BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 23 Jul, 2026 | ৮ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: রাজ্য ::
  • ভারী বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে, রাস্তায় ধস, ফুঁসছে তিস্তা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে। যার ফলে বিপর্যস্ত জনজীবন। সোমবার জাতীয় সড়ক ১০-এর ওপর বারডাং-এর কাছে ২০ মাইলে ভূমিধসের ঘটনা ঘটেছে।  যার ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পাশাপাশি অবিরাম ...

    ১৪ জুলাই ২০২৬ বর্তমান
    আবাস যোজনার টাকা পেলেন মৃত! বেহিসেবী অর্থ অন্য অ্যাকাউন্টেও, দুর্নীতির পর্দাফাঁস মঙ্গলকোটে

    আবাস যোজনায় বড়সড় দুর্নীতির পর্দাফাঁস বর্ধমানের মঙ্গলকোটে। কেউ আবেদন না করেও আবাস যোজনার টাকা পাচ্ছেন, আবার মৃত ব্যক্তির নামেও ঢুকছে টাকা! ঘটনা সামনে আসতেই মঙ্গলকোট জুড়ে একেবারে হৈহৈ পড়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন মঙ্গলকোটের বিজেপি বিধায়ক শিশির ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    দুই ইস্পাত কারখানার সংযুক্তি কেন্দ্রের, পালাবদলের বাংলায় বড় বিনিয়োগের বার্তা মোদির মন্ত্রীর

    পালাবদলের বাংলায় বিপুল বিনিয়োগের আশ্বাস কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর। রাজ্যে শিল্পখরা কাটাতে ইতিমধ্যে তৎপর হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত দু’মাসে দেশের একাধিক বড় শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বাংলায় বিনিয়োগের আশ্বাসও মিলেছে। এর মধ্যেই বাংলায় বিনিয়োগ নিয়ে বড় বার্তা ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    বারাসত ইসকন পেল ৫ লক্ষ টাকার সরকারি অনুদান

    রথযাত্রা উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বারাসত ইসকনকে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান দিল রাজ্য সরকার। বারাসত জেলা শাসকের কার্যালয়ে ইসকনের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায় এবং বারাসত ...

    ১৪ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজ ভাসতে পারে কলকাতাও, কী বলছে হাওয়া অফিস?

    কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভবনা। ভোর রাত থেকেই শহরের একাধিক অংশে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। এদিন কোন ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    তারকেশ্বর থেকে ৫ নতুন রুটে সরকারি বাস চালু, শ্রাবণী মেলায় অতিরিক্ত ৪০টি ‘মহাদেব এক্সপ্রেস’

    তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সোমবার থেকে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে পাঁচটি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এবং পরিবহণ দফতরের আধিকারিকরা।রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    নবদ্বীপ থেকে চলল না পুরী স্পেশ্যাল এক্সপ্রেস,রথে জগন্নাথ ধাম পৌঁছতে চলবে বিকল্প ট্রেন,কখন ছাড়বে?

    রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে নবদ্বীপ ধাম স্টেশন থেকে সরাসরি পুরী স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন চালুর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষ। পুণ্যার্থীদের এই ভাবাবেগের কথা মাথায় রেখে এবং তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণে রেলের হাওড়া ডিভিশনের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    রথের আগে ব্যস্ত নতুনগ্রাম, পুরীর জগন্নাথের আদলে তৈরি হচ্ছে ১২ হাজার কাঠের বিগ্রহ

    আর মাত্র কয়েক দিন পরেই রথযাত্রা। সেই উৎসবকে ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের নতুনগ্রামে। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত এক করে কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরিতে ব্যস্ত গ্রামের শিল্পীরা। এ বছর পুরীর জগন্নাথদেবের আদলে তৈরি হচ্ছে ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    জলে পচেছে গলেছে শরীর, 'ও আমার স্বামী তো?' ডিএনএ রিপোর্টের অপেক্ষায় নিরাপদ-সুকুমারের পরিবার

    জীবিকার তাগিদে ৬৫ বছর বয়সেও সমুদ্রে পাড়ি দিয়েছিলেন চাকদহের নিরাপদ হালদার, ৫৭ বছর বয়সী সুকুমার বর্মন। সূত্রের খবর, ১৩ জনের একটি দল দিঘা শংকরপুর থেকে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রলার ডুবে যাওয়ায় তাঁদেরই মধ্যে নয় জনের মৃতদেহ ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    ১৪টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ধসেরও আশঙ্কা

    মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। কোথাও রোদের ঝলক দেখা গেলেও বৃষ্টির বিরতি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    রথযাত্রার আগেই মালদহে খুশির জোয়ার, ইসকন ও চাঁচল রাজবাড়ির হাতে পৌঁছল ৫ লক্ষ টাকা

    রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে মালদহ ইসকন এবং চাঁচল রাজবাড়ি রথ কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার মালদহ জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই রথযাত্রা কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    মৎস্যজীবীদের জীবনের আসল লড়াই এবার পর্দায়, উপকূলের বিপদ নিয়ে বড় বার্তা

    ঐতিহাসিক শহর ডায়মন্ড হারবারের ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশকে জনসমক্ষে তুলে ধরতে ‘হারবার জ্যাম’-এ অংশগ্রহণ করলেন বিশিষ্টরা। সাম্প্রতিক সময়ের গায়ক, চিত্রশিল্পী, কবি সাহিত্যিকদের সঙ্গে অংশ নিয়েছিলেন প্রবীনরাও। আয়োজকদের দাবি ডায়মন্ডহারবারের বুকে দাঁড়িয়ে এই হারবার জ্যাম, স্থানীয় শিল্পীদের চেনা ও বোঝার জন্য ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    পুরী স্পেশাল ট্রেনে বুকিং শুরু, কলকাতা ও মালদা থেকে একাধিক এক্সপ্রেস, টাইম টেবিল রইল

    রথ থেকে উল্টো রথের জন্য পুরীর উদ্দেশে কলকাতা, হাওড়া ও মালদা থেকে বিশেষ ট্রেন দিচ্ছে পূর্ব রেল। ১৫ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এই ট্রেনগুলি যাতায়াত করবে। কলকাতা ও পুরীর খুরদা রোড এবং মালদা টাউন ও পুরীর মধ্যে বিশেষ ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    বদলের বাংলায় মন্দির পর্যটনের ভাবনা, তারকেশ্বর থেকে ৫ রুটে সরকারি বাস, আগামী দিনে পুরীও যাবে এটি

    বদলের বাংলায় এবার ‘Temple Tourism’। চালু মহাদেব এক্সপ্রেস। বাবার ধাম তারকেশ্বর। শ্রাবণী মেলার আগে সেই তারকেশ্বর থেকেই প্রতিদিন ৫টি রুটে চলবে সরকারি বাস।তারকেশ্বর থেকে ‘মহাদেব এক্সপ্রেস’:তারকেশ্বর। বাবার ধাম। এই তারকেশ্বরকে কেন্দ্র করেই মন্দির পর্যটন বা টেম্পল টুরিজম চালুর ভাবনা ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    ফের স্বমহিমায় সুদীপ! নয়া দলে এবার বড় দায়িত্ব?

    আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা শোচনীয় পরাজয়ের পরই দল ছেড়েছেন তৃণমূলের ২০ জন লোকসভার সাংসদ। যোগ দিয়েছেন, এনসিপিআই-তে। লোকসভায় এনসিপিআই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর শরিক। এই এনসিপিআই-এর নেতা হচ্ছেন তৃণমূলের 'বিদ্রোহী' সাংসদ সুদীপ ব্যানার্জি। জানা গিয়েছে, সোমবারই (১২ জুলাই, ২০২৬) লোকসভার অধ্যক্ষ ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    দেশে সক্রিয় একাধিক সিস্টেম, বৃষ্টির দাপট বাড়বে বাংলায়?

    একই সঙ্গে একাধিক ওয়েদার সিস্টেম সক্রিয় রয়েছে দেশে। আর তার প্রভাবেই আগামী কয়েকদিনে কলকাতা-সহ গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুর পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বিকেলের পরে থেকে ধীরে ধীরে ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    ‘বিশেষ পরিস্থিতির’ জন্যই টিকিট সুখেন্দুদের, ব্যাখ্যা শমীকের

    এই সময়: সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক— তিন জনের বিজেপিতে যোগদান এবং প্রায় সঙ্গে সঙ্গে পদ্মের রাজ্যসভার টিকিট পেয়ে যাওয়া নিয়ে অস্বস্তি রয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    সবরকম ক্রাইম নন-বেলেবল, কার্যকর নয়া গুন্ডাদমন আইন

    এই সময়: রাজ্যজুড়ে সোমবার থেকেই কার্যকর হয়ে গেল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, ২০২৬’। এটিকেই সংক্ষেপে ‘গুন্ডা দমন আইন’ বলা হচ্ছে। চালু হওয়ার দিনেই নয়া আইনকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে। ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    মেয়েকে ধর্ষণেও নীরব, গ্রেপ্তার মা ও সৎ বাবা

    এই সময়, বনগাঁ: হাবরার ঘটনার পুনরাবৃত্তি ঘটল বনগাঁয়। নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল সৎ বাবাকে। পাশাপাশি মেয়ে ধর্ষিতা হওয়ার বিষয়টি জানার পরেও স্বামীর বিরুদ্ধে নীরব থাকায় নির্যাতিতার মাকেও গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। সোমবার ধৃতদের বনগাঁ আদালতে ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    বহরমপুরে অধীরের সভা, রাজভবন অভিযানের হুঁশিয়ারি

    বহরমপুর: কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদে সভা করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে অনুষ্ঠিত ওই সভায় অধীর চৌধুরী জেলার প্রতিটি ব্লকে একটা করে ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    টাটার সঙ্গে চলছে কথা, টাকা দেওয়া হবে, নাকি জমি?

    শমীক ঘোষটাটা গোষ্ঠীর সঙ্গে সমঝোতা পর্ব বা আপস-আলোচনা চলছে বলে কলকাতা হাইকোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। সোমবার বিচারপতি অনিরুদ্ধ রায়ের আদালতে টাটা গোষ্ঠীর আইনজীবী সুদীপ্ত সরকারের উপস্থিতিতেই এ কথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি রায় জানিয়েছেন, ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বাড়বে বর্ষার দাপট

    এই সময়: কয়েকদিন বিরতি নেওয়ার পরে বাংলায় ফের সক্রিয় দক্ষিণ–পশ্চিম মৌসুমি বাতাস। আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণ — বাংলার দু’প্রান্তেরই একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।আবহবিদদের মতে, একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের শ্রীগঙ্গানগর ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    কাজল-কেষ্ট এক শিবিরে, কর্মীরা ধন্দে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে

    এই সময়, ময়ূরেশ্বর: তৃণমূল কর্মীদের একাংশের আশা ছিল, এ বারে তাঁদের 'কেষ্টদা' বীরভূম জেলায় মমতাপন্থী তৃণমূলের সর্বেসর্বা হয়ে উঠবেন। তাঁর নেতৃত্বে ২১ জুলাই কলকাতা সমাবেশে ঝেটিয়ে যোগ দিয়ে কাজল শেখ ও তাঁর দলবলকে দেখিয়ে দেবেন।সে আশায় জল ঢেলে দিয়েছেন ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    ছাঁটাইয়ের আশঙ্কায় বিক্ষোভে চিকিৎসকরা, শিকেয় স্বাস্থ্য পরিষেবা

    এই সময়, আসানসোল: চাকরি হারানোর আতঙ্কে পরিষেবা বন্ধ রেখে সোমবার বিক্ষোভ অবস্থান করলেন আসানসোলের ইএসআই হাসপাতালের আংশিক সময়ের চিকিৎসক, ঠিকা স্বাস্থ্যকর্মীরা। তাঁদের অভিযোগ, এই হাসপাতালে মেডিক্যাল কলেজ তৈরি হওয়ার পরে তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে অথবা ছাঁটাই করা হবে বলে ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    নিম্নচাপের বৃষ্টি ভরসা দিচ্ছে চাষিদের

    এই সময়, বর্ধমান: কয়েকদিন আগেই জেলার চাষিদের মনে আশঙ্কার মেঘ জন্মেছিল বৃষ্টি না–হওয়ায়। ধানের বীজতলা তৈরির জন্য সাবমার্সিবল পাম্প চালিয়ে বীজতলায় জল দিতে হয়েছে। শস্যগোলা বর্ধমানে চাষিরা ক্যানালের জল তুলেও বীজতলায় ব্যবহার করেছিলেন। কৃষি দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত ২২৬ ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    এটিএম থেকে টাকা আত্মসাৎ, ধৃত তিন চন্দন!

    এই সময়, বর্ধমান: ওরা তিন জনই চন্দন কুমার! তিন জনই আবার এটিএম মেশিনে কারসাজি করে গ্রাহকের টাকা আত্মসাৎ করতে গিয়ে ধরা পড়েছে পুলিশের হাতে!এমনই অভিনব ঘটনা ঘটেছে বর্ধমান শহরে। তিন চন্দনের প্রথমজনের বাড়ি বিহারের জামুইয়ে, দ্বিতীয় জন গয়া ফতেপুর এবং ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    ‘ধর্ষণে’ অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ! চাঞ্চল্য কালচিনিতে

    এবার নাবালিকা ‘ধর্ষণে’ অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ। সোমবার আলিপুরদুয়ারের কালচিনিতে এই ঘটনা ঘটে। ঘটনার পুণর্নির্মাণ করার জন্য অভিযুক্তকে এলাকায় নিয়ে ঘোরানো হয়েছে বলে দাবি পুলিশের। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার বলেন, “অভিযুক্তকে নিয়ে ঘটনার পুণর্নির্মাণ করার ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    প্রবল বর্ষণ, হড়পা বানে বিপর্যস্ত পাহাড়, ধসে অবরুদ্ধ একাধিক সড়ক

    রবিবার রাতভর প্রবল বর্ষণের ধাক্কায় ফের বিপর্যস্ত উত্তরের পাহাড়-সমতল। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত এক, জখম তিনজন। তিস্তার জলোচ্ছ্বাসে ভেসেছে কালিম্পংয়ের তিস্তা বাজার। জলে তলিয়েছে সড়ক। কালিম্পং-দার্জিলিংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। সোমবার সকাল থেকে প্রশাসনের তরফে মাইকিং ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    সম্পত্তির লোভে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড জামাইয়ের

    সম্পত্তির লোভে শাশুড়িকে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল জামাইয়ের। সোমবার পুরুলিয়া জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরি এই রায় দেন। এদিনই সাজাপ্রাপ্ত জামাই জনাথন বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    মিড-ডে মিল থেকে হাসপাতালে ভর্তি রোগীর পথ্যের বরাদ্দ বেড়ে দ্বিগুণ, অগাস্টেই চালু

    WB Mid Day Meal Hospital Patient Food Cost Increased: রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে এক বিরাট বড় জনকল্যাণমূলক ঘোষণা করল নবান্ন। এবার এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হলো স্কুল স্তরে মিড ডে মিল রান্নার খরচ এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাবারের ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    পাহাড়ের মাথায় জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে রাত্রিবাস বন্ধ করল রাজ্য সরকার, কারণ কী?

    Lepchakha Night Halt Stopped: ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বক্সা পাহাড়ের ছোট্ট গ্রাম লেপচাখা। পাহাড়ের কোলে অবস্থিত এই মায়াবী গ্রামে রাত্রিযাপন করতে ভালোবাসেন বহু প্রকৃতিপ্রেমী পর্যটক। কিন্তু ভ্রমণপিপাসুদের জন্য এবার মন খারাপের খবর নিয়ে এল বন দপ্তর। জানা গিয়েছে ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    শিবপুর আইআইএসটি নিয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য!

    বিউ সরকার: শিবপুরের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (IIEST)-কে এবার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ বা আইআইটি (IIT) করার প্রস্তাব দিল রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রের কাছে এই মর্মে প্রস্তাব জমা পড়েছে।রাজ্যের অন্যতম প্রাচীন ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    নিয়োগে থাকবে না কোনও রাজনৈতিক ব্যক্তি: শুভেন্দু

    বিউ সরকার: রাজ্যের শিক্ষা ক্ষেত্রে রদবদল ও স্বচ্ছতা আনতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী দিনে রাজ্যের কোনও শিক্ষক বা কর্মী নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনও ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    খাবারের সন্ধানে শিক্ষাঙ্গনে বুনো হাতি, আতঙ্কে পড়ুয়ারাও

    স্কুল চত্বরের পাশেই জঙ্গল। নেই কোনও সীমানা প্রাচীর। স্কুলের ঘরেই থাকে মিড-ডে মিলের চাল। আর তারই গন্ধ পেয়ে প্রায় প্রতিদিনই স্কুলে ঢুকে পড়ছে বুনো হাতি। খাবারের সন্ধানে এসে স্কুলের দরজা এবং জানালাও ভাঙছে হাতি। চরম আতঙ্কে স্কুলের পড়ুয়া থেকে ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    রেশন দোকানে আচমকা হানা খাদ্যমন্ত্রীর, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ডিলার

    রেশন দোকান নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। রেশন বন্টন নিয়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার কানেও। তার পরেই উত্তর ২৪ পরগনার গুমায় ওই রেশন দোকানে আচমকা হানা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। সোমবার ওই অভিযানে গিয়ে একাধিক বেনিয়ম ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    ঐতিহ্যের স্বীকৃতির পর তারাপীঠের রথে ৫ লক্ষ টাকার অনুদান, জাঁকজমকে সাজছে রথযাত্রা

    বীরভূম জেলার সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি তারাপীঠ মা তারার মন্দির। আর এই তারাপীঠ মন্দিরের রথযাত্রা এবার নতুন মাত্রা পেতে চলেছে। বাংলার ২৫টি ঐতিহ্যবাহী রথের তালিকায় মা তারার রথ অন্তর্ভুক্ত হওয়ার পর রাজ্য সরকার তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতির জন্য ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    সেবাশ্রয়ে হাঁটুর ব্যথা সারাতে গিয়ে পা হারানোর অভিযোগ, ‘তদন্ত হবে’, মালতির ছেলেকে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

    হাঁটুর ব্যথা সারাতে সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন ৫৯ বছরের মালতি বিশ্বাস। কিন্তু সেখানকার চিকিৎসকদের ওষুধ খেয়ে পা-ই বাদ যায় বলে অভিযোগ। গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্র ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    মঙ্গলে শুরু মহারুদ্র যজ্ঞ, আসছেন দেড় হাজার সাধুসন্ত, শ্রাবণী মেলায় কী কী আয়োজন?

    আড়ে-বহরে তো বটেই, জৌলুস ও ব্যবস্থাপনার দিক থেকেও জাতীয় রূপ নিতে চলেছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। ১৮ জুলাই থেকে ২৮ অগস্ট পর্যন্ত ভক্তি ও আরাধনার মিলন কেন্দ্র হয়ে উঠবে তারকেশ্বর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বারের ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    বাংলার ট্রলারডুবিতে ৯ মৎস্যজীবীর মৃত্যুতে শোকপ্রকাশ মোদির, আর্থিক সাহায্য ঘোষণা

    বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে বাংলার ৯ মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ ৬ জন। ৭ দিন নিখোঁজ থাকার পর পুর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে রওনা দেওয়া ট্রলার দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে উদ্ধার হয় রবিবার। এই ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    তৃতীয় স্বামীর লালসার শিকার ১৪ বছরের মেয়ে! সব জেনেও আড়াল ‘গুণধর’ মায়ের, তারপর…

    কিশোরী মেয়েকে লাগাতার ধর্ষণ! অভিযুক্ত সৎ বাবা। সব জেনেও পুরো ঘটনা আড়াল করার চেষ্টা করেন নির্যাতিতার মা! অবশেষে কিশোরীর অভিযোগের পরই অভিযুক্ত সৎ বাবা ও মাকে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সোমবার পুলিশ ধৃতদের ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    সূচনা ১৭৯৭ সালে! কেশরগড়ে পঞ্চকোট রাজবাড়ির রথের জৌলুস ফেরাতে উদ্যোগী রাজ্য

    রাজধানী স্থানান্তর হয়ে যাওয়ার পর পঞ্চকোট রাজ পরিবারের রথের চাকা গড়িয়েছিল ঠিকই। কিন্তু সেই জাঁকজমক ছিল না। কারণ সেই রথ কোনক্রমে চালাতেন পঞ্চকোট রাজ পরিবারের অতীতের রাজধানীর সাধারণ মানুষজন। পরবর্তীকালে বন্ধ হয়ে যায় রথ। ১৯০ বছর পর ২০২২ সালে ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মার প্রধান শিক্ষকের! গ্রেপ্তার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে

    সহকর্মী শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার, তাঁকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে প্রাক্তন সিপিএম সাংসদের ছেলেকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। বর্ধমানের বিজয়রাম শম্ভুচরণ গুহ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ কুন্তল হক। তিনি সিপিএমের প্রাক্তন সাংসদ সাইদুল হকের ছেলে। সোমবার ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    প্রতিহিংসার তত্ত্ব আউড়েও মিলল না রেহাই! বারুইপুর কাণ্ডে ধৃত লাহেক আলির পুলিশ হেফাজত

    বারুইপুর কাণ্ডে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেক আলির গ্রেপ্তারের নেপথ্যে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা, শুরু থেকেই এমনটাই দাবি করা হচ্ছে। তাঁর নিঃশর্ত মুক্তির দাবি তুলে সরব সিপিএমের বিভিন্ন সংগঠন। কিন্তু মিলল না জামিন। বারুইপুর গণপিটুনিতে ধৃত লাহেক আলিকে ৮ দিনের ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    প্রথমবার চন্দননগরের আলোকসজ্জায় সাজছে তারকেশ্বরের শ্রাবণী মেলা! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত শিল্পীরা

    পরিবর্তনের বাংলায় এবার শ্রাবণী মেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। প্রথমবার এই মেলাকে জাতীয় উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে। তারকেশ্বর এবং শ্রাবণী মেলাকে ঘিরে রয়েছে ভক্তদের আবেগ এবং ভক্তি। লাখো লাখো শিবভক্ত এই সময় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘খারাপ তৃণমূল’, দুর্গাপুরে দোলাকে চোর স্লোগান, কালো পতাকা দেখাল বিজেপি

    ফের বিক্ষোভের মুখে কালীঘাটপন্থী আরও এক নেত্রী। এবার তৃণমূল সাংসদ দোলা সেনকে (Dola Sen) কালো পতাকা দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। এর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। তাঁর গাড়ি আটকানোরও চেষ্টা হয়। এই ঘটনায় সোমবার দুর্গাপুর ...

    ১৪ জুলাই ২০২৬ প্রতিদিন
    জালিয়াতদের খপ্পরে কলকাতার আরও এক বাসিন্দা, খোয়ালেন প্রায় ২ লক্ষ টাকা

    ফাঁদ পেতে বসে আছে লক্ষ জালিয়াত। একটু অসাবধান হলেই বাড়ছে বিপদ। হোয়াটস অ্যাপ বা মোবাইল ফোনের মেসেজ এ লিংক পাঠিয়ে পাতা হচ্ছে ফাঁদ। পা দিলেই নিঃশেষ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই অভিযোগ নতুন নয়, তবুও বার বার বলা সত্ত্বেও এই ...

    ১৪ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বেসরকারি বিএড কলেজে বেনিয়মের মৌচাকে ঢিল: অরাজকতা বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

    বদলে যাওয়া বাংলায় যে কোনও অনিয়ম আর অরাজকতা চলবে না, তা ফের স্পষ্ট করে দিল রাজ্য। রাজ্যের বেসরকারি বিএড কলেজ এবং শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির (Self-financed Teachers Training Institutes and B.Ed Colleges) হাল ফেরাতে এবার বেনজিরভাবে কঠোর পদক্ষেপ করল উচ্চশিক্ষা ...

    ১৪ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সরকারের হাত ধরে বিনিয়োগ ও উন্নয়নের নতুন দিশা: দেবজিৎ

    রাজ্যে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর দাবি, দীর্ঘদিনের বাম ও তৃণমূল শাসনের ফলে পশ্চিমবঙ্গের শিল্প কাঠামো ভেঙে পড়েছিল। একসময় বাংলা বড় বড় শিল্প, জুট মিল, কাগজ ...

    ১৪ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার, তীব্র আক্রমণ শানালেন দুই সাংসদও

    বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গিয়েছে। আর নিজেদের আসল তৃণমূল দাবি করে ঋতব্রত গোষ্ঠী যা ইচ্ছে তাই করে যাচ্ছে বলে কালীঘাট তৃণমূলের অভিযোগ। শুধু তাই নয়, নির্বাচন কমিশন বিদ্রোহী শিবিরকে পিছনের দরজা দিয়ে সাহায্য ...

    ১৪ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে চালু আরও সরকারি বাস, পথে নামবে ৪৬২টি নতুন যানবাহন

    রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। তার সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি করতে শিল্প নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গে। সরকারি বাসে মহিলারা এখন বিনামূল্যে যাতায়াত করছেন। কিন্তু শহর-শহরতলিতে সরকারি বাসের সংখ্যা কম বলে অভিযোগ। তাই এবার প্রতিশ্রুতি পূরণ করতে ...

    ১৪ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণ, ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের

    রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। এবার বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার এক যুবতী। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। মূল অভিযুক্তের সঙ্গে আরও দু’জনের নামে এফআইআর রুজু করা হয়েছে। পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে।শনিবার রাতে ওই ঘটনাটি ঘটে। তিন অভিযুক্তই যুবতীর ...

    ১৪ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হেলিকপ্টার থেকে ঝরে পড়বে গোলাপ পাপড়ি, তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দুর

    তারকেশ্বরগামী পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করবে রাজ্য সরকার৷ পুণ্যার্থীদের উপরে ঝরে পড়বে গোলাপ পাপড়ি৷ সোমবার নবান্নে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷এ দিন নবান্নে রথযাত্রা আয়োজনকারী কমিটিগুলির হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী৷ সেই অনুষ্ঠানেই তারকেশ্বরেকে নতুন ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    পেশা ছিল গাড়ি চালান, নেশা বন্যপ্রাণ রক্ষা! জীবনের ঝুঁকি নিয়ে ৭ বছর ধরে সাপ বাঁচাচ্ছেন পিন্টু

    পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত শোলাকিয়া এলাকা। এই গ্রামেরই বাসিন্দা ৩৮ বছর বয়সি পিন্টু ধুয়া। পেশায় তিনি একসময় ছিলেন একজন দক্ষ গাড়িচালক। ২০০৬ সাল থেকে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়েই তাঁর পরিবারের রুটিরুজি চলত। কিন্তু পেশার বাইরে তাঁর একটি অন্য ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    আদালতে বারুইপুর কাণ্ডে ধৃত CPIM নেতা! পক্ষে ২০ আইনজীবী, বিপক্ষে ৩০, এজলাসে চরম উত্তেজনা

    বারুইপুরের সূর্যপুরে দীপঙ্কর মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার CPIM নেতা লাহেক আলিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। তবে এদিন সিপিএম নেতাকে আদালতে পেশ করা হলে এজলাসের ভিতরেই আইনজীবীদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়, বাধ্য হয়ে শুনানি ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    জাতীয় সড়কে ধস, তিস্তায় উপচে পড়ল জল; আরও বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত পাহাড়

    Teesta River Hill Landslide: উত্তরবঙ্গে টানা বর্ষণের জেরে নদীনালা ফুঁসছে এবং পাহাড়জুড়ে বাড়ছে ধসের আতঙ্ক। গত রাত থেকে কালিম্পং ও সিকিমে প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর জলস্তর দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তিস্তা বাজার সংলগ্ন এলাকায় নদীর জল বিপজ্জনকভাবে ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    শিক্ষক নিয়োগের কী হবে? মিটিং থেকে বেরিয়েই বড় ঘোষণা শুভেন্দুর

    CM Suvendu Adhikari: শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে? সোমবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকাশ ভবনে শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি হাই-ভোল্টেজ বৈঠক করেন। ক্ষমতায় আসার পর এই প্রথম শিক্ষা দফতরের বড় পর্যালোচনা বৈঠক। বৈঠক ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    আন্তর্জাতিক মানের সুইমিং পুলের ভাবনা, কালনাকে স্পোর্টস ও ট্যুরিজম হাব করতে উদ্যোগী বিধায়ক

    মন্দির নগরী কালনার পরিচিতি এতদিন মূলত তার ঐতিহাসিক স্থাপত্য ও পর্যটনকে ঘিরেই। তবে আগামী দিনে সেই পরিচিতির সঙ্গে ক্রীড়াক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে চায় রাজ্য সরকার। কালনাকে একযোগে স্পোর্টস হাব ও ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    বাঁশ থেকে তামা-পিতলের ১২৫ বছরের লোহার রথ! কালিয়াচকের জোরকদমে চলছে রথযাত্রার ঐতিহাসিক প্রস্তুতি

    : গৌড়ের সুলতানি আমলের ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যকে বুকে ধারণ করে আজও পালিত হচ্ছে মালদহ জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রা। গ্রামবাসীদের দাবি, প্রায় ৬৩০ বছর আগে এই রথযাত্রার সূচনা হয়। গৌড়ের রামকেলিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের পর থেকেই ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    রেললাইনের নিরাপত্তায় রেকর্ড কাজ পূর্ব রেলের, যাত্রীদের জন্য কমবে বিলম্ব ও বাড়বে নিরাপত্তা

    প্রতিবার যখন একটি ট্রেন রেললাইনের ওপর দিয়ে নির্বিঘ্নে ছুটে চলে, তখন সেটি আপনার যাত্রাকে দ্রুত ও নিরাপদ করার জন্য ভারতীয় রেলওয়ের অক্লান্ত পরিশ্রমেরই ফসল। এই জোন প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ট্র্যাকের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে রক্ষণাবেক্ষণ ও পুনর্নবীকরণ কার্যকলাপে অভূতপূর্ব সাফল্য ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    দেশে প্রতিদিন বন্ধ হচ্ছে গড়ে ১৩টি স্কুল, পশ্চিমবঙ্গে ছবিটা কেমন? কেন্দ্রের রিপোর্ট

    পশ্চিমবঙ্গে স্কুলের সংখ্যা কমলেও ছাত্র-ছাত্রীর ভর্তি বেড়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (UDISE+) ২০২৫-২৬ রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যে স্কুলের সংখ্যা ০.৬ শতাংশ কমেছে। কিন্তু একই সময়ে ভর্তি বেড়েছে ৩.৮ শতাংশ। দেশের বেশ কয়েকটি ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    এসেও আসছে না বর্ষা! বৃষ্টির অভাবে মাথায় হাত আমন চাষিদের

    মেঘ আছে। বৃষ্টিও হচ্ছে। কিন্তু বর্ষা বলতে যে একটানা বৃষ্টির ব্যাপারটা হয়, সেটা কি হচ্ছে? দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে এখনও সেই বর্ষার দেখা নেই। ভরা মরসুমেও বৃষ্টির এই চরম খামখেয়ালিপনায় আমন ধান চাষে বড়সড় বিপর্যয়ের মেঘ ঘনিয়ে আসছে। স্বাভাবিক বৃষ্টি ...

    ১৪ জুলাই ২০২৬ আজ তক
    আঙুলের ছাপ নিয়ে চলত 'এই' কাজ! গুমায় রেশন দুর্নীতির অভিযোগ, গ্রেফতার রেশন ডিলার

    গুমায় রেশন দুর্নীতির অভিযোগে খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার রেশন ডিলার শ্যামল সাহা। উত্তর ২৪ পরগনার গুমায় রেশন বণ্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের জেরে আচমকা হানা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান অভিযুক্ত ...

    ১৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    লাহেক আলিকে কোন কোন ধারায় মামলা দিল পুলিশ?

    আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে যে নজিরবিহীন অশান্তি এবং গণপিটুনির পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে হিংসায় উসকানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিপিআই(এম) নেতা লাহেক আলিকে। রবিবার রাতে খোদারবাজারের নিজ বাসভবন থেকে ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    বাংলার শিল্পে এবার নতুন যুগ! 'তালিকা' তৈরির নির্দেশ

    দীক্ষা ভুঁইয়া: রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল নিতে চলেছে রাজ্য সরকার। কর্পোরেট মডেলে বিভিন্ন দেশে কনসালট্যান্ট নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাঁদের মূল দায়িত্ব হবে বিদেশি শিল্পপতি ও বিনিয়োগকারীদের কাছে বাংলাকে সম্ভাবনাময় শিল্প গন্তব্য হিসেবে ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    শিক্ষাকে পণ্য হতে দেব না: শুভেন্দু

    বিউ সরকার: দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনে পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সেখানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি হাইপ্রোফাইল বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    তারাতলার ম্যানেজমেন্ট কলেজে কী ঘটল! উত্তেজনা তুঙ্গে.

    দীক্ষা ভুঁইয়া: তারাতলার হোটেল ম্যানেজমেন্ট কলেজের সামনে সোমবার বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।অভিযোগ, তারাতলা হোটেল ম্যানেজমেন্ট ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    ১ কোটি যুবককে নিয়ে সম্মেলন করবে আরএসএস

    বিভাস ভট্টাচার্য: তরুণ প্রজন্মের কাছে নিজেদের আদর্শ আরও বেশি করে তুলে ধরতে এরাজ্যে আগামী আগস্ট মাস থেকে 'যুব সম্মেলন' করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস। যা চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে সব মিলিয়ে ১ কোটি যুবক অংশগ্রহণ ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    এবার পার্টির অ্যাকাউন্টের সব টাকাও খোয়াবেন মমতা?

    আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জটিলতা থামার লক্ষণ নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এবার সরাসরি আদালতের দ্বারস্থ মমতা ব্যানার্জির তৃণমূল।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের নেতারা৷ যদিও তৃণমূলের করা সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    বারুইপুর কাণ্ডে লাহেক আলিকে নিয়ে কড়া নির্দেশ!

    আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর যে নজিরবিহীন অশান্তি এবং গণপিটুনির পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে হিংসায় উসকানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিপিআই(এম) নেতা লাহেক আলিকে। রবিবার রাতে খোদারবাজারের নিজ বাসভবন থেকে তাঁকে ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    মুখ্যমন্ত্রীর ছাত্রজীবনের কলেজের শতবর্ষ উদযাপন

    আজকাল ওয়েবডেস্ক: শত বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হল কাঁথির ঐতিহ্যবাহী প্রভাত কুমার কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সংগীত এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উৎসবের ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    ঋতব্রত শিবিরের বিরুদ্ধে এবার আসরে সরাসরি মমতা!

    আজকাল ওয়েবডেস্ক: আসল তৃণমূল কে? কার হাতে থাকবে দলের নাম-প্রতীক-তহবিল। কমিশন দু'পক্ষের কাছেই নথি চেয়েছিল। প্রথমে ডেডলাইন দেওয়া হয় ৬ জুলাই। বিকেল। টিম কালীঘাট নথি জমা দিলেও, অতিরিক্ত সময় চায় ঋতব্রত শিবির। প্রথম ডেডলাইনের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    গেরুয়া জমানায় আরও 'সবুজ' হবে বাংলা!

    দীক্ষা ভুঁইয়াঃ পরিবেশ রক্ষায় রাজ্যজুড়ে বৃক্ষরোপণ অভিযানে গতি আনতে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত ‘অরণ্য সপ্তাহ’ পালনের নির্দেশ দিল নবান্ন। এই উপলক্ষ্যে সমস্ত জেলার জেলাশাসক, কলকাতা পুরসভার কমিশনার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।চিঠিতে বলা হয়েছে, গত ৫ জুন, ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    ‘ঘটনাস্থলে তো আমি ছিলামই না’, তাও কুণালের জরিমানা!

    আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামিমদের চেম্বার ঘিরে বিক্ষোভ এবং আইনজীবীদের হেনস্থার ঘটনায় কড়া পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    শিক্ষকদের টেট বাধ্যতামূলক, বিকাশ ভবনের দ্বারস্থ মঞ্চ

    বিউ সরকার: বর্তমানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের কর্মরত সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট পাশ বাধ্যতামূলক। সম্প্রতি কড়া নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এ বার সেই নির্দেশ নিয়েই বিকাশ ভবনের দ্বারস্থ সংগ্রামী শিক্ষক যৌথ মঞ্চ। সোমবার তাঁরা বিকাশ ভবনে ...

    ১৪ জুলাই ২০২৬ আজকাল
    শঙ্করপুরের ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার ৯ জনের দেহ, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

    বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার নয়জন মৎস্যজীবীর দেহ। পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল ‘জয় মা কালী’ নামে ট্রলারটি। ৬ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টানা ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    ৮ দিনের পুলিশ হেফাজতে CPIM নেতা লাহেক আলি

    বারুইপুর কাণ্ডে প্রতিবাদের সময়ে অবরোধ, ভাঙচুর ও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। ২১ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন তিনি।বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা পরে যে প্রতিবাদ-আন্দোলন ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া দেহ কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ

    শনিবার বিকেল থেকে নিখোঁজ কেষ্টপুর রবীন্দ্রপল্লির বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিন্দম সেন। শেষবার তাঁকে কেষ্টপুরের বাগজোলা খালের কাছে দেখা গিয়েছিল। শনিবার থেকেই বাগজোলা খালে তল্লাশি শুরু করেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তিন দিনের তল্লাশির পরে যাত্রাগাছি এলাকা থেকে একটি ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    ব্যারাকপুর-এসপ্ল্যানেড নয়া রুট, কবে চালু বাস? রইল টাইম-টেবিল

    নতুন বাস চালু হচ্ছে ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড রুটে। ১৪ জুলাই, মঙ্গলবার চালু হচ্ছে এই রুট। এই বাস রুটের নম্বর S-11B। মোট ২৯ কিলোমিটার দীর্ঘ এই বাসের রুট। WBTC-এর তরফে এই বাস চালু করা হচ্ছে।S-11Bব্যারাকপুর চিড়িয়ামোড় হয়ে খড়দা বাজার হয়ে ...

    ১৪ জুলাই ২০২৬ এই সময়
    আজ থেকে চালু ‘মহাদেব এক্সপ্রেস’, তারকেশ্বর থেকে ৫ রুটে সরকারি বাস

    দীর্ঘদিনের দাবি পূরণ। আজ থেকে চালু হলো ‘মহাদেব এক্সপ্রেস’। তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু হল বর্ধমান, বাঁকুড়া, দিঘা, খড়্গপুর এবং কলকাতা পর্যন্ত। প্রতিদিন মোট ৫টি বাস চলবে। এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস ছিল না। মূলত বেসরকারি ...

    ১৩ জুলাই ২০২৬ এই সময়
    সংস্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো ভেঙে পড়া বাঁশের সেতু

    কচুরিপানার চাপে ভেঙে গিয়েছিল বাঁশের সেতু। এক সপ্তাহেই সেই সেতু সংস্কার করা হলো। সোমবার থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় ওই সেতু।বর্ষার শুরুতেই ভেঙে যায় হাওড়ার আমতা বিধানসভার কুলিয়ায় মুণ্ডেশ্বরী নদীর উপরে থাকা বাঁশের সেতু। নদীতে জলস্তর হঠাৎ ...

    ১৩ জুলাই ২০২৬ এই সময়
    এক বাসেই সরাসরি তারকেশ্বর, চালু হল ৫টি রুট! ধর্মতলা ছাড়া আর কোথা থেকে ছাড়বে মহাদেব এক্সপ্রেস?

    তারকেশ্বর যাতায়াতের জন্য এতদিন মূলত রেলপথই ছিল পুণ্যার্থীদের প্রধান ভরসা৷ এবার সড়কপথেও তারকেশ্বরের সঙ্গে অন্যান্য জেলাগুলিকে যুক্ত করতে উদ্যোগী হল রাজ্য সরকার৷ আজ থেকেই তারকেশ্বর থেকে পাঁচটি রুটে চালু হয়ে গেল সরকারি বাস পরিষেবা৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    শ্রাবণী মেলার আগে তারকেশ্বরে প্রস্তুতি তুঙ্গে, পরিদর্শনে বিধায়ক সন্তু পান

    রাজ্যে পালাবদলের পর এ বছর তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া হয়েছে। আগামিকাল তারকেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে সামনে রেখে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।তারকেশ্বর মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বৈদ্যপুর মাঠে তৈরি হয়েছে সাংস্কৃতিক ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    ইউপিআই, এটিএম ছাড়াই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিজেকে বাঁচাতে এখনই জানুন

    মোবাইলের ওপরেই নির্ভর করছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর সেই মোবাইল খোয়া যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই উধাও হয়ে গেল শেষ বয়সের সম্বল। সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে শান্তিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শ্রীরাম গাঙ্গুলী লেনের বাসিন্দা, প্রবীণ কৃষক শৈলেন চণ্ডী এখন ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    ‘খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত,’ দুর্গাপুরে সাংসদকে কালো পতাকা দেখালেন বিজেপি সমর্থকেরা

    দুর্গাপুরে ফের রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সোমবার দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান দোলা সেন। বৈঠক শেষে তিনি দুর্গাপুর হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    ‘ওষুধের নামই মনে নেই!’ ৬০ বছর ধরে রিকশা টেনেই বার্ধক্যকে বুড়ো আঙুল দেখাচ্ছেন রানাঘাটের ঝেলো

    : সময় বহমান, আর সেই সময়ের চাকাতেই বদলে গেছে জনজীবনের চেনা ছবিটা। একসময় মফস্বল বা শহরের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল মানুষের পায়ে টানা রিকশা। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ সেই রিকশার জায়গা দখল করেছে ব্যাটারি চালিত টোটো, অটো কিংবা ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    রেলগেটে আটকে থাকার দিন শেষ! খড়গপুর ডিভিশনে আসছে ২১ নতুন উড়ালপুল, জানুন কোন জেলা পাচ্ছে ক'টি

    : দীর্ঘ দিনের যানজট আর ভোগান্তি থেকে অবশেষে মিলতে চলেছে মুক্তি। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন-সহ বিস্তীর্ণ এলাকার যানজট কমাতে ২১টি নতুন উড়ালপুল বা ওভারব্রিজ নির্মাণের ছাড়পত্র দিল রেল মন্ত্রক। এর মধ্যে সব থেকে বেশি লাভবান হতে চলেছে পশ্চিম মেদিনীপুর। ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে গেল টোটো, বকখালিতে ভয়ঙ্কর দুর্ঘটনায় রাস্তায় রক্তের বন্যা, পর্যটকের মৃত্যু

    বকখালিতে দুর্ঘটনায় চেনাই যাচ্ছে না টোটো। টোটো উল্টে গিয়ে প্রায় গোল হয়ে গিয়েছে। এই ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে, নাম বিপ্লব সরকার। ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে বকখালি ঘোরা শেষে বাড়িতে ফেরার জন্য টোটো ভাড়া করেছিলেন। বাড়ি ফেরার পথেই ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    দার্জিলিং যাওয়ার রাস্তার এখন কী অবস্থা? পাহাড়প্রেমীদের জন্য সব বলে দিলেন জেলাশাসক

    টানা ভারী বৃষ্টি আর একের পর এক ধসের জেরে গত কয়েকদিন ধরেই পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কার মাঝেই স্বস্তির খবর শোনাল দার্জিলিং জেলা প্রশাসন। জেলার বিভিন্ন প্রান্তে ধসের ঘটনা ঘটলেও দ্রুত উদ্ধার ও রাস্তা পরিষ্কারের ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    কোথায় গেলেন ট্রলারের বাকি মৎস্যজীবীরা? উত্তর খুঁজতে মাঝআকাশে চরকিপাক খাচ্ছে ড্রোন

    অবশেষে খোঁজ পাওয়া গেল সমুদ্রে মাছ শিকার হয়ে যাওয়া মা কালী ট্রলারের। নিখোঁজ থাকার প্রায় এক সপ্তাহ পর খোঁজ পাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা। রবিবার সন্ধ্যার পরনি খোঁজ ট্রলারটি উদ্ধার করে তিনটি ট্রলারের সাহায্যে ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    ইতালির ভেনিস নয়, এ বাংলার জলপাইগুড়ি!খাবার না জুটলেও চলে,কিন্তু এই গ্রামে লাগবেই থার্মোকলের নৌকা

    : খাবার না থাকলেও চলে, নৌকা না হলে নয়, কেন এমন সিদ্ধান্ত গ্রামবাসীদের জানেন? এই গ্রামে বেঁচে থাকার জন্য খাবারের থেকেও বেশি প্রয়োজন নৌকো। তাই বর্ষার মরশুমে আগেভাগেই প্রস্তুতি সারছেন এনারা।তিস্তায় জল বাড়লেই যে ঘরছাড়া হতে হয়, বাঁচার একমাত্র ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    রথের আগেই থিকথিকে ভিড় দিঘায়, প্রস্তুত প্রশাসন! ভক্তদের জন্য রইল জরুরি গাইডলাইন

    সৈকতনগরী দিঘা বর্তমানে আধ্যাত্মিকতা ও ভক্তিরসে মাতোয়ারা হতে হয়ে উঠেছে। তার অন্যতম কারণ জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের সবচেয়ে বড় উৎসব হল রথযাত্রা। দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার দ্বিতীয় বছরে পদার্পণ করল। বিশ্বাস, ঐক্য ও মানবতার মহামিলনে হাজার হাজার ভক্তের রশির ...

    ১৩ জুলাই ২০২৬ News18 বাংলা
    হাসপাতালেও পাননি অক্সিজেন! সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যুতে বিস্ফোরক তথ্য

    নির্মীয়মাণ আবাস যোজনার একটি পাকা বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়েন বাবা ও ছেলে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সময়মতো পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায়নি। তার ফলে মৃত্যু হয় দু’জনের। একই পরিবারের দুই ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    নদিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ খেয়ে নেতিয়ে পড়ল দেড় বছরের শিশু! তদন্তের দাবিতে অবরোধ

    নদিয়ার কোতোয়ালি থানার উজিরপুর গ্রামে স্বাস্থ্যকেন্দ্রের তরফে আয়োজন করা হয়েছিল একটি ক্যাম্প। সেই জ্বর-সর্দিকাশির উপসর্গ নিয়ে দেড় বছরের শিশুকে নিয়ে গিয়েছিল মা। সেখান থেকেই একটি ওষুধের শিশি দেওয়া হয়। সেই ওষুধ শিশুকে খাওয়াতেই মারাত্মক প্রতিক্রিয়া! পরিবারের অভিযোগ, ওষুধ খাওয়ানোর ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    কঙ্কালীতলার ত্রাস! আদালত চত্বরে ধৃত তৃণমূল নেতাকে ডিম থেরাপি, বেদম মার

    একুশের ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল। তৃণমূল জমানায় তাঁর টিকি ছুঁতে পারেনি পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকেই এলাকা ছাড়া। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে হন্যে খুঁজছিল পুলিশ। পালিয়ে বাঁচার শতচেষ্টা করেও শেষরক্ষা হয়নি। রবিবার রাতে লাভপুরের একটি এলাকা থেকে ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    খড়দহে ‘লেডি সিংঘম’কে যৌনাঙ্গ প্রদর্শন! যুবকের কলার ধরে থানায় মহিলা পুলিশকর্মী

    রাস্তা দিয়ে স্কুটি চড়ে যাচ্ছিলেন মহিলা। পরনে সালোয়ার। মাথায় হেলমেট। রাস্তায় তাঁকে দেখে যৌনাঙ্গ প্রদর্শন ও কুমন্তব্য করে যুবক। এই অভিযোগে কলার ধরে যুবককে টেনে থানায় নিয়ে গেয়ে মহিলা পুলিশকর্মী। খড়দহের এই ঘটনায় জোর শোরগোল।ওই মহিলা খড়দহ থানায় কর্মরত। ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    মন্ত্রীর সামনে ওঠবস করেও রেহাই নেই! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার

    মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই দুরন্ত অ্যাকশন মোডে দেখা যাচ্ছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে। রেশন দোকানগুলিতে সারপ্রাইজ ভিজিট দিয়ে তিনি একে একে দুর্নীতি খুঁড়ে বের করছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেশ কিছু গ্রেপ্তার, মামলা চলছে। এবার গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    শ্রাবণের প্রতি সোমবার শিবভক্তদের মাথায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি! ঘোষণা মুখ্যমন্ত্রীর

    শ্রাবণ মাসের প্রতি সোমবার পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হবে। হেলিকপ্টার থেকে শিবভক্তদের মাথায় ছড়ানো হবে ফুল। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) এই ঘোষণা করেন। তিনি আরও জানান, শেওড়াফুলি থেকে তারকেশ্বরের পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর পুণ্যার্থীদের জন্য ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    বাল্যবিবাহ রুখে ‘শিল্পী দিদিমণি’র হাফ সেঞ্চুরি পার, বললেন, ‘অসুখ থেকে সেরে উঠুক বাংলা’

    এক বা দুই নয়, নাবালিকা বিবাহ রুখে হাফ সেঞ্চুরি এক নারীর। বিপথে থেকে ‘পথে’ ফিরে সেই সব নাবালিকারা সাবালিকা হয়েছেন। জীবনে সঙ্গীও এসেছে। তবে কখনই তাঁরা ভোলেন না সেই দিদিমণির কথা। শুধু সেই সব সাবালিকারাই নন, দুর্গাপুর (Durgapur) তল্লাট ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার শাল-সেগুনের নতুন রথেই রথযাত্রা মা তারার, ভক্তদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

    তারাপীঠ মন্দিরের রথযাত্রা এবার নতুন মাত্রা পেতে চলেছে। বাংলার ২৫টি ঐতিহ্যবাহী রথের তালিকায় মা তারার রথ অন্তর্ভুক্ত হওয়ার পর রাজ্য সরকার তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতির জন্য ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে। তাই এবার মা তারার জন্য ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর খাবে’, নির্মলপুত্রের গ্রেপ্তারিতে উৎসবের মেজাজে পানিহাটি!

    মাথার উপর অভিযোগের পাহাড়। তার জেরে গ্রেপ্তারি এড়াতে গা ঢাকা দেওয়া সত্ত্বেও শেষপর্যন্ত লাভ হয়নি। সোমবার ভোরে খড়দহ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর (Tirthankar Ghosh)। দুপুরে তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় ...

    ১৩ জুলাই ২০২৬ প্রতিদিন
  • All Newspaper | 1301-1400

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy