BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 22 Apr, 2026 | ৯ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কেন্দ্রের বঞ্চনা, জল জীবন প্রকল্পে বকেয়া ৭ হাজার কোটি

    জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সমান সমান অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যে ভোট প্রচারে এসে ফলাও করে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষকে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণে কোনও সদিচ্ছা চোখে ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কলকাতা হাইকোর্টে সম্ভাব্য প্রধান বিচারপতি সৌমেন সেন

    কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন টিএস শিবজ্ঞানম। সোমবার শেষবারের মতো হাইকোর্টে কর্মদিন কাটালেন তিনি। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদে বসছেন সৌমেন সেন। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সৌমেন সেনের নিয়োগের কথা ঘোষণা করা ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অন্তঃসত্ত্বা সোনালির বাড়িতে মুখ্যমন্ত্রীর দূত সামিরুল, বাংলাদেশ থেকে দ্রুত ফেরানোর আশ্বাস

    বীরভূমের বাসিন্দা সোনালি খাতুনকে দিল্লি পুলিশ জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। অন্তঃসত্ত্বা সোনালির চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। ঘরের মেয়েকে দেশে ফেরাতে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। এবার বীরভূমের পাইকার গ্রামে গিয়ে সোনালির মা-বাবার সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নদিয়ায় ১০৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি সংযোগ, উদ্বোধনে শশী

    নদিয়ায় ১০৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাসের ব্যবস্থা করা হল। পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর ব্যবস্থাও করা হয়। এর ফলে গ্যাস সিলিন্ডারে রান্না চালু হয়ে যাবে অঙ্গনওয়াড়িগুলিতে। পরিবেশবান্ধব রান্নার জন্য গ্যাসের সংযোগ স্থাপন উদ্বোধনে নদিয়ার কল্যাণীতে উপস্থিত ছিলেন নারী ও শিশু ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বেটিং অ্যাপ কাণ্ডে মিমিকে ডাক ইডির, পাশে দাঁড়ালেন শশী

    বেটিং অ্যাপ কাণ্ডে এবার ইডি তলব করেছে আরেক প্রথম সারির অভিনেত্রীকে। দিল্লিতে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকজন তারকাকে তলব করেছে ইডি। গত সপ্তাহে বাংলা থেকে ডাক পড়েছিল অভিনেতা তথা প্রযোজক অঙ্কুশ হাজরার। এবার ডাক পড়েছে প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীর। ...

    ১৬ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ জওয়ান

    অশোকনগরে গলাকাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিএসএফ কর্মী ও তাঁর সহযোগীকে। ধৃত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ হালদার, বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় এলাকায়। তাঁর সহযোগী শম্ভু পালের বাড়ি ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নির্বিঘ্নে সম্পন্ন এসএসসি পরীক্ষা, পুজোর পর ফলপ্রকাশ

    একরাশ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নির্বিঘ্নে সম্পন্ন হল এসএসসি-র দুই দফা পরীক্ষা। তবে ফলপ্রকাশ কবে? ইন্টারভিউ কবে? এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষক মহলে। পরীক্ষা শেষ হতেই বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে সেসব প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খেজুরির জোড়া মৃত্যুর ঘটনায় নতুন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের

    খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় নতুন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসকেএমের চিকিৎসকরা যে দ্বিতীয় ময়নাতদন্ত করেছেন, সেই রিপোর্টে একজনের দেহে ২৪টি, অন্যজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। সেই কারণেই নতুন মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সমবায় ভোটে জিতে বোমাবাজি বিজেপির, তৃণমূল প্রার্থীকে ‘মারধর’

    সমবায় ভোটের জেতার পর বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের খেজুরির দুই নম্বর ব্লকের জনকা অঞ্চলের ঘটনা। ওই এলাকার গোড়াহার সমবায় সমিতির নির্বাচন ঘিরে শনিবার থেকেই অশান্তি শুরু হয়। প্রথমে, তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    দক্ষিণের পাঁচ জেলায় ভারী বর্ষণ, উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

    বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে দুর্গোৎসব, পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু উৎসবের আগে রাজ্যবাসীর মুখে একটাই প্রশ্ন, এবার কি পুজোয় বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, অন্তত আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্য জুড়েই বজায় থাকবে বৃষ্টি এবং ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নলহাটিতে অবৈধ পাথরখাদানে ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক গ্রেপ্তার

    নলহাটির বাহাদুরপুর এলাকায় অবৈধভাবে চলা পাথরখাদানে ধস নেমে ছয় শ্রমিকের মৃত্যু ঘটেছে। শনিবার রাতে মালিক সঞ্জীব ঘোষ ওরফে ভুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ এখন তাঁর হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।প্রসঙ্গত, অন্যান্য দিনের ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন থেকে পড়ে প্রৌঢ়ের মৃত্যু, রেলপুলিশ তদন্তে

    রবিবার সকালে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক প্রৌঢ়। ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেলপুলিশের উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মালদহে পাঁচ পুজো কমিটির ২০ লক্ষ টাকা অগ্রিম গায়েব

    দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জেলার প্রতিটি পাড়ায় এখন সাজ সাজ রব। মণ্ডপশিল্পী, কারিগর, মৃৎশিল্পীরা দিন-রাত এক করে ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। কিন্তু এই আবহেই বড়সড় বিপদে পড়েছে মালদহ শহরের পাঁচটি বড় বাজেটের পুজো কমিটি। অভিযোগ, অগ্রিম মোটা টাকা ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খড়্গপুরে বিজেপির কাউন্সিলর ও নেতার মারামারি, ভাইরাল ভিডিও

    পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে প্রকাশ্যে দলীয় কার্যালয়ে বিজেপি নেতাকে জুতোপেটা! তোলাবাজির অভিযোগ ঘিরে বিজেপির এক নেত্রী ও নেতার হাতাহাতির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকাশ্যেই সক্রিয় বিজেপি নেতা অশোক সিংহকে জুতো ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ফের জোট জল্পনা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি নওশাদের

    পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোট গঠনের জল্পনা উসকে দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) একমাত্র বিধায়ক তথা দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোটের সম্ভাবনার দরজা খুলে দিলেন তিনি। আগস্ট মাসের শেষ ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ‘১০ শতাংশের জন্য যাদবপুর নষ্ট’, সিপিএম-এসএফআইকে আক্রমণ কল্যাণের

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তাল রাজ্য-রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঝিল থেকে উদ্ধার হয় কলা বিভাগের ওই ছাত্রীর নিথর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় জলে পড়ে যাওয়ার ফলেই ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পরীক্ষার আগের রাতে মৃত্যু পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষ মণ্ডলের

    এসএলএসটি একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে পারলেন না পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষ মণ্ডল। অসুস্থতা নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার রাতে মৃত্যু হয় সন্তোষ মণ্ডলের। মৃতের পরিবারের দাবি, চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন সন্তোষ।এর আগে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অঙ্কুশের পর ইডি-র নজরে মিমি

    বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত কেলেঙ্কারিতে একের পর এক সেলেব্রিটির নাম উঠে আসছে। সূত্রের খবর, টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার পর এবার ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তলবের মুখে পড়লেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে, বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নেপালে টালমাটাল পরিস্থিতি, উত্তরবঙ্গের ৬ জেলাকে নিয়ে বৈঠকে বসছে পরিবহন দপ্তর

    নেপালে রাজনৈতিক অস্থিরতার আবহে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত পদক্ষেপ করতে চলেছে। প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির পরিবর্তন যে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে প্রভাব ফেলতে পারে, সেই বিষয়ে আগেই সতর্ক প্রশাসন। এরই প্রেক্ষিতে উত্তরবঙ্গের সঙ্গে নেপালের সড়ক যোগাযোগ ব্যবস্থা ও যাত্রী-পরিবহন পরিস্থিতি খতিয়ে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অসমের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্ক কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও

    রবিবার বিকেলে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিকেল ৪টে ৪১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি ও তেজপুরের মাঝামাঝি ঢেকিয়াজুলি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, সিকিমে ভয়াবহ ভূমিধস

    প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ ও সিকিম। টানা ভারী বৃষ্টিপাতের জেরে ফের রুদ্ররূপ ধারণ করেছে খরস্রোতা তিস্তা। দার্জিলিং ও কালিম্পংয়ের ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। প্রবল জলের তোড়ে বিপর্যস্ত হয়েছে পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে ভয়াবহ ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ভারতীয় জলসীমা থেকে ১৯ বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার

    ভারতীয় জলসীমা থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তাঁদের প্রথমে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে সুন্দরবনের উপকূলীয় থানার পুলিশ। তবে ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নেপালে আটকে তুফানগঞ্জের ২৫ জন শ্রমিক

    অশান্ত নেপালে আটকে পড়েছেন তুফানগঞ্জের অন্তত ২৫ জন পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরে আসা তো দূরের কথা, এই মুহূর্তে তাঁরা যেখানে আশ্রয় নিয়েছেন, সেখান থেকেও বেরোনোর অনুমতি পাচ্ছেন না। ওই শ্রমিকদের মধ্যে অধিকাংশই তুফানগঞ্জের নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাপালমারা ...

    ১৫ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আরজি করের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রেমিক

    আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী অনিন্দিতা সোরেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। তদন্তে নেমে তাঁর প্রেমিক, মালদহ মেডিক্যাল কলেজের পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মালদহ থেকে তাঁকে আটক করা হয়। টানা ন’ঘণ্টা জেরা করার পর ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রানিতলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

    মুর্শিদাবাদের রানিতলায় অগ্নিকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার গভীর রাতে বেণীপুর ভাঙনপাড়া এলাকায় অগ্নিদগ্ধ মৃত্যু হল একই পরিবারের তিন শিশুর। মৃতরা হল – যমজ ভাই সাহিল ও আদিল (৭) এবং তাদের দিদি সাজিদা (৯)। তিনজনই স্থানীয় বাসিন্দা শোয়ান শেখের ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পথ দুর্ঘটনায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

    জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। মৃতের নাম সৌম্যজিৎ চক্রবর্তী (৩২)। তাঁর বাড়ি কলকাতার ট্যাংরার ১০ নম্বর কার্তিক মণ্ডল লেন, জেলে পাড়ায়। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাসা বিডিও অফিসের সামনে ১১৭ ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষা, কী কী বিধিনিষেধ?

    গত রবিবার নবম-দশমের পর আজ একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষা। এবার বসছেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের উদ্দেশে একাধিক নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার সেই নির্দেশগুলি আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হল।কমিশন জানিয়েছে, দুপুর ১২টা থেকে ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ শহরে প্রধানমন্ত্রী, ফোর্ট উইলিয়ামে সীমান্ত কৌশল নির্ধারণ বৈঠক

    মহালয়ার আগে আজ ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে যাওয়ার পর সেখানে তিনি রাত্রিযাপন করবেন।জানা গিয়েছে, মোদী মণিপুর ও অসম হয়ে এই বঙ্গ সফরে আসছেন। প্রধানমন্ত্রীর ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    স্মারক বক্তৃতা ‘আ মরি বাংলা ভাষা’

    অরুণাভ রাহারায়ভারতের বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত বাংলাভাষা। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছে বাঙালির মর্যাদাহানির খবর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে একাধিক পদক্ষেপ নিয়েছেন। তিনি বারংবার সারা দেশের নানা কোণায় বাঙালি হেনস্থার বিষয়টি আটকাতে চেয়েছেন। কিছুদিন আগে হয়ে যাওয়া ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ টয় ট্রেন

    পুজোর মুখে খারাপ খবর। ধসের জেরে বন্ধ হয়ে গেল নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা বাতিল করা হয়েছে। আপাতত ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। যে সমস্ত যাত্রী অগ্রিম বুকিং ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খড়্গপুর আইআইটিতে বাংলায় AI ও ডেটা সায়েন্সে চার বছরের BS ডিগ্রি

    ভাষাগত বাধার কারণে অনেক শিক্ষার্থী প্রিয় বিষয় নিয়ে পড়াশোনা করতে পারতেন না। এবার সেই সমস্যার সমাধান করেছে আইআইটি খড়্গপুর। বাংলায় প্রথমবারের মতো চার বছরের বিএস ডিগ্রিতে পড়ানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিজ্ঞান। ভারত, বাংলাদেশসহ বিশ্বের বাংলাভাষী শিক্ষার্থীদের কথা ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে তীব্র আক্রমণ ব্রাত্যর

    ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে আক্রমণ করলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দিন কয়েক আগেই তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই প্রসঙ্গেই শনিবার উপাচার্যকে একহাত নেন ব্রাত্য। তিনি বলেন, ‘আমি জানি না ...

    ১৪ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    জলে ডুবেই মৃত্যু ছাত্রীর, ফের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা

    ফের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা। ২০২৩ সালে মেন হস্টেলের বারান্দা থেকে পড়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর বসেছিল বেশকিছু সিসিটিভি। কড়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু তাতে যে বিশেষ কোনও পরিবর্তন হয়নি তা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়েরই এক ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রেশন বিক্রি না করে দুঃস্থদের সুযোগ দিন : খাদ্যমন্ত্রী

    খাদ্য দপ্তরের কাজে স্বচ্ছতা আনতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে রেশন বন্টন সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা পালনেও এগিয়ে বাংলা। এবার সেই খতিয়ান তুলে ধরলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর মতে, রেশন সামগ্রী দরিদ্র মানুষের জীবনধারণের রসদ। তাই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পুজোর আগে মেরামতি শুরু শিয়ালদহ উড়ালপুলে

    চলতি বছরে বর্ষার জেরে বিধ্বস্ত অবস্থা রাস্তাঘাটের। পুজোর আগে শহরবাসীর যাতায়াতের যাতে কোনওরূপ অসুবিধা না হয় সেজন্য উদ্যোগী হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এবার কেএমডিএ-র তরফে শিয়ালদহের উড়ালপুল মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টির জেরে বেহাল অবস্থা উড়ালপুলের। জায়গায় জায়গায় ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    দাগি তালিকার প্রার্থীর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

    স্কুল সার্ভিস কমিশনের তরফে ‘দাগি’দের তালিকা প্রকাশের পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত প্রার্থী বিকাশ পাত্র। তাঁর সেই আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানিয়েছে, ‘আপনি অযোগ্য। আমাদের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পুজোর আগে বন্ধ ডুর্য়াসের ৩টি চা বাগান, বিক্ষোভ শ্রমিকদের

    পুজোর আগে এক রাতের মধ্যে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের বানারহাট ব্লকের তিনটি চা বাগান। এর ফলে বিপাকে পড়েছে ৫ হাজারের বেশি শ্রমিক পরিবার। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বন্ধ চা বাগানের গেটের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন শ্রমিকরা। ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ডিএলএড প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশ

    ডিএলএড প্রশিক্ষণরতদের প্রাথমিকে নিয়োগের রায় কার্যকর করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতদের ২ হাজার ২০০ শূন্যপদে নিয়োগ করতে রাজ্যকে ৬ সপ্তাহের সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৪ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও তা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ‘তৈল দুর্যোগ’ মোকাবিলায় বড় পদক্ষেপের পথে নবান্ন

    উপকূলবর্তী অঞ্চল বা নদীপথে চলাচলকারী তৈলবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়লে অনেক সময় তেল মিশে যায় জলে, যার ফলে দূষিত হয় জলজ পরিবেশ ও বাস্তুতন্ত্র। এই ধরনের দূষণ প্রতিরোধে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্যসচিব মনোজ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    খাল থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ

    সাতসকালে খালের জলে ভেসে ওঠে এক যুবকের দেহ। চোখে পড়তেই আতঙ্কের আবহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল থানার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি খালে ক্ষতবিক্ষত যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। খালে যুবকের দেহ ভেসে থাকতে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নির্দোষ আমি, রেহাই দিন আমাকে’, আদালতে আর্জি পার্থর

    ‘আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এই মামলা থেকে রেহাই দেওয়ার আর্জি জানান তিনি। গ্রুপ সি-এর নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জ গঠন আলিপুর আদালতের। পার্থ চট্টোপাধ্যায় সহ ২৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবারের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বীরভূমে পাথর খাদানে ধসে মৃত ৫, আহত আরও ৪ শ্রমিক

    নলহাটির পাথর খাদানে ধস। পাথর চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল পাঁচজন পাথর শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আরও চারজন শ্রমিককে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা এখন চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ৬ মাসের মধ্যে পুর-দুর্নীতির তদন্ত শেষ করতে হবে, সিবিআইকে ‘ডেডলাইন’ সুপ্রিম কোর্টের

    ৬ মাসের মধ্যে পুর-দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। সিবিআইকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এই মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিনের আর্জি ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    প্রাক্তন সেনাকর্মীদের ধরনায় শুভেন্দু, সতর্ক করল হাইকোর্ট

    আদালতের নির্দেশ অমান্য করে মেয়ো রোডে সেনাবাহিনীর ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিভিন্ন মহল প্রশ্ন তোলে, কোর্টের শর্তে যেখানে রাজনৈতিক নেতা উপস্থিত থাকতে পারতেন না, সেখানে শুভেন্দু কীভাবে ধরনায় উপস্থিত হলেন? এই বিষয়ে শুভেন্দুকে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসএসসি দুর্নীতি মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন

    এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় দুর্নীতির বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। বৃহস্পতিবার সমস্ত চার্জশিট জমা দেওয়ায় এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মামলায় অভিযুক্ত ২১ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আদালতে এই মামলার চার্জশিট গঠন করা হয়। এই ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলা-বিরোধী বিজেপি, তাই বাংলা থেকে পূর্ণমন্ত্রী নেই: ব্রাত্য

    তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাঁরই পায়ের কাছে বাংলার দুই মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি! সামগ্রিক এই চিত্রে ক্ষোভে ফুঁসছে তৃণমূল। ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অথবা জাতির কাছে দুঃখপ্রকাশ করার দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পুজোর আগে সিসিআইসিতে আকর্ষণীয় ছাড়ে কেনাকাটার সুযোগ

    ভারতীয় হস্তশিল্পের প্রচারের উদ্দেশ্যে পুজোর মুখে বিশেষ প্রদর্শনী শুরু হল সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর বিক্রয়কেন্দ্রে। ‘মা দুর্গা আগমন – ২০২৫’ নামের এই প্রদর্শনীটি কলকাতার সিসিআইসি এম্পোরিয়ামে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পুজোর খরচ যে দিন গেছে চলে

    দুর্গা পুজোর অর্থনৈতিক দিক নিয়ে সম্প্রতি কিছু বিতর্ক বা কথা হচ্ছে। সেই বিষয়ে আমার এই লেখার মধ্যে কোনও অভিমত নেই। শুধু সেই প্রেক্ষিতে উৎসাহিত হয়ে দুর্গা পুজোর খরচ নিয়ে সামান্য কৌতূহল জাগল আমার। খোঁজখবর করে কিছু বইপত্রের হদিস পেলাম। ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রামনগর খালের উপর সেতু উদ্বোধন রচনার

    কাজ শুরু হওয়ার এক বছরের মাথায় শুক্রবার হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামনগর খালের উপরে তৈরি সেতুর উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এই সেতুটি প্রায় ৭০ মিটার দীর্ঘ। সেতুটির পাশাপাশি ১২৫ মিটার রাস্তারও উদ্বোধন করা হয়েছে।সেতু উদ্বোধনী ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসআইআরের নথি হিসেবে গণ্য নয় স্বাস্থ্যসাথী, জানাল কমিশন

    স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)–এর প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যায় কি না তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)–কে বিবেচনা করতে বলেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এবিষয়ে কমিশন জানিয়ে দিয়েছে, রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর–এর প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    যাদবপুর ইউনিভার্সিটি চত্বর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার

    যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের ক‍্যাম্পাস থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠান চলাকালীন ওই ছাত্রীর দেহ পুকুরে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আদালতের পরিকাঠামো ঘাটতিতে হাইকোর্টে মুখ্যসচিবকে তিরস্কার

    রাজ্যের আদালতগুলির দুর্বল পরিকাঠামো নিয়ে ফের সরব হল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব। সেখানেই জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্টের অব্যবস্থা ও তহবিল বরাদ্দে গড়িমসির জন্য কার্যত তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য প্রশাসনকে।বিচারপতি দেবাংশু ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিধানসভার গেটে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

    ফের নিয়োগের দাবিতে উত্তাল রাজপথ। বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষায় শূন্যপদে নিয়োগের দাবিতে বিধানসভা গেটের সামনে বিক্ষোভে সামিল হন প্রাথমিকে চাকরিপ্রার্থীরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। সন্ধ্যার দিকে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েও তাঁরা বিভিন্ন দাবি ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নেপালে আটকে বাংলার তিন গবেষক, ফেরানোর আশ্বাস পুলিশের

    এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি প্রতিবেশী দেশ নেপালের পরিস্থিতি। এই আবহে সেমিনারে যোগ দিতে গিয়ে সেখানে আটকে পড়েছেন বাংলার তিন গবেষক। তাঁদের সঙ্গে আটকে রয়েছেন ত্রিপুরার এক গবেষকও। এর জেরে আতঙ্কে রয়েছেন ওই গবেষকদের পরিবারের সদস্যরা। উত্তরবঙ্গ সফর থেকে বৃহস্পতিবারই ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের অনুমতি, আদালতে শুভেন্দু

    বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীকে কেন তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলে অধ্যক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবিষয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। মামলা ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাংলার দুই পরিবারকে বাংলাদেশে পাঠানো নিয়ে কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের

    বাংলাদেশে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুরারই ও পাইকরের দুই পরিবারকে। এই ঘটনার পরেই আইনি লড়াই শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের দাবি, এই দুই পরিবার আদতে ভারতীয় নাগরিক, অথচ কোনও সুনির্দিষ্ট তদন্ত বা ডিপোর্টেশন অর্ডার ছাড়াই তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।হাইকোর্টে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তের নির্দেশ

    ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কলকাতার আলিপুর চিড়িয়াখানার ঘটনা। মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জু কমিটি। মৃতদেহদু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। আলিপুর ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিশ্বকর্মা পুজোয় এবার সরকারি ছুটি

    রাজ্য সরকারের পক্ষ থেকে এবার থেকে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি ঘোষণা করা হল। বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে।বাংলার ক্যালেন্ডারে নতুন সংযোজন হিসেবে এই ছুটি নিঃসন্দেহে নজিরবিহীন। ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বাইকের টিউবে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা, ধৃত ১

    বাইকের টিউবের মধ্যে ঢুকিয়ে সোনা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে পাকড়াও করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ধৃতকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। জানা গিয়েছে, বাংলাদেশ ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    কনভয় থামিয়ে অভিযোগ, আশ্বস্ত হয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম বৃদ্ধর

    স্থানীয় দুই নেতার লড়াইয়ের কারণে আবাসের ঘর পাননি। বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামিয়ে সেই অভিযোগ জানিয়েছেন রাজেন রায় নামের এক বৃদ্ধ। সেই সময় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিষয়টা জেনে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সাইনবোর্ডে সমান গুরুত্বে বাংলা লেখা বাধ্যতামূলক: ফিরহাদ

    শহরের প্রতিটি সাইনবোর্ডে বাংলায় লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছে গেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। তবে, পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ তোলেন, নির্দিষ্ট করে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নদীগর্ভে রাস্তা-জেটিঘাট, বিচ্ছিন্ন দুই জেলার সঙ্গে যোগাযোগ

    ভাঙনের কারণে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের নুরপুর জেটিঘাটের কাছে বাঁধের রাস্তা কার্যত হুগলি নদীর জলে তলিয়ে গিয়েছে। পাশাপাশি রায়চকের নুরপুর জেটি–সহ পরিবহন দপ্তরের ফেরি সার্ভিসের অফিসও জলের তলায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে ফেরি চলাচল। এর ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ফের ঝড়-বৃষ্টির আভাস, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ

    দু’দিনের খটখটে রোদে অস্বস্তি বেড়েছিল দক্ষিণবঙ্গে। তবে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে ফের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে। আজ, বৃহস্পতিবার থেকে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পুজোর পরেই বাংলা সহ গোটা দেশে এসআইআর

    পুজোর পরেই এবার দেশজুড়েই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চালু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশ জারি করে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে রাজ্যগুলিকে। অক্টোবরে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই শুরু হতে পারে এই ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    উত্তরবঙ্গ থেকে বিজেপিকে তোপ মমতার, ‘বাংলা চালাবে বাংলাই’

    যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত। রাজ্যের উপর কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে সরকারি কর্মসূচি থেকে মমতা সরাসরি বার্তা দিলেন, ‘দিল্লি নয়, বাংলা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মালদহে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই উচ্চমাধ্যমিক পড়ুয়ার

    ইংরেজি পরীক্ষায় বসতে যাওয়ার পথেই মৃত্যু। চোখের সামনে স্বপ্ন ভেঙে গেল দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। মঙ্গলবার সকালে মালদহের রতুয়া থানার সামসি মতিগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দুজন পড়ুয়া। বাইকে চেপে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে একটি পিকআপ ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    জ্যোতিপ্রিয় ও তাঁর সহযোগীদের জামিন খারিজের আর্জি ইডির

    রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিম মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান সহ তিন জনের জামিন বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।জ্যোতিপ্রিম ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আধার কার্ড নেই? দুয়ারে সরকারেই হবে ব্যবস্থা, নির্দেশ মমতার

    ভোটার তালিকা নিয়ে সতর্ক থাকার পাশাপাশি যাঁদের এখনও আধার কার্ড হয়নি, তাঁদের জন্য সরাসরি প্রশাসনকে উদ্যোগী হতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, ‘যাঁদের আধার কার্ড নেই, দুয়ারে সরকারের মাধ্যমে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    স্কলারশিপ না মেলায় অনশনে ‘কমরেড বিক্রমে’, হস্তক্ষেপ এপিডিআরের

    মাওবাদী আন্দোলনের একসময়কার পরিচিত মুখ অর্ণব দাম ওরফে ‘কমরেড বিক্রমে’। বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাস বিষয়ে গবেষণারত। সেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁর গবেষণা জীবনে এসেছে বড় ধাক্কা। এখনও পর্যন্ত পাননি নির্ধারিত স্কলারশিপ। সেই ক্ষোভে গত শুক্রবার থেকে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নেপালের অশান্তিতে বাংলার পানিট্যাঙ্কি সীমান্তে অচলাবস্থা

    নেপালে জেন জি আন্দোলনের জেরে অশান্ত পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতার আঁচ এসে পৌঁছেছে বাংলার সীমান্তেও। দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি সীমান্তে শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সোমবার দুপুর থেকে কার্যত বন্ধ সীমান্ত পারাপার। পরিচয়পত্র ছাড়া যাতায়াত ...

    ১০ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বালি পাচার মামলার তদন্তে নেমে লক্ষ লক্ষ টাকা উদ্ধার ইডির

    বালি পাচার মামলায় সোমবার রাজ্যের ২২টি জায়গায় হানা দিয়ে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মেদিনীপুরের এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৫ লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল আলির ...

    ১০ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শ্রীরামপুরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

    বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির শ্রীরামপুরের ২০ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু চ্যাটার্জি লেনে। জানা গিয়েছে, বিবাহ–বহির্ভূত সম্পর্কের কারণে প্রায়ই স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি হত। সম্পর্কের টানাপোড়েনের জেরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আত্মঘাতী হয়েছে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ‘শ্রমশ্রী’ প্রকল্পে এক সপ্তাহে ৪০ হাজার আবেদন

    ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের জন্য নতুন ভরসা হয়ে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘শ্রমশ্রী’ প্রকল্প। রাজ্যের শ্রম দপ্তরের সূত্র অনুযায়ী, গত এক সপ্তাহে এই প্রকল্পে আবেদন করেছেন প্রায় ৪০ হাজার পরিযায়ী শ্রমিক। এই প্রকল্পে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অফলাইনে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    জেলা কমিটিতে শমীক-শুভেন্দু অনুগামীরা কোণঠাসা, ক্ষোভ

    পশ্চিম মেদিনীপুর বিজেপির ২৫ জনের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এই জেলা কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই জেলা বিজেপিতে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। এই কমিটিতে জায়গা হয়নি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অনুগামী কয়েকজন পুরনো দলীয় কর্মীর। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সাইকেল মিস্ত্রি থেকে অট্টালিকার মালিক জাহিরুল

    বালি পাচার মামলায় ঝাড়গ্রাম জেলার মোট ৬টি জায়গায় অভিযান চালিয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকের একাধিক জায়গায় সোমবার অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোপীবল্লভপুর-১ ব্লকের নয়াবসান এলাকায় শেখ জাহিরুল আলি নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে ভোর ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বালি পাচার মামলায় রাজ্যের ২২ জায়গায় হানা ইডির

    বালি পাচার মামলায় রাজ্যের অন্তত ২২টি জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি ঠিকানায় সোমবার ভোরে তল্লাশি চালান তদন্তকারীরা। বালি পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে বালি ব্যবসায়ী-সহ একাধিক ব্যক্তির বাড়িতে হানা দেয় ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিদেশে যেতে হাইকোর্টের অনুমতি পেলেন কুণাল ঘোষ

    কুণাল ঘোষকে লন্ডন ও আয়ারল্যান্ড সফরে অনুমতি দিল হাইকোর্ট। কুণাল ঘোষের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবী অয়ন চক্রবর্তী হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার হাইকোর্টে সিবিআই একটি বিজ্ঞপ্তি পেশ করে।এরপরে বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের সাধারণ রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে বিদেশে যাওয়ার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এবার মতুয়া ভোটব্যাঙ্কই মূল লক্ষ্য অভিষেকের

    ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বরাবরই ভাল। পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলায় প্রভূত উন্নয়ন সত্ত্বেও বিজেপির ভোট কেন বেড়েছে, জেলাওয়ারি বৈঠকে সেই প্রশ্নই তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার জোড়া বৈঠক ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। প্রথমার্ধে বনগাঁ ও দ্বিতীয়ার্ধে দমদম-ব্যারাকপুর ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    দিল্লির পাঞ্জাবি বস্তিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, উদ্ধার ১৪

    ফের বাড়ি ভেঙে পড়ল রাজধানী দিল্লিতে। সোমবার গভীর রাতে উত্তর দিল্লির সবজি মান্ডি থানা এলাকার পাঞ্জাবি বস্তিতে চারতলা বাড়ি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অতিরিক্ত ভারে মাঝনদীতে নৌকাডুবি, তলিয়ে গেলেন কৃষক

    মুর্শিদাবাদের রানিনগরে মঙ্গলবার সকালে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অতিরিক্ত যাত্রী ও সাইকেলের ভারে মরা পদ্মানদীতে একটি নৌকা উলটে যায়। ঘটনায় এক কৃষক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ কৃষকের নাম সুমন শেখ ওরফে সুজন (৩০), বাড়ি ডোমকলের মোহনগঞ্জ রামনগর পাড়ায়।স্থানীয় ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    যোগীরাজ্যে বাংলার ১৮ শ্রমিককে আটক পুলিশের

    বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ফের উত্তরপ্রদেশে হেনস্থার শিকার মুর্শিদাবাদের ১৮ জন ফেরিওয়ালা। উত্তরপ্রদেশ পুলিশের হাতে আটক হয়েছেন তাঁরা। ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এবিষয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিংহ জানিয়েছেন, ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার এক

    রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হল তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেতা নাসিমুল হক ওরফে এবি সোয়েলকে। সোমবার রাতে চাঁচল থানায় স্থানীয় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সোয়েলকে গ্রেপ্তার করে।রবিবার মালদহের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সুপ্রিম কোর্টে ডিএ শুনানি শেষ, রায়দান স্থগিত

    সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি। তবে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। সরকার ও মামলাকারী দুই পক্ষকে লিখিত বয়ান জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দেয়েছে আদালত। অক্টোবরের শুরুতেই ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নবজাতককে কোলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে মা মাসুদা

    মাত্র তিন দিন আগে মা হয়েছেন মাসুদা খাতুন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই রবিবার কোলে সদ্যোজাত সন্তানকে নিয়ে হাজির হলেন এসএসসি পরীক্ষার হলে। অসাধারণ দৃঢ়তা ও ইচ্ছাশক্তির পরিচয় দিয়ে সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।ডায়মন্ড হারবারের চাঁদনগরের বাসিন্দা মাসুদা পড়াশোনায় ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আগামী রবিবারের পরীক্ষাও স্বচ্ছ হবে: ব্রাত্য

    নানা বিতর্ক-জল্পনার পর নির্বিঘ্নেই সম্পন্ন হল এসএসসি-র নবম-দশমের পরীক্ষা। একদিকে যেমন বহু নতুন পরীক্ষার্থী বসেছেন পরীক্ষায়, একই সঙ্গে ‘অগ্নিপরীক্ষা’ দিয়েছেন ২০১৬-র প্যানেলের যোগ্য শিক্ষকরাও। সকলেই এক বাক্যে জানিয়েছেন, ‘প্রশ্নপত্র ভালো এসেছে।’ এমতবস্থায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আগামী রবিবারের এসএসসি পরীক্ষার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    উচ্চমাধ্যমিক প্রথম পর্ব: নির্বিঘ্নেই প্রথম দিনের পরীক্ষা, ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ

    ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল। রেজাল্ট ঘোষণার ৭২ ঘণ্টা পরে ওএমআর শিটের স্ক্যান কপি আপলোড করা হবে। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    সম্মানরক্ষার লড়াইয়ে ক্যান্সার আক্রান্ত সৌমি

    ‘নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো’। একদিন জীবন থামবে মৃত্যুর কাছে, এটা নির্মম সত্য। তবু হার মানলে চলবে না। জীবনের শেষ দিন পর্যন্ত জারি থাকবে সম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই | ঠিক যেমনটি বেঁচে আছেন মারন ক্যান্সার আক্রান্ত চাকরি হারানো ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ২০ সেপ্টেম্বর থেকে পুজোর উদ্বোধনে মমতা

    হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই দেবী দুর্গার গজে আগমন হবে মর্ত্যভূমে। দেবীর আরাধনায় শহর তথা গোটা রাজ্য জুড়ে সাজো সাজো রব। প্রতিবারের মত এবারও পিতৃপক্ষ অবসানের আগের দিন থেকে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ২০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    অভিষেকের নজরে বন্দি আইপ্যাকও

    দেবাশিস দাসরাজ্যে বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দরজায়। পারফরম্যান্সের ভিত্তিতে গত মে মাসেই জেলা স্তরে রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক জেলা ধরে ধরে ক্যামাক স্ট্রিটের অফিসে ধারাবাহিকভাবে বৈঠক করছেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই ফলশ্রুতিতে ব্লক সভাপতি পদে রদবদল ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নির্বিঘ্নে প্রথম দিনের এসএসসি পরীক্ষা

    স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম–দশম শ্রেণির নিয়োগের পরীক্ষা রবিবার মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ শতাংশ। অর্থাৎ প্রায় ৩১ হাজারের ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    আজ শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব

    আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব। ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দফার পরীক্ষা হবে ২০২৬-এর মার্চে। দু’টি পরীক্ষার ভিত্তিতেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট প্রকাশ করবে সংসদ। আজ থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    শান্তনু ঠাকুরের বিরুদ্ধে গোমাংসের চালানে সইয়ের অভিযোগ, তোপ কুণালের

    ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর স্বাক্ষর করা একটি সরকারি কাগজ (সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান) ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই চিঠিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, গোমাংস পাচারে বিএসএফকে নির্দেশ দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু। এই ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    এসএসসি পরীক্ষা দিলেন বিজেপিশাসিত রাজ্যগুলির বহু পরীক্ষার্থী

    স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় দেখা গেল নজিরবিহীন চিত্র। রাজ্যের বাইরের প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী রবিবারের পরীক্ষায় অংশ নিলেন। তাঁদের অনেকেই এসেছেন বিজেপি শাসিত উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান এবং ঝাড়খণ্ড থেকে। কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, বছরের পর ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ব্যক্তি

    স্ত্রীকে এসএসসির পরীক্ষাকেন্দ্রে ছেড়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন বেসরকারি স্কুলের এক শিক্ষক। সেই সময়ই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ভাকুড়ি মোড় থেকে ২০০ মিটার দূরে। রবিবার নিজের ৯ বছরের মেয়েকে নিয়ে স্কুটিতে করে ফিরছিলেন ওই ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    পুজোর আগে খুলছে শহরের একাধিক রুফটপ রেস্তোরাঁ

    পুজোর আগে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় শর্ত মেনে খুলতে চলেছে কলকাতার একাধিক রুফটপ রেস্তোরাঁ। ইতিমধ্যেই সাতটি রেস্তোরাঁ মালিক পুরসভার কাছে নির্দিষ্ট বন্ড জমা দিয়েছেন। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁগুলি পুজোর আগেই খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।প্রথমে জওহরলাল নেহরু রোডের একটি রুফটপ ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    বিনা প্রতিদ্বন্দ্বিতায় জলকর মথুরাপুর সমবায় নির্বাচনে জয় তৃণমূলের

    নদিয়া জেলার ভীমপুর থানার জলকর মথুরাপুর সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৮টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার বিষয়টি স্পষ্ট হতেই সবুজ আবির খেলায় মেতেছেন নেতা–কর্মীরা। এই জয়ের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যপাদ জানিয়েছেন দলের রাজ্য যুব মোর্চার ...

    ০৮ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    ওবিসি মামলা: আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে জয়েন্ট বোর্ড

    ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে রয়েছে আদালত অবমাননার ওই মামলা। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট প্রশ্ন তোলে, কেন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    নভেম্বরে হতে চলেছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

    এবার রাজ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে এই নিয়োগ পরীক্ষা, যেখানে প্রথমবার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরা।বিধানসভা নির্বাচনের আগে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    রাজ্য সরকারের উদ্যোগের বিরোধিতা করলেও দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে অনুদান বিজেপির

    দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক তরজা ফের তীব্র হল। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে এসেছে বিজেপি। এমনকি এই নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিল গেরুয়া শিবির। অথচ ভোটের মরসুমে এবার নিজেদের ভাবমূর্তি ঘষামাজা করতে এবং পুজোর ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
    মতুয়াভূমে রাহুল গান্ধীর আকস্মিক হানা, অধীরের হাত ধরে কংগ্রেসে ঝোঁক একাংশের

    রাজনৈতিক মহলে নতুন চমক! বনগাঁর মতুয়া সমাজের কিছু সাধারণ বিজেপি কর্মী আচমকা বিহারে গিয়ে সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখা মতুয়া দুর্গে এ ঘটনা অস্বাভাবিক বলেই মনে করছে রাজনৈতিক মহল। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৫ দৈনিক স্টেটসম্যান
  • দৈনিক স্টেটসম্যান | 2301-2400

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy