সদ্য ককরোচ জনতা পার্টির আন্দোলনে শামিল হয়ে অনশন করেছিলেন। তাতে সাফল্য মিলেছে। ফের কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের। কেন্দ্রের পক্ষ থেকে লাদাখের দাবিদাওয়া নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করা না হলে ৯ সেপ্টেম্বরের পর বৃহত্তর আন্দোলন শুরু হবে। হুঁশিয়ারি ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনস্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন ‘দিমাগি নকশাল’দের কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এহেন মন্তব্যের পর সোশাল মিডিয়ায় তৈরি হয়েছে ‘দিমাগি নকশাল পার্টি’। কংগ্রেস নেতা পি চিদম্বরম থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব নিজেদের ‘দিমাগি নকশাল’ বলে পরিচয় দিতে শুরু ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনশুধু ইসরোয় সীমাবদ্ধ না থেকে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্র বেসরকারি সংস্থাগুলির জন্য খুলে দিয়েছে ভারত সরকার। ২০২০ সাল থেকে লাগাতার মহাকাশ গবেষণায় উৎসাহ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে মহাকাশে রকেট পাঠানোও শুরু হয়েছে। আর তাতেই উদ্বিগ্ন ইসরো-তে কর্মরত বিজ্ঞানীরা। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনউত্তর সিকিমে নামল ভয়াবহ ধস। পাহাড়ের বড় অংশ ভেঙে পড়ায় তুমুল আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এই ঘটনার জেরে তিস্তা এবং চিয়াকুং নদীর জলপ্রবাহে সাময়িকভাবে বাধা তৈরি হয়েছে বলে খবর মিলেছে। রবিবার ভোরে এই ধস নেমেছে বলে জেলা প্রশাসন সূত্রে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যানতীব্র গতিতে ছুটছিল মোটরবাইক। তাতে তিনজন বন্ধু ছিলেন। আনন্দের সঙ্গে তা রুদ্ধশ্বাস গতিতে ছুটছিল। কিন্তু তাঁরা আর গন্তব্যে পৌঁছতে পারলেন না। এই গতির বলি হলেন তাঁরা। অকালে ঝড়ে গেল তিন যুবকের প্রাণ। যা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যানকুঁয়ে নদীর জলোচ্ছ্বাস এবং টানা অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লক এলাকায়। সোনাভারুই, বৈদ্যনাথপুর, তারাপুর-সহ একাধিক গ্রামে ঢুকে পড়েছে বন্যার জল। ইতিমধ্যেই শতাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।বন্যার জল ঢুকে ব্যাপক ক্ষতির ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যানবাঁকুড়ায় এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। ধর্ষণ করার পাশাপাশি তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এমনকী জোর করে টাকা আদায় করার মতো অভিযোগও উঠেছে। এই ধর্ষণ এবং মারধর, টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ধৃতদের রবিবার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যানরবিবার ছুটির দিন ফের শহরে ভয়াবহ আগুন। এদিন দুপুর ১২টার দিকে চিৎপুরের নবাবপট্টি এলাকায় একটি কেমিক্যাল প্লান্টে আগুন লাগে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের গ্রাসে আরও বেশ কয়েকটি কারখানা বলে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ আজ তকমন্দারমণি ঘুরতে গিয়ে চরম হেনস্থার শিকার পর্যটকেরা। একটি হোটেলে রুম দেখতে গিয়ে হোটেলেরই কর্মীদের হাতে মারধরের শিকার পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে মন্দারমণির স্বর্ণময়ী বিচ রিসর্টে। জানা গিয়েছে, গাড়ি পার্কিং নিয়ে ঝগড়া জেরেই এই ঘটনা ঘটেছে। হোটেল কর্মীদের হাতে হেনস্থা হয়ে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ আজ তকরবিবাসরীয় ছুটিতে বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়। এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। হাওয়া ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ আজ তকNorth Sikkim Landslide: উত্তর সিকিমে ধস। পাহাড়ের বড় অংশ ভেঙে পড়ায় তিস্তা ও চিয়াকুং নদীর জলপ্রবাহে সাময়িকভাবে বাধা তৈরি হয়েছে। শনিবার গভীর রাত থেকে রবিবারের ভোরের মধ্যে এই ধস নামে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে চুংথাং মহকুমার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ আজ তকপর্যটক পেটানোর ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল মন্দারমণি থানার পুলিশ। পার্কিং নিয়ে ঝামেলার জেরে শনিবার বজবজের একটি পরিবারকে বেধড়ক মারধর করা হয়। বৃদ্ধ, মহিলা, শিশু— হোটেল কর্মীদের হাত থেকে রক্ষা পাননি কেউই। ঘটনার যে ভিডিয়ো সামনে এসেছে (যদিও ফুটেজের সত্যতা ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়পাহাড় থেকে ধস নেমে মিরিকের রংভঙ নদীতে তৈরি হয়েছে এক বিশালাকার কৃত্রিম লেক। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন জেলা প্রশাসন। কারণ নতুন করে ধস নেমে যদি কোনও ভাবে লেকের পাড় ভেঙে যায়, তবে মিরিকের নীচের অঞ্চলে হড়পা বানের মতো ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়তৃণমূলের ফাঁসিদেওয়া -২ ব্লকের প্রাক্তন সভাপতি কাজল ঘোষ গ্রেপ্তার। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে। শনিবার রাতে ফাঁসিদেওয়া থানার বিধাননগর এলাকায় নিজের হোটেলের সামনে থেকেই গ্রেপ্তার করা হয় ওই তৃণমূল নেতাকে। এ দিন গ্রেপ্তারের পরে কাজলকে প্রথমে খড়িবাড়ি ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়সৌমেন রায়চৌধুরীমধ্যমগ্রাম থেকে প্রায় ৪ হাজার টাকার ইলিশ নিয়ে চম্পট দিয়েছিলেন। রবিবার নিউ ব্যারাকপুরে খোঁজ মিলল সেই মহিলার। নিউ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বাজারে ভোলা মাছ কিনছিলেন তিনি। আগেই এ সংক্রান্ত সব খবর ছিল নিউ ব্যারাকপুর বাজার কমিটির কাছে। তাদের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়কলকাতায় বিরিয়ানির প্রসিদ্ধ দোকান নিউ আলিয়া হোটেলে অভিযান চালাল পুরসভার আধিকারিকেরা। অভিযোগ, সেই অভিযানের সময়ে দোকানে মজুত খাসির মাংসে ফাঙ্গাস ধরা পড়েছে। শুধু তা-ই নয়, খাবার ব্যবহৃত জিনিসও মেয়াদ-উত্তীর্ণ বলে অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হোটেল কর্তৃপক্ষ। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়বেঙ্গালুরুর বেহাল রাস্তায় প্রাণ ওষ্ঠাগত। সম্প্রতি অফিস থেকে নিজের স্কুটারে বাড়ি ফিরছিলেন এক তরুণী। রাস্তায় গর্তে গিয়ে পড়ে তাঁর স্কুটার। গোড়ালি ভেঙে চুরমার হয়ে যায়। পাঁচ দিন হাসপাতালে ভর্তি থেকে অস্ত্রোপচার করিয়ে, প্রায় ২ লক্ষ টাকা বিল জমা দিয়ে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল। আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে রয়েছে। তবে কোনও ক্রমে উদ্ধার করা হয় এক জনকে।রবিবার দুপুর দেড়টা নাগাদ তিনতলা বাড়িটির একটি অংশ হঠাৎই ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়কলকাতা : রবিবার থেকে এম চিদম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছে দিলীপ ট্রফি ফাইনাল ম্যাচ। ‘সুপার কিড’ বৈভব সূর্যবংশীকে দেখতে যেন পুরো চেন্নাই এসে হাজির স্টেডিয়ামে। ইস্ট জোন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে স্টেডিয়ামে দর্শকের ভিড় ক্রমশ বাড়তে থাকে। সূর্যবংশীও ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ News18 বাংলাআজকাল ওয়েবডেস্ক: ভারতে সাধারণ মানুষের কাছে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এবং পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি প্রকল্প, সম্পত্তি সংক্রান্ত কাজ, কর প্রদান থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা পেতে এই পরিচয়পত্রগুলির প্রয়োজন হয়। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ আজকালফের দুঃসংবাদ টলিপাড়ায়। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার পঙ্কজ মুন্সী। জানা যাচ্ছে, কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক হাসপাতালেও। তবে শেষরক্ষা হল না। তাঁর মৃত্যুর খবর জানিয়ে আজকাল ডট ইন-কে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ আজকালকলকাতা ডার্বি মানেই আবেগ, ইতিহাস আর অগণিত স্মৃতির সমাহার। লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকদের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই ময়দানে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন কলকাতার তিন প্রধান— ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তন ফুটবলার আমজ়াদ আলি খান। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়দৈর্ঘ্যে ছোট, তবে বার্তা বড়। শর্টফিল্মকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার আয়োজন গত ছ’বছর ধরে হচ্ছে শহরে। এ বার সেই ইন্টারন্যাশনাল কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যালের (আইকেএসএফএফ)-এর সপ্তম সংস্করণ। আগামী ২০২৭-এর ১৮ থেকে ২৪ জানুয়ারি, টানা সাতদিন ধরে আয়োজিত হতে চলেছে কলকাতার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়স্বামী বাড়িতে ছিলেন না। দুই ছেলেও বাইরে খেলছিল। সেই সময়ে রান্নাঘরে ছিলেন মহিলা। রান্না করছিলেন তিনি। আচমকাই পিছন দিক থেকে এসে কুড়ুল দিয়ে গলায় কোপ মেরে তাঁকে খুন করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় ঘটনাটি ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়চিৎপুরে বন্ধ গোডাউনে আগুন। রবিবার সকালে ১১, নবাব পট্টি স্ট্রিটে কেমিক্যালের বন্ধ গোডাউনে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। সবিস্তার আসছে
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়নিউ ফরাক্কা স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ শনিবার রাতেই শেষ হয়েছিল। পরে মালগাড়ি চালিয়ে লাইন পরীক্ষাও করা হয়। তার পরে রবিবার সকাল থেকে শুরু হলো ট্রেন চলাচল। ওই লাইন দিয়েই চালানো হলো বন্দে ভারত এক্সপ্রেস। তবে প্রশ্ন উঠছে, ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়গভীর রাতে বাঁকুড়ার জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত চার। মৃতদের নাম পল্লব সাঁতরা, অনন্ত সাঁতরা, উজ্জ্বল বায়েন এবং বাপি রুই দাস। এ ছাড়াও গুরুতর জখম আরও এক। শনিবার বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের জয়পুর থানার সলদা মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়ডিজিটাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে মরিয়া বর্তমান প্রজন্ম। রাস্তাঘাট, মেট্রো স্টেশন, ভিড় বাজার থেকে শুরু করে চলন্ত ট্রেনের দরজা— ক্যামেরা অন করে নাচ-গান বা অভিনয় এখন নিত্যদিনের দৃশ্য। তবে লাইক আর ভিউ পাওয়ার এই নেশা সাধারণ মানুষের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়বিহারে দুর্ঘটনার কবলে পড়ল দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেস। রবিবার সকালে আরা স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। যদিও বড়সড় কোনও বিপদ ঘটেনি। কোনও যাত্রীই জখম হননি বলেই জানা গিয়েছে।রেল সূত্রে খবর, আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস রবিবার ভোর সওয়া ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়লিভ ইন পার্টনারকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছিলেন যুবক। বুকে-পেটে লাথি-ঘুষি মেরেছিলেন। তার জেরে মৃত্যুও হয় মহিলার। তাঁকে খুনের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করার পরে তাঁকে সেই ঘটনাস্থলেই নিয়ে গিয়ে বেধড়ক পেটাল পুলিশ। তাঁকেও রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করা ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ এই সময়সিএবি নির্বাচনের আর দিন কুড়ি বাকি। ইতিমধ্যে নির্বাচনী দামামা ধীরে ধীরে বাজতে শুরু করেছে। কিন্তু তারই মধ্যে এমন এক জিনিস ঘটে গেল, যা বঙ্গ ক্রিকেট সংস্থা স্মরণকালে তার নির্বাচন ঘিরে দেখেনি। যে কোনও মামলা-মোকদ্দমা, স্থগিতাদেশ সংক্রান্ত সব বিষয়ে আদালতে ‘ক্যাভিয়েট’ ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনসোমবার কলকাতা লিগের ডার্বি। যুবভারতী নয়, মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হবে বারাসত স্টেডিয়ামে। এমনিতেই ছুটির দিন না হওয়ায় অনেকে সমস্যায় পড়েছেন। তার উপর, এদিন টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে আরও বড় সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, বিকেল ৪টেয় একটি অ্যাপে টিকিট ছাড়ার সঙ্গে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনআগস্টের শেষ দিন আর্জেন্টিনার নীল-সাদা জার্সি তুলে রেখেছেন লিওনেল মেসি। তাঁকে স্পেশাল ট্রিবিউট জানাতে সপ্তাহান্তে সেদেশের ফুটবলের প্রায় প্রতিটি স্তরের ম্যাচেই এক মিনিটের জন্য থামবে খেলা। কিন্তু তাঁর অবসরের প্রভাব পড়েছে বিশ্বফুটবলেও। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, মেসি ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনএক ম্যাচেই তিন ইতিহাস। আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এই মাঠে প্রথমবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর ১৬ বছর পর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বসছে ফুটবলের আসর। সোমবারের ডার্বি তাই বারাসতের ক্রীড়াঙ্গনের কাছেও বিশেষ প্রত্যাবর্তন। দীর্ঘদিন অচল থাকার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনঘরোয়া লিগের ডার্বি নিয়ে উন্মাদনা বাড়ছে ক্রমশই। শুক্রবারই দেখা গিয়েছে, মোহনবাগান সিনিয়র দলের কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস নিজে ডার্বির স্ট্রাটেজি সাজাচ্ছেন। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা মিলল বিনো জর্জের। এবারের লিগে বিনোকে ঘরোয়া লিগের দলের অনুশীলনে খুব একটা ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনশেনঝেন: চায়না মাস্টার্স ব্যাডমিন্টনের ফাইনালে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। শনিবার মালয়েশিয়ার নুর মহম্মদ আজরিয়ান আয়ুব ও ট্যান উই কিয়ংকে এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে তাঁরা হারান ২১-১৫, ১৮-২১, ২১-১১ গেমে। এই নিয়ে তৃতীয়বার চায়না মাস্টার্সের ফাইনালে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটের ঘটনায় এবার পুলিশের নোটিস গেল প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের কাছে। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। আগামী সপ্তাহেই তাঁকে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে বলে জানা ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু মামলায় দীর্ঘ ২৩ বছর পর অভিযুক্তরা বেকসুর খালাস পেলেন। শনিবার কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা (ফাস্ট ট্র্যাক কোর্ট) বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় জামিনে থাকা তিন অভিযুক্তকে মামলা থেকে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহিদ বেদির পাশে টাঙানো পতাকা খোলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয় হাওড়ার শিবপুর বাজার এলাকায়। শিবপুর রোডে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি,কলকাতা: জ্যোতিষীর কাছে ভাগ্য গণনার নামে হোটেলে তুলে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নরম পানীয়তে মাদক মিশিয়ে তরুণীকে বেঁহুশ করা হয়। এরপর তাঁর ওয়ালেট থেকে ৪৪ হাজার টাকাও নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় অভিযুক্ত যুবক। তরুণীর অভিযোগের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়রের পর এবার প্রাক্তন কাউন্সিলার। আয় বহির্ভূত সম্পত্তির খোঁজে বিশেষ তদন্ত কমিশনের স্ক্যানারে ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অলকানন্দা দাস। শনিবার বেলেঘাটায় তাঁর বাড়ি অভিযান চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। ওই বাড়ি সংক্রান্ত কিছু ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর থানা এলাকার লায়েলকা মাঠে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় প্রহৃত হলেন দুই যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। দুই আক্রান্তের নাম সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। তাঁরা দু’জনই যাদবপুর বিধানসভা এলাকার বিজেপির যুব মোর্চার নেতৃস্থানীয় কর্মী বলে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। তা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। কিন্তু আরও একধাপ এগিয়ে শনিবার মহার্ঘ ভাতা নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা জঙ্গিপুর: বৃহস্পতিবার ভোরে ঘটেছিল বিপত্তি। প্রবল বৃষ্টির কারণে মুর্শিদাবাদে উত্তরবঙ্গগামী আপ লাইনে তিনডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝে রেললাইন বসে যায়। তখন থেকেই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল ট্রেন যোগাযোগ। দূরপাল্লার বহু ট্রেন, বিশেষত উত্তরবঙ্গগামী একের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: পুরভোটের দামামা বাজতে এখনও কিছুটা বাকি। তার আগেই দলের অন্দরে ‘টিকিটের দাবিদার’দের উদ্দেশে সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানালেন, অন্য দল থেকে এসে গেরুয়া পতাকা হাতে নিয়েই নিজেকে ‘ভবিষ্যৎ প্রার্থী’ হিসাবে তুলে ধরলে চলবে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়ো আন্দোলনের পথে হাঁটতে চলেছে বাংলার ককরোচ জনতা পার্টি। শনিবার তারা জানিয়েছে, বাঁকুড়ার ইন্দাসের ঘটনায় আগামী দু’দিনের মধ্যে যদি রাজ্যের মুখ্যসচিব তাদের সঙ্গে কথা না বলেন তাহলে ৮ সেপ্টেম্বর বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও হবে।অভিযোগ, ককরোচ ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: রাত পোহালেই ডার্বি বারাসতে। আট বছর পর ফুটবলের বড়ো ম্যাচের হাত প্রাণ ফিরছে বারাসত স্টেডিয়ামের সবুজ মাঠের। এই স্টেডিয়াম তথা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটাই প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। ১৬ বছর পর ফ্লাডলাইটের আলোয় ম্যাচ হবে। সোমবারের নৈশ ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: শনিবার বিকালে চাকদহ রোডের পাশে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। জিনিসপত্রে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভেঙে ফেলা হয় অফিসের চেয়ার, টেবিল, টিভি, কাচের দরজা-জানালা। অফিসের হোর্ডিং খুলে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দলীয় ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে কাঁকিনাড়া বাজারে তৃণমূল নেতা মন্নু সাউকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। সকালে চা খেতে বেরলে কয়েকজন তাঁর ব্যাপক মারধর করে। রড, বাঁশ দিয়ে এমনভাবে পেটানো হয় যে তাঁর মাথায় ছ’টি সেলাই পড়েছে। পায়েও লেগেছে জোরালো ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফের বিস্ফোরক মন্তব্য আর জি কর কাণ্ডে খুন হওয়া ডাক্তারি পড়ুয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের। এক বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকার পর্বে রত্নাদেবীর দাবি, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: রেস্তরাঁ, খাবারের স্টল, দোকানে লাগাতার অভিযান। শহর থেকে জেলা— ছবিটা একই। কোথাও মিষ্টিতে ছাতা পড়ে গিয়েছে, কোথাও আবার ফ্রিজে মজুত করা মাছ, মাংস সব পচে গিয়েছে। অস্বাস্থ্যকর খাবার পরিবেশন রুখতে কড়া প্রশাসন। শনিবার চলল ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আইএসএফ এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল ক্যানিং পূর্বের জীবনতলায়। ন’জন আহত হয়েছেন। সূত্রের খবর, শনিবার সকালে বিজেপির পার্টি অফিসের সামনে মিছিল করে যাওয়ার সময় স্লোগান দিচ্ছিলেন আইএসইএফের কর্মী-সমর্থকরা। পাল্টা স্লোগান দেয় বিজেপিও। অভিযোগ, এরপরই ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, তারকেশ্বর, উলুবেড়িয়া ও বসিরহাট: বর্যার দুই জেলায় দামোদরের দুইরকম চিত্র। হুগলির জাঙ্গিপাড়ায় ডিভিসির ছাড়া জলে ভেসে গিয়েছে কিছু গ্রাম। অন্যদিকে হাওড়ার উদয়নায়ারণপুর এবং আমতায় জল কিছুটা কমেছে। জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার রসিদপুর ও রাজবলহাট পঞ্চায়েতে গ্রামগুলির মধ্যে আঁকনা, সেনপুর, ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিক্ষক দিবসের দিনেই গৃহশিক্ষকের বিরুদ্ধে উঠল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষককে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। জগৎবল্লভপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করে। অভিযুক্তের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহিদ বেদির পাশে টাঙানো পতাকা খোলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয় হাওড়ার শিবপুর বাজার এলাকায়। শিবপুর রোডে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরভোটের আগে ফের এসআইআর নিয়ে আন্দোলনে নামতে চলেছে বামেরা। বিধানসভা ভোটের আগেও তারা কমিশনের দপ্তরে ধরনা দিয়েছিল। গণতান্ত্রিক মহিলা সমিতি এসআইআর নিয়ে রাজ্যজুড়ে একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় উঠে এসেছে, কমিশন নির্ধারিত নথি থাকা সত্ত্বেও বহু মানুষের নাম ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শিক্ষক দিবসে ফুল, মালা নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানানোর চল বহুদিনের। কিন্তু হাবড়ার টুনিঘাটায় শনিবার ছবিটা ছিল অন্যরকম। প্রয়াত তিন ছাত্রদরদী শিক্ষকের বাড়িতে তাঁদের ছবি ও বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাল কচিকাঁচারা। টুনিঘাটা আদর্শ ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: শিক্ষক দিবসে পড়ুয়াদের জন্য গাইঘাটা শশাডাঙা এফ পি স্কুলে চালু হল এ আই জয়ফুল লার্নিং। পড়াশোনা আরও সহজ, দ্রুত ও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতি শিক্ষকদের বিকল্প নয়। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ২০ কোটি টাকা বা তার বেশি খরচের সমস্ত সরকারি প্রকল্পের অগ্রগতির উপর সরাসরি নজরদারি এবং প্রশাসনিক জট দ্রুত কাটাতে মুখ্যসচিবের নেতৃত্বে ‘স্টেট প্রজেক্ট মনিটরিং গ্রুপ’ (স্টেট পিএমজি) গঠন করল নবান্ন। ২৮ আগস্ট এই গ্রুপ গঠন ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: শিক্ষকতার পাশাপাশি পরিবেশকে নির্মল রাখার বার্তা দিয়ে চলেছেন উলুবেড়িয়া ১ ব্লকের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত। এই অবদানের জন্য এবার বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেলেন তিনি। শনিবার শিক্ষক দিবসে কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল আমলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার পাঠানোর ব্যবস্থার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউন কনেভনশন সেন্টারে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, আমি বলেছি, মোবাইল ফোনে মেসেজ দিয়ে নিয়োগ হয় না। নিয়োগের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: শিক্ষক দিবসে অন্য ছবি সুন্দরবনের কুলতলি, জয়নগর ও ফলতায়। জয়নগর ১ নম্বর ব্লকের গাববেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাসের সূচনা করলেন জয়নগর ১ নম্বরের বিডিও শুভদীপ দাস। তিনি পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দিলেন এবং তাদের সঙ্গে বসে ফ্রায়েডরাইস, ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি পুরসভার সাফাই কর্মীরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। ফলে আবর্জনায় নাজেহাল নৈহাটির বাসিন্দারা। অবশেষে শনিবার সেই জঞ্জাল সাফাই করতে দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নেমে পড়লেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিন মাস ধরে বেতন পাচ্ছেন ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গসহ দেশের কয়েকটি রাজ্যে বর্ষাকালীন বৃষ্টির পরিমাণ এখনও স্বাভাবিক। দক্ষিণবঙ্গ, ওড়িশার মতো কিছু জায়গায় দীর্ঘকালীন গড়ের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু দেশের একটা বড়ো অংশে বৃষ্টির ঘাটতি রয়েছে। ফলে জুন মাস থেকে এখনও পর্যন্ত দেশে সার্বিকভাবে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা বসিরহাট: তৃণমূল এবং আইএসএফ ছেড়ে বসিরহাটের তিনশোর মতো নেতা-কর্মী যোগ দিলেন কংগ্রেসে। এর ফলে তৃণমূল ও আইএসএফে ভাঙন ধরেছে। শনিবার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়িতে হয় যোগদান কর্মসূচি। প্রয়াত কংগ্রেস নেতা অসিত মজুমদারের স্মরণে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘বহিরাগতদের’ হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন অশোকনগর পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। শনিবার সকাল থেকে ‘পেন ডাউন’ কর্মসূচিতে শামিল হন তাঁরা। কর্মীদের দাবি, পুরসভায় ঢুকে তাঁদের মারধর করা হয়েছে। অথচ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেপালে হড়পা বানে অসংখ্য প্রাণ ও সম্পত্তিহানি ঘটেছে। তবে এতেই বিপদের শেষ হচ্ছে না! এই ধরনের বিপর্যয়ের পিছনে লুকিয়ে রয়েছে আরও বড়ো বিপদ। আন্তর্জাতিক একটি গবেষণায় জানা গিয়েছে, ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্তের পিছনে রয়েছে ভূমিক্ষয়ের মতো ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতার উদ্যোগে ‘প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট, ২০২৩’ এবং ‘প্রেস সেবা পোর্টাল’-এর উপর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল। নতুন এই আইনি কাঠামো ও নিয়ন্ত্রক ব্যবস্থা সম্পর্কে প্রকাশকদের ওয়াকিবহাল করা এবং ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দন চত্বরে স্বয়ংক্রিয় যন্ত্রের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ‘আই লাভ ইউ উত্তমকুমার’ বললে মিলবে আকর্ষণীয় পুরস্কার। বারুইপুর থেকে নন্দনে এসেছিলেন সোমা হালদার। তাঁর ‘আই লাভ ইউ উত্তমকুমার’ ডাক ১২০ ডেসিবেল পৌঁছয়। পান মহানায়কের ছবি দেওয়া কলম। রাজ্য ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানশুভঙ্কর বসু, কলকাতা: হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দিন! গত কয়েক দিনে ঠিক এমনই আবেদন জানিয়ে গুচ্ছ গুচ্ছ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু হঠাৎ কেন সাধ করে হোল্ডিং সেন্টারে যেতে চাওয়ার আবেদন? আসলে এ যেন ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’! ক্ষমতায় আসার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, কাঁথি: শনিবার মন্দারমণির একটি রিসর্টে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে যাওয়া পর্যটকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠিসোঁটা নিয়ে রিসর্টের ম্যানেজার, নিরাপত্তারক্ষী ও কর্মীরা পর্যটক দলের সদস্যদের উপর চড়াও হন। এই ঘটনায় ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ২৬ কেজি গাঁজা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালায়। শনিবার বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, খড়্গপুর: ঐতিহ্য, শৃঙ্খলা ও চরিত্রগঠনের পথ বেয়েই এসেছে সাফল্য। রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের বিচারে এবার পশ্চিম মেদিনীপুরের সেরা স্কুল নির্বাচিত হয়েছে মেদিনীপুর শহরের ‘রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন’। শনিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার নিউটাউন কনভেনশন সেন্টারে স্কুল কর্তৃপক্ষকে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এবার বাঁকুড়া জেলার সমস্ত চাষির তথ্যভাণ্ডার তৈরি করতে চলেছে জেলা কৃষিদপ্তর। তারা ফার্মার্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে। এজন্য একটি নির্দিষ্ট পোর্টালে চাষিদের নাম নথিভুক্ত করা হবে। সেখানে চাষিদের জমির পরিমাণ, ফসলের বিবরণ সহ যাবতীয় ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, বোলপুর: একশো বছর পর ফের সুইডেনের মাটিতে রবীন্দ্রনাথকে ঘিরে বড়োসড়ো আয়োজন। কবিগুরুর সুইডেন সফরের শতবর্ষ উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। সেই অনুষ্ঠানে শামিল হচ্ছে বিশ্বভারতীও। শুক্রবার কেন্দ্রীয় গ্রন্থাগারে সাংবাদিক বৈঠকে একথা জানান বিশ্বভারতীর উপাচার্য প্রবীর ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠের চণ্ডীপুর মৌজায় বন্ধ করে দেওয়া ১৫টি হোটেলের ‘ক্লোজিং নোটিশ’ সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হল। আসন্ন কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। সেই সময় যাতে থাকার সমস্যা তীব্র না হয় তারজন্যই এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানঅনিমেষ মণ্ডল, আউশগ্রাম: অন্ধজনে দেহ আলো...। জন্মান্ধ পড়ুয়া। বাবা পেশায় দিনমজুর৷ ছেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন৷ এই পরিস্থিতিতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসহায় ওই পড়ুয়ার কাছে দেখা দিলেন ‘মসিহা’ রূপে। শিক্ষক নিজের বেতনের দেড় লক্ষ টাকা খরচা করে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা রানাঘাট: দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান হতে চলেছে। রানাঘাটের পান্থপাড়া সংলগ্ন এলাকায় হতে চলেছে রেলের আন্ডারপাস। ফলে সমস্যা থেকে মুক্তি পাবে ওখানকার প্রায় হাজারটি পরিবার। তাদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয়। নিরাপত্তার কারণে কিছুদিন আগে রেলের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, তেহট্ট: স্কুলের গেটে মুখ দেখালেই হয়ে যাবে হাজিরা। পড়ুয়া কোন সময়ে স্কুলে ঢুকল, কখন বের হল সেই তথ্য পৌঁছে যাবে অভিভাবকের মোবাইলে। পড়াশোনায় ব্যবহার হবে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) প্রযুক্তি। শনিবার তেহট্টের বেতাই উচ্চ বিদ্যালয়ে এমনই আধুনিক ব্যবস্থার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তর সিকিমে তিস্তা নদীর কাছে পাহাড়ে ভয়াবহ ধস নামল রবিবার ভোরে। চিয়াকুং নদীর উপর পাহাড়ের একটি বিশাল অংশ ধসে নদীখাতে গিয়ে পড়ে। ধসের জেরে তিস্তার স্বাভাবিক জলপ্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই নদীর ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানতারক চক্রবর্তী, জলপাইগুড়ি: জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৭তম বর্ষের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। নন্দ উৎসব ও কাঠাম পুজোর মধ্যেদিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে এবারে দুর্গোৎসবের সূচনা হল। পারিবারিক নিয়ম মেনে জন্মাষ্টমীর পরের দিন সকালে নন্দ উৎসবের অঙ্গ হিসেবে কাদা খেলার আয়োজন হয় রাজবাড়িতে। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের দুই ‘শিরায়’ কার্যত বাসা বেঁধেছে ‘ক্যান্সার’! শিরা দু’টির মধ্যে একটি জোড়াপানি, অপরটি ফুলেশ্বরী নদী। অভিযোগ, নিয়মিত সংস্কারের অভাবে সংশ্লিষ্ট নদী দু’টির পাড় ঢেকেছে আগাছা ও জঞ্জালে। বুক বুজে গিয়েছে আবর্জনা ও পাকে। এনিয়ে স্থানীয়দের ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গ্লসি আইবিস বা ওপেন বিল স্টোর্ক, নাইট হেরোন, ইগ্রেটস, কর্মরান্ট নয়। কুলিক পক্ষীনিবাস ও আশপাশের এলাকায় এবার দেখা মিললো পানকৌড়ি প্রজাতির ওরিয়েন্টাল ডারটারের। শনিবার থেকে দু’দিন ব্যাপী পক্ষীগণনা শুরু হওয়ার পর এমনই তথ্য উঠে ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা সমবায় দপ্তরের বিভাগীয় তদন্তে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠে আসার পর প্রাক্তন দুই চেয়ারম্যান এবং তৎকালীন সিনিয়র ম্যানেজারের বিরুদ্ধে কুশমণ্ডি থানায় ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল শনিবার। শিক্ষক দিবসের দিনেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ঐতিহ্যবাহী খেলনা ট্রেনে বসে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সমাধান তৈরির অভিনব উদ্যোগ নেওয়া হল। ডিএইচআর ও গুগল ডেভেলপার গ্রুপস শিলিগুড়ির ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবাদদাতা, ধূপগুড়ি: রাজ্যে পালাবদলের পর এবার কি তার ছাপ পড়তে শুরু করেছে সরকারি স্কুলের দেওয়ালেও? ধূপগুড়ির মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের ঝাড়মাগুরমারী এসসি প্রাথমিক বিদ্যালয় ভবনে নীল-সাদার পরিবর্তে দেখা গেল গেরুয়া-সাদা রং। স্কুল সংস্কারের কাজের অংশ হিসেবে ভবনে এই রং করা ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানসংবদাদাতা, ময়নাগুড়ি: সার বিক্রি বন্ধের হুমকি দিলেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা। কোম্পানিগুলি পরিবহণ খরচ না বাড়ালে আগামী মাস থেকে তাঁরা দোকানে পণ্য তুলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এই খবরে স্বাভাবতই উদ্বিগ্ন জেলার কৃষকরা।রাঙাপানি, ফালাকাটা, ধূপগুড়িতে বিভিন্ন কোম্পানির রেক পয়েন্ট আছে। ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিকেলে শিশু মৃত্যু কাণ্ডের জের। সরিয়ে দেওয়া হল এমএসভিপিকে। বদলি শিশু বিভাগের প্রধানও। গত আগস্ট মাসে ৮৯ শিশুর মৃত্যু হয় মালদহ মেডিকেলে। একদিনেই মারা যায় ১০ টি শিশু। খবর চাউর হতেই এনিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানভোপাল, ৬ সেপ্টম্বর: মধ্যপ্রদেশের সাগর জেলায় মদ্যপানের পর একের পর এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শনিবার। জানা গিয়েছে শনিবার রাতে এই ঘটনায় এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।স্থানীয় ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানচেন্নাই, ৬ সেপ্টম্বর: তামিলনাড়ুর পারান্দুরে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প বাতিল হয়েছিল কিছুদিন আগেই। এবার সেই প্রকল্প বাতিল হওয়ার কয়েক দিনের মধ্যেই চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দরের জন্য নতুন করে তৎপরতা শুরু করল তামিলনাড়ুর বিজয়ের সরকার। সূত্রের খবর, নতুন বিমানবন্দরের সম্ভাব্য স্থান ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানআমেদাবাদ, ৬ সেপ্টম্বর: খুনের ঘটনা পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তকে। সেই পক্রিয়া শেষ হতেই বাসস্ট্যান্ডে প্রকাশ্যে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে লাগাতার লাঠিপেটা করল পুলিশ। চলল লাথি, চড়, ঘুষি। সাম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননয়াদিল্লি: মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং অবশ্যই জেন জি আন্দোলন। এই ত্র্যহস্পর্শে কি ধস নেমেছে মোদি সরকারের প্রতি ‘আস্থা’য়? এই প্রশ্ন তুলে দিল সি ভোটারের একটি সমীক্ষা। আগস্ট মাসে তাদের ‘মুড অব দি নেশন’ (এমওটিএন) সমীক্ষায় তারা মতামত নিয়েছিল দেশজুড়ে ১ ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননয়াদিল্লি: পেলেট গান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, জটিল ধারায় মামলা— যন্তরমন্তরে দেশের ছাত্র-যুবদের ‘জব্দ’ করতে সরকার ও পুলিশি দমন-পীড়নের তালিকা দীর্ঘ। জেন জি-দের উপর বর্বরতার ক্ষতচিহ্নও স্পষ্ট। একের পর এক প্রমাণ তুলে ধরে সরব বিরোধীরা। ককরোচদের হুমকিতে পড়ুয়াদের উপর মামলা ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানলখনউ: জেলাশাসকের অফিস চত্বরে থাকা মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। মসজিদটি সরকারি জমিতে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। বজরং দলের এক প্রাক্তন পদাধিকারী সদস্য এ নিয়ে মামলা করেন। গত ১৭ জুলাই ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানবিশেষ সংবাদদাতা, শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত জঙ্গির পরিচয় জানা গেল। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ইয়াসির নামে ওই জঙ্গি আদতে পাকিস্তানের বাসিন্দা। সে লস্কর-ই-তোইবার কমান্ডার। পুলিশ জানিয়েছে, ইয়াসির লস্করের সুলেমান মুসা গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। যদিও গত ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: উপলক্ষ্য শিক্ষক দিবস। শনিবার জাতীয় পুরস্কার জয়ী শিক্ষকদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লির লোক কল্যাণ মার্গের বাসভবনে বৈঠকে শিক্ষকদের একাধিক পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী পড়ুয়াদের মোবাইল-কম্পিউটারে স্ক্রিনটাইম কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ব্যবহার ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমাননয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বেলজিয়াম চকোলেটের তৈরি ইন্ডিয়া গেটের রেপ্লিকা উপহার হিসাবে এনেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কিন্তু মোদির কাছে পৌঁছানোর আগেই গলে গেল সেই চকোলেট। তা নিয়ে মজার ছলে বেলজিয়াম প্রধানমন্ত্রী বলেন, ‘চকোলেট কূটনীতির জন্য ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমানক্যামাক স্ট্রিট কাণ্ডের জল গড়িয়েছে সুপ্রিম দরবারে। ভবন খালি করার নির্দেশ দিয়ে পুরসভা থেকে দমকলের পরপর নোটিস যাচ্ছে অভিষেকের অফিসে। বিলবোর্ড খুলতে গিয়ে পুরসভা, পুলিশকে হেনস্তার অভিযোগে আগেই ডেরেক, বৈশ্বানরদের নোটিস পাঠানো হয়েছে। এবার ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনওয়ার্ড পুনর্বিন্যাস খসড়ার বিরুদ্ধে সাধারণ নাগরিক থেকে রাজনৈতিক দলগুলির দাবি ও আপত্তি নিয়ে শনিবার থেকে শুনানি শুরু হল কলকাতা পুরসভায়। আগামী নভেম্বরের শেষে পুরভোটের আগে ২০৯টি ওয়ার্ড ঘিরে মহানগরের মানচিত্রে এই রূপান্তর প্রশাসনিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি বিজ্ঞপ্তি ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিনদু’দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। তবে ফের দুর্যোগ বাড়ছে বঙ্গে। আগামী কাল, সোমবার থেকে বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কেবল দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ...
০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন