BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 08 Jul, 2026 | ২৪ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ‘নির্লজ্জ, দেশবাসীর উপর দায় ঠেলছেন’, মোদির জ্বালানি নিয়ন্ত্রণ বার্তায় তোপ কংগ্রসের

    পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটের সিঁদুরে মেঘ ভারতের আকাশে। এই অবস্থায় গতকাল আমজনতাকে জ্বালানি ব্যবহারে সংযমী হতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে পালটা তোপ দেগে কংগ্রেসের বক্তব্য, দেশকে জ্বালানি সুরক্ষা দিতে ব্যর্থ হয়ছে মোদি সরকার। এখন দেশের ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    সূত্র ডিজিটাল লেনদেন, শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে ভিনরাজ্য থেকে গ্রেপ্তার ৩ শার্প শুটার

    শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে গ্রেপ্তার তিনজন শার্প শুটার। উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং একজনকে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কলকাতায় নিয়ে আসা হয়। রাতভর ভবানীভবনে চলে জিজ্ঞাসাবাদ। সোমবার বারাসত আদালতে ওই তিনজনকে তোলার ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ফের ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালির মৃত্যু, ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর!

    ফের ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালির মৃত্যু। এবার এক নাগরদোলা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অংশীদারদের বিরুদ্ধে। রবিবার কালনায় দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। ইতিমধ্যেই এবিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। তদন্ত শুরু হয়েছে ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    মহাকরণে ফিরছে রাজ্যপাট, নবান্নের সামনে থেকে ব্যারিকেড উঠতেই উচ্ছ্বসিত শিবপুরবাসী

    নবান্ন থেকে নয়। মহাকরণেই ফিরছে রাজ্যপাট। বিজেপির নতুন সরকার রাইটার্স বিল্ডিংয়ে মন্ত্রীদের দপ্তর থেকে সরকারি দপ্তর নিয়ে যাচ্ছে। সেজে উঠছে মহাকরণ। নবান্নের সামনে রাস্তার নিরাপত্তার কড়াকড়ি কিছুটা কমেছে ইতিমধ্যেই। আগামী দিনে কড়া নিরাপত্তা উঠে যাবে। সেই আশায় খুশি হাওড়ার ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই সিএমও দপ্তরের খোলনলচে বদল, জুড়ল একজোড়া তরুণ আইএএসের নাম

    মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের ২৪ ঘণ্টা কাটেনি এখনও। এর মধ্যেই সিএমও দপ্তরের প্রশাসনিক রদবদল শুরু। শনিবারই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে, বাংলার নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। রবিবার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবালয় অর্থাৎ সিএমও-তে জুড়লেন দুই আইএএস আধিকারিক। সাতজন ডব্লিউবিসিএস ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ‘অন্ধ্র নয়, বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি’, পাত পেরে মাছভাত খেলেন ‘মন্ত্রী’ দিলীপ

    শুধুমাত্র ভোটে জেতার জন্যই যে মাছ-চর্চা নয় তা এবার প্রমাণ করল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ আরও পাঁচজন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। আর রবিবারই বিজেপির উদ্যোগে আয়োজিত মাছ উৎসবে অংশ নিয়ে ফের একবার মাছ-রাজনীতি উসকে ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী অভিষেক? হাজার অভিযোগের মাঝে ঢাল হয়ে দাঁড়ালেন শোভনদেব

    ছাব্বিশের ভোটে ভয়াবহ ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। একশো আসনও আসেনি তাদের ঝুলিতে। ৮০-তেই আটকে গিয়েছে ঘাসফুল শিবিরের জয়ী প্রার্থীদের সংখ্যা। আর দু’শোর বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি, এই প্রথমবার। প্রাক্তন শাসকদলের এই ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া চলছে। ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    রাস্তায় জনসমুদ্র, কলকাতা ফেরার পথে নন্দকুমারে থমকাল শুভেন্দুর কনভয়, কী করলেন মুখ্যমন্ত্রী?

    ঘরের ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে গোটা মেদিনীপুর। রবিবার সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে ছিল জনসমুদ্র। বিকেলে কলকাতা আসার জন্য কনভয় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভেন্দু। কিন্তু নন্দকুমারে পৌঁছে গাড়ি থেকে রাস্তায় নামতে বাধ্য ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ‘ন’পাড়া মসজিদ বাড়ি’ হল ‘নেতাজি পল্লি’! শপথের রাতেই বারাসতে রাস্তার নতুন ফলক

    বাংলার ক্ষমতা গিয়েছে বিজেপির হাতে। রাজ্যে পালাবদলের পর থেকেই রাতারাতি রাস্তা থেকে পার্ক। সব জায়গাতেই নাম বদলের হিড়িক দেখা গিয়েছে। এবার বারাসতেও বদলে গেল রাস্তার নাম। শনিবার বিজেপি সরকারের শপথগ্রহণের রাতেই বারাসতে রাস্তার নাম বদল ঘিরে চাঞ্চল্য। ন’পাড়া মসজিদ ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    হাতের পুতুল করে রেখেছিলেন! প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক পুরসভার ভাইস-চেয়ারম্যান

    ভোটের ফল প্রকাশের পরই সামনে আসতে শুরু করেছে তৃণমূলের অন্দরকলহ। এবার ভাটপাড়া পুরসভার অন্দরেও ক্ষমতার সমীকরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের। সরাসরি নাম করে তাঁর দাবি, “নির্বাচিত বোর্ড থাকলেও গত চার বছর ভাটপাড়া পুরসভা কার্যত চালাতেন ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ‘কিং মেকার’ গুরুংকে নিয়ে ডিজে-র‍্যাপ গান! বিজেপির জয়ে পাহাড়ের রাস্তায় জেন জি-র উচ্ছ্বাস

    ‘ওয়েল কাম ব্যাক বিমল’। বিজেপি বিপুল ভোটে পাহাড়ে জিতেছে। রাজ্যে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটের ফলাফলে পাহাড়ে রীতিমতো উৎসব চলছে। সেই ফলের ‘কিংমেকার’ গোর্খানেতা বিমল গুরুং। এবার তাঁকে নিয়ে পাহাড়ে ভাইরাল র‍্যাপ সঙ্গীত। গোর্খা জনমুক্তি মোর্চার ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপি করার ‘অপরাধে’ জুতোপেটা করে সিপিএম, ৩৪ বছর পর জুতো পরবেন দুর্গাপুরের সেই জয়দেব

    বামআমলে বিজেপি করার মাশুলে বন্ধ হয়েছিল রেশন! তৃণমূল আমলে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি! গোটা দশেক মামলাও রয়েছে। তাতেও দমে যাননি। অভিযোগ, বামেদের শাসনকালে জুতোপেটা করা হয়েছিল তাঁকে। সেসময় থেকেই ধনুক ভাঙা পণ করেছিলেন, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী দেখার পর ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    সেদিনের মাঠে কাজ করা, ভ্যান চালানো অশোক এখন মন্ত্রী, আনন্দে হাউহাউ কান্না ছোটবেলার বন্ধুর

    অভাব অনটনে বড় হওয়া। সংসারের চালিয়ে লেখাপড়া করতে কখনও চাষের মাঠে কখনও বা ভ্যানচালক৷ সেই জীবন সংগ্রাম থেকে উঠে আসা অশোক কীর্তনিয়া এবার রাজ্যের মন্ত্রী। সেই কথা জানার পরই আনন্দে হাউহাউ কান্না তাঁর বন্ধু, সহপাঠী শুভাশিস বিশ্বাস ওরফে বাপির। ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ছেলে শীর্ষণ্যকে হারিয়ে কল্যাণকে যোগ্য জবাব! ৫ বছর পর দাড়ি কাটলেন ‘অপমানিত’ আচ্ছেলাল

    ২০২১ সালে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভরা সভায় তাঁকে অপমান করেছিলেন। সেদিন থেকে উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল নেতা অচ্ছেলাল যাদব প্রতিজ্ঞা করেন, সাংসদকে যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত তিনি দাড়ি কাটবেন না। সম্প্রতি বিজেপিতে যোগদান করেন আচ্ছেলাল। ছাব্বিশের বিধানসভা ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    মুখ্যমন্ত্রী হয়েই মাতৃদিবসে মায়ের হাতের রান্না খেয়ে তৃপ্ত শুভেন্দু, কী কী পদে হল পেটপুজো?

    বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রবিবার দুপুরে প্রথমবার বাড়িতে জমিয়ে মধ্যহ্নভোজ সারলেন শুভেন্দু অধিকারী। মেজো খোকার জন্য নিজের হাতে রান্না পছন্দের সব পদ তৈরি করলেন মা গায়ত্রী অধিকারী। কী কী ছিল মেনুতে?কাঁথির ‘শান্তিকুঞ্জ’ ঘিরে বরাবর রাজনীতির পরিবেশ। সেই ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ‘তৃণমূলকে ধ্বংস করল আইপ্যাক’, নেত্রীর সঙ্গে রবীন্দ্রজয়ন্তী পালনের দিনই বিস্ফোরক কল্যাণ!

    ১৫ বছরের সরকার পতনের পর তৃণমূলের অন্দরের চাপা ক্ষোভ প্রকাশ্যে। ক্ষমতার হাত বদল হতে না হতেই মুহুর্তে বদলে গিয়েছে ঘসাফুলশিবিরের অন্দরমহলের সমীকরণ। দলের ‘কর্পোরেট কালচার’ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন দলের ছোট-বড় নেতারা। দলের ভরাডুবির নেপথ্যে অভিষেককে কাঠাগড়ায় ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    চিতাবাঘ হাতে হাজির অনুগামীরা, জনপ্লাবনে ভেসে ‘ব্যারিকেডহীন’ শান্তিকুঞ্জ থেকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু

    শান্তিকুঞ্জের সামনে জনপ্লাবন। যত দূর চোখ যায়, চারদিকে গিজগিজ করছে মানুষ। কেবল রাস্তাই নয়, আশপাশের বাড়ির ছাদ, বারান্দা থেকেও প্রতিবেশীরা ভিড় করেছেন। ছবি, ভিডিও তুলেছেন তাঁরা। বিকেলের দিকে শান্তিকুঞ্জের সদর দরজা থেকে বেরন শুভেন্দু অধিকারী। ঠিক একদিন আগেই তিনি ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ‘পেট্রল-ডিজেল মেপে ব্যবহার করুন’, পশ্চিম এশিয়ার সংকটে দেশবাসীকে পরামর্শ মোদির

    পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটের সিঁদুরে মেঘ ভারতের আকাশে। ভোটপর্ব মেটার পর জ্বালানি তেলের দামবৃদ্ধির জল্পনাও মাথাচাড়া দিতে শুরু করেছে। এহেন পরিস্থিতির মাঝেই দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদি ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    পক্ষাঘাতগ্রস্ত শ্বশুরকে বালিশ চাপা দিয়ে খুন! রাঁচিতে গ্রেপ্তার ‘সাইকো কিলার’ পুত্রবধূ

    পক্ষাঘাতগ্রস্ত শ্বশুরকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার ঝাড়খণ্ডের রাঁচি শহরে এই খুনের ঘটনাটি ঘটে। রবিবার বিদ্যানগর এলাকা থেকে অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করে পুলিশ। নিজের স্ত্রীকে ‘সাইকো কিলার’ বলে অভিহিত করেন মৃতের ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    গুলিতে ঝাঁজরা নাড়ির টান! উত্তরপ্রদেশে মাতৃদিবসে মাকে ‘খুন’ যুবকের, সম্পত্তির লোভে ‘হত্যা’ ভাইকেও

    এজগতের বহু সম্পর্কই ভুয়ো। কেবল শাশ্বত সন্তানের প্রতি মায়ের নারীর টান। সেই ভালোবাসাকেও মিথ্যে প্রমাণ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। পৈতৃক সম্পত্তির লোভে মাতৃদিবসের দিনে নিজের মাকে গুলি করে খুন করলেন তিনি। হত্যা করলেন ছোট ভাইকেও।  এমন ঘটনায় হতবাক আত্মীয়-প্রতিবেশীরা।১০ ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    রাহুলের পছন্দের বেনুগোপালে অসন্তোষ, কেরলে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েন কংগ্রেসে

    দল জিতেছে। বাম শাসনের অবসান ঘটিয়ে কেরল রাজ্য এখন কংগ্রেসময়। কিন্তু সমস্যা বেঁধে অন্য জায়গায়। তা হল, মুখ্যমন্ত্রী কে হবেন? দেশের বাকি রাজ্যের মতো কেরলেও মুখ্যমন্ত্রী বাছতে গিয়ে নাজেহাল অবস্থা হাত শিবিরের। রাহুল গান্ধী চাইছেন সাংসদ কে সি বেনুগোপাল ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    বিজয়ের শপথে বন্দে মাতরম সঙ্গীত, কেন্দ্রের নির্দেশ মেনে তামিলভূমে বঙ্কিমবরণ টিভিকের

    দীর্ঘ টানাপোড়েনের পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন টিভিকে থলপতি বিজয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানে তামিলভূমে বাজল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীত। কেন্দ্রের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    প্রথম বিবাহবার্ষিকীতেই শ্বশুরবাড়ির হাতে খুন অন্তঃসত্ত্বা! ‘সভ্য সমাজ’ দেখল পণ না দেওয়ার ‘শাস্তি’

    বিহারে পণের জন্য বর্বরতা। রেহাই পেল না তিনি মাসের অন্তঃসত্ত্বাও। ২২ বছরের গর্ভবতী ওই তরুণীকে প্রথম বিবাহবার্ষিকীর দিনে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার নৃশংসতায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গোপালগঞ্জ জেলার। ...

    ১১ মে ২০২৬ প্রতিদিন
    ‘মোদির গ্যারান্টি’তে বিশ্বাসী জিৎ, নতুন সরকারের শপথের পর কী আশা অভিনেতার?

    গত পনেরো বছরে তাঁকে রাজনীতির ময়দানে দেখা যায়নি। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে বিজেপির জয়ের পর রাজনীতিতে বেশ সক্রিয় জিৎ। শনিবার ব্রিগেডের মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর ঠিক তার পরদিনই জিতের সোশাল মিডিয়া পোস্টে ‘মোদি গ্যারান্টি’। নতুন ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    গোঘাটে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে পিটিয়ে খুন! দেহের পাশে উদ্ধার মুগুর

    হুগলির গোঘাটে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী! মুগুর দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে তৃণমূলের পার্টি অফিসের পিছনে উদ্ধার তৃণমূল নেতার দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    কলকাতায় বাসভবন বদলাল শুভেন্দুর! এবার থেকে কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী?

    পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতার ঠিকানা বদলাতে চলেছে। এর আগে তিনি কলকাতায় এলে চিনার পার্কের ফ্ল্যাটে থাকতেন। এবার থেকে শুভেন্দু থাকবেন আলিপুরের ‘সৌজন্য’তে। মূলত ভিভিআইপিদের থাকার জন্য তৃণমূল ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    সোমে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাইভোল্টেজ বৈঠক, নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

    আগামিকাল সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ বৈঠক। নবান্ন সভাগৃহে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। এই বৈঠক ঘিরে তুমুল তৎপরতা প্রশাসনের অন্দরে। তার আগে আজ, রবিবার নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ও একাধিক কর্তা।নবান্ন সূত্রে জানা ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    কাউন্সিলরকে ‘কুত্তা’ বলে অপমান সাংসদ সুদীপের! তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেনজির সংঘাত

    ভোট মিটতেই উত্তর কলকাতা জেলা তৃণমূলে বেনজির সংঘাত! হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংসদ-কাউন্সিলরদের কথা কাটাকাটি এবং তার ভাষা একেবারে মাত্রা ছাড়িয়ে গেল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কাউন্সিলরদের একাধিক অভিযোগের জবাবে তাঁর কটূ মন্তব্য নিয়ে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার সকালে। ভোটের ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    এন্টালিতে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার আরও এক, রাজনৈতিক যোগ আগেই উড়িয়েছিল পুলিশ

    এন্টালিতে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিন অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে খুন হন ওই তৃণমূল কর্মী তাপস নস্কর। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ি ঝাড়খণ্ডের! টোল প্লাজায় অনলাইন পেমেন্ট, পুলিশের হাত আর কী তথ্য?

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে পুলিশের হাতে নতুন ক্লু! খুনে ব্যবহৃত চারচাকা গাড়িটি ঝাড়খণ্ডের। ঘটনার দিন বালি টোল প্লাজায় গাড়িটির টোল কাটা হয়। সেই সূত্রে যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে, সেই মালিকের খোঁজ শুরু হয়েছে। পুলিশের ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    শুভেন্দু মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভায় দিলীপও, মেদিনীপুর থেকে মহাকরণে আর কারা? চর্চায় ৪ বিধায়ক

    রাজ্য রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মন্ত্রিসভার আসন্ন সম্প্রসারণ। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথগ্রহণ করেছেন পাঁচ মন্ত্রী। পূর্ব মেদিনীপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে স্থান পেয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    পরিবর্তনের বাংলায় চাঙ্গা বামেরা! তৃণমূল শ্রমিক সংগঠনের হাত থেকে পার্টি অফিস উদ্ধার সিটুর

    ১৫ বছর পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে প্রাক্তন করে ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। এমন পরিবর্তনের কালে বিধানসভা ভোটে মাত্র একটি আসন পেলেও সামগ্রিকভাবে চাঙ্গা বাম ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘সময় খুব কঠিন, জানি…’, প্রতীক-উরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী বার্তা স্ত্রী শিরিনের?

    রাতারাতি কাস্তে-হাতুড়ি ছেড়ে যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। যার জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন বামনেতা প্রতীক-উর রহমান। অনেকেই বলেছিল, বামেরা আর ফিরবে না, তাই ক্ষমতার লোভেই এই দলবদল। কারণ যাই হোক না কেন, প্রতীক-উর যোগ দেওয়ার পরই কার্যত ধস ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ১৫ বছর পর তৃণমূলের ‘অত্যাচার’ থেকে মুক্তি, বিজেপির বঙ্গজয়ে নেড়া হয়ে মানত পূরণ কর্মীদের

    তৃণমূলের ‘অত্যাচার’ থেকে প্রাণে বাঁচতে বিজেপি কর্মী ও তাঁর ছেলে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। পরে সুন্দরবণের জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। পরে গভীর রাতে দু’জনে ভয়ে ভয়ে বাড়ি ফিরেছিলেন। মানত করেছিলেন তৃণমূল রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নিলে মাথা মুণ্ডন করবেন। এবারের ভোটে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    তারকেশ্বরে তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা! দুই পক্ষের সংঘর্ষে মাথা ফাটল ওসির

    তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনার মধ্যে পড়ে জখম হলেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। গতকাল রাতে তারকেশ্বর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিপিআর এলাকায় এক তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা, ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগের তির বিজেপির দিকে। খবর পেয়ে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    অশ্বত্থ, বট রোপন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতীর সেই ‘পঞ্চবটি’ অঙ্গন

    পর্যটক, দর্শক, রবীন্দ্রঅনুরাগীদের জন্য সুখবর। শান্তিনিকেতনের ‘পঞ্চবটি’ অঙ্গন ফের খুলে দেওয়া হল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানিয়েছেন। গতকাল, ২৫ বৈশাখ থেকেই ওই পঞ্চবটি অঙ্গন খুলে দেওয়া হল। মাধবীবিতানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসবের অনুষ্ঠানের পাশাপাশি এই ঘটনা নতুন তাৎপর্য যোগ ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    এবার রাজ্যের মন্ত্রিসভায় পাড়ার বিট্টু, নিশীথের উত্থানে উচ্ছ্বাসিত প্রতিবেশীরা

    রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভেটাগুড়ির খারিজা বালাডাঙার বাসিন্দা নিশীথ প্রামাণিক। তাঁকে অবশ্য পাড়া-প্রতিবেশীরা বিট্টু নামে চেনেন। সেই বিট্টু কোন দপ্তরের মন্ত্রী হবেন সেটা এখনও ঠিক না হলেও ক্যাবিনেট মন্ত্রী হিসোবে তাঁর শপথ গ্রহণের পরই যেন উচ্ছ্বাসে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ফ্যাশন র‍্যাম্প থেকে রাজনীতি, কোন জটিল বাধা পেরিয়ে আজ মহাকরণে ‘জেদি’ অগ্নিমিত্রা?

    ফ্যাশন র‍্যাম্পের গ্ল্যামার ছেড়ে ধুলোমাখা রাস্তায় লড়াই করে বাংলার প্রশাসনিক চালিকাশক্তির অন্যতম কারিগর। উত্তরণের পথ মসৃন ছিল না। অনেক বাধাবিঘ্ন পেরিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মন্ত্রিসভায় অগ্নিমিত্রা পাল। আসানসোল, দুর্গাপুরের ঘরের মেয়েকে ঘিরে উচ্ছ্বসিত শিল্পাঞ্চল। টলিউড থেকে বলিউড, পোশাক পরিকল্পনায় ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে মমতাকে’, কেন বললেন অধীর?

    আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর কাছে হাতজোড় করে দাঁড়াতে হবে, এই ভবিষ্যৎবাণী করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বঙ্গে বিজেপিকে রুখতে বৃহত্তর বিরোধী মঞ্চ তৈরির ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বাম ও অতিবামের কাছেও জোটের আহ্বান জানান তিনি। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    একুশের ভোট পরবর্তী সন্ত্রাসে আহত, ৫ বছর পর ক্যানিংয়ে শিশুমৃত্যু উসকে দিল তিক্ত অতীত

    পাঁচ বছর আগে, একুশের বিধানসভা ভোটের পর রাজনৈতিক দলের সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছিল তিন বছরের শিশু। দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসার পর অবশেষে মৃত্যু হল তার। এই ঘটনায় অভিযোগ তৃণমূলের দিকে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    তোলাবাজি রুখতে পদক্ষেপের প্রতিশ্রুতি, বিজেপি সরকারে আসতেই বাস মালিকদের বার্তা, ‘বন্ধ করুন’

    বঙ্গের বিজেপি নেতারা প্রায়ই তৃণমূল সরকারকে ‘তোলামূল’ সরকার বলে কটাক্ষ করতেন। এমনকী কেন্দ্রের বিজেপি নেতৃত্বরাও তোলাবাজি রুখতে রাজ্যবাসীর কাছে আসল পরিবর্তন আনার ডাক দিয়েছিলেন। তাই রাজ্যে পালাবদলের পরে নতুন সরকারের কাছে তোলাবাজি বন্ধের আবেদন জানালেন বাস মালিকরা। হাওড়া স্টেশনে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    খেজুরিতে ৪০টি দোকান ভস্মীভূত, অভিষেকের ‘ষড়যন্ত্র’ অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপির

    শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড খেজুরিতে। পুড়ে ছাই সমুদ্র সৈকতের ধারে থাকা ৩০-৪০টি অস্থায়ী দোকান। রাত এগারোটা নাগাদ আগুন লাগে। হিজলি মসনদ-ই-আলা সংলগ্ন পিকনিক স্পটে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘জীবনের সবচেয়ে গভীর অনুভূতি…’, মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    আজ মাতৃদিবস। বিশ্বজুড়ে আজ মায়েদের দিন। গর্ভধারিনীকে ভালো রাখার, ভালোবাসার আদর্শ সময়। এমন বিশেষ দিনে ‘মা’ নামের অনুভূতির কথা খোলামেলাভাবে প্রকাশ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুক পোস্টে তিনি কুর্নিশ জানালেন মাতৃশক্তিকে। তাঁর পোস্টে পরোক্ষভাবে উঠে এল নিজের ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    দক্ষিণের ৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী! আগামী সপ্তাহে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

    দক্ষিণের পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে সোমবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বাড়বে তাপমাত্রা। অন্যদিকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদল। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    সোমনাথ মন্দিরের চূড়ায় প্রথমবার কুম্ভাভিষেক, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ

    আগামী ১১ মে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ। গুজরাতের সোমনাথ মন্দিরে অনুষ্ঠিত হবে ‘সোমনাথ অমৃত পর্ব ২০২৬’। মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবার প্রথমবার সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু চূড়ায় এবার হবে মহা কুম্ভাভিষেক।এই বিশেষ অনুষ্ঠানে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মঙ্গলেই মুখ্যমন্ত্রী পদে শপথ, অসম জয়ের পর এনডিএ-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হিমন্ত

    নির্বাচনী ফলাফলে অসমের জনতা রায় দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে। বিরোধী শিবিরকে পর্যদুস্ত করার পর রবিবার এনডিএ-র বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য অসমের মসনদে বসতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার গুয়াহাটিতে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপির সাফল্য বাংলার ‘গণতান্ত্রিক বিপ্লব’, বেঙ্গালুরুতে দাঁড়িয়েও মোদির মুখে বঙ্গ-স্তুতি

    ছাব্বিশের নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতায় বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। শনিবারই বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বাংলার জনগণকে নতমস্তকে প্রণাম জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই সুদূর বেঙ্গালুরুতে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    একসঙ্গে একাধিক পরমাণু বোমা ছুড়বে অগ্নি-৫, ডিআরডিও-র সফল পরীক্ষায় কতটা শক্তি বাড়ল ভারতের?

    ঘুম ছুটল পাকিস্তান, চিনের! নেপথ্যে আধুনিক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। যা একবার উৎক্ষেপণে একাধিক নিশানায় আঘাত হানতে সক্ষম। একসঙ্গে একাধিক পরমাণু বোমা ছোড়ার মতো ভয়ংকর কাজে পারঙ্গম দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি। বলা বাহুল্য, ‘মিশন দিব্যাস্ত্র’-এর অন্তর্গত আধুনিক ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    প্রধানমন্ত্রীকে খুনের ছক? মোদির যাত্রাপথে উদ্ধার জিলেটিন স্টিক, আটক সন্দেহভাজন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক! বেঙ্গালুরুতে মোদির কনভয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মারধর, ছিনতাইয়ের পর তরুণ ইঞ্জিনিয়ারকে সেতু থেকে ছুড়ে ফেলল দুষ্কৃতীরা! ভয়ংকর কাণ্ডে চাঞ্চল্য

    ভয়ংকর কাণ্ড উত্তরাখণ্ডের দেরাদুনে। ছিনতাইয়ের পর সফটওয়ার ইঞ্জিনিয়ারকে সেতু থেকে নিচে ফেলল দুষ্কৃতীরা। মাথা ও মেরুদন্ডে গুরুতর আঘাত লেগেছে যুবকের। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। যুবকের বাবা বিনোদ কুমার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।পুলিশ ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মাদক খাইয়ে ‘ধর্ষণ’, ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল! কেরলে তরুণীকে নির্যাতনে অভিযুক্ত চেনা অটোচালক

    প্রতিবেশী তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণে অভিযুক্ত কেরলের এক অটোচালক। এমনকী যৌন হেনস্তার মুহূর্তের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল। দক্ষিণের রাজ্যের আদুর জেলার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অটোচালক বিনোদকে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২৮ বছরের বিবাহিত তরুণী বিনোদের বাড়ির ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিশ্বাসঘাতক, পরজীবী! তামিলনাড়ুতে ডিএমকে-র সঙ্গ ছাড়তেই কংগ্রেসকে তোপ মোদির

    তামিলনাড়ুতে ডিএমকে-র জোট ছেড়ে থলপতি বিজয়ের টিভিকে-র সঙ্গে যোগ দিয়েছে কংগ্রেস। এর জেরে হাত শিবিরকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, “কংগ্রেস একটা বিশ্বাসঘাতক, পরজীবী দল।” রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজয়। তাঁকে অভিনন্দন জানান মোদি। এরপরই প্রধানমন্ত্রী কংগ্রেসকে তোপ ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    কাজের সময় ৪৮ ঘণ্টা, ন্যূনতম বেতন-সামাজিক সুরক্ষায় শ্রমবিধি কার্যকর কেন্দ্রের

    টানা ৫ বছরের অপেক্ষা শেষে নিয়মবিধি প্রকাশ করে চারটি শ্রম কোড পুরো মাত্রায় কার্যকর করল কেন্দ্র। সব শ্রমিকের ন্যূনতম বেতন ও সমান সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হল কোডগুলি পুরো মাত্রায় চালু হওয়ায়। ২০১৯-এর বেতন সংক্রান্ত কোড, ২০২০-র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘আমি সাধারণ মানুষ’, প্রথম বার্তা মুখ্যমন্ত্রী বিজয়ের, ঘোষণা বিনামূল্যে বিদ্যুৎ থেকে নারী সুরক্ষা বাহিনীর

    রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। আর তারপরই প্রথম বার্তায় তিনি বললেন, “আমি সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।” এর পাশাপাশি তামিলনাড়ুবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে নারী সুরক্ষা ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপি বিরোধিতায় মমতার জোট আহ্বান পত্রপাঠ খারিজ সিপিএমের, কী বিবৃতি সেলিমের?

    রাজ্যে সবেমাত্র নতুন সরকার গড়েছে বিজেপি। শনিবার ব্রিগেড ময়দানে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন দিনেই বিজেপি বিরোধী আন্দোলন জোরদার করতে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের আদলে রাজ্যের অন্যান্য বিরোধীদের জোট বাঁধার ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    নতুন সরকার গঠনের পরই গোঘাটে ‘খুন’ তৃণমূল নেতা, দেহের পাশ থেকে উদ্ধার মুগুর

    হুগলির গোঘাটে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী! মুগুর দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে তৃণমূলের পার্টি অফিসের পিছনে উদ্ধার তৃণমূল নেতার দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মাওবাদী আতঙ্কের দিন কাটিয়ে মন্ত্রিসভায়, রানিবাঁধকে নতুন আলো দেখালেন ক্ষুদিরাম টুডু

    জঙ্গলমহলে একদা মাওবাদী অধ্যুষিত এলাকাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়ার রানিবাঁধ। সেসব অন্ধকার দিনে বেঁচে থাকাই ছিল কঠিন। কিন্তু অদম্য জেদের কাছে হার মানে সব। সেভাবেই প্রতিকূলতার সঙ্গে যুঝে আজ রাজ্য মন্ত্রিসভায় পৌঁছে গিয়েছেন রানিবাঁধের ভূমিপুত্র ক্ষুদিরাম টুডু। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    নির্বাচনের সময় অধীরের প্রচারে বাধা! বহরমপুরে গ্রেপ্তার তৃণমূল যুব নেতা

    বহরমপুরে গ্রেপ্তার যুব তৃণমূল সভাপতি। নির্বাচনে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতকে আদলতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।ধৃত তৃণমূল নেতার নাম ভীষ্মদেব কর্মকার। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মধ্যরাতে উৎসব শান্তিকুঞ্জে! কাঁথি ফিরে জনজোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    ঘরের ছেলে, পাড়ার ‘বুবাই’ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী! এই আনন্দ, এই উচ্ছ্বাস বাঁধভাঙা হবে, সেটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এলাকায় জনসমাগম উপচে পড়বে, তাও স্বাভাবিক। কিন্তু যা চমকপ্রদ, তা হল সন্ধ্যা থেকে কাঁথির ‘শান্তিকুঞ্জে’র সামনে অপেক্ষমান মানুষের ভিড়ের ছবিটা একই ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিকল বহু সিসিটিভি, খুনিদের ফুটেজ পাওয়াই চ্যালেঞ্জ! চন্দ্রনাথ খুনের ৭২ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা

    রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পরও অধরা আততায়ীরা। তাদের পালানোর রুটের সিসিটিভি ফুটেজ সংগ্রহই তদন্তকারীদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই ফুটেজ জোগাড় করতেই রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে। কারণ, দোহারিয়া-মাঠপাড়া সংলগ্ন ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    তামিলভূমে ইতিহাস! মুখ্যমন্ত্রী পদে শপথ থলপতি বিজয়ের, উপস্থিত ‘প্রেমিকা’ তৃষা

    তামিলনাড়ুতে ইতিহাস! দীর্ঘ জট কাটিয়ে রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের ‘প্রেমিকা’ তৃষা কৃষ্ণণ। মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    কেরলে মুখ্যমন্ত্রী কে? দীর্ঘ বৈঠকেও চূড়ান্ত করতে পারল না কংগ্রেস হাইকমান্ড, অব্যাহত অচলাবস্থা

    কেরলে শনিবারও মুখ্যমন্ত্রী বাছাই চূড়ান্ত করতে পারল না কংগ্রেস। বাম মোর্চার ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও মুখ্যমন্ত্রী পদের তিন দাবিদার নেতাকে ঘিরে অচলাবস্থা যথারীতি অব্যাহত। হাইকমান্ডের পাঠানো দুই পর্যবেক্ষক মুকুল ওয়াসনিক, অজয় মাকেনরা ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দিনই প্রকাশ্যে ২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট

    দীর্ঘদিন ধরে আইনি জটে ঝুলে থাকা নিয়োগ জট কাটাতে তৎপর রাজ্যের নবনিযুক্ত বিজেপি সরকার! শুক্রবারই বঙ্গে এসে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই ২০১৬ সালের বিতর্কিত শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    রাজ্য প্রশাসনে বিরাট রদবদল, পুরনোদের ছেঁটে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ১৬ জনকে নতুন দায়িত্ব

    শনিবারই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই প্রশাসনিক সংস্কারের পথে হাঁটল নয়া বিজেপি সরকার। মুখ‌্যমন্ত্রীর সচিবালয় বা সিএমও থেকে পুরনো আমলাদের সরিয়ে, ১৬ জনকে নতুন দায়িত্বে আনা হচ্ছে। একইসঙ্গে প্রাক্তন মন্ত্রীদের পিএস থাকা আরও ৪৬ জনকে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘দল অন্তপ্রাণ’, মোদির মঞ্চে ‘প্রচার বিমুখ’ মাখললালকে দেখে আবেগে ভাসলেন সহধর্মিণী

    শনিবার ব্রিগেডের ঐতিহাসিক সভায় গায়ে শাল জড়িয়ে বরণ করে নেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দু হলেন শিলিগুড়ি শহরের সূর্য নগরের বাসিন্দা ৯৭ বছর বয়সী প্রচারবিমুখ বিজেপি কর্মী মাখনলাল সরকার। এতদিন শীর্ণকায় ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    কান্না অসহ্য! একরত্তিকে ‘খুন’ করে ডাস্টবিনে দেহ ফেলল বাবা, তদন্তে লালবাজার

    ক্রমাগত মেয়ের কান্নায় অসহ্য হয়ে উঠেছিলেন। আর তা সহ্য করতে না পেরে শিশুকন্যাকে পিটিয়ে খুন করল বাবা। শুধু তাই নয়, খুনের পর প্রমাণ লোপাট করতে মেয়ের দেহ প্লাস্টিকে মুড়িয়ে ফেলে দেন ডাস্টবিনে। আর ওইভাবেই আবর্জনার গাড়ি শিশুটির নিথর দেহ ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    শ্যামাপ্রসাদের বাড়ি থেকে কালীঘাট! শপথ নেওয়ার পর দিনভর কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    দীর্ঘ প্রায় দেড়মাসের অপেক্ষার অবসান। ব্রিগেড ময়দানে রাজ্যের মানুষকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। একেবারে গেরুয়া পোশাকে, মাথায় তিলক এঁকে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁকে বাংলায় শপথবাক্য পাঠ করান ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, চিফ হুইপের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম

    ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতা দখলের পর বিরোধী দলে এসেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিরোধী আসনে বসবেন ঘাসফুল চিহ্নে জয়ী বিধায়করা। ফলপ্রকাশের এক সপ্তাহের মধ্যে বিরোধী পরিষদীয় দল কেমন হবে, তা ঠিক করে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শনিবার রাতে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    দিলীপজায়াকে ‘ম্যাডাম মিনিস্টার’ সম্বোধন শুভেন্দুর! ‘বদনাম ঘুচল’, কেন বললেন রিঙ্কু?

    বিয়ের পর থেকে রাজনীতিতে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন বলে রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল। বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সেই দিলীপ ঘোষ ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার বলেন, এতদিনে ‘বদনাম ঘুচল’। তিনি জানান, শপথের পর মুখ্যমন্ত্রী ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিধানসভায় কুর্সি বদল! মমতার সাদা চেয়ার চলে গেল বিরোধী দলের ঘরে

    ‘চেয়ার’ কি নেহাৎই নিত্যদিনের ব্যবহারের সামগ্রীমাত্র? নাকি শাসকের ক্ষমতার প্রতীক? বৃহত্তর অর্থে নিশ্চিতভাবে দ্বিতীয়টি। কথায় আছে, চেয়ার থাকে, চেয়ারে বসার লোক বদলে যায়। অর্থাৎ শাসকের কুর্সি চিরকালীন, পরিবর্তন হয় শুধু শাসকের। কিন্তু না, সবসময় একথা আবার ধ্রুব সত্যও নয়। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    দলবিরোধী মন্তব্যের খেসারত! কোহিনূর, ঋজু-সহ তিনজনকে সাসপেন্ড করল তৃণমূল

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একের পর এক নেতা দলবিরোধী মন্তব্য করছিলেন। এই ঘটনায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ৫ মুখপাত্রকে শোকজ নোটিস পাঠান ডেরেক ও’ব্রায়েন। দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে না, তা ২৪ ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    শুভেন্দুর শপথের দিনই পুরসভার জোড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র ফিরহাদ

    রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে রাজনৈতিক পটভূমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলা শাসনের অধিকারী এখন শুভেন্দু। এদিকে শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণের দিনই কলকাতা পুরসভায় বেসুরো হাওয়া। শনিবার কলকাতা পুরসভার জোড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র ফিরহাদ হাকিম। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘বাংলায় স্বর্ণযুগের শুরু’, শুভেন্দুর শপথগ্রহণে অংশ নিয়ে বললেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

    সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলার শিল্পক্ষেত্রে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছিলেন। শনিবার সকালে ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বললেন, বাংলায় স্বর্ণযুগের শুরু হল। তিনি আরও বলেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। রাজ্যে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    আলাপনের পদে সুব্রত! মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রধান উপদেষ্টা ‘অবজার্ভার’ গুপ্ত

    ছাব্বিশে বাংলার বিধানসভা ভোট সুষ্ঠুভাবে করানোর কারিগর এবার নতুন দায়িত্বে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত হলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা। এতদিন এই পদে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা। ৪ মে ভোটের ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মোথাবাড়ি কাণ্ডে এবার এনআইএ-র জালে তৃণমূল ব্লক সভাপতি, ধৃত বেড়ে ৫৪

    ভোট গণনার আগের দিনই তাঁকে তলব করা হয়েছিল। মেইল করে সময় চেয়েছিলেন তিনি। এবার হাজির হয়েই এনআইএ-র জালে মালদহের কালিয়াচকের ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ সরিউল শেখ। মোথাবাড়ি কাণ্ডে জোরদার তদন্ত চালানোর পাশাপাশি ধরপাকড়ও অব্যাহত রেখেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    জেদের প্রতীক শ্মশ্রুগুম্ফ! তৃণমূলের পতনে ‘ভীষ্মের প্রতিজ্ঞা’ ভেঙে দাড়ি কাটলেন কংগ্রেস কর্মী

    এ যেন ভীষ্মের প্রতিজ্ঞা! ‘তৃণমূল সরকারের পতন না হওয়া পর্যন্ত দাড়ি কাটব না’ – ২০১১ সালে এই শপথ গ্রহণ করেছিলেন খড়দহের কংগ্রেস কর্মী শংকর রায়। সেই থেকে আজ পর্যন্ত দাড়ি কাটেননি। ২০২৬ সালে তাঁর সেই জেদের অবসান ঘটল। রাজ্যে ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    সাধারণ মানুষের ক্ষোভ, পালাবদলে ভাঙা পড়ল বনগাঁয় নীল বিদ্রোহের বিতর্কিত ভাস্কর্য

    দীর্ঘ ১৫ বছর পর ফের রাজ্যে পালাবদল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই আজ, শনিবার মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া-সহ বেশ কয়েকজন। জেলাজুড়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। এর মধ্যেই বনগাঁয় জনবহুল ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    শপথে অশান্তির পরিকল্পনা! বহরমপুরে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার অস্ত্র, কার্তুজ

    মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই মুর্শিদাবাদের বহরমপুরে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ওই তৃণমূল নেতার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন ওই তৃণমূল নেতা তথা মহিলার স্বামী অসীম সরকার ও শহর যুব ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপি করার ‘অপরাধে’ খুন ত্রিলোচন-দুলাল! দল ক্ষমতায় আসায় বিচার-প্রত্যাশী পুরুলিয়ার সেই পরিবার

    চিত্র ১: বলরামপুর-বরাবাজার সড়কপথ থেকে বাঁদিকে চলে গিয়েছে সুপুরডি গ্রাম। কিছুটা এগিয়ে যেতেই মৃত ত্রিলোচন মাহাতোর মূর্তি। পাশেই পতপত করে উড়ছে পদ্মের পতাকা। উল্টোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় হোর্ডিং। সেখানেই মাচায় বসে মোবাইলে শপথ গ্রহণের অনুষ্ঠান দেখছেন ওই গ্রামের ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    রাজ্যের মন্ত্রী খেতমজুরের ছেলে অশোক, মিলবে নাগরিকত্ব, আশায় বুক বাঁধছে মতুয়া সমাজ

    পারিবারিক অনটন ছিল প্রতিদিনের সঙ্গী। মা-বাবা খেতমজুরের কাজ করেছেন। সংসার সামলাতে খেতমজুর হিসাবে কাজ করেছেন তিনি নিজেও। অন্যের দোকানে কাজ করে সামলিয়েছেন সংসার। সেই ছেলে আজ রাজ্যের মন্ত্রী। শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ২০টি রাজ্যের মুখমন্ত্রী ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ভারী যানে ক্ষতিগ্রস্ত কবিগুরুর ঐতিহ্যবাহী রাস্তা, মুখ্যমন্ত্রী শুভেন্দু শরণে বিশ্বভারতী

    দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে ফের পালাবদল। ফের একবার পরিবর্তনের সাক্ষী বাংলার মানুষ। এরপরেই ঐতিহ্যবাহী উপাসনা গৃহ সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তা নিজেদের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিতে চলেছে বিশ্বভারতী। দূষণ এবং যানজটে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী এই রাস্তা। এবার সেই রাস্তা ফেরত চায় ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপির আগমনে ফিরবে সিঙ্গুরের শিল্পভাগ্য! কী বলছেন ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ?

    ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পথ দেখিয়েছিল সিঙ্গুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে সেখানে শিল্প না করেই চলে যেতে হয়েছিল টাটা গোষ্ঠীকে। সেই সিঙ্গুরেই ছাব্বিশের ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সেইসঙ্গে রাজ্যে সরকার ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘দেশ ওর প্রাণ’, দিলীপের শপথে আবেগে ভাসলেন মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

    গ্রামের ‘দামাল ছেলে’ বলেই পরিচিত ছিলেন এক সময়। মাত্র বাইশ বছর বয়সে বাড়ি ছেড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক হিসেবে বেরিয়ে পড়েছিলেন জীবনের পথে। তারপর নকশাল আন্দোলনের উত্তাল সময় থেকে বামপন্থী রাজনীতি এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক লড়াই। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    কমলে বসতে লক্ষ্মী!বাড়তি পদ্মের চাহিদা হাসি ফোটাল বাগনানের ফুলচাষিদের মুখে

    ছাব্বিশের নির্বাচনে জোড়াফুলের বাগান ধুয়ে মুছে সাফ। জনগণের সমর্থনে বাংলায় পদ্মচাষ করেছে বিজেপি। শনিবার ঐতিহাসিক ব্রিগেডে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নজির গড়লেন শুভেন্দু অধিকারী। কার্যত গোটা দেশের পাওয়ার সেন্টার আজ উঠেছে কলকাতায়। শহর থেকে জেলাজুড়ে যেন আজ ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে উধাও মিউটেশন ফাইল, হাই কোর্টের নির্দেশে তদন্তে সিট

    রাজগঞ্জে লোপাট মিউটিশেন ফাইল। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে মিউটেশন ফাইল লোপাটে কাণ্ডে তল্লাশি বিশেষ তদন্তকারী দলের। কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে তদন্ত সিটের।রাজগঞ্জে বিএলআরও দপ্তর  থেকে ২০২১-২০২৫ সালের মিউটেশন ফাইল লোপাটের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মৃত্যুমুখ থেকে ফেরা ছেলে আজ মুখ্যমন্ত্রী, আবেগাপ্লুত মা, কী প্রত্যাশা বাবা শিশির অধিকারীর?

    ছোটবেলা থেকে শান্তশিষ্ট, চুপচাপ, মায়ের কাছে দু-একটা বায়নাক্কা থাকলেও না মিটলে কোনও নালিশ ছিল না। একেবারে সুবোধ বালক বলতে যা বোঝায়, তেমনই ছিলেন আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ছেলে কলেজ জীবনে রাজনীতির টানে ঘরদোর ছেড়ে চলে গিয়েছিলেন। ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    দিল্লিতে ভয়ংকর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র! ৯ জঙ্গি গ্রেপ্তারের পর হাই অ্যালার্ট রাজধানীতে

    দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক! গোয়েন্দা বিভাগের তরফে এই রিপোর্ট সামনে আসার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা রাজধানীতে। রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লির একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণের ছক কষেছে আইএসআই মদতপুষ্ট পাক জঙ্গিরা। সম্প্রতি, শাহজাদ ভট্টি মডিউল-এর ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    রাজ্যপালের সঙ্গে দেখা করে মিলল সরকার গঠনের অনুমতি! তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে কবে শপথ বিজয়ের?

    যাবতীয় টালবাহানার অবসান ঘটিয়ে শনিবার বিকেলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের টিভিকে। সন্ধ্যায় দক্ষিণী সুপারস্টার তামিলনাড়ুর লোকভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে। জানা যাচ্ছে, বিজয়ের সংখ্যাগরিষ্ঠতায় সন্তুষ্ট তিনি। ইতিমধ্যেই তিনি সরকার গঠনের অনুমতিও দিয়েছেন বলে খবর। রবিবার ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    মাছের রেনু পাচারের চেষ্টা, ত্রিপুরায় বিএসএফের গুলিতে মৃত ৩ বাংলাদেশি, আহত অন্তত ২৩

    বিএসএফ-কে ফাঁকি দিয়ে ভারতের মাছের রেনু পাচারের চেষ্টা। এই ঘটনায় বিএসএফের গুলিতে মৃত্যু হল ৩ বাংলাদেশি যুবকের। এই ঘটনা ঘটেছে শুক্রবার রাত ১০টা নাগাদ ত্রিপুরার সিপাহীজলা জেলার পাথারিয়াদার সীমান্তের ১০১ নম্বর গেট সংলগ্ন এলাকায়। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ওড়িশার আকাশে ধোঁয়ার কুণ্ডলী! শত্রুর ঘুম ছুটিয়ে নয়া মিসাইল পরীক্ষা ভারতের?

    ওড়িশার আকাশজুড়ে আচমকা দেখা মিলল ধোঁয়ার কুণ্ডলি। শুক্রবার এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যান স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, শুধু ওড়িশা নয়, বাংলাদেশ থেকেও দেখা মিলেছিল এই উজ্বল ধোঁয়ার কুণ্ডলী। তারপরই জল্পনা তৈরি হয় তাহলে কি  নতুন কোনও ক্ষেপণান্ত্র পরীক্ষা করল ভারত?শনিবার সব জল্পনার ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    পাটনায় দুর্যোগ! ঝড়ের তাণ্ডবে মৃত ৩, বিপর্যস্ত জনজীবন

    পাটনায় প্রবল দুর্যোগ! ঝড়বৃষ্টির মধ্যে পড়ে মৃত ৩। গুরুতর আহত ৫। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঝড়ের তাণ্ডবে পানীয় জল সরবরাহ ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবা বিঘ্নিত হয়েছে দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা চলছে।মৌসম ভবন জানিয়েছে, পূর্ব ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ইডির হাতে গ্রেপ্তার আপ মন্ত্রী সঞ্জীব অরোরা, বাংলার পর এবার পাঞ্জাব দখলের পোস্টার বিজেপির

    আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে বিরাট অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির। বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হল রাজ্যের শিল্প ও বিদ্যুৎ মন্ত্রী সঞ্জীব অরোরাকে। অন্তত ১০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে এই পদক্ষেপ বলে জানা ...

    ১০ মে ২০২৬ প্রতিদিন
    ‘দেব যত বড়ই সুপারস্টার হোক…’, টলিউডে কোণঠাসা ‘মাচো মস্তানা’ হিরণ এবার আরও বিস্ফোরক

    ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা, বিতর্ক যে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারেনি, গত সোমবার শ্যামপুরে পদ্ম ফুটিয়েই সেকথা বুঝিয়ে দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। জেতা আসন খড়গপুর কেন্দ্র হাতছাড়া হলেও ছাব্বিশের নির্বাচনী ফলপ্রকাশের দিন ‘মামাবাড়ির পিচ’ থেকে ঝকঝকে মার্কশিট হাতে বেরন হিরণ চট্টোপাধ্যায়। আর ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
    শুভেন্দুর শপথগ্রহণে ‘রাজনীতির সাতে-পাঁচে না থাকা’ জিৎ, দৃঢ় চিত্তে বিজেপিকে সমর্থন সুপারস্টারের?

    বঙ্গে গৈরিক সূর্যোদয়ে বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। এবার ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ। পঁচিশে বৈশাখের ‘রবি’ সকালে ব্রিগেডে বাংলায় শপথবাক্য পাঠ করে রাজ্যাভিষেক হল শুভেন্দু অধিকারীর। শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ করে বঙ্গের নবম মুখ্যমন্ত্রী মেদিনিপুরের ভূমিপুত্র। গোড়া থেকেই ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
    ‘এমন অদ্ভুত মহাজাগতিক প্রাণী ব্রহ্মাণ্ডে নেই’, মমতার ‘মুখ্যমন্ত্রী’ বায়ো বদলে তীব্র কটাক্ষ অরিত্রর

    পঁচিশে বৈশাখের ‘রবি’সকালে ব্রিগেডে বাংলায় শপথবাক্য পাঠ করে রাজ্যাভিষেক হল শুভেন্দু অধিকারীর। শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ করে বঙ্গের নবম মুখ্যমন্ত্রী মেদিনিপুরের ভূমিপুত্র। কিন্তু শনিসকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বায়োতে (Mamata Banerjee Facebook Bio) জ্বলজ্বল করছিল ‘মুখ্যমন্ত্রী’ পদ। যা নিয়ে নেটভুবনে কম শোরগোল ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
    মঙ্গলেই প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেবেন তাপস রায়, পাশে থাকবেন শঙ্কর-জগন্নাথ

    নতুন বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায় (Tapas Roy)। আগামী মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। অন্যদিকে প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়কে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সাহায্য করবেন ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
    পরিবর্তনের আবহে গতি ফিরছে রাজ্যের একাধিক কেন্দ্রীয় প্রকল্পে! গুরুত্ব পাচ্ছে আয়ুষ্মান ভারত

    পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে। ‘ডবল ইঞ্জিন সরকার’-এর জেরে দীর্ঘদিন আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে ফের গতি আসতে চলেছে বলে কেন্দ্রীয় সূত্রের দাবি। জল জীবন মিশন থেকে আয়ুষ্মান ভারত, একশো দিনের ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
    ‘আলট্রা লেফটিস্টেও আপত্তি নেই’, বঙ্গে বিজেপিকে ‘রুখতে’ বামেদের কাছে সাহায্যের আবেদন মমতার

    বাংলার মসনদ থেকে বামেদের সরাতে ‘বিজেপিকে ফ্রন্টে এনে’ লড়াই করার বার্তা দিয়েছিলেন। এবার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফলের পর বঙ্গে বিজেপিকে রুখতে বামফ্রন্টের সাহায্য প্রার্থনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে দলের কয়েকজন বিধায়ক ও নেতাকে নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
    শপথ নিয়েই মুখ্যসচিব, ডিজির সঙ্গে আলোচনা শুভেন্দুর, নবান্নেই মন্ত্রিসভার প্রথম বৈঠক

    নবান্ন থেকে রাজ্য মন্ত্রিসভা বা সচিবালয়ের কাজ আর চলবে না। বাংলার নতুন সরকারের কাজ হবে ঐতিহাসিক প্রশাসনিক ভবন মহাকরণ থেকে। এই ঘোষণার পরও নবান্নেই বসতে চলেছে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠক! শনিবার ব্রিগেডে শপথগ্রহণের ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
    মমতার বাড়ির সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি কর্মীদের! অশান্তি রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

    তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারী নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মমতার বাড়ির সামনে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ...

    ০৯ মে ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 4201-4300

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy