BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 May, 2026 | ২২ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: দেশ ::
  • মোবাইলে ছবি-ভিডিও, আপত্তি করায় প্রেমিকের সামনেই ঝাউবনে গণধর্ষণ কলেজ ছাত্রীকে! পরপর ঘটনায় পুরীর নারী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ। অভিযোগে উত্তাল ওড়িশা। দিনকয়েক আগেই গোপালপুর সমুদ্রসৈকত থেকে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তার কয়েকদিনের মাথায় ফের একই অভিযোগ। এবার খাস পুরী জেলায়। অভিযোগ, সমুদ্রসৈকতে গণধর্ষণ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    মাঝরাতে আচমকাই মেঘভাঙা বৃষ্টি, দেরাদুনে ভেসে গেল বাড়িঘর-দোকানপাট, নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি

    আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোররাতে আচমকাই প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের দেরাদুনে ঘটে গেল মেঘভাঙা বিপর্যয়। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্যোগে ভেসে গিয়েছে বাড়িঘর। বহু দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে গাড়িও। তাছাড়া, এখনও পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন জানিয়েছে। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    অপারেশন সিঁদুর ছিন্নভিন্ন করে দিয়েছিল মাসুদ আজহারের পরিবারের লোকজনকে, অবশেষে মেনে নিল জৈশ-ই-মহম্মদ

    অপারেশন সিঁদুর ছিন্নভিন্ন করে দিয়েছিল জৈশ-ই-মহম্মদ চিফ মাসুদ আজহারের পরিবারের লোকজনের দেহ। হামলার চার মাস পেরিয়ে যাওয়ার পরে অবশেষে সর্বসমক্ষে স্বীকার করল জৈশ-ই-মহম্মদ কম্যান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। গত ৭ মে পাকিস্তানের বাহওয়ালপুরে জৈশ-এর সদর দপ্তরে এয়ার স্ট্রাইক করে ভারত। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    পুরীর সমুদ্র সৈকতের কাছে কলেজছাত্রীর গণধর্ষণ, হাত বেঁধে রাখা হলো সঙ্গীর, গ্রেপ্তার ৩

    পুরীর সমুদ্র সৈকতের কাছে ১৯ বছর বয়সি এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর সঙ্গে আরও অনেকে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের ধরতে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    মিমির পরে ইডির তলবে হাজিরা অঙ্কুশের

    বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডি-র অফিসে হাজিরা দিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর এ বার ইডি স্ক্যানারে অঙ্কুশ। মঙ্গলবার তাঁকে বেলা ১১টায় ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হলেও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান অভিনেতা।জানা গিয়েছে, একটি ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘প্লাস্টিক ফ্রি’ হচ্ছে জলদাপাড়া, ভুলে শাস্তি পঞ্চায়েতেও, বর্জ্য রিসাইকল হবে গ্রামেও

    শিলাদিত্য সাহাসংরক্ষিত জঙ্গলে প্লাস্টিক ফেলা মানা। আইনেই আছে। কিন্তু মানে কে? বাঘ–গন্ডার–হাতি দেখতে জঙ্গল সাফারিতে গিয়ে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ইতিউতি ফেলে দেন অনেকেই।সেটা যদি না–ও করেন, জাতীয় উদ্যান চিরে যাওয়া ন্যাশনাল হাইওয়ে ধরে ছুটে চলা গাড়ির যাত্রীরা ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    স্টিয়ারিংয়ে মদ্যপ পুলিশকর্মী! গাড়ির ধাক্কায় মৃত্যু ২ শিশুর, আহত ১

    আইনরক্ষকের গাড়ির বেপরোয়া গতির বলি দুই শিশু। হরিয়ানার পালওয়ালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন শিশুকে ধাক্কা মেরে পিষে দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ শিশুর। গুরুতর আহত অন্য এক শিশু। দুর্ঘটনার প্রতিবাদে ধুন্ধুমার এলাকায়। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    লেপার্ডের আক্রমণে কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু চিতার, তিন বছরে এই প্রথম এমন ঘটনা

    লেপার্ডের আক্রমণে মৃত্যু কুনোর চিতার। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। মধ্যপ্রদেশে ২০২২ সালে ‘প্রজেক্ট চিতা’ শুরু হওয়ার পরে এই প্রথম কোনও লেপার্ডের হামলায় মারা গেল চিতা শাবক।কুনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের কুনো নদীর পাড়ে গোয়ালিয়রের চম্বল অঞ্চলের ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘সেই তো আলোচনার টেবিলে এল’, বাণিজ্যচুক্তি বৈঠকের আগে ভারতকে ‘খোঁচা’ নাভারোর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের আঘাত সামলে ওঠার চেষ্টায় ভারত। তারমধ্যেই আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা নয়াদিল্লি। গোটা বিষয়টি নিয়ে ভারতকে খোঁচা দিতে ভোলেননি ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তাঁর কথায়, অবশেষে আলোচনার টেবিলে আসছে ভারত। নাভারোর ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    রুশ তৈলবাহী জাহাজকে ভিড়তে দিল না আদানি বন্দর! ১০ লক্ষ ব্যারেল তেল-সহ রাস্তা বদল ট্যাঙ্কারের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ তেল নিয়ে কূটনৈতিক সংঘাতের মাঝেই রাশিয়ার তৈলবাহী জাহাজকে ভিড়তে দিল না আদানি বন্দর। মঙ্গলবার ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠকের মাঝেই এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। রুশ তেল নিয়ে মার্কিন আপত্তির মাঝেই এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    বড় স্বস্তি, শেষ মুহূর্তে বাড়ল আয়কর রিটার্ন জমার সময়সীমা, হাতে আর কতদিন? জানুন এখনই...

    আজকাল ওয়েবডেস্ক: আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন, বাংলায় তরজমা করলে দাঁড়ায় আয়কর রিটার্ন জমা দেওয়া। ২০২৫-২৬  অর্থবর্ষে আইটিআর-এর শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। তবে একেবারে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তেই স্বস্তি মধ্যবিত্তের। সোমবার, অর্থাৎ চলতি অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    ১ টাকায় ১০৫০ একর জমি আদানি গোষ্ঠীকে? বিহারে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের...

    আজকাল ওয়েবডেস্ক: বেশি দূরে নয় বিহারের বিধানসভা নির্বাচন। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও উত্তাপ ক্রমশই বাড়ছে বঙ্গের প্রতিবেশী রাজ্যে। এনডিএ জোটের অন্যতম মূল ভরসা নীতীশ কুমারের জেডিইউ। তাই বিহার হাতছাড়া হলে কেন্দ্রেও মোদির গদি টলমল হতে পারে। একথা ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    ফের মেঘভাঙা বৃষ্টিতে প্রবল বিপর্যয় দেরাদুনে, নিখোঁজ বহু, ভাঙল সেতু

    উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের বিরাম নেই। ফের মেঘভাঙা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের দেরাদুন। সোমবার গভীর রাতে দেরাদুনের সহস্রধারা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে তামসা নদীর জলস্তর প্রবল বেড়ে গিয়েছে। এর ফলে নদীর তীরের বেশ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    Breaking News Live: মান্ডিতে প্রবল ধস, মৃত ৩

    টানা বৃষ্টিতে বড়সড় ধস নামল হিমাচল প্রদেশের মান্ডিতে। মৃত তিন। মঙ্গলবার সকালে মান্ডির নিহরি এলাকায় একটি বাড়ি ধসের তলায় চাপা পড়েছে। মৃতেরা ওই বাড়িরই বাসিন্দা। মান্ডির পুলিশ সুপার সাক্ষী ভার্মা জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হয়েছে। সোমবার রাত থেকে প্রবল ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘অন্য কোথাও যাচ্ছি না’,প্রধানমন্ত্রীর সামনেই ফের এনডিএ জোটেই থাকার আশ্বাস নীতীশ কুমারের

    বারে বারে জোট বদল করেছেন তিনি। কখনও তিনি ছিলেন বিজেপির সঙ্গে এনডিএ জোটে। আবার কখনও সেই জোট ভেঙে তিনি গিয়েছেন কংগ্রেস শিবিরে। হাত শিবির ছেড়ে আবার এনডিএ-তেই ফিরে এসেছেন তিনি। তবে, এ বার আর সেই ‘ভুল’ করবেন না। তিনি ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ফের বাহারাইচে বন্যপ্রাণীর হামলা,এ বার আক্রান্ত বয়স্ক মহিলা

    গত কয়েক দিন ধরেই নেকড়ের আতঙ্কে সিঁটিয়ে রয়েছে বাহারাইচ। বন্যপ্রাণীদের আক্রমণে মৃত্যু হয়েছে দুই নাবালিকার। তিন বছরের এক শিশুকে টেনে নিয়ে গিয়েছে নেকড়ে। এর মধ্যে আবার বন্যপ্রাণীর আক্রমণ। এ বার সেখানে আক্রান্ত হয়েছেন এক বৃদ্ধা। অন্য দিকে, ওই এলাকায় ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    একসঙ্গে পাহাড়, জঙ্গল আর নদী— মানেই ডুয়ার্স? পুরীর কাছেই রয়েছে এমন সুন্দর একটি জায়গা

    পুজোর ছুটিতে ‘কুছ পরওয়া নেহি’ বলে বেরিয়ে পড়া বাঙালির চিরকালীন অভ্যাস। এ দিকে আগে থেকে ট্রেনের টিকিটও কাটা নেই। ডুয়ার্সের প্ল্যান ভেস্তে যেতেই খোঁজ পড়েছে বাঙালির ‘সেকেন্ড হোম’ পুরীর। কিন্তু সেগুড়ে বালি। পুজোর সময়ে অলিভ রিডলে কচ্ছপের মতো পুরীর ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    অসমে আমলার বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট,পাওয়া গেল সোনার গয়নাও

    দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। আর সোমবারই অভিযান চালানো হয় অসমের এক আমলার বাড়িতে। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা এবং সোনার গয়না। ওই আধিকারিকের বাড়ি থেকে ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন অসমের ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    গলদ দেখলে গোটা দেশেই এসআইআর বাতিল: সুপ্রিম কোর্ট

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বেআইনি কিছু দেখলে পুরো প্রক্রিয়াই বাতিল করে দেব। সে নির্বাচন কমিশন যতই কাজ শুরু করে দিক না কেন!’ বিহারের ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) মামলার শুনানিতে সোমবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    আধার সংযোগ নেই? ১৫ মিনিট পর খুলবে ট্রেনের টিকিট উইন্ডো, ১ অক্টোবর চালু হচ্ছে রেলের এই নতুন নিয়ম

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৎকালের পর এবার জেনারেল ক্যাটিগরি! অনলাইনে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণির টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পথে আরও একধাপ এগোল রেলমন্ত্রক। আধার সংযোগ না থাকলে প্রথম ১৫ মিনিট টিকিট উইন্ডো খুলতেই পারবেন না সংশ্লিষ্ট যাত্রীরা। ফলে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    পলি জমে কার্যকারিতা হারাচ্ছে দেশের অধিকাংশ বাঁধ, দাবি গবেষণায়

    নয়াদিল্লি: চলতি মরশুমে উত্তর ভারতের একাধিক রাজ্য ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছে। তার অন্যতম কারন দেশের বড় বড় জলাধারগুলির ধারণক্ষমতা হ্রাস। যার জন্য দায়ী পলি। সম্প্রতি ভোপালের শিক্ষাপ্রতিষ্ঠান আইসারের এক গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে, আগামী ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    মিমিকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রিকেটের বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার আড়ালে কি হাওলার মাধ্যমে কি টাকা লেনদেন হয়েছে? সোমবার তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে দিল্লিতে সদর দপ্তরে প্রব্যর্তন ভবনে ডেকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ৯ ঘণ্টা ধরে চলল ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ওয়াকফ আইনের বেশ কয়েকটি ধারায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সম্পূর্ণ স্থগিতাদেশ মিলল না ঠিকই। তবে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার রায়ে সোমবার সুপ্রিম কোর্টে ধাক্কাই খেল মোদি সরকার। ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ২২ মে ওই মামলায় রায়দান স্থগিত ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    বাঙালি যুবকের রুশ স্ত্রী মামলা: ‘অকর্মণ্য’, দিল্লি পুলিসকে সুপ্রিম কোর্টের তিরস্কার

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঙালি যুবকের রুশ স্ত্রীর পলায়ন মামলায় দিল্লি পুলিসকে সোমবার তুলোধনা করল সুপ্রিম কোর্ট। চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর নাবালক সন্তান স্তাভ্যকে নিয়ে তাঁর রুশ স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা দিল্লি থেকে পালিয়েছেন রাশিয়ার মস্কো। কীভাবে দিল্লিতে থাকা রাশিয়ার দূতাবাস ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই

    মুম্বই: রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফের বিপর্যস্ত মুম্বই। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকালে আবারও মাঝপথে থেমে যায় মনোরেল। ভিতরে ছিলেন ১৭ জন যাত্রী। তাঁদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    পরীক্ষায় বসতে হলে ৭৫ শতাংশ উপস্থিতি লাগবেই: সিবিএসই

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুলে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি। বাধ্যতামূলক ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিংবা অভ্যন্তরীণ মূল্যায়ন। বোর্ড পরীক্ষায় বসার জন্য তাদের নিয়মনীতি আবারও স্পষ্ট করল সিবিএসই। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এদিনের বিজ্ঞপ্তিতে মোট সাত দফা নিয়মের উল্লেখ করেছে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ভানতারায় কোনও অনিয়ম নেই, সুপ্রিম কোর্টে রিপোর্ট সিটের

    নয়াদিল্লি: শীর্ষ আদালতে স্বস্তি ভানতারা কর্তৃপক্ষের। অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ঘিরে একাধিক অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। গত ২৫ আগস্ট সেই মামলায়, সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গড়ে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    দিল্লিতে বিএমডব্লু’র ধাক্কায় আমলার মৃত্যুতে ধৃত মহিলা, বাবার হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ

    নয়াদিল্লি: দিল্লিতে বিএমডব্লু গাড়ির বেপরোয়া গতির শিকার সরকারি আমলা। মৃত নভজ্যোত সিং ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব। ঘটনায় গাড়ির চালক গগনপ্রীত কাউরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দুর্ঘটনার পর জোর করে প্রায় ২২ কিলোমিটার দূরের এক হাসপাতালে আহত নভজ্যোত ও তাঁর ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    পূজার বাড়ি থেকেই উদ্ধার অপহৃত চালক

    মুম্বই: প্রাক্তন শিক্ষানবিশ আইএএস পূজা খেড়করের বাড়ি থেকে উদ্ধার অপহৃত ট্রাক চালক। পুনেতে পূজার বাংলোয় প্রহ্লাদ কুমার (২২) নামে ওই যুবকের সন্ধান মেলে। ইতিমধ্যে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    হাজারিবাগে গুলির লড়াইয়ে হত মাওবাদীদের কেন্দ্রীয় নেতা

    রাঁচি: সোমবার হাজারিবাগের পানতিতরি জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু হল সহদেব সোরেন সহ তিন মাওবাদীর। পুলিস সূত্রে খবর, সহদেবের মাথার দাম ছিল ১ কোটি টাকা। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। বাকি ২ জনের নাম রঘুনাথ হেমব্রম ও বীরসেন গাঞ্জু। স্পেশাল ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    বিহারে মোদির কর্পোরেট বন্ধুকে হাজার একর জমি মাত্র ১ টাকায়

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাওয়ার প্লান্ট তৈরি হবে। তাই দরকার জমির। কিন্তু সেই প্রকল্পের জন্য কৃষকদের থেকে জমি নিয়ে দেওয়া হচ্ছে না ক্ষতিপূরণ। বিহারে কোটি কোটি টাকা দামের জমি কার্যত বিনা পয়সায় তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু ব্যবসায়ীকে। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    বোনাস বৃদ্ধির দাবি রেল কর্মী সংগঠনের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বোনাস বৃদ্ধির দাবিতে সোচ্চার রেল কর্মীদের সর্বভারতীয় সংগঠন। পাশাপাশি বোনাস প্রদানের ক্ষেত্রে বেতনের যে ঊর্ধ্বসীমা থাকে, তাও তুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও পাঠিয়েছে ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেন (এনএফআইআর)। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    মুকুলের সোনার কেল্লা থেকে মহিষাদল রাজবাড়ি, পুজোর থিম নিয়ে হাজির রাজধানীর চিত্তরঞ্জন পার্ক

    দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: এই বছর পুজোয় দিল্লির সি আর পার্কে খোঁজ মিলবে সোনার কেল্লার। দিল্লির অভিজাত বাঙালি পাড়া চিত্তরঞ্জন পার্কে উঠে আসবে একটুকরো জয়সলমীরও। তবে শুধুই সোনার কেল্লা কিংবা রাজস্থান নয়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির সাময়িক ঠিকানাও এবার হতে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    কুকি নেতার বাড়িতে আগুন, ফের উত্তেজনা ছড়াল মণিপুরে

    ইম্ফল: ফের অশান্ত মণিপুরের চূড়াচাঁদপুর। রবিবার রাতে কুকি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। জানা যাচ্ছে, আক্রান্ত হয়েছেন কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা কেলভি আইখেনথাং। এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আর এক কুকি ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    সারা দেহে ৪০ হাজার মৌমাছি বসে আছে, অথচ হুল ফোটাচ্ছে না! মধুকরদের 'বশ' করে বিশ্বকে চমকে দিলেন রাজেন্দ্র...

    আজকাল ওয়েবডেস্ক: সাধারণত মানুষ মৌমাছি থেকে শতহস্ত দূরে থাকতেই পছন্দ করে। তার কারণও যথেষ্ট সঙ্গত। এদের হুলের জ্বালা যেমন তীব্র, তেমনই কামড়ানোর পর মুহূর্তেই ফুলে ওঠে ক্ষত স্থান। হঠাৎ করে মৌমাছির ঝাঁকের সামনে পড়লে আতঙ্কে দিশেহারা হয়ে পালানোর পথ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    ক্লাস শেষ হলেও ছাত্রীকে আটকে রাখত, ফাঁকা ঘরে লাগাতার যৌন হেনস্থা শিক্ষকের! স্কুলে ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস দশম শ্রেণির ছাত্রীর

    আজকাল ওয়েবডেস্ক: ক্লাস শেষ হলেই সহপাঠীদের বেরিয়ে যেতে বলত শিক্ষক। শুধুমাত্র আটকে রাখত একজন ছাত্রীকে। এরপর ফাঁকা ক্লাসরুমে চলত যৌন নির্যাতন। লাগাতার স্কুলের মধ্যে যৌন হেনস্থার শিকার হয়ে অবশেষে শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানাল ওই ছাত্রী।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    ফের নিয়মে বদল,সাধারণ মানুষ অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন প্রথম ১৫ মিনিট

    অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ে স্বচ্ছতা নিয়ে আসার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। আধার কার্ড ছাড়া এই টিকিট পাওয়া যাবে না বলেও জানানো হয়। তার পরেও ট্রেনের টিকিট বুকিং করার করার ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ। সংরক্ষিত আসনের টিকিটের জন্য ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    আড়াই কোটির গাড়িতে ধাক্কা, ট্রাকচালকের সহকারীকে অপহরণ জাল IAS পূজার বাবার

    বহিষ্কৃত IAS অফিসার পূজা খেডকরের বাবা দিলীপ খেডকর পলাতক। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। উধাও তাঁর স্ত্রী মনোরমাও। দিলীপের বিরুদ্ধে এক ট্রাকচালকের সহকারীকে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার পূজার পুনের বাড়ি থেকেই প্রহ্লাদ কুমার নামে ওই যুবককে উদ্ধার করেছিল পুলিশ। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    একের পর এক মানুষকে পিষে এগিয়ে গেল ট্রাক! ইন্দোরে শিউরে ওঠা দুর্ঘটনা, মৃত আপাতত ২

    মধ্যপ্রদেশের ইন্দোরের এক ব্যস্ত এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সন্ধ্যায় একাধিক গাড়ি ও মোটরবাইকে ধাক্কা মারল একটি ট্রাক। যার জেরে অন্তত দু’জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কমপক্ষে আরও নয়জন আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    বেটিং অ্যাপ মামলা: মিমির পরে মঙ্গলে অঙ্কুশকে দিল্লিতে ইডির দপ্তরে তলব: সূত্র

    বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডি-র অফিসে গিয়ে সোমবার হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরই মধ্যে একই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, সূত্রের খবর ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘ভাইরাস’ই ভরসা, ‘অপারেশন সিঁদুর’-এর নাম নিয়ে ভারতে সাইবার হানার চেষ্টা পাক হ্যাকারদের

    সংঘর্ষের ময়দানে নাস্তানাবুদ হতে হয়েছে। এ বার ‘ভাইরাস’-এ ভরসা। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেক্টরে সাইবার হানার চেষ্টা পাকিস্তানের। টোপ হিসেবে ব্যবহার করা হয় ‘অপারেশন সিঁদুর’-এর নাম। টার্গেট ছিল দেশের ডিফেন্স সেক্টরও।একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাইবার হানার জন্য একটি ভাইরাস ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করুন’! বাঙালি অধ্যাপকের পাশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, চিঠি প্রাক্তনীদেরও

    পড়ুয়াদের আন্দোলনে ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে প্রায় দু’বছর ধরে সাসপেনশনে থাকা বাঙালি অধ্যাপক স্নেহাশিস ভট্টাচার্যকে সম্প্রতিই বহিষ্কার করেছে দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তের নিন্দা করে এ বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি লিখল কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকদের একটি সংগঠন। স্নেহাশিসকে বহিষ্কারের ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আনন্দবাজার
    প্রায় ন’ঘণ্টা পর দিল্লির ইডি দফতর থেকে বাইরে এলেন মিমি, বেআইনি বেটিং অ্যাপ-কাণ্ডে হাজিরা নিয়ে নীরবই রইলেন অভিনেত্রী

    সকাল ১১টা নাগাদ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। রাত ৮টা নাগাদ কেন্দ্রীয় সংস্থার দফতর থেকে বার হলেন তিনি। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় তাঁর হাজিরা প্রসঙ্গে নীরবই থাকলেন মিমি। মিমি-সহ বেশ ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আনন্দবাজার
    উদ্বেগ বাড়িয়ে কেরলে ফের ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার থাবা! তিরুঅনন্তপুরমে মৃত্যু নাবালকের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবা। সম্প্রতি বিরল এই রোগে আক্রান্ত হয়ে এক নাবালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, তিরুঅনন্তপুরমের বাসিন্দা ওই নাবালক সম্প্রতি সেখানকার ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ইন্দোরে ভয়াবহ দুর্ঘটনা, ভিড়কে পিষে দিল বেপরোয়া ট্রাক, মৃত অন্তত ২

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরে। ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া একটি ট্রাক। চাকায় পিষ্ট হয়ে এখনও পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘আফগানিস্তানে দ্রুত সাহায্য, পাঞ্জাবের বন্যায় লবডঙ্কা’, ত্রাণের টাকা না পেয়ে মোদিকে তোপ ভগবন্তের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যাবিধ্বস্ত পাঞ্জাব আকাশপথে পরিদর্শনের পর ১৬০০ কোটি টাকা অর্থসাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও একটি টাকাও পায়নি ভগবন্ত মানের সরকার। এই ঘটনায় আফগানিস্তানের উদাহরণ টেনে মোদি সরকারকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘লুকনো রয়েছে আরডিএক্স!’ বোমাতঙ্কে হুলস্থুল গুজরাট হাই কোর্টে, ছুটল পুলিশ ও ডগ স্কোয়াড

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরডিএক্স-এ উড়িয়ে দেওয়া হবে গুজরাট হাই কোর্ট! এমনই হুমকি ইমেলে রীতিমতো আতঙ্ক ছড়াল আদালতে। হুমকি ইমেলের খবর পেয়ে হাই কোর্ট খালি করে তল্লাশি চালাল গুজরাট পুলিশ ও ডগ স্কোয়াড। যদিও তল্লাশিতে কোনও কিছুই পাওয়া যায়নি। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    অন্ধ্রপ্রদেশে ভেঙে পড়ল স্কুলের দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ৫ বছরের শিশুর, আহত বহু

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ বছরের এক শিশুর। আহতের সংখ্যা ১০। কিন্তু কী কারণে দেওয়ালটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বিহার উন্নতি করায় কুৎসা করছে কংগ্রেস-আরজেডি’, ‘বিড়ি-বিহার’ মন্তব্যে তোপ মোদির

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন ক্রমশ উন্নতি করছে বিহার, তখন ‘বিড়ি-বিহার’ মন্তব্য করে কটাক্ষ করছে কংগ্রেস আর আরজেডির মতো বিরোধী দলগুলি। সোমবার বিহার সফরে এই ভাষাতেই বিরোধী পক্ষকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, নীতীশ কুমারের রাজ্যে ৩৬ হাজার ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    মোদি ফিরতেই ফের হিংসার আগুন মণিপুরে, জ্বালিয়ে দেওয়া হল কুকি নেতার বাড়ি, চলল ভাঙচুর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরেই ফের হিংসার আগুন ছড়াল মণিপুরে। চূড়াচাঁদপুরে স্থানীয় এক কুকি নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি, বিভিন্ন জায়গায় ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, রবিবার ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    মার্কিন শুল্ককোপে ২৫০০০ কোটির ক্ষতি অন্ধ্রের! ‘কিছু করুন’, কেন্দ্রের কাছে আর্জি নায়ডুর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ শতাংশ মার্কিন শুল্কের কোপে কার্যত ধসের মুখে অন্ধ্রপ্রদেশের অর্থনীতি। এই রাজ্যের অর্থনীতির অন্যতম উৎস বিদেশে চিংড়ি রপ্তানি। শুল্কের কোপে পড়ে কার্যত বন্ধের জোগার অন্ধ্রপ্রদেশের চিংড়ি রপ্তানি। যার জেরে অনুমানিক ২৫ হাজার কোটি টাকার ক্ষতি ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘ভিশন ২০৪৭’, ভবিষ্যতের যুদ্ধ জয়ে কতটা তৈরি সেনা? সেনা প্রধানদের সঙ্গে বৈঠক মোদির

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা থেকে বিহারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাওয়ার আগে ফোর্ট উইলিয়ামে তিনদিন ব্যাপী সেনা সম্মেলনে অংশ নেন তিনি। উত্তরপূর্বের সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, ভারতীয় উপমহাদেশে বদলাতে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ক্যাম্পাসে হিংসা! অসমে ৫ বাংলাদেশি পড়ুয়াকে বহিষ্কারের পর দেশছাড়া করার সিদ্ধান্ত

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসে হিংসা ছড়ানোর অভিযোগে অসমে ৫ বাংলাদেশি পড়ুয়াকে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয়, অভিযুক্তদের দেশছাড়া করার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাদকদ্রব্য।  ঠিক কী ঘটেছিল? গত ৮ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    শুল্কবাণের আঘাত সারিয়ে দ্রুতই বাণিজ্যচুক্তি? আলোচনা করতে ভারতে এলেন মার্কিন প্রতিনিধি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আলোচনা, শুল্কযুদ্ধের পর অবশেষে দিনের আলো দেখতে চলেছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি? সেরকমটাই আশা করছে ওয়াকিবহাল মহল। কারণ সোমবারই ভারতে আসছেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। আগামী কাল বাণিজ্যচুক্তি নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনায় ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    এসি কামরায় দেদার ধূমপান! প্রতিবাদ করতেই মহিলা যা করলেন, ছিঃ ছিঃ পড়ল নেটপাড়ায় ...

    আজকাল ওয়েবডেস্ক: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলন্ত ট্রেনের এসি কামরায় ধূমপান। শুধু তাই নয়, সহযাত্রী সেই ঘটনার প্রতিবাদ করে ভিডিও করতে গেলে তাঁকেই পাল্টা শাসানি। 'আমি আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না। যান, পুলিশ ডাকুন'। এমনই সব  মন্তব্য করে নিজের ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    মণ্ডপে অন্য বর! ছবি মিলিয়ে পর্দাফাঁস, শেষ মুহূর্তে বিয়ে ভাঙল কনেপক্ষ...

    আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এখন বসার ঘর থেকেই বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। কেনাকাটা থেকে শুরু করে জীবনসঙ্গী খোঁজা, সবকিছুই এখন স্মার্টফোনের পর্দায়। কিন্তু এই সুবিধার আড়ালেই যে কত বড় বিপদ লুকিয়ে থাকতে পারে, তার এক জলজ্যান্ত ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    'চলো বিয়ে করে নিই', প্রেমিককে রাজি করাতে ৬০০ কিলোমিটার পাড়ি, প্রেমিকাকে মেরে গাড়িতে ভরে দিলেন শিক্ষক...

    আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকা গিয়েছিলেন ৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে। উদ্দেশ্য ছিল, প্রেমিককে রাজি করাবেন বিয়েতে। ঘটনা ঘটল একেবারে বিপরীত। উদ্ধার হল যুবতীর দেহ। জানা গিয়েছে, ওই যুবক পেশায় স্কুল শিক্ষক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রেমিকাকে লোহার রড দিয়ে খুনের। রাজস্থানের ঝুনঝুনুর অঙ্গনওয়াড়ি ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    'একদিন বাড়িতে এসো', বাড়িতে ডেকে সাইকেলের চেন দিয়ে মারধর, যুবকের গোপনাঙ্গে পরপর পিন ফুটিয়ে দিলেন যুবতী, ভিডিও করলেন স্বামী...

    আজকাল ওয়েবডেস্ক: হইচই কেরলে। এক দম্পতির কার্যকলাপে রীতিমতো ঝড় আলোচনার। জানা গিয়েছে, ওই দম্পতি দুই যুবককে বাড়িতে ডেকে এনে অকথ্য অত্যাচার করেছেন। তাঁদের গোপনাঙ্গে পিন ফুটিয়ে দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর, ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    নেই হেলমেট, চলন্ত বাইকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল তিনজন! হাইওয়ের ভিডিও ভাইরাল হতেই রেগে লাল পুলিশ ...

    আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাইকে অন্তরঙ্গ এক যুগল। বাইক চালাতে চালাতেই আপত্তিকর অবস্থায় দেখা গেল ওই যুগলকে। ব্যস্ত হাইওয়েতে চলন্ত বাইকে যুগলের এহেন কীর্তিতে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও তীব্র ক্ষোভ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    মাঝ রাতে কার সঙ্গে কথা বলে মা? ফোনেই সারাক্ষণ ব্যস্ত, সন্দেহ হয়েছিল দুই ছেলের, ফাঁকা বাড়িতে শেষমেশ ভয়ঙ্কর কাণ্ড...

    আজকাল ওয়েবডেস্ক: সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতেন মা। কখনও কখনও বাড়ির কাজেও মন থাকত না। কত কাজ করতেও ভুলে যেতেন। বিশেষত মাঝ রাতে রোজ মা ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। কারো সঙ্গে রোজ কথা বলতেন। মায়ের এই আচরণেই সন্দেহ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    স্ত্রীর এআই করা নগ্ন ছবি ফাঁস, গাড়িতে পিষে মারতেও চেয়েছিল! শেষমেশ প্রকাশ্যে পরপর গুলি চালাল স্বামী, কারণ কী জানেন?

    আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। প্রতারণার অভিযোগে ও প্রতিশোধস্পৃহায় স্ত্রীকে বারবার হেনস্থা করেছিলেন। এমনকী খুনের চেষ্টাও করেন একাধিকবার। অবশেষে ভরা রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে লক্ষ্য করে পরপর গুলি চালাল স্বামী। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তেই মর্মান্তিক পরিণতি তরুণীর।  সর্বভারতীয় সংবাদমাধ্যম ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    মহারাষ্ট্রে ভোটার তালিকা বৃদ্ধি নিয়ে বিতর্ক, নির্বাচনী স্বচ্ছতায় প্রশ্নচিহ্ন

    আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ভোটার তালিকা মাত্র পাঁচ মাসে প্রায় ৪০.৮১ লক্ষ বেড়ে যাওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। জনসংখ্যাগত তথ্য ও অতীত প্রবণতার সঙ্গে এই বৃদ্ধির কোনও সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না। বিরোধীদের অভিযোগ, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    মাওবাদী বিরোধী অভিয়ানে যৌথবাহিনীর বড় সাফল্য, চলতি বছর এখন পর্যন্ত নিহত কতজন?

    আজকাল ওয়েবডেস্ক: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। সোমবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন একজন শীর্ষ মাওবাদী নেতা এবং আরও দুই সাগরেদ। নিহত মাওবাদী কমান্ডারের নাম সহদেও সোরেন। সহদেও ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র কেন্দ্রীয় ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    জাতিভেদের কারণেই ধর্মান্তরিত হয় হিন্দুরা? সিদ্দারামাইয়ার মন্তব্যে বিতর্ক

    ধর্মান্তকরণ নিয়ে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর দাবি, হিন্দু ধর্মে জাতিভেদ রয়েছে। সেই কারণেই হিন্দুরা ধর্মান্তরিত হয়। তাঁর এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হিন্দু ধর্মকে নিশানা করার অভিযোগে সরব হয়েছে বিজেপি।গত কয়েক মাস ধরেই ধর্মান্তকরণ ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘ভয় অন্য কাউকে দেখাবেন’, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বাধা, পাঞ্জাব পুলিশকে ধমক রাহুলের

    ‘ভয় অন্য কাউকে দেখাবেন।’ আপ শাসিত পাঞ্জাবের গুরুদাসপুরের পুলিশকে এই ভাষাতেই তোপ দাগলেন রাহুল গান্ধী। সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দেশের সবার সঙ্গে দেখা করার অধিকার রয়েছে তাঁর। কেউ আটকাতে পারবে না।আম আদমি পার্টি ইন্ডিয়া জোটের শরিক। তবে কংগ্রেসের ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ED-র দপ্তর থেকে বের হলেন মিমি, মুখে স্মিত হাসি, কিন্তু...

    ৯ ঘণ্টা পর ইডি দপ্তর থেকে বেরিয়ে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের কারণে বেশ খানিকটা ক্লান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। মুখে স্মিত হাসি নিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে সোজা গাড়িতে উঠে যান তিনি। কোনও প্রশ্নের উত্তর ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘অনুপ্রবেশকারীদের তাড়িয়েই ছাড়ব’, পূর্ণিয়ায় শপথ মোদীর, ‘বিড়ি-বিহার’ নিয়েও একহাত নিলেন বিরোধীদের

    অনুপ্রবেশ ইস্যুতে ফের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের পূর্ণিয়া থেকে কংগ্রেস ও আরজেডি-কে উদ্দেশ করে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘কান খুলে শুনে রাখুন, সব অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়িয়ে ছাড়ব।’ একই সঙ্গে কেরালা কংগ্রেসের ‘বিড়ি-বিহার’ মন্তব্য নিয়েও একহাত ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    আচমকাই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ৫ বছরের খুদে পড়ুয়ার, জখম ১০

    রাজস্থানের পরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল। স্কুলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৫ বছরের এক স্কুল পড়ুয়ার। গুরুতর জখম ১০ জন। সোমবার কুর্নুলের কাবাডি স্ট্রিটের কীর্তি ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। পড়ুয়ার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। ঘটনার তদন্ত ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু বায়ুসেনার ইঞ্জিনিয়ারের, নেপথ্যে কী রহস্য?

    বহুতল থেকে পড়ে মৃত্যু হলো ভারতীয় বায়ুসেনার এক ইঞ্জিনিয়ারের। রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর ঘটনা। নিহত বায়ুসেনার ইঞ্জিনিয়ারের নাম লোকেশ পাভান কৃষ্ণ, বয়স হয়েছিল ২৫ বছর। হালাসুরু মিলিটারি কোয়ার্টারে থাকতেন তিনি। বেঙ্গালুরুর একটি বহুতলের ২৪ তলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘সুপ্রিম’ স্বস্তি আম্বানিদের, ‘আইন মেনেই কাজ করছে বনতারা’, ক্লিনচিট শীর্ষ আদালতের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে অনন্ত আম্বানিদের বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’ সংশ্লিষ্ট আইন মেনেই কাজ করছে। সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে এমনটাই জানাল শীর্ষ আদালত দ্বারা নিযুক্ত চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট)।‘বনতারা’র বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখানে পশুপাখিদের সঠিকভাবে পরিচর্যা ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    আপনাদের জন্যই অপহৃত শিশু, রুশ বধূ মামলায় দিল্লি পুলিশকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

    সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘আপনাদের জন্যই অপহৃত হয়েছে শিশু’, কর্তব্যের গাফিলতির অভিযোগে দিল্লি পুলিশকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। ভিক্টোরিয়া বসুর মামলায় দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রকের তরফে যে স্ট‍্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তা দেখে কার্যত ক্ষুব্ধ বিচারপতিদের বেঞ্চ।গত জুলাই ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বেআইনিভাবে হলে বিহারের গোটা SIR বাতিল করে দেব’, কমিশনকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

    সোমনাথ রায়, নয়াদিল্লি: বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট! সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’-এ জুড়ল ভারতের ৭টি জায়গা, তালিকায় কোনগুলি?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’-এর সম্ভাব্য তালিকায় জুড়ল ভারতের সাতটি জায়গার নাম। ইউনেসকোয় ভারতীয় স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে এবং তার সংরক্ষণ এবং দেখাশোনা করার প্রতি ভারত যে অত্যন্ত যত্নশীল, এই সংযোজনের মাধ্যমে তারই আলোকপাত ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    বন্ধুর জন্মদিনে পার্টি করার ‘অপরাধ’, রাস্তায় দাঁড়িয়ে স্ত্রীকে গুলি করে ‘খুন’ করল স্বামী!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে গুলি করে হত্যা করল স্বামী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অভিযোগ, ফেসবুক থেকে স্বামী জানতে পারে যে তার স্ত্রী এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছেন। তারপরই রাস্তায় গুলি করে স্ত্রীকে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে, জ্বলবে ২৬ লক্ষ প্রদীপ! বিশ্বমঞ্চে রামনগরীর প্রাচীন ঐতিহ্য

    হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ২০২৫ সালের দীপোৎসব উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি। পর্যটন বিভাগের পক্ষ থেকে ১৯ অক্টোবর অযোধ্যায় আতশবাজি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণ ব্যতিরেকেই পরিবেশ-বান্ধব এই আয়োজনে রয়েছে দারুণ চমক।দীপোৎসব ২০২৫-এ সরযু নদীর ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘হিন্দুত্বে অস্পৃশ্যতা না থাকলে এত ধর্মবদল কেন?’ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার প্রশ্নে তুঙ্গে বিতর্ক

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মান্তরণ ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। তাঁর প্রশ্ন, যদি হিন্দু ধর্ম সকলকে সমান অধিকার দেয়, এতে কোনও অস্পৃশ্যতা না থাকে, তাহলে এখানে এত ধর্মবদল কেন? মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    লক্ষ্য ২০৪৭, ৬ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন যোগী

    হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত উত্তরপ্রদেশ -সমর্থ উত্তরপ্রদেশ’-এর স্বপ্ন পূরণের জন্য গঠনমূলক কর্মপরিকল্পনা নিয়েছে। সামগ্রিক বিকাশ, অর্থনৈতিক নেতৃত্ব, এবং সাংস্কৃতিক পুনর্জাগরণকে ভিত্তি করে এই কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।২০৩০ সালের মধ্যে ১ ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘জিএসটি’ কমায় ওষুধের দাম বদল করবে সংস্থা, সংশোধিত মূল্য প্রকাশের নির্দেশ দিল কেন্দ্র

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধে জিএসটি কমানোয় এবার বেশিরভাগ ওষুধের দাম কমতে চলেছে। আর এমাসের শেষ থেকেই নতুন দামের সুফল পেতে পারেন সাধারণ মানুষ। এরমধ্যেই ওষুধ, চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি হার কমানোর পর ফার্মা সংস্থাগুলিকে এমআরপি সংশোধন করার নির্দেশ ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    মোদি সরকারের বঞ্চনা! জল জীবন মিশনেও বাংলার বকেয়া ৭ হাজার কোটি

    সোমনাথ রায়, নয়াদিল্লি: একশো দিনের কাজ, সড়ক, সর্বশিক্ষা অভিযান, আবাস যোজনার পর ফের কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা ও বাঙালি। এবার ‘জল জীবন মিশনে’র সঙ্গে যুক্ত রাজ্যের হাজার হাজার ঠিকাদার, মিস্ত্রি, কর্মী, সরবরাহকারীরা হাজার কোটি টাকার বঞ্চনার মুখোমুখি। পরিমাণ? প্রায় ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    দিল্লিতে অর্থমন্ত্রকের আমলাকে পিষে দিল বেপরোয়া বিএমডব্লিউ! ‘ষড়যন্ত্রে’র অভিযোগ ছেলের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। মৃত নভজ্যোত সিং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপসচিব পদে কর্মরত ছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যান ঘাতক গাড়ির আরোহীরাই। যদিও ঘটনাস্থল থেকে ১৭ কিলোমিটার দূরের হাসপাতালে কেন ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    যাত্রী নিয়ে মুম্বইতে ফের আটকে গেল মনোরেল! প্রশ্নের মুখে সুরক্ষা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে ফের একবার থমকালো মনোরেল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত সে রাজ্য। এর মধ্যেই মুম্বইয়ের ওয়াডালা এলাকায় আটকে যায় মনোরেলটি। কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যা ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    দিল্লির এই পুজোয় এবার ফুটে উঠবে মহিষাদল রাজবাড়ি! দর্শক ফিরবেন রাজযুগে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এক রাজকীয় পরিবেশ। সেই ঐতিহ্য। সেই ঐশ্বর্য। এক ভুলে যাওয়া সময়ের দলিল যেন পড়ে আছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। এবার সেটাই ফুটে উঠতে চলেছে দিল্লির দুর্গাপুজো সমিতি চিত্তরঞ্জন দুর্গা উৎসবে। ষোড়শ শতাব্দীর এই প্রাসাদটি বহু ইতিহাসের ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন
    বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হল অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকের, গ্রেপ্তার চালক

    নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর: অন্য সবকটি রবিবারের মতোই ছুটি কাটাচ্ছিলেন অর্থমন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিক নভজ্যোত সিং(৫২)। নিজের স্ত্রী সন্দীপ কউরকে নিয়ে বাইকে করে ফিরছিলেন গুরুদ্বার থেকে। আচমকাই সাক্ষাৎ যমদূত নেমে এল। পিছন দিক থেকে বিশাল গতিতে ছুটে আসা একটি বিলাসবহুল গাড়ি ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশের নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

    নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর: সংশোধিত ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত রাখল না সুপ্রিম কোর্ট। তবে এই আইনের ৩ (আর) অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, ‘জেলাশাসককে নাগরিকদের ব্যক্তিগত অধিকার বিচার করে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    মুম্বই ও হায়দরাবাদে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন

    মুম্বই, ১৫ সেপ্টেম্বর: খাতায় কলমে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের পালা শুরু হয়েছে। রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু দেশের বাকি অংশে নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আজ, সোমবার সকালে থেকেই বাণিজ্যনগরীতে ভারী বৃষ্টি চলছে। ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    কোলে সদ্যজাত, চিন্তা আরও হাজার হাজার শিশুদের নিয়ে, ৩০ লিটার স্তনদুগ্ধ দান জ্বালার...

    আজকাল ওয়েবডেস্ক: মাতৃদুগ্ধ। এক শিশুর বেঁচে থাকার প্রধান উপাদান। তবে নানা কারণে, বিশ্বের বহু শিশুই প্রয়োজনের সময়ে মাতৃদুগ্ধ পর্যাপ্ত পরিমাণে পায় না। এই প্রসঙ্গে বিশ্ব জুড়েই নানা ভাবনা চিন্তা হয়েছে, পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্লাড ব্যাঙ্কের মতোই তৈরি হয়েছে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    ভিঞ্চির মোনালিসা এবার ওমলেটে! ডিমের কুসুম দিয়ে যুবকের নিখুঁত কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা...

    আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। অনেকেরই সৃষ্টিশীলতা দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। কখনও নাচের, কখনও বা গানের, কখনও কখনও আবার ছবি দেখেও মুগ্ধতা প্রকাশ করেন সকলে। কিন্তু জানেন কি, খাবারের মধ্যে ছবি আঁকা যায়? ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    'নইলে হয়তো বাবা বেঁচে যেতেন',  দিল্লি দুর্ঘটনার ভয়াবহ মোড় সামনে...

    আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে খাস দিল্লিতে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় একটি বিএমডব্লিউ গাড়ির। দুর্ঘটনার পরে, তোলপাড় আরও একটি ঘটনা নিয়ে। মূলত ওই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন তুলছেন ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    জন্মদিনের পার্টিতে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ? ভিডিওতে স্ত্রীকে দেখতে পেয়েই রাগে উন্মত্ত হয়ে স্বামী যা করলেন.......

    আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এক জন্মদিনের পার্টির ভিডিওতে নিজের স্ত্রীকে দেখেছিলেন ব্যক্তি। সেই ভিডিও থেকেই ঘটে গেল এক নৃশংস খুনের ঘটনা। গোয়ালিয়রে দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করল স্বামী বলে অভিযোগ। জানা যাচ্ছে, জন্মদিনের ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    আত্মীয়ের শেষকৃত্য সেরে আর বাড়ি ফেরা হল না, ভয়াবহ পথ দুর্ঘটনায় শেষ দুই পরিবার ...

    আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়ের শেষকৃত্য সেরে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদেরও বাড়ি ফেরা হল না। পথেই সব শেষ হল‌। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পরিবারের মোট সাতজন সদস্য। আহত হয়েছেন অনেকেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জয়পুরে। ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নার্সিংহোম, দুলে উঠল সদ্যোজাতদের বেড, দুই নার্সের কীর্তি দেখে চোখ ছানাবড়া সকলের ...

    আজকাল ওয়েবডেস্ক: আচমকা ভূমিকম্প। জোরালো কম্পনে কেঁপে ওঠে গোটা শহর। সেই মুহূর্তে হাসপাতালও ওঠে। দুই নার্স বসেছিলেন সদ্যোজাতদের ঘরে‌। কম্পনে হাসপাতালের ঘরে সব দুলে উঠতেই কম্পন টের পান তাঁরা। তবে ভয়ে, আতঙ্কে তাঁরা পালিয়ে যাননি। বরং তিন সদ্যোজাতকে দুই ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    চীনের মেগা প্রকল্পের মোকাবিলা করতে হবে, অরুণাচল প্রদেশে দেশের সর্বোচ্চ বাঁধের কাজ শুরু করেছে ভারত

    আজকাল ওয়েবডেস্ক: তিব্বতের মালভূমির সীমান্তবর্তী ইয়ারলুং সাংপো নদীর উপর চীন বাঁধের কাজ শুরু করেছে বলে খবর প্রকাশের পরেই ভারত অরুণাচল প্রদেশে দেশের সর্বোচ্চ বাঁধ দিবাং প্রকল্প নির্মাণের কাজও শুরু করেছে। নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার দ্বারা পরিচালিত এনএইচপিসি লিমিটেড ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    ‘আমার মাথার দাম ২০০ কোটি’, ইথানল পেট্রলের সমালোচকদের এক হাত নিয়ে দাবি নীতিন গড়করির

    আজকাল ওয়েবডেস্ক: ইথানল-মিশ্রিত পেট্রলের সমালোচকদের এক হাত নিলেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। তাঁর দাবি, গোটা সমালোচনাটিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মন্ত্রী আরও দাবি করেন তাঁর টাকার কোনও অভাব নেই এবং তাঁর ঘিলুর দাম প্রতি মাসে ২০০ কোটি।রবিবার নাগপুরে এগ্রিকোস ওয়েলফেয়ার ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    মার্কিন শুল্ক-বাণে ধরাশায়ী অন্ধ্রের চিংড়ি রপ্তানি! প্রায় ২৫০০০ কোটি টাকার ক্ষতি, বাতিল ৫০ শতাংশ রপ্তানির বরাত

    আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পণ্যে আমদানি শুল্ক বাড়িয়েছে আমেরিকা। ফলে জোর ধাক্কা লেগেছে অন্ধ্রপ্রদেশের চিংড়ি রপ্তানিতে। অনুমান চিংড়ি রপ্তানিতে প্রায় ২৫,০০০ কোটি টাকার ক্ষতি হতে পারে। সরকারি আধিকারিকরা সোমবার জানিয়েছেন যে, প্রায় ২০০০ কন্টেইনার রপ্তানিতে ৬০০ কোটি টাকার কাছাকাছি শুল্কের ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    দিল্লির ঐতিহাসিক 'চাঁদনি চক' , জানেন কে তৈরি করেছিলেন, প্রথমে এই বাজারের কী নাম ছিল?

    আজকাল ওয়েবডেস্ক: পুরাতন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যস্ত বাজার, চাঁদনি চক, জাতীয় রাজধানীর ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এবং স্থানীয়রা যান। কিন্তু আপনি কি জানেন, এই বাজারটি প্রায় ৩৭৫ বছরের পুরনো। একজন বিখ্যাত মুঘল ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    শাহি জামা মসজিদ অশান্তি মামলায় শুনানি আজ এলাহাবাদ হাইকোর্টে

    আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সাম্ভল জেলার ৫০০ বছরের পুরনো শাহি  জামা মসজিদকে ঘিরে গত বছরের ভয়াবহ অশান্তির মামলায় সোমবার (১৫ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে এলাহাবাদ  হাইকোর্টে। জামা মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান জাফর আলি দাখিল করেছেন একটি রিট আবেদন, যাতে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    সুপ্রিম কোর্টে ওয়াক্‌ফ (সংশোধনী) আইন নিয়ে ধাক্কা খেল কেন্দ্র,  বিতর্কিত কয়েকটি ধারার উপর স্থগিতাদেশ

    আজকাল ওয়েবডেস্ক: ওয়াক্‌ফ (সংশোধনী) আইন, ২০২৫–এর কয়েকটি বিতর্কিত ধারা আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি বি. আর. গাভাই ও বিচারপতি এ.জি. মাসিহ–এর ডিভিশন বেঞ্চ জানায়, পুরো আইনকে স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে কিছু ধারা আদালতের ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকাল
    রাশিয়ান ‘স্পাই’ বৌমাকে পালাতে সাহায্য রুশ কূটনীতিকের? জল্পনার মধ্যেই নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

    তাঁর সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছেন রাশিয়ান স্ত্রী, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুগলির সৈকত বসু। সোমবার সেই মামলাটি ফের ওঠে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত এ দিন দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে জানান, সৈকত বসুর শিশু সন্তানকে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    ‘বিহারের SIR বাতিল করে দেবো যদি...’, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের বড় হুঁশিয়ারি

    বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করল শীর্ষ আদালত। সোমবার SIR সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেন যে, বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কমিশনের গৃহীত কোনও পদ্ধতিতে অসঙ্গতি পাওয়া গেলে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
    পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও যুক্তি নেই: সুপ্রিম কোর্ট

    সংশোধিত ওয়াকফ আইনের একাধিক ধারার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একগুচ্ছ মামলা। সোমবার সেই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানাল, সংশোধিত ওয়াকফ আইন পুরো স্থগিত রাখার কোনও যুক্তি নেই। তবে এর মধ্যে কিছু ধারায় খেয়ালখুশি মতো ক্ষমতা ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়
  • All Newspaper | 10401-10500

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy