BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 07 Aug, 2026 | ২২ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • আরজি কর কাণ্ড নিয়ে আদালতে নির্যাতিতার মা!

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ভোটে জিতেই আরজি কর কান্ড নিয়ে আদালতের দ্বারস্থ অভয়ার মা। ওই কাণ্ডে একাধিক অভিযুক্তের গ্রেপ্তারির আবেদন করেছেন পানিহাটির বিজয়ী বিধায়ক। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ মোট তিন জনের গ্রেপ্তারির আবেদন জানিয়েছেন অভয়ার মা। মঙ্গলবার শিয়ালদহ আদালতে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    মুর্শিদাবাদের লালবাগ আদালতে ভয়াবহ আগুন, কীভাবে লাগল?

    আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা ফৌজদারি আদালত খুলতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেখানে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও আগুনে পুড়ে বেশ কিছু সরকারি নথি নষ্ট হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক তদন্তে অনুমান, লালবাগ আদালতে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    'হাই প্রোফাইল' হত্যাকাণ্ডে কী এমন সূত্র পেল সিবিআই?

    আজকাল ওয়েবডেস্ক: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার কোমর বেঁধে নেমেছে সিবিআই। মঙ্গলবার রাজ্য পুলিশের কাছ থেকে মামলার নথিপত্র হাতে পাওয়ার পরই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। হাই-প্রোফাইল খুনের রহস্যভেদে সিবিআই-এর ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    কোন আসন ছাড়লেন শুভেন্দু, নন্দীগ্রাম না ভবানীপুর?

    আজকাল ওয়েবডেস্ক: বুধবার বিধায়কপদে শপথ নিলেন নবনির্বাচিত প্রার্থীরা। ভবানীপুরের বিধায়ক হিসেবে এদিন সবার প্রথম শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই আসন থেকেই জিতেছিলেন শুভেন্দু। অর্থাৎ, নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিতে চলেছেন। জয়ী বিধায়কদের মধ্যে তিনিই এদিন প্রথম ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    'প্রয়োজনের অতিরিক্ত গাড়ি নয়', মোদির পথেই শুভেন্দু!

    আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর পর এবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কনভয়ে গাড়ির সংখ্যা কমাচ্ছেন তিনিও। সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট অথরিটিকে তাঁর নির্দেশ দেওয়া হয়েছে৷ নিরাপত্তার খাতিরে যেটুকু গাড়ির প্রয়োজন, তা ছাড়া বাড়তি গাড়ি নয়।  বুধবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    শিয়ালদা-লালগোলা রুটে ফিরছে শৌচাগার-সহ 'মেমু'!

    আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রায় এক বছরের ভোগান্তির পর অবশেষে সুখবর শোনাল পূর্ব রেল। শিয়ালদা-লালগোলা শাখায় ফের চালু হচ্ছে শৌচাগার-সহ  'মেমু' প্যাসেঞ্জার ট্রেন। আগামী ১৪মে থেকেই লাইনে নামছে ৭টি 'মেমু' রেক।১২মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা-লালগোলা এবং শিয়ালদা-রানাঘাট শাখায় ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    বিয়ের আসরে গণধর্ষণের শিকার গৃহবধূ, উত্তপ্ত ময়নাগুড়ি

    আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মেজাজ নিমেষেই বদলে গেল বিষাদে। বিয়ের আমেজ গায়ে মেখে বরযাত্রী হিসেবে এসে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক আদিবাসী গৃহবধূ। আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকায় বিয়ের আসর থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় প্রবেশ!

    আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী। মোদির মতই প্রণাম করলেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সংসদে ঢুকেছিলেন শপথ নেওয়ার সময়, সেই একইভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢোকার সময় প্রণাম করে প্রবেশ করলেন।ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    কাজ ফেলে বেরলেই কড়া পদক্ষেপ শুভেন্দুর!

    আজকাল ওয়েবডেস্ক: নিয়ম খাতায়-কলমে বরাবরই ছিল। কিন্তু তা মানার ক্ষেত্রে ঢিলেমি ছিল বিস্তর। কাজ ফেলে রাখা বা নির্দিষ্ট সময়ের আগে অফিস থেকে বেরিয়ে যাওয়া- দীর্ঘদিনের এই ‘ফাঁকি’র সংস্কৃতিতে এবার কোপ বসাতে চাইছে রাজ্যের নতুন সরকার। ১৫ বছর পর বাংলায় ক্ষমতার ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    রাজার মতোই চলে গেলেন ময়দানের বটবৃক্ষ

    আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতেই প্রয়াত হয়েছেন ময়দানের বটবৃক্ষ টুটু বসু। বুধবার সকালেই তার দেহ নিয়ে আসা হয় বাড়িতে। সেখানে তার ভক্তরা তাকে শ্রদ্ধা জানান। ছিলেন তার পরিবারের মানুষরাও। টুটু বসুর নাতি অরিঞ্জয় বসু বলেন, আগের দিন দুপুরে তিনি লুচি-পরোটে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    তিলজলা অগ্নিকাণ্ডে আরও কড়া পদক্ষেপ রাজ্যের

    আজকাল ওয়েবডেস্ক: তিলজলা অগ্নিকাণ্ডে এবার হবে এফআইআর। মঙ্গলবার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেআইনি কারখানা হবে না। বুধবার সকাল ১১ টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে। এধরনের কাজ করতে দেব না এটাই শেষ। আইনের শাসন প্রতিষ্ঠা ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু আরএসএস-র কর্মসূচি

    আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে এক প্রচার সভায় এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি-র সরকার গঠন হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ে বিশেষ জমায়েতের আয়োজন করেছিল বিজেপি-র কর্মচারী সংগঠন। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কাজ। মঙ্গলবার ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠক মমতা-অভিষেকের

    আজকাল ওয়েবডেস্ক: ২০১১ থেকে ২০২৬। বাংলার মসনদে ছিল তৃণমূল কংগ্রেস। সেই দল এবার থেমেছে ৮০ আসনে। দলের বহু নেতা বিজেপি ক্ষমতায় আসতেই অভিষেক ব্যানার্জি, আই প্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছেন ঘুরে দাঁড়ানোর। বৈঠকে বসছেন ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    AIIR-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে অনন্য মেলবন্ধন

    আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসাবিজ্ঞান, জনসচেতনতা, সিনেমা, সংস্কৃতি এবং মানবিকতার এক বিরল মেলবন্ধনের সাক্ষী থাকল শহর কলকাতা। এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি (AIIR) -র দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় একটি অনুষ্ঠান। সোমবার শহর সংলগ্ন নিউটাউনে অনুষ্ঠিত হয় এই বিশেষ ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    ভোটে হেরে ইংরেজিতে কবিতা লিখলেন মমতা

    আজকাল ওয়েবডেস্ক: ভোটে হেরেছেন। তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ২৬-এর বিধানসভা ভোটে নিজের কেন্দ্রেও জিততে পারেননি। ভরাডুবি হয়েছে তাঁর মা-মাটি-মানুষের 'তৃণমূল'-এর। তৃণমূল স্তরেও দল হেরেছে নির্মম ভাবে। তারপর থেকেই তৃণমূলের বহু নেতারাও আবার দল নিয়ে, আই-প্যাক এবং অভিষেকের ভূমিকা নিয়ে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    শহরে ধরা পড়ল মাও নেত্রী

    আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের মাওবাদী মামলার তদন্তে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হল অভিযুক্ত মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস, তাঁর সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন মাধাই পাত্র নামে এক প্রাক্তন মাওবাদী। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চলছিল বলে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    মমতার চেয়ারে 'না', কোন চেয়ারে বসবেন শুভেন্দু?

    আজকাল ওয়েবডেস্ক: একেই বোধহয় বলে 'কিস্সা কুর্সি কা'! বাংলায় পালাবদলের পরে এবার চেয়ারেও পরিবর্তনের ছোঁয়া। রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসতে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই এবার চেয়ারেরও হল স্থানবদল। বিধানসভায় সাধারণত মুখ্যমন্ত্রীর ঘরে একটি ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    বণিকসভায় নাম না করে কাকে ইঙ্গিত করলেন শমীক?

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে শিল্পায়ন এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "আধুনিক প্রজন্ম আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা চায়। তারা চায় আন্তর্জাতিক মানের শিক্ষা। চায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য বিনিয়োগ হোক। কিন্তু স্পেন থেকে কেউ যেন পশ্চিমবঙ্গে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    বসবে কাঁটাতারের বেড়া, বেজায় খুশি এই এলাকার মানুষেরা

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বড় সিদ্ধান্ত  নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে তিনি ঘোষণা করেছেন, সীমান্ত সুরক্ষায় আর দেরি নয়। আগামী ৪৫ দিনের মধ্যেই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    বিরাট হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরামের!

    আজকাল ওয়েবডেস্ক: মন্ত্রী হয়েই কাজে নেমে পড়লেন শিক্ষক ক্ষুদিরাম টুডু। মঙ্গলবারই বর্ধমানে নিজের অগ্রাধিকার জানিয়ে দিলেন তিনি। 'ফেক এসটি সার্টিফিকেট নির্মূল করব, অবৈধ মাদ্রাসা বন্ধ করব' বর্ধমানে সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন নবনিযুক্ত রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।  তিনি অনগ্রসর ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    বাইকে চাপিয়েই যত বিপত্তি! হুগলিতে শোরগোল

    মিল্টন সেন, হুগলি: স্ত্রীকে বাইকে চাপিয়েছেন এই সন্দেহে ধারালো কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ প্রৌঢ়ের। মৃত্যুর মুখ থেকে ফিরলেন আক্রান্ত। পোলবা থানার কামদেবপুরে ২০১৮ সালে ১৭ জানুয়ারিতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার অভিযুক্তকে চুঁচুড়া আদালত দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল। জানা ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

    আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডার। ২১-এর ভোটের আগে তৃণমূল সরকারের তুরুপের তাস ছিল এই প্রকল্প। ওই ভোটে তৃণমূল ব্যাপক মার্জিনে জিতেওছিল। গত পাঁচ বছরে এই প্রকল্পের সাফল্য যেমন বেড়েছিল, তেমনই মমতা সরকার দফায় দফায় টাকার পরিমাণও বাড়িয়েছিল। এই প্রকল্পের সূচনার ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    চন্দ্রনাথ তদন্তের দায়িত্ব পেয়েই ঘটনাস্থলে সিবিআই!

    আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তোলপাড় রাজ্য৷ এদিকে তদন্তভার হাতে নেওয়ার পরেই চন্দ্রনাথ রথ খুনের ঘটনাস্থল পরিদর্শন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার দুপুরে দোলতলার দোহাড়িয়ায় যায় সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল।অত্যাধুনিক যন্ত্রপাতি দেখা গিয়েছে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    ২১ মে পর্যন্ত ইডি হেফাজত সুজিত বসুর

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেপ্তার করে প্রাক্তন মন্ত্রী সুজত বসুকে। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। ইডির আইনজীবী জানিয়েছিলেন, 'সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে নেওয়ার জন্য আমরা আবেদন করছি।' জানা গেল, ২১ মে ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    নিট কেলেঙ্কারিতে পুলিশের জালে অন্যতম ‘মূলচক্রী

    আজকাল ওয়েবডেস্ক: নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে পুলিশের জালে সম্ভবত ‘মূলচক্রী’ মণীশ। জয়পুর থেকে তাঁকে গ্রাপ্তার করেছে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। এছাড়াও কেলেঙ্কারির তদন্তে নেমে রাজ্যের সীকর জেলা থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ), ...

    ১৩ মে ২০২৬ আজকাল
    পাকড়াও কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, শাগরেদ

    আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার আনন্দপুর এলাকার এক তৃণমূল নেতা এবং তার সঙ্গী। ধৃত তৃণমূল নেতার নাম নারায়ণ রঞ্জিত ও গোপাল মল্লিক। ধৃত দু'জনের বিরুদ্ধেই এলাকায় তোলাবাজি এবং সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুরসভার পুরপিতা সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ সহযোগী ...

    ১২ মে ২০২৬ আজকাল
    খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! হাহাকার চতুর্দিকে

    আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, তিলজলার টালিখোলায় মসজিদের কাছে একটি পাঁচতলা বাড়িতে আগুন লাগে দুপুর ২টো নাগাদ।  দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বেশ কয়েকজন জখম হয়েছেন। হাসপাতাল সূত্রে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    বুধ-বৃহস্পতিতে বিধানসভায় বিধায়ক পদে শপথ

    আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম অধিবেশনের প্রথম পর্বটি আগামী বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই দুই দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নবনির্বাচিত বিধায়করা বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার বিকেলে বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে চলেছেন ...

    ১২ মে ২০২৬ আজকাল
    শিক্ষা দপ্তরে ইস্তফার হিড়িক! কারা করলেন পদত্যাগ?

    আজকাল ওয়েবডেস্ক: এবার শিক্ষা দপ্তরে ইস্তফাপত্র পাঠিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি।তৃণমূল সরকারের আমলে শিক্ষা দুর্নীতির অভিযোগ ছিল। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থেকে শুরু করে পর্ষদ ও কমিশনের মাথায় থাকা ব্য়ক্তিদেরও হাজতবাস ...

    ১২ মে ২০২৬ আজকাল
    সাসপেন্ড বারুইপুর থানার আইসি ও সাব ইন্সপেক্টর

    আজকাল ওয়েবডেস্ক: বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে পুলিশের মারধরে শোরগোল পড়ে যায়। সেই মারধরের ঘটনায় অবশেষে সাসপেন্ড করা হল বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে ও সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে। বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার (৫ মে, ২০২৬) রাতে মামুদপুরে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    ঠা ঠা রোদ, তবুও জল থৈ থৈ রাস্তাঘাট!

    আজকাল ওয়েবডেস্ক: ভরা গ্রীষ্ম। তবুও থৈ থৈ করছে আবাসন এলাকার সামনের রাস্তা। নেপথ্যে ডোবা ভরাটের অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তপোবন সিটিতে ভরা গ্রীষ্মেই জলমগ্ন হয়ে পড়েছে আবাসনের সামনের এলাকা। মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তার বামুনাড়ার ...

    ১২ মে ২০২৬ আজকাল
    আদালতে সুজিতের বিরুদ্ধে বিস্ফোরক ইডি!

    আজকাল ওয়েবডেস্ক: সোমবারের ম্যারাথন জেরার পর পুর দুর্নীতি কাণ্ডে ইডি গ্রেপ্তার করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। এদিন দুপুর ১২ বেজে ৬ মিনিটে কোর্ট রুমে আনা হয় সুজিত বসুকে। ছিলেন তাঁর পুত্রও। ...

    ১২ মে ২০২৬ আজকাল
    গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি

    আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হলেন গর্গ চ্যাটার্জি। নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গর্গের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্বাচন কমিশন।সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তাঁকে কলকাতা পুলিশের সাইবার সেলের তরফে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা ...

    ১২ মে ২০২৬ আজকাল
    এবার দেখা যাবে 'ডবল ইঞ্জিন'-এর উন্নয়ন: মনোজ টিগ্গা

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে প্রথমবারের বিজেপি সরকার গঠিত হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবে বিধানসভার বাইরেও বিভিন্ন স্তরে বিজেপির জনপ্রতিনিধিদের মুখ থেকে শোনা যাচ্ছে সামগ্রিক উন্নয়নের বার্তা। আর তেমনই কথা শোনা গেল আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার গলাতেও। শোনা গেল উন্নয়নের কথা। যেখানে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    ভয়াবহ দুর্ঘটনা শান্তিপুরে, মৃত ৩, বাড়তে পারে সংখ্যা

    আজকাল ওয়েবডেস্ক: পুজো দিয়ে বাড়ি ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের ৷ আহত হয়েছেন প্রায় ১৫ জন। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনায় আতঙ্ক ...

    ১২ মে ২০২৬ আজকাল
    আরজিকর মামলা থেকে সরল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

    আজকাল ওয়েবডেস্ক: আরজিকর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী এবার মামলা চলে গেল হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে।রাজ্যে সরকারের পালাবদল হতেই অভয় কাণ্ডে নয়া মোড় দেখা গেল। তাঁর ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা সরে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    হাসপাতালে ভর্তি মদন মিত্র, কেমন আছেন তৃণমূল নেতা?

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান তৃণমূল নেতা এবং কামারহাটি বিধানসভার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। জয়ী প্রার্থীদের শপথের আগেই শারীরিক সমস্যা নিয়ে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, প্রস্রাবের ...

    ১২ মে ২০২৬ আজকাল
    শুক্রবার ফের কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা

    আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ফের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার কালীঘাটে জেলার নেতাদের নিয়ে বৈঠক করতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যেই, দলের জেলা সভাপতি বা বিশেষ পদে থাকা নেতাদের কাছে বার্তা পৌঁছেছে। তবে বৈঠকে কী বিষয়ে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    মিলল সেবাশ্রয়ের জন্য বন্ধ মাঠ চালুর প্রতিশ্রুতি

    আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবার শহরের ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে এল। শহরের একমাত্র বড় খেলার মাঠ হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার মহকুমা শাসকের মাঠ অর্থাৎ এসডিও গ্রাউন্ড গত প্রায় আট মাস ধরে কার্যত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।মাঠ জুড়ে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    বঙ্গে চালু আয়ুষ্মান ভারত, শুভেচ্ছা জানালেন মোদি

    আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর কথা ঘোষণা করার পরের দিনই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত তিনি জানান, ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    বড়পর্দার পর এবার ওটিটিতে 'এসিপি কণিষ্ক চ্যাটার্জি' হয়ে ফিরছেন টোটা

    ২০২৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল প্রতীম ডি গুপ্তর পরিচালনায় 'চালচিত্র'। বাংলায় 'কপ থ্রিলার'-এর নিজস্ব জগৎ তৈরি করেছিল এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু, ছিলেন বলিউডের শান্তনু মাহেশ্বরী ও মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল ...

    ১২ মে ২০২৬ আজকাল
    অরিজিতের সঙ্গে অবসর নিতে চেয়েছিলেন প্রীতম! কী কারণে পিছিয়ে এলেন?

    চলতি বছরের শুরুর দিকেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে সারা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? সেই রহস্যের জট খুললেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও সুরকার প্রীতম। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছেন, অরিজিতের ...

    ১২ মে ২০২৬ আজকাল
    বিয়ের মরশুমে সোনার দামে বিরাট পরিবর্তন, মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম জানলে চমকে যাবেন

    মে মাসের মাঝামাঝি বিয়ের মরশুমে সামান্য বাড়ল সোনার দাম। সোমবার সন্ধ্যায় কলকাতায় ২২ ক্যারাট সোনার যা দাম ছিল এদিন সকালে তা সামান্য বেড়েছে। উর্ধ্বমুখী ২৪ ক্যারাট সোনার দামও। একনজরে দেখে নেওয়া যাক, আজ, ১২ মে মঙ্গলবার কোন শহরে সোনার দাম ...

    ১২ মে ২০২৬ আজকাল
    ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হল সুজিত বসুকে

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় সুজিত বোসকে। রাতে আলাদাভাবে আর জিজ্ঞাসা বাদ করা হয়নি। এদিন সকালে আদালতে তোলার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে।তারপর তাঁকে নিয়ে যাওয়ার হয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। জানা ...

    ১২ মে ২০২৬ আজকাল
    চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তদন্তভার নিল সিবিআই

    আজকাল ওয়েবডেস্ক: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই, তদন্তকারী সংস্থার তরফে এই খুনের ঘটনার তদন্তের জন্য সাতজন আধিকারিককে নিয়ে একটি সিট গঠন করা হয়েছে।ঘটনায় অন্য রাজ্যের সঙ্গে যোগসূত্র খতিয়ে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    ভেন্টিলেশনে মোহনবাগান রত্ন টুটু বসু

    আজকাল ওয়েবডেস্ক: ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোহনবাগান রত্ন টুটু বসু। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, তিনি বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এই প্রসঙ্গে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    মমতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

    আজকাল ওয়েবডেস্ক: বাংলার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনও ত্রুটি বা খামতি না থাকে। সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে বৈঠকের পর কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সোমবার বিকেলে রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের ...

    ১২ মে ২০২৬ আজকাল
    'কমিশনারের ঘনিষ্ঠ' পরিচয় দিয়ে বিজেপি কর্মীকে মারধর!

    আজকাল ওয়েবডেস্ক: 'আমি কমিশনারের ঘনিষ্ঠ', বলেই আচমকা মারধর! শপিং মলে ঢুকে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। রবিবার বিধাননগরের সিটি সেন্টার মলে ঘটনাটি ঘটেছে। মারধরের সময় ওই তৃণমূল কর্মী নিজেকে বিধাননগরের পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। অভিযোগের ভিত্তিতে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    তুলে নেওয়া হল অভিষেকের 'জেড প্লাস' নিরাপত্তা

    আজকাল ওয়েবডেস্কঃ রাজ্যে পালাবদলের ঠিক পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও অফিস থেকে জেড প্লাস ক্যাটাগরির অতিরিক্ত নিরাপত্তা হিসাবে সরিয়ে নেওয়া হয়েছিল কলকাতা পুলিশের স্ক্যানার ও মেটাল ডিটেক্টর। বাড়ির বাইরের স্থায়ী পুলিশ পোস্টও এখন কার্যত খাঁ-খাঁ ...

    ১২ মে ২০২৬ আজকাল
    সুজিতের গ্রেপ্তারির পরেই কটাক্ষ দেবজিতের

    আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ভোট মিটতেই তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর দুর্নীতি ফাঁস। সোমবার রাতে পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। এরপরই প্রাক্তন ...

    ১২ মে ২০২৬ আজকাল
    মাথায় চোট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত বক্সী!

    আজকাল ওয়েবডেস্কঃ সোমবার সকালে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে গুরুতর ভাবে আহত তৃণমূলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। সূত্রের খবর, মাথায় চোট লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধেছে। এই মুহূর্তে কলকাতারই একটি বেসরকারি ...

    ১২ মে ২০২৬ আজকাল
    সাড়ে ১০ ঘণ্টা জেরার পরে ইডির হাতে গ্রেপ্তার সুজিত

    আজকাল ওয়েবডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ১০টায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    কোন মামলায় গ্রেপ্তার সুজিত?

    আজকাল ওয়েবডেস্কঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দপ্তরে ম্যারাথন জেরার পর শেষমেশ গ্রেপ্তার সুজিত বসু। এদিন সকাল ১০টায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত ৯টা ১৫ ...

    ১২ মে ২০২৬ আজকাল
    রাজ্যে শুরু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! কারা হবেন উপকৃত?

    আজকাল ওয়েবডেস্ক: পাঁচ মন্ত্রীকে নিয়ে বসেছিল, প্রথম শুভেন্দু-ক্যাবিনেট বৈঠক। সেই বৈঠক শেষেই, শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্র সরকারের সহায়তায় চলা প্রকল্পে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    তৃণমূল ছেড়ে যে লড়াই শুরু করেছিলাম, তা শেষ: শীলভদ্র

    বিভাস ভট্টাচার্য একসঙ্গেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শীলভদ্র দত্ত। উত্তর ২৪ পরগণা জেলার প্রাক্তন বিধায়ক। ২০২০ সালে তিনি ও শুভেন্দু ছাড়া তৃণমূল ছেড়েছিলেন আরও বেশ কয়েকজন ঘাসফুল শিবিরের বিধায়ক। যাদের মধ্যে ছিলেন রাজীব ব্যানার্জি, প্রবীর ...

    ১২ মে ২০২৬ আজকাল
    দিনে বাইক ট্যাক্সি চালক, রাতে ক্যারাটে চ্যাম্পিয়ন!

    আজকাল ওয়েবডেস্ক: ২০১৭ সাল। হঠাৎ বাবাকে হারালেন। বয়স তখন মাত্র ২৩। মাথায় আকশ ভেঙে পড়ল। রাতারাতি তাঁর অবস্থা বদলে গেল। পরিবারের আর্থিক ভার তাঁর উপরে এসে পড়ল। নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাঁকে দমানো যায়নি। এত কিছু পরেও, ক্যারাটেতে ভারতের ...

    ১২ মে ২০২৬ আজকাল
    শুভেন্দু-সরকারের মুখ্যসচিব মনোজ আগরওয়াল

    আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল। সেই জল্পনায় সিলমোহর সোম সন্ধেয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলেছেন এবার সামলাবেন প্রশাসনের দায়ভার। রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। অন্যদিকে অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার পদ দিয়ে  দিল্লিতে পাঠানো হচ্ছে বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত ...

    ১২ মে ২০২৬ আজকাল
    ১ জুন থেকেই চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার

    আজকাল ওয়েবডেস্ক: ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন।বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্র প্রকাশের সময়ই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিল বিজেপি। এর পাশাপাশি, ১ ...

    ১২ মে ২০২৬ আজকাল
    বিজেপিকে সমর্থনের সন্দেহে পিটিয়ে খুন যুবককে

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে সরকার বদলালেও বদলায়নি ভোট পরবর্তী হিংসার ছবি। এবার বিজেপিকে সমর্থন করার ‘অপরাধে’ প্রাণ দিতে হল নদিয়ার যুবক আজিম খানকে(২৩)। তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। সোমবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ...

    ১২ মে ২০২৬ আজকাল
    সাত ঘণ্টা পার, এখনও ইডির দপ্তরে রয়েছেন সুজিত

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। সঙ্গে রয়েছেন ছেলে সমুদ্র বসু এবং সুজিতের আইনজীবী। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। সাত ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত ইতিমধ্যেই। ...

    ১২ মে ২০২৬ আজকাল
    পঞ্চায়েতে দিলীপ, ক্রীড়ায় নিশীথ, ঘোষিত মন্ত্রিসভা

    আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দুর সরকার। বিজেপির সরকার। সোমবার সেই সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়ে গিয়েছে। তবে মন্ত্রিসভায় ছিলেন কেবল পাঁচজন। তারপরেও জয়ী বিধায়কদের বৈঠক হয় নবান্নতে। সূত্রের খবর সেই বৈঠকেই মন্ত্রী সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। তবে জল্পনা ছিল, পাঁচ মন্ত্রী, ...

    ১২ মে ২০২৬ আজকাল
    প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই বড় ঘোষণা করলেন শুভেন্দু

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বোর্ড, সংস্থা, নন-স্ট্যাটিউটরি বডি এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং গুলিতে নিযুক্ত মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারম্যানদের মেয়াদ অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে ...

    ১২ মে ২০২৬ আজকাল
    লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ কী? শুভেন্দু যা বললেন...

    আজকাল ওয়েবডেস্ক: নয়া সরকার। নিয়মও কি নয়া? কী হবে আগের সরকারের একগুচ্ছ প্রকল্পের? রাজ্যে তৃণমূল জমানার ইতি ঘটতেই প্রশ্ন ঘুরছে গ্রাম থেকে শহরে। প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী সব প্রকল্প নিয়েই। অন্যদিকে, ইশতেহারে বিজেপি আগেই বলেছিল, ক্ষমতায় এলেই, লক্ষ্মীর ...

    ১১ মে ২০২৬ আজকাল
    ৪৫ দিনে সীমান্ত-জট কাটাতে সক্রিয় নতুন সরকার!

    আজকাল ওয়েবডেস্ক: প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। এই ঘোষণায় খুশি বনগাঁ মহকুমা সীমান্তের মানুষেরা।বনগাঁ মহকুমার বনগাঁ-বাগদা-গাইঘাটার একাধিক সীমান্ত এলাকায় এখনও কাঁটাতার বসানো হয়নি৷ সেই সমস্ত ...

    ১১ মে ২০২৬ আজকাল
    সরকারি দপ্তরে প্রধানমন্ত্রী ও ভারতমাতার ছবি

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসতেই বড় পদক্ষেপ করল ভারতীয় জনতা পার্টি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সরিয়ে সেখানে ভারতমাতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো শুরু হল বিভিন্ন সরকারি দপ্তরে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বীরভূমের সিউড়িতে তৈরি হয়েছে ...

    ১১ মে ২০২৬ আজকাল
    পঞ্চায়েত সমিতিতে তালা লাগিয়ে দিলেন হুমায়ুন কবীর

    আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের পরিচালিত বেলডাঙা- ২ পঞ্চায়েত সমিতিতে ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের কাজে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে।এমনই অভিযোগ তুললেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার সকালে পঞ্চায়েত সমিতির অফিস খুলতেই সেখানকার তিন গুরুত্বপূর্ণ পদাধিকারীর ঘরে ...

    ১১ মে ২০২৬ আজকাল
    স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাচ্ছে? কী জানালেন শুভেন্দু

    আজকাল ওয়েবডেস্ক: সোমবারের রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হল। এদিনের বৈঠকে নানা বিষয়ে আলোচনা করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করে নতুন পাঁচ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “চালু ...

    ১১ মে ২০২৬ আজকাল
    পৌরসভায় বিজেপির তুমুল বিক্ষোভ, বৈঠকে সৌমেন্দু

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পরিবর্তন। কাঁথি পৌরসভায় সোমবার দুপুর ১২টা থেকে বিজেপির পক্ষ থেকে তুমুল বিক্ষোভ দেখানো হয়। বিজেপির অভিযোগ, পৌরবাসীরা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। “ছাপ্পা মেরে জেতা কাউন্সিলররা লুটের রাজ চালাচ্ছেন”—এই অভিযোগ তুলে পৌর বোর্ডের বিরুদ্ধে ...

    ১১ মে ২০২৬ আজকাল
    সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল সরকার

    আজকাল ওয়েবডেস্ক: নবান্নতে নয়া মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেই, প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষেই তিনি পাঁচ মন্ত্রীকে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করে, স্পষ্ট কয়েকটি পয়েন্ট তুলে ধরেন। তাতে এক প্রকার স্পষ্ট, পুরনো সরকারের যেসব খামতির ...

    ১১ মে ২০২৬ আজকাল
    নবান্নতে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুকে 'গার্ড অফ অনার'

    আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে, এবং বঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নিয়েই একগুচ্ছ কর্মসূচি সেরে ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন, মায়ের কাছে। ফের মেদিনীপুর টু কলকাতা। সোমবার সকাল থেকে পুনরায় একের পর ...

    ১১ মে ২০২৬ আজকাল
    রাজ্যে বিজেপি ঝড় থেকে টলিপাড়ার পরিবর্তন, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কী বলছেন আবীর-অর্জুন-ইশা?

    ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর পর আসছে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। নাম, ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির ঝলক৷ এই গুপ্তধন ফ্র্যাঞ্চাইজিতে একের পর এক দুঃসাহসিক অভিযানের সৌজন্যে দর্শকের কাছের মানুষ হয়ে উঠেছে সোনাদা, আবির ...

    ১১ মে ২০২৬ আজকাল
    ফের উত্তপ্ত খেজুরি: গভীর রাতে পাঁচ দোকানে আগুন

    আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ফের অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, রবিবার গভীর রাতে খেজুরির ভাঙনমারি কলমোড় এলাকায় বাইকে করে এসে দুষ্কৃতীরা পরপর পাঁচটি দোকানে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।খবর ...

    ১১ মে ২০২৬ আজকাল
    শমীকের সঙ্গে বিশেষ সাক্ষাৎ শুভেন্দুর

    আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ, সোমবার প্রথম কর্মব্যস্ত দিনে পা রাখলেন শুভেন্দু অধিকারী। এদিন নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক থাকলেও, দিনের শুরুতেই তিনি পৌঁছে যাচ্ছেন সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে। সেখানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ...

    ১১ মে ২০২৬ আজকাল
    প্রাতঃভ্রমণে বেরিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণে বেরিয়ে একবারে মেজাজি মেজাজে ধরা দিলেন নবনিযুক্ত রাজ্য ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি এবং নতুন সরকারের কর্মপরিকল্পনা— একাধিক বিষয়ে সপাটে নিজের ...

    ১১ মে ২০২৬ আজকাল
    ইউপি থেকে গ্রেফতার ৩ শার্প শ্যুটার

    আজকাল ওয়েবডেস্ক: চন্দ্রনাথ রথ  হত্যা মামলায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন ভাড়াটে শার্প শ্যুটারকে। খুনের পর থেকেই ফেরার ছিল এই আততায়ীরা। তদন্তকারীরা জানিয়েছেন, ঘাতকদের পালানোর পথে ব্যবহার করা গাড়ির 'ফাসট্যাগ' (FASTag) ট্র্যাক করেই ...

    ১১ মে ২০২৬ আজকাল
    কলকাতায় বাসভবন বদল! কোথায় থাকবেন শুভেন্দু?

    আজকাল ওয়েবডেস্ক: বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী৷ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতার বাসভবন বদলাতে চলেছে৷ এর আগে কলকাতা আসলে তাঁর ঠিকানা ছিল চিনার পার্কের ফ্ল্যাট৷ এবার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন আলিপুরের ...

    ১১ মে ২০২৬ আজকাল
    বিস্ফোরক তৃণমূল থেকে বহিঃস্কৃত ঋজু দত্ত!

    আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নজিরবিহীন নাটকীয় মোড় নিলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত মুখপাত্র ঋজু দত্ত। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরাজ প্রশংসা করে তিনি কার্যত হুলুস্থুল ফেলে দিয়েছেন। ঋজুর দাবি, ভোটের ফল প্রকাশের পর শুভেন্দুর ...

    ১১ মে ২০২৬ আজকাল
    দুর্ঘটনাবশে ভাঙল চুঁচুড়ার ডাচ-ফরাসি ঐতিহ্যের স্তম্ভ

    মিল্টন সেন: শহরের প্রাচীন ঐতিহ্য রক্ষার আশ্বাস নবনির্বাচিত বিধায়কের। উদ্যোগকে সাধুবাদ জানালেন এলাকাবাসী। চুঁচুড়ার ঐতিহাসিক ‘আদি তোলাফটো’ মোড়কে কেন্দ্র করে ফিরে এল শহরের প্রাচীন ঐতিহ্যের স্মৃতি। বহু বছরের পুরনো এই স্থান একসময় ডাচ ও ফরাসি উপনিবেশের ইতিহাস বহন করত। ইতিহাস ...

    ১১ মে ২০২৬ আজকাল
    মুখ্যমন্ত্রীর দপ্তরে যুগ্ম সচিব দুই আইএএস আধিকারিক

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর সোমবার নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দিনই পরপর তিনটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ঠিক তার আগেই প্রশাসনিক রদবদলের ঘোষণা। মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিক আধিকারিক নিয়োগ করা হয়েছে। তালিকায় রয়েছেন আইএএস থেকে ...

    ১১ মে ২০২৬ আজকাল
    ‘ঘরের ছেলে’ এখন বাংলার মসনদে!

    আজকাল ওয়েবডেস্ক: ঘরের ছেলে বাংলার মসনদে। উচ্ছ্বসিত কাঁথির বাসিন্দারা। কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি 'শান্তিকুঞ্জ'৷ এই বাড়ির সামনেই রবিবার ব্যাপক জনজোয়ার। 'ব্যারিকেডহীন' শান্তিকুঞ্জ। দেখা গিয়েছে, তাঁর বাড়ির বাইরে নেই কোনও নিরাপত্তার কড়াকড়ি। সাধারণ মানুষের জন্য খোলা তাঁর দরজা। জনগণের ...

    ১১ মে ২০২৬ আজকাল
    সুপার স্পেশালিটি হাসপাতাল না নরক!

    আজকাল ওয়েবডেস্ক: প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়ে রবিবার ছুটির দিন আচমকা জঙ্গিপুর হাসপাতাল পরিদর্শনে চলে গেলেন সেখানকার নবনির্বাচিত বিধায়ক চিত্ত মুখার্জী। হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানকার পরিষেবার মান দেখে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক হাসপাতালকে নরকের সঙ্গে তুলনা করে বসলেন।হাসপাতালের ...

    ১১ মে ২০২৬ আজকাল
    বিজয়কে কী বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার?

    আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে ছিল তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ নিয়েছেন মন্ত্রীসভার আরও নয় মন্ত্রী। টিভিকে প্রথমবার সরকার গঠনের পর অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেতা তথা রাজনীতিক থালাপথি বিজয়কে। শুভকামনা জানিয়েছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ...

    ১১ মে ২০২৬ আজকাল
    মমতার আহ্বানে সাড়া? বড় বার্তা লিবারেশনের

    আজকাল ওয়েবডেস্ক: শনিবার কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালনের পর বাম এবং অতি বাম সহ সমস্ত দলকেই বিজেপি বিরোধী আন্দোলনে নামার জন্য একত্রিত হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।ঠিক তার পরের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট সিপিআইএম লিবারেশনের। পোস্টে লিবারেশনের সাধারণ সম্পাদক ...

    ১১ মে ২০২৬ আজকাল
    বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত?

    আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের রাজনৈতিক পালাবদলের পর এবার স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে— মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কত বেতন ও কী কী সরকারি সুবিধা পাবেন? একইসঙ্গে ...

    ১১ মে ২০২৬ আজকাল
    শপথের পরের দিনই মাছ উৎসবে মাতলেন মন্ত্রী দিলীপ ঘোষ

    আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে মাছে ভাতে বাঙালি। বিজেপি যে মাছ বিরোধী নয়। ক্ষমতায় এসে শপথ নেওয়ার পরের দিনই তা প্রমাণ করে দিল। রবিবার কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বলাই সিংহ লেনে বিজেপি কর্মীদের পক্ষ থেকে মাছ উৎসবের আয়োজন করা ...

    ১০ মে ২০২৬ আজকাল
    বউকে নিয়ে ইয়ার্কির জের! ভায়রাকে খুন স্বামীর

    আজকাল ওয়েবডেস্কঃ বউকে ইয়ার্কি-ঠাট্টা একেবারেই না-পসন্দ! শেষমেশ তার জেরেই ভায়রাকে পিটিয়ে খুন করল স্বামী। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বীরপাড়া থানার বান্দাপানি চা বাগানের নেপালি লাইনে। শনিবার রাতের এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনায় ছড়ায় ওই অঞ্চলে। স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তির ...

    ১০ মে ২০২৬ আজকাল
    অধীরের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

    আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনী প্রচার পর্বে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর উপর হামলা চালানোর অভিযোগে শনিবার গভীর রাতে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা ...

    ১০ মে ২০২৬ আজকাল
    বাংলাকে জ্বালিয়ে কি ‘ভয়’ তাড়ানোর চেষ্টা? : অভিষেক

    আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরির নিচকসবা গ্রাম পঞ্চায়েত এলাকার হিজলি শরিফে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক কড়া বার্তায় তিনি প্রশ্ন তোলেন, “এভাবেই কি ‘ভয়’কে ...

    ১০ মে ২০২৬ আজকাল
    'যেসব শিল্পীদের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা নিচু হয়ে গিয়েছে...,' নতুন সরকার গঠন হতেই টলিউড নিয়ে বিস্ফোরক লাবনী

    শনিবার রবীন্দ্রজয়ন্তীতে রচিত হল এক নতুন ইতিহাস। ব্রিগেডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার ইতিহাসে এই প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে জনসভা আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এরাজ্যে গৈরিকীকরণের সাক্ষী থাকলেন ...

    ১০ মে ২০২৬ আজকাল
    'অনেকেই বাংলাকে নিয়ে টিটিকিরি দিত, কটূ কথা বলত, আর বোধহয় করবে না,' বিজেপি সরকার আসতেই কোন আশার আলো দেখছেন পণ্ডিত অজয় চক্রবর্তী?

    শনিবার রবীন্দ্রজয়ন্তীতে রচিত হল এক নতুন ইতিহাস। ব্রিগেডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার ইতিহাসে এই প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে এক জনসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এরাজ্যে গৈরিকীকরণের সাক্ষী ...

    ১০ মে ২০২৬ আজকাল
    বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়

    আজকাল ওয়েবডেস্ক:  আসন্ন বিধানসভা অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বড়সড় রদবদল আনা হলো। দলের অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে সাজানো হয়েছে নতুন নেতৃত্বের কাঠামো। এবার বিধানসভায় বিরোধী দলনেতা বা পরিষদীয় দলনেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ...

    ১০ মে ২০২৬ আজকাল
    সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক:

    আজকাল ওয়েবডেস্ক: নবান্ন থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, আগামী সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইস্যু নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পরপরই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় কড়া ...

    ১০ মে ২০২৬ আজকাল
    রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই উপাচার্য নিয়োগ!

    আজকাল ওয়েবডেস্ক: শেষমেশ রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জটিলতা কাটতে চলেছে। দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকার পর রাজ্যের তিন বিশ্ববিদ্যালয় এ বার স্থায়ী উপাচার্য পেতে চলেছে। এই তালিকায় রয়েছে-উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) এবং ...

    ১০ মে ২০২৬ আজকাল
    শিক্ষক থেকে মন্ত্রীসভায় রাণীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম

    আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ার রাণীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু এবার রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন। শনিবার বিগ্রেড প্যারেড গ্রাউণ্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি বেশ কয়েকজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যেই ছিলেন বাংলার শিক্ষক তথা রাণীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম ...

    ১০ মে ২০২৬ আজকাল
    অশোক মন্ত্রী হতেই বিতর্কিত মূর্তি গুড়িয়ে দিল জনতা

    আজকাল ওয়েবডেস্ক: বনগাঁ বাটার মোড়ে দীর্ঘদিন ধরে বড় বড় স্ট্যাচু রয়েছে৷ নীল বিদ্রোহের কাহিনী অবলম্বনে সেই ভাস্কর্য তৈরি করা হয়েছিল৷ সেই স্ট্যাচুগুলি বসানোর পর থেকেই স্থানীয় ব্যবসায়ীরা সেগুলি সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছিলেন৷ বিতর্ক চলছিল সেগুলি নিয়ে৷ শনিবার বনগাঁর বিজেপি ...

    ১০ মে ২০২৬ আজকাল
    ঋজু-কোহিনুরদের ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

    আজকাল ওয়েবডেস্ক: ভোটে হারতেই তৃণমূলের অন্দরের একাধিক নেতা বেসুরো। কড়া বার্তা দিয়েছিল প্রাক্তন শাসকদলের শীর্ষ নেতৃত্ব। দলবিরোধী মন্তব্যের অভিযোগে পাঁচ মুখপাত্র ঋজু দত্ত, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ, কৃষ্ণেন্দু চৌধুরী এবং কার্তিক ঘোষকে শো-কজ করেছিল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। অভিযুক্ত পাঁচ ...

    ১০ মে ২০২৬ আজকাল
    তৃণমূল নেতার বাড়ি থেকে বেআইনি অস্ত্র উদ্ধার

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিজেপি সরকারের গঠন এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথের দিনই বেআইনি অস্ত্র উদ্ধার। মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ম্যাগাজিন। এলাকায় অশান্তি ছড়ানোর ...

    ১০ মে ২০২৬ আজকাল
    বড় দায়িত্বে সুব্রত, শুভেন্দুর ব্যক্তিগত সচিব কে?

    আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। এতদিন এই অবসরপ্রাপ্ত আইএস আধিকারিক নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের সদস্য সমাপ্ত নির্বাচন প্রক্রিয়ায় ছিলেন বিশেষ পর্যবেক্ষকের ভূমিকায়। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার নেপথ্যে সুব্রত বাবুর ভূমিকা প্রশংসিত হয়েছে। এরপরই শনিবার সুব্রত ...

    ১০ মে ২০২৬ আজকাল
    ‘বামে’ ফেরার ডাক দিলেন মমতা ব্যানার্জি!

    আজকাল ওয়েবডেস্ক:  এক ঐতিহাসিক পটপরিবর্তনের সাক্ষী থাকল বাংলা। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আজ রাজভবন নয়, বরং ব্রিগেডের খোলা মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ...

    ১০ মে ২০২৬ আজকাল
    রবীন্দ্র জয়ন্তী পালনের সঙ্গেই শপথের আনন্দ

    মিল্টন সেন,হুগলি: মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। চলল লাড্ডু এবং ঝালমুড়ি বিলি। বাজল রবীন্দ্র সঙ্গীত। বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হল শপথগ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই হুগলির প্রশাসনিক দপ্তরের বাইরে লাগানো হল মুখ্যমন্ত্রীর ছবি। রাজ্যে প্রথম ...

    ১০ মে ২০২৬ আজকাল
  • আজকাল | 2641-2740

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy