BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 16 May, 2026 | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কাজের চাপে প্রতিযোগিতা থেকে দূরে কলকাতা পুলিশের ঘোড়ারা

    সারা দেশের একাধিক বাহিনীকে হারিয়ে সর্বভারতীয় প্রতিযোগিতায় পর পর দু’বছর স্বর্ণপদকজয়ী কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী এ বছর থাকছে সেই প্রতিযোগিতার বাইরে! নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু করা হলেও শেষ মুহূর্তে তারা পিছিয়ে আসতে কার্যত বাধ্য হতে হয়েছে ...

    ১০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ৭ মে-র মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে পশ্চিমবঙ্গে, কমিশনের নির্দেশিকায় পাঁচ নির্বাচনের নির্ঘণ্টের আভাস

    পশ্চিমবঙ্গে বর্তমান (সপ্তদশ) বিধানসভার মেয়াদ শুরু হচ্ছে গত ৭ মে। তার মধ্যেই নতুন বিধানসভা গঠিত হবে। মঙ্গলবার কমিশনের তরফে বিভিন্ন রাজ্যের আধিকারিকদের বদলি সংক্রান্ত যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে এই বার্তা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন একটি ...

    ১০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মুখ্যমন্ত্রীর রক্ষীদের ছাড় নিয়ে উঠল প্রশ্ন

    বিধায়কদের সশস্ত্র নিরাপত্তারক্ষীদের বিধানসভার ভিতরে প্রবেশে নিষেধ করেছেন স্পিকার। তা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রক্ষীরা কী ভাবে বিধানসভার ভিতরে ঢুকছেন, সোমবার কার্যত সেই প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। এ দিন মুখ্যমন্ত্রীর রক্ষীদের ভিতরে ঢোকা নিয়ে প্রশ্ন তোলেন ...

    ১০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    হাজির সিবিআই, এলেন না আখতার

    জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও আরজি কর দুর্নীতি মামলায় সোমবার রাত পর্যন্ত অধরা ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মামলার সিবিআইয়ের তদন্তকারী অফিসার শেখ ইমরান আশিক আলিপুর বিশেষ সিবিআই কোর্টে ...

    ১০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এসআইআর আবহে উচ্চ মাধ্যমিকে গার্ড নিয়ে চিন্তা

    এসআইআর আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গার্ড নিয়ে সঙ্কটে পড়েছে উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ। এ বার চালু হওয়া সিমেস্টার পদ্ধতির পরীক্ষা, গত সিমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ‍্যক্রমে পুরনো পদ্ধতির পরীক্ষার জন‍্য বাড়তি অন্তত ৭০০০ শিক্ষক লাগবে বলে সংসদ জানাচ্ছে। বৃহস্পতিবার, ...

    ১০ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রশিক্ষণের মাধ্যমে ‘পরিবেশবন্ধু’ গড়ে তুলবে কলকাতা পুরসভা, চালু হচ্ছে সার্টিফিকেট কোর্স, ঘোষণা মেয়র ফিরহাদের

    পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। প্রশিক্ষণের মাধ্যমে ‘পরিবেশবন্ধু’ তৈরি করার লক্ষ্যে সোমবার কলকাতা পুরসভায় একটি বিশেষ সার্টিফিকেট কোর্সের ঘোষণা করা হয়। মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ় রেলকর্মী

    বাড়ির বাইরে বেরিয়ে এসে এক প্রৌঢ় ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছেন। তাঁর গোটা শরীর আগুনে ঝলসে গিয়েছে। চিৎকার শুনে বেরিয়ে এসে এমন ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন প্রতিবেশীরা। তাঁরা তড়িঘড়ি ওই প্রৌঢ়কে নিয়ে গিয়ে ভর্তি করেন শিয়ালদহের বি আর ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সরকারি ভবন, বাস স্টপ নোংরা করলে এ বার জরিমানা নিউ টাউনে

    বাস স্টপ, বাজার কমপ্লেক্স বা অন্য কোনও সরকারি ভবনের দেওয়াল নোংরা করে দৃশ্যদূষণ ঘটালে কড়া ব্যবস্থা নেবে ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ বা এনকেডিএ। প্রয়োজনে জরিমানাও করা হতে পারে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা শহরের বিভিন্ন সরকারি ভবনের দেওয়াল এমনিতেই ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বৃদ্ধকে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে ১৬ লক্ষ টাকা গায়েব

    বৃদ্ধকে সিবিআই কর্তা পরিচয়ে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে ১৬ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল। আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বৃদ্ধ। অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ডিভিশন এবং থানার সাইবার শাখা। জানা গিয়েছে, বছর ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বাজেটে হতাশ প্রতিবন্ধীরা, ১৫ বছরে বাড়েনি ভাতা

    রাজ্যের বাজেটে চলতি ভাতা, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ভাতা বেড়েছে সিভিক ভলান্টিয়ার থেকে পার্শ্বশিক্ষকদের। এমনকি, বেকারদের ভাতা দেওয়ার নতুন ঘোষণাও করা হয়েছে। কিন্তু প্রতিবন্ধী বা বিশেষ ভাবে সক্ষম মানুষেরা জানাচ্ছেন, তাঁরা ২০১১ সাল থেকে যে মাসিক১০০০ ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সোমবারও ভূমিকম্পে কাঁপল সিকিম! আতঙ্কিত না-হওয়ার পরামর্শ প্রশাসনের, জারি কয়েক দফা নির্দেশিকা

    বহু পর্যটকের পছন্দের তালিকায় সিকিম। অনেকে বার বার সিকিম ঘুরতে যান। কখনও উত্তর সিকিম, কখনও আবার পূর্ব বা দক্ষিণে পাড়ি দেন। তবে দিন দুয়েক আগে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠা সিকিম নিয়ে এখন আতঙ্ক তৈরি হয়েছে ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    করলা নদীতে মাছের মড়ক, সন্দেহ বিষ

    নদীতে ভেসে উঠেছে রুই, চিতল, ফলি, সরপুঁটি-সহ অজস্র মরা মাছ। হাতের নাগালে এত মাছ ভাসতে দেখে বাসিন্দাদের একাংশ নেমে পড়েন নদীতে। রবিবার সকালে জলপাইগুড়ি শহরে দেখা গেল এমনই দৃশ্য। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদীর প্রায় তিন কিলোমিটার ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    গোলপার্কের গোলমালের ঘটনায় আরও তিন জন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ২৩! এখনও অধরা সোনা পাপ্পু

    গোলপার্কে অশান্তির ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। তবে ‘মূল অভিযুক্ত’ বলে স্থানীয়দের দাবি করা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এখনও অধরা। কেন তাঁকে এখনও গ্রেফতার করা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তৃণমূল কাউন্সিলরের লাথিতে ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যু! ধৃত রবীন্দ্রনাথকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল শাসকদল

    বেআইনি নির্মাণকে কেন্দ্র করে গন্ডগোল। সেখানে প্রতিবাদী এক বৃদ্ধকে মারধর করে খুনের অভিযোগ উঠল এলাকারই কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। রবিবার অশীতিপর তুলসী অধিকারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জনপ্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজ্যপাল বোস বিলে অনুমোদন দিলেই কলকাতার সঙ্গে পুরভোট হতে পারে হাওড়া পুরসভায়, নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে জল্পনা

    রাজ্যপাল হাওড়া বিলে অনুমোদন দিলে কলকাতা পুরসভার ভোটের সঙ্গে নির্বাচন হতে পারে হাওড়ায়। শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গিয়েছে হাওড়া পুরসভা সংশোধনী বিল। তার পরেই হাওড়াবাসীর আশা, চলতি বছরের পুরভোট হবে হাওড়ায়। বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর তা পাঠানো ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তন্তুজে বাংলাদেশি ও যন্ত্রচালিত কারখানায় তৈরি বস্ত্র: শান্তিপুরে এসে অভিযোগ বস্ত্রমন্ত্রী গিরিরাজের

    ভোটমুখী পশ্চিমবঙ্গে তাঁতি ও বয়নশিল্পীদের সমাবেশে এসে তিন প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ। নির্বাচনে বিজেপি জিতলে তাঁতি ও বয়নশিল্পীদের উপার্জন ও ব্যবসা বাড়ানোর জন্য সরকার কী কী করবে, শোনালেন সেই আশ্বাস। তন্তুজের মতো সংস্থা তৈরি করার উদ্দেশ্যই ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জট কাটিয়ে আগের চেয়ে বেশি কেন্দ্রে লড়বে সিপিএম

    ভাগাভাগির হিসেব এখনও চূড়ান্ত নয়। তবে দলের নিচু তলার মনোভাবকে ‘মান্যতা’ দিয়ে এ বার বিধানসভা নির্বাচনে গত দু’বারের চেয়ে বেশি আসনে লড়তে চাইছে সিপিএম। বামফ্রন্টের শরিক এবং ফ্রন্টের বাইরের বাম দলকে কত আসন দেওয়া হবে, তা ঠিক করে নিয়েই ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শুনানির বাড়তি সময়, নিশানায় এসআইআর প্রক্রিয়া

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও ৭ দিন বাড়তি সময় চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। পাশাপাশি, জাতীয় নির্বাচন কমিশন স্থায়ী বাসিন্দা (পিআরসি) বা ডমিসাইল শংসাপত্র গ্রাহ্য হবে বলে জানিয়েছে। শুনানি-পর্বের ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জলে গেল স্কুলের ১ কোটি ১৬ লক্ষ ঘণ্টা

    ঘণ্টার পর ঘণ্টা শুনানিতে দাঁড়িয়ে ছোট দোকানদার, দিনমজুর, অস্থায়ী শ্রমিকদের রুটিরুজির বিপুল ক্ষতি তো আছেই। এর সঙ্গে তিন মাসেরও বেশি চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) ধাক্কা খেয়েছে স্কুল শিক্ষা ব‍্যবস্থা। কোভিড পরিস্থিতির মতো সরাসরি স্কুলে হয়তো তালা ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    এসআইআর-মামলায় দিল্লি যাচ্ছেন মোস্তারি

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে সামনে রেখে রাজনীতিতে চর্চা অব্যাহত। এই আবহে রাজ্য থেকে ওই মামলা প্রথম যিনি দায়ের করেছিলেন, মুর্শিদাবাদের ভগবানগোলার সেই মোস্তারি বানু আজ, সোমবার সুপ্রিম কোর্টে শুনানির ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সুপ্রিম কোর্টে মমতার সওয়াল ‘কার্যকরী উদ্যোগ’, পশ্চিমবঙ্গ সিপিএমের উল্টো সুরে মুখ্যমন্ত্রীর প্রশংসায় ত্রিপুরার ‘প্রাক্তন’ মানিক

    এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সঙ্গে বর্ষীয়ান সিপিএম নেতা তথা পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক পশ্চিমবঙ্গ সিপিএমের উল্টো অবস্থান নিলেন, যা অস্বস্তি বাড়িয়েছে আলিমুদ্দিনের অন্দরে। রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলা ...

    ০৯ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    চোট পাওয়া আশিসের বিকল্প সই করাল মোহনবাগান, সবুজ-মেরুনে এলেন অমেয়, রবিবার থেকেই শুরু কেরল ম্যাচের টিকিট বিক্রি

    হাঁটুর চোটে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন আশিস রাই। তাঁর জায়গায় বিকল্প ফুটবলার সই করিয়ে ফেলল মোহনবাগান। সবুজ-মেরুনে যোগ দিচ্ছেন অমেয় রানাওয়াড়ে। এক বছরের চুক্তিতে সই করেছেন তিনি। মরসুম শেষ হওয়ার পর পুরনো ক্লাব কেরল ব্লাস্টার্সে ফিরে যাওয়ার কথা ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিশ্বকাপে বিতর্ক, বাঁশি নিয়ে যাওয়ায় দর্শকদের ঢুকতে দেওয়া হল না মাঠে, নেপথ্যে রাজনীতি? উঠছে প্রশ্ন

    ক্রিকেটের মধ্যে কি আবার রাজনীতি ঢুকে পড়ল? টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় দিন বিতর্ক চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। বাঁশি নিয়ে যাওয়ায় বেশ কিছু দর্শককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। দর্শকদের ক্ষোভের মুখে সাফাই দিয়েছে পুলিশ। রবিবার চেন্নাইয়ের মাঠে নিউ জ়িল্যান্ড বনাম ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    গোয়েন্দা ‘অরণ্য’ নয়, আসছে রাজনৈতিক থ্রিলার! এ বার দুলালের ‘ফাঁদ’-এ জড়িয়ে গেলেন কুণাল ঘোষ?

    পরিচালক দুলাল দে-র প্রথম ছবি নতুন গোয়েন্দা ‘অরণ্য’র জন্মদাতা। দ্বিতীয় ছবি সিক্যুয়েল হবে, এমনই ধারণা ছিল টলিউডের। কিন্তু সেটা যে হচ্ছে না! ‘অরণ্য’কে ফিরিয়ে না এনে পরিচালক রাজনৈতিক থ্রিলার উপহার দিতে চলেছেন। ছবির নাম ‘ফাঁদ’। আনন্দবাজার ডট কম-কে এ ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রেফারের চিকিৎসা কী, হাতড়াচ্ছেন স্বাস্থ্যকর্তারাই

    জেলার হাসপাতাল থেকে রেফার করা হয়েছে কলকাতায়। কিন্তু গভীর রাতে শহরে পৌঁছনোর পরে গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে আর একটিতে ঘুরছেন পরিজনেরা। কোথাও শয্যা মিলছে না। শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্সেই মারা যাচ্ছেনসেই রোগী। এমন ঘটনা মুদ্রার এক পিঠ। অন্য ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘দাগি’ ধরতে কমিটি দাবি, মামলা দায়ের

    স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নজরদারির ‘ফাঁক’ গলে নিয়োগ তালিকায় ‘দাগি’ প্রার্থীদের ঢুকে পড়ার অভিযোগ বারবারই উঠেছে। কিছু ক্ষেত্রে সেই অভিযোগ কার্যত মেনেও নিয়েছে এসএসসি। এ বার তাই ‘দাগি’ মুক্ত স্বচ্ছ নিয়োগের জন্য বিশেষ নিরপেক্ষ কমিটি তৈরির আর্জি নিয়ে কলকাতা ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অনাস্থায় রাশ, পঞ্চায়েত আইনে বদল সরকারের

    বিধানসভা ভোটের আগে আচমকা পঞ্চায়েত আইন সংশোধন করে এক ঢিলে দুই পাখি মারতে চাইল রাজ্য সরকার। বোর্ড গঠনের তিন বছরের মধ্যে অনাস্থা জানিয়ে মুখ বদলের পথ বন্ধ করে দেওয়া হল সংশোধিত আইনে। সরকারের তরফে উন্নয়নমের কাজকর্ম নির্বিঘ্ন করার যুক্তি ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পঞ্চায়েত ভবনে শুনানি চায় না নির্বাচন কমিশন

    এ বার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে এসআইআর-এর জন্য নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত আধিকারিকদের ‘প্রাণের ভয়’-এর মুখে পড়তে হচ্ছে বলে কমিশনের আর্জি, বিভিন্ন গ্রামে পঞ্চায়েত ভবনের বদলে নিরাপদ স্থানে শুনানি সরানো হোক। ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    খাতা দেখতে পারলে মাধ্যমিকে নজরদারিতে নিষেধাজ্ঞা কেন, প্রশ্ন চুক্তিভিত্তিক শিক্ষকদের

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিএলও-র কাজে অনেক শিক্ষক চলে যাওয়ায় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বহু স্কুলে নজরদার শিক্ষকের সঙ্কট দেখা দিয়েছে। মাধ্যমিক শুরুর পর থেকেই এমন অভিযোগ তুলছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা। অনেক পরীক্ষা কেন্দ্রে নিকটবর্তী ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজ্যসভায় দেখা যেতে পারে তৃণমূলের নতুন মুখ

    আগামী কয়েক মাসের মধ্যেই পরিবর্তন আসতে চলেছে তৃণমূলের সংসদীয় দলে। দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যসভার এক ঝাঁক সাংসদ এ বার বিধানসভা ভোটে টিকিট পেতে চলেছেন। ভোটে জিতলে তাঁদের মন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে রাজ্যসভায় দেখা যেতে পারে একাধিক ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘কৃষি অনন্যা’ সম্মান পেলেন রাজ্যের পাঁচ মহিলা কৃষক

    ভূগোলের স্নাতক সমাপ্তি মণ্ডল বাবার মৃত্যুর পরে বাধ্য হয়েই পারিবারিক জমিতে কৃষিকাজে যুক্ত হন। একা শুরু করেও উদ্যমে পিছনে ফেলেছেন অনেককে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় তাঁদের তিন বিঘা জমিতে বছরে তিন বার ফসল ফলে। ধান, সর্ষে, আলু, শীতের আনাজের ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    যক্ষ্মা নিবারণে ডাকটিকিটের ভূমিকার ইতিহাস দুই মলাটে

    যক্ষ্মা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন কর্মসূচির জন্য আর্থিক তহবিল তৈরির লক্ষ্যে এখনও পর্যন্ত দেশে প্রায় ৫০০টি ডাকটিকিট প্রকাশিত হয়েছে। যদিও এ হেন ভাবনা শুরু হয়েছিল ১৯০৪ সালে। যক্ষ্মা নিবারণের নেপথ্যে ডাকটিকিটের ভূমিকা ও তার ইতিহাস একত্রিত করে প্রকাশিত ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কেরলে বিজেপির ভয়েই বঙ্গে ‘ব্রাত্য’ বাম, চর্চা কংগ্রেসে

    জোটের জল্পনা থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গে এ বার বিধানসভা নির্বাচনে একা লড়তে চেয়েছে কংগ্রেস। একই সময়ে কেরলে বিধানসভা ভোটের জন্য নানা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিচ্ছে তারা। কংগ্রেস সূত্রের খবর, দক্ষিণী ওই রাজ্যে এ বার ক্ষমতায় ফেরার বিষয়ে প্রবল আশাবাদী দল। সেখানে ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বাঙালির নিবিড় সংশোধনের সূত্র কী, সন্ধানে ‘দেশ বিতর্ক’

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যখন নিয়ত চর্চা চলছে, তখন বৃহত্তর ভাবে বিষয়টিকে উস্কে দিল ‘দেশ’ পত্রিকার বিতর্কসভা। ‘সেঞ্চুরি প্লাই’ নিবেদিত ২০২৬-এর ‘দেশ বিতর্কে’র বিষয়, ‘বাঙালির এখন বিশেষ নিবিড় সংশোধন প্রয়োজন।’ সহযোগিতায়, ‘ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি, অ্যান্ডারসন ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বাঙালি মন পেতে বিজেপির ছবিতে নজরদারি শমীকের

    বিধানসভা নির্বাচনের আগের কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরতে তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী একটি তথ্য-কাহিনি চিত্র বানিয়েছেন। যা তথ্য সংস্কৃতি দফতরের ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে। এ বার তার পাল্টা ভাষ্যের ছবি তৈরির পরিকল্পনা ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নর্দমার জমা জলে জেরবার হাওড়াবাসী! দুর্ভোগে পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরাও

    বিপর্যস্ত হাওড়ার নিকাশি ব্যবস্থা। অভিযোগ, দুর্বিষহ পরিস্থিতিতে বাস করছেন এলাকার লোকজন। নর্দমার জল উপচে জলমগ্ন হয়ে পড়েছে এলাকার সমস্ত অলিগলি। এরই মধ্যে নর্দমার ময়লা জল পেরিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের। শনিবার টোটো করে পরীক্ষা কেন্দ্রে ...

    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    স্থায়ী বসবাসের শংসাপত্র কোন ক্ষেত্রে রাজ্যে এসআইআর-এর বৈধ নথি হিসাবে ধরা হবে? নির্দেশিকা জারি করল কমিশন

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে স্থায়ী বসবাসের শংসাপত্র (পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট) একটি গ্রহণযোগ্য নথি। তবে কোন শংসাপত্রগুলি বৈধ হিসাবে গ্রাহ্য হবে, তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আরজি করে ৬ কোটি টাকার দুর্নীতির হদিস! সন্দীপেরও ৫২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, বিবৃতি দিল ইডি

    আরজি কর হাসপাতালে ৬ কোটি ৮৯ লক্ষ টাকার দুর্নীতির হদিস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের ৫২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকেরা। আরজি করে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়েছে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ট্রফি ধরে রাখাই আসল কাজ, ভাবতে নারাজ ডার্বি নিয়ে, গুয়ার্দিওলার দর্শনে ভর করেই মোহনবাগানের কোচিং করাবেন লোবেরা

    যে দলেই গিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন। গোয়া থেকে মুম্বই, সেখান থেকে ওড়িশা। ভারতীয় ফুটবলকে কয়েক বছরে হাতের তালুর মতো চিনে ফেলেছেন সের্জিয়ো লোবেরা। এ বার তাঁর পরীক্ষা মোহনবাগানে। চ্যাম্পিয়ন দলের খেতাব ধরে রাখার কঠিন কাজ সামনে। তবে লোবেরা ঘাবড়াচ্ছেন ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আইএসএলের আগে শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল, লাল-হলুদে স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ়েজ্জারি

    পঞ্চম বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল সই করাল স্পেনের সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজ়েজ্জারিকে। এশিয়ার একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই স্ট্রাইকার হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। সে কারণেই আইএসএলের আগে সই করানো হল এজ়েজ্জারিকে। ইস্টবেঙ্গলের হয়ে ৯ ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজার নামেই শিক্ষাপ্রতিষ্ঠান, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আগে বসছে কৃষ্ণনাথের নাম, বিল পেশ হবে বিধানসভায়

    মান্যতা পেল মুর্শিদাবাদবাসীর দাবি এবং আবেগ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে জুড়ছে রাজা কৃষ্ণনাথের নাম। এ বার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম হচ্ছে ‘মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়।’ এমনই সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হবে। রাজ্যপাল সম্মতি ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    চর্মনগরীর দূষিত জলে ক্ষতি চাষের, ক্ষোভ

    বানতলা চর্মনগরীর দূষিত জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার চাষাবাদ। মারা যাচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি। এই নিয়ে প্রবল ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। প্রসঙ্গত, চর্মনগরীর বিভিন্ন কারখানার চামড়া রাসায়নিক দিয়ে শোধন করা হয়। অভিযোগ, সেই রাসায়নিক মিশ্রিত বিষাক্ত জল চর্মনগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ভাঙল নজির! ২০২৫ সালে সবচেয়ে বেশি আয় করল টয় ট্রেন, এ বার বিয়ের অনুষ্ঠানের জন্যও মিলতে পারে ভাড়া

    স্বাবলম্বী হয়েছিল আগেই। এ বার ১৪৪তম বছরে আয়ের নজির গড়ল ‘খেলনা ট্রেন’! আয়ের ক্ষেত্রে নজির গড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। জন্মের পর থেকে ২০২৫ সালেই সবচেয়ে বেশি আয় করেছে টয় ট্রেন। এই সাফল্যে পর্যটনমহল, হোটেল ব্যবসায়ী এবং পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছেন ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বামফ্রন্ট বৈঠকে বিতণ্ডা, আসন ভাগের প্রস্তুতিও

    কংগ্রেস একা লড়ার অবস্থান নেওয়ায় ‘স্বস্তি’ এসেছে বামফ্রন্টে! তাঁদের ভাগে এ বার কিছু আসন বাড়বে বলে উজ্জীবিত বাম শরিক নেতৃত্ব। তবে হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠক এবং আইএসএফের সঙ্গে বোঝাপড়ার প্রশ্নে বিবাদ বাধল বামফ্রন্টে। কোনও আলোচনা ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    শেষ ১২ ঘণ্টায় ১২ বার ভূমিকম্প সিকিমে! কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ, উৎকণ্ঠায় পর্যটকেরা

    বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর— এই ১২ ঘণ্টার মধ্যে অন্তত ১২ বার কম্পন অনুভূত হয়েছে সিকিমে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভূমিকম্প হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। শুক্রবার রাত ১ টা বেজে ৯ মিনিটে সিকিমের উত্তর থেকে দক্ষিণ, ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিভাগ আছে, নেই ডাক্তার, বদলির গেরোয় চিকিৎসা

    চিত্র-১: কার্ডিয়ো থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগ রয়েছে। বছর তিনেক আগে এক জন শিক্ষক চিকিৎসকের পোস্টিংও হয়েছিল। কিন্তু দিন কয়েক পর থেকে তিনি আর সেখানে যাননি। তার পর নতুন করে আর কারও পোস্টিংও হয়নি। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে খাতায়-কলমে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জ্ঞানেশের অপসারণ প্রসঙ্গে তৃণমূলের প্রস্তাবে শীতল রাহুল

    ঘটনাস্থল দিল্লির রাজাজি মার্গ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবন। বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের বৈঠক। রাজ্যের অধিকাংশ কংগ্রেস নেতা সিপিএম তথা বামেদের সঙ্গে জোট করতে চাইছেন না জানানোর পরে প্রশ্ন ওঠে, তা হলে কি কংগ্রেস একাই ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজস্বে বাড়ছে বঙ্গের দিল্লি-নির্ভরতা

    নয়াদিল্লির উপরে ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে নবান্ন। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিধানসভায় বৃহস্পতিবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে আগামী অর্থ বছরে রাজ্যের মোট রাজস্ব আয়ের ৫৬ শতাংশই আসছে কেন্দ্রীয় করের ভাগ ও অনুদান থেকে। ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কর্মীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

    বিচার্য মামলার শুনানি-তালিকায় ‘গরমিল’ নিয়ে এ বার কলকাতা হাই কোর্টের কর্মীদের একাংশের বিরুদ্ধেই পদক্ষেপ করলেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার এই গরমিল নিয়ে তদন্ত করে রেজিস্ট্রার জেনারেলকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেন। পাশাপাশি এই গরমিলের বিষয়টি প্রধান বিচারপতিকেও জানাবেন বিচারপতি রাও। ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বয়স কম বলেই সব দোষে ছাড় নয়: কোর্ট

    শহরের এক বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রের আচরণে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। আদালতে এসে বিচারপতির প্রশ্নের মুখেও পড়লেন তার বাবা-মা। নিচু ক্লাসের এক পড়ুয়াকে হেনস্থার জন্য ওই ছাত্রকে বহিষ্কার করেছে স্কুল। তার বিরুদ্ধে বাবা-মা মামলা করেছেন। শুক্রবার ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    অতিরিক্ত ১৭ হাজার কোটি খরচ রাজ্যের

    চলতি আর্থিক বছরে (২০২৫-২৬) অতিরিক্ত প্রায় ১৭ হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আচমকা কোনও খরচের কারণে অতিরিক্ত খরচ করতে হয় সরকারকে। নিয়ম অনুযায়ী, তা অনুমোদন করিয়ে নেওয়া ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাসক-বিরোধী তাল ঠোকাঠুকি

    আলোচনা ছিল বাজেটের উপরে। কিন্তু তা কার্যত শেষ হল শাসক ও বিরোধী দু’পক্ষের সরকার গঠনের দাবি দিয়ে। আর তরজার কেন্দ্রে থেকে গেল লক্ষ্মীর ভান্ডারই। বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) ভান্ডার-উপভোক্তাদের ৫০০ টাকা করে ভাতা বাড়িয়েছিল রাজ্য। তাতে সাধারণ শ্রেণির উপভোক্তারা মাসে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আগুনেও ঠান্ডা প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর প্রশ্ন সতর্কতায়

    বৃহত্তর কলকাতার মধ্যেই বিধ্বংসী আগুন। সরকারি হিসেবে, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২৭টি দেহাংশ। বিরোধীদের দাবি, সব মিলিয়ে ‘নিখোঁজে’র সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। কিন্তু বিধানসভা ভোটের মুখে এমন ভয়াবহ বিপর্যয় ও মৃত্যুর ঘটনা ঘিরে আন্দোলন দানা বাঁধল না! নিজেদের ঘাটতি মেনে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পথের দাবিতে আগাম ভোট বয়কট বাঁকুড়ার গ্রামে! শুরু রাজনৈতিক তরজা, একে অপরকে দুষছে তৃণমূল ও বিজেপি

    ভোট আসে ভোট যায়। কখনও শাসক বদলায়। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। এ বার আর শুকনো প্রতিশ্রুতি নয়, গ্রামের বেহাল রাস্তা আগে পাকা করতেই হবে। এই দাবি তুলে বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়ে আন্দোলনে বাঁকুড়ার ওন্দা ব্লকের সারেশকানালি ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ‘কবে দেশে ফিরবে, প্রশ্ন করলে কী উত্তর দেব?’

    এক দিকে, দেশের আদালতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে মামলার তারিখ পিছিয়ে যাচ্ছে। অন্য দিকে, বাংলাদেশের ভোট এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন। এর মাঝে পড়ে কার্যত দিশাহারা বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিক সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান ও দেশে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিস্ফোরণে অভিযুক্তের নাতি পদে, শুরু বিতর্ক

    পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ওই কারবারের মাথা কৃষ্ণপদ ওরফে ভানু বাগ-সহ মৃত্যু হয় ১১ জনের। সেই ভানুর নাতি যুব তৃণমূলের অঞ্চল সভাপতি হওয়ায় বেধেছে বিতর্ক। ২০২৩ সালের ১৭ মে ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। অভিযুক্ত হিসেবে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ছাত্রীদের উপরে হামলা রোগীর, প্রশ্নে নিরাপত্তা

    সরকারি মেডিক্যাল কলেজের নিরাপত্তা ফের প্রশ্নে। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যালের নিউ গার্লস হস্টেলের সামনে তিন আবাসিক ছাত্রীর উপরে এক জন লাঠি হাতে চড়াও হয় বলে অভিযোগ। ছাত্রীরা হস্টেলে ঢুকলে, হস্টেলের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা পুলিশকর্মীকে তাড়া ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    চিংড়িঘাটায় মেট্রোর কাজ কবে শেষ হবে? শমীকের প্রশ্নে জবাব অশ্বিনী বৈষ্ণবের, অভিযোগের তির সেই রাজ্যেরই দিকে

    অরেঞ্জ লাইনের কাজ কবে শেষ হবে? বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের ফের জবাব দিল রেল মন্ত্রক। শুক্রবার আরও একবার চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বার রাজ্যসভায় প্রশ্ন করেন শমীক। প্রশ্নোত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কলকাতার কড়চা: খোদাইচিত্রে মহাকাব্য

    ১৮৫৫ সালে রাজেন্দ্রলাল মিত্র তাঁর একটি বইয়ে ব্রাহ্মণ কথকঠাকুরের ছবি ব্যবহার করার জন্য সেই ছবির প্লেট তৈরি করতে লন্ডনে পাঠালেন। সময়মতো তা হাতে এসেও গেল। কিন্তু প্যাকেট খুলে দেখা গেল, সেখানে ‘হেড স্কার্ফ’ মাথায় এক মহিলা কয়েকজনকে বই পড়ে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ফুটপাতে অবৈধ নির্মাণ পুরপ্রতিনিধির মদতে, কোর্টের দ্বারস্থ পুর আধিকারিক

    ফুটপাত দখল করে নির্মাণ! যা ঠেকাতে খোদ পুরসভার এক স্বাস্থ্য আধিকারিক শুক্রবার আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের তরফে আপাতত নির্মাণকাজ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী মাসের ৬ তারিখ। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের সাঁপুইপাড়া মোড়ে ফুটপাত ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জমি-বাড়ির হস্তান্তর কি বৈধ, কোর্টের রায় ঘিরে প্রশ্ন সল্টলেকে

    পুর ও নগরোন্নয়ন দফতরকে প্রতি কাঠা জমির জন্য পাঁচ লক্ষ টাকা করে হস্তান্তর মূল্য (ট্রান্সফার ফি) দিয়ে অনেকেই বাড়ি, জমি কিংবাকোঅপারেটিভ আবাসনে ফ্ল্যাট কিনেছেন সল্টলেকে। অনেকে তা কেনার জন্য কয়েক লক্ষ টাকা জমা দিয়ে দফতরের ছাড়পত্রের অপেক্ষায় আছেন। কিন্তু ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পিজি-র ক্যানসার হাবে এ বছরেই চালু বহির্বিভাগ

    মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এসএসকেএমে কর্কট রোগের চিকিৎসা কেন্দ্র তৈরি হচ্ছে। চলতি বছরের এপ্রিল থেকে ওই নতুন ক্যানসার হাবে বহির্বিভাগ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে প্রাথমিক পর্যায়ে রেডিয়োথেরাপি, মেডিক্যাল-অঙ্কোলজি, সার্জিকাল অঙ্কোলজির পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নাবালিকাকে ‘খুনের চেষ্টা’ সাঁতার প্রশিক্ষকের, মামলার রায় শীঘ্রই

    নিজের বাড়িতে একা ছিল নাবালিকা। মেয়েটির সাঁতারের প্রশিক্ষক বাড়িতে এসে জানায়, তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসার জন্য টাকার দরকার। এ কথা বলার পরেই সে ওই বাড়ি থেকে গয়না লুট করতে গেলে নাবালিকা বাধা দেয়। তখন মেয়েটিকে গলায় ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    প্রতীক্ষার অবসান, সরছে ধর্মতলার সরকারি বাস স্ট্যান্ড

    নির্মীয়মাণ জোকা-এসপ্লানেড মেট্রোর হাত ধরে ভোল বদলাচ্ছে ধর্মতলার সরকারি বাস স্ট্যান্ডের একাংশের। ভূগর্ভস্থ ওই মেট্রোর এসপ্লানেড স্টেশন নির্মাণের জন্য এল-২০ বাসের স্ট্যান্ড সরানো হবে বলে দীর্ঘ জল্পনা চলছিল। মেট্রো কর্তৃপক্ষের তরফে পূর্ব-পশ্চিম মেট্রোর এসপ্লানেড স্টেশনের জোড়া প্রবেশপথ এবং রানি ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মোটা টাকা ফেরতের টোপ, দু’কোটিরও বেশি খোয়ালেন প্রৌঢ়

    পুলিশের তরফে লাগাতার প্রচার সত্ত্বেও সাইবার জালিয়াতির ঘটনা অব্যাহত বিধাননগরে। এ বার বিনিয়োগ করতে গিয়ে দু’কোটিরও বেশি টাকা খোয়ালেন এক ব্যক্তি। সম্প্রতি তিনি বিধাননগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী প্রৌঢ় জানিয়েছেন, মেসেজ মারফত এক মহিলার ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    একাধিক দাবিতে জোড়া শিক্ষক সংগঠনের বিক্ষোভ

    দু’টি শিক্ষক সংগঠনের বিক্ষোভ আন্দোলন ঘিরে বৃহস্পতিবার সাময়িক উত্তেজনা ছড়াল মধ্য কলকাতায়। এ দিন এক দিকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন সরকারি স্কুলে কর্মরত বৃত্তিমূলক বিষয়ক ‘ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ (এনএসকিউএফ)-এর শিক্ষকেরা। অন্য দিকে, একাধিক দাবিদাওয়া নিয়ে নবান্ন অভিযানে শামিল ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তিন বছরের হোম-আশ্রয় শেষে মা-বাবার কাছে সন্তানদের ফেরাল কোর্ট

    প্রায় তিন বছর সরকারি হোমে থাকার পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে বাবা-মায়ের কাছে ফিরে গেল তিন শিশুকন্যা। বুধবার এজলাস থেকেই তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সন্তানদের ভালবাসা ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    পদোন্নতি হলেও পোস্টিং কবে, প্রশ্ন তুলছে রাজ্যের হেল‌্থ সার্ভিস

    প্রায় ১১ মাস আগে ‘অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব হেল‌্থ সার্ভিস’ (এডিএইচএস) পদে উন্নীত হয়েছেন ন’জন চিকিৎসক-আধিকারিক। অথচ তাঁদের এখনও পদোন্নতির পোস্টিং দেওয়া হয়নি।অন্য দিকে, সম্প্রতি অবসর নেওয়া তিন জন ‘এডিএইচএস’-এর কাজের দায়িত্ব অতিরিক্ত ভাবে দেওয়া হয়েছে অন্য দুই আধিকারিকের উপরে। ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাস্তায় পুলিশের উপস্থিতি জরুরি, বাহিনীকে নির্দেশ নগরপালের

    পুলিশ কোথায় ছিল? জরুরি সময়ে রাস্তায় কেন পুলিশকে দেখা যায় না? কখনও হাইট বারের ধাক্কায় লরির মাথায় বসে থাকা তরুণের মৃত্যুর পরে, কখনও চলন্ত গাড়িতে তরুণীকে জোর করে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সামনে আসার জেরে, কখনও আবার ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মেট্রোয় শুরু চার দশকের পুরনো বাতানুকূল ব্যবস্থার আধুনিকীকরণ

    চার দশকের বেশি পুরনো কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখার ভূগর্ভস্থ স্টেশনগুলির এবং লাগোয়া সুড়ঙ্গের বাতানুকূল ব্যবস্থার খোলনলচে বদলের কাজে হাত দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। প্রায় ৫৮৫ কোটি টাকা খরচ করে আগামী চার বছরের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করার কথা। চার দশকের ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন কৌস্তভের

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সেই মামলায় বুধবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কৌস্তভকে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জন্ম-মৃত্যুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ কলকাতা পুরসভায়, কড়া পদক্ষেপ অতীনের

    জন্ম-মৃত্যু শংসাপত্র পেতে কলকাতা পুরসভায় কালোবাজারির অভিযোগ উঠেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর কারণে জন্ম-মৃত্যু শংসাপত্র পাওয়ার হিড়িক পড়ে গিয়েছে পুরসভায়। অভিযোগ, এই সুযোগ নিয়েই সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। সেই খবর জানাজানি হতেই কড়া পদক্ষেপ করেছে পুরসভার স্বাস্থ্য ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আইপিএলের একটি ম্যাচের মূল্যে দেখানো হয়ে যাবে আইএসএলের ১৪ মরসুম! ভারতীয় ফুটবল লিগের দর পড়ল ৯৭ শতাংশ

    অনেক টালবাহানার পর অবশেষে আইএসএলের সম্প্রচারকারী সংস্থা খুঁজে পেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে পরবর্তী মরসুমের জন্য অনেকটাই ক্ষতি হচ্ছে তাদের। প্রতিটি ম্যাচে যে টাকা পাবে তারা, তা আইপিএল তো দূর, ভারতের বেশির ভাগ লিগের থেকেই অনেক কম। এক তুলনায় ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ফুট ওভারব্রিজ থেকে ওভারহেড তারের উপরে পড়ে জখম

    সন্ধ্যার ব্যস্ত সময়ে বালিগঞ্জ স্টেশনের ফুট ওভারব্রিজ থেকে নীচে পড়ে গুরুতর আহত হলেন বছর পঞ্চাশের এক প্রৌঢ়। সঙ্কটজনক অবস্থায় ওই প্রৌঢ়কে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাত পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবারের এই ঘটনার জেরে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    চেনা দৃশ্যের ভাঙা-গড়ায় ভিড়ের রেকর্ড বইমেলায়

    মারাদোনার বিশ্বজয়ের অবিস্মরণীয় চলচ্ছবির টানে ভিড় হয়েছিল বইমেলায় আর্জেন্টিনার প‍্যাভিলিয়নে। কিন্তু বুয়োনোস আইরেসের প্রবীণ সাংবাদিক-লেখক মাতিলদে সানচেস মনে হল, অন‍্য দৃশ‍্যপট নিয়ে চিন্তিত। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উৎপাটনের ঘটনা মেসি-মারাদোনার দেশের মনেও প্রবল ছাপ রেখেছে। মাতিলদে বলছিলেন, “আমাদের দেশের ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বেতন নেই এক বছরের বেশি, ঝুলন্ত দেহ মিলল পরিবহণ নিগমের ঠিকা কর্মীর

    দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ধর্মতলার কাউন্টার থেকে মাসে প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার টিকিট বিক্রি করেও এক বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না ২১ জন ঠিকা কর্মী। ঋণের বোঝা সইতে না পেরে তাঁদেরই এক জন, শঙ্খ অগোস্তি ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ব্লু লাইনে ভূগর্ভস্থ স্টেশনে ‘টানেল ভেন্টিলেশন’ ব্যবস্থার আধুনিকীকরণের কাজ শুরু কলকাতা মেট্রোয়

    কলকাতা মেট্রোর ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে আরও উন্নত এবং সুদৃঢ় করতে আধুনিকীকরণের কাজ শুরু হল। মঙ্গলবার নোয়াপাড়া কারশেডে আয়োজিত এক অনুষ্ঠানে টানেল ভেন্টিলেশন সিস্টেম (টিভিএস) এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম (ইসিএস) উন্নীত করার কাজ ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    বিনিয়োগের নামে সাইবার প্রতারণা, টাকা খোয়ালেন মহিলা

    সাইবার প্রতারণার ফাঁদে পড়ে বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন অনেকেই। বিধাননগরে ফের এক মহিলা এমন ফাঁদে পড়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন। সম্প্রতি তিনি বিধাননগর পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সূত্রের খবর, বিধাননগর পূর্ব থানা এলাকার বাসিন্দা ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, তিনি ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    হাতে মাত্র তিন দিন, এখনও কত জনের শুনানি বাকি পশ্চিমবঙ্গে? সময়ে শেষ হবে? কী বলছে কমিশন

    ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ (এসআইআর) প্রক্রিয়ার সময়সীমা প্রায় শেষের মুখে। শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন ৭ ফেব্রুয়ারি। এখনও অনেকের শুনানি বাকি। তিন দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। তাদের মতে, শুনানির ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কেন্দ্রের কর্মচারীদের হারেই কি ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা? বৃহস্পতিবার সকালে রায় দেবে সুপ্রিম কোর্ট

    বৃহস্পতিবার রাজ্যের ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল সাড়ে ১০টায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করবে বলে বুধবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে। গত ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ করে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব সমর্থনের বার্তা কংগ্রেস, এসপি-র, তবে রাহুল তৃণমূলের উদ্যোগ প্রসঙ্গে মন্তব্য এড়ালেন

    দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট (বরখাস্ত) প্রস্তাব আনতে চেয়ে মঙ্গলবার বার্তা দিয়েছিলেন তিনি। বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদক্ষেপ সমর্থনের বার্তা দিল। কংগ্রেস নেতা তথা এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দিদির ‘ছোটিসি মুলাকাত’ হিট হয়ে গেল দিল্লিতে! এজলাসের কথোপকথন তুলে ধরে ‘অস্বস্তি’ কাটানোর চেষ্টায় রাজ্য বিজেপি

    তাত্ত্বিক লড়াই তাঁর রাজনীতিতে গৌণ। বরাবরই মাঠ-ময়দানের রাজনীতি তাঁর বাহন। যে কোনও ঘটনাপ্রবাহে চমকপ্রদ ব্যক্তিগত সক্রিয়তা তাঁকে বার বার প্রতিপক্ষের চেয়ে কয়েক ধাপ করে এগিয়ে দিয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে যে বেনজির ছবি তিনি তৈরি করলেন, তা-ও সেই পথে হেঁটেই। এসআইআর ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    খেলাই ঘুরিয়ে দিলেন মমতা! এসআইআর মামলায় দিদির সুপ্রিম-সওয়ালের পরে টগবগ করে ফুটছে ভোটমুখী তৃণমূল

    অতীতের বিভিন্ন ভোটে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের সম্প্রতি উত্তরণ ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘‘এ বার শুধু খেলা হবে না। ফাটাফাটি খেলা হবে।’’ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির এজলাসে বুধবার যে ভাবে সওয়াল করলেন তিনি, নির্বাচন কমিশনের আইনজীবীর ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সামান্য ছোট ভুলে নাম বাদ নয়! শুনানি-নোটিসে আরও সতর্কতা, মমতার সওয়ালের পরে সুপ্রিম কোর্টের কী কী নির্দেশ কমিশনকে

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রাজ্যের একাধিক সমস্যার কথা তিনি তুলে ধরার পর নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। বলা হয়েছে, বানানের ছোটখাটো ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    যানজট ও দুর্ঘটনা রুখতে ট্র্যাফিক গার্ড চালু গোবরডাঙায়

    ক্রমবর্ধমান যানজট ও পথ দুর্ঘটনায় লাগাম টানতে গোবরডাঙা থানা এলাকায় ট্র্যাফিক গার্ড চালু করল বারাসত জেলা পুলিশ। মঙ্গলবার গোবরডাঙা বাজার এলাকায় অবস্থিত পুরনো পুলিশ ফাঁড়িকে নতুন ভাবে সাজিয়ে ট্র্যাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বারাসতের এসডিপিও অজিঙ্কা ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    তলানিতে আয়, বেহাল পরিষেবা নিয়ে ধুঁকছে হাওড়া পুরসভা

    আক্ষরিক অর্থেই চরম আর্থিক সঙ্কটে ভুগছে হাওড়া পুরসভা। এক দিকে পুরসভার নিজস্ব আয় প্রায়তলানিতে ঠেকেছে। অন্য দিকে, ইঞ্জিনিয়ার, অফিসারের অভাবে প্রতিটি দফতর ধুঁকছে। পুর পরিষেবা কাকে বলে, কার্যত সেটাই ভুলতে বসেছেন সাধারণ মানুষ। যার ফলে ভাঙাচোরা রাস্তাঘাট, যত্রতত্র পড়ে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে কেন্দ্রের সঙ্গে সদ্ভাব

    সেই বাম আমল থেকে এ রাজ্যে বহুল প্রচলিত শব্দ, ‘কেন্দ্রের বঞ্চনা’। এখন তৃণমূলের নেতামন্ত্রীদের কণ্ঠেও একই সুর। যার পাল্টা কেন্দ্রের অভিযোগ, এ রাজ্যে দুর্নীতি, কাটমানি, অস্বচ্ছ পরিচালনা ইত্যাদির কারণে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়েছে। তার জবাবে আবার তৃণমূল সরকারের দাবি, ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    রাজ্য সরকারের শিক্ষা হয়নি, নাজিরাবাদে তোপ অধীরের

    ঘরের কাছে নাজিরাবাদে আগুনে পুড়ে এত শ্রমিকের মৃত্যুর পরেও সেখানে না-গিয়ে দিল্লি চলে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ ও বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন তিনি। একই দিনে শুরু হওয়া বিধানসভার অধিবেশনে শোক-প্রস্তাবে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    চূড়ান্ত তালিকা প্রকাশের পথে এখনও নানা জটিলতা

    সময়ের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে তো— এই প্রশ্নেই এখন সরগরম ভোটের বাজার। তা না করা গেলে দায় বর্তাবে জেলা প্রশাসনগুলির উপর। তখন কমিশন কী পদক্ষেপ করবে, মূল চর্চারবিষয় সেটাই। ৩৩ জন পর্যবেক্ষক প্রায় সাত হাজার মাইক্রো অবজার্ভারকে সঙ্গে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কর্মসংস্থান নিয়ে রাজ্যকে নিশানা বিরোধী নেতার

    আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে ধারাবাহিক ভাবে নিশানা করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি নিচ্ছে বিরোধীরা। এ বার দলের যুব মোর্চার ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচি থেকে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না-করার ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সুযোগ কাজে লাগিয়ে বঙ্গে তীব্র আন্দোলন চান নিতিন

    ‘অগুনতি সুযোগ’ দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। কিন্তু রাজ্য জুড়ে আন্দোলন দানা না-বাঁধায় সে সব আন্দোলনকে হাতিয়ার করে জনমানসে প্রভাব ফেলতে ব্যর্থ হচ্ছেন পদ্ম নেতৃত্ব। তাই আগামী দিনে রাজ্য জুড়ে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর নিদান দিলেন বিজেপির সদ্য-দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সভাপতি নিতিন ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কংগ্রেস-বার্তায় মমতার ‘না’

    কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের প্রস্তাব কার্যত নাকচ করেই রাজ্যে একা লড়ার কথা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিজেপিকে রোখার স্বার্থে কয়েকটি আসনে সমঝোতা হতে পারে কি না, সেই মর্মে তৃণমূল নেত্রীর কাছে বার্তা গিয়েছিল এআইসিসি-র শীর্ষ নেতৃত্বের তরফে। ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ইডির নজরে কি পুলিশের কর্তারাও

    প্রভাবশালী-ঘনিষ্ঠ কয়লা ব‍্যবসায়ীদের ডায়েরিতে কয়েকটি নাম দেখেই তাঁদের চোখ কপালে উঠেছিল বলে দাবি ইডির তদন্তকারীদের। সূত্রের খবর, গত বছরের শেষে দায়ের করা কয়লা পাচারের নতুন মামলায় সুবিধাভোগী বলে তার পরই কয়েক জন পুলিশকর্তাকে চিহ্নিত করেছেন তাঁরা। দাবি, ব‍্যবসায়ীদের পরে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কেন্দ্র টাকা দিলে রাজ্যই বেড়া দেবে সীমান্তে: মমতা

    সীমান্তে কাঁটাতারের বেড়া লাগাতে বিএসএফকে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, এই অভিযোগ দীর্ঘ দিনের। সম্প্রতি ওই সংক্রান্ত একটি মামলায় আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যের ৯টি বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    নিরামিষ নিয়ে প্রশ্ন তৃণমূলের

    রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে বলতে উঠে আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খড়্গহস্ত হয়েছেন খাদ্যাভ্যাসে নাক গলানো প্রসঙ্গে। তাঁর কথায়, “মাননীয় রাষ্ট্রপতি বন্দে ভারত ট্রেনের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আমরা খুশি যে, হাওড়া থেকে কামাখ্যায় এই ট্রেন যাচ্ছে। কিন্তু দেখা ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    গোমাংস কাণ্ডে অবশেষে জামিন পেলেন অলি পাবের বেয়ারা, ‘বিজেপির পোস্টার বয়’ সায়কের বিরুদ্ধে অভিযোগ বহাল

    শহরজুড়ে প্রতিবাদের ঝড়ে গ্রেপ্তারির ৪ দিনের মাথায় জামিন পেলেন পার্ক স্ট্রিটের পানশালার বেয়ারা। শুক্রবার রাতে ঘটনার পরই পার্ক স্ট্রিট থানায় গোমাংস পরিবেশন করা বেয়ারার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন সায়ক চক্রবর্তী। তার ভিত্তিতেই শনিবার সকালে শেখ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    সন্তোষ থেকে বিদায় গত বারের চ্যাম্পিয়ন বাংলার, কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের কাছে টাইব্রেকারে হার সঞ্জয়ের দলের

    খেতাব ধরে রাখতে পারল না বাংলা। সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে হেরে গেল সঞ্জয় সেনের দল। টাইব্রেকারে সার্ভিসেসের কাছে ২-৩ ব্যবধানে হেরে ছিটকে গেল গত বারের চ্যাম্পিয়নেরা। গোল করার ব্যর্থতাতেই ডুবল বাংলা। টাইব্রেকারেও গোল করতে পারলেন না বাংলার একাধিক ফুটবলার। টাইব্রেকারে ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    হাতি উঠে না পড়ে! বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে এ বার এআই ক্যামেরার ব্যবহার জঙ্গলঘেরা উত্তরবঙ্গের রেলপথে

    জঙ্গলে ঘেরা রেলপথে বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত নতুন নয়। তার মধ্যে জলদাপাড়া, বক্সার জঙ্গল দিয়ে আবার ট্রেন চলবে৷ বনাঞ্চলের ট্রেন চালানোর সময় হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর সঙ্গে সংঘাত ঠেকাতে প্রযুক্তির সাহায্য নিল রেল এবং বন দফতর৷ সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কাটল জট, ফের কোচবিহার থেকে উড়বে যাত্রিবাহী বিমান, আপাতত প্রতি বৃহস্পতিবার মিলবে পরিষেবা

    আবার কোচবিহার বিমানবন্দর থেকে উড়বে বিমান। আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে সপ্তাহে এক দিন করে কোচবিহার-কলকাতা এবং কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা শুরু হবে। তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচবিহার বিমানবন্দর থেকে পরিষেবা গুটিয়ে নেয় ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা। জানুয়ারি মাসের ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
    কলকাতায় ভূমিকম্প! রাত ৯টা নাগাদ নড়ে উঠল শহর এবং রাজ্যের আরও কয়েকটি জেলা, কম্পনের উৎসস্থল মায়ানমার

    কলকাতায় ভূমিকম্প! মঙ্গলবার রাত ৯টা নাগাদ কম্পন অনুভূত হয়েছে রাজ্য রাজধানীর বিস্তীর্ণ অংশে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এ ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে বলে ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দবাজার
  • আনন্দবাজার | 3601-3700

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy