BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Jun, 2026 | ১৪ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • মাঝপথেই বন্ধ কমল মেলা, পাল্টানো হলো সেই ছবিও!

    এই সময়, দুর্গাপুর: ‘নাগরিক কমিটি’র নামে শুরু হওয়া বিজেপির কমল মেলা বন্ধ হয়ে গেল শুক্রবারই। মাধ্যমিক পরীক্ষার জন্য মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে বলল পুলিশ।বাংলার সংস্কৃতি ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য এই মেলার আয়োজন করেছিল বিজেপি। সংস্কৃতি রক্ষা করা ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    AI-এর পরামর্শ নিয়ে HIV সংক্রমণের জন্য ড্রাগ নিয়েছিলেন ব্যক্তি, তার পরেই ঘটে বিপদ, লড়ছেন মৃত্যুর সঙ্গে

    HIV সংক্রমণ ঠেকানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াই দিনের পর দিন ওষুধ নিচ্ছিলেন। এর পরেই শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া। আপাতত হাসপাতালে জীবনযুদ্ধ চালাচ্ছেন দিল্লির ৪৫ বছরের এক ব্যক্তি। তাঁর দাবি, একটি AI চ্যাটিং প্ল্যাটফর্ম থেকে তাঁকে ওই ওষুধ নেওয়ার পরামর্শ দেওয়া ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ক্রুয়ের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগ, ২ যাত্রীকে নামিয়ে দিল এয়ারলাইন্স

    যাত্রীদের ওভারহেড লাগেজ রাখা নিয়ে বচসার সূত্রপাত। কেবিন ক্রু সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করার অভিযোগে নামিয়ে দেওয়া হলো ২ যাত্রীকে। যার ফলে ফ্লাইটটি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টারও বেশি দেরি করে ছাড়ে। ঘটনাটি ঘটেছে গোয়া থেকে দিল্লিগামী আকাশা এয়ারের ফ্লাইট ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    অমিত শাহের বঙ্গ সফর থেকে সুনেত্রার শপথ, সঙ্গে ভারতের ম্যাচ— শনিবার নজর রাখুন এই খবরগুলিতে

    আজ রাজ্য সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১:১০ মিনিটে ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর দুপুরে বাগডোগরা পৌঁছে বিকেল ৩:২০ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষের মাঠে একটি সাংগঠনিক বৈঠক করবেন। বিকেল সাড়ে ৪টে নাগাদ বাগডোগরা ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    কলকাতা-শিলিগুড়ি রুটে আমূল বদল ভলভো বাসে, ভাড়া কত?

    এই সময়: মৃদু একটা আওয়াজে বাসের দরজাটা খুলে যেতেই লাইন করে উঠে গেলেন যাত্রীরা। বাসের ভিতরে একটা সুখকর আবহাওয়া। কোনও কোনও বাসে আবার বিমান–সেবিকাদের মতো ‘বাস সেবিকা’ রয়েছেন। যাত্রীদের ওঁরা হাত জোড় করে আপ্যায়ন করছেন। আরামদায়ক সিটগুলো প্লেনের ইকনমি ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    চারটি নয়া প্রকল্প নিয়ে সবুজ সংকেত রেলের

    এই সময়: অনেকদিন আগে ঘোষণা করা প্রকল্পগুলো সরকারি উদ্যোগের অভাবে জায়গা পেয়েছিল হিমঘরে। উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার চারটি প্রকল্পকে ফের বাস্তবায়িত করতে উদ্যোগী হলো রেল মন্ত্রক। বনগাঁ–পোড়ামহেশতলা (২০ কিমি), বনগাঁ–চাঁদা বাজার (১১.৫ কিমি), চাঁদা বাজার–বাগদা (১৩.৮ কিমি) এবং ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    কলকাতা মেট্রোর ব্লু-লাইনে সময়ানুবর্তিতার আশা? কবি সুভাষে ছাড়পত্র রেক রিভার্সালের

    এই সময়: অবশেষে কি কলকাতা মেট্রোর ব্লু–লাইনে রেকের সময়ানুবর্তিতায় কিছুটা উন্নতির আশা? কমিশনার অফ রেলওয়ে সেফটি–র (সিআরএস) ছাড়পত্রে তেমন সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশনকে নতুন করে তৈরির কাজ এখনও চলছে। কিন্তু ওই স্টেশনে ট্র্যাককে ফের রেক ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    Live: শনিতে বঙ্গে অমিত শাহ, রয়েছে জোড়া কর্মসূচি

    ভোটমুখী বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন কর্মী সম্মেলনে যোগ দিতে চলেছেন তিনি। প্রথম কর্মী সম্মেলন হবে ব্যারাকপুরে। সেখানে উপস্থিত থাকার কথা  বঁনগা, বসিরহাট, ব্যারাকপুর এবং বারাসতের বিজেপি কর্মীদের। এর পরে তিনি যাবেন শিলিগুড়ি। এয়ারফোর্স মাঠে একটি ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ঝঞ্ঝা-মেঘে আরও দ্রুত শীত বিদায় পর্ব, চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা

    এই সময়: এক সপ্তাহ আগেও রাতের কলকাতায় নিজের অস্তিত্ব ভালো ভাবেই জানান দিচ্ছিল মাঘের শীত। কিন্তু দেশের উত্তর–পশ্চিমে পর পর ঝঞ্ঝার সৃষ্টি সব হিসেব উল্টে দিয়েছে। ২০২৩–এর পরে ২০২৬–এ কলকাতা রাতের তাপমাত্রাকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে দেখেছে। সেই ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘আমার কাছে কোনও পুলিশ চিকিৎসার জন্য আসবেন না...’, কোচবিহারের সরকারি চিকিৎসকের পোস্টে শোরগোল

    কোনও পুলিশের চিকিৎসা করব না— সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করলেন কোচবিহারের এক চিকিৎসক। এখানেই শেষ নয়, সামাজিক মাধ্যমে জেলা পুলিশের  আধিকারিকদের ছবি দিয়ে বেশ কিছু মন্তব্যও করেছেন তিনি। আর যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোচবিহারে এক সরকারি চিকিৎসকের বাড়িতে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, রায় জম্মু-কাশ্মীরের আদালতের

    পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে বিবাদ চলছেই। ওই এলাকাকে ভারত নিজেদের অংশ বলে দাবি করলেও পাকিস্তান তাদের অধিকার ছেড়ে দিতে নারাজ। আন্তর্জাতিক স্তরেও এই নিয়ে বিবাদ মেটেনি। আর, এরই মধ্যে বড় রায় দিল জম্মু-কাশ্মীরের আদালত। পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বৃদ্ধি পেল বিশ্বভারতীর হেরিটেজ ওয়াকের সময়সীমা, জারি করা হলো বিজ্ঞপ্তি

    পর্যটকদের জন্য সুখবর। বাড়ানো হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হেরিটেজ ওয়াকের’ সময়সীমা। এত দিন সপ্তাহে মাত্র এক দিন ‘হেরিটেজ ওয়াক’ করা যেত বিশ্বভারতী ক্যাম্পাসে। তবে এ বার থেকে সপ্তাহে তিন দিন বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।প্রসঙ্গত, সপ্তাহে এক দিন ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    স্বপ্নের উড়ান, ফুটবলের প্রশিক্ষণ নিতে জার্মানি পাড়ি দিতে চলেছে জঙ্গলমহলের দুই পড়ুয়া

    প্রতিভা খুঁজে বের করার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।আর প্রথম বারের ‘জার্মান কাপ’-এই দুই প্রতিভাধরকে ‘আবিষ্কার’ করল পুলিশ। সেরা দুই খেলোয়াড়কে এ বার প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে জেলা পুলিশের তরফে। শুধু তাই নয়, এই প্রতিযোগিতা ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুরে দমকলমন্ত্রী দেরিতে গেলেন কেন? প্রশ্ন শুভেন্দুর, সুজিত বললেন, ‘বিরোধীরা কোথায় কী বলল…’

    আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোমো কারখানার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই কারখানায় কোনও উপযুক্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। এমনকী ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পরে কেন দমকলমন্ত্রী সুজিত ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত DG পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার

    বিধানসভা নির্বাচনের আগে কলকাতা ও রাজ্য পুলিশের বড় রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। মনোজ ভার্মা হচ্ছেন ডিরেক্টর সিকিউরিটি। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) হচ্ছেন বিনীত গোয়েল।  উল্লেখ্য, আরজি কর কাণ্ডের ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘ভেন্ডিং মেশিন বসানোই যথেষ্ট নয়, সেগুলো ব্যবহারযোগ্য হওয়া চাই’, সুপ্রিম নির্দেশ নিয়ে কী বলছেন কলকাতার ‘প্যাডম্যান’?

    দেশের সব সরকারি এবং বেসরকারি স্কুলে বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন দিতে হবে ছাত্রীদের। শুক্রবার এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানের চোখে মৌলিক অধিকার। তাই সরকারি হোক বা বেসরকারি—সব স্কুলই এই নিয়ম মানতে বাধ্য়। ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    শনি-রবিবার আদ্রা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রুট পরিবর্তন, ভোগান্তির আশঙ্কা

    সংস্কারমূলক নানা কাজের জন্য আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। শনিবার, ৩১ জানুয়ারি ও রবিবার, ১ ফেব্রুয়ারি ট্রেন বাতিল করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে। সপ্তাহের শেষে একাধিক ট্রেন ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বেলডাঙা কাণ্ডে নয়া মোড়! তদন্তের রাশ এ বার NIA-র হাতে

    রাজ্য পুলিশের হাত থেকে এ বার বেলডাঙা কাণ্ডের তদন্তের রাশ গেল কেন্দ্রীয় এজেন্সি, জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-র হাতে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরেই এই তদন্তের ভার নিচ্ছে NIA। শীগগিরই একটি বিশেষ দল গঠন করে স্থানীয় থানায় যাবে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    জম্মু-কাশ্মীরে সীমান্তে ফের পাকিস্তানি ড্রোন, তল্লাশি সেনাবাহিনীর

    ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে ফের ড্রোনের হানা। শুক্রবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের সাম্বার রামগড় সেক্টরে একটি ড্রোন দেখতে পাওয়া গিয়েছে খবর।  জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন অনুপ্রবেশের খবর পাওয়ার পরেই এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। ওই এলাকায় সতর্কতাও জারি ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    আমেরিকার চোখরাঙানি উপেক্ষা! ভেনেজ়ুয়েলার সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার বার্তা মোদীর

    আমেরিকার রক্তচক্ষু এবং শুল্ক যুদ্ধের হুমকিকে কার্যত ‘বুড়ো আঙুল’ দেখিয়ে বড় কূটনৈতিক চাল ভারতের। রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা নিয়ে আগেই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। এ বার ভেনেজ়ুয়েলার তেলের ভান্ডারের দিকে যখন ট্রাম্পের নজর পড়েছে। ঠিক ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    সব জল্পনার অবসান, শনিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ ‘বহিনী’র

    সব জল্পনার অবসান। মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন NCP নেত্রী তথা সদ্য প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। শনিবার বিকেল ৫টায় রাজভবনে অনুষ্ঠিত হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। দলীয় সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অজিতের শূন্যস্থান ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    আয়কর হানার পরেই চরম সিদ্ধান্ত! নিজেকে গুলি করে আত্মঘাতী ‘কনফিডেন্ট’ গ্রুপের কর্ণধার

    বাণিজ্য জগতে নক্ষত্রপতন। নিজেকে গুলি করে আত্মহত্যা করলেন বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থা ‘কনফিডেন্ট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সিজে রয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। বেঙ্গালুরুর রিচমন্ড রোডে তাঁর অফিস থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পরে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ১ ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে নোটিস, শুনানি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

    শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বৈঠকে রাজ্যের স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত-সহ প্রত্যেক DEO ও ERO উপস্থিত ছিলেন। ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুনানির বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হলো। নির্বাচন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    গাড়িচালকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, মারধর করে ধৃত ডি বাপি বিরিয়ানির মালিকের ছেলে

    ফের বিতর্ক ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানির কর্ণধারের ছেলেকে ঘিরে। কয়েকদিন আগে বাবা-মা অর্থাৎ বাপি দাস ও ডলি দাসের সঙ্গে দোকানের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল ঝামেলা হয়েছিল তাঁদের ছেলে অনির্বাণ দাসের। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয় সে সব ঘটনায়। এ বার স্ত্রীকে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    অটো ইউনিয়নের অফিস তৈরি নিয়ে টালিগঞ্জে ধুন্ধুমার, বন্ধ অটো, অবরোধ রাস্তায়

    টালিগঞ্জ অটো ইউনিয়নের পার্টি অফিস তৈরি করা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল শুক্রবার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে টালিগঞ্জ ফাঁড়ির রাস্তা বন্ধ করে অবরোধ শুরু হয়। এই ঝামেলার জেরেই বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ছিল টালিগঞ্জ ফাঁড়ি থেকে বেহালা নিউ আলিপুর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুরের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

    আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি। মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও দু:খজনক। যাঁরা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলের জন্য লাগবে অনুমতি, থাকছে ‘Do’s and Don’ts’, কড়া নির্দেশিকা সরকারি কর্মীদের

    সরকারি কর্মচারীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নতুন নির্দেশিকা বিহার সরকারের। যে কোনও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বা প্রোফাইল খোলার আগে ঊর্ধ্বতন বা বিভাগীয় প্রধানের অনুমতি নেওয়া আবশ্যিক করা হয়েছে কর্মচারীদের জন্য।সরকারি কর্মচারীদের জন্য ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘নিজের ক্ষমতা দেখাচ্ছেন মিমি…’, ইচ্ছাকৃত ভাবে হয়রানি করা হচ্ছে, আদালতে হাজির করানোর সময়ে মুখ খুললেন তনয়

    অনুষ্ঠান করতে গিয়ে ২৫ জানুয়ারি বনগাঁয় হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, এমনই অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় টলি অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপালগঞ্জ এলাকায় তনয়ের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিরিয়ানির লোভে মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়ারা! প্রশ্ন উঠছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নীরবতা নিয়ে

    এই সময়, সিঙ্গুর: আর পাঁচটা দিনের মতোই বুধবার নির্ধারিত সময়েই স্কুলে পৌঁছে গিয়েছিল হুগলির নালিকুল দেশবন্ধু বাণীমন্দির স্কুলের পড়ুয়ারা। কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারে, আজ আর কাউকে ক্লাস করতে হবে না। তার বদলে তাদেরকে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীর সভায়। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘মোমো সংস্থার মালিককে কেন গ্রেপ্তার নয়?’ নাজিরাবাদে ৫ দফা দাবিতে মিছিল শুভেন্দুর

    আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ডে মোমো তৈরির কারখানার মালিককে গ্রেপ্তার-সহ পাঁচ দফা দাবিতেশুক্রবার মিছিল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলের শেষে পথসভা থেকে এ দিন মোমো কোম্পানির মালিকের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি। এ দিন দুপুর পৌনে একটা নাগাদ ঢালাই ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    গাড়ি পার্ক করবেন? দীপাদের নিয়মটাও কিন্তু মানতে হবে

    সঞ্জয় দে, দুর্গাপুর দুর্গাপুর শিল্পাঞ্চলে 'গিগ' শ্রমিকের তালিকায় অনেক দিন আগেই নাম লিখিয়েছেন মহিলারা। শহরের রাস্তায় টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন বহু মহিলা। কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবসায় এত দিন পর্যন্ত কোনও মহিলাকে দেখা যায়নি। সেখানে একচেটিয়া দাপট ছিল পুরুষদের। সম্প্রতি ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সব স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড, ছাত্রীদের পৃথক শৌচাগার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

    সব সরকারি এবং বেসরকারি স্কুলে বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন দিতে হবে ছাত্রীদের। শুক্রবার ঐতিহাসিক রায়ে এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের ডিভিশন বেঞ্চ। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলের জন্যই এই নির্দেশিকা জারি ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিমানে মিলল হাইজ্যাক ও বোমা বিস্ফোরণের হুমকি, তড়িঘড়ি জরুরি ল্যান্ডিং ইন্ডিগো ফ্লাইটের

    ফ্লাইট হাইজ্যাক করে বিস্ফোরণ ঘটানো হবে। এমনই হুমকি লেখা একটি চিঠি পাওয়া গিয়েছিল মাঝ আকাশে থাকা ফ্লাইটের মধ্যে। তারপরেই তড়িঘড়ি আপৎকালীন অবতরণ করানো হলো ইন্ডিগোর একটি ফ্লাইটকে। শুক্রবার কুয়েত থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর ওই ফ্লাইট। সেটিকেই আমেদাবাদে অবতরণ করানো ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বন্দে ভারত স্লিপারেও মিলবে নন-ভেজ ফুড

    এই সময়: ঘোষণা করা হয়েছিল ‘লোকাল কুইজ়িন’ পাওয়া যাবে প্রথম বন্দে ভারত স্লিপারে। অর্থাৎ কামাখ্যা জংশন থেকে যে ট্রেনটি ছাড়বে, তাতে অসমের খাবার এবং হাওড়া থেকে যে ট্রেনটি ছাড়বে, তাতে বাংলার খাবার পাওয়া যাবে। ঘটনাচক্রে অহমিয়া এবং বাঙালি — দু’ধরনের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা

    এই সময়, আসানসোল: আসানসোল মহকুমার মাধ্যমিক পরীক্ষার্থীরা বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য কোনও মিনিবাসে উঠলে চাপলে তাদের ভাড়া দিতে হবে না। বৃহস্পতিবার আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় এই বিষয়ে একটি চিঠিতে সে কথা জানিয়েছেন জেলাশাসক, পুলিশ কমিশনার, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    রক্ষণাবেক্ষণের অভাব? মালবাহী গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

    কোচবিহারের বারোমাসিয়া এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গিরিধারী সেতু। শুক্রবার সকালে একটি মালবাহী গাড়ি ওঠার পরেই সেতুটিকে ভেঙে পড়তে দেখা যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের বারোমাসিয়া এলাকায় গিরিধারী নদীর উপরে নির্মিত এই সেতু। এ দিন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    কেন LIC কর্মীদের মাইক্রো অবজ়ারভার হিসেবে নিয়োগ? ব্যাখ্যা চাইল হাইকোর্ট

    রাজ্যের SIR প্রক্রিয়ায় মাইক্রো অবজ়ারভার হিসেবে LIC কর্মীদের নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চাইল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, এ নিয়ে দু’সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন এবং LIC কর্তৃপক্ষকে বক্তব্য জানাতে হবে। ২৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।মামলায় অভিযোগ, নির্বাচন কমিশন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    BJP কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের কর্মীর বিরুদ্ধে, বাঁকুড়ার ঘটনায় গ্রেপ্তার ১

    BJP কর্মীর দাদাকে রাস্তায় ফেলে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার খটনগর গ্রামে। এই ঘটনায় অভিযোগের তির রাজ্যের শাসকদলের দুই কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুজয় রং। মৃতের ভাই প্রসাদ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বনগাঁ, রানাঘাট রেলপথে নতুন প্রকল্পের সবুজ সংকেত, কী সুবিধা হবে? কারা উপকৃত হবেন?

    বিধানসভা নির্বাচনের আগে রেল পরিষেবার উন্নতিতে জোর রেল মন্ত্রকের। রেল মন্ত্রক অসমাপ্ত হয়ে থাকা ৪টি নতুন রেল প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া শুরু। মূলত, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কৃষিজ পণ্যের দ্রুত পরিবহণ, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    হাসপাতালের ৪ ডাক্তারকে বদলি, অবসরে আরও ১

    এই সময়, বালুরঘাট: এমনিতেই চিকিৎসকের ঘাটতি রয়েছে। তার মধ্যে একসঙ্গে চার জন চিকিৎসক বদলি হচ্ছেন। পাশাপাশি একজন অবসরও নিচ্ছেন। একবারে পাঁচ জন ডাক্তার চলে যাওয়ায় রোগী পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বালুরঘাট জেলা সদর হাসপাতালে। দক্ষিণ দিনাজপুরের এই ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মাথায় ঋণের বোঝা, মাসকাবারি খরচ নিয়ে অশান্তির জেরেই প্রাণ গেল দিল্লি পুলিশের SWAT কম্যান্ডোর

    বিয়ের পর থেকেই নিত্য অশান্তি। স্বামী অঙ্কুরের সঙ্গে খুঁটিনাটি নিয়ে লেগে যেত দিল্লি পুলিশের SWAT কম্যান্ডো কাজল চৌধুরির। ঋণও ছিল অনেক। গত ২২ জানুয়ারি এই সব নিয়েই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তখনই ডাম্বেল দিয়ে সন্তানসম্ভবা কাজলের মাথায় মারেন নিখিল। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    RTI করলেই আর মিলবে না সবকিছু? নথি ‘গোপন’ রাখতে আইন পুনর্বিবেচনার প্রস্তাব মোদী সরকারের

    RTI তথা তথ্যের অধিকার আইন নতুন করে খতিয়ে দেখতে চলেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার লোকসভায় পেশ হওয়া আর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে। সেখানে বলা হয়েছে, গোপন রিপোর্ট, খসড়া পর্যবেক্ষণ কিংবা কেন্দ্রীয় সরকারের গোপন আলোচনা জনসমক্ষে প্রকাশ না করার প্রস্তাব ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    খারাপ খাবার: চার বছরে তিন কোটি টাকা জরিমানা রেলের ভেন্ডারদের

    এই সময়: অতীতের ছায়াটুকুও আর নেই। একটা সময়ে নাকি দূরপাল্লার ট্রেনের যাত্রীরা অপেক্ষা করে থাকতেন, কখন রেলের খাবার আসবে তার জন্যে। ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে খাবার পরিবেশনের ভার থাকত যে সব বেসরকারি সংস্থার উপরে, তাদের কর্মীরা ধোপদুরস্ত উর্দি পরে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মালদা বিমানবন্দর নিয়ে সংসদে খগেনের প্রশ্নে অস্বস্তিতে পদ্মই

    এই সময়, নয়াদিল্লি: সামনেই বাংলার বিধানসভার নির্বাচন। এর মধ্যে বৃহস্পতিবার সংসদে মোদী সরকার এবং বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলে দিলেন দলেরই মালদা উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। ট্রেজারি বেঞ্চে দাঁড়িয়ে তাঁর অভিযোগ, বারবার বিমানমন্ত্রী রামমোহন নাইডুকে তিনি মালদায় নতুন বিমানবন্দর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুর অগ্নিকাণ্ডে এ বার গ্রেপ্তার মোমো সংস্থার ২ কর্মী

    আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মোমো তৈরি সংস্থার দুই কর্মী। সূত্রের খবর, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তাঁদের নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মনোরঞ্জন সিট ও রাজা চক্রবর্তী। মনোরঞ্জন মোমো তৈরির কারখানার ম্যানেজার, রাজা চক্রবর্তী সংস্থার ডেপুটি ম্যানেজার। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    পুলিশের প্যাট্রলিং ভ্যানে সজোরে ধাক্কা কলকাতামুখী যাত্রিবাহী বাসের, মৃত ১

    পুলিশের প্যাট্রোলিং ভ্যানে ধাক্কা বেপরোয়া বাসের। মৃত্যু হোমগার্ডের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটেছে বর্ধমানের নবাবহাট এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। দুর্গাপুরের দিক থেকে আসা যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানে ধাক্কা দেয়। ভ্যানে থাকা এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা সেবকের BLO-র, SIR-কেই দুষছে পরিবার

    রাজ্য জুড়ে SIR-এর কাজ চলছে। এনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ। প্রকাশ হয়েছে খসড়া তালিকাও। রাজ্য জুড়ে হিয়ারিংও চলছে। এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই BLO-দের মৃত্যুর খবর সামনে আসছে। কখনও আত্মহত্যা, কখনও অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে বিএলও-দের। এ বার শিলিগুড়িতে এক BLO-র ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ভাইরাল না হলেই কি কনটেন্ট অর্থহীন!

    এই সময়: রোজ ঘটে যাহা। তার সব কিছুই কেন ‘ভাইরাল’ হয় না, আহা!ধরা যাক, আপনি একটা গল্প বলতে চান। সেই গল্প বলার জন্য এখন আর আপনাকে সংবাদপত্র বা প্রকাশকের দপ্তরে না ছুটলেও হবে। সোশ্যাল মিডিয়া এসে এই সুযোগ এখন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    'চার্জশিটেড' তৃণমূল নেতাকে দলে টানতে গিয়ে বিপত্তি পদ্মে

    এই সময়: ‘চার্জশিট কর্মসূচি’–তে ব্যারাকপুরে বেজায় বেকায়দায় বিজেপি! তা–ও আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার ঠিক মুখে।প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ‘চার্জশিট’ তৈরি করেছে বিজেপি। যেখানে সংশ্লিষ্ট কেন্দ্রের সমস্যাগুলি উল্লেখ করার পাশাপাশি স্থা‍নীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    লিফট দেওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, উত্তরাখণ্ডে গ্রেপ্তার ২

    চলন্ত গাড়িতে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। উত্তরাখণ্ডের রুদ্রপুর এলাকার ঘটনা। ওই তরুণীকে লিফট দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়ার পরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সাইবার প্রতারণার শিকার, ছেলের ফোন থেকে তথ্য উদ্ধার করে অপরাধীদের ধরালেন বাবা

    আত্মহত্যার আগে নিজের ফোন থেকে সব তথ্য মুছে দিয়েছিলেন যুবক। কলেজ পড়ুয়া ছেলে কেন আত্মহত্যা করলেন, কিছুতেই বুঝতে পারছিলেন না পরিবারের লোকজন। তবে, তাঁর বাবা বুঝতে পেরেছিলেন, কিছু সমস্যা নিশ্চয়ই রয়েছে। বাবা ইঞ্জিনিয়ার, তাই খুব সহজেই ছেলের ফোনের মুছে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    Breaking News Live: ব্যানার টাঙানো নিয়ে উত্তপ্ত কান্নুর, DYFI-এর সঙ্গে প্রবল সংঘর্ষ যুব কংগ্রেসের কর্মীদের

    ব্যানার টাঙানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠল কেরালার কান্নুর। বৃহস্পতিবার রাতে DYFI-এর সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ে যুব কংগ্রেসের কর্মীরা। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।ইরানকে ফের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    অস্থিমজ্জা-টুথ পাল্পে জানা যাবে ২৮ জনের পরিচয়?

    অনির্বাণ ঘোষবোনম্যারো বা অস্থিমজ্জা এবং টুথ পাল্প বা দাঁতের ভিতরের নরম শাঁসালো অংশ— আনন্দপুর নাজ়িরাবাদের গুদাম থেকে উদ্ধার হওয়া পুড়ে আংরা হয়ে যাওয়া শরীরগুলোর এই দু’টি জায়গাতেই রয়ে গিয়েছে হারানো পরিচয়ের চাবিকাঠি। তাপনিরোধক বর্মের কারণে শরীরের এই দু’টি অঙ্গের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুর অগ্নিকাণ্ডে পথে শুভেন্দু, নিপা আতঙ্কে সামান্য স্বস্তি, আর কোন খবরে আজ রাখতে হবে নজর?

    সপ্তাহের শেষ কাজের দিন, শুক্রবার রাজ্য থেকে জাতীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। একদিকে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছে বিরোধী পক্ষ, অন্যদিকে দেশজুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। নিপা ভাইরাস নিয়ে মিলল স্বস্তির খবরও। আজ সারা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    শুনানি কেন্দ্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সংজ্ঞাহীন তরুণী

    এই সময়, ধূপগুড়ি: শুনানি কেন্দ্রে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক তরুণী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে। তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বছর ত্রিশের মঞ্জিনা খাতুনের বাড়ি মাগুরমারি-২ গ্রাম পঞ্চায়েতের জলঢাকা ময়নাতলী ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    তীব্র জলসঙ্কটের মুখে বাংলা-সহ ১৭ রাজ্য, ইঙ্গিত অ্যাকোয়াডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাস–এ

    কুবলয় বন্দ্যোপাধ্যায়জানুয়ারি শেষ হওয়ার আগেই অস্তিত্ব জানান দিতে শুরু করেছে গরম। ক্যালেন্ডারের তোয়াক্কা না–করেই মধ্য মাঘে কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেড়ে গিয়েছে। আবহবিদরা আগে থেকেই শুনিয়ে রেখেছেন, প্রশান্ত মহাসাগরের উত্তপ্ত জলতলের সৌজন্যে (এল নিনো) এ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বারামতিতে ল্যান্ডিং নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা

    সুনন্দ ঘোষসমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে বিমান বারামতিতে নামতে গিয়েছিল — এমনই দাবি করছেন বিমান পরিবহণের বিশেষজ্ঞ, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) অফিসার এবং পাইলটদের একাংশ।তাঁদের প্রশ্ন, বারামতির মতো একটি ‘আনকন্ট্রোলড এয়ারফিল্ড’, যেখানে এটিসি ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    'সাহায্য পাচ্ছি না', অভিযোগ শোকাহত পরিবারের সদস্যদের

    এই সময়, খড়্গপুর: আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ পিংলার মালিগেড়িয়া গ্রামের তিন যুবক। বুধবার তিন যুবকের বাবা নরেন্দ্রপুর থানায় ডিএনএ পরীক্ষার জন্য যান। পরীক্ষার ব্যবস্থাও করেছে পুলিশ। কিন্তু পরিবারের অভিযোগ, জেলা পুলিশ-প্রশাসন বা স্থানীয় শাসকদল এ ব্যাপারে তাঁদের সাহায্য ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    'কাজ ছেড়ে দিয়েছিলাম বলে আজও বেঁচে আছি', অগ্নিকাণ্ডের পরে দাবি শান্তনুর

    দিগন্ত মান্না, পাঁশকুড়া মাঝে কেটে গিয়েছে তিন তিনটে বছর। ফের একবার রক্ষা পেলেন আগুনের হাত থেকে। আর তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছেন শান্তনু। পুরো নাম শান্তনু ভক্তা। ২০২২-এর ১১ অক্টোবর দিনটাকে এখনও ভুলতে পারেননি বাজির কারবারি। কারণ, সেদিন পাঁশকুড়ার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    কী কারণে খুন সামসেরগঞ্জের হোটেলের মালিক? এখনও অন্ধকারে পুলিশ

    এখনও কোনও কিনারা হয়নি সামসেরগঞ্জের ধাবার মালিক খুনের ঘটনায়। কী কারণে ওই ধাবার মালিককে খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধাবার দুই কর্মীকেও। তার পরেও কেন ওই খুনের ঘটনা তা নিয়ে অন্ধকারে পুলিশ। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সাঁই সাঁই শব্দে উড়ে এসে কামড়, মৌমাছির হামলায় অসুস্থ হয়ে হাসপাতালে বহু মানুষ

    আচমকাই যেন মাথায় ভেঙে পড়ল আকাশ। সাঁই সাঁই শব্দে উড়ে এসে কামড় বসাল ঝাঁকে ঝাঁকে মৌমাছি। এমনই বিপত্তি ঘটল নদিয়ার শান্তিপুর থানার বাইগাছি সেনপাড়া এলাকায়। মৌমাছির কামড়ে আক্রান্ত বহু মানুষ। তার মধ্যে তিন জনের পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁরা হাসপাতালে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বহরমপুরের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

    বহরমপুর শহর লাগোয়া একটি হোটেলে দীর্ঘদিন ধরেই মধুচক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই হোটেলে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন মহিলা। ওই হোটেল থেকেই উদ্ধার করা হয়েছে এক তরুণীকে।পুলিশ সূত্রে খবর, বহরমপুর লাগোয়া ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মুকুট বনাম শঙ্খ! কাজল-অনুব্রতর মন পেতে অনুগামীদের হাতিয়ার ‘রুপো’

    লাফিয়ে লাফিয়ে বাড়ছে রুপোর দাম। এ দিকে জেলার রাজনীতিতে এই রূপোলি ধাতুকে হাতিয়ার করেই চলছে মন জয়ের লড়াই। বীরভূমের স্থানীয় রাজনীতির দুই পাওয়ার হাউস— অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সুনজরে পড়তে এখন রুপোকেই আঁকড়ে ধরেছেন তাঁদের অনুগামী ও জোড়াফুল ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘সেলফি তোলা মানেই প্রেম নয়’, হুমায়ুন ইস্যুতে ফ্রন্টফুটে খেললেন সেলিম, উত্তর কংগ্রেসকেও

    নিউ টাউনের পাঁচতারা হোটেলে বুধবার রাতে ঘণ্টা খানেকের একটি বৈঠক। যাকে কেন্দ্র করে তোলপাড় সিপিএমের অন্দরে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৈঠক করেছেন ‘জনতা উন্নয়ন পার্টি’র প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে। সিপিএমের একপক্ষের মতে, ‘যা করেছেন বেশ করেছেন।’ অন্য অংশ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘গোরুর মাংস’ খাইয়ে ধর্মনাশ! ‘পাপ’ ধুতে বন্ধুকেই খুন, UPI লেনদেনের সূত্র ধরে সমাধান হত্যা রহস্যের

    বন্ধুত্বের আড়ালে কি লুকিয়ে ছিল চরম বিদ্বেষ? ‘গোরুর মাংস’ খাইয়ে ধর্ম নষ্ট করার অভিযোগে বন্ধুকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল এক ২৪ বছর বয়সি যুবকের বিরুদ্ধে। ঘটনা উত্তরপ্রদেশের বারাণসীর। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    রক্তমাখা সিরিঞ্জে ঘুরল তদন্তের মোড়! বাবা-মায়ের মৃত্যুতে অভিযুক্ত মেয়ে

    ঘর থেকে উদ্ধার হয় প্রৌঢ় দম্পতির দেহ। প্রথমে মনে করা হয়েছিল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। সেই ধাক্কা সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীয়েরও। আপাতদৃষ্টিতে আত্মহত্যা ও মানসিক ধাক্কায় মৃত্যুর ঘটনা বলে মনে হলেও পরে ঘর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    হিয়ারিং-এ ২০০ জনকে ডাকার পরে নিজেই নোটিস পেলেন BDO, ‘বিপদের নাম’— SIR!

    পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য এ বার পেলেন শুনানির নোটিস।শুক্রবার তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এনিউমারেশন ফর্মে তাঁর বাবার নামের বানানের সঙ্গে SIR-২০০২ তালিকার মিল না থাকায় শুনানিতে ডেকে পাঠানো হয়েছে বলে নোটিসে উল্লেখ রয়েছে। WBCS (এগজ়িকিউটিভ) ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বনগাঁর অনুষ্ঠানে মিমিকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার তনয় শাস্ত্রী, উত্তেজনা থানা চত্বরে

    বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই ঘটনায় অভিযুক্ত এবং ওই অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। তবে তনয়কে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময়েই থানায় হাজির ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    মুখ্যমন্ত্রীর সভায় স্কুলের পড়ুয়া, ঘটনার প্রতিবাদে BJP-র বিক্ষোভ, হুগলির ডিআই অফিসে ধুন্ধুমার

    বুধবার ক্লাস চলাকালীন পড়ুয়াদের সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পড়ুয়াদের অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল থেকেই আসরে নেমে পড়ল বিজেপি। এ দিন চুঁচুড়া পিপুলপাতি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী,সমর্থকেরা। রণক্ষেত্রে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দিঘায় বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু যুবতীর, গ্রেপ্তার তিন সঙ্গী

    দিঘায় বেড়াতে গিয়ে মৃত্যু হলো এক মহিলা পর্যটকের। বুধবার তাঁকে অচৈতন্য অবস্থায় একটি হোটেল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মৃত পর্যটকের নাম ঝর্ণা পৈলান (২৭)। কয়েকজন সঙ্গীকে নিয়ে দিঘায় বেড়াতে এসেছিলেন তিনি। এই ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ যুবক

    বিয়ের পরে ১৫ দিনও কাটেনি। শ্বশুরবাড়িতে এসে নিখোঁজ জামাই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী থানা এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই অন্তর্ধান ঘিরে রহস্য বাড়ছে। পরিবারের দাবি, তাদের ছেলেকে পরিকল্পনা করে কোনও বিপদের দিকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ফের বিয়ে করলেও কি আগের স্বামীর পেনশন পাবেন স্ত্রী? বড় রায় দিল্লি হাই কোর্টের

    সরকারি চাকরি করতে করতে স্বামী মারা গেলে নিয়ম অনুযায়ী বিধবা স্ত্রী ফ্যামিলি পেনশন পান। কিন্তু তিনি যদি নতুন করে বিয়ে করেন, তাহলে কি আর ফ্যামিলি পেনশন পাবেন? এই সংক্রান্ত একটি মামলায় বড় রায় দিল দিল্লি হাইকোর্ট।আদালত জানিয়েছে, এমন ঘটনার ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘আমরা অন্ধের মতো উড়ে যাচ্ছিলাম...’, উড়ান বিভ্রাটে ভয়ে ইষ্টদেবতাকে জপ করছিলেন অজিত, ফিরল সেই স্মৃতি

    মাঝআকাশে উড়ান বিভ্রাটে ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। ইষ্টদেবতার নাম জপ করছিলেন তিনি। অথচ পাশে বসে থাকা সহযাত্রী, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ছিলেন একেবারে শান্ত। বরং, আতঙ্কিত পাওয়ারকে সমানে সাহস জুগিয়ে গিয়েছিলেন তিনি। খারাপ আবহাওয়ার জন্য ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দিল্লিতে গণধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত তিন নাবালক

    বয়স ১০, ১৩ এবং ১৬। বয়সের মাপকাঠিতে এরা নাবালক হলেও এদেরই বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অপরাধের অভিযোগ। ছয় বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এই তিন নাবালকের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই দিল্লি।পুলিশ সূত্রে খবর, ১৮ জানুয়ারি এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজধানীর ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ছেলেকে বাঁচাতে বল্লম-কাস্তে দিয়ে লেপার্ড মারলেন বৃদ্ধ বাবা! মামলা বন দপ্তরের

    নিজের জীবন বাজি রেখে হাড়হিম করা লড়াই বাবার। লেপার্ডের মরণকামড় থেকে ছেলেকে বাঁচালেন বৃদ্ধ। ভয়াবহ ঘটনাটি গুজরাটের গির সোমনাথ জেলার। বৃহস্পতিবার দুপুরে গাংদা গ্রামের উপকণ্ঠে এক ক্ষুধার্ত লেপার্ড হানা দিয়েছিল ওই এলাকায়। শেষ পর্যন্ত বল্লম ও কাস্তের আঘাতে বাঘটিকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ১৬৩ ধারার মধ্যেই নাজিরাবাদে শুভেন্দু, হাইকোর্ট শর্তসাপেক্ষে মিছিলেরও অনুমতি দিল

    নাজিরাবাদে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। অনুমতি দিল আদালত। অন্যদিকে নাজিরাবাদে ১৬৩ ধারার মধ্যেই বৃহস্পতিবার পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে, তার ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি হয়েছে। এ দিন ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

    পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৭ হাজার মহিলা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয় ৷ বৃহস্পতিবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বাংলায় রেলের তিন নতুন লাইনের আশা

    এই সময়: রাজনগর ও বক্রেশ্বর হয়ে সিউড়ি-নালা লাইন (৭৩ কিলোমিটার), আরামবাগ-খানাকুল লাইন (২৭ কিমি) এবং রসুলপুর-জঙ্গলপাড়া লাইন (৭৮ কিমি)-বাংলায় আরও তিনটি নতুন রেললাইন প্রকল্পের ফাইনাল লোকেশন সার্ভের অনুমোদন দিল রেল মন্ত্রক। বাংলার বিভিন্ন এলাকায় পরিবহণ ক্ষমতা-বৃদ্ধি এবং সাধারণ মানুষের ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘দাদা’-র ছেড়ে যাওয়া কুর্সিতে ‘বহিনী’? অজিত পওয়ারের প্রয়াণের পরে বড় পালাবদলের ইঙ্গিত

    অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণের পরে তাঁর ছেড়ে যাওয়া কুর্সিতে কি এ বার তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারের অভিষেক হতে চলেছে? বুধবার বারামতীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পরে এই প্রশ্নই এখন মারাঠা রাজনীতির কেন্দ্রবিন্দুতে।রাজনৈতিক মহলের খবর, অজিত ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    পাইলটের ‘মিসজাজমেন্ট’ নাকি ল্যান্ডিংয়ের জন্য ‘প্রেশার’?

    বারামতিতে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। তা পরীক্ষানিরীক্ষা করে বোঝার চেষ্টা করা হবে, অজিত পাওয়ারকে নিয়ে লিয়ারজেট ৪৫এক্সআর বিমান ভেঙে পড়ার আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল। তবে এরই মধ্যে প্রাথমিক বিশ্লেষণে উঠে আসছে নয়া তথ্য। NDTV-র খবর ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘ওহ শিট’, বিমান ভেঙে পড়বে বুঝতে পেরেই আতঙ্কে চিৎকার, অজিতের ফ্লাইটে কী ঘটেছিল শেষ মুহূর্তে?

    বুধবার সকাল ৮টা ৪৩ মিনিট, বারামতিতে অবতরণের জন্য আসা বম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫এক্সআর–এর কো–পাইলট শাম্ভবী পাঠককে বিমানবন্দরের ট্র্যাফিক অফিসার বলেছিলেন, ‘ক্লিয়ার টু ল্যান্ড’। কিন্তু তার এক মিনিট পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। এই এক মিনিটে কী ঘটেছিল? তা নিয়ে উঠছে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুরে মিছিল করতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু, আজই শুনানির সম্ভাবনা

    আনন্দপুরে মিছিল করতে চেয়ে এ বার হাইকোর্টে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পিছনে নজরদারির অভাব ছিল বলে প্রথম থেকে অভিযোগ বিজেপির। এ বার সেই আনন্দপুরেই বৃহস্পতিবার মিছিল করতে চান শুভেন্দু। এ দিকে এ দিন সকাল থেকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকবে, জেনে নিন কবে, কোথায়

    গার্ডেনরিচের পাম্পিং স্টেশন ও পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩১ জানুয়ারি, শনিবার দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। শনিবার সকালের পরে গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বৃদ্ধের নামে ফর্ম ৭ জমা পড়ার অভিযোগ, SIR আতঙ্কে মৃত্যু? শোরগোল চুঁচুড়ায়

    SIR-এর শুনানি কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর সত্তরের বৃদ্ধ শেখ ইসমাইল। ২৭ জানুয়ারি বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয়েছে তাঁর। SIR নিয়ে আতঙ্কের জেরেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। হুগলির চুঁচুড়া ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিশ্বভারতীর সঙ্গে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের মউ চুক্তি, সংস্কৃতি ও সিনেমার মেলবন্ধন

    বিশ্বভারতীর সঙ্গে মউ চুক্তি করল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। বিশেষ এই চুক্তির ফলে বিশেষ ভাবে উপকৃত হবেন সঙ্গীত ভবন এবং সাংবাদিকতা ও মাস কমিউনিকেশন বিভাগের পড়ুয়ারা। চলচ্চিত্র এবং সংস্কৃতির মেল বন্ধনে এক নতুন দিগন্ত খুলে দেওয়াই ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নন্দীগ্রামে সদ্যোজাতের মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ‘সেবাশ্রয়’-এর প্রসঙ্গ টেনে খোঁচা বিজেপির

    নন্দীগ্রামে এক সদ্যোজাতের মৃত্যু। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর।বুধবার সকাল দশটা ঘোলপুকুর এলাকার গার্গী মণ্ডল মাইতিকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সীমান্ত পার তরুণের, উদ্ধার সামাজিক মাধ্যমের ভিডিয়োয়

    শুভাশিস সৈয়দ, বহরমপুরবেলডাঙা টু বাংলাদেশ! প্রায় দু'বছরের বেশি নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাবতা-২ পঞ্চায়েতের কামেশ্বরপুর গ্রামের ২৬ বছরের ইন্তাজুল শেখ। গত সোমবার তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন 'হিউম্যানিটি বাংলাদেশ' সংস্থার প্রতিষ্ঠাতা মহম্মদ মাইনুল ইসলাম। সোশ্যাল ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    আর্থ মুভার দিয়ে খুঁড়তেই মিলল আরও ২টি দেহাংশ, সংখ্যা বেড়ে ২৩, নাজিরাবাদ যেন মৃত্যুপুরী

    ছাইয়ের স্তূপই আড়াল করে রেখেছে ‘নিখোঁজ রহস্য’! এখনও নিখোঁজ থাকা বহু মানুষের দেহের সন্ধান পেতে বৃহস্পতিবার আনন্দপুরের নাজিরাবাদে আগুনে পুড়ে যাওয়া গোডাউনে আনা হয় আর্থ মুভার। পুড়ে যাওয়া জিনিসপত্রের ডাঁইয়ে বেশ কিছুক্ষণ খোঁজার পরে মিলেছে আরও দু'টি দেহাংশ। এই ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নতুন ‘ইকুইটি’ বিধিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে ধাক্কা UGC-র, নোটিস কেন্দ্রকে

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রোমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন’ বিধির উপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে, পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ১.৭৫ লক্ষের গণ্ডি পার সোনার, রুপোর দামেও বড় লাফ

    দেশের বাজারে সোনা ও রুপোর দামে ফের নতুন রেকর্ড তৈরি হলো বৃহস্পতিবার। রিটেল মার্কেটে চাহিদা, টাকার দুর্বলতা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে এই দুই মূল্যবান ধাতুর দাম আরও বাড়ল বলে মত বিশেষজ্ঞদের। এই বৃদ্ধির জেরে মধ্যবিত্তের নাগালের আরও বাইরে চলে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সুমন ঘোষের পরিচালনায় শিবপ্রসাদ, স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন শিবু?

    রাজা দাশগুপ্ত পরিচালিত টেলিফ্লিম 'একুশে পা' অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম কাজ। ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতে শিবপ্রসাদের অভিনয় আজও মনে আছে দর্শকের। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে প্রযোজনা সংস্থা তৈরির পর পরিচালনাতেই মন দিয়েছিলেন। মাঝে অবশ্য নিজেদের প্রযোজিত বেশ কিছু ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নীরবতা ভাঙার সাহসী সিনেমা ‘হোক কলরব’

    সাম্প্রতিক সময়ের বাস্তব ঘটনা নিয়ে বাংলা ছবিতে হাত দেওয়া মানেই বাড়তি ঝুঁকি, এমন ধারণা টালিগঞ্জে বহুদিনের। রাজনীতি, ক্ষমতা, ছাত্র আন্দোলন—এই বিষয়গুলো ছুঁতে গেলেই যেন অদৃশ্য এক লাল দাগ টেনে দেওয়া হয়। তাই বেশিরভাগ নির্মাতাই নিরাপদ দূরত্ব বজায় রাখতে স্বচ্ছন্দ ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নাজিরাবাদ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ২১টি দেহাংশের DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত

    আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ২১টি দেহাংশ শনাক্তকরণে বৃহস্পতিবারই DNA ম্যাপিং শুরু হতে পারে। আগুনে পুড়ে মৃতদের নাম-পরিচয় জানতে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসনের তরফে জানানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ২১টি দেহাংশের মধ্যে একটি আধপোড়া ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সেলফি, রিলস: এখন 'হটস্পট' নাজিরাবাদ

    প্রশান্ত ঘোষকালো ধোঁয়ার গন্ধ এখনও বাতাসে ভাসছে। পোড়া টিন, গলা প্লাস্টিক আর ছাইয়ের স্তূপ পেরিয়ে হাঁটলেই চোখে পড়ে সেই ভয়ঙ্কর রাতের চিহ্ন। ইএম বাইপাস লাগোয়া অভিজাত আরবানা আবাসনের পাঁচিলের ঠিক পাশেই যে নাজিরাবাদ—সেই অখ্যাত নামটাই এখন শহরের আলোচনার কেন্দ্রে। ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ফায়ার অডিট-ট্রেনিং: উঠছে হাজারো প্রশ্ন

    এই সময়: রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র ‘জতুগৃহ’। সেই সব বিপজ্জনক বাড়ি, গোডাউনের তালিকা বানিয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং দমকলের মিলিত উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথা বারংবার শোনা গিয়েছে প্রশাসনিক কর্তাদের মুখে। কিন্তু কোথায় সেই তালিকা? আগুন আটকাতেই বা কী ব্যবস্থা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ২৮ দিনের ফের, অজিত পাওয়ারের ফ্লাইটে ছিল না ‘গগন’ রক্ষাকবচ, প্রযুক্তির অভাবই কি কাল হলো?

    মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ফ্লাইটে একটি বিশেষ স্যাটেলাইট সুরক্ষা ব্যবস্থা থাকলে হয়তো খারাপ আবহাওয়ার মধ্যেও বিমানটি নিরাপদে অবতরণ করতে পারত। কিন্তু সেই ব্যবস্থা চালু হওয়ার মাত্র ২৮ দিন আগে চার্টার্ড ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বারামতিতে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

    বারামতিতে ভেঙে পড়া লিয়ারজেট ৪৫এক্সআর-এর ব্ল্যাক বক্স উদ্ধার। এক দিন আগেই যে বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শরদ পাওয়ার-সহ পাঁচ জনের। বিমান দুর্ঘটনার পরে দুই পাইলটের মৃত্যু হলে, দুর্ঘটনার কারণ জানতে একমাত্র ভরসা হয় ব্ল্যাক বক্স। নামে ‘ব্ল্যাক’ ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অভিশপ্ত বিমানে ওঠার আগে ঠাকুমাকে মেসেজ, শেষ বার্তায় কী লিখেছিলেন কো-পাইলট শাম্ভবী?

    আসলের থেকে সুদ প্রিয়! সম্পর্কের ক্ষেত্রেও এই কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। নাতনি শাম্ভবী পাঠক এবং তাঁর ঠাকুমা মীরা পাঠকের সম্পর্ক ‘লং ডিসটেন্স’ হলেও ভালোবাসা বেঁধে রেখেছিল তাঁদের। ‘গুড মর্নিং দাদ্দা’, বুধবার সকালে নাতনির মেসেজ পেয়ে দিনটার শুরুটা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অজিতের বিমান দুর্ঘটনার অন্যতম কারণ কম দৃশ্যমানতা, দাবি অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর

    মহারাষ্ট্রের প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার অন্যতম কারণ, কম দৃশ্যমানতা। এমনই দাবি অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডুর। তাঁর মন্ত্রকের আরও দাবি, নাশকতা নয়, বিমান ভেঙে পড়া নিছকই দুর্ঘটনা। বুধবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই থেকে রওনা দেয় ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    মধ্যপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ধৃত নাবালক আত্মীয়

    মধ্যপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই খুনের অভিযোগ উঠেছে ওই নাবালিকার এক আত্মীয়ের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। সেও একজন নাবালক বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বারওইয়ানি জেলায়। বুধবার, বারওইয়ানির পুলিশ সুপার ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
  • এই সময় | 6681-6780

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy