BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 17 May, 2026 | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • জিআই ট্যাগ পেল দার্জিলিঙে চাষ হওয়া ম্যান্ডারিন কমলা! কৃষকদের আশা, বাড়বে বিক্রি

    দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলা আনুষ্ঠানিক ভাবে ভারতের জিআই ট্যাগ পেল। এ বার জিআই ট্যাগ নিয়েই নতুন করে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন কমলা পাহাড়ে ‘সুনতালে’ নামে পরিচিত। শীতকালীন ওই ফলের চাহিদা রয়েছে দেশের পাশাপাশি বিদেশেও। অনেক বছর ধরেই ...

    ০২ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    বহুতলগুলিতে ভোটকেন্দ্র রুখতে বাসিন্দাদের উপর ‘তৃণমূলী চাপ’! বিজেপির অভিযোগ, বহুতলবাসীদের নিয়ে বুধে বৈঠক মেয়রের

    অভিজাত বহুতলের বাসিন্দাদের জন্য আবাসন চত্বরে ভোটকেন্দ্র তৈরির বিরোধিতা করে ইতিমধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পত্রাঘাতেই থামল না ঘটনাপ্রবাহ। মুখ্যমন্ত্রীর নিজের আসন ভবানীপুর-সহ একাধিক বিধানসভা কেন্দ্রে বহুতলের বাসিন্দাদের উপরে তৃণমূল ‘চাপ’ বাড়ানো শুরু ...

    ০২ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    আলু চাষের মরসুমে পঞ্জাব-বীজে ভরসা চাষিদের, রাজ্যে উৎপাদন ঘিরে তরজা তৃণমূল-বিজেপির

    মাঠে আলু বসানোর ভরা মরসুমে চাষিদের ভরসা সেই পঞ্জাবি-বীজেই। পূর্ব বর্ধমানে শুরু হয়েছে পঞ্জাব থেকে আলুর বীজ বোঝাই লরির আনাগোনা। হুগলির পর রাজ্যে আলু উৎপাদনে সর্বদা শীর্ষে থাকে এই জেলা। পূর্ব বর্ধমান জেলার চাষিদের বড় অংশের দাবি, পঞ্জাবের আলু ...

    ০২ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    ‘এখানে অলক্ষ্মীর পাঁচালি’ হচ্ছে! নাম না করে মুখ্যমন্ত্রীর ‘উন্নয়নের পাঁচালি’কে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের

    বাংলায় লক্ষ্মীর নয় ‘অলক্ষ্মীর পাঁচালি’ হচ্ছে। দুর্গাপুরে মঙ্গলবার এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার নবান্নে তাঁর তিন মেয়াদের কাজের খতিয়ান (রিপোর্ট কার্ড) প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যার পোশাকি নাম ‘উন্নয়নের পাঁচালি’। ...

    ০২ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিতপুজো ডিসেম্বরেই, শুরু হয়ে যাবে নির্মাণকাজ, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

    নির্মাণের প্রাথমিক কাজ শেষ হয়ে গিয়েছে। ডিসেম্বরেই নিউ টাউনে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গনের কাজ। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দিরের মতো এই দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্বে রয়েছে আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ (হিডকো)। হিডকোর ...

    ০২ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    নজরই নেই, প্রশ্নের মুখে শিশু সুরক্ষা

    উত্তর দিনাজপুরের করণদিঘিতে নাবালক শ্রমিকের মৃত্যুতে জেলা জুড়ে শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রম দফতর থেকে শিশু সুরক্ষা কমিশন— নানা স্তরে কমিটি ও নজরদারি সত্ত্বেও নাবালকদের কী করে এ কাজে লাগানো হচ্ছে, সেই প্রশ্নের পাশাপাশি প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও পুলিশি ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    আবার বন্ধ কোচবিহার-কলকাতার বিমান পরিষেবা! চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নোটিস ইন্ডিয়াওয়ানের

    নতুন বছরের শুরু থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার এবং কলকাতার মধ্যে বিমান পরিষেবা। পরিচালনা সম্পর্কিত কারণ দর্শিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই ঘোষণা করল ইন্ডিয়াওয়ান এয়ার সংস্থা। ২০০৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে শুরু হয়েছিল ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    আইএসএল জট কাটাতে পদক্ষেপ ক্রীড়া মন্ত্রকের, বুধবার ক্লাবগুলির সঙ্গে বৈঠক, থাকবে ফেডারেশনও

    সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, আইএসএলের জট কাটাতে উদ্যোগী তারা। সেটা যে শুধু কথার কথা নয়, তা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাজে স্পষ্ট। আইএসএলের ক্লাবগুলির সঙ্গে ৩ ডিসেম্বর, অর্থাৎ বুধবার বৈঠক করবে ক্রীড়া মন্ত্রক। ক্লাবগুলিকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    এএফসির মূল পর্বে যুব ভারত

    সুনীল ছেত্রীরা যা করে দেখাতে পারেনি, রবিবার সেটাই করে দেখাল অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল। আমদাবাদে পিছিয়ে থেকেও ইরানকে ২-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠল ভারত। মরণ-বাঁচন ম্যাচে ভারতের প্রয়োজন ছিল জয়। অন্য দিকে ড্র করলেই চলত ইরানকে। শুরুর ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    প্রতারণায় হাতিয়ার ডেটিং অ্যাপও, সতর্ক করছে পুলিশ

    নিঃসঙ্গ জীবনে বন্ধুত্বের হাতছানি! আর সেই বন্ধুত্বের আড়ালেই পাতা প্রতারণার ফাঁদ। ‘বন্ধুত্ব’ করতে গিয়েও কখনও প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াতে হচ্ছে, কখনও পুলিশের কাছে আসছে আটকে রেখে মারধর, ভয় দেখানোর অভিযোগ। এমনকি, ব্যক্তিগত ছবি তুলে নিয়ে সামাজিক সম্মানহানির ভয় ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    জোকা থেকে মাঝেরহাট মেট্রোয় বাড়ছে ট্রেন, পরিষেবার সময়

    কলকাতা মেট্রোর মূল উত্তর-দক্ষিণ শাখার সঙ্গে এখনও সরাসরি যুক্ত নেই জোকা-মাঝেরহাটমেট্রো। কিন্তু তার পরেও চলতি বছরের মে মাস থেকে ওই মেট্রোর গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে তৎপরতা বেড়েছে মেট্রো কর্তৃপক্ষের। গত ৫ মে ওই মেট্রোয় এক ধাক্কায় সারা দিনে ট্রেনের সংখ্যা ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    থানাগুলির থেকে তথ্য তলব নির্বাচন কমিশনের

    বিধানসভা নির্বাচন হতে এখনও মাস তিনেক বাকি রয়েছে। তবে নির্বাচনের দিন ঠিক না হলেও পুলিশের কাছ থেকে বিভিন্ন তথ্য জানার কাজ শুরু করল নির্বাচন কমিশন। লালবাজার সূত্রের খবর, সর্বশেষে বিধানসভা এবং লোকসভা ভোট প্রক্রিয়া শুরুর পরে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    কম দৃশ্যমানতায় বিমান অবতরণ বাধাহীন করতে কলকাতায় নতুন প্রযুক্তি

    শীতের শুরুতেই কলকাতা বিমানবন্দরে দৈনিক যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ২০ শতাংশ। বছরের অন্য সময়ে দৈনিক যাত্রী সংখ্যা যেখানে ৫০ হাজারের আশপাশে থাকে, সেখানে শীত পড়তেই ওই সংখ্যা ঘোরাফেরা করছে দৈনিক ৬০ থেকে ৬২ হাজারের আশপাশে। চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    সারানো ঘরে বিএলও-বন্ধু এখন সমর্থ

    ধুলিয়ানের গঙ্গা দিয়ে জল গড়িয়ে গিয়েছে অনেক! সমর্থ কুমার দাসের জীবনও বদলে গিয়েছে আট মাসে। বিচার চেয়ে এক দিন আদালতের মুখাপেক্ষী যুবক এখন বুথ লেভল অফিসারের (বিএলও) সহযোগী হয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) তথ্য সরবরাহ করছেন। সমর্থের পরিচয়? ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    ভোট এলেই মাপজোক, বাঁচার রাস্তা কঙ্কালসারই

    গাড়ি থেকে নামতেই খেতের কাজ থামিয়ে বৃদ্ধ জানতে চাইলেন, ‘‘মাপজোক করতে এসেছেন? ভোট বোধহয় এসে গেল, তাই না?’’ চোখমুখে, গলার স্বরে শ্লেষ, বিরক্তি নেই। নিছকই কৌতূহল। যে জায়গায় নামলাম, তার পর গাড়ি আর চলে না। দু’চারটে সাইকেল, টোটো চলছে। দূরে ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    পুনর্বাসনে উপদেষ্টা কমিটির প্রস্তাব পেশ

    সংশোধানাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসনের ক্ষেত্রে উপদেষ্টা কমিটি তৈরির পরিকল্পনা করেছে রাজ্য। প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি কারা বিভাগের কর্তারা এ ব্যাপারে বৈঠক করেছেন এবং সম্ভাব্য কমিটির প্রস্তাব কারা দফতরের শীর্ষ কর্তাদের কাছে পাঠানো হয়েছে। সেই কমিটির মাথায় একটি ধর্মীয় ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবিরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন

    নিজের নির্বাচনী এলাকায় ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরালে এই প্রকল্প নিয়ে নানা প্রশ্নও উঠেছিল। এ বার বিধানসভা ভোটের আগে কার্যত ‘সেবাশ্রয়’ প্রকল্পের ধাঁচেই স্বাস্থ্য শিবির চালু ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    সরকারি টেস্ট পেপার মিলবে কবে? চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা

    এ বারের মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের থেকে এগিয়ে এসেছে। মাধ্যমিক পরীক্ষা শুরুই ২ ফেব্রুয়ারি থেকে। ফলে রাজ্যের সমস্ত স্কুলের মাধ্যমিকের টেস্ট শেষ হয়ে গিয়েছে ১৪ নভেম্বর। কবে শিক্ষা দফতরের বিনামূল্যের টেস্ট পেপার পাবে তারা, সেই দিকে তাকিয়ে লক্ষ লক্ষ ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    খারাপ নজর-ক্যামেরা, পরপর অপরাধ

    বৃহস্পতিবার প্রথমে টাকার প্রলোভন দেখিয়ে প্রৌঢ়ের আংটি ছিনতাই। শুক্রবার পুলিশ পরিচয় দিয়ে এক মহিলার গয়না ছিনতাই। পর পর বোলপুর শহরের দু’জায়গায় ঘটে যাওয়া দু’টি ঘটনারই এখনও পর্যন্ত কিনারা করে উঠতে পারেনি পুলিশ। শহরের বেশ কয়েকটি জায়গায় বিকল হয়ে থাকা ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    ধান কাটতে যন্ত্র ভরসা, কর্মহীন খেতমজুরেরা

    চিত্র ১: ধান কাটার মরসুমে এক ঝাঁক কৃষি শ্রমিককে এক সঙ্গে জোগাড় করাটাই রীতিমতো ঝক্কির! প্রথমে খেতমজুরের কাস্তে দিয়ে ধান কেটে শুকোনোর জন্য জমিতে ক’দিন ফেলে রাখেন। তারপরে ধানগাছ বেঁধে মাথায় করে, গরুর গাড়িতে কিংবা ট্রাক্টরে জমি মালিকের বাড়ি ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    পথে নামছে সিপিএম, তিন দিনের পদযাত্রা

    বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই জেলায় দলের সংগঠন ও নেতাকর্মীদের চাঙ্গা করতে তৎপর হল সিপিএম। দলীয় ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচিতে দফায় দফায় তিন দিন মিছিল ও পদযাত্রা করবে বীরভূম জেলা সিপিএম। তৃণমূল ও বিজেপির দাবি, সিপিএমের এই কর্মসূচির ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    বাবা-মায়ের টানাটানি, মৃত তিন মাসের শিশুকন্যা

    বাচ্চা কার কাছে থাকবে তা নিয়ে টোটোর মধ্যে শুরু হয়েছিল অশান্তি। এক সময় বাবা এবং মায়ের মধ্যে তিন মাসের মেয়েকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়। প্রথমে কাঁদছিল শিশুটি। তবে কিছু ক্ষণের মধ্যে দম্পতি দেখেন, সে সাড়াশব্দ করছে না। হাসপাতালে নিয়ে ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    দূষণে শঙ্কা, এখনও দেখা নেই শীতের অতিথি পাখিদের

    জল ও জলার জায়গা পটাশপুর। কেলেঘাই ও বাঘুই নদীর তীরের পটাশপুরের বিভিন্ন জলাশয়ে শীতকালে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসে প্রতি বছর। এ বছর ডিসেম্বরের শুরুর মুখেও শীতের অতিথিদের দেখা যায়নি। অতিথিদের মুখ ফিরিয়ে নেওয়ার পিছনে পরিবেশকর্মীরা কীটনাশকের দূষণের কারণে ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    থ্যালাসেমিয়া রুখতে বার্তা মেয়ের বিয়ের মণ্ডপে, রক্তদানও

    স্বামী-স্ত্রী থ্যালাসেমিয়া বাহক। তাঁদের দুই কন্যা। বড় মেয়ে থ্যালাসেমিয়া বাহক। ছোট মেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত। ছোট মেয়ের রক্ত জোগাড়ে হিমশিম খেতে হয়েছে কোনও কোনও সময়। তাই বড় মেয়ের বিয়ের মণ্ডপেই হল রক্তদান শিবির ও থ্যালাসেমিয়া সচেতনতার বার্তা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    নদে পাইপ বসিয়ে লুট হচ্ছে অজয়ের বালি, অভিযোগ

    নদীগর্ভে যন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে বালি তোলা হচ্ছিল। পাশে সবুজ রঙের নৌকায় আরও একটি যন্ত্রের সাহায্যে বালি তোলা চলছিল। প্রশাসন সূত্রের খবর, এই ছবি দেখা গিয়েছে মঙ্গলকোটে অজয়ের উপরে মাঝখাড়া বালিঘাটে। সূত্রের খবর, আউশগ্রামের মালেচা মৌজার মানাতেও বেআইনি ভাবে ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    বিদেশিরা এলেও পর্যটনের কোনও পরিকাঠামো নেই

    শীত পড়তেই দেশি-বিদেশি পর্যটকের দল আসে কালনা শহরে। সকালে ভাগীরথীর ঘাটে সাজানো লঞ্চে উঠে তাঁরা ঘুরে দেখেন কালনার নানা প্রাচীন নিদর্শন— ১০৮ শিবমন্দির, প্রতাপেশ্বর, লালজি মন্দির। কিন্তু শহরে কয়েক ঘণ্টা কাটিয়েই ফিরে যান তাঁরা। না কোনও কেনাকাটা, না এলাকায় ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    নারায়ণ দেবনাথের সৃষ্টি এবং আমাদের শৈশব

    দেবরাজ রায় চৌধুরী মনে পড়ে সেই সব শৈশব? হলুদ হয়ে যাওয়া পাতার ভিতর থেকে উঁকি দেওয়া চরিত্রগুলি? স্মৃতির পটে ভেসে ওঠে হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, কেল্টু আর বাঁটুল সঙ্গে সেই বিচ্ছু দুটোর মুখ। মনে পড়ে, হাঁদা-ভোঁদার পিসেমশাই বা নন্টে-ফন্টের সুপারিন্টেনডেন্টকে। যাঁর হাত ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    ডিটেনশন ক্যাম্প: শান্তনুর মন্তব্য ঘিরে উদ্বেগে মতুয়াদের অনেকেই

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে মতুয়াদের একাংশের উদ্বেগ ছিলই। ‘ডিটেনশন ক্যাম্প’ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এ সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের সাম্প্রতিক মন্তব্যে তাঁদের নতুন করে উদ্বেগ বাড়ল। পরিস্থিতি নিয়ে সরব সিপিএম, কংগ্রেসও। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    পুরসভায় ভূতুড়ে কর্মীর রমরমা

    নিয়োগের ক্ষেত্রে কৃষ্ণনগর পুরসভায় যে অনিয়ম হয়েছে তা পরিষ্কার ভাবে জানালেন মহকুমা শাসক। যার ফলে ‘অনিয়ন্ত্রিত’ ও ‘অপ্রয়োজনীয়’ ব্যায়ের কারণেই পুরসভার আর্থিক অবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সরকারি নিয়মনীতি না মেনে যথেচ্ছ ভাবে নিয়োগ করা কর্মীদের ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যালে! হাসপাতালে ভাঙচুর এবং তাণ্ডবের অভিযোগ, গ্রেফতার চার

    রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতের ক্ষুব্ধ পরিজনেরা হাসপাতালে ভাঙচুর এবং তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতের ওই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা নার্গিস বানু খাতুনকে শনিবার বিকেল ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    ‘কাটমানি’ নিয়ে নেতার বিরুদ্ধে মাইকে প্রচার

    কাটমানি-কাণ্ডে বিভিন্ন সময়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। এ বার মাইকে দলের নেতার বিরুদ্ধে প্রচার করে ‘কাটমানি’ বাবদ দেওয়া টাকা উদ্ধারের ডাক দিলেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল কর্মী বলে পরিচিত কিছু যুবক। শুক্রবার রাতে টোটোর মাথায় মাইক বেঁধে তাঁরা প্রচার করেন, আবাস ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    চুঁচুড়ায় বিএলএ-২ নিয়োগে পিছিয়ে শাসক দল, প্রশ্ন

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে। সেই কাজে বুথ লেভল অফিসারদের (বিএলও) সঙ্গে থাকছেন রাজনৈতিক দলগুলির একজন করে বুথ লেভল এজেন্টও (বিএলএ-২)। যে দলের সংগঠন যত বেশি, স্বাভাবিক ভাবে সেই দলের এজেন্ট সংখ্যাও বেশি হওয়ার কথা। কিন্তু ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    অযত্নের সাঁতরাগাছি ঝিল থেকে মুখ ফিরিয়েছে শীতের অতিথিরা

    এক ঝলক দেখলে আদিগন্ত আগাছার জঙ্গল বলে ভুল হতে পারে। আদতে এটি রাজ্যে পরিযায়ী পাখিদের অন্যতম ঠিকানা সাঁতরাগাছি ঝিল। অভিযোগ, এক দিকে প্রশাসনিক অবহেলা আর অন্য দিকে সাফাই নিয়ে দায় ঠেলাঠেলি, এই দুইয়ের জন্য ঝিলের কার্যত পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে আগেই। ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    দেশে বৈদ্যুতিক ট্রেন ছোটার শতবর্ষে ফিরে দেখা রেলের প্রভাব

    কলকাতার ট্রামের মতোই ইংল্যান্ডে স্টকটন থেকে ডার্লিংটনের মধ্যে প্রথম ঘোড়ায় টানা বাণিজ্যিক ট্রেন ছুটেছিল। ১৮২৫ সালের সেই প্রথম ট্রেন ছোটার ২০০ বছর পূর্তি হচ্ছে চলতি বছরে। আবার, তৎকালীন বম্বের ভিক্টোরিয়া টার্মিনাস (অধুনা ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) থেকে কুরলা হারবার ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    শিল্পক্ষেত্রে জল দূষণ রুখতে যাদবপুরের প্রকল্প, সহায়তায় প্রাক্তনী

    দেশে-বিদেশে শিল্পের বর্জ‍্য জল শোধন এবং জলাশয় সুরক্ষার কাজেই জীবনের বড় অংশ কাটিয়ে কিছু কথা ভাবছিলেন কৃতী ইঞ্জিনিয়ার দেবাশিস মুখোপাধ‍্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৯৬৭ সালের প্রাক্তনী, সানফ্রান্সিসকোবাসী প্রবীণ স্বপ্ন দেখেন, তাঁর নিজের দেশ এবং বিশ্ববিদ্যালয়কে সচেতনতার এই ফলিত ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    বিএলও-র অপমৃত্যু, আত্মহত্যায় ক্ষোভ বাড়ছে দেশ জুড়ে

    ‘এত চাপ আর নিতে পারছিলাম না। অনলাইনে নাম তুলতে পারছিলাম না, ফলে কাজ এগোচ্ছিল না। তার মধ্যে চাকরি যাওয়ার হুমকি দিচ্ছিলেন সুপারভাইজ়ার..আর এই চাপ নিতে পারছি না...’ ‘‘একটু বিশ্রাম নিতে পারতেন না। স্কুলের কাজ সেরেই ভোটার তালিকা নিয়ে বেরনো, তার ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    ঝাড়খণ্ডের কয়লা পাচারেও ‘এমজি’ যোগ, দাবি ইডি-র

    কয়লা পাচারের দ্বিতীয় মামলাতেও প্রভাবশালী রাজনৈতিক নেতা 'এমজি'-র নাম উঠে এসেছে বলে দাবি ইডি-র। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, এর আগে রাজ্যের কয়লা পাচারের মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার অফিস তল্লাশি করে কিছু নথি পাওয়া গিয়েছিল যা থেকে জানা ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    বাংলাদেশ সেনার দফতরে ১৬ বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত! দাবি তদন্ত-রিপোর্টে, চাওয়া হতে পারে দিল্লির জবাব

    বাংলাদেশ সেনার সদর দফতরে ১৬ বছর আগের হত্যাকাণ্ডে ভারতের যোগ রয়েছে বলে দাবি করল সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের তৈরি তদন্ত কমিশন। ১১ মাস ধরে তদন্ত করে রবিবার তারা রিপোর্ট জমা দিয়েছে। ২০০৯ সালে পিলখানায় বাংলাদেশ ...

    ০১ ডিসেম্বর ২০২৫ আনন্দবাজার
    শিক্ষার সর্বনাশে কার উল্লাস

    ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, ‘যারা সকলকে খুশি করতে চায়, তারা কাউকে খুশি করতে পারে না’। এ যে কতখানি সত্যি, তা ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলটি বাতিল হওয়ার পরের ঘটনাক্রমে বার বার প্রমাণিত হয়েছে। মেধার ভিত্তিতে নিযুক্ত যোগ্যতাসম্পন্নদের ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    আগাম পরিকল্পনায় সফল কেউ, কাউকে ভোগাচ্ছে বাস্তব সমস্যা

    কারও সাফল্যের চাবিকাঠি অতীত অভিজ্ঞতা এবং সে সুবাদে করা পরিকল্পনা। কেউ সাফল্য পেয়েছেন রাতে ফর্ম ‘আপলোড’ করে। উল্টো দিকে, বার বার বাড়ি গিয়েও ভোটারদের পেতে হন্যে হতে হয়েছে কাউকে, নেট-সমস্যায় কেউ হোঁচট খাচ্ছেন ‘ডিজিটাইজ়’ করার কাজে। ভোটার তালিকায় বিশেষ ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাবালক শ্রমিকের

    লোহার যন্ত্রাংশ ঝালাইয়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের। অভিযোগ, সে ওই দোকানে কাজ করত। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘির ভুলকির ঘটনা। মৃত রঞ্জন সিংহের (১৬) বাড়ি খুরকা গ্রামে। দুর্ঘটনার পরে ওই কিশোরের আত্মীয়রা তাকে ডাক্তারের কাছে নিয়ে ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ঘন কুয়াশায় লাইন পেরোনোর চেষ্টা! জলপাইগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, আরও একটি গুরুতর জখম

    জলপাইগুড়ির ভোটপাড়া–নোয়াপাড়া এলাকায় রবিবার ভোরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি হাতির। ওই ঘটনায় আহত আরও একটি হাতি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আহত হাতিটিকে উদ্ধার করে চিকিত্‍সার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়েরা জানিয়েছেন, রবিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে রেললাইন পার হওয়ার ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    সত্য-অসত্যের সীমারেখা আজ ‘ঝাপসা’: গোপালকৃষ্ণ

    সামাজিক, রাজনৈতিক-সহ বিভিন্ন পরিসরে নানা কথার ভিড়ে সত্য আর অসত্য কোনটা, তা নিয়ে তরজার স্বর বর্তমানে চড়া। এই আবহে, ভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমানে সত্য ও অসত্যের সীমারেখা ক্রমে ঝাপসা হয়ে যাচ্ছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    এসআইআর চক্রে দুর্ভোগ মনোরোগীদের

    জীবনপুরের পথিক ওঁরা সকলেই। কিন্তু কোনওখানে সাকিন নেই বললে ঘোর বিপদ। মানসিক সমস‍্যায় পরিবার থেকে বিচ্ছিন্ন, কোনও হোম বা সরকারি মানসিক হাসপাতালের আবাসিকদের সামনেও এসআইআর পর্বে ‘নেই-নাগরিক’ হওয়ারখাঁড়া ঝুলছে। সমাজে কার্যত পরিত‍্যক্ত ঘা-খাওয়া মানুষগুলোর সাংবিধানিক অধিকারের জন্য ভোটার কার্ড করানো ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    নাবালিকা বিয়ে বা শ্রমিক হওয়াই রাস্তা

    একটা খারাপ রাস্তা জীবনটাকে কোন খাতে বইয়ে দেয়? মুর্শিদাবাদের টিকলি চরে এই জীবন কখনও নাবালিকা বিয়ের কারণ হয়ে যায়। কখনও বা কৈশোর না পেরোতেই ভিন্ রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করে। প্রকৃতির রোষে ঘর ভাঙা আর ঘর গড়ার চক্রে বাঁচেন ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবারে শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’! সোমবার মহেশতলায় উদ্বোধনে অভিষেক

    সামনেই বিধানসভা ভোট। তার আগে এ বার নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’ শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই মহেশতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় শুরু হতে চলেছে সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির। উদ্বোধন করবেন অভিষেক স্বয়ং। সোমবার সকাল ১০টা ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ২ কোটির কম বাজেটের ছবি প্রাইম টাইম শো পাবে না, ২০২৬-এ আর কী কী শর্ত রাখল স্ক্রিনিং কমিটি?

    নতুন বছরে টলিউডকে নতুন রূপে পেতে চলেছে দর্শক। ২০২৬-এর বাংলা বিনোদনদুনিয়া অনেক বেশি সুশৃঙ্খল হতে চলেছে। শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর আনন্দবাজার ডট কমকে জানালেন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত। এ দিন স্ক্রিনিং কমিটির বৈঠক বসেছিল ইম‌পার অফিসে। উপস্থিত ছিলেন ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ‘দ্বিতীয় অনির্বাণ ভট্টাচার্য’! শুনতে শুনতে ক্লান্ত, বললেন সৃজিতের আগামী ছবির অভিনেতা সৌমেন

    নাম সৌমেন চক্রবর্তী। জেলা মেদিনীপুর। পড়াশোনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। মেধাবী পড়ুয়া এখন মঞ্চের জনপ্রিয় মুখ। সিরিজ়, সিনেমাতেও দেখা যাচ্ছে প্রায়ই। এমনও শোনা যাচ্ছে, বর্তমানে তিনিই নাকি সৃজিত মুখোপাধ্যায়ের ‘ব্লু আইড বয়’! কেন এ রকম রটনা? তার দুটো কারণ। এক, সৌমেন সিরিজ ...

    ৩০ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপদ স্থানে সরানো হোক! কলকাতার সিপিকে ফের চিঠি কমিশনের

    কলকাতার পুলিশ কমিশনারকে শুক্রবার আবার চিঠি দিল নির্বাচন কমিশন। তাদের দাবি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরকে উপযুক্ত এবং নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে হবে। বর্তমান দফতর এবং নতুন দফতর, দুই জায়গাতেই সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে কলকাতার পুলিশ ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ম্যারাথনের জন্য রবিবার ভোর থেকে কলকাতায় নিয়ন্ত্রণ হবে যান চলাচল! রেড রোড বন্ধ শনিবার রাত থেকেই

    ম্যারাথনের জন্য শনিবার রাত থেকেই কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে যাচ্ছে। রবিবার সকালে কলকাতায় একটি ম্যারাথন আয়োজিত হচ্ছে। তার জন্য শনিবার রাত ১১টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। রবিবার দুপুর ১টা পর্যন্ত বা ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    সোনাগাছি-সহ কলকাতায় চার যৌনপল্লিতে বিশেষ শিবির হবে খসড়া তালিকা প্রকাশ হওয়ার আগেই! দিনক্ষণ জানাল কমিশন

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর জন্য কলকাতার চার যৌনপল্লিতে বিশেষ শিবির করবে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের আগেই ওই শিবিরের আয়োজন করা হবে। আগামী ২ এবং ৩ ডিসেম্বর (মঙ্গলবার এবং বুধবার) সোনাগাছি, খিদিরপুর, কালীঘাট এবং বউবাজার এলাকায় যৌনপল্লিতে ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ২০০২-এ গরহাজির বেশি মতুয়া বলয়েই

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) এখনও পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে মৃত বা স্থানান্তরিত ভোটারের মতোই ‘ম্যাপিং’ (২০০২ সালের তালিকায় নিজের বা পূর্বপুরুষের নাম অমিল) না হওয়া ভোটারের ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে বিজেপির গড় দক্ষিণ নদিয়া। নির্বাচন কমিশনের তথ্য ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    সুগন্ধি ধান ‘বেঙ্গল কালোজিরা’

    কালো রঙের ধান। চাল ছোট, মোটা দানার। মাঝারি থেকে তীব্র সুগন্ধ। পরিচয়— ‘বেঙ্গল কালোজিরা’। গাঙ্গেয় সমভূমি ও লাল কাঁকুরে মাটিতে খরিফ মরসুমে বহুদিন ধরেই চাষ হয় দেশি সুগন্ধি এই ধান। সেই ধানই এবার ভারত সরকারের স্বীকৃতি পেল ‘কৃষকের জাত’ হিসেবে। পূর্ব ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    পুকুরে জাল, পাখির মরণ ঠেকাবে কে?

    শীতের মরসুম পড়তেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে খাল, বিল, পুকুরে। তবে, মাছ বাঁচাতে পুকুরের উপরে পাতা ফাঁদি-জাল পাখিদের বিপদ ডেকে আনছে। গত দিন তিনেকের মধ্যে হুগলির দেবানন্দপুরের একটি ছোট পুকুরে ওই জালে আটকে পঁচিশটিরও বেশি বকের মৃত্যু হয়েছে ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    মিড ডে মিল সামগ্রী পাচারের অভিযোগ, শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ কাটোয়ায়

    শিশুশিক্ষা কেন্দ্রে মিড ডে মিল পাচারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কাটোয়ায়। অভিযোগ শিক্ষাকেন্দ্রের এক শিক্ষিকা আঞ্জুমারা বেগমের বিরুদ্ধে। বিষয়টিকে নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর অনুযায়ী, মিড ডে মিলের সামগ্রী, সরকারি পোস্টার পাচার হচ্ছে বলে দাবি করেন বেশ কয়েকজন ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    এসআইআরের কাজে পূর্বস্থলী উত্তর নিয়ে প্রশ্ন

    ২০২১ সালের বিধানসভা, ২০২৪ সালের লোকসভায় পূর্ব বর্ধমান বিরোধীশূন্য। আগামী বিধানসভা ভোটেও সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে প্রতিটি বিধানসভায় দলের ‘ওয়ার রুম’ খোলা হয়েছে। ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    শিক্ষকেরা বিএলও, পরীক্ষার মুখে চিন্তা

    বিএলওদের বড় অংশ প্রাথমিক স্কুলের শিক্ষক। এ দিকে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে বার্ষিক পরীক্ষা। অভিযোগ, এসআইআরের কাজে ব্যস্ত থাকায় পরীক্ষার পাঠ্যক্রম শেষ করতে পারেননি শিক্ষকদের একাংশ। এমনিতেই প্রাথমিক স্কুলে শিক্ষক কম। তার মধ্যে শিক্ষকেরা অন্য কাজে ব্যস্ত হওয়ায় ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    পর্যটন শিল্পে কালিম্পংকে তুলে ধরার দাবি

    পর্যটন মানচিত্রে কালিম্পং জেলাকে আরও ভাল ভাবে তুলে ধরার চেষ্টা করবে রাজ্য। শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধুমঞ্চে শিল্পোদ্যোগীদের নিয়ে সিনার্জিতে ওই আবেদন জানান কালিম্পং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। সমস্যা নিয়ে মুখোমুখি আলোচনায় সংগঠনের তরফে সিদ্ধান্ত সুদ জানান, কালিম্পংয়ে পর্যটনের বিষয়টি ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ‘বাংলা বাঁচাও যাত্রা’ আজ

    সাম্প্রতিক অতীতে জেলায় কবে সিপিএমের এমন তৎপরতা চোখে পড়ছে, মনে করতে পারছেন না কোচবিহারবাসী। গ্রামে, রাজ্য সড়কে, শহরে সিপিএমের পতাকা চোখে পড়ছে। শ’য়ে শ’য়ে গাড়ি ভাড়া নেওয়া যেমন হয়েছে, তেমনই কর্মসূচির এক দিন আগেই দলের রাজ্য নেতারা জেলায় হাজির। ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ভয় না পাওয়ার বার্তা, আগেই কাজ সেরে ফেলা দুই বিএলও-র

    কাজের ভয় জয় করে হাসিমুখে এসআইআরের দায়িত্ব পালনের বার্তা দিয়েছেন জেলার দুই বিএলও। এক জন নন্দকুমার ব্লকের শিক্ষিকা সীমা কর, এবং অন্য জন হলদিয়ার কিসমৎ শিবরাম নগর-১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার পাঁজা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    মাস্টার প্ল্যানের দ্বিতীয় পর্যায়ে শতাধিক সেতু

    ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পে একসঙ্গে শতাধিক সেতু তৈরি হবে না। সে গুলি তৈরি হবে ধাপে ধাপে। সেচ দফতর সূত্রের খবর, এখনই ১০৪টি সেতু করা হবে না। বন্যার জল আটকানোর মতো প্রাথমিক পর্যায়ের কাজ শেষ করে দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে তৈরি ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    জয়ন্তের জামিনের বিরোধিতা নয় কেন, তলব ডিজি-কে

    ‘আড়িয়াদহ তথা কামারহাটির ত্রাস’ বলে পরিচিত জয়ন্ত সিংহের জামিনে মুক্তির বিষয়ে রাজ্য পুলিশ কেন আপত্তি তুলল না, তা নিয়ে সুপ্রিম কোর্ট কড়া প্রশ্ন তুলল। সেই প্রশ্নের জবাব দিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে ভার্চুয়াল কনফারেন্সে ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    এসআইআরের ‘চাপে’ শিক্ষকহীন স্কুল, পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন মিড ডে মিলের রাঁধুনি!

    ছেলেমেয়ে যাচ্ছে। বসে বসে চলে আসছে। রাঁধুনি যা পারছেন, পড়াচ্ছেন। কিন্তু শিক্ষকেরা আসবেন না কেন? শিক্ষকেরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে ব্যস্ত। কিন্তু স্কুলে ছুটি দেওয়া যাবে না। চালাতেই হবে। তাই হাতা-খুন্তি ছেড়ে হাতে চক-ডাস্টার তুলে নিলেন মিড ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    আলু মজুতে বাড়তি ভাড়া মকুবের দাবি

    জেলার হিমঘরগুলিতে এখনও প্রায় ১১ শতাংশ আলু মজুত রয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে হিমঘরে আলু রাখার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাজ্য। হিমঘরে মজুত আলু অতিরিক্ত এক মাস রাখার জন্য খরচও বাড়ানো হয়েছে। এই খরচ নিয়েই আপত্তি জানিয়েছেন আলু ব্যবসায়ী ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    এক পায়েই ঘুরে ঘুরে ৯৯ শতাংশ কাজ বিএলও শোভানারার

    জন্ম থেকেই এক পা নেই। ডান পায়ে লাফিয়ে লাফিয়ে চলাফেরা করেন। সে ভাবেই বাড়ি বাড়ি ঘুরে এসআইআরের ৯৯ শতাংশ কাজ সেরে নজির তৈরি করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের জামশুলি গ্রামের বিএলও শোভানারা বায়েন। মহকুমাশাসক (বিষ্ণুপুর) প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘ওঁর শারীরিক সমস্যার ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৩৫ লক্ষের নাম! কমিশন বলছে, থাকবেন শুধু ‘বৈধরাই’

    রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ নাম বাদ পড়তে পারে এমন ভোটারের সংখ্যা বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন বলছে, এসআইআরে এখনও পর্যন্ত ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জন ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলেছে। তাঁদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ...

    ২৯ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    বেআইনি নির্মাণ রুখতে ৪২টি এফআইআর দায়ের হাওড়ায়

    হাওড়া শহরে বেআইনি বাড়ি তৈরির প্রবণতা রুখতে এ বার প্রোমোটারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করতে শুরু করল হাওড়া পুরসভা। শহর জুড়ে বেআইনি বাড়িগুলি চিহ্নিত করে ইতিমধ্যেই ৪২টি এফআইআর দায়ের করা হয়েছে। সেই সূত্রেই ২৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া ...

    ২৮ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ডায়মন্ড হারবারে আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত! উঠল ‘গো ব্যাক’ স্লোগান

    ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার! দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে নিজেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। বিহার নির্বাচনের ...

    ২৮ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    জাতীয় শিক্ষানীতির প্রসার! সম্মেলনের আয়োজন বিশ্বভারতীর, থাকবে পূর্ব এবং উত্তর-পূর্বের বিশ্ববিদ্যালয়, কলেজ

    জাতীয় শিক্ষানীতির প্রসার এবং শিক্ষা-বাণিজ্যে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শুক্রবার সম্মেলনের আয়োজন করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের মোট ৩৭৭টি বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি যোগ দেবেন এই জাতীয় সম্মেলনে। ইউজিসির ‘বিকাশ ২০২৫’ কর্মসূচির অন্তর্গত এই ...

    ২৮ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    পরীক্ষকই পাল্টে বেনিয়ম

    ইন্টারভিউ নিতে গিয়ে এক জন পরীক্ষার্থীকেও প্রশ্ন করার সুযোগ মিলল না। দিতে পারলেন না নম্বরও। বরং, ঘণ্টাখানেক ইন্টারভিউ কক্ষে শুধু বসে থাকতে হল সিনিয়র চিকিৎসক পরীক্ষককে। বদলে পাশে বসে অন্য বিভাগের জুনিয়র এক চিকিৎসক ইন্টারভিউ নিলেন এবং নম্বর বসালেন! এমনই ...

    ২৮ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    এসআইআর-‘চাপে’ আবার মৃত্যু, চলছে প্রতিবাদ, সহায়তাও

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে মৃত্যু, বুথ লেভল অফিসারদের (বিএলও) অসুস্থতার অভিযোগ অব্যাহত। এই আবহে এসআইআর প্রক্রিয়া নিয়ে নাগরিক-সহায়তার পাশাপাশি প্রতিবাদ-কর্মসূচিও চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে ‘অনিয়মে’র অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে এসআইআর-এর ‘সাফল্য’ নিয়ে বৃহস্পতিবার ফের ...

    ২৮ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ২০২৬ সালে অন্তত আটটি ছুটি নষ্ট! লম্বা ছুটি কতগুলি? দীর্ঘ সপ্তাহান্ত কবে কবে? তালিকা প্রকাশ করে দিল নবান্ন

    নতুন বছর শুরু হতে আর ৩৩ দিন বাকি। বছরের শেষে অনেকেই নতুন ক্যালেন্ডার ঘাঁটতে শুরু করেছেন। ছুটির তালিকায় চোখ বুলিয়ে অনেকে এখন থেকেই সেরে ফেলতে চাইছেন নতুন বছরের ঘোরাঘুরির পরিকল্পনা। এর মধ্যে ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিল ...

    ২৮ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    পাঁচ কোটি ‘প্রণামী’র গন্তব্য কোথায় ছিল, অনুসন্ধান

    কলকাতার উপকণ্ঠে গাড়িতে উদ্ধার হয়েছিল পাঁচ কোটি টাকা। রাজ‍্য পুলিশের এসটিএফ এবং স্থানীয় পুলিশের অভিযানে ধরা পড়া সেই টাকার উৎসের খোঁজেই যেন কেঁচো খুঁড়তে কেউটের হদিস। জানা যায়, নাইলনের রংবেরঙের সাতটি ব‍্যাগে গাড়িতে লুকোনো নগদ এসেছিল বীরভূম থেকে। সিউড়ির ...

    ২৮ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    সময়মতো নিয়োগ শেষ করা নিয়ে ধন্দ

    আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা গেলেও নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ওই সময়সীমার মধ্যে শেষ করা কার্যত অসম্ভব বলে মনে করছেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) কর্তারা। এ দিকে, সুপ্রিম কোর্ট ওই সময়সীমা বেঁধে দিয়েছে ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    অন্তর্বিভাগে রোগী ভর্তি শুরু ‘অনন্য’-এ

    রোগী ভর্তি শুরু হল ‘অনন্য’-তে। এসএসকেএমে কর্পোরেট ধাঁচে তৈরি উডবার্ন-২ বা অনন্য-তে গত ২২ অক্টোবর থেকে চালু হয়েছিল বহির্বিভাগ। বুধবার অন্তর্বিভাগে ভর্তি করা হল দু’জন রোগীকে। ধীরে ধীরে রোগী ভর্তি শুরু করা হচ্ছে বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৬ সেপ্টেম্বর ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    শর্তসাপেক্ষে জল জীবন মিশনের অর্থ দিতে রাজি কেন্দ্রীয় সরকার, রাজ্যে দ্রুত স্কিম আইডি তৈরির নির্দেশ দিয়েও আশঙ্কায় নবান্ন

    জল জীবন মিশনে রাজ্যগুলিকে ‘স্কিমভিত্তিক অর্থ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শর্তসাপেক্ষে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এই অর্থ দেবে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে। কেন্দ্রীয় সরকারের এমন আশ্বাসের পরেও অর্থ পাওয়া নিয়ে সন্দিহান নবান্নের একাংশের শীর্ষকর্তারা। ১০০ দিনের কাজের ক্ষেত্রে ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ২০২৫ সালের নিয়োগপ্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করুন! এসএসসি-কে সময় বেঁধে দিল হাই কোর্ট, প্রশ্ন স্বচ্ছতা নিয়েও

    ২০২৫ সালের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে তোপ কলকাতা হাই কোর্টের। অবিলম্বে এসএসসি-কে চলতি নিয়োগপ্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ। এ নিয়ে এসএসসি-কে সময়ও বেঁধে দিয়েছে উচ্চ আদালত। জানানো হয়েছে, ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ডিমের দাম বৃদ্ধিতে চিন্তা মিডডে মিলে

    মিডডে মিলে পড়ুয়াপিছু (বিশেষ করে প্রাথমিকে) বরাদ্দ বৃদ্ধির দাবি স্কুলশিক্ষকদের অনেক দিনের। সেই দাবি পুরোপুরি মেটেনি। তাই হঠাৎ করে ডিমের দামবৃদ্ধিতে সপ্তাহে অন্তত একদিন মিডডে মিলে নিয়মমতো গোটা ডিম দেওয়া যাবে কি না, তা নিয়ে সংশয়ে ভুগছেন হুগলির বহু ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    আশ্রম দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব্যাঁটরা

    প্রোমোটিংয়ের জন্য এলাকার একটি আশ্রম দখল করাকে কেন্দ্র করে স্থানীয় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল হাওড়ার ব্যাঁটরা থানার চাঁদনিপুকুর এলাকায়। পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাত থেকে ঘন ঘন দু’পক্ষের সংঘর্ষে মারধর, ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ জানিয়েছে, ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    আর কত মৃত্যুতে হুঁশ ফিরবে, ক্ষোভ অভিভাবকদের

    উলুবেড়িয়া পুলকার দুর্ঘটনায় তিন খুদের মৃত্যু প্রসঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলকারগুলির প্রতি নজর দেওয়ার কথা বলেছেন। কিন্তু হাওড়া ও হুগলি— দুই জেলার অভিভাবকদের প্রশ্ন, নজর দেওয়া হলেও কত দিনের জন্য! দেশের ভবিষ্যৎ প্রজন্মদের প্রতিদিন যে গাড়িগুলি নিয়ে ছুটছে, ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    নির্দেশই সার, নিজের নিয়মে চলে স্কুলগাড়ি

    স্কুলগাড়ি নিয়ে কলকাতা শহর লাগোয়া ভাঙড়েও অভিযোগ বিস্তর। বেসরকারি স্কুলগুলিতেই এ ধরনের গাড়ির ব্যবহার বেশি। প্রতিদিন কয়েক হাজার পড়ুয়া স্কুলগাড়িতে যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তা, পুকুরপাড়ের সরু গলি, মাটির পথ— এ সবের মধ্যে দিয়ে সময়ে পৌঁছতে ছুটে চলে পনেরো বছরেরও ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ফর্ম পূরণে এগিয়ে শবরেরা

    শবরদের অনেকেরই রেশনকার্ড কিংবা আধারকার্ড করাতে সরকারি দফতরে যেতে অনীহা রয়েছে। চিকিৎসা করাতে স্বাস্থ্যকেন্দ্রে যেতেও অনেকে গড়িমসি করেন। অথচ এসআইআরের ফর্ম জমা করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন শবরেরা। প্রশাসনের দাবি, শবর সম্প্রদায়ের কেউ কেউ ফর্ম হাতে পাওয়ার দু’দিনের মধ্যে ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    বিদ্যুতের কুরিয়ার বিল ৪০ হাজার, বিতর্ক মঞ্জুর ঘিরে

    একটি নামী কুরিয়ার সংস্থার রসিদ। সে রসিদে লেখা আছে জামাকাপড় এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো বাবদ ৪০ হাজার ৪০০ টাকা খরচ হয়েছে! সে জামাকাপড় অবশ্য বিশাল কোনও দূরত্ব অতিক্রম করেনি। করেছে মাত্র তিন কিলোমিটার। এই রসিদ যাঁর নামে, ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    নিজেদের কাজ শেষ করে অন্য বিএলও-র পাশে

    কোথাও বিএলও কাজের চাপে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নানা জায়গায় অনেক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও খবর মিলেছে। এসআইআর নিয়ে এমন আবহের মধ্যে অন্য রকম ছবি পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায়। পাণ্ডবেশ্বরে একাধিক বিএলও ইতিমধ্যে পুরো কাজ ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    শীত জাঁকিয়ে না পড়ায় ঝিমিয়ে ফুলের চারা চাষ

    ভাল ঠান্ডা না পড়ায় এখনও জমে ওঠেনি পূর্বস্থলী ২ ব্লকের ফুলের চারা বিক্রির ব্যবসা। চাষিদের দাবি, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে আসা পাইকারদের চারা কেনার প্রবণতা এখনও পর্যন্ত কম। দু’দশকেরও বেশি সময় ধরে ধান-আলুর মতো প্রচলিত চাষ ছেড়ে পারুলিয়া, ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    বাদ মৃত ২৫ হাজার ভোটারের নাম, কাজ এগোল ৮০ শতাংশ

    ভোটারদের গণনাপত্র (এনুমারেশন ফর্ম) ডিজিটাইজ়ের কাজ এখনও বেশ খানিকটা বাকি। কিন্তু ইতিমধ্যেই এই কাজ করতে গিয়ে আলিপুরদুয়ার জেলায় মৃত হিসাবে অন্তত ২৫ হাজার ভোটারের নাম বাদের তালিকায় চলে এসেছে বলে প্রশাসন সূত্রের খবর। ‘শিফটিং ভোটার’ হিসাবেও আরও কয়ে কয়েক ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    চা বাগানের স্বাস্থ্যকেন্দ্র, ক্রেশ নিয়ে বৈঠক মন্ত্রীর

    সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে চা বাগানের জন্যে একাধিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন হয়েছে ক্রেশেরও। যদিও ডুয়ার্স-তরাইয়ের অনেক ক্রেশ উদ্বোধনের পরেও যথাযথ ভাবে চলছে না বলে অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা নিয়েও প্রশাসনের কাছে নানা তথ্য এসেছে। সে সব ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    প্রাথমিক নিয়োগ মামলা: সশরীরে হাজিরা না দিলেই বাতিল হবে জামিন! পার্থকে কড়া হুঁশিয়ারি বিচারকের

    প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক! বুধবার ইডি-র ওই মামলার শুনানি থাকা সত্ত্বেও বিচারভবনে সশরীরে হাজিরা দিতে আসেননি পার্থ। তাতেই বিরক্ত হয়ে পার্থের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক। বুধবার বিচারভবনে ইডি-র প্রাথমিক নিয়োগ ...

    ২৭ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    রাজ্যে ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিং-এ মেলেনি এখনও! ডিজিটাইজ়েশন হয়েছে কত এনুমারেশন ফর্ম? বলল কমিশন

    রাজ্যে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিং-এ মিলছে না। রাজ্যের বর্তমান ভোটারের সঙ্গে বাংলা-সহ দেশের অন্য রাজ্যের শেষ বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকা (যা ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্যে হয়েছিল) মিলিয়ে ওই তথ্য পাওয়া গিয়েছে নির্বাচন ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ধ্বংস করে দিচ্ছে জলজ বাস্তুতন্ত্র, এ বার সেই ভয়ঙ্কর চায়না দুয়ারি জাল নিষিদ্ধ করল রাজ্যের মৎস্য দফতর

    জলাভূমির বাস্তুতন্ত্র ধ্বংস করার অভিযোগ উঠছিল অনেক দিন থেকেই। পড়শি বাংলাদেশেও সেই দেশীয় প্রজাতি মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের রক্ষা করতে চায়না দুয়ারি জাল ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছিল বছর চারেক আগেই। সম্প্রতি রাজ্য মৎস্য দফতর এ সংক্রান্ত একটি নির্দেশিকা ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    আইএসএল জেতানো মোলিনাকে ছাঁটাই মোহনবাগানের! শুভাশিসদের দলে এলেন নতুন বিদেশি কোচ

    গত মরসুমে আইএসএল লিগ-শিল্ড ও আইএসএল কাপ জেতানো হোসে মোলিনাকে ছাঁটাই করে দিল মোহনবাগান। নতুন কোচের নাম ঘোষণা করেছে দল। আইএসএল জয়ী কোচ সের্জিও লোবেরা হলেন সবুজ-মেরুনের নতুন কোচ। গত মরসুমে মোলিনাকে কোচ করেছিল মোহনবাগান। তিনিই প্রথম কোচ হিসাবে কলকাতার ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ছড়াচ্ছে টোটো-বিক্ষোভ

    ঘাটালে চলছে টোটো ধর্মঘট। নতুন করে বিক্ষোভ ছড়াল গোয়ালতোড়েও। মঙ্গলবারও ঘাটালে টোটো ধর্মঘট অব্যাহত ছিল। ফি মকুব এবং মূল সড়কে চলতে দেওয়ার দাবিতে সোমবার থেকে দু’দিনের টোটো ধর্মঘট শুরু হয়েছিল। এ দিন ঘাটাল শহর ও ব্লকের টোটো চালকেরা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    আট কোটি টাকা ব্যয়ে নতুন রূপে সেজে উঠছে সিরিটি শ্মশান, সপার্ষদ পরিদর্শন মেয়র ফিরহাদ হাকিমের

    নতুন রূপে গড়ে উঠছে সিরিটি মহাশ্মশান। কলকাতা পুরসভা প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে শ্মশান সংস্কারের কাজ হাতে নিয়েছে। বুধবার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ,মেয়র পারিষদ তারক সিংহ, সন্দীপ বক্সী এবং ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিংহ-সহ ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    রাজনীতিতে মেয়েরা কম কেন

    প্রহেলী ধর চৌধুরী ২০২৪ সালে মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লডিয়া শ্যেনবম। দিনকয়েক আগে মেক্সিকো শহরের জাতীয় প্রাসাদের সামনে জনসাধারণের সঙ্গে দেখা করতে যান তিনি। সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময়ের মাঝে হঠাৎই এক ব্যক্তি পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরে। ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ভাঙন সমস্যা সমাধানের আশ্বাস রাজ্যপালের

    এক দিনের সফরে জেলায় এসে মুর্শিদাবাদে নদী ভাঙন সমস্যার সুষ্ঠু সমাধানের কথা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ দিন সকালে ট্রেনে বহরমপুরে পৌঁছে পরে জিয়াগঞ্জে যান রাজ্যপাল। সেখানকার কর্মসূচি শেষে সন্ধ্যায় লালগোলার আটরোশিয়া বিএসএফ ক্যাম্পে পৌঁছন তিনি। সেখানে বাসিন্দাদের ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ফের নয়া নিয়ম, অনলাইনে আধারই চাইছে কমিশন

    এসআইআর-এর এনুমারেশন পর্বে (ফর্ম বিলি এবং তা পূরণ করা) অনলাইন ব্যবস্থায় আধার বাধ্যতামূলক করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এ বার পরবর্তী যে কোনও অনলাইন কাজের ক্ষেত্রে সেই আধার কার্ডকেই বাধ্যতামূলক করা হল। বিরোধীদের অভিযোগ, গোড়ায় আধার কার্ডকে মান্যতা দিতেই চায়নি ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    বারাসত সাংগঠনিক জেলায় এসআইআরের দায়িত্ব প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে দিল তৃণমূল

    বারাসত লোকসভা সাংগঠনিক জেলায় গুরুত্বপূর্ণ বদল করল তৃণমূল। প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে এই লোকসভা সাংগঠনিক জেলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ‘বক্তব্য না শুনেই বাংলাদেশে পুশব্যাক কেন?’ সোনালি বিবি এবং তাঁর সঙ্গীদের নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র

    রভূমের পাইকর এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কার মুখে পড়ল কেন্দ্র সরকার। কোনও শারীরিক যাচাইকরণ ছাড়াই সোনালি এবং আরও পাঁচ জনকে বাংলাদেশে পাঠানো নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়েছে ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ন’জন বিধায়ক সম্ভব: শুভেন্দু

    বীরভূমে এখন বিজেপির এক জন বিধায়ক। তিনিই জেলার একমাত্র বিরোধী বিধায়ক। একটু চেষ্টা করলে বিধায়ক সংখ্যা নয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাঁইথিয়ায় বিজেপির সভামঞ্চ থেকে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘‘জেলার দু’টি বিধানসভা ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
    ঝাপসা অতীত, মানসিক হাসপাতালে থমকে এসআইআর

    মনোরোগ থেকে মুক্তির পথে তাঁরা। কিন্তু গণতন্ত্রের উৎসবে তাঁদের অংশগ্রহণই আটকে রয়েছে নথির অভাবে। ‘পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতন’–এর ২৩৬জন আবাসিকের মধ্যে মাত্র ১০ জনের এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ সম্পূর্ণ হয়েছে। ওই ১০জনই পুরুলিয়া শহরের ৮ নম্বর ...

    ২৬ নভেম্বর ২০২৫ আনন্দবাজার
  • আনন্দবাজার | 5101-5200

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy