BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Aug, 2026 | ১৩ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ভারতে ফের পোলিওর হানা! গাজিয়াবাদের জলের প্লান্টে ভাইরাসের খোঁজ, সতর্ক স্বাস্থ্যদপ্তর

    ফের বড় ধাক্কা খেল পোলিও মুক্ত ভারত অভিযান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি জল শোধনাগারে ভ্যাকসিন ডিরেভড পোলিও ভাইরাস (VDPV) টাইপ ১ শনাক্ত করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। শহরের ১২টি অতিসংবেদনশীল এলাকায় শিশুদের পরীক্ষার জন্য ১০৭টি ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    রোহতকের বাজারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত অন্তত ৩, পুড়ে ছাই ১০টি দোকান

    হরিয়ানার রোহতকের একটি বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই প্রায় ১০টি দোকান। অগ্নিকাণ্ডে এখনও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ডি-পার্ক বাজার ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    ইতিহাস মোদির, নেহরুর রেকর্ড ভেঙে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! প্রশংসায় রাষ্ট্রপ্রধানরা

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে আরও একটি নয়া পালক। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন তিনি। বুধবার জওহরলাল নেহরুর টানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভাঙলেন মোদি। এরপরই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।৬২ বছর ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূলের সঙ্গে দূরত্ব, সুখেন্দুকে রাজ্যসভায় ফেরাতে তৎপর বিজেপি! জল্পনা তুঙ্গে

    দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন নতুন জল্পনার কেন্দ্রে সদ্য সাংসদ পদ ছেড়ে আসা সুখেন্দুশেখর রায়। তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব বাড়ার আবহে তাঁকে ভবিষ্যতে বিজেপির হয়ে রাজ্যসভায় দেখা যেতে পারে কি না, তা নিয়েই চর্চা তুঙ্গে। বিজেপির শীর্ষ সূত্রের দাবি, দীর্ঘদিন ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের

    ভারত: ১ (বিক্রমপ্রতাপ সিং) তাজিকিস্তান: ১ (বোবেভ) ভারতীয় ফুটবলে এখন শুধুই অন্ধকার। ফিফা ক্রমতালিকায় নামতে নামতে ছাংতেরা এখন ১৩৯ নম্বরে। সদ্য ইউনিটি কাপে জোড়া হারের মুখ দেখতে হয়েছে। এমনকী দিন তিনেক আগে প্রীতি ম্যাচে তাজিকিস্তানের কাছে একপেশেভাবে হারতে হয়েছে। সেসব ফলাফলের ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    বাংলার রাজনীতিতে ‘দেশু’ সমীকরণ! ‘বিদ্রোহ’ বিতর্কে দেবের সাফ কথা, ‘নতুন তৃণমূলে যাচ্ছি না’

    রাজ্যে পালাবদলের আবহে সোমবার জল্পনা সত্যি করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দেন তৃণমূলের কুড়ি ‘বিদ্রোহী’ সাংসদ। সেই দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন তারকামুখ তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। গতকাল দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    ‘প্রার্থনা করি সহজ যেন তারকাটা হয়’, সিরিজের প্রচারে আর কোন সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা

    সাদা শাড়ি-রংমিলান্তি ব্লাউজ সঙ্গে নজরকাড়া হেয়ারস্টাইল আর মুখে চওড়া হাসি। গ্ল্যাম অবতারে নিজের আপকামিং সিরিজের প্রচারে দেখা মিলল ‘শ্বেতশুভ্র’ প্রিয়াঙ্কা সরকারের। আগামী ১২ জুন ওটিটিতে মুক্তি পাচ্ছে বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ ‘তারকাটা’। মুক্তির প্রাক্কালে জোরকদমে চলছে প্রচার। ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    ‘পুরনো কমিটি শিল্পীদের চিঠি-মেল গায়েব করে দিত’, আর্টিস্ট ফোরাম নিয়ে বিস্ফোরক ভাস্বর

    বদলের বঙ্গে টলিপাড়ায় ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ‘তুঘলকি শাসন’-এর অবসান। প্রকাশ্যে এসেছে ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের ‘স্বরূপ’। দীর্ঘদিনের অরাজকতার বিস্ফোরণ ঘটেছে স্বরূপের গ্রেপ্তারিতে। ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে রূপটানশিল্পী, টেকশিয়ান সহ প্রত্যেকে। স্বরূপ জমানায় অরাজনৈতিক কাজকর্মের আতুরঘর হয়ে উঠেছিল স্টুডিওপাড়া। ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূল জমানার গল্প এবার বড়পর্দায়! আসছে ‘হীরক রানীর দেশে’, পলিটিক্যাল স্যাটায়ারে জয়াপ্রদা

    ২০২৪ সালের অভয়া কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল বাংলা। রাজ্যে পালাবদলের পর অভয়া কাণ্ডের ছায়াতে তৈরি হচ্ছে সিনেমা। ইতিমধ্যেই শঙ্কুদেব পণ্ডা পরিচালিত ‘অভয়া শক্তি’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এই ঘটনার আধারে ‘তিলোত্তমা’ নামের একটি ছবি করতে উদ্যত হয়েছিলেন পরিচালক ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?

    রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর কোন মন্ত্রীকে কোন দপ্তর দেওয়া হবে, সেটা চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী। সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর থাকছে। ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?

    দলের অন্দরে ভাঙনের জল্পনা, একের পর এক নেতা-সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা এবং সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কার মধ্যেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ১০ জনপথে সোনিয়ার বাসভবনে এই বৈঠক ঘিরে জাতীয় ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    নীল-সাদা অতীত, নবান্নে এবার ‘রং দে তু মোহে গেরুয়া’

    পালাবদলের বাংলায় এবার রং বদলের শুরুয়াত! বদল আসতে পারে নবান্নের রঙে। নীল-সাদা বদলে হতে পারে গেরুয়া-সাদা। মঙ্গলবার গেরুয়া রঙের প্রথম প্রলেপ পড়ল নবান্ন চত্বরে। গোটা নবান্ন ভবন গেরুয়া রঙেতে রাঙিয়ে দেওয়ার জন্য এখনও অবশ্য পূর্ত দফতর দরপত্র ডাকেনি। তবে ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    যোগ দিবসে বিশ্বের নজরকাড়ার প্রস্তুতি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২ কেন্দ্রীয় মন্ত্রী

    কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে সগৌরবে কলকাতায় পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। মঙ্গলবার এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী প্রতাপরাও যাদব ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেখানে যোগ দিবসের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। ছিলেন ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    বেলডাঙা কাণ্ডের তদন্ত কি এনআইএ করবে? রাজ্যের কাছে জানতে চাইল হাই কোর্ট

    মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল। ওই ঘটনার তদন্ত কি এনআইএ করবে? এই বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে নিজের অবস্থান জানাতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    তোলাবাজি, মারধর, লক্ষ লক্ষ টাকার প্রতারণা! এবার গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী

    তোলাবাজি, মারধর, হুমকির অভিযোগ! কলকাতায় গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলর (TMC Councillor Arrested)। গ্রেপ্তার হয়েছেন তাঁর স্বামীও। দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণা, হুমকি, তোলা দিতে না চাওয়ায় মারধরে অভিযোগে গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। গ্রেপ্তার করা হয়েছেন তাঁর ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কবে আসবে মৌসুমি?

    গত কয়েক দিনে সূর্যের চোখ রাঙানিতে নেজাহাল বঙ্গবাসী। তাপমাত্রার পাশাপাশি চরম আর্দ্রতায় অস্বস্তি চরমে পৌঁছেছে। এই অবস্থায় সুখবর দিল হাওয়া অফিস। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গে প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ধীরে ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    কীসের খোঁজে কালীঘাটের তৃণমূল দপ্তরে তল্লাশি সিআইডির? মমতার বাড়িতে ঢুকে ‘নাটক’ কল্যাণের 

    সই জাল কাণ্ডে কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের মূল কার্যালয়ে সিআইডি তল্লাশির মাঝে চূড়ান্ত ‘নাটক’ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের (Kalyan Banerjee)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে সিআইডি আধিকারিকদের অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন তিনি। মেজাজ হারান সংবাদমাধ্যমের উপরও। ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ

    সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রাজ্যের আরও এক মন্ত্রী। এবার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত করার অভিযোগ রয়েছে।ঘটনার সূত্রপাত্র তাঁর কৃষ্ণনগরের বাড়িতে ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে। মঙ্গলবার সকাল থেকেই ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    ভুরি ভুরি দুর্নীতি টাকিতে! হাই কোর্টে মামলা করে দাবি তৃণমূল কাউন্সিলরের

    ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আর্থিক অনিয়ম থেকে পুরবোর্ড পরিচালনায় বেনিয়ম!  স্বজনপোষণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। অভিযোগ তোলায় তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাসকে শাসানি, চোখ রাঙানি, এমনকী খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    মান পড়ছে বিশ্বভারতীর! ফের দেশজুড়ে র‌্যাঙ্কিংয়ে অবনমন, কোন স্থানে বিশ্বকবির শিক্ষাকেন্দ্র?

    ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেম ওয়ার্ক প্রকাশিত তালিকায় আবারও পিছিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। একাডেমিক উৎকর্ষ, গবেষণা, প্লেসমেন্ট পারফরম্যান্স, কর্পোরেট সংযোগ এবং কর্ম সংস্থানভিত্তিক বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আগের বছরের তুলনায় আরও অবনমন। আইআইআরএফ-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    নিজের অফিসেই ডিম খেলেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস! উদ্ধার ত্রাণসামগ্রীও

    এবার জনরোষের শিকার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।  নিজের অফিসেই হামলার মুখে পড়েন তিনি। ডিম ছোড়েন উত্তেজিত জনতা। ঘটনার সূত্রপাত্র তাঁর কৃষ্ণনগরের বাড়িতে ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে। উজ্জ্বলকে থানায় নিয়ে যাওয়ার সময় ওঠে ‘চোর চোর’, স্লোগানও। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    সুরেন্দ্রনাথের ছায়া বীরভূমে! কলেজের ইউনিয়ন রুমে আলমারি খুলতেই উদ্ধার একাধিক তাজা বোমা

    সুরেন্দ্রনাথের ছায়া বীরভূমে! লাভপুরের শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদরে ঘরে উদ্ধার তাজা বোমা। আলমারির ভিতর থেকে উদ্ধার হয়েছে বোমা দু’টি। এবিভিপি-র সদস্যরা ছাত্র সংসদের ঘরে প্রবেশ করে, আলমারি খুলতেই দু’টি তাজা বোমা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    দিল্লির অধ্যাপিকা খুনে দম্পতিই কি মাস্টারমাইন্ড? ভাড়া না পেয়ে বর্ধমানের বাড়ি ছাড়তে চাপ দেবস্মিতার!

    দিল্লির অধ্যাপিকা হত্যাকাণ্ডে (Delhi professor murder) বর্ধমান থেকে ধৃত রামপ্রসাদ দাস (পন্তু) ও তাঁর স্ত্রী বনশ্রী দাসই খুন করেছে। এই বিষয়ে নিশ্চিত পুলিশ। তবে পরিকল্পনা তাঁরাই করেছে? না কি নেপথ্যে কেউ বা কারা রয়েছে? মাস্টারমাইন্ড কেউ ছিল কিনা, তদন্তে ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    ভারত-বাংলাদেশে সীমান্তে এবার নজরদারি চালাবে বিএসএফ রোবট, অনুপ্রবেশ রুখতে কপ্টার ড্রোন!

    ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চালাবে এআই এবং সাইবার ডোমেইন ভিত্তিক রোবট! অনুপ্রবেশ রুখবে আইএসআর কিউয়ার্ড কপ্টার ড্রোন! গোয়েন্দা সূত্রে এমনই আভাস মিলেছে। ইতিমধ্যে কাঁটাতার বসানো এলাকায় নজরদারি বাড়াতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ফেসিয়াল-আইবল স্ক্যানিং প্রযুক্তি সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা এবং আইএসআর ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    আট বছর আগে ৬ বছরের মেয়েকে খুন জাহাঙ্গিরের! পালাবদলে ‘পুষ্পা’র ফাঁসি চান বাবা খুরশিদ

    ২০১৭ সালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan) নেতৃত্বে হামলায় মৃত্যু হয়েছিল ৬ বছরের এক শিশুর। আট বছর পর মেয়ের খুনের প্রতিশোধ চান মৃত শিশুর বাবা খুরশিদ খান। জাহাঙ্গির খানের গ্রেপ্তারির পর ডায়মন্ড হারবার আদালতে দাঁড়িয়ে স্বঘোষিত ‘পুষ্পা’র ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    কাশ্মীরে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না! ধৃত বারাকপুরের তৃণমূল নেতা

    কাশ্মীরে পালিয়েও শেষরক্ষা হল না। সুদূর কাশ্মীর থেকে ফিরতেই গ্রেপ্তার করা হল ওই তৃণমূল নেতাকে। দীর্ঘদিন ধরে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃত ওই তৃণমূল নেতার নাম নওশাদ আলম। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাঁকে পাকড়াও করেছেন। নওশাদ ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেপ্তার ২ বিজেপি নেতা

    দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স! ক্ষমতায় আসার পরই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির ‘তৃণমূলী করণ’ হবে না সাফ জানিয়েছিলেন তাঁরা। বিজেপির কোনও নেতা, বিধায়ক দুর্নীতি করলে ছাড়া হবে না।বাস্তবেই শুরু সেই প্রক্রিয়া। ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭

    রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। জানা যাচ্ছে, কারখানাটির কোনও লাইসেন্স ছিল না। বেআইনিভাবে চলছিল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশ সূত্রে খবর, জয়পুরের তালাই ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থীর মনোনয়ন বাতিল, ভোটের আগেই ‘জয়’ বিজেপির

    মধ্যপ্রদেশে মীনাক্ষী নটরাজনকে রাজ্যসভায় প্রার্থী করেছিল কংগ্রেস। যদিও মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তথ্য গোপন করার অপরাধে সোমবার তাঁর প্রার্থীপদ খারিজ করে দিলেন রিটার্নিং অফিসার। এর ফলে রাজ্যের তৃতীয় আসনেও বিজেপির জয় কার্যত নিশ্চিত হয়ে গেল।মীনাক্ষীর বিরুদ্ধে রিটার্নিং অফিসারের ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘অবৈধ’ মন্দির-মসজিদ, জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট

    জয়পুরে উচ্ছেদ অভিযান। বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘অবৈধ’ মন্দির-মসজিদ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন করা হয়েছিল প্রায় ৩ হাজারেরও বেশি পুলিশ। শুধু তা-ই নয়, ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও।প্রশাসন সূত্রে খবর, জগতপুরা এলাকায় রেল লাইনের ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    রাজেন্দ্র প্রসাদ রোডে আর পার্টি অফিস নয়, দরজা বন্ধ করলেন পার্থ ভৌমিক, দিল্লিতেও ঠাঁইনাড়া তৃণমূল!

    সংসদীয় ও পরিষদীয় দল ভেঙেছে তৃণমূল কংগ্রেসের। সংঘাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক, সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ আপাতত ত্যাগ করেছেন। তৃণমূলের দলীয় প্রতীকও আগামী দিনে মমতার কাছে থাকবে কিনা সেই প্রশ্ন উঠেছে। এই আবহে দিল্লিতেও ধাক্কা খেলেন মমতা ও অভিষেক! এবার রাজধানীতেও ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    অধিকৃত কাশ্মীরে পাক সেনার সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে নিহত ১১, ‘রাষ্ট্রীয় নৃশংসতা’, তীব্র নিন্দা দিল্লির

    অধিকৃত কাশ্মীরে পাক সেনার নির্যাতনের বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাওয়ালকোটে পাক সেনার সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত হয়েছেন আরও ৭০ জন। এই ঘটনার নিন্দা করল ভারত। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে পুলিশের চরম ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    ল্যাংড়া, আলফনসোয় বিষ! জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম

    জাপানের পর এবার নেপালের মাটিতেও নিষিদ্ধ ভারতের আম। মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের অভিযোগ! আর এরপরেই নেপালে নিষিদ্ধ করা হয়েছে ভারতের আম। নেপালের কৃষি ও পশুপালন মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত থেকে আমদানি করা আমের কিছু চালানে অনুমোদিত সীমার চেয়ে ...

    ১০ জুন ২০২৬ প্রতিদিন
    ‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক

    সই জাল কাণ্ডে তৃতীয়বারও সিআইডি তলবে সাড়া দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত ছিল ডেডলাইন। সূত্রের খবর, এদিন সিআইডিকে চিঠি পাঠিয়ে অভিষেক জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে। তাই এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল ‘ধাম’, দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র

    জগন্নাথ ভক্তদের মনে আঘাত! ওড়িশাবাসী ও সনাতনী হিন্দুদের মনে কষ্ট দেওয়া হয়েছে! ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝির চিঠি পাওয়ার পর, দিঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’ শব্দ। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    সরকার পোষিত কর্মীদের বকেয়া ডিএ কবে? মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

    সুপ্রিম নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া ডিএ-এর একটা অংশ পেয়েছেন। অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা। তবে সরকার পোষিত কর্মী অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভায় কর্মরতরা এখনও পর্যন্ত কোনও টাকা পাননি। অবিলম্বে সরকার পোষিত কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    সুরুচি সংঘ ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, স্বরূপ বিশ্বাসকে নিয়ে তল্লাশি পুলিশের

    স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) নিয়ে পুলিশি তল্লাশি সুরুচি সংঘে। আজ, মঙ্গলবার দুপুরের পর ধৃত স্বরূপকে সেখানে নিয়ে যান তদন্তকারীরা। তার আগেই নিউ আলিপুরের ওই ক্লাব ও এলাকা ঘিরে ফেলেছিল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে গা ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    সই জাল কাণ্ডে তদন্তে ‘বাধা’, ঘণ্টাখানেকের বাদানুবাদ শেষে মমতার বাড়িতে ঢুকল সিআইডি

    সই জাল কাণ্ডে বেশ কিছুদিন ধরেই উত্তাল রাজ্য-রাজনীতি। যার জেরে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে সই জাল কাণ্ডের তদন্তে মঙ্গলবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির সংলগ্ন দলের কার্যালয়ে হানা দিল CID। ৩০ বি হরিশ চ্যাটার্জি ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    হাওড়ায় দই কারখানার ভিতস্থাপনে আসছেন শাহ, এবার উত্তরবঙ্গেও বিনিয়োগ করবে আমুল

    পরিবর্তনের বাংলায় শিল্পক্ষেত্রে জোয়ার। হাওড়ার সাঁকরাইলে বড়সড় বিনিয়োগ করছে গুজরাটের সংস্থা আমুল। তৈরি হবে দেশের অন্যতম বৃহৎ দুই উৎপাদন কেন্দ্র। আগামী সপ্তাহেই আমুলের নয়া কারখানার ভিত্তিপ্রস্তর হতে চলেছে। সেই অনুষ্ঠানেই হাজির থাকতে বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ডিমের পর নতুন অস্ত্র! ধৃত সব্যসাচীকে লক্ষ্য করে পচা টমেটো, গোবর উত্তেজিত জনতার

    তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছুড়ল উত্তেজিত জনতা। আজ তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিধাননগর নর্থ থাকার সামনে এই ঘটনা ঘটে। আদালত চত্বরেও তাঁকে ঘিরে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ‘আর জি করে কী হয়েছিল? পারলে সিবিআইকে সত্যি বলুন’, ‘বিদ্রোহী’ কাকলি-শর্মিলাকে চ্যালেঞ্জ কল্যাণের

    ছাব্বিশের নির্বাচনে অভয়া কাণ্ড যে একটা বড় ফ্যাক্টর ছিল তা বলাই বাহুল্য। মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় বিজেপির হয়ে ভোটে লড়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। মানুষের রায় তাঁর পক্ষেই গিয়েছে। গত কয়েকদিনে তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ-বিধায়কদের অনেকের মুখেই শোনা গিয়েছে আর ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    কাঁটাতার পেরিয়ে কোটিপতি, মাথায় হাত ছিল তৃণমূলের! হাওড়ায় ফাঁস বাংলাদেশি দম্পতির কেলেঙ্কারি

    জগাছার উনসানি থেকে ধরা পড়া এক বাংলাদেশি অনুপ্রবেশকারী দম্পতি ডাব ও তাল বিক্রি করে কীভাবে একটি দোতলা বাড়ি ও লরির মালিক হল তার কারণ খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্ত শুরু করতেই বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ‘পুষ্পা’র হয়ে সওয়ালে নারাজ আইনজীবীরা! ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

    বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে বাংলা-নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠাল ডায়মন্ড হারবার এসিজেএম আদালত। এদিন তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ। ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি চাইলেন দেব, মুখ্যমন্ত্রী শুভেন্দুর আশ্বাস, ‘আমরা করব’

    ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)কে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশ্বাস দিয়েছেন দ্রুত সেই কাজ হবে। কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের সময় রাজনীতি করব। সারা বছর উন্নয়ন হবে। ঘাটালের সাংসদ ঘাটাল ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    বিজিবির তাড়া খেয়ে নো ম্যানস ল্যান্ডে তিনদিন! ১০ বাংলাদেশিকে হোল্ডিংসেন্টারে রাখল ‘মানবিক’ বিএসএফ

    তিনদিনের অপেক্ষাই সার। বরফ গলল না বিজিবির ( বর্ডার গার্ড বাংলাদেশ)। ঝড়বৃষ্টি মাথায় নিয়ে দুয়ারে দাঁড়িয়ে থাকা নিজের দেশের নাগরিকদেরই সীমান্তে প্রবেশের অধিকার দিল না বাংলাদেশের রক্ষী বাহিনী। অগত্যা মানবিক পদক্ষেপ নিল বিএসএফ। সোমবার জলপাইগুড়ি নগর বেরুবাড়ি সীমান্তের জিরো ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূল নেতাকে নতুন দাওয়াই! পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবস স্থানীয়দের, ভাইরাল ভিডিও

    ডিম থেরাপির পর এবার তৃণমূল (TMC) নেতাদের জন্য নতুন দাওয়াই। পটাশপুর-১ ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতিকে কান ধরে ওঠবস করালেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনার ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    বিহার থেকে এসে মালদহে তোলাবাজির চেষ্টা, গুলি! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ দুষ্কৃতী

    বিহার থেকে এসে তোলাবাজির চেষ্টা! টাকা দিতে অস্বীকার করায় দোকানের কর্মীকে গুলি! অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করল দুই অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) হরিশচন্দ্রপুর থানা এলাকায়। ধৃত দুই দুষ্কৃতীর নাম রাম যাদব ও সঞ্জয় যাদব। ধৃতদের ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ফের বালুরঘাট থেকে উড়বে বিমান! প্রতিশ্রুতি পূরণে তৎপর সুকান্ত

    বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করতে তৎপর হলেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ড: সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এ নিয়ে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকও করলেন তিনি। ডবল ইঞ্জিন সরকারের সুফলে এই পরিষেবা দ্রুত চালু হওয়ার ব্যাপারে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    কোলাঘাটে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর, ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েই হাজির দেব-জুন-শিউলিরা

    বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েই কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়ক, সাংসদরা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    প্রাক্তন বিধায়কের ছত্রছায়ায় দেদার তোলাবাজি-শ্লীলতাহানি! গ্রেপ্তার অশোকনগরের ‘ত্রাস’ গুপী

    এবার পুলিশের জালে অশোকনগরের (Ashoknagar) প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর ‘ডান হাত’ প্রবীর মজুমদার ওরফে গুপী। পালাবদলের পর দীর্ঘদিন বেপাত্তা ছিলেন তিনি। তবে আত্মগোপন করেও শেষরক্ষা হয়নি। এলাকায় ফেরার কয়েকদিনের মধ্যেই সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, একটি পুরনো ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    অতর্কিতেই অস্ত্র হাতে হামলা ছেলের! ‘খুন’ মা, আশঙ্কাজনক বাবা, হাড়হিম হত্যাকাণ্ড জলপাইগুড়িতে

    জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি এলাকায় নৃশংস হত্যাকাণ্ড। দশম শ্রেণির পড়ুয়ার হাতে খুন মা। ঘটনায় গুরুতর আহত বাবা-সহ তিনজন। ঘটনার পর আত্মহত্যার চেষ্টাও অভিযুক্তের। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুরাপানি হাই স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনাকে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    উজ্জ্বলা যোজনায় বড় পরিবর্তন! ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমে ৪

    এতদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বার্ষিক ৯টি সিলিন্ডার পাওয়া যেত। এবার সেই সংখ্যা কমিয়ে দিল মোদি সরকার। নতুন পদক্ষেপ অনুযায়ী, এই প্রকল্পে (Ujjwala Yojana) এবার থেকে বছরে সর্বাধিক ৪টি সিলিন্ডারই পাওয়া যাবে। ইতিমধ্যেই কার্যকর হয়েছে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    কালীঘাটের ‘দুয়ারে’ সিআইডি, দিল্লিতে তড়িঘড়ি সোনিয়ার বাড়িতে মমতা

    তাঁর দুয়ারে সিআইডি। আর তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর দুয়ারে। সই জাল কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন অফিসে যখন তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালানোর জন্য হাজির হয়েছেন, ঠিক তখনই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়ার ১০ জনপথের ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    হরমুজ নির্ভরতা শেষ! ওমান থেকে গুজরাট ২০০০ কিমির গ্যাস পাইপলাইনের পরিকল্পনা কেন্দ্রের

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলেই জ্বালানি সংকটে নাজেহাল হতে হয় ভারতকে। পেট্রোল-ডিজেল তো বটেই, কার্যত অচল হয়ে পড়ে রান্নাঘর। এই পরিস্থিতির মোকাবিলায় এবার হরমুজকে এড়াতে অভিনব উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। জ্বালানির সমস্যা চিরতরে ঘোচাতে ওমান থেকে গুজরাট পর্যন্ত সমুদ্রের নিচে প্রায় ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    স্বামীকে শ্বাসরোধ করে খুন, ‘কাজ হয়ে গেছে’, পথের কাঁটা সরিয়ে তরুণীকে ফোন প্রেমিকের

    স্কুটির পাশেই পড়েছিল যুবকের নিথর দেহ। প্রাথমিকভাবে মনে হয়েছিল দুর্ঘটনা। পুলিশ তদন্তে নামতেই পর্দাফাঁস হয়। স্পষ্ট হয় পরিকল্পিত হত্যাকাণ্ড। নেপথ্যে যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক। প্রেমের সম্পর্কে স্বামী বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন বলেই স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। মহারাষ্ট্রের বিড় জেলার ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    পরিবেশ বিতর্কে নো পরোয়া, গ্রেট নিকোবর প্রকল্পে হবে নয়া বিমানবন্দর! ১৩ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

    আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোদি সরকারের ‘গ্রেট নিকোবর প্রকল্প’ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পরিবেশ ধ্বংস নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে পরিবেশ কর্মীরা। এর মধ্যেই এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন একটি বিমানবন্দর নির্মাণে ১৩০০০ কোটি টাকা ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    খান স্যারকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল আদালত, কোচিং সেন্টারে গুলিকাণ্ডে স্বস্তিতে ইউটিউবার

    কোচিং সেন্টারে গুলিকাণ্ডে খান স্যারকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল পাটনার জেলা আদালত। তাই আপাতত স্বস্তিতে ইউটিবার। মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছে, এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না।গ্রেপ্তারি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খান স্যার। আগাম জামিনের আবেদন করেন তিনি। মঙ্গলবার সেই মামলার ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ এবার মোদির বারাণসীতে! তৈরি হবে বিশাল পার্ক, মোট খরচ কত জানেন?

    বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ স্থাপিত হবে বারাণসীতে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে তৈরি হবে শিব থিমের একটি পার্ক। ওই পার্কেই স্থাপিত হবে বিশ্বের সবচেয়ে উঁচু শিবলিঙ্গ। আগামী বছরের মধ্যেই পার্ক এবং শিবলিঙ্গের নির্মাণ সম্পন্ন হবে বলে প্রাথমিকভাবে জানা ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    এবার বিদ্রোহী দলে নাম লেখাচ্ছেন অভিষেকের ‘সেনাপতি’ সায়নী! দিল্লি দরবারে তুঙ্গে জল্পনা

    লোকসভায় ‘অপারেশন লোটাস’। পরিষদীয় দলের পর তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন। এনডিএ’র শরিক হতে চেয়ে সোমবারই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ‘বিদ্রোহী’ সাংসদরা। এই পরিস্থিতিতে সুর বদল যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষেরও (Saayoni Ghosh)! সূত্রের খবর, ‘বিদ্রোহী ব্লকে’ ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    কর্নাটকে কংগ্রেসের কোন্দল থামছে না! এবার ডিকের বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লিযাত্রা দুই বিধায়কের

    ‘হ্যামলেট’-এর সেই অবিস্মরণীয় সংলাপ ‘সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অব ডেনমার্ক’-কে মাথায় রেখে বলাই যায় ‘সামথিং ইজ রটেন ইন কর্নাটক সরকার’। কংগ্রেস চেষ্টা করেছিল কর্নাটকে ক্ষমতার হাতবদল মসৃণ ভাবে হয়েছে, এমনটাই দেখাতে। কিন্তু যত সময় যাচ্ছে ততই অস্বস্তি ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    সংবিধান সংশোধনে প্রয়োজন দুই-তৃতীয়াংশ! লোকসভায় তৃণমূল ভাঙিয়ে ‘জাদুসংখ্যা’ ছুঁতে পারল এনডিএ?

    ঘর ভেঙে চুরমার তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যেতে চেয়েছেন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মর্মে চিঠিও দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একসময় যে এনডিএ জোট ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র খারাপ বলা যায় না’, তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের

    বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো দিয়ে কারোর চরিত্র বিচার করা যায় না। গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানার এক পুলিশকর্মীর নিয়োগ নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সওয়াল-জবাব চলাকালীন প্রশ্ন ওঠে, কোনও ব্যক্তি যদি বিয়ের আগে শারীরিক ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    অবশেষে মিলল সুখবর, দু’দিনের মধ্যেই রাজ্যে ঢুকছে বর্ষা! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কবার্তা

    রাজ্যে বর্ষা প্রবেশ এবার শুধু সময়ের অপেক্ষা। দুই দিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। এর ফলে গরমজনিত অস্বস্তি কিছুটা কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন রাজ্যে বৃষ্টির কারণে কিছুটা কমেছে গরম ও অস্বস্তি। আগামী কয়েকদিনে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ‘রেলবন্দি’র জমানা অতীত, বাংলায় ঝুলে থাকা প্রকল্পের কাজে গতি আনতে বিশেষ টাস্ক ফোর্স রাজ্যের

    রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়ন ও নতুন রেল প্রকল্পের কাজ বাস্তবায়নে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। যার চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় রেল মন্ত্রক ও রাজ্য সরকারের ২০ জনের এই কমিটি প্রকল্পগুলির ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ইউনেসকোর নাম ভাঁড়িয়ে প্রিপুজোর টিকিট বিক্রি! সস্ত্রীক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

    বেআইনিভাবে ইউনেসকোর নাম ভাঁড়িয়ে প্রিপুজোর টিকিট বিক্রির অভিযোগে সস্ত্রীক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থা। বউবাজার থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা দুর্গাপুজোকে কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালাতেন বলে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    মধ্যরাতে পুলিশের অভিযান, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার সব্যসাচী দত্ত

    এবার পুলিশের জালে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। আজ, ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    তদন্তের মুখে পাহাড়ের ১৬টি বোর্ড, ছাড় পাবে না জিটিএ-ও! তোপ অগ্নিমিত্রার

    পাহাড়ের জল সমস্যা থেকে আইডিডিএস সেন্টার, মিরিক লেক, দুধিয়ার নতুন সেতু পরিদর্শন করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার সকাল থেকে তিনি পাহাড় চষে ফেলেন। প্রথমেই গিয়েছিলেন মহাকাল মন্দির, সেখানে পুজো দিয়ে পাহাড়ে ঘোরা শুরু করেন। তার সঙ্গে ছিলেন সাংসদ রাজু ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায়

    ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের। বোলপুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। একইসঙ্গে অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় তৃণমূল কর্মী বাবু দাস, রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাচার-সহ ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ভারতের জার্সিতে খেলেছেন’, বিদ্রোহী ইউসুফকে ‘লজ্জা হওয়া উচিত’ বলে বেনজির তোপ মহুয়ার

    মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এনডিএ জোটে শামিল হতে চেয়েছেন তৃণমূলের একঝাঁক সাংসদ। তাঁদের মধ্যে অন্য়তম বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। সেই ইউসুফকে এক্স হ্যান্ডেলে তুলোধোনা করলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের তোপ, ভারতের জার্সিতে খেলেও ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    মমতা জমানায় বেহাল অর্থনীতি! দিল্লিতে নির্মলার সঙ্গে রাজ্যের অবস্থা নিয়ে কথা শুভেন্দুর

    ১৫ বছরের তৃণমূল জমানায় বেহাল অবস্থা বঙ্গ অর্থনীতির। এই পরিস্থিতিতে দিল্লি সফরের শেষ পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু কলকাতায় ফেরার আগে হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    বিশাখাপত্তনমের স্টিল প্লান্টে মর্মান্তিক দুর্ঘটনা, ১৬০০ ডিগ্রির গলিত লোহায় পুড়ে মৃত ৮ শ্রমিক

    মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায়। ১৬০০ ডিগ্রি তাপমাত্রার গলিত লোহার সংস্পর্শে এসে পুড়ে মৃত্যু হল ৮ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও বহু শ্রমিক। অসাবধানতাবশত ভয়ংকর এই দুর্ঘটনা ঘটেছে সোমবার রাতে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছেজানা ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ড্রাগন বধের প্রস্তুতি! ২ বছরে পরমাণু অস্ত্র ভাণ্ডার অনেকটা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত

    ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে চিন-পাকিস্তান। গুরুতর এই পরিস্থিতিতে পারমাণবিক কার্যকলাপ অনেকখানি বাড়াল ভারত। দীর্ঘ বছর ধরে ভারতের হাতে পরমাণু অস্ত্র ছিল ১৮০টি। কিন্তু মাত্র ২ বছরে সেটা বেড়ে হয়েছে ১৯০টি। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে পরমাণু নজরদারি সংস্থা স্টকহোম ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর

    রবিবার রাতে কেঁপে উঠেছে ভুটান। দুলেছে উত্তরের পাহাড়-সমতল। সেই রেশ না-কাটতে সোমবার সকালে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিন্ডানাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। পরিস্থিতি দেখে আতঙ্ক ছড়িয়েছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক রাতে বারোবার ভূমিকম্প হয় সিকিমে। তার ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা

    একসময় তৃণমূল পরিচালিত টাকি পুরবোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। পুরসভার একাধিক আর্থিক দুর্নীতি, পুরবোর্ড পরিচালনায় বেনিয়ম-সহ একাধিক ইস্যুতে টাকি পুর প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাস। লিখিত অভিযোগে বিগত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ​কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!

    ভয়মুক্ত সমাজ ও দ্রুত সুশাসনের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখানো পথ অনুসরণ করলেন কুলটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার। এলাকায় প্রথমবার তিনি ‘জনতার দরবার’ কর্মসূচি করলেন। সোমবার, কর্মসূচির প্রথম দিনেই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই এনডিএ-তে দেব? কেন শিবির বদল মেগাস্টারের?

    পরিষদীয় দলের পর এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন। জল্পনা সত্যি করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিলেন ‘বিদ্রোহী’ সাংসদরা। আর সেই দলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্যতম আস্থাভাজন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। ...

    ০৮ জুন ২০২৬ প্রতিদিন
    মধ্যরাতে যাদবপুরে জবরদখল হটাল রেল, প্রতিবাদে কী বলছেন টলিপাড়ার ‘বাম’ সেলেবরা

    ২ জুন, মঙ্গলবার যাদবপুরের ২ নম্বর স্টেশনে উচ্ছেদের সূত্রপাত। সেদিন স্টেশনের বাইরে বুলডোজারের দেখা মিলতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুনর্বাসন ছাড়া উচ্ছেদে সুর চড়ান এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন সহ সিপিএম নেতা-কর্মীরা। রবিবার ফের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ...

    ০৮ জুন ২০২৬ প্রতিদিন
    অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!

    অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল‌্যাটে ‘রহস‌্যময় ঘর’। সেই ঘরের ডিজিটাল লক খুলতেই প্রাণান্তকর অবস্থা পুলিশের। কিন্তু সোমবার রাতে সেই লক খুলে ঘরের ভিতরে ঢুকতেই উদ্ধার হল মোবাইল, আইপ‌্যাড ও প্রচুর গুরুত্বপূর্ণ নথি। পুলিশের সূত্র জানিয়েছে, ঘরের ভিতর থেকে ...

    ০৮ জুন ২০২৬ প্রতিদিন
    পরপর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলের বেদখল দমদম উত্তর পুরসভা

    বারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক পুরবোর্ডে ভাঙনের আবহে এবার বড় ধাক্কা উত্তর দমদম পুরসভায়। চেয়ারম্যান বিধান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী-সহ ২০ জন কাউন্সিলরের একযোগে পদত্যাগে কার্যত অনিশ্চয়তার মুখে পুরবোর্ড। সোমবার পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি! ১০০ দিনের কাজে স্বচ্ছতায় জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যসচিবের

    রাজ্যে ১২৫ দিনের কাজের প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে জেলাশাসকদের কড়া নির্দেশিকা পাঠাল রাজ‌্য সরকার। নবান্নের সুস্পষ্ট নির্দেশ, ‘মহাত্মা গান্ধী ন‌্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ‌্যারেন্টি স্কিম’ বা ‘এমজিএনআরইজিএস’ প্রকল্পের বাস্তবায়নে আগের থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে জেলাশাসকদের। আজ, সোমবার মুখ‌্যসচিব জেলাশাসকদের ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    আগাম অনুমতির প্রয়োজন নেই! সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছাড়পত্র রাজ্যের

    কেন্দ্রীয় সরকারি আমলা বা কর্মীদের বিরুদ্ধে তদন্ত চালাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে আর রাজ্যের আগাম অনুমতি নিতে হবে না। তবে রাজ‌্য সরকারের কোনও কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে হলে সিবিআইকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। সোমবার এ সংক্রান্ত নির্দেশিকায় রাজ‌্য ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    বিক্ষুব্ধ বিধায়কদের ভিড়, ঋতব্রতের ‘আসল তৃণমূলের’ সংখ্যা বেড়ে হবে ৬২!

    ক্রমেই বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের সংখ্যা বাড়ছে। ‘আসল তৃণমূলে’র সংখ্যা ক্রমেই বাড়ছে। রাজ্যে বিরোধী দলনেতা ঘোষিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ঋতব্রতদের শিবিরে রয়েছেন ৫৮ জন বিধায়ক। সেই সংখ্যা আগামী দিনে ৬২ হতে পারে! এমন কথাও বিধানসভার অন্দরে শোনা যাচ্ছে। ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    অরূপ-স্বরূপের বাড়িতে ‘রহস্যময় ঘর’, ডিজিটাল লক ভাঙতে তৎপরতা শুরু পুলিশের

    রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সাহাপুর কলোনির ফ্ল্যাটে একটি রহস্যময় ঘরের সন্ধান পেল পুলিশ। এই ঘরে ডিজিটাল লক করা আছে। সেই লক ভাঙতে তৎপরতা শুরু করেছে পুলিশ। সোমবার ধৃত স্বরূপকে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ঋতব্রত নাকি শোভনদেব, বিধানসভার বিরোধী দলনেতা কে? জল গড়াল হাই কোর্টে

    বিধানসভার বিরোধী দলনেতা নিয়ে অশান্তির জল গড়াল কলকাতা হাই কোর্টে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ তৃণমূলের। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মমতাপন্থীরা। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামী ১১ জুন ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    শেষ ৩ দিনের ডেডলাইন, ভাঙল পুরবোর্ড, এবার কলকাতায় পুরসভায় বসল প্রশাসক

    আজই প্রশাসক বসল কলকাতা পুরসভায়। নতুন পদে দায়িত্ব নিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। গত শুক্রবার জল্পনা সত্যি করে মেয়র পদে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। ফলত, ভরা বর্ষার মুখে একপ্রকার অভিভাবকহীন হয়ে পড়ে পুরসভা। তাই নাগরিক পরিষেবা যাতে বিঘ্নিত না ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ব্রিগেডের জন্যে ২৫০ ডেমনস্ট্রেটর বাছাই, শুরু যোগ দিবসের কাউন্টডাউন

    আন্তর্জাতিক যোগ দিবসের (Yoga Day) কাউন্টডাউন শুরু হয়ে গেল। আজ, সোমবার থেকেই সরকারি অফিস কাছারি, স্কুল, কলেজে কমন যোগ প্রোটোকলের অনুশীলন শুরু হয়েছে। নবান্নেও যোগ অনুশীলন হচ্ছে। যোগ প্রশিক্ষক ড. অভিজিৎ ঘোষ, সহকারী প্রশিক্ষক মৌসুমি পাত্র ও মঞ্জিল রায়ের ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে

    এবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ঘরে মিলল কন্ডোম, নেশার সামগ্রী! ঘটনা নিয়ে তুমুল হইচই শিক্ষাঙ্গনে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর কীভাবে এসব এল, সেই প্রশ্ন উঠেছে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল ছাত্র পরিষদের দিকে। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ খুলতে চাননি। ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূল কার্যালয়ে শাড়ির স্তূপ, অতিথিশালায় মিলল কন্ডোমের প্যাকেট! হুলস্থূল বাঁকুড়ায়

    দুপুরের রোদ তখন চড়া! দীর্ঘদিনের তালাবন্দি তৃণমূলের বাঁকুড়া ইন্দাস ব্লক কার্যালয়ের সামনে জটলা বেঁধেছিলেন স্থানীয় বাসিন্দারা। কারও চোখে কৌতূহল, কারও মুখে ক্ষোভ। এর মধ্যেই কয়েকজন তৃণমূল কার্যালয়ের তালা ভেঙে ফেলেন। দরজা খুলতেই বাইরে ছড়িয়ে পড়ে দীর্ঘদিন বন্ধ ঘরে জমে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    বাবা-মাকে ‘খুন’ করতে দেখে ছেলে? অধ্যাপিকা দেবস্মিতা খুনে ধৃত দম্পতিকে ট্রানজিট রিমান্ড দিল্লি পুলিশের

    দিল্লির অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনে ধৃত রামপ্রসাদ দাস ও তার স্ত্রী বনশ্রী দাসকে ট্রানজিট রিমান্ডে নিল পুলিশ। সোমবার বর্ধমান আদালতে তাঁদের পেশ করে দিল্লি পুলিশ। একই সঙ্গে ওই দম্পতির বছর এগারোর ছেলেকে পূর্ব বর্ধমান চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডাব্লুসি)-র কাছে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ‘বেইমান-গদ্দার’, হাওড়ায় তৃণমূলকে শেষ করার অভিযোগে অরূপ রায়ের নামে ব্যানার! ছবিতে জুতোর মালা

    ‘‘জন্মলগ্ন থেকে দিদির দলকে, হাওড়ায় এক এক করে শেষ করে দেওয়ার মূল কাণ্ডারি বেইমান -গদ্দার অরূপ রায়।’’ এরকম লেখা রয়েছে কয়েকটি ব্যানারে। আর ব্যানারে এই লেখার তলায় আরও লেখা হয়েছে ‘‘আমরা দিদির সৈনিক।’’ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    লোকনাথ মন্দির তৈরি হবে ইজরায়েলেও! চাকলাধামে পুজো দিয়ে বড় বার্তা নেতানিয়াহুর উপদেষ্টার

    এবার ইজরায়েলেও তৈরি হবে বাবা লোকনাথের মন্দির। গত কয়েকদিন আগে চাকলায় আসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপদেষ্টা মেনদি সাফাদি। মন্দিরে বাবা লোকনাথকে পুজো দেওয়ার পাশাপাশি সুদূর ইজরায়েলেও একটি মন্দির তৈরির কথা বলেন তিনি। মেনদি সাফাদি জানান, ইজরায়েলে বাবা লোকনাথের ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    সরকারি জমি দখল করে তৃণমূলের অফিস! বুলডোজারের ভয়ে দেওয়াল থেকে ‘ভ্যানিশ’ মমতার ছবি

    বুলডোজার অপারেশনের ভয়! তার জেরে আইএনটিটিইউসি অফিসের দেওয়াল থেকে মুছে দেওয়া হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি! শুধু তাই নয়, আইএনটিটিইউসি লেখা-সহ দলের প্রতীক ঘাসের উপর জোড়া ফুলের ছবিও উধাও। এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ায় (Purulia)। পুরুলিয়া শহরের তথ্য ও ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    গুজরাটে ‘ভুতুড়ে’ বুলডোজারে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি! পুরসভা বলল, ‘আমরা জানিই না’

    গুজরাটের সুরাটে চলল বুলডোজার। এক নিমেষে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল কার নির্দেশে এই ‘অভিযান’ চলানো হল, তা ঘিরে রহস্য তৈরি হয়েছে। এদিকে সুরাট পুরসভা সাফ জানিয়ে দিয়েছে, তারা বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কোনও নির্দেশ দেয়নি।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ‘জানতামই না উনি এত ভালো খেলেন’, বিজয়ের দাবার চালে মুগ্ধ চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

    একজন সদ্যই নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসাবে খেতাব জিতেছেন। অন্যজন ‘কিস্তিমাত’ করেছেন রাজনৈতিক মঞ্চে। প্রথম জন রমেশবাবু প্রজ্ঞানন্দ। দ্বিতীয় জন থলপতি বিজয়। সোমবার দেখা হল দুই ‘চ্যাম্পিয়ন’-এর। প্রজ্ঞানন্দ যেভাবে দেশ ও রাজ্যকে গর্বিত করেছেন, তার ‘পুরস্কার’ হিসেবে তাঁকে ৫০ ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    মুসলিমপ্রধান লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি! কেন বদল ৪৭ বছরের আইনে?

    মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে লাইসেন্সপ্রাপ্ত দোকানের মাধ্যমে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। ফলে ১৯৭৯ সাল থেকে কেন্দ্রের যে আইন ছিল তা বদলে গেল। অবসান ঘটল পুরনো নিষেধাজ্ঞার। ৫ জুন থেকে চালু হয়েছে নতুন আইনটি। স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন ওঠা ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    এসআইআর করে ‘ভোট লুট’, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি, এবার প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’র!

    বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর নামে ভোট লুটের অভিযোগ জানিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি লেখার সিদ্ধান্ত নিল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট (INDIA Bloc)। পাশাপাশি নিট এবং সিবিএসই ‘কেলেঙ্কারির’ পর অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হবে ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    ইন্ডিয়ায় মমতা, এনডিএ-তে তৃণমূল! অভিষেক-সহ ‘হারাধনে’র রইল বাকি…

    আগেই হাতছাড়া হয়েছে বিধানসভার পরিষদীয় দল। আশঙ্কা সত্যি করেই এবার লোকসভাতেও সংসদীয় দল হাতছাড়া হল। দিল্লিতে বসে সোনিয়া-রাহুল গান্ধীর সঙ্গে যখন ইন্ডিয়া জোটের বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়েই তাঁর সাধের সংসার ভেঙে খান-খান। তৃণমূলের প্রায় ২০ জন ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    আদমশুমারিতে জট, সরকারি তথ্যের সঙ্গে গণনাকারীদের তথ্যে বিস্তর ফারাক!

    জনশুমারির (Census) একাধিক পর্যায়ের সরকারি তথ্যের সঙ্গে মিলছে না গণনাকারীদের প্রাথমিক তথ্য, ‘ফিল্ডওয়ার্ক’ সংক্রান্ত পরিসংখ্যান। বিশেষ করে প্রকাশ্যে শৌচকর্ম সংক্রান্ত, বিদ্যুৎ পরিষেবা রান্নার গ্যাস পরিষেবা প্রদান সংক্রান্ত পরিসংখ্যানে। আর তাই সেই ‘অসঙ্গতি’ দূরীকরণে ফের বাড়ি বাড়ি গিয়ে তথ্য পুনর্বিবেচনা, ...

    ০৯ জুন ২০২৬ প্রতিদিন
    লোকসভায় ‘অপারেশন লোটাসের’ নেপথ্যে কে? নাম সামনে আনলেন ‘বিদ্রোহী’ কাকলি

    লোকসভায় ‘অপারেশন লোটাস’। রাজ্যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল তৃণমূল’ তৈরি হয়েছে। এবার লোকসভাতেও ভাঙন। আজ, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিলেন ‘বিদ্রোহী’ সাংসদরা। পরিষদীয় দলের পর এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় ...

    ০৮ জুন ২০২৬ প্রতিদিন
    দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের! ‘ভোট চুরি’ নিয়েও সরব কংগ্রেস নেতা

    নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব নয়, বরং এখন একজোট হওয়ার সময়। বিজেপির বিরুদ্ধে জোটসঙ্গীদের একজোট হওয়ার ডাক দিলেন রাহুল গান্ধী। দিল্লিতে ইন্ডিয়া জোটের হাই প্রোফাইল বৈঠকে পনেরো মিনিটের ভাষণ দিতে দেখা গেল তাঁকে। সেখানে তিনি দাবি করলেন, বিজেপিকে হারানো কঠিন ...

    ০৮ জুন ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 5801-5900

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy