ঐতিহাসিক লোহাগড় দুর্গে ট্রেকিংয়ে যাওয়া পুনের ব্যবসায়ী কেতনের মৃত্যু দুর্ঘটনা বলে মনে হলেও পরে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হবু বর ২৬ বছর বয়সি কেতন বিশাল আগরওয়ালকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বাগদত্তা এবং তাঁর ...
২৪ জুন ২০২৬ এই সময়জলে গেল লিওনেল এমপাসির দুরন্ত লড়াই। একাই আটটি সেভ দিয়ে কলম্বিয়ার কাঁটা হয়ে উঠেছিলেন কঙ্গোর এই গোলকিপার। তবে শেষরক্ষা হলো না। বুধবার গুয়াদালাহারায় গুরুত্বপূর্ণ ম্যাচে দানিয়েল মুনোজ়ের একমাত্র গোলে কঙ্গোর বিরুদ্ধে জয় তুলে নিল কলম্বিয়া। দুই ম্যাচেই জিতে ‘K’ ...
২৪ জুন ২০২৬ এই সময়কলকাতা। ভারতীয় ফুটবলের ভরকেন্দ্র। এবার বিশ্বকাপ-জ্বরের ক্ষেত্রে ফিফার স্বীকৃতিও পেয়ে গেল এই শহর। কলকাতার ফড়িয়াপুকুর এলাকার কিছু ফুটবলপ্রেমীর উদ্যোগে সেজে উঠেছে এলাকার দেওয়াল। বিভিন্ন দল আর ফুটবলারের রঙে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল স্বয়ং বিশ্ব ফুটবলের নিয়ামক ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনসান ফ্রান্সিসকো: বিশ্বকাপে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল আলজেরিয়া। সোমবার জর্ডনের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়ে তারা। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নক-আউটের আশা জিইয়ে রাখল জিদানের মাতৃভূমি। উল্লেখ্য, গ্রুপ জি থেকে ইতিমধ্যেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত ...
২৪ জুন ২০২৬ বর্তমানহাউস্টন, ২৩ জুন: উজবেকিস্তানকে ৫-০ গোলের ব্যবধানে হারাল পর্তুগাল। জোড়া গোল সিআর সেভেনের। আজ, মঙ্গলবার হাউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় গ্রুপ কে-এর টিম পর্তুগাল এবং উজবেকিস্তান। এদিন ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় খেলা শুরু হতেই আক্রমণ শুরু করে পর্তুগীজরা। ২ ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় রোজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জল জমছে কলকাতার বিভিন্ন অঞ্চলে। পুরসভার নিকাশি পাম্পিং স্টেশন ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় জমা জল নামাতে প্রতি বছর নিয়ম করে প্রচুর অস্থায়ী পাম্প বসায় পুরসভা। কিন্তু অভিযোগ, চলতি বর্ষার মরশুমে এখনও ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে ব্যাংকের মেসেজ— ‘ফিক্সড ডিপোজিটে থাকা ৯ লক্ষ ৪০ হাজার টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে।’ তা দেখে রীতিমত আঁতকে ওঠেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা বুলা ভদ্র। সারা জীবনের পুঁজি সঞ্চয় ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিডের সময় টলিউডের শিল্পী-কলাকুশলীদের সুরক্ষার স্বার্থে পিপিই কিট, স্যানিটাইজারসহ নানা সামগ্রী কিনতে একটি তহবিল গঠন করা হয়েছিল। সেই ফান্ডের টাকা আত্মসাতের নয়া মামলায় এবার গ্রেপ্তার করা হল প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। তাঁর বিরুদ্ধে ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিচয় দিয়ে পুলিশ, সরকারি কর্মচারী ও আমজনতার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। মূল অভিযুক্ত ও তার শাগরেদ ওই পরিচয় দিয়ে নানাজনের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছিল বলে অভিযোগ। সোমবার রাতে অভিযুক্ত আকাশ সোনার ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল মাছের খাবারের একটি গোডাউন। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বামুনিয়া এলাকায়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুরো পুড়ে যায় ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্নে অর্থ দপ্তরে মিষ্টি বিলি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজে মিষ্টির প্যাকেট হাতে অর্থ দপ্তরের অফিসে যান তিনি। জানা গিয়েছে, প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। সেজন্যই দপ্তরে গিয়ে আধিকারিক-কর্মীদের মিষ্টিমুখ করিয়েছেন তিনি।
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুরে ঘরছাড়া বৃদ্ধাকে নিরাপদে বাড়িতে প্রবেশ করিয়ে দেওয়ার নির্দেশ দিল আলিপুর আদালত। এই ব্যাপারে হরিদেবপুর থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে আদালত। মঙ্গলবার আলিপুর আদালত এই নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা ওই বৃদ্ধার ছেলে ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বনগাঁ: রাস্তা বেহাল। এর প্রতিবাদে সোচ্চার হলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বনগাঁর গোপালনগর থানার ন’হাটা বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আবার রাস্তা সংস্কারের দাবি তুলে প্রতিবাদে শামিল হয়েছিলেন দক্ষিণ ২৪ ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, বসিরহাট: থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে এক গৃহবধূ অপমান ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তাঁর দাবি, এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন তিনি। সেখানে এক পুলিশকর্মী তাঁর অভিযোগপত্র গ্রহণ না করে উল্টে সেটি তাঁর দিকেই ছুড়ে মারেন। ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিরিয়ানি দোকানের মালিককে খুনের অভিযোগে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আদালত। তারা হল, মহম্মদ ফিরোজ, শাহাবাজ আনসারি। ভাটপাড়ায় ঘটনাটি ঘটে ২০১৮ সালে। ৩ জুন মণ্ডল বিরিয়ানির মালিক সঞ্জয় মণ্ডলকে বিরিয়ানির দাম চাওয়ায় খুন হতে হয়েছিল। সেদিন ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি ও মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র চালু হল। সেখান থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন এলাকাবাসী। এই সেবা কেন্দ্রের উদ্বোধন করে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, নোয়াপাড়া ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তিনদিন পুলিশ হেপাজতের মেয়াদ শেষে মঙ্গলবার ফের আদালতে তোলা হয়েছিল ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবিকে। শুনানি শেষে বিচারক তাঁকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। তবে এদিন কোনো বিক্ষোভ হয়নি। পুলিশি নিরাপত্তা ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: ট্রলার থেকে পড়ে ফের নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী। অন্যদিকে, ট্রলার থেকেই পড়ে নিখোঁজ হয়ে যাওয়া এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হল এদিন। তবে দ্বিতীয় ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।প্রথম ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীর নাম রতন দাস। বাড়ি কাকদ্বীপের ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: চিকিৎসাধীন অবস্থায় ন’বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। মৃতের নাম অনুরাগ মিস্ত্রি। পরিবারের দাবি, ভুল ইনজেকশন দেওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশু ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘গুন্ডা, মাফিয়া, তোলাবাজ... একজনও জেলের বাইরে থাকতে পারবে না!’ মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে খোলাখুলি একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সেই প্রসঙ্গেই বিগত তৃণমূল সরকারের ১৫ বছরের ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কৃষ্ণনগর: ফ্ল্যাট থেকে সোনা কেনার গোছা গোছা রসিদ আগেই মিলেছিল। এবার সল্টলেকের ধৃত তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তের বান্ধবীর নদীয়ার বাড়ি থেকে উদ্ধার হল ৩ কেজির বেশি সোনার গয়না। সেই সঙ্গে পুলিশ সল্টলেকের একটি রাষ্ট্রায়ত্ত ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা তৃণমূল, আর ঋতব্রত তৃণমূলকে দাঁড়িপাল্লার দু’দিকে বসিয়ে চড়া সুরে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি দুই শিবিরের বিধায়কদের কাছে শুভেন্দুর ছুড়ে দেওয়া প্রশ্ন, যিনি (মমতা) নিজের বুথে হেরেছেন,তাঁকে জননেত্রী মানতে হবে?মঙ্গলবারের বিধানসভার অধিবেশন ছিল টানটান ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের দুই শিবিরই মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল। সোমবার রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বৈঠকে বসে ‘ন্যাশনাল ওয়ার্কিং কমিটি’ ঠিক করে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাঁই হয়নি। মঙ্গলবার সকালে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে তালিকা প্রকাশ করে ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় একের পর এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। উত্তর কলকাতার ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মীরা হাজরার বিরুদ্ধে আশ্চর্যজনক অভিযোগ জমা পড়ল জোড়াবাগান থানায়। এক বাসিন্দার বাড়ির সামনের গঙ্গার কল সরানোর জন্য এক ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: পথশ্রীর অর্ধনির্মিত রাস্তা এখন উত্তর শহরতলির মৃত্যুফাঁদ। প্রতিটি পুরসভা এলাকায় ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে এই রাস্তার কাজ শুরু হয়েছিল। সেই কাজ অর্ধেকও হয়নি। ভোটের ফল বেরনোর পর সব রাস্তার কাজ বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওইসব রাস্তার ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুনের মামলায় শুনানির শেষে গাড়িতে ওঠার মুখে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালকে লক্ষ্য করে মঙ্গলবার ছোড়া হল জুতো, ডিম, বোতল, গোবর। তাঁকে দেখে ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করতে থাকে এক দল মানুষ। বিক্ষোভকারীদের ছোড়া একপাটি ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিফটিং ডিউটি রাত ৮টা থেকে সকাল ৮টা। অথচ বিশ্ব যোগ দিবসের দিন সকাল সাড়ে ৭টা নাগাদ ইমার্জেন্সিতে সারপ্রাইজ ভিজিট দিতে গিয়ে হাসপাতালের কর্তারা হতবাক। কোথায় রোগী সহায়ক! ভোঁ ভা! ইমার্জেন্সির সামনে অ্যাডমিশন কাউন্টারে গিজগিজ করছে ভিড়। ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলারকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, রাতে নিজের ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলেন ওই ওয়ার্ডের ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে বিজেপির তিন কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর কালীমন্দির সংলগ্ন শ্মশান এলাকায়। বিজেপির যে তিনজন কর্মী জখম হয়েছেন, তাঁদের মধ্যে একজনের ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক অভিজাত বহুতলের একুশ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম ফরিদা আলি আসগর (৫৮)। মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলেঘাটা মেন রোডের ওই অভিজাত আবাসনে। ঘটনার তদন্ত শুরু ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: গঙ্গায় নৌকা পারাপারের সময় বজ্রপাতে চারজন প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন অন্তত ১০জন। মঙ্গলবার বিকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও মালদহের বৈষ্ণবনগর থানার সীমানাবর্তী এলাকার গঙ্গাবক্ষে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পারের ফেরিঘাটেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: পুরসভা নির্বাচন এখনও অনেকটা দেরি। আনুষ্ঠানিক নির্বাচনি প্রস্তুতিও শুরু হয়নি। কিন্তু সংগঠনের ভিতরে ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর সেই আবহে বারাসতে বিজেপি যুব মোর্চার কর্মসূচি থেকে উঠে এল যুবদের ‘টিকিট’ দেওয়ার আরজি। রাজ্যে বিজেপি ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: ইছামতী নদীর চর দখল করে গড়ে ওঠা টাকির ‘বিতর্কিত’ দুই গেস্ট হাউস ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলার শুনানিতে আদালত জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে পুরসভাকে অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। শুধু তাই ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) কম্পিউটার ও তার নেটওয়ার্ক পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান দিল ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট নামে একটি সংস্থা। এই সংস্থাটির প্রধান প্রোমোটার বন্ধন ব্যাংক। বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে, তাঁদের শুধু গ্রেপ্তার করাই নয়, আরও বড়ো পদক্ষেপ করা হবে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, গুন্ডা-তোলাবাজরা কেউ জেলের ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঠিত হতে চলেছে ‘চিফ মিনিস্টারস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ড’। এই বিশেষ তহবিলের লক্ষ্য, বিশ্বমানের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বাংলায় এনে ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্কসার্কাসের সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড নামকরণ করা হয়েছে। যা নিয়ে তৈরি হয়ছে বিতর্ক। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠছে। মঙ্গলবার রাজ্য বাজেটের জবাবী ভাষণে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি, বিভিন্ন ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কিছু সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্তর নির্দেশ, গণনাকেন্দ্রের সমস্ত সিসিটিভি ক্যামেরা, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট মেশিন প্রভৃতি সবই সংরক্ষণ করতে ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতে ‘ডিজিটাল ভারত নিধি’ প্রকল্প চালুর উদ্যোগ শুরু করল বিএসএনএল। এই প্রকল্পের আওতায় ৩,৩৪৪টি গ্রাম পঞ্চায়েতে ‘ফাইবার টু দ্য হোম’ বা এফটিটিএইচ সংযোগ দেওয়া হবে। এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সব পঞ্চায়েতে ফাইবারের মাধ্যমে ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’র আওতায় ২ হাজার ৪০০ কোটি টাকার আর্থিক সুবিধা প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আর্থিক সুবিধা প্রদান কর্মসূচিতে অংশ নেন। এই প্রকল্পের আওতায় সংগঠিত ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার দুপুরের পর কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় ঝড়বৃষ্টি ও ব্যাপক বজ্রপাত হয়। আলিপুর আবহাওয়া অফিস চত্বরে বিকালে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৭৫ কিলোমিটার। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, হলদিয়া: সাতসকালেই পাকড়াও দুই ছিনতাইকারী মহিলা। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ব্রজলালচকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ, বাসে যাত্রা করার সময় এক প্রবীণ শিক্ষকের ব্যাগ থেকে দুই মহিলা দুই লক্ষ টাকা ছিনতাই করে।সূত্র মারফত জানা গিয়েছে, ওই ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: সাড়ে তিন বছরের শিশুর উপর যৌন হেনস্তার ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করতে গিয়ে উত্তাল মহিষাদল। মঙ্গলবার গভীর রাতের ঘটনা। দুই পুলিশ কর্মী জখম। একজনেকে ভোজালির কোপ বসানো হয়েছে। আরেকজনের মাথায় গুরুতর চোট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ সুপারকে ...
২৪ জুন ২০২৬ বর্তমানসৌরভ ভট্টাচার্য, তেহট্ট: নিঝুম রাত। ঘড়ির কাঁটা তখন ১১টা ৪০ মিনিটের ঘরে। পাঁচটি গাড়ির একটা কনভয় থামল করিমপুর থানার কিশোরপুরে। রাতের নিঃস্তব্ধতা খান খান করে নামলেন ২৮ জন খাঁকি উর্দিধারী। তাঁদের মধ্যে সাতজন পুলিশ আধিকারিক। বাকি ২১ জন সাধারণ ...
২৪ জুন ২০২৬ বর্তমানসৌরভ ভট্টাচার্য, তেহট্ট: তখন নিঝুম রাত। ঘড়ির কাঁটা ১১টা ৪০ মিনিটের ঘরে। পাঁচটি গাড়ির একটা কনভয় থামল করিমপুর থানার কিশোরপুরে। রাতের নিঃস্তব্ধতা খান খান করে নামলেন ২৮ জন খাঁকি উর্দিধারী। তাঁদের মধ্যে সাতজন পুলিশ আধিকারিক। বাকি ২১ জন সাধারণ ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: কাটা তেলের কারবার থেকেই কোটিপতি! নেতা থেকে পুলিশ অফিসারদের একাংশ সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছেন। পূর্ব মেদিনীপুরে হলদিয়া-কোলাঘাট ১১৬নম্বর জাতীয় সড়কের দু’ধারে টিনঘেরা গোপন গুদামঘর যেন ‘গৌরী সেনে’র রত্নভাণ্ডার। নেতা-পুলিশ ও কাটা তেল কারবারিদের চক্র দু’হাতে এই ...
২৪ জুন ২০২৬ বর্তমানঅগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: নদীয়া জেলার পরিষদের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যেত ‘সিক্স পার্সেন্ট কমিশন’! নতুন বোর্ড গঠনের পর থেকেই পরিষদ ভবনের ইট-পাথরও নাকি বলতে শুরু করে এমন কথা! এবার সেই ‘কথা’কেই কার্যত মান্যতা দিয়ে বসলেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ তথা ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরে রাজ্য সড়কের উপরে থাকা ডিভাইডার ভেঙে পড়েছে। সেই ডিভাইডার সংস্কারের জন্য পুরসভার তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রঘুনাথপুর পুরসভায় বিওসি (বোর্ড অব কাউন্সিল) বৈঠক ডাকা হয়। সেখানে পুরসভার তরফ থেকে ডিভাইডার ...
২৪ জুন ২০২৬ বর্তমানপিনাকী ধোলে, সিউড়ি: দেউচা-পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের ভবিষ্যৎ এবার কোনদিকে? যাকে সামনে রেখে রাজ্যে শিল্পায়নে জমি অধিগ্রহণ নীতির নয়া মডেল আমদানি করেছিল পূর্বতন তৃণমূল সরকার। সোমবার বিজেপি সরকারের বাজেটের পর সেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। কেননা, বাজেটে ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, কালিয়াচক: মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে কালিয়াচক থানার যদুপুর এলাকার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বকুল শেখকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। সোমবার গভীর রাতে যদুপুরের একটি গোপন ডেরা থেকে তাঁকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারিকে ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও জলপাইগুড়ি: ফের সিকিমের রাস্তায় ভয়াবহ ধস। মঙ্গলবার সকালে পাহাড় থেকে পাথর ও মাটি আছড়ে পড়ে বন্ধ হয়ে যায় রংপো-রোরাথাং রোড। বরাতজোরে বেঁচে যান এক পুলিশকর্মী। ধসের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, কুমারগ্রাম: অবিরাম বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা ঘোলা জলের স্রোত, এই দুইয়ের মেলবন্ধনে কুমারগ্রাম ব্লকের নদীপাড়গুলো এখন এক অদ্ভুত উন্মাদনায় মেতে উঠেছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্লকের বুক চিরে বয়ে যাওয়া সংকোশ এবং রায়ডাক-২ নদীতে জলস্তর অনেকটাই ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও জলপাইগুড়ি: ফের সিকিমের রাস্তায় ভয়াবহ ধস। মঙ্গলবার সকালে পাহাড় থেকে পাথর ও মাটি আছড়ে পড়ে বন্ধ হয়ে যায় রংপো-রোরাথাং রোড। বরাতজোরে বেঁচে যান এক পুলিশকর্মী। ধসের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন জাপানে গিয়ে গবেষণা, পড়াশোনা করতে পারবেন। মঙ্গলবার জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করে এনবিইউ’র রসায়ন বিভাগ। ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এখানে এসে যেমন পাঠ নিতে পারবেন, ঠিক একইভাবে এখানকার ছাত্রছাত্রীরা ওসাকাতে গিয়ে ...
২৪ জুন ২০২৬ বর্তমানসংবাদদাতা, বালুরঘাট: পড়ুয়াদের জন্য স্কুল ড্রেস তৈরি করেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিন্তু এখনও মজুরি মেলেনি। বছর দেড়েক ধরেই তাঁরা বকেয়া মজুরির দাবিতে পুরসভায় ঘুরছেন। কিন্তু আজও টাকা মেলেনি। প্রতিবাদে মঙ্গলবার সমস্ত মহিলা একত্রিত হয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হন। ...
২৪ জুন ২০২৬ বর্তমানলখনউ: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দানের টাকা ও অলঙ্কার চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে তোলপাড় চলছে। তারই মধ্যেই মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক তদন্তের রিপোর্ট পেশ করল সিট। সরকারি সূত্রে খবর, লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ তদন্তের প্রাথমিক রিপোর্টটি পেশ ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মেগা সিটি’ প্রকল্প ঘোষিত হয়েছিল মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। ২০২৩ সালে ঘোষিত ওই প্রকল্পের নাম উজ্জয়িনী মাস্টার প্ল্যান ২০৩৫। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, রিয়েল এস্টেট, জমির চরিত্রবদল ইত্যাদি পরিকল্পনা অন্তর্ভুক্ত এই প্রকল্পের। স্বাভাবিকভাবেই যে কোনো শহরে যদি বৃহৎ পরিকাঠামো উন্নয়নের ...
২৪ জুন ২০২৬ বর্তমানরাঁচি: ঝাড়খণ্ডে ক্ষমতাসীন ‘ইন্ডিয়া’ জোটের হাতে প্রয়োজনীয় সংখ্যা থাকা সত্ত্বেও রাজ্যসভার ভোটে হারতে হয়েছে কংগ্রেস প্রার্থীকে। ‘ক্রস ভোটিং’-এর জেরে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। এই ঘটনায় এবার রাজ্যের শাসক ‘ইন্ডিয়া’ শিবিরের ফাটল স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার জোটসঙ্গী বাম ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মেয়াদ শেষের ছ’মাস আগে আচমকাই পদ থেকে ইস্তফা দিলেন আইআরসিটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সঞ্জয়কুমার জৈন। সোমবার রাতেই তিনি তাঁর পদত্যাগ পত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কালবিলম্ব না করে সঞ্জয়কুমার জৈনের ইস্তফা ...
২৪ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা চলছেই। মঙ্গলবারই কেন্দ্রীয় সংখ্যালঘু সংক্রান্ত মন্ত্রক থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী জর্জ কুরিয়েন। তাঁর রাজ্যসভার সদস্য পদ সমাপ্ত হয়েছে। কিন্তু তিনি পুনরায় নির্বাচিত হননি। সেই কারণেই এই ইস্তফা। তাঁকে কেরলে বিজেপি সংগঠনের ...
২৪ জুন ২০২৬ বর্তমানআজমির: রাজস্থানে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ কেন্দ্রের স্কলারশিপ ফান্ডের টাকা আত্মসাৎ। এই ঘটনায় সোমবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়ো নথি পেশ করে বৃত্তির টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতরা হল ...
২৪ জুন ২০২৬ বর্তমানবারাণসী: বারাণসী পুর এলাকার মধ্যে মাংস ও মাছ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রস্তাব পাশ করেছেন বিজেপির মেয়র। আগামী কয়েক মাসের মধ্যেই তা কার্যকর করা হবে। এর মধ্যেই গঙ্গায় ভাসমান এক নৌকায় মুরগির মাংস রান্না ও মদের আসর বসানোর ...
২৪ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি: অপারেশন সিন্দুরের সময় ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একাধিকবার এমনটাই দাবি করেছে পাকিস্তান। যদিও বারবার তা নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ভারতীয় বায়ুসেনার একটি সরকারি নথি। সেখানে বর্তমানে পরিষেবায় থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের অন্তর্বর্তীকালীন ...
২৪ জুন ২০২৬ বর্তমানমাইসুরু: বিয়ের একদিন আগে নিজের বাড়িতেই আত্মহত্যা করলেন কনে। একইসঙ্গে আত্মঘাতী হয়েছেন তরুণীর বাবা-মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি কর্ণাটকের মাইসুরু জেলার। মৃতদের নাম শিবান্না (৫০), নাগরত্না (৪৫) ও তাঁদের মেয়ে রক্ষিতা (২১)। পুলিশ জানিয়েছে, টি নরসিপুরা থানার হালেকেম্পায়ানাহুন্ডি গ্রামের বাড়িতে ...
২৪ জুন ২০২৬ বর্তমানGoing stern over littering and encroaching government spaces, Urban Development and Municipal Affairs minister Agnimitra Paul today instructed the Kolkata Municipal Corporation to set up cold storage at the civic body run fish markets.After conducting a cleanliness drive at ...
24 June 2026 The StatesmanWest Burdwan District Magistrate has already shortlisted three to four possible sites for the proposed 100-seat medical college in Asansol, the district headquarters of the district. A team from Swasthya Bhawan is expected to visit shortly to finalise the ...
24 June 2026 The StatesmanFinance minister Swapan Dasgupta yesterday announced surveys for proposed Metro rail projects in three cities of the state ~ Asansol, Durgapur and Siliguri. Political leaders and representatives of various chambers of commerce have welcomed the move, saying it would ...
24 June 2026 The Statesmanস্নাতক স্তরে ভর্তিতে মফস্বলের তুলনায় পিছিয়ে কলকাতার কলেজগুলি। দপ্তর সূত্রের খবর, কলকাতার কলেজগুলির জন্য মোট অনুমোদিত আসনের সংখ্যা ৯৩ হাজার। অথচ, মাত্র ৩৩ হাজার ভর্তি হয়েছে। ভর্তির নিরিখে প্রথম ১৫টি কলেজের তালিকায় কলকাতার একটি কলেজও নেই। রাজ্যে ২০২৬-এ স্নাতকে ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনরাতভর তল্লাশি চালিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনার গয়না। এখন চর্চায় নদিয়ার তৃণমূলের নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যদিও সোমবার থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি অ্যাকশন। নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। আজ, বুধবার ধৃতদের আদালতে তোলা ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনদানবাক্স থেকে টাকা সংগ্রহ, টাকা গোনার পদ্ধতি, সিকিউরিটি চেক। রামমন্দিরে অনুদান গ্রহণ এবং ভক্তদের দর্শনের প্রক্রিয়ায় প্রায় প্রতিটি ধাপেই রয়েছে গাফিলতি! চুরির অভিযোগ নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্টে রীতিমতো বিস্ফোরক দাবি করেছে উত্তরপ্রদেশ সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল বা ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনফুটপাতে ঘুমন্ত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন ট্যাক্সি চালকের। রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া ভয়ংকর সেই ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করল দিল্লি পুলিশ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু নামের ওই ট্যাক্সি ড্রাইভার। এই ঘটনায় পুলিশের তরফে জানানো ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনতৃতীয় মোদি সরকারের দু’বছর পূর্তির পরই দেশজুড়ে সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে বিরাট বদল করতে চলেছে বিজেপি। অন্তত জল্পনা তেমনটাই। মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েনের ইস্তফা সেই জল্পনায় আরও ধুয়ো দিচ্ছে। সূত্রের খবর, দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় মিলল পাঁচটি হিরে! বিশেষজ্ঞরা একে ভারতের জন্য এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন। কারণ এই অঞ্চলে বিশাল হিরের ভাণ্ডার খুঁজে পাওয়ার সম্ভাবনাকে আরও জোরদার করেছে এই ঘটনা। উদ্ধার করা হিরেগুলো পরবর্তী মূল্যায়নের জন্য নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। ...
২৪ জুন ২০২৬ প্রতিদিননিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ঋতব্রত শিবিরের পাঁচ বিধায়ক তথা ‘আসল তৃণমূলে’র গঠন করা কমিটির সদস্যরা তাঁদের তথাকথিত ‘বিশেষ অধিবেশনে’র নথি ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনপ্রি ওয়েডিং ফটোশুটে গিয়ে হবু স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী! এমন এক ঘটনায় তোলপাড় মহারাষ্ট্র। যত সময় যাচ্ছে, ততই তদন্তকারীরা এমন সব তথ্যপ্রমাণ হাতে পাচ্ছেন, যা থেকে বোঝা যাচ্ছে এটা একেবারেই ঠান্ডা মাথার খুন! কেল্লা থেকে ঠেলে ফেলে দেওয়ার ...
২৪ জুন ২০২৬ প্রতিদিনবাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কুমোরটুলি থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে প্রতিমাশিল্পীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যানবিধানসভার অধিবেশনে বিরোধীদের তীব্র আক্রমণ করে রাজনৈতিক হিংসা, দুর্নীতি, সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং রাজ্যের অর্থনীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অধিবেশনের শেষ দিনে সম্পত্তি বাজেয়াপ্ত করার বিল আনার ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যানবিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সরকার ইতিমধ্যেই বিশেষ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আর জি করের নির্যাতিতার পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘অভয়ার বিচার হবে। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে ন্যায়বিচারের ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যানদুই বছর পেরিয়ে গেলেও এখনও মেলেনি বিচার। ২০২৩ সালে নদিয়ার কালিয়াগঞ্জে বোমার আঘাতে প্রাণ হারানো তামান্নার মৃত্যুকে ঘিরে একসময় উত্তাল হয়েছিল রাজ্যের রাজনীতি। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ এবং হতাশা রয়ে ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যানমহরমের দিন কোনও ধরনের অস্ত্র প্রদর্শন নয়। শোভাযাত্রা থেকে বাজানো যাবে না ডিজে। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর। মঙ্গলবার প্রত্যেক থানাকে নির্দেশ দিল লালবাজার। আগামী শুক্রবার কলকাতা-সহ রাজ্যজুড়ে পালিত ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যানবগটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহন শেখ ওরফে কিসমত শেখ গ্রেপ্তার। ঘটনার চার বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করল সিবিআই। বগটুই গণহত্যা মামলায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল রোহন।সিবিআইয়ের দেওয়া চার্জশিটে রোহন-সহ ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যাননদিয়ার কালীগঞ্জের তামান্না হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাবির শেখ ও জিয়ারুল শেখকে আটক করা হয়। বুধবার তাঁদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এই দুই গ্রেপ্তারির ফলে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৩। ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যানডিজে বাজানো নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলায় অভিষেকের কণ্ঠস্বের নমুনা সংগ্রহ করার অনুমতি দিল আদালত। তদন্তকারী সংস্থা সিআইডিকে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের প্রয়োজনে অভিষেকেরর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যানস্কুলের পড়ুয়াদের আরও পুষ্টিকর খাবার দিতে ইসকনের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘোষণা করেন। কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিলের গুণমান ও পুষ্টিগুণ বাড়াতে ইসকনের সহযোগিতা নেওয়া ...
২৪ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান৪ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশ পাওয়ার পর থেকেই কার্যত ঘেঁটে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের পর এখনও দু'মাস কাটেনি, তার আগেই ভেঙে খান খান হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। অবস্থা এমন যে, তৃণমূল কংগ্রেস দলটাই থাকছে না মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাতে! তবে ...
২৪ জুন ২০২৬ আজ তককলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। ফলত এবার থেকে মিড ডে মিলে আর ডিম পাবে না পড়ুয়ারা। বদলে দেওয়া হবে প্রোটিনযুক্ত নিরামিষ খাবার। এই নিয়ে এবার তোপ দাগলেন ডেরেক ও'ব্রায়েন। তাঁর কটাক্ষ, 'গুজরাত জিমখানা নিজেদের ...
২৪ জুন ২০২৬ আজ তকমঙ্গলবার ঝোড়ো হাওয়ার দাপট ও ব্যাপক বৃষ্টির কারণে লন্ডভন্ড হয়েছে শহর কলকাতা। একাধিক জায়গায় উপড়ে গিয়েছে বহু গাছ। কোথাও বৃষ্টির জলা জমে পাল্টি খেয়েছে দু'চাকা ও তিন চাকা যান। পাশাপাশি, গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির ...
২৪ জুন ২০২৬ আজ তককালীঘাট তৃণমূল না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, কোনটি প্রকৃত তৃণমূল কংগ্রেস তা নিয়ে জোর চর্চা বাংলা তথা দেশের রাজনীতিতে। সেই আলোচনা আরও জোরালো হয়েছে দলের দুটি কার্যনির্বাহী কমিটি ((National Working Committee বা NWC) গঠিত হওয়ায়। একটিতে চেয়ারপার্সন হিসেবে রয়েছেন মমতা ...
২৪ জুন ২০২৬ আজ তকরাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ ৫০ কোটিরও বেশি টাকা। আর প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ নেত্রী টিনা ভৌমিক সাহার শ্বশুরবাড়ি থেকে মিলল সাড়ে ৩ কিলোর বেশি সোনা। সোমবার রাতে নদিয়ার তেহট্ট ...
২৪ জুন ২০২৬ আজ তকমহরম উদযাপন নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। ২৬ জুন শুক্রবার মহরম। এদিন কলকাতায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নির্দেশিকা জারি হয়। নতুন করে কোনও শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে লালবাজার। সেইসঙ্গে অস্ত্র ও ডিজে বাজানো নিয়েও ...
২৪ জুন ২০২৬ আজ তকমঙ্গলবার মাত্র ঘণ্টাখানেকের ঝড়-বৃষ্টিতেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ভেঙেছে বাড়ির দেওয়াল, আবার বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে বুধবার কলকাতাবাসীকে মঙ্গলবারের মতো তীব্র দুর্যোগের মুখে পড়তে হবে না বলেই জানিয়েছে ...
২৪ জুন ২০২৬ আজ তকক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের মাঝে, কেন্দ্রীয় সরকারের 'পিএম সূর্য ঘর অর্থাৎ মোদী সরকারের 'বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প' লক্ষ লক্ষ পরিবারের জন্য এক বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রকল্পের অধীনে, বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো যায়। এই প্রকল্পে সরকার শুধু ভর্তুকিই দেয় ...
২৪ জুন ২০২৬ আজ তকপশ্চিমবঙ্গ যেহেতু “মা” অর্থাৎ পশ্চিমবঙ্গকে আমরা বঙ্গমা হিসেবে ডাকি, সেই কারণে নারী সুরক্ষার উপর বিশেষ জোর দেয়া হবে বাঁকুড়া জেলায় বলেন খোদ পুলিশ সুপার সতীশ পশুমার্থী। বাঁকুড়ার প্রতিটি থানায় থাকছে বিশেষ ব্যবস্থা। সে ব্যবস্থাকে আরো শক্তপোক্ত করে তুলতে চাইছেন ...
২৪ জুন ২০২৬ News18 বাংলাশিলিগুড়ি ও মিরিকের মধ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করল ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর। জেলা প্রশাসনের অনুরোধে সাড়া দিয়ে ভারতীয় সেনাবাহিনী দুধিয়ায় বালাসন নদীর ওপর ৩৪ মিটার দীর্ঘ একটি পদচারী সেতু (ফুট ব্রিজ) নির্মাণ করেছে। এর ফলে শিলিগুড়ি ও ...
২৪ জুন ২০২৬ News18 বাংলাআজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, মিড-ডে মিল এবং বিশ্ব বাণিজ্য সম্মেলন- একাধিক ইস্যুতে ফের তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।তৃণমূলের প্রতীক চিহ্ন নিয়ে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, "এখন তো ...
২৪ জুন ২০২৬ আজকালঅসময়ের কালবৈশাখীতে কার্যত লন্ডভন্ড দশা শহর কলকাতার। একাধিক এলাকায় গাছ পড়েছে। কোথাও আবার কয়েক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটু সমান জল। দক্ষিণবঙ্গের ছবিটাও কমবেশি একই। ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জেলায়। প্রবল বর্ষণের সাক্ষী থেকেছে ...
২৪ জুন ২০২৬ এই সময়মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরেই তমান্না খুনের অভিযোগে গ্রেপ্তার আরও ২ জন। ২৪ জনের নামে অভিযোগ দায়ের হলেও অধরা ছিলেন ১৩ জন। তার মধ্যে আরও ২ জনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল পুলিশ।নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদুর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ...
২৪ জুন ২০২৬ এই সময়এই সময়: তৃণমূল জমানায় দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এ বার এই লক্ষ্যে বিধানসভার চলতি অধিবেশনে বিল এনে নয়া আইন করতে চলেছে তাঁর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই আইনে দুর্নীতিতে অভিযুক্তদের সম্পত্তি ...
২৪ জুন ২০২৬ এই সময়এই সময়, বর্ধমান: রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১৮ দিনের এক সদ্যোজাত শিশু চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্বামী-স্ত্রী মিলে এই শিশু পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। ধৃতদের নাম তপিকা বিবি ...
২৪ জুন ২০২৬ এই সময়