BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 10 Feb, 2026 | ২৮ মাঘ, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • শিশুকন্যাকে ধর্ষণ মামলায় রায় দান ১৮ ফেব্রুয়ারি

    বড়তলা থানা এলাকার ফুটপাতবাসী সাত মাসের শিশুকন্যাকে ধর্ষণের মামলায় ১৮ ফেব্রুয়ারি রায় দেবে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষ হয়েছে। বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র ১৮ তারিখ রায় ঘোষণার কথা জানান। এই মামলায় ২৪ জন সাক্ষ্য ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    গার্ডেনরিচে সরস্বতী পুজোর বিসর্জনে পুলিশ ও মহিলা সিভিককে হেনস্থার অভিযোগ, ধৃত ২

    সরস্বতী পুজোর বিসর্জনের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার অভিযোগ উঠল এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে মেটিয়াবুরুজের বাঁধা বটতলার কাছে ঘটনাটি ঘটেছে। অভিযোগ দায়ের হয়েছে গার্ডেনরিচ থানায়।ওই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সমবায়ের ‘দখল’ নিতে যাদবপুরে দ্বন্দ্ব

    যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সমবায়ের আসন্ন ভোট নিয়ে শাসকদলের অনুগামী কর্মীরাই সংঘাতে জড়ালেন বলে অভিযোগ। পূর্বতন নির্বাচিত কমিটির মেয়াদ শেষের পরেও দু’বছর ভোটের নামগন্ধ নেই। নানা টালবাহানার পরে রাজ‍্য সমবায় দফতরের হস্তক্ষেপেই ২৮ ফেব্রুয়ারি ভোট হবে বলে নির্দেশিকা ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    প্রথমার্ধে নিষ্প্রভ, দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে মোহনবাগান, পঞ্জাবকে হারিয়ে নিশ্চিত আইএসএলের প্লে-অফ

    মোহনবাগান ৩ (ম্যাকলারেন-২, লিস্টন) পঞ্জাব ০ বুধবার যুবভারতী স্টেডিয়ামের প্রথমার্ধ শেষ হওয়ার পর গ্যালারির হাজার বিশেক মোহনবাগান সমর্থক বেশ নিশ্চুপ ছিলেন। ইতিউতি আলোচনা চলছিল, দুর্বল পঞ্জাব এফসি-কে পেয়েও কেন এত সাবধানী ফুটবল খেলছে মোহনবাগান? প্রথম ১০ মিনিটে যে ঝড় উঠেছিল, তা ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    লিগ-শিল্ডে এক পা, চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়তে চান বাগান অধিনায়ক শুভাশিস

    প্রথম দল হিসাবে আইএসএলের চলতি মরসুমের প্লে-অফে উঠেছে মোহনবাগান। টানা দ্বিতীয় বার আইএসএলের লিগশিল্ড জয়ের কাছে পৌঁছেছে মোহনবাগান। তাদের বাকি আর চার ম্যাচ। আর সাত পয়েন্ট পেলেই প্রথম দল হিসাবে পর পর দু’বার লিগশিল্ড জেতার রেকর্ড গড়বে বাগান। কিন্তু ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ফ্লোরে নেই পরিচালকেরা, উত্তপ্ত পরিস্থিতি, শুরু হচ্ছে সৃজিতের 'কিলবিল সোসাইটি'র শুটিং!

    ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন সমঝোতা বিশ বাঁও জলে। নীরব ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। যার জেরে শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং ফ্লোরে যাবেন না সমস্ত পরিচালক। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পরিচালকদের সংগঠন। খবর, এমন উত্তপ্ত পরিস্থিতিতেই শুক্রবার থেকে তাঁর আগামী ছবি ‘কিলবিল ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সমঝোতা হল না, কাল থেকে ফ্লোরে যাবেন না পরিচালকেরা! অচল হতে চলেছে টলিউড?

    প্রতীক্ষার প্রহর শেষ। বৃহস্পতিবারেও পরিচালক গিল্ড-এর ডাকে সাড়া দিল না ফেডারেশন। বুধবার সাংবাদিকদের গিল্ড-এর তরফ থেকে জানানো হয়েছিল, সাড়া না মিললে পরিচালকেরাও অসহযোগিতায় নামবেন। তাঁরাও ধর্মঘট করবেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার বৈঠকের পর আনন্দবাজার অনলাইনকে ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ক্যানসার আক্রান্তের পাশে দাঁড়াতে বার্তা

    রোগ থেকে মুক্তিই একমাত্র লক্ষ্য নয়। বরং আক্রান্ত হওয়ার পর থেকে রোগীর জীবনের প্রতিটি মুহূর্তকে উপলদ্ধি করে যথাযথ ব্যবস্থা করাও চিকিৎসকের অন্যতম দায়িত্ব। যা এক জন ক্যানসার রোগীর সুস্থতা ও নতুন জীবনের পথে অন্যতম সহযোগিতার মাধ্যম হয়ে উঠতে পারে। ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বাপের বাড়ি থেকে ফিরতেই স্ত্রীকে ঘরের মধ্যে কুপিয়ে খুন! বনগাঁয় আটক স্বামী

    ঘরের মধ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার উদয়পুর দাসপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী সুমনা হালদারকে খুনের পরে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন স্বামী উজ্জ্বল হালদার। পরে তাঁকে আটক ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    অস্ত্রভান্ডার কোথায়? হদিস পেতে আনসারুল্লার চার জঙ্গিকে হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ

    কোথা থেকে এসেছিল একে-৪৭? অস্ত্রভান্ডারই বা কোথায় লুকোনো রয়েছে? হদিস পেতে অসম পুলিশের হাতে গ্রেফতার হওয়া জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-র চার সদস্যকে নিজেদের হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ।বৃহস্পতিবার চার জনকে বহরমপুর সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশি ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    দোষী সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে রাজ্যের আবেদন কি গ্রহণযোগ্য! শুক্রে রায় ঘোষণা হাই কোর্টের

    আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ আদালত। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা বিরল থেকে বিরলতম নয় বলে মন্তব্য করে ফাঁসির সাজা দেয়নি নিম্ন আদালত। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা, ২০২৫-এর এপ্রিলের মধ্যেই আসনরফা চূড়ান্ত করতে চায় বামফ্রন্ট

    ভোটের মুখে আসন বোঝাপড়া নিয়ে জটিলতা রাখতে চায় না বামফ্রন্ট। বৃহস্পতিবার সিপিএমের রাজ্য দফতরে অনুষ্ঠিত ফ্রন্টের বৈঠকে ঠিক হয়েছে, ২০২৬ সালের বিধানসভা ভোটের লক্ষ্যে চলতি বছরের এপ্রিলের মধ্যেই আসনওয়াড়ি বোঝাপড়া চূড়ান্ত করে ফেলা হবে। নির্ঘণ্ট অনুযায়ী ভোট হলে ২০২৬-এর ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ছৌ পাবে ‘ধ্রুপদী’ মর্যাদা? স্পষ্ট উত্তর দিতে পারল না কেন্দ্র, দাবিতে অনড় বিজেপি সাংসদ শমীক

    ছৌ নৃত্যকে ‘ধ্রুপদী’ মর্যাদা দেওয়া হবে কি না, তা স্পষ্ট করল না কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। ‘সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য’ থাকা সত্ত্বেও ছৌকে কেন ‘ধ্রুপদী’ নৃত্যের মর্যাদা দেওয়া হয়নি? সংস্কৃতি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ শমীক ভট্টচার্য। ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ‘ডেউচা-পাঁচামিকে স্যালুট’, কাজ শুরুর জন্য বিজিবিএস থেকে মমতার অভিনন্দন, ধন্যবাদ স্থানীয়দের

    বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলন, ‘‘কাল (বৃহস্পতিবার) থেকেই কাজ শুরু হয়ে যাবে ডেউচা-পাঁচামিতে।’’ মুখ্যমন্ত্রীর কথা মতোই বৃহস্পতিবার সকালে ভিতপুজো হয়ে গেল কয়লাখনি এলাকায়। তার পরে বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের বক্তৃতায় মমতা বললেন, ‘‘ডেউচা-পাঁচামিকে স্যালুট। ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বিজিবিএসের দ্বিতীয় দিনে বিনিয়োগ-প্রস্তাব সাড়ে চার লক্ষ কোটি টাকার, স্বাক্ষর ২১২টি মউ, ঘোষণা মমতার

    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) উদ্বোধনী মঞ্চে বুধবার বড় বড় অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুকেশ অম্বানি, সঞ্জীব গোয়েনকা, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরীরা। বৃহস্পতিবার সম্মেলনের সমাপ্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বুধবার যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল, তা হিসাবে ধরা হয়নি। দ্বিতীয় ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ‘ভারতরত্ন পাইয়ে দেব’! টোপ দিয়ে শিক্ষিকার ৪৪ লাখ ‘হাতিয়ে’ নিয়েছেন, মুর্শিদাবাদে ধৃত শিক্ষক

    ভারতরত্ন পাইয়ে দেবেন বলে টোপ দিয়েছিলেন শিক্ষিকাকে। শুধু ভারতরত্নই নয়, প্রয়োজনে পদ্মশ্রী বা বীর সেবা পদকও পাইয়ে দেবেন বলে লোভ দেখানো হয়েছিল তাঁকে। সেই ফাঁদে পা দিয়ে লোপাট শিক্ষিকার ৪৪ লাখ টাকা! মুর্শিদাবাদে এই অভিযোগের তদন্তে নেমে প্রাথমিক স্কুলের ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ডিভিশন বেঞ্চে সন্দীপদের স্বস্তি, ‘দ্রুত বিচার করে মামলা কবরে পাঠাতে চাই না’, মন্তব্য হাই কোর্টের

    কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে কিছুটা স্বস্তি পেলেন সন্দীপ ঘোষেরা। আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠনের আগে তাঁদের সময় দিতে হবে, জানাল আদালত। দ্রুত বিচার করে এই মামলাকে ‘কবরে’ পাঠাতে চান না, জানিয়েছেন বিচারপতিরা। শুক্রবার হাই কোর্টে ...

    ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    গড়িয়ার বাড়িতে তেলের খনি? নমুনা সংগ্রহ করল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল

    বাড়ির দেওয়াল বেয়ে তেল চুঁইয়ে পড়ছে গত এক বছর ধরে! প্রথম বার বিষয়টি নজরে আসার পরেই খবর দেওয়া হয়েছিল নানা জায়গায়। খবর পেয়ে ঘুরে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিল তারা। এ বার গড়িয়ার সেই ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বানতলার ঘটনায় শিক্ষা নিয়ে নিকাশি নালা সাফাই করতে বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা

    বানতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিকাশি নালা সাফাইয়ে বাড়তি সতর্কতা নিতে চলেছে কলকাতা পুরসভা। গত রবিবার সরস্বতী পুজোর দিন বানতলা এলাকায় নিকাশি নালায় কাজ করতে নেমে মৃত্যু হয় তিন শ্রমিকের। সেই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল প্রশাসন। ভাঙড়-১ পঞ্চায়েত সমিতি ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    চিত্রশিল্পীরা বইমেলায় ব্রাত্য কেন, পিছনে কি আর জি কর-কাণ্ড?

    মুক্ত মঞ্চ করতে না দেওয়া নিয়ে বিতর্ক চলছিলই। এ বার নতুন সংযোজন বইমেলায় চিত্রশিল্পীদের জায়গা না পাওয়া। অভিযোগ, বহু দশক ধরে লিটল ম্যাগাজ়িন চত্বরের গা ঘেঁষে বসা চিত্রশিল্পীদের এ বার বইমেলার মাঠে বসতেই দেয়নি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ভিডিয়ো-মাধ্যমে মামলার সাক্ষ্য দিক পুলিশও, প্রস্তাব ভবানী ভবনের

    বিচারাধীন বন্দিদের মতো এ বার কোনও মামলায় যাতে পুলিশ অফিসার বা পুলিশকর্মীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে পারেন, সেই ব্যবস্থা করতে চলেছে রাজ্য পুলিশ। সূত্রের খবর, এই ব্যবস্থা চালু হলে সশরীরে আদালতে হাজির না হয়ে নিজের ইউনিটে বসেই কোনও ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, সওয়া এক ঘণ্টা দমদম থেকে শিয়ালদহের মাঝে বন্ধ রইল ট্রেন

    কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ। তার জেরে বুধবার দুপুরে এক ঘণ্টারও বেশি সময় ব্যাহত হল শিয়ালদহ উত্তরের ট্রেন চলাচল। শিয়ালদহ ডিআরএম অফিস জানিয়েছে, দুপুর ১২টা ১৪ মিনিট নাগাদ দমদম থেকে শিয়ালদহের মাঝে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। কোনও ট্রেনই শিয়ালদহে ঢুকতে ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ডেউচা-পাঁচামিতে কাজ শুরুর প্রস্তুতি, পুলিশি প্রহরার মাঝেই চলছে চাকরির দাবিতে স্লোগান

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর মঞ্চ থেকে বুধবারই ঘোষণা করেছিলেন। সেই মতো বৃহস্পতিবারই কাজ শুরু হতে চলেছে ডেউচা-পাঁচামিতে। খনন শুরুর প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রাখা হয়েছে। মথুরাপাহাড়ি এলাকায় মোতায়েন করা রয়েছে পুলিশ। এলাকা পরিদর্শন করেছেন জেলাশাসক বিধান ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    হৃদয়চিহ্ন, ‘বি’ ট্যাটুতেই শনাক্ত হল দত্তপুকুরের মুন্ডুকাটা দেহ! খুনের অভিযোগে গ্রেফতার দুই

    উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। নিহত যুবকের পরিচয় সম্পর্কেও নিঃসংশয় হওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম নাম হজরত লস্কর। তিনি আদতে দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা। বৃহস্পতিবার ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মেদিনীপুর মেডিক্যালের স্যালাইনে ভেজাল ছিল না, আদালতে রিপোর্ট জমা দিয়ে দাবি রাজ্য সরকারের

    মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাই কোর্টে। রাজ্যের তরফে বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রিপোর্টটি জমা দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইনে ভেজাল বা দূষণ ছিল না। এই স্যালাইনের গুণমানের দায় ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    টাকার জন্য বন্ধুকে অপহরণ করে খুন কসবায়, ছ’দিন পর দেহ উদ্ধার বারুইপুর খালে, ধৃত চার

    টাকার জন্য এক ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি কলকাতার কসবার। গত ৩১ জানুয়ারি দোকান থেকে নিখোঁজ হয়ে যান সানু রাম নামে ওই ব্যবসায়ী। কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে জুতোর দোকান রয়েছে তাঁর। সানুর স্ত্রীর দাবি, ওই ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আরজি কর দুর্নীতি মামলা নিয়ে এ বার সন্দীপদের আবেদন ডিভিশন বেঞ্চে! শুনানি হবে বৃহস্পতিতেই

    আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষেরা। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ শুনানি হবে।ওই মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ও তাঁর ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মাধ্যমিকে মোবাইল রাখতে পারবেন না নজরদার শিক্ষকেরাও

    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও নজরদার শিক্ষক সঙ্গে মোবাইল বা বৈদ্যুতিন যন্ত্র রাখতে পারবেন না। তাঁর মোবাইল জমা রাখতে হবে ভেনু সুপারভাইজ়ার বা ভেনু সেক্রেটারির কাছে। পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষকের কাছে মোবাইল রয়েছে বলে ধরা গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মমতার সঙ্গে কাজের ডাক হেমন্তের

    শিল্পকেন্দ্রিক সম্মেলন হলেও, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) উদ্বোধনী মঞ্চে সস্ত্রীক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি নজর কাড়ল রাজনৈতিক মহলের। সেই মঞ্চ থেকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছেন হেমন্ত। পর্যবেক্ষক শিবিরের একাংশের মতে, ইন্ডিয়া মঞ্চের মধ্যে যখন ডামাডোল চলছে, ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সিপিআইয়ের একক মঞ্চ থেকে ‘ইন্ডিয়া’কে তোপ

    বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের শরিক তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি আগেই প্রশ্ন তুলেছে কংগ্রেসের ভূমিকা নিয়ে। এ বার ‘ইন্ডিয়া’ মঞ্চের কার্যকারিতা নিয়ে সরব হল আর এক শরিক দল সিপিআই-ও। কলকাতায় দলের একক সমাবেশ থেকে সিপিআইয়ের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ‘ইন্ডিয়া’র ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    কংগ্রেসের ‘পুরসভা ঘেরাও’, পুলিশি বাধা, কটাক্ষ মেয়রের

    একের পর এক বাড়ি হেলে পড়া, চর্মনগরীতে তিন ঠিকা-শ্রমিকের মৃত্যু-সহ বিভিন্ন ঘটনায় দুর্নীতির অভিযোগে বুধবার প্রদেশ কংগ্রেসের ‘কলকাতা পুরসভা ঘেরাও’ অভিযানে ধুন্ধুমার বাধল। বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়া, লাঠি চালানোর অভিযোগ তুললেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, দলের দু’জন ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    চার জেলায় সম্পাদক নির্বাচনে নিয়ম লঙ্ঘন! প্রশ্ন সিপিএমের বৈঠকে, কী বললেন সেলিম

    জেলা সম্পাদক নির্বাচনে চারটি জেলায় এখনও পর্যন্ত নিয়ম লঙ্ঘন হয়েছে। তা নিয়ে প্রশ্ন উঠল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। বুধবার থেকে শুরু হয়েছে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। উত্তর ২৪ পরগনা ছাড়া রাজ্যের সব জেলার সম্মেলন হয়ে গিয়েছে। তার মধ্যে ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বড়বাজারে ভেঙে পড়ল জীর্ণ বাড়ির অংশ, স্থানীয়েরা বলছেন, ‘এমনটা হওয়ারই ছিল’, ক্ষুব্ধ কাউন্সিলরও

    কলকাতার বড়বাজারে বুধবার একটি বহু পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। বুধবার সকালে ৪২ নম্বর ওয়ার্ডে নারায়ণ প্রসাদ বাবুলাল লেনে বাড়িটির একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায়। ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে জীর্ণ বাড়িটির কোনও মেরামতি ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ফোর্ট উইলিয়ামের নাম বদলাল কেন্দ্র, ব্রিটিশ জমানার ছাপ মুছতেই সিদ্ধান্ত! নতুন নাম কী?

    বদলে গেল ফোর্ট উইলিয়ামের নাম। প্রায় ২৫০ বছরের পুরনো ওই দুর্গের নতুন নাম রাখা হয়েছে ‘বিজয় দুর্গ’। প্রশাসনিক সূত্রে খবর, নতুন নাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও নাম বদলের সিদ্ধান্ত গত ডিসেম্বর মাসেই হয়ে গিয়েছিল।ফোর্ট উইলিয়াম বর্তমানে ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    দুর্নীতি মামলায় বিচারের গতি কমানো হোক! হাই কোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপ-সহ পাঁচ

    আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় বিচারপ্রক্রিয়ার গতি কমানোর আর্জি জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত সাত দিনের মধ্যে এই নিয়ে দু’বার একই বিষয় নিয়ে আবেদন করলেন সন্দীপেরা। একক বেঞ্চ ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মাধ্যমিকের ফর্ম পূরণে ভুল, বিপাকে কিছু স্কুল

    চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষা শুরুর আগে উত্তরপত্র এবং প্রশ্নপত্র দেওয়ার সময়ে কোনও ঘরে নজরদারি করছেন যে শিক্ষক বা শিক্ষিকা, তাঁকে এক বার পরীক্ষার্থীদের মনে করিয়ে দিতে হবে, কেউ যদি মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র এনে থাকে, তা ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বারোটি উপ-নগরপালের পদে সায় মন্ত্রিসভার

    পুলিশ বিভাগকে মজবুত করার বার্তা বিগত বেশ কিছু সময় ধরেই দিয়ে আসছে রাজ্য সরকার। বিশেষত, প্রশাসনিক মূল্যায়ন বৈঠকগুলিতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের দাবি, সেই সূত্রেই কলকাতা পুলিশে এক ডজন নতুন উচ্চ পদ ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    অপমৃত্যুর খবরে পুলিশি করণীয় নিয়ে নির্দেশিকা

    আর জি কর-কাণ্ডে অভিযোগ উঠেছিল, চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধারের প্রায় ১৪ ঘণ্টা পরে টালা থানায় এফআইআর দায়ের করেছিল পুলিশ। এমনকি, ঠিক সময়ে জেনারেল ডায়েরিও করা হয়নি। সব কিছুতেই অনিয়মের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এমতাবস্থায় অস্বাভাবিক মৃত্যু বা খুনের ঘটনায় দেহ ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    এমন ঘটনা বরদাস্ত নয়! ম্যানহোলে শ্রমিক মৃত্যু নিয়ে মন্ত্রিসভার বৈঠকে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

    ম্যানহোলে নেমে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। সূত্রের দাবি, সেখানে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে। একই সঙ্গে কলকাতা পুরসভাকেও ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    টাটা সন্সের কর্ণধারের সঙ্গে ফোনে কথা মমতার, কলকাতা-ইউরোপ উড়ান চালানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

    রিলায়্যান্স, জিন্দল, আরপিএসজি-সহ দেশের প্রথম সারির শিল্পগোষ্ঠীর মুখ্য শিল্পপতিরা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ছিলেন না টাটা গোষ্ঠীর প্রথম সারির কেউ। সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টাটা সন্সের কর্ণধার রাজশেখরনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    স্যালাইন-কাণ্ড: মৃত মামণি রুইদাসের সদ্যোজাত ছুটি পেল হাসপাতাল থেকে, মায়ের দুধ না পেয়ে সমস্যা!

    মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে বুধবার ছুটি পেল মৃত মামণি রুইদাসের পুত্র সন্তান। গত ২৮ জানুয়ারি থেকে ওই হাসপাতালের মাতৃমা বিল্ডিংয়ের শিশু বিভাগে ভর্তি ছিল শিশুটি। পেটের সমস্যা হওয়ায় দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। পরিবারের দাবি, মায়ের দুধ ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বাংলায় সুপবন বহিতেছে, বদলে যাওয়া রাজ্যের বিপণন শিল্পপতিদের, উদ্বোধনে হল বিনিয়োগের ঘোষণাও

    গত বার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর অন্যতম স্লোগান ছিল, ‘গন্তব্য বাংলা’। সেই স্লোগানের রেশ ধরে এ বছর বিজিবিএসের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক শিল্পপতি বার্তা দিলেন, ‘বাংলাই গন্তব্য’।সঞ্জীব গোয়েন্‌কা থেকে সঞ্জীব পুরী, হর্ষ নেওটিয়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়েরা বদলে যাওয়া বাংলার ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আরজি করের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দের বাড়ির সেই মতিঝিল বুজতে বসেছে! সংস্কারের আশ্বাস পুরসভার

    হাওড়ার মতিঝিল সংস্কারের অভাবে বুজতে বসেছে। আগাছা আবর্জনায় ভরে গিয়েছে ঝিল। জবরদখল করে নির্মাণও হয়েছে! অভিযোগ, সব জেনেও নির্বিকার প্রশাসন। এই পরিস্থিতিতে ঝিল সংস্কারের আশ্বাস দিল হাওড়া পুরসভা।আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ কর। হাওড়ার বাসিন্দা ছিলেন তিনি। মতিঝিল তাঁদেরই ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ‘পল্টু-পল্টন’! স্কুলে প্রহৃত প্রধানশিক্ষকের নিশানা ফরাক্কার বিধায়ককে, পাল্টা কী বললেন তৃণমূল নেতা?

    স্কুলের অন্য এক শিক্ষকের মারে পা ভেঙেছে প্রধানশিক্ষকের। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা দফতর। তার মধ্যেই প্রধানশিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল বিধায়ক। এ বার পাল্টা আক্রমণে প্রধানশিক্ষক। তৃণমূল বিধায়কের উদ্দেশে তাঁর মন্তব্য ‘পল্টু-পল্টনের পাল্টাপাল্টি’! ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    শিক্ষায় প্রাচীন-আধুনিকের মেলবন্ধন! চালু হল অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েবসাইট

    শিক্ষায় প্রাচীনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে চালু হয়ে গেল অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েবসাইট। সোমবার কলকাতার সল্টলেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটের পথচলা শুরু হয়েছে। শিক্ষা সংক্রান্ত নিজের চিন্তাধারা এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরবেন রমাপ্রসাদ। ব্যবস্থাপনা শিক্ষায় (ম্যানেজমেন্ট এডুকেশন) উল্লেখযোগ্য ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ‘হম সাথ রহেঙ্গে’ লিখে আত্মঘাতী তেহট্টের কিশোরী! প্রেমিকের মৃত্যুর শোকেই চরম সিদ্ধান্ত?

    সমাজমাধ্যমের পোস্টে ‘হম সাথ রহেঙ্গে’ লিখেছিল কিশোরী। স্বাভাবিক ভাবেই তা অনেকের নজরে পড়েছিল। কিন্তু গুরুত্ব দিয়ে ভাবেননি কেউই। সেই পোস্ট লেখার কিছু ক্ষণ পরেই ঘর থেকে উদ্ধার হল ওই কিশোরীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্টে। পরিবারের ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ‘কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম টিকতে পারবে না’, বাণিজ্যমঞ্চে বিনিয়োগের হিসাব দিলেন মুখ্যমন্ত্রী

    কর্মসংস্থান। শিল্পায়ন। বিনিয়োগ। বাংলার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েই তাঁর শিল্পনীতি বা বাণিজ্যদিশা, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০২১ সালে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মমতা বলেছিলেন, এ বার তাঁর প্রধান লক্ষ্য হবে ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    শ্মশানের দখল নিয়ে সংঘর্ষ, বোমাবাজি! বাঁকুড়ায় গুরুতর জখম তৃণমূল নেতা

    শ্মশানের জায়গার দখলদারি নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে উত্তেজনা বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের কাটোরা এলাকায়। মারামারি, বোমাবাজিতে কয়েক জন আহত হয়েছেন। গুরুতর জখম হলেন স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। অন্য দিকে, ...

    ০৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আলোচনায় সমাধান খুঁজতে আগ্রহী গিল্ড, নীরব ফেডারেশন, প্রযোজকদের দেখা নেই

    আদালতে তারিখের পর তারিখের চক্কর। টলিপাড়ায় দিনের পর দিন! বুধবারেও মিলল না ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন কাজিয়ার সমাধানসূত্র। এ দিনও নীরব ফেডারেশন। না পরিচালক, না সংবাদমাধ্যম-- কাউকে সাড়া দেননি সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এ দিনও ছোট পর্দার পরিচালক শ্রীজিৎ রায়ের সেট ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মেয়েরা খেলতে পারবে না? এ কোন পথে বাংলাদেশ! ফুটবল-কাণ্ডে শেখ হাসিনা ‘নারী-অসম্মান’ দেখছেন

    বাংলাদেশে কি মেয়েরা আর খেলতেও পারবে না? এ কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? বাংলাদেশবাসীর উদ্দেশে অডিয়োবার্তায় সেই প্রশ্ন তুলে দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের সমাজমাধ্যমের পাতা থেকে তাঁর অডিয়োবার্তা সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে একটি ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    জাতীয় গেমসে সাঁতার-বিতর্কে বাংলা, রাজ্য সংস্থার কাছে রিপোর্ট তলব ক্রীড়া দফতরের

    কী কারণে বাতিল হল বাংলার সাঁতারের দল? জবাব চায় রাজ্য ক্রীড়া দফতর। উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় সাঁতারের দলগত ইভেন্ট থেকে বাতিল করা হয়েছে বাংলা দলকে। সেই ঘটনায় বাংলার অলিম্পিক্স সংস্থার কাছে রিপোর্ট চেয়েছে রাজ্যের ক্রীড়া দফতর। এই কথা স্বীকার ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন মেসি বোউলি, আবার নতুন বিদেশি লাল-হলুদে, বাকি মরসুমে নেই হিজাজি

    আইএসএলের মাঝে আবার নতুন বিদেশি যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে। কেরল ব্লাস্টার্সে খেলে যাওয়া রাফায়েল মেসি বোউলি যোগ দিচ্ছেন লাল-হলুদে। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পরের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তবে নতুন বিদেশিকে নিয়ে উঠছে প্রশ্নও। একই ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    কলকাতা পুরসভার হকার নীতি কার্যকর করতে শীঘ্রই সমীক্ষার ভিত্তিতে শংসাপত্র বিলি শুরু হবে শহর জুড়ে

    কলকাতা শহরের সুষ্ঠু এবং সুসংগঠিত হকার নীতি কার্যকর করার লক্ষ্যে কলকাতা পুরসভা বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। গত বছর দুর্গাপুজোর আগেই হকারদের নিয়ে বিস্তারিত আকারে সমীক্ষার কাজ শেষ করেছিল পুরসভা। এ বার সেই সমীক্ষার ভিত্তিতে হকারদের 'ভেন্ডিং সার্টিফিকেট' বা শংসাপত্র ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সন্দীপদের আবার ফেরাল হাই কোর্ট, খারিজ নির্দেশ পুনর্বিবেচনার আর্জি, চার্জ গঠন কি বৃহস্পতিতেই

    আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষদের আর্জি মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। এই সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না, জানিয়ে দিয়েছেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার গ্রহণযোগ্যতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার সকালে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    লাল্টুর বাঙ্কারের নেপথ্যে বিরাট চক্র! নিষিদ্ধ সিরাপ সীমান্ত পেরোলেই ‘সোনায় সোহাগা’! উঠে এলে তদন্তে

    লাল্টু মহারাজের বাগানে নিষিদ্ধ সিরাপ মজুতের বাঙ্কার উদ্ধার কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর নেপথ্যে রয়েছে বিরাট চক্র। কারবারের শিকড় ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশেও। নিষিদ্ধ কাশির সিরাপ কাঁটাতার পার করতে পারলেই ‘সোনায় সোহাগা’ হন পাচারকারীরা। এমনটাই উঠে এল মাদক নিয়ন্ত্রণ সংস্থা ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মাংস কাটার ছুরি দিয়ে এক কোপে কাটা হয়েছিল মুন্ডু! ট্যাটু দেখে মৃতদেহ শনাক্ত করতে দত্তপুকুরে এক মহিলা

    কসাইয়ের ব্যবহার করা চপার দিয়ে এক কোপে ধড় থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হয়েছিল। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের পর পরীক্ষা করে এমনটাই অনুমান করছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে ভিসারা টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে। দেহ উদ্ধারের সময় ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    দলীয় শৃঙ্খলার ‘কোপ’ কি শুধু নেতাদের ঘাড়েই, কেন ছাড় অভিনেতাদের? রচনা, শত্রুঘ্নদের নিয়ে প্রশ্ন দলেই

    গত নভেম্বরের শেষে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে শৃঙ্খলার প্রশ্নে কোনও শিথিলতা দেখানো হবে না। গড়ে দিয়েছিলেন শৃঙ্খলারক্ষা কমিটিও। সে কমিটি যে শুধু কাগজে-কলমে নয়, তা স্পষ্ট হয়ে গিয়েছে। দলের ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    প্রয়াগরাজের পুনরাবৃত্তি নয়, ত্রিবেণী কুম্ভে ভিড়ের সম্ভাবনা, সমস্যা এড়াতে পাঁচ স্কুল থেকে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র সরল

    গ্রহ-নক্ষত্রের যোগে মিলেমিশে একাকার হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং পশ্চিমবঙ্গের ত্রিবেণী। কিন্তু মৌনী অমাবস্যার শাহি স্নানে প্রয়াগরাজে যা ঘটে গিয়েছে, মাঘ সংক্রান্তির ত্রিবেণীতে তার পুনরাবৃত্তি এড়াতে সক্রিয় পশ্চিমবঙ্গের প্রশাসন। তাই ত্রিবেণীর কুম্ভস্থলের আশপাশের পাঁচটি স্কুল থেকে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র সরিয়ে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    একসঙ্গে কাজ হবে লাইনে, আট দিন বন্ধ হাওড়া ও শিয়ালদহ মেট্রো, যাত্রীভোগান্তির আশঙ্কা

    চলতি মাসে আট দিন বন্ধ থাকবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন-২) পর্যন্ত মেট্রো পরিষেবা। এমনই জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কবে কবে ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকবে তা-ও জানানো ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    কলকাতা বিমানবন্দরে আগুন! ঝালাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা, তবে কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে

    কলকাতা বিমানবন্দরে আগুন। ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় বলে খবর। বেশ কিছুটা অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। তবে দমকলের ইঞ্জিন আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন বিমানবন্দরের কর্মীরা।কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    এখনও অসুস্থ কালীঘাটের ‘কাকু’! পাওয়া গেল না কণ্ঠস্বরের নমুনা, বুধেও খালি হাতে ফিরল সিবিআই

    এখনও অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। বুধবারও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না সিবিআই। প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে বিচার ভবনে। তাতেই জানানো হয়েছে, অসুস্থতার কারণে ‘কাকু’ এখনও জেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    নাগরদোলা থেকে ছিটকে পড়ল গোসাবার স্কুলছাত্রী, কলকাতার হাসপাতালে মৃত্যু! এক জন গ্রেফতার

    ঘুরন্ত নাগরদোলা থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হল এক কিশোরীর। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূলীয় থানার কুমিরমারি গ্রামের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পুলিশ গ্রেফতার করেছে নাগরদোলার মালিককে।স্থানীয় সূত্রের খবর, কুমিরমারি গ্রামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই উপলক্ষে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বুধে ফের বাড়ল বঙ্গের তাপমাত্রা, ঘন কুয়াশার দাপট কোন কোন জেলায়?

    সপ্তাহ জুড়ে চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। ফেব্রুয়ারির শুরুতেও চেনা শীতের দেখা নেই। আলিপুর জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়েই রাজ্য থেকে বিদায় নেবে শীত। তার মাঝেই মঙ্গলবার এক ধাক্কায় ৫ ডিগ্রি পারদপতন হয়েছিল দক্ষিণবঙ্গে। হয়তো যাওয়ার আগে শেষ বার কামড় বসাতে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আরজি করের নির্যাতিতার পরিবারের মামলায় রাজ্য কেন এজলাসে? প্রশ্ন তুললেন বিচারপতি ঘোষ

    সুপ্রিম কোর্টের শুনানির পরই হাই কোর্টের দৃষ্টি আকর্যণ করতে হবে। আরজি করের নির্যাতিতার পরিবারের করা মামলায় এমনই জানালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি, এজলাসে রাজ্য সরকারের আইনজীবীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ-খুনের মামলার রায় ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    দেশে নিষিদ্ধ হোক আমিষ খাবার, চান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন! নেত্রী মমতা কিন্তু এই বাছবিচারে বিশ্বাসী নন

    তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, প্রত্যেক রাজ্যের আলাদা বিশেষত্ব রয়েছে। কেউ আমিষ খান, কেউ নিরামিষাশী। এটাই ভারত। তবে তাঁর দলের সাংসদ ঠিক উল্টো ভাবেন। আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা চান, সারা দেশেই নিষিদ্ধ হোক আমিষ খাবার। মঙ্গলবার অভিন্ন দেওয়ানি ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার! আত্মহত্যা না খুন, তদন্তে হেয়ার স্ট্রিট থানা

    কলকাতা হাই কোর্টের পিছনে নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে ওই দেহরক্ষীর দেহ আদালত চত্বরে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁর মাথায় গুলি লেগেছে। খুন না আত্মহত্যা, তদন্ত করছে পুলিশ।জানা ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বিজিবিএস-এ নেই ভুটানের প্রধানমন্ত্রী 

    বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) শুরুর প্রাক্ মুহূর্তে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের যোগদানের সম্ভাবনা নিয়ে তীব্র জল্পনা ছড়িয়েছিল প্রশাসনের অন্দরে। আজ, বুধবার থেকে দু’দিনের জন্য শুরু হচ্ছে বিজিবিএস। সম্মেলনে যোগ দিতে আসা দেশ-বিদেশের অতিথিদের মঙ্গলবার চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য সরকার। ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সুস্থতার পরেও দীর্ঘ পরিচর্যা প্রয়োজন জিবিএস আক্রান্তদের

    গিয়ে বারে সিন্ড্রোম (জিবিএস)-এ আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে ১৭ জন চিকিৎসাধীন। কয়েক জনকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। তবে এই মুহূর্তে অল্পবয়সি ও বয়স্ক মিলিয়ে অন্তত ন’জন ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, ভেন্টিলেশনে থাকা জিবিএসে আক্রান্তদের জন্য ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    স্ত্রী, শিশুকন্যাকে খুনে ফাঁসির সাজা যুবকের

    স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তানকে কুড়ুলের কোপে খুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত। মঙ্গলবার। মামলার সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব বলেন, ‘‘মোট ১৩ জন আদালতে এসে সাক্ষী দিয়েছিলেন। ফাঁসির সাজার পাশাপাশি আত্মহত্যার চেষ্টা করার ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ওটি-র সময়ে কোথায় ছিলেন, প্রশ্ন ডাক্তারকে 

    মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি-মৃত্যুর ঘটনায় সেখানকার অ্যানাস্থেশিয়োলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। মঙ্গলবার ভবানীভবনে প্রায় দু’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির তদন্তকারীরা। গত ৮ জানুয়ারি মেদিনীপুরের ওই হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি। ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    টেকনিশিয়ানদের কাঁধ ব্যবহার করে প্রতিহিংসার বন্দুক চালানো হচ্ছে

    গত কয়েক দিন ধরেই টলিপাড়ায় যা শুরু হয়েছে, তা দেখে এক জন শিল্পী হিসেবে আমি অত্যন্ত চিন্তিত। আজ সকালেই শ্রীজিতের (পরিচালক শ্রীজিৎ রায়) ফেসবুক লাইভ দেখেছি। তার পর কিছু কথা ফেসবুকে লিখেছি। সত্যি বলতে যা শুরু হয়েছে, সেটা ভাল ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    থ্রেট কালচার: দুই পক্ষের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে

    ফের উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ‘থ্রেট কালচার’-এর অভিযোগে সাসপেন্ড (নিলম্বিত) হওয়া অভিযুক্তদের অবিলম্বে মেডিক্যাল কলেজে ফেরানোর দাবিতে মঙ্গলবার দুপুরে কয়েক জন চিকিৎসক-পড়ুয়া কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ‍্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন। এর পরেই আরজি করের ঘটনার প্রেক্ষিতে আন্দোলনরত পড়ুয়ারা ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মদে আসক্ত মাকে খুন করে পুলিশকে ফোন করলেন ব্যাঙ্ককর্মী পুত্র! শোরগোল শিলিগুড়িতে

    ‘হ্যালো স্যর! আমি মাকে খুন করেছি।’ ফোনের ও প্রান্তে যুবকের গলা কাঁপছে তখনও। মঙ্গলবার সন্ধ্যায় ফোনের এ প্রান্তে ছিলেন শিলিগুড়ির প্রধাননগর থানার এক পুলিশকর্মী। অল্প কথায় ফোনটা রেখেই বলে দেওয়া ঠিকানায় ছোটেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখল রক্তাক্ত অবস্থায় ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সুন্দরবন ভ্রমণ করানোর নামে অপহরণ! অপহৃত দিল্লিবাসী মুক্ত হলেন স্ত্রীর বুদ্ধিতে, ক্যানিংয়ে ধৃত ২

    বেশ কিছু দিন ধরে সুন্দরবন বেড়াতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন দিল্লর এক দম্পতি। কিন্তু সে জন্য যে অপহরণকারীদের খপ্পরে পড়তে হবে কে-ই বা ভেবেছিলেন। দিল্লি থেকে আগত যুগলকে সুন্দরবন ভ্রমণ করানোর নাম করে নিয়ে গিয়েছিলেন দু’জন। তার পরেই যুবককে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মায়ের সঙ্গে আলুক্ষেতে গিয়ে পা ফস্কে লালগড়ের পাতকুয়োয় হস্তীশাবক! অনেক চেষ্টার পরে উদ্ধার

    গ্রামবাসীরা তখন গভীর ঘুমে। হঠাৎ হাতির আর্তনাদ কানে যেতেই বিছানা থেকে উঠে বসেন সকলে। শব্দের উৎস খুঁজে খুঁজে আলুর ক্ষেতে গিয়ে চক্ষু চড়কগাছে তাঁদের। দেখেন, ক্ষেতের পাশে পাতকুয়োর ভিতরে পড়ে হাঁসফাঁস করছে একটি হস্তীশাবক। আর তাকে তুলতে না-পেরে আর্তচিৎকার ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আরজি কর: হাই কোর্টে তদন্ত-মামলা ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ নির্যাতিতার পরিবারের

    আরজি কর-কাণ্ডের তদন্ত-মামলা কলকাতা হাই কোর্টে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল নির্যাতিতার পরিবার। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার দফতরে আবেদন করে তারা। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার সেই শুনানির সম্ভাবনা রয়েছে।সোমবারই আরজি কর-কাণ্ড ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ফেসবুকে পরিচয়, তার পর বিয়ে, সাত পাকে ঘোরার ১০ দিনের মধ্যে মালদহের যুবকের রহস্যমৃত্যু!

    দিন দশেক আগে বিয়ে হয়েছিল। তার পর কাজে গিয়েছিলেন যুবক। কাজ থেকে তিন দিন আগে বাড়িও ফেরেন। কিন্তু তার পর হঠাৎ নিখোঁজ। মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির অদূরের একটি আমবাগানে। মঙ্গলবার এ নিয়ে চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    দেবাশিসকে সরিয়ে অরূপ! চিত্তরঞ্জনের পর যোগেশেও কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে পরিবর্তন

    সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল যোগেশচন্দ্র আইন কলেজ এবং ডে কলেজে। সেই আবহেই যোগেশচন্দ্র ডে কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নতুন সভাপতি করা হল। সূত্রের ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    পান, গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে জরিমানা! বাজেট অধিবেশনে বিল আনছে মমতার সরকার

    পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এ বার মোটা অঙ্কের জরিমানা হবে। চলতি বাজেট অধিবেশনে এমনই বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তার পরেই এই বিলের কথা জানা যাচ্ছে। তা ছাড়াও ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    গাফিলতি তো প্রশাসনের, ফুঁসছেন কুঁদঘাটের ম্যানহোলে তিন ছেলে হারানো দম্পতি

    চার বছর আগে তরতাজা তিন ছেলের অকালমৃত্যু এখনও প্রতিদিন ভারাক্রান্ত করে তোলে ওঁদের। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কুঁদঘাটের পাম্প হাউসের কাছে ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল মালদহের হরিশচন্দ্রপুরের চার যুবকের। যাঁদের মধ্যে তিন ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    পাইপে ছিদ্র, ভোগান্তি

    দমদম রোডে মতিঝিল থেকে ছাতাকল পর্যন্ত অংশের বিভিন্ন জায়গায় পাইপলাইন ফুটো হয়ে জল জমেছে রাস্তায়। অভিযোগ, পুজোর দিনে ওই জলের উপর দিয়েই যাতায়াত করতে হয়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, দমদম রোড বরাবর ট্রান্স মিউনিসিপ্যাল ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    নতুন শিক্ষানীতি মেনে উত্তর লেখার প্রশিক্ষণ পড়ুয়াদের

    নতুন জাতীয় শিক্ষানীতি মেনে প্রশ্নপত্রে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। মুখস্থ করে নয়, বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। নতুন প্রশ্ন কাঠামোর কী ভাবে মোকাবিলা করবে পরীক্ষার্থীরা, কী ভাবেই বা শিক্ষকেরা পড়াবেন, সেই নিয়ে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    নিউ টাউনে বাণিজ্য সম্মেলনে মশা তাড়াতে ধুনোর গন্ধ!

    ধুনোর গন্ধ বিপদ বাড়ায় বলে প্রবাদ রয়েছে। তবে নিউ টাউনে আগামী কয়েক দিন সেই ধুনো ব্যবহার হবে মশার উপদ্রব এড়াতে। আগামিকাল, বুধবার থেকে নিউ টাউনে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (বি জি বি এস)। ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    প্রতারণার ফাঁদে কোটি কোটি লুট, ধৃতের কব্জায় ফ্ল্যাট-বিলাসবহুল গাড়ি

    আমেরিকার বাসিন্দাদের সঙ্গে রাশিয়ার যোগাযোগ রয়েছে অস্বাভাবিক কাজের সূত্রে। যা আমেরিকার নিরাপত্তার জন্য উদ্বেগের। এ জন্য আমেরিকার নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সে দেশের নিরাপত্তা সংস্থা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। যা প্রমাণিত হলে জেল ও জরিমানা উভয়ই হতে পারে অভিযুক্তের।পুলিশ ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সরস্বতী পুজোয় পথ আটকে নাচ ঘিরে সংঘর্ষ, ধৃত চার

    সরস্বতী পুজোর মণ্ডপের সামনে রাস্তা আটকে নাচানাচি করা নিয়ে ঝামেলা। যার জেরে রবিবার উত্তপ্ত হয়ে উঠল এন্টালির ডক্টর সুরেশ সরকার রোড। সেখানে দু’দলের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হন। তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।পুলিশ সূত্রে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বইমেলার প্রাঙ্গণে এ বার ‘অভয়া চত্বর ত্রিকোণ পার্ক’

    পৃথিবীর শেষ সীমা নিয়ে বিতর্ক থাকতে পারে! বইমেলার শেষ কোথায়, মোটামুটি পরিষ্কার। ন’নম্বর গেটের গা ঘেঁষে থাকা লিটল ম‍্যাগাজ়িন প‍্যাভিলিয়নের সীমানা শুরু হলেই পুরনো পাপীরা বইমেলার ‘প্রান্তিকতম স্টেশনে পৌঁছেছি’ বলে ধরে নেন! এখানেই ঘটেছে বিপত্তি! লিটল ম‍্যাগাজ়িন তল্লাটে না-ঢুকেই ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    সম্পর্ক ছিন্ন করেছেন প্রেমিকা, কাশীপুরে অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে চড়াও হলেন যুবক! গ্রেফতার

    বছরখানেক আগেই সম্পর্কে ইতি টেনেছেন প্রেমিকা। অভিযোগ, নিত্য তাঁকে উত্যক্ত করছিলেন প্রাক্তন। শেষমেশ ধারালো অস্ত্র নিয়ে প্রাক্তন প্রেমিকার উপরেই চড়াও হলেন যুবক! শনিবার উত্তর কলকাতার কাশীপুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় ওই যুবক আচমকা প্রাক্তন প্রেমিকার ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    দক্ষিণে কমেছে সম্পত্তিকর আদায়, অর্থাভাবে নাভিশ্বাস পুরসভার

    চলতি অর্থবর্ষ শেষ হতে বাকি আর মাত্র দু’মাস। অথচ, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে সম্পত্তিকর সংগ্রহের পরিমাণে কলকাতা পুরসভার দক্ষিণ কলকাতা, টালিগঞ্জ ও গড়িয়া এলাকা অনেকটাই পিছিয়ে। পুরসভার কর-রাজস্ব দফতর সূত্রের খবর, এসি বা অ্যাসেসর কালেক্টর (সাউথ) বিভাগে গত ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বাংলা বইয়ের কথা বিশ্বকে বলুন, আর্জি ক্লাউডিয়ার

    উপচে পড়া জনসমুদ্র। কুম্ভমেলার সঙ্গে তুলনা। তবু বাংলা বই কেন বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরে না, তা নিয়ে প্রশ্ন তুললেন ক্লাউডিয়া কাইজ়ার। এশিয়া, আফ্রিকা, আরব দুনিয়ায় ফ্রাঙ্কফুর্ট বইমেলার বাণিজ‍্যিক প্রসার সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট ক্লাউডিয়া বললেন, “আমি নিশ্চিত, বাংলায় দারুণ ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    গরমকে উপেক্ষা করেই পুজোয় চেনা ভিড়

    অপটু হাতে পরা শাড়ির আঁচল ময়দানের ধুলোয় গড়াচ্ছে। শাড়ির কুঁচিও এলোমেলো। গাছের তলায় দাঁড়িয়ে থাকা সদ্য তরুণীকে ঘিরে আরও কয়েক জন সমবয়সি হাসি-মজায় ব্যস্ত। কপালের ঘাম রুমাল দিয়ে মুছতে মুছতেই কিছুটা চড়া গলায় সঙ্গীদের উদ্দেশ্যে তরুণীকে বলতে শোনা গেল, ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আইপ্যাককে ‘তোলাবাজ’ বলার পর ক্ষমা চেয়ে চিঠি, ছ’ঘণ্টার মধ্যেই মদনের ডিগবাজি, কী এমন ঘটল?

    আইপ্যাককে ‘তোলাবাজ’ বলে মদন মিত্র বিতর্ক ‘অন’ করেছিলেন সোমবার দুপুরে। ঘণ্টা ছয়েকের মধ্যেই তা ‘অফ’ করতে এক নয়, একাধিক চিঠি দিয়ে ক্ষমা চাইলেন দলের কাছে। মিত্র বাবুমশায়ের এই ডিগবাজির বিষয়-আশয় নিয়ে কোনও ‘অফিসিয়াল’ উত্তর মেলেনি ঠিকই। কিন্তু দলের অন্দরে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    কোলাঘাটে রেলের উচ্ছেদ অভিযানে ধুন্ধুমার! পুলিশ ও ব্যবসায়ীদের ধস্তাধস্তি, গ্রেফতার অন্তত তিন

    রেলপথ সম্প্রসারণের জায়গা প্রয়োজন। কিন্তু তাদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। আগাম নোটিস জারি করে মঙ্গলবার দুপুরে পুলিশবাহিনী নিয়ে কোলাঘাটে দোকান উচ্ছেদ শুরু করে রেল। কিছু ক্ষণের মধ্যেই আসে বাধা। পুনর্বাসন ছাড়া দোকানে হাত দেওয়া ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বধূকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝোলানোর অভিযোগ মহেশপুরে, পলাতক স্বামী-শ্বশুরের খোঁজে পুলিশ

    বধূকে খুন করে তাঁর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রের খবর, মৃতার নাম তমান্না ইয়াসমিন। ১৯ বছরের তমান্নার বাপের ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ভারত-বাংলাদেশ সীমান্তে কত কিলোমিটারে কাঁটাতার নেই, কেন নেই, তৃণমূলের প্রশ্নের জবাব দিল কেন্দ্র

    সংসদে ভারতের সঙ্গে-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ শাজদা আহমেদ। মঙ্গলবার লিখিত ভাবে সেই সব প্রশ্নের জবাব দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।শাজদার প্রশ্ন ছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কতটা? কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে এবং ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    বাংলার বাণিজ্য সম্মেলনে আসছেন কি ভুটানের প্রধানমন্ত্রী? দিল্লির ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করলেন মমতা

    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) এ বার অন্যতম প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বুধবার নিউ টাউনে অনুষ্ঠিতব্য বিজিবিএস-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার কথা তাঁর। তার আগে মঙ্গলবার বিকালে তাঁর আসা নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নের বাইরে সাংবাদিকদের ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    মদ্যপায়ীদের কাছে বিপুল ব্যবধানে গঞ্জিকাসেবীদের হার, সৌমিত্রকে জবাব দিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রের

    বিপুল সংখ্যাধিক্যে গঞ্জিকাসেবীদের হারিয়ে দিলেন মদ্যপায়ীরা। সংসদে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যেই স্পষ্ট হল এই ফলাফল। রাজ্যে ‘গাঁজাখোরের’ সংখ্যা কত? সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন এ রাজ্যের বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অন্যান্য নেশায় আসক্তদের সংখ্যাও জানতে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    চিনার পার্কে বাসের ধাক্কায় আহত বাইক আরোহী, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

    বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া বাস। মঙ্গলবার সকালে চিনার পার্কে ঘটনাটি ঘটেছে। দ্রুত আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চিনার ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    আরজি কর দুর্নীতি: বুধবার চার্জ গঠনের শুনানি, মামলা থেকে অব্যাহতি চাইলেন অভিযুক্ত সন্দীপ

    আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় বুধবার শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। এই মামলায় অন্যতম অভিযুক্ত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    তিলজলায় লুকিয়ে ছিলেন ১২ দিন? ট্যাংরার হেলে পড়া বহুতলের প্রোমোটার অবশেষে পুলিশের জালে

    কলকাতার ট্যাংরায় ক্রিস্টোফার রোডে বহুতল হেলে পড়ার ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তিই ওই বহুতলের প্রোমোটার। ঘটনার ১২ দিন পর অভিযুক্ত প্রোমোটারকে ধরল কলকাতা পুলিশ। আগেই তাঁর এফআইআর দায়ের হয়েছিল।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
    ৬৫ বছরের জনজাতি বৃদ্ধাকে মদ খাইয়ে ধর্ষণ গোসাবায়, নির্যাতনের জেরে মৃত্যু! ধৃত অভিযুক্ত

    ৬৫ বছরের এক জনজাতি মহিলাকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে। ওই মহিলার মৃত্যু হয়েছে। অভিযোগ, নির্যাতনের জেরেই তাঁর মৃত্যু হয়। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার ঘটনা। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার
  • আনন্দবাজার | 7901-8000

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল ২৪ ঘন্টা দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy