আরোপিত ‘ব্যান’ উপেক্ষা করে অনির্বাণকে নিজের ছবিতে নিচ্ছেন মেগাস্টার। তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন দেব নিজেই। ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    বেআইনি ভাবে গঙ্গা চুরি করে রমরমিয়ে চলছে ব্যবসা!

    আজকাল ওয়েবডেস্ক: অধিক মুনাফার লোভে গঙ্গার জল চুরির অভিযোগ ইটভাটার বিরুদ্ধে। বেআইনি ভাবে কেটে নেওয়া হচ্ছে গঙ্গার চরের মাটিও। সেই মাটি ব্যবহার করে তৈরি হচ্ছে ইট। রমরমিয়ে চলছে ইটভাটা। গঙ্গার পার থেকে চরা কোনও কিছুই বাদ পড়ছে না এই ...

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    আতঙ্কে মোদির সফরের আগেই নিজেকে শেষ করলেন মহিলা!

    আজকাল ওয়েবডেস্ক: এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু। এবারে বিষ খেয়ে আত্মহত্যা করলেন রাজবংশী সম্প্রদায়ের এক মহিলা। মালদহের পুরাতন মালদা থানার কামঞ্চ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বানোতী রাজবংশী। বয়স ৩৬ বছর। তাঁর স্বামী সোমেজ রাজবংশী ...

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    আলমন্ট-কিড সিরাপ ব্যবহার বন্ধের নির্দেশ দিল রাজ্য

    আজকাল ওয়েবডেস্ক: শিশুদের জন্য ব্যবহৃত একটি বহুল প্রচলিত ওষুধে মারাত্মক ভেজালের হদিশ মিলল। পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অব ড্রাগস কন্ট্রোলের তরফে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আলমন্ট-কিড সিরাপ’-এর একটি নির্দিষ্ট ব্যাচে ইথিলিন গ্লাইকল নামক অত্যন্ত বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি ...

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    তারকেশ্বরে নিজের স্ত্রীকে শুনানির নোটিশ ধরলেন বিএলও

    আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)-এর দ্বিতীয় পর্ব অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পরে শুনানি পর্ব চলছে। এই পর্বে খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বা যাঁদের নাম নেই তাঁদের শুনানিতে ডাকছে কমিশন। এই ...

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    ভোটার দিবস পালনে কমিশনের উদ্যোগ

    আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানি পর্বে লাগাতার হয়রানির অভিযোগের মধ্যেই ভোটার দিবস উদযাপনে নানান উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে শুক্রবার চুঁচুড়ার সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে জেলার চারটি মহকুমার ৪৬ ...

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    ঝাড়খন্ডে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রাজ্য

    আজকাল ওয়েবডেস্ক:পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলায় ভাষায় কথা বলার অপরাধে ঝাড়খন্ডে 'খুন' হন মুর্শিদাবাদের যুবক আলাউদ্দিন শেখ(৩০)।তাঁর বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত সুজাপুর-তাতলাপাড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গোটা জেলা জুড়ে। ...

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    শনিবারেই সিঙ্গুরে সভা করতে চলেছে তৃণমূল?

    আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গুরে আগামী ১৮ জানুয়ারি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তার আগে শনিবার অর্থাৎ ১৭ জানুয়ারি সিঙ্গুরেই জনসভা করবে তৃণমূল কংগ্রেস। এমনটাই জানা গিয়েছে, শাসক দল সূত্রে।

    ১৭ জানুয়ারি ২০২৬ আজকাল
    তপসিয়ায় আসবাবের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

    আজকাল ওয়েবডেস্ক:‌ শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। জানা গেছে, তপসিয়ায় আসবাবপত্রের কারখানায় আগুন লেগেছে। আশপাশের একটি গ্যারেজ ও বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে তপসিয়া রোডের ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    কলকাতায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

    আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় ২২ বছরের এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, মৃত তরুণীর নাম পুষ্পা কুমারী। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর পেছনে খুনের ইঙ্গিত মিলেছে বলে পুলিশ সূত্র মারফত ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    পেডিকন ২০২৬: শিশুস্বাস্থ্যের রূপরেখা তৈরিতে সম্মেলন

    আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি এবার শিশুস্বাস্থ্য নিয়ে অভিনব প্রয়াস শিশুরোগ বিশেষজ্ঞদের। শিশুস্বাস্থ্যের ভবিষ্যৎ রূপরেখা গড়তে কলকাতায় শুরু হল দেশের অন্যতম বৃহৎ (পেডিয়াট্রিক) শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মেলন 'পেডিকন ২০২৬' (PEDICON 2026)। ‘পশ্চিমবঙ্গ অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স’-এর উদ্যোগে ইন্ডিয়ান অ্যাকাডেমি অব ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    শুনানিতে ডাকা হল রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে

    আজকাল ওয়েবডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের পর এবার এসআইআর শুনানিতে ডাক পড়ল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেনের। ২০১৬ সাল থেকে পরপর দু'বার জঙ্গিপুর আসন থেকে তৃণমূলের প্রতীকে ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    এই পুজোকে বলা হয় 'শিয়াল ডাকা লক্ষ্মীপুজো'

    আজকাল ওয়েবডেস্ক: সংক্রান্তির পর পয়লা মাঘ থেকেই ধীরে ধীরে প্রকৃতিতে পরিবর্তন দেখা যায়। এইসময় পালিত হয় নানা লোকাচার। নানা প্রথা নিয়ে এইসব লোকাচারে এক সময়কার বাংলার সমৃদ্ধ জীবনপ্রবাহ ধরা আছে। যেমন, বর্ধমানের কাঞ্চননগরে কিছু পরিবারে এখনো পয়লা মাঘের দিন ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    কমিশনের কাছে জমা পড়ল অমর্ত্য সেনের নথি

    আজকাল ওয়েবডেস্ক: নোবেলজয়ী ও ভারতরত্ন অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ঘিরে এসআইআর সংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছিল, তার একটি গুরুত্বপূর্ণ পর্বের অবসান ঘটল শুক্রবার। এদিন অমর্ত্য সেনের এসআইআর হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এই হিয়ারিংয়ে অমর্ত্য সেনের পরিবারের সদস্য ও ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    'বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে', বললেন মমতা

    আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে উপহার উত্তরবঙ্গকে। শুক্রবার শিলান্যাসের উদ্দেশ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গের পথে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির মাটিগাড়ায় বিশ্বের অন্যতম বৃহৎ শিব মন্দির 'মহাকাল মহাতীর্থ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে, শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী নিজের লেখা ও সুর করা এবং ইন্দ্রনীল ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    আপাতত বিধায়ক থাকছেন মুকুল রায়

    আজকাল ওয়েবডেস্ক: স্বস্তি মুকুল রায়ের। আপাতত তিনি বিধায়ক পদে বহাল থাকছেন। মুকুল রায়ের বিধায়কপদ খারিজের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    যোগীরাজ্যে মৃত্যু সিঙ্গুরের পরিযায়ী শ্রমিকের

    আজকাল ওয়েব়েস্ক: মুর্শিদাবাদের পর এবার হুগলি। সিঙ্গুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা গিয়েছে, শেখ সইদুল্লা নামে ওই ব্যক্তি হুগলি জেলার সিঙ্গুরের দেওয়ানভেড়ি গ্রামের বাসিন্দা। কাজের সূত্রে ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    SIR-এ নাম তুলতে হবে সকলের, ট্রেন আটকে বিক্ষোভ

    আজকাল ওয়েবডেস্ক: নিঃশর্ত দাবিতে SIR-এ সমস্ত ভারতীয় নাগরিকদের নাম তুলতে হবে। যাদের ভোটার তালিকায় নাম ছিল, তাঁদের নাম সেই ভাবেই রাখতে হবে। SIR-এর নামে মানুষকে হয়রানি করা চলবে না। এই সমস্ত একাধিক দাবি নিয়ে শুক্রবার সকলে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    '২১ দিন কোয়ারেন্টাইনে', নিপা নিয়ে গাইডলাইন দিল রাজ্য

    আজকাল ওয়েবডেস্ক: নিপা আতঙ্ক রাজ্যে। ইতিমধ্যে সংক্রমিত দু'জন। হাসপাতালে ভর্তি তাঁরা। সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক রাজ্য জুড়ে। ইতিমধ্যে ওই দুই সংক্রমিতের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা করা হয়েছে।তার মধ্যেই সামনে এসেছে নিপা সংক্রমিত ব্যক্তি, উপসর্গ থাকা ব্যক্তি এবং তাঁদের ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    ‘বাচ্চারা এসে প্রশ্ন করে তোমার লাঠিটা কোথায়?’ ‘কাকাবাবু’ নিয়ে অকপট প্রসেনজিৎ

    প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’। কিন্তু দর্শকের হৃদয়ে তিনি শুধু একজন তারকা নন, তিনি আদরের ‘বুম্বাদা’। প্রজন্মের পর প্রজন্ম তাঁকে এই নামেই আপন করে নিয়েছে। ইন্ডাস্ট্রির সহকর্মীরাও তাঁকে ডাকেন এই নামেই। আবার ছোটদের দুনিয়ায় তাঁর পরিচয় আলাদা। তিনি তাদের ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    ৮০ বছরে হঠাৎই সমাজমাধ্যমে 'ফনীবাবু ভাইরাল', অবহেলিত স্ট্যাটাস ঘুচিয়ে সমাদর পাবেন কি এবার?

    বয়স তাঁর ৮০। আজীবন সংসারের জন্য খেটে গিয়েছেন। তৈরি করেছেন বাড়ি ঘর, কিনেছেন জমি, জমা। কিন্তু এখন বৃদ্ধ হওয়ায় সেই ফনীবাবুই কিনা পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন! এমন অবস্থায় ফনীবাবু হঠাৎই একদিন সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান। তারপর...? কদর বাড়ে ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    'সরি সরি, সৃজিত...', 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজি আসলে কার ভাবনা ফাঁস করলেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

    'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি মুক্তি অপেক্ষায়। আরও একবার ক্রাচ হাতে সন্তুকে সঙ্গে নিয়ে নতুন অভিযানে যাবেন 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবি মুক্তির আগে ফাঁস করলেন এক ফ্রাঞ্চাইজি আসলে কার ভাবনা। 'বিজয়নগরের হীরে' ছবি মুক্তির আগে এই ছবির বিষয়ে আজকাল ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    উইন্ডোজের পাশাপাশি, ঋতুপর্ণার সঙ্গেও কাজ করতে চলেছেন অর্জুন চক্রবর্তী! নতুন ছবির ঘোষণা করেই মুছলেন পোস্ট

    টলিউডের অতি চেনা মুখ অর্জুন চক্রবর্তী। যদিও মাঝে কিছু বছর তাঁকে সেভাবে বড়পর্দায় দেখা যায়নি। তবে তিনি উইন্ডোজ প্রোডাকশন হাউজের হাত ধরে ২০২৬ সালেই কামব্যাক করতে চলেছেন। সেই খবর আগেই জানা গিয়েছিল। এবার অভিনেতা নিজেই জানালেন তাঁকে আগামীতে দেখা ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    অপর্ণা সেনের ছবিতে নতুন চমক, সুকান্ত ভট্টাচার্যর 'দেশলাই কাঠি' র‍্যাপ আকারে যেন 'অদম্য'!

    কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা মানেই তার নেপথ্যে থাকা বাস্তবের কঠিন চিত্র, সামাজিক বার্তা। সিঁড়ি বলুন বা ছাড়পত্র, বা দেশলাই কাঠি...। কোনটা ছেড়ে কোনটা বলা যায়! তাঁর লেখা 'রানার' কবিতাটি বহু আগেই গান আকারে প্রকাশিত হয়েছিল। তবে এল নতুন ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    ভুয়ো পোর্টালে প্রতারিত ইসকন ভক্তরা! দায়ের এফআইআর

    আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে মায়াপুরে রুম বুকিং ওয়েবসাইটে প্রতারিত ভক্ত ও পর্যটকরা! এফআইআর দায়ের করল ইসকন কর্তৃপক্ষ। এই প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে ইসকন। ইসকন মায়াপুরে তীর্থযাত্রীদের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ইসকন মায়াপুর একটি গুরুতর অনলাইন প্রতারণার ঘটনা সামনে আনল। ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    বাংলায় কথা অপরাধে ঝাড়খণ্ডে 'খুন' বেলডাঙার শ্রমিক!

    আজকাল ওয়েবডেস্ক: পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলায় ভাষায় কথা বলার অপরাধে ঝাড়খন্ডে 'খুন' মুর্শিদাবাদের এক যুবক, অভিযোগ তেমনটাই। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে  গোটা জেলা জুড়ে। মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ (৩০)। তাঁর ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    বাড়ল খসড়া তালিকায় অভিযোগ-আপত্তি জানানোর সময়

    আজকাল ওয়েবডেস্ক: এসআইআর এর প্রথম পর্ব শেষ হয়ে, দ্বিতীয় পর্ব চলছে রাজ্যে। ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে রাজ্যের বিশেষ নিবিড় সংশোধনীর খসড়া তালিকা। আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যে কোনও সাধারণ মানুষ এবং রাজনৈতিক ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    কলকাতা পুলিশের সাফল্য, উদ্ধার বিপুল জাল নোট

    আজকাল ওয়েবডেস্ক: বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাটুলি থানা এলাকা থেকে তিন জাল নোট কারবারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে বিপুল জাল ভারতীয় নোট। এছাড়াও ধৃতদের জেরা করে শহরতলীর তেলঘরিয়া ও সোনারপুর অঞ্চলে ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    আচমকা কামড়, ছুটন্ত ঘোড়ার মুখে ঝুলছে নাবালক

    আজকাল ওয়েবডেস্ক: ঘোড়দৌড় চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। ক্যানিং থানার অন্তর্গত আমতলা মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।মঙ্গলবার ঘোড়দৌড়ের সময় এক নাবালক সহিসকে কামড়ে তুলে নেয় পিছনে থাকা আরেকটি ঘোড়া। সেই অবস্থাতেই ঘোড়ার মুখে ঝুলতে ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    নন্দীগ্রামে অধিকারীকে 'অধিকার' বোঝালেন অভিষেক

    আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রাম। বাংলার রাজনীতিতে সিঙ্গুর  নন্দীগ্রাম কাজ করেছিল পালাবদলের। ২০২১-এর ভোটেও নন্দীগ্রাম ছিল হাইভোল্টেজ কেন্দ্র। ভোট এখনও কিছুটা দূরে। তবে এখন থেকেই পারদ চড়ছে নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবারের মতোই বৃহস্পতিতে নন্দীগ্রামে সেবাশ্রয় ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    বঙ্গে নিপা: আক্রান্ত ৫, কোয়ারেন্টাইনে রয়েছেন ১২০ জন

    গোপাল সাহা পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে এখনও পর্যন্ত পাঁচ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ১২০ জনেরও বেশি মানুষকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে শেষ নিপা সংক্রমণ ধরা পড়েছিল ২০০৭ সালে।বেলেঘাটা আইডি সূত্রে খবর, পাঁচজন সংক্রমিতের মধ্যে দু’জন নার্স, একজন ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    ডিজিটাল অ্যারেস্ট থেকে রক্ষা ব্যারাকপুর পৌরপ্রধানের

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ফের সক্রিয় ‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্র। এবার এই প্রতারণা চক্রের নিশানায় খোদ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে ফোন করে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    নবম শ্রেণীর পড়ুয়ার মাধ্যমে বাংলাদেশে গুলি পাচার

    আজকাল ওয়েবডেস্ক: ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ গুলি এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে বুধবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ এবং জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) আধিকারিকদের হাতে গ্রেপ্তার হল তিন কুখ্যাত অস্ত্র পাচারকারী। বুধবার  গোপন সূত্রে ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    পারস্য কীভাবে ইরান হল?

    আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে ইরান। দেশটিতে সরকারবিরোধী আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন ধর্মীয় শাসক-বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। তেহরানে শুরু হয়েছিল যে বিক্ষোভ, তা এখন দেশের সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পাল্টাচ্ছে জয়েন্টের সময়

    আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজো। অথচ ওই একই দিনে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main-2026) পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। ওই দিনেই প্রবেশিকা পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন ধার্য করা নিয়ে বাংলায় তীব্র ...

    ১৬ জানুয়ারি ২০২৬ আজকাল
    জেইই-র তারিখ ঘিরে বিতর্ক, বাংলা-বিরোধী বলল তৃণমূল

    গোপাল সাহাকেন্দ্রের অস্বাভাবিক সিদ্ধান্ত প্রবেশিকা পরীক্ষা নিয়ে। যাকে বাংলা ও বাঙালি-বিদ্বেষী সিদ্ধান্ত বলেই দাগিয়ে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজোর একই দিনে থাকা সত্ত্বেও সেই দিনই সিদ্ধান্ত হয়েছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    SIR শুনানি ঘিরে তুলকালাম, চাকুলিয়ায় চরম উত্তেজনা

    আজকাল ওয়েবডেস্ক: এসআইআর শুনানিকে কেন্দ্র করে ফের ধুন্ধুমার কাণ্ড রাজ্যে। মালদার ফরাক্কার ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিডিও দপ্তরে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    গঙ্গাসাগরে গো দান, গরু নিয়ে সাগরতটে পুণ্যার্থীরা

    আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নানের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হিসেবে পালিত হচ্ছে গো দান। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে স্নানের পর অসংখ্য পুণ্যার্থী গো দানের মাধ্যমে তাঁদের পুণ্যকর্ম সম্পন্ন করছেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, গঙ্গাসাগরে গো দান ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    বিজেপি কর্মীর বাড়ির সামনে রহস্যজনক পুতুল, চাঞ্চল্য

    আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার চাকদহ থানার অন্তর্গত কল্যাণী ব্লকের মদনপুর-২ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর দক্ষিণপাড়া এলাকায় বাড়ির দরজার সামনে রহস্যজনক পুতুল উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক নরেশ সরকার এলাকায় একজন বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পুতুলটির গায়ে ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    এসআইআর শুনানিতে বৈধ নথির তালিকা থেকে বাদ পড়ল এটি

    আজকাল ওয়েবডেস্ক: ভারতের নাগরিক হওয়ার বৈধ নথি হিসেবে দেখানো যাবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথির তালিকায় পড়ছে না। এক বিবৃতি মারফত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই প্রসঙ্গে ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    নিপা মোকাবিলায় এবার পুনে NIV থেকে স্পেশাল বাস!

    আজকাল ওয়েবডেস্ক: নিপা ভাইরাস মোকাবিলায় এবার কেন্দ্রর সঙ্গে যৌথভাবে মিলিত হয়ে কাজ করতে শুরু করল রাজ্য। কলকাতা এবার এসে পৌঁছল আইসিএমআর-এর একটি বাস, যার মধ্যে থাকছে নিপা ভাইরাস পরীক্ষা করার সমস্ত রকম প্রয়োজনীয় সামগ্রী। এই বাসটি সরাসরি পুনে থেকে ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    আই-প্যাক মামলার পরবর্তী শুনানি ফেব্রুয়ারিতে

    আজকাল ওয়েবডেস্ক: দেশের শীর্ষ আদালতে সওয়াল-জবাব। তবে আই-প্যাক মামলার শুনানি শেষ হয়ে গেল না আজই। দেশের শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি। এদিন দুপুর দুটোর পরে, ফের মামলার শুনানি হয় বিরতি শেষে। দ্বিতীয় দফায় শীর্ষ আদালতের কাছে ইডি ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    বিএলও-র পরে মাইক্রো অবজার্ভার, ৯ জনের ইস্তফা

    আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কায় এসআইআর-এর কাজ থেকে ইস্তফা দিলেন নয় জন মাইক্রো অবজার্ভার। এর ফলে ফারাক্কায় ব্যাহত হচ্ছে এসআইআর-এর শুনানি প্রক্রিয়া। বিডিও জানিয়েছেন মাইক্রো অবজার্ভার না এলে কোনও ভাবেই শুরু করা যাবে না শুনানির কাজ। ভোগান্তির শিকার হতে হচ্ছে ভোটারদের। ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    নির্বাচনের ঠিক আগেই কেন ইডি'র তল্লাশি? প্রশ্ন কোর্টে

    আজকাল ওয়েবডেস্ক: ৮ জানুয়ারি। তোলপাড় হয়েছিল কলকাতা। গত বৃহস্পতিবার সকালে আচমকা তৃণমূলের সঙ্গে চুক্তিভুক্ত ভোটকৌশলী সংস্থা আই-প্যাক-এর দপ্তর এবং কর্ণধারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ঘটনার পরেই ময়দানে নামেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। প্রথমে আই-প্যাক কর্ণধার প্রতীক ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    নিপা আতঙ্কে খেজুর রসের বাজারে মন্দা

    আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে রাজ্যের বিভিন্ন জেলায় ও  পর্যটন কেন্দ্রে ঢালাও বিক্রি হয় খেজুরের রস। পর্যটকরা সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করেন। তবে চিকিৎসক মহলের মতে, এই টাটকা খেজুরের রসের মধ্যে দিয়েই আপনার শরীরে চুপিসারে বাসা বাঁধতে পারে ভয়ঙ্কর 'নিপা' ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    কেষ্টপুরে জমজমাট মাছ মেলা

    মিল্টন সেন, হুগলি, ১৫ জানুয়ারি: বিশাল এলাকা জুড়ে বসেছে মেলা। চারদিকে শুধুই মাছ। রয়েছে চুনো পুঁটি থেকে ৫০ কেজি ওজনের মাছ। নিমেষে ফুরিয়ে যাচ্ছে হাজার হাজার কেজি মাছ। রাঘব বোয়াল থেকে টুনা লালমোহন, শঙ্কর থেকে পোনা, বিভিন্ন প্রজাতির মাছ ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    আলিপুরদুয়ারে বাবা–ছেলের রহস্যমৃত্যু

    আজকাল ওয়েবডেস্ক:‌ আদিবাসী সম্প্রদায়ের বাবা ও ছেলের রহস্যমৃত্যু। দু’‌জনের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত গারোখুটা আদিবাসী গ্রামে।‌জানা গেছে গত মঙ্গলবার ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    মাঘেই পালাই পালাই করছে শীত!‌

    আজকাল ওয়েবডেস্ক:‌ শীত এবার বিদায়ের পথে?‌ মকর সংক্রান্তিতে কলকাতার পারদ ছিল ১৩ ডিগ্রির ঘরে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে। তবে আপাতত জাঁকিয়ে শীতের পূর্বাভাস ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    SIR আতঙ্কে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার অভিযোগ

    আজকাল ওয়েবডেস্ক: SIR আতঙ্কে রাজ্যের একাধিক স্থান থেকে একের পর এক মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। তালিকায় যুক্ত হল আরও এক নাম। উত্তর ২৪ পরগনা জেলার গুমা সুকান্তপল্লীর ৬২ বছরের নিখিল চন্দ্র দাস। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে আত্মহত্যার পথ বেছে ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    পূর্ব বর্ধমানে নিপা-সংক্রমিত নার্সের সংস্পর্শে ৮২ জন

    আজকাল ওয়েবডেস্ক: নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা সংখ্যাটা ৪৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮২ জন। জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা চিফ মেডিক্যাল অফিসার অফ হেল্থ (সিএমওএইচ) ডাঃ জয়রাম হেমব্রম। বুধবার তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত ৪৮ জনের 'কন্টাক্ট ট্রেসিং' ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    মকর সংক্রান্তিতে শুরু তুলসীচারা মেলা, রঙিন সব এলাকা

    ইন্দ্রজিৎ সাহু: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পশ্চিম-পূর্ব দুই মেদিনীপুরের সবং–পটাশপুরে আবারও প্রাণ ফিরে পেল ঐতিহ্যবাহী তুলসীচারা মেলা। প্রায় ৫০০ বছরেরও বেশি পুরোনো এই লোকমেলা শুধু একটি কেনাবেচার ক্ষেত্র নয়, বরং অবিভক্ত মেদিনীপুর জেলার সামাজিক, সাংস্কৃতিক ও আবেগের ইতিহাস বহন করে ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    মোদির সভা রাজনৈতিক গিমিক, মত বন্ধ ডানলপের শ্রমিকদের

    মিল্টন সেন, হুগলি, ১৪ জানুয়ারি: হুগলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে আবারও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। ডানলপ শ্রমিকদের স্পষ্ট বক্তব্য এটা রাজনৈতিক ‘‌গিমিক’‌ ছাড়া কিছু নয়। শ্রমিক মহলের প্রশ্ন, আগেও তো ডানলপ ময়দানে সভা করে গেছেন দেশের ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    নীরবে চলে গেলেন পর্দার অমল 'অসুর'

    আজকাল ওয়েবডেস্ক: নীরবেই চলে গেলেন 'অমল অসুর'। আর শেষ হয়ে গেল দূরদর্শনের সোনালি যুগের সেই পরিচিত এবং জনপ্রিয় এক অধ্যায়। মহালয়ার ভোরে যাঁকে অসুর রূপে দেখতে বাঙালি অপেক্ষা করে থাকতেন এবং তারিয়ে তারিয়ে উপভোগ করতেন দেবী দুর্গার সঙ্গে তাঁর ...

    ১৫ জানুয়ারি ২০২৬ আজকাল
    'উন্নয়নের পাঁচালি' নিয়ে রঞ্জিত মল্লিকের ঘরে অভিষেক

    আজকাল ওয়েবডেস্ক: 'উন্নয়নের পাঁচালি'। ভোটের আগে, তৃণমূল কংগ্রেসের মাস্টারস্ট্রোক এই 'উন্নয়নের পাঁচালি'ই। নিজেদের জমানার উন্নয়নের খতিয়ান সাধারণের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্যের শাসক দল।বুধবার বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিনেতার ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    বি বি গাঙ্গুলি স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড

    আজকাল ওয়েবডেস্ক:‌ সাতসকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে বি বি গাঙ্গুলি স্ট্রিটে। আগুন লাগার খবর পেতেই একে একে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। পর পর দোকানে আগুন লেগেছে বলে খবর। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    বিডিও অফিস ভাঙচুর, রাস্তা অবরোধ, গণ ইস্তফা বিলওদের

    আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের তরফ থেকে জোর করে বিএলও-দের দিয়ে একাধিক ‘অনৈতিক’ এবং ‘নিয়ম বহির্ভূত’ কাজ করানো হচ্ছে। এই অভিযোগ তুলে বুধবার মুর্শিদাবাদের ফারাক্কা বিডিও অফিসে গিয়ে গণ ইস্তফাপত্র জমা দিলেন ওই ব্লকে কর্মরত প্রায় দু’শোর বেশি বুথ লেভেল ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    বঙ্গে নিপা: আইডি-তে ভর্তি আরও এক নার্স এবং চিকিৎসক

    আজকাল ওয়েবডেস্ক: বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এক জন নার্স এবং এক চিকিৎসককে। হাসপাতাল সূত্রে খবর, ওই দু’জন নিপা ভাইরাসে আক্রান্ত নার্সদের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের লালার নমুনা সংগ্রহ করা হয়েছে। দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুজনেই সন্দেহজনক অবস্থায় ভর্তি ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    পার্টি অফিস ভাড়া দিয়ে বিপাকে সিপিএম!

    আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েক বছর আগেও পূর্ব বর্ধমানের আউশগ্রাম–গুসকরা অঞ্চলে সিপিএমের এমন দাপট ছিল যে, কথায় কথায় বলা হত ‘গরু আর শেয়াল এক ঘাটের জল খায়’। সেই সিপিএমই আজ নিজেদের তৈরি পার্টি অফিস ভাড়াটিয়ার দখলমুক্ত করতে হিমশিম খাচ্ছে। গুসকরা ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    পূণ্যস্নানে কেন্দুলিতে লক্ষাধিক ভক্তের সমাগম

    আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তির পূণ্যতিথিতে বুধবার বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটে। ভোরের প্রথম আলো ফোটার আগেই অজয় নদের তীরে ভক্তদের ঢল নামে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মানুষ অজয় নদের জলে নেমে পুণ্যস্নান করেন এবং স্নান শেষে রাধাবিনোদ ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    এসআইআর শুনানির পর নয়া তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

    আজকাল ওয়েবডেস্ক: এসআইআরের শুনানি পর্ব শেষ হওয়ার পর ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন।কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ৩২ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১১,৪৭২ জন ভোটার বৈধ নথি জমা দিতে পারেননি। কমিশনের ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    এসআইআরের শুনানিতে ১০৪ বছরের বৃদ্ধ

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে চলছে এসআইআর শুনানি পর্ব। ৮৫ বছর বা তার বেশি বয়সী ভোটারদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (এসআইআর)  শুনানির জন্য কোনও কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদেরও শুনানির ব্যবস্থা তাঁদের বাড়িতেই করা হবে। গত ২৯ ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    গঙ্গাসাগরে মৃত্যু ভিন রাজ্যের তীর্থযাত্রীর

    আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে এসে মৃত্যু হল ভিন রাজ্যের এক তীর্থযাত্রীর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মিতু মণ্ডল (৫১)। তাঁর বাড়ি আসামের সোনিতপুর জেলায়।মোক্ষলাভের আশায় আসাম থেকে একাই গঙ্গাসাগর মেলায় এসেছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগরের তিন ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    মেলার শুরুতেই ভাইরাল ‘‌লাইট বাবা’‌!

    আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরের শুরুতেই বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম গঙ্গাসাগর মেলায় দেখা মিলল এক ব্যতিক্রমী সাধুর। মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’র পর এবার গঙ্গাসাগর মেলায় ভাইরাল হয়ে উঠেছেন ‘লাইট বাবা’। তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই কৌতুহল ও উৎসাহের পারদ ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    SIR শিবিরে CAA-এর ফর্মফিলাপ করতে বলছেন এইআরও?

    আজকাল ওয়েবডেস্ক: এসআইআর শুনানি শিবিরে হাজির একাধিক ব্যক্তিকে সিএএ-তে আবেদন করার কথা বলছেন এইআরও৷ এমনই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার বাগদা থানার হেলেঞ্চা গার্লস হাইস্কুলে৷ তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় শুনানির ঘরের সামনে৷ যদিও ...

    ১৪ জানুয়ারি ২০২৬ আজকাল
    'মহিলাদের টার্গেট করা হয়েছে', SIR নিয়ে ফের সরব মমতা

    আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস, দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথম থেকেই সুর চড়িয়েছেন এসআইআর নিয়ে। এদিন কোচবিহারে অভিষেক যখন মনে নির্বাচন কমিশনের তালিকায় 'মৃত' হিসেবে চিহ্নিত দশজনকে মঞ্চে এনে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন, তার ঘণ্টাখানেক পরে, ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    নিপা ভাইরাসের আতঙ্কে থরথর করে কাঁপছে বাংলা

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই দু'জন নার্সের শরীরে এই ভাইরাস-এর উপস্থিতি খুঁজে পাওয়া গিয়েছে। দু'জনেই চিকিৎসাধীন। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী ইতিমধ্যেই কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে প্রস্তুত করা হয়েছে নিপা'র চিকিৎসায় বিশেষ ওয়ার্ড। যেখানে এই রোগে আক্রান্তের জন্য ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    কুলটিতে খোলামুখ খনিতে আচমকাই ধস

    আজকাল ওয়েবডেস্ক:‌ আসানসোলের কুলটিতে খোলামুখ কয়লা খনিতে দুর্ঘটনা। ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ওই এলাকায় বিসিসিএলের খোলামুখ কয়লা খনি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিসিএলের খোলামুখ খনি ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    গঙ্গাসাগরের ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন বাড়াল রেল

    আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াত নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে পরিষেবা বাড়াল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।নির্ধারিত ২৩টি ট্রেনের পাশাপাশি যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে গঙ্গাসাগর মেলায় ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    কোচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার: অভিষেক

    আজকাল ওয়েবডেস্ক: সোমে কলকাতা, মঙ্গলে কোচবিহার। জেলা জেলা ঘুরে, অভিষেকের বার্তা। বার্তায় একযোগে কেন্দ্র, বিজেপিকে তুলোধোনা। বার্তায় ফের প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিত। কোচবিহারের মদনমোহন মন্দির ঘুরে এদিন জনসভায় যোগ দেন অভিষেক। মঙ্গলের বক্তব্যে একেবারে শুরু থেকেই গেরুয়া শিবিরকে একহাত নেন তৃণমূলের ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক?

    আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ থেকে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে 'খুন' হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম আমাই মাঝি (২৮)। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার হাড়োয়া পঞ্চায়েতের গাম্ভীরা গ্রামে। ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    গঙ্গাসাগরে পুণ্যার্থীর জীবন বাঁচাবে ‘ওয়াটার ড্রোন’

    আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগর মেলায় স্নানঘাটগুলিতে নিরাপত্তা জোরদার করতেও ব্যবহৃত হবে আধুনিক প্রযুক্তির ‘ওয়াটার ড্রোন’। প্রশাসন সূত্রের খবর, এই ‘লাইফবয় ওয়াটার ড্রোন’-এর মাধ্যমে স্নানে নেমে কেউ বিপদে পড়লে, দ্রুত উদ্ধার করা যাবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে এই আধুনিক প্রযুক্তি ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    তপসিয়ায় উল্টে গেল বেপরোয়া সরকারি বাস, আহত বেশ কয়েকজন

    আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে কলকাতায় পথ দুর্ঘটনা। তপসিয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই সরকারি বাস। এর ফেল আহত হয়েছেন কন্ডাক্টর-সহ বেশ কয়েকজন যাত্রী। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের পিছনের দিকের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়।স্থানীয় ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    নতুন বছরে বিনোদনের জানলা খুলছে হইচই! মিমি-পরমব্রত-কৌশানীদের নিয়ে মাঠে নামার প্রস্তুতি

    নতুন বছরে বিনোদনের দুনিয়ায় বড়সড় বার্তা নিয়ে হাজির হইচই। একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করে তারা স্পষ্ট করে দিল, এবারের লক্ষ্য বাংলা কনটেন্টকে আরও এক ধাপ উপরে তুলে নিয়ে যাওয়া। শুধু নতুন সিরিজ নয়, ঘোষণার ভঙ্গিতেও ছিল চমক ও সাহসী ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    আঙ্গিক’-এর মঞ্চ থেকে বাংলা থিয়েটারকে এক হওয়ার ডাক বিভাস-পৌলোমীর

    উদ্বোধন হয়ে গেল রানিকুঠি আঙ্গিক আয়োজিত পাঁচদিন ব্যাপী নাট্যোৎসব আঙ্গিক উৎসব। যাদবপুর অঞ্চলের মিলন পাঠচক্র ময়দানে রবিবার সন্ধ্যায় শুরু হয়ে গিয়েছে এই উৎসব। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। বিকেল থেকে রাত - প্রতিদিন তিনটি করে নাটক। নাট্যোৎসবের প্রধান আহ্বায়ক তথা ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    ওটিটির পর্দায় সুস্মিতা! পাহাড়ি পথে কার সঙ্গে 'কুহেলি'তে হারাবেন নায়িকা?

    ছোটপর্দার প্রিয়মুখ অভিনেত্রী সুস্মিতা দে। সাহেব ভট্টাচার্যের সঙ্গে 'কথা' ধারাবাহিকে তাঁর জুটি নজর কেড়েছিল দর্শকের।‌ তাই ওই মেগা শেষ হওয়ার পর থেকেই জুটির ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। জুটি না ফিরলেও নতুন অবতারে ফিরছেন সুস্মিতা। তবে ছোটপর্দায় নয়, তিনি ফিরছেন ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    এবার দুঁদে গোয়েন্দা শ্রাবন্তী! ওটিটিতে কোন রহস্য উন্মোচন করবেন অভিনেত্রী?

    ওটিটির পর্দায় শ্রাবন্তীকে খুব কমই দেখেছেন দর্শক। হইচই-এ সোহম চক্রবর্তীর সঙ্গে 'দুজনে' সিরিজে কাজ করেছিলেন অভিনেত্রী। এবার আসছেন রহস্য সমাধানে। অয়ন চক্রবর্তীর পরিচালনায় আসছে এক থ্রিলার সিরিজ। যার মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের লেখায় এবার গোয়েন্দা চরিত্রে ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'তে রূপসা মুখোপাধ্যায়! সৃজিতের পরিচালনায় কোন চরিত্রে অভিনেত্রী?

    বড়পর্দায় অনেকদিন আগেই মিষ্টি মুখ আর মিষ্টি হাসির জন্য নজর কেড়েছিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। এবার তাঁকে দেখা যেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। পরিচালকের আগামী ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'তে দেখা যেতে চলেছে তাঁকে। সূত্রের খবর, ক্যামিও চরিত্রে ছবিতে থাকছেন রূপসা। ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    স্বামী বিবেকানন্দের চরিত্রে অভিনয়ের মুহূর্তেই ঘটেছিল এই ‘অলৌকিক ঘটনা’! অবিশ্বাস্য অভিজ্ঞতা সাহেব চট্টোপাধ্যায়ের

    রাজ্যের নানান জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্যজুড়ে দিনভর রয়েছে নানান অনুষ্ঠান। শহরের বিভিন্ন স্কুলের তরফে ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাতফেরী ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এহেন আবহে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    নেক্সট 'জিম সেলফি' কবে পোস্ট করবেন অভিষেক? জানেন...

    আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি জুড়ে জেলা ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ১২ জানুয়ারি তবে নিজের শহরেই। এদিন হাজির হয়েছিলেন 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা'র কনক্লেভে। তৃণমূল কংগ্রেস কীভাবে এই ভোটের ময়দানে নামতে চলেছে, দলের কর্মীদের কীভাবে ময়দানে নামানো হবে, ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    নিষিদ্ধপল্লী যাওয়া নিয়ে বচসা, হাওড়ায় গুলিবিদ্ধ এক

    আজকাল ওয়েবডেস্ক:‌ টাকা নিয়ে বচসা। তাও আবার নিষিদ্ধপল্লী যাওয়া নিয়ে। তার জেরেই হাওড়ায় চলল গুলি। পায়ে গুলি লেগে হাসপাতালে চিকিৎসাধীন এক দুষ্কৃতী। আহতের নাম তারক বারিক। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। তবে যাদের সঙ্গে ঝামেলা হয় সেই ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    রাজ্যে নিপা'র থাবা, বৈঠক করে সতর্ক করল সরকার

    আজকাল ওয়েবডেস্ক: শীতের মাঝেই বড় আতঙ্ক রাজ্য জুড়ে। নিপা'র থাবা। ইতিমধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু'জন নার্স। বয়স ২২ এবং ২৫ বছর। জানা গিয়েছে তাঁদের একজন সম্প্রতি পূর্ব বর্ধমানে গিয়েছিলেন। একজনের বাড়ি সেখানেই, অপরজনের বাড়ি নদিয়ায়।  কিন্তু রাজ্যের বাইরে ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    মাংসের লোভে বৃদ্ধকে কুপিয়ে খুন, দিনহাটায় চাঞ্চল্য

    আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের দিনহাটায় এক বৃদ্ধকে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানুষ মেরে খাওয়ার উদ্দেশ্যেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।ইতিমধ্যেই, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার দুপুরে স্থানীয় একটি মেলার কাছেই একটি ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    এয়ারফোর্স 'ডিজিটাল যোদ্ধা'দের রণকৌশল বোঝালেন অভিষেক

    আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে, তাৎপর্যপূর্ণ সোশ্যাল মিডিয়া। কয়েক দশকে রাজ্যের এবং দেশের রাজনীতির ধারা বদলেছে আমুল। ৩০ কিংবা ৫০ বছর  আগে যেভাবে নির্বাচন হত, এখন তা বদলেছে অনেক। এখন রাজনীতি, নির্বাচন কৌশল, সবকিছুর সঙ্গেই অঙ্গাঙ্গিকভাবে জুড়ে গিয়েছে সোশ্যাল ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    আরও মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

    আজকাল ওয়েবডেস্ক:‌ চলছে শুনানি পর্ব। অনেক বড় বড় ব্যক্তিত্বকে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)–এর শুনানি পর্বে ডাকা হয়েছে। এবার জানা যাচ্ছে, কাজের জন্য পশ্চিমবঙ্গে আরও প্রায় দু’হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। যদিও রাজ্যের কোনও ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    ওড়িশায় রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক

    আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় পরিযায়ী  শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের এক যুবক। বাংলায় কথা বলার জন্য সম্প্রতি ওড়িশার সম্বলপুরের শান্তিনগর এলাকায় বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার চক বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জুয়েল রানা নামে ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    পাঞ্জাবের কবাডি খেলোয়াড় খুনে রাজ্যে ধৃত ৩

    আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের প্রখ্যাত কবাডি খেলোয়াড় রানা বালাচোরিয়া হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ও হাওড়া সিটি পুলিশের সহযোগিতায় হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের ...

    ১৩ জানুয়ারি ২০২৬ আজকাল
    বইমেলায় মেট্রোর বিশেষ বুথ, অ্যাপ ক্যাব স্ট্যান্ড

    আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই যেন শুরু হয়ে যায় অপেক্ষা। অনেকেই বলেন বারো মাসের তেরো পার্বণ পেরিয়ে এ যেন চোদ্দ নম্বর পার্বণ। জানুয়ারি যত এগোতে থাকে শেষের দিকে, তত কমতে থাকে অপেক্ষা। এবারেও অন্যান্য বছরের মতোই, আর কয়েকদিন পরেই শুরু ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    বিশ্বভারতীতে স্থগিত অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ

    আজকাল ওয়েবডেস্ক: যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থীকে ইন্টারভিউয়ে না ডাকার অভিযোগে উত্তাল বিশ্বভারতী। সেই অভিযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিলেন কয়েকজন অধ্যাপক ও বঞ্চিত প্রার্থী।সেই চিঠির প্রেক্ষিতেই পরীক্ষার একদিন আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাংলা বিভাগের অধ্যাপক ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    ঠান্ডায় ‘উষ্ণতা’ খুঁজতে গৃহস্থের বাড়িতে অভিনব চুরি!

    আজকাল ওয়েবডেস্ক: চুরি করতে এসে কম্বল লুঠ করল চোরেরা। কনকনে এই ঠান্ডার রাতে শুধু সোনা-টাকা নয়, উষ্ণতার দিকেও নজর পড়েছে চোরের!  পূর্ব বর্ধমান জেলার,গুসকরা পৌরসভা এলাকায় সন্ধ্যারাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অবাক করার মতো ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আগুন

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বাঘাযতীন রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। আজ সকাল আনুমানিক ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    প্রয়াত বাম নেতা সমীর পুততুণ্ড, শোকপ্রকাশ মমতার

    আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ দক্ষিণ শহরতলির মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পিডিএস নেত্রী তথা সমীর পুততুণ্ডর স্ত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, বেশ কিছুদিন ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    রবিবার সন্ধ্যায় আচমকাই ব্যাহত মেট্রো পরিষেবা

    আজকাল ওয়েবডেস্ক: রবিবার সন্ধ্যায় আচমকাই ব্যাহত মেট্রো পরিষেবা। এদিন সন্ধ্যা প্রায় সাড় ছ’টা থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটে।কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তার জেরেই মেট্রো ...

    ১২ জানুয়ারি ২০২৬ আজকাল
    'BJP মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে', ক্ষুব্ধ মমতাবালা

    মিল্টন সেন, হুগলি: 'বিজেপি এক এক সময় এক এক রকম কথা বলছে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। বিভ্রান্ত মতুয়ারা। ভয়ের মধ্যে আছে। শান্তনু ঠাকুর বলছেন, পঞ্চাশ লক্ষ যদি রহিঙ্গা বাংলাদেশী বাদ যায়, তাহলে এক লক্ষ মতুয়া বাদ গেলে কিছু যায় আসে ...

    ১১ জানুয়ারি ২০২৬ আজকাল
    বারুইপুরে বাজি বিস্ফোরণে মৃত ১, আশঙ্কাজনক ৩

    আজকাল ওয়েবডেস্ক:  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমার চম্পাহাটি এলাকা শনিবার ভরদুপুরে হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। বাজি তৈরির একটি কারখানায় ঘটে যাওয়া ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শ্রমিকের, আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ...

    ১১ জানুয়ারি ২০২৬ আজকাল
    এবার ডুয়ার্সে জঙ্গল সাফারি হবে টয় ট্রেনে

    আজকাল ওয়েবডেস্ক: জঙ্গল সাফারি বলতে এতদিন ডুয়ার্সের গভীর অরণ্যে হুডখোলা জিপ বা হাতির পিঠে চেপে বনভ্রমণের ছবিই চোখে ভাসত। ভয় আর ভাললাগার মিশেলে তৈরি সেই চেনা অভিজ্ঞতাই ছিল জঙ্গল সাফারির মূল আকর্ষণ।তবে এবার সেই ধারণায় বড় বদল। কারণ, এবার ...

    ১১ জানুয়ারি ২০২৬ আজকাল
    প্রতিবেশীকে দাহ এসে নিজেই লাশ হয়ে গেলেন যুবক!

    শ্রেয়সী পাল: শ্মশানে দেহ সৎকার করতে এসে বাঁশের আঘাতে খুন হয়ে গেলেন এক যুবক। শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার শ্মশান ঘাটে। মৃত যুবকের নাম জয়ন্ত ঘোষ (৩০)। তাঁর বাড়ি ডোমকল থানার অন্তর্গত চাঁদপুর ঘোষপাড়ায়। সূত্রের খবর, ...

    ১১ জানুয়ারি ২০২৬ আজকাল
    SIR-এর চাপে আত্মঘাতী বিএলও? বিরাট অভিযোগ পরিবারের

    আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) কাজের চাপে ফের আত্মঘাতী বিএলও, অভিযোগ তেমনটাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত পাইকমারি চর এলাকায় ।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বিএলও-র নাম হামিমুল ...

    ১১ জানুয়ারি ২০২৬ আজকাল
    রাজ্যে নির্বাচন এক দফাতেই!

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন নির্বাচন এক দফাতেই অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিতের মধ্যেই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision – SIR) ঘিরে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। ক্রমবর্ধমান অভিযোগ ও তথ্যগত অসঙ্গতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ফের নতুন করে চারজন স্পেশাল ...

    ১১ জানুয়ারি ২০২৬ আজকাল
  • আজকাল | 1841-1940

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy