ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তে নয়া তথ্য। গাঁজা সেবন করেই চালকের আসনে ছিলেন পাইলট। এর জেরেই ঘটে দুর্ঘটনা। শুধু তাই নয়, দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল করেছেন পাইলট। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।রবিবার প্রথম ডোপ পরীক্ষায় ফেল করেন পাইলট। তাঁর শরীরে ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিনজাতীয় গান ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীত ‘জনগণ’র সমমর্যাদা দিতে আগেই রাজ্যসভা ও লোকসভায় পাশ হয়েছিল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬। মঙ্গলবারই ওই সংক্রান্ত বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে জাতীয় গান ‘বন্দে মাতরমের’ অপমানকে শাস্তিযোগ্য ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিনহিন্দু দেবদেবীদের অপমান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। ভারতে ‘ব্লক’ করা হল খ্যাতনামা ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির (Dhruv Rathee) একটি ইউটিউব ভিডিও। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে এ কথা নিশ্চিত করেছে গুগল।জানা গিয়েছে, গত ২১ মার্চ ভিডিওটি পোস্ট করেছিলেন ধ্রুব। এরপরই ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিন১১৩ বছরের পুরনো অভিজাত দিল্লির জিমখানা ক্লাবের জমি পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কার্যত ঐতিহ্যশালী ক্লাবটিকে উচ্ছেদের নোটিস ধরানো হয়েছে। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন ৫০ জন অবসরপ্রাপ্ত সেনাকর্তা, যাঁরা ক্লাবটির দীর্ঘদিনের সদস্য। চিঠি লিখে তাঁরা জানিয়েছেন, ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিনশিক্ষা দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত ঝাড়খণ্ড। পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তি ফেরানোর আর্জি জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বললেন, ‘সরকার আপনাদের কথা শুনেছে।’ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিনসুপ্রিম কোর্টে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিস্ফোরক তথ্য! নিজেদের মা-মাটি-মানুষের দল হিসাবে পরিচয় দেওয়া তৃণমূল স্রেফ ২১৫ জন কর্মীর বেতন বাবদ মাসিক খরচ করে ৫১ লক্ষ ২৩ হাজার টাকারও বেশি। এছাড়া দলের ১৭টি অফিসের জন্য প্রতি মাসে ভাড়া বাবদ ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিনপরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক প্রৌঢ়ার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রৌঢ়া একটি বিলাসবহুল আবাসনের বাসিন্দা। তাঁর ফ্ল্যাটেই পরিচারিকার কাজ করেন তরুণী। ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিনফিরে এল হিমাচল প্রদেশের বচ্ছরকার জলযন্ত্রণা। একটানা ভারী বর্ষণে, ধস ও হড়পা বানে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল। ২৫৯টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বৃষ্টি, ধস, হড়পা বানে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৭ জন। অবিরাম বর্ষণে বাড়ি, ...
১২ আগস্ট ২০২৬ প্রতিদিননিট প্রশ্নফাঁসের অভিযোগে রাস্তায় নেমেছিলেন ছাত্রছাত্রীরা। উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই অভিন্ন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা বাতিলের দাবিতে প্রস্তাব পাশ হলো তামিলনাড়ু বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন ...
১২ আগস্ট ২০২৬ এই সময়ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 উড়ানে ঘটা বিপত্তির কারণে ডোপ টেস্টের মুখে পড়েছিলেন দুই পাইলট। এতে মুখ্য পাইলটের প্রাথমিক রিপোর্ট পজ়িটিভ আসার পরে দ্বিতীয় বার ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সেই চূড়ান্ত রিপোর্টেও পজ়িটিভ এসেছে বলে ...
১১ আগস্ট ২০২৬ এই সময়কেউ নিখোঁজ হয়েছেন বলে জানিয়ে পরিবারের লোক যদি পুলিশের দ্বারস্থ হন, তা হলে নিখোঁজ ব্যক্তির বয়স এবং লিঙ্গ নির্বিশেষে সঙ্গে সঙ্গেই এফআইআর দায়ের করতে হবে। মঙ্গলবার দেশের সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ...
১১ আগস্ট ২০২৬ এই সময়ছুটির মেজাজে নৌকায় বসে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর পাশে বসে এক মহিলা ও একটি কিশোর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল গান্ধীর উদ্দেশে একাধিক প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। ছবি কোথায় ...
১১ আগস্ট ২০২৬ এই সময়গত ১২ বছরে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণ ‘অনাদায়ী’ হিসাবে চিহ্নিত করেছে বা ‘রাইট-অফ’ করেছে অর্থাৎ মুছে ফেলেছে। এর মধ্যে বড় শিল্প ও কর্পোরেট সংস্থাকে দেওয়া ঋণের পরিমাণই সবচেয়ে বেশি।সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে অর্থ ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনচলছে কানওয়ার যাত্রা। শিবের মাসে পুণ্যার্থীদের ভিড়। এরই মাঝে এক যুগলকে দেখা গেল নন্দীর পিঠে চাপতে! ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। নেটভুবনে চর্চায় শিবের পবিত্র বাহনের আদলের বাইক।সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনছেঁড়া-ফাটা মলিন কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট। মঙ্গলবার সংসদে ১০০ কোটি পলিমার ব্যাঙ্কনোট চালুর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে ১০০ কোটি করে ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনএনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারের নাতনি তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলের বিয়ের রিসেপশনে চাঁদের হাট! একফ্রেমে একাধিক যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষ। রাজধানীর ৬ জনপথ রোডে রয়েছে পওয়ার পরিবারে বাসভবন। সোমবার সন্ধ্যায় যা বিভিন্ন ধারার ভারতীয় রাজনীতি সঙ্গমস্থল ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনসুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন নেতাজিকন্যা অনিতা বসু পাফ। সেই আবেদনের প্রেক্ষিতে এবার কেন্দ্রের মতামত জানতে চাইল শীর্ষ আদালত। শুধু তাই নয়, মোদি সরকারকে নোটিসও পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।মঙ্গলবার অনিতার পক্ষে সওয়াল করতে গিয়ে ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Account Freeze) মামলায় হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কালীঘাট তৃণমূল দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে। তবে কলকাতা হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকেই খরচের হিসাব দিতে হবে। ঋতব্রতপন্থী তৃণমূলের তরফে আপত্তি জানানো ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনরাজনীতি বড় বালাই। রাজনীতিকের ব্যক্তিগত মুহূর্তও ব্যক্তিগত থাকার জো নেই। এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) নৌকাবিহারের ছবি পোস্ট করে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সোশাল মিডিয়ায় তাঁর প্রশ্ন, ‘রাহুলজি, এই ছবিটা কোথাকার, কবেকার আর ছবিতে আপনার সঙ্গে এরা ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিন“সমকালীন সংবাদমাধ্যম ও বিরোধীদের থেকে ইতিহাস আমার প্রতি অনেক সহৃদয় হবে।” ২০১৪ সালের ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী থাকাকালীন শেষ সাংবাদিক বৈঠকে এমনটাই বলেছিলেন ডঃ মনমোহন সিং। তাঁর মৃত্যুর দু’বছর পর ইতিহাস তাঁর উপর সদয় হয়েছে! কয়লা কেলেঙ্কারির অভিযোগ থেকে সম্প্রতি ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনদেশের ‘ব্যাঘ্র রাজ্যে’ই ক্রমশ কমছে বনের রাজার সংখ্যা। ২০২৫ সালে প্রাণ হারিয়েছে ৫৫টি। ২০২৬ সালের প্রথম আট মাসে মারা গিয়েছে ৪৫টি। বনাঞ্চল ছোট হয়ে আসার খেসারত দিতে হচ্ছে মানুষকেও। বছরের প্রথম আট মাসের হিসেব বলছে, মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর আক্রমণে মৃত্যু ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিন‘জম্বি ড্রাগ’ খেয়ে মাঝরাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে দুই যুবক। সেই ভিডিও (Zombie Drug Video) শেয়ার করে তুমুল ট্রোলড হলেন হরভজন সিং (Harbhajan Singh)। আপের টিকিটে রাজ্যসভা সাংসদ হয়েছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। কিছুদিন আগে নাম লিখিয়েছেন বিজেপিতে। তারপরই আপশাসিত পাঞ্জাবে ড্রাগের ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনএখনও পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালে কত আবেদনের নিষ্পত্তি হয়েছে? বাংলায় এসআইআর (SIR Case) নিয়ে অধীররঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে গত কয়েকদিন আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন কংগ্রেসের ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনগতমাসে দিল্লির যন্তর মন্তরে ককরোচ আন্দোলনে তেড়েফুঁড়ে মাঠে নামতে দেখা গিয়েছিল আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তবে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে সেই তিনি মুখে কুলুপ এঁটেছেন। গত সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিলেও আন্দোলনে পুলিশি ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনশিক্ষা দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত ঝাড়খণ্ড (Jharkhand Student Protest)। টানা ৯ দিন ধরে অনশনে সে রাজ্যের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো (Devendra Mahto)। অবশেষে সোমবার তাঁকে ভর্তি করানো হল হাসাপাতালে। সূত্রের খবর, এদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরই দেবেন্দ্রনাথ তথা ঝাড়খণ্ডের ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনসুভাষচন্দ্র বসুকে এক বার জিজ্ঞাসা করা হয়েছিল, কোন বিষয়কে সবচেয়ে বেশি ভয় পান ও ঘৃণা করেন। তিনি বলেছিলেন, ‘নির্বাসনে থাকা।’ এই কথাটি স্মরণ করিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে আসছেন কন্যা অনিতা ...
১১ আগস্ট ২০২৬ এই সময়ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে পড়ুয়াদের আন্দোলনে পুলিশের লাঠি চার্জকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হলো। মঙ্গলবার বাদল অধিবেশন চলাকালীন শাসক NDA এবং বিরোধী INDIA জোটের সাংসদদের বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। সেই সময়ে কংগ্রেস ...
১১ আগস্ট ২০২৬ এই সময়মোবাইলে অনলাইন গেম খেলা নিয়ে বাবা-মায়ের সঙ্গে অশান্তি। তার জেরেই দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দিন তিনেক আগের এই ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নিখোঁজ পড়ুয়ার নাম শিবসূর্য (১৭)। তাঁর বাড়ি ...
১১ আগস্ট ২০২৬ এই সময়পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। নাম তোলার জন্য তাঁদের অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। কিন্তু সেখানে যে গতিতে বিচারাধীনদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় বিষয়টি ...
১১ আগস্ট ২০২৬ এই সময়যুদ্ধ বা রোগেও এত মানুষ মরে না, যত মৃত্যু এ দেশে রাস্তায় বেরোলেই হয়। দেশে পথ দুর্ঘটনার বাড়বাড়ন্ত ও সড়ক নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি। তাঁর দাবি, ভারতে প্রতি ঘণ্টায় গড়ে কমবেশি ...
১১ আগস্ট ২০২৬ এই সময়এই সময়: ফুকেট–দিল্লি ফ্লাইট নিয়ে জল্পনা বাড়ছে। এ বার উঠে এসেছে বিমানের হাইড্রোলিক ফেলিওর–এর তত্ত্ব। বলা হচ্ছে, সেই কারণেই মাঝ আকাশে বিমানটি আচমকা ৩০০ ফুট নীচে নেমে আসে। ভারতের তদন্তে যোগ দিয়েছে ফ্রান্সের এয়ারবাস সংস্থাও। তদন্তের কাজে এয়ারবাসের একটি ...
১১ আগস্ট ২০২৬ এই সময়মার্কিন আদালতে বিরাট স্বস্তি পেলেন গৌতম আদানি। সোমবার তাঁর বিরুদ্ধে ওঠা মামলা খারিজ করে দিলেন জেলা বিচারক। জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগ ছিল ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে। দিনকয়েক আগেই মার্কিন বিচার দপ্তর জানিয়েছিল, তারা এই মামলা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের হিংসা। নির্বিচারে লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস চালানো হয়েছে প্রতিবাদী পড়ুয়াদের উপর। ঝাড়খণ্ড পুলিশের মারে শতাধিক পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ। এহেন দমনপীড়নের প্রতিবাদে সরব হল ঝাড়খণ্ড বিজেপি। মঙ্গলবার রাজ্যজুড়ে বন্ধ ডেকেছে তারা। দলের তরফে বলা ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিন২০ জুলাই দিল্লিতে পড়ুয়াদের ‘সংসদ চলো’ মিছিলে পেলেট গান ব্যবহারের অভিযোগ আরও জোরালো হলো। তথ্য জানার অধিকার (RTI) আইনে পাওয়া হাসপাতালের নথি অনুযায়ী, ওই দিন অন্তত ১০ জন আন্দোলনকারী পেলেট (ছররা গুলি), শট বা প্রজেক্টাইলের আঘাত নিয়ে দিল্লির ...
১১ আগস্ট ২০২৬ এই সময়শিলাদিত্য সাহাপারস্য থেকে পালামৌ... শতবর্ষ আগে হারিয়ে যাওয়া ঐতিহাসিক যাত্রাপথে কখনও কি ম্যানগ্রোভ অরণ্যে বসে দু’দণ্ড জিরিয়েছিল এশিয়াটিক সিংহ? ভেবেছিল কি, সমুদ্রের ধারে নোনা হাওয়া মেখে এখানেও ঘর বাঁধা যায়?বর্তমানে বাকি সব জায়গা থেকে বিলুপ্ত হয়ে তারা শুধু টিকে ...
১১ আগস্ট ২০২৬ এই সময়যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের আন্দোলনে পুলিশের প্যালেট গান, লাঠি চার্জের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দেবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু। সোমবার সাংবাদিক সম্মেলনে এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা ...
১১ আগস্ট ২০২৬ এই সময়নিট প্রশ্নফাঁসকাণ্ডের আবহে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘যুবশক্তি’-কে মূল থিম বা বিষয়বস্তু হিসেবে বেছে নিল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, ইতিহাসে প্রথমবার ১৫ অগস্ট লালকেল্লায় জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হবে বলেও সোমবার ...
১১ আগস্ট ২০২৬ এই সময়সোফায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঠিক পাশেই বসে এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার। নিমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি নিজেদের মধ্যে কথা বলছেন তাঁরা। সোমবার শরদ পাওয়ারের নাতনি এবং সুপ্রিয়া সুলের মেয়ে ...
১১ আগস্ট ২০২৬ এই সময়নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ৯ দিন ধরে অনশন করছিলেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (JLKM)-র নেতা দেবেন্দ্রনাথ মাহতো। তাতেই অসুস্থ হয়ে পড়েন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে রাঁচি সদর হাসপাতালে ...
১১ আগস্ট ২০২৬ এই সময়ভোপাল, ১০ আগস্ট: প্রবল বৃষ্টিতে জলমগ্ন মধ্যপ্রদেশের একাধিক জেলা। বিপর্যস্ত জনজীবন। তারমধ্যেই আজ, সোমবার রাজগড়ের পাদানা এলাকায় ঘটে গেল মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। মৃত্যু হল ৫ জনের। নিখোঁজ ৩। এদিন ওই এলাকার ঝিরি নালার উপরে থাকা একটি সেতু দিয়ে পার ...
১১ আগস্ট ২০২৬ বর্তমাননয়াদিল্লি, ১০ আগস্ট: অবশেষে সংসদে এসে ছাত্র আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এমনটাই আজ স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজজু। একইসঙ্গে বিরোধীদের দাবি মেনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এসে দিল্লিতে পেলেট গান এবং বিহারের ...
১১ আগস্ট ২০২৬ বর্তমানরাঁচি, ১০ আগস্ট: দিল্লি-বিহারের পর এবার ছাত্র আন্দোলনে প্রতিবাদের ঢেউ ঝাড়খণ্ডে। আর সোমবার সকাল থেকেই তা রূপ নিল রণক্ষেত্রের। নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে উঠল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। এদিন বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ...
১১ আগস্ট ২০২৬ বর্তমানবিশেষ সংবাদদাতা, আগরতলা: ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার কৈলাশহর গ্রাম পঞ্চায়েতের ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু। জানা গিয়েছে, শনিবার রাতে পাচারের জন্য সীমান্ত পারাপারের সময় বিএসএফের গুলিতে তারা মিয়া (২৪) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়। ...
১১ আগস্ট ২০২৬ বর্তমানসন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: বাড়িতে যাচ্ছে পাইপলাইন। মিলবে জলও। তবে তার জন্য গুনতে হবে গাঁটের কড়ি। বেঁধে দেওয়া হচ্ছে জল খরচের পরিমাণও। জনপ্রতি প্রতিদিন ৫৫ লিটার। মোদি সরকারের ‘জল জীবন মিশন-২’ প্রকল্পে সেইরকমই পরিকল্পনা। আর সেই পরিকল্পনা মতো পশ্চিমবঙ্গের পরিসংখ্যানে ...
১১ আগস্ট ২০২৬ বর্তমানরাঁচি: পরীক্ষায় অনিয়ম নিয়ে জেনজির বিক্ষোভ উত্তাল ঝাড়খণ্ড। ইতিমধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে হেমন্ত সোরেন সরকার। পাঁচদফা বৈঠক সম্পন্ন। কিন্তু, কোনো সমাধান সূত্র মেলেনি। এই আবহে রবিবারও দু’পক্ষ আলোচনায় বসে। তাও কার্যত ব্যর্থ। তারপরই আন্দোলনকারীদের প্রতিনিধিরা সাফ জানিয়েছেন, ...
১১ আগস্ট ২০২৬ বর্তমানতিরুবনন্তপুরম: হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশদের হাতে কঠোর শাস্তি পেয়েছিলেন তিনি। কেরলের এক স্কুলের ক্যুইজে এমনই প্রশ্নোত্তর ঘিরে বিতর্ক তুঙ্গে। তদন্তে নেমে গুরুপ্রসাদ নামে এক শিক্ষককে তড়িঘড়ি সাসপেন্ড করেছে শিক্ষাদপ্তর। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু ...
১১ আগস্ট ২০২৬ বর্তমানলখনউ: কোনো বধূর মৃত্যু পণের কারণে হয়েছে কি না, তা নির্ধারণের জন্য স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের সরাসরি যোগ থাকার প্রমাণ বাধ্যতামূলক নয়। এমনটা জানাল এলাহাবাদ হাইকোর্ট। একটি মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের লখনউ বেঞ্চ জানিয়েছে, যদি বিয়ের সাত বছরের ...
১১ আগস্ট ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ফুকেত থেকে দিল্লি আসার পথে বুধবার এয়ার টারবুলেন্সের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এবার জানা গেল, ওই চালকদের মধ্যে একজন মাদকাসক্ত ছিলেন। রবিবার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনার পরই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৩৭৯ বিমানের চালকদের মাদক পরীক্ষা ...
১১ আগস্ট ২০২৬ বর্তমানশিক্ষা দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত ঝাড়খণ্ড। টানা ৯ দিন ধরে অনশনে সে রাজ্যের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। অবশেষে সোমবার তাঁকে ভর্তি করানো হল হাসাপাতালে। সূত্রের খবর, এদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরই দেবেন্দ্রনাথ তথা ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনরবিবার ‘অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে’ (এডিডাব্লুপিডি) ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থীতালিকা ঘোষণা করেছে। ‘বাসি পাঠানা’ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সতবন্ত সিংকে। এই সতবন্ত হলেন কেহার সিংয়ের পুত্র, যাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডে জড়িত থাকার ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনদুবাই। বিশ্বের সবচেয়ে বড় এবং জনবহুল শহর। বিরাট বিরাট আকাশচুম্বীব ইমারত, আধুনিক ঝাঁ চকচকে শপিং মল। প্রাচুর্য ও উন্নতির এক অসামান্য নিদর্শন। জানেন কি, এই শহরটা ভারতেই অবস্থিত হতে পারত! কেবল এই শহরই নয় দোহা এবং ওমানের মতো উপসাগরীয় ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনযন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় গুলি চলেনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মিথ্যে দাবি করে জনতাকে বিভ্রান্ত করছেন। সোমবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তাঁর আরও অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে সংসদকে অচল করছেন কংগ্রেস নেতা। এইসঙ্গে তিনি জানান, ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিন৭০০ টাকা ধার নিয়েছিল ভাই। পাওনাদার যুবক টাকা ফেরত চায়। এই নিয়ে ৩০ বছরের দাদার সঙ্গে তুমুল বচসা বাঁধে। এক সময় মেজাজ হারিয়ে পাওনাদার ব্যক্তি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে দিল্লির রোহিনীর বাসিন্দা যুবককে। মাত্রা ৭০০ টাকার জন্য খুনের ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনগরু পাচার মামলায় সিবিআই রাডারে তৃণমূলের প্রাক্তন যুব নেতা বিনয় মিশ্র। ২০২০ সাল নাগাদ মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এরপরই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে অভিষেক ঘনিষ্ঠ এই নেতা গা ঢাকা দেন বলে অভিযোগ। ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনজলের তোড় ভাসিয়ে নিয়ে গেল লোহার সেতু। এমনই এক দৃশ্যের সাক্ষী হল উত্তরাখণ্ড (Uttarakhand)। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে জলের প্রবল স্রোতের ধাক্কায় অত বড় সেতুটি খড়কুটোর মতো ভেসে যাচ্ছে! তবে ওই ভিডিওর সত্যতা যাচাই ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনএবছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবার গাওয়া হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’। সোমবার এমনটাই জানাল প্রতিরক্ষা মন্ত্রক। চলতি বছরে ‘বন্দে মাতরম’ ১৫০ বছরে পা দিয়েছে। তা উদযাপন করতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, এবারের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনআয়ুষ্মান ভারতে জালিয়াতির অভিযোগ। এই অবস্থায় কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রের স্বাস্থ্যবিমার অন্তর্ভুক্ত দেশের ২৩৫৯ হাসপাতালকে তালিকা থেকে বাদ দেওয়া হল। একই ধরনের অভিযোগে আরও ১২০০ হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। গত ৭ আগস্ট, শুক্রবার লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন কেন্দ্রীয় ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনসামনেই বিয়ের প্ল্যান? বিয়ে মানেই তো একটা বিরাট খরচ। কোথা থেকে কী জোগাড় হবে তা নিয়ে মধ্যবিত্ত পরিবারের একটা চিন্তা তো থাকেই। কিন্তু জানেন কি সেই খরচের একটা বড় অংশ ফেরত পেয়ে যেতে পারেন সরকারের কাছ থেকেই? অঙ্কটাও নেহাত ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনস্লোভেনিয়ার লুবলিয়ানায় ভারতীয় দূতাবাসে ‘হামলা’র অভিযোগ। সোমবার ঘটনার কড়া নিন্দা করল নয়াদিল্লি। বিদেশমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা অগ্রহণযোগ্য এবং এটি ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। এই ঘটনাটিকে ‘ভারত-বিরোধী শক্তি’-র কাজ বলে অভিহিত করেছে নয়াদিল্লি। তবে দূতাবাসে কীভাবে ‘হামলা’ চালানো হয়েছে, তা জানা যায়নি।সোমবার বিদেশমন্ত্রক একটি ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনতাঁর অনুপস্থিতিতে বাড়িতে আসেন স্ত্রীর প্রেমিক। কেবল তাই নয়, দু’জনে মিলে খুনের ষড়যন্ত্রও করছেন তাঁকে। তিনি স্ত্রীর হোয়াটসঅ্যাপ ও ইনস্টা মেসেজ পড়ে তা জানতে পেরেছেন। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন তেলেঙ্গানার (Telangana) এক মধ্যবয়সি পুরুষ। তাঁদের দু’টি কন্যাসন্তান ...
১১ আগস্ট ২০২৬ প্রতিদিনকেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ। দেশজুড়ে ২,৩৫৯টি হাসপাতালকে প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। পাশাপাশি ১,২০০টি হাসপাতালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হাসপাতালগুলির উপর মোট ৩২৮.৪৯ কোটি টাকার জরিমানা ধার্য ...
১১ আগস্ট ২০২৬ এই সময়ঝাড়খণ্ডে পড়ুয়াদের মিছিলে পুলিশের বলপ্রয়োগের তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে রাহুল লেখেন, ‘ঝাড়খণ্ডে পড়ুয়াদের প্রতিবাদ রুখতে পুলিশ বাহিনীকে ব্যবহার করা খুবই ভুল কাজ। পড়ুয়াদের অধিকার রয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করার। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান ...
১১ আগস্ট ২০২৬ এই সময়পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো বা E20 জ্বালানি নিয়ে দেশে বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। E20-এর বিরোধিতা করে ‘খাঁটি পেট্রল’ ব্যবহারের দাবিকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, ‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে ...
১১ আগস্ট ২০২৬ এই সময়পাহাড়ের কোলে কিংবা সুনীল সমুদ্রের পাড় ঘেঁষে ছোট্ট একটি হোমস্টে। শহুরে কোলাহল ছেড়ে কয়েকটা দিন নিভৃতযাপন করবেন। ঠিক ছিল, এই সময়টুকু শুধু নিজেকেই দেবেন। প্রয়োজন ছা়ড়া কারও ফোনই ধরবেন না। শুধু এই নৈসর্গিক দৃশ্য মুঠোবন্দী ফোনে ধরে না রাখলেই ...
১০ আগস্ট ২০২৬ এই সময়কেন্দ্রের নির্দেশিকা ছিল সরকারি অনুষ্ঠানের শুরুতে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে হবে। ওই নির্দেশিকা উড়িয়ে সোমবার তামিলনাড়ু বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের শুরুতেই রাজ্য গান ‘তামিল থাই ভাজথু’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তামিলনাড়ুর ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনসংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনা করতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধী অনেকদিন ধরেই দাবি করছিলেন, সংসদে উপস্থিত হয়ে অমিত শাহ যেন দিল্লিতে ছাত্রদের উপরে পেলেট গান কিংবা বিহারে একে-৪৭ তাক ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনএকটা সময় ছিল, যখন কলকাতার গঙ্গা পেরিয়ে ইলিশের (Hilsa Fish) ঝাঁক গিয়ে উঠত উত্তরপ্রদেশের (Uttarpradesh) গঙ্গায়। ইতিহাসের পাতায় সে তথ্য নথিভুক্ত থাকলেও, তবে বর্তমান সময়ে কলকাতার গঙ্গাতেই দুর্লভ রুপোলি শস্য। তবে এবার সে ধারায় শুধু পরিবর্তন নয়, বলা যেতে ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনবড়সড় স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। চোখের চিকিৎসায় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। শীর্ষ আদালত জানিয়েছে, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশ যেতে পারবেন। দরকারে দেশের অন্য কোথাও গিয়েও চিকিৎসা ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনদিল্লি, কলকাতার পর জেন জি-র প্রতিবাদী ঢেউয়ের ঝাপটা ঝাড়খণ্ডে। সোমবার রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচি (Ranchi Student Protest) রুখতে সবরকম প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছিল পুলিশ। কিন্তু ন্যায়ের দাবিতে যৌবনের প্রতিবাদ ভেঙেচুরে দিয়েছে সমস্ত দুর্গ। বিধানসভার দিকে এগোনো আন্দোলনকারীদের উপর পুলিশ ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনতরুণীর গলায় তার পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ। পাশবিক এই অত্যাচারের পর অভিযুক্ত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এনকাউন্টার অভিযান পুলিশের। রীতিমতো গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পায়ে গুলি লেগেছে অভিযুক্ত নিরাপত্তারক্ষীর। তাঁর কাছ উদ্ধার হয়েছে তরুণীর মোবাইল ফোন। চাঞ্চল্যকর এই ঘটনা ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনহস্টেলের মধ্যে সাপের কামড়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার জপটলাই গ্রামের আবাসিক এক স্কুলের হস্টেলে। জানা গিয়েছে, মোট ছ’জন ছাত্রীকে হস্টেলের মধ্যে সাপে কামড়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা ...
১০ আগস্ট ২০২৬ এই সময়কুবলয় বন্দ্যোপাধ্যায়হাজার বছরের পুরোনো সূর্য মন্দিরের মাথায় একদিন ধ্বজা উড়ত। সে দিন অস্ত গিয়েছে অনেক আগে। সোলাঙ্কি রাজা প্রথম ভীমের আমলে তৈরি, প্রায় হাজার বছরের পুরোনো ওই মন্দিরে প্রথম আক্রমণ চালান গজনির সুলতান মাহমুদ। পরে আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর হাতে ...
১০ আগস্ট ২০২৬ এই সময়Big Breaking: পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত রাঁচি। সোমবার, ১০ অগস্ট, ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে তুলকালাম ঝাড়খণ্ডের রাজধানীতে। পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা বিধানসভার দিকে এগোলে ছড়ায় চরম বিশৃঙ্খলা। পড়ুয়াদের আটকাতে জলকামান ছুড়ল পুলিশ। তাতেও তাঁদের আটকানো সম্ভব না ...
১০ আগস্ট ২০২৬ এই সময়গাঁজা পাচারকারীদের ধরতে ব্যস্ত ছিল পুলিশ। চলছিল গুলিও। আর সেই সুযোগেই ঘটনাস্থল থেকে মাত্র ৪০০ মিটার দূরে একটি মোবাইল ফোনের দোকানে লুটপাট চালায় দুষ্কৃতী। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। জানা গিয়েছে, লক্ষাধিক টাকার মোবাইল ফোন এবং নগদ ...
১০ আগস্ট ২০২৬ এই সময়এই সময়: বাঘ, লেপার্ড, সিংহ সাফারির সুযোগ ছিলই। গত বছর কুনোয় চালু হয়েছে চিতা সাফারি। এ বার ভারতে প্রথমবার চালু হতে চলেছে স্নো লেপার্ড সাফারিও। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, উপত্যকার বিখ্যাত স্নো লেপার্ড সাইটিং রুটগুলি ধরে ...
১০ আগস্ট ২০২৬ এই সময়দেশের প্রাক্তন কুস্তি সংস্থার কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগকে ‘মিথ্যা ও আরোপিত’ বলে উল্লেখ করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সোমবারই যৌন নির্যাতনের মামলা থেকে ব্রিজভূষণকে মুক্তি দিয়েছিল আদালত। আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আধিকারিক অশ্বিনী পনওয়ারের ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনদেশজুড়ে সমালোচিত কেন্দ্রের ইথানল নীতি। ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলে গাড়ির ইঞ্জিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহেই কেন্দ্রের ইথানল নীতির সমর্থনে বিতর্কিত মন্তব্য শোনা গেল মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের গলায়। সমালোচকদের তোপ দেগে তিনি বললেন, ‘১০০ ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিননারী অবমাননায় কার্যত নয়া নজির কেরলের ডানপন্থী নেতার! ধর্ষণ নিয়ে তাঁর সাম্প্রতিকতম মন্তব্য বিতর্কের ঝড়। অভিযোগ, দিল্লিতে নিট কেলেঙ্কারির প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে পড়ুয়াদের আন্দোলন চলাকালীন কেরলের নেতা টিজি মোহনদাস নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছিলেন, ‘‘এধরনের বিক্ষোভে গণধর্ষণের ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনসরকার বলেছিল, ৯৮ শতাংশ দাবি পূরণ করা হয়েছে। তবে পালটা পড়ুয়াদের দাবি, সরকারের সঙ্গে বৈঠক হলেও জট কাটেনি। আলোচনা ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সোমবার বিধানসভা অভিযানে নামছেন ঝাড়খণ্ডের পড়ুয়ারা। শান্তিপূর্ণ এই কর্মসূচিকে নৈতিক সমর্থন দিয়েছে ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিননিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে ঝাড়খণ্ডে জেন জ়ি পড়ুয়াদের আন্দোলনে উত্তেজনার পারদ আরও চড়ল। সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠক হলেও কাটেনি অচলাবস্থা। রাজ্য সরকার পড়ুয়াদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করলেও সেই ...
১০ আগস্ট ২০২৬ এই সময়কুবলয় বন্দ্যোপাধ্যায়‘অঘটন’ কি এমন ঘটনাকেই বলে? যদি তা–ই হয়, তবে এমন ‘অঘটন’ সব সময়েই স্বাগত বলে মনে করছেন মৎস্যবিজ্ঞানীর দল। দীর্ঘ কয়েক দশকের অনুপস্থিতির পরে উত্তরপ্রদেশের গাজ়িপুরের গঙ্গায় যে ভাবে মাছের রাজা ইলিশকে উঁকিঝুঁকি মারতে দেখা গিয়েছে, তাকে অঘটন ...
১০ আগস্ট ২০২৬ এই সময়ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে বেকসুর খালাস করেছে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ছয় মহিলা কুস্তিগির। তবে কোনও প্রমাণ মেলেনি। আদালতের রায়ের বিস্তারিত প্রতিলিপি ...
১০ আগস্ট ২০২৬ এই সময়বন্যার দুর্ভোগ অব্যাহত অসমে। গত ২৪ ঘণ্টায় দুর্যোগের বলি হয়েছেন আরও দু’জন। এর জেরে রাজ্যের বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছুঁল। সরকারি সূত্রে জানা গিয়েছে, গোলাঘাট জেলায় একজন এবং কার্বি আংলং জেলায় একজন বন্যার জলে ডুবে মারা গিয়েছেন। এখনও চরইদেও, ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনসুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর উপরে বেজায় ক্ষুব্ধ হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সেই নিয়েই উপাচার্য, রেজিস্ট্রার, ...
১০ আগস্ট ২০২৬ এই সময়শ্রাবণে কানওয়ার যাত্রা শুরু হয়েছে। হরিদ্বারের হর কি পৌড়ি থেকে গঙ্গাজল কাঁধে শিবমন্দিরে যাচ্ছেন ভক্তরা। সেই পথে চিকেন বিরিয়ানি বিক্রির অভিযোগে কর্মী ও দোকানদার-সহ চার জনকে আটক করল পুলিশ। শনিবার উত্তরপ্রদেশের বরেলির এই ...
১০ আগস্ট ২০২৬ এই সময়লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় নিজের দামি লুই ভিতোঁর ব্যাগ টেবিলের আড়ালে সরিয়ে রেখেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। আর এবার সংসদে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু হল। ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনকেরলের স্কুল ক্যুইজ প্রতিযোগিতায় দামোদর বিনায়ক সাভারকরকে নিয়ে প্রশ্নের জেরে বিতর্ক চরম আকার নিল। এই ঘটনায় কেরল রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এন সমসুধিন।জানা যাচ্ছে, ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনদিল্লি দাঙ্গায় উসকানির অভিযোগে জেলবন্দি উমর খালিদ। আগামী ১০ আগস্ট ওই প্রাক্তন ছাত্রনেতার লেখা বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এসএসএস-১ অডিটোরিয়ামে। যদিও শেষ মুহূর্তে ওই অনুষ্ঠান বাতিল করল জেএনইউ কর্তৃপক্ষ। এই ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনবিএসএফের গুলিতে ফের বাংলাদেশি পাচারকারীর মৃত্যু! মৃত যুবকের নাম তারা মিয়া (২৪)। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ত্রিপুরায়। এই ঘটনায় সীমান্তে চোরাচালান সক্রিয় হয়ে উঠেছে বলেই অনুমান করা হচ্ছে। ফলে আরও জোরদার করা হয়েছে সীমান্তের নজরদারি। সূত্র মারফত জানা গেছে, ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনফের এনকাউন্টার যোগীরাজ্যে। বুন্দেলশহরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্তের। পুলিশের তরফে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত দুষ্কৃতী মনু। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার টাকা। রবিবার সকালে পুলিশের ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনচাকরির পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল ঝাড়খণ্ড। অনশনে বসেছেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ চেয়েছেন। অবশেষে সেই ছাত্র আন্দোলন সফল হতে চলেছে। রবিবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল ঝাড়খণ্ড সরকার। বিতর্কিত তিনটি পরীক্ষা বাতিল করে দিতে ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনজ্ঞানবাপী, ভোজশালার পর এবার উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলুম ইসলামিক শিক্ষাকেন্দ্র। যার ভিতরে রয়েছে মসজিদও। হিন্দুবাদীদের দাবি, ওই মুসলিম স্থাপত্যটি মন্দির ভেঙে তৈরি হয়েছিল। ভিতরে রয়েছে শিবলিঙ্গ। হিন্দু রক্ষ দল ঘোষণা করেছে, আগামী ১১ আগস্ট মঙ্গলবার গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনপ্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন সাড়ে চারশো পড়ুয়া। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিতে। ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় ...
১০ আগস্ট ২০২৬ প্রতিদিনপুজোর সময় কলকাতার ভিড় থেকে একটু দূরে, শান্ত পরিবেশে কাটাতে পছন্দ করেন অনেকে। একটু মানসিক শান্তি পাওয়ার খোঁজে ছুটে যান অনেকে। আর এই ভ্রমণের পরিকল্পনা সময় থাকতেই করতে হয়। পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বাঙালি। ...
১০ আগস্ট ২০২৬ এই সময়ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের সরকার। ওই পরীক্ষা বাতিল করার জন্য তাঁদের দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। তবে, এই নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঝাড়খণ্ড সরকার সিবিআই (CBI) তদন্তে সম্মত না ...
০৯ আগস্ট ২০২৬ এই সময়ডিপফেক, বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের লাগাম টানতে প্রযুক্তি সংস্থা মেটার উপর চাপ আরও বাড়াল কেন্দ্র। মেটার অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি, এই ধরনের কনটেন্টের মোকাবিলায় সংস্থাটি কী কী পদক্ষেপ করবে, তার একটি বিস্তারিত রোডম্যাপ জমা দিতে বলা হয়েছে ...
০৯ আগস্ট ২০২৬ প্রতিদিনদিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে কুরুচিকর মন্তব্যের বন্যা হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর মাকেও কু’কথা বলতে ছাড়েনি আন্দোলনকারীরা। বিক্ষোভের নামে পড়ুয়াদের অশ্লীল আচরণ, বিতর্কিত স্লোগান দেশজুড়ে সমালোচিত হয়। তবে দিল্লির সেই ভুল ঝাড়খণ্ডে করতে নারাজ পড়ুয়ারা। যার ...
০৯ আগস্ট ২০২৬ প্রতিদিনভয়ংকর এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। সেই স্মৃতি উসকে দিয়ে ফের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনা। রবিবার পুণে জেলার বারামতিতে ভেঙে পড়ে একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ বিমান। যদিও ওই দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলেই খবর। কর্তৃপক্ষের দাবি, ...
০৯ আগস্ট ২০২৬ প্রতিদিনযুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। তার মধ্যেই রুশ তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর তোড়জোড় শুরু করে দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ভারত ...
০৯ আগস্ট ২০২৬ প্রতিদিনএকযোগে দেশের ১২ রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে এই পর্বেও ১২ রাজ্য থেকে গড়ে প্রায় সাড়ে ১১ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে গেল। সব মিলিয়ে বাদ পড়া ভোটারের সংখ্যাটা প্রায় ...
০৯ আগস্ট ২০২৬ প্রতিদিন